পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
Exam - 13 Topics: Individual and Society: Egoism, Universalism and Altruism, Justice and Beneficence. Muslim Philosophy: Four great medieval Muslim philosophers: Al-Farabi, IbnSina, Al-Ghazali and Ibn Rushd. [Source: Class - 08 and Relevant Books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
Which Muslim philosopher is called, "Second Aristotle"? 
  1. Al Ghazali
  2. Ibn Rushd
  3. Allama Iqbal
  4. Al Farabi
সঠিক উত্তর:
Al Farabi
উত্তর
সঠিক উত্তর:
Al Farabi
ব্যাখ্যা

আল-ফারাবীকে "দ্বিতীয় অ্যারিস্টটল" বা"দ্বিতীয় শিক্ষক" বলা হয় কারণ তিনি গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের দর্শন ও যুক্তিবিদ্যাকে মুসলিম বিশ্বে পরিচিত ও জনপ্রিয় করে তোলেন এবং তাঁর দর্শনকে বিস্তারিত ব্যাখ্যা ও সমন্বিত করেন। তিনি অ্যারিস্টটলের চিন্তাধারাকে নিজের মতো করে ব্যাখ্যা করে মুসলিম দর্শনকে সমৃদ্ধ করেন, যা তাঁর বিশাল জ্ঞান ও দার্শনিক অবদানকে তুলে ধরে।
অ্যারিস্টটলকে "প্রথম শিক্ষক" বা "আল-মুয়াল্লিম আল-আউয়াল" হিসেবে বিবেচনা করা হয়। আল-ফারাবি অ্যারিস্টটলের দর্শনকে এতটাই বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন ও তার উপর এত বেশি গ্রন্থ রচনা করেন যে, তাঁকে "দ্বিতীয় শিক্ষক" বা "আল-মুয়াল্লিম আল-থানি" উপাধি দেওয়া হয়।

Source: মুসলিম দর্শন - ড. আমিনুল ইসলাম 

.
Justice is nothing other than the advantage of the stronger - who said this? ( "ন্যায়পরতা হচ্ছে শক্তিমানের স্বার্থ রক্ষা""- কে বলেছেন?)
  1. Socrates 
  2. Thrasymachus
  3. Cephalus
  4. Polemarchus
সঠিক উত্তর:
Thrasymachus
উত্তর
সঠিক উত্তর:
Thrasymachus
ব্যাখ্যা

প্রাচীন গ্রিক সভ্যতার এমন এক ক্রান্তিকালে প্লেটোর “দি রিপাবলিক' (The Republic) গ্রন্থটি প্রকাশিত হয়, যার মুখ্য আলোচ্য বিষয় ছিল ন্যায়পরতা বলতে আমরা কি বুঝি এবং এই ন্যায়পরতাকে কিভাবে ব্যক্তি ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠা করা যায়। সিফালাস,থ্র‍্যাসিমেকাস, পলিমার্কাস প্রমুখ আর সক্রেটিসের কথোপকথনের মধ্য দিয়ে এবং এরপরে এ ব্যাপারে আলোচনা অগ্রসর হতে থাকে। 
থ্রেসিমেকাসের(Thrasymachus) মতে,  "ন্যায়পরতা হচ্ছে শক্তিমানের স্বার্থ রক্ষা""(Justice is nothing other than the advantage of the stronger)

Source: The Republic by Plato

.
What is the main statement of Egoism? (আত্মবাদের প্রধান বক্তব্য কি?)
  1. ব্যক্তিস্বার্থ পরিহার করা
  2. সমাজের সকল মানুষের মঙ্গলের চিন্তা করা
  3. সর্বদা নিজের স্বার্থ রক্ষার চিন্তা করা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সর্বদা নিজের স্বার্থ রক্ষার চিন্তা করা
উত্তর
সঠিক উত্তর:
সর্বদা নিজের স্বার্থ রক্ষার চিন্তা করা
ব্যাখ্যা

আত্মবাদ (Egoism) :
আত্মবাদের প্রধান বক্তব্য এই যে, ব্যক্তির নৈতিক কর্তব্য হচ্ছে নিজের স্বার্থ বা মঙ্গল অনুসন্ধান করা, সমাজের অপর মানুষের স্বার্থ বা মঙ্গল অনুসন্ধান করা নয়। এ মতবাদ মনে করে যে, ব্যক্তির নিজের স্বার্থের চিন্তা ব্যক্তিকেই করতে হবে। মনস্তাত্ত্বিক আত্মবাদের দৃষ্টিকোণ থেকে মানুষকে স্বভাবত স্বার্থপর বলে মনে করা হয়ে থাকে। মানুষ সব সময় নিজের স্বার্থকে রক্ষা করে।

Source: নীতিশাস্ত্র পরিচয় - রশীদুল আলম

.
নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক তুলনামূলক সন্তোষজনক মতবাদ কোনটি?
  1. Universalism 
  2. Altruism
  3. Egoism
  4. All of the above
সঠিক উত্তর:
Universalism 
উত্তর
সঠিক উত্তর:
Universalism 
ব্যাখ্যা

নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমাজের সম্পর্ক নিয়ে আত্মবাদ, পরার্থবাদ ও সর্ববাদ নামক যে তিনটি মতবাদ এখানে আলোচনা করা হলো, সেই মতবাদগুলো যদিও সমালোচনার উর্দ্ধে নয়, তথাপি এ তিনটি মতবাদের মধ্যে সর্ববাদই(Universalism) মোটামুটিভাবে একটা সন্তোষজনক মতবাদ, কেননা এ মতবাদে আত্মবাদ ও পরার্থবাদের মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা করা হয়েছে। এ মতবাদ একদিকে ব্যক্তিমানুষের স্বকীয়তা ও স্বাধীনতা এবং অন্যদিকে সমাজের অপরাপর ব্যক্তির দিকেও লক্ষ্য রেখেছে।নৈতিকতার ক্ষেত্রে ব্যক্তি ও সমাজ উভয়েরই প্রয়োজনীয়তাই স্বীকার  করে।

নীতিবিদ্যা- আব্দুল বারী

.
প্লেটো কত প্রকার মৌলিক সদগুণের উল্লেখ করেন ? 




সঠিক উত্তর:

উত্তর
সঠিক উত্তর:

ব্যাখ্যা

প্লেটোর মতে, আত্মার প্রজ্ঞাংশের প্রধান সদগুণ প্রজ্ঞা, শৌর্যাংশের প্রধান সদগুণ সাহস এবং কামনাংশের প্রধান সদগুণ সংযম। ব্যক্তিমানুষের আত্মার মূল উপাদানগুলো, অর্থাৎ সংযম, সাহস ও প্রজ্ঞা, এই তিনের পারস্পরিক সম্পর্কের একতু ও সঙ্গতির মধ্যেই ন্যায়পরতা নিহিত। এভাবেই প্লেটো ব্যক্তি ও রাষ্ট্রজীবনে ন্যায়পরতাকে প্রতিষ্ঠা করার প্রয়াস পান। আর এভাবেই প্রজ্ঞা, সাহস, সংযম ও ন্যায়পরতা, এ চারটি মৌলিক সদগুণ প্লেটোর যুক্তিতে প্রধানত একটি সদগুণে পরিণত হয়, যা প্রজ্ঞার দ্বারা নিয়ন্ত্রিত জীবন।

Source: The Republic by Plato

.
"Justice can be defined as doing good to friends and harm to enemies"- quoted by? ( "ন্যায়পরতা হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুত্ব, শুক্রর প্রতি শত্রুতা"- কার উক্তি?
  1. Cephalus
  2. Polemarchus
  3. Thrasymachus
  4. Plato
সঠিক উত্তর:
Polemarchus
উত্তর
সঠিক উত্তর:
Polemarchus
ব্যাখ্যা

পলিমার্কাসের মতে, "ন্যায়পরতা হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুত্ব, শুক্রর প্রতি শত্রুতা"

According to Polemarchus, justice can be defined as "doing good to friends and harm to enemies""
"Justice is to give to each what is owed to him"

Source : The Republic by Plato

.
J.S Mill discussed Justice in which book?(জে এস মিল কোন গ্রন্থে ন্যায়পরায়ণতা সম্পর্কে আলোচনা করেন?) 
  1. On Liberty
  2. The subjection of women
  3. Theory of Justice 
  4. Utilitarianism 
সঠিক উত্তর:
Utilitarianism 
উত্তর
সঠিক উত্তর:
Utilitarianism 
ব্যাখ্যা

দার্শনিক জে এস মিল তাঁর Utilitarianism গ্রন্থে ন্যায়পরতা সম্পর্কে সবিশেষ আলোচনা করেন। তাঁর আলোচনায় তিনি ন্যায়পরতার সংজ্ঞা প্রসঙ্গে বলেন যে, ন্যায়পরতা হচ্ছে কতকগুলো নৈতিক আবশ্যিকতার একটি নাম। সমকালীন নীতিদার্শনিক রলস্ (Rawls) তাঁর Theory of Justice গ্রন্থে ন্যায়পরতাকে সব থেকে গুরুত্বপূর্ণ সদগুণ বলে উপস্থাপন করেন।

Source: নীতিশাস্ত্র পরিচয় - রশীদুল আলম

.
According to Al Farabi,  Logic is divided into............ 
  1. 2 types
  2. 3 types
  3. 4 types
  4. 5 types
সঠিক উত্তর:
2 types
উত্তর
সঠিক উত্তর:
2 types
ব্যাখ্যা

মুসলিম দার্শনিকদের মধ্যে আল-ফারাবী ছিলেন প্রথম যুক্তিবিদ এবং নিঃসন্দেহে, পৃথিবীর শ্রেষ্ঠ যুক্তিবিদদের অন্যতম। তাঁর মতে, যুক্তিবিদ্যা শুধু বৈজ্ঞানিক চিন্তার বিশ্লেষণই নয় । ব্যাকরণগত ও জ্ঞানতাত্ত্বিক আলোচনাও যুক্তিবিদ্যার অন্তর্ভুক্ত।
ফারাবীর মতে, যুক্তিবিদ্যা দু'ভাগে বিভক্ত। প্রথম শ্রেণীর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ধারণা (ideas) ও সংজ্ঞা এবং দ্বিতীয় শ্রেণীর আলোচনার বিষয় হল অবধারণ (judgements)

Source: মুসলিম দর্শন পরিচিতি - আব্দুল হাই ঢালী

.
According to Al Farabi, which of the following statement is incorrect? (আল ফারাবীর মতানুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?)
  1. দর্শন মূলত উচ্চতর যুক্তিবিদ্যা
  2. যুক্তিবিদ্যার কাজ হল  সকল স্বতঃসিদ্ধ  বচনসমূহের বিশ্লেষণ করা
  3. প্রথম শ্রেণীর ধারণা বস্তুর জটিলতম উপাদান
  4. সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
প্রথম শ্রেণীর ধারণা বস্তুর জটিলতম উপাদান
উত্তর
সঠিক উত্তর:
প্রথম শ্রেণীর ধারণা বস্তুর জটিলতম উপাদান
ব্যাখ্যা

ফারাবীর মতে ধারণা দু'রকমের। এদের প্রথম শ্রেণীর ধারণা বস্তুর সরলতম উপাদান। বস্তুর ইন্দ্রিয় প্রত্যক্ষণলব্ধ জ্ঞান থেকে এর উৎপত্তি এবং আমাদের মনেই এর প্রতিফলন। দ্বিতীয় শ্রেণীর ধারণা মনের সহজাত (innate) ধারণা ; জন্ম থেকেই আমাদের মনে মুদ্রিত হয়ে থাকে। ইন্দ্রিয় প্রত্যক্ষণ-লব্ধ ধারণার সাথে এদের কোন মিল নেই ।এগুলো আমাদের চেতনায় স্বজ্ঞাতাবস্থায় (intuitively) প্রতীয়মান হয় ।

Source : মুসলিম দর্শন - আব্দুল হাই ঢালী

১০.
"Justice is telling the truth and paying one's debts" - qouted by? ("ন্যায়পরতা হচ্ছে কথা ও কাজে সততা"- কার উক্তি?)
  1. Cephalus
  2. Thrasymachus 
  3. Polemarchus
  4. Socrates
সঠিক উত্তর:
Cephalus
উত্তর
সঠিক উত্তর:
Cephalus
ব্যাখ্যা

প্লেটোর “দি রিপাবলিক' (The Republic) গ্রন্থটির  মুখ্য আলোচ্য বিষয় ছিল ন্যায়পরতা বলতে আমরা কি বুঝি এবং এই ন্যায়পরতাকে কিভাবে ব্যক্তি ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠা করা যায়। সিফালাস,থ্র‍্যাসিমেকাস, পলিমার্কাস প্রমুখ আর সক্রেটিসের কথোপকথনের মধ্য দিয়ে এবং এরপরে এ ব্যাপারে আলোচনা অগ্রসর হতে থাকে। সিফালাসের মতে, "ন্যায়পরতা হচ্ছে কথা ও কাজে সততা" Cephalus: "Justice is telling the truth and paying one's debts"

Source: The Republic by Plato

১১.
AL Farabis' thought regarding Allah resembles which philosophical theory of God? ( আল ফারাবীর আল্লাহ সম্পর্কিত চিন্তাধারা -ঈশ্বর সম্পর্কিত কোন দার্শনিক মতের অনুরূপ?) 
  1. Pantheism 
  2. Panentheism
  3. Deism
  4. Atheism
সঠিক উত্তর:
Pantheism 
উত্তর
সঠিক উত্তর:
Pantheism 
ব্যাখ্যা

আল ফারাবীর মতে, আদি কারণ বা পরমসত্তাকেই আমরা আল্লাহ বলি। তাঁর মধ্যে জগতের সকল বস্তু একীভূত হয়ে থাকে। আদি সত্তার বা আল্লাহর কোন সংজ্ঞা দেয়া যায় না। ফারাবীর মতে মানুষ সীমিত বুদ্ধির অধিকারী, এই সীমিত বুদ্ধির সাহায্যে আল্লাহর পূর্ণাঙ্গ জ্ঞান লাভ অসম্ভব। তবে, তাঁকে যে একেবারে জানা অসম্ভব, তাও নয়। তিনি অজ্ঞেয় হলেও অনিবার্য এবং জগতের সবকিছুর মধ্যে বিরাজমান। কাজেই, জাগতিক বস্তু বা ঘটনাবলীর জ্ঞান থেকেই আল্লাহকে জানা সম্ভব। এককথায়, ' সরাসরি জানা না গেলেও, জীব ও জগতের জ্ঞানের মধ্যে দিয়ে তাঁকে জানা যায় । এভাবে, ফারাবী আল্লাহ সম্পর্কিত জ্ঞানের ব্যাপারে সর্বেশ্বরবাদী ধারণায় উপনীত হন।

Source: মুসলিম দর্শন পরিচিতি - আব্দুল হাই ঢালী

১২.
আল ফারাবী সত্তাকে কয়টি স্তরে বিভক্ত করেন?




সঠিক উত্তর:

উত্তর
সঠিক উত্তর:

ব্যাখ্যা

ফারাবী উচ্চতম থেকে নিম্নতম সত্তা পর্যন্ত বিভিন্ন স্তরকে ছয়টি শ্রেণীতে বিভক্ত করেন। তাঁর মতে, আল্লাহই আদি সত্তা। তিনি অনাদি এবং অনন্তকাল থেকে অস্তিত্বশীল। এর পরের সত্তা হচ্ছে আল্লাহর প্রতিকৃতি (image)। এটি আল্লাহর প্রথম সৃষ্টি এবং প্রথম সৃষ্ট চিদাত্মা (spirit)। অনন্তকাল থেকেই এটি আল্লাহ থেকে উৎসারিত।

Source: মুসলিম দর্শন - আব্দুল হাই ঢালী

১৩.
"কিতাব- আল- শিফা"  গ্রন্থটি কার লেখা?
  1. ইবনে রুশদ
  2. ইবনে সিনা
  3. আল ফারাবী
  4. আল গাজালী
সঠিক উত্তর:
ইবনে সিনা
উত্তর
সঠিক উত্তর:
ইবনে সিনা
ব্যাখ্যা

ইবনে সিনা ছিলেন প্রায় শতাধিক গ্রন্থের প্রণেতা। আরবি ও ফারসি উভয় ভাষায় তিনি বহু গ্রন্থ রচনা করে গেছেন । তাঁর প্রণীত গ্রন্থসমূহের মধ্যে ‘কিতাব আল-শিফা’, ‘কিতাব আল-নাজাত, “কানুন ফিতিব্ব, ‘দানেশ নামা' প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য ।

Source : মুসলিম দর্শন - আমিনুল ইসলাম 

১৪.
আল ফারাবীর মতে জগতের সৃষ্টি একটি ______ ও ______ প্রক্রিয়া।
  1. অস্থায়ী, পরিবর্তনশীল
  2. চিরন্তন, জড়ীয়
  3. সরল , জটিল
  4. চিরন্তন, বৌদ্ধিক
সঠিক উত্তর:
চিরন্তন, বৌদ্ধিক
উত্তর
সঠিক উত্তর:
চিরন্তন, বৌদ্ধিক
ব্যাখ্যা

ফারাবীর মতে, জগতের সৃষ্টি একটি চিরন্তন ও বৌদ্ধিক প্রক্রিয়া । প্রথমত, আল্লাহ নিজের সম্বন্ধে ভাবতে গিয়ে সৃষ্টি করলেন আদি বুদ্ধি (First Intellect), যা স্রষ্টা ও নিজ সম্পর্কে উপলব্ধি করতে সক্ষম। আদিবুদ্ধি থেকে তারপর বিকীর্ণ (emanated) হল দ্বিতীয় বুদ্ধি – যা থেকে সৃষ্টি হল দূরবর্তী নভোমণ্ডল। এরপর দ্বিতীয় বুদ্ধি থেকে বিকিরণ হল তৃতীয় বুদ্ধি এবং সৃষ্টি হল নক্ষত্রমণ্ডল । এভাবে ধাপে ধাপে উদ্ভব হল চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম বুদ্ধি বা প্রজ্ঞা থেকে যথাক্রমে সৃষ্ট হল - শনি, বৃহস্পতি, মঙ্গল, সূর্য, শুক্র, বুধ ও চন্দ্র প্রভৃতি গ্রহসমূহ।

Source : মুসলিম দর্শন পরিচিতি - আব্দুল হাই ঢালী

১৫.
কোন মতবাদ আত্মোৎসর্গের কথা বলিষ্ঠভাবে ঘোষণা করে? 
  1. Egoism 
  2. Altruism
  3. Universalism
  4. None of the above
সঠিক উত্তর:
Altruism
উত্তর
সঠিক উত্তর:
Altruism
ব্যাখ্যা

পরার্থবাদ (Altruism) : ব্যক্তির নিজের স্বার্থ বা মঙ্গলের দিকে লক্ষ্য না রেখে সমাজের অপর ব্যক্তির স্বার্থের দিকে দৃষ্টি দেয়াই ব্যক্তির নৈতিক কর্তব্য বলে পরার্থবাদ মনে করে। এ মতবাদ অনুসারে কোন ব্যক্তি যদি সমাজের অপর ব্যক্তির সেবা করতে চায়, তাহলে তাকে অবশ্যই নিজের স্বার্থের চেয়ে অপর মানুষের স্বার্থের দিকে দৃষ্টি দেয়া উচিত। আত্মবাদ যেখানে আত্ম-স্বার্থের কথা বলে, পরার্থবাদ সেখানে আত্মোৎসর্গের কথাই বলিষ্ঠভাবে ঘোষণা করে।

Source: নীতিশাস্ত্র পরিচয় - রশীদুল আলম

১৬.
সক্রেটিসের মতে উৎপাদক শ্রেণির প্রধান সদগুণ কোনটি?
  1. Temperance (মিতাচার)
  2. Courage(সাহস)
  3. Wisdom(প্রজ্ঞা)
  4. Both (ক) & (খ)
সঠিক উত্তর:
Temperance (মিতাচার)
উত্তর
সঠিক উত্তর:
Temperance (মিতাচার)
ব্যাখ্যা

ন্যায়পরতার সংজ্ঞা দেয়ার আগে রাষ্ট্রের নাগরিকদের শাসক, সৈনিক ও উৎপাদক, এই তিন শ্রেণীতে ভাগ করে প্রজ্ঞাকে(reason/wisdom) শাসকের প্রধান সদগুণ, সাহসকে(courage) সৈনিকদের প্রধান সদগুণ এবং সংযম বা মিতাচারকে(temperance) উৎপাদক শ্রেণীর প্রধান সদগুণ বলে অভিহিত করেন। 

Source: The Republic by Plato

১৭.
আল ফারাবীর মতে সত্তা (Being) কত প্রকার?




সঠিক উত্তর:

উত্তর
সঠিক উত্তর:

ব্যাখ্যা

আল ফারাবীর মতে, সত্তা দু'রকমের—সম্ভাব্য ও অনিবার্য । প্রত্যেক সম্ভাব্য সত্তার একটি কারণ রয়েছে- যে কারণ থেকে ঐ সত্তার উদ্ভব। এই কারণটি আবার পূর্ববর্তী একটি কারণ থেকে উদ্ভূত। এভাবে প্রত্যেকটি সম্ভাব্য সত্তা এবং এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা শেষ পর্যন্ত এমন একটি আদি কারণে উপনীত হই, যার পেছনে আর কোন কারণ থাকে না । আমরা এখানে এমন এক সত্তার অস্তিত্ব স্বীকার করতে বাধ্য হই, যা স্ব-কারণিত (self-caused)। ফারাবী এই আদি কারণকে অনিবার্য সত্তা (necessary Being) বলে অখ্যায়িত করেছেন।

Source: মুসলিম দর্শন পরিচিতি - আব্দুল হাই ঢালী

১৮.
Ibn Sina discussed Logic in which book? (ইবনে সিনা তার কোন গ্রন্থে যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করেন?) 
  1. Al Najat
  2. Qanun Fit-tib
  3. Al Ishrat
  4. Both (ক) & (গ)
সঠিক উত্তর:
Both (ক) & (গ)
উত্তর
সঠিক উত্তর:
Both (ক) & (গ)
ব্যাখ্যা

আল-নাজাত’ ও ‘আল-ইশরাত' গ্রন্থে যুক্তিবিদ্যা বিষয়ে ইবনে সিনা তাঁর অভিমত ব্যক্ত করেন। তাঁর মতে, যুক্তিবিদ্যা দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। দর্শনের অন্য দু' শাখা হচ্ছে - পাদার্থবিদ্যা ও অধিবিদ্যা । এ প্রসঙ্গে ইবনে সিনা দর্শনের আলোচ্য বিষয় হিসেবে মানসিক, জাগতিক ও আধ্যাত্মিক এই তিন ধরনের অস্তিত্বের উল্লেখ করেন। তাঁর মতে, যুক্তিবিদ্যা মানসিক, পদার্থ বিদ্যা জাগতিক এবং অধিবিদ্যা আধ্যাত্মিক অস্তিত্ব নিয়ে আলোচনা করে । অর্থাৎ মানসিক ধারণাসমূহ যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় । 

Source: মুসলিম দর্শন - আমিনুল ইসলাম 

১৯.
ইবনে সিনা উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে কত প্রকার সম্বন্ধের উল্লেখ করেন?




সঠিক উত্তর:

উত্তর
সঠিক উত্তর:

ব্যাখ্যা

এ্যারিস্টটলের মতই, ইবনে সিনাও মনে করেন যে প্রত্যেক বচনের দু'টি পদ রয়েছে, প্রথমটি উদ্দেশ্যপদ এবং দ্বিতীয়টি বিধেয়পদ এবং এই উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে পাঁচ প্রকারের সম্বন্ধের উল্লেখ করেন (যেমন- জাতি (genus), প্ৰজাতি (species) বিভেদক লক্ষণ (differentia), উপলক্ষণ (property) ও অবান্তর লক্ষণ (accident)।

Source: মুসলিম দর্শন পরিচিতি - আব্দুল হাই ঢালী

২০.
নিচের কোনটি ইবনে সিনা বর্ণিত  ঘটনার ৪ প্রকারের কারণের অন্তর্ভুক্ত নয়?
  1. উপাদান কারণ
  2. রূপগত কারণ
  3. নিমিত্ত কারণ
  4. অবান্তর কারণ
সঠিক উত্তর:
অবান্তর কারণ
উত্তর
সঠিক উত্তর:
অবান্তর কারণ
ব্যাখ্যা

এ্যারিস্টটলের অনুকরণে ইবনে সিনা আরও মনে করতেন যে কোন ঘটনার পেছনে চারটি কারণ (cause) রয়েছে। এ কারণগুলো হচ্ছে উপাদান কারণ, রূপগত কারণ, নিমিত্ত কারণ এবং পরিণতি কারণ। ইবনে সিনার মতে, বস্তু বা ঘটনা সংজ্ঞায়নের মধ্যে উপরোক্ত চার রকমের কারণ একই সঙ্গে বিরাজ করতে পারে। যেমন- “একটি ছুরিকে সংজ্ঞায়িত করা যায় একটি নির্দিষ্ট আকৃতির এমন একটি লোহার জিনিস বলে যা প্রস্তুত হয়েছিল কোনো কামার দ্বারা জিনিসপত্র কাটার জন্য”

source: মুসলিম দর্শন - আমিনুল ইসলাম 

২১.
According to Plato, Human soul classified into _________. (প্লেটোর মতে ব্যক্তিমানুষের আত্মা কত প্রকার?)
  1. 3 types
  2. 2 types
  3. 4 types
  4. 5 types
সঠিক উত্তর:
3 types
উত্তর
সঠিক উত্তর:
3 types
ব্যাখ্যা

প্লেটো ব্যক্তিমানুষের আত্মাকে প্রজ্ঞাংশ, শৌর্যাংশ/বীর্যংশ ও কামনাংশ,(part of reason,courage and appetite/desire) এই তিন শ্রেণীতে ভাগ করে ব্যক্তিমানুষের ক্ষেত্রে ন্যায়পরতার অধিষ্ঠান দেখান। তাঁর মতে, আত্মার প্রজ্ঞাংশের প্রধান সদগুণ প্রজ্ঞা, শৌর্যাংশের প্রধান সদগুণ সাহস এবং কামনাংশের প্রধান সদগুণ সংযম। 

Source: The Republic by Plato

২২.
According to Al Farabi Ideas are of ________. ( আল ফারাবির মতে ধারণা কত প্রকার?)
  1. 4 types
  2. 2 types
  3. 3 types
  4. none of the above
সঠিক উত্তর:
2 types
উত্তর
সঠিক উত্তর:
2 types
ব্যাখ্যা

আল ফারাবির মতে ধারণা ও বস্তুর মধ্যে কোন অনিবার্য সম্পর্ক নেই । ধারণা শুধু মনেই অবস্থান করে। ধারণা আবার দু'রকমের। এদের প্রথম শ্রেণীর ধারণা বস্তুর সরলতম উপাদান। বস্তুর ইন্দ্রিয় প্রত্যক্ষণলব্ধ জ্ঞান থেকে এর উৎপত্তি এবং আমাদের মনেই এর প্রতিফলন। দ্বিতীয় শ্রেণীর ধারণা মনের সহজাত (innate) ধারণা ; জন্ম থেকেই আমাদের মনে মুদ্রিত হয়ে থাকে। ইন্দ্রিয় প্রত্যক্ষণ-লব্ধ ধারণার সাথে এদের কোন মিল নেই ।এগুলো আমাদের চেতনায় স্বজ্ঞাতাবস্থায় (intuitively) প্রতীয়মান হয় ।

Source: মুসলিম দর্শন পরিচিতি - আব্দুল হাই ঢালী

২৩.
ইবনে সিনার মতানুসারে আত্মার বিকাশের স্তর সমূহের মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. Vegetable soul
  2. Animal soul
  3. Spiritual soul
  4. Human soul
সঠিক উত্তর:
Spiritual soul
উত্তর
সঠিক উত্তর:
Spiritual soul
ব্যাখ্যা

ইবনে সিনা মন ও মানসিক বৃত্তিসমূহের বিকাশের এক ধারাবাহিক অনুক্রম (order) তুলে ধরার চেষ্টা করেন। তাঁর মতে, আত্মা নিম্নোক্ত তিনটি স্তরের মাধ্যমে বিকশিত হয়। এ গুলো হচ্ছে : (ক) উদ্ভিদ আত্মা (vegetable soul), (খ) জীবাত্মা (animal soul), (গ) মানবাত্মা (human soul)।

Source: মুসলিম দর্শন - আমিনুল ইসলাম 

২৪.
আল গাজালীর পুরো নাম কি?
  1. মুহম্মদ ইবনে মুহম্মদ আল-গাজালী
  2. হামিদ বিন মুহম্মদ ইবনে  আল-গাজালী
  3. আবু হামিদ মুহম্মদ ইবনে মুহম্মদ আল-গাজালী
  4. আব্দুল হামিদ মুহম্মদ ইবনে হামিদ আল গাজালী
সঠিক উত্তর:
আবু হামিদ মুহম্মদ ইবনে মুহম্মদ আল-গাজালী
উত্তর
সঠিক উত্তর:
আবু হামিদ মুহম্মদ ইবনে মুহম্মদ আল-গাজালী
ব্যাখ্যা

ইসলামী চিন্তার জগতে আল-গাজালী ছিলেন সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মৌলিক চিন্তাবিদ। তাঁর পুরো নাম আবু হামিদ মুহম্মদ ইবনে মুহম্মদ আল-গাজালী । তিনি সাধারণত একজন আশারীয় সম্প্রদায়ভুক্ত দার্শনিক বলে পরিচিত।

আল-গাজালী ১০৫৮ খ্রিস্টাব্দে পারস্য দেশীয় খোরাসানের অন্তর্গত তুস নগরীর নিকটবর্তী গাজালা গ্রামে জন্মগ্রহণ করেন । জন্মস্থান গাজালা থেকেই তিনি গাজালী নামে পরিচিত হন।

source: মুসলিম দর্শন - আমিনুল ইসলাম 

২৫.
তাহাফাতুল ফালাসিফা - অর্থ কি?
  1. সত্যের অনুসন্ধান 
  2. দার্শনিকদের জীবনী
  3. দার্শনিকদের খণ্ডন
  4. দর্শন চর্চা
সঠিক উত্তর:
দার্শনিকদের খণ্ডন
উত্তর
সঠিক উত্তর:
দার্শনিকদের খণ্ডন
ব্যাখ্যা

 আল গাজালী ‘তাহাফাতুল ফালাসিফা (দার্শনিকদের খণ্ডন) শীর্ষক গ্রন্থে দার্শনিকদের মতবাদের সমালোচনায় অবতীর্ণ হন। এই গ্রন্থে তিনি তার পূর্ববর্তী দার্শনিকের মতবাদের ত্রুটি তুলে ধরেন, তাদের প্রদত্ত যুক্তিগুলোর খণ্ডন করেন।

Source: মুসলিম দর্শন - আব্দুল হাই ঢালী

২৬.
আল গাজালী তার দার্শনিক চিন্তাধারা কোন পদ্ধতিতে শুরু করে?
  1. জড়বাদী
  2. সংশয়বাদী
  3. বস্তুবাদী
  4. দৃষ্টবাদী
সঠিক উত্তর:
সংশয়বাদী
উত্তর
সঠিক উত্তর:
সংশয়বাদী
ব্যাখ্যা

সংশয়বাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আল-গাজালী তাঁর দার্শনিক চিন্তাধারা শুরু করেন । প্রসঙ্গত, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক দেকার্তে (১৫৯৬-১৬৫০) আল-গাজালীর কয়েকশত বছর পরে দার্শনিক আলোচনার পদ্ধতি হিসেবে ঐ একই পদ্ধতির অনুসরণ করেন। নিশ্চিত জ্ঞানানুশীলন ও সঠিক সত্যানুসন্ধানের লক্ষ্যে আল-গাজালী শুরুতেই সব প্রচলিত চিন্তা পদ্ধতির বিচার-বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা অনুভব করেন। এই উদ্দেশে প্রথমেই তিনি মনে ধারণাসমূহ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। কেননা তাঁর মতে, এগুলো তাঁকে প্রতারণা করতে পারে। এমনকি, তিনি ইন্দ্রিয়-লব্ধ জ্ঞানকেও প্রতারণামূলক বলে অভিহিত করেন। আবার, যুক্তি-তর্ক বা প্রাজ্ঞিক চুল-চেরা বিশ্লেষণের মাধ্যমেও পরম আধ্যাত্মিক সত্তার স্বরূপ আবিষ্কার করা যায় না বলে তিনি মনে করেন। 

Source: মুসলিম দর্শন - আমিনুল ইসলাম 

২৭.
আল গাজালী তার "তাহফাতুল ফালাসিফায়" দার্শনিকের কয়টি শ্রেণিতে বিভক্ত করেন?




সঠিক উত্তর:

উত্তর
সঠিক উত্তর:

ব্যাখ্যা

 আল গাজালী তাত ‘তাহাফাতুল ফালাসিফা (দার্শনিকদের খণ্ডন) শীর্ষক গ্রন্থে দার্শনিকদের মতবাদের সমালোচনায় অবতীর্ণ হন এবং এই উদ্দেশে তিনি দার্শনিকদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করেন। যেমন— (i) জড়বাদী (materialists); (ii) অতিবর্তী খোদাবাদী (deists) ও (iii) খোদাবাদী (theists) সম্প্রদায়।

Source: তাহফাতুল ফালাসিফা - আলা গাজালী

২৮.
আল গাজালীর মতে পরম জ্ঞানের একমাত্র উৎস কি?
  1. স্বজ্ঞা 
  2. বুদ্ধি
  3. অভিজ্ঞতা 
  4. প্রজ্ঞা
সঠিক উত্তর:
স্বজ্ঞা 
উত্তর
সঠিক উত্তর:
স্বজ্ঞা 
ব্যাখ্যা

আল-গাজালী দার্শনিক পদ্ধতি হিসেবে তৎকালীন প্রচলিত দার্শনিক ও ধর্মতাত্ত্বিক মতবাদসমূহের গভীর পরীক্ষা-নিরীক্ষা করেন এবং এ সিদ্ধান্তে উপনীত হন যে প্রজ্ঞা বা ইন্দ্রিয়ানুভূতি কোনটাই যথার্থ সত্য জ্ঞানের সন্ধান দিতে পারে না। তাঁর মতে, স্বজ্ঞাই পরম সত্তার জ্ঞানের একমাত্র উৎস।

Source: তাহফাতুল ফালাসিফা - আল গাজালী

২৯.
আল গাজ্জালী উল্লিখিত মানবাত্মার অবস্থান নিরুপণের ৩ টি জগতের মধ্যে মধ্যবর্তী জগত কোনটি?
  1. আলম আল কলব
  2. আলম আল মালাকুত 
  3. আলম-আল-মুলক
  4. আলম-আল-জাবারুত
সঠিক উত্তর:
আলম-আল-জাবারুত
উত্তর
সঠিক উত্তর:
আলম-আল-জাবারুত
ব্যাখ্যা

মানবাত্মার প্রকৃত স্বরূপ ও অবস্থান নিরূপণের জন্য আল-গাজালী তিনটি জগতের অস্তিত্বের উল্লেখ করেছেন। এই তিনটি জগত হচ্ছে ঃ (ক) আলম আল-মুলক, (খ) আলম-আল-মালাকুত (গ)আলম-আল-জাবারুত ।

(ক) আলম-আল-মুলক : এটি ইন্দ্রিয়গ্রাহ্য, পরিদৃশ্যমান ও পরিবর্তনশীল জগত । এই স্তরে আত্মা ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে অবস্থান করে না ।

(খ) আলম আল মালাকুত : এটি শাশ্বত ও অপরিবর্তনশীল জগত। গাজালীর মতে, এটাই হলো আসল জগত। আলম-আল-মুলক মূলত এই জগতেরই প্রতিচ্ছবি। গাজালীর মতে, স্বর্গীয় জীবন এই জগতেই শুধু সম্ভব। 

(গ) আলম-আল-জাবারুত : এই জগত হচ্ছে উপরোক্ত দুই জগতের মধ্যবর্তী জগত। এই স্তরে মানবাত্মা উপরোক্ত দুই জগতেই অবস্থান করে। দৃশ্যত এই স্তরে আলম-আল-মূলকে অবস্থান করলেও কার্যত আত্মা এই স্তরে আলম-আল-মালাকুতের অন্তর্ভুক্ত।

Source: মুসলিম দর্শন - আমিনুল ইসলাম।

৩০.
Ibn Rushd was born in- 
  1. Spain
  2. Iran
  3. Syria 
  4. France 
সঠিক উত্তর:
Spain
উত্তর
সঠিক উত্তর:
Spain
ব্যাখ্যা

ইবনে রুশদ (১১২৬-১১৯৮ খ্রিঃ)

স্পেনের কর্ডোভার এক আইনশাস্ত্রবিদ পরিবারে তাঁর জন্ম। তিনি নিজেও ছিলেন একজন শ্রেষ্ঠ আইনজীবী, চিকিৎসাবিদ ও দার্শনিক। কর্ডোভা বিশ্ববিদ্যালয়ে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন এবং কোরআন, হাদীস, ফিকাহ, ইলমুল কালাম, চিকিৎসা-বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা, দর্শন ও যুক্তিবিদ্যা প্রভৃতি বিষয়ে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন ।

Source: Britannica 

৩১.
Which of the followings isn’t an attribute of AL Farabis' "necessary being"? ( নিচের কোনটি আল ফারাবীর অনিবার্য সত্তার বৈশিষ্ট্য নয়?)
  1. এটি পরিবর্তনীয়
  2. এটি এক ও অদ্বিতীয়
  3. এটি একাধারে বাহ্য ও আন্তর
  4. এটি অন্তর্ব্যাপী ও অতিবর্তী
সঠিক উত্তর:
এটি পরিবর্তনীয়
উত্তর
সঠিক উত্তর:
এটি পরিবর্তনীয়
ব্যাখ্যা

আল ফারাবীর মতে প্রত্যেকটি সম্ভাব্য সত্তা এবং এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা শেষ পর্যন্ত এমন একটি আদি কারণে উপনীত হই, যার পেছনে আর কোন কারণ থাকে না । আমরা এখানে এমন এক সত্তার অস্তিত্ব স্বীকার করতে বাধ্য হই, যা স্ব-কারণিত (self-caused)। এটি একটি একক, স্বয়ং-সংঘটিত ও স্বয়ংসম্পূর্ণ সত্তা এবং অপরিবর্তনীয় ও সর্বোচ্চ পূর্ণতার অধিকারী। ফারাবী এই আদি কারণকে অনিবার্য সত্তা (necessary Being) বলে অখ্যায়িত করেছেন। এই সত্তা, তাঁর মতে, এক ও অদ্বিতীয়। এটি একাধারে বাহ্য ও আন্তর (external and internal), অন্তর্ব্যাপী ও অতিবর্তী (immanent and transcendent)। এ পরম সত্তার অস্তিত্ব প্রমাণসাপেক্ষ নয়; কারণ তা নিজেই তার অস্তিত্বের ভিত্তি ও বড় প্রমাণ।

Source : মুসলিম দর্শন - আমিনুল ইসলাম 

৩২.
জগৎ সম্পর্কে ইবনে রুশদ এর মতের সাথে কোন দার্শনিকের সাদৃশ্য পাওয়া যায়?
  1. ইমানুয়েল কান্ট
  2. আল গাজালী 
  3. হেগেল
  4. জন লক
সঠিক উত্তর:
হেগেল
উত্তর
সঠিক উত্তর:
হেগেল
ব্যাখ্যা

ইবনে রুশদ মনে করেন যে জগতের এই চিরন্তন সৃষ্টি প্রক্রিয়া এক অন্তহীন গতি এবং এই অন্তহীন গতি এক আদি চালকের নির্দেশ দান করে। জগতের বিচিত্র ঘটনা ও বস্তুর মধ্যে নিহিত ঐক্য বা সংযোগ শেষ পর্যন্ত আমাদেরকে এমন এক পরম সত্তার ধারণায় পৌঁছায়, যা সৃষ্টি প্রক্রিয়ার উর্ধ্বে এবং যা জগতের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার জন্য দায়ী। এই সত্তাই স্রষ্টা বা আল্লাহ। এই আদি চালকের সার ধর্ম হলো চিন্তা। তাঁর মধ্যে চিন্তা ও সততা এক বা অভিন্ন। জগৎ পরম সত্তার বহিঃপ্রকাশ । উল্লেখ্য যে, ইবনে রুশদের এই মত হেগেলীয় ভাবধারার সঙ্গে সাদৃশ্য রয়েছে।

source: মুসলিম দর্শন পরিচিতি - আব্দুল হাই ঢালী

৩৩.
ইবনে রুশদের মতে প্লেটোর আদর্শ রাষ্ট্রের পূর্ণ বাস্তবায়ন হয় কোন আমলে?
  1. আব্বাসীয় আমলে
  2. ক্রুসেড পরবর্তী সময়ে
  3. মুয়াবিয়ার আমলে
  4. খেলাফায়ে রাশেদীন আমলে
সঠিক উত্তর:
খেলাফায়ে রাশেদীন আমলে
উত্তর
সঠিক উত্তর:
খেলাফায়ে রাশেদীন আমলে
ব্যাখ্যা

রাজনীতির ক্ষেত্রে, ইবনে রুশদ ছিলেন সর্বপ্রকার মানবীয় অত্যাচার ও শোষণের বিরুদ্ধে এক সোচ্চার কন্ঠ। তাঁর মতে, প্লেটো যে আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিলেন, খোলাফায়ে রাশেদীনের আমলেই তার পূর্ণ বাস্তবায়ন হয়েছিল । মুয়াবিয়া কর্তৃক রাজতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে সেই আদর্শ বিনষ্ট হয়ে যায়।

Source: মুসলিম দর্শন পরিচিতি - আব্দুল হাই ঢালী

৩৪.
"ফালাসিফা" শব্দের অর্থ কি?
  1. দার্শনিক 
  2. খণ্ডন
  3. সমালোচনা 
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
দার্শনিক 
উত্তর
সঠিক উত্তর:
দার্শনিক 
ব্যাখ্যা

ফালাসিফা' (فلسفه) একটি আরবি শব্দ, যা গ্রিক শব্দ 'ফিলোসফি' (philosophy) থেকে এসেছে এবং এর অর্থ দর্শন বা দার্শনিকগণ। এটি বিশ্ব, মহাবিশ্ব ও সমাজ সম্পর্কে চিন্তা করার একটি পদ্ধতি এবং মানুষের অস্তিত্ব, যুক্তি, জ্ঞান, মন ও ভাষা ইত্যাদি বিষয়ে মৌলিক প্রশ্নগুলোর একটি যুক্তিনির্ভর ও সমালোচনামূলক অধ্যয়ন।

Source: Arabic dictionary 

৩৫.
আল গাজালীর মতে আন্তর জ্ঞানের উৎস কোনটি?
  1. বুদ্ধিজাত জ্ঞান 
  2. সাধারণ জ্ঞান 
  3. স্বজ্ঞাজাত জ্ঞান
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সাধারণ জ্ঞান 
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ জ্ঞান 
ব্যাখ্যা

মানবাত্মার পর্যায়ে গুণাবলী আবার দু' ভাগে বিভক্ত যেমন- বাহ্যবৃত্তি (external faculty) ও অন্তরবৃত্তি (internal faculty) । বাহ্যবৃত্তির মধ্যে রয়েছে দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ ও স্পর্শ –এই পঞ্চ ইন্দ্ৰিয় । বাহ্য জগতের জ্ঞান এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত। অন্তর জ্ঞানের উৎপত্তি সাধারণ জ্ঞানে (common sense)। উচ্চতর বৃত্তি দ্বারা বিকশিত না হওয়া পর্যন্ত সবরকম প্রত্যক্ষণ (perception) এই কেন্দ্রে অবস্থান করে। মস্তিষ্কের সম্মুখ ভাগেই সাধারণ জ্ঞানের অবস্থান।

Source: মুসলিম দর্শন পরিচিতি - আব্দুল হাই ঢালী

৩৬.
আল ফারাবী কত প্রকারের দুর্নীতিবাজ রাষ্ট্রের কথা বলেন?




সঠিক উত্তর:

উত্তর
সঠিক উত্তর:

ব্যাখ্যা

ফারাবী বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন। রাষ্ট্রের উদ্দেশ্য ও কর্মসূচির ভিত্তিতে তিনি এক রাষ্ট্রেকে অন্য রাষ্ট্র থেকে পৃথক করেছেন। এ প্রসঙ্গে তিনি আদর্শ রাষ্ট্রকে দুর্নীতিবাজ রাষ্ট্র থেকে পৃথক করেন। তাঁর মতে, আদর্শ রাষ্ট্রে শুভ বা সুখী জীবনের চর্চা হয় এবং গুণী ব্যক্তিগণ যথাযোগ্য মর্যাদায় অধিষ্ঠিত থাকেন। পক্ষান্তরে, দুর্নীতিবাজ রাষ্ট্রে শুভ বা আনন্দময় জীবন চর্চার পরিবর্তে দুর্নীতি ও বিভিন্ন অশুভ চক্রকে উৎসাহিত করা হয়। তিনি চার প্রকারের দুর্নীতিবাজ রাষ্ট্রের বিবরণ দেন। তাঁর মতে, এগুলো হচ্ছে -(এক) অজ্ঞতার নগরী; (দুই) একগুয়ে নগরী; (তিন) স্বধর্ম ত্যাগী নগরী এবং (চার) ভ্রান্তিকর নগরী ।

Source: মুসলিম দর্শন পরিচিতি - আব্দুল হাই ঢালী

৩৭.
Which of the following books by Ibn Sina is known as the Bible of medical science?( ইবনে সিনা রচিত নিচের কোন গ্রন্থটি চিকিৎসা শাস্ত্রের বাইবেল হিসেবে খ্যাত?) 
  1. Qanun Fit-tib
  2. Kitab Al Shifa
  3. Kitab Al Najat
  4. Danish nama
সঠিক উত্তর:
Qanun Fit-tib
উত্তর
সঠিক উত্তর:
Qanun Fit-tib
ব্যাখ্যা

ইবনে সিনা ছিলেন প্রায় শতাধিক গ্রন্থের প্রণেতা। আরবি ও ফারসি উভয় ভাষায় তিনি বহু গ্রন্থ রচনা করে গেছেন । তাঁর প্রণীত গ্রন্থসমূহের মধ্যে ‘কিতাব আল-শিফা’, ‘কিতাব আল-নাজাত, “কানুন ফিতিব্ব, ‘দানেশ নামা' প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য । চিকিৎসা-বিজ্ঞানের উপর রচিত 'কানুন ফিতিব্ব'' গ্রন্থটি ইবনে সিনার অমর কীর্তি এবং চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ বা বাইবেল হিসেবে খ্যাত । বস্তুত, গ্রন্থটি ইউনানী চিকিৎসা বিজ্ঞানের মূল প্রামাণ্য গ্রন্থ হিসেবে শতাব্দী সপ্তদশ শতাব্দী পর্যন্ত ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা সংক্রান্ত পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল।

Source: মুসলিম দর্শন - আমিনুল ইসলাম 

৩৮.
Al Farabi was born in- 
  1. Turkey 
  2. Iran
  3. Iraq
  4. Egypt 
সঠিক উত্তর:
Turkey 
উত্তর
সঠিক উত্তর:
Turkey 
ব্যাখ্যা

আবু নছর মুহম্মদ অল- ফারাবী, ৮৭০ খ্রিস্টাব্দে তুরস্কের ফারাব শহরে তাঁর জন্ম হয়। মুসলিম দার্শনিকদের মধ্যে সম্ভবত তিনি সর্বশ্রেষ্ঠ ও একজন মৌলিক চিন্তাবিদ ছিলেন । অসাধারণ প্রতিভা ও পাণ্ডিত্যের জন্য তিনি আবার পরবর্তী মুসলিম দার্শনিকদের শিক্ষক হিসেবেও আখ্যায়িত। বলা হয়ে থাকে যে, পৃথিবীর প্রধান প্রধান প্রায় ৭০টি ভাষায় তিনি কথা বলতে পারতেন। ৯৫০ খ্রিস্টাব্দে প্রায় ৮০ বছর বয়সে দামেস্কে আল-ফারাবী মৃত্যুবরণ করেন।

Source: মুসলিম দর্শন - আমিনুল ইসলাম 

৩৯.
Which of the followings isn’t included among the classification of citizens by Socrates ?( নিচের কোনটি সক্রেটিস প্রদত্ত নাগরিকের শ্রেণীবিভাগের অন্তর্ভুক্ত নয়?)
  1. শাসক
  2. দার্শনিক 
  3. সৈনিক 
  4. উৎপাদক
সঠিক উত্তর:
দার্শনিক 
উত্তর
সঠিক উত্তর:
দার্শনিক 
ব্যাখ্যা

ন্যায়পরতার সংজ্ঞা দেয়ার আগে রাষ্ট্রের নাগরিকদের শাসক, সৈনিক ও উৎপাদক, এই তিন শ্রেণীতে ভাগ করে প্রজ্ঞাকে(reason/wisdom) শাসকের প্রধান সদগুণ, সাহসকে(courage) সৈনিকদের প্রধান সদগুণ এবং সংযম বা মিতাচারকে(temperance) উৎপাদক শ্রেণীর প্রধান সদগুণ বলে অভিহিত করেন। 

Source: The Republic by Plato