পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৪৬
সিলেবাস
বাংলাদেশ-০৩ - বাংলাদেশের সরকার ব্যবস্থাঃ আইন, শাসন ও বিচারবিভাগ সমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, প্রসাশনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রসাশনিক পূণর্বিন্যাস ও সংস্কার। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাঃ রাজনৈতিক দলসমূহের গঠন, ভুমিকা ও কার্যক্রম, ক্ষমতাশীন ও বিরোধীদলের সম্পর্ক, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৬ প্রশ্ন

.
বর্তমানে বাংলাদেশের শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশে প্রচলিত স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে ৫ ধরনের। গ্রাম অঞ্চলের ৩ ধরনের এবং শহর অঞ্চলে ২ ধরনের। গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা- পৌরসভা এবং সিটি কর্পোরেশন।
.
বিশ্বব্যাংক হলো এক ধরনের-
  1. ক) সমন্বিত গোষ্ঠী
  2. খ) রাজনৈতিক গোষ্ঠী
  3. গ) ধর্মীয় গোষ্ঠী
  4. ঘ) চাপসৃষ্টিকারী গোষ্ঠী
সঠিক উত্তর:
ঘ) চাপসৃষ্টিকারী গোষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চাপসৃষ্টিকারী গোষ্ঠী
ব্যাখ্যা
বিশ্বব্যাংক, আইএমএফ, ডব্লিউটিও, জাতিসংঘ, ডব্লিওএইচও ইত্যাদি আন্তর্জাতিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী।
.
আওয়ামীলীগ ৬ দফা সালে পেশ করে-
  1. ক) ১৯৬৫ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৬৪ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি শেষ করেন।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
স্মার্টকার্ডের (NID) মেয়াদ-
  1. ক) ১০ বছর
  2. খ) ১২ বছর
  3. গ) ১৮ বছর
  4. ঘ) ২০ বছর
সঠিক উত্তর:
ক) ১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ বছর
ব্যাখ্যা
জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই করার গেটওয়ের নাম- পরিচয় (Porichoy)। স্মার্টকার্ডের (NID) মেয়াদ- ১০ বছর। জাতীয় পরিচয়পত্র ( স্মার্টকার্ড) এর মাধ্যমে ২২ ধরনের সেবা পাওয়া যাবে।
.
নিচের কোনটি সাংবিধানিক পদ?
  1. ক) চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
  2. খ) প্রধান নির্বাচন কমিশনার
  3. গ) চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন
  4. ঘ) চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড
সঠিক উত্তর:
খ) প্রধান নির্বাচন কমিশনার
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রধান নির্বাচন কমিশনার
ব্যাখ্যা
প্রধান নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, চেয়ারম্যান ও সদস্য সরকারি কর্ম কমিশন, ইত্যাদি বাংলাদেশের সাংবিধানিক পদ। চেয়ারম্যান, মানবাধিকার কমিশন; চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন; চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড ইত্যাদি সাংবিধানিক পদ নয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে?
  1. ক) ৭৫
  2. খ) ৭৬
  3. গ) ৭৭
  4. ঘ) ৭৮
সঠিক উত্তর:
গ) ৭৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৭
ব্যাখ্যা
১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। এ সংবিধানের অনুচ্ছেদ-৭৭ এ ন্যায়পাল পদ সৃষ্টি করা হয়। বাংলাদেশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ন্যায়পাল পদ সৃষ্টি। জাতীয় সংসদ আইনের দ্বারা ন্যায়পাল পদ প্রতিষ্ঠার জন্য বিধান করিতে পারিবেন। ন্যায়পাল সুপ্রিম কোর্টের একজন বিচারকের সমান ক্ষমতার অধিকারী হবেন।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কী?
  1. ক) পদ্মফুল
  2. খ) শাপলা
  3. গ) দোয়েল
  4. ঘ) টাইগার
সঠিক উত্তর:
খ) শাপলা
উত্তর
সঠিক উত্তর:
খ) শাপলা
ব্যাখ্যা
বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক হলো শাপলা। আবার শাপলা বাংলাদেশের জাতীয় ফুলও বটে। দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি এবং বাঘ বাংলাদেশের জাতীয় পশু।
.
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে মোট কয়টি আসনে জয়লাভ করেছিলেন?
  1. ক) ২৯০ টি
  2. খ) ২৯৫ টি
  3. গ) ২৯৮ টি
  4. ঘ) ৩০০ টি
সঠিক উত্তর:
গ) ২৯৮ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৯৮ টি
ব্যাখ্যা
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদ নির্বাচনে ৩১০টি আসনের মধ্যে ১০টি সংরক্ষিত মহিলা আসনসহ মোট ২৯৮টি আসনে জয়লাভ করেছিলেন।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন কে?
  1. ক) শেখ হাসিনা
  2. খ) জাফর আহমেদ
  3. গ) খালেদা জিয়া
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক) শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
ক) শেখ হাসিনা
ব্যাখ্যা
বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক (৪বার) প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ১৯৯৬ সালে প্রথম এবং ২০০৯ সাল থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে একনাগাড়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন।
১০.
জাতীয় সংসদে নিরপেক্ষতার প্রতীক কে?
  1. ক) মন্ত্রীবর্গ
  2. খ) চিফ হুইপ
  3. গ) স্পিকার
  4. ঘ) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর:
গ) স্পিকার
উত্তর
সঠিক উত্তর:
গ) স্পিকার
ব্যাখ্যা
জাতীয় সংসদের নেতা প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের সভাপতি নিরপেক্ষতার প্রতীক স্পিকার।
১১.
বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি?
  1. ক) ৩০০ টি
  2. খ) ৩৩০ টি
  3. গ) ৩৪৫ টি
  4. ঘ) ৩৫০ টি
সঠিক উত্তর:
ঘ) ৩৫০ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫০ টি
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমানে মোট আসন সংখ্যা ৩৫০ টি। এর মধ্যে ৩০০ টি আসন জনগণের ভোটে সরাসরি নির্বাচিত এবং ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মহিলাদের জন্য সংরক্ষিত আসন ৪৫টি থেকে ৫০টি করা হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
১২.
কততম সংশোধনীর মাধ্যমে মহিলাদের জন্য সংরক্ষিত আসন ৫০টি করা হয়েছে?
  1. ক) চতুর্দশ
  2. খ) পঞ্চদশ
  3. গ) ষোড়শ
  4. ঘ) সপ্তদশ
সঠিক উত্তর:
খ) পঞ্চদশ
উত্তর
সঠিক উত্তর:
খ) পঞ্চদশ
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমানে মোট আসন সংখ্যা ৩৫০ টি। এর মধ্যে ৩০০ টি আসন জনগণের ভোটে সরাসরি নির্বাচিত এবং ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মহিলাদের জন্য সংরক্ষিত আসন ৪৫টি থেকে ৫০টি করা হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
১৩.
বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে?
  1. ক) এম সাখাওয়াত হোসেন
  2. খ) কে. এম. নূরুল হুদা
  3. গ) কাজী রকিবউদ্দীন আহমদ
  4. ঘ) বেগম কবিতা খানম
সঠিক উত্তর:
খ) কে. এম. নূরুল হুদা
উত্তর
সঠিক উত্তর:
খ) কে. এম. নূরুল হুদা
ব্যাখ্যা
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নূরুল হুদাকে ১২তম নির্বাচন কমিশনার হিসেবে গত ১৫ ফেব্রুয়ারি ২০১৭ সালে নিয়োগ দেয়া হয়। তিনি ১১তম প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের স্থলাভিষিক্ত হন। বেগম কবিতা খানম বাকি ৪ জন কমিশনারের একজন।
উৎসঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট।
১৪.
বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম হলো-
  1. ক) দ্বিদলীয় শাসনব্যবস্থা
  2. খ) বহুদলীয় ব্যবস্থা
  3. গ) একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা
  4. ঘ) দলীয় শাসনব্যবস্থা
সঠিক উত্তর:
ঘ) দলীয় শাসনব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দলীয় শাসনব্যবস্থা
ব্যাখ্যা
বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম হল- দলীয় শাসন। প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে 'বিকল্প সরকার' বলা হয় বিরোধীদলকে। উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় গঠন করে- ছায়া মন্ত্রিসভা।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৫.
মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক কেন্দ্রস্থল-
  1. ক) মন্ত্রণালয়
  2. খ) বিভাগ
  3. গ) সচিবালয়
  4. ঘ) পিএমও
সঠিক উত্তর:
গ) সচিবালয়
উত্তর
সঠিক উত্তর:
গ) সচিবালয়
ব্যাখ্যা
বাংলাদেশে মন্ত্রণালয়গুলোতে যৌথভাবে সচিবালয় বলা হয়। সচিবালয় বাংলাদেশের সামগ্রিক প্রশাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্র। সচিবালয় সরকারের কর্মসূচি, নীতি ও পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন করে থাকে। প্রশাসনিক সংগঠনের পদসোপানে সচিবালয়ের স্থান সর্বোচ্চ। সচিবালয় হচ্ছে সকল ক্ষমতা আধার।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৬.
জরুরি অবস্থা ঘোষণা করেন কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) স্পিকার
  3. গ) সেনাপ্রধান
  4. ঘ) রাষ্ট্রপতি
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ১৪১ক নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি ১২০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
১৭.
জেলা প্রশাসনে ডেপুটি কমিশনারের (ডি.সি.'র) পরই কার অবস্থান?
  1. ক) সিনিয়র সহকারী কমিশনার
  2. খ) সহকারি কমিশনার
  3. গ) অতিরিক্ত জেলা প্রশাসক
  4. ঘ) প্রশাসনিক অফিসার
সঠিক উত্তর:
গ) অতিরিক্ত জেলা প্রশাসক
উত্তর
সঠিক উত্তর:
গ) অতিরিক্ত জেলা প্রশাসক
ব্যাখ্যা

বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রশাসনিক একক হিসেবে জেলা প্রশাসকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক জেলার প্রধান।
তাঁর পরই অতিরিক্ত ডেপুটি কমিশনার বা অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
তাঁর পর সিনিয়র সহকারী কমিশনার;
তাঁর পরের অবস্থান সহকারী কমিশনার এবং তাঁর পরের অবস্থান প্রশাসনিক অফিসার।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১৮.
বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?
  1. ক) বাংলাদেশ আওয়ামী লীগ
  2. খ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল
  3. গ) ন্যাশনাল আওয়ামী পার্টি
  4. ঘ) জাতীয় সমাজতান্ত্রিক দল
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ আওয়ামী লীগ
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ আওয়ামী লীগ
ব্যাখ্যা
স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩ সালে। এ নির্বাচনে অংশগ্রহণকারী দল ১৪টি। এতে আওয়ামীলীগ সবকটি আসনে (৩০০) প্রার্থী মনোনীত করে এবং ২৯৩টি আসন লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
উৎসঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট।
১৯.
একটি সংসদীয় আসন রয়েছে কোন জেলায়?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) বান্দরবান
  4. ঘ) সবগুলোতেই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোতেই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোতেই
ব্যাখ্যা
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তিনটি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে। জেলাগুলো হলো- রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
উৎসঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট।
২০.
'বাংলাদেশ সুপ্রিম কোর্ট' এর প্রধান কে?
  1. ক) আইনমন্ত্রী
  2. খ) প্রধান বিচারপতি
  3. গ) স্পিকার
  4. ঘ) অ্যাটর্নি জেনারেল
সঠিক উত্তর:
খ) প্রধান বিচারপতি
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রধান বিচারপতি
ব্যাখ্যা
জাতীয় সংসদের প্রধান হলেন- স্পিকার এবং প্রধান বিচারপতি হলেন সাংবিধানিক প্রতিষ্ঠান 'বাংলাদেশ সুপ্রিম কোর্ট' এর প্রধান। আইন মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান আইনমন্ত্রী। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হচ্ছেন অ্যাটর্নি জেনারেল।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২১.
বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা-
  1. ক) শিবগঞ্জ
  2. খ) তেঁতুলিয়া
  3. গ) থানচি
  4. ঘ) টেকনাফ
সঠিক উত্তর:
ক) শিবগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ক) শিবগঞ্জ
ব্যাখ্যা
বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ, সর্ব পূর্বের উপজেলা থানচি, সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ এবং সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া।
উৎসঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ওয়েবসাইট।
২২.
জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম জেলা-
  1. ক) গাজীপুর
  2. খ) ঢাকা
  3. গ) রাঙ্গামাটি
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
খ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ঢাকা
ব্যাখ্যা
জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম জেলা ঢাকা ও ক্ষুদ্রতম জেলা বান্দরবান। আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি এবং ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।
উৎসঃ পঞ্চম আদমশুমারি।
২৩.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশনের গঠিত হয়?
  1. ক) ১২৭
  2. খ) ১৩৭
  3. গ) ১৩৮
  4. ঘ) ১১৮
সঠিক উত্তর:
খ) ১৩৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৭
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা হয়। ১৩৮(২) নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য নিয়োগ দেওয়া হয়। ১২৭ নং অনুচ্ছেদ অনুযায়ী 'মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক' পদের নিয়োগ দেয়া হয় এবং ১১৮নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
২৪.
বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল-
  1. ক) নাজমুন আরা সুলতানা
  2. খ) ডা. সুসানে গীতি
  3. গ) নাজনীন আক্তার পান্না
  4. ঘ) জোহরা বেগম
সঠিক উত্তর:
খ) ডা. সুসানে গীতি
উত্তর
সঠিক উত্তর:
খ) ডা. সুসানে গীতি
ব্যাখ্যা
৩০ সেপ্টেম্বর ২০১৮ সালে বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল হোন ডা. সুসানে গীতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা।
২৫.
'অপারেশন উত্তরণ' কোথায় বাস্তবায়িত হয়?
  1. ক) ঢাকায়
  2. খ) কুড়িগ্রামে
  3. গ) কুষ্টিয়ায়
  4. ঘ) পার্বত্য চট্টগ্রামে
সঠিক উত্তর:
ঘ) পার্বত্য চট্টগ্রামে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পার্বত্য চট্টগ্রামে
ব্যাখ্যা
'অপারেশন উত্তরণ' হলো তিন পার্বত্য জেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযান।
২৬.
সংবিধান সংশোধনে ক্ষমতাসীন দল বিরোধী দলকে তখনই পাশ কাটাতে পারে যখন নিজ দলের সাংসদ সংখ্যা হয়-
  1. ক) ১/২ অংশ
  2. খ) ২/৩ অংশ
  3. গ) ১/৩ অংশ
  4. ঘ) ৩/৪ অংশ
সঠিক উত্তর:
খ) ২/৩ অংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ২/৩ অংশ
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য ২/৩ অংশ সংসদ সদস্যের ভোটের প্রয়োজন। তাই সংবিধান সংশোধনে ক্ষমতাসীন দল বিরোধী দলকে তখনই পাশ কাটাতে পারে যখন নিজ দলের সাংসদ সংখ্যা হয় ২/৩ অংশ।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
২৭.
লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে কোন ব্যবস্থাটি চালু করেন?
  1. ক) চিরস্থায়ী বন্দোবস্ত
  2. খ) দ্বৈত শাসন
  3. গ) সতীদাহ নিবারণ
  4. ঘ) পুলিশ ব্যবস্থা
সঠিক উত্তর:
ঘ) পুলিশ ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পুলিশ ব্যবস্থা
ব্যাখ্যা

১৮৬১ সালে ভারতীয় পুলিশ আইন পাসের মাধ্যমে লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন। ১৭৯৩ সালে 'চিরস্থায়ী বন্দোবস্ত' ব্যবস্থার প্রবর্তক হলেন লর্ড কর্নওয়ালিস। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক হিসেবে পরিচিত লর্ড ক্লাইভ এবং ১৮২৯ সালে সতীদাহ প্রথা রহিত ঘোষণা করেন লর্ড বেন্টিঙ্ক।

২৮.
কোন বিদেশি রাষ্ট্রপ্রধান বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম ভাষণ দেন?
  1. ক) ফিদেল কাস্ত্রো
  2. খ) ভি. ভি. গিরি
  3. গ) জোসেফ টিটো
  4. ঘ) ইন্দিরা গান্ধী
সঠিক উত্তর:
গ) জোসেফ টিটো
উত্তর
সঠিক উত্তর:
গ) জোসেফ টিটো
ব্যাখ্যা
৩১ জানুয়ারি ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো জাতীয় সংসদে কোন বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম ভাষণ দেন। ১৮ জুন ১৯৭৪ সালে ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি বাংলাদেশের জাতীয় সংসদের ভাষণ দেন। বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত এই দুজন বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন।
উৎসঃ জাতীয় সংসদের ওয়েবসাইট।
২৯.
বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ নম্বর আসন-
  1. ক) কক্সবাজার
  2. খ) বান্দরবান
  3. গ) খাগড়াছড়ি
  4. ঘ) রাঙ্গামাটি
সঠিক উত্তর:
খ) বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
খ) বান্দরবান
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সংসদীয় আসন সংখ্যা একটি করে। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির সংসদীয় আসন সংখ্যা ১ টি করে। জাতীয় সংসদের ৩০০ নম্বর আসনটি বান্দরবানের।
উৎসঃ সংসদ সচিবালয়ের ওয়েবসাইট।
৩০.
বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?
  1. ক) জমির উদ্দীন সরকার
  2. খ) শেখ হাসিনা
  3. গ) আবদুল হামিদ
  4. ঘ) খালেদা জিয়া
সঠিক উত্তর:
গ) আবদুল হামিদ
উত্তর
সঠিক উত্তর:
গ) আবদুল হামিদ
ব্যাখ্যা
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ সপ্তম জাতীয় সংসদের স্পিকার থাকায় তিনি অষ্টম জাতীয় সংসদে নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
উৎসঃ জাতীয় সংসদের ওয়েবসাইট।
৩১.
সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় বিধানের দায়িত্ব পালন করেন কে?
  1. ক) স্পিকার
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) রাষ্ট্রপতি
  4. ঘ) চিফ হুইপ
সঠিক উত্তর:
ঘ) চিফ হুইপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চিফ হুইপ
ব্যাখ্যা
চিপ হুইপ সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় বিধানের দায়িত্ব পালন করে থাকেন। সাংবিধানিক অধিকার অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্পিকার যথাক্রমে জাতীয় সংসদের নেতা ও সভাপতির দায়িত্ব পালন করেন।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৩২.
বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কী?
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) তাজউদ্দীন আহমদ
  3. গ) ক্যাপ্টেন মনসুর আলী
  4. ঘ) খন্দকার মোশতাক
সঠিক উত্তর:
গ) ক্যাপ্টেন মনসুর আলী
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্যাপ্টেন মনসুর আলী
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী। তাজউদ্দিন আহমেদ প্রথম প্রধানমন্ত্রী। সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকার তথা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। খন্দকার মোশতাক আহমেদ ছিলেন মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৩৩.
কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন দিতে হবে-
  1. ক) ৩০ দিনের মধ্যে
  2. খ) ৬০ দিনের মধ্যে
  3. গ) ৯০ দিনের মধ্যে
  4. ঘ) ৪৫ দিনের মধ্যে
সঠিক উত্তর:
গ) ৯০ দিনের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯০ দিনের মধ্যে
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদ কোনো কারনে ভেঙ্গে গেলে বা মেয়াদ শেষ হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
৩৪.
বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
  1. ক) ৪৫০০
  2. খ) ৪৫৭১
  3. গ) ৪৬০০
  4. ঘ) ৪৬২২
সঠিক উত্তর:
খ) ৪৫৭১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫৭১
ব্যাখ্যা
বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা স্থানীয় সরকার বিভাগ ও বাংলাদেশ পরিসংখ্যান পকেট বুক ২০১৮ অনুযায়ী ৪৫৭১টি; জাতীয় তথ্য বাতায়ন অনুযায়ী ৪৫৫৪টি এবং পঞ্চম আদমশুমারি ২০১১ অনুযায়ী ৪৫৬২টি।
৩৫.
বাংলাদেশের পদমর্যাদার মানক্রমে জাতীয় সংসদের স্পিকারের স্থান কততম?
  1. ক) প্রথম
  2. খ) তৃতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) দ্বিতীয়
সঠিক উত্তর:
খ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) তৃতীয়
ব্যাখ্যা
বাংলাদেশের পদমর্যাদার মানক্রমে জাতীয় সংসদের স্পিকারের স্থান তৃতীয়। অর্ডার অফ প্রেসিডেন্সি অনুযায়ী সর্বোচ্চ মর্যাদার অধিকারী মহামান্য রাষ্ট্রপতি এবং দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার অধিকারী মাননীয় প্রধানমন্ত্রী।
৩৬.
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কে?
  1. ক) প্রধান বিচারপতি
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) পররাষ্ট্রমন্ত্রী
  4. ঘ) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদাধিকারবলে প্রধান- বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ স্কাউট এবং এশিয়াটিক সোসাইটি।
৩৭.
পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে পরিষদের কার্যাবলির অন্তর্ভুক্ত-
  1. ক) এনইসি
  2. খ) বিসিইসি
  3. গ) নিকার
  4. ঘ) একনেক
সঠিক উত্তর:
ক) এনইসি
উত্তর
সঠিক উত্তর:
ক) এনইসি
ব্যাখ্যা
এনইসি হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এনইসি কার্যাবলির অন্তর্ভুক্ত। দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মসূচি অনুমোদনের জন্য সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ- এনইসি। জাতীয় অর্থনীতির নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরাম- একনেক। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি হলো- নিকার।
উৎসঃ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৩৮.
জাতীয় সংসদের স্থায়ী কমিটির সংখ্যা-
  1. ক) ৩৯টি
  2. খ) ৪১টি
  3. গ) ৫০টি
  4. ঘ) ১১টি
সঠিক উত্তর:
গ) ৫০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০টি
ব্যাখ্যা
জাতীয় সংসদের স্থায়ী কমিটির সংখ্যা ৫০টি। মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংখ্যা ৩৯টি এবং সংসদ সম্পর্কিত স্থায়ী কমিটির সংখ্যা ১১টি।
উৎসঃ জাতীয় সংসদ সচিবালয়।
৩৯.
জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই করার গেটওয়ের নাম
  1. ক) পরিচয়
  2. খ) পিপীলিকা
  3. গ) আপন
  4. ঘ) আমার পরিচয়
সঠিক উত্তর:
ক) পরিচয়
উত্তর
সঠিক উত্তর:
ক) পরিচয়
ব্যাখ্যা
জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই করার গেটওয়ের নাম- পরিচয় (Porichoy)। স্মার্টকার্ডের (NID) মেয়াদ- ১০ বছর। জাতীয় পরিচয়পত্র ( স্মার্টকার্ড) এর মাধ্যমে ২২ ধরনের সেবা পাওয়া যাবে।
উৎসঃ নির্বাচন কমিশন ওয়েবসাইট।
৪০.
অধিদপ্তরের দায়িত্বে নিয়োজিত থাকেন-
  1. ক) মহাপরিচালক
  2. খ) সচিব
  3. গ) পরিচালক
  4. ঘ) মন্ত্রী
সঠিক উত্তর:
ক) মহাপরিচালক
উত্তর
সঠিক উত্তর:
ক) মহাপরিচালক
ব্যাখ্যা
অধিদপ্তরের দায়িত্বে নিয়োজিত থাকেন মহাপরিচালক, দপ্তরের দায়িত্বে নিয়োজিত থাকেন পরিচালক, কোনো মন্ত্রণালয় বা তার বিভাগগুলোর প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলো- সচিব বা জ্যৈষ্ঠ সচিব এবং নির্বাহী প্রধান মন্ত্রী।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৪১.
সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানকে শপথ পড়ান-
  1. ক) স্পিকার
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) রাষ্ট্রপতি
  4. ঘ) প্রধান বিচারপতি
সঠিক উত্তর:
ঘ) প্রধান বিচারপতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রধান বিচারপতি
ব্যাখ্যা
সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান বা সদস্য, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ইত্যাদি সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৪২.
বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটি?
  1. ক) পঞ্চগড়
  2. খ) বান্দরবান
  3. গ) শিবগঞ্জ
  4. ঘ) কক্সবাজার
সঠিক উত্তর:
ঘ) কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কক্সবাজার
ব্যাখ্যা
বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার, সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ এবং সর্ব পূর্বের জেলা বান্দরবান।
উৎসঃ কক্সবাজার জেলার ওয়েবসাইট।
৪৩.
বর্তমানে খুলনা বিভাগে জেলা কয়টি?
  1. ক) ১৩টি
  2. খ) ১২টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
ঘ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০টি
ব্যাখ্যা
বাংলাদেশের বর্তমানে খুলনা বিভাগে জেলা সংখ্যা ১০টি, ঢাকা বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ১১টি, রাজশাহী ও রংপুর বিভাগে ৮টি করে, বরিশাল বিভাগে ৬টি, সিলেট ও ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা ৪টি করে।
উৎসঃ নিকার ওয়েবসাইট।
৪৪.
কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
  1. ক) রাষ্ট্রপতির কার্যালয়
  2. খ) পাবলিক সার্ভিস কমিশন
  3. গ) নির্বাচন কমিশন
  4. ঘ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
সঠিক উত্তর:
ঘ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ব্যাখ্যা
বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান গুলো হলো- নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর, সরকারি কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ইত্যাদি। অপরদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয়সমূহ নিয়ন্ত্রণকারী সংস্থা।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৪৫.
কোনটি স্থানীয় প্রশাসনের অঙ্গ নয়?
  1. ক) ইউনিয়ন পরিষদ
  2. খ) জেলা পরিষদ
  3. গ) উপজেলা পরিষদ
  4. ঘ) বিভাগীয় প্রশাসন
সঠিক উত্তর:
ঘ) বিভাগীয় প্রশাসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিভাগীয় প্রশাসন
ব্যাখ্যা
স্থানীয় প্রশাসনের অঙ্গ হচ্ছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। বিভাগ হচ্ছে মাঠ প্রশাসনের অন্তর্গত। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন মাঠ প্রশাসনের অন্তর্ভুক্ত। আর সচিবালয় কেন্দ্রীয় প্রশাসনের অন্তর্ভুক্ত।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৪৬.
সর্বশেষে ঘোষিত শায়েস্তাগঞ্জ উপজেলা কোন জেলায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) ভৈরব
  3. গ) হবিগঞ্জ
  4. ঘ) কুমিল্লা
সঠিক উত্তর:
গ) হবিগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) হবিগঞ্জ
ব্যাখ্যা
বাংলাদেশের সর্বশেষ ঘোষিত উপজেলা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ। এটি বাংলাদেশের ৪৯২ তম উপজেলা। তাই সর্বশেষে ঘোষিত শায়েস্তাগঞ্জ উপজেলা হবিগঞ্জ জেলায় অবস্থিত।
উৎসঃ নিকার ওয়েবসাইট।