পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

পরীক্ষাNTRCAতারিখ১৯ মার্চ, ২০২৪সময়55 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
১৪তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৭ (কলেজ পর্যায়)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

NTRCA · ১৯ মার্চ, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
‘বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ’ গ্রন্থের রচয়িতার নাম-
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. বিদ্যাপতি
  3. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে একটি বই লিখেন 'বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ' নামে।
- ইংরেজিতে এই গ্রন্থটির নাম হলো : 'The Origin and Development of the Bengali Language'।
- সংক্ষেপে এটিকে বলা হয় ODBL এবং এটি ১৯২৬ সালে প্রকাশিত।

উৎস : লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ।
.
বাংলা সাহিত্য চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
  1. প্যারীচাঁদ মিত্র
  2. মোহিতালাল মজুমদার
  3. বিহারীলাল চক্রবর্তী
  4. মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
• বাংলা সাহিত্য চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। 

• চতুর্দশপদী (Sonnet) হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে।
- এর বৈশিষ্ট হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে।
- এর প্রথম আট চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক বলে।
- অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে।
- বাংলায় চতুর্দশপদী কবিতার জনক - মাইকেল মধুসূদন দত্ত
- বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন চতুর্দশপদী কবিতাবলী। এটি প্রকাশিত হয় ১৮৬৬ সালে।
- ইতালীয় কবি পেত্রার্ক ও শেক্সপিয়ারের অনুকরণে এসব সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘চর্যাপদ’ আবিষ্কৃত হয় কত সালে?
  1. ১৯০৯
  2. ১৭৯৮
  3. ১৯০৭
  4. ১৭০৯
ব্যাখ্যা
চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিষ্টাব্দে মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। 
- চর্যাপদের সাথে আরও দুটি বই - ডাকার্ণব ও দোহাকোষ যেগুলো নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের সাথে আবিষ্কৃত হয়। 
- তাঁরই সম্পাদনায় ৪৭ (সাড়ে ৪৬)টি পদবিশিষ্ট পুথিখানি 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
- তিনি পুথির সূচনায় একটি  সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়।
- তবে সংক্ষেপে এটি ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ নামেই অভিহিত হয়ে থাকে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
.
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কী ধরনের রচনা?
  1. ছোটগল্প
  2. কাব্যনাটক
  3. উপন্যাস
  4. পত্রপন্যাস
ব্যাখ্যা
• পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য।
- এখানে মুক্তিযুদ্ধকে মহাকাব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে। 
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি।

• তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্য
- নূরলদীনের সারাজীবন,
- এখানে এখন,
- গণনায়ক,
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
  1. ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. প্যারীচাঁদ মিত্র
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়
ব্যাখ্যা
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- তিনি বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন করেন।
- বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য তিনি ‘উচ্চবচন ধ্বনিতরঙ্গ’ ও ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ সৃষ্টি করেন।
- তিনি বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন।
- বিদ্যাসাগর বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন। 
- বাংলা গদ্যকে তিনি সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
.
তাসের ঘর- শব্দের অর্থ কী?
  1. সর্বনাশ
  2. তামাশা
  3. ক্ষণস্থায়ী
  4. ভন্ড
ব্যাখ্যা
'তাসের ঘর' বাগধারার অর্থ = ক্ষণস্থায়ী 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

আধুনিক বাংলা অভিধান অনুসারে,
তাসের ঘর 
(বিশেষ্য) অর্থ: তাস দিয়ে তৈরি ঘর। 
(বিশেষণ) আলংকারিক অর্থ: অত্যন্ত ক্ষণস্থায়ী ও ভঙ্গুর।
.
কমা (Comma)- এর বাংলা কী?
  1. পূর্ণচ্ছেদ
  2. দৃষ্টান্তছেদ
  3. পাদচ্ছেদ
  4. অর্ধচ্ছেদ
ব্যাখ্যা
accessible dictionary অনুসারে, 

পাদচ্ছেদ (noun) comma.
পূর্ণচ্ছেদ (noun) (grammar) full stop
.
কোনটি নিত্য সমাসের উদাহরণ?
  1. অন্যগৃহ
  2. মিলের অভাব
  3. স্ত্রী’র অভাব
  4. প্রকৃষ্ট গতি
ব্যাখ্যা
নিত্য সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। শুধু সমস্তপদের ব্যাখ্যা দিতে হয়।
যেমন: অন্য গ্রাম = গ্রামান্তর, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।
তেমনিভাবে,
- গৃহান্তর - অন্যগৃহ নিত্য সমাসের উদাহরণ।
- সমস্তপদের শেষে ‘অন্তর’ থাকলে ব্যাসবাক্যে ‘অন্য’ হবে। যেমন: দেশান্তর = অন্য দেশ।
- সমস্তপদের শেষে ‘মাত্র/খানা’ থাকলে ‘কেবল’ হবে। যেমন: শয়নমাত্র = কেবল শয়ন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (২০১৯)।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ডাষ্টবিন
  2. দারিদ্রতা
  3. দূষণীয়
  4. নূপুর
অনির্ধারিত
ব্যাখ্যা
শুদ্ধ বানান = দূষণীয়, নূপুর। 
[বি.দ্র: একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

অন্যান্য বানানের শুদ্ধ রূপ - 

• ডাস্টবিন (বিশেষ্য) (বিদেশি শব্দে 'ষ' ব্যবহৃত হয় না) 
- ইংরেজি শব্দ। 
অর্থ: জঞ্জাল ফেলার আধার। 

• দারিদ্রতা বানানটি অশুদ্ধ। সঠিক বানান সম্বলিত এরূপ শব্দ হলো দরিদ্র, দারিদ্র্য, দরিদ্রতা।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
‘অগ্নি’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. হুতাশন
  2. কৃশানু
  3. বায়ুসখা
  4. দ্যুতি
ব্যাখ্যা
'অগ্নি/আগুন' এর সামর্থক শব্দ =  অনল, বহ্নি, হুতাশন, কৃশানু পাবক, দহন, সর্বভুক, পিঙ্গল, হিমারতি, বায়ুসখা, শুচি ইত্যাদি।
'দ্যুতি' = রশ্মি এর সমার্থক শব্দ। 
রশ্মি এর অন্যান্য সমার্থক শব্দ = আভা, কিরণ, আলোক, প্রভা, বিভা, অংশু ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১১.
“ধুমকেতু” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. বুদ্ধদেব বসু
  2. শামসুর রহমান
  3. কাজী নজরুল ইসলাম
  4. শওকত ওসমান
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধসপ্তাহিক পত্রিকা ধূমকেতু (১৯২২)।
- ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের বাণী ছাপা হয়েছিল - "আয় চলে আয় রে ধূমকেতু/ আঁধারে বাঁধ অগ্নিসেতু-"।
- ধূমকেতুর পূজা সংখ্যায় (২৬শে সেপ্টেম্বর ১৯২২) 'আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকাটি ব্রিটিশ সরকার দ্বারা বাজেয়াপ্ত হয় এবং তিনি গ্রেফতার হন।

• কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা -
- ‘লাঙ্গল’ (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
- 'দৈনিক নবযুগ' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
কোনটি তৎসম শব্দ?
  1. কিংবদন্তি
  2. হাতি
  3. চাঁদ
  4. তেঁতুল
ব্যাখ্যা
কিংবদন্তি (বিশেষ্য) 
- সংস্কৃত বা তৎসম শব্দ  
- প্রকৃতি প্রত্যয় = কিম্‌+√বদ্‌+অন্তি
অর্থ: 
- লোক পরম্পরায় শ্রুত কাহিনি
- গুজব 

অন্যদিকে,
হাতি = সংস্কৃত শব্দ হস্তী থেকে উদ্ভূত তদ্ভব শব্দ। 
চাঁদ = সংস্কৃত শব্দ চন্দ্র থেকে উদ্ভূত তদ্ভব শব্দ। 
তেঁতুল = সংস্কৃত শব্দ তিন্তিড়ী থেকে উদ্ভূত তদ্ভব শব্দ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৩.
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
  1. ফলা
  2. কার
  3. ধ্বনি
  4. অক্ষর
ব্যাখ্যা
• স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'কার' বলে।
- স্বরবর্ণে কার আছে ১০টি।
- 'অ' স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই। তাই 'অ' একটি নিলীন বর্ণ।

• ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে।
- ব্যঞ্জনবর্ণে ফলা আছে মোট ৬টি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৪.
"উদ্যম বিহনে কার পুরে মনোরথ"- এখানে ‘উদ্যম বিহনে’ কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তৃকারকে ৭মী
  2. অধিকরণে ৭মী
  3. অপাদানে ১মা
  4. কর্মে ৭মী
ব্যাখ্যা
'উদ্যম বিহনে কার পুরে মনোরথ'
বাক্যের অর্থ: অধ্যবসায় ছাড়া কার মনোবাসনা পূর্ণ হয়।

এ বাক্যের ক্রিয়া হলো পুরে অর্থাৎ পূর্ণ হওয়া। কর্তা হলো মনোবাসনা বা মনোরথ। এখন "মনোরথ কীসের দ্বারা পূর্ণ হয়" প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় উদ্যম দ্বারা। তাই এটি করণ কারক হবে। এটি একটি উপায়াত্মক বা সহায়াত্মক করণ কারক।
কিন্তু অপশনে করণ কারক নেই।
-----------------
আবার, 
• যদি বলা হয় মনোবাসনা পূর্ণ হওয়ার উৎস কী? উত্তর হয় উদ্যম। তাই উদ্যম অপাদান কারকও হয়
• কোনো বিষয়ে পারদর্শিতা বোঝালে বা গুণ বোঝালে বৈষয়িক অধিকরণ হয়। সেই সূত্র ধরে এটাকে অধিকরণ কারকও বলা যায়।
------------------

এবার বিভক্তির বিবেচনায় আসলে অপশনে "অপাদানে ১মা" রয়েছে যা সঠিক নয়। এখানে সপ্তমী বিভক্তির প্রয়োগ ঘটেছে।
সার্বিক বিবেচনায় প্রশ্নটির উত্তর হবে অধিকরণে সপ্তমী বিভক্তি।
১৫.
বীর সন্তান প্রসব করে যে নারী- এর এক কথায় প্রকাশ কর-
  1. বীরভোগ্যা
  2. রত্মগর্ভা
  3. বীরপ্রসূ
  4. স্বর্ণমাতা
ব্যাখ্যা
বীর সন্তান প্রসব করে যে নারী- এর এক কথায় প্রকাশ = বীরপ্রসূ

নারী সম্পর্কিত কিছু বাক্য সংকোচন:
যে নারীর স্বামীও নেই সন্তানও নেই = অবীরা
যে নারী বীর = বীরাঙ্গনা।
যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৬.
‘দীপ্যমান’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় সঠিক কোনটি?
  1. √দীপ্য+মান
  2. √দিপ্য+মানচ
  3. √দীপ+শামচ
  4. √দিপ+শানচ
অনির্ধারিত
ব্যাখ্যা

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি অনুসারে, 
'দীপ্যমান' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো √দীপ্ + শানচ্ (মান)।
এটি সংস্কৃত কৃৎপ্রত্যয় যোগে গঠিত শব্দ।
'শানচ্' প্রত্যয়যোগে গঠিত আরো শব্দ হলো- চলমান, বর্ধমান ইত্যাদি।

আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 
দীপ্যমান (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় -√দীপ্‌ + মান (শানচ্)
অর্থ: উজ্জ্বল, জ্বলন্ত, ভাস্বর।

১৭.
‘ক্রিয়ার কাল ও পুরুষ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ধ্বনিতত্ত্বে
  2. রূপতত্ত্বে
  3. বাক্যতত্ত্বে
  4. অর্থতত্ত্বে
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি।
যথা:
- ধ্বনিতত্ত্ব,
- শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব,
- বাক্যতত্ত্ব বা পদক্রম ও
- অর্থতত্ত্ব।

রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব:
ব্যাকরণে শব্দ বা পদের আলোচনাকে বলে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব।

এর আলোচ্য বিষয় হলো:
- শব্দগঠন,
- প্রত্যয়,
- উপসর্গ,
- পদপরিচয়,
- ক্রিয়া
- লিঙ্গ,
- পুরুষ,
- বচন,
- শব্দ ও ধাতুরূপ,
- সমাস। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
শরীর>শরীল- শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরণের নিয়ম প্রযোজ্য?
  1. সমীভবন
  2. বিষমীভবন
  3. অসমীভবন
  4. ধ্বনিবিপর্যয়
ব্যাখ্যা
ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত। ধ্বনি পরিবর্তন নানা প্রক্রিয়ায় সম্পন্ন হয়।

• বিষমীভবন (Dissimilation) : দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন – শরীর > শরীল, লাল > নাল ইত্যাদি।

অন্যদিকে, 
• অসমীকরণ (Dissimilation) : একই ঘরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ।
যেমন – ধপ + ধপ > ধপাধপ, টপ + টপ > টপাটপ ইত্যাদি। 

• ধ্বনি বিপর্যয়: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন – ইংরেজি বাক্স > বাংলা বাস্ক, জাপানি রিক্সা » বাংলা রিস্কা ইত্যাদি। অনুরুপ – পিশাচ > পিচাশ, লাফ > ফাল।

• সমীভবন: শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন: জন্ম > জম্ম, কাঁদনা > কান্না।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৯.
‘দুর্যোগ’- এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. দুহঃ+যোগ
  2. দুঃ+যোগ
  3. দুর+যোগ
  4. দুরঃ+যোগ
ব্যাখ্যা
‘দুর্যোগ’- এর সঠিক সন্ধিবিচ্ছেদ = দুঃ+যোগ

• অ ও আ ভিন্ন অন্য অন্য স্বরের পরে বিসর্গ থাকলে, এবং তার সঙ্গে অ আ বর্গীয় ঘোষ অল্পপ্রান ও ঘোষ মহাপ্রান নাসিল্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে র-হয়। 
যেমন- 
নিঃ+আকার = নিরাকার
আশী+বাদ = আশীর্বাদ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২০.
উপকণ্ঠ- শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. কণ্ঠের সমীপে
  2. কণ্ঠের সদৃশ
  3. উপ যে কণ্ঠ
  4. কণ্ঠ পর্যন্ত
ব্যাখ্যা
উপকণ্ঠ- শব্দটির সঠিক ব্যাসবাক্য = কণ্ঠের সমীপে। 
এটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। 

অব্যয়ীভাব সমাস
যে সমাসের পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থ প্রধানরূপে প্রকাশিত হয়, তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস।
- অন্যভাবে বলা যায়, পূর্বপদে অব্যয়যােগে নিষ্পন্ন সমাসে অর্থের প্রাধান্য থাকলে, তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ীভাব সমাসের ব্যাসবাক্যে অব্যয় উল্লেখ হয় না, কেবল অব্যয়ের অর্থযােগে ব্যাসবাক্যটি গঠিত হয়।
যেমন- জানু পর্যন্ত লম্বিত = আজানুলম্বিত (কাছে), মরণ পর্যন্ত = আমরণ ইত্যাদি।
বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস ব্যবহৃত হয় - 

সামীপ্য (উপ) :
কূলের সমীপে = উপকূল,
নগরীর সমীপে = উপনগরী,
শহরের সমীপে = উপশহর,
কণ্ঠের সমীপে = উপকণ্ঠ,
অক্ষির সমীপে =সমক্ষ,
ক্ষুদ্র মহাদেশ =উপমহাদেশ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
তামার বিষ- বাগধারাটির অর্থ কী?
  1. অর্থের অভাব
  2. অর্থের প্রাচুর্য্য
  3. অর্থের কু-প্রভাব
  4. অর্থের অহংকার
ব্যাখ্যা
'তামার বিষ' বাগ্‌ধারাটির অর্থ- অর্থের কুপ্রভাব
উদাহরণ - তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ বলে মনে কর না। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
প্রথম বাংলা ভাষার ব্যাকরণগ্রন্থ কে লেখেন?
  1. রামমোহন রায়
  2. নাথিনিয়েল ব্রাসি হ্যালহেড
  3. উইলিয়াম কেরী
  4. সুনীতিকুমার চট্টোপধ্যায়
ব্যাখ্যা
• বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থ রচয়িতা নাথিনিয়েল ব্রাসি হ্যালহেড
- তার রচিত গ্রন্থটির নাম 'এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' (১৭৭৮)। গ্রন্থটি মূলত ইংরেজী ভাষায় রচিত।
- তবে দৃষ্টান্ত দেবার সময় এর কিছু অংশ বাংলা লিপিতে মুদ্রিত হয়।

• মনে রাখতে হবে, 
প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন (পর্তুগিজ ভাষায়) - মনোএল দা আসুসাম্পসাঁউ (ভোকাবুলারিও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ) ।
প্রথম বাংলা ব্যাকরণগ্রন্থ রচনা করেন (মূলত ইংরেজী ভাষায়) - নাথিনিয়েল ব্রাশি হ্যালহেড (এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ)।
বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ (বাংলায়) - গৌড়ীয় ব্যাকরণ (রামমোহন রায়)।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
২৩.
বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি?
  1. ২২টি
  2. ২১টি
  3. ২০টি
  4. ২৩টি
ব্যাখ্যা
• উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ।

• বাংলা উপসর্গ ২১টি।
- যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
• তৎসম উপসর্গ ২০টি।
- যথাঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা আর সেই শব্দটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৪.
উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহে কয় ভাগে ভাগ করা যায়?
  1. ৪ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৫ ভাগে
  4. ৬ ভাগে
ব্যাখ্যা
উৎস/উৎপত্তি বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চারভাগে ভাগ করা হয়েছে।
যথা,
- তৎসম,
- তদ্ভব,
- দেশি,
- বিদেশি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ব্যাকরণ বইয়ের ২০১৯ সংস্করণে উৎস বিবেচনায় শব্দকে ৫ শ্রেণিতে ভাগ করা হয়েছে।
এটি ভুল তথ্য। কেননা, বাংলা একাডেমি অভিধান অনুসারে, শব্দের উৎস বিবেচনায় ৪ শ্রেণিতে বিভক্ত হিসাবে দেখানো হয়েছে।
২৫.
‘ইংরেজি’ শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?
  1. গ্রিক
  2. তুর্কি
  3. ফারসি
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
‘ইংরেজি’ শব্দটি পর্তুগিজ ভাষা থেকে নেওয়া হয়েছে। 

ইংরেজি (বিশেষ্য) 
- পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। 
অর্থ: ইংরেজদের ভাষা। English.

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৬.
Identify the correct sentence-
  1. She had faith on & hopes for the future.
  2. She had faith & hopes for the future.
  3. She had faith & hopes in the future.
  4. She had faith in & hopes for the future.
ব্যাখ্যা
• বিশ্বাস রাখা অর্থে faith এর সাথে appropriate preposition হিসাবে in হয় এবং hope এর সাথে for হয়।
- তাই সঠিক উত্তর হবে - She had faith in & hopes for the future.
২৭.
She argued ____ me about the marriage.
  1. with
  2. for
  3. to
  4. from
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে - with 
argue with -  মতের অমিল বা ভিন্নমত পোষণ করা; ঝগড়া করা / To engage in an argument or quarrel with someone.
অর্থাৎ কারো সাথে কোনো বিষয়ে মতের অমিল হলে বা ভিন্ন মত প্রকাশ করে তর্কে জড়ালে argue এর সাথে preposition হিসাবে with ব্যবহৃত হয়। 

Complete sentence: She argued with me about the marriage.
২৮.
Choose the appropriate meaning of the idiom 'Swan Song'.
  1. first work
  2. last work
  3. middle work
  4. early work
ব্যাখ্যা
♦ The idiom `Swan Song' means - last work.

• Swansong
English Meaning: the final performance or activity of a person's career / last work.
Bangla Meaning: শেষ কর্ম / রচনা।

Ex. Sentence: ‘The Tempest' is known as Shakespeare's Swansong.
Bangla Meaning: ‘দ্যা টেম্পেস্ট’ কে শেক্সপিয়ারের শেষ কীর্তি / রচনা বলা হয়।

Source: Live MCQ Lecture.
২৯.
শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো-
  1. The baby come to me to laughing
  2. The baby came to me laughing
  3. The baby came to me in laughing
  4. The baby come to me by laughing
ব্যাখ্যা
• শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো - এই বাক্যটির সঠিক অনুবাদ হবে - The baby came to me laughing.

- হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে ইত্যাদি চলমান কাজ প্রকাশ করা অর্থে সব সময় present participle (verb + ing) হয়।
- যেহেতু বাক্যটিতে হাসতে হাসতে এলো দ্বারা একটি চলমান sense বোঝানো হয়েছে তাই verb, laugh এর সাথে ing যুক্ত হয়েছে
৩০.
The Antonym of 'inimical'-
  1. hostile
  2. friendly
  3. indifferent
  4. angry
ব্যাখ্যা
• Inimical (adjective) - বৈরী; প্রতিকূল; অননুকূল; অহিতকর; অপরকারী; ক্ষতিকর।

প্রশ্ন প্রদত্ত অপশন গুলোর মধ্যে - 
Hostile - শত্রুপক্ষীয়; বৈরী
Friendly - বন্ধুত্বপূর্ণ; বন্ধুভাবাপন্ন; সহৃদয়, বন্ধুসুলভ; প্রীতিপূর্ণ।
Indifferent - নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক। 
Angry - ক্রুদ্ধ; রুষ্ট।

সুতরাং বোঝা যাচ্ছে, প্রশ্ন প্রদত্ত অপশন গুলোর মধ্যে কেবল মাত্র Friendly শব্দটি Inimical এর বিপরীত অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তর হবে -  Friendly.

Source: Accessible Dictionary.
৩১.
He waited until the plane -
  1. did not take off
  2. take off
  3. had no taken off
  4. had taken off
ব্যাখ্যা
• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।

যেমন:
We waited until she had finished speaking.
এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।
আবার,
We played until it got dark.
এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।

সুতরাং, He waited until the plane - এর পর took off / had taken off দুটিই শুদ্ধ হবে।
উভয় ক্ষেত্রেই বাক্যের অর্থ হবে - বিমানটি উড্ডয়ন না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন।

সূত্র: Merriam-webster Dictionary এবং Longman Dictionary.
৩২.
My uncle arrived while I ___ the dinner.
  1. would cook
  2. had cooked
  3. cook
  4. was cooking
ব্যাখ্যা
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে, While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - was cooking.
সম্পূর্ণ বাক্যটি - My uncle arrived while I was cooking the dinner.
৩৩.
Which is the correct sentence?
  1. I shall avail the opportunity
  2. I shall avail of the opportunity
  3. I shall avail for the opportunity
  4. I shall avail myself of the opportunity
ব্যাখ্যা
- Avail oneself of the opportunity অর্থ -কাজে লাগানো বা ( সুযোগের) সদ্ব্যবহার করা।
- Enjoy, avail, absent ইত্যাদি verb গুলোর পর subject অনুযায়ী reflexive pronoun বসাতে হয়।
 তাই সঠিক উত্তর হচ্ছে - I shall avail myself of the opportunity
৩৪.
___ mother arose in her.
  1. A
  2. The
  3. An
  4. No Article
ব্যাখ্যা
___ mother arose in her দ্বারা বোঝা যাচ্ছে যে বাক্যটিতে mother - মাতৃত্ব অর্থে ব্যবহৃত হয়েছে বা মাতৃস্নেহ নির্দেশ করেছে। 
সুতরাং, mother দ্বারা মা না বুঝিয়ে মাতৃতে বা মাতৃস্নেহ বোঝালে অর্থাৎ বৈশিষ্ট্য প্রকাশ করলে এর পূর্বে article হিসাবে the বসবে। 
তাই, সঠিক উত্তর হবে - The.
সম্পূর্ণ বাক্য - The mother arose in her.
৩৫.
Jerry was deprived of motherly affection. Here the word `motherly' is -
  1. an adverb
  2. an adjective
  3. a noun
  4. none
ব্যাখ্যা
• Jerry was deprived of motherly affection. Here the word 'motherly' is - an adjective.

Noun + ly = Adjective হয়।
প্রশ্নে উল্লেখিত Motherly শব্দটির মূল শব্দ হচ্ছে Mother যা একটি Noun এবং এর শেষে ly যুক্ত হয়ে motherly, adjective হয়েছে।

এছাড়া এখানে affection noun কে modify করার কারণে এটি adjective.
৩৬.
Panic seized me. The passive form will be -
  1. I was seized by panic
  2. I was seized from panic
  3. I was seized with panic
  4. I was seized into panic
ব্যাখ্যা
• Panic seized me. The passive form will be - I was seized with panic.

প্রশ্ন প্রদত্ত বাক্যটি past indefinite tense এ আছে। Past indefinite যুক্ত বাক্যকে passive করার নিয়ম - 

- Active এর object প্রথমে + Tense অনুযায়ী auxiliary verb + মূল verb এর past participle form +by + Active এর subject + extension.

- কিন্তু active voice এ cover, crowd, seize, fill, ইত্যাদি verb গুলো থাকলে, Passive voice এর verb এর past participle এর পর by এর পরিবর্তে with বসে।

সুতরাং সঠিক উত্তর, I was seized with panic.
৩৭.
The singular form of 'criteria' is-
  1. criterion
  2. criterium
  3. criterii
  4. criterius
ব্যাখ্যা
• Criteria এর singular form হচ্ছে - Criterion.
- Criterion অর্থ বিচারের মাপকাঠি; মানদণ্ড।
৩৮.
The Second World War broke ____ in September, 1939.
  1. out
  2. through
  3. away
  4. in
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - out. 
Break out হচ্ছে একটি Phrase. কোনো কিছু ছড়িয়ে পড়া অর্থে Break out ব্যবহৃত হয়।

Break out
English Meaning: If something dangerous or unpleasant breaks out, it suddenly starts.
Bangla Meaning: খারাপ কিছু হঠাৎ ছড়িয়ে পড়া / প্রাদুর্ভাব

Ex. Sentence: War broke out in 1914.
Bangla Meaning: ১৯১৪ সালে যুদ্ধ শুরু হয়েছিল।

Source: Live MCQ Lecture.
৩৯.
He will come in no time. Here the idiom `in no time' means-
  1. never in future
  2. soon
  3. not in future
  4. not ever
ব্যাখ্যা
• He will come in no time. Here the idiom `in no time' means - soon.

In (less than) no time
English Meaning: very quickly or very soon.
Bangla Meaning: খুব শীঘ্র / অচিরে / অবিলম্বে।

Ex. Sentence: The book has sold 30,000 copies in no time
Bangla Meaning: বইটি ত্রিশ হাজার কপি বিক্রি হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই।

Source: Live MCQ Lecture.
৪০.
I am entitled ____ a share of the profit. The correct preposition is -
  1. to
  2. for
  3. from
  4. into
ব্যাখ্যা
• I am entitled ____ a share of the profit. The correct preposition is - to. 
Entitled to (অধিকারী) - অর্থাৎ entitled এর সাথে appropriate preposition হিসাবে to বসে।

সম্পূর্ণ বাক্য - I am entitled to a share of the profit.
৪১.
What kind of verb is the word 'went' in the sentence: "The dog went mad"?
  1. Transitive verb
  2. Causative verb
  3. Factitive verb
  4. Copulative verb
ব্যাখ্যা
• "The dog went mad" এই বাক্যে 'went' হচ্ছে একটি Copulative verb.

• Copulative verb হচ্ছে এমন verb যা subject এবং subjective complement এর মাঝে একটি link বা সম্পর্ক তৈরী করার জন্য আসে। 
-  এর দ্বারা কোনো action বোঝায় না বরং 'হওয়া', 'পরিণত হওয়া' এরূপ অর্থ প্রকাশ করে।
- Copulative verb এর অপর নাম liking verb.
৪২.
The correct translation of "দুঃখের প্রয়োজনীয়তা মধুর" is-
  1. Sweet are the uses of adversity.
  2. Sweet is the uses of adversity.
  3. Sweet uses of adversity.
  4. Sweet do not uses the adversity.
ব্যাখ্যা
• দুঃখের প্রয়োজনীয়তা মধুর - Sweet are the uses of adversity.

এখানে,
Sweet = adjective
are = verb
the uses of adversity = subject.

এটি মূলত ছিল - the uses of adversity are sweet.
কখনো কখনো adjective/adverb এর উপর গুরুত্ব প্রদানের জন্য বাক্যের শুরুতেই adjective/adverb ব্যবহৃত হয়।
আর এখানে subject এর headword হচ্ছে uses, যা plural. তাই verb হিসেবে is না হয়ে are হবে।

এরূপ আরো কিছু উদাহরণ:
- Foolish is he who tells lies and cheats people.
- Here comes the bus.
৪৩.
The antonym of 'Honorary' is-
  1. Literary
  2. Honorable
  3. Salaried
  4. Official
ব্যাখ্যা
• Honorary (adjective)
English meaning:  Holding a title or place without rendering service or receiving reward; as, an honorary member of a society.
Bangla meaning: পদমর্যাদা, উপাধি) নিয়মমাফিক শর্তাদি পূরণ না-করা সত্ত্বেও সম্মানজ্ঞাপনের জন্য প্রদত্ত; সম্মানসূচক; সাম্মানিক, অবৈতনিক/মানদ পদ বা উপাধির অধিকারী; সাম্মানিক।

প্রশ্ন প্রদত্ত অন্য অপশন গুলোর মধ্যে - 

Literary - সাহিত্যবিষয়ক; লেখকসংক্রান্ত; সাহিত্যিক।
Honorable - সম্মান্য; মান্য; মানী; শ্রদ্ধার্হ; মর্যাদাবান; মর্যাদান্বিত; মহনীয়; সম্মানাস্পদ; সম্মানজনক; মর্যাদাকর।
Salaried - বেতনভুক; (চাকরি) বেতনসংবলিত।
Official - আনুষ্ঠানিক কর্তৃত্বপ্রসূত, আনুষ্ঠানিক কর্তৃত্বের বৈশিষ্ট্যপূর্ণ।

সুতরাং বোঝা যাচ্ছে -  Honorary অর্থ অবৈতনিক এবং salaried অর্থ বেতন সংবলিত। 
তাই, The antonym of  'Honorary' is - Salaried.


Source: Accessible Dictionary. 
৪৪.
A person who treats mental illness is called-
  1. a psychiatrist
  2. a psychologist
  3. a therapist
  4. a psychoanalyst
ব্যাখ্যা
• A person who treats mental illness is called- Psychiatrist.

প্রশ্ন প্রদত্ত অন্য অপশন গুলোর মধ্যে - 

A psychologist - a scientist who studies and is trained in psychology / someone who studies the human mind and human emotions and behaviour, and how different situations have an effect on people.

A therapist - someone whose job is to treat a particular type of mental or physical illness or disability, usually with a particular type of therapy.

A psychoanalyst - a person who examines or treats people using psychoanalysis (= a mental health treatment that works by trying to examine the unconscious mind)

Source: Cambridge Dictionary.
৪৫.
No article is used before
  1. a pronoun
  2. an adjective
  3. a noun
  4. an adverb
ব্যাখ্যা
• Adjective, noun এবং adverb - এর পূর্বে Article বসে কিন্তু pronoun এর পূর্বে article বসে না।
যেমন: 
Article + Noun - a boy.
Article + Adjective + Noun - A good boy. 
Article + Adverb + Adjective + Noun - A very good boy. 

কিন্তু pronoun এর পূর্বে কোনো article বসে না।
যেমন: A he. An he, The he ইত্যাদি হয় না।
৪৬.
A person whose `head' is in the `clouds' is-
  1. proud
  2. a day dreamer
  3. an aviator
  4. useless
ব্যাখ্যা
• Have one’s head in the clouds
English Meaning: (of a person) out of touch with reality / daydreaming.
Bangla Meaning: পরিস্থিতি সম্পর্কে পুর্ণ ধারণা না রাখা / আকাশ কুসুম কল্পনা।

Ex. Sentence: He's always got his head in the clouds.
Bangla Meaning: সে সর্বদাই দিবা-স্বপ্নে বিভোর থাকে।

সুতরাং A person whose head is in the clouds is - day dreamer. 

Source: Live MCQ Lecture.
৪৭.
I do not think you will have any difficulty ___ a driving license.
  1. to get
  2. in getting
  3. for getting
  4. get
ব্যাখ্যা
• Difficulty (noun) - the fact of not being easy to do or understand অর্থাৎ কোনো কিছু করা কষ্টকর বোঝানোর জন্য difficulty in ব্যবহৃত হয় এবং 
নিয়মানুযায়ী difficulty in এর পর verb এর সাথে ing যুক্ত হয়। 
যেমন: difficulty in breathing, difficulty in learning etc.

তাই সঠিক অপশনটি হবে - in getting.
Complete sentence: I do not think you will have any difficulty in getting a driving license.
৪৮.
I decided to go ___ with my friend as I needed some exercise.
  1. to a walk
  2. for walking
  3. for a walk
  4. walk
ব্যাখ্যা
• Go for a walk অর্থ হাঁটতে যাওয়া।
তাই শূন্যস্থানে for a walk বসালেই বাক্যটি শুদ্ধ হবে।
সম্পূর্ণ বাক্য - I decided to go for a walk with my friend as I needed some exercise.
৪৯.
If I had known you were coming -
  1. I would go to the station
  2. I has gone to the station
  3. I would have gone to the station
  4. I would be going to the station
ব্যাখ্যা
If + Sub + Present perfect = 3rd conditional.
যেহেতু sentence টি 3rd conditional তাই এর ২য় clause এ - Sub + would/could/might + have + verb এর past participle + extension হবে। 
Structure: If + Sub + Present perfect + Sub + would/could/might + have + verb এর past participle + extension.

সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - I would have gone to the station.
Complete Sentence: If I had known you were coming, I would have gone to the station.
৫০.
Which is the correct sentence?
  1. Each boy and each girl have a pen.
  2. Each boy and each girl are having a pen.
  3. Each boy and each girl has a pen.
  4. Each boy and each were heaving a pen.
ব্যাখ্যা
• Each boy and each girl has a pen - is the correct sentence. 

- Each যুক্ত দুইটি noun/pronoun কে and দ্বারা connect করল  বা And দ্বারা যুক্ত দুটি noun এর পূর্বে each থাকলে verb singular হয়।
- Each হচ্ছে distributive pronoun যা প্রত্যেক কে আলাদা করে বোঝায়।
৫১.
১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?
  1. ৬ ঘণ্টায়
  2. ৫ ঘণ্টায়
  3. ৩ ঘণ্টায়
  4. ৯ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?

সমাধান: 
১৫ জন লোক একটি কাজ করে ৩ ঘণ্টায় 
১ জন লোক একটি কাজ করে ৩ × ১৫ ঘণ্টায়
৫ জন লোক একটি কাজ করে (৩ × ১৫)/৩ ঘণ্টায়
= ৯ ঘণ্টায়
৫২.
পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর এবং মাতা ও ঐ পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স ৫০ বছর হলে, পিতার বয়স কত?
  1. ৫০ বছর
  2. ৬০ বছর
  3. ৪০ বছর
  4. ৮৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর এবং মাতা ও ঐ পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স ৫০ বছর হলে, পিতার বয়স কত?

সমাধান: 
পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর 
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = (৪০ × ২) বছর = ৮০ বছর 

মাতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর
মাতা ও পুত্রের বয়সের সমষ্টি = (৩৫ × ২) বছর = ৭০ বছর

পুত্রের বয়স = (৭০ - ৫০) বছর 
= ২০ বছর 

পিতার বয়স = (৮০ - ২০) বছর 
= ৬০ বছর
৫৩.
একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ১৯ : ২৫
  2. ২৪ : ২৫
  3. ২০ : ২৫
  4. ১৮ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা,

২৪% ক্ষতিতে
বিক্রয়মূল্য = (১০০ - ২৪) = ৭৬ টাকা

∴ বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য এর অনুপাত = ৭৬ : ১০০ = ১৯ : ২৫
৫৪.
দুইটি সংখ্যার ল.সা.গু ১৪৪ এবং গ.সা.গু ১২। একটি সংখ্যা ৪৮ হলে অপরটি কত?
  1. ১৮
  2. ৩৬
  3. ১২
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ১৪৪ এবং গ.সা.গু ১২। একটি সংখ্যা ৪৮ হলে অপরটি কত?

সমাধান: 
আমরা জানি
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
৪৮ × অপর সংখ্যা = ১২ × ১৪৪
অপর সংখ্যা = (১২ × ১৪৪)/৪৮
= ৩৬
৫৫.
৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
  1. ৬১
  2. ৬৯
  3. ৭১
  4. ৭৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

সমাধান: 
৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭ 
৪০ হতে ১০০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১

নির্ণেয় গড় = (৯৭ + ৪১)/২
= ৬৯
৫৬.
একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয়মূল্য কত?
  1. ৬০ টাকা
  2. ৪৮ টাকা
  3. ২৪ টাকা
  4. ১২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
খাতাটি ৩৬ টাকা বিক্রি করলে ক্ষতি হয় ক টাকা 
ক্রয়মূল্য = (৩৬ + ক) টাকা 
 
খাতাটি ৭২ টাকা বিক্রি করলে লাভ হয় ২ক টাকা 
ক্রয়মূল্য = (৭২ - ২ক) টাকা 
প্রশ্নমতে,
৩৬ + ক = ৭২ - ২ক 
ক + ২ক = ৭২ - ৩৬
৩ক  = ৩৬
ক = ১২

ক্রয়মূল্য = (৩৬ + ১২) টাকা = ৪৮ টাকা
৫৭.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১৬ হলে, এর মধ্য সমানুপাতী কত?
  1. ১২
  2. ১৪
  3. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১৬ হলে, এর মধ্য সমানুপাতী কত?

সমাধান:
 ১ম রাশি = ৪ 
৩য় রাশি = ১৬

আমরা জানি,
(মধ্য রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
বা, (মধ্য রাশি)২ = ৪ × ১৬
বা, মধ্য রাশি = √৬৪ = ৮
৫৮.
শতকরা কত টাকা হার মুনাফার ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা ২৭৩ টাকা হবে?
  1. ৬.৫০
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা কত টাকা হার মুনাফার ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা ২৭৩ টাকা হবে?

সমাধান: 
৬৫০ টাকার ৬ বছরের মুনাফা ২৭৩ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা ২৭৩/(৬৫০ × ৬) টাকা 
১০০ টাকার ১ বছরের মুনাফা (২৭৩ × ১০০)/(৬৫০ × ৬) টাকা 
= ৭ টাকা 
৫৯.
একটি কাজ ‘ক’ ৩ দিনে ‘খ’ ৬ দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারে?
  1. ৫ দিন
  2. ৪ দিন
  3. ৩ দিন
  4. ২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ‘ক’ ৩ দিনে ‘খ’ ৬ দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারে?

সমাধান: 
ক ৩ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
ক  ১ দিনে করতে পারে কাজটির ১/৩ অংশ 

খ ৬ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
খ ১ দিনে করতে পারে কাজটির ১/৬ অংশ 

ক ও খ ১ দিনে করতে পারে কাজটির = (১/৩) + (১/৬) অংশ 
= (২ + ১)/৬
= ৩/৬ অংশ 
= ১/২

ক ও খ ১/২ অংশ কাজ করে ১ দিনে 
ক ও খ ১ অংশ (সম্পূর্ন) কাজ করে (১ × ২)/১ দিনে 
= ২ দিনে
৬০.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ২৪ মিটার, বাগানটির ক্ষেত্রফল কত?
  1. ২৭ বর্গমিটার
  2. ৩০ বর্গমিটার
  3. ১৮ বর্গমিটার
  4. ৯ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ২৪ মিটার, বাগানটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
আয়তকার বাগানেরপ্রস্থ = x মিটার
আয়তকার বাগানের দৈর্ঘ্য = ৩x মিটার

প্রশ্নমতে,
২( x + ৩x) = ২৪
বা, ৪x = ১২
∴ x = ৩
আয়তাকার বাগানের ক্ষেত্রফল
= দৈর্ঘ্য × প্রস্থ
= (৩ × ৩) × ৩ বর্গমিটার
= ২৭ বর্গমিটার
৬১.
  1. 0.1
  2. 0.01
  3. 0.001
  4. 0.0001
ব্যাখ্যা


সমাধান: 
x1/4 = 0.1 
x = (0.1)4
x = 0.0001
৬২.
কোন শর্তে logaa = 1?
  1. a > 0
  2. a ≠ 1
  3. a > 0, a ≠ 1
  4. a ≠ 0, a > 2
ব্যাখ্যা
logaa = 1 হবে, যখন a > 0, a ≠ 1
৬৩.
 
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

সমাধান:
(31/2)x + 1 = (31/3)2x - 1
3(x + 1)/2 = 3(2x - 1)/3
(x + 1)/2 = (2x - 1)/3
4x - 2 = 3x + 3
4x - 3x = 3 + 2
x = 5
৬৪.
x + 1/x = 5 হলে, x/(x2 + x + 1) এর মান কত?
  1. 1/2
  2. 1/3
  3. 1/4
  4. 1/6
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 5 হলে, x/(x2 + x + 1) এর মান কত? 

সমাধান: 
দেয়া আছে,
 x + 1/x = 5
(x2 + 1)/x = 5
x2 + 1 = 5x

x/(x2 + x + 1) = x/(5x + x) =x/6x = 1/6
৬৫.
x = 1 + √3 হলে x3 = কত?
  1. 4 + 3√3
  2. 5 + 6√3
  3. 10 + 9√3
  4. 10 + 6√3
ব্যাখ্যা
প্রশ্ন: x = 1 + √3 হলে x3 = কত?

সমাধান: 
 x = 1 + √3

x3 = (1 + √3)3
= 13 + 3.12.√3 + 3.1.(√3)2 + (√3)3
= 1 + 3√3 + 9 + 3√3
 = 10 + 6√3
৬৬.
(17)0x= কত?
  1. 17x
  2. 17
  3. x
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: (17)0 x = কত?

সমাধান:
 (17)0 x =  1 × x = x
৬৭.
tanθ = √3 হলে cosθ = কত? 
  1. √3/2
  2. 1/√2
  3. 1/2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = √3 হলে cosθ = কত? 

সমাধান :
দেয়া আছে,
tanθ = √3
tanθ = tan60°
θ = 60°

cosθ = cos60°
= 1/2
৬৮.
যদি a + b + c = 5 এবং a2 + b2 + c2 = 9 হয়, তবে ab + bc + ca = কত?
  1. 16
  2. 8
  3. 34
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b + c = 5 এবং a2 + b2 + c2 = 9 হয়, তবে ab + bc + ca = কত?

সমাধান: 
 a + b + c = 5 
a2 + b2 + c2 = 9


আমরা জানি,
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
52 = 9 + 2(ab + bc + ca)
25 = 9 + 2(ab + bc + ca)
25 - 9 = 2(ab + bc + ca)
16 = 2(ab + bc + ca)
ab + bc + ca = 8
৬৯.
তলের মাত্রা কয়টি?
  1. 2টি
  2. 3টি
  3. 4টি
  4. 6টি
ব্যাখ্যা
প্রশ্ন: তলের মাত্রা কয়টি?

সমাধান:
বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা প্রত্যেকটিকে বস্তুর মাত্রা বলে।
সাধারন অর্থে কোন ত্রিমাত্রিক দৃশ্যমান অংশকে তল বলে।
তলের শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাই তল দ্বিমাত্রিক।
৭০.
একটি ট্রপিজিয়ামের উচ্চতা 8 সে.মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. এবং 7 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 24
  2. 64
  3. 96
  4. 100
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রপিজিয়ামের উচ্চতা 8 সে.মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. এবং 7 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান: 
মনেকরি 
ট্রপিজিয়ামের উচ্চতা h = 8 সে.মি. 
সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. এবং 7 সে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 1/2 ×( সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল )× সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দুরত্ব
= (1/2) × (7 + 9) × 8
= 16 × 8/2
= 64
৭১.
a2 - c2 - 2ab + b2 এর সঠিক উৎপাদক কোনটি?
  1. (a + b + c) (a - b + c)
  2. (a - b - c) (a - b + c)
  3. (a - b - c) (a + b - c)
  4. (a + b + c) (a - b - c)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - c2 - 2ab + b2 এর সঠিক উৎপাদক কোনটি?

সমাধান: 
a2 - 2ab + b2 - c2
= (a - b)2 - c2
= (a - b + c)(a - b - c)
৭২.
একটি বৃত্তের ব্যাস 26 সে.মি. হলে এর পরিধি কত?
  1. 13π সে.মি.
  2. 26π সে.মি.
  3. 52π সে.মি.
  4. 39π সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 26 সে.মি. হলে এর পরিধি কত?

সমাধান : 
বৃত্তের ব্যাস = 26 সে.মি.
বৃত্তের ব্যাসার্ধ  r = 26/2 = 13সে.মি. 
বৃত্তের পরিধি =2πr সে.মি.
= 2 × π × 13
= 26π সে.মি
৭৩.
ABC সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. x3
  2. (√3/4)x2
  3. (4/√3)x2
  4. (√3/4)x3
ব্যাখ্যা
প্রশ্ন: ABC সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x  হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4)x2
৭৪.
একটি চর্তুভুজের চারটি কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে ‍বৃহত্তম কোণের পরিমাণ কত?
  1. 100°
  2. 115°
  3. 135°
  4. 225°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চর্তুভুজের চারটি কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে ‍বৃহত্তম কোণের পরিমাণ কত?

সমাধান: 
আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°
চার কোণের অনুপাত = 1 : 2 : 2 : 3
অনুপাতগুলোর সমষ্টি = 1 + 2 + 2 + 3 = 8
সুতরাং বৃহত্তম কোণ = 3/8 × 360°
= 135°
৭৫.
একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 24
  2. 60
  3. 12
  4. 48
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
আমরা জানি,
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে। 
অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় ৪টি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। 


রম্বসের বাহুর দৈর্ঘ্য ৫ সে.মি. 
পিথাগোরাসের নিয়মানুসারে,  ৫ = ৩ + ৪
 
অর্থাৎ, অপর অর্ধ কর্ণদ্বয়েরদ্বয়ের দৈর্ঘ্য হবে যথাক্রমে ৩ সে.মি. এবং ৪ সে.মি.
সুতরাং কর্ণদ্বয় হবে যথাক্রমে ৬ সে.মি. এবং ৮ সে.মি.
 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= ( ১/২) × ৬ × ৮ 
= ২৪ বর্গ সে.মি.
৭৬.
বরেন্দ্র বলতে বুঝায় কোনটি?
  1. পূর্ববঙ্গ
  2. পশ্চিমবঙ্গ
  3. উত্তর বঙ্গ
  4. দক্ষিণবঙ্গ
ব্যাখ্যা
• বরেন্দ্র বা বরেন্দ্রী উত্তর বঙ্গের প্রাচীন জনপদ পুন্ড্র বা পুন্ড্রবর্ধনের সঙ্গে সমবিস্তৃত একটি প্রাচীন ভৌগোলিক অঞ্চল, যা প্লিস্টোসিন যুগীয় ভূগঠন বারিন্দ ভূভাগে অবস্থিত।
- বরেন্দ্র জনপদ বলতে রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর এই অংশকে বোঝায়। 
- কানিংহাম বরেন্দ্রর সীমানা পশ্চিমে গঙ্গা ও মহানন্দা, পূর্বে করতোয়া, দক্ষিণে পদ্মা এবং উত্তরে কুচবিহার ও তরাই অঞ্চলের মধ্যবর্তী ভূভাগ নির্দিষ্ট করেন।
- তবকাত-ই-নাসিরীতে বারিন্দকে গঙ্গার পূর্ব দিকে লখনৌতি রাজ্যের একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বাংলাপিডিয়া।
৭৭.
বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত?
  1. মধুমতি
  2. বাইগার
  3. কুমার
  4. ভৈরব
ব্যাখ্যা
• বঙ্গবন্ধুর গ্রামটি বাইগার নদীর তীরে অবস্থিত।

• বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাঁর বই ‘শেখ মুজিব আমার পিতা’ বইয়ে তাঁর গ্রাম নিয়ে লিখেছেন, ‘বাইগার নদীর তীর ঘেঁষে ছবির মতো সাজানো সুন্দর একটি গ্রাম। সে গ্রামটির নাম টুঙ্গিপাড়া। বাইগার নদী এঁকে বেঁকে গিয়ে মিশেছে মধুমতি নদীতে। এই মধুমতি নদীর অসংখ্য শাখা নদীর একটি বাইগার নদী।’

সূত্র: শেখ মুজিব আমার পিতা গ্রন্থ।
৭৮.
তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন?
  1. ১০
  2. ১১
ব্যাখ্যা
• বাংলাদেশের দুইজন বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার একজন কুড়িগ্রামের তারামন বিবি।
- মুক্তিযুদ্ধের সময় তিনি কুড়িগ্রাম জেলায় নিজ গ্রাম শংকর মাধবপুরে ছিলেন।
- তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছেন যার সেক্টর কমান্ডার ছিলেন আবু তাহের বীর উত্তম। 
- ১৯৯৫ সালের ১৯শে ডিসেম্বর এক অনাড়ম্বর পরিবেশে আনুষ্ঠানিক ভাবে তারামন বিবিকে বীরত্বের পুরস্কার তাঁর হাতে তুলে দেয়া হয়।

সূত্র:  কুড়িগ্রাম জেলার ওয়েবসাইট।
৭৯.
পিঁপড়ার কামড়ে কোন এসিড থাকে?
  1. অক্সালিক এসিড
  2. সাইট্রিক এসিড
  3. ফরমিক এসিড
  4. নাইট্রিক এসিড
ব্যাখ্যা
- মৌমাছি, পিঁপড়া কামড় দিলে জ্বলে, ফুলে যায় কারণ এদের কামড়ে মূলত ফরমিক এসিড নিঃসৃত হয়।
- ফরমিক অ্যাসিড এর সংকেত H-COOH

উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী
৮০.
বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরষ্কার কোনটি?
  1. ২১শে পদক
  2. স্বাধীনতা দিবস পুরষ্কার
  3. বাংলা একাডেমি পুরষ্কার
  4. শিশু একাডেমি পুরষ্কার
ব্যাখ্যা
• বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরষ্কার।
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার  বাংলা ভাষা ও সাহিত্য ক্ষেত্রে সামগ্রিক অবদানের জন্য লেখকদের সৃজনী প্রতিভার স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
- ১৯৬০ সালে এ পুরস্কার প্রবর্তন করা হয়।
- বাংলা সাহিত্যের ১০টি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়।
- প্রতিটি পুরস্কারের মূল্যমান ৩,০০,০০.০০ (তিন লক্ষ) টাকা।
- প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ও অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার প্রাপ্তদের পুস্কারের অর্থমূল্যের চেক, সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন।

• স্বাধীনতা দিবস পুরস্কার
- স্বাধীনতা দিবস পুরস্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
- মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এ পুরস্কার প্রবর্তন করে।

সূত্র: বাংলা একাডেমি ও বাংলাপিডিয়া।
৮১.
দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অর্ন্তগত?
  1. পঞ্চগড়
  2. কুড়িগ্রাম
  3. লালমনিরহাট
  4. নীলফামারী
ব্যাখ্যা
• লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল ছিল দহগ্রাম ও আঙ্গরপোতা।
- এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত। 
- ২০১৫ সালের ছিটমহল মিনিময় চুক্তির মাধ্যমে দহগ্রাম-আঙ্গরপোতা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়।

সূত্র: লালমনিরহাট জেলার ওয়েবসাইট।
৮২.
রাশিয়ার মুদ্রার নাম কী?
  1. রিংগিত
  2. রুবল
  3. লিরা
  4. ক্রোনা
ব্যাখ্যা
• রাশিয়ার মুদ্রার নাম রুবল।

- রিংগিত মালেশিয়ার মুদ্রার নাম।
- লিরা তুরস্কের মুদ্রার নাম।
- সুইডেনের মুদ্রার নাম সুইডিশ ক্রোনা।

সূত্র: ব্রিটানিকা।
৮৩.
চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যম বাহিত রোগ?
  1. পানিবাহিত
  2. পতঙ্গবাহিত
  3. বায়ুবাহিত
  4. রক্তবাহিত
ব্যাখ্যা
চিকনগুনিয়া পতঙ্গবাহিত রোগ।  চিকুনগুনিয়া রোগটির জন্য Aedes aegypti মশাটি দায়ী। 

চিকুনগুনিয়া ভাইরাসজনিত রোগ। মশার মাধ্যমে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়ায়। ১৯৫২ সালে তানজানিয়ার দক্ষিণাঞ্চলে সর্বপ্রথম এই রোগ ছড়ানোর কথা জানা যায়। সেখানকার কিমাকোন্ডি ভাষা থেকে চিকুনগুনিয়া নামটি এসেছে। স্থানীয়ভাবে এর অর্থ হলো ‘মোচড়ানো’। রোগীর শরীরে প্রচণ্ড ব্যথা হওয়ায় এই রোগের এমন নাম হয়েছে।

লক্ষণ- 
সংক্রামক মশা কামড়ানোর চার থেকে সাত দিনের মধ্যে দেহে চিকুনগুনিয়ার উপসর্গ দেখা যায়। এটি হলে সাধারণত হঠাৎ করে তীব্র জ্বর (১০৪° ফারেনহাইট) শুরু হয়। সেই সাথে শরীরের অস্থি সন্ধিতেও ব্যথা অনুভূত হয়। এছাড়া চিকুনগুনিয়ার আর যেসব লক্ষণ দেখা যায় তার মধ্যে রয়েছে, মাংস পেশি ও মাথা ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি ও চামড়ায় ফুসকুড়ি। অস্থি সন্ধির ব্যথা খুব তীব্র হতে পারে যা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

চিকিৎসা-
চিকুনগুনিয়া ভাইরাস সংক্রমণের চিকিৎসা মূলত উপসর্গভিত্তিক। এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি ও তরলজাতীয় খাবার খেতে হবে এবং প্রয়োজনে জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল ট্যাবলেট এবং চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধ খেতে হবে।

সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।
৮৪.
বাংলা নববর্ষে পহলে বৈশাখ চালু করেন?
  1. লক্ষ্মন সেন
  2. ইলিয়াস শাহ
  3. আকবর
  4. বিজয় সেন
ব্যাখ্যা
কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট  আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)।
- হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা  বঙ্গাব্দ নামে পরিচিত হয়।

সূত্র: বাংলাপিডিয়া।
৮৫.
কার সময়ে বঙ্গভঙ্গ হয়?
  1. লর্ড কার্জন
  2. লর্ড হার্ডিঞ্জ
  3. লর্ড ক্যানিং
  4. লর্ড ওয়েলেসলী
ব্যাখ্যা
• লর্ড কার্জন (১৮৯৮-১৯০৫) ভাইসরয় থাকাকালীন সময়ে ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়।
- রাজা পঞ্চম জর্জ ১৯১১ সালের ডিসেম্বর মাসে দিলি­তে তাঁর রাজ্যাভিষেক দরবারে বঙ্গভঙ্গ রদ করা।
- বিভক্তির আনুষ্ঠানিক পরিসমাপ্তি ও বাংলার পুনরেকত্রীকরণের দিন ধার্য হয় ১৯১২ সালের ১ এপ্রিল।

সূত্র: বাংলাপিডিয়া।
৮৬.
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কয় দফা ছিল?
  1. ৬টি
  2. ১১টি
  3. ২১টি
  4. ৮টি
ব্যাখ্যা
• ১৯৫৩ সালের নভেম্বর মাসে যুক্তফ্রন্ট একটি একুশ দফা কর্মসূচি প্রণয়ন করে এবং এটিকে নির্বাচনী ইশতেহারের অর্ন্তভুক্ত করে।

- উল্লেখ্য, যুক্তফ্রণ্ট  ১৯৫৪ সালের ৮-১২ মার্চ তারিখে অনুষ্ঠিত পূর্ব বাংলার আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গঠিত বিরোধী রাজনৈতিক দল সমুহের নির্বাচনী মোর্চা। এ নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
- যুক্তফ্রন্ট প্রধানত পূর্ব বাংলার চারটি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছিল। এ চারটি দল হলো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল।

সূত্র: বাংলাপিডিয়া।
৮৭.
মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন?
  1. ১৯৭০
  2. ১৯৬৯
  3. ১৯৬৮
  4. ১৯৬৬
ব্যাখ্যা
• ২৩শে ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল ছাত্র সমাবেশে লাখো শিক্ষার্থীর উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে।

• ১৯৬৯ সালে ২২ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়।
• ১৯৬৯ সালে ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নাম রাখেন ‘বাংলাদেশ’।

সূত্র: mujib100.gov.bd.
৮৮.
বাংলাদেশে মণিপুরী নাচ কোন অঞ্চলের ঐতিহ্য?
  1. সিলেট
  2. ময়মনসিংহ
  3. রাজশাহী
  4. কুষ্টিয়া
ব্যাখ্যা
• বর্তমানে মণিপুরীরা বৃহত্তর সিলেটে বসবাস করছে। 
- মণিপুরী (The Manipuris)  বাংলাদেশের অন্যতম আদিবাসী সম্প্রদায়।
- সিলেট শহর ও শহরতলি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা থানা, হবিগঞ্জের চুনারঘাট এবং সুনামগঞ্জের ছাতকে এদের বসবাস লক্ষ্য করা যায়।

সূত্র: বাংলাপিডিয়া ও সিলেট জেলার ওয়েবসাইট।
৮৯.
করোনারী থ্রম্বসিস অসুখটি-
  1. যকৃতের
  2. হৃৎপিন্ডের
  3. অগ্ন্যাশয়ের
  4. কিডনীর
ব্যাখ্যা
রক্তে কোলেস্টেরলের আধিক্য হৃদরোগের আশংকা বাড়ায়। স্বাভাবিক মাত্রা থেকে রক্তে কোলেস্টেরল বেশি হলে রক্তনালীর অন্তঃপ্রাচীরের গাত্রে কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমা হয়ে রক্ত নালি গহ্বর সংকুচিত হয়। ফলে ধমনির প্রাচীরের স্থিতিস্থাপকতা কমে যায় এবং শক্ত হয়ে যায়— এ অবস্থাকে ধমনির কাঠিন্য বা Arteriosclerosis বলে ।
 
আর্টারিওস্ক্লেরোসিস এর কারণে ধমনির প্রাচীরে ফাটল দেখা দিতে পারে। ধমনিগাত্রের ফাটল দিয়ে রক্ত ক্ষরণ হয়ে জমাট বাঁধার কারণে রক্ত প্রবাহ বাধা প্রাপ্ত হয়।
 
 হৃদপিন্ডের করোনারি রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে এবং মস্তিকের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থ্রম্বোসিস বলে। এতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। 

হার্ট ব্লক: হৃদপিন্ডের স্পন্দন প্রবাহ উৎপাদন ত্রুটিপূর্ণ হলে বা উৎপন্ন প্রবাহ সঠিক পথে পরিবাহিত না হলে তাকে হৃদ
অবরোধ বা হার্ট ব্লক বলে ।
হার্ট অ্যাটাক: হৃদপিন্ডের করোনারি ধমনি কোনো কারণে বন্ধ হয়ে গেলে হৃদপেশির রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে যে রোগ
সৃষ্টি হয় তাকে হার্ট অ্যাটাক বলে ।
হার্ট ফেইলিউর: হৃদপিন্ডের অ্যাট্রিয়াম অথবা ভেন্ট্রিকল অথবা উভয়ের সংকোচন ক্ষমতা লোপ পাওয়াকে হার্ট ফেলিওর
বলে।
 
 উৎস : হৃদপিণ্ডের যত কথা, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯০.
নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে?
  1. ভাত
  2. মাছ
  3. দুধ
  4. ফল
ব্যাখ্যা
- শিশুর বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য দুধ অপরিহার্য। দুধ পুষ্টিকর খাদ্যসমূহের অন্যতম।
- পুষ্টিগুণের বিবেচনায় এটি আদর্শ খাদ্য। প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহপদার্থ, ভিটামিন, অজৈব লবণ (ক্যালসিয়াম, ফসফরাস ও ক্লোরিন) ও পানি খাদ্যের সকল উপাদানই দুধে বিদ্যমান।
- দুধের গড় উপাদানে আছে ৮৭.৬% পানি, ৩.৭% চর্বি, ৩.২% প্রোটিন, ৪.২% ল্যাকটোজ ও ০.৭২% খনিজ, ভিটামিন বি-১২ (২৬.১%)। 
- একশ মিলিলিটার দুধ থেকে ৬৫.৩ ক্যালরি শক্তি পাওয়া যায়।
- এছাড়া দুধে আয়রনের পরিমাণ ০.২৭ মিলিগ্রাম।

সূত্র: বাংলাপিডিয়া ওয়েবসাইট, National Library of Medicine.
৯১.
ভারী পানির সংকেত কোনটি?
  1. H2O
  2. H2SO4
  3. NH4
  4. D2O
ব্যাখ্যা
- পানির সংকেত হলো H2O এবং ভারি পানির সংকেত হলো D2O।
- পানিতে উপস্থিত থাকে প্রোটিয়াম এবং অক্সিজেন।
- ভারি পানিতে উপস্থিত থাকে ডিউটেরিয়াম এবং অক্সিজেন।
- প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম হলো হাইড্রোজেনের তিনটি আইসোটোপ। সাধারণভাবে হাইড্রোজেন বলতে প্রোটিয়ামকেই বোঝায়।

সূত্রঃ মাধ্যমিক রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৯২.
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?
  1. ইন্টারকম
  2. ইন্টারনেট
  3. ই-মেইল
  4. ইন্টারস্পীড
ব্যাখ্যা
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে ইন্টারনেট বলে।

ইন্টারনেট এর ব্যবহার : 
১. দ্রুত ফাইল বা তথ্যের আদান প্রদান করা ।
২. তথ্য সংরক্ষণ করা।
৩. ই-কমার্স ব্যবহার করা।
৪. তথ্যের গোপনীয়তা রক্ষা করা।
৫. ঘরে বসে ক্রয়-বিক্রয় করা।
৬. ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়।
৭. মেসেজ বা ই-মেইল আদান প্রদান করা ইত্যাদি।

সূত্র: ৭৩ পৃষ্ঠা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩.
মুজিব নগর কোন জেলায় অবস্থিত?
  1. যশোর
  2. কুষ্টিয়া
  3. মেহেরপুর
  4. চুয়াডাঙ্গা
ব্যাখ্যা
• মুজিব নগর বর্তমানে মেহেরপুর জেলায় অবস্থিত।

• ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রসিদ্ধ বৈদ্যনাথতলা আম্র কাননে বাংলাদেশের অস্থায়ী সরকারের হেডকোয়াটার্স স্থাপিত হয়।
- ১৯৭১ সালে ১৭ এপ্রিল বৈদ্যনাথতলা আম্র কাননে অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে  অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামের  সাথে মিল রেখে এ স্থানের নামকরণ করা হয় মুজিবনগর।  
 
সূত্র: মেহেরপুর জেলার ওয়েবসাইট।
৯৪.
বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি?
  1. পাট
  2. তৈরী পোশাক
  3. হিমায়িত মৎস্য
  4. চা
ব্যাখ্যা
• বাংলাদেশে সর্বাধিক বৈদাশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র তৈরী পোশাক।

• ইপিবির তথ্যানুযায়ী, বিদায়ী ২০২১-২২ অর্থবছরে ৪ হাজার ২৬১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।
- এই রপ্তানি তার আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি।
- ২০২০-২১ অর্থবছরে ৩ হাজার ১৪৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল।

সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও প্রথম আলো।
৯৫.
জীব জগতের জন্য সবচাইতে ক্ষতিকর রশ্মি কোনটি?
  1. আলফা রশ্মি
  2. বিটা রশ্মি
  3. গামা রশ্মি
  4. আল্ট্রাভায়োলেট রশ্মী
ব্যাখ্যা
- জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলো গামা রশ্মি।
- গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ায় এর ভেদন ক্ষমতাও সবচেয়ে বেশি। পারমাণবিক বিস্ফোরণে গামা রশ্মি নির্গত হয়।
- বিটা ও আলফা রশ্মি গামা রশ্মির তুলনায় কম ক্ষতিকর।

(তথ্যসূত্র: নাসা ওয়েবসাইট)।
৯৬.
ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি?
  1. CO2
  2. SO2
  3. CO
  4. CFC
ব্যাখ্যা
- ওজোন স্তর ক্ষয়কারী পর্দাথের মধ্যে CFC হলো প্রধান।
- সিএফসি হলো ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রূপ।
- এটি বায়ুমণ্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে। 
- এর ফলে ওজোনস্তর হালকা বা ফুটো হয়ে যায়।
- এই ফাটল দিয়ে মহাজাগতিক বিভিন্ন রশ্মি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতিসাধন করে।
- এছাড়াও N2O, NO, CH4, BCF, CH3Br, CCl4 ইত্যাদি ওজোন স্তর ক্ষয়কারী পর্দাথের অন্তর্ভূক্ত।

উৎস : উচ্চ-মাধ্যমিক রসায়ন ২য় পত্র।
৯৭.
BARD- এর প্রতিষ্ঠাতা কে?
  1. জনাব আব্দুল হামিদ খান
  2. ড. আখতার হামিদ খান
  3. জনাব আলতাফ হামিদ খান
  4. অধ্যক্ষ আব্দুল লতিফ খান
ব্যাখ্যা
• ড. আখতার হামিদ খান বাংলাদেশের কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর প্রতিষ্ঠা এবং পল্লী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সফল নেতৃত্ব দানের জন্য সমগ্র বিশ্বে অত্যন্ত সমাদৃত। বিশেষ করে পল্লী উন্নয়নের কার্যকর মডেল উদ্ভাবনের ক্ষেত্রে তাঁর অবদান আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

• বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
• বার্ড স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
• পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বার্ড ১৯৮৬ সালে ‘স্বাধীনতা পদক’ লাভ করে।

সূত্র: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)।
৯৮.
২০১৭ সালে আই.সি.সি চ্যাম্পিয়ন ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ভারত
  2. ইংল্যান্ড
  3. অষ্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
• ২০১৭ সালে আই.সি.সি চ্যাম্পিয়ন ট্রফি ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়।
-  চ্যাম্পিয়ন দল ছিল পাকিস্তান।
-  ভারত ছিল রার্নাস আপ দল।

সূত্র: espncricinfo.
৯৯.
গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত?
  1. চীন
  2. জাপান
  3. রাশিয়া
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
• গ্রিনিচ মান মন্দির যুক্তরাজ্য অবস্থিত।
- Greenwich Mean Time (GMT) একটি আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি।
- বাংলাদেশের সাথে GMT এর পার্থক্য +৬ ঘন্টা।

সূত্র: Britannica ও greenwichmeantime.com
১০০.
বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
  1. রাশিয়া
  2. ব্রাজিল
  3. লণ্ডন
  4. বেলজিয়াম
ব্যাখ্যা
• বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র বেলজিয়াম অবস্থিত।
-  বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৫ জুন, ১৮১৫ সালে।
- ওয়াটার লু যুদ্ধের যুদ্ধক্ষেত্র ছিল বেলজিয়াম।
- এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছিল।
- তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।
- ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম - আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।