পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
পার্ট-১) বাংলাদেশের কৃষিজ সম্পদ : শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ। পার্ট-২) সমাস, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ। পার্ট-৩) বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী। পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই, কৃষি পরিসংখ্যান গ্রন্থ। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী। পার্ট-৩ সোর্সঃ Live MCQ অ্যাপ বা সাইটের Menu থেকে পিডিএফ অপশনে সাম্প্রতিক সমাচারের পিডিএফগুলো দেখুন)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার-২০২১ পায়-
  1. ক) বাংলাদেশ সেনাবাহিনী
  2. খ) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
  3. গ) ভারতেশ্বরী হোমস
  4. ঘ) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
ব্যাখ্যা

- ৭ মার্চ ২০২১ সালে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬টি ক্যাটাগরিতে ৯ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২১ প্রদান করে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।
- গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার-২০২১ পায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।
উৎস: ডেইলি স্টার রিপোর্ট।

.
চীন বিরোধী জোট কোয়াডের সদস্য-
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
খ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪টি
ব্যাখ্যা
- সম্প্রতি বহুল আলোচিত চীন বিরোধী জোট কোয়াডের সদস্য ৪টি।
- যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত এই চারটি দেশ কোয়াডের সদস্য।
.
প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘Military Direct’ এর সমীক্ষানুসারে, বর্তমানে সামরিক শক্তিতে শীর্ষ দেশ-
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা

বৈশ্বিক সামরিক প্রতিবেদন:
২১ মার্চ ২০২১ প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘Military Direct’ প্রকাশ করে বৈশ্বিক সামরিক প্রতিবেদন।
প্রতিবেদন অনুযায়ী-
    সামরিক শক্তিতে শীর্ষ ৫ দেশ:
১. চীন, ২. যুক্তরাষ্ট্র, ৩. রাশিয়া, ৪. ভারত ও ৫. ফ্রান্স।
    সামরিক ব্যয়ে শীর্ষ ৫ দেশ:
১. যুক্তরাষ্ট্র, ২. চীন, ৩. ভারত, ৪. রাশিয়া ও ৫. সৌদি আরব।
    সামরিক শক্তিতে বিশ্বে বাংলাদেশ – ৪৫-তম।
আবার,
জানুয়ারি ২০২১ Global Fire Power (GFP) বিশ্বের সামরিক শক্তির র‍্যাঙ্কিংয়ের উপর ‘2021 Military Strength Ranking’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের সূচক অনুযায়ী- 
    শীর্ষ ৫ দেশ: ১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. জাপান
    সর্বনিম্ন ৫ দেশ: ১৩৮. ভুটান, ১৩৭. লাইবেরিয়া, ১৩৬. সোমালিয়া, ১৩৫. সিয়েরা লিওন, ১৩৪. সুরিনাম
    সার্কভুক্ত দেশের অবস্থান: ৪. ভারত, ১০. পাকিস্তান, ৪৫. বাংলাদেশ, ৭৫. আফগানিস্তান, ৭৯. শ্রীলংকা, ১১৮. নেপাল ও ১৩৮. ভুটান।

.
বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান-
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
সঠিক উত্তর:
গ) ৩য়
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩য়
ব্যাখ্যা

- বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
- তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন।
- তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ দেশ ভিয়েতনাম।

- তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
- দ্বিতীয় শীর্ষ দেশ জাপান।
- তৈরি পোশাক আমদানিতে তৃতীয় শীর্ষ দেশ যুক্তরাজ্য।

উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে ভিয়েতনাম বাংলাদেশকে টপকে দ্বিতীয় অবস্থানে চলে আসে।

.
জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন কোন দেশের নাগরিক?
  1. ক) নেপাল
  2. খ) তুরস্ক
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) ভুটান
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
ব্যাখ্যা
- ১৪ থেকে ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬ তম অধিবেশন অনুষ্ঠিত হয়।
এই অধিবেশনে সভাপতিত্ব করেন মালদ্বীপের নাগরিক আব্দুল্লাহ শহীদ।
.
কমনওয়েলথের পরবর্তী সম্মেলন (২৬তম) অনুষ্ঠিত হবে-
  1. ক) সিডনিতে
  2. খ) কিগালিতে
  3. গ) হারারেতে
  4. ঘ) অটোয়াতে
সঠিক উত্তর:
খ) কিগালিতে
উত্তর
সঠিক উত্তর:
খ) কিগালিতে
ব্যাখ্যা
২০২১ সালের ২১ জুন ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত হবে।
এই সম্মেলন ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে ২০২১ সালে নির্ধারণ করা হয়।
প্রথমবারের মতো সাবেক ব্রিটিশ উপনিবেশ ছিলো না এমন দেশ হিসেবে রুয়ান্ডায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
(সূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট)

- কমনওয়েলথের সর্বশেষ ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের লন্ডনে।
.
সার্বিকভাবে বৈশ্বিক রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশের অবস্থান -
  1. ক) ৯ম
  2. খ) ৮ম
  3. গ) ৭ম
  4. ঘ) ৫ম
সঠিক উত্তর:
খ) ৮ম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ম
ব্যাখ্যা
বৈশ্বিক রেমিটেন্স প্রবাহ:
গত ২৯ অক্টোবর ২০২০ বিশ্বব্যাংক প্রকাশ করে ‘COVID-19 Crisis Through a Migration Lens’ নামক প্রতিবেদন। প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে-
শীর্ষ দেশ- ভারত
দ্বিতীয়- চীন
অষ্টম- বাংলাদেশ (উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান - সপ্তম)
.
বর্তমানে গম উৎপাদনে শীর্ষ দেশ-
  1. ক) ব্রাজিল
  2. খ) মিশর
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ঘ) চীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চীন
ব্যাখ্যা
- বর্তমানে গম উৎপাদনে শীর্ষ দেশ চীন।
- গম রপ্তানিতে শীর্ষ দেশ রাশিয়া।
- গম আমদানিতে শীর্ষ দেশ মিশর।
.
বিশ্ব জলাভূমি দিবস কবে?
  1. ক) ২ ফেব্রুয়ারি
  2. খ) ৬ মার্চ
  3. গ) ১২ ডিসেম্বর
  4. ঘ) ৭ এপ্রিল
সঠিক উত্তর:
ক) ২ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

- বিশ্ব জলাভূমি দিবস ২ ফেব্রুয়ারি।
- জাতীয় পাট দিবস ৬ মার্চ।
- বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল।
- ডিজিটাল বাংলাদেশ দিবস ১২ ডিসেম্বর‌।

১০.
১৪তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে-
  1. ক) ভারতে
  2. খ) রাশিয়ায়
  3. গ) চীনে
  4. ঘ) ব্রাজিলে
সঠিক উত্তর:
গ) চীনে
উত্তর
সঠিক উত্তর:
গ) চীনে
ব্যাখ্যা
- ১৩তম ব্রিকস সম্মেলন ভারতের নয়াদিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় ৯ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- পরবর্তী ১৪তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে চীনে ২০২২ সালে।
১১.
বাগরাম বিমানঘাঁটি অবস্থিত-
  1. ক) ইস্তাম্বুলে
  2. খ) কাবুলে
  3. গ) ফ্লোরিডায়
  4. ঘ) দামেস্কে
সঠিক উত্তর:
খ) কাবুলে
উত্তর
সঠিক উত্তর:
খ) কাবুলে
ব্যাখ্যা
- বাগরাম বিমানঘাঁটি অবস্থিত আফগানিস্তানে কাবুলে।
১২.
ক্যকপ্রাং ঝর্ণা অবস্থিত-
  1. ক) খাগড়াছড়িতে
  2. খ) চট্টগ্রামে
  3. গ) রাঙামাটিতে
  4. ঘ) হবিগঞ্জে
সঠিক উত্তর:
গ) রাঙামাটিতে
উত্তর
সঠিক উত্তর:
গ) রাঙামাটিতে
ব্যাখ্যা
- ক্যকপ্রাং ঝর্ণা অবস্থিত রাঙামাটিতে।
- মারমা ভাষায় ক্যকপ্রাং শব্দের অর্থ পাথরের এলাকা।
১৩.
বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্রটি অবস্থিত-
  1. ক) শাহবাজপুর
  2. খ) জকিগঞ্জ
  3. গ) বিয়ানীবাজার
  4. ঘ) সুনামগঞ্জ
সঠিক উত্তর:
খ) জকিগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
খ) জকিগঞ্জ
ব্যাখ্যা
- বর্তমানে বাংলাদেশের আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ২৮টি।
- দেশের ২৮তম গ্যাসক্ষেত্রটি সিলেটের জকিগঞ্জে আবিষ্কৃত হয়।
১৪.
'কুহেলিকা' শব্দের অর্থ-
  1. ক) অনুকার
  2. খ) শৈল
  3. গ) প্রভাকর
  4. ঘ) কুয়াশা
সঠিক উত্তর:
ঘ) কুয়াশা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুয়াশা
ব্যাখ্যা

- কুহেলিকা শব্দের অর্থ কুয়াশা, কুজ্ঝটিকা।
- প্রভাকর মানে সূর্য, ভাস্কর।
- শৈল মানে পর্বত, গিরি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৫.
উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ নয়-
  1. ক) জলচর
  2. খ) পঙ্কজ
  3. গ) অকেশা
  4. ঘ) জলদ
সঠিক উত্তর:
গ) অকেশা
উত্তর
সঠিক উত্তর:
গ) অকেশা
ব্যাখ্যা

• যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে।
• কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমনঃ
- জলে চরে যা = জলচর,
- জল দেয় যে = জলদ,
- পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি।
• অকেশা নঞ তৎপুরুষ সমাস।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৬.
'বিজন' শব্দের বিপরীত শব্দ-
  1. ক) জলাশয়
  2. খ) সমভূমি
  3. গ) লোকালয়
  4. ঘ) মরুভূমি
সঠিক উত্তর:
গ) লোকালয়
উত্তর
সঠিক উত্তর:
গ) লোকালয়
ব্যাখ্যা
• 'বিজন' শব্দের অর্থ নির্জন, গোপন, জনহীন।
• এর বিপরীত শব্দ লোকালয়।
১৭.
'Curtail' শব্দের সঠিক পরিভাষা-
  1. ক) চোখ বুলানো
  2. খ) বাড়ানো
  3. গ) সংক্ষিপ্ত করা
  4. ঘ) বৃদ্ধি করা
সঠিক উত্তর:
গ) সংক্ষিপ্ত করা
উত্তর
সঠিক উত্তর:
গ) সংক্ষিপ্ত করা
ব্যাখ্যা
- Curtail শব্দের পারিভাষিক অর্থ সংক্ষিপ্ত করা।
- Increase শব্দের পারিভাষিক অর্থ বৃদ্ধি করা বা বাড়ানো।
১৮.
কোন বিপরীত শব্দ জোড় সঠিক নয়?
  1. ক) পারত্রিক-ঐহিক
  2. খ) হর্তা-ভর্তা
  3. গ) বিকুঞ্চন-প্রসারণ
  4. ঘ) পুষ্ট-ক্ষীণ
সঠিক উত্তর:
গ) বিকুঞ্চন-প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিকুঞ্চন-প্রসারণ
ব্যাখ্যা
• বিকুঞ্চন-প্রসারণ বিপরীত শব্দ জোড় সঠিক নয় কারণ এরা সমার্থক শব্দ।
• এদের বিপরীতার্থক শব্দ হবে বিকুঞ্চন বা প্রসারণ-আকুঞ্চন বা সংকোচন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. ক) মিশকালো
  2. খ) চিরসুখী
  3. গ) শোকানল
  4. ঘ) রথদেখা
সঠিক উত্তর:
গ) শোকানল
উত্তর
সঠিক উত্তর:
গ) শোকানল
ব্যাখ্যা

• উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। যেমনঃ
- ক্রোধানল,
- বিষাদসিন্ধু,
- মনমাঝি ইত্যাদি।
• মিশকালো উপমান কর্মধারয় সমাস।
• চিরসুখী ও রথদেখা দ্বিতীয়া তৎপুরুষ সমাস।

২০.
কোনটি আমের জাত নয়?
  1. ক) গোপালভোগ
  2. খ) বীটজবা
  3. গ) ক্ষীরষাপাতি
  4. ঘ) গৌড়মতি
সঠিক উত্তর:
খ) বীটজবা
উত্তর
সঠিক উত্তর:
খ) বীটজবা
ব্যাখ্যা

• কয়েকটি বিখ্যাত উন্নত জাতের আমের নামঃ
- গোপালভোগ,
- মহানন্দা,
- মোহনভোগ,
- হাড়িয়াভাঙ্গা,
- ল্যাংড়া,
- গৌড়মতি,
- ক্ষীরষাপাতি ইত্যাদি।
• উন্নত জাতের কলার নামঃ
- অগ্নিশ্বর,
- কানাইবাশি,
- মোহনবাঁশি,
- বীটজবা ইত্যাদি‌।

উৎস: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট।

২১.
চা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ বিভাগ-
  1. ক) মৌলভীবাজার
  2. খ) সিলেট
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) রংপুর
সঠিক উত্তর:
খ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
খ) সিলেট
ব্যাখ্যা

কৃষি বর্ষগ্রন্থ-২০২০ অনুযায়ী,
- চা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা মৌলভীবাজার।
- চা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ বিভাগ সিলেট।
- মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
- পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা পাবনা।
- পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ফরিদপুর।
- ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
- আলু উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা বগুড়া।

২২.
জাতীয় পাট দিবস
  1. ক) ৬ জুন
  2. খ) ৬ এপ্রিল
  3. গ) ৬ মার্চ
  4. ঘ) ৬ জুলাই
সঠিক উত্তর:
গ) ৬ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ মার্চ
ব্যাখ্যা

- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
- পাটকে বলা হয় বাংলাদেশের সোনালী আঁশ।
- পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ফরিদপুর।
- ৬ মার্চ জাতীয় পাট দিবস।
- পাট রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ- প্রথম।
- পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশ- দ্বিতীয়।
- পাট উৎপাদনে শীর্ষ দেশ- ভারত।
- পাট রপ্তানিতে শীর্ষ দেশ- বাংলাদেশ।

২৩.
২০২১-২২ অর্থবছরে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ কত?
  1. ক) ৮৫০০ কোটি টাকা
  2. খ) ৯০০০ কোটি টাকা
  3. গ) ৯৫০০ কোটি টাকা
  4. ঘ) ৮০০০ কোটি টাকা
সঠিক উত্তর:
গ) ৯৫০০ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৫০০ কোটি টাকা
ব্যাখ্যা
২০২১-২২ অর্থবছরে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ ৯৫০০ কোটি টাকা।
২৪.
কোনটি বাংলাদেশের অর্থকরী ফসল নয়?
  1. ক) পাট
  2. খ) চা
  3. গ) তুলা
  4. ঘ) ধান
সঠিক উত্তর:
ঘ) ধান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধান
ব্যাখ্যা
- ধান বাংলাদেশের অর্থকরী ফসল নয়।
- বাংলাদেশের প্রধান খাদ্যশস্য।
- পাট, চা, তুলা, রাবার, রেশম, তামাক, আখ ইত্যাদি বাংলাদেশের অর্থকরী ফসল।
২৫.
বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য-
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৯টি
সঠিক উত্তর:
ঘ) ৯টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯টি
ব্যাখ্যা

• বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য- ৯টি। যথা-
১. জামদানি শাড়ি (১৭ নভেম্বর, ২০১৬)
২. ইলিশ মাছ (৬ আগস্ট, ২০১৭)
৩. ক্ষীরশাপাতি আম (২৭ জানুয়ারি, ২০১৯)
৪. ঢাকাই মসলিন (২৮ ডিসেম্বর, ২০২০)
৫. রাজশাহী সিল্ক (২০২১),
৬. রংপুরের শতরঞ্জি (২০২১),
৭. নেত্রকোনার বিজয়পুরের সাদামাটি (২০২১),
৮. দিনাজপুরের কাটারিভোগ, (২০২১),
৯. বাংলাদেশি কালিজিরা (২০২১)।