পরীক্ষা আর্কাইভ

মানসিক দক্ষতা

পরীক্ষামানসিক দক্ষতাতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা - ৩ রিভিশন পরীক্ষা টপিক পরীক্ষা - ১, ২ [Live Class: 01, 02, 03 & 04]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
"ATHER" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি গ্রহ
  2. একটি খাবার
  3. একটি খেলা
  4. একটি মহাসাগর
সঠিক উত্তর:
একটি গ্রহ
উত্তর
সঠিক উত্তর:
একটি গ্রহ
ব্যাখ্যা
প্রশ্ন: "ATHER" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
ATHER শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে যে শব্দ পাওয়া যায় তা হলো EARTH.
যা একটি গ্রহ। 
.
অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই__________
  1. কর্মবিমুখ
  2. দেউলিয়া
  3. অনগ্রসর
  4. নিঃস্ব
সঠিক উত্তর:
অনগ্রসর
উত্তর
সঠিক উত্তর:
অনগ্রসর
ব্যাখ্যা
প্রশ্ন: অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই____________

সমাধান:
অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই অনগ্রসর। 

• "অর্থ ও শিক্ষায় পশ্চাদবর্তী" বলতে বোঝানো হয়েছে—
যারা অর্থনৈতিকভাবে দরিদ্র এবং শিক্ষাগতভাবে পিছিয়ে।
অর্থ ও শিক্ষায় পিছয়ে পড়ার ফলে তারা উন্নয়ন ও অগ্রগতির দিক থেকেও পিছিয়ে থাকে অর্থাৎ অনগ্রসর হয়।
.
উন বর্ষায় দুনো ______________ ?
  1. গ্রীষ্ম
  2. জল
  3. শীত
  4. বল
সঠিক উত্তর:
শীত
উত্তর
সঠিক উত্তর:
শীত
ব্যাখ্যা
প্রশ্ন: উন বর্ষায় দুনো ____________ ?

সমাধান:
উন বর্ষায় দুনো শীত

এটি একটি প্রচলিত প্রবাদ-প্রবচন।
এর অর্থ হলো - অল্প বর্ষায় বেশি শীত বা অল্প কাজে অধিক লাভ। 

উৎস:
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
"Erratum" শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. বিবর্ধন
  2. বর্ণবৈষম্য
  3. শুদ্ধিপত্র
  4. সংলগ্ন
সঠিক উত্তর:
শুদ্ধিপত্র
উত্তর
সঠিক উত্তর:
শুদ্ধিপত্র
ব্যাখ্যা
প্রশ্ন: "Erratum" শব্দের বাংলা পরিভাষা কোনটি?

সমাধান:
"Erratum" শব্দের বাংলা পরিভাষা হলো - শুদ্ধিপত্র।

অন্যদিকে,
• Amplification শব্দের বাংলা পরিভাষা হলো - বিবর্ধন। 
• Apartheid শব্দের বাংলা পরিভাষা হলো - বর্ণবৈষম্য। 
• Appended শব্দের বাংলা পরিভাষা হলো - সংলগ্ন। 

উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
বাংলাদেশ : শাপলা : : রাশিয়া : ?
  1. লাল ভালুক
  2. শ্বেত পদ্ম
  3. অর্ধচন্দ্র
  4. দুই মাথাওয়ালা ঈগল
সঠিক উত্তর:
দুই মাথাওয়ালা ঈগল
উত্তর
সঠিক উত্তর:
দুই মাথাওয়ালা ঈগল
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলাদেশ : শাপলা : : রাশিয়া : ?

সমাধান:
বাংলাদেশ : শাপলা : : রাশিয়া : দুই মাথাওয়ালা ঈগল

• বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা ।
অনুরূপভাবে রাশিয়ার জাতীয় প্রতীক সোনালী রঙের দুই মাথাওয়ালা ঈগল।

উৎস: World Atlas.
.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Enterpreneur
  2. Entreprener
  3. Entrepreneur
  4. Entropreneur
সঠিক উত্তর:
Entrepreneur
উত্তর
সঠিক উত্তর:
Entrepreneur
ব্যাখ্যা
প্রশ্ন:  নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানানটি হলো- Entrepreneur.

• এর অর্থ হলো- 
- উদ্যোক্তা,
- শিল্প/বাণিজ্য সংগঠক।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
.
আপনার ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া উপহারসামগ্রীটি আপনার মোটেই পছন্দ হয়নি। এমতাবস্থায় আপনি কী করবেন?
  1. আপনার অপছন্দের কথা আপনার বন্ধুকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন
  2. অপছন্দের বিষয়টি নিয়ে অন্যদের সাথে সমালোচনা করবেন
  3. উপহারটি গ্রহণ না করে তাকে ফিরিয়ে দিবেন
  4. বিশেষ কোন ভাব প্রকাশ না করে বন্ধুকে ধন্যবাদ জানাবেন
সঠিক উত্তর:
বিশেষ কোন ভাব প্রকাশ না করে বন্ধুকে ধন্যবাদ জানাবেন
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ কোন ভাব প্রকাশ না করে বন্ধুকে ধন্যবাদ জানাবেন
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া উপহারসামগ্রীটি আপনার মোটেই পছন্দ হয়নি। এমতাবস্থায় আপনি কী করবেন?

সমাধান:
সঠিক উত্তর- ঘ) বিশেষ কোন ভাব প্রকাশ না করে বন্ধুকে ধন্যবাদ জানাবেন। 

যেহেতু উপহার হলো অনুভূতির প্রকাশ, তাই বন্ধুর দেওয়া উপহারসামগ্রী পছন্দ না হলেও সৌজন্যের খাতিরে ধন্যবাদ জানানোই শ্রেয়।
পরবর্তীতে সময় পেলে বন্ধুকে আপনার পছন্দ সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে বলবেন কিন্তু সঙ্গে সঙ্গেই বিরূপ প্রতিক্রিয়া না দেখানোই উত্তম।

এটি সর্বোত্তম এবং ভদ্র আচরণ। এর ফলে বন্ধুকে সম্মান দিয়ে তাঁর অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
.
দ্বিতীয়বার বিবাহিতা নারী - তাকে কী বলে?
  1. আলোলিকা
  2. মন্দ্র
  3. পুনর্ভূ
  4. কেজো
সঠিক উত্তর:
পুনর্ভূ
উত্তর
সঠিক উত্তর:
পুনর্ভূ
ব্যাখ্যা
প্রশ্ন: দ্বিতীয়বার বিবাহিতা নারী - তাকে কী বলে?

সমাধান:
"দ্বিতীয়বার বিবাহিতা নারী" বাক্যটির বাক্য-সংকোচন হলো- পুনর্ভূ । 

অন্যদিকে,
• উলু উলু ধ্বনি→ আলোলিকা
• গম্ভীর ধ্বনি→ মন্দ্র
• কাজের যোগ্য→ কেজো 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
গ, ক-এর পুত্র এবং ঘ, ঙ-এর একমাত্র বোন। গ ও ঙ দুইভাই হলে ঘ-এর পুত্র চ সম্পর্কে ক এর কী হবে?
  1. মামা
  2. নানি
  3. ভাই
  4. নাতি
সঠিক উত্তর:
নাতি
উত্তর
সঠিক উত্তর:
নাতি
ব্যাখ্যা
প্রশ্ন: গ, ক-এর পুত্র এবং ঘ, ঙ-এর একমাত্র বোন। গ ও ঙ দুইভাই হলে ঘ-এর পুত্র চ সম্পর্কে ক এর কী হবে?

সমাধান:
ঘ, ঙ-এর একমাত্র বোন।
গ ও ঙ দুইভাই। 
গ, ক-এর পুত্র। 
চ, ঘ-এর পুত্র

∴ গ, ঘ এবং ঙ তিন ভাইবোন এবং তারা ক এর সন্তান।

অর্থাৎ চ, ক-এর নাতি।
১০.
পানি শব্দের সমার্থক নয় কোনটি?
  1. উদক
  2. মহি
  3. নীর
  4. সলিল
সঠিক উত্তর:
মহি
উত্তর
সঠিক উত্তর:
মহি
ব্যাখ্যা
প্রশ্ন: পানি শব্দের সমার্থক নয় কোনটি?

সমাধান:
মহি শব্দটি পানি শব্দের সমার্থক নয়। 

• 'পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।



অন্যদিকে,
• পৃথিবী শব্দের সমার্থক শব্দ হলো- ভুবন, মহি, ক্ষিতি, মেদিনী, মর্ত। 

উৎস:
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
যদি 621512 = FUEL হয় তাহলে 15162093 = ?
  1. TOXIC
  2. STONE
  3. OPTIC
  4. PRONE
সঠিক উত্তর:
OPTIC
উত্তর
সঠিক উত্তর:
OPTIC
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 621512 = FUEL হয় তাহলে 15162093 = ?

সমাধান:
FUEL শব্দটিতে,
6 = F
21 = U
5 = E
12 = L

অনুরূপভাবে,
15 = O
16 = P
20 = T
9 = I
3 = C

অর্থাৎ নির্ণেয় শব্দটি হবে = OPTIC.
১২.
নিচের কোন বানানটি সঠিক?
  1. পুষ্পাঞ্জলী
  2. জমিদারি
  3. ঘন্টা
  4. সরনি
সঠিক উত্তর:
জমিদারি
উত্তর
সঠিক উত্তর:
জমিদারি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
• প্রদত্ত শব্দগুলোর মধ্যে সঠিক বানানটি হলো- জমিদারি।

• কর্ম ও পেশাবাচক শব্দের সাথে ই-কার হয়
যেমন-  মাস্টারি, দোকানদারি, ডাক্তারি, ডাকাতি, দালালি, জমিদারি, ওকালতি, চাকরি। 

অন্যদিকে,
• পুষ্পাঞ্জলী এর সঠিক বানান হলো - পুষ্পাঞ্জলি। 
• ঘন্টা এর সঠিক বানান হলো - ঘণ্টা। 
• সরনি এর সঠিক বানান হলো - সরণি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৩.
"কাকভূষন্ডী" বাগধারাটির অর্থ কী?
  1. সহজলভ্য
  2. বেহায়া
  3. দুর্লভ বস্তু
  4. দীর্ঘজীবী
সঠিক উত্তর:
দীর্ঘজীবী
উত্তর
সঠিক উত্তর:
দীর্ঘজীবী
ব্যাখ্যা
প্রশ্ন: "কাকভূষন্ডী" বাগধারাটির অর্থ কী?

সমাধান:
"কাকভূষন্ডী" বাগধারাটির অর্থ হলো- দীর্ঘজীবী। 

অন্যদিকে,
• "উজানের কৈ"  বাগধারাটির অর্থ হলো- সহজলভ্য । 
• "কান কাটা"  বাগধারাটির অর্থ হলো- বেহায়া । 
• "অমবস্যার চাঁদ"  বাগধারাটির অর্থ হলো-দুর্লভ বস্তু। 

উৎস:
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১৪.
নিচের কোন বর্ণগুলোকে পুনর্বিন্যাস করলে একটি অর্থবোধক শব্দ পাওয়া যায়?
  1. ন্দ্রি, চ, গু, কা, র
  2. ম, টি, রা, ঘ
  3. রা, গো, ব, চা
  4. ণ, ক, ঠা
সঠিক উত্তর:
ম, টি, রা, ঘ
উত্তর
সঠিক উত্তর:
ম, টি, রা, ঘ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বর্ণগুলোকে পুনর্বিন্যাস করলে একটি অর্থবোধক শব্দ পাওয়া যায়?

সমাধান:
ম, টি, রা, ঘ বর্ণগুলোকে পুনর্বিন্যাস করলে "ঘটিরাম" শব্দ পাওয়া যায়, যা একটি অর্থবোধক শব্দ।
ঘটিরাম শব্দটির অর্থ হলো- নির্বোধ ব্যক্তি। 

অন্যদিকে,
ন্দ্রি, চ, গু, কা, র - বর্ণগুলোকে পুনর্বিন্যাস করলে কোন অর্থবোধক শব্দ পাওয়া যায় না। 
রা, গো, ব, চা - বর্ণগুলোকে পুনর্বিন্যাস করলে কোন অর্থবোধক শব্দ পাওয়া যায় না। 
ণ, ক, ঠা - বর্ণগুলোকে পুনর্বিন্যাস করলে কোন অর্থবোধক শব্দ পাওয়া যায় না। 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৫.
Tenure শব্দটির পারিভাষিক শব্দ কী?
  1. তাবু
  2. ধারণকাল
  3. কৌশলগত অসুবিধা
  4. করনীতি
সঠিক উত্তর:
ধারণকাল
উত্তর
সঠিক উত্তর:
ধারণকাল
ব্যাখ্যা
প্রশ্ন: "Tenure" শব্দটির বাংলা পরিভাষা কী?

সমাধান:
"Tenure" শব্দটির বাংলা পরিভাষা হলো- ধারণকাল , মধ্যস্বত্ব। 

অন্যদিকে,
• Tent শব্দটির বাংলা পরিভাষা হলো- তাবু। 
• Technical Difficulties শব্দটির বাংলা পরিভাষা হলো- কৌশলগত অসুবিধা । 
• Tax policy শব্দটির বাংলা পরিভাষা হলো- করনীতি। 

উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৬.
"ঐহিক" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পার্থিব
  2. জাগতিক
  3. পারত্রিক
  4. সাংসারিক
সঠিক উত্তর:
পারত্রিক
উত্তর
সঠিক উত্তর:
পারত্রিক
ব্যাখ্যা
প্রশ্ন: "ঐহিক" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান:
ঐহিক শব্দের অর্থ হলো- ইহলোক বা জগৎ সম্বন্ধীয়, পার্থিব, জাগতিক। 

এর বিপরীতার্থক শব্দ হলো- পারত্রিক। 
পারত্রিক শব্দের অর্থ হলো- পরলোক সম্বন্ধীয়। 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১৭.
যদি CYCLE = AWAJC হয় তাহলে FOWL= ?
  1. DITR
  2. DISK
  3. DMUJ
  4. AMPT
সঠিক উত্তর:
DMUJ
উত্তর
সঠিক উত্তর:
DMUJ
ব্যাখ্যা
প্রশ্ন: যদি CYCLE = AWAJC হয় তাহলে FOWL= ?

সমাধান:
CYCLE শব্দটিতে 
C = 3, Y = 25, C = 3, L = 12, E = 5

এখন, প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে,
3 - 2 = 1 = A
25 - 2 = 23 = W
3 - 1 = 1 = A
12 - 2 = 10 = J
5 - 2 = 3 = C
AWAJC

এখন,
FOWL শব্দটিতে,
F = 6, O = 15, W = 23, L = 12
প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে পাই,
6 - 2 = 4 = D
15 - 2 = 13 = M
23 - 2 = 21 = U
12 - 2 = 10 = J

∴ নির্ণেয় শব্দটি হলো- DMUJ