পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়11 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ১৭: বাংলা টপিক: প্রকৃতি-প্রত্যয়, পদ প্রকরণ, কাল ও কালের প্রয়োগ। উৎস: মাধ্যমিক ব্যাকরণ বই (উভয় সংস্করণ), বাংলা একাডেমি অভিধান, ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ বা যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'রেখো মা, দাসেরে মনে এ মিনতি করি পদে।' - এই বাক্যটি কোন কালের উদাহরণ?
  1. ক) সাধারণ ভবিষ্যত
  2. খ) পুরাঘটিত ভবিষ্যত
  3. গ) ঘটমান ভবিষ্যত
  4. ঘ) ভবিষ্যত অনুজ্ঞা
সঠিক উত্তর:
ঘ) ভবিষ্যত অনুজ্ঞা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভবিষ্যত অনুজ্ঞা
ব্যাখ্যা
'রেখো মা, দাসেরে মনে  এ মনতি করি পদে' - এই বাক্যটি ভবিষ্যত অনুজ্ঞা কালের উদাহরণ। 

ভবিষ্যৎ অনুজ্ঞা : ভবিষ্যতে কোনাে কাজ করার আদেশ, অনুরােধ, উপদেশ, প্রার্থনা প্রভৃতি বােঝালে ভবিষ্যৎ কালের, ক্রিয়াপদের যে রূপ হয়, তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে।
যেমন:
আদেশ- এই লেখাটি তুমিই লিখবে।
অনুরােধ- আমার জন্য একটি বই আনবেন।
উপদেশ- মনােযােগ দিয়ে লেখাপড়া করবে।
প্রার্থনা- ‘রেখাে মা, দাসেরে মনে এ মিনতি করি পদে।'

ভবিষ্যৎ কাল যে ক্রিয়ার কাজটি এখনাে ঘটেনি অর্থাৎ অনাগতকালে সংঘটিত হওয়ার অপেক্ষায় আছে তাকে ভবিষ্যৎ কাল বলে।
ভবিষ্যৎ কাল চার প্রকার - 
- সাধারণ ভবিষ্যত
- পুরাঘটিত ভবিষ্যত
- ঘটমান ভবিষ্যত
- ভবিষ্যত অনুজ্ঞা

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কে জানতো, আমার সাথে এমন হবে। - বাক্যটিতে কোন কালের বিশিষ্ট প্রয়োগ ঘটেছে?
  1. ক) ভবিষ্যত অনুজ্ঞা
  2. খ) সাধারণ ভবিষ্যত
  3. গ) সাধারণ অতীত
  4. ঘ) ঘটমান বর্তমান
সঠিক উত্তর:
খ) সাধারণ ভবিষ্যত
উত্তর
সঠিক উত্তর:
খ) সাধারণ ভবিষ্যত
ব্যাখ্যা
কে জানতো, আমার সাথে এমন হবে। - বাক্যটিতে সাধারণ ভবিষ্যত কালের বিশিষ্ট প্রয়োগ ঘটেছে।

ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়ােগঃ
অনেক সময়ে ক্রিয়াবিভক্তি যে কালের হয়, ঘটনা সেই কালের হয় না। এগুলাে ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়ােগ।

সাধারণ ভবিষ্যৎ কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়ােগ:
তােমরা হয়ত ছয় দফার কথা শুনে থাকবে - ঘটনা অতীতের; কিন্তু কাল ভবিষ্যৎ। 
আবার আক্ষেপ বুঝাতে অতীতের স্থলে ভবিষ্যত কালের ব্যবহার করা হয়। 
যেমনঃ কে জানতো, আমার সাথে এমন হবে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
কর্তা নিজেই কাজ করছে এই ভাবকে জোর দিয়ে বোঝানোর জন্য কোন সর্বনাম ব্যবহৃত হয়?
  1. ক) সাপেক্ষ
  2. খ) নির্দেশক
  3. গ) আত্নবাচক
  4. ঘ) সকলবাচক
সঠিক উত্তর:
গ) আত্নবাচক
উত্তর
সঠিক উত্তর:
গ) আত্নবাচক
ব্যাখ্যা
কর্তা নিজেই কাজ করছে এই ভাবকে জোর দিয়ে বোঝানোর জন্য আত্নবাচক সর্বনাম ব্যবহৃত হয়।
আত্মবাচক সর্বনাম: কর্তা নিজেই কোনাে কাজ করেছে, এ ভাবটি জোর দিয়ে বােঝানাের জন্য এ ধরনের
সর্বনাম ব্যবহার করা হয়।
যেমন - নিজে (সে নিজে অঙ্কটা করছে), স্বয়ং ইত্যাদি।

নির্দেশক সর্বনাম: যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, তাকে নির্দেশক সর্বনাম বলে।
যেমন – নিকট নির্দেশক: এ, এই, এরা, ইনি;
দূর নির্দেশক: ও, ওই, ওরা, উনি। 

সাপেক্ষ সর্বনাম: পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে। যেমন - যারা-তারা, যে-সে,যেমন-তেমন (যেমন কর্ম তেমন ফল) ইত্যাদি।

সকলবাচক সর্বনাম: ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বােঝাতে সকলবাচক সর্বনাম হয়। যেমন - সবাই,সকলে, সকলকে, সবার, সমস্ত সব ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
প্রত্যয়জাত শব্দ 'দখিনা' কী অর্থে ব্যবহৃত ?
  1. ক) সংশ্লিষ্ট অর্থে
  2. খ) আগত অর্থে
  3. গ) উপকরণ অর্থে
  4. ঘ) যুক্ত অর্থে
সঠিক উত্তর:
খ) আগত অর্থে
উত্তর
সঠিক উত্তর:
খ) আগত অর্থে
ব্যাখ্যা
প্রত্যয়জাত শব্দ' দখিনা আগত অর্থে অর্থে ব্যবহৃত।

অন্যান্য অপশনগুলার মধ্যে - 
সংশ্লিষ্ট অর্থে - গেঁয়ো।
উপকরণ অর্থে -  মেটে।
যুক্ত অর্থে - টেকো।

- প্রত্যয় এর নিজস্ব কোন অর্থ নেই। তবে প্রত্যয় যুক্ত হওয়ার পর অনেক সময় শব্দের অর্থ এবং শ্রেণী পরিচয় বদলে যায়।

যেমনঃ
নৈপুণ্য অর্থে: না → নেয়ে।
অবজ্ঞা অর্থে: চোর→চোরা।
বৃহৎ অর্থে: ডিঙি → ডিঙা।
সদৃশ  অর্থে: বাঘ→ বাঘা।
আগত অর্থে: দখিন → দখিনা।
আদর অর্থে: কানু → কানাই।
জাত অর্থে: ঢাকা → ঢাকাই।
ভাব অর্থে: ইতর → ইতরামি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি কৃৎপ্রত্যয় যোগে গঠিত শব্দ?
  1. ক) বাঘা
  2. খ) পড়া
  3. গ) বিবিয়ানা
  4. ঘ) চাষি
সঠিক উত্তর:
খ) পড়া
উত্তর
সঠিক উত্তর:
খ) পড়া
ব্যাখ্যা
কৃৎপ্রত্যয় যোগে গঠিত শব্দ - পড়া। 

অন্যান্য অপশন গুলোর মধ্যে - 
বাঘা - তদ্ধিত প্রত্যয়
বিবিয়ানা - বিদেশি তদ্ধিত প্রত্যয়
চাষি - তদ্ধিত প্রত্যয়

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কয় প্রকার?
  1. ক) পাঁচ
  2. খ) দুই
  3. গ) তিন
  4. ঘ) চার
সঠিক উত্তর:
গ) তিন
উত্তর
সঠিক উত্তর:
গ) তিন
ব্যাখ্যা
বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার। 
যথাঃ
১. অকর্মক ক্রিয়া: বাক্যে ক্রিয়ার কোনাে কর্ম না থাকলে সেই ক্রিয়াকে অকর্মক ক্রিয়া বলে।
যেমন - সে ঘুমায়। এই বাক্যে কোনাে কর্ম নেই।

২. সকর্মক ক্রিয়া: বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকলে সেই ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলে।
যেমন - সে বই পড়ছে।
এই বাক্যে পড়ছে’ হলাে সকর্মক ক্রিয়া। বই’ হলাে ‘পড়ছে' ক্রিয়ার কর্ম।

৩. দ্বিকর্মক ক্রিয়া: বাক্যের মধ্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে সেই ক্রিয়াকে দ্বিকর্মক ক্রিয়া বলে।
যেমন - শিক্ষক ছাত্রকে বই দিলেন। এই বাক্যে ‘দিলেন একটি দ্বিকর্মক ক্রিয়া। কী দিলেন প্রশ্নের উত্তর দেয় মুখ্য কর্ম (বই), আর কাকে দিলেন প্রশ্নের উত্তর দেয় গৌণ কর্ম (ছাত্রকে)।

উৎসঃ মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ?
  1. ক) দাপট
  2. খ) কপট
  3. গ) পাঠক
  4. ঘ) মিশুক
সঠিক উত্তর:
ক) দাপট
উত্তর
সঠিক উত্তর:
ক) দাপট
ব্যাখ্যা
তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ - দাপট।

অপশনের বাকি শব্দ গুলো -কপট, পাঠক, মিশুক হচ্ছে কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'অ' প্রত্যয় যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
  1. ক) ধর
  2. খ) মার
  3. গ) শৈশব
  4. ঘ) নম্র
সঠিক উত্তর:
গ) শৈশব
উত্তর
সঠিক উত্তর:
গ) শৈশব
ব্যাখ্যা
অ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ - শৈশব - √শিশু + অ।

বাকি অপশনগুলোর মধ্যে 
ধর - √ধর্‌ + অ - 'অ' প্রত্যয়যোগে গঠিত  কৃদন্ত শব্দ।
মার -  √মার্‌ + অ -  অ' প্রত্যয়যোগে গঠিত   কৃদন্ত শব্দ।
নম্র - নম্র = নম্‌ + র ; 'র' প্রত্যয়যোগে গঠিত কৃদন্ত শব্দ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।