পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয় - বাংলা সাহিত্য টপিক - বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী। ২. অন্যান্য লেখকগণ: বদরুদ্দীন ওমর, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, মনোএল দা আস্‌সুম্পসাঁউ, মামুনুর রশিদ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
নীলিমা ইব্রাহীম রচিত উপন্যাস কোনটি ?
  1. একটি কালো মেয়ের কথা
  2. বিশ শতকের মেয়ে
  3. শেষ বিকেলের মেয়ে
  4. রোদজ্বল বিকেল
ব্যাখ্যা
- ’বিশ শতকের মেয়ে’ নীলিমা ইব্রাহীমের একটি উপন্যাস।

• নীলিমা ইব্রাহিম :
- তিনি খুলনায় ১১ ই জানুয়ারি ১৯২১ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি একজন শিক্ষাবিদ।
- ২০০২ সালের ১৮ জুন তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত উপন্যাস :
- বিশ শতকের মেয়ে,
- এক পথে দুই বাঁক,
- কেয়া বন সঞ্চারিণী,

• নাটক :
- দুয়ে দুয়ে চার,
- যে অরণ্যে আলো নেই,
- রোদজ্বলা বিকেল,
- সূর্যাস্তের পর,

অন্যদিকে,
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস- একটি কালো মেয়ের কথা ।
• জহির রায়হানের উপন্যাস - শেষ বিকেলের মেয়ে' । 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে পরিচিত-
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. নজরুল ইসলাম
  4. প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

• প্রমথ চৌধুরী: 
- প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে পরিচিত।
- তাঁর ছদ্মনাম- বীরবল।
- চলিত রীতিতে তাঁর রচিত প্রথম গদ্য রচনা - বীরবলের হালখাতা ।
- ১৯১৪ সালে তাঁর সম্পাদিত মাসিক  সবুজপত্র পত্রিকা প্রকাশ পায়।
- তাঁর বিখ্যাত উক্তি- ”সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত”
- ১৯৪৬ সালের ২ ডিসেম্বর শান্তিনিকেতনে তাঁর মৃত্যু হয়। 

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ :
- তেল-নুন-লাকড়ি,
- নানাকথা ,
- বীরবলের হালখাতা ,
- আমাদের শিক্ষা,
- দুই ইয়ারির কথা ,
- বীরবলের টিপ্পনী ,
- রায়তের কথা,
- নানাচর্চা ,
- ঘরে বাইরে ,
- প্রাচীন হিন্দুস্থান ,
- বঙ্গ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়,
- প্রবন্ধ সংগ্রহ ১ম ও ২য় খণ্ড ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সমিত্র শেখর এবং প্রথম আলো।

.
’দুর্গা ও ইন্দির ঠাকুরণ’ চরিত্র দুটি কোন উপন্যাসের?
  1. আরণ্যক
  2. ইছামতী
  3. দেবযান
  4. পথের পাঁচালী
ব্যাখ্যা
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: 
-  ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
-  শরৎচন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যে জনপ্রিয় ঔপন্যাসিকদের তিনি জনপ্রিয়।
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে গুরুত্ব পায় - প্রকৃতি ও মানুষের জীবন।
- ১ সেপ্টেম্বর,১৯৫০সালে তাঁর মৃত্যু হয়।

• পথের পাঁচালী (১৯২৯) :
- তাঁর রচিত শ্রেষ্ঠ উপন্যাস - পথের পাঁচালী।
- পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন- সত্যজিৎ রায়।
- পথের পাঁচালী  উপন্যাসের চরিত্র সমূহ :
- অপু,
- দুর্গা,
- ইন্দির ঠাকুরণ,
- সর্বজয়া,

• তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস :  
- অপরাজিত,
- আরণ্যক,
- ইছামতী,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- দৃষ্টি প্রদীপ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।
.
ভাষা আন্দোলনের উপর রচিত মুনীর চৌধুরী বিখ্যাত নাটক-
  1. পলাশী ব্যারাক ও অন্যান্য
  2. কবর
  3. দন্ডকারণ্য
  4. রক্তাক্ত প্রান্তর
ব্যাখ্যা
• মুনীর চৌধুরী :
- মুনীর চৌধুরী ছিলেন একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী ও বুদ্ধিজীবী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম, তাঁর পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়। 
- ১৯৬৫ সালে কেন্দ্রীয় বাঙলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে টাইপরাইটারের জন্য নিজ নামে 'মুনীর অপটিমা' নামে উন্নতমানের কী-বোর্ড উদ্ভাবন হয়েছিলো মুনীর চৌধুরীর হাতেই।
- ভাষা আন্দোলনের উপর রচিত তার বিখ্যাত নাটক - কবর।
- কবর রচনা করেন ঢাকা জেলে বসে।
-পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিকায় লেখা তাঁর মৌলিক নাটক রক্তাক্ত প্রান্তর এর (১৯৫৯)

• তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক : 
- কবর,
- দন্ডকারণ্য,
- পলাশী ব্যারাক ও অন্যান্য,
- চিঠি,

• তাঁর রচিত উল্লেখযোগ্য অনুবাদ নাটক : 
-  কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা,
- মুখরা রমণী বশীকরণ,


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
বন্দে আলী মিয়া কোন শিশুতোষ গ্রন্থেটি লিখেছিলেন?
  1. ময়নামতির চর
  2. জ্ঞানের আলো
  3. অনুরাগ
  4. কুঁচবরণ কন্যা
ব্যাখ্যা
”কুঁচবরণ কন্যা” গ্রন্থেটি লিখেছিলেন - বন্দে আলী মিয়া।

• বন্দে আলী মিয়া :
- বন্দে আলী মিয়া ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনা জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
-  তিনি একজন শিশুসাহিত্যিক, কবি, ঔপন্যাসিক ছিলেন।
- ১৭ ই জুন ১৯৭৯ সালে তিনি মৃত্যুবরণ করেন। 

- তাঁর সম্পাদিত পত্রিকা :

- কিশোর পরাগ,
- শিশুবার্ষিকী,
- জ্ঞানের আলো,

• তাঁর লিখিত কাব্যগ্রন্থ:
- ময়নামতির চর (১৯৩২)
- অনুরাগ (১৯৩২)।

• শিশুতোষ গ্রন্থ :
- চোর জামাই (১৯২৭)
- মেঘকুমারী (১৯৩২)
- মৃগপরী (১৯৩৭)
- বোকা জামাই (১৯৩৭)
- কামাল আতার্তুক (১৯৪০)
- ডাইনী বউ (১৯৫৯)
- রূপকথা (১৯৩০)
- কুঁচবরণ কন্যা (১৯৬০)
- ছোটদের নজরুল (১৯৬০)
- শিয়াল পন্ডিতের পাঠশালা (১৯৬৩)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং পাবনা সদর উপজেলা ওয়েব সাইট।
.
বিজন ভট্টাচার্যের নাটকে কোন মতবাদ প্রাধান্য পায়?
  1. মার্কসবাদ
  2. পুজিঁবাদ
  3. বস্তুবাদ
  4. নিরপেক্ষতাবাদ
ব্যাখ্যা
• বিজন ভট্টাচার্য:
- ১৯০৬ সালে ফরিদপুর জেলার খানখানাপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- বিজন ভট্টাচার্য অসহযোগ আন্দোলনে (১৯২০-২২) যোগ দিয়ে কারাবরণ করেন।
- নবনাট্য আন্দোলনের অন্যতম সৈনিক বিজন ভট্টাচার্য।
- তাঁর অন্যতম সার্থক নাটক হলো নবান্ন (১৯৪৪) নাটক।
- তিনি নাটক রচনায় মার্কসবাদ মতবাদ কে প্রাধান্য দেন।

• তার রচিত নাটক :
- জনপদ,
- কলঙ্ক,
- অবরোধ,
- গোত্রান্তর,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।
.
’কৃপার শাস্ত্রের অর্থভেদ’ গ্রন্থের লেখক কে ?
  1. মহাদেব সাহ
  2. বিজন ভট্টাচার্য
  3. হরপ্রসাদ শাস্ত্রী
  4. মনোএল দা আসসুম্পসাঁউ
ব্যাখ্যা
’কৃপার শাস্ত্রের অর্থভেদ’ গ্রন্থের লেখক - মনোএল দা আসসুম্পসাঁউ।

• মনোএল দা আসসুম্পসাঁউ :
- তিনি একজন খ্রিষ্টান ধর্মযাজক।
- তিনি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন।
- তিনি পর্তুগালের রাজধানী লিসবন থেকে দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেন।

• তাঁর রচিত গ্রন্থ দুটি :
-কৃপার শাস্ত্রের অর্থভেদ,
- ভোকাবুলির এম ইদিওমা বেনহল্লা ই পোরতুগিজ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
নিচের কোনটি মামুনুর রশীদ এর প্রকাশিত নাটক?
  1. চিঠি
  2. লেবেদেফ
  3. চাকা
  4. রূপার কৌটা
ব্যাখ্যা
• মামুনুর রশীদ এর প্রকাশিত নাটক- লেবেদেফ।

• মামুনুর রহমান একজন নাট্যকার হিসেবে পরিচিত।

• তাঁর প্রকাশিত নাটাকের নাম: 

- ওরা কদম আলী,
- ওরা আছে বলেই,
- মে দিবস,
- ইবলিস,
- এখানে এখানে নোঙর,
- গিনিপিগ,
- সমতট,
- পাথর,
- লেবেদেফ,

অন্যদিকে,
• মুনির চৌধুরীর রচিত নাটক: 
- চিঠি,
- রূপার কৌটা,
• সেলিম আল দীনের রচিত নাটক - চাকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
.
চলিত রীতিতে রচিত প্রথম গদ্য-
  1. নীল লোহিত
  2. বীরবলের হালখাতা
  3. তেল নুন লকড়ি
  4. রায়তের কথা
ব্যাখ্যা
• প্রমথ চৌধুরী :
- প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক।
- চলিত রীতিতে তার রচিত প্রথম গদ্য - বীরবলের হালখাতা ।
- ১৯১৪ সালে তার সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকা প্রকাশ পায়।
- ১৯৪৬ সালের ২ ডিসেম্বর শান্তিনিকেতনে তাঁর মৃত্যু হয়।

•তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- তেল নুন লকড়ি
- নানাকথা,
- বীরবলের হালখাতা ,
- আমাদের শিক্ষা,
- দুই ইয়ারির কথা ,
- রায়তের কথা,

• তাঁর রচিত গল্পগ্রন্থ :
- চার ইয়ারি কথা ,
- আহুতি,
- ঘোষালের ত্রিকথা,
- নীল লোহিত ,
- অনুকথা সপ্তক,
- সেকালের গল্প,
- ট্র্যাজেডির সূত্রপাত,
- গল্পসংগ্রহ,.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সমিত্র শেখর এবং প্রথম আলো।
১০.
কোন লেখক বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?
  1. মানিক বন্দ্যোপাধ্যায়
  2. মোতাহের হোসেন চৌধুরী
  3. বন্দে আলী মিয়া
  4. মোহাম্মদ ওয়াজেদ আলী
ব্যাখ্যা
 - বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন - মোতাহের হোসেন চৌধুরী।

• মোতাহের হোসেন চৌধুরী:

-তিনি ১৯০৩ সালেনোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।।
- তিনি ছিালেন একজন গদ্যশিল্পী।
- তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।

• তাঁর রচিত গদ্যগ্রন্থগুলো: 
- সংস্কৃতি-কথা
- সভ্যতা,
- সুখ,

- উল্লেখ্য,
• বুদ্ধির মুক্তি আন্দোলন ধর্মীয় ও সামাজিক কুসংস্কারবিরোধী একটি প্রগতিশীল আন্দোলন।
- ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুসেনের নেতৃত্বে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠানটির মুখপত্র হিসেবে ‘শিখা’ নামে একটি পত্রিকা প্রকাশ করত।
- যার প্রতিটি সংখ্যায় লেখা থাকত ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’।
- বুদ্ধির মুক্তি আন্দোলন গঠিত হয় কয়েকজন আলোকিত মানুষের উদ্যোগে, তাঁদের মধ্যে ছিলেন কাজী মোতাহার হোসেন, আবুল হুসেন, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
আনোয়ারা উপন্যাসের প্রতিপাদ্য বিষয় কী?
  1. অর্থনৈতিক দ্বন্দ্ব
  2. ধর্ম ও সত্যের জয়
  3. গ্রামীণ জীবন
  4. ধর্মব্যবসা
ব্যাখ্যা
• মোহাম্মদ নজিবুর রহমান: 
- পাবনা জেলার শাহজাদপুরের চরবেলতৈল গ্রামে তাঁর জন্ম।
- তিনি ছিলেন মূলত একজন ঔপন্যাসিক।
- তাঁর জনপ্রিয় প্রথম সামাজিক উপন্যাস- আনোয়ারা।
-  আনোয়ারা উপন্যাসের প্রতিপাদ্য বিষয় - ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয়, আনোয়ারার স্বামীনিষ্ঠা।
-  সাহিত্যে অবদানের জন্য তিনি ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন।
- ১৯২৩ সালের ১৮ অক্টোবর রায়গঞ্জের হাটি কুমরুল গ্রামে তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত অন্য উপন্যাস: 
- চাঁদতারা,
- পরিনাম,
- গরীবের মেয়ে,
- দুনিয়ার আর চাই না,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত শেষ উপন্যাস কোনটি?
  1. ইছামতী
  2. আরণ্যক
  3. আদর্শ হিন্দু হোটেল
  4. অপরাজিত
ব্যাখ্যা
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- শরৎচন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যে জনপ্রিয় ঔপন্যাসিকদের তিনি জনপ্রিয়।
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে গুরুত্ব পায় - প্রকৃতি ও মানুষের জীবন।
- ১ সেপ্টেম্বর,১৯৫০সালে তাঁর মৃত্যু হয়।

• ইছামতী :
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত শেষ উপন্যাস ’ইছামতী’।
- উপন্যাসটি প্রকাশিত হয় - ১৯৫০ সালে।
- তিনি ইছামতী উপন্যাসের জন্যে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 

• তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস :
- পথের পাঁচালী
- অপরাজিত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- দৃষ্টি প্রদীপ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৩.
’আহুতি’ গল্পগ্রন্থের লেখক কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. প্রমথ চৌধুরী
  3. কামিনী রায়
  4. কামাল চৌধুরী
ব্যাখ্যা
’আহুতি’ গল্পেগ্রন্থের লেখক- প্রমথ চৌধুরী।

• প্রমথ চৌধুরী:
- প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
- তিনি চলিত গদ্য রীতির প্রবর্তক।
- ১৯১৪ সালে মাসিক সবুজপত্র প্রকাশনা করেন।
- তাঁর এ ছদ্মনাম ছিল বীরবলী।
- ১৯৪৬ সালের ২ ডিসেম্বর শান্তিনিকেতনে তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারি কথা ,
- আহুতি,
- ঘোষালের ত্রিকথা,
- নীল লোহিত ,
- অনুকথা সপ্তক,
- সেকালের গল্প,
- ট্র্যাজেডির সূত্রপাত,
- গল্পসংগ্রহ .

অন্যদিকে,
•রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগ্রন্থ-
- গল্পগুচ্ছ;
- গল্পসল্প;
- তিনসঙ্গী;
- লিপিকা;

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সমিত্র শেখর এবং প্রথম আলো।
১৪.
’মুখরা রমণী বশীকরণ’ উইলিয়াম শেক্সপিয়ারের কোন নাটকের অনুবাদ?
  1. As You Like It.
  2. The Taming of The Shrew.
  3. All's Well That Ends Well.
  4. Antony and Cleopatra.
ব্যাখ্যা
- মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়ারের The Taming of The Shrew অনুবাদ করেন  ’মুখরা রমণী বশীকরণ’  নামে।

• মুনীর চৌধুরীর রচিত উল্লেখযোগ্য নাটক : 
- কবর,
- দন্ডকারণ্য 
- পলাশী ব্যারাক ও অন্যান্য,
- চিঠি,

• তাঁর রচিত উল্লেখযোগ্য অনুবাদ নাটক: 
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা,
- মুখরা রমণী বশীকরণ ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৫.
মোজাম্মেল হক রচিত কাব্যগ্রন্থটির নাম কী?
  1. দরাফ খান গাজী
  2. হজরত মহাম্মদ
  3. মহর্ষি মনসুর
  4. শালবনের রাজা
ব্যাখ্যা
- মোজাম্মেল হকের রচিত কাব্যগ্রন্থটির নাম - হজরত মহাম্মদ।

• মোহাম্মদ মোজাম্মেল হক:
- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রামে তাঁর জন্ম।
- তিনি মোসলেম ভারত সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
- তিনি বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত হন। 
- ১৯৩৩ সালের ৩০ নভেম্বর শান্তিপুরে তাঁর মৃত্যু হয়।

• তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-  কুসুমাঞ্জলি,
- অপূর্ব দর্শন,
- প্রেমহার,
- হজরত মহাম্মদ,
- জাতীয় ফোয়ারা,

• তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- জোহরা,
- দরাফ খান গাজী।

• তাঁর রচিত গদ্যগ্রন্থ: 
- মহর্ষি মনসুর,
- ফেরদৌসী চরিত,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৬.
নিচের কোনটি প্রমথ চৌধুরীর রচিত কাব্যগ্রন্থ?
  1. সনেট পঞ্চাশৎ
  2. আমাদের শিক্ষা
  3. অনুকথা সপ্তক
  4. সেকালের গল্প
ব্যাখ্যা
• প্রমথ চৌধুরী : 
- প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক ও বিদ্রূপাত্নক প্রাবন্ধিক হিসেবে পরিচিত।
- তার ছদ্মনাম- বীরবল।
- চলিত রীতিতে তার রচিত প্রথম গদ্য রচনা - বীরবলের হালখাতা ।
- ১৯১৪ সালে তার সম্পাদিত মাসিক  সবুজপত্র পত্রিকা প্রকাশ পায়।
- তার বিখ্যাত উক্তি- ”সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত”
- ১৯৪৬ সালের ২ ডিসেম্বর শান্তিনিকেতনে তাঁর মৃত্যু হয়। 

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- তেল-নুন-লকড়ি,
- নানাকথা ,
- বীরবলের হালখাতা ,
- আমাদের শিক্ষা,
- দুই ইয়ারির কথা ,
-  রায়তের কথা,

•তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ. 
- পদচারণ।

• তাঁর রচিত গল্পগ্রন্থ :
- চার ইয়ারি কথা ,
- আহুতি,
- ঘোষালের ত্রিকথা,
- নীল লোহিত ,
- অনুকথা সপ্তক,
- সেকালের গল্প,
- ট্র্যাজেডির সূত্রপাত,
- গল্পসংগ্রহ .

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং প্রথম আলো।
১৭.
বিষ্ণুদের রচিত প্রবন্ধগ্রন্থ-
  1. সাহিত্যের ভবিষ্যৎ
  2. বিবিধপ্রসঙ্গ
  3. সাম্য
  4. তরুণের বিদ্রোহ
ব্যাখ্যা
- বিষ্ণুদের রচিত প্রবন্ধগ্রন্থ - সাহিত্যের ভবিষ্যৎ।

• বিষ্ণু দে : 
- তিনি ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম।
- তিনি ছিলেন প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী।
- তিনি ”পরিচয়“ পত্রিকার সম্পাদক ছিলেন।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- সাহিত্যের ভবিষ্যৎ’
- রবীন্দ্রনাথ ও শিল্পসাহিত্যে আধুনিকতার সমস্যা।

• অন্যদিকে :
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধগ্রন্থ - বিবিধপ্রসঙ্গ।
- বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় রচিত প্রবন্ধগ্রন্থ - সাম্য।
- শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধগ্রন্থ - তারুণের বিদ্রোহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।
১৮.
’ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলার নাটক’ প্রবন্ধগ্রন্থের লেখক কে?
  1. মোতাহের হোসেন চৌধুরী
  2. গুলবদন বেগম
  3. ড, মুহাম্মদ এনামুল হক
  4. নীলিমা ইব্রাহীম
ব্যাখ্যা
• নীলিমা ইব্রাহিম :
- তিনি খুলনায় ১১ ই জানুয়ারি ১৯২১ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি একজন শিক্ষাবিদ।
- ২০০২ সালের ১৮ জুন তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত প্রবন্ধ গবেষণা: 
- শরৎ প্রতিভা,
- বাংলার কবি মধুসূদন,
- ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলার নাটক,
- বাঙালী মানস ও বাংলা সাহিত্য,
- আমি বীরাঙ্গনা বলছি,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১৯.
’জমিদার দর্পণ’ নাটকটি কে রচনা করেন?
  1. দীনবন্ধু মিত্র
  2. মীর মশাররফ হোসেন
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. যোগচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা
- জমিদার দর্পণ নাটকটি রচনা করেন- মীর মশাররফ হোসেন।

• মীর মশাররফ হোসেনের উল্লেখযোগ্য উপন্যাস :
- রত্মাবতী,
- বিষাদসিন্ধু,
- উদাসীন পথিকের মনের কথা,
 -গাজী মিয়ার বস্তানী।

• তাঁর রচিত নাটক:
- বসন্তকুমারী;
-জমিদার দর্পণ।

• আত্নজীবনীমূলক গ্রন্থ:
- আমার জীবনী,
- কুলসুমের জীবনী।

• এছাড়াও,
- দীনবন্ধু মিত্র রচনা করেন- নীল দর্পন।
- মাইকেল মদুসূদন দত্ত রচনা করেন- কৃষ্ণকুমারী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২০.
পথের পাঁচালী উপন্যাসের পরিপূরক উপন্যাস-
  1. ইছামতী
  2. অপরাজিত
  3. আরণ্যক
  4. অনুবর্তন
ব্যাখ্যা
• পথের পাঁচালী উপন্যাসের পরিপূরক উপন্যাস - অপরাজিত।

• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: 
-  ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
-  শরৎচন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যে জনপ্রিয় ঔপন্যাসিকদের তিনি জনপ্রিয়।
- তাঁর রচিত শ্রেষ্ঠ উপন্যাস - পথের পাঁচালী।
- পথের পাঁচালী  উপন্যাসের চরিত্র সমূহ - অপু, সর্বজয়া, হরহরি, অপর্ণা।
- তাঁর দ্বিতীয় উপন্যাস - অপরাজিত।
- উপন্যাসটির প্রথম নামকরণ করা হয়েছিল - অলোক সারথী।
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসের পরিপূরক হিসেবে অপরাজিত উপন্যাসটি রচনা করেন।
- উপন্যাসটি ধারাবাহিক ভাবে মাসিক প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়।

• তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:  
- পথের পাঁচালী (১৯২৯)
- আরণ্যক,
- ইছামতী,
- আদর্শ হিন্দু হোটেল,
- অনুবর্তন,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সমিত্র শেখর ।