পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর। আর্কাইভে টপিকগুলোর নাম পাবেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
'মৃত্তিকার ঘ্রাণ' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. সৈয়দ আলী আহসান
  2. শামসুর রাহমান
  3. সৈয়দ শামসুল হক
  4. সুফিয়া কামাল
ব্যাখ্যা

- সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তার পৈতৃক নিবাস কুমিল্লায়।
- তাকে 'জননী সাহসিকা' বলা হয়।
- তিনি রবীন্দ্র কাব্য ধারার 'গীতিকবিতা' রচনা করতেন।
- তিনি 'বেগম' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'সাঁঝের মায়া'।
- বেগম রোকেয়ার সামাজিক আদর্শ সুফিয়া কামালকে আজীবন প্রভাবিত করেছে। তিনি রোকেয়ার ওপর অনেক কবিতা রচনা করেন এবং তাঁর নামে 'মৃত্তিকার ঘ্রাণ' সংকলনটি উৎসর্গ করেন।
- এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- মায়া কাজল,
- শান্তি ও প্রার্থনা,
- মন ও জীবন,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মৃত্তিকার ঘ্রাণ,
- মোর জাদুদের সমাধি পরে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হক রচিত একটি-
  1. কাব্যগ্রন্থ
  2. উপন্যাস
  3. কাব্যনাট্য
  4. গল্পগ্রন্থ
ব্যাখ্যা

- সৈয়দ শামসুল হক একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
- তিনি কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।

তাঁর রচিত কাব্যনাট্যঃ
- পায়ের আওয়াজ পাওয়া যায় (মুক্তিযুদ্ধভিত্তিক),
- গণনায়ক,
- নুরুলদীনের সারাজীবন,
- এখানে এখন,
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- একদা এক রাজ্যে,
- পরানের গহীন ভিতর,
- বিরতিহীন উৎসব,
- বৈশাখে রচিত পঙক্তিমালা,
- প্রতিধ্বনিগণ,
- ধ্বংসস্তূপে কবি ও নগর ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাসঃ
- নিষিদ্ধ লোবান (মুক্তিযুদ্ধভিত্তিক),
- 'নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে 'গেরিলা' চলচ্চিত্র নির্মিত হয়েছে।
- এক মহিলার ছবি,
- অনুমপ দিন,
- সীমানা ছাড়িয়ে,
- নীল দংশন (মুক্তিযুদ্ধভিত্তিক),
- দ্বিতীয় দিনের কাহিনী,
- আয়না বিবির পালা,
- স্তব্ধতার অনুবাদ,
- ত্রাহী,
- বৃষ্টি ও বিদ্রোহীগণ,
- দেয়ালের দেশ,
- খেলারাম খেলে যা,
- তুমি সেই তরবারী,
- মৃগয়ার কালখেপ ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
‘অরিজিন এন্ড ডেভলেপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ' গ্রন্থের রচয়িতা কে?
  1. হরপ্রসাদ শাস্ত্রী
  2. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  3. সুধীন্দ্রনাথ দত্ত
  4. সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা

- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী।
- তাঁর রচিত বিখ্যাত গ্রন্থঃ
- অরিজিন এন্ড ডেভলেপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ (১৯২৬),
- ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণ,
- পশ্চিমের যাত্রী,
- বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা,
- ভারতের ভাষা ও ভাষা সমস্যা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

.
নিচের কোনটি উপন্যাস নয়?
  1. জলোচ্ছ্বাস
  2. নিরন্তর ঘন্টাধ্বনি
  3. মেজদিদি
  4. ঘুমকাতুরে ঈশ্বর
ব্যাখ্যা

প্রখ্যাত নারী ঔপন্যাসিক সেলিনা হোসেনের বিখ্যাত উপন্যাস-
- হাঙ্গর নদী গ্রেনেড,
- জলোচ্ছ্বাস,
- নীল ময়ূরের যৌবন,
- পোকা মাকড়ের ঘরবসতি,
- নিরন্তর ঘন্টাধ্বনি,
- আগষ্টের একরাত,
- খুন ও ভালোবাসা,
- কাঁটাতারের প্রজাপতি,
- গায়ত্রী সন্ধ্যা, অপেক্ষা,
- গেরিলা ও বীরাঙ্গনা,
- ঘুমকাতুরে ঈশ্বর,
- পূর্ণছবির মগ্নতা,
- ভালোবাসা প্রীতিলতা,
-কালকেতু ও ফুল্লরা ইত্যাদি।

- অপরদিকে, 'মেজদিদি' হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্পগ্রন্থ

উৎসঃ
লাইভ এমসিকিউ লেকচার।

.
'সংশপ্তক' উপন্যাসের রচয়িতা কে?
  1. সেলিনা হোসেন
  2. সৈয়দ শামসুল হক
  3. শামসুর রাহমান
  4. শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা

- শহীদুল্লা কায়সার একজন বাঙালি লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবী।
- তাঁর প্রকৃত নাম ছিল 'আবু নঈম মোহাম্মদ শহিদুল্লাহ'।
- তিনি ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- 'সংশপ্তক' তাঁর রচিত একটি বিখ্যাত উপন্যাস।
- তাঁর 'সারেং বৌ' উপন্যাসে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের কথা বর্ণিত হয়েছে।
- তাঁর রচিত স্মৃতিকথা- রাজবন্দীর রোজনামচা।
- ভ্রমণবৃত্তান্ত- পেশোয়ার থেকে তাসখন্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার

.
কোনটি শওকত ওসমানের নাটক?
  1. পিঁজরাপোল
  2. পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা
  3. নেকড়ে অরণ্য
  4. রাজসাক্ষী
ব্যাখ্যা

- কথাসাহিত্যিক শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম 'শেখ আজিজুর রহমান'।

তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি বিখ্যাত উপন্যাসঃ
- জননী (প্রথম প্রকাশিত)
- চৌরসন্ধি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম ইত্যাদি।

তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- জলাঙ্গী
- জাহান্নাম হইতে বিদায়

তাঁর রচিত একটি নাটকঃ
- তস্কর লস্কর
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- আমলার মামলা
- কাঁকর মণি
- বাগদাদের কবি ইত্যাদি।

তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

.
'দেশে বিদেশে' ভ্রমণ কাহিনীটি কার রচনা?
  1. সৈয়দ ওয়ালীউল্লাহ
  2. সৈয়দ আলী আহসান
  3. সৈয়দ শামসুল হক
  4. সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা

- সৈয়দ মুজতবা আলী একজন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- তিনি ভ্রমণ কাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়।
- 'দেশে বিদেশে' ও 'জলে ডাঙ্গায়' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী।
- পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, বড়বাবু, কত না অশ্রুজল তাঁর রচিত রম্যরচনা।
- 'চাচা কাহিনী' ও 'টুনি মেম' তাঁর রচিত ছোটগল্প।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
Which one is the singular form?
  1. Cattle
  2. Public
  3. Politics
  4. Police
ব্যাখ্যা

কতগুলো শব্দ আছে যারা সবসময় plural হয়। যেমন-
- People,
- Nuptials,
- Cattle,
- Police,
- Public,
- Poultry,
- Gentry,
- Vermin,
- Savings,
- Proceeds ইত্যাদি।
আবার কতগুলো শব্দ আছে যারা সবসময় singular হয়। যেমন-
- News,
- Mathematics,
- Electronics,
- Ethics,
- Economics,
- Politics,
- Physics,
- Innings,
- Gallows,
- Advice (Uncountable) ইত্যাদি।

.
What is the meaning of 'Palmy days'?
  1. A Long days of memories
  2. Remarkable day
  3. Days of prosperity and glory
  4. A day of dream
ব্যাখ্যা
- The meaning 'Palmy days' is Days of prosperity and glory.
- বাংলা অর্থ সমৃদ্ধি এবং গৌরবপূর্ণ সময়, সুসময়, সুদিন।
১০.
Find out the correct sentence.
  1. Five deers and ten sheeps are grazing in the field.
  2. Five deer and ten sheeps are grazing in the field.
  3. Five deer and ten sheep is grazing in the field.
  4. Five deer and ten sheep are grazing in the field.
ব্যাখ্যা

কতগুলো শব্দ আছে যাদের singular এবং plural form একই রকম থাকে। যেমন-
- Dice,
- Sheep,
- Pice,
- Deer,
- Score,
- Swine,
- Canon,
- Corps,
- Offspring,
- Series,
- Carp,
- Cod,
- Pair,
- Dozen,
- Species,
- Aircraft,
- Pike,
- Hovercraft,
- Spacecraft,
- Public,
- Pair,
- Gross,
- Hundred,
- Thousand,
- Million ইত্যাদি।
-তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে- Five deer and ten sheep are grazing in the field.

১১.
What is the meaning of 'At daggers drawn'?
  1. to be in a state of understanding
  2. to be in a state of friendship
  3. to be in a state of uneasiness
  4. to be in a state of hostility
ব্যাখ্যা
- The meaning of 'At daggers drawn' is 'to be in a state of hostility/violent enmity'.
- যার বাংলা অর্থ দাড়ায় দা-কুমড়া সম্পর্ক, শত্রুতাপূর্ণ অবস্থা, ঘোর বিবদমান, চরম শত্রুতাপূর্ণ অবস্থা।
১২.
Which noun is used in the masculine form?
  1. Moon
  2. Liberty
  3. Peace
  4. Revenge
ব্যাখ্যা

- Autumn, Church, Earth, Hope, Justice, Liberty, Mersy, Modesty, Moon, Night, Nature, Peace, Religion, Spring, Truth এদের সৌন্দর্য, নমনীয়তা, কোমলতা, পবিত্রতা ইত্যাদি নারীসুলভ গুণ থাকার কারণে এদেরকে Feminine gender হিসেবে গণ্য করা হয়।
- আবার জাহাজ, দেশ এবং সুন্দর শিল্পকর্মের নামকে Feminine gender ধরা হয়।
- The Titanic sank with all her passengers.
- Poetry has her charms.
- Death, Anger, Day, Fear, June, Love, Revenge, Sun, Summer, Thunder, Time, War, Winter এদের তেজ, শক্তি বা পুরুষোচিত গুণ থাকার কারণে এদেরকে Masculine gender হিসেবে গণ্য করা হয়।

১৩.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৫ মিটার ও অতিভুজ ১৩ মিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত?
  1. ২৮ মিটার
  2. ৩০ মিটার
  3. ৩৫ মিটার
  4. ৩৩ মিটার
ব্যাখ্যা

আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
অতিভুজ = লম্ব + ভূমি
বা, ১৩ = লম্ব + ৫
বা, লম্ব + ৫ = ১৩
বা, লম্ব = ১৩ - ৫
বা, লম্ব = ১৬৯ - ২৫
বা, লম্ব = ১৪৪
বা, লম্ব = (১২)
বা, লম্ব = ১২
সুতরাং, সমকোণী ত্রিভুজটির পরিসীমা = ৫ + ১২ + ১৩
= ৩০ মিটার।

১৪.
37° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?
  1. 143°
  2. 53°
  3. 153°
  4. 37°
ব্যাখ্যা

- দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, এদের যেকোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।
- কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে, বিপ্রতীপ কোণ বলে।
- দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়।
- তাই 37° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ 37° হবে।

১৫.
ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে বলে-
  1. ভরকেন্দ্র
  2. পরিকেন্দ্র
  3. লম্বকেন্দ্র
  4. অন্তঃকেন্দ্র
ব্যাখ্যা

- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে।
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
- ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।

১৬.
একটি চাকা ৪৪ কি.মি. পথ অতিক্রম করতে ১০০০ বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত?
  1. ৬ মিটার
  2. ৭ মিটার
  3. ৯ মিটার
  4. ৮ মিটার
ব্যাখ্যা

এখানে, ৪৪ = ৪৪ × ১০০০ মি.
আমরা জানি, পরিধি × ঘূর্ণন সংখ্যা = অতিক্রান্ত দূরত্ব
বা, 2πr × ১০০০ = ৪৪ ×১০০০
বা, 2πr = ৪৪
বা, r = ৪৪/2π
বা, r = ২২/π
বা, r = ২২/(২২/৭)
বা, r = ২২ × (৭/২২)
বা, r = ৭

১৭.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সে.মি. হলে উহার পরিসীমা কত?
  1. 18 সে.মি.
  2. 20 সে.মি.
  3. 24 সে.মি.
  4. 36 সে.মি.
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √3/4 × a2 এবং পরিসীমা 3a।
শর্তমতে,
√3/4 × a2 = 16√3
বা, a2 = 16 × 4
বা, a2 = 64
বা, a = 8
সুতরাং পরিসীমা = 3a
= 3 × 8
= 24 সে.মি.

১৮.
দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১ সমকোণ হলে একটিকে অপরটির ____ বলে।
  1. রেডিয়ান কোণ
  2. সরল কোণ
  3. সম্পূরক কোণ
  4. পূরক কোণ
ব্যাখ্যা

- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

১৯.
একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকের আয়তন কত গুণ বৃদ্ধি পাবে?
  1. 1 গুণ
  2. 2 গুণ
  3. 4 গুণ
  4. 8 গুণ
ব্যাখ্যা

আমরা জানি,
গোলকের ব্যাসার্ধ r হলে আয়তন = 4/3 πr3
= 4/3 π(2r)3
= 4/3 π 8 r3
= 8 × 4/3 πr3
= 8 × গোলকের আয়তন।

২০.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যর কত গুণ?
  1. 2
  2. 4√2
  3. √2
  4. 2√2
ব্যাখ্যা

আমরা জানি,
বর্গক্ষেত্রের একটি বাহু a একক হলে পরিসীমা 4a একক এবং কর্ণ √2a একক।
সুতরাং পরিসীমা/কর্ণ = 4a/√2a
= 4/√2
= 2 × √2.√2/√2
= 2√2

২১.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 4° হলে এর ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 41°
  2. 43°
  3. 49°
  4. 82°
ব্যাখ্যা

মনে করি,
একটি কোণ 'ক' তাহলে অপর কোণ (90-ক)
শর্তমতে,
ক - (90 - ক) = 4
বা, ক - 90 + ক = 4
বা, 2ক = 94
বা, ক = 47
সুতরাং অপর কোণটি = 90 - ক = 90-47 = 43°

২২.
3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যাসার্ধ কত?
  1. 6 সে.মি.
  2. 7 সে.মি.
  3. 8 সে.মি.
  4. 9 সে.মি.
ব্যাখ্যা

3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তিনটির আয়তন যথাক্রমে, (4/3 π 33), (4/3 π 43), (4/3 π 53)।
সুতরাং নতুন গোলকটির আয়তন = (4/3 π 33) + (4/3 π 43) + (4/3 π 53)
= 4/3 π (33+43+53)
= 4/3 π × 216
= 4/3 π × 63
নতুন গোলকটির ব্যাসার্ধ = 6 সে.মি.

২৩.
একই চাপের উপর দণ্ডায়মান একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হলে উহার কেন্দ্রস্থ কোণের মান কত?
  1. 80°
  2. 40°
  3. 60°
  4. 20°
ব্যাখ্যা
- আমরা জানি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- তাই একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 80°।
২৪.
দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়?
  1. 1টি
  2. 2টি
  3. 3টি
  4. 4টি
ব্যাখ্যা
দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে।
২৫.
নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী এশীয় দেশ-
  1. ফিলিপাইন
  2. জাপান
  3. কম্বোডিয়া
  4. ভারত
ব্যাখ্যা

- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি সদস্য দেশঃ China, France, Russia, United Kingdom এবং United States।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০টি সদস্য দেশঃ Estonia, India, Ireland, Kenya, Mexico, Niger, Norway, Saint Vincent and the Grenadines, Tunisia এবং Vietnam।

২৬.
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে একটি দেশ সর্বোচ্চ কতটি ভোট দিতে পারেন?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৫টি
ব্যাখ্যা

- জাতিসংঘের আলাপ আলোচনার মূল সভা সাধারণ পরিষদ।
- প্রতিবছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
- অধিবেশনে একটি দেশ সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারেন।
- কিন্তু একটি দেশ শুধু একটি ভোট দিতে পারে।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

২৭.
ডেভিড রবার্ট ম্যালপাস বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট?
  1. ১২তম
  2. ১৩তম
  3. ১৪তম
  4. ১৫তম
ব্যাখ্যা

- বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড রবার্ট ম্যালপাস যুক্তরাষ্ট্রের নাগরিক।
- তিনি বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট।
- সাধারণত যুক্তরাষ্ট্র থেকেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- বিশ্বব্যাংক গোষ্ঠীর প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইগুনে মেয়ার।
উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

২৮.
নিচের কোনটি মিঠা পানির উৎস?
  1. মহাসাগর
  2. উপসাগর
  3. ভূগর্ভস্থ পানি
  4. সাগর
ব্যাখ্যা

- পৃথিবীর সমস্ত পানিকে দুই ভাগে ভাগ করা যায়।
- যথাঃ লবণাক্ত ও মিঠা পানি।
- পৃথিবীর সকল মহাসাগর, সাগর ও উপসাগরের জলরাশি লবণাক্ত‌।
- নদী, হ্রদ ও ভূগর্ভস্থ পানি মিঠা পানির উৎস।
- বারিমন্ডলের জলের পরিমাণ ভিত্তিক বন্টন নিম্নরুপ-
• সমুদ্র (৯৭.২৫%),
• হিমবাহ (২.০৫%),
• ভূগর্ভস্থ পানি (০.৬৮%),
• হৃদ (০.০১%),
• মাটির আর্দ্রতা (০.০০৫%),
• বায়ুমণ্ডল (০.০০১%),
• নদী(০.০০০১%),
• জীবমন্ডল (০.০০০০৪%)।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।