পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়16 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
Exam - 25 Subject: ICT (Full Syllabus)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
Which was the first operating system developed for microcomputers?
  1. CP/M
  2. UNIX
  3. MS-DOS
  4. Windows
ব্যাখ্যা

• মাইক্রোকম্পিউটারের জন্য তৈরি প্রথম অপারেটিং সিস্টেম হলো CP/M, যা ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে ব্যবহৃত হতে শুরু করে।

• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রামসমষ্টি ব্যবহার করা হয়, তাকে অপারেটিং সিস্টেম (Operating System) বলা হয়।
- অপারেটিং সিস্টেম কম্পিউটার হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে।

• প্রাথমিক অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য:
- কম্পিউটারের প্রথম দিকের অপারেটিং সিস্টেমগুলো ছিল বর্ণভিত্তিক (Command-based)।
- এসব অপারেটিং সিস্টেম মুখস্থ করা কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো।

• অপারেটিং সিস্টেমের গুরুত্ব:
- ফার্মওয়্যার ও অপারেটিং সিস্টেম কম্পিউটার চালনার জন্য অত্যাবশ্যক।
- অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার কার্যকরভাবে কাজ করতে পারে না।

• অপারেটিং সিস্টেমের ইতিহাস:
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের General Motors Research Laboratory কর্তৃক IBM Corporation–এর জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম তৈরি করা হয়।
- মাইক্রোকম্পিউটারের জন্য তৈরি প্রথম অপারেটিং সিস্টেম হলো CP/M, যা ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে ব্যবহৃত হতে শুরু করে।
- পরবর্তীতে বিভিন্ন ধরণের ও উন্নত অপারেটিং সিস্টেমের বিকাশ ঘটে।

• উল্লেখযোগ্য অপারেটিং সিস্টেমসমূহ হলো:
- MS-DOS বা PC-DOS, WINDOWS 95/98/2000/XP/7, OS/2, UNIX, LINUX, MAC OS, Solaris, XENIX, WINDOWS NT ইত্যাদি।
 
• অন্যান্য অপশন:
- UNIX → একটি শক্তিশালী মাল্টিইউজার ও মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম।
- MS-DOS → মাইক্রোসফটের কমান্ডভিত্তিক অপারেটিং সিস্টেম।
- Windows → গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) ভিত্তিক অপারেটিং সিস্টেম।
 
উৎস: ব্রিটানিকা।

.
Which function key is used to refresh a page?
  1. F4
  2. F5
  3. F6
  4. F7
ব্যাখ্যা

• F5 কী ব্যবহার করে কোনো ওয়েবপেজ বা স্ক্রিন রিফ্রেশ করা হয়, অর্থাৎ সর্বশেষ তথ্য নতুন করে লোড করা যায়।

• ফাংশন কী:
- বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের উপরের অংশে অবস্থিত F1 থেকে F12 নম্বরযুক্ত কী-গুলোকে ফাংশন কী (Function Key) বলা হয়।
- বারবার করতে হয় এমন কাজগুলো দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়।

• ফাংশন কী-এর সাধারণ ব্যবহার:
- ফাংশন কী-এর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনা এবং বিভিন্ন মেনুর কমান্ড বা অপশন নির্বাচন করা হয়।
- বিভিন্ন সফটওয়্যার বা প্যাকেজে ফাংশন কী-এর ব্যবহার ভিন্ন ভিন্ন হতে পারে।
- কম্পিউটারে মোট ১২টি ফাংশন কী (F1–F12) রয়েছে।

• ফাংশন কী ও কাজের ধরণ:
- ফাংশন কী সাধারণত নির্দেশ প্রদান ও দ্রুত কাজ সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়।
- অপারেটিং সিস্টেম ও বিভিন্ন অ্যাপ্লিকেশনে ফাংশন কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

• কম্পিউটার কীবোর্ডে ফাংশন কী-এর ব্যবহার:
- F1 → Help মেনু প্রদর্শন করে।
- F2 → ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করতে ব্যবহৃত হয়।
- F3 → Search সুবিধা প্রদান করে।
- F4 → শেষ কাজ পুনরাবৃত্তি করা যায়; Alt + F4 দিয়ে সক্রিয় প্রোগ্রাম বন্ধ করা হয়।
- F5 → পেইজ বা স্ক্রিন Refresh করা হয়।
- F6 → ব্রাউজারের Address Bar-এ কারসর নেওয়া হয়।
- F7 → বানান ও ব্যাকরণ পরীক্ষা করা হয়।
- F8 → অপারেটিং সিস্টেমের Safe Mode চালু করা হয়।
- F9 → QuarkXPress-এর Measurement Toolbar চালু করা হয়।
- F10 → ব্রাউজারের Menu Bar সক্রিয় করা হয়।
- F11 → Full Screen মোড চালু করা হয়।
- F12 → ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি টাইপ পরিবর্তনে ব্যবহৃত হয়।

• অন্যান্য অপশন:
- F4 → শেষ কাজ পুনরাবৃত্তি ও Alt + F4 দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে ব্যবহৃত হয়।
- F6 → ব্রাউজারের Address Bar-এ কারসর নেওয়ার জন্য ব্যবহৃত হয়।
- F7 → বানান ও ব্যাকরণ পরীক্ষা করার কাজে ব্যবহৃত হয়।

উৎস: মাইক্রোসফট এবং ব্রিটানিকা

.
Which of the following is a data encryption standard?
  1. HTML
  2. ASCII
  3. URL
  4. DES
ব্যাখ্যা

• DES (Data Encryption Standard) হলো একটি বহুল ব্যবহৃত ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, যা ডেটাকে নিরাপদ রূপে রূপান্তর করতে ব্যবহৃত হয়।

• ডেটা এনক্রিপশন:
- ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য উৎস থেকে গন্তব্যে প্রেরণের পূর্বে ডেটাকে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করার প্রক্রিয়াকে ডেটা এনক্রিপশন বলা হয়।
- এনক্রিপশনের ফলে প্রেরকের ডেটা কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে না।
- প্রেরক ডেটাকে এনক্রিপ্ট করে মাধ্যমের ভেতর দিয়ে পাঠায় এবং প্রাপক ব্যবহারের আগে ডেটা ডিক্রিপ্ট করে।
- এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহৃত হয়।
- ডেটা এনক্রিপশনের বহুল ব্যবহৃত স্ট্যান্ডার্ডের মধ্যে Caesar Code এবং Data Encryption Standard (DES) উল্লেখযোগ্য।

• ডেটা এনক্রিপশনের মূল অংশসমূহ:
১)প্লেইন টেক্সট:
- যে ডেটা সাধারণভাবে পড়া যায়।

২) সাইফার টেক্সট:
- মূল মেসেজ এনক্রিপ্ট করার পর প্রাপ্ত দুর্বোধ্য টেক্সট।

৩) এনক্রিপশন অ্যালগরিদম:
- মেসেজ এনক্রিপ্ট করার সময় ব্যবহৃত গাণিতিক সূত্র।

৪) কী (Key):
- গোপন কোড যা এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার কাজে ব্যবহৃত হয়।
- সাইফার টেক্সটকে পুনরায় প্লেইন টেক্সটে রূপান্তরে ব্যবহৃত হয়।

• অন্যান্য অপশন:
- HTML → ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত একটি মার্কআপ ভাষা।
- ASCII → ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড।
- URL → ইন্টারনেটে রিসোর্সের ঠিকানা নির্দেশ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
Who is the creator of the CIH (Chernobyl) virus?
  1. Dennis Ritchie
  2. Bill Gates
  3. Chen Ing-hau
  4. Tim Berners-Lee
ব্যাখ্যা

• CIH (Chernobyl) ভাইরাসের রচয়িতা হলেন Chen Ing-hau, যিনি তাইওয়ানের Tatung University-এর ছাত্র ছিলেন।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম, যা বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে।
- এটি মেমোরির ভেতরে গোপনে বিস্তার লাভ করে।
- ভাইরাস মূল্যবান প্রোগ্রাম ও তথ্য নষ্ট করতে পারে।
- অনেক ক্ষেত্রে কম্পিউটারকে সম্পূর্ণরূপে অচল করে দিতে পারে।

• CIH (Chernobyl) ভাইরাস:
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau.
- তাঁর নামের আদ্যাক্ষর থেকেই এই ভাইরাসের নামকরণ করা হয়েছে—CIH (Chen Ing-hau)।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller ভাইরাস নামেও ডাকা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার এই ভাইরাসের আক্রমণের শিকার হয়।

• কম্পিউটার ভাইরাসের ক্ষতিকর প্রভাব:
- তথ্য ও প্রোগ্রাম নষ্ট হওয়া।
- সিস্টেমের স্বাভাবিক কাজ ব্যাহত হওয়া।
- অনেক ক্ষেত্রে অপারেটিং সিস্টেম ও হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হওয়া।

• অন্যান্য অপশন:
- Dennis Ritchie → C প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক।
- Bill Gates → Microsoft-এর সহ-প্রতিষ্ঠাতা।
- Tim Berners-Lee → World Wide Web-এর উদ্ভাবক।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
Which device connects networks with different protocols?
  1. FTP
  2. Gateway
  3. Firewall
  4. DNS Server
ব্যাখ্যা

• Gateway ভিন্নধর্মী প্রোটোকলবিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে ডেটা আদান–প্রদানের সুযোগ করে দেয়।

• Gateway:
- Gateway একটি নেটওয়ার্ককে আরেকটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে।
- ভিন্নধর্মী প্রোটোকলবিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য Gateway ব্যবহৃত হয়।
- এটি একই বা ভিন্ন প্রোটোকলবিশিষ্ট একাধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান–প্রদান সম্ভব করে।
- মূলত এটি একটি Network Connectivity Device.

• FTP:
- FTP-এর পূর্ণরূপ File Transfer Protocol.
- এটি একটি TCP/IP protocol.
- FTP-এর মাধ্যমে দুইটি কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তর করা যায়।
- ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ধরনের কম্পিউটারের মধ্যে যোগাযোগ সম্ভব হয়।

• Firewall:
- Firewall হলো একটি নেটওয়ার্ক নিরাপত্তা ডিভাইস।
- এটি ইনকামিং ও আউটগোয়িং ডেটা নিরীক্ষণ ও ফিল্টার করে।
- ফায়ারওয়াল Network Ports block করার মাধ্যমে কাজ করে।

• DNS সার্ভার:
- যে পদ্ধতিতে ডোমেইন নেম নিয়ন্ত্রণ করা হয়, তাকে Domain Name System (DNS) বলা হয়।
- DNS Server ডোমেইন নেমকে IP address-এ অনুবাদ করে।
- DNS Server-এর পূর্ণরূপ Domain Name System Server.
- ব্যবহারকারী কোনো ওয়েবসাইটে ক্লিক করলে সেই অনুরোধ প্রথমে DNS Server-এ পৌঁছায়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৩. ব্রিটানিকা।

.
What is telemedicine?
  1. Traditional hospital treatment
  2. Medicine manufacturing process
  3. Medical laboratory testing
  4. Providing medical service using ICT
ব্যাখ্যা

• টেলিমেডিসিন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থানরত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করার পদ্ধতি।

• টেলিমেডিসিন:
- টেলিমেডিসিন হলো এমন একটি চিকিৎসাসেবা ব্যবস্থা, যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে রোগী ও চিকিৎসকের মধ্যে
- দূরত্ব থাকা সত্ত্বেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
- এর মাধ্যমে দূরবর্তী স্থানে অবস্থানরত রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা পেতে পারে।
- মোবাইল ফোন ও ইন্টারনেটের উন্নত ব্যবহারের ফলে টেলিমেডিসিন সেবা সহজলভ্য হয়েছে।

• টেলিমেডিসিনে ব্যবহৃত প্রযুক্তি ও কার্যক্রম:
- চিকিৎসকরা দূরবর্তী অবস্থান থেকে রোগী পরামর্শ দিতে পারেন।
- চিকিৎসা সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়।
- চিকিৎসা শিক্ষা ও তথ্য আদান–প্রদান সম্ভব হয়।
- ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রোগীকে চাক্ষুষভাবে দেখা যায়।
- ই-মেইল এর মাধ্যমে রিপোর্ট ও পরামর্শপত্র আদান–প্রদান করা যায়।

• টেলিমেডিসিনের উল্লেখযোগ্য সেবা প্ল্যাটফর্ম:
- Teledoc → অনলাইন ভিত্তিক চিকিৎসা পরামর্শ সেবা প্রদান করে।
- Maven → ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম।
- Clinic → অনলাইন চিকিৎসা পরামর্শ প্রদানকারী সেবা।
- iClinic → প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা ব্যবস্থা।
- MDlive → দূরবর্তী চিকিৎসাসেবা প্রদানকারী প্ল্যাটফর্ম।
- Amwell → ভিডিওভিত্তিক চিকিৎসা সেবা প্রদান করে।
- Doctor on Demand → অনলাইন চিকিৎসক পরামর্শ সেবা।

• অন্যান্য অপশন:
- Traditional hospital treatment → সরাসরি হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণের পদ্ধতি।
- Medicine manufacturing process → ওষুধ উৎপাদনের প্রক্রিয়া।
- Medical laboratory testing → রোগ নির্ণয়ের জন্য ল্যাবরেটরি পরীক্ষা।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, NCTB.

.
Which cloud service model provides virtual machines, storage and CPU?
  1. IaaS
  2. PaaS
  3. SaaS
  4. DaaS
ব্যাখ্যা

• IaaS (Infrastructure-as-a-Service) এমন একটি ক্লাউড সার্ভিস মডেল, যেখানে ভার্চুয়াল মেশিন, CPU, স্টোরেজসহ মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেওয়া হয়।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হলো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার রিসোর্স (হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস ইত্যাদি) ব্যবহার করে সার্ভিস প্রদান।
- এটি কোনো একক প্রযুক্তি নয়; বরং একাধিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত একটি ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা।
- বাণিজ্যিকভাবে ২০০৬ সালে Amazon প্রথম ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেলসমূহ:
- সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা হয়।

• অবকাঠামোগত সেবা (Infrastructure-as-a-Service – IaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যবহারকারীদের জন্য নেটওয়ার্ক, CPU, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
- ব্যবহারকারী নিজ প্রয়োজন অনুযায়ী অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার ইনস্টল ও পরিচালনা করতে পারে।
- উদাহরণ: Amazon Elastic Compute Cloud (EC2)।

• প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform-as-a-Service – PaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি প্রস্তুত থাকে।
- অ্যাপ্লিকেশন ডেভেলপাররা এই প্ল্যাটফর্মে নিজেদের তৈরি সফটওয়্যার ভাড়ায় চালাতে পারেন।
- উদাহরণ: Google App Engine, Microsoft Azure।

• সফটওয়্যার সেবা (Software-as-a-Service – SaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করেন।
- ব্যবহারকারীর নিজস্বভাবে সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হয় না।
- উদাহরণ: Google Docs।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
Which company developed the robot Sophia?
  1. IBM
  2. Tesla
  3. Hanson Robotics
  4. Boston Dynamics
ব্যাখ্যা

• রোবট সোফিয়া তৈরি করেছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান Hanson Robotics, যা মানবসদৃশ (Humanoid) রোবট তৈরির জন্য পরিচিত।

• রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়, তাকে রোবটিক্স বলা হয়।
- Joseph Frederick Engelberger–কে রোবটিক্সের জনক বলা হয়।
- রোবটের চলাচলের জন্য রোবটিক্সে Actuator ব্যবহার করা হয়।
- “Robot” শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ শ্রমিক।
- “Robot” শব্দটি প্রথম ব্যবহৃত হয় Karel Čapek–এর ১৯২০ সালে প্রকাশিত একটি নাটকে।
- প্রথম রোবট তৈরি করেন George Charles Devol.
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল Unimate.
- Unimate রোবট প্রকল্পের উদ্যোক্তা ছিলেন Joseph Frederick Engelberger.

• রোবট সোফিয়া:
- Robot Sophia তৈরি করেছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান Hanson Robotics.
- এর মূল নির্মাতা হলেন David Hanson.
- রোবট সোফিয়াকে নকশা করা হয়েছে ব্রিটিশ অভিনেত্রী Audrey Hepburn–এর আদলে।
- রোবট সোফিয়া ১৯ এপ্রিল ২০১৫ থেকে সক্রিয় হয়।
- ২০১৭ সালের অক্টোবরে সৌদি আরব রোবট সোফিয়াকে নাগরিকত্ব প্রদান করে, যা কোনো রোবটের জন্য প্রথম ঘটনা।
- ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত Digital World প্রযুক্তি উৎসবে রোবট সোফিয়া অংশগ্রহণ করে।
- রোবট সোফিয়া প্রায় ৫০ ধরনের ভাবভঙ্গি (facial expressions) প্রদর্শন করতে সক্ষম।

• অন্যান্য অপশন:
- Boston Dynamics → মূলত শিল্প ও সামরিক কাজে ব্যবহৃত রোবট তৈরি করে।
- Tesla → বৈদ্যুতিক গাড়ি ও স্বয়ংক্রিয় প্রযুক্তির জন্য পরিচিত।
- IBM → কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

.
Which language is used to create and define a database structure?
  1. Query Language
  2. Data Definition Language
  3. Data Manipulation Language
  4. Programming Language
ব্যাখ্যা

• Data Definition Language (DDL) ব্যবহার করে ডাটাবেজের কাঠামো তৈরি ও সংজ্ঞায়িত করা হয়, যেমন টেবিল, ফিল্ড ও ডাটাবেজ স্ট্রাকচার নির্ধারণ।

• ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ:
- যে ভাষার মাধ্যমে ডাটাবেজ সিস্টেমে ডাটাবেজ তৈরি, কুয়েরি চালানো ও ডাটা পরিবর্তন করা হয়, তাকে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ মূলত ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।

• ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ:
- ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ সাধারণত দুই প্রকার।

• ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ (Data Definition Language – DDL):
- ডাটাবেজের কাঠামো বা স্কিমা নির্ধারণ করার জন্য DDL ব্যবহার করা হয়।
- ডাটাবেজ পরিকল্পনার জন্য প্রয়োজনীয় বর্ণনা লেখার কাজে এই ভাষা ব্যবহৃত হয়।
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা সংরক্ষণ ও ডাটা অ্যাকসেসের কাঠামো তৈরি করতে DDL গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

• DDL-এর কমান্ডসমূহ:
- CREATE → ডাটাবেজ বা টেবিল তৈরি করতে ব্যবহৃত হয়।
- DROP → ডাটাবেজ বা টেবিল সম্পূর্ণভাবে মুছে ফেলে।
- ALTER → বিদ্যমান টেবিলের কাঠামো পরিবর্তন করতে ব্যবহৃত হয়।
- RENAME → টেবিল বা অবজেক্টের নাম পরিবর্তন করতে ব্যবহৃত হয়।

• ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ (Data Manipulation Language – DML):
- রিলেশনাল ডাটাবেজ টেবিলে ডাটা ইনসার্ট, ডিলিট, আপডেট ও মডিফাই করার জন্য DML ব্যবহার করা হয়।
- এটি মূলত টেবিলের ভেতরের ডাটার উপর কাজ করে।

• DML-এর কমান্ডসমূহ:
- INSERT → নতুন ডাটা যোগ করতে ব্যবহৃত হয়।
- DELETE → ডাটা মুছে ফেলতে ব্যবহৃত হয়।
- UPDATE → বিদ্যমান ডাটা পরিবর্তন করতে ব্যবহৃত হয়।

• অন্যান্য অপশন:
- Query Language → সাধারণত ডাটা অনুসন্ধানের কাজে ব্যবহৃত হয়।
- Programming Language → সাধারণ সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০.
Which attack involves presenting false identity or information to access a network?
  1. Spoofing
  2. Phishing
  3. Spamming
  4. Sneaking
ব্যাখ্যা

• Spoofing হলো নেটওয়ার্কে মিথ্যা পরিচয় বা ভুল তথ্য উপস্থাপন করে সিস্টেমে অনুপ্রবেশ করার একটি সাইবার আক্রমণ পদ্ধতি।

• স্ফুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্ফুফিং হলো এমন এক ধরনের আক্রমণ, যেখানে কোনো ব্যক্তি বা প্রোগ্রাম ভুল বা মিথ্যা তথ্য উপস্থাপন করে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে।
- এর মাধ্যমে সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিক সুবিধা আদায় করা হয়।
- Spoofing সাধারণত আইডেন্টিটি বা অ্যাড্রেস নকল করে সম্পন্ন করা হয়।

• ফিশিং (Phishing):
- ই-মেইল বা টেক্সট মেসেজ পাঠিয়ে ব্যবহারকারীর লগইন বা অ্যাক্সেস তথ্য চুরি করার পদ্ধতিকে ফিশিং বলা হয়।
- ই-কমার্স ও ই-ব্যাংকিং সাইটের তথ্য চুরি ফিশারদের প্রধান লক্ষ্য।

• স্প্যামিং (Spamming):
- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন নির্দিষ্ট একটি ই-মেইল অ্যাড্রেসে অসংখ্য মেইল পাঠিয়ে মেমোরি দখল করে, তাকে স্প্যামিং বলা হয়।

• স্নিকিং (Sneaking):
- গোপনে ব্যবহারকারীর অজান্তে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করার প্রক্রিয়াকে স্নিকিং বলা হয়।
এই পদ্ধতিতে গুরুত্বপূর্ণ তথ্য গোপনে সংগ্রহ করা হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১১.
Which e-commerce model allows direct transaction between consumers?
  1. C2B
  2. C2C
  3. B2C
  4. B2B
ব্যাখ্যা

• C2C (Consumer to Consumer) ই-কমার্সে ভোক্তা থেকে ভোক্তার মধ্যে সরাসরি অনলাইন লেনদেন সম্পন্ন হয়, যেখানে কোনো ব্যবসায়িক মধ্যস্থতাকারী থাকে না।

• ই-কমার্স:
- ডিজিটাল উপাত্ত প্রক্রিয়াকরণ ও সঞ্চারণের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায়িক আদান–প্রদানকে ই-কমার্স বলা হয়।
- ই-কমার্স সিস্টেমে ইন্টারনেট, এক্সট্রানেট ও ইন্ট্রানেট প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা, ভোক্তা ও সহযোগী সংস্থার মধ্যে সংযোগ স্থাপন করা হয়।
- সেবা ও পণ্য লেনদেনের ধরন অনুযায়ী ই-কমার্সকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়।

• ব্যবসা থেকে ব্যবসা (Business to Business – B2B):
- দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাইকারি কেনাবেচাকে B2B বলা হয়।
- উদাহরণ: alibaba.com, sindabad.com.

• ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer – B2C):
- ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এক বা একাধিক ভোক্তার মধ্যে খুচরা বা পাইকারি লেনদেনকে B2C বলা হয়।
- উদাহরণ: amazon.com, rokomari.com, othoba.com.

• ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business – C2B):
- যখন ভোক্তা সরাসরি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে পণ্য বা সেবা বিক্রয় করে, তাকে C2B বলা হয়।
- এ ব্যবস্থায় ভোক্তারা সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে সেবা বা পণ্য সরবরাহ করে।
- উদাহরণ: monster.com, ajkerdeal.com, daraz.com।

• ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer – C2C):
- কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যস্থতা ছাড়াই ভোক্তা থেকে ভোক্তার মধ্যে লেনদেনকে C2C বলা হয়।
- এ ধরনের ই-কমার্সে সাধারণত কোনো বিজনেস মিডলম্যান থাকে না।
- উদাহরণ: ebay.com, taobao.com.

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২.
Who is known as the inventor of the microprocessor?
  1. Charles Babbage
  2. John von Neumann
  3. Bill Gates
  4. Ted Hoff
ব্যাখ্যা

• মাইক্রোপ্রসেসরের প্রতিষ্ঠাতা হলেন Ted Hoff, যিনি প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবনের সাথে যুক্ত ছিলেন।

• মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য যে হার্ডওয়্যার অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বলা হয়।
- মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- একে মাইক্রোকম্পিউটারের ব্রেইন (Brain) বলা হয়।
- বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যথা: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।

• মাইক্রোপ্রসেসরের ইতিহাস ও বৈশিষ্ট্য:
- Ted Hoff মাইক্রোপ্রসেসরের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত।
- যুক্তরাষ্ট্রের Intel Corporation ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি VLSI (Very Large Scale Integration) চিপ।
- মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার ছোট, দাম কম এবং বিদ্যুৎ খরচ কম হয়।
- এর ফলে কম্পিউটারের কাজের গতি, দক্ষতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায়।

• অন্যান্য অপশন:
- Charles Babbage → আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত।
- John von Neumann → কম্পিউটার আর্কিটেকচারের তাত্ত্বিক ধারণার প্রবর্তক।
- Bill Gates → Microsoft-এর সহ-প্রতিষ্ঠাতা ও সফটওয়্যার উদ্যোক্তা।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩.
Which device is mainly used to operate icons and pull-down menus in a graphical operating system?
  1. Monitor
  2. Mouse
  3. Printer
  4. Scanner
ব্যাখ্যা

• গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেমে আইকন ও পুল-ডাউন মেনু চালু ও নির্বাচন করার প্রধান ইনপুট ডিভাইস হলো Mouse, যা ক্লিক ও পয়েন্টের মাধ্যমে কমান্ড কার্যকর করে।

• চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম:
- গ্রাফিক্স বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম বলা হয়।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী আইকন, মেনু ও গ্রাফিক্যাল উপাদান ব্যবহার করে কাজ করে।

• চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ:
- Windows 95/98/XP/2000/7, Mac OS ইত্যাদি।

• চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ:
- কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতীক দেখা যায়।
- পুল-ডাউন মেনু ও বিভিন্ন আইকনের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া যায়।
- প্রতিটি মেনুর আওতায় একাধিক কমান্ড অপশন থাকে।
- Mouse ব্যবহার করে আইকন ও মেনু কমান্ড কার্যকর করা হয়।
- নতুন হার্ডওয়্যার বা সফটওয়্যার সংযুক্ত হলে সিস্টেম নিজে থেকেই তা শনাক্ত করতে পারে।
- নেটওয়ার্কিং, শেয়ারিং ও ইন্টারনেট ব্যবস্থা কার্যকরভাবে কাজ করে।
- ব্যবহারকারীর কমান্ড মুখস্থ রাখার প্রয়োজন হয় না।
- মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকরভাবে ব্যবহৃত হয়।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে বেশি মেমরির প্রয়োজন হয়।

• অন্যান্য অপশন:
- Monitor → আউটপুট ডিভাইস, স্ক্রিনে তথ্য প্রদর্শনের কাজে ব্যবহৃত হয়।
- Printer → আউটপুট ডিভাইস, কাগজে তথ্য মুদ্রণ করে।
- Scanner → ইনপুট ডিভাইস, কাগজের তথ্য ডিজিটাল রূপে রূপান্তর করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৪.
Which device works as both input and output?
  1. Keyboard
  2. Mouse
  3. Plotter
  4. Touch screen
ব্যাখ্যা

• Touch screen একইসাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে, কারণ এতে স্পর্শের মাধ্যমে নির্দেশ দেওয়া যায় এবং স্ক্রিনে ফলাফল প্রদর্শিত হয়।

• পেরিফেরাল ডিভাইস:
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট ও আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরাল ডিভাইস বলা হয়।
- পেরিফেরাল ডিভাইস কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং ব্যবহারকারীর সাথে কম্পিউটারের যোগাযোগ সহজ করে।

• ইনপুট ডিভাইস:
- যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটার পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে, তাকে ইনপুট ডিভাইস বলা হয়।
- উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস হলো—
- Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics Pad, Digital Camera ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের প্রক্রিয়াজাত ফলাফল প্রদর্শন বা উপস্থাপন করার জন্য ব্যবহৃত ডিভাইসকে আউটপুট ডিভাইস বলা হয়।
- উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস হলো—
- Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image Setter, Film Recorder, Headphone ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস:
- যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে, সেগুলোকে ইনপুট-আউটপুট ডিভাইস বলা হয়।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস হলো—
- Hard Disk, CD/DVD, Touch Screen, Pendrive ইত্যাদি।

• অন্যান্য অপশন:
- Keyboard → শুধুমাত্র ইনপুট ডিভাইস, ডেটা ও নির্দেশ প্রবেশ করাতে ব্যবহৃত হয়।
- Mouse → ইনপুট ডিভাইস, পয়েন্টিং ও ক্লিকের কাজে ব্যবহৃত হয়।
- Plotter → আউটপুট ডিভাইস, বড় আকারের গ্রাফিক্স প্রিন্ট করতে ব্যবহৃত হয়।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১৫.
Which translator converts the entire source program at once and creates an executable file?
  1. Compiler
  2. Interpreter
  3. Assembler
  4. Loader
ব্যাখ্যা

• Compiler একসাথে সম্পূর্ণ সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে, যা খুব দ্রুত এক্সিকিউট হয়।

• অনুবাদক প্রোগ্রাম:
- অনুবাদক প্রোগ্রামের কাজ হলো উৎস (Source) প্রোগ্রামকে বস্তু (Object) প্রোগ্রামে রূপান্তর করা।
- কম্পিউটার সরাসরি উচ্চতর ভাষা বুঝতে পারে না, তাই অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয়।
- অনুবাদক প্রোগ্রাম প্রধানত তিন প্রকার।
- কম্পাইলার,
- ইন্টারপ্রেটার,
- অ্যাসেম্বলার।

• কম্পাইলার (Compiler):
- কম্পাইলার এমন একটি অনুবাদক প্রোগ্রাম, যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিন ভাষায় অনুবাদ করে।
- অনুবাদের পর এটি একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং শেষে একটি এক্সিকিউশন ফাইল (.exe) উৎপন্ন করে।
- কম্পাইলারের মাধ্যমে তৈরি প্রোগ্রাম অত্যন্ত দ্রুতগতিতে এক্সিকিউট হয়।
- ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া দ্রুততর হয় এবং ব্যবহারকারীকে বারবার অনুবাদ করতে হয় না।
- ভিন্ন ভিন্ন উচ্চতর ভাষার জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার ব্যবহৃত হয়।

• ইন্টারপ্রেটার (Interpreter):
- ইন্টারপ্রেটার উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে লাইন বাই লাইন।
- এটি কোনো অবজেক্ট প্রোগ্রাম বা এক্সিকিউশন ফাইল তৈরি করে না।
- প্রতিটি লাইন অনুবাদের সাথে সাথে তাৎক্ষণিক ফলাফল প্রদান করে।
- প্রোগ্রামের ভুল-ত্রুটি দ্রুত সনাক্ত ও সংশোধন করা যায়।

• অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষায় লেখা নেমোনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করে।
- প্রতিটি অ্যাসেম্বলি নির্দেশকে এটি মেশিন ভাষার একটি নির্দেশে পরিণত করে।
- প্রোগ্রামের নির্দেশ সঠিকভাবে লেখা হয়েছে কিনা, তা যাচাই করতে সহায়তা করে।

• অন্যান্য অপশন:
- Loader → মেমোরিতে প্রোগ্রাম লোড করার কাজে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৬.
Which was the first personal computer developed by IBM?
  1. IBM PC XT
  2. IBM Z Series
  3. IBM Watson
  4. IBM 5150
ব্যাখ্যা

• IBM 5150 হলো IBM কর্তৃক নির্মিত প্রথম পার্সোনাল কম্পিউটার, যা পরবর্তীতে পার্সোনাল কম্পিউটারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

• IBM:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM-এর পূর্ণরূপ হলো International Business Machines Corporation.
- প্রতিষ্ঠানটি ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়।
- IBM-কে সাধারণভাবে Big Blue (বিগ ব্লু) নামে ডাকা হয়।
- IBM-এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।

• IBM-এর কম্পিউটার ইতিহাস:
- IBM-এর তৈরিকৃত প্রথম পার্সোনাল কম্পিউটার হলো IBM 5150.
- IBM 5150 মডেলটি পার্সোনাল কম্পিউটার ধারণাকে জনপ্রিয় করতে সহায়তা করে।

• IBM-এর প্রধান সার্ভিসসমূহ:
- Enterprise Servers & Mainframes → IBM Z Series.
- Cloud Computing → IBM Cloud ও Hybrid Cloud Solutions.
- Artificial Intelligence → Watson AI.
- Cybersecurity & Data Analytics → তথ্য নিরাপত্তা ও বিশ্লেষণ সেবা।
- Blockchain & Quantum Computing Research → উন্নত গবেষণা ও ভবিষ্যৎ প্রযুক্তি।

• অন্যান্য অপশন:
- IBM PC XT → IBM-এর পরবর্তী প্রজন্মের পার্সোনাল কম্পিউটার।
- IBM Z Series → এন্টারপ্রাইজ ও মেইনফ্রেম সার্ভার সিস্টেম।
- IBM Watson → কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ও সেবা।

উৎস: আইবিএম এবং ব্রিটানিকা।

১৭.
Which method detects viruses by matching known virus patterns?
  1. Heuristic analysis
  2. Signature-based detection
  3. Firewall integration
  4. Automatic update
ব্যাখ্যা

• Signature-based detection পদ্ধতিতে পরিচিত ভাইরাসের নির্দিষ্ট প্যাটার্ন বা সিগনেচারের সাথে মিলিয়ে ভাইরাস শনাক্ত করা হয়, যা অ্যান্টিভাইরাস সফটওয়্যারের একটি মৌলিক কৌশল।

• অ্যান্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার একটি প্রতিষেধক (preventive) ইউটিলিটি সফটওয়্যার।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে সিস্টেমকে সুরক্ষিত রাখতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এই সফটওয়্যার প্রথমে আক্রান্ত কম্পিউটারে থাকা ফাইলের সাথে পরিচিত ভাইরাসের চিহ্ন (signature) মিলিয়ে পরীক্ষা করে।
- ভাইরাস শনাক্ত হলে সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করার চেষ্টা করে।

• অ্যান্টিভাইরাস সফটওয়্যারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ:
- রিয়েল-টাইম প্রোটেকশন → সিস্টেম চলাকালীন তাৎক্ষণিকভাবে ভাইরাস আক্রমণ প্রতিরোধ করে।
- ভাইরাস স্ক্যানিং → ফাইল, ফোল্ডার ও ডিভাইস স্ক্যান করে ক্ষতিকর প্রোগ্রাম শনাক্ত করে।
- সিগনেচার-ভিত্তিক ডিটেকশন → পরিচিত ভাইরাসের প্যাটার্নের সাথে মিলিয়ে ভাইরাস সনাক্ত করে।
- হিউরিস্টিক অ্যানালাইসিস → অজানা বা নতুন ভাইরাসের আচরণ বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা করে।
- অটোমেটিক আপডেট → নতুন ভাইরাস সিগনেচার যুক্ত করার জন্য নিয়মিত আপডেট হয়।
- ফায়ারওয়াল ইন্টিগ্রেশন → নেটওয়ার্কভিত্তিক আক্রমণ প্রতিরোধে সহায়তা করে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

১৮.
Which of the following is a web browser?
  1. Linux
  2. Oracle
  3. Windows
  4. Mozilla Firefox
ব্যাখ্যা

• Mozilla Firefox একটি ওয়েব ব্রাউজার, যা ব্যবহার করে ইন্টারনেটের ওয়েবসাইটে প্রবেশ ও তথ্য অনুসন্ধান করা যায়।

• ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়্যার, যার মাধ্যমে ওয়েবসাইটে থাকা বিভিন্ন তথ্য অনুসন্ধান ও দেখা যায়।
ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা হয়।
- ইন্টারনেটে থাকা সার্ভারগুলো থেকে তথ্য (টেক্সট, ছবি, ভিডিও ইত্যাদি) সংগ্রহ করে ব্যবহারকারীর কাছে প্রদর্শন করে।

• গুগল ক্রোম (Google Chrome):
- গুগল ক্রোম হলো Google Inc. কর্তৃক প্রকাশিত একটি ইন্টারনেট ব্রাউজার।
- এটি বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ওয়েব ব্রাউজারগুলোর একটি।

• বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজারসমূহ:
- Internet Explorer,
- Mozilla Firefox,
- Safari,
- Opera,
- Google Chrome,
- Netscape Navigator.

• অন্যান্য অপশন:
- Windows → একটি অপারেটিং সিস্টেম।
- Linux → একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- Oracle → ডাটাবেজ ও সফটওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৯.
What is the decimal equivalent of (100101)2​?
  1. 35
  2. 36
  3. 37
  4. 38
ব্যাখ্যা

• (100101)2 এর সমতুল্য দশমিক সংখ্যা হলো 37.

• সংখ্যা পদ্ধতি (Number System):
- সংখ্যা প্রকাশের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়।
- কম্পিউটার মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি (Base 2) ব্যবহার করে।
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল 0 এবং 1 এই দুইটি অঙ্ক ব্যবহৃত হয়।

• বাইনারি থেকে দশমিক রূপান্তর:
- বাইনারি সংখ্যার প্রতিটি অঙ্ককে ডান দিক থেকে বাম দিকে ক্রমানুসারে 2-এর ঘাত দ্বারা গুণ করা হয়।
- এরপর সবগুলো মান যোগ করে দশমিক সংখ্যা নির্ণয় করা হয়।

• (100101)2 এর দশমিক রূপান্তর:
(1 × 25) + (0 × 24) + (0 × 23) + (1 × 22) + (0 × 21) + (1 × 20)
= 32 + 0 + 0 + 4 + 0 + 1
= 37

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২০.
Which IP version uses a 128-bit address?
  1. IPv6
  2. IPv4
  3. IPX
  4. NetBIOS
ব্যাখ্যা

• IPv6 হলো 128-বিটের আইপি অ্যাড্রেস, যা বিপুল সংখ্যক ডিভাইসকে সনাক্ত করার সক্ষমতা প্রদান করে।

• আইপি অ্যাড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি স্বতন্ত্র পরিচয় (Identity) থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলা হয়।
- আইপি একটি নেটওয়ার্ক প্রোটোকল, যার মাধ্যমে ডিভাইসগুলোকে আলাদাভাবে সনাক্ত করা হয়।
- আইপি অ্যাড্রেস সাধারণত চারটি অংশে বিভক্ত থাকে এবং প্রতিটি অংশ ডট (.) দ্বারা পৃথক করা হয়।
- আইপি অ্যাড্রেসের প্রতিটি অংশকে Octet বলা হয়।

• আইপি অ্যাড্রেস প্রকাশের পদ্ধতি:
- Dotted Decimal Notation → উদাহরণ: 192.168.15.5
- Hexadecimal Notation → উদাহরণ: C0.A8.0F.05
- Binary Notation → উদাহরণ: 11000000.10101000.00001111.00000101

• IPv4 (IP Version 4):
- চারটি অকটেটের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেসকে IPv4 বলা হয়।
- IPv4 মোট 32-বিট (4 × 8 বিট) দৈর্ঘ্যের।

• IPv6 (IP Version 6):
- আইপি অ্যাড্রেসের নতুন ও উন্নত সংস্করণ হলো IPv6.
- IPv6 একটি 128-বিটের আইপি অ্যাড্রেস।
- IPv6 এর মাধ্যমে প্রায় 2¹²⁸ সংখ্যক ডিভাইস সনাক্ত করা সম্ভব।

• অন্যান্য অপশন:
- IPv4 → 32-বিটের আইপি অ্যাড্রেস, বর্তমানে বহুল ব্যবহৃত।
- IPX → Novell নেটওয়ার্কে ব্যবহৃত একটি পুরোনো প্রোটোকল।
- NetBIOS → লোকাল নেটওয়ার্কে নাম রেজোলিউশনের জন্য ব্যবহৃত সেবা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২১.
Which of the following is an optical storage media?
  1. Floppy Disk
  2. DVD
  3. Magnetic Tape
  4. RAM
ব্যাখ্যা

• DVD একটি অপটিক্যাল স্টোরেজ মিডিয়া, যেখানে লেজার প্রযুক্তি ব্যবহার করে ডেটা সংরক্ষণ ও পাঠ করা হয়।

• উপাদান ভিত্তিক স্টোরেজ মিডিয়া:
- স্টোরেজ মিডিয়াকে উপাদানের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়।
- প্রতিটি শ্রেণির স্টোরেজ মিডিয়ার ডেটা সংরক্ষণের কৌশল ভিন্ন।

• অর্ধপরিবাহী মেমরি (Semiconductor Memory):
- এই ধরনের মেমরি ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে ডেটা সংরক্ষণ করে।
- উল্লেখযোগ্য অর্ধপরিবাহী মেমরি হলো—
- ROM,
- RAM,
- Flash Disk,
- Pendrive.

• ম্যাগনেটিক মেমরি (Magnetic Memory):
- এই ধরনের মেমরিতে চৌম্বকীয় পদার্থ ব্যবহার করে ডেটা সংরক্ষণ করা হয়।
- উল্লেখযোগ্য ম্যাগনেটিক মেমরি হলো—
- Hard Disk,
- Floppy Disk,
- Magnetic Tape,
- Magnetic Stripes,
- Tape Drive.

• অপটিক্যাল মেমরি (Optical Memory):
- অপটিক্যাল মেমরিতে লেজার রশ্মি ব্যবহার করে ডেটা লেখা ও পড়া হয়।
- উল্লেখযোগ্য অপটিক্যাল মেমরি হলো—
- CD,
- DVD,
- Blu-ray Disk,
- Versatile Digital Disk,
- WORM.

• অন্যান্য অপশন:
- Floppy Disk → ম্যাগনেটিক স্টোরেজ মিডিয়া।
- Magnetic Tape → ম্যাগনেটিক স্টোরেজ মিডিয়া, ব্যাকআপে ব্যবহৃত।
- RAM → অর্ধপরিবাহী ও ভোলাটাইল মেমরি।

উৎস: ব্রিটানিকা, geeksforgeeks.

২২.
Who are called crackers?
  1. Security experts
  2. Network administrators
  3. Software testers
  4. Illegal hackers
ব্যাখ্যা

• অবৈধভাবে হ্যাকিং করে যারা ডেটা চুরি বা ক্ষতি সাধন করে, তাদেরকে Cracker বলা হয়, এবং এরা সাধারণত Black Hat Hacker হিসেবে পরিচিত।

• ক্রেকার (Cracker):
- অবৈধভাবে হ্যাকিং কার্যক্রম পরিচালনাকারীদের ক্রেকার বলা হয়।
- ক্রেকাররা ইন্টারনেট ও অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা চুরি বা নষ্ট করে।
- এদের কাছে বিভিন্ন টেকনিক থাকে, যার মাধ্যমে সফটওয়্যার সিস্টেমের দুর্বলতা শনাক্ত করে পাসওয়ার্ড সংগ্রহ করা হয়।
- ক্রেকারদেরকে সাধারণত Black Hat Hacker বলা হয়।

• হ্যাকারদের প্রকারভেদ:
- হ্যাকার সাধারণত তিন প্রকার।

• হোয়াইট হ্যাট হ্যাকার (White Hat Hacker):
- এরা কোনো অবৈধ কাজ করে না।
- নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তা বৃদ্ধি করার উদ্দেশ্যে হ্যাকিং করে।

• ব্ল্যাক হ্যাট হ্যাকার (Black Hat Hacker):
- এরা অবৈধ হ্যাকিং করে।
- তথ্য চুরি, ডেটা নষ্ট করা ও সাইবার অপরাধে জড়িত থাকে।

• গ্রে হ্যাট হ্যাকার (Grey Hat Hacker):
- এরা বৈধ ও অবৈধ উভয় ধরনের কাজ করতে পারে।
- নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করে যথাযথ কর্তৃপক্ষকে জানায়, এবং দুর্বলতা ঠিক করার মাধ্যমে নেটওয়ার্ক সুরক্ষায় কাজ করে অর্থ উপার্জন করে।

• অন্যান্য অপশন:
- Security experts → সিস্টেম ও নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে।
- Network administrators → নেটওয়ার্ক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকে।
- Software testers → সফটওয়্যারের ত্রুটি শনাক্ত ও মান যাচাইয়ের কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ - দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২৩.
Which of the following is an application of computer in the communication sector?
  1. Medicine research
  2. Online ticket booking
  3. Drone attack
  4. Online admission
ব্যাখ্যা

• যোগাযোগ ক্ষেত্রে কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো Online ticket booking, যার মাধ্যমে দ্রুত ও সহজে যাতায়াত সংক্রান্ত সেবা গ্রহণ করা যায়।

• বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার:

• যোগাযোগ ক্ষেত্রে:
- অনলাইন টিকেট ক্রয়,
- দ্রুতগতির কম্পিউটারাইজড ট্রেন,
- র‍্যাপিড পাস কার্ড,
- স্মার্ট বাস, ট্রাক,
- জাহাজ ও উড়োজাহাজের অবস্থান নির্ণয়,

• স্বাস্থ্য ক্ষেত্রে:
- রোগ নির্ণয়,
- ঔষুধ গবেষণা,
- টেলিমেডিসিন সেবা,

• সামরিক ক্ষেত্রে:
- ক্ষেপণাস্ত্র নিক্ষেপ,
- ড্রোন হামলা,

• শিক্ষাক্ষেত্রে:
- অনলাইনে ক্লাস,
- অনলাইন এডুকেশন সাইট,
- অনলাইন ফলাফল,
- অনলাইন ভর্তি,

• খেলাধূলা ক্ষেত্রে:
- লাইভ স্কোর দেখা,
- পুনরায় রিপ্লে দেখা,
- রেকর্ড সংরক্ষণ করে রাখা,

• অন্যান্য অপশন:
- Medicine research → স্বাস্থ্য ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার,
- Drone attack → সামরিক ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার,
- Online admission → শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার।

উৎস: কম্পিউটার শিক্ষা, একাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

২৪.
How many characters can be represented by 16-bit Unicode?
  1. 256
  2. 1024
  3. 65536
  4. 4294967296
ব্যাখ্যা

• ১৬-বিটের Unicode ব্যবহার করে মোট ৬৫,৫৩৬টি ভিন্ন ক্যারেক্টার বা চিহ্ন প্রকাশ করা যায়, ফলে বিভিন্ন ভাষার অক্ষর এককভাবে শনাক্ত করা সম্ভব হয়।

• Unicode:
- Unicode-এর পূর্ণনাম হলো Universal Code, বা সার্বজনীন কোড।
- Unicode হলো কম্পিউটার পরিমণ্ডলে যে কোনো ভাষার প্রতিটি বর্ণ বা সংকেত-চিহ্নের জন্য নির্ধারিত অদ্বিতীয় সংখ্যা ব্যবস্থা।
- Unicode ব্যবস্থায় প্রতিটি ক্যারেক্টারের জন্য একটি ইউনিক (একক) সংখ্যা বরাদ্দ করা হয়।

• Unicode-এর বৈশিষ্ট্য:
- Unicode সাধারণত ২ বাইট বা ১৬ বিটের কোড ব্যবহার করে।
- ১৬-বিট ব্যবহারের ফলে মোট ৬৫,৫৩৬টি চিহ্ন কম্পিউটার সিস্টেমে অদ্বিতীয়ভাবে প্রকাশ করা যায়।
- এটি পৃথিবীর সব ভাষার অক্ষর সমর্থন করার জন্য তৈরি।
- Unicode প্ল্যাটফর্ম, প্রোগ্রাম বা ভাষা-নিরপেক্ষভাবে কাজ করে।

• Unicode গ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ:
- Apple,
- HP,
- IBM,
- JustSystem,
- Microsoft,
- Oracle,
- SAP,
- Sun,
- Sybase,
- Unisys.

• অন্যান্য অপশন:
- 256 → ৮-বিট কোড (ASCII)-এর সর্বোচ্চ ক্যারেক্টার সংখ্যা,
- 4294967296 → ৩২-বিট কোডের সম্ভাব্য মান।

উৎস: Unicode character encoding - IBM, IBM.

২৫.
Which of the following is an example of behavioral biometrics?
  1. Voice verification
  2. DNA analysis
  3. Iris recognition
  4. Face recognition
ব্যাখ্যা

• Voice verification আচরণগত বায়োমেট্রিক্সের একটি উদাহরণ, কারণ এটি ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্য (কণ্ঠস্বরের ধরন) বিশ্লেষণ করে সনাক্তকরণ করে।

• বায়োমেট্রিক্স:
- Biometrics শব্দটি গ্রিক bio (জীবন) এবং metron (পরিমাপ) শব্দ থেকে এসেছে।
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি, যেখানে ব্যক্তির দেহের গঠনগত ও আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে তাকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক পদ্ধতি ব্যক্তি সনাক্তকরণ এবং সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।

• বায়োমেট্রিক্সের প্রকারভেদ:
- দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স সাধারণত দুই প্রকার।

• শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙ্গুলের ছাপ শনাক্তকরণ,
- হাতের রেখা শনাক্তকরণ,
- আইরিস শনাক্তকরণ,
- মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ,
- ডিএনএ পর্যবেক্ষণ।

• আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ,
- হাতে করা স্বাক্ষর যাচাইকরণ,
- কণ্ঠস্বর যাচাইকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

২৬.
What is the character limit of a regular tweet on X?
  1. 140
  2. 160
  3. 280
  4. 500
ব্যাখ্যা

• Regular (সাধারণ) tweet-এ X (Twitter)-এ সর্বোচ্চ ২৮০টি ক্যারেক্টার লেখা যায়, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড সীমা।

• সামাজিক যোগাযোগ মাধ্যম ও X (Twitter):
- আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে মিথস্ক্রিয়াকে বোঝায়।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ, ভাব প্রকাশ, তথ্য সৃষ্টি ও বিনিময় করাই সামাজিক যোগাযোগ।
- ইন্টারনেট, ই-মেইল, মোবাইল ফোন, মেসেজিং সিস্টেম, ব্লগিং ও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগ সহজ হয়েছে।
- ইন্টারনেটে গড়ে ওঠা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে রয়েছে Facebook, Twitter (X), LinkedIn, Instagram.
- এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি মাধ্যম হলো Facebook ও Twitter (X).

• X (Twitter) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
- Twitter-এর পরিবর্তিত নাম হলো X.
- X একটি সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম।
- X-এ পোস্টকে Tweet বলা হয়।
- X-এ একটি regular tweet-এর ক্যারেক্টার সীমা ২৮০, যা পূর্বে ছিল ১৪০।

উৎস: উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি এবং টুইটারের ওয়েবসাইট।

২৭.
Which malware can spread automatically through a network without user action?
  1. Computer virus
  2. Computer worm
  3. Trojan horse
  4. Adware
ব্যাখ্যা

• Computer worm এমন একটি ম্যালওয়্যার, যা ব্যবহারকারীর কোনো হস্তক্ষেপ ছাড়াই নেটওয়ার্কের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে পড়ে, এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারকে সংক্রমিত করে।

• ক্ষতিকারক সফটওয়্যার (Malicious Software / Malware):
- কম্পিউটারে ব্যবহৃত ক্ষতিকর প্রোগ্রাম বা কোডসমূহকে ম্যালিসিয়াস সফটওয়্যার বলা হয়।
- ম্যালিসিয়াস সফটওয়্যারের সংক্ষিপ্ত নাম হলো Malware.
- কম্পিউটারে অনুপ্রবেশকারী সব ধরনের ক্ষতিকর সফটওয়্যারের সাধারণ নামই ম্যালওয়্যার।

• প্রচলিত ম্যালওয়্যারের ধরন:
- Computer virus,
- Computer worm,
- Trojan horse,
- Bootkits,
- Keylogger,
- Dialer,
- Spyware,
- Adware.

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস কোনো এক্সিকিউটেবল ফাইলের সঙ্গে যুক্ত থাকে।
- সংক্রমিত ফাইল চালু হলে ভাইরাসটি অন্যান্য ফাইলে ছড়িয়ে পড়ে।
- ব্যবহারকারীর ফাইল চালানোর উপর নির্ভরশীল।

• কম্পিউটার ওয়ার্ম:
- ওয়ার্ম নিজে থেকেই নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
- কোনো ফাইল চালু করার প্রয়োজন হয় না।
- নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কে দ্রুত বিস্তার লাভ করে।

• ট্রোজান হর্স:
- ট্রোজান হর্স ভালো সফটওয়্যারের ছদ্মবেশে থাকে।
- চালু হলে ফাইল নষ্ট করে বা নতুন ক্ষতিকর প্রোগ্রাম প্রবেশ করায়।

• এডওয়্যার:
- বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে বিরক্তি সৃষ্টি করে।

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, অষ্টম শ্রেণি।

২৮.
Which transmission medium provides higher bandwidth?
  1. Twisted pair
  2. Coaxial cable
  3. Telephone wire
  4. Fiber optic cable
ব্যাখ্যা

• Fiber optic cable সর্বাধিক ব্যান্ডউইথ প্রদান করে, কারণ এতে আলোর মাধ্যমে ডেটা স্থানান্তর হয় এবং ডেটা ক্ষয় খুব কম হয়।

• ব্যান্ডউইথ (Bandwidth):
- ইন্টারনেট বা নেটওয়ার্কের গতি বা স্পিড ব্যান্ডউইথের উপর নির্ভরশীল।
- প্রতি সেকেন্ডে এক স্থান হতে অন্য স্থানে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয়, তাকে ব্যান্ডউইথ বলা হয়।
- ব্যান্ডউইথ সাধারণত bit per second (bps) এককে পরিমাপ করা হয়।
- বর্তমানে বেশি ব্যবহৃত এককগুলো হলো kbps, Mbps, Gbps.
- ৮ বিট = ১ বাইট হওয়ায় ১ MBps = ৮ Mbps.

• ব্যান্ডউইথের উপর প্রভাবক বিষয়সমূহ:
- ব্যবহৃত ট্রান্সমিশন মিডিয়া,
- ব্যবহৃত নেটওয়ার্ক যন্ত্রপাতি,
- টার্মিনাল ইকুইপমেন্টের ডেটা হ্যান্ডলিং ক্ষমতা,

• ট্রান্সমিশন মিডিয়া ও ব্যান্ডউইথ:
- সাধারণ টেলিফোন তারে কম ব্যান্ডউইথ পাওয়া যায়,
- ফাইবার অপটিক ক্যাবলে টেলিফোন তারের তুলনায় অনেক বেশি ব্যান্ডউইথ পাওয়া যায়,
- ফাইবার অপটিক ব্যবহার করলেও যদি যথাযথ স্পিডের ইকুইপমেন্ট না থাকে, তাহলে পূর্ণ ব্যান্ডউইথ পাওয়া যায় না।

• ব্যান্ডউইথ শেয়ারিং:
- একটি কমিউনিকেশন নেটওয়ার্কে ব্যান্ডউইথ সব ব্যবহারকারীর মধ্যে ভাগ হয়ে যায়,
- কোনো একজন ব্যবহারকারী বা সার্ভিস বেশি ব্যান্ডউইথ ব্যবহার করলে অন্যদের প্রাপ্ত ব্যান্ডউইথ কমে যায়,
- নেটওয়ার্ক ডিজাইন বা যন্ত্রপাতির সমস্যার কারণে প্রকৃত ব্যান্ডউইথ কম পাওয়া যেতে পারে।

• অন্যান্য অপশন:
- Telephone wire → কম ব্যান্ডউইথ প্রদান করে,
- Twisted pair → সীমিত ব্যান্ডউইথের জন্য ব্যবহৃত হয়,
- Coaxial cable → টেলিফোন তারের চেয়ে ভালো কিন্তু ফাইবারের চেয়ে কম ব্যান্ডউইথ দেয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

২৯.
What does cloud computing mainly allow users to do?
  1. Use computing resources via the internet
  2. Increase computer hardware speed
  3. Replace operating systems
  4. Design computer networks
ব্যাখ্যা

• Cloud computing ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং রিসোর্স ব্যবহার করার সুযোগ দেয়, অর্থাৎ নিজস্ব কম্পিউটারে না রেখেই দূরবর্তী সার্ভার থেকে হার্ডওয়্যার ও সফটওয়্যার সেবা গ্রহণ করা যায়।

• ক্লাউড কম্পিউটিং (Cloud Computing):
- ক্লাউড কম্পিউটিং হলো এমন একটি ধারণা, যেখানে ইন্টারনেট সংযোগের মাধ্যমে দূরবর্তী বিশালাকার কম্পিউটার বা সার্ভার ভাড়ায় ব্যবহার করা যায়।
- ব্যবহারকারী ঘরে বসে নিজের ছোট কম্পিউটার দিয়ে ক্লাউড সার্ভারের কম্পিউটিং ক্ষমতা ও তথ্যভান্ডার ব্যবহার করতে পারে।
- এখানে ‘ক্লাউড’ শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়।

• ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য:
- পৃথিবীর যে কোনো স্থান থেকে দীর্ঘমেয়াদে তথ্য সংরক্ষণ ও ব্যবহার করা যায়।
- বিনামূল্যের এবং অর্থের বিনিময়ে উভয় ধরনের সার্ভিস পাওয়া যায়।
- হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদি রিসোর্স সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে।
- ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে সার্ভিসদাতা সার্ভারের সাথে সংযুক্ত হয়ে কাজ সম্পন্ন করে।

• ক্লাউড কম্পিউটিংয়ের ধরন:
- ক্লাউড কম্পিউটিং পদ্ধতিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।

• প্রাইভেট ক্লাউড (Private Cloud):
- একক প্রতিষ্ঠানের মালিকানা ও ব্যবস্থাপনায় পরিচালিত হয়।
- অভ্যন্তরীণ বা থার্ড পার্টির মাধ্যমে পরিচালিত হতে পারে।
- ব্যয়বহুল হলেও বড় প্রতিষ্ঠানের জন্য কার্যকর।

• পাবলিক ক্লাউড (Public Cloud):
- জনসাধারণের জন্য উন্মুক্ত।
- ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে ব্যবহারযোগ্য।
- Amazon, Microsoft, Google, ইত্যাদি প্রতিষ্ঠান পাবলিক ক্লাউড সেবা প্রদান করে।

• হাইব্রিড ক্লাউড (Hybrid Cloud):
- প্রাইভেট ও পাবলিকসহ একাধিক ক্লাউডের সমন্বয়ে গঠিত।
- একাধিক ক্লাউড একত্রে কাজ করে সার্ভিসের ক্ষমতা বৃদ্ধি করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

৩০.
Which of the following is an example of text-based digital content?
  1. Animation
  2. Video clip
  3. Audio podcast
  4. Blog post
ব্যাখ্যা

• Blog post হলো টেক্সট বা লিখিত ডিজিটাল কনটেন্টের একটি উদাহরণ, কারণ এটি ডিজিটাল মাধ্যমে লিখিত তথ্য আকারে প্রকাশিত হয়।

• ডিজিটাল কনটেন্ট:
- ডিজিটাল উপাত্ত আকারে যে কোনো কনটেন্ট প্রকাশিত, প্রেরিত বা গৃহীত হলে তাকে ডিজিটাল কনটেন্ট বলা হয়।
- ডিজিটাল কনটেন্ট কম্পিউটারের ফাইল আকারে সংরক্ষিত বা ডিজিটাল মাধ্যমে সম্প্রচারিত হতে পারে।
- লিখিত তথ্য, ছবি, শব্দ, ভিডিও—সবই ডিজিটাল কনটেন্টের অন্তর্ভুক্ত।

• ডিজিটাল কনটেন্টের প্রকারভেদ:
- ডিজিটাল কনটেন্টকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়।

• টেক্সট বা লিখিত কনটেন্ট:
- ডিজিটাল মাধ্যমে প্রকাশিত সব ধরনের লিখিত তথ্য এই শ্রেণির অন্তর্ভুক্ত।
- এর উদাহরণ হলো—
- নিবন্ধ,
- ব্লগ পোস্ট,
- পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা,
- পণ্যের মূল্যায়ন,
- ই-বুক,
- সংবাদপত্র,
- শ্বেতপত্র।

• অন্যান্য প্রকারের ডিজিটাল কনটেন্ট:
- অডিয়ো কনটেন্ট → শব্দভিত্তিক কনটেন্ট যেমন, পডকাস্ট, অডিও ফাইল।
- ভিডিও কনটেন্ট → ভিডিও ক্লিপ, ভিডিও স্ট্রিমিং।
- ইমেজ কনটেন্ট → ফটো, কার্টুন, ইনফোগ্রাফিক্স।

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

৩১.
Who is regarded as the pioneer of programming concept?
  1. Blaise Pascal
  2. Ada Lovelace
  3. Herman Hollerith
  4. Charles Babbage
ব্যাখ্যা

• প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে অ্যাডা লাভলেস (Ada Lovelace) পরিচিত, কারণ তিনিই প্রথম এনালিটিক্যাল ইঞ্জিনের জন্য অ্যালগরিদমিক ধাপে কাজের ধারণা উপস্থাপন করেন।

• অ্যাডা লাভলেস (Ada Lovelace):
- অ্যাডা লাভলেস ছিলেন কবি লর্ড বায়রন-এর কন্যা।
- তিনি চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনে গণনার কাজকে কার্যকর করার উপায় নিয়ে চিন্তা করেন।
- ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচয়ের পর তিনি প্রোগ্রামিং ধারণা সামনে আনেন।
- ১৮৪০ সালে তুরিন বিশ্ববিদ্যালয়ে ব্যাবেজের বক্তব্যের সঙ্গে তিনি ইঞ্জিনের কাজের ধাপগুলো ক্রমাঙ্কিতভাবে নোট আকারে উপস্থাপন করেন।
- তাঁর মৃত্যুর ১০০ বছর পরে, ১৯৫৩ সালে, সেই নোট পুনঃপ্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে তিনি আসলে অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাই প্রকাশ করেছিলেন।

• চার্লস ব্যাবেজ (Charles Babbage):
- চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।
- তিনি Difference Engine এবং Analytical Engine-এর পরিকল্পনা করেন।

• অন্যান্য অপশন:
- Blaise Pascal → যান্ত্রিক গণনাযন্ত্র Pascaline-এর উদ্ভাবক।
- Herman Hollerith → পাঞ্চ কার্ডভিত্তিক ডাটা প্রসেসিংয়ের প্রবর্তক।

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

৩২.
Which system is used to store and monitor sales information electronically?
  1. EPOS
  2. GPS
  3. Firewall
  4. Router
ব্যাখ্যা

• Electronic Point of Sale (EPOS) এমন একটি ইলেক্ট্রনিক ব্যবস্থা, যার মাধ্যমে বিক্রয়ের সব তথ্য সংরক্ষণ ও সার্বক্ষণিক মনিটরিং করা যায়।

• ব্যবসা–বাণিজ্যে আইসিটির প্রয়োগ:
- আইসিটি ব্যবহারের ফলে ব্যবসায় নানাবিধ সুবিধা পাওয়া যায়।
- উন্নত প্রযুক্তির মাধ্যমে কম সময়ে বেশি কাজ করা সম্ভব হয়।
- এর ফলে ব্যবসার খরচ কমে এবং মুনাফা বৃদ্ধি পায়।

• বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব:
- Electronic Point of Sale (EPOS) হলো বিক্রয় ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ আইসিটি ব্যবস্থা।
- EPOS-এর মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা যায়।
- এতে বিক্রয় কার্যক্রমের সার্বক্ষণিক মনিটরিং করা সম্ভব হয়।

• সঠিক হিসাব সংরক্ষণ:
- ব্যবসার জন্য সঠিক হিসাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- ক্ষুদ্র উদ্যোক্তারা স্প্রেডশিট ব্যবহার করে হিসাব সংরক্ষণ করতে পারেন।
- ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করে পণ্যের মজুদ, কর্মীদের তথ্য, গ্রাহকদের তথ্য সংরক্ষণ করা যায়।
- এসব তথ্যের কৌশলী ব্যবহার ভবিষ্যৎ ব্যবসায়িক সিদ্ধান্তে সহায়ক হয়।

• অন্যান্য অপশন:
- GPS → পণ্য সরবরাহ ও অবস্থান নির্ণয়ে ব্যবহৃত হয়।
- Firewall → নেটওয়ার্ক নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়।
- Router → নেটওয়ার্ক সংযোগ ও ডেটা আদান-প্রদানে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, অষ্টম শ্রেণি।

৩৩.
What is a worksheet in a spreadsheet program?
  1. A chart sheet
  2. A database table
  3. A complete spreadsheet file
  4. A page containing rows and columns
ব্যাখ্যা

• Worksheet হলো স্প্রেডশিট প্রোগ্রামের এমন একটি পৃষ্ঠা, যেখানে সারি (row) ও কলাম (column) আকারে উপাত্ত সংরক্ষণ ও কাজ করা হয়।

• স্প্রেডশিট প্রোগ্রাম:
- স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম।
- স্প্রেডশিটকে কখনো কখনো ওয়ার্কবুক (Workbook) বলা হয়।
- একটি রেজিস্টার খাতায় যেমন বহু পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে একাধিক ওয়ার্কশিট থাকে।

• ওয়ার্কশিট (Worksheet):
- প্রতিটি ওয়ার্কশিটে বহুসংখ্যক সারি (row) ও কলাম (column) থাকে।
- একটি ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো যায়।
- ওয়ার্কশিট ব্যবহার করে অল্প সময়ে উপাত্ত সম্পাদনা, হিসাব, বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরি করা যায়।

• স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ:
- VisiCalc,
- Microsoft Excel,
- OpenOffice Calc,
- KSpread.

• অন্যান্য অপশন:
- A complete spreadsheet file → এটি ওয়ার্কবুককে বোঝায়।
- A database table → ডেটাবেজ ব্যবস্থার অংশ।
- A chart sheet → গ্রাফ বা চার্ট প্রদর্শনের জন্য ব্যবহৃত শিট।

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, অষ্টম শ্রেণি।

৩৪.
Which computer is formed by combining analog and digital computers?
  1. Analog computer
  2. Digital computer
  3. Hybrid computer
  4. Mainframe computer
ব্যাখ্যা

• Hybrid computer হলো এমন কম্পিউটার, যা Analog computer এবং Digital computer—এই দুই ধরনের কম্পিউটারের সমন্বয়ে তৈরি, ফলে উভয়ের সুবিধা একসাথে পাওয়া যায়।

• কম্পিউটার (Computer):
- Computer শব্দের অর্থ হলো গণনাকারী যন্ত্র।
- কম্পিউটার একটি ইলেক্ট্রনিক যন্ত্র, যা গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধান করে।
- কম্পিউটারের নিজস্ব বুদ্ধি নেই; এটি মানুষের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করে।
- কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হলো দ্রুতগতি, নির্ভুলতা, এবং বিপুল তথ্য সংরক্ষণ ক্ষমতা।

• কম্পিউটারের শ্রেণীবিভাগ (কাজের প্রক্রিয়া অনুযায়ী):
- কম্পিউটারকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়।

• এনালগ কম্পিউটার (Analog Computer):
- ক্রম পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে ফলাফল প্রদর্শন করে।
- ইনপুট হিসেবে চাপ, তাপ, রোধ, ইত্যাদি ব্যবহার করে।
- ফলাফল সাধারণত ইন্ডিকেটর বা গ্রাফ আকারে দেখানো হয়।
- উদাহরণ: গাড়ির গতিবেগ মিটার, শিল্প কারখানার তাপ ও চাপ পরিমাপ ব্যবস্থা,

• ডিজিটাল কম্পিউটার (Digital Computer):
- তথ্য প্রক্রিয়াকরণে বাইনারি সংখ্যা (০ ও ১) ব্যবহার করে।
- ফলাফল বর্ণ ও অংকের লিখিত আকারে প্রকাশ করে।
- এনালগ কম্পিউটারের তুলনায় বেশি নির্ভুল ও দ্রুত।
- লেখালেখি, হিসাব, তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ একসাথে করা যায়।

• হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer):
- এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরি।
- প্রথম দিকে এনালগ অংশ প্রধান ছিল, বর্তমানে ডিজিটাল অংশ প্রধান।
- সাধারণত বৈজ্ঞানিক সমস্যা সমাধানে ব্যবহৃত হয়।

• অন্যান্য অপশন:
- Mainframe computer → এটি একটি উচ্চক্ষমতাসম্পন্ন ডিজিটাল কম্পিউটার, যা বৃহৎ ডেটা প্রসেসিং ও বহু ব্যবহারকারীর কাজ একসাথে পরিচালনার জন্য ব্যবহৃত হয়, তবে এতে এনালগ অংশের সমন্বয় নেই।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৫.
Which operating system requires memorizing commands to operate the computer?
  1. Graphical operating system
  2. Text-based operating system
  3. Real-time operating system
  4. Network operating system
ব্যাখ্যা

• Text-based operating system পরিচালনার জন্য ব্যবহারকারীকে বিভিন্ন কমান্ড মুখস্থ রাখতে হয়, কারণ এখানে কমান্ড লাইনের মাধ্যমে সব কাজ সম্পন্ন করতে হয়।

• অপারেটিং সিস্টেম (Operating System):
- অপারেটিং সিস্টেম হলো এমন একটি প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি, যা কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে।
- এটি সব সময় নির্বাহ অবস্থায় থাকে এবং অন্যান্য প্রোগ্রাম চালানোর পরিবেশ তৈরি করে।
- অপারেটিং সিস্টেমকে অনেক সময় Master Control Program বলা হয়।

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম (Text-based OS):
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো Command Line User Interface (CLI).
- ডিস্ক ফরমেটিং, ফাইল ব্যবস্থাপনা, অ্যাপ্লিকেশন চালানো—সব কাজ কীবোর্ডের কমান্ডের মাধ্যমে করতে হয়।
- ব্যবহারকারীকে বিভিন্ন কমান্ড মুখস্থ রাখতে হয়।
- নতুন হার্ডওয়্যার বা সফটওয়্যার সংযোগ করলে সিস্টেমকে কমান্ড দিয়ে জানাতে হয়।
- মাল্টিমিডিয়া সুবিধা কার্যকর নয়।
- কম মেমরিতে দ্রুত কাজ করতে পারে।
- উদাহরণ: Linux, Unix, MS-DOS, PC-DOS, CP/M.

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- আইকন ও পুলডাউন মেন্যুর মাধ্যমে কাজ করা হয়।
- কমান্ড মুখস্থ করার প্রয়োজন হয় না।
- নেটওয়ার্কিং ও মাল্টিমিডিয়া সুবিধা কার্যকর।
- উদাহরণ: Windows, Mac OS.

• অন্যান্য অপশন:
- Real-time operating system → নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে।
- Network operating system → নেটওয়ার্ক ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৬.
What does a voice recognition system do?
  1. Identifies human voice as commands
  2. Stores text data only
  3. Controls hardware directly
  4. Detects network intrusion
ব্যাখ্যা

• Voice recognition system মানুষের কণ্ঠস্বর শনাক্ত করে সেটিকে কমান্ড বা তথ্য হিসেবে গ্রহণ করে, এবং সেই অনুযায়ী কাজ সম্পন্ন করে।

• ভয়েস রিকগনিশন সিস্টেম (Voice Recognition System):
- ভয়েস রিকগনিশন সিস্টেম হলো এমন একটি প্রযুক্তি, যা মানুষের কণ্ঠস্বর চিনে নিতে সক্ষম।
- এই পদ্ধতিতে ব্যবহারকারীর কণ্ঠস্বর প্রথমে ডাটাবেজে সংরক্ষিত ভয়েস ডেটার সাথে তুলনা করা হয়।
- মিল পাওয়া গেলে কণ্ঠস্বরকে কমান্ড বা ইনপুট তথ্য হিসেবে গ্রহণ করা হয়।

• ব্যবহৃত প্রযুক্তি:
- কণ্ঠস্বরের স্বরলিপি, উচ্চারণ, শব্দচয়ন ও ভাষা বোঝার জন্য Artificial Intelligence (AI) ব্যবহার করা হয়।
- মানুষের কথার অর্থ বিশ্লেষণের জন্য Natural Language Processing (NLP) ব্যবহৃত হয়।

• Siri (ভয়েস রিকগনিশনের উদাহরণ):
- Siri হলো Apple-এর একটি ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট।
- এটি ব্যবহারকারীর ভয়েস কমান্ড অনুযায়ী বিভিন্ন কাজ সম্পন্ন করে।
- যেমন: কল করা, মেসেজ পাঠানো, প্রশ্নের উত্তর দেওয়া,

• অন্যান্য অপশন:
- Stores text data only → ডাটাবেজ বা টেক্সট স্টোরেজের কাজ।
- Controls hardware directly → হার্ডওয়্যার কন্ট্রোল সিস্টেমের কাজ।
- Detects network intrusion → নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেমের কাজ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৭.
What is plagiarism?
  1. Writing original content
  2. Sharing information legally
  3. Editing own document
  4. Using others’ work without proper credit
ব্যাখ্যা

• অন্যের লেখা, গবেষণা বা সৃষ্টিকর্ম যথাযথ স্বীকৃতি ছাড়া নিজের নামে ব্যবহার করাকে Plagiarism বলা হয়।

• প্লেজিয়ারিজম (Plagiarism):
- প্লেজিয়ারিজম হলো অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেখা, গবেষণা বা সৃষ্টিকর্ম চুরি করে নিজের নামে প্রকাশ করা।
- কোনো সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল করা বা আংশিক পরিবর্তন করে নিজের নামে চালানো—উভয়ই প্লেজিয়ারিজমের অন্তর্ভুক্ত।
- তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্লেজিয়ারিজমের প্রবণতা তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা যায়।
- অনেক সময় উৎস উল্লেখ না করে অন্যের ধারণা, গবেষণা, কৌশল, প্রোগ্রামিং কোড, গ্রাফিক্স, লেখা, ডেটা, ছবি, গান, ইত্যাদি ব্যবহার করা হয়।

• আইসিটিতে প্লেজিয়ারিজমের ক্ষেত্রসমূহ:
- প্রোগ্রামিং কোড কপি করা,
- গবেষণার ফলাফল নকল করা,
- গ্রাফিক্স বা ছবি ব্যবহার করা,
- লেখা বা ডেটা হুবহু নেওয়া,

• অন্যান্য অপশন:
- Writing original content → মৌলিক লেখা, প্লেজিয়ারিজম নয়।
- Sharing information legally → বৈধভাবে তথ্য বিনিময়।
- Editing own document → নিজের ডকুমেন্ট সম্পাদনা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।

৩৮.
Elon Musk is the CEO of which electric vehicle–based smart technology company?
  1. Ford
  2. Tesla
  3. Toyota
  4. BMW
ব্যাখ্যা

• Elon Musk হলেন Tesla কোম্পানির CEO, যা একটি electric vehicle–based smart technology company হিসেবে বিশ্বব্যাপী পরিচিত।

• Tesla, Inc.:
- Tesla একটি বৈদ্যুতিক গাড়ি (Electric Vehicle – EV) ও স্মার্ট প্রযুক্তিভিত্তিক কোম্পানি।
- কোম্পানিটি ইলেকট্রিক কার, ব্যাটারি প্রযুক্তি, এনার্জি স্টোরেজ ও ক্লিন এনার্জি সলিউশন নিয়ে কাজ করে।
- Elon Musk Tesla-এর CEO ও Product Architect হিসেবে দায়িত্ব পালন করছেন।
- Tesla বৈদ্যুতিক গাড়ি শিল্পে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করছে।

• Electric vehicle–based smart technology:
- বৈদ্যুতিক শক্তিচালিত যানবাহন।
- স্মার্ট সফটওয়্যার ও অটোনোমাস ফিচার।
- ব্যাটারি ও এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম।

• অন্যান্য অপশন:
- Ford → ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।
- Toyota → হাইব্রিড ও ফুয়েলভিত্তিক গাড়ির জন্য পরিচিত।
- BMW → বিলাসবহুল গাড়ি নির্মাতা জার্মান কোম্পানি।

উৎস:
১. Britannica.
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৩৯.
Who is the CEO of OpenAI?
  1. Sundar Pichai
  2. Satya Nadella
  3. Sam Altman
  4. Elon Musk
ব্যাখ্যা

• OpenAI-এর CEO হলেন Sam Altman, যিনি প্রতিষ্ঠানটির সার্বিক কৌশল, গবেষণা ও ব্যবসায়িক দিকনির্দেশনা পরিচালনা করেন।

• OpenAI:
- OpenAI একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান।
- OpenAI-এর লক্ষ্য হলো নিরাপদ (safe) ও মানবকল্যাণমুখী Artificial Intelligence উন্নয়ন করা।
- প্রতিষ্ঠানটি AI গবেষণা, ভাষা মডেল, জেনারেটিভ AI ও নিরাপত্তা নিয়ে কাজ করে।

• Sam Altman:
- Sam Altman একজন আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা।
- তিনি OpenAI-এর Chief Executive Officer (CEO) হিসেবে দায়িত্ব পালন করছেন।
- Sam Altman OpenAI-এর গবেষণা ও পণ্য উন্নয়ন কার্যক্রমের কৌশলগত নেতৃত্ব প্রদান করেন।

• অন্যান্য অপশন:
- Sundar Pichai → Google-এর CEO.
- Satya Nadella → Microsoft-এর CEO.
- Elon Musk → Tesla ও SpaceX-এর CEO.

উৎস:
১. Britannica.
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।