পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
Exam - 18 Daily Quiz: English: Topic: Parts of Speech,
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
Which of the following is correct?
  1. The three girls cares for each other.
  2. The two girls care for one another.
  3. The two girls care for each other.
  4. The three girl care for each other.
সঠিক উত্তর:
The two girls care for each other.
উত্তর
সঠিক উত্তর:
The two girls care for each other.
ব্যাখ্যা
• The correct sentence is - The two girls care for each other.

• Reciprocal pronoun
- যেসব pronoun পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়, সেগুলোকে Reciprocal pronoun বলে।
- যেমন: Each other, one another ইত্যাদি।
- সাধারণত দুইয়ের মধ্যে বোঝাতে Each other এবং দুইয়ের অধিক হলে one another ব্যবহৃত হয়।

প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে সঠিক বাক্যটি হলো - The two girls care for each other.
-
কেননা, এটি Reciprocal pronoun -এর নিয়মানুযায়ী গঠিত হয়েছে।

• অন্য অপশনগুলোতে,
- The three girls care for each other. এই বাক্যে, each other -এর পরিবর্তে one another হলে সঠিক হতো।
- The two girls care for one another. এই বাক্যে one another -এর পরিবর্তে each other হলে অধিক গ্রহণযোগ্য হিসেবে সঠিক হতো।

Source: Applied English Grammar And Composition by P.C. Das.
.
The teacher considered him the best student in the class.
The underlined word is -
  1. Modal Verb
  2. Reciprocal Verb
  3. Factitive Verb
  4. Copulative verb
সঠিক উত্তর:
Factitive Verb
উত্তর
সঠিক উত্তর:
Factitive Verb
ব্যাখ্যা
• The teacher considered him the best student in the class.
- Here the underlined word is - Factitive Verb.

Factitive Verb (Transitive verb of incomplete predication)
- যে সকল Transitive Verb -এর Object বসানোর পরও Objective Complement ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে Factitive Verb বলে।
- অর্থাৎ, বাক্যের অর্থ সম্পন্ন করতে অতিরিক্ত word -এর প্রয়োজন হয়।
- সেই অতিরিক্ত word -কে বলে Factitive Object.

যেমন:
-  The teacher considered him the best student in the class.
- এখানে the best student হচ্ছে Objective Complement, Factitive Object.
- "The teacher considered him" দ্বারা বাক্যটি সম্পন্ন হচ্ছে না, তাই Objective Complement হিসেবে the best student বসানোর পর বাক্যটি সম্পন্ন হয়েছে।
- যেহেতু Object বসানোর পরও Objective Complement ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হয়নি তাই এটি Factitive Verb.

Objective Complement
- Verb -এর পরবর্তী Object এবং Object পরবর্তী adjective/noun যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন সেই adjective/noun -টিকে Objective Complement বলে।

More Examples:
1. She called him a genius.
2. They appointed her the head of the committee.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
The child has been punished severely. Here, the word 'severely' is -
  1. Adverb of manner
  2. Adverb of degree
  3. Adverb of frequency
  4. Adverb of time
সঠিক উত্তর:
Adverb of manner
উত্তর
সঠিক উত্তর:
Adverb of manner
ব্যাখ্যা
• The child has been punished severely.
- Here, the word 'severely' is an example of - an adverb of manner.

Adverb of manner:
- যে adverb কোনোকিছু কিভাবে হয়/হচ্ছে/হবে তা ব্যাখ্যা করে তাকে Adverb of manner বলে।
- অর্থাৎ, Verb 'কেমনভাবে' বা, 'কীভাবে' (How) সংঘটিত হলো, তা যে word থেকে জানা যায়, তাকে বলা হয় Adverb of Manner.
- Manner মানেই হল কায়দা অথবা ধরন।
- বেশিরভাগ adverb of manner -এর শেষে সাধারণত 'ly' যুক্ত থাকে। যেমন: clearly, quickly, slowly, happily, badly, severely etc.
- Fast, hard, well, etc. এগুলোও adverbs of manner.

অন্যদিকে,
• Adverb of degree/quantity
- পরিমাণ বা মাত্রা (How much) বোঝাতে Adverb of degree হয়।
- Example: very, quite, rather, partly, almost, enough.

Adverb of frequency
- যে adverb কোনকিছু কতবার (How often) বা কত সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
- Example: often, frequently.

Adverb of time
- যে adverb কোনকিছু কখন/কোন সময়ে (When) ঘটেছে তা বর্ণনা/উল্লেখ করে তাকে Adverb of time বলে।
- এটা sentence এর শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয়।
- Example: now, then, always.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
What kind of part of speech is 'Adjective'?
  1. Noun
  2. Adjective
  3. Both noun and adjective
  4. Both noun and adverb
সঠিক উত্তর:
Both noun and adjective
উত্তর
সঠিক উত্তর:
Both noun and adjective
ব্যাখ্যা
• The word 'adjective' is - both noun and adjective.

• Adjective (Noun)
- English Meaning: A word that describes a noun or pronoun.
- Bangla Meaning: (ব্যাকরণ) বিশেষণ; যে শব্দ noun -কে বিশেষায়িত করে।

• Example Sentence:
- Sustainable, regenerative, conscious, eco, green: These are the adjectives of luxury travel. (Noun)

• Adjective (adjective)
- English Meaning: Of, relating to, or functioning as an adjective.
- Bangla Meaning: কখনো কখনো (occasionally) - adjective হিসেবেও ব্যবহার হয়।

- অর্থাৎ, কখনো কখনো adjective শব্দটি adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে।
- যেমন: She gave an adjective description of the event.
- এখানে, adjective শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে, কেননা এটি noun - description কে বিশেষায়িত করেছে।

• Other forms:
→ Adjectival [অ্যাজিক্‌টাইভ্‌ল্‌] (adjective) বিশেষণীয়।
→ adjectively (adverb) - In the manner of an adjective.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
.
Which of the following sentences has a gerund?
  1. Education is enlightening.
  2. He enjoys reading books.
  3. The running water is cold.
  4. The winning team gets a trophy.
সঠিক উত্তর:
He enjoys reading books.
উত্তর
সঠিক উত্তর:
He enjoys reading books.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে, He enjoys reading books. - এই বাক্যে reading হচ্ছে - gerund.
- বাক্যে verb - 'enjoy' -এর object হিসেবে বসায় এটি gerund হয়েছে।

Gerund
- Verb -এর সাথে ing যোগ হয়ে যখন noun -এর কাজ করে অর্থাৎ verb ও noun -এর কাজ করে, তখন তাকে gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = verb + ing = noun = verb + noun.
- অর্থাৎ, Gerund হলো ing দিয়ে শেষ হওয়া word যা verb থেকে তৈরি হয়ে noun -এর কাজ করে।

Note: Gerund don’t describe actions; they act as nouns.

• একটি sentence -এর বিভিন্ন স্থানে gerund বসতে পারে। যেমন:
1. As subject: Swimming is a good exercise.
2. As object: I like playing Tennis.
3. As an object of preposition: He is fond of reading books.
4. As a complement of verbs: Reading is learning.

• অন্য অপশন গুলোতে,
- enlightening, running এবং winning, present participle -এর কাজ করছে।

Participle
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।
- এজন্য participle কে double parts of speech বলা হয়।

Present participle
- Present Participle মূলত ঘটমান কোন কাজকে বোঝায় এবং বিশেষ করে noun/pronoun কে modify করে একই সাথে verb এবং adjective -এর কাজ করে।
- Present Participle-এ Verb-এর সাথে ing যোগ করা হয়।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner’s Grammar and Composition by Chowdhury and Hossain.
.
She read a Shakespearean drama yesterday.
Which form of adjective is the underlined word?
  1. Relative
  2. Possessive
  3. Proper
  4. Exclamatory
সঠিক উত্তর:
Proper
উত্তর
সঠিক উত্তর:
Proper
ব্যাখ্যা
• The underlined word is - a proper adjective.

Proper adjective
- Proper adjectives are derived from proper nouns, which are specific names of people, places, or things.
- Proper noun থেকে উদ্ভূত adjective গুলোকে বলা হয় Proper adjective.
- এগুলো capital letter দ্বারা শুরু হয়।

• যেমন:
- She read a Shakespearean drama yesterday.
- এখানে Shakespearean হলো - Proper adjective কারণ, এটি Proper noun - "Shakespeare" থেকে উদ্ভূত।

• এরকম কতগুলো Proper adjective হলো - Asian, African, Japanese, Chinese, American, Bangladeshi, Shakespearean, Elizabethan etc.

Examples:
1. The Shakespearean play was performed beautifully.
2. They stayed in a British hotel during their trip.
3. She gave a Russian doll as a gift.

Source: Applied English Grammar And Composition by P.C. Das.
.
The falling leaves covered the ground. Here 'falling' is an example of -
  1. Participle
  2. Gerund
  3. Verbal noun
  4. Present continuous
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা
The falling leaves covered the ground.
- Here 'falling' is an example of - a participle.

Participle
- যে word, Verb থেকে গঠিত হয়ে Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।
-  A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে। এজন্য তাকে Double part of speech ও বলা হয়।

Participle মূলত তিন প্রকার:
1. Present Participle.
- Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle.
- Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle.
- Ex: Having eaten rice, he went to bed.

• The falling leaves covered the ground.
- এই বাক্যে 'falling' হচ্ছে present participle, কারণ এখানে 'falling'- noun 'leaves' -কে modify করছে;
- অর্থাৎ এর অবস্থা বর্ণনা করছে তাই এটি participle.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
.
Identify the incorrect singular-plural pair.
  1. Mosquito: Mosquitos
  2. Dynamo: Dynamoes
  3. Army: Armies
  4. Bureau: Bureaus
সঠিক উত্তর:
Dynamo: Dynamoes
উত্তর
সঠিক উত্তর:
Dynamo: Dynamoes
ব্যাখ্যা
• The incorrect singular-plural pair is - Dynamo: Dynamoes.

• Dynamo (noun)
- English Meaning: A device that changes energy of movement into electrical energy.
- Bangla Meaning: [ডাইনামোউজ্‌] বিদ্যুৎপ্রবাহ উৎপাদক যন্ত্রবিশেষ।

• Dynamo-এর correct plural form হলো - Dynamos.

• অন্য অপশনগুলোর singular-plural pair সঠিক।
- Mosquito -এর plural form হলো - Mosquitos/Mosquitoes.
- Army -এর plural form হলো - Armies.
- Bureau -এর plural form হলো - Bureaus/Bureaux.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
.
We have visited this place before. Here, 'before' is used as -
  1. Adverb
  2. Pronoun
  3. Noun
  4. conjunction
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• We have visited this place before.
- Here, 'before' is used as - an adverb.

• Before শব্দটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন Parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।
- Transitive verb -এর object পরবর্তী word টি যখন verb -কে modify করে তখন এটি adverb হয়।
- এখানে, before শব্দটি verb "visited" -কে modify করছে যে, কখন কাজটি সম্পন্ন হয়েছে।
- সুতরাং, before এখানে - adverb.

• আবার, কোনো বাক্যের শেষে preposition বসলে তা adverb এ পরিণত হয়।
- Before শব্দটি preposition হিসেবেও use হয়, তাই এই নিয়মেও before এখানে - adverb.

- সুতরাং, সঠিক উত্তর adverb.
১০.
He walked into _____ dense part of the jungle.
  1. a
  2. an
  3. the
  4. none
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা
• He walked into the dense part of the jungle.

Article
- A, An & The কে article বলে। এরা noun কে qualify করে।
- Article দুই প্রকার।
1. Indefinite: A, An
2. Definite: The

• Article এর নিয়মানুযায়ী,
- কোনো কিছুর বিশেষ অংশ বোঝাতে adjective -এর পূর্বে the বসে।

যেমন:
- He walked into the dense part of the jungle.
- Bangla meaning: সে জঙ্গলের ঘন অংশে প্রবেশ করল।
- অর্থাৎ, এখানে dense part দ্বারা জঙ্গলের একটি বিশেষ অংশকে বোঝানো হয়েছে, তাই এর পূর্বে Article - 'the' বসেছে।

More Example:
1. He entered the heart of the dark forest.
2. The child likes the yellow part of an egg.

Source: Applied English Grammar And Composition by P.C. Das.
১১.
Which one is the past participle form of 'Freeze'?
  1. Frozen
  2. Freeze
  3. Freezed
  4. Frozened
সঠিক উত্তর:
Frozen
উত্তর
সঠিক উত্তর:
Frozen
ব্যাখ্যা
The correct past participle form of 'freeze' is - Frozen.

• Freeze (Noun, verb)
- English Meaning: An act or instance of freezing; to become congealed into ice by cold.
- Bangla Meaning: শীতল করা; শক্ত করা; হিমায়িত করা; deep-freeze (noun) হিমায়ন যন্ত্র।

• Ex. Sentence: It’s freezing tonight.
- Bangla Meaning: আজ রাতে প্রচণ্ড ঠান্ডা।

• Freeze -এর past form হলো - Froze.
- এবং past participle form হলো - Frozen.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১২.
He sailed _____ the turbulent sea.
  1. over
  2. along
  3. across
  4. into
সঠিক উত্তর:
across
উত্তর
সঠিক উত্তর:
across
ব্যাখ্যা
• Complete sentence: He sailed across the turbulent sea.
- Bangla meaning: সে উত্তাল সাগর পাড়ি দিয়েছিল।

Across (preposition)
- কোনো কিছুর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া (রাস্তা, নদী, সাগর, মাঠ পার হওয়া) বোঝাতে preposition হিসেবে 'across' ব্যবহৃত হয়।
- যেমন: He ran across the field. (সে দৌড়ে মাঠ পার হলো।)

• আবার, কোনো কিছুর অপর পাশে/বিপরীত পাশে বোঝাতেও 'across' ব্যবহৃত হয়।
- যেমন: The library is just across the road. (গ্রন্থাগারটি সড়কটির অপরপাশে আছে।)

Note: বাক্যে ব্যবহার অনুযায়ী 'across' - adverb এবং adjective হিসেবেও 'across' ব্যবহৃত হতে পারে।
- Example:
1. The stream was small enough to jump across. (adverb)
2. She stood with her arms across. (adjective)

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
১৩.
She is conversant ______ the USA foreign policy.
  1. to
  2. with
  3. about
  4. of
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.

Complete sentence: She is conversant with the USA foreign policy.
- Bangla Meaning: তিনি ইউএসএ -এর পররাষ্ট্র নীতির সাথে পরিচিত।

Conversant (with)/ be conversant with something
- English Meaning: To be familiar with, and have knowledge or experience of the facts or rules of something.
- Bangla Meaning: পরিচিত; অবগত; গভীর জ্ঞানসম্পন্ন।

- অর্থাৎ, কোনো কিছু সম্পর্কে ভালোভাবে জানা, অবগত থাকা বা সচেতন থাকা বোঝাতে Conversant -এর পর appropriate preposition হিসেবে with বসে।

• More examples:
1. I'm not conversant with the rules of chess.
2. He is conversant with modern technology and its applications.

Source: Cambridge Dictionary.