পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
অতুলপ্রসাদ সেন, অদ্বৈত মল্লবর্মণ, অন্নদাশঙ্কর রায়, অমিয় চক্রবর্তী, আখতারুজ্জামান ইলিয়াস, আনিসুজ্জামান, আনোয়ার পাশা, আব্দুল কাদির, আবদুল গাফ্‌ফার চৌধুরী, আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মুতী, আব্দুল হাই, আবু ইসহাক, আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর শামসুদ্দীন, আবুল কালাম শামসুদ্দীন, আবুল ফজল, আবুল মনসুর আহমেদ, আবুল হাসান, আবুল হুসেন, আল মাহমুদ, আলাউদ্দিন আল আজাদ, আহমদ ছফা, আহমদ শরীফ, আহসান হাবীব, ইবরাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এস ওয়াজেদ আলি, কাজী আব্দুল ওদুদ, কাজী ইমদাদুল হক। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] সোর্স: যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
'স্মৃতিস্তম্ভ' নিচের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. ক) ধানকন্যা
  2. খ) মানচিত্র
  3. গ) ভোরের নদীর মোহনায় জাগরণ
  4. ঘ) মৃগনাভি
সঠিক উত্তর:
খ) মানচিত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) মানচিত্র
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদ একজন  শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক, সাহিত্য-সমালোচক।
- তিনি  ১৯৩২ সালের  ৬ মে , নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে জন্ম গ্রহণ করেন।
- আলাউদ্দিন আল আজাদ রচিত কবিতা 'স্মৃতিস্তম্ভ' মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 
তাঁর রচিত উপন্যাস :
- তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০),
- শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন (১৯৬২),
- কর্ণফুলী (১৯৬২),
- ক্ষুধা ও আশা (১৯৬৪),
- খসড়া কাগজ (১৯৮৬),
- স্বপ্নশিলা (১৯৯২),
- বিশৃঙ্খলা (১৯৯৭)।

কাব্যগ্রন্থ:
- মানচিত্র 
- ভোরের নদীর মোহনায় জাগরণ 

গল্পগ্রন্থ:
- জেগে আছি 
- মৃগনাভি 
- ধানকন্যা 
- যখন সৈকত 
- অন্ধকার সিঁড়ি 
- জীবনজামিন 
- আমার রক্ত স্বপ্ন আমার 

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
.
'জীবনের শিল্প’ -প্রবন্ধের রচয়িতা কে?
  1. ক) এস ওয়াজেদ আলী
  2. খ)  কাজী আবদুল ওদুদ
  3. গ) ইবরাহীম খাঁ
  4. ঘ) আহমদ শরীফ
সঠিক উত্তর:
ক) এস ওয়াজেদ আলী
উত্তর
সঠিক উত্তর:
ক) এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা
এস ওয়াজেদ আলী: প্রাবন্ধিক, গল্পলেখক ও ভ্রমণকাহিনী রচয়িতা।
লেখক হিসেবে গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা ও ভ্রমণকাহিনী রচনায় তিনি খ্যাতি অর্জন করেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:

প্রবন্ধ:
- জীবনের শিল্প (১৯৪১),
- প্রাচ্য ও প্রতীচ্য (১৯৪৩),
- ভবিষ্যতের বাঙালী (১৯৪৩),
- আকবরের রাষ্ট্র সাধনা (১৯৪৯),
- মুসলিম সংস্কৃতির আদর্শ;
গল্প:
- গুলদাস্তা (১৯২৭),
- মাশুকের দরবার (১৯৩০),
- বাদশাহী গল্প (১৯৪৪),
- গল্পের মজলিশ (১৯৪৪);
উপন্যাস:
- গ্রানাডার শেষ বীর (১৯৪০);
ভ্রমণকাহিনী:
- পশ্চিম ভারত (১৯৪৮),
- মোটর যোগে রাঁচী সফর (১৯৪৯) প্রভৃতি।

[উৎসঃ বাংলাপিডিয়া]
.
ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
  1. ক) শিখা
  2. খ) তত্ত্ববোধিনী
  3. গ) সংবাদ প্রভাকর
  4. ঘ) সাধনা
সঠিক উত্তর:
গ) সংবাদ প্রভাকর
উত্তর
সঠিক উত্তর:
গ) সংবাদ প্রভাকর
ব্যাখ্যা
- ঈশ্বরচন্দ্র গুপ্ত উনিশ শতকের প্রথমার্ধে একমাত্র কবি যার কবিতা ছিল হালকা ব্যঙ্গ-বিদ্রুপের ভরা। তাঁর কবিতায় কল্পনার স্থানও ছিল না।
- তিনি ছিলেন আধুনিককালের মানুষ কিন্তু তিনি আধুনিকতাকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারেন নি।
- তাঁর কবিতার বিষয়বস্তু ছিল চমৎকার।
- ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকার নাম 'সংবাদ প্রভাকর' 
- এটি একটি সাপ্তাহিক পত্রিকা।  

[উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা]
.
অন্নদাশঙ্কর রায়কে 'দেশিকোত্তম' সম্মান প্রদান করে-
  1. ক) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
  2. খ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
  3. গ) যাদবপুর বিশ্ববিদ্যালয়
  4. ঘ) বর্ধমান বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
ক) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
অন্নদাশঙ্কর রায় একজন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, চিন্তাবিদ। 
- তিনি উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে প্রদান করে 'দেশিকোত্তম' সম্মান।
- বর্ধমান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে। 

তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো:
- প্রকৃতির পরিহাস (১৯৩৪),
- দুকান কাটা ১৯৪৪,
- হাসনসখী (১৯৪৫),
- মনপবন (১৯৪৬),
- যৌবনজ্বালা (১৯৫০),
- কামিনীকাঞ্চন (১৯৫৪),
- রূপের দায় (১৯৫৮),
- গল্প (১৯৬০),
- কথা (১৯৭১),
- কাহিনী (১৯৮০),
- শ্রেষ্ঠগল্প (১৯৮৪) এবং
- গল্পসমগ্র (১৯৯৯)।

 [উৎস: বাংলাপিডিয়া ]
.
নিচের কোনটি উপন্যাস?
  1. ক) সোনালী কাবিন
  2. খ) উপমহাদেশ
  3. গ) পাখির কাছে ফুলের কাছে
  4. ঘ) সৌরভের কাছে পরাজিত
সঠিক উত্তর:
খ) উপমহাদেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) উপমহাদেশ
ব্যাখ্যা
মীর আবদুস শুকুর আল মাহমুদ (১৯৩৬-২০১৯): যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত। 
তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন।

আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ: 
- লোক লোকান্তর,
- কালের কলস, 
- সোনালী কাবিন
- পাখির কাছে ফুলের কাছে
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না ইত্যাদি ।

তাঁর রচিত উপন্যাস:
- ডাহুকী, 
- উপমহাদেশ
- আগুনের মেয়ে, 
- চেহারার চতুরঙ্গ, 
- কাবিলের বোন ইত্যাদি 

তাঁর রচিত গল্পগ্রন্থ
- পানকৌড়ির রক্ত,,
- সৌরভের কাছে পরাজিত
- গন্ধবণিক,
- ময়ূরীর মুখ

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]
.
ইব্রাহীম খাঁ রচিত 'বাতায়ন' কী ধরণের রচনা?
  1. ক) প্রবন্ধ
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) ছোটগল্প
  4. ঘ) স্মৃতিকথা
সঠিক উত্তর:
ঘ) স্মৃতিকথা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্মৃতিকথা
ব্যাখ্যা
প্রিন্সিপাল ,একজন  শিক্ষাবিদ, সাহিত্যিক।
টাঙ্গাইল জেলার শাবাজ নগর গ্রামে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে তাঁর জন্ম।
 - তিনি ব্রিটিশ আমলে ‘খান সাহেব’ ও ‘খান বাহাদুর’ এবং পাকিস্তান আমলে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ উপাধি লাভ করেন।
- নাটকে অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৩) এবং সাহিত্যের জন্য একুশে পদক (১৯৭৬) লাভ করেন।
- নাটক, গল্প,  উপন্যাস,  শিশুসাহিত্য, ভ্রমণকাহিনী ও স্মৃতিকথা মিলে তাঁর গ্রন্থসংখ্যা ২১টি।
- তাঁর স্মৃতিকথা 'বাতায়ন' সমকালের মুসলিম সমাজের একটি বিশবস্ত দলিল হিসেবে বিবেচিত।
সেগুলির মধ্যে
- কামাল পাশা (১৯২৭),
- আনোয়ার পাশা (১৯৩৯),
- ঋণ পরিশোধ (১৯৫৫),
- আলু বোখরা (১৯৬০),
- ইস্তাম্বুল যাত্রীর পত্র (১৯৫৪),
- ব্যাঘ্র মামা (১৯৫১) এবং
- বেদুঈনদের দেশে (১৯৫৬) প্রধান।

[উৎস: বাংলাপিডিয়া]
.
‘গ্রানাডার শেষ বীর’ কোন ধরনের রচনা?
  1. ক) প্রবন্ধ
  2. খ) ভ্রমণকাহিনী
  3. গ) ঐতিহাসিক উপন্যাস
  4. ঘ) রাজনৈতিক উপন্যাস
সঠিক উত্তর:
গ) ঐতিহাসিক উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
গ) ঐতিহাসিক উপন্যাস
ব্যাখ্যা
এস ওয়াজেদ আলী: প্রাবন্ধিক, গল্পলেখক ও ভ্রমণকাহিনী রচয়িতা।
লেখক হিসেবে গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা ও ভ্রমণকাহিনী রচনায় তিনি খ্যাতি অর্জন করেন।
- 'গ্রানাডার শেষ বীর' একটি ইতিহাসিক উপন্যাস। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
গল্প:
- গুলদাস্তা (১৯২৭),
- মাশুকের দরবার (১৯৩০),
- বাদশাহী গল্প (১৯৪৪),
- গল্পের মজলিশ (১৯৪৪);

ভ্রমণকাহিনী:
- পশ্চিম ভারত (১৯৪৮),
- মোটর যোগে রাঁচী সফর (১৯৪৯) প্রভৃতি।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]



 
.
অন্নদাশঙ্কর রায় কত সালে জগত্তারিণী পুরস্কার লাভ করেন?
  1. ক) ১৯৬২ সালে
  2. খ) ১৯৭৯ সালে
  3. গ) ১৯৯৫ সালে
  4. ঘ) ১৯৮৬ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৯ সালে
ব্যাখ্যা
অন্নদাশঙ্কর রায় একজন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, চিন্তাবিদ। 
- তিনি উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।
- অন্নদাশঙ্কর রায় সাহিত্য আকাদেমির প্রতিষ্ঠাতা সদস্য ও ফেলো ছিলেন।
- পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির জন্মকাল ১৯৮৬ সাল থেকে তিনি ছিলেন এর আজীবন সভাপতি ও পথিকৃৎ। 
- কোলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে জগত্তারিণী পুরস্কারে ভূষিত করে ১৯৭৯ সালে
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে প্রদান করে দেশিকোত্তম সম্মান।
- বর্ধমান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে।

অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে
- সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৬২),
- আনন্দ পুরস্কার (দুইবার-১৯৮৩, ১৯৯৪),
- বিদ্যাসাগর পুরস্কার, শিরোমণি পুরস্কার (১৯৯৫),
- রবীন্দ্র পুরস্কার, নজরুল পুরস্কার, বাংলাদেশের জেবুন্নিসা পুরস্কার।

[উৎস: বাংলাপিডিয়া]
.
‘গভীর গভীরতর অসুখ’ কি ধরণের রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) কবিতা
  3. গ) ছোটগল্প
  4. ঘ) স্মৃতিকথা 
সঠিক উত্তর:
ক) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
ক) উপন্যাস
ব্যাখ্যা
আবদুল মান্নান সৈয়দ কবি, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য-সমালোচক।
তিনি ১৯৪৩ সালের ৩ আগস্ট পশ্চিম বঙ্গের চবিবশ পরগনায় জন্মগ্রহণ করেন।
তিনি প্রথম জীবনে অশোক সৈয়দ ছদ্মনাম ব্যবহার করতেন।
১৯৮১ সালে তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, ১৯৯৮ সালে নজরুল পুরস্কার (চুরুলিয়া, বর্ধমান, পশ্চিম বাংলা); ২০০১ সালে নজরুল ইনস্টিটিউট কর্তৃক নজরুল পদক। 

উপন্যাস
- পরিপ্রেক্ষিতের দাসদাসী (১৯৭৪),
- অ-তে অজগর (১৯৮২),
- গভীর গভীরতর অসুখ (১৯৮৩),
- ক্ষুধা প্রেম আগুন (১৯৪৪),
- শ্রাবস্তীর দিনরাত্রি (১৯৯৮); 

[উৎস: বাংলাপিডিয়া]
১০.
আবুল কালাম শামসুদ্দীন একুশে পদক লাভ করেন কত সালে?
  1. ক) ১৯৭৬ সালে
  2. খ) ১৯৭০ সালে
  3. গ) ১৯৭২ সালে
  4. ঘ) ১৯৭৪ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৭৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭৬ সালে
ব্যাখ্যা
আবুল কালাম শামসুদ্দীন, একজন সাংবাদিক, সাহিত্যিক।
- তিনি ১৮৯৭ সালের ৩ নভেম্বর  ময়মনসিংহ জেলার ত্রিশালে জন্ম গ্রহণ করেন। 
- তিনি সরকার কর্তৃক সিতারা-ই-খিদমত (১৯৬১) এবং সিতারা-ই-ইমতিয়াজ (১৯৬৭) উপাধিতে ভূষিত হন
- ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় তিনি সরকারি দমননীতির প্রতিবাদে উভয় খেতাব বর্জন করেন।
- ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কার এবং ১৯৭৬ সালে একুশে পদক লাভ করেন।


আবুল কালাম রচিত ও অনূদিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ:
পোড়োজমি বা অনাবাদী জমি (১৯৩৮),
ত্রিস্রোতা (১৯৩৯),
খরতরঙ্গ (১৯৫৩),
দৃষ্টিকোণ (১৯৬১),
নতুন চীন নতুন দেশ (১৯৬৫),
দিগ্বিজয়ী তাইমুর (১৯৬৫),
ইলিয়ড (১৯৬৭),
পলাশী থেকে পাকিস্তান (১৯৬৮),
অতীত দিনের স্মৃতি (১৯৬৮) ইত্যাদি। 

[উৎস: বাংলাপিডিয়া ]
 
১১.
আখতারুজ্জামান ইলিয়াস ‘সাদত আলী আখন্দ পুরস্কার' লাভ করেন তাঁর কোন সাহিত্যকর্মের জন্য?
  1. ক) অন্য ঘরে অন্য স্বর
  2. খ) খোয়াবনামা
  3. গ) চিলেকোঠার সেপাই
  4. ঘ) দুধভাতে উৎপাত
সঠিক উত্তর:
খ) খোয়াবনামা
উত্তর
সঠিক উত্তর:
খ) খোয়াবনামা
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াস একজন কথাসাহিত্যিক।
- তাঁর পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস
- বাংলা ভাষা ও বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৮২ সালে ‘বাংলা একাডেমী পুরস্কার’ লাভ করেন। 
- তিনি ১৯৯৫ সালে 'খোয়াবনামা' উপন্যাসের জন্য ‘সাদত আলী আখন্দ পুরস্কার’ লাভ করেন। 
- তিনি ১৯৯৬ সালেকলকাতার ‘আনন্দ পুরস্কার’  লাভ করেন।
 - গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবনলেখ্যসহ ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, আসামের ভূমিকম্প, তেভাগা আন্দোলন , ১৯৪৩ সালের- এর মন্বন্তর, পাকিস্তান  আন্দোলন , সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান নিপুনভাবে উপস্থিত করা হয়েছে। 

উপন্যাস:
- চিলেকোঠার সেপাই (১৯৮৭),
- খােয়াবনামা (১৯৯৬)।
(এই দুটি হলো তার মহাকাব্যোচিত উপন্যাস

ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬),
- খোয়ারি (১৯৮২),
- দুধভাতে উৎপাত (১৯৮৫),
- দোজখের ওম (১৯৮৯)।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]
১২.
‘খান সাহেব’ ও ‘খান বাহাদুর’ উপাধি কার_
  1. ক) কাজী আব্দুল ওদুদ
  2. খ) কাজী ইমদাদুল হক
  3. গ) এস ওয়াজেদ আলি
  4. ঘ) ইমদাদুল হক মিলন
সঠিক উত্তর:
খ) কাজী ইমদাদুল হক
উত্তর
সঠিক উত্তর:
খ) কাজী ইমদাদুল হক
ব্যাখ্যা
কাজী ইমদাদুল হক একজন  শিক্ষাবিদ, সাহিত্যিক। 
- তিনি ১৮৮২ সালের ৪ নভেম্বর  খুলনা জেলার গোদাইপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। 
- তিনি কবিতা,  উপন্যাস, প্রবন্ধ, শিক্ষা ও নীতিমূলক  শিশুসাহিত্য রচনায় খ্যাতি অর্জন করেন।
-  ১৯২০ সালের মে মাসে ইমদাদুল হকের সম্পাদনায় প্রকাশিত হয় শিক্ষাবিষয়ক মাসিক পত্রিকা ‘শিক্ষক’।
-  তিনি  বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা (১৯১৮) প্রকাশনা কমিটির সভাপতি ছিলেন।
- অত্যন্ত যোগ্যতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করায় সরকার তাঁকে ১৯১৯ সালে ‘খান সাহেব’ এবং ১৯২৬ সালে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করে। 

[উৎস: বাংলাপিডিয়া]
১৩.
'পথে প্রবাসে' কার রচনা?
  1. ক) আনোয়ার পাশা
  2. খ) অন্নদাশঙ্কর রায়
  3. গ) আলাউদ্দিন আল আজাদ
  4. ঘ) এস ওয়াজেদ আলী
সঠিক উত্তর:
খ) অন্নদাশঙ্কর রায়
উত্তর
সঠিক উত্তর:
খ) অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
অন্নদাশঙ্কর রায় একজন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, চিন্তাবিদ। 
- তিনি উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।

অন্নদাশঙ্কর রায় রচিত উপন্যাসঃ
- অসমাপিকা,
- আগুন নিয়ে খেলা,
- পুতুল নিয়ে খেলা,
- সত্যাসত্য ইত্যাদি। 

 উল্লেখযোগ্য ভ্রমণকাহিনী:
- পথে প্রবাসে ( ১৯৩১)
- ইউরোপের চিঠি ( ১৯৪২) 


[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া ]
১৪.
নিচের কোনটি উলিয়াম শেক্সপীয়ারের গ্রন্থের অনুবাদ?
  1. ক) বাঙ্গলার ইতিহাস
  2. খ) শকুন্তলা
  3. গ) সীতার বনবাস
  4. ঘ) ভ্রান্তিবিলাস
সঠিক উত্তর:
ঘ) ভ্রান্তিবিলাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভ্রান্তিবিলাস
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। 


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থঃ
- ভ্রান্তিবিলাস (শেক্সপিয়রের কমেডি অব এররস অনুসারে)
- জীবনচরিত (ইংরেজি বই অবলম্বনে)
- বেতালপঞ্চবিংশতি (হিন্দী থেকে)
- বাঙ্গলার ইতিহাস (মার্শম্যানের বই অনুসারে)
- শকুন্তলা (কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম অনুসারে),
- সীতার বনবাস (রামায়ণ অনুসারে)

[উৎস: লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ , বাংলাপিডিয়া।]
১৫.
কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় আবু ইসহাকের প্রকাশিত গল্পের নাম কি?
  1. ক) হারেম
  2. খ) মহাপতঙ্গ
  3. গ) অভিশাপ
  4. ঘ) পদ্মার পলিদ্বীপ
সঠিক উত্তর:
গ) অভিশাপ
উত্তর
সঠিক উত্তর:
গ) অভিশাপ
ব্যাখ্যা
আবু ইসহাক একজন কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা।
তিনি শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে, ১৯২৬ সালের ১ নভেম্বর জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মোহাম্মদ এবাদুল্লাহ, মাতা আতহারুন্নিসা।

- আবু ইসহাকের দ্বিতীয় উপন্যাস পদ্মার পলিদ্বীপ (১৯৮৬); এ উপন্যাসে পদ্মার বুকে জেগে-ওঠা চরের শ্রমজীবী মানুষের জীবন-সংগ্রামের কথা আছে।
- তাঁর তৃতীয় উপন্যাস 'জাল'। এটি গোয়েন্দা জাতীয় উপন্যাস।
 - কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় আবু ইসহাকের ‘অভিশাপ’ নামে একটি গল্প প্রকাশিত হয়।

 তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ দুটি
 - হারেম (১৯৬২) ও
 - মহাপতঙ্গ  (১৯৬৩)।

তিনি ‘বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার’ (১৯৬৩), ‘একুশে পদক’ (১৯৯৭), ‘স্বাধীনতা পদক’ (মনণোত্তর, ২০০৪) লাভ করেন।  

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া ]
১৬.
‘দেখ মা এবার দুয়ার খুলে/ গলে গলে এল মা/ তোর হিন্দু-মুসলমান দু ছেলে’ গানটি রচনা করেন কে?
  1. ক) লালন শাহ
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) অতুলপ্রসাদ সেন
সঠিক উত্তর:
ঘ) অতুলপ্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা
অতুলপ্রসাদ সেন ছিলেন মূলত কবি, গীতিকার ও গায়ক।
- তিনি বাংলা গানের সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন।
- 'মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা' তাঁর রচিত বিখ্যাত গান। তিনি সুরকার হিসেবে প্রসিদ্ধি অর্জন করেন। 'কয়েকটি গান ও গীতিগুচ্ছ' তাঁর গানের সংকলন।
- অতুলপ্রসাদ প্রেম, ভক্তি, ভাষাপ্রীতি, দেশপ্রেম প্রভৃতি বিষয়ভিত্তিক বহু গান রচনা করেছেন।
- ‘দেখ মা এবার দুয়ার খুলে/ গলে গলে এল মা/ তোর হিন্দু-মুসলমান দু ছেলে' দেশাত্মবোধক গানটি রচনা করেন- অতুলপ্রসাদ সেন ।
- গানটিতে হিন্দু-মুসলমানের ঐক্যের সুর আছে। 

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া]
১৭.
অধ্যাপক ড. আনিসুজ্জামানের রচিত গ্রন্থ নয় কোনটি?
  1. ক) কাল নিরবধি 
  2. খ) আঠারো শতকের বাংলা চিঠি
  3. গ) বাঙালি নারী: সাহিত্য ও সমাজে
  4. ঘ) হারানো অর্কিড
সঠিক উত্তর:
ঘ) হারানো অর্কিড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হারানো অর্কিড
ব্যাখ্যা
লেখক আনিসুজ্জামান  এর প্রকৃত নাম এ.টি.এম. আনিসুজ্জামান।
- ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ইংরেজি আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা' শিরোনামে ডক্টরেট লাভ করেন। 
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম:
- স্বরূপের সন্ধানে 
- আঠারো শতকের বাংলা চিঠি 
- বাঙালি নারী: সাহিত্য ও সমাজে 
- কাল নিরবধি 

- 'হারানো অর্কিড' অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থ

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]
১৮.
নিচের কোনটি আবদুল গাফ্‌ফার চৌধুরীর শিশুতোষ গ্রন্থ?
  1. ক) হাসু
  2. খ) ডানপিটে শওকত 
  3. গ) পাগলা দাশু
  4. ঘ) ডালিমকুমার
সঠিক উত্তর:
খ) ডানপিটে শওকত 
উত্তর
সঠিক উত্তর:
খ) ডানপিটে শওকত 
ব্যাখ্যা
আবদুল গাফ্‌ফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ই ডিসেম্বর বরিশালে জন্ম গ্রহণ করেন। 
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি--গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী 

আবদুল গাফফার চৌধুরী রচিত উপন্যাসঃ
- চন্দ্রদ্বীপের উপাখ্যান (প্রথম),
- নাম না জানা ভোর,
- নীল যমুনা ও
- শেষ রাত্রির চাঁদ।

গল্পগ্রন্থঃ
- কৃষ্ণপক্ষ,
- সুন্দর হে সুন্দর।

তাঁর  সম্পাদনা গ্রন্থ:
- বাংলাদেশ কথা কয়
অন্যদিকে,
কবি জসীমউদদীনের শিশুতোষ গ্রন্থ গুলো হলো- হাসু, এক পয়সার বাঁশি, ডালিমকুমার
সুকুমার রায়ের শিশুতোষ সাহিত্য গুলো হলো- আবোলতাবোল, হ-য-ব-র-ল, পাগলা দাশু, বহুরূপী, ব্যাঙের সমুদ্র দেখা, খাইখাই, ইত্যাদি ।

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]  
১৯.
মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি?
  1. ক) বাংলা ভাষার ইতিহাস
  2. খ) ব্যাকরণ কৌমুদী
  3. গ) বাংলা ধ্বনিতত্ত্ব
  4. ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
সঠিক উত্তর:
ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা
মুহম্মদ আবদুল হাই একজন শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, ভাষাবিজ্ঞানী।
তিনি ২৬ নভেম্বর ১৯১৯ সালে মুর্শিদাবাদের রাণীনগর থানার মরিচা গ্রামে জন্ম গ্রহণ করেন।
- তাঁর রচিত গ্রন্থ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪)।
- বাংলা ভাষার ধ্বনির গঠন, উচ্চারণ ও ব্যবহারবিধি সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা-বিশে­ষণ দিয়ে রচিত তাঁর ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থটি মুহম্মদ আবদুল হাইকে  আন্তর্জাতিক খ্যাতি দান করে।
- ভাষাতত্ত্বের মৌলিক বিষয় নিয়ে এরূপ উচ্চমানসম্পন্ন গবেষণাগ্রন্থ দুই বাংলার মধ্যে তিনি প্রথম রচনা করেন। ধ্বনিবিজ্ঞানী হিসেবে গ্রন্থটি তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে  দেয়।

[উৎসঃ বাংলাপিডিয়া]
২০.
আবু জাফর শামসুদ্দিনের ছদ্মনাম কি ছিলো?
  1. ক) দৃষ্টিহীন
  2. খ) ক্বচিৎ প্রৌঢ়
  3. গ) অল্পদর্শী
  4. ঘ) সনাতন পাঠক
সঠিক উত্তর:
গ) অল্পদর্শী
উত্তর
সঠিক উত্তর:
গ) অল্পদর্শী
ব্যাখ্যা
আবু জাফর শামসুদ্দীন একজন  সাংবাদিক, সাহিত্যিক।
তিনি ১৯১১ সালের ১২ মার্চ  ঢাকা জেলার গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্ম। 
 
আবু জাফর শামসুদ্দিন অল্পদর্শী ছদ্মনামে ‘বৈহাসিকের পার্শ্বচিন্তা’ শিরোনামে দৈনিক সংবাদ পত্রিকায় কলাম লিখতেন। 

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- ভাওয়াল গড়ের উপাখ্যান (১৯৬৩),
- পদ্মা মেঘনা যমুনা (১৯৭৪),
- সংকর সংকীর্তন (১৯৮০),
- দেয়াল (১৯৮৫)

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
 
২১.
নিচের কোনটি আবুল হাসান এর রচনা?
  1. ক) রাজা যায় রাজা আসে
  2. খ) আমার সকল কথা
  3. গ) খাঁচার ভিতর অচিন পাখি
  4. ঘ) আমার বিশ্বাস
সঠিক উত্তর:
ক) রাজা যায় রাজা আসে
উত্তর
সঠিক উত্তর:
ক) রাজা যায় রাজা আসে
ব্যাখ্যা
আবুল হাসান: কবি ও সাংবাদিক। তিনি একজন সৃষ্টিশীল কবি হিসেবে খ্যাত৷

কাব্যগ্রন্থ:
- 'রাজা যায় রাজা আসে (১৯৭২),
- ‘যে তুমি হরণ করাে’ (১৯৪৭),
- ‘পৃথক পালঙ্ক' (১৯৭৫)।
- তার মৃত্যুর পরে প্রকাশিত কাব্যনাট্য 'ওরা কয়েকজন' (১৯৮৮);
গল্প সংকলন: 'আবুল হাসান গল্প সংগ্রহ' (১৯৯০)। আবুল হেসেন মিয়া 

আবুজাফর ওবায়দুল্লাহ রচিত কাব্য গ্রন্থ; 'আমার সকল কথা ,খাঁচার ভিতর অচিন পাখি।'
 আবদুল মান্নান সৈয়দ রচিত প্রবন্ধ 'আমার বিশ্বাস'

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
২২.
ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ গঠন করেন কে?
  1. ক) আবুল হাসান
  2. খ) আহমদ শরীফ
  3. গ) আবুল হুসেন
  4. ঘ) আবু ইসহাক
সঠিক উত্তর:
গ) আবুল হুসেন
উত্তর
সঠিক উত্তর:
গ) আবুল হুসেন
ব্যাখ্যা
আবুল হুসেন একজন প্রাবন্ধিক, চিন্তাবিদ, সমাজ সংস্কারক ছিলেন।
 আবুল হুসেন মুসলমান সমাজে আধুনিক শিক্ষা ও জ্ঞানের আলো বিস্তারের উদ্দেশ্যে লেখনী পরিচালনা করেন।
আবুল হুসেন ছিলেন 'শিখা' পত্রিকার প্রথম বর্ষের সম্পাদক।

 তাঁর বিখ্যাত গ্রন্থের নামঃ
- বাংলার বলশী,
- মুসলিম কালচার ও
- বাঙালি মুসলমানদের শিক্ষা সমস্যা ইত্যাদি।

- বাংলার বলশী গ্রন্থে তিনি কৃষকদের দুঃখ দুর্দশা চিহ্নিত করে তাদের মুক্তির পথ নির্দেশ করেন।
- মননশীল প্রবন্ধকার হিসেবে তিনি কৃষক-সমাজের দুঃখ-দুর্দশার মুক্তির পথ নির্দেশ করেন তাঁর 'বাংলার বলশী' গ্রন্থের প্রবন্ধসমূহে।
- রুশবিপ্লবের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে তিনি ‘কৃষকের আর্তনাদ’, ‘কৃষকের দুর্দশা’ ও ‘কৃষি বিপ্লবের সূচনা’ নামক প্রবন্ধ রচনা করেন।
- ঢাকায় যে বুদ্ধির মুক্তি আন্দোলন হয় তাতে আবুল হুসেনই নেতৃত্ব দেন।
- তিনি ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬) গঠন এবং এর মুখপত্র শিখা সম্পাদনা ও প্রকাশ করে এ আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেন।
- কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, মুহম্মদ শহীদুল্লাহ ও আবুল ফজল তাঁকে এ কাজে সাহায্য করেন।

[উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]
২৩.
অদ্বৈত মল্লবর্মণ কোন পত্রিকায় বেনামে কবিতা লিখতেন?
  1. ক) ত্রিপুরা
  2. খ) নবশক্তি
  3. গ) মোহাম্মদী
  4. ঘ) নবযুগ
সঠিক উত্তর:
গ) মোহাম্মদী
উত্তর
সঠিক উত্তর:
গ) মোহাম্মদী
ব্যাখ্যা
অদ্বৈত মল্লবর্মণ একজন  সাংবাদিক, ঔপন্যাসিক।
তিনি  ১৯১৪ সালের ১ জানুয়ারি  ব্রাহ্মণবাড়ীয়া জেলার গোকর্ণ গ্রামে এক দরিদ্র জেলে পরিবারে জন্ম গ্রহণ করেন।
অদ্বৈত মল্লবর্মণ 'ত্রিপুরা' পত্রিকায় সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন।
- তিনি 'মোহাম্মদী' পত্রিকায় বেনামে কবিতা লিখতেন।
- তিনি ‘নবশক্তি’ পত্রিকার সম্পাদক ছিলেন।

- তাঁর সুবিখ্যাত উপন্যাস 'তিতাস একটি নদীর নাম' মাসিক 'মোহাম্মদী' পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 
- ১৯৭৩ সালে ঋত্বিক ঘটকের পরিচালনায় উপন্যাসটি চলচ্চিত্রে রূপায়িত হয়। 

তাঁর উল্লেখযোগ্য রচনা
নয়া বসত,
রামধনু,
দু রঙা প্রজাপতি,
সাদা হাওয়া,
দলবেঁধে,
সাগরতীর্থে,
রাঙামাটি ইত্যাদি ।

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া]
২৪.
'বিশ শতকের বাঙালি' প্রবন্ধটির রচয়িতা কে?
  1. ক) মোহাম্মদ আব্দুল হাই
  2. খ) আনোয়ার পাশা
  3. গ) আহমদ শরীফ
  4. ঘ) আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর:
গ) আহমদ শরীফ
উত্তর
সঠিক উত্তর:
গ) আহমদ শরীফ
ব্যাখ্যা
আহমদ শরীফ একজন  শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক।
 তিনি ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি  চট্টগ্রাম জেলার  পটিয়া উপজেলার সুচক্রদন্ডী গ্রামে  জন্ম গ্রহণ করেন।
- বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ।

আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থঃ
- বিশ শতকের বাঙালি,
- বিচিত্র চিন্তা,
- স্বদেশ অন্বেষা,
- স্বদেশ চিন্তা,
- সাহিত্য সংস্কৃতি চিন্তা ইত্যাদি ।


[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর 
২৫.
কোন গ্রন্থটির রচিয়তা এস ওয়াজেদ আলী?
  1. ক) স্বদেশ চিন্তা
  2. খ) বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস
  3. গ) স্বরূপের সন্ধানে
  4. ঘ) ভবিষ্যতের বাঙালী
সঠিক উত্তর:
ঘ) ভবিষ্যতের বাঙালী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভবিষ্যতের বাঙালী
ব্যাখ্যা
শেখ ওয়াজেদ আলি একজন প্রাবন্ধিক, গল্পলেখক ও ভ্রমণকাহিনী রচয়িতা।
তিনি ১৮৯০ সালের ৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার  শণ্ঠীরামপুর মহকুমার বড় তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- এস ওয়াজেদ আলির প্রথম প্রবন্ধ ’অতীতের বোঝা’ ১৯১৯ সালে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৯৩২ সালে গুলিস্তাঁ নামে একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
প্রবন্ধ
- জীবনের শিল্প (১৯৪১),
- প্রাচ্য ও প্রতীচ্য (১৯৪৩),
- ভবিষ্যতের বাঙালী (১৯৪৩),
- আকবরের রাষ্ট্র সাধনা (১৯৪৯),
- মুসলিম সংস্কৃতির আদর্শ;

'স্বরূপের সন্ধানে' গ্রন্থটির রচিয়তা অধ্যাপক ড. আনিসুজ্জামান
'স্বদেশ চিন্তা' গ্রন্থটির রচিয়তা আহমদ শরীফ
'বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস' গ্রন্থটির রচিয়তা  আহমদ ছফা

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]
২৬.
'অসমাপিকা' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) অন্নদাশঙ্কর রায়
  2. খ) অদ্বৈত মল্লবর্মণ
  3. গ) আনোয়ার পাশা
  4. ঘ) ওয়াজেদ আলী
সঠিক উত্তর:
ক) অন্নদাশঙ্কর রায়
উত্তর
সঠিক উত্তর:
ক) অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
'অসমাপিকা' উপন্যাসের রচয়িতা অন্নদাশঙ্কর রায়। এটি তাঁর রচিত প্রথম উপন্যাস।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস গুলো হলো -
- যার যেথা দেশ,
- অজ্ঞাতবাস,
- কঙ্কাবতী,
- দুঃখমোচন,
- মর্তের স্বর্গ,
- অপসরণ ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৭.
'কস্যচিৎ উপযুক্ত ভাইপো' ছদ্মনামে কে লিখতেন?
  1. ক) অন্নদাশঙ্কর রায়
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) কামিনী রায়
  4. ঘ) কালীপ্রসন্ন সিংহ
সঠিক উত্তর:
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
হুতোম পেঁচা ছদ্মনামে লিখতেন কালীপ্রসন্ন সিংহ৷
অন্নদাশঙ্কর রায় - লীলাময় রায়;
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - কস্যচিৎ উপযুক্ত ভাইপো;
কামিনী রায় - জনৈক বঙ্গমহিলা।

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]
২৮.
আবুল মনসুর আহমদ রচিত উপন্যাস কোনটি?
  1. ক) মানব তোমার সারাজীবন
  2. খ) সত্যমিথ্যা
  3. গ) পোড়ামাটির কাজ
  4. ঘ) প্রদীপ ও পতঙ্গ
সঠিক উত্তর:
খ) সত্যমিথ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) সত্যমিথ্যা
ব্যাখ্যা
আবুল মনসুর আহমদ একজন সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক।
তিনি  ১৮৯৮ সালে ময়মনসিংহ জেলার ধানিখোলা গ্রামে জন্ম গ্রহণ করেন।
- কাজী নজরুল ইসলাম আবুল মনসুর আহমেদের আয়না হাস্যরসাত্মক গল্পের ভূমিকা লিখেছিলেন। এটি প্রকাশিত হয় ১৯৩৫ সালে।

তাঁর রচিত উপন্যাসের মধ্যে রয়েছে,
- সত্যমিথ্যা (১৯৫৩),
- জীবন ক্ষুধা (১৯৫৫)ও
- আবে-হায়াৎ (১৯৬৪)।

'মানব তোমার সারাজীবন' উপন্যাসটির রচিয়তা - আব্দুল্লাহ আল মামুন
'পোড়ামাটির কাজ' উপন্যাসটির রচিয়তা -আবদুল মান্নান সৈয়দ
'প্রদীপ ও পতঙ্গ' উপন্যাসটির রচিয়তা -আবুল ফজল 


 [উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]
২৯.
'মসৃণ কৃষ্ণগোলাপ'- এর রচিয়তা কে?
  1. ক) আবুজাফর ওবায়দুল্লাহ
  2. খ) আব্দুল মান্নান সৈয়দ
  3. গ) আলাউদ্দিন আল আজাদ
  4. ঘ) কাজী ইমদাদুল হক
সঠিক উত্তর:
ক) আবুজাফর ওবায়দুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) আবুজাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
আবুজাফর ওবায়দুল্লাহ ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পূর্ণ নাম আবু জাফর ওবায়দুল্লাহ খান।
- পঞ্চাশের দশকে রচিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ সাত নরী হার (১৯৫৫)
- তাঁর সর্বাধিক জননন্দিত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তীর কথা বলছি (১৯৮১)

আবু জাফর ওবায়দুল্লাহ রচিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে :
- আমার সময় (১৯৮৭),
- নির্বাচিত কবিতা (১৯৯১),
- আমার সকল কথা (১৯৯৩),
- খাঁচার ভিতর অচিন পাখি এবং
- জীবিত অবস্থার সর্বশেষ কাব্যগ্রন্থ মসৃণ কৃষ্ণগোলাপ (২০০২)।

[উৎস: বাংলাপিডিয়া]
 
৩০.
'শপথ' নাটকের রচয়িতা-
  1. ক) সেলিম আল দীন
  2. খ) আবদুল্লাহ আল মামুন
  3. গ) কল্যাণ মিত্র
  4. ঘ) হুমায়ূন আহমেদ
সঠিক উত্তর:
খ) আবদুল্লাহ আল মামুন
উত্তর
সঠিক উত্তর:
খ) আবদুল্লাহ আল মামুন
ব্যাখ্যা
- আব্দুল্লাহ আল মামুন রচিত বিখ্যাত নাটক- শপথ (প্রথম প্রকাশিত),
- আবদুল্লাহ আল মামুন - রচিত "কোকিলারা" একটি এক চরিত্র বিশিষ্ট নাটক।

উল্লেখযোগ্য নাটক:
- সুবচন নির্বাসনে,
- এখন দুঃসময়,
- এবার ধরা দাও,
- শাহজাদীর কাল নেকাব,
- চারদিকে যুদ্ধ,
- এখনো ক্রীতদাস,
- মেরাজ ফকিরের মা ইত্যাদি।

উপন্যাস-
- মানব তোমার সারাজীবন,
- তাহাদের যৌবনকাল,
- হায় পার্বতী,
- এই চুনীলাল,
- গুন্ডাপান্ডা বাবা,
- খলনায়ক ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৩১.
'রেখাচিত্র' আবুল ফজলের কি ধরণের রচনা?  
  1. ক) উপন্যাস
  2. খ) দিনলিপি
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
খ) দিনলিপি
উত্তর
সঠিক উত্তর:
খ) দিনলিপি
ব্যাখ্যা
আবুল ফজল একজন শিক্ষাবিদ, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক।
- তিনি ১৯০৩ সালের ১ জুলাই  চট্টগ্রাম জেলার  সাতকানিয়া উপজেলার অন্তর্গত কেঁওচিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।
- তিনি শিখা পত্রিকার পঞ্চম সংখ্যার সম্পাদনা করেন।

আবুল ফজল রচিত উপন্যাস
- চৌচির,
- প্রদীপ ও পতঙ্গ এবং
- রাঙ্গা প্রভাত ।

তাঁর রচিত গল্পগ্রন্থ
- মাটির পৃথিবী,
- মৃতের আত্মহত্যা ।

নাটক: 
- কায়েদে আজম 
- প্রগতি 
- স্বয়ম্বরা 

দিনলিপি:
- রেখাচিত্র 

 [উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]
৩২.
আবুল মনসুর আহমদের 'ফুড কনফারেন্স' কি ধরণের রচনা?
  1. ক) বিদ্রুপাত্মক রচনা
  2. খ) উপন্যাস
  3. গ) আত্মচরিত
  4. ঘ) স্মৃতিকথা
সঠিক উত্তর:
ক) বিদ্রুপাত্মক রচনা
উত্তর
সঠিক উত্তর:
ক) বিদ্রুপাত্মক রচনা
ব্যাখ্যা
আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯): সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক।
- আবুল মনসুর আহমদ বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত।

তাঁর বিখ্যাত বিদ্রুপাত্মক রচনা হচ্ছে:
- আয়না (১৯৩৬-১৯৩৭) ও
- ফুড কনফারেন্স (১৯৪৪)।

তাঁর রচিত উপন্যাসের মধ্যে রয়েছে:
- সত্যমিথ্যা (১৯৫৩),
- জীবন ক্ষুধা (১৯৫৫) ও
- আবে-হায়াৎ (১৯৬৪)।

স্মৃতিকথা:
- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯),
- শের-ই-বাংলা থেকে বঙ্গবন্ধু (১৯৭২)।

আত্মচরিত:
- আত্মকথা (১৯৭৮)।

[উৎস: বাংলাপিডিয়া]
 
৩৩.
নিচের কোনটি ভ্রমণ কাহিনী?
  1. ক) প্রাচ্য ও প্রতীচ্য
  2. খ) পশ্চিম ভারত
  3. গ) আকবরের রাষ্ট্র সাধনা
  4. ঘ) মাশুকের দরবার
সঠিক উত্তর:
খ) পশ্চিম ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) পশ্চিম ভারত
ব্যাখ্যা
শেখ ওয়াজেদ আলি একজন প্রাবন্ধিক, গল্পলেখক ও ভ্রমণকাহিনী রচয়িতা।
তিনি ১৮৯০ সালের ৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার  শণ্ঠীরামপুর মহকুমার বড় তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- এস ওয়াজেদ আলির প্রথম প্রবন্ধ ’অতীতের বোঝা’ ১৯১৯ সালে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৯৩২ সালে গুলিস্তাঁ নামে একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
প্রবন্ধ
- জীবনের শিল্প (১৯৪১),
- প্রাচ্য ও প্রতীচ্য (১৯৪৩),
- ভবিষ্যতের বাঙালী (১৯৪৩),
- আকবরের রাষ্ট্র সাধনা (১৯৪৯),
- মুসলিম সংস্কৃতির আদর্শ;

ভ্রমণকাহিনী:
- পশ্চিম ভারত (১৯৪৮),
- মোটর যোগে রাঁচী সফর (১৯৪৯) প্রভৃতি।
গল্প-
- গুলদাস্তা (১৯২৭),
- মাশুকের দরবার (১৯৩০),
- বাদশাহী গল্প (১৯৪৪),
- গল্পের মজলিশ (১৯৪৪);

[উৎস: বাংলাপিডিয়া]
৩৪.
আবু ইসহাকের 'সূর্য দীঘল বাড়ী' উপন্যাসের পটভূমি কোনটি?
  1. ক) দেশবিভাগ
  2. খ) সাম্প্রদায়িক দাঙ্গা
  3. গ) বিশ্বযুদ্ধ
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে তিনি রচনা করেন 'সূর্য দীঘল বাড়ী' .
- এটি প্রকাশিত হয় ১৯৫৫ সালে। 
 - সূর্য দীঘল বাড়ি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র 'জয়গুন'।

- আবু ইসহাকের দ্বিতীয় উপন্যাস পদ্মার পলিদ্বীপ (১৯৮৬); এ উপন্যাসে পদ্মার বুকে জেগে-ওঠা চরের শ্রমজীবী মানুষের জীবন-সংগ্রামের কথা আছে।
- তাঁর তৃতীয় উপন্যাস 'জাল'। এটি গোয়েন্দা জাতীয় উপন্যাস।
 - কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় আবু ইসহাকের ‘অভিশাপ’ নামে একটি গল্প প্রকাশিত হয়।
 - তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ দুটি
  হারেম (১৯৬২) ও
  মহাপতঙ্গ  (১৯৬৩)।


তিনি ‘বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার’ (১৯৬৩), ‘একুশে পদক’ (১৯৯৭), ‘স্বাধীনতা পদক’ (মনণোত্তর, ২০০৪) লাভ করেন।  

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া ]