পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ৯ এপ্রিল, ২০২০সময়25 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদের নাম : উপ-পরিদর্শক ২০১৯ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৬.১২.২১৯ Faculty Name: Institute of Business Administration (IBA)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ৯ এপ্রিল, ২০২০ · ৭০ প্রশ্ন

.
নিচের কোনটি কবি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা?
  1. ক) ধূমকেতু
  2. খ) সমকাল
  3. গ) মোসলেম ভারত
  4. ঘ) সবুজ পত্র
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - ধূমকেতু ১৯২২ সালে প্রকাশিত হয়। ১৯২৫ সালে প্রকাশিত ‘লাঙ্গল’ পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। এর আগে কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন - দৈনিক নবযুগ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা হয়-
  1. ক) পাল বংশের মাধ্যমে
  2. খ) সেন বংশের মাধ্যমে
  3. গ) গুপ্ত বংশের মাধ্যমে
  4. ঘ) মৌর্য বংশের মাধ্যমে
ব্যাখ্যা
পাল বংশের মাধ্যমে বাংলায় বংশানুক্রমিক শাসনের সূত্রপাত হয়। গোপাল প্রতিষ্ঠিত এ বংশের শাসন চলে নানা ধরনের উত্থান-পতনের মধ্য দিয়ে আঠারো পুরুষ ধরে।
উৎসঃ বাংলাপিডিয়া
.
উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে-
  1. ক) কোলন
  2. খ) কমা
  3. গ) কোলন ড্যাস
  4. ঘ) হাইফেন
ব্যাখ্যা
উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) কমা বসাতে হবে। বক্তার প্রত্যেক্ষ উক্তিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়। যথা: রহিম বলল, “দরিদ্রের উপকার করবে।”
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
'রাত্রিকালীন যুদ্ধকে' এক কথায় কী বলা হয়?
  1. ক) ভুজঙ্গ
  2. খ) নৈশরণ
  3. গ) জুগুপ্স
  4. ঘ) সৌপ্তিক
ব্যাখ্যা
'রাত্রিকালীন যুদ্ধকে' এক কথায় “সৌপ্তিক” বলা হয়।
ভুজঙ্গ - সাপ
জুগুপ্সা - নিন্দা; কুৎসা; অপবাদ; ঘৃণা।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
.
কোনটি সঠিক নয়?
  1. ক) অমিত, লাবণ্য-শেষের কবিতা
  2. খ) জয়গুন , হাসু -সূর্য দীঘল বাড়ী
  3. গ) হেমঙ্গিনী, কাদম্বিনী - মেজদিদি
  4. ঘ) খুকী, রহমত-খোকা বাবুর প্রত্যাবর্তন
ব্যাখ্যা
'খোকা বাবুর প্রত্যাবর্তন' ছোটগল্পের চরিত্র-রাইচরণ। 'কাবুলিওয়ালা' ছোটোগল্পের চরিত্র খুকী ও রহমত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
আধুনিক বাংলা গীতিকবিতার উৎস কী?
  1. ক) জারিগান
  2. খ) গজল
  3. গ) গম্ভীরা গান
  4. ঘ) টপ্পা গান
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের গীতিকবিতা ধারার প্রথম প্রকাশ ঘটে মধ্যযুগের বৈষ্ণবকবিতায়। পরবর্তীকালে এর নবরূপ প্রকাশ পায় প্রধানত কবিগান ও যাত্রার মাধ্য দিয়ে। কবিগান, যাত্রা, লোকগাথা, পাঁচালি, আখড়াই, টপ্পা প্রভৃতি ছিল মধ্যযুগ ও উনিশ শতকের সন্ধিক্ষণের বাংলা কাব্যের অমূল্য সম্পদ। উল্লেখ্য যে আধুনিক গীতিকবিতা ধারার জনক বিহারীলাল চক্রবর্তী (১৮৩৫-১৮৯৪) সারদামঙ্গল (১৮৭৯) কাব্যের জন্য বিখ্যাত।
উৎসঃ বাংলাপিডিয়া
.
'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রুপ?
  1. ক) সাপের খোলস
  2. খ) নির্মোহ ব্যক্তি
  3. গ) ময়ূরের পেখম
  4. ঘ) নিষক রাখার পাত্র
ব্যাখ্যা
বাংলা একাডেমী অনুসারে নির্মোক শব্দের অর্থ সাপের খোলস।
.
'শাক-সবজি' শব্দটি নিচের কোন দুইয়ের মিলন?
  1. ক) ফারসি + আরবি
  2. খ) তদ্ভব + ফারসি
  3. গ) পর্তুগিজ + আরবি
  4. ঘ) তৎসম + ফারসি
ব্যাখ্যা
'শাক-সবজি' শব্দটি যথাক্রমে তৎসম এবং ফারসি শব্দের মিলনে গঠিত হয়েছে।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
.
'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?
  1. ক) ভাববাচ্য
  2. খ) কর্মবাচ্য
  3. গ) কর্তৃবাচ্য
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে। যেমন - “আমার খাওয়া হলো না”, “কোথা থেকে আসা হচ্ছে”, “কোথায় থাকা হয়”।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১০.
রোমান্টিক কাব্যের কবি নন কে?
  1. ক) কোরেশী মাগন ঠাকুর
  2. খ) দোনা গাজী চৌধুরী
  3. গ) শেখ ফয়জুল্লাহ
  4. ঘ) শাহ বারিদ খান
ব্যাখ্যা
নাথ সাহিত্যের প্রধান কবি - শেখ ফয়জুল্লাহ। রোমান্টিক কাব্যের কবি হলেন আলাওল, দৌলত কাজি, ফকির গরীবুল্লাহ, কোরেশী মাগন ঠাকুর, দোনা গাজী চৌধুরী, শাহ বারিদ খান।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
১১.
Prothesis এর বাংলা প্রতিশব্দ কোনটি?
  1. ক) ধ্বনিসংযুক্ত
  2. খ) আদিস্বরাগম
  3. গ) স্বরভক্তি
  4. ঘ) বিপ্রকর্ষ
ব্যাখ্যা
আদি স্বরাগম / Prothesis : উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম।
Prothesis -- আদিস্বরাগম
Anaptyxis -- মধ্যস্বরাগম/বিপ্রকর্ষ/স্বরভক্তি
Apotheosis -- অন্ত্যস্বরাগম
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১২.
'বর্ষীয়ান' এর প্রত্যয়-
  1. ক) বৃদ্ধ + ইয়স
  2. খ) বৃদ্ধ +ঈয়স
  3. গ) বৃদ্ধ + ত্রীয়স
  4. ঘ) বৃদ্ধ + নীরস
ব্যাখ্যা
'বর্ষীয়ান' এর প্রত্যয় বৃদ্ধ +ঈয়স।
উৎসঃ দৈনিক ইনকিলাব
১৩.
'বীণাপাণি' কোন সমাসের উদাহরণ?
  1. ক) সমানাধিকরণ বহুব্রীহি
  2. খ) ব্যাধিকরণ বহুব্রীহি
  3. গ) মধ্যপদলোপী বহুব্রীহি
  4. ঘ) অলুক বহুব্রীহি
ব্যাখ্যা
যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ কোনটিই বিশেষণ নয়, তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে। কথাসর্বস্ব, ছা-পোষা, পা-চাটা, পাতা-চাটা, পাতাছেঁড়া, বীণাপাণি, ধামাধরা, বোঁটাখোসা ইত্যাদি হলো ব্যাধিকরণ বহুব্রীহি সমাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৪.
'বল বীর বল উন্নত মম শির' বাক্যটি কী?
  1. ক) ইচ্ছাসূচক
  2. খ) আদেশসূচক
  3. গ) প্রশ্নসূচক
  4. ঘ) বিস্ময়সূচক
ব্যাখ্যা
আদেশসূচক বাক্য / Imperative sentence: এ ধরনের বাক্যে আদেশ করা হয়। যেমন : শিক্ষক মহোদয় শ্রেণিকক্ষে এলে উঠে দাঁড়াবে। চুপটি করে বস। উঠে দাঁড়াও। দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ কর, বল বীর বল উন্নত মম শির।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৫.
'ব্রীহি' শব্দের অর্থ-
  1. ক) বৃহৎ
  2. খ) ধান
  3. গ) সুশ্রী
  4. ঘ) হাতির ডাক
ব্যাখ্যা
ব্রীহি - (বিশেষ্য) ধান্য বিশেষ; আউশ ধান।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
১৬.
'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) সংস্কৃত
  2. খ) হিন্দি
  3. গ) আরবি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা
তুর্কি শব্দ - কোর্মা, বাবুর্চি, উজবুক , কাঁচি, কাবু, কুলি, চাকর, চাকু, তোপ, দারোগা, বন্দুক , বাবা, মুচলেকা, বারুদ, কুর্নিশ, লাশ, রেনেসাঁ, চকমক, বেগম।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৭.
'কনাভৃৎ' শব্দের সমার্থক শব্দ কী?
  1. ক) অগ্নি
  2. খ) চন্দ্র
  3. গ) জল
  4. ঘ) সূর্য
ব্যাখ্যা
প্রশ্নে ভুল আছে ( যদি প্রশ্নে ‘কলাভৃৎ’ থাকতাে তাহলে উত্তর হতো ‘চন্দ্র’ কিন্তু প্রশ্নে ছিল কনাভৃৎ)।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৮.
জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?
  1. ক) ঝরা পালক
  2. খ) ধূসর পাণ্ডুলিপি
  3. গ) মহা পৃথিবী
  4. ঘ) বনলতা সেন
ব্যাখ্যা
ঝরা পালক (১৯২৮) জীবনানন্দ দাশ প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। তার অন্যান্য কাব্যগ্রন্থ গুলো হচ্ছে- ধূসর পাণ্ডুলিপি, রুপসী বাংলা, সাতটি তারার তিমির, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা ইত্যাদি।
উৎসঃবাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৯.
কোনটি নিলীন বর্ণ -
  1. ক) ই
  2. খ) উ
  3. গ) এ
  4. ঘ) অ
ব্যাখ্যা
অ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই। অ একটি নিলীন বর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কে কার বলে। স্বরবর্ণে কার আছে ১০ টি। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা আছে মোট ৬ টি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
'হ্ম' যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে?
  1. ক) হ্ + ম
  2. খ) ক + ষ
  3. গ) ষ্ + ম
  4. ঘ) ম্ + হ
ব্যাখ্যা

হ+ম= হ্ম যেমনঃ ব্রাহ্মণ, ব্রহ্ম ইত্যাদি
ক+ষ= ক্ষ যেমনঃ শিক্ষা, রক্ষা ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

২১.
Who did you give the money ____?
  1. ক) for
  2. খ) by
  3. গ) with
  4. ঘ) to
ব্যাখ্যা
কাউকে কিছু দেওয়া অর্থ বুঝাতে Give something to ব্যবহৃত হয়। ‘Who did you give the money to?’ বাক্যটির অর্থ - তুমি কাকে টাকাটা দিয়েছিলে?
২২.
It is necessary that he ____ the meeting.
  1. ক) joins
  2. খ) should join
  3. গ) join
  4. ঘ) must join
ব্যাখ্যা
Dependent clause এ মূল verb এর base form ব্যবহারের নিয়মই Subjunctive. যখন একপক্ষ চায় আরেক পক্ষ কিছু করুক (অথবা সেটা না করুক) তখনই wish এর প্রতিফলন স্বরূপ subjunctive হয়।
২৩.
What is the meaning of the word 'Prima Facie'?
  1. ক) Out look
  2. খ) Face reading
  3. গ) Face to Face
  4. ঘ) At the first sight
ব্যাখ্যা
'Prima Facie' Phrase টির অর্থ হলো প্রথম দর্শনে অর্থাৎ At the first sight ; based on the first impression.
Source: Oxford
২৪.
All my efforts to bring ___ a compromise ended in smoke.
  1. ক) with
  2. খ) about
  3. গ) in
  4. ঘ) to
ব্যাখ্যা
Bring about - ডেকে আনা, ঘটানো, Bring in - উৎপন্ন করা, উপস্থাপন করা, Bring to - মূর্ছা ভাঙ্গানো, চৈতন্য ফিরিয়ে আনা। সুতরাং সঠিক বাক্য হবে All my efforts to bring about a compromise ended in smoke.
২৫.
'Duncan' কোন নাটকের গরুত্বপূর্ণ চরিত্র?
  1. ক) Macbeth
  2. খ) Othello
  3. গ) Hamlet
  4. ঘ) King Lear
ব্যাখ্যা
Macbeth নাটকের গরুত্বপূর্ণ চরিত্র ‘Duncan, Macbeth, Macduff’.
Source: Britannica
২৬.
Which of the words is plural?
  1. ক) Formula
  2. খ) Vertex
  3. গ) Memoranda
  4. ঘ) Agendum
ব্যাখ্যা
প্রদত্ত Option গুলোর মধ্যে Memoranda হলো একমাত্র Plural word, যার Singular form হলো Memorandum. Option এর বাকি তিনটি শব্দ Singular , যাদের Plural form হলো যথাক্রমে Formulae, Vertexes , Agenda.
২৭.
The accused person confessed that he ____ the car.
  1. ক) stole
  2. খ) had stolen
  3. গ) would steal
  4. ঘ) stolen
ব্যাখ্যা
অতীতকালে সংঘটিত দুটো কাজের ক্ষেত্রে পূর্বে সংঘটিত কাজটি Past Perfect Tense এবং পরের কাজটি Past Indefinite Tense হয়। সুতরাং কঠিন উত্তর হবে খ।
২৮.
Which one is correctly spelt?
  1. ক) Dirhea
  2. খ) Diarhea
  3. গ) Diarhoea
  4. ঘ) Diarrhoea
ব্যাখ্যা
According to The Oxford Dictionary ‘Diarrhoea’ is the correctly spelled word.
২৯.
The word 'recalcitrant' means.
  1. ক) mutinous
  2. খ) amenable
  3. গ) docile
  4. ঘ) compliant
ব্যাখ্যা
According to The Merriam-Webster Dictionary 'recalcitrant' means ‘mutinous’.
৩০.
The opposite of 'exonerate' is -
  1. ক) acquit
  2. খ) absolve
  3. গ) convict
  4. ঘ) enchant
ব্যাখ্যা
According to The Merriam-Webster Dictionary the opposite of 'exonerate' is ‘convict’.
৩১.
He was exempted ____ attending the seminar.
  1. ক) from
  2. খ) by
  3. গ) for
  4. ঘ) without
ব্যাখ্যা
Exempt from - অব্যাহতি দেয়া। He was exempted from attending the seminar বাক্যটির অর্থ - তাকে সেমিনারে যোগদান করা থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।
৩২.
A synonym of 'Impermeable' is
  1. ক) improbable
  2. খ) flexible
  3. গ) impenetrable
  4. ঘ) immeasurable
ব্যাখ্যা
According to The Merriam-Webster Dictionary synonyms for “impermeable” are impenetrable, impervious, tight.
৩৩.
A man is known by the ____ he keeps.
  1. ক) friends
  2. খ) money
  3. গ) asset
  4. ঘ) company
ব্যাখ্যা
'A man is known by the company he keeps,' এটি একটি প্রবাদ বাক্য যার অর্থ, 'সঙ্গ দেখে লোক চেনা যায়।’
৩৪.
An antonym of 'vertex' is -
  1. ক) pinnacle
  2. খ) trough
  3. গ) zenith
  4. ঘ) culmination
ব্যাখ্যা
Vertex -শীর্ষ, চূড়া এবং Trough - নালা, খাদ। Vertex এর সঠিক Antonym হলো Trough.
Source: Oxford
৩৫.
The man is true _____ his word.
  1. ক) to
  2. খ) with
  3. গ) about
  4. ঘ) for
ব্যাখ্যা
True to -- কোনো কিছুর প্রতি অটল থাকা, কোনো কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করা।লোকটি কথা রাখে বুঝাতে তাই শূন্যস্থানে to হবে।
৩৬.
Which one is correctly spelt?
  1. ক) guilotin
  2. খ) guillotine
  3. গ) guilotin
  4. ঘ) gillotine
ব্যাখ্যা
According to The Oxford Dictionary ‘guillotine’ is the correctly spelled word.
৩৭.
The word 'assiduity' means -
  1. ক) reluctance
  2. খ) omnipresence
  3. গ) steadfastness
  4. ঘ) anxiety
ব্যাখ্যা
According to The Oxford Dictionary 'assiduity' means ‘steadfastness’.
৩৮.
An antonym of 'benign' is -
  1. ক) malignant
  2. খ) salubrious
  3. গ) healthful
  4. ঘ) wholesome
ব্যাখ্যা
According to The Merriam-Webster Dictionary synonym for “benign” is “malignant”.
৩৯.
The phrase 'carry the day' means to -
  1. ক) pass time
  2. খ) be victorious
  3. গ) suffer
  4. ঘ) hope
ব্যাখ্যা
The phrase 'carry the day' means to achieve victory (as in a contest).
Source: Merriam-Webster
৪০.
His teacher had him ____ for the test.
  1. ক) sit
  2. খ) to sit
  3. গ) sat
  4. ঘ) Sitting
ব্যাখ্যা
Causative verb এর নিয়ম : Sub + have/ had + action doer (agent )+ verb এর base form + extension. নিয়ম অনুসারে শূন্যস্থানটিতে তাই sit হবে।
৪১.
বার্ষিক ১২% মুনাফায় কত বছরের ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
ব্যাখ্যা
আমরা জানি, I= prn
n = I/pr
যেখানে মুনাফা, I = ৪৮০০ টাকা, ও মূলধন p, = ১০০০০ টাকা,
মুনাফার হার r = ১২%, সময় n = ?
∴ সময় = মুনাফা/(আসল×মুনাফার হার)
=৪৮০০/{১০০০০×(১২/১০০)} বছর
= (৪৮০০×১০০)/(১০০০০×১২) বছর
= ৪ বছর
∴ সময় লাগবে ৪ বছর
৪২.
একজন ছাত্র ৮০০ নম্বরের মধ্যে ৬০০ নম্বর পেল। সে শতকরা কত নম্বর কম পেল?
  1. ক) ৬০%
  2. খ) ৩০%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
৮০০ নম্বরের মধ্যে ৬০০ পাওয়ার অর্থ ৮০০ তো ২০০ কম পাওয়া
অর্থাৎ, ১০০ তে কম পায় (২০০X১০০)/৮০০ = ২৫%
৪৩.
x3+hx+10=0 সমীকরণটির x এর মান 2 হলে, h এর মান কত?
  1. ক) 9
  2. খ) -9
  3. গ) 5
  4. ঘ) -5
ব্যাখ্যা
x3+hx+10=0
23+h.2+10=0
8+h.2+10=0
h.2=-18
S0, h = -9
৪৪.
একটি বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. ক) ১০০%
  2. খ) ১১৫%
  3. গ) ১২৫%
  4. ঘ) ২২৫%
ব্যাখ্যা

ব্যাসার্ধ r হলে,
পরিধি= 2πr
ক্ষেত্রফল=πr2
পরিধি ৫০% বাড়লে নতুন বৃত্তের পরিধি = 2πr + (1/2)Χ2πr = 3πr
আমরা জানি,
পরিধি/ব্যাস = π
তাহলে নতুন বৃত্তের ব্যাস = 3πr/π= 3r
তাহলে ব্যাসার্ধ= 3r/2
নতুন বৃত্তের ক্ষেত্রফল = π(3r/2)2 = (9πr2)/4 = 2.25πr2
∴ ক্ষেত্রফল বৃদ্ধি = 2.25πr2 - πr2 = 1.25 πr2

৪৫.
4x+4x+4x+4x এর মান কত?
  1. ক) 4x
  2. খ) 4x+1
  3. গ) 4x+4
  4. ঘ) 4x+6
ব্যাখ্যা
4x+4x+4x+4x
= 4x(1+1+1+1)
= 4x.41
=4x+1
৪৬.
এক ডজন ডিমের বিক্রয়মূল্যে ২০ টি ডিম ক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ক) ৩৩(১/৩)%
  2. খ) ৬৬(১/৩)%
  3. গ) ৬৬(২/৩)%
  4. ঘ) ৩৩(২/৩)%
ব্যাখ্যা
আমরা জানি, ১ ডজন= ১২ টি
দেওয়া আছে, ২০ টি ডিমের ক্রয়মূল্য= ১২ টি ডিমের বিক্রয়মূল্য
∴লাভ =(২০-১২)=৮ টি ডিম
শতকরা লাভ =(৮/১২)×১০০=৬৬(২/৩)%
৪৭.
ক হতে খ এর দূরত্ব ৫৫ কি.মি.। ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি. ও ৪ কি.মি.। ক এর ২ ঘণ্টা পর খ, ক এর দিকে রওনা হলে, খ কত কি.মি. গেলে ক এর দেখা পাবে?
  1. ক) ২৪
  2. খ) ২৮
  3. গ) ২০
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
দেওয়া আছে, ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি. ও ৪ কি.মি.
ক ২ ঘণ্টায় যায় = ৩×২=৬ কি.মি.
সুতরাং, উভয়ের জন্য দূরত্ব বাকি থাকে =(৫৫-৬)=৪ কি.মি.
উভয়ের একত্রে গতিবেগ = ৩+৪ = ৭ কি.মি./ঘণ্টা
বাকী দূরত্ব পার হতে লাগবে =৪৯/৭ =৭ ঘন্টা
যেহেতু খ এর গতিবেগ ৪ কি.মি./ঘন্টা সুতরাং, খ ৭ ঘণ্টায় যায় ৭×৪=২৮ কি.মি.
∴ খ ২৮ কি.মি. যাওয়ার পর ক এর দেখা পাবে।
৪৮.
ত্রিভুজ ABC এর AB=AC, BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে যদি ∠ACD=120° হয়, তবে ∠BAC এর মান কত?
  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 90°
ব্যাখ্যা
BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে যদি ∠ACD=120° হয় তবে এর সম্পূরক কোণের মান হবে ∠ACB=60° 
AB=AC বলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভূজ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান হয় বলে ∠ABC=60°
আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি = 180°
বা, ∠ABC+∠ACB+∠BAC=180°
∴∠BAC=60°
৪৯.
১২ টি বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়?
  1. ক) ১২০
  2. খ) ২২০
  3. গ) ১৮০
  4. ঘ) ২১০
ব্যাখ্যা
সমতলটি 12টি কৌণিক বিন্দুর থেকে 3টি রেখা দিয়ে একটি ত্রিভুজ আকা যায়। ত্রিভুজ সংখ্যা 12C3 = (12×11×10)/(1×2×3)=220
৫০.
'ক' প্রথমে তিন মাইল উত্তরে, পরে ৯ মাইল পূর্বে এবং তারপর আবার ৯ মাইল উত্তরে যায়। শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ১৫
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
যাত্রা শুরুর স্থান হতে তার দূরত্ব AC2=AB2+BC2
বা, AC2=(9+3)2+92=144+81=225
বা, AC=15
৫১.
৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেন্টিমিটার?
  1. ক) ৪০
  2. খ) ৫০
  3. গ) ৯৮
  4. ঘ) ১০০
ব্যাখ্যা
ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a
∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √২a এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল= a²
শর্তমতে, √২a=৫X২
বা, ২a²= ১০০
বা, a²= ৫০
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৫০ বর্গসেন্টিমিটার
৫২.
যদি x2 +px + 4=0 এর মূল দুইটি সমান হয় এবং p>0 হয়, তবে p এর মান কত?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 16
  4. ঘ) 24
ব্যাখ্যা
আমরা জানি, দুটি মুল সমান হলে = √[4ac] = √[4×1×4] = √16 = 4
৫৩.
দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। একটি বৃত্তের ব্যাসার্ধ ৫ সে.মি. এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব ৯ সে.মি. হলে, অপর বৃত্তের পরিধি কত সে.মি.?
  1. ক) ৩৪
  2. খ) ৪৪
  3. গ) ৮৮
  4. ঘ) ৫০
ব্যাখ্যা

দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্পর্শ করলে,
আমরা জানি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব = ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল
৯=r1-৫
বা,অপর বৃত্তের ব্যাসার্ধ = ৯+৫ =১৪
অপর বৃত্তের ক্ষেত্রফল = ২XΠX১৪ = ৮৮ সে.মি. প্রায়

৫৪.
বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা এর দৈর্ঘ্য 8√2 সে.মি. এবং কেন্দ্র হতে ঐ জ্যা এর উপর লম্বের দৈর্ঘ্য 2 সে.মি. হলে, বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 16
  4. ঘ) 20
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা এর দৈর্ঘ্য 8√2 সে.মি.
এবং কেন্দ্র হতে ঐ জ্যা এর উপর লম্বের দৈর্ঘ্য 2 সে.মি. হলে
বৃত্তের ব্যাসার্ধ, r2 = (8√2 / 2)2 + 22
বা, r2 = 32 + 4
বা, r = 6
যেহেতু, বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা।
সুতরাং বৃত্তের ব্যাসার্ধ rহলে, ব্যাস = 2 r = 2x6 = 12
অর্থাৎ, বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 12 সে.মি.
৫৫.
3x/3x−1 এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 0
  4. ঘ) 3
ব্যাখ্যা
3x/3x−1
=3x-x+1
=31
=3
৫৬.
বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়?
  1. ক) শরৎ
  2. খ) বর্ষা
  3. গ) হেমন্ত
  4. ঘ) বসন্ত
ব্যাখ্যা
বাংলাদেশের বর্ষা ঋতুকে 'স্বতন্ত্র ঋতু' বলা হয়।
উৎসঃদৈনিক যুগান্তর
৫৭.
বাংলাদেশ -ভারত ছিটমহল চুক্তি কার্যকর হয় কবে?
  1. ক) ১ জুলাই, ২০১৫
  2. খ) ২ আগস্ট, ২০১৫
  3. গ) ১ আগস্ট, ২০১৫
  4. ঘ) ১ সেপ্টেম্বর , ২০১৫
ব্যাখ্যা
১৯৭৪ সালের ১৬ মে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অমিমাংসিত সীমানা নিষ্পত্তিতে স্থল সীমান্ত চুক্তি সাক্ষরিত হয় যা মুজিব-ইন্দিরা চুক্তি নামে পরিচিত। বাংলাদেশ এই চুক্তি ১৯৭৪ সালে অনুমোদন করে ভারতকে বেড়ুবাড়ী হস্তান্তর করলেও ভারতীয় পার্লামেন্টের দুইকক্ষে এই চুক্তি ২০১৫ সালের ৬ মে ও ৭ মে পাশ হয়। ফলশ্রুতিতে এই চুক্তি ২০১৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হয়। এই চুক্তির ফলে উভয় দেশের মধ্যে অবস্থিত ছিটমহলগুলো সংশ্লিষ্ট দেশে অন্তর্ভুক্ত হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
৫৮.
বাংলাদেশে কয়টি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে?
  1. ক) ৮ টি
  2. খ) ১০ টি
  3. গ) ০২ টি
  4. ঘ) ০৪ টি
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশে ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে মোট ৪টি। যথা : ঢাকা, চট্রগ্রাম, রংপুর ও সিলেট।
৫৯.
বাংলাদেশে প্রথম ১০০০ টাকার নোট চালু হয় কোন সালে?
  1. ক) ২০০৮ সালে
  2. খ) ২০১০ সালে
  3. গ) ২০০৫ সালে
  4. ঘ) ২০০৭ সালে
ব্যাখ্যা
২০০৮ সালে প্রথম বাজারে আসে ১০০০ টাকার নোট।
উৎসঃ দৈনিক প্রথম আলো
৬০.
বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ফ্রান্স
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।
উৎক্ষেপণ সময়ঃ
১১ মে ২০১৮ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪:১৪ মিনিট
অর্থাৎ ১২ মে ২০১৮ বাংলাদেশ সময় ভোররাত ২:১৪ মিনিট
স্থানঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল-এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LC-39A থেকে Falcon 9 (Block 5) লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ মহাকাশে নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।
গুরুত্বপূর্ণ তথ্যঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।
মন্ত্রণালয়/বিভাগঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)
বাস্তবায়নকারী সংস্থাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
বাস্তবায়নকালঃ ১ জুলাই, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত
প্রাক্কলিত প্রকল্প ব্যয়ঃ ২৯৬৭.৯৫ কোটি টাকা
সংশোধিত প্রকল্প ব্যয়ঃ ২৭৬৫.৬৬ কোটি টাকা
নির্মাণ সংস্থাঃ বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান Thales Alenia Space France বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে। উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 উৎক্ষেপণযানের মাধ্যমে।
Thales এর চুক্তিমূল্যঃ ১৯০৮.৭৫ কোটি টাকা

সুত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

৬১.
কীসের আকর্ষণে জোয়ার ভাটা হয়?
  1. ক) সূর্য
  2. খ) চন্দ্র
  3. গ) নক্ষত্র
  4. ঘ) উপগ্রহ
ব্যাখ্যা
পৃথিবীর সকল পদার্থ একটি অপরটিকে আকর্ষণ করছে। এ আকর্ষণকে মহাকর্ষ (gravitation) বলে। মহাকর্ষের প্রভাবে পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে এবং চন্দ্র সর্বদা পৃথিবীর চারদিকে ঘুরছে। আর এই কারণেই পৃথিবীর জলরাশি কখনো বিচ্ছিন্ন হতে পারে না। মহাকাশে অবস্থিত সব নক্ষত্র, গ্রহ ও উপগ্রহের এ আকর্ষণের পরিমাণ সমান না। বড় পদার্থের আকর্ষণ ক্ষমতা ছোট পদার্থ অপেক্ষা বেশি। চন্দ্র অপেক্ষা সূর্য ২ কোটি ৬০ লক্ষ গুণ বড় এবং পৃথিবী অপেক্ষা সূর্য প্রায় ১৩ লক্ষ গুণ বড় হলেও পৃথিবী থেকে সূর্য গড়ে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং পৃথিবী থেকে চন্দ্র গড়ে প্রায় ৩৮.৪ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। এ কারণেই পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণ ক্ষমতা সূর্য অপেক্ষা বেশি। ফলে জোয়ার ভাঁটায় চন্দ্রের প্রভাব বেশি লক্ষ্য করা যায়। জোয়ার-ভাঁটার ক্ষেত্রে চন্দ্র ও সূর্য উভয়ই পৃথিবীর ওপর নিজ নিজ শক্তি প্রয়োগ করলেও চন্দ্রের শক্তির অধিকতর প্রয়োগ হয়।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বই (উন্মুক্ত)
৬২.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
  1. ক) ১৩৬ তম
  2. খ) ১৩৯ তম
  3. গ) ১৪০ তম
  4. ঘ) ১৪২ তম
ব্যাখ্যা
বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারন পরিষদের ২৯ তম অধিবেশনে ১৩৬ তম সদস্য হিসাবে জাতিসংঘে যোগদান করে। এর এক সপ্তাহ পরে ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারন পরিষদে প্রথমবারের মতো বাংলায় ভাষন প্রদান করেন। ২৯তম অধিবেশনে বাংলাদেশের সাথেই গ্রানাডা ও গিনি বিসাউ যথাক্রমে ১৩৭ ও ১৩৮তম সদস্য হিসাবে জাতিসংঘের সদস্য হয়।
উৎসঃ বাংলাপিডিয়া ও জাতিসংঘের ওয়েবসাইট
৬৩.
কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে?
  1. ক) WHO
  2. খ) UNICEF
  3. গ) UNESCO
  4. ঘ) ILO
ব্যাখ্যা
The idea to celebrate International Mother Language Day was the initiative of Bangladesh. It was approved at the 1999 UNESCO.
source: unesco.org
৬৪.
কোন চলচ্চিত্রটি ১৯৪৭ -এর দেশভাগ নিয়ে নির্মিত হয়?
  1. ক) আবার তোরা মানুষ 'হ'
  2. খ) চিত্রা নদীর পাড়ে
  3. গ) মাটির ময়না
  4. ঘ) নদীর নাম মধুমতি
ব্যাখ্যা
চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটি ১৯৪৭ সালের দেশ বিভাগের পটভূমি নিয়ে রচিত যা ১৯৯৮ সালে মুক্তি পায়। এর পরিচালক তানভীর মোকাম্মেল। বাকি চলচ্চিত্র সমূহ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত।
উৎসঃবাংলাপিডিয়া
৬৫.
মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর' কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
  1. ক) ২ নং
  2. খ) ৮ নং
  3. গ) ১০ নং
  4. ঘ) ১১ নং
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।মুজিব নগর ছিলো ৮ নং সেক্টরের অন্তর্গত।
Source:dhakadiv.gov.bd
৬৬.
টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডাতে কয়টি লক্ষ্য রয়েছে?
  1. ক) ১৫
  2. খ) ১৭
  3. গ) ২১
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
The Sustainable Development Goals (SDGs) are a collection of 17 global goals designed to be a “blueprint to achieve a better and more sustainable future for al”.
Source: un.org
৬৭.
২০১৯ সালের অষ্টম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. ক) জার্মানি
  2. খ) ব্রাজিল
  3. গ) আর্জেন্টিনা
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
২০১৯ সালে অনুষ্ঠিত ফিফা নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে ২-০ গোলে পরাজিত করে যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হয়। এ আসরে মোট ২৪ টি দেশ অংশগ্রহণ করে।
Source:FIFA
৬৮.
কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
  1. ক) ওয়াইম্যাক্স
  2. খ) সি-মস
  3. গ) ব্লু -টুথ
  4. ঘ) ব্রডব্যান্ড
ব্যাখ্যা
WiMax is a communication technology for wirelessly delivering high-speed Internet service to large geographical areas.
Source: britannica.com
৬৯.
কোনটি আউটপুট ডিভাইস?
  1. ক) মাইক্রোফোন
  2. খ) সিডি ড্রাইভ
  3. গ) মনিটর
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
মনিটর হলো আউটপুট ডিভাইস। মনিটর ছাড়াও গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইসগুলো হলো প্রিন্টার, প্রজেক্টর, স্পিকারইত্যাদি। মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস। সি ড্রাইভ একটি স্টোরেজ ড্রাইভ।
৭০.
বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন -
  1. ক) প্রধান বিচারপতি
  2. খ) স্পিকার
  3. গ) আইনমন্ত্রী
  4. ঘ) এটর্নি জেনারেল
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৬৪ নং অনুচ্ছেদ মোতাবেক সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দেশের সকল আদালতে সরকারের প্রতিনিধিত্ব করেন অ্যাটর্নি জেনারেল।