পরীক্ষা আর্কাইভ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

পরীক্ষা১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
পরীক্ষা – ৫০: সাধারণ গণিত- ৫ বিষয়: গণিত টপিক: উৎপাদকে বিশ্লেষণ, সরল সমীকরণ - সরল সহ-সমীকরণ ও সেগুলোর প্রয়োগ। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ৫ ফুট পানির উপরে আছে । বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ৪০ ফুট
  2. ৩৬০ ফুট
  3. ২৪ ফুট
  4. ৩০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ৫ ফুট পানির উপরে আছে । বাঁশটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বাঁশটির দৈর্ঘ্য ক ফুট

প্রশ্নমতে,
⇒ (ক​/২) + (ক​/৩) + ৫ = ক
⇒ (৩ক + ২ক + ৩০)/৬ = ক
⇒ ৫ক + ৩০ = ৬ক
⇒ ক = ৩০

∴ বাঁশটির দৈর্ঘ্য ৩০ ফুট
.
একটি থলিতে ১২০টি মুদ্রা আছে, যার মধ্যে কিছু ১ টাকার এবং কিছু ২ টাকার। যদি মোট টাকার পরিমাণ ১৮০ টাকা হয়, তবে ১ টাকার মুদ্রার সংখ্যা কত?
  1. ৯০
  2. ৬০
  3. ৮০
  4. ৭০
ব্যাখ্যা
প্রশ্ন একটি থলিতে ১২০টি মুদ্রা আছে, যার মধ্যে কিছু ১ টাকার এবং কিছু ২ টাকার। যদি মোট টাকার পরিমাণ ১৮০ টাকা হয়, তবে ১ টাকার মুদ্রার সংখ্যা কত?

সমাধান:
মনে করি ১ টাকার মুদ্রা সংখ্যা x এবং ২ টাকার মুদ্রা সংখ্যা y। তাহলে,
x + y = ১২০  --- (১)
x + 2y = ১৮০ --- (২)
(২) থেকে (১) বিয়োগ করে পাই,
y = ৬০

সুতরাং, x = ১২০ - ৬০ = ৬০ টি 
.
a3 - 7a2b + 7ab2 - b3 এর উৎপাদক কী হবে?
  1. (a - b)3
  2. (a + b)3
  3. (a + b)(a2 + 6ab + b2)
  4. (a - b)(a2 - 6ab + b2)
ব্যাখ্যা
প্রশ্ন  a3 - 7a2b + 7ab2 - b3 এর উৎপাদক কী হবে?

সমাধান:
= a3 - 7a2b + 7ab2 - b3
= a3 - 3a2b + 3ab2 - b3 - 4a2b + 4ab2
= (a - b)3 - 4ab(a - b)
= (a - b)(a2 - 2ab + b2 - 4ab)
= (a - b)(a2 - 6ab + b2)
.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৮৫ হয়, সংখ্যাটি কত?
  1. ১৯
  2. ১৭
  3. ১৮
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন  একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৮৫ হয়, সংখ্যাটি কত?


আমরা জানি,
 মনেকরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
⇒ ৩ক + ২ক = ৮৫
⇒ ৫ক = ৮৫
⇒ ক = ৮৫/৫
⇒ ক = ১৭
.
(a + b - c)2 - (a - b + c)2 = কত?
  1. 4a(b - c)
  2. a(b - c)
  3. 4a(b + c)
  4. 8a(b + c)
ব্যাখ্যা
প্রশ্ন: (a + b - c)2 - (a - b + c)2 = কত?

সমাধান:
= (a + b - c)2 - (a - b + c)2
= [(a + b - c) + (a - b + c)][(a + b - c) - (a - b + c)]    ; [x2 - y2 = (x + y)(x - y)]
= (2a)(2b - 2c)
= 4a(b - c)
.
x2 + 5x + 6 এর উৎপাদক কী কী?
  1. (x + 3)(x + 3)
  2. (x - 2)(x - 3)
  3. (x + 2)(x + 3)
  4. (x - 4)(x + 3)
ব্যাখ্যা
প্রশ্ন:  x2 + 5x + 6  এর উৎপাদক কী কী?

সমাধান:
= x2 + 5x + 6 
= x2 + 2x + 3x + 6 
= x(x + 2) + 3(x + 2) 
= (x + 2)(x + 3) )
.
a4 - 13a2 + 36 এর উৎপাদক গুলো হলো-
  1. (a - 3)(a + 3)
  2. (a - 3)(a - 3)(a + 2)(a + 2)
  3. (a + 2)(a - 2)
  4. (a - 3)(a + 3)(a - 2)(a + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: a4 - 13a2 + 36 এর উৎপাদক গুলো হলো-

সমাধান:
= a4 - 13a2 + 36 
= (a2)2 - 13a2 + 36 
= (a2 - 9)(a2 -4)
= (a - 3)(a + 3)(a - 2)(a + 2)
.
ab + ac + xb + xc এর উৎপাদক কত?
  1. (b + c)(a + x)
  2. (a + b)(x + c)
  3. (a + c)(b + x)
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ab + ac + xb + xc এর উৎপাদক কত?

সমাধান:
(ab + ac + xb + xc)
= a(b + c) + x(b + c)
= (b + c)(a + x)
.
x + 2y = 7 এবং 2x - 3y = 0  সমীকরণদ্বয়ের সমাধান কোনটি?
  1. 2, 3
  2. 4, 5
  3. 3, 2
  4. 1, 3
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 7 এবং 2x - 3y = 0  সমীকরণদ্বয়ের সমাধান কোনটি?

সমাধান:
প্রদত্ত সমীকরণ দুটি হলো,
x + 2y = 7  --- (i)
2x - 3y = 0 --- (ii)

(ii) নং সমীকরণ থেকে পাই, 2x = 3y, অর্থাৎ x = (3y/2)
x এর এই মান (i) নং সমীকরণে বসিয়ে পাই:

⇒ (3y/2) + 2y = 7
⇒ 3y + 4y = 14
⇒ 7y = 14
সুতরাং, y = 2

y এর মান (ii) নং সমীকরণে বসিয়ে পাই:
2x - 3(2) = 0
⇒ 2x - 6 = 0
⇒ 2x = 6
⇒ x = 3

সুতরাং, x = 3 এবং y = 2
১০.
একটি ভগ্নাংশের লব ও হর উভয়ের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5 হয়। যদি লব ও হর থেকে 5 বিয়োগ করা হয়, তবে ভগ্নাংশটি 1/2 হয়। ভগ্নাংশটি কত?
  1. 7/9
  2. 3/2
  3. 5/7
  4. 5/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হর উভয়ের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5 হয়। যদি লব ও হর থেকে 5 বিয়োগ করা হয়, তবে ভগ্নাংশটি 1/2 হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
মনে করি,
ভগ্নাংশটি = x/y

প্রশ্নমতে,
(x+1)/(y+1) = 4/5  --- (১)
(x-5)/(y-5) = 1/2  --- (২)

(১) থেকে পাই, 5x + 5 = 4y + 4  বা, 5x - 4y = -1........... (৩)
(২) থেকে পাই, 2x - 10 = y - 5 বা, 2x - y = 5............. (৪)

(৪) সমীকরণকে 4 দ্বারা গুণ করি:
8x - 4y = 20..........(৫)

এখন, (৫) - (৩) করে পাই,
⇒ 8x - 4y - (5x - 4y) = 20 - (- 1)
⇒ 3x = 21
⇒ x = 7

x এর মান (৪) নং এ বসিয়ে পাই,
⇒ 14 - y = 5
⇒ - y = 5 - 14
⇒ - y = - 9
⇒ y = 9

সুতরাং, ভগ্নাংশটি 7/9
১১.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্কের তিনগুণ অপেক্ষা 1 বেশি। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের যোগফলের আটগুণ। সংখ্যাটি কত?
  1. 35
  2. 37
  3. 21
  4. 27
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্কের তিনগুণ অপেক্ষা ১ বেশি। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের যোগফলের আটগুণ। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
দশকের অঙ্ক x এবং এককের অঙ্ক y।

প্রশ্নমতে,
y = 3x + 1   ................ (১)
10y + x = 8(x + y).................... (২)

(১) থেকে y এর মান (২) এ বসিয়ে পাই,
10(3x + 1) + x = 8(x + 3x + 1)
⇒ 30x + 10 + x = 32x + 8
⇒ - x = - 2
⇒ x = 2

(১) থেকে পাই, y = 3 × 2 + 1 = 7

∴ সংখ্যাটি 10x + y = 27
১২.
ax + by = a² + b² এবং 2bx - ay = ab  সমীকরণদ্বয়ের সমাধান কোনটি?
  1. 2, 3
  2. a, b
  3. 1, - 3
  4. - a, b
ব্যাখ্যা
প্রশ্ন: ax + by = a² + b² এবং 2bx - ay = ab  সমীকরণদ্বয়ের সমাধান কোনটি?

সমাধান:
প্রদত্ত সমীকরণ দুটি হলো:
ax + by = a2 + b2 --- (i)
2bx - ay = ab --- (ii)

(i) নং সমীকরণকে a দিয়ে এবং (ii) নং সমীকরণকে b দিয়ে গুণ করে যোগ করে পাই:
⇒ a2x + aby + 2b2x - aby = a3 + ab2 + ab2
⇒ x(a2 + 2b2) = a3 + 2ab2
⇒ x(a2 + 2b2) = a(a2 + 2b2)
∴ x = a

x এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই:
⇒ a(a) + by = a2 + b2
⇒ a2 + by = a2 + b2
∴ y = b

∴ x = a, y = b
১৩.
একটি সংখ্যা অন্য সংখ্যার 5/3 গুণ। সংখ্যা দুটির যোগফল 96 হলে, ছোট সংখ্যাটি কত?
  1. 28
  2. 24
  3. 16
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা অন্য সংখ্যার 5/3 গুণ। সংখ্যা দুটির যোগফল 96 হলে, ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা 3x এবং অন্যটি 5x।

প্রশ্নমতে, 3x + 5x = 96
⇒ 8x = 96
⇒ x = 96/8 = 12

সুতরাং, ছোট সংখ্যাটি হলো = 3x = 36
১৪.
মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চারগুণ। ৫ বছর পর, মাতার বয়স দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স কত?
  1. 55 বছর
  2. 30 বছর
  3. 40 বছর
  4. 35 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চারগুণ। ৫ বছর পর, মাতার বয়স দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স কত?

সমাধান:
মনে করি,
দুই কন্যার বয়সের সমষ্টি x এবং মাতার বয়স y।

প্রশ্নমতে,
⇒ y = 4x   --- (১)
⇒ y + 5 = 2(x + 10)   --- (২)  (দুই কন্যার বয়সের সমষ্টি ৫ বছর পর x + ১০ হবে)

(১) থেকে y এর মান (২) এ বসিয়ে পাই,
⇒ 4x + 5 = 2x + 20
⇒ 2x = 15
⇒ x = 15/2

(১) থেকে পাই,
⇒ y = 4 × (15/2) = 30 বছর

∴ মাতার বর্তমান বয়স 30 বছর
১৫.
একটি নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ ১৫ কিমি/ঘণ্টা এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ ৫ কিমি/ঘণ্টা। স্রোতের গতিবেগ কত?
  1. ৫ কিমি/ঘণ্টা
  2. ২.৫ কিমি/ঘণ্টা
  3. ১০ কিমি/ঘণ্টা
  4. ৮ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ ১৫ কিমি/ঘণ্টা এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ ৫ কিমি/ঘণ্টা। স্রোতের গতিবেগ কত?

সমাধান: 
প্রশ্নমতে,
x + y = 15   --- (১)
x - y = 5   --- (২)
(১) ও (২) যোগ করে পাই,
⇒ 2x = 20
⇒ x = 10

(১) থেকে পাই,
⇒ y = 15 - 10 = 5
১৬.
যদি (z + 1)(z - 2) = (z - 4)(z + 2) হয়, তাহলে z এর মান কত?
  1. - 2
  2. - 8
  3. - 4
  4. - 6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (z + 1)(z - 2) = (z - 4)(z + 2) হয়, তাহলে z এর মান কত?

সমাধান:
⇒ (z + 1)(z - 2) = (z - 4)(z + 2)
⇒ z² - z - 2 = z² - 2z - 8
⇒ -z - 2 = -2z - 8
⇒ z = -6
১৭.
একটি বালিকা বিদ্যালয়ে যদি ৬ জন শিক্ষার্থী প্রতিটি বেঞ্চে বসে, তাহলে ২ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু যদি ৫ জন শিক্ষার্থী প্রতিটি বেঞ্চে বসে, তাহলে ৬ জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। ক্লাসে বেঞ্চের সংখ্যা কত?
  1. ২০
  2. ১৮
  3. ১৪
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বালিকা বিদ্যালয়ে যদি ৬ জন শিক্ষার্থী প্রতিটি বেঞ্চে বসে, তাহলে ২ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু যদি ৫ জন শিক্ষার্থী প্রতিটি বেঞ্চে বসে, তাহলে ৬ জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। ক্লাসে বেঞ্চের সংখ্যা কত?

সমাধান:
ধরি, বেঞ্চের সংখ্যা x

প্রশ্নমতে, 
⇒ ৬(x - ২) = ৫x + ৬
⇒ ৬x - ১২ = ৫x + ৬
⇒ x = ১৮
১৮.
9m2 - 12mn + 4n2 - 16p2 এর উৎপাদক নিচের কোনটি?
  1. (3m + 2n + 4p)(3m - 2n + 5p)
  2. (3m + 2n + 4p)(2m + 2n - 4p)
  3. (3m - 2n - 4p)(3m - 4n - 4p)
  4. (3m - 2n + 4p)(3m - 2n - 4p)
ব্যাখ্যা
প্রশ্ন: 9m2 - 12mn + 4n2 - 16p2 এর উৎপাদক নিচের কোনটি?

সমাধান:
= 9m2 - 12mn + 4n2 - 16p2
= (3m)2 - 2(3m)(2n) + (2n)2 - (4p)2
= (3m - 2n)2 - (4p)2
= (3m - 2n + 4p)(3m - 2n - 4p)
১৯.
3x যদি 15 থেকে 6 বেশি হয়, তাহলে 4x + 2 = কত?
  1. 28
  2. 30
  3. 40
  4. 47
ব্যাখ্যা
প্রশ্ন: 3x যদি 15 থেকে 6 বেশি হয়, তাহলে 4x + 2 = কত?

সমাধান:
প্রশ্নমতে,
⇒ 3x = 15 + 6
⇒ 3x = 21
⇒ x = 21/3
⇒ x = 7

∴ 4x + 2 = 4 × 7 + 2 = 30
২০.
একটি সংখ্যার এক চতুর্থাংশ হতে পাঁচ বিয়োগ করলে ২৫ হয় । সংখ্যাটি কত?
  1. ৮০
  2. ১৪০
  3. ১২০
  4. ১২৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার এক চতুর্থাংশ হতে পাঁচ বিয়োগ করলে ২৫ হয় । সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
⇒ (x/৪) - ৫ = ২৫
⇒ x/৪ = ২৫ + ৫
⇒ x/৪ = ৩০
∴ x = ১২০
২১.
  1. 16/5
  2. 16
  3. 5/3
  4. 20
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
২২.
দুইটি সংখ্যার সমষ্টি 15 এবং গুণফল 54 । ছোট সংখ্যাটি কত?
  1. 9
  2. 3
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি 15 এবং গুণফল 54 । ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
দুইটি সংখ্যা x এবং y   ; যেখানে x > y 

প্রশ্নমতে,
x + y = 15..........(1)
xy = 54

আমরা জানি,
⇒ (x - y)2 = (x + y)2 - 4xy
⇒ (x - y)2 = (15)2 - 4 × 54
⇒ (x - y)2 = 225 - 216
⇒ (x - y)2 = 9
⇒ x - y = √9
⇒ x - y = 3 ............(2)

এখন, (1) ও (2) বিয়োগ করে পাই,
⇒ x + y - (x - y) = 15 - 3
⇒ 2y = 12
⇒ y = 6

∴ ছোট সংখ্যাটি 6