পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
পরীক্ষা - ৯ মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) ২. সমস্যা সমাধান (Problem Solving) ৩. স্থানাঙ্ক সমস্যা (Space Relation) উৎস: যেকোনো গাইড বই বা Live MCQ এর আর্কাইভ থেকে এই টপিকের আগের প্রশ্নগুলো দেখে নিতে পারেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
একটি দ্রব্যের মূল্য ২৫% বাড়ে। খরচ ঠিক রাখতে হলে এর ব্যবহার শতকরা কত কমাতে হবে?
  1. ২০%
  2. ২২.৫%
  3. ৩০%
  4. ১৬.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের মূল্য ২৫% বাড়ে। খরচ ঠিক রাখতে হলে এর ব্যবহার শতকরা কত কমাতে হবে?

সমাধান:
ধরি,
দ্রব্যের মূল্য = ১০০ টাকা
২৫% বৃদ্ধিতে, দ্রব্যের বর্তমান মূল্য = (১০০ + ২৫) = ১২৫ টাকা

∴ ১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
∴ ১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে (২৫ × ১০০)/১২৫ = ২০ টাকা

∴ দ্রব্যের ব্যবহার ২০% কমাতে হবে।
.
cleanliness is next to_______.
  1. Godliness
  2. Clearness
  3. Goodliness
  4. Perfectness
ব্যাখ্যা
প্রশ্ন: cleanliness is next to_______.

সমাধান:
সঠিক উত্তর:
ক) Godliness

এটি একটি প্রবাদ বাক্য। যার অর্থ,
'পরিষ্কার পরিচ্ছন্নতাই মানুষকে দেবতা করে'।
.
একটি পুকুর খনন করতে ৩৬ জন শ্রমিকের ১০ দিন সময় লাগে। কাজটি ৯ দিনে শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক প্রয়োজন?
  1. ৩ জন
  2. ৬ জন
  3. ৪ জন
  4. ৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পুকুর খনন করতে ৩৬ জন শ্রমিকের ১০ দিন সময় লাগে। কাজটি ৯ দিনে শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক প্রয়োজন?

সমাধান:
১০ দিনে করতে পারে = ৩৬ জন
∴ ১ দিনে করতে পারে = (৩৬ × ১০) জন
∴ ৯ দিনে করতে পারে = (৩৬ × ১০)/৯ = ৪০ জন

∴ অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হবে = ৪০ - ৩৬ = ৪ জন
.
P এর অবস্থান যদি Q এর থেকে উত্তরে হয় এবং Q এর অবস্থান যদি R এর থেকে পূর্বে হয়, তাহলে P থেকে R এর অবস্থান কোন দিকে?
  1. দক্ষিণ-পশ্চিম
  2. উত্তর-পূর্ব
  3. উত্তর-পশ্চিম
  4. দক্ষিণ-পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: P এর অবস্থান যদি Q এর থেকে উত্তরে হয় এবং Q এর অবস্থান যদি R এর থেকে পূর্বে হয়, তাহলে P থেকে R এর অবস্থান কোন দিকে?

সমাধান:
তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,

R এর অবস্থান P এর দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত।
.
একটি বাইসাইকেল ৬/৫ সেকেন্ডে ২৪ মিটার চলে। তাহলে ১০ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
  1. ২০০ মিটার
  2. ১৮০ মিটার
  3. ৩২০ মিটার
  4. ১২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাইসাইকেল ৬/৫ সেকেন্ডে ২৪ মিটার চলে। তাহলে ১০ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?

সমাধান:
৬/৫ সেকেন্ডে = ২৪ মিটার
∴ ১ সেকেন্ডে = ২৪/(৬/৫) = (২৪ × ৫)/৬ = ২০ মিটার
∴ ১০ সেকেন্ডে = ২০ × ১০ = ২০০ মিটার
.
শরিফ ৬ কি.মি. পশ্চিমে গেল এরপর ৬ কি.মি. দক্ষিণে গেল আবার ২ কি.মি. পশ্চিমে গেল। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
  1. ১২ কি.মি.
  2. ১৬ কি.মি.
  3. ১০ কি.মি.
  4. ৮ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: শরিফ ৬ কি.মি. পশ্চিমে গেল এরপর ৬ কি.মি. দক্ষিণে গেল আবার ২ কি.মি. পশ্চিমে গেল। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?

সমাধান:

যাত্রার স্থান A এবং গন্তব্য স্থান D 
পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
AD = DE + AE
∴ সরাসরি দূরত্ব AD = √(৮ + ৬) = √(৬৪ + ৩৬) = √১০০ = ১০ কি.মি.
.
Thermometer এর সাথে Temperature সম্পর্কিত হলে, Barometer এর সাথে নিচের কোনটি সম্পর্কিত হবে?
  1. Heat
  2. Pressure
  3. Height
  4. Volume
ব্যাখ্যা
প্রশ্ন: Thermometer এর সাথে Temperature সম্পর্কিত হলে, Barometer এর সাথে নিচের কোনটি সম্পর্কিত হবে?

সমাধান:
Thermometer ব্যবহার করা হয় Temperature (তাপমাত্রা) পরিমাপ করতে।
তেমনি,
Barometer ব্যবহার করা হয় Pressure (চাপ), বিশেষ করে বায়ুচাপ (atmospheric pressure) পরিমাপ করতে।

∴ Thermometer : Temperature : : Barometer : Pressure
.
X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?

সমাধান:
 
∴  D নং চিত্রের মতো প্যাটার্ন তৈরি হবে।
.
নিচের কোনটি ভিন্ন?
  1. ইউরেনাস
  2. শুক্র
  3. ফোবোস
  4. নেপচুন
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
ইউরেনাস, শুক্র, এবং নেপচুন — এরা সবাই গ্রহ (Planets)।
কিন্তু ফোবোস হলো মঙ্গল গ্রহের একটি উপগ্রহ।

অতএব, বাকিগুলো গ্রহ হলেও ফোবোস হলো উপগ্রহ তাই এটি ব্যতিক্রম বা ভিন্ন।
১০.
কোনো বয়স্ক ব্যক্তি রাস্তায় রাস্তা পার হতে কষ্ট পাচ্ছেন। আপনি কী করবেন?
  1. দূর থেকে দাঁড়িয়ে দেখবেন।
  2. তাকে উপেক্ষা করে চলে যাবেন।
  3. এগিয়ে গিয়ে তাকে রাস্তা পার করাতে সাহায্য করবেন।
  4. কারো ডাকে সাড়া না দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বয়স্ক ব্যক্তি রাস্তায় রাস্তা পার হতে কষ্ট পাচ্ছেন। আপনি কী করবেন?

সমাধান:
সঠিক উত্তর: খ) এগিয়ে গিয়ে তাকে রাস্তা পার করাতে সাহায্য করবেন।

∗ এটি সবচেয়ে উপযুক্ত পছন্দ, কারণ এতে সহানুভূতি, দায়িত্ববোধ এবং মানবিকতা প্রকাশ পায়। বয়স্ক ব্যক্তির নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত হয়।
১১.
একটি চাকা প্রতি মিনিটে ১৫ বার ঘুরলে ৪ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ৩৬০°
  2. ৭২০°
  3. ১৬২০°
  4. ১০৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকা প্রতি মিনিটে ১৫ বার ঘুরলে ৪ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
দেওয়া আছে,
চাকাটি ১ মিনিটে বা ৬০ সেকেন্ডে ঘুরে = ১৫ বার
∴ চাকাটি ৪ সেকেন্ডে ঘুরে = {(১৫/৬০) × ৪} বার
= ১ বার

১ বার ঘুরলে চাকাটি ঘুরে = ৩৬০°

∴ চাকাটি ৪ সেকেন্ডে ৩৬০° ঘুরবে।
১২.
রহমান একটি নির্দিষ্ট স্থান হতে যাত্রা শুরু করে পশ্চিম দিকে ২০ মিটার হাঁটল। সে বামে ঘুরে ১৭ মিটার হাঁটল। আবার বামে ২০ মিটার হাঁটার পর পুনরায় ডানে ঘুরে ১১ মিটার হাঁটল। যাত্রাস্থান থেকে রহমান এখন কোন দিকে সরাসরি কত মিটার দূরে আছে?
  1. পশ্চিম দিকে ৩৭ মিটার 
  2. উত্তর দিকে ৪০ মিটার 
  3. দক্ষিণ দিকে ২৮ মিটার
  4. পূর্ব দিকে ৩২ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: রহমান একটি নির্দিষ্ট স্থান হতে যাত্রা শুরু করে পশ্চিম দিকে ২০ মিটার হাঁটল। সে বামে ঘুরে ১৭ মিটার হাঁটল। আবার বামে ২০ মিটার হাঁটার পর পুনরায় ডানে ঘুরে ১১ মিটার হাঁটল। যাত্রাস্থান থেকে রহমান এখন কোন দিকে সরাসরি কত মিটার দূরে আছে?

সমাধান:

যাত্রা স্থান P এবং গন্তব্যস্থান T
∴ সরাসরি দূরত্ব PT = ১৭ + ১১ = ২৮ মিটার 
∴ যাত্রাস্থান থেকে রহমান এখন দক্ষিণ দিকে ২৮ মিটার দূরে আছে।
১৩.
রফিক তার বোনের চেয়ে ৪ বছর বড়। ২ বছর পরে রফিকের বয়স হবে তার বোনের বয়সের ১.৫ গুণ। বর্তমানে রফিকের বয়স কত?
  1. ১০ বছর
  2. ১২ বছর
  3. ৬ বছর
  4. ১৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রফিক তার বোনের চেয়ে ৪ বছর বড়। ২ বছর পরে রফিকের বয়স হবে তার বোনের বয়সের ১.৫ গুণ। বর্তমানে রফিকের বয়স কত?

সমাধান:
ধরি,
বর্তমানে বোনের বয়স = x বছর
রফিকের বয়স = x + ৪ বছর

২ বছর পরে,
বোনের বয়স = x + ২
রফিকের বয়স = x + ৬

প্রশ্নমতে,
x + ৬ = ১.৫(x + ২)
⇒ x + ৬ = (৩/২)(x + ২)
⇒ ২x + ১২ = ৩x + ৬
⇒ ৩x - ২x = ১২ - ৬
∴ x = ৬

∴ বর্তমানে রফিকের বয়স = ৬ + ৪ = ১০ বছর।
১৪.
একজন লোক উত্তর দিকে ৬ কি.মি. যাওয়ার পর বামে ঘুরলো। তারপর ৪ কি.মি. যাওয়ার পর ৫০° ডানেদিকে ঘুরে আরও ৫ কি.মি. হাটলো। এখন সে কোনদিকে যাচ্ছে?
  1. দক্ষিণ-পশ্চিম
  2. পূর্ব-দক্ষিণ
  3. উত্তর-পশ্চিম
  4. উত্তর- পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক উত্তর দিকে ৬ কি.মি. যাওয়ার পর বামে ঘুরলো। তারপর ৪ কি.মি. যাওয়ার পর ৫০° ডানেদিকে ঘুরে আরও ৫ কি.মি. হাটলো। এখন সে কোনদিকে যাচ্ছে?

সমাধান: 
 
লোকটি উত্তর-পশ্চিম দিকে যাবে।
১৫.
'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. বুভুক্ষা
  2. জিঘাংসা
  3. বিবক্ষা
  4. জুগুপ্সা
ব্যাখ্যা
প্রশ্ন: 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?

সমাধান:
• 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।

অন্যদিকে,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
৫০ এর কত শতাংশ ১২.৫ হবে?
  1. ১২০
  2. ২৫
  3. ৩৫
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ এর কত শতাংশ ১২.৫ হবে?

সমাধান:
ধরি,
⇒ ৫০ এর ক% = ১২.৫
⇒ ৫০ × (ক/১০০) = ১২.৫
⇒ ক = (১২.৫ × ১০০)/৫০
⇒ ক = ১২৫০/৫০
∴ ক = ২৫
১৭.
যখন B = 2 এবং V = 22, তবে Q + W = ?
  1. 32
  2. 42
  3. 37
  4. 40
ব্যাখ্যা
প্রশ্ন: যখন B = 2 এবং V = 22, তবে Q + W = ?

সমাধান:

দেওয়া আছে,
ইংরেজি বর্ণমালা অনুসারে,
B = 2 এবং V = 22

সেই অনুসারে,
Q = 17 এবং W = 23

∴ Q + W = 17 + 23 = 40
১৮.
গোয়াইন ঘাট : সিলেট : : চিলমারী : 
  1. কুড়িগ্রাম
  2. চাপাইনবাবগঞ্জ
  3. সাতক্ষীরা
  4. লালমনিরহাট
ব্যাখ্যা
প্রশ্ন: গোয়াইন ঘাট : সিলেট : : চিলমারী : 

সমাধান:
গোয়াইন ঘাট হলো সিলেট জেলার একটি সীমান্তবর্তী উপজেলা।
চিলমারী হলো কুড়িগ্রাম জেলার একটি সীমান্তবর্তী উপজেলা।
১৯.
৫১ থেকে ৮৫ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?
  1. ১৫২
  2. ৪০
  3. ১৩৬
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫১ থেকে ৮৫ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
মৌলিক সংখ্যা: মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যার শুধুমাত্র দুটি উৎপাদক থাকে (১ এবং সংখ্যাটি নিজে)।

৫১ থেকে ৮৫ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৮৩
এবং,
৫১ থেকে ৮৫ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৫৩

∴ ৫১ থেকে ৮৫ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য = ৮৩ - ৫৩
= ৩০
২০.
যদি TRUE = 8412, WARD = 7946 এবং WET = 728 হয়, তহলে DARE = ?
  1. 6942
  2. 9642
  3. 8642
  4. 7246
ব্যাখ্যা
প্রশ্ন: যদি TRUE = 8412, WARD = 7946 এবং WET = 728 হয়, তহলে DARE = ?

সমাধান:
দেওয়া আছে,
T R U E = 8 4 1 2
W A R D = 7 9 4 6
W E T = 7 2 8

∴ DARE = 6942
২১.
3 টা 45 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. 147°
  2. 157.5°
  3. 125°
  4. 127.5°
ব্যাখ্যা
প্রশ্ন: 3 টা 45 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান: 
মধ্যবর্তী কোন = │(11m - 60h)/2│°
= │(11 × 45 -  60 × 3)/2│°
= │(495 - 180)/2│°
= │315/2│°
= 157.5°
২২.
'Fortune favours the brave.' What is the second vowel after the fourth consonant in the line?
  1. e
  2. o
  3. u
  4. a
ব্যাখ্যা
প্রশ্ন: 'Fortune favours the brave.' What is the second vowel after the fourth consonant in the line?

সমাধান:
চতুর্থ ব্যঞ্জনধ্বনি (n) এর পরে দ্বিতীয় স্বরধ্বনি হচ্ছে- a
২৩.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে সবার শেষে আসবে?
  1. Mouse
  2. Move
  3. Mouth
  4. Mountain
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে সবার শেষে আসবে?

সমাধান:
সবগুলো শব্দের শুরুতে 'Mou' বা 'Mo' দিয়ে শুরু।

∴ তালিকাভুক্ত ক্রম হবে- Mountain, Mouse, Mouth, Move
∴ 'v' সবার পরে আসবে।

 
২৪.
যদি 16(4a) = 1 হয়, তাহলে a এর মান কত?
  1. - 3
  2. 2
  3. 1
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 16(4a) = 1 হয়, তাহলে a এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
16(4a) = 1
⇒ 4a = 1/16
⇒ 4a = 1/42
⇒ 4a = 4- 2
∴ a = - 2
২৫.
A contest always has--
  1. an umpire
  2. victory
  3. competitor
  4. spectators
ব্যাখ্যা
প্রশ্ন: A contest always has--

সমাধান:
একটি contest (প্রতিযোগিতা) তখনই সম্ভব, যখন প্রতিযোগী (competitor) থাকে।
২৬.
যদি MOUNTAIN কে OMNUATNI দিয়ে কোড করা হয়, তাহলে BUILDING এর কোড কি হবে?
  1. UBLIDIGN
  2. BUIDLING
  3. UILBDIGN
  4. UBLIIDGN
ব্যাখ্যা
প্রশ্ন: যদি MOUNTAIN কে OMNUATNI দিয়ে কোড করা হয়, তাহলে BUILDING এর কোড কি হবে?

সমাধান:
MOUNTAIN শব্দ কে OMNUATNI শব্দে পরিবর্তন করার সময়
M এর স্থানে O এবং O এর স্থানে M। অনুরুপ ভাবে প্রতিটি বর্ণ একে অপরের স্থান পরির্তন করেছে।
মোট কথা, পাশাপাশি দুটি বর্ণ পারস্পরিক স্থান বিনিময় করে

∴ BUILDING শব্দকে কোড করলে UBLIIDGN হয়।
২৭.
তিনি________ছাড়া ব্যবসা শুরু করেছিলেন।
  1. লাভ
  2. উদ্দেশ্য
  3. পরিকল্পনা
  4. আস্থা
ব্যাখ্যা
প্রশ্ন: তিনি________ছাড়া ব্যবসা শুরু করেছিলেন।

সমাধান:
তিনি পরিকল্পনা ছাড়া ব্যবসা শুরু করেছিলেন।
এটি একটি বাস্তব ও অর্থপূর্ণ বাক্য।
২৮.
তিনটি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল ৯৬ হলে, ক্ষুদ্রতর সংখ্যা দুটির যোগফল কত?
  1. ৬৩
  2. ৭৩
  3. ৬৫
  4. ৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল ৯৬ হলে, ক্ষুদ্রতর সংখ্যা দুটির যোগফল কত?

সমাধান:
ধরি,
তিনটি ধারাবাহিক সংখ্যা = x - ১, x, x + ১

প্রশ্নমতে,
(x - ১) + x + (x + ১) = ৯৬
⇒ ৩x = ৯৬
⇒ x = ৩২

∴ তিনটি সংখ্যা হলো- ৩১, ৩২, ৩৩
∴ ক্ষুদ্রতর সংখ্যা দুটি- ৩১ ও ৩২

∴ যোগফল = ৩১ + ৩২ = ৬৩
২৯.
যদি 3 × 4 = 2418, 5 × 7 = 4230 হয়, তবে 8 × 10 = ?
  1. 4860
  2. 8640
  3. 6048
  4. 4816
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3 × 4 = 2418, 5 × 7 = 4230 হয়, তবে 8 × 10 = ?

সমাধান:
3 × 4 = 2418
এখানে,
4 × 6 = 24 বসেছে আগে। তারপর 3 × 6 = 18 বসেছে।

5 × 7 = 4230
এখানে,
7 × 6 = 42 বসেছে আগে। তারপর 5 × 6 = 30 বসেছে।

এবং
8 × 10 = ?
এইক্ষেত্রে,
10 × 6 = 60 আগে বসবে। তারপর 8 × 6 = 48 বসবে।

8 × 10 = 6048
৩০.
মারুফ সাহেব তাঁর জীবনের এক-তৃতীয়াংশ সময় কাটিয়েছেন সিলেটে, এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক-পঞ্চমাংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং বাকি ১৩ বছর কাটিয়েছেন ঢাকায়। তাহলে মারুফ সাহেবের বর্তমান বয়স কত?
  1. ৬০ বছর
  2. ৪৮ বছর
  3. ৫৬ বছর
  4. ৭০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মারুফ সাহেব তাঁর জীবনের এক-তৃতীয়াংশ সময় কাটিয়েছেন সিলেটে, এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক-পঞ্চমাংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং বাকি ১৩ বছর কাটিয়েছেন ঢাকায়। তাহলে মারুফ সাহেবের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
তাঁর বর্তমান বয়স = ক বছর

প্রশ্নমতে,
{(ক/৩) + (ক/৪) + (ক/৫)} + ১৩ = ক
বা, (২০ক + ১৫ক + ১২ক)/৬০} + ১৩ = ক
বা, (৪৭ক + ৭৮০)/৬০ = ক
বা, ৬০ক = ৪৭ক + ৭৮০
বা, ৬০ক - ৪৭ক = ৭৮০
বা, ১৩ক = ৭৮০
বা, ক = ৭৮০/১৩
∴ ক = ৬০

∴ তাঁর বর্তমান বয়স = ৬০ বছর।