পরীক্ষা আর্কাইভ

মানসিক দক্ষতা

পরীক্ষামানসিক দক্ষতাতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ১ ভাষাগত যৌক্তিক বিচার টপিক: ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন; সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়; সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা; সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস; সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়; এক কথায় প্রকাশ; বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ [Live Class: 01 & 02]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
যদি B-এর ভাই A, C-এর বোন B এবং D-এর বাবা C হয় তাহলে সম্পর্কে A, D-এর কী হয়?
  1. বাবা 
  2. মামা 
  3. ভাই 
  4. চাচা
সঠিক উত্তর:
চাচা
উত্তর
সঠিক উত্তর:
চাচা
ব্যাখ্যা

প্রশ্ন: যদি B-এর ভাই A, C-এর বোন B এবং D-এর বাবা C হয় তাহলে সম্পর্কে A, D-এর কী হয়?

সমাধান:
সম্পর্কে A, D-এর চাচা হয়। 

দেওয়া আছে:
B-এর ভাই A → A ও B ভাইবোন, A ছেলে।
C-এর বোন B → B ও C ভাইবোন, B মেয়ে। 
D-এর বাবা C 

∴ A, B, C — তিনজনই ভাইবোন।
যেহেতু C হলো D-এর বাবা
এবং A হলো C-এর ভাই
তাই A হলো D-এর চাচা (পিতার ভাই)।

.
_______ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। 
  1. বৃহস্পতি 
  2. শনি
  3. বুধ 
  4. প্লুটো 
সঠিক উত্তর:
শনি
উত্তর
সঠিক উত্তর:
শনি
ব্যাখ্যা

প্রশ্ন: _______ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। 

সমাধান: 
⋅ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি।
⋅ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। 
শনি একটি গ্যাসীয় গ্রহ এবং এর চারপাশে সুস্পষ্ট বলয় (ring) রয়েছে, যা একে সহজেই শনাক্তযোগ্য করে তোলে।
⋅ সৌরজগতের ছোট গ্রহ বুধ। 

অন্যদিকে,
প্লুটো বর্তমানে বামন গ্রহ হিসেবে শ্রেণিভুক্ত।

.
B, A-এর থেকে খাটো, A-এর থেকে C লম্বা, D-এর থেকে C খাটো। E, C-এর থেকে খাটো কিন্তু A-এর  থেকে বড়। সবচেয়ে খাটো কে?
  1. E
  2. A
  3. D
  4. B
সঠিক উত্তর:
B
উত্তর
সঠিক উত্তর:
B
ব্যাখ্যা

প্রশ্ন: B, A-এর থেকে খাটো, A-এর থেকে C লম্বা, D-এর থেকে C খাটো। E, C-এর থেকে খাটো কিন্তু A-এর  থেকে বড়। সবচেয়ে খাটো কে?

সমাধান:
B সবচেয়ে খাটো। 

এখানে,
A > B
C > A
D > C
C > E
E > A

লম্বা থেকে খাটোর ক্রমটি হবে,
D > C > E > A > B 

অর্থাৎ সবচেয়ে খাটো হলো B। 

.
আপনার অফিসে একজন সহকর্মী আপনার ভাবনা বা পরিকল্পনা নিজের বলে সভায় উপস্থাপন করেছে। সেক্ষেত্রে আপনি কী করবেন?
  1. কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন
  2. তার সাথে একান্তে কথা বলে বিষয়টি স্পষ্ট করবেন
  3. তার সাথে ঝগড়া করবেন
  4. চুপ করে থাকবেন এবং পরেরবার সতর্ক হবেন
সঠিক উত্তর:
তার সাথে একান্তে কথা বলে বিষয়টি স্পষ্ট করবেন
উত্তর
সঠিক উত্তর:
তার সাথে একান্তে কথা বলে বিষয়টি স্পষ্ট করবেন
ব্যাখ্যা

প্রশ্ন: আপনার অফিসে একজন সহকর্মী আপনার ভাবনা বা পরিকল্পনা নিজের বলে সভায় উপস্থাপন করেছে। সেক্ষেত্রে আপনি কী করবেন?

সমাধান:
পেশাগত পরিবেশে সরাসরি ঝগড়া বা তৎক্ষণাৎ অভিযোগ করা পরিস্থিতি আরও খারাপ করতে পারে। প্রথমে শান্তভাবে ও ব্যক্তিগতভাবে সহকর্মীর সাথে কথা বলে বিষয়টি পরিষ্কার করা সবচেয়ে পরিপক্ব ও নৈতিক পদক্ষেপ। এতে ভুল বোঝাবুঝি থাকলে তা সমাধান হতে পারে।
যদি এতে সমাধান না হয়, তখন পরবর্তী ধাপে কর্তৃপক্ষকে জানানো যুক্তিসংগত।


অন্য অপশনগুলো সঠিক নয় করণ-
খ) সরাসরি অভিযোগ করা চূড়ান্ত পদক্ষেপ, আগে চেষ্টা করা উচিত নয়
গ) ঝগড়া পেশাগত আচরণের পরিপন্থী
ঘ) চুপ থাকলে নিজের অধিকার ও পরিশ্রমের মূল্য নষ্ট হয়

.
নিচের কোন গোয়েন্দা সংস্থাটি ইসরায়েলের নয়?
  1. Shin Bet
  2. KGB
  3. Aman
  4. Mossad
সঠিক উত্তর:
KGB
উত্তর
সঠিক উত্তর:
KGB
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন গোয়েন্দা সংস্থাটি ইসরায়েলের নয়?

সমাধান: 
শিনবেট (Shin Bet): ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। দেশের ভিতরে terrorism, counterintelligence, political security নিয়ে কাজ করে।

কেজিবি (KGB): সোভিয়েত ইউনিয়নের (Soviet Union) প্রধান গোয়েন্দা সংস্থা। ১৯৫৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ছিল। Foreign intelligence, domestic security, secret police- সবকিছু করত।

মোসাদ (Mossad): ইসরায়েলের বিদেশি গোয়েন্দা সংস্থা। বিদেশে গুপ্তচরবৃত্তি, covert operations, targeted assassinations-এ বিশেষজ্ঞ।

আমান (Aman): ইসরায়েলের সামরিক গোয়েন্দা (Military Intelligence Directorate)। IDF-এর অংশ, military threats, national intelligence assessments, war warnings প্রদান করে।

সঠিক উত্তর খ) KGB

.
Virtue thrives best in______.
  1. Reward
  2. Dangers
  3. Adversity
  4. Safety
সঠিক উত্তর:
Adversity
উত্তর
সঠিক উত্তর:
Adversity
ব্যাখ্যা

প্রশ্ন: Virtue thrives best in______.

সমাধান: 
সঠিক উত্তর: গ) Adversity
Virtue thrives best in Adversity.
প্রশ্নে প্রদত্ত প্রবাদ বাক্যটির বঙ্গানুবাদ - 'বিপদের মধ্যেই গুণের পরীক্ষা হয়।'

.
'N O S T E N' the arranged word of the jumble letters means_______.
  1. A love poem
  2. A short humorous poem
  3. A poem with 5 lines
  4. A 14-line poem
সঠিক উত্তর:
A 14-line poem
উত্তর
সঠিক উত্তর:
A 14-line poem
ব্যাখ্যা

প্রশ্ন: 'N O S T E N' the arranged word of the jumble letters means_______.

সমাধান: 
'N O S T E N' অক্ষরগুলো সঠিকভাবে সাজালে শব্দটি হয় 'SONNET'।
Sonnet হলো একটি কবিতার ধরন, যার মোট ১৪টি পঙ্‌ক্তি (lines) থাকে।

সঠিক উত্তর: ঘ) A 14-line poem

.
Bee : Hive : : Ant : ?
  1. Tree
  2. Anthill
  3. Ground
  4. Nest
সঠিক উত্তর:
Anthill
উত্তর
সঠিক উত্তর:
Anthill
ব্যাখ্যা

প্রশ্ন: Bee : Hive : : Ant : ?

সমাধান:
Bee-এর জন্য Hive হলো সেই জায়গা যেখানে তারা বাস করে এবং কাজ করে, অর্থাৎ Bee-এর “বাসস্থান” বা “বাসস্থান সুবিধা” হলো Hive

একইভাবে, Ant-এর জন্য Anthill হলো সেই জায়গা যেখানে তারা বাস করে এবং কাজ করে। অর্থাৎ Bee : Hive :: Ant : Anthill

সঠিক উত্তর:
ক) Anthill

∴ Bee : Hive : : Ant : Anthill

.
"আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর" - কাজী নজরুল ইসলাম। 
- এখানে, ‘চুর’ শব্দটির অর্থ কী? 
  1. শান্ত 
  2. গরম
  3. নেশাগ্রস্ত
  4. রাগান্বিত
সঠিক উত্তর:
নেশাগ্রস্ত
উত্তর
সঠিক উত্তর:
নেশাগ্রস্ত
ব্যাখ্যা

প্রশ্ন: "আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর" - কাজী নজরুল ইসলাম। 
- এখানে, ‘চুর’ শব্দটির অর্থ কী? 

সমাধান:
"আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর" - কাজী নজরুল ইসলাম। 

- এখানে, ‘চুর’ শব্দের অর্থ - নেশাগ্রস্ত। 
• ‘চূর’ শব্দের অর্থ - চূর্ণ।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.

১০.
A person who lives by himself_____.
  1. apostle
  2. insolvent
  3. recluse
  4. philatelist
সঠিক উত্তর:
recluse
উত্তর
সঠিক উত্তর:
recluse
ব্যাখ্যা

প্রশ্ন: A person who lives by himself_____.

সমাধান:
Recluse - যিনি একা থাকতে পছন্দ করেন, সমাজ থেকে দূরে থাকেন এবং সাধারণত নিজের মতো করে একা জীবনযাপন করেন।
'A person who lives by himself' বা 'যিনি একা থাকেন' - এর জন্য recluse সবচেয়ে উপযুক্ত ও সঠিক শব্দ।


বাকি অপশনগুলো-
ক) Apostle — ধর্মপ্রচারক। 
খ) Insolvent — দেউলিয়া, যার ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই। 
ঘ) Philatelist — ডাকটিকিট সংগ্রাহক। 

সুতরাং, সঠিক উত্তর গ) recluse

১১.
থাইল্যান্ড : সমুই : : ফিলিপাইন : ?
  1. লুসন
  2. সেবু
  3. পাম্বান
  4. বোরাকাই
সঠিক উত্তর:
বোরাকাই
উত্তর
সঠিক উত্তর:
বোরাকাই
ব্যাখ্যা

প্রশ্ন: থাইল্যান্ড : সমুই : : ফিলিপাইন : ?

সমাধান: 
থাইল্যান্ডের একটি বিখ্যাত পর্যটন দ্বীপ হলো সমুই (Koh Samui)। 
তেমনি ফিলিপাইনের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন দ্বীপ হলো বোরাকাই (Boracay)

সঠিক উত্তর ঘ) বোরাকাই

১২.
'ফল পাকলে যে গাছ মারা যায়' এর - এককথায় প্রকাশ কী হবে? 
  1. ঔষধি
  2. ওষধী
  3. ওষধি
  4. ঔষধী
সঠিক উত্তর:
ওষধি
উত্তর
সঠিক উত্তর:
ওষধি
ব্যাখ্যা

প্রশ্ন: 'ফল পাকলে যে গাছ মারা যায়' এর - এককথায় প্রকাশ কী হবে? 

সমাধান: 
• 'ফল পাকলে যে গাছ মারা যায়' এর - এক কথায় প্রকাশ - ওষধি।

অন্যদিকে, 
'ওষধি' শব্দের অর্থ - একবার ফল দিয়েই মরে যায় এমন উদ্ভিদ।

'ঔষধি' শব্দের অর্থ - যে সকল গাছগাছড়া থেকে ওষুধ তৈরি হয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৩.
______ যেমন শৈশবের সাথে সম্পর্কিত, বয়ঃসন্ধিকাল তেমনই _____ এর সাথে সম্পর্কিত।
  1. শিশুকাল - বুদ্ধি 
  2. স্বাস্থ্য - পরিপক্বতা
  3. শিশুকাল - ব্যাভিচার 
  4. শিশুকাল - পরিপক্বতা 
সঠিক উত্তর:
শিশুকাল - পরিপক্বতা 
উত্তর
সঠিক উত্তর:
শিশুকাল - পরিপক্বতা 
ব্যাখ্যা

প্রশ্ন: ______ যেমন শৈশবের সাথে সম্পর্কিত, বয়ঃসন্ধিকাল তেমনই _____ এর সাথে সম্পর্কিত। 

সমাধান:  
শৈশব (childhood) যেমন শিশুকাল (early childhood / infancy) এর সাথে সম্পর্কিত ⇒ শৈশব 

একইভাবে, 
বয়ঃসন্ধিকাল (adolescence / puberty) তেমনই পরিপক্বতা (maturity) এর সাথে সম্পর্কিত। 
বয়ঃসন্ধিকাল হলো সেই সময় যখন শরীর-মন পরিপক্বতার দিকে যাত্রা শুরু করে। এটা শৈশব থেকে পরিপক্বতার দিকে সংক্রমণের পর্যায়।

সুতরাং, শিশুকাল যেমন শৈশবের সাথে সম্পর্কিত, বয়ঃসন্ধিকাল তেমনই পরিপক্বতা এর সাথে সম্পর্কিত।

১৪.
ক বস্তু খ বস্তুর চেয়ে ভারি, গ বস্তু ঘ বস্তুর চেয়ে হালকা, ক বস্তু গ বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে ভারি বস্তু কোনটি?
  1. ক 
  2. গ 
  3. খ 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ক বস্তু খ বস্তুর চেয়ে ভারি, গ বস্তু ঘ বস্তুর চেয়ে হালকা, ক বস্তু গ বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে ভারি বস্তু কোনটি?

সমাধান:
ক বস্তু খ বস্তুর চেয়ে ভারি, ক > খ

গ বস্তু ঘ বস্তুর চেয়ে হালকা, ঘ > গ

ক বস্তু গ বস্তুর চেয়ে হালকা, গ > ক

সবগুলো সম্পর্ক থেকে পাই, খ < ক < গ < ঘ

∴ সবচেয়ে ভারি বস্তু হবে ঘ.

১৫.
You entered the selection board at 9 : 30 AM. Your first sentence is______.
  1. Good afternoon, sir
  2. I am a graduate, Sir
  3. Good morning, Sir
  4. May i take may seat
সঠিক উত্তর:
Good morning, Sir
উত্তর
সঠিক উত্তর:
Good morning, Sir
ব্যাখ্যা

প্রশ্ন: You entered the selection board at 9 : 30 AM. Your first sentence is______.

সমাধান:
You entered the selection board at 9 : 30  AM. Your first sentence is- Good morning, Sir.

এর কারন হলো সিলেকশন বোর্ডে প্রবেশ করার পর আপনার প্রথম কর্তব্য হবে শিষ্টাচার বজায় রাখা।
প্রথমে ঢুকে 'Good morning, Sir' বলাই শিষ্টাচারমূলক।

১৬.
নিচের কোনটি ভিন্নধর্মী?
  1. অক্সিজেন
  2. হিলিয়াম
  3. নাইট্রোজেন
  4. হাইড্রোজেন
সঠিক উত্তর:
হিলিয়াম
উত্তর
সঠিক উত্তর:
হিলিয়াম
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ভিন্নধর্মী?

সমাধান:
দেওয়া উপাদানগুলো,
ক) অক্সিজেন (O2) ⇒ অধাতু (non-metal), গ্যাস
খ) হিলিয়াম (He) ⇒ নিস্ক্রিয় গ্যাস 
গ) নাইট্রোজেন (N2) ⇒ অধাতু (non-metal), গ্যাস
ঘ) হাইড্রোজেন (H2) ⇒ অধাতু (non-metal), গ্যাস

হিলিয়াম একমাত্র নিস্ক্রিয় গ্যাস, যা রাসায়নিকভাবে কোনো বিক্রিয়া অংশ গ্রহণ করে না। 
বাকি তিনটি সব অধাতু (non-metals), এবং রাসায়নিকভাবে সক্রিয় (যেমন: অক্সিজেন ও নাইট্রোজেন অনেক যৌগ গঠন করে, কার্বনও বিভিন্ন যৌগ তৈরি করে)।

সুতরাং, সঠিক উত্তর খ) হিলিয়াম

১৭.
মানুষের আচরণকে সবচেয়ে বেশি প্রভাবিত করে কোনটি?
  1. প্রয়োজন
  2. আবেগ
  3. অভ্যাস
  4. প্রেষণা
সঠিক উত্তর:
প্রেষণা
উত্তর
সঠিক উত্তর:
প্রেষণা
ব্যাখ্যা

প্রশ্ন: মানুষের আচরণকে সবচেয়ে বেশি প্রভাবিত করে কোনটি?

সমাধান:
মনোবিজ্ঞানে (Psychology) মানুষের আচরণ গঠন ও পরিচালনায় সবচেয়ে বেশি প্রভাব ফেলে প্রেষণা (Motivation)।

প্রেষণা হলো সেই অভ্যন্তরীণ শক্তি বা প্রক্রিয়া যা, 
আচরণকে একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করে এবং আচরণকে চালিয়ে যাওয়ার জন্য শক্তি ও অধ্যবসায় যোগায়। 

অর্থাৎ, কেন একজন মানুষ কোনো কাজ করে, কেন সে একটা লক্ষ্যের দিকে যায়, কেন সে কঠোর পরিশ্রম করে - এসবের মূলে থাকে প্রেষণা।

১৮.
Arrange the following words in a meaningful sequence.
1. Rain; 2. Cloud; 3. Evaporation; 4. River; 5. Sea
  1. 3, 2, 1, 5, 4
  2. 2, 1, 5, 4, 3
  3. 1, 2, 5, 4, 3
  4. 3, 2, 1, 4, 5
সঠিক উত্তর:
3, 2, 1, 4, 5
উত্তর
সঠিক উত্তর:
3, 2, 1, 4, 5
ব্যাখ্যা

প্রশ্ন: Arrange the following words in a meaningful sequence.
1. Rain; 2. Cloud; 3. Evaporation; 4. River; 5. Sea

সমাধান:
প্রদত্ত উপাদানগুলো পানিচক্র (Water Cycle) অনুযায়ী সাজিয়ে পাই, 
Evaporation ⇒ নদী, সমুদ্র বা অন্য জলাশয় থেকে পানি বাষ্প হয়ে ওঠে।
Cloud ⇒ বাষ্প ঘন হয়ে মেঘ তৈরি করে।
Rain ⇒ মেঘ থেকে বর্ষণ বা বৃষ্টি হয়।
River ⇒ বৃষ্টি নদীতে পড়ে।
Sea ⇒ নদীর জল সমুদ্রে যায়।

সঠিক ক্রম: Evaporation ⇒ Cloud ⇒ Rain ⇒ River ⇒ Sea
3 ⇒ 2 ⇒ 1 ⇒ 4 ⇒ 5

১৯.
'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী হবে ?
  1. বুভুক্ষা
  2. জুগুপ্সা
  3. জিঘাংসা
  4. বিবক্ষা
সঠিক উত্তর:
জুগুপ্সা
উত্তর
সঠিক উত্তর:
জুগুপ্সা
ব্যাখ্যা

প্রশ্ন: 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী হবে ?

সমাধান:
• 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।

অন্যদিকে,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২০.
A person aged between 40 and 49 years is known as a-
  1. vicenarian
  2. sexagenarian
  3. quadragenarian
  4. octogenarian
সঠিক উত্তর:
quadragenarian
উত্তর
সঠিক উত্তর:
quadragenarian
ব্যাখ্যা

প্রশ্ন: A person aged between 40 and 49 years is known as a-

সমাধান:
A person between 10 and 19 years old is called a denarian.
A person between 20 and 29 is called a vicenarian.
A person between 30 and 39 is called a tricenarian.
A person between 40 and 49 is called a quadragenarian.
A person between 50 and 59 is called a quinquagenarian.
A person between 60 and 69 is called a sexagenarian.
A person between 70 and 79 is called a septuagenarian.
A person between 80 and 89 is called an octogenarian.
A person between 90 and 99 is called a nonagenarian.
A person between 100 and 109 is called a centenarian.
A person 110 years old or older is called a supercentenarian.

উৎস: The Britannica Dictionary.