• অংস: - শব্দটি বিশেষ্য। - এটি সংস্কৃত শব্দ। - অর্থ: স্কন্ধ, কাঁধ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫.
England is ....... European country.
ক
the
খ
no article
গ
a
ঘ
an
ব্যাখ্যা
• Article: - A, An & The কে article বলে। - এরা noun কে qualify করে। - Article দুই প্রকার। - যেমন: 1. Indefinite: A, An 2. Definite: The.
• Article এর নিয়মানুযায়ী a,e,i,o,u এই পাঁচটি vowel দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে। - শব্দের শুরুতে যদি Vowel থাকে এবং তা যদি ইউ (U) বা ওয়া (wa) এর মতো উচ্চারিত হয় তাহলে তারপূর্বে an না বসে a বসে। - যেমন: a European, a uniform, a university, useful metal, a unique, a one-eyed man ইত্যাদি।
Complete sentence: England is a European country.
৬.
Our teacher makes us ...... very hard.
ক
work
খ
working
গ
to work
ঘ
worked
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - work. Complete sentence: Our teacher makes us work very hard. - প্রদত্ত প্রশ্নে 'Make' হচ্ছে Causative verb.
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। - Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
• Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার - - Make এরপর কোনো ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে। - প্রদত্ত বাক্যে make এরপর us ব্যক্তি বাচক তাই এরপর verb work বসবে।
৭.
'যতই পরিশ্রম করবে ততই ফল পাবে।'- কোন শ্রেণির বাক্য?
ক
যৌগিক
খ
জটিল বা মিশ্র
গ
সরল
ঘ
কোনটিই নয়
ব্যাখ্যা
• জটিল বাক্য: একটি প্রধান বাক্যের সাথে এক বা একাধিক খণ্ড বাক্য সাধারণভাবে বা কোন অনুগামি সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
• যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা; যতই -ততই ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যেহেতু-সেহেতু, যখনতখন, যত-তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যােজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়। যেমন: - যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো। - যতই পরিশ্রম করবে ততই ফল পাবে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৮.
The main objective of a conjunction is-
ক
to separate
খ
to connect
গ
to improve
ঘ
to degrade
ব্যাখ্যা
Answer: to connect.
• Conjunction - যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে। - অর্থাৎ, The main objective of a 'conjunction' is - To connect.
• There are three basic types of conjunctions: 1. Coordinating conjunctions: যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে। যেমনঃ and, or, but, etc…
2. Subordinating Conjunctions: যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে। যেমনঃ when, how, if, lest, etc…
3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions. যেমনঃ as ….. as ; either ….. or ; not only ….. but also ; etc.
৯.
If I were you, I (handle) the situation more carefully.
ক
handle
খ
would handle
গ
will handle
ঘ
would have handled
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - would handle.
Complete sentence: If I were you, I would handle the situation more carefully. - Bangla Meaning: আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে বিষয়টি আরও অধিক সতর্কতার সহিত পরিচালনা করতাম। - বাক্যটি মূলত second conditional এর নিয়মানুযায়ী গঠিত হয়েছে।
• Second Conditional এর নিয়মানুযায়ী - - If + past indefinite + subject + would/could/might + verb এর base form + extension. - If + were + extension, would/could/might + Verb- এর present form. - অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
যেমন: - If I knew the answer, I would tell you. - If I were you, I would handle the situation more carefully. - If I were you, I would take the money. - If I were a bird, I would fly to you.
১০.
৫ + ৮ + ১১ + ১৪ +.................ধারাটির কোন পদ ৩৮৩?
ক
১২৪
খ
১২৬
গ
১২৫
ঘ
১২৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ৮ + ১১ + ১৪ +......ধারাটির কোন পদ ৩৮৩?
সমাধান: ধারার ১ম পদ a = ৫ সাধারণ অন্তর d =৮ - ৫ = ৩ ধারার n তম পদ = ৩৮৩ আমরা জানি, n তম পদ = a + (n -1)d
প্রশ্নমতে, ৫ + (n - 1)৩ = ৩৮৩ ⇒ ৫ + ৩n - ৩ = ৩৮৩ ⇒৩n + ২ = ৩৮৩ ⇒ ৩n = ৩৮৩ - ২ ⇒ ৩n = ৩৮১ ⇒ n = ১২৭
১১.
কী বোর্ডে কতটি ফাংশন কী থাকে?
ক
১০টি
খ
১২টি
গ
১৬টি
ঘ
৪টি
ব্যাখ্যা
কী-বোর্ড (Keyboard): - কম্পিউটারে ইনপুট ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস হলো কী-বোর্ড। - কী-বোর্ডে কিছু কী একটি নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে। - কম্পিউটারে বিভিন্ন তথ্য বা নির্দেশনা প্রদান, প্রচলিত ভাষায় বর্ণ, অংক বা বিশেষ চিহ্ন প্রদান করার অন্যতম মাধ্যম হিসেবে কী-বোর্ড ব্যবহৃত হয়।
ফাংশন কী: - বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের উপরের সন্নিবেশিত F1, F2, .... F12 নম্বরযুক্ত ১২ টি কী বাটনকে ফাংশন কী বলা হয়। - বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কীগুলো ব্যবহৃত হয়। - ফাংশন কীগুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজসহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Microsoft website.
১২.
The synonym of 'Franchise' is-
ক
charter
খ
licence
গ
privilege
ঘ
all of the above
ব্যাখ্যা
• Franchise: English Meaning: a right to sell a company's products in a particular area using the company's name. Bangla Meaning: কর্তৃপক্ষ কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদত্ত বিশেষ অধিকার।
• অপশনগুলোর মধ্যে - • Charter: - দলিল, সরকারী সনদ। সনদ দেয়া; নির্দিষ্ট কাজের জন্য এরোপ্লেন বা জাহাজ ভাড়া করা
• Licence: - অনুজ্ঞা পত্র
• Privilege: - বিশেষ সুবিধা, অনুগ্রহ বা অধিকার; প্রাধিকার; (2) কোনো সুবিধা বা অধিকার যা শুধুমাত্র কোনো বিশেষ কাউকে দেওয়া হয়; বিশেষাধিকার
• সুতরাং, বোঝা যাচ্ছে, The synonym of 'Franchise' is - all of the above.
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
ক
মহত্ত্ব
খ
মহত্ব
গ
মহোত্ত
ঘ
মহোত্ত্ব
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী, - "মহত্ত্ব" সঠিক বানান।
• "মহত্ত্ব" শব্দটি শুদ্ধ বানান, যা "মহৎ" (মহান) + ত্ব প্রত্যয় যুক্ত হয়ে গঠিত।
"মহত্ত্ব" শব্দের অর্থ: - মহতের ভাব; উদারতা।
বাক্যে ব্যবহার: "মানবতার মহত্ত্বই হলো প্রকৃত সভ্যতার মাপকাঠি।"
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৪.
২৫ এর ২৫% কত?
ক
২০
খ
২৪
গ
২.৪০
ঘ
৬.২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ এর ২৫% কত?
সমাধান: ২৫ এর ২৫% =২৫ এর ২৫/১০০ = ৬.২৫
১৫.
বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
ক
IBM
খ
Macintosh
গ
Laptop
ঘ
ENIAC
ব্যাখ্যা
ENIAC: - ১৯৪৬ সালে আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের জন মশদি ও প্রেসপার একটি যৌথভাবে বৃহদাকার ইলেকট্রনিক কম্পিউটার তৈরি করেন। - তারা কম্পিউটারটির নাম দেন 'এনিয়াক' (ENIAC) আর এনিয়াক (ENIAC) হচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। - এই কম্পিউটারে ১৯ হাজার ডায়োড ও ট্রায়োড ভার, ৭০ হাজার রেজিস্টার, ৬০ হাজার সুইচ, ১০ হাজার ক্যাপাসিটার ছিল। - তিন টন বিশিষ্ট এই কম্পিউটার চালানোর জন্য প্রতি ঘন্টায় বিদ্যুৎ শক্তি ব্যয়িত হতো ১৫০ কিলোওয়াট। - এটি দ্বারা প্রতি সেকেন্ডে ৫০০০ যোগ অথবা ৩৫০ টি গুণ করা যেত। - এটি দশমিক পদ্ধতিতে কাজ করত।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, নবম-দশম শ্রেণি (ভোকেশনাল)।
১৬.
অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
ক
আলালের ঘরের দুলাল
খ
ফুলমণি ও করুণার বিবরণ
গ
করুণা
ঘ
কুহেলিকা
ব্যাখ্যা
• অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস - 'ফুলমণি ও করুণার বিবরণ'।
• বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস রচনার পথিকৃৎ: - হ্যানা ক্যাথারিন ম্যালেন্স একজন খ্রিস্টান বিদেশিনী। জন্মগ্রহণ করেছেন কলকাতায়। ভবানীপুর মিশন স্কুলের ছেলেমেয়েদের বাংলা শেখাতেন। তিনি বাংলা সাহিত্যের উপন্যাস রচনায় প্রাথমিক চেষ্টা করেছিলেন।
'ফুলমণি ও করুণার বিবরণ' (১৮৫২) তাঁর উপন্যাস রচনার প্রাথমিক চেষ্টা। এটি The Last day of the week অবলম্বনে রচিত। খ্রিস্ট ধর্মের মাহাত্ম প্রচারের জন্য এ গ্রন্থ রচনা করেছেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় ফুলমণির সুখ এবং যথার্থ খ্রিস্ট ধর্মাচরণ না করায় করুণার দুঃখ ভোগ, পরে মেম সাহেবের ঈশ্বর প্রেরিত সুপরামর্শে করুণার সুমতি ও সুখের সুদর্শন এ গ্রন্থের মূল কাহিনী।
অন্যদিকে, • "আলালের ঘরের দুলাল" (১৮৫৭) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে গণ্য করা হয়, তবে সেটা ছিল এক বাঙালির রচনা (প্যারীচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে)।
• ‘করুণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস, কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস নয়।
• 'কুহেলিকা' উপন্যাস: - এটি কাজী নজরুল ইসলাম রচিত রাজনৈতিক উপন্যাস। - কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় প্রকাশ আরম্ভ হয়।
উৎস: - বাংলা সাহিত্যের ইতিবৃত্ত — সুকুমার সেন। - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর। - লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
১৭.
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
ক
দিগদর্শন
খ
তত্ত্ববোধিনী
গ
সংবাদ প্রভাকর
ঘ
বঙ্গদর্শন
ব্যাখ্যা
প্রথমেই বলে রাখা প্রয়োজন যে, দিগদর্শন সংবাদপত্র ছিল না। নীতিতত্বমূলক মাসিক সাময়িকপত্র ছিল। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সমাচার দর্পণ ১৮১৮ সালে সাপ্তাহিক হিসেবে প্রথম প্রকাশিত হয়।
বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিকদর্শন (১৮১৮)। বাঙ্গালী কর্তৃক প্রথম প্রকাশিত সংবাদপত্র বাঙ্গাল গেজেট এবং ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঢাকা প্রকাশ (১৮৬১)।
• উপমহাদেশে ১৮১৮ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে 'দিগ্দর্শন' নামে বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র প্রকাশিত হয়। এই মাসিক পত্রিকাটি প্রকাশ করে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন।
প্রশ্নের অপশন অনুসারে, অধিক গ্রহণযোগ্য উত্তর 'দিগদর্শন' নেওয়া হয়েছে।
অন্যদিকে, তত্ত্ববোধিনী: - প্রকাশিত হয় ১৮৪৩ সালে। - অক্ষয়কুমার দত্ত ছিলেন এর সম্পাদক। - তত্ত্ববোধিনী সভার মুখপত্র হিসেবে এই পত্রিকার প্রকাশ।
• সম্বাদ প্রভাকর: - তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন। - বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা- 'সংবাদ প্রভাকর'।
- ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বিখ্যাত সাহিত্যপত্র ‘বঙ্গদর্শন’ প্রকাশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৮.
পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?
ক
ভিটামিন সি
খ
ভিটামিন এ
গ
ভিটামিন ডি
ঘ
ভিটামিন ই
ব্যাখ্যা
- পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন সি।
খাদ্যপ্রাণ বা ভিটামিন: - স্বাস্থ্য রক্ষার জন্য ভিটামিনের পরিমাণ খুব কম হলেও এর গুরুত্ব অপরিসীম। - দেহের বৃদ্ধির জন্য এবং সুস্থ থাকার জন্য ভিটামিন আবশ্যক। - ভিটামিনকে দু'ভাগে ভাগ করা যায়। যথা: ১. চর্বিতে দ্রবণীয় ভিটামিন ও ২. পানিতে দ্রবণীয় ভিটামিন।
উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
Choose the correct antonym for the word 'Exuberant'-
ক
Cheerful
খ
Vigorous
গ
Apathetic
ঘ
Mind-blowing
ব্যাখ্যা
• Exuberant: English meaning: (especially of people and their behaviour) very energetic. Bangla meaning: উচ্ছসিত।
Options, ক) Cheerful: - প্রফুল্ল, হাসিখুশী।
খ) Vigorous: - তেজস্বী; প্রাণশক্তিসম্পন্ন; উৎসাহ।
গ) Apathetic: - উদাসীন; অনাগ্রহী; বিমুখ।
ঘ) Mind-blowing: - কল্পনাতিত, অভূতপূর্ব।
অপশন বিবেচনা করে দেখা যায়, the correct antonym for the word 'Exuberant' - Apathetic.
Source: Cambridge Dictionary.
২০.
সাধারণত: কোনটি নষ্ট হলে Beep sound দেয়?
ক
COMS
খ
CPU
গ
ROM
ঘ
RAM
ব্যাখ্যা
RAM: - RAM (Random Access Memory) নষ্ট হয়ে গেলে বা সমস্যার সম্মুখীন হলে প্রায়ই একটি বীপ শব্দ (Beep sound) শোনা যায়। - এই বীপ শব্দটি কম্পিউটারের BIOS (বেসিক ইনপুট/আউটপুট সিস্টেম) দ্বারা POST (পাওয়ার-অন সেলফ-টেস্ট) প্রক্রিয়ার অংশ হিসাবে উৎপাদিত হয়, যা কম্পিউটার চালু হলে ঘটে। - বীপের সংখ্যা এবং প্যাটার্ন সমস্যার প্রকৃতি সম্পর্কে ডায়াগনস্টিক তথ্য প্রদান করতে পারে। - বিভিন্ন মাদারবোর্ড নির্মাতারা বিভিন্ন বীপ কোড ব্যবহার করতে পারে, তবে RAM সমস্যাগুলোর জন্য একটি সাধারণ প্যাটার্ন হল ছোট বীপের একটি সিরিজ। - এই বীপগুলি সাধারণত একটি RAM-সম্পর্কিত সমস্যার নির্দেশ করে। যেমন: ঢিলেঢালা বা ভুলভাবে বসা RAM: - কখনও অনুপযুক্ত ইনস্টলেশনের কারণে RAM মডিউলগুলো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাদের স্লটে র্যাম মডিউলগুলো পুনরায় বসানো এই সমস্যার সমাধান করতে পারে।
অসামঞ্জস্যপূর্ণ বা ত্রুটিপূর্ণ RAM: - যদি ইনস্টল করা RAM মডিউলগুলো মাদারবোর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় বা যদি এক বা একাধিক RAM স্টিক ত্রুটিপূর্ণ হয়, তাহলে এটি একটি RAM সমস্যা নির্দেশ করে বিপ কোডের দিকে নিয়ে যেতে পারে।
ব্যর্থ RAM মডিউল: - যখন এক বা একাধিক RAM মডিউল ব্যর্থ হয়, তখন BIOS সমস্যাটি নির্দেশ করতে বীপ কোড তৈরি করতে পারে। কোন মডিউল সমস্যাযুক্ত তা শনাক্ত করতে বীপের প্যাটার্ন সাহায্য করতে পারে। - বিপ কোডের সম্মুখীন হলে যা একটি RAM সমস্যার পরামর্শ দেয়।
উৎস: ব্রিটানিকা।
২১.
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কত সালে প্রকাশিত হয়?
ক
১৯৭১
খ
১৯২১
গ
১৯২৫
ঘ
১৮২১
ব্যাখ্যা
• 'বিদ্রোহী' কবিতা: - বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। - ‘বিদ্রোহী' কবিতার রচনাকাল: ১৯২১ সাল; প্রকাশিত হয় ⎯ ২২ পৌষ, ১৩২৮ (১৯২২ সালের ৬ জানুয়ারি) সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়। সে হিসেবে, অধিক গ্রহণযোগ্য উত্তর '১৯২১' নেওয়া হয়েছে। - নজরুল দ্রোহ-ভাবাপন্ন আরোও কবিতা লিখলেও শুধু এক 'বিদ্রোহী' কবিতার জন্যই তিনি বাঙালির চিরকালের বিদ্রোহী কবি। - এর মূলে রয়েছে - বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'। - এই কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন। - এতে মোট ১২টি কবিতা রয়েছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বিদ্রোহী কবিতা, বাংলাপিডিয়া।
২২.
সার্ভে অ্যাক্ট পাস হয় কত সালে?
ক
১৮৭৫ সালে
খ
১৯৭৫ সালে
গ
১৭৭৫ সালে
ঘ
১৮৭৬ সালে
ব্যাখ্যা
সার্ভে অ্যাক্ট: - ব্রিটিশ সরকার এদেশে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার পর জমিদারগণ ভূমির মালিক হিসেবে স্বীকৃতি লাভ করেন। তারা প্রজাচাষীর ভাল-মন্দ, সুখ-দু:খ, সুযোগ সুবিধার দিকে মোটেও তাকাত না। ফলে কৃষকের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। অনেকে কৃষি কর্ম ছেড়ে অন্য পেশায় চলে যেতে থাকে। ফলে কৃষি জমি অনাবাদি থাকার উপক্রম হয়। এছাড়া বিভিন্ন স্থানে কৃষক বিদ্রোহ দেখা দেয়। ইত্যাকার কারণে ইংরেজদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ আইন প্রণয়নের চিন্তা করে। - এরই ধারাবাহিকতায় ১৮৭৫ সনে ইংরেজ সরকার বঙ্গীয় সার্ভে আইন পাশ করে।
⇒ কিন্ত কৃষকদের স্বার্থ রক্ষায় এ আইন যথেষ্ট না হওয়ায় ১৮৮৫ সনে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন করা হয়। - ১৮৮৩ সনের ২ মার্চ আইনটি ভারতীয় আইন সভায় পেশ করা হয় এবং ১৮৮৫ সনে তা অনুমোদন লাভ করে। - উল্লিখিত আইনের অধীনে খতিয়ান প্রণয়ন কাজ পর্যালোচনার জন্য ১৮৮৪ সনে ভূমি রেকর্ড ও কৃষি নামে একটি দপ্তর সৃষ্টি করা হয়। - দপ্তরটির নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হয় বোর্ড অব রেভিনিউর হাতে। - ১৮৮৮ সনে কৃষি একটি স্বতন্ত্র দপ্তর হিসেবে গঠিত হওয়ায় দপ্তরটি ভূমি রেকর্ড দপ্তর নামে পরিচিতি লাভ করে। - তখন জরিপ কাজ পরিচালনা করত সার্ভে অব ইন্ডিয়া নামে অন্য একটি প্রতিষ্ঠান।
উৎস: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ওয়েবসাইট।
২৩.
'তেল-নুন-লকড়ি' কার রচিত গ্রন্থ?
ক
প্রবোধচন্দ্র ঘোষ
খ
প্রমথ চৌধুরী
গ
প্রমথনাথ বিশি
ঘ
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• ‘তেল নুন লকড়ি’ প্রমথ চৌধুরী রচিত একটি প্রবন্ধগ্রন্থ। - প্রবন্ধগ্রন্থটি ১৯০৬ সালে প্রকাশিত হয়।
--------------------- • প্রমথ চৌধুরী: - প্রমথ চৌধুরী সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক। - তিনি ১৮৬৮ সালের ৭ আগষ্ট যশোরে জন্মগ্রহণ করেন। - প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।' - প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান। - বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন। - তিনি 'সবুজ পত্র’ পত্রিকাটি সম্পাদনা করেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ: - সনেট পঞ্চাশৎ, - পদচারণ।
• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ: - তেল নুন লকড়ি, - বীরবলের হালখাতা, - নানাকথা, - আমাদের শিক্ষা, - রায়তের কথা, - নানাচর্চা, - আত্মকথা, - প্রবন্ধসংগ্রহ ইত্যাদি।
তাঁর রচিত গল্পগ্রন্থ: - চার ইয়ারী কথা, - আহুতি, - নীললোহিত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৪.
She was sliding ....... depression.
ক
on
খ
into
গ
in
ঘ
a
ব্যাখ্যা
• Slide into: English meaning: to gradually start to experience an unpleasant or difficult situation. Bangla meaning: ধীরে ধীরে কোনো অস্বস্তিকর বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া।
The phrase "sliding into depression" means that she was gradually entering or falling into a state of depression.
• Slide into" একটি সাধারণ ইংরেজি বাক্যাংশ, যা ধীরে ধীরে বা অজান্তেই কোনো অবস্থা বা পরিস্থিতিতে প্রবেশ করার অর্থ প্রকাশ করে। এখানে "slide" মানে ধীরে ধীরে সরে যাওয়া, এবং "into" নির্দেশ করে সেই গন্তব্য বা অবস্থা যেখানে পৌঁছানো হচ্ছে। She was sliding into depression- এই sentence টিতে depression- এ জড়িয়ে পড়া বুঝাচ্ছে, তাই এখানে appropriate preposition হিসেবে 'into' ব্যবহার হবে।
Complete Sentence: She was sliding into depression.
২৫.
He lives ........ honest means.
ক
on
খ
with
গ
by
ঘ
for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - by. Complete sentence: He lives by honest means.
• Live by something - to agree with and follow (something, such as a set of beliefs) . - একটি নির্দিষ্ট বিশ্বাস বা নীতি অনুসরণ করে জীবন যাপন করা।
Source: Oxford Learner's Dictionary.
২৬.
সরল কোণের পরিমাণ কত?
ক
৯০°
খ
১৯০°
গ
১৮০°
ঘ
৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: সরল কোণের পরিমাণ কত?
সমাধান: - এক সরল কোণ ১৮০ ডিগ্রি। - দুইটি বিপরীত রশ্মি এক বিন্দুতে মিলিত হলে, ঐ বিন্দুতে ১৮০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়। - ১৮০ ডিগ্রি কোণকে এক সরল কোণ বলে
২৭.
'ঞ্চ' যুক্তবর্ণটি কীভাবে গঠিত হয়?
ক
ঞ+ম
খ
ঞ+ছ
গ
ঞ+চ
ঘ
কোনটিই নয়
ব্যাখ্যা
• একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। - 'ঞ্চ' যুক্তবর্ণটির এর সঠিক রূপ হলো: - ঞ্চ = ঞ্ + চ। যেমন- অঞ্চল, চঞ্চল।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২১)।
২৮.
জুলাই-আগস্টের গণঅভ্যূত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি?
ক
Point the sky
খ
Art of Triumph
গ
Generation Z
ঘ
Memory of July
ব্যাখ্যা
Art of Triumph: - জুলাইয়ে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে গত ৫ আগস্ট। - ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। - জুলাই-আগস্টে অভ্যুত্থানের সময় রাজধানীর বিভিন্ন দেয়ালে নানা ধরনের গ্রাফিতি আঁকা হয়। - তরুণ বিপ্লবীদের আঁকা এমন গ্রাফিতি সশরীরে গিয়ে দেখলেন প্রধান উপদেষ্টা।
⇒ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম Art of Triumph। - প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' উপহার প্রদান করেন। - এছাড়াও, মুহাম্মদ ইউনূস প্রখ্যাত প্রাণিবিজ্ঞানী, প্রাইমেটোলজিস্ট ও নৃতত্ত্ববিদ জেন গুডঅলকে 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' আর্টবুক উপহার দিয়েছেন।
উৎস: i) প্রথম আলো। ii) বাংলা ট্রিবিউন।
২৯.
বিশ্বের সবচেয়ে বেশী সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি?
ক
ইন্দোনেশিয়া
খ
চীন
গ
জাপান
ঘ
ভারত
ব্যাখ্যা
সবচেয়ে বেশী সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ: - বিশ্বের সবচেয়ে বেশী সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ চীন।
উল্লেখ্য, - চীন বিশ্বের শীর্ষ সৌরপণ্য ও সৌরবিদ্যুৎ উৎপাদক দেশ। - সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব বিদ্যুৎ তৈরিতে বিশ্বে এখন অগ্রপথিকের ভূমিকা পালন করছে চীন। - এ খাতে অভিনব প্রযুক্তির বিকাশ ঘটাতেও সচেষ্ট দেশটি। এরই ধারাবাহিকতায় হলুদ সাগরে স্থাপন করা হয়েছে একটি ভাসমান সৌরবিদ্যুৎ তৈরির অভিনব প্লাটফর্ম। - ছিংহাইয়ের ৬০৯ বর্গ কিলোমিটারজুড়ে স্থাপন করা সোলার প্যানেলগুলো স্থানীয় অর্থনীতিতে এনে দিয়েছে দারুণ গতি। - ইয়েলো সাগরে চীনের শানতোং উপসাগরীয় অঞ্চলে তৈরি হচ্ছে একটি ভিন্নধর্মী সোলার প্যানেল। সাগরে ভাসমান সোলার প্লাটফর্মটিকে বলা হচ্ছে ঢেউ প্রতিরোধী।
উৎস: i) Ornate Solar. ii) বাংলা ট্রিবিউন।
৩০.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক
১৩৬
খ
১৩৯
গ
১৪০
ঘ
১৪২
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ: - বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সম্পর্কের সূত্রপাত ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রাথমিক পর্যায়েই। - এপ্রিলে ভারত সরকার জাতিসংঘের কাছে শরণার্থীদের মানবিক সহায়তা দিতে অনুরোধ জানায়। এই অনুরোধে তৎকালীন জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম উদ্যোগী হন। - জাতিসংঘ মহাসচিব উ থান্ট ১৯৭১ সালের গণহত্যাকে মানব ইতিহাসে অন্ধকার অধ্যায় হিসেবে ঘোষণা করেন। - ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়।
⇒ বাংলাদেশ ১৯৭২ সালের ৮ আগস্ট সদস্য পদের জন্য আবেদন পাঠিয়েছিল, তবে ১১ আগস্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে বাংলাদেশের আবেদনটি পুনরায় বিবেচনার জন্য ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করতে সব সদস্যই সম্মত হয়। - ২৩ আগস্ট বাংলাদেশকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য যুক্তরাজ্য, ভারত, সোভিয়েত ইউনিয়ন ও যুগোস্লাভিয়া সমর্থিত একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয়। - কিন্তু ২৫ তারিখে চীন ওই প্রস্তাবে ভেটো প্রয়োগ করার ফলে ওই সময় বাংলাদেশের পক্ষে জাতিসংঘের সদস্য পদ লাভ করা সম্ভব হয়নি।
⇒ ১৯৭৪ সালের জুন মাসে বাংলাদেশ পুনরায় আবেদন করে। - জাতিসংঘের সাধারণ পরিষদের ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে ২৯তম অধিবেশনে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে। - বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য। - বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। - জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার .০১ শতাংশ।
উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি। ii) জাতিসংঘ ওয়েবসাইট।
৩১.
'বিদ্বান' শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক
বিদূষী
খ
বিদ্বানী
গ
বিদূষিণী
ঘ
বিদুষী
ব্যাখ্যা
- বিদ্বান এর সঠিক স্ত্রীবাচক শব্দ হলো ‘বিদুষী’। অপশনের অন্য শব্দগুলো ভুল।
• তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ঈ, আনী, নী, ইকা প্রভৃতি প্রত্যযোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। যেমন, বিবাহিত- বিবাহিতা, মাননীয়- মাননীয়া, বৃদ্ধ- বৃদ্ধা, প্রথম- প্রথমা, কনিষ্ঠ- কনিষ্ঠা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩২.
Too many cooks spoil the-
ক
lunch
খ
juice
গ
broth
ঘ
food
ব্যাখ্যা
• এটি একটি প্রবাদবাক্য। Proverb: Too many cooks spoil the broth. Bangla: অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না। - তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।
৩৩.
'মৃদঙ্গ' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক
মৃৎ + অঙ্গ
খ
মৃদং + গ
গ
মৃদ + অঙ্গ
ঘ
মৃ - অঙ্গ
ব্যাখ্যা
• "মৃদঙ্গ" শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো: মৃৎ + অঙ্গ।
ব্যাখ্যা: "মৃৎ" অর্থাৎ মাটি বা মৃৎপাত্র এবং "অঙ্গ" অর্থাৎ অঙ্গ বা অংশ। এই দুটি শব্দের সংমিশ্রণে "মৃৎ" + "অঙ্গ" = "মৃদঙ্গ" শব্দটি গঠিত হয়েছে, যা একটি বাদ্যযন্ত্রের নাম।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩৪.
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
ক
পাট
খ
চা
গ
তৈরি পোশাক
ঘ
চামড়া
ব্যাখ্যা
রপ্তানি আয়: - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক। - ২০২৩-২৪ অর্থবছরে পণ্যভিত্তিক রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার। - ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। - ২০২৩-২৪ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয়: ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার। এটি মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।
উল্লেখ্য, - নীটওয়্যার: ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার (৪৮.৩৫%)। - তৈরি পোশাক: ১৪,২৬৪ মিলিয়ন মার্কিন ডলার (৩৭.১০%)।
অন্যদিকে, - ২য় সর্বোচ্চ রপ্তানি আয়: পাটজাত পণ্য - ৪৮২ মিলিয়ন মার্কিন ডলার (১.২৫%)। - ৩য় সর্বোচ্চ রপ্তানি আয়: ইঞ্জিনিয়ারিং (প্রকৌশল) দ্রব্য - ৩৩৮ মিলিয়ন মার্কিন ডলার (০.৮৮%)।
এছাড়াও, ⇒ সার্বিক রপ্তানি পরিস্থিতি: ১. কৃষিজাত পণ্য: ৫৩৫ মিলিয়ন মার্কিন ডলার (১.৩৯%)। ২. হিমায়িত খাদ্য: ২৭৪ মিলিয়ন মার্কিন ডলার (০.৭১%)। ৩. কাঁচাপাট: ১০০ মিলিয়ন মার্কিন ডলার (০.২৬%)। ৪. চা: ৩ মিলিয়ন মার্কিন ডলার (০.০০%)।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩৫.
একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১২০° হলে বৃত্তের পরিধিস্থ কোণ কত?
ক
১২০°
খ
২৪০°
গ
৬০°
ঘ
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১২০° হলে বৃত্তের পরিধিস্থ কোণ কত?
সমাধান: বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
প্রশ্ন : a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? সমাধান : a, b, c ক্রমিক সমানুপাতি হলে a : b = b : c a/b = b/c b2 = ac
অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হলো।
৩৭.
'শীকর' শব্দের অর্থ কী?
ক
শিশির
খ
নীহারিকা
গ
জলকণা
ঘ
পদ্মফুল
ব্যাখ্যা
'শীকর ' শব্দের অর্থ - জলকণা।
শীকর (বিশেষ্য): - সংস্কৃত শব্দ অর্থ: - বাতাসে ভাসমান জলকনা। - জলবিন্দু।
অন্যদিকে, 'শিকড়' শব্দের অর্থ = মূল। 'শিখর' শব্দের অর্থ = শীর্ষ। 'শেখর' শব্দের অর্থ = মাথার অলংকার।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩৮.
কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় ভাষায় আছে?
ক
আ, সু, উপ, নি
খ
অ, অঘা, অনা, অজ
গ
প্র, পরা, অপ, সম, নি
ঘ
আ, সু, বি, নি
ব্যাখ্যা
• “আ, সু, বি, নি” এই চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় উপসর্গে পাওয়া যায়।
---------------- • উপসর্গ: বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. খাঁটি বাংলা উপসর্গ, ২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং ৩. বিদেশি উপসর্গ।
• খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়। যেমন: - আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের। - ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। - উর্দু উপসর্গ: হর। - ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
বায়ুমণ্ডল: - বায়ুমণ্ডল বায়ুর বিভিন্ন স্তর। - বায়ুমণ্ডলের বায়ুর বিভিন্ন স্তরের সাথে এবং ওপরের বায়ুর সাথে সংলগ্ন নিচের বায়ুকে ক্রমাগত চাপ প্রদান করে। - এ কারণে পৃথিবীতে ভূ-ত্বকের নিকটস্থ বায়ুর স্তর খুবই ঘন। - ভূ-পৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় বায়ুমণ্ডলের ১০,০০০ কি. মি. পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত।
বায়ুমন্ডলের উপাদান (Elements of Atmosphere): - বায়ুমন্ডল বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ ও জলীয়বাষ্পের সংমিশ্রনে গঠিত। - বায়ুমন্ডলের প্রধান দুটি উপাদান হলো নাইট্রোজেন (৭৮.০২%) এবং অক্সিজেন (২০.৭১%), যা মোট উপাদানগুলোর প্রায় ৯৯%। - অবশিষ্ট ১% অন্যান্য উপাদান।
'এ জগতে হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি।' কোন কবিতার অংশ?
ক
দেবতার গ্রাস
খ
বিদ্রোহী
গ
বৃক্ষ
ঘ
দুই বিঘা জমি
ব্যাখ্যা
• 'এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি'- চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বিঘা জমি' নামক কবিতা থেকে নেওয়া।
• দুই বিঘা জমি: - 'দুই বিঘা জমি' রবীন্দ্রনাথের 'কাহিনী' কাব্যগ্রন্থের অর্ন্তগত। এই কাব্যগ্রন্থটি ১৯০০ সালে প্রকাশিত হয়। পরে রবীন্দ্রনাথের ‘কথা’ কাব্যগ্রন্থের সহযোগে ‘কাহিনী’ ও ‘কথা’ কাব্য দুটি একসাথে ‘কথা ও কাহিনী’ নামে প্রকাশিত হয়।
কাহিনি সংক্ষেপ: রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা আছে—‘দুই বিঘা জমি’। এক জমিদার মিথ্যা মামলা দিয়ে চুরি করে নিয়েছিল দরিদ্র উপেনের দুই বিঘা জমি। সর্বহারা হয়ে উপেন বহুদিন নানা জায়গা ঘুরেফিরে এসেছিল তার নিজ গ্রামে। সেই জমিতে, যা জমিদারবাবু মিথ্যা ডিক্রি জারি করে দখল করেছে, বলা যায় চুরি করেছে। উপেন তারই জমিতে আমগাছতলায় বসে ছিল। দুটো পাকা আম তার কোলের ওপর পড়লে জমিদারবাবু ও তার লোকজন হইহই শুরু করে। উপেনকেই চোর সাব্যস্ত করেছিল। দুঃখভারাক্রান্ত মনে উপেন বলেছিল, ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে’।
এই কাব্যের উল্লেখযোগ্য কিছু পঙ্ক্তি হলো: - ‘আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে।' - 'তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর বটে।’ - "এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি/ রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।"
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; 'দুই বিঘা জমি' কাব্য ও বাংলাপিডিয়া।
৪১.
পরপর তিনটি সংখ্যার গুণফল ২১০ হলে, তাদের যোগফল কত হবে?
ক
১২
খ
১৪
গ
১৮
ঘ
১০
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ২১০ হলে, তাদের যোগফল কত হবে?
সমাধান: এখানে, ২১০ = ২ × ৩ × ৫ × ৭ = ৫ × ৬ × ৭
সুতরাং, সংখ্যা তিনটি ৫, ৬, ৭
এদের যোগফল, ৫ + ৬ + ৭ = ১৮
৪২.
কোনটি অপারেটিং সিস্টেম-
ক
Ms-Word
খ
Windows
গ
OS
ঘ
Oracle
ব্যাখ্যা
- Windows হলো একটি অপারেটিং সিস্টেম যা Microsoft-এর তৈরি।
অপারেটিং সিস্টেম: - অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে। - কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম: - একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে। - একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়। যেমন- CP/M, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।
মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম: - আবার একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে। যেমন- Windows NT Server, Android, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।
অন্যদিকে, - Ms-Word একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, অপারেটিং সিস্টেম নয়। - OS হলো Operating System শব্দটির সংক্ষিপ্ত রূপ, তবে এটি এখানে নির্দিষ্ট কোনো সফটওয়্যার নয়। - Oracle একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, অপারেটিং সিস্টেম নয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার ২০২৪ কে লাভ করেন?
ক
ড. মুহাম্মদ ইউনূস
খ
শি জিন পিং
গ
রেদওয়ান
ঘ
কোনটিই নয়
ব্যাখ্যা
ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার ২০২৪: - ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার ২০২৪ লাভ করেন ড. মুহাম্মদ ইউনূস।
⇒ শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কোর 'ট্রি অব পিস' পুরস্কারে ভূষিত করা হয়েছে। - একাদশ গ্লোবাল বাকু সম্মেলনের শেষ দিনে ড. ইউনূসের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। - বাকু ফোরাম একটি উচ্চ মর্যাদাসম্পন্ন সম্মেলন, যার আয়োজক নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার। - সম্মেলনে অংশ নেন বিশ্বের খ্যাতনামা রাজনৈতিক, বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার বর্তমান ও সাবেক প্রধান এবং নোবেল বিজয়ীসহ প্রায় ৪০০ বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব।
⇒ ট্রি অব পিস ইউনেস্কোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সের-এর একটি ভাস্কর্য। - আজারবাইজানের বাকু ফোরাম ইউনেস্কোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সের কর্তৃক ড. মুহাম্মদ ইউনুসকে ট্রি অব পিস ভাস্কর্য প্রদান করা হয়েছে।
উৎস: i) দ্য ডেইলি স্টার বাংলা। ii) দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
৪৪.
Optimist: hope as pessimist
ক
anger
খ
fear
গ
doubt
ঘ
Joy
ব্যাখ্যা
Analogy: Optimist : Hope :: Pessimist : Doubt.
• Optimist: English meaning: someone who always believes that good things will happen. Bangla meaning: আশাবাদী, সুখবাদী।
• Hope: English meaning: to want something to happen or to be true, and usually have a good reason to think that it might. Bangla meaning: আশা, বিশ্বাস,পূর্ব অনুমান, পুর্ব সূচনা।
• Pessimist: English meaning: emphasizing or thinking of the bad part of a situation rather than the good part, or the feeling that bad things are more likely to happen than good things. Bangla meaning: নিরাশাবাদী ব্যক্তি।
• Doubt: English meaning: (a feeling of) not being certain about something, especially about how good or true it is. Bangla meaning: সন্দেহ।
Analogy বিশ্লেষণ: • Optimist: একজন ব্যক্তি যিনি ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী এবং ইতিবাচক মনোভাব পোষণ করেন। • Hope: একটি ইতিবাচক অনুভূতি বা বিশ্বাস যে কিছু ভালো ঘটবে। অতএব, "Optimist" এবং "Hope" পরস্পরের সাথে সম্পর্কিত।
অন্যদিকে: • Pessimist: একজন ব্যক্তি যিনি ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন এবং খারাপ কিছু ঘটবে বলে বিশ্বাস করেন। • Doubt: একটি নেতিবাচক অনুভূতি বা বিশ্বাসের অভাব; কোনো কিছু সম্পর্কে অনিশ্চয়তা বা অবিশ্বাস। অতএব, "Pessimist" এবং "Doubt" পরস্পরের সাথে সম্পর্কিত।
অন্যান্য option বিশ্লেষণ: ক) Anger: রাগ বা ক্রোধ। খ) Fear: ভয়। ঘ) Joy: আনন্দ।
৪৫.
ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত?
ক
নীল আকাশ
খ
সমুদ্র
গ
পাহাড়
ঘ
কোনটিই নয়
ব্যাখ্যা
Blue economy: - সুনীল অর্থনীতি বা Blue economy হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। - সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি।
⇒ বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ: - পর্যাপ্ত নীতিমালার ও সঠিক কর্মপরিকল্পনার অভাব। - দক্ষ জনশক্তির অভাব। - প্রযুক্তিগত জ্ঞানের অভাব। - সম্পদের পরিমাণ ও মূল্য সম্পর্কে সঠিক তথ্যের অভাব। - মেরিন রিসোর্সভিত্তিক পর্যাপ্ত গবেষণা না হওয়া। - ব্লু-ইকোনমি সম্পর্কিত আন্তর্জাতিক ও আঞ্চলিক যোগাযোগের অভাব। - সমুদ্রে গমন এবং গবেষণা কার্যক্রম সম্পাদনের জন্য গবেষণা জাহাজ না থাকা।
উৎস: i) United Nation ওয়েবসাইট। ii) জাতীয় তথ্য বাতায়ন।
৪৬.
'Ulysses' is a poem written by-
ক
R. Browning
খ
Wordsworth
গ
S.T. Coleridge
ঘ
A. Tennyson
ব্যাখ্যা
• Ulysses (poem) - এটি রচনা করেন Lord Alfred Tennyson. - The poem is written in blank-verse. - কবিতাটি ১৮৩৩ সালে লেখা এবং was published in the two-volume collection Poems (1842). - হোমারের কাব্য Iliad থেকে অনুপ্রাণিত। - এটি মূলত: একটি Dramatic Monologue.
• Lord Alfred Tennyson: - তিনি হলেন Victorian Period এর অন্যতম কবি যাকে এই যুগের Chief representative হিসাবে ধরা হয়। - তাঁর melodious language এর জন্য তিনি অনেক প্রসিদ্ধ এবং তাঁকে Lyric Poet বলা হয়ে থাকে। - তিনি ১৮৫০ সালে ইংল্যান্ডের Poet Laureate নিযুক্ত হোন।
• Notable works: • Poems: - Crossing the Bar, - Enoch Arden, - Locksley Hall, - In memoriam.
------------ • 'Ulysses' শিরোনামে ইংরেজি সাহিত্যে দুইটি সাহিত্য কর্ম রয়েছে। • Ulysses (poem) written by Alfred Tennyson. • Ulysses (novel) written by Irish writer James Joyce.
Source: Live MCQ Lecture, An ABC of English Literature by Mofizar Rahman and Britannica.
৪৭.
কোন ধরনের প্রিন্টার কাগজের উপর কালি স্প্রে করে?
ক
Laser
খ
Dot Matrix
গ
Ink-Jet
ঘ
সবগুলোই
ব্যাখ্যা
- ইংকজেট (Ink-Jet) প্রিন্টার কাগজের ওপর কালি স্প্রে করে।
প্রিন্টার (Printer): - প্রিন্টার হলো কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস যা কম্পিউটারে প্রক্রিয়াকৃত তথ্যকে লিখিত আকারে উপস্থাপন করে। - প্রিন্টার কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস। যেমন- ডট ম্যাট্রিক্স প্রিন্টার, লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার ইত্যাদি।
ডট ম্যাট্রিক্স প্রিন্টার: - এই প্রিন্টার প্রিন্টিং হেডের পিনের মাধ্যমে অক্ষর তৈরি করে, যেখানে একাধিক পিন ব্যবহার করে কালি ফোঁটা আকারে অক্ষর ফুটিয়ে তোলে। - সাধারণত ৯, ২৪, বা ৪৮ পিন বিশিষ্ট প্রিন্টিং হেড থাকে, যা পিনের সংখ্যা অনুযায়ী প্রিন্টের গুণগত মান নির্ধারণ করে।
লেজার প্রিন্টার: - প্রিন্টিংয়ের গুণগত মানে লেজার প্রিন্টার সবচেয়ে উন্নত। - এটি দ্রুত এবং উচ্চ মানের প্রিন্টিং করতে সক্ষম। - লেজার প্রিন্টার "লেজার" (Light Amplification by Stimulated Emission of Radiation) রশ্মির মাধ্যমে কাগজে লেখা ফটিয়ে তোলে। - এর প্রধান অংশগুলো হলো লেজার হেড, ড্রাম ইউনিট, এবং টোনার কার্টিজ।
ইংকজেট প্রিন্টার: - ইংকজেট প্রিন্টার কালি ছড়িয়ে বা স্প্রে করে প্রিন্ট তৈরি করে। - এর প্রধান অংশগুলো হলো প্রিন্টিং হেড, কার্টিজ, হেড সরানোর মেকানিজম এবং কাগজ গ্রহণ করার কৌশল।
থার্মাল প্রিন্টার: - থার্মাল প্রিন্টারে কালি বা রিবন ব্যবহার করা হয় না; এর পরিবর্তে রাসায়নিক প্রলেপ দেওয়া বিশেষ ধরনের কাগজ ব্যবহার করা হয়। - এতে প্রিন্ট হেডে বৈদ্যুতিক রোধকের বিন্দু থাকে, যা তাপের মাধ্যমে কাগজে প্রিন্ট তৈরি করে। - ছাপার কাগজে রাসায়নিক প্রলেপ থাকায় তাপের প্রভাবে প্রিন্ট তৈরি হয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
কম্পিউটারের Heart বলা হয় কোনটিকে?
ক
Memory
খ
Monitor
গ
CPU
ঘ
Disc
ব্যাখ্যা
CPU: - CPU এর পূর্ণরূপ হচ্ছে Central Processing Unit. - কম্পিউটার ব্রেইন বা হার্ট বলতে CPU কে বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চলকে বুঝায়। - কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে। - এটিই কম্পিউটারের সবকিছুর নিয়ন্ত্রক। - তিনটি প্রধান অংশ নিয়ে CPU গঠিত। • ALU (Arithmetic Logic Unit), • Control Unit এবং • Memory/Register.
উৎস: ব্রিটানিকা।
৪৯.
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্খ দেখা যায়?
ক
কাঞ্চনজংঘা
খ
চিম্বুক
গ
এভারেস্ট
ঘ
কেওক্রাডং
ব্যাখ্যা
বাংলাদেশের সর্ব উত্তর: - বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা। (অক্ষাংশ ২৬°৩৮′ উত্তর অক্ষরেখা) - বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার তেঁতুলিয়া। - বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
⇒ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে হিমালয়ের কাঞ্চনজংঘা দেখা যায়। - তেঁতুলিয়ায় ডাক বাংলোতে দাঁড়িয়ে মহানন্দা নদীর পাড় থেকে এবং বাংলাবান্ধা গিয়ে উত্তরের মেঘমুক্ত আকাশে তাকালেই চোখে পড়ে হিমালয়ের নয়নাভিরাম দৃশ্য।
উল্লেখ্য, - কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ নেপাল ও ভারতের সিকিম সীমান্তে অবস্থিত। বাংদেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন (স্থলবন্দর) থেকে নেপালের দূরত্ব ৬১ কিলোমিটার, ভুটানের দূরত্ব ৬৪ কিলোমিটার, চীনের দূরত্ব ২শ কিলোমিটার, ভারতের দার্জিলিংয়ের দূরত্ব ৫৮ কিলোমিটার, শিলিগুড়ির দূরত্ব ৮ কিলোমিটার। অন্যদিকে হিমালয়ের এভারেস্ট শৃঙ্গের দূরত্ব ৭৫ কিলোমিটার আর কাঞ্চনজঙ্ঘার দূরত্ব ১১ কিলোমিটার। কিন্তু মেঘ-কুয়াশামুক্ত আকাশের উত্তর-পশ্চিমে তাকালেই দেখা মেলে বরফ আচ্ছাদিত সাদা পাহাড় কাঞ্চনজঙ্ঘা।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫০.
সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় -
ক
১৯৩৪ সালে
খ
১৯৩৬ সালে
গ
১৯৩৫ সালে
ঘ
১৯৩৮ সালে
ব্যাখ্যা
সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল-১৯৩৫: - সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় ১৯৩৫ সালে।
⇒ এই ম্যানুয়ালটি সার্ভে এবং সেটেলমেন্ট সংক্রান্ত পদ্ধতির প্রধান নিয়মগুলির একটি সংকলন। টেকনিক্যাল নিয়মাবলী " টেকনিক্যাল রুলস এবং ইন্সট্রাকশনস" শিরোনামের পৃথক বইয়ে পাওয়া যাবে। বিভিন্ন ফর্ম, নোটিশ, রিটার্ন, রেজিস্ট্রার ইত্যাদি, যা নির্ধারিত বা নমুনা হিসাবে পুনরায় করা হোক না কেন পরিশিষ্ট X-এ ফর্মের তালিকায় একত্রিত করা হয়েছে, এবং ক্রমিকভাবে সংখ্যাযুক্ত করা হয়েছে। সুবিধার জন্য সেগুলি পাঠ্যের মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। সেটেলমেন্ট অপারেশনে ব্যবহৃত অন্যান্য ফর্ম টেকনিক্যাল রুলস এবং ইন্সট্রাকশনে পাওয়া যাবে।
⇒ সার্ভে এন্ড সেটেলমেন্ট অপারেশন সংক্ষেপে সেটেলমেন্ট অপারেশন নিম্নরুপে অভিহিত হবে: এবং চারটি প্রধান শাখা নিয়ে গঠিত হবে: (ক) জরিপ করা এবং জমির নকসা করা; (খ) খতিয়ান/স্বত্বলিপি প্রস্তুত করা। (গ) প্রজাদের দ্বারা প্রদেয় খাজনার নিষ্পত্তি; এবং (ঘ) ভূমির রাজস্ব নিষ্পত্তি করন।
উৎস: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ওয়েবসাইট।
৫১.
He parted ...... his friends in tears.
ক
with
খ
of
গ
against
ঘ
from
ব্যাখ্যা
• Part from - English meaning: “to leave someone”/ “to separate from someone - Bangla Meaning: আলাদা হওয়া।
• Part যদি আলাদা হওয়া অর্থে ব্যবহৃত হয় তবে এরপর সাধারণত preposition from বসে।
Complete Sentence: He parted from his friends in tears.
• 'গ্রাফিতি': - গ্রাফিতি" ইটালিয়ান শব্দ "Grafitiato" থেকে আসে, যার অর্থ "খচিত"। - গ্রাফিতি শব্দটি শিলালিপি, চিত্র অঙ্কন এবং এই ধরনের শিল্পকে বুজায়। প্রাচীন সমাধি বা ধ্বংসাবশেষের দেয়ালের মধ্যে এইগুলেকে পাওয়া যায়। - গ্রাফিতি হচ্ছে দেয়ালে বা যেকোনো সারফেসে র্যান্ডমলি আঁকা কোন চিত্র। সিম্পল কন্টেন্ট থাকবে, সিম্পল আঁকা থাকবে, কিন্তু পেছনের বোধটা থাকবে খুব গভীর। সহজ ভাষায় এটাই গ্রাফিতি। সহজভাবে বললে — দেয়াল লিখন বা দেয়ালে আঁকা শিল্পকর্ম হলো গ্রাফিতি।
- গ্রাফিতি অনেক,অনেক সময় ধরে হয়ে আসছে । প্রকৃতপক্ষে, সম্ভবত এটি গুহার দেয়ালের প্রথম অঙ্কন করা হয়েছিলো পশুর হাড় দিয়ে খোদাই করে। পশুর হাড় দিয়েই প্রথম গ্রাফিতি আঁকা শুরু হয় বলে ভাবা হয়। - তখন থেকে পরিবর্তন হয়ে আস্তে আস্তে মানুষের বাড়ির অথবা কোনো প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে, যেখানে মানুষের নজরে আসে এমন জায়গায় গ্রাফিতি আঁকা শুরু হয়।
সূত্র- ব্রিটানিকা।
৫৪.
LDC থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে?
ক
২
খ
৪
গ
৩
ঘ
৫
ব্যাখ্যা
LDC: - LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ। - জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে। - বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে। - ২০২৬ সালে LDC-ভুক্ত দেশের তালিকা থেকে উর্ত্তীণ হবে বাংলাদেশ, নেপাল, লাওস।
উল্লেখ্য, - ২০২৬ সালের ২৪ নভেম্বর থেকে বাংলাদেশ এ তালিকা থেকে বেরিয়ে যাওয়ার কথা। - এলডিসি থেকে বের হলে বাংলাদেশের কিছু বাণিজ্য ও অন্যান্য সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। - LDC থেকে মুক্ত হলে বাংলাদেশ ৩টি সুবিধা হারাবে। - বাংলাদেশ যদি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যায়, তাহলে বাণিজ্যের ক্ষেত্রে শুল্কছাড় সুবিধা কমবে, বিদেশি ঋণের সুদের হার বাড়বে এবং দেশি শিল্পকারখানা তীব্র প্রতিযোগিতায় পড়ে অনেকগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে। - কিছু দেশ ও অঞ্চলে বাংলাদেশের বাণিজ্যে শুল্কছাড় সুবিধা ২০২৯ সাল পর্যন্ত থাকবে, আর ওষুধ উৎপাদনে মেধাস্বত্বে ছাড় সুবিধা থাকবে ২০৩৩ সাল পর্যন্ত।
উৎস: i) প্রথম আলো। ii) UN ওয়েবসাইট।
৫৫.
কোন শব্দগুচ্ছকে বাগধারা বুঝায়?
ক
চৈত্র সংক্রান্তি
খ
শিরে সংক্রান্তি
গ
পৌষ সংক্রান্তি
ঘ
শিব সংক্রান্তি
ব্যাখ্যা
বাগ্ধারা মানে হলো — এমন কিছু শব্দগুচ্ছ, যেগুলির আক্ষরিক অর্থের চেয়ে ভিন্ন, গূঢ় অর্থ থাকে।
• "শিরে সংক্রান্তি" একটি বাগধারা।
• 'শিরে সংক্রান্তি' বাগধারাটির অর্থ আসন্ন বিপদ বা সামনেই বিপদ। উদাহরণ - আমার এখন শিরে সংক্রান্তি, কিভাবে সব সামলাব তাই ভাবছি।
অন্যান্যগুলো (চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, শিব সংক্রান্তি) — এগুলো মূলত কোনো বিশেষ সময় বা উৎসবের নাম, বাগধারা নয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
”If Winter comes, can Spring be far behind?” is written by
ক
J Milton
খ
P. B Shelley
গ
W. Shakespeare
ঘ
R. Frost
ব্যাখ্যা
"If Winter comes, can Spring be far behind?" এই লাইনটি P.B. Shelley এর Ode to the West Wind কবিতা থেকে নেওয়া।
• Ode to the West Wind: - কবিতাটি প্রকাশিত হয় ১৮২০ সালে। - এই কবিতাকে গণ্য করা হয়, কবির passionate language and symbolic imagery ব্যবহারের একটি অনন্য দৃষ্টান্ত রুপে। - Shelley এখানে West Wind এর কাছে সাহায্য আহবান করছেন। - কবিতাটি লেখা হয় Cascine wood near Florence, Italy তে। - কারো কারো মতে, কবিতাটি Shelley তার পুত্র William এর মৃত্যুশোকে লিখেছিলেন। - কবি West Wind এর প্রলয়ংকারী ক্ষমতাকে সমাদর করেছেন এবং একইভাবে আশাবাদ ব্যক্ত করেছেন এভাবেই যেন বৈপ্লবিক চিন্তাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। - কবিতার শেষ লাইনটি বিখ্যাত: “If Winter comes, can Spring be far behind?”
• Best Works of P.B. Shelley: - Ode to the West Wind, - To a Skylark, - Prometheus Unbound, - Adonais, - Ozymandias, - The Cloud, - Song of Proserpine.
• Some of his famous quotations are: - 'Our sweetest songs are those that tell of saddest thought' (Ode To A Skylark). - 'If Winter comes, can spring be far behind?' (Ode to the West Wind). - 'The more we study, the more we discover our ignorance' (Queen Mab).
৫৮.
The word 'Garrulous' means-
ক
Wordless
খ
Talkingless
গ
Speechless
ঘ
Talkative
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Talkative.
• Garrulous (adjective): English Meaning: Having the habit of talking a lot, especially about unimportant things. Bangla Meaning: বাচাল; বাক্যবাগীশ।
Example Sentence: 1. I had talked too much about myself and felt like a garrulous old fool. 2. Her garrulous neighbors kept her from concentrating.
Options, ক) Wordless: - অকথিত; নীরব।
খ) Talkingless: - সঠিক ইংরেজি শব্দ নয়।
গ) Speechless: - নির্বাক; বাকশক্তিহীন।
Source: Live MCQ lecture.
৫৯.
'জলে-স্থলে' কোন সমাস?
ক
সমার্থক দ্বন্দ্ব
খ
বিপরীতার্থক দ্বন্দ্ব
গ
অলুক দ্বন্দ্ব
ঘ
একশেষ দ্বন্দ্ব
ব্যাখ্যা
• অলুক দ্বন্দ্ব সমাস: - যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন: - দুধে-ভাতে, - জলে-স্থলে, - দেশে-বিদেশে, - হাতে-কলমে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬০.
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন জারি করা হয়-
ক
১৯৫০ সালে
খ
১৯৫১ সালে
গ
১৯৪৯ সালে
ঘ
১৯৫২ সালে
ব্যাখ্যা
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০: - 'রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ (১৯৫১ সনের ২৮নং আইন' যা ১৯৫০ সালে প্রণয়ন করা হয়।
⇒ এই আইনে পূর্ববাংলায় জমিতে খাজনা সংগ্রাহক ও অন্যান্য স্বার্থধারীদের তালুক অধিগ্রহণের বিধান, তালুকে প্রজাদের সঙ্গে সম্পর্ক এবং এর সঙ্গে সম্পর্কিত আরও অন্যান্য বিষয়ের আইনগত সম্পর্ক সংজ্ঞায়িত করার বিধান রয়েছে। - আইনটি পাশের আগে এদেশের কৃষিসংক্রান্ত আইন বলতে প্রধানত ছিল ১৭৯৩ সালের বঙ্গীয় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবিধান ও বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, ১৮৮৫। - দেশ বিভাগের পর পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব বিল প্রণয়ন করে ১৯৪৮ সালের ৩১ মার্চ তা প্রকাশ করা হয়। - তারপর এই বিলটিকে আইন পরিষদের বিশেষ কমিটিতে পাঠানো হয়। - এই পরিপ্রেক্ষিতে বিলটি পাস হওয়ার পর ১৬ মে ১৯৫১ সালে বিলে প্রয়োজনীয় অনুমোদনমূলক সম্মতি পাওয়া যায়।
উল্লেখ্য, - এই আইনের আওতায় সরকার দেশের একমাত্র জমিদারে পরিণত হয় এবং সরকার পর্যায়ক্রমে জমিতে সকল খাজনা-আদায়ি স্বার্থ অধিগ্রহণ করে। - এই আইনের ৩ নং ধারা বলবৎ হওয়ায় জমির সকল মালিক সরকারের প্রত্যক্ষ প্রজায় পরিণত হয়। - এই আইনবলে সরকার হাটবাজার, ফেরি ও মাছ উৎপাদনমূলক জলভাগের মালিক ও ব্যবস্থাপক হয়। - এই আইনে ১৫২টি ধারা রয়েছে। - এগুলি পাঁচটি অংশ ও উনিশটি অধ্যায়ে বিভক্ত।
উৎস: ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট।
৬১.
'গিন্নী' শব্দটি কোন ধরনের শব্দের অন্তর্গত?
ক
তৎসম
খ
অর্ধ-তৎসম
গ
দেশি
ঘ
বিদেশি
ব্যাখ্যা
• অর্ধ-তৎসম শব্দ - গিন্নী।
অর্ধ-তৎসম শব্দ: বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলা হয়। - তৎসম মানে সংস্কৃত৷ আর অর্ধ-তৎসম অর্থ আধা সংস্কৃত। উদাহরণ: বোষ্টম, জ্যোছনা, গিন্নী, কুচ্ছিত, ছেরাদ্দ— এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত বৈষ্ণব, জ্যোৎস্না, গৃহিণী, কুৎসিত, শ্রাদ্ধ থেকে আগত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬২.
বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রাপ্ত-
ক
জামদানি শাড়ি
খ
বরিশালের আমড়া
গ
দিনাজপুরের বেদনা লিচু
ঘ
অষ্টগ্রামের পনির
ব্যাখ্যা
জিআই (GI): - জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক। - জাতিসংঘের সংস্থা WIPO (World Intellectual Property Organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান। - কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। - দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন পাস হয় ২০১৩ সালে।
⇒ দেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি।
উৎস: i) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট। ii) প্রথম আলো।
৬৩.
x - 2y = 3 হলে, x3 - 8y3 - 18xy এর মান কত?
ক
18
খ
36
গ
42
ঘ
27
ব্যাখ্যা
প্রশ্ন: x - 2y = 3 হলে, x3 - 8y3 - 18xy এর মান কত?
গ্রন্থ: - 'আইন-ই-আকবরী' গ্রন্থের রচয়িতা হলেন - আবুল ফজল৷ - আইন-ই-আকবরী মুগল সম্রাট আকবরের (১৫৫৬-১৬০৫) দরবারের ঐতিহাসিক আবুল ফজল কর্তৃক রচিত আকবরনামা গ্রন্থের তৃতীয় খন্ড। - সুষ্ঠু প্রশাসন প্রবর্তন ও কার্যকর করার জন্য সম্রাট আকবর যে আইন ও নীতি প্রবর্তন করেন তা আইন-ই- আকবরীতে উল্লিখিত হয়েছে। - এটি একটি প্রবিধানপূর্ণ প্রশাসনিক সারগ্রন্থ।
• আধুনিক গেজেটিয়ার এর সমতুল্য। আকবরনামার অংশবিশেষ হলেও আইন-ই-আকবরী এককভাবেই এক পূর্ণাঙ্গ গ্রন্থ। - আইন-ই-আকবরীতে অন্তর্ভুক্ত হয়েছে সম্রাট আকবরের সরকার ব্যবস্থা, এর বহুবিধ প্রশাসনিক বিভাগ, বিভিন্ন প্রশাসনিক পদ প্রভৃতি। - আইন-ই-আকবরীর আরেকটি তাৎপর্যতম অধ্যায় হল মুগল সাম্রাজ্যের ভৌগোলিক সমীক্ষা এবং বাংলাসহ প্রতিটি প্রদেশের পরিসংখ্যানগত বিবরণ।
উৎস: বাংলাদেশের ইতিহাস এবং বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
Did you ......... here before?
ক
stayed
খ
stay
গ
staying
ঘ
will stay
ব্যাখ্যা
In English, when a question uses "did", the main verb stays in its base form (present tense form).
• প্রশ্নটি "Did" দিয়ে শুরু হয়েছে। - Did একটি past tense auxiliary verb. - যখন Did ব্যবহার করা হয়, তখন মূল verb সবসময় base form বা মূল রূপে থাকে। - এখানে stay হলো মূল verb-এর base form.
Complete sentence: Did you stay here before?
৬৬.
Age suffix can be added with-
ক
boast
খ
hand
গ
break
ঘ
hot
ব্যাখ্যা
• Suffix: - Word এর মূল অংশের (root) এর ডান পাশে বা শেষে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Suffix বলে।
• Break অর্থ ভাঙা। - এর সাথে suffix ‘age’ যুক্ত করলে গঠিত হয় - Breakage. - যার অর্থ বিচ্ছেদ বা ভাঙন।
Breakage: English meaning: something that has been broken. Bangla meaning: ভাঙ্গণ
Example: Any breakages must be paid for.
উল্লিখিত অন্য অপশন গুলো সঠিক নয়।
Source: Cambridge Dictionary.
৬৭.
বাংলা বর্ণমালায় অর্ধ-মাত্রার বর্ণ কয়টি?
ক
৭টি
খ
৯টি
গ
১০টি
ঘ
৮টি
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় উপযুক্ত বর্ণসমূহকে মাত্রার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়।
⇒ মাত্রাহীন বর্ণ : বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০ টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ,')। ⇒ অর্ধমাত্রার বর্ণ : বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি। এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)। ⇒ পূর্ণমাত্রার বর্ণ : বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে?
ক
১০ মার্চ, ২০২৫
খ
১৫ মার্চ, ২০২৫
গ
১৩ মার্চ, ২০২৫
ঘ
২০ মার্চ, ২০২৫
ব্যাখ্যা
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস: - আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নবম মহাসচিব। - তিনি ইউরোপ মহাদেশের দেশ পর্তুগাল-এর নাগরিক। - তিনি ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, - অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। - ১৩ মার্চ, ২০২৫ তারিখে জাতিসংঘের মহাসচিব ঢাকায় পৌঁছান। - প্রায় সাত বছরের ব্যবধানে এটি তার বাংলাদেশে দ্বিতীয় সফর। - এই সফরে জাতিসংঘ মহাসচিবের অন্যতম একটি উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের প্রতি তার সমর্থন ও সহমর্মিতা জানানো।
উৎস: i) বিবিসি, ii) Britannica.
৬৯.
Scholar: Ignorant ::
ক
Hardworking : Lazy
খ
Knife : Sword
গ
Courage : Bold
ঘ
Luxury : Wealth
ব্যাখ্যা
• Scholar: পন্ডিত ব্যক্তি; ছাত্র বা ছাত্রী। Ignorant: অবিদিত; অজ্ঞ।
অপশন বিবেচনা করে দেখা যায়, Correct Analogy: Scholar: Ignorant :: Hardworking : Lazy. - এই দুটি শব্দ পরস্পরের বিপরীতার্থক, অর্থাৎ antonyms.
৭০.
Seven days have passed .........
ক
since I met you
খ
since I have met you
গ
since I was met you
ঘ
I met you
ব্যাখ্যা
• Since এর প্রথম অংশ present indefinite বা present perfect Tense-এর হলে পরের অংশে past indefinite tense হবে। - past indefinite tense-এর structure হলো- subject+ main verb এর past participle form হবে + object - এছাড়া Since এর প্রথম অংশ past indefinite tense হলে পরের অংশে past perfect tense হবে।
Complete sentence: Seven days have passed since I met you.
• প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে since এর পূর্বের অংশ Present Perfect Tense (Seven days have passed) এ আছে বিধায় পরের অংশ Past indefinite tense ( since I met you.) হয়েছে।
উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে ভুল।
৭১.
নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?
ক
Keyboard
খ
Mouse
গ
Touch Screen
ঘ
Speaker
ব্যাখ্যা
- Speaker (স্পিকার) হলো একটি আউটপুট ডিভাইস (শব্দ আউটপুট দেয়), কিন্তু ইনপুট ডিভাইস নয়। - অপরদিকে Touch Screen একটি ইনপুট-আউটপুট উভয় ডিভাইস হিসেবেই ব্যবহৃত হয়, তবে কিছু ক্ষেত্রে ইনপুট ফাংশন হিসেবেও ব্যবহৃত হয়। যেহেতু এটি জব জল্যুশন প্রশ্ন তাই অধিক গ্রহণযোগ্য হিসেবে Speaker (স্পিকার) উত্তর নেয়া হলো।
পেরিফেরাল ডিভাইস: - কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে। - কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. ইনপুট ডিভাইস: - যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে। - কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো- Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।
২. আউটপুট ডিভাইস: - কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। - কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।
৩. ইনপুট-আউটপুট ডিভাইস: - কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে। - কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো- Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive ইত্যাদি।
উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
ক
কাহ্নপা
খ
লুইপা
গ
ভুসুকুপা
ঘ
শবরপা
ব্যাখ্যা
ভুসুকুপা: - চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুকুপা। - তাঁর রচিত আটটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে। - নানা কিংবদন্তি বিচারে ভুসুকুপা নামটিকে ছদ্ম নাম বলে মনে করেন। - তাঁর প্রকৃত নাম শান্তিদেব। - ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে শান্তিদেব ভুসুকু সাত শতকের দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন। - ভুসুকুর জীবৎকালের শেষ সীমা ৮০০ সাল। - ধর্মপালের রাজত্বকালে (৭৭০-৮০৬ সাল) ভুসুকুপা জীবিত ছিলেন।
• “আজি ভুসুকু বাঙ্গালী ভইলী/ নিঅ ঘরিণী চণ্ডালে লেলী” - ভুসুকুপার এই উক্তিটির মাধ্যমে তিনি নিজেকে বাঙ্গালি বলে পরিচয় দিয়েছেন। • তার কবিতার লাইনের আধুনিক রূপ - আজ ভুসুকু বাঙ্গালি হইলো।
অন্যদিকে, • কাহ্নপা চর্যাপদের সবচেয়ে বেশি পদ (১৩টি) রচনা করেন।
• চর্যাপদের ১ম পদের রচয়িতা লুইপা।
• শবরপা এর জীবনকাল ৬৮০ থেকে ৭৬০ খ্রিষ্টাব্দের মধ্যে। - সেই সূত্রে শবরপা চর্যাপদের কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন। - ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে তিনি 'বাংলা দেশে'র লোক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৭৩.
The phrase 'Man of Parts' means-
ক
honest
খ
sincere
গ
talented
ঘ
worthless
ব্যাখ্যা
• Man of parts: English meaning: a talented or gifted man : a man of notable endowments or capacity . Bangla meaning: একজন ব্যক্তি যিনি বিশেষ দক্ষতা বা প্রতিভা সম্পন্ন/ বহুমুখী প্রতিভার অধিকারী একজন ব্যক্তি।
Example: - John, a man of parts, impressed everyone with his knowledge of both classical music and modern technology.
Source: Merriam-Webster Dictionary.
৭৪.
What is the correct spelling?
ক
Seudonym
খ
Psedonym
গ
Pseudonym
ঘ
Pseudonim
ব্যাখ্যা
• Pseudonym: English meaning: a name someone uses instead of their real name, especially on a written work. Bangla meaning: ছদ্মনাম; বেনাম।
Example: - She writes under a pseudonym.
Source: Cambridge Dictionary.
৭৫.
নিচের কোন শব্দের 'ণ' এর ভুল প্রয়োগ রয়েছে?
ক
ক্রন্দণ
খ
চাণক্য
গ
মাণিক্য
ঘ
গণ
ব্যাখ্যা
• 'ক্রন্দণ' শব্দে 'ণ' এর ভুল প্রয়োগ রয়েছে। - এর সঠিক বানান হচ্ছে- ক্রন্দন।
⇒ ণ-ত্ব বিধান: • বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার রয়েছে। এগুলো বাংলা বানানেও অবিকৃতভাবে রক্ষিত হয়। তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।
• ‘ণ’ ব্যবহারের নিয়ম: - ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড ইত্যাদি। - ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়। যেমন: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি। - কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়। যেমন: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৭৬.
The paper clip attached the papers-
ক
together
খ
jointly
গ
both
ঘ
none
ব্যাখ্যা
Correct answer: together.
Complete sentence: The paper clip attached the papers together.
• Paper clip কাগজগুলোকে একসাথে আটকে রাখে, অর্থাৎ এটি কাগজগুলোকে একত্রে স্থির রাখে। তাই "together" এখানে সঠিক শব্দ, কারণ এটি প্রকাশ করছে যে কাগজগুলো একসাথে যুক্ত হয়েছে। - অন্যদিকে, "jointly" শব্দটি কিছুটা ভিন্ন অর্থ প্রকাশ করে, যেমন "যৌথভাবে" যা এই প্রসঙ্গে প্রযোজ্য নয়।
৭৭.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
ক
8
খ
24
গ
32
ঘ
16
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
সমাধান: মনেকরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = x কর্ণের দৈর্ঘ্য = √2x একক
শর্তমতে, √2x = 4√2 বা, x = 4√2/√2 x = 4
বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = x2 = 42 = 16 বর্গমিটার
৭৮.
(xyz)° =?
ক
2
খ
3x
গ
xz
ঘ
1
ব্যাখ্যা
প্রশ্ন: (xyz)° = ?
সমাধান: (xyz)° = 1
৭৯.
বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
ক
অক্সিজেন
খ
নাইট্রোজেন
গ
পটাশিয়াম
ঘ
ফসফরাস
ব্যাখ্যা
উদ্ভিদের খনিজ উপাদান: - মাটিতে নাইট্রোজেনের উৎস নাইট্রোজেন লবণ। - বায়ুমণ্ডলে শতকরা প্রায় ৮০ ভাগ নাইট্রোজেন থাকা সত্ত্বেও উদ্ভিদ সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। - উদ্ভিদ মাটি থেকে আয়নিত অবস্থায় নাইট্রোজেন গ্রহণ করে থাকে। - বিশ্বে ব্যবহৃত নাইট্রোজেন সারের মধ্যে ইউরিয়া অন্যতম প্রধান এবং বহুল ব্যবহৃত সার। - বজ্রপাত একটি শক্তিশালী সার প্রদানকারী এজেন্ট। - প্রতিবার বজ্রপাত ঘটলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন হাইড্রোজেন বা অক্সিজেনের সাথে মিলিত হয়ে অ্যামোনিয়াম এবং নাইট্রেট তৈরি করে। - নাইট্রোজেন তারপর বৃষ্টিতে মাটিতে ধুয়ে যায়। - গাছপালা তখন মাটি থেকে নাইট্রোজেন শোষণ করে এবং বৃদ্ধির জন্য ব্যবহার করে। - যেহেতু ইহা ক্লোরোফিলের একটি মূল উপাদান বিধায় নাইট্রোজেন গাছের সবুজায়ন ঘটায়।
Lightening is a potent fertilizing agent. Every time it strikes, nitrogen in the atmosphere is combined with hydrogen or oxygen to form ammonium and nitrate, two forms of nitrogen. The nitrogen then goes into solution in atmospheric moisture and is washed to the ground in rainfall. Plants then absorb nitrogen from the ground and utilize it for growth. Since it is a key constituent in chlorophyll, the green pigment of plants, nitrogen causes a greening of the plant.
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং cals.arizona.edu
৮০.
Which passive voice is correct?
ক
I annoyed him.
খ
Shut the door.
গ
Do the work.
ঘ
He was annoyed with me.
ব্যাখ্যা
সঠিক Passive Voice: ঘ) He was annoyed with me.
• এই বাক্যটি ইতিমধ্যেই Passive Voice-এ রচিত। - যদি Active Voice-এ রূপান্তর করতে চাই, তাহলে হবে: I annoyed him."
• Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম: - Active Voice এর object টি Passive voice এর subject হয় - - Tense অনুযায়ী Auxiliary verb, - মূল verb এর past participle, - Active voice এর subject টি Passive voice এর object হয় - - তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে।
• Passive Voice এ annoyed এর পর ব্যক্তির পূর্বে with বসে আর বস্তুর পূর্বে at বসে।
৮১.
www এর জনক কে?
ক
বিল গেটস
খ
মার্ক জাকারবার্গ
গ
টিম বার্নস লি
ঘ
ডেনিস রিচি
ব্যাখ্যা
WWW: - WWW এর পূর্ণরূপ হলো World Wide Web. - ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। - এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। - টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন। - টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়। - ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়। - WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।
উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২.
চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে?
ক
নেপাল
খ
ভুটান
গ
শ্রীলংকা
ঘ
পানামা
ব্যাখ্যা
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI): - বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা। - ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন। - এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়। - উন্নয়ন এবং বিনিয়োগ উদ্যোগের বিশাল সংগ্রহ মূলত ভৌত অবকাঠামোর মাধ্যমে পূর্ব এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল এই উদ্যোগ।
⇒ BRI এর মূল লক্ষ্য হলো চীন ও অন্যান্য দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করা এবং অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি করা। - প্রকল্পের উদ্দেশ্য বিশ্বের ১৫০টির বেশি দেশকে আর্থিক সহায়তা দিয়ে উন্নতি সাধনের চেষ্টা করা। - প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে করার পরিকল্পনা আছে।
উল্লেখ্য, - চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প থেকে সরে গিয়েছে পানামা। - ২০১৭ সালে চীনের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ নবায়ন করবে না পানামা। - ফেব্রুয়ারি, ২০২৫-এ দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এক বিবৃতিতে প্রকল্প থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা দেন।
উৎস: i) Al Jazeera, ii) Britannica.
৮৩.
মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রী?
ক
৯৭.২
খ
৯৪.৮
গ
৯৬.৪
ঘ
৯৮.৪
ব্যাখ্যা
মানবদেহের তাপমাত্রা: - যে থার্মোমিটারের সাহায্যে শরীরের তাপমাত্রা মাপা হয় তাকে ক্লিনিক্যাল থার্মোমিটার বলে। - এই থার্মোমিটারে ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়। - ক্লিনিক্যাল থার্মোমিটারে ৯৫-১১০° ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে। - মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪° ফারেনহাইট বা ৩৬.৯ ডিগ্রী সেলসিয়াস।
উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং ব্রিটানিকা।
৮৪.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
ক
২৪১
খ
২৩৩
গ
২৫৩
ঘ
২৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
সমাধান: মৌলিক সংখ্যা: যেসকল সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ব্যতিত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। ২৫৩ = ১১ × ২৩ ;মৌলিক সংখ্যা নয়।
৮৫.
একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সামান। কোণটির মান কত?
ক
৩০°
খ
১২০°
গ
৯০°
ঘ
৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সামান। কোণটির মান কত?
সমাধান: ধরি, একটি কোণ = x কোণটির সম্পূরক কোণ (১৮০° - x) ∴ x = (১৮০° - x)/২ ⇒ ২x = ১৮০° - x ⇒ ৩x = ১৮০° ⇒ x = ১৮০°/৩ ∴ x = ৬০°
৮৬.
x > y এবং z < 0 হলে কোনটি সঠিক?
ক
xz > yz
খ
(x/z) > (y/z)
গ
xz < yz
ঘ
(z/x) > (z/y)
ব্যাখ্যা
প্রশ্ন: x > y এবং z < 0 হলে নিচের কোনটি সঠিক?
সমাধান: x > y ...…..... (1) z < 0 ............ (2) (2) নং হতে, z অবশ্যই ঋণাত্মক সংখ্যা। (1) নং কে z দ্বারা গুন করলে, xz < yz
৮৭.
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কয়টি জোনাল সেটেলমেন্ট অফিস আছে?
ক
১৯টি
খ
২০টি
গ
১৮টি
ঘ
২১টি
ব্যাখ্যা
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর: - ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর হলো বাংলাদেশ সরকারের একটি অধিদপ্তর। - এটি বাংলাদেশের সকল জমির রেকর্ড নথি সংরক্ষণ করে। - এটি সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীন। - এর সদরদপ্তর ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত। - অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মো: সাইদুর রহমান।
⇒ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ২১টি জোনাল সেটেলমেন্ট অফিস আছে।
উৎস: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ওয়েবসাইট।
৮৮.
'চাহিদা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক
পর্তুগিজ
খ
চীনা
গ
তুর্কি
ঘ
পাঞ্জাবি
ব্যাখ্যা
মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই অনুসারে, চাহিদা শব্দটি পাঞ্জাবি ভাষার শব্দ থেকে বাংলায় আগত হিসাবে দেখানো হয়েছে।
কিন্তু বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'চাহিদা' শব্দটি সরাসরি বাংলা ভাষার নিজস্ব বা তদ্ভব শব্দ হিসাবে দেখানো হয়েছে।
'চাহিদা' শব্দটি 'চাহ্' ধাতুর সঙ্গে হিন্দী ইতা<ইদা প্রত্যয় যুক্ত হয়ে গঠিত। অর্থ্যাৎ শব্দটি তদ্ভব শব্দের মাধ্যমে সরাসরি বাংলায় এসেছে। শব্দটির অর্থ - বাজারে প্রয়োজনীয় পরিমাণ দ্রব্যের প্রয়োজনীতা।
সুতরাং, চাহিদা শব্দের উৎপত্তি সম্পর্কে, ১. প্রশ্নের অপশনে যদি তদ্ভব থাকে তাহলে উত্তর নিঃসন্দেহে তদ্ভব হবে। ২. তদ্ভব না থেকে যদি 'বাংলা' থাকে তাহলে উত্তর বাংলা হবে। ৩. যদি অপশনে তদ্ভব বা বাংলা কোনটিই না থাকে এবং পাঞ্জাবি থাকে তাহলে 'পাঞ্জাবি' উত্তর করা যাবে। [যেহেতু এটা মাধ্যমিক ব্যাকরণ বইয়ে এখনো আছে, সেই সূত্র]
বাংলা ভাষায় আগত কতিপয় বিদেশি শব্দ: পাঞ্জাবি শব্দ : শিখ। গুজরাটি শব্দ : খদ্দর, হরতাল তুর্কি শব্দ : চাকর, চাকু, তোপ। ফরাসি শব্দ : কুপন, ডিপো, রেস্তোরাঁ।
উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৮৯.
a + (1/a) = 5 হলে, a/(a2 + a + 1) এর মান কত?
ক
25
খ
1/6
গ
20
ঘ
1/3
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/a) = 5 হলে, a/(a2 + a + 1) এর মান কত?
সমাধান: দেওয়া আছে, a + (1/a) = 5 ⇒ (a2 + 1)/a = 5 ⇒ a2 + 1 = 5a
এখন, a/(a2 + a + 1) = a/(5a + a) = a/6a = 1/6
৯০.
'কাঁচামিঠা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক
কাঁচা ও মিঠা
খ
কাঁচার মিঠা
গ
যা কাঁচা তাই মিঠা
ঘ
কাঁচা মিঠা
ব্যাখ্যা
• "কাঁচামিঠা" শব্দটির সঠিক ব্যাসবাক্য হলো— "যা কাঁচা, তাই মিঠা (মধুর)"।
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে, • 'কাঁচা অথচ মিঠা'- 'কাঁচামিঠা'- কর্মধারয় সমাসের উদাহরণ দেওয়া আছে।
----------------------- • কর্মধারয় সমাস: যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন- নীল যে আকাশ = নীলাকাশ। নীল যে পদ্ম = নীলপদ্ম। রক্ত যে কমল = রক্তকমল। কাঁচা অথচ মিঠা/ যা কাঁচা, তাই মিঠা = কাঁচামিঠা। যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব।
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯১.
He gave up ......... football when it is dark.
ক
to play
খ
play
গ
playing
ঘ
of playing
ব্যাখ্যা
• সাধারণত দুটি verb পাশাপাশি থাকলে verb + ing যুক্ত হয়। - এছাড়াও preposition এর পর-বাক্যে verb+ ing যুক্ত word বা gerund বসে।
• তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - playing. Complete sentence: He gave up playing football when it is dark.
• Give up doing something - I gave up going to the theatre when I moved out of London. - He gave up playing football when he got married. - Why don’t you give up smoking? - I gave up playing cricket when I got a job.
৯২.
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
ক
২৪
খ
১৬
গ
১২
ঘ
৩২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
সমাধান: দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল = ১৫৩৬ সংখ্যা দুটির ল.সা.গু = ৯৬
সিকন্তি: - নদী ভাংঙ্গনের ফলে যে জমি নদী গর্ভে বিলিন হয়ে যায় তাকে সিকন্তি বলে। সিকন্তি জমি যদি ৩০ বছরের মধ্যে স্বস্থানে পয়ন্তি হয় তাহলে সিকন্তি হওয়ার প্রাক্কালে যিনি ভূমি মালিক ছিলেন তিনি বা তাহার উত্তরাধিকারগন উক্ত জমির মালিকানা শর্ত সাপেক্ষ্যে প্রাপ্য হবেন।
পয়ন্তি: - নদী গর্ভ থেকে পলি মাটির চর পড়ে জমির সৃষ্টি হওয়াকে পয়ন্তি বলে।
উল্লেখ্য, ⇒ আমাদের দেশে পরিচালিত ভূমি জরিপ বা রেকর্ড গুলো হচ্ছে: - CS-Cadastral Survey (1888), - SA- (1956), - PS - Pakistan Survey, - RS -Revitionel Survey, - BS- Bangladesh Survey (1990), - সিটি জরিপ, - দিয়ারা জরিপ.
⇒ দিয়ারা জরিপ: - দিয়ারা জরিপ হলো দরিয়া সম্পর্কিত জরিপ। জেগে উঠা নতুন ভূখন্ড (চর) জেলা প্রশাসকের চাহিদার ভিত্তিতে সিকস্তি পয়স্তির কারণে ভৌগলিক সীমারেখা ও স্বত্বের পরিবর্তন হলে নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় নতুন জরিপ করা হয়। এ সমস্ত জরিপে নকশা ও রেকর্ড প্রস্তুত করা হয়। এটি অতি পুরাতন জরিপ। ক্যাডাস্ট্রাল জরিপ আরম্ভ হয় ১৮৮৮ সালে, পক্ষান্তরে দিয়ারা জরিপ আরম্ভ হয় ১৮৬২ সালে। দিয়ারা জরিপে সাধারন জরিপের জন্য প্রযোজ্য সকল স্তর অনুসরন করে পয়স্তি ভূমির (চর) নক্সা ও রেকর্ড প্রস্তুত করা হয় দিয়ারা সেটেলমেন্ট অফিসারের নেতৃত্বে ৪টি (রাজশাহী, নরসিংদী, চট্টগ্রাম ও বরিশাল) বেশ কয়েকটি আঞ্চলিক অফিস ও ক্যাম্পের মাধ্যমে সারাদেশের সুনির্দিষ্ট কিছু মৌজায় এ জরিপ কাজ পরিচালিত হয়। - সিকন্তি ও পয়ন্তি দিয়ারা জরিপ।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৯৪.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে, এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
ক
১৮০°
খ
৩৬০°
গ
৫৪০°
ঘ
২৭০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
সমাধান: ৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০ বার ১ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০/৬০ বার = ৩/২ বার
গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে = ৩৬০ ডিগ্রি গাড়ির চাকা ১.৫ বার ঘুরে অতিক্রম করে = (৩৬০× ৩)/২ ডিগ্রি = ৫৪০ ডিগ্রি
৯৫.
'শন্ শন' কী ধরনের দ্বিরুক্ত শব্দ?
ক
শব্দের দ্বিরুক্তি
খ
অনুকার দ্বিরুক্তি
গ
পদের দ্বিরুক্তি
ঘ
কোনটিই নয়
ব্যাখ্যা
• দ্বিরুক্ত শব্দ: যা দুইবার বলা হয়েছে এমন শব্দকে দ্বিরুক্ত শব্দ বলে। ‘দ্বি+উক্ত' = দ্বিরুক্ত।
দ্বিরুক্ত শব্দ তিন প্রকার। যথা: - শব্দের দ্বিরুক্তি (রোজ রোজ, কেউ কেউ)। - পদের দ্বিরুক্তি ( হেসে হেসে, চোরে চোরে)। - অনুকার দ্বিরুক্তি (শন শন, খিল খিল)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৬.
'সমুদ্র' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক
স্রোতস্বিনী
খ
কল্লোলিনী
গ
তোয়নিধি
ঘ
সীমন্তিনী
ব্যাখ্যা
• 'সমুদ্র' এর কিছু প্রতিশব্দ: - সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, তোয়নিধি, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।
নারী শব্দের সমার্থক শব্দ = স্ত্রীজাতি, বনিতা, ভামিনী, কান্তা, সীমন্তিনী।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯৭.
'লবণ' শব্দের বিশেষ্য কোনটি?
ক
লবণাক্ত
খ
লবণ
গ
নোনতা
ঘ
কোনটিই নয়
ব্যাখ্যা
উত্তর: খ) লবণ।
• "লবণ" শব্দটি নিজেই একটি বিশেষ্য। বিশেষ্য হল যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ভাব ইত্যাদির নাম বোঝায়। "লবণ" শব্দটি একটি বস্তুর (নুন) নাম, তাই এটি একটি বিশেষ্য পদ। • লবণ (বিশেষ্য পদ), - এটি সংস্কৃত শব্দ। অর্থ: - নুন, - সোডিয়াম ও ক্লোরিন পরমানুর রাসায়নিক বিক্রিয়াজাত কেলাসিত খনিজপদার্থ। - সমুদ্রের জল শুকিয়ে প্রপ্ত লবণাক্ত সাদা যৌগবিশেষ।
অন্য বিকল্পগুলির ক্ষেত্রে: "লবণাক্ত" হল বিশেষণ (যা লবণযুক্ত বা নোনতা) "নোনতা" হল বিশেষণ (যা লবণযুক্ত স্বাদবিশিষ্ট)
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৮.
ভূমি রেকর্ডের ক্ষেত্রে আপিল আপত্তির স্তর কোনটি?
ক
৬ ও ৫
খ
৪ ও ৫
গ
৫ ও ৬
ঘ
৬ ও ৭
ব্যাখ্যা
ভূমি রেকর্ডের ক্ষেত্রে আপিল আপত্তির স্তর: - ভূমি জরিপ হচ্ছে এমন এক কৌশল, পেশা, বিজ্ঞান যা নির্দিষ্টভাবে স্থানসমূহের ভূগোলক বা ত্রিমাত্রিক অবস্থানের পারস্পারিক দূরত্ব এবং কোণ নির্ণয় করতে পারে। সাধারণত মৌজা ভিত্তিক ভূমির নকশা ও ভূমির মালিকানা সম্পর্কিত খতিয়ান বা ভূমি রেকর্ড প্রস্তুত কার্যক্রমকে ভূমি জরিপ বলা হয়।
⇒ ভূমি রেকর্ডের ক্ষেত্রে আপিল আপত্তির স্তর ৫ ও ৬।
• আপীল স্তর: এ স্তরে আপত্তি মামলায় প্রদত্ত রায়ের অসম্মতিতে আপত্তি মামলার পক্ষগণের পক্ষ হতে আপীল দায়ের হয় এবং মামলাগুলি যথাবিধি শুনানি করা হয়। কিন্ত সে সময় আপীল শুনানীর অফিসারকে মৌজার মূল ওয়ার্কিং ভলিউমও সরবরাহ করা হয় বিধায় অনাকাঙ্ক্ষিত টেম্পারিং হয়ে থাকে যা বর্তমানে অনলাইন ভূমি জরিপ সফটওয়ার এর মাধ্যমে কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের দ্বারা আপীল শুনানির অফিসারকে যে যে খতিয়ানে আপীল মামলা জড়িত ঠিক সেই সেই খতিয়ানগুলিকে সংশোধনের অনুমতি প্রদান করা হয় ফলে আপীল না পড়া খতিয়ানগুলিতে কোন প্রকার টেম্পারিং করার সুযোগ থাকে না। কাজেই ট্র্যাডিশনাল ভূমি জরিপ ব্যবস্থাপনায় চিরাচরিতভাবে টেম্পারিং করার যে সুযোগ ও সম্ভাবনা ছিল তা চিরতরে দূরকরণ করা সম্ভব হয়েছে।
• আপত্তি স্তর: এ স্তরে খসড়া প্রকাশনা দেয়া খতিয়ানের উপর ভূমি মালিকদের দাখিলকৃত আপত্তি মামলাগুলি শুনানি করা হয় এবং সে সময় মৌজার মূল ওয়ার্কিং ভলিউম আপত্তি শুনানীর অফিসারকে সরবরাহ করা হয়। ভলিউম হাতে থাকার ফলে অনাকাঙ্ক্ষিত টেম্পারিং হয়ে থাকে যা বর্তমানে অনলাইন ভূমি জরিপ সফটওয়ার এর মাধ্যমে কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের দ্বারা আপত্তি শুনানির অফিসারকে যে যে খতিয়ানে আপত্তি মামলা জড়িত ঠিক সেই সেই খতিয়ানগুলিকে সংশোধনের অনুমতি প্রদান করা হয়। ফলে আপত্তি না পড়া খতিয়ানগুলিতে কোন প্রকার টেম্পারিং করার সুযোগ থাকে না। কাজেই ট্র্যাডিশনাল ভূমি জরিপ ব্যবস্থাপনায় চিরাচরিতভাবে টেম্পারিং করার যে সুযোগ ও সম্ভাবনা ছিল তা চিরতরে দূরকরণ করা সম্ভব হয়েছে।
উৎস: জোনাল সেটেলমেন্ট অফিস ওয়েবসাইট।
৯৯.
Let's go on a picnic, ..... ?
ক
isn't it
খ
shall we
গ
did we
ঘ
won't you
ব্যাখ্যা
• Tag question করার নিয়ম - - সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। - Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে।
• Let’s বা Let us থাকলে Tag –এ shall we বসাতে হয়। - যেমন: - Let’s play football, shall we? - Let’s play a chess match, shall we?
Complete sentence: Let's go on a picnic, shall we?
১০০.
(৫/৭) × (৭/৫) ÷ ১ - ০.০১ = কত?
ক
০.৯৯
খ
০.৯
গ
১.০৯
ঘ
১.৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: (৫/৭) × (৭/৫) ÷ ১ - ০.০১ = কত?
সমাধান: (৫/৭) × (৭/৫) ÷ ১ - ০.০১ = ১ ÷ ১ - ০.০১ = ১ - ০.০১ = ০.৯৯