পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
বিগত এক সপ্তাহের (১৬ ডিসেম্বর - ২২ ডিসেম্বর) Live MCQ Daily NewsPicker ও ২৩ ডিসেম্বর Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
নেচার ইনডেক্স- ২০২৫ অনুযায়ী, গবেষণায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৪১তম
  2. ৫১তম
  3. ৬১তম
  4. ৭১তম
ব্যাখ্যা

নেচার ইনডেক্স, ২০২৫:
- ২০২৪-২৫ সময়ে গবেষণা সাময়িকী নেচারের সর্বশেষ ইনডেক্সে দেখা যায়, বিশ্বে গবেষণায় ৬১তম অবস্থানে আছে বাংলাদেশ।
- ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৪৫টি নেচারাল সায়েন্স ও হেলথ সায়েন্স জার্নাল থেকে এই ইনডেক্স তৈরি করা হয়েছে।
- বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ৬১তম ও এশিয়া প্যাসিফিক এলাকায় ১৩তম দেশ হিসেবে দেখা যায় তালিকায়।
- নেচারের পরিসংখ্যান থেকে দেখা যায়, বাংলাদেশের গবেষকদের অবস্থান বায়োলজিক্যাল সায়েন্সে বিশ্বে ১৭৯ দেশের মধ্যে ৭১তম, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৩১টি দেশের মধ্যে ১৪তম।
- এ ছাড়া বাংলাদেশের গবেষকেরা রসায়নে বিশ্বে ৬৩তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৩তম, পরিবেশ ও ভূবিজ্ঞানে বিশ্বে ৭০তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৫তম, হেলথ সায়েন্সে বিশ্বে ৪৬তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১১তম, ফিজিক্যাল সায়েন্সে বিশ্বে ৭২তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৫তম অবস্থানে রয়েছে।

তথ্যসূত্র- নেচার ইনডেক্স, ২০২৫। [link]

.
বর্তমানে বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস দেশ কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. যুক্তরাজ্য
  2. সৌদি আরব
  3. যুক্তরাষ্ট্র
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

প্রবাসী আয়ের শীর্ষ উৎস দেশ:
- বর্তমানে প্রবাসী আয়ের শীর্ষ উৎস হয়ে উঠেছে সৌদি আরব।
- সৌদি আরবের পেছনে রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও মালয়েশিয়া। 
- বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, গত জুলাই-নভেম্বর, ২০২৫ সময়ে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২০৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে।
- যুক্তরাজ্য থেকে ১৬৭ কোটি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ১৫৮ কোটি, মালয়েশিয়া থেকে ১৪৩ কোটি এবং যুক্তরাষ্ট্র থেকে ১০৩ কোটি ডলার এসেছে। উল্লেখ্য, সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করেন সৌদি আরবে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

.
বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ল্যারি পেজ
  2. ইলন মাস্ক
  3. ওয়ারেন বাফেট
  4. জেফ বেজোস
ব্যাখ্যা

বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক:
- ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন বা ৭০ হাজার কোটি ডলার অতিক্রম করেছে।
- ফোর্বস ম্যাগাজিনের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী, ইলন মাস্কের বর্তমান সম্পদমূল্য ৭৪৮ দশমিক ৯ বিলিয়ন বা ৭৪ হাজার ৮৯০ কোটি ডলার।
- এই বাস্তবতায় ধারণা করা হচ্ছে, ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে মাস্কের সম্পদমূল্য এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার স্পর্শ করবে।
- বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্ট একাডেমি বলছে, ২০২৭ সালের মধ্যে ইলন মাস্ক ট্রিলিয়নিয়ার এক লাখ কোটি ডলারের মালিক হতে পারেন।

তথ্যসূত্র- THE BUSINESS STANDARD [link]

.
বাঘের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৫ম
  2. ৭ম
  3. ৮ম
  4. ১০ম
ব্যাখ্যা

বাঘের সংখ্যা:
- বিশ্বে বাঘের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম।
- বর্তমানে বাংলাদেশে বাঘের সংখ্যা ১৪৬।
- বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত সুন্দরবনই এখানকার বাঘের মূল বিচরণক্ষেত্র।
- এ ছাড়া খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এবং শরণখোলার বনাঞ্চলও বাঘের আবাসস্থল।

অন্যদিকে,
- বিশ্বে সবচেয়ে বেশিসংখ্যক বাঘ রয়েছে ভারতে।
- দেশটিতে বর্তমানে ৩ হাজার ১৬৭টি বাঘ রয়েছে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

.
২০২৫ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের পতাকা হাতে প্যারাস্যুটিং করে কতজন বিশ্ব রেকর্ড গড়েছেন?
  1. ৫০ জন
  2. ৫২ জন
  3. ৫৪ জন
  4. ৫৬ জন
ব্যাখ্যা

পতাকা হাতে প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড:
- ২০২৫ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের সময় নতুন বিশ্ব রেকর্ড গড়েছে।
- ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে একসাথে প্যারাস্যুটিং করেছে।
- বিজয় দিবসে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে ‘টিম বাংলাদেশে’র উদ্যোগে এই বিশেষ মহড়া ও রেকর্ড গড়ার আয়োজন করা হয়।
- স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার ১২ হাজার উচ্চতায় বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০বি পরিবহন বিমান থেকে জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করে।
- এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের প্রদর্শনী।

তথ্যসূত্র- ইত্তেফাক। [link]

.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র কোন দেশ থেকে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. ইরান
  4. সিরিয়া
ব্যাখ্যা

অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার:
- সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।
- গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ার বিনিয়োগ পথকে সুগম করতেই এ পদক্ষেপ বলে জানা গেছে।
- ১৭ ডিসেম্বর, ২০২৫ কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে নিষেধাজ্ঞা প্রত্যাহারে একটি বিল উত্থাপন করা হয়। 
- ভোটাভুটিতে ৭৭ জন সিনেটর বিলের পক্ষে এবং ২০ জন বিপক্ষে ভোট দেন।

উল্লেখ্য,
- সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতায় থাকাকালীন সিরিয়ার ওপর ডজনখানেক নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন আইনসভা।
- এসব নিষেধাজ্ঞার মধ্যে জ্বালানি তেল বিক্রি এবং বিনিয়োগ বিষয়ক নিষেধাজ্ঞাও ছিল।
- সিরিয়ায় ক্ষমতা পরিবর্তনের পর সৌদি আরব এবং তুরস্ক নিষেধাজ্ঞা স্থগিতের সুপারিশ করেছিল।

তথ্যসূত্র- ইনডিপেনডেন্ট টেলিভিশন। [link]

.
ভারতের সাথে কোন দেশের সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে?
  1. চীন
  2. বাংলাদেশ
  3. পাকিস্তান
  4. নেপাল
ব্যাখ্যা

ভারত-বাংলাদেশ সীমান্ত:
- ভারতের সাথে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন ৬টি দেশের সঙ্গে স্থল সীমান্ত আছে। 
- স্থল সীমান্তের হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সবচেয়ে দীর্ঘ।
- বাংলাদেশের সাথে ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের। 
- এ সীমান্ত বিশ্বের পঞ্চম দীর্ঘ স্থলসীমান্ত।

উল্লেখ্য,
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩০টি।

- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি।
- রাজ্যগুলো হলো: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

তথ্যসূত্র- Ministry of Home affairs, India, [Link]; পত্রিকা প্রতিবেদন।

.
বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে কোন দেশ? [ডিসেম্বর, ২০২৫]
  1. ভারত
  2. চীন
  3. নেপাল
  4. পাকিস্তান
ব্যাখ্যা

বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প:
- তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে চীন। 
- এই প্রকল্পে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মোট ব্যয় প্রায় ১৬৮ বিলিয়ন ডলার।
- এই  বিদ্যুৎ কেন্দ্রের বছরে প্রায় ৩০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হয়েছে—যা বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চীনের থ্রি গর্জেস ড্যামের উৎপাদনেরও প্রায় তিন গুণ।

উল্লেখ্য,
- বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বাঁধও চীনে অবস্থিত।
- মধ্য চীনের থ্রি গর্জেস বাঁধের উৎপাদন ক্ষমতা ৮৮ দশমিক দুই বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।

তথ্যসূত্র- ডেইলি স্টার। [Link]

.
‘ডাচ ডিজিজ’ (Dutch Disease) ধারণাটি নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত?
  1. অর্থনীতি
  2. পরিবেশ রক্ষা
  3. চিকিৎসাবিজ্ঞান
  4. খেলাধুলা
ব্যাখ্যা

‘ডাচ ডিজিজ’ (Dutch Disease):
- ‘ডাচ ডিজিজ’ (Dutch Disease) হলো একটি অর্থনৈতিক ধারণা।
- সহজভাবে বলতে গেলে, ডাচ ডিজিজ হলো এমন একটি অর্থনৈতিক ঘটনা, যা ঘটে যখন কোনো দেশের জন্য ভালো কোনো খবর থাকে; যেমন- কোনো প্রাকৃতিক সম্পদের আবিষ্কার।
- কিন্তু এর ফলে নিকট ভবিষ্যতে দেশটির অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব না পড়ে নেতিবাচক প্রভাবেরই প্রসার ঘটে।
- এক্ষেত্রে এমন কোনো সীমিত পরিমাণের বস্তুর (প্রাকৃতিক সম্পদ) ওপর অধিক নির্ভরশীল হয়ে ওঠে একটি দেশের অর্থনীতি।
- আর সীমিত কোনো সম্পদের উপর নির্ভরশীলতা কোনো দেশের জন্য সবসময়ই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

উল্লেখ্য,
- সর্বপ্রথম ১৯৭৭ সালে ‘দ্য ইকোনমিস্ট’ ম্যাগাজিনে ‘ডাচ ডিজিজ’ শব্দের প্রয়োগ করা হয়।
- ম্যাগাজিনটি মূলত ১৯৫৯ সালে নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাসের বিশাল এলাকা আবিষ্কৃত হওয়ার পর সেখানে কীরকম পরিস্থিতি সৃষ্টি হয়, তা ব্যাখা করার জন্য এটি ব্যবহার করে।
- সেই সময়ে প্রাকৃতিক গ্যাস এবং তেলের অতিরিক্ত রপ্তানি শুরু হয়। ফলে নেদারল্যান্ডসের আয় অতিরিক্ত বেড়ে যায়।

তথ্যসূত্র- ব্রিটানিকা, পত্রিকা প্রতিবেদন।

১০.
সম্প্রতি, বাংলাদেশে ১৮তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. পিটার হাস
  2. নিকোলাস ডিন 
  3. ব্রেন্ট ক্রিস্টেনসেন
  4. ক্রিস পিটারসেন
ব্যাখ্যা

মার্কিন ১৮তম রাষ্ট্রদূত:
- ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।
- তি‌নি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
- ব্রেন্ট ক্রিস্টেনসেন দেশটির 'সিনিয়র ফরেন সার্ভিস, ক্লাস অফ কাউন্সেলর'-এর একজন ক্যারিয়ার সদস্য।
- তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ড (USSTRATCOM)-এর বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র- ইত্তেফাক। [link]

১১.
ফিফা দ্য বেস্ট-এ ২০২৫ সালের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন কে? 
  1. কিলিয়ান এমবাপ্পে
  2. উসমান দেম্বেলে
  3. মোহাম্মদ সালাহ
  4. লামিনে ইয়ামাল
ব্যাখ্যা

ফিফা দ্য বেস্ট, ২০২৫:
বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি ও ফ্রান্স);
বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি (বার্সেলোনা ও স্পেন);
সেরা নারী ও পুরুষ কোচ: ইংল্যান্ড জাতীয় নারী দলের সারিনা ভিগমান ও চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি কোচ লুইস এনরিকে;
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং।

বর্ষসেরা একাদশ (পুরুষ):
গোলকিপার: জিয়ানলুইজি দোন্নারুম্মা;
ডিফেন্ডার: আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্দেস;
মিডফিল্ডার: কোল পালমার, জুড বেলিংহাম, ভিতিনিয়া, পেদ্রো;
ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে।

উৎস: ফিফা ওয়েবসাইট।

১২.
'কাশিওয়াজাকি-কারিওয়া' পরমাণু বিদ্যুৎকেন্দ্র কোন দেশে অবস্থিত?
  1. চীন
  2. জাপান
  3. ফ্রান্স
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা

বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র:
- জাপানের কাশিওয়াজাকি-কারিওয়া বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত।
- রাজধানী টোকিও থেকে ২২০ কিলোমিটার উত্তরপূর্বের বন্দরশহর নিগাতায় অবস্থিত এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রর আয়তন ৪২ লাখ বর্গমিটার বা ৪২০ হেক্টর।
- কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ১৯৮০-এর দশকে।
- ১৯৮৫ থেকে ১৯৯৭ সালের মধ্যে একে একে সব রিঅ্যাক্টর চালু করা হয়। 
- মোট ৭টি পরমাণু চুল্লি আছে এই বিদ্যুৎকেন্দ্রে, যেগুলোর সম্মিলিত বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৮ দশমিক ২ মেগাবাইট।
- ‘ফুকোশিমা ট্র্যাজেডি’র জেরে ১৫ বছর বন্ধ রাখার পর ফের এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করার প্রস্তুতি নিচ্ছে জাপান।

তথ্যসূত্র- THE BUSINESS STANDARD [link]

১৩.
‘পান্ডা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
  1. চীন
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা

পান্ডা কূটনীতি:
- বহু বছর ধরে চীনে পান্ডাকে ‘বন্ধুত্বের দূত’ বিবেচনা করা হয়।
- এ জন্য বন্ধুত্ব গড়তে চাওয়া দেশগুলোকে বিভিন্ন সময় পান্ডা উপহার দিয়েছে বেইজিং।
- পান্ডা উপহার দিয়ে বন্ধুত্ব গড়ার এই প্রচেষ্টা চীনের ‘পান্ডা কূটনীতি’ নামে পরিচিত।
- ১৯৫৭ সালে সোভিয়েত শাসনের সূচনাকারী অক্টোবর বিপ্লবের ৪০তম বার্ষিকীতে সাবেক সোভিয়েত ইউনিয়নকে ‘পিং পিং’ নামে একটি পান্ডা উপহার দেন মাও সে-তুং।
- পরে ১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে উত্তর কোরিয়াকে পাঁচটি পান্ডা দিয়েছিল চীন।
- এর পর থেকে জাপান, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেনসহ বিভিন্ন সময়ে বিভিন্ন দেশকে ‘বন্ধুত্বের নিদর্শন’ হিসেবে পান্ডা দিয়েছে বেইজিং।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

১৪.
আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় কবে?
  1. ১৭ ডিসেম্বর
  2. ১৮ ডিসেম্বর
  3. ২০ ডিসেম্বর
  4. ২১ ডিসেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক অভিবাসী দিবস:
- জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ১৮ ডিসেম্বর 'আন্তর্জাতিক অভিবাসী দিবস' পালিত হয়।
- ১৯৯০ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ‘সব অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক কনভেনশন’ গৃহীত হয়।
- পরবর্তীতে, ২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ১৮ ডিসেম্বরকে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।

উৎস: UN ওয়েবসাইট।

১৫.
সম্প্রতি, দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু হয়েছে কোথায়? [ডিসেম্বর, ২০২৫]
  1. ফেনী
  2. কুমিল্লা
  3. লক্ষ্মীপুর
  4. নোয়াখালী
ব্যাখ্যা

দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো:
- দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় (অটোমেটেড) জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লায়। 
- ১৭ ডিসেম্বর, ২০২৫ বরুড়া উপজেলার কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক–সংলগ্ন মগবাড়ি এলাকায় ডিপোটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
- পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে চালু হওয়া এই ডিপো থেকে কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে পেট্রোলিয়াম জ্বালানি সরবরাহ করা হবে।
- ১৬ একরের বেশি জায়গাজুড়ে স্থাপিত কুমিল্লা ডিপোয় একসঙ্গে প্রায় ২০ হাজার টন ডিজেল, দেড় হাজার টন পেট্রল ও দেড় হাজার টন অকটেন মজুতের সক্ষমতা রয়েছে।
- চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের আওতায় প্রায় ১১৮ কোটি টাকা ব্যয়ে এই ডিপো নির্মাণ করা হয়েছে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

১৬.
সম্প্রতি, তাইওয়ানকে ১ হাজার ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে কোন দেশ? [ডিসেম্বর, ২০২৫]
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. রাশিয়া
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা

তাইওয়ানে অস্ত্র বিক্রির অনুমোদন:
- চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে এক চুক্তির অধীন তাইওয়ানে ১ হাজার ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
- তাইওয়ানের ইতিহাসে এটিই মার্কিন অস্ত্র বিক্রির সবচেয়ে বড় চুক্তি।
- প্রস্তাবিত অস্ত্র বিক্রি চুক্তির আওতায় আট ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।
- এর মধ্যে উল্লেখযোগ্য হলো অত্যাধুনিক রকেট উৎক্ষেপণব্যবস্থা ‘হিমার্স’, হাউইটজার কামান, জ্যাভলিন ট্যাংক–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন।
- এছাড়া, যুক্তরাষ্ট্রের পরামর্শে তাইওয়ান তার সশস্ত্র বাহিনীকে গেরিলা যুদ্ধের সক্ষমতাসম্পন্ন করে গড়ে তোলার চেষ্টা করছে। 

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

১৭.
বিশ্বের দীর্ঘতম রাস্তা ‘প্যান-আমেরিকান হাইওয়ে’ কোন দুইটি মহাদেশকে সংযুক্ত করে?
  1. এশিয়া ও আফ্রিকা
  2. আফ্রিকা ও ইউরোপ
  3. ইউরোপ ও এশিয়া
  4. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

‘প্যান-আমেরিকান হাইওয়ে’:
- টানা ১৪টি দেশের মধ্য দিয়ে বিস্তৃত প্যান-আমেরিকান হাইওয়েকে বিশ্বের দীর্ঘতম মোটরযান চলাচলযোগ্য রাস্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
- এই রাস্তা উত্তর আমেরিকার আলাস্কার ‘প্রুডো বে’ থেকে শুরু হয়ে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত।
- প্রায় ৩০ হাজার কিলোমিটার লম্বা এই মহাসড়কটি উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থল হিসেবে কাজ করে।
- এই মহাসড়ক নির্মাণের পরিকল্পনা শুরু হয় ১৯২০-এর দশকের গোড়ার দিকে।
- ১৯৬০ সালে এটি জনসাধারণের চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়।

তথ্যসূত্র- ঢাকা পোস্ট। [link]

১৮.
যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হয়েছেন কে?
  1. শিরিন আক্তার
  2. সোমা সাঈদ
  3. ফাহমিদা সুলতানা
  4. সোনিয়া আফরিন
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি:
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউইয়র্কের কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হয়েছেন সোমা এস সাঈদ।
- দেড় দশকের বেশি সময় আইন পেশায় যুক্ত থাকার পর ২০২১ সালে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন সোমা।
- ২০২২ সালে তাকে নিউ ইয়র্ক কাউন্টি ক্রিমিনাল কোর্টে দায়িত্ব দেওয়া হয়, যেখানে তিনি ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- এছাড়া তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র- ইত্তেফাক। [link]

১৯.
সম্প্রতি, অস্ট্রেলিয়ায় আয়োজিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল মোট কয়টি পদক লাভ করেছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৬টি
  2. ৮টি
  3. ১১টি
  4. ১৩টি
ব্যাখ্যা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড:
- গত ১৭ থেকে ২০ ডিসেম্বর, ২০২৫ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) অনুষ্ঠিত হয়।
- এই উৎসবে বাংলাদেশের ১০ সদস্যের দল অংশ নেন।
- তারা ১টি গোল্ড, ৬টি ব্রোঞ্জ ও ৪টি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক জয় করেছে।
- বাংলাদেশ দলের পক্ষে ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল টিটু।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

২০.
সুপ্রাচীন ‘ম্যানলি লেক’ কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. অস্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা

ম্যানলি লেক:
- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘ডেথ ভ্যালি’ উপত্যকায় অবস্থিত লাখো বছর পুরনো ম্যানলি লেক।
- এর ইতিহাস ছড়িয়ে আছে প্রায় ১ লাখ ২৮ হাজার থেকে ১ লাখ ৮৬ হাজার বছর আগের সময়ে।
- এটি পুরো উত্তর আমেরিকার সবচেয়ে নিচু ভূখণ্ড- সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮২ ফুট নিচে এর অবস্থান।
- গবেষকদের হিসাব অনুযায়ী, একসময় ম্যানলি লেকের দৈর্ঘ্য ছিল প্রায় ১৬০ কিলোমিটার।

সম্প্রতি,
- ডেথ ভ্যালি এলাকায় টানা ঝড়বৃষ্টি হওয়ায় হ্রদটি আবার জেগে উঠেছে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]