পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৪
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫৪ প্রশ্ন

.
‘লোটাকম্বল’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. সামান্য কাজে বিরাট আয়োজন
  2. সামান্য সংগতি
  3. প্রচুর পরিমাণ
  4. ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
সঠিক উত্তর:
সামান্য সংগতি
উত্তর
সঠিক উত্তর:
সামান্য সংগতি
ব্যাখ্যা
• ‘লোটাকম্বল’ বাগ্‌ধারাটির অর্থ - সামান্য সংগতি/সঞ্চয়।
বাক্য: লোটাকম্বল নিয়ে বেরিয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রায়।

অন্যদিকে,
• ‘সাতকাহান’ অর্থ - প্রচুর পরিমাণ।
• ‘মশা মারতে কামান দাগা’ অর্থ - সামান্য কাজে বিরাট আয়োজন।
• 'রাই কুড়িয়ে বেল' অর্থ - ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
অভিশ্রুতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় কোনটি?
  1. শুনিয়া > শুনে
  2. মাছুয়া > মেছো
  3. সাধু > সাউধ
  4. হাটুয়া > হাউটা > হেটো
সঠিক উত্তর:
সাধু > সাউধ
উত্তর
সঠিক উত্তর:
সাধু > সাউধ
ব্যাখ্যা
• অভিশ্রুতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়- সাধু > সাউধ।

• অপিনিহিতি:
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন-
- আজি > আইজ,
- সাধু > সাউধ,
- মারি > মাইর ইত্যাদি।

অন্যদিকে,
• অভিশ্রুতি:

বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি।
যেমন:
করিয়া থেকে অপিনিহিতির ফলে 'কইরিয়া' কিংবা বিপর্যয়ের ফলে 'কইরা' থেকে অভিশ্রুতিজাত 'করে'।
এরূপ -
- শুনিয়া > শুনে,
- বলিয়া > বলে,
- হাটুয়া > হাউটা > হেটো,
- মাছুয়া > মেছো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘আন চাহন্তে আন বিনধা।’- চর্যাপদের প্রবাদ বাক্যটি কার রচনা?
  1. ভুসুকুপা
  2. কাঙ্কণপা
  3. ঢেণ্ডণপা
  4. সরহপা
সঠিক উত্তর:
কাঙ্কণপা
উত্তর
সঠিক উত্তর:
কাঙ্কণপা
ব্যাখ্যা
• চর্যাপদে প্রবাদ বাক্য রয়েছে ৬টি। এগুলো হলো:

- অপণা মাংসেঁ হরিণা বৈরী(ভুসুকুপা, ৬নং পদ)।
- দুহিল দুধু কি বেণ্টে সামায় (ঢেণ্ডণপা, ৩৩নং পদ)।
- হাতের কাঙ্কণ মা লোউ দাপন (সরহপা, ৩২নং পদ)।
- হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী (ঢেণ্ডণপা,৩৩নং পদ)।
- বর সুন গোহালী কি মো দুঠ্য বলংদেঁ (সরহপা,৩৯নং পদ)।
- আন চাহন্তে আন বিনধা (কাঙ্কণপা, ৪৪নং পদ)।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর।
.
‘শিক্ষার হেরফের’ প্রবন্ধটির রচয়িতা কে?
  1. মোতাহের হোসেন চৌধুরী
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. প্রমথ চৌধুরী
  4. হুমায়ুন আজাদ
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধ: 
- ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা প্রবন্ধেগ্রন্থের অন্তর্ভুক্ত।
- শিক্ষার হেরফের প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করার প্রস্তাব দেন।
- রাজশাহীতে অবস্থানকালে রবীন্দ্রনাথ ‘শিক্ষার হেরফের' শীর্ষক এই প্রবন্ধ রচনা করেন।

-------------------------- 
• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।
- তিনি অসংখ্য কবিতা, গান,  ছোটগল্প,  উপন্যাস, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য,  নৃত্যনাট্য, ভ্রমণকাহিনী, চিঠিপত্র রচনা করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এই পরিবারের পূর্বপুরুষ পূর্ববঙ্গ থেকে ব্যবসায়ের সূত্রে কলকাতায় গিয়ে বসবাস শুরু করেন।
- বাংলাদেশের শাহজাদপুর,  পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে আসেন।
- তিনি ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ- 
- পঞ্চভূত,  
- বিচিত্র প্রবন্ধ, 
- সাহিত্য, 
- মানুষের ধর্ম।

• তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া এবং ‘শিক্ষা’ প্রবন্ধগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর।
.
প্রাচীন ভারতীয় আর্য ভাষার কোন রূপ থেকে বাংলা ভাষার উৎপত্তি?
  1. প্রাচীন প্রাচ্য
  2. পালি
  3. প্রাচীন উদীচ্য
  4. প্রাচীন সিংহলী
সঠিক উত্তর:
প্রাচীন প্রাচ্য
উত্তর
সঠিক উত্তর:
প্রাচীন প্রাচ্য
ব্যাখ্যা
• প্রাচীন ভারতীয় আর্য ভাষার ‘প্রাচীন প্রাচ্য’ অংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি।

• বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ:

- বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা-গোষ্ঠীর অন্তর্গত ইন্দো-ইরানীয় শাখাভুক্ত নব্য-ভারতীয় আদি আর্য ভাষা। 
- মুহম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ি প্রাকৃত থেকে গৌড়ি অপভ্রংশ হয়ে বঙ্গ-কামরুপির মধ্য দিয়ে বাংলা এসেছে।
-  সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা এসেছে মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ হয়ে। 
- ভাষার উৎপত্তি সম্পর্কে ভাষা গবেষকদের মধ্যে ড. শহীদুল্লাহর মতামতটি অধিক গ্রহণযোগ্য। অন্যান্য পণ্ডিতগণও এই মতামতকে প্রাধান্য দিয়েছেন।


উৎস:- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলাপিডিয়া।
.
ফারসি ভাষা থেকে আগত শব্দ কোনটি?
  1. আদালত
  2. নগদ
  3. কলম
  4. কাগজ
সঠিক উত্তর:
কাগজ
উত্তর
সঠিক উত্তর:
কাগজ
ব্যাখ্যা
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

অন্যদিকে,
• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আদালত, আরশ, আর্জি, কলম, আলামত, নগদ, আলিশান, আলেম, আশেক, আসর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
“চ, ছ, জ, ঝ” কোন ধরনের স্পৃষ্ট ব্যঞ্জন?
  1. ওষ্ঠ স্পৃষ্ট
  2. মূর্ধা স্পৃষ্ট
  3. দন্ত স্পৃষ্ট
  4. তালু স্পৃষ্ট
সঠিক উত্তর:
তালু স্পৃষ্ট
উত্তর
সঠিক উত্তর:
তালু স্পৃষ্ট
ব্যাখ্যা
• স্পৃষ্ট ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক্প্রতঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে।
- এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত।
- ফল, থলে, ঠাণ্ডা, ছুরি, খেলা শব্দের ফ, থ, ঠ, ছ, খ স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি।
- উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায়। 
যথা:
• ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: প, ফ, ব, ভ।
• দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন: ত, থ, দ, ধ।
• মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ।
• তালু স্পৃষ্ট ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ।
• কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: ক, খ, গ, ঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কারবর্ণ নয় কোনটি?
  1. ও-কার
  2. ঋ-কার
  3. র-কার
  4. ঊ-কার
সঠিক উত্তর:
র-কার
উত্তর
সঠিক উত্তর:
র-কার
ব্যাখ্যা
• কারবর্ণ নয়- র-কার।

• কারবর্ণ:

স্বরবর্ণের মোট ১০টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোকে কারবর্ণ বলে। কারবর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই। এগুলো ব্যঞ্জনবর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়। কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হস্চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি [অ] আছে বলে ধরে নেওয়া হয়।

• ১০টি কারবর্ণ হলো:
- আ-কার,
- এ-কার,
- ঈ-কার,
- ই-কার,
- উ-কার,
- ঊ-কার,
- ঋ-কার,
- ও-কার,
- ঔ-কার,
- ঐ-কার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
.
কাজী নজরুল ইসলাম রচিত রণসঙ্গীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. কালিকলম
  2. প্রগতি
  3. শিখা
  4. যুগবাণী
সঠিক উত্তর:
শিখা
উত্তর
সঠিক উত্তর:
শিখা
ব্যাখ্যা
• 'সন্ধ্যা' কাব্যগ্রন্থ ও রণসঙ্গীত:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা।
- কাজী নজরুল ইসলামের 'সন্ধ্যা' কাব্যগ্রন্থে এই সঙ্গীত অন্তর্ভুক্ত আছে।
- রণসঙ্গীত হিসেবে মূল কবিতাটির ২১ চরণ গৃহীত।
- রণসঙ্গীতটি ‘নতুনের গান' শিরোনামে ঢাকার 'শিখা' পত্রিকায় ১৯২৮ (১৩৩৫) বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয়। পরে এর নাম হয় 'চল্ চল্‌ চল্‌'। 

- সঙ্গীতটির কিছু চরণ:
‘চল্ চল্ চল্!/ ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী-তল,/ অরুণ প্রাতের
তরুণ দল-’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
‘ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণি, আবনী বহিয়া যায়।’- পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
  1. বিদ্যাপতি
  2. গোবিন্দদাস
  3. চণ্ডীদাস
  4. ভারতচন্দ্র রায় গুণাকর
সঠিক উত্তর:
গোবিন্দদাস
উত্তর
সঠিক উত্তর:
গোবিন্দদাস
ব্যাখ্যা
• গোবিন্দদাস: 
- শ্রীচৈতন্য ও চৈতন্যোত্তরকালে যে কয়জন কবি বৈষ্ণবপদ রচনা করে খ্যাতি অর্জন করেন, তাঁদের মধ্যে গোবিন্দদাস অন্যতম।
- গোবিন্দদাস রচিত সংস্কৃত নাটকের নাম ‘সংগীতমাধব’।
- গোবিন্দদাসের আসল পদবি সেন।
- বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন গোবিন্দদাস। তিনি দ্বিতীয় বিদ্যাপতি নামেও খ্যাত।
- গোবিন্দদাসের নামে প্রায় সাড়ে চারশত বৈষ্ণবপদ পাওয়া যায়।
- মিথিলার কবি বিদ্যাপতি ছিলেন গোবিন্দদাসের কাব্যগুরু।
- শ্রীজীব গোস্বামী গোবিন্দদাসকে ‘কবিরাজ’ উপাধি দেন।
- জীব গোস্বামী গোবিন্দদাসকে ‘কবীন্দ্র’ উপাধিও প্রদান করেন।     

গোবিন্দদাস রচিত পদের অংশ বিশেষ:
ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণি,
আবনী বহিয়া যায়।
ঈষত হাসির তরঙ্গ-হিলোলে
মদন মুরছা পায়।।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
‘কথায় কথায়’ কোন ধরনের দ্বিরুক্ত শব্দের উদাহরণ?
  1. ধ্বন্যাত্মক দ্বিরুক্ত
  2. পুনরাবৃত্ত দ্বিরুক্ত
  3. অনুকার দ্বিরুক্ত
  4. বিভক্তিহীন দ্বিরুক্ত
সঠিক উত্তর:
পুনরাবৃত্ত দ্বিরুক্ত
উত্তর
সঠিক উত্তর:
পুনরাবৃত্ত দ্বিরুক্ত
ব্যাখ্যা
• পুনরাবৃত্ত দ্বিত্ব:
- পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
- পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে।
যেমন- জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।

• বিভক্তিহীন পুনরাবৃত্ত: ভালো ভালো (কথা), কত কত (লোক), হঠাৎ হঠাৎ (ব্যথা), ঘুম ঘুম (চোখ), উড়ু উড়ু (মন), গরম গরম (জিলাপি), হায় হায় (করা)।

• বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত: কথায় কথায় (বাড়া), মজার মজার (কথা), ঝাঁকে ঝাঁকে (চলা), চোখে চোখে (রাখা), মনে মনে (হাসা), সুরে সুরে (বলা), পথে পথে (হাঁটা)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১২.
‘পাঁচই’ কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?
  1. সাধারণ পূরণবাচক
  2. ভগ্নাংশ পূরণবাচক
  3. তারিখ পূরণবাচক
  4. ক্রম পূরণবাচক
সঠিক উত্তর:
তারিখ পূরণবাচক
উত্তর
সঠিক উত্তর:
তারিখ পূরণবাচক
ব্যাখ্যা
• পূরণবাচক সংখ্যাশব্দ:
পূরণবাচক সংখ্যাশব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়।
- যেমন: 'এক' সংখ্যার ক্রমিক অবস্থান প্রথম, প্রথমা, পহেলা ইত্যাদি। এগুলোকে পূরণবাচক সংখ্যাশব্দ বলে।

পূরণবাচক সংখ্যাশব্দ তিন ধরনের। যথা:
• ভগ্নাংশ পুরণবাচক শব্দ:
কোনো পূর্ণসংখ্যা থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক হয়। 
যেমন: আধ, সাড়ে, সোয়া, পোয়া, দেড়, আড়াই, তেহাই ইত্যাদি।

• সাধারণ পূরণবাচক:
ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থানকে নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে।
- যেমন: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ বা এগারােতম ইত্যাদি।
- সাধারণ পূরণবাচক সংক্ষিপ্ত রূপেও লেখা যায়। যেমন - ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম ইত্যাদি।

• তারিখ পূরণবাচক:
বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়।
- যথা: পহেলা বা পয়লা (১লা), দোসরা (২রা), তেসরা (৩রা), চৌঠা (৪ঠা), পাঁচই (৫ই) ইত্যাদি। 
- তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত হয়। বাকি গুলো বাংলার নিজস্ব নিয়মে গঠিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৩.
“বিনুর বই” আত্মজীবনমূলক গ্রন্থের রচয়িতা কে?
  1. বিষ্ণু দে
  2. জীবনানন্দ দাস
  3. বুদ্ধদেব বসু
  4. অন্নদাশঙ্কর রায়
সঠিক উত্তর:
অন্নদাশঙ্কর রায়
উত্তর
সঠিক উত্তর:
অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
বিনুর বই:
• অন্নদাশঙ্করের বয়স যখন চল্লিশ বছর তখন তিনি বিনুর বই-এর প্রথম পর্ব রচনা করেন।
• পরস্পরসংলগ্ন অধ্যায় পরম্পরায় মাত্র তিন মাসেই সে লেখা সম্পন্ন হয়।
• দ্বিতীয় পর্বের লেখা শুরু হয় ছিয়াশি বছর বয়সে। যখন শেষ হয় তখন তাঁর বয়স উননব্বই। পরিচ্ছেদগুলি দীর্ঘায়িত।
• জীবনসায়াহ্নের সে রচনা অনেকটাই যেন তাঁর বর্ণময় জীবন ও যাপনের 'Summing up'।
• ‘বিনুর বই’ জীবনশিল্পী অন্নদাশঙ্কর রায়ের আত্মজীবনমূলক তথা আত্মশিল্পমূলক রচনা।
উভয় পর্বেই অন্নদাশঙ্কর রচনা করে চলেন তাঁর মনের, মননের এক আত্মস্বীকারোক্তিমূলক জীবনকাহিনি। অসামান্য এই কাহিনি একদিকে যেমন আমাদের পরিচিত করিয়ে দেয় তাঁর জীবনের বিভিন্ন পর্ব ও বাঁকবদলের সঙ্গে, তেমনই আমরা জানতে পারি মনস্বী এই লেখকের জীবনদর্শন সম্পর্কেও।
• তাই বিনুর উপলব্ধি আসলে অন্নদাশঙ্করেরই উপলব্ধি। তিনি বলেছেন: 'মানুষকে লেবেল দিয়ে শনাক্ত করা যায় না। মানুষকে ভালোবাসলে তার স্বরূপ জানতে পারা যায়।'

----------------------
অন্নদাশঙ্কর রায়:  
• উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।  
• কর্ম: নদীয়া জেলার ম্যাজিস্ট্রেট, কুমিল্লার জজ, পশ্চিমবঙ্গ সরকারের বিচার বিভাগের সচিব পদে অবসরগ্রহণ করেন।  
• বাংলার পাশাপাশি উড়িয়া ভাষায় সাহিত্য রচনা করতেন। 
• তাঁর রচনার প্রধান বৈশিষ্ট্য বীরবলী চমক ও গভীর মননশীলতা। 

তাঁর বিখ্যাত ভ্রমনকাহিনি:  
• পথে প্রবাসে ও  
• ইউরোপের চিঠি।
 
তাঁর উলে­খযোগ্যে উপন্যাস:
• অসমাপিকা (প্রথম উপন্যাস),
• কঙ্কাবতী,
• যার যেথা দেশ,
• দুঃখমোচন,
• মর্তের স্বর্গ।

তাঁর উলে­খযোগ্য প্রবন্ধ:  
• তারুণ্য, 
• জীবনশিল্পী,
• ইশারা,
• আধুনিকতা ইত্যাদি।  

উৎস: ‘বিনুর বই’ অন্নদাশঙ্কর রায় ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪.
‘প্রতিধ্বনি’ শব্দে ‘প্রতি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. সদৃশ
  2. ব্যাপ্তি
  3. বিপরীত
  4. গতি
সঠিক উত্তর:
সদৃশ
উত্তর
সঠিক উত্তর:
সদৃশ
ব্যাখ্যা
• সদৃশ অর্থে ‘প্রতি’ উপসর্গযোগে গঠিত শব্দ- প্রতিধ্বনি।

---------------------
• উপসর্গ:

বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
‘মৌন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গৌণ
  2. প্রবল
  3. প্রফুল্ল
  4. মুখর
সঠিক উত্তর:
মুখর
উত্তর
সঠিক উত্তর:
মুখর
ব্যাখ্যা
• ‘মৌন’ শব্দের বিপরীতার্থক হচ্ছে - মুখর।

অপশনে প্রদত্ত অন্যান্য শব্দের বিপরীতার্থক শব্দ হলো:
• মৃদু - প্রবল।
• মুখ্য - গৌণ।
• প্রফুল্ল - বিমর্ষ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৬.
'হাত' এর সমর্থক শব্দ নয় কোনটি?
  1.  কর
  2. তরু
  3. পাণি
  4. ভুজ
সঠিক উত্তর:
তরু
উত্তর
সঠিক উত্তর:
তরু
ব্যাখ্যা
• 'হাত' এর সমর্থক শব্দ নয়- তরু।

• ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ:

গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ্, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী।

অন্যদিকে,
• 'হাত' এর সমর্থক শব্দ: হস্ত, কর, বাহু, ভুজ, পাণি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
‘নারীর মূল্য’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন ধরনের রচনা?
  1. ছোটগল্প
  2. উপন্যাস
  3. প্রবন্ধ সংকলন
  4. নিবন্ধ গ্রন্থ
সঠিক উত্তর:
নিবন্ধ গ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
নিবন্ধ গ্রন্থ
ব্যাখ্যা
• ‘নারীর মূল্য’:
- 'নারীর মূল্য' (১৯২৩) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নারীর সামাজিক অধিকার ও সমাজে নারীর স্থান সম্পর্কিত মূল্যবান নিবন্ধ গ্রন্থ।
- 'অনিলা দেবী' ছদ্মনামে 'যমুনা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় বোনের নাম।

-------------------------
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ছোটগল্প: 
- মহেশ,
- বিলাসী,
- সতী, 
- মামলার ফল ইত্যাদি। 

• তাঁর রচিত বিখ্যাত উপন্যাস :
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পণ্ডিত মশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া ও নারীর মূল্য- নিবন্ধ গ্রন্থ।
১৮.
‘দেশভঙ্গ’ কোন সমাসের উদাহরণ?
  1. তৎপুরুষ সমাস
  2. কর্মধারয় সমাস
  3. অব্যয়ীভাব সমাস
  4. দ্বন্দ্ব সমাস
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তি লােপ পেয়ে এবং পরপদের অর্থ প্রধানরূপে যে সমাস গঠিত হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, যে সমাসে পূর্বপদের বিভক্তি লােপ পায় এবং উত্তরপদের অর্থ প্রধানরূপে বুঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে। 
- তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনাে বিভক্তি থাকতে পারে আর পূর্বপদের বিভক্তি হিসেবে এদের নামকরণ হয়।
যেমন:
• আগা থেকে গোড়া = আগাগোড়া (৫মী তৎপুরুষ সমাস)।
• আত্মকে নিয়ন্ত্রণ = আত্মনিয়ন্ত্রণ (২য়া তৎপুরুষ সমাস)।
• অগ্নি দ্বারা উৎপাত= অগ্ন্যুৎপাত (৩য়া তৎপুরুষ সমাস)।

• দ্বিতীয়া তৎপুরুষ সমাস:
যে সমাসের পরপদের অর্থ প্রধান বলে বিবেচিত হয় এবং পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ পায় তাকে তৎপুরুষ সমাস বলে।
যেমন:
- ধানের খেত = ধানখেত;
- দেশকে ভঙ্গ = দেশভঙ্গ;
- রথকে চালন = রথচালন;
- ভাতকে রাঁধা = ভাতরাঁধা ইত্যাদি।

--------------------
অন্যদিকে,
• কর্মধারয় সমাস:
বিশেষ্য ও বিশেষণ পদে বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন:
- নীল যে পদ্ম = নীলপদ্ম,
- যা কাঁচা তা-ই মিঠা = কাঁচামিঠা ইত্যাদি।   

• অব্যয়ীভাব সমাস:
‘অব্যয়ীভাব’ অর্থ অব্যয়ের ভাব বর্তমান। অব্যয় শব্দ পূর্বে বসে যে সমাস হয় এবং যেখানে পুর্বপদের অর্থ প্রাধান্য পায় তাকে অব্যয়ীভাব সমাস বলে।
যেমন:
- কূলের সমীপে = উপকূল,
- দিন দিন = প্রতিদিন ইত্যাদি।  

• দ্বন্দ্ব সমাস:
সংযোজক অব্যয়ের লোপ পেয়ে এবং উভয় পদের (পুর্বপদ ও পরপদ) অর্থেরই প্রাধান্য বজায় রেখে যে সমাস হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- মাতা ও পিতা = মাতাপিতা;
- ভালো ও মন্দ = ভালোমন্দ ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
What kind of sentence is this?
May all your dreams come true.
  1. Optative Sentence
  2. Imperative Sentence
  3. Exclamatory Sentence
  4. Interrogative Sentence
সঠিক উত্তর:
Optative Sentence
উত্তর
সঠিক উত্তর:
Optative Sentence
ব্যাখ্যা
• May all your dreams come true.
- This is an Optative Sentence.

Optative Sentence:
- যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা কামনা, প্রার্থনা এসব বুঝায় তাকে Optative Sentence বলে।
যেমন: May you live long. 
- বাক্যটিতে বক্তা (speaker) অন্য একজন ব্যক্তির (you-এর) দীর্ঘ জীবন কামনা করছে।
- তাই বাক্যটি Optative Sentence.

Optative Sentence চেনার উপায়:
- Optative Sentence- এর প্রথমে সাধারণত may-verbটি বসে। যেমন: May
- তারপর যার জন্য কামনা করা হচ্ছে তার noun বা pronoun বসে। যেমন: May you
- এরপরে যে কাজটি ঘটুক বলে কামনা করা হচ্ছে তা (bare infinitive; s/es/ing/ed-ছাড়া) বসবে। যেমন: May you live
- প্রয়োজনীয় word এরপরে যুক্ত করে বাক্য কে অর্থপূর্ণ করতে হবে। যেমন: May you live long.

More Examples of Optative Sentences:
- May your journey be safe and enjoyable.
- May you find success in every step you take.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২০.
What does the word "Recant" mean?
  1. To support a cause
  2. To confirm a statement
  3. To publicly withdraw a statement or belief
  4. None of the above
সঠিক উত্তর:
To publicly withdraw a statement or belief
উত্তর
সঠিক উত্তর:
To publicly withdraw a statement or belief
ব্যাখ্যা
• The word "Recant" means - To publicly withdraw a statement or belief.

• Recant (verb transitive & intransitive)
English Meaning: To announce in public that your past beliefs or statements were wrong or not true and that you no longer agree with them.
Bangla Meaning: (মতামত, বিশ্বাস) ছেড়ে দেওয়া/ত্যাগ করা; (বিবৃতি) অমূলক বলে প্রত্যাহার/কোনো কিছু পরিহার করা।

Example Sentence:
1. If they had any sense of decency they would recant and resign.
2. Church officials asked the minister to recant.

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
What is the synonym of the word 'Placate'?
  1. Pacify
  2. Provoke
  3. Anger
  4. Entice
সঠিক উত্তর:
Pacify
উত্তর
সঠিক উত্তর:
Pacify
ব্যাখ্যা
• Placate (verb-transitive)
English Meaning: To stop someone from feeling angry.
Bangla Meaning: শান্ত/আশ্বস্ত করা।

Synonyms: Pacify (শান্ত করা; প্রশমিত করা), Calm (শান্ত হওয়া/করা), Mollify (শান্ত/প্রশমিত করা), assuage (শান্ত করা), Alleviate (উপশম করা)।

Antonyms: Provoke (রাগানো; খ্যাপানো), Anger (ক্রোধ; রোষ; রাগ), Arouse (উত্তেজিত করা, জাগানো), Entice (প্ররোচিত করা), Wrath (ক্রোধের উদ্রেক করা)।

Example Sentence:
1. She’s more easily placated than her husband.
2. She managed to placate the angry customer.

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
Identify the correct sentence.
  1. Had you told me the truth, I would helped you.
  2. Has you told me the truth, I would have helped you.
  3. Had you told me the truth, I would have helped you.
  4. Had you told me the truth, I would help you.
সঠিক উত্তর:
Had you told me the truth, I would have helped you.
উত্তর
সঠিক উত্তর:
Had you told me the truth, I would have helped you.
ব্যাখ্যা
• Third conditional এর নিয়মানুযায়ী - 
- Conditional sentence- এ Had + Sub + V3 + Ext. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
- তাই পরবর্তী clause এ - would/could/might + have + V3 + extension. ব্যবহৃত হয়।

• নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - Had you told me the truth, I would have helped you.

• More Example:
- Had I been a king, I would have helped the poor.
- Had I possessed vast property, I would have established a college.
- Had she studied harder, she might have passed the exam.
- Had it rained, we would have canceled the picnic.
২৩.
Choose the correct spelling.
  1. Vandeitta
  2. Vendatta
  3. Vendetta
  4. Vendeta
সঠিক উত্তর:
Vendetta
উত্তর
সঠিক উত্তর:
Vendetta
ব্যাখ্যা
• Vendetta (Noun)
English Meaning: A long period of violence between two families or groups, in which people are murdered in return for previous murders.
Bangla Meaning: বংশানুক্রমিক বিবাদ, যাতে বিবদমান প্রত্যেক পরিবারের সদস্যরা পূর্ববর্তী হত্যার প্রতিশোধ নিতে হত্যাকাণ্ডে জড়ায়; বংশানুক্রমিক প্রতিহিংসা।

Example Sentence:
1. She conducted a personal vendetta against me.
2. He waged a personal vendetta against his rivals in the Senate.

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৪.
The antonym of the word 'Fervid' is -
  1. Vehement
  2. Fervent
  3. Ardent
  4. Dispassionate
সঠিক উত্তর:
Dispassionate
উত্তর
সঠিক উত্তর:
Dispassionate
ব্যাখ্যা
• Fervid (adjective)
English Meaning: Feeling something too strongly; showing feelings that are too strong.
Bangla Meaning: উদ্দীপ্ত; ঐকান্তিক: a fervid orator.

Synonyms: Ardent (প্রবল, আকুল), Impassioned (প্রবল আবেগপ্রবণ), Vehement (ব্যগ্রভাবে), Fervent (উগ্র), Intense(তীব্র)।

Antonyms: Dispassionate (নিরাসক্ত), Half Hearted (শিথিল উদ্যম), Emotionless (আবেগহীন) Passionless (অনুভূতিহীন), Cold (ঠান্ডা)।

Example Sentence:
1. Imagine a country with no McDonald's, Burger King, Wendy's or any other fervid fryers of French fries.
2. Margaret Mary again mentions the fervid fire that felt like it would consume her.

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
They found hiking in the forest to be a peaceful escape from the busy city life.
Here 'hiking' is used as -
  1. Gerund
  2. Adjective
  3. Participle
  4. Principal verb
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• They found hiking in the forest to be a peaceful escape from the busy city life.
- Here 'hiking' is used as - Gerund.
- প্রশ্ন প্রদত্ত বাক্যে found verb এর object হিসেবে hiking হচ্ছে gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.

• Functions of the Gerund: 
1. As subject: Rising early is a good habit. 
2. As object: I like playing Badminton.
3. As an object of a preposition: The old woman is tired of walking.
4. As a complement of a verb: Working is earning.
২৬.
Complete the mission. (Make it passive)
  1. Let be the mission be completed.
  2. Let be the mission completed.
  3. The mission let be completed.
  4. Let the mission be completed.
সঠিক উত্তর:
Let the mission be completed.
উত্তর
সঠিক উত্তর:
Let the mission be completed.
ব্যাখ্যা
• Active voice: Complete the mission.
• Passive voice: Let the mission be completed.

• শুধু মূল verb দিয়ে শুরু হওয়া Imperative sentence কে Active voice থেকে passive করার নিয়ম:
- প্রথমে Let বসবে।
- Active voice এর object টির subject রুপে বসবে।
- be বসবে।
- মূল verb এর past participle বসবে।

• Structure:
- Let + object টির subject হয় + be + মূল verb এর past participle.

More example:
Active: Do the work.
Passive: Let the work be done.
২৭.
I prefer chamomile _______ latte.
  1. for
  2. than
  3. to
  4. from
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - to.
- Complete Sentence: I prefer chamomile to latte.

• Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা। 

• অর্থাৎ, যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদাই to বসবে। 
- যেহেতু প্রশ্নের বাক্যটিতে latte অপেক্ষা chamomile কে অধিক পছন্দ করা বোঝানো হয়েছে।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৮.
The weather was gloomy, but the atmosphere was cheerful. (Complex)
  1. As the weather was gloomy, the atmosphere was cheerful.
  2. Since the weather was gloomy, the atmosphere was cheerful.
  3. Though the weather was gloomy, the atmosphere was cheerful.
  4. The weather was gloomy and the atmosphere was cheerful.
সঠিক উত্তর:
Though the weather was gloomy, the atmosphere was cheerful.
উত্তর
সঠিক উত্তর:
Though the weather was gloomy, the atmosphere was cheerful.
ব্যাখ্যা
Compound Sentence: The weather was gloomy, but the atmosphere was cheerful. 
Complex Sentence: Though the weather was gloomy, the atmosphere was cheerful.

→ Compound Sentence এ but থাকলে Complex Sentence এর ক্ষেত্রে Though/Although ব্যবহৃত হয়।

• Complex Sentence: 
→ যে sentence- এ একটি Principal Clause এবং এক বা একাধিক Subordinate Clause থাকে, তাকে Complex sentence বলে। 
→ Complex Sentence এর Subordinate Clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।

More Example:
Compound sentence: He is poor but he is honest
Complex Sentence: Though he is poor, he is honest.
২৯.
If you don't hurry up, we'll be late.
Here what kind of pronoun is 'we'?
  1. Demonstrative pronoun
  2. Personal pronoun
  3. Relative pronoun
  4. Interrogative pronoun
সঠিক উত্তর:
Personal pronoun
উত্তর
সঠিক উত্তর:
Personal pronoun
ব্যাখ্যা
• If you don't hurry up, we'll be late.
- Here, 'we' is - Personal pronoun.

• Personal pronoun:
- A personal pronoun is a short word we use as a simple substitute for the proper name of a person or a thing.
- কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে pronoun ব্যবহার করা হয় তাকে Personal pronoun বলে।

• Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I, we, me, it, you, he, she),
2. Demonstrative pronoun: (this, that),
3. Interrogative pronoun: (what, who),
4. Relative pronoun: (what, who, that),
5. Indefinite pronoun: (one, some, any, all, many),
6. Distributive pronoun: (each, every),
7. Reflexive pronoun: (myself, themself),
8. Reciprocal pronoun: (each other, one another).

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩০.
২০০ এর ৫০% এর ৪০% এর ১৫% কত?
  1. ৫.২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ এর ৫০% এর ৪০% এর ১৫% কত?

সমাধান:
= ২০০ × ৫০% × ৪০% × ১৫%
= ৬
৩১.
৩ + ৫ + ৭ + ............ + ৮১ ধারটির পদসংখ্যা কয়টি?
  1. ৪০টি
  2. ৪১টি
  3. ৩৯টি
  4. ৪২টি
সঠিক উত্তর:
৪০টি
উত্তর
সঠিক উত্তর:
৪০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ + ৫ + ৭ + ............ + ৮১ ধারটির পদসংখ্যা কয়টি?

সমাধান: 
এখানে,
প্রথম পদ, a = 3
সাধারন অন্তর, d = 5 - 3 = 2
ধরি,
ধারাটির n তম পদ = 81

∴ a + (n - 1)d = 81
বা, 3 + (n - 1)2 = 81
বা, (n - 1)2 = 78
বা, (n - 1) = 39
∴ n = 40
৩২.
2x + 3y = 7, 3x - y = 5 হলে, (x + y) এর মান কত? 
  1. 5
  2. 4
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 3y = 7, 3x - y = 5 হলে, (x + y) এর মান কত? 

সমাধান: 
2x + 3y = 7................(1)
3x - y = 5 ................(2)

(2) নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে (1) নং সমীকরণ যোগ করে পাই,
9x - 3y + 2x + 3y = 15 + 7
11x = 22
x = 2

(1) নং হতে পাই,
2x + 3y = 7
4 + 3y = 7
3y = 7 - 4
y = 1 

(x + y) = 2 + 1 = 3
৩৩.
x2 + x - 12 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন?
  1. অবাস্তব ও অসমান
  2. অবাস্তব ও সমান
  3. বাস্তব ও অসমান
  4. বাস্তব ও সমান
সঠিক উত্তর:
বাস্তব ও অসমান
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব ও অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + x - 12 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন?

সমাধান: 
x2 + x - 12 = 0
বা, x2 + 4x - 3x - 12 = 0
বা, x(x + 4) - 3(x + 4) = 0
বা, (x + 4)(x - 3) = 0
∴ x = - 4, 3

সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান।
৩৪.
প্রতিটি ৩ টাকা দরে ২৫০ টি পেয়ারা কিনে রাকিব ১০% লাভে বিক্রি করল। মোট বিক্রয়মূল্য কত?
  1. ৭৯৫ টাকা
  2. ৮১৫ টাকা
  3. ৮২৫ টাকা
  4. ৯২৫ টাকা
সঠিক উত্তর:
৮২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতিটি ৩ টাকা দরে ২৫০ টি পেয়ারা কিনে রাকিব ১০% লাভে বিক্রি করল। মোট বিক্রয়মূল্য কত?

সমাধান: 
মোট ক্রয়মূল্য = ৩ × ২৫০ = ৭৫০ টাকা

১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
ক্রয়মূল্য ৭৫০ টাকা হলে বিক্রয়মূল্য (১১০ × ৭৫০)/১০০ টাকা
= ৮২৫ টাকা
৩৫.
পিতার বর্তমান বয়স পুত্রের চারগুণ। পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ১। পাঁচ বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত কত?
  1. ৪ : ১
  2. ৩ : ১
  3. ৩ : ২
  4. ৫ : ১
সঠিক উত্তর:
৩ : ১
উত্তর
সঠিক উত্তর:
৩ : ১
ব্যাখ্যা

প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের চারগুণ। পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ১। পাঁচ বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত কত?

সমাধান:
ধরি,
পুত্রের বর্তমান বয়স = ক
পিতার বর্তমান বয়স = ৪ক

প্রশ্নমতে,
৪ক - ৫ : ক - ৫ = ৭ : ১
বা, ৭ক - ৩৫ = ৪ক - ৫
বা, ৩ক = ৩০
∴ ক = ১০

পুত্রের বর্তমান বয়স = ১০ বছর
পিতার বর্তমান বয়স = (৪ × ১০) = ৪০ বছর

পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত = ৪৫ : ১৫ = ৩ : ১

৩৬.
১০ জনের একটি প্যানেল থেকে ৫ জনের কমিটি কতভাবে বানানো যাবে?
  1. ৬০ ভাবে
  2. ২৪০ ভাবে
  3. ১২০ ভাবে
  4. ২৫২ ভাবে
সঠিক উত্তর:
২৫২ ভাবে
উত্তর
সঠিক উত্তর:
২৫২ ভাবে
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জনের একটি প্যানেল থেকে ৫ জনের কমিটি কতভাবে বানানো যাবে?

সমাধান: 
১০ জনের মধ্যে থেকে ৫ জনের কমিটি বানানোর উপায় = 10C5
= 10!/(5! × 5!)
= 252
৩৭.
log2√324√3 = ?
  1. 5
  2. 2
  3. 4
  4. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: log2√324√3 = ?

সমাধান: 
log2√324√3 
= log2√3(2√3)3
= 3
৩৮.
OAB সমদ্বিবাহু ত্রিভুজ এবং OA = OB হলে, ∠AOB এর মান কত?
  1. 30°
  2. 50°
  3. 40°
  4. 60°
সঠিক উত্তর:
40°
উত্তর
সঠিক উত্তর:
40°
ব্যাখ্যা
প্রশ্ন: OAB সমদ্বিবাহু ত্রিভুজ এবং OA = OB হলে, ∠AOB এর মান কত?



সমাধান: 

∠OBA = ∠ECD = 180° - 110° = 70°
∴ ∠AOB = 180° - 70° - 70° = 40°
৩৯.
tanA = 4/3 হলে, sin2A = ?
  1. 23/25
  2. 6/11
  3. 12/25
  4. 24/25
সঠিক উত্তর:
24/25
উত্তর
সঠিক উত্তর:
24/25
ব্যাখ্যা
প্রশ্ন: tanA = 4/3 হলে, sin2A = ?

সমাধান: 
tanA = 4/3
লম্ব / ভূমি = 4/3

অতিভুজ = √{(4)2 + (3)2} = 5

sin2A = 2sinAcosA
= 2 × (4/5) × (3/5)
= 24/25
৪০.
একটি কাজ ১ জন পুরুষ শেষ করতে পারে ১২ দিনে এবং একজন মহিলা করতে পারে ১৮ দিনে। একই কাজ ২ জন পুরুষ এবং ৩ জন মহিলা কতদিনে করতে পারবে?
  1. ২ দিন
  2. ৩ দিন
  3. ৪ দিন
  4. ৫ দিন
সঠিক উত্তর:
৩ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ১ জন পুরুষ শেষ করতে পারে ১২ দিনে এবং একজন মহিলা করতে পারে ১৮ দিনে। একই কাজ ২ জন পুরুষ এবং ৩ জন মহিলা কতদিনে করতে পারবে?

সমাধান: 
১ জন পুরুষ ১ দিনে করতে পারে কাজের ১/১২ অংশ
২ জন পুরুষ ১ দিনে পারে = ১/৬ অংশ

১ জন মহিলা ১ দিনে করতে পারে কাজের ১/১৮ অংশ
৩ জন মহিলা ১ দিনে করতে পারে = ১/৬ অংশ

২ জন পুরুষ ও ৩ জন মহিলা একদিনে করতে পারে মোট = ১/৬ + ১/৬ = ২/৬ অংশ

সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে = ৬/২ = ৩ দিন
৪১.
একটি বিষমবাহু ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭, ১২ ও ১৫ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৪১.৯ বর্গমিটার
  2. ৪০.৭৩ বর্গমিটার
  3. ৪১.২৩ বর্গমিটার
  4. ৪২ বর্গমিটার
সঠিক উত্তর:
৪১.২৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৪১.২৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিষমবাহু ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭, ১২ ও ১৫ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
যেখানে, s = (a + b + c)/২
= (৭ + ১২ + ১৫)/২
= ১৭ মি.

∴ ক্ষেত্রফল = √{১৭(১৭ - ৭ )(১৭ - ১২) (১৭ - ১৫)}
= √১৭০০
= ৪১.২৩ বর্গমিটার
৪২.
  1. 2
  2. - 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন:
 

সমাধান: 
৪৩.
একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১০০ মিটার ও ৬০ মিটার। জমিতে ২ মিটার দৈর্ঘ্যের বর্গাকৃতির কয়টি ইট বসানো যাবে?
  1. ১২০০টি
  2. ১০০০টি
  3. ১৫০০টি
  4. ১৮০০টি
সঠিক উত্তর:
১৫০০টি
উত্তর
সঠিক উত্তর:
১৫০০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১০০ মিটার ও ৬০ মিটার। জমিতে ২ মিটার দৈর্ঘ্যের বর্গাকৃতির কয়টি ইট বসানো যাবে?

সমাধান: 
জমির ক্ষেত্রফল = (১০০ × ৬০) = ৬০০০ বর্গ মিটার
ইটের ক্ষেত্রফল = ২ = ৪ বর্গ মিটার

মোট ইট বসানো যাবে = ৬০০০/৪ = ১৫০০টি
৪৪.
{x ∈ N: x2 ≤ 10} সেট এর তালিকা পদ্ধতিতে সমাধান কোনটি?
  1. {1, 2, 3}
  2. {0, 1, 2, 3}
  3. {-3, -2, -1, 0, 1, 2, 3}
  4. {-4, -3, -2, -1, 0, 1, 2, 3}
সঠিক উত্তর:
{1, 2, 3}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 3}
ব্যাখ্যা
প্রশ্ন: {x ∈ N: x2 ≤ 10} সেট এর তালিকা পদ্ধতিতে সমাধান কোনটি?

সমাধান: 
x2 ≤ 10
x =  3 হলে, x2 = 9
x = 2 হলে, x2 = 4
x = 1 হলে, x2 = 1

∴ নির্ণেয় সমাধান সেট = {1, 2, 3}
৪৫.
√(0.3 × 0.4 × 0.03) = ?
  1. 0.0006
  2. 0.006
  3. 0.6
  4. 0.06
সঠিক উত্তর:
0.06
উত্তর
সঠিক উত্তর:
0.06
ব্যাখ্যা
প্রশ্ন: √(0.3 × 0.4 × 0.03) = ?

সমাধান:
√(0.3 × 0.4 × 0.03)
= √(0.0036)
= 0.06
৪৬.
২৫০০ টাকা বার্ষিক ১০% চক্রবৃদ্ধি মুনাফায় রাখলে ২ বছর পর কত টাকা লাভ আসবে?
  1. ৫২৫ টাকা
  2. ৩৭৫ টাকা
  3. ৬২৫ টাকা
  4. ৪২৫ টাকা
সঠিক উত্তর:
৫২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫০০ টাকা বার্ষিক ১০% চক্রবৃদ্ধি মুনাফায় রাখলে ২ বছর পর কত টাকা লাভ আসবে?

সমাধান: 
এখানে,
P = 2500
r = 10% = 1/10
n = 2

আমরা জানি,
সবৃদ্ধি মূল C = P(1 + r)n
= 2500(1 + 1/10)2
= 3025

লাভ = 3025 - 2500 = 525 টাকা
৪৭.
LIVEMCQ এর বর্ণগুলো নিয়ে কতভাবে শব্দ গঠন করা যাবে?
  1. ৭২০
  2. ৫০৪০
  3. ৪০৩২০
  4. ২৫৬০
সঠিক উত্তর:
৫০৪০
উত্তর
সঠিক উত্তর:
৫০৪০
ব্যাখ্যা
প্রশ্ন: LIVEMCQ এর বর্ণগুলো নিয়ে কতভাবে শব্দ গঠন করা যাবে?

সমাধান: 
এখানে মোট বর্ণ ৭ টি এবং সবগুলো ভিন্ন ভিন্ন।
সাজানর উপায় = ৭! = ৫০৪০ ভাবে
৪৮.
১.২৫৬ কি.মি. রাস্তা অতিক্রম করতে একটি চাকা ২০০ বার ঘুরে। চাকার ব্যাসার্ধ কত?(π = ৩.১৪)
  1. ১ মিটার
  2. ১.৫ মিটার
  3. ২ মিটার
  4. ২.৫ মিটার
সঠিক উত্তর:
১ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১.২৫৬ কি.মি. রাস্তা অতিক্রম করতে একটি চাকা ২০০ বার ঘুরে। চাকার ব্যাসার্ধ কত?(π = ৩.১৪)

সমাধান: 
চাকার পরিধি = ১২৫৬/২০০ = ৬.২৮ মিটার
ধরি, 
চাকার ব্যাসার্ধ = r

∴ ২πr = ৬.২৮
r = ৬.২৮/(২π)
= ১ মিটার
৪৯.
2x + 2 ≥ - 2 হলে, x এর মান কত?
  1. x ≥ 2
  2. x ≥ - 3
  3. x ≥ - 2
  4. x ≤ - 2
সঠিক উত্তর:
x ≥ - 2
উত্তর
সঠিক উত্তর:
x ≥ - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 2 ≥ - 2 হলে, x এর মান কত?

সমাধান: 
2x + 2 ≥ - 2
2x + 2 - 2 ≥ - 2 - 2
2x ≥ - 4
x ≥ - 2
৫০.
বায়ুমণ্ডলের উপাদানসমূহের মধ্যে নিচের কোনটির উপস্থিতি সর্বোচ্চ?
  1. অক্সিজেন
  2. আরগন
  3. নাইট্রোজেন
  4. জলীয়বাষ্প
সঠিক উত্তর:
নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
নাইট্রোজেন
ব্যাখ্যা
• বায়ুমন্ডল:
- ভূ-পৃষ্ঠের চারপাশ যে বায়বীয় আবরণ দ্বারা বেষ্টিত রয়েছে তাকেই সহজ ভাষায় বলা হয় বায়ুমন্ডল।
- নানা পরীক্ষা-নিরীক্ষার পর বিজ্ঞানীরা অনুমান করেন যে বায়ুমন্ডলের বয়স প্রায় ৩৫ কোটি বছর।
- এর গভীরতা প্রায় ১০,০০০ কিলোমিটার।
- বিজ্ঞানীরা তাদের গবেষণায় এটাও উল্লেখ করেন যে এই বায়ুমন্ডলের প্রায় ৯৭ শতাংশই ভূ-পৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার এর মধ্যে সীমাবদ্ধ।
- বায়ুমন্ডলের একটির উপর আরেকটি পর্যায়ক্রমে অবস্থিত। সাধারণত উপরের স্তরের বায়ু নিচের বায়ুস্তরে ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকে।
- বায়ুর এই চাপের জন্যই পৃথিবীপৃষ্ঠ হতে যত উপরে উঠা যায়, বায়ুর ঘনত্ব ততই কমতে থাকে।
- তবে সমুদ্রপৃষ্ঠে এই বায়ুচাপের ঘনত্ব সব থেকে বেশি দেখা যায়।

• বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানসমূহ:
- নাইট্রোজেন : ৭৮.০২ শতাংশ,
- অক্সিজেন : ২০.৭১ শতাংশ,
- আরগন: ০.৮০ শতাংশ,
- জলীয়বাষ্প ০.৪১ শতাংশ,
- কার্বন ডাই-অক্সাইড ০.০৩ শতাংশ,
- অন্যান্য গ্যাস ০..০২ শতাংশ,
- ধূলিকণা ও কণিকা ০.০১ শতাংশ।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৫১.
বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে?
  1. সিরাজুল আলম খান
  2. আব্দুল কুদ্দুস মাখন
  3. শাহজাহান সিরাজ
  4. আ.স.ম আব্দুর রব
সঠিক উত্তর:
আ.স.ম আব্দুর রব
উত্তর
সঠিক উত্তর:
আ.স.ম আব্দুর রব
ব্যাখ্যা
জাতীয় পতাকা:
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রদের পক্ষে পতাকাটি উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব।
- শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।

সূত্র - দৈনিক প্রথম আলো ও দৈনিক কালের কন্ঠ।
৫২.
কোন আদিবাসী জনগোষ্ঠী 'বৈসাবি' উৎসব পালন করে?
  1. চাকমা
  2. মারমা
  3. ত্রিপুরা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
বৈসাবি:
- বৈসাবি হচ্ছে বাংলাদেশে তিন আদিবাসী জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব।
- পাহাড়ে বর্ষ বিদায় ও বর্ষবরণ উপলক্ষে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব এটি।
- বাংলাদেশের তিনটি আদিবাসী সম্প্রদায় (ত্রিপুরা, মারমা ও চাকমা) এই বর্ষবরণ উৎসব পালন করে।
- মূলত বৈ’ শব্দাংশটি ত্রিপুরাদের বৈসু থেকে, ‘সা’ মারমাদের সাংগ্রাই থেকে এবং ‘বি’ চাকমাদের বিজু থেকে এসেছে।
- বৈসু, সাংগ্রাই, বিজু এই তিন নামের আদ্যাক্ষর নিয়ে 'বৈসাবি' নামের উৎপত্তি।
- চৈত্র মাসের শেষ দুটি দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন এই তিন দিন অনুষ্ঠান পালন করে।
- প্রতিটি সম্প্রদায় নিজ নিজ বিশ্বাস ও সংস্কার অনুসারে প্রার্থনা করে নতুন বছর যেন সুখে-শান্তিতে কেটে যায়।

সূত্র: বাংলাপিডিয়া।
৫৩.
'অলিভিয়া' সমুদ্র বন্দরটি কোন দেশে অবস্থিত?
  1. ইউক্রেন
  2. সিরিয়া
  3. রাশিয়া
  4. ইরাক
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা
ইউক্রেনের সমুদ্র বন্দর:
- 'অলিভিয়া' সমুদ্র বন্দরটি ইউক্রেনে অবস্থিত।
- রুশ-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের 'বাংলার সমৃদ্ধি' জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা
পড়েছিল।
- ওডেসা ইউক্রেনের আরেকটি সমুদ্র বন্দর।

এছাড়াও,
- এডেন সমুদ্র বন্দর অবস্থিত - ইয়েমেন।
- বন্দর আব্বাস সমুদ্র বন্দর অবস্থিত - ইরান।
- হাইফা সমুদ্র বন্দর অবস্থিত - ইসরায়েল।
- পোর্ট সৈয়দ সমুদ্র বন্দর অবস্থিত - মিশর।
- আকাবা সমুদ্র বন্দর অবস্থিত - জর্ডান।

সূত্র - ওয়ার্ল্ড এটলাস ও দৈনিক যুগান্তর।
৫৪.
সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে কোন সভ্যতায়?
  1. ক্যালেডীয় সভ্যতা
  2. সুমেরীয় সভ্যতা
  3. ব্যাবিলনীয় সভ্যতা
  4. মায়া সভ্যতা
সঠিক উত্তর:
ব্যাবিলনীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
ব্যাবিলনীয় সভ্যতা
ব্যাখ্যা
- পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে।
- সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে ব্যাবিলনীয় সভ্যতায়
- মেসোপটেমিয়ায় গড়ে ওঠা সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা।
- সুমেরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান চাকা আবিষ্কার।
- ৭ দিনে সপ্তাহ গণনা শুরু করে ক্যালেডীয়রা।

উৎস: ব্রিটানিকা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।