পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
বাংলা সাহিত্যঃ আধুনিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। সোর্সঃ যেকোনো গাইড বই এবং যেকোনো একাডেমিক ব্যক্তির বই। [শিক্ষক নিয়োগের বিগত বছরের প্রশ্নে ২ নভেম্বর থেকে Job Solution বাটনে নিয়মিত পরীক্ষা হচ্ছে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
'পদ্মার পলিদ্বীপ' উপন্যাসটির স্রষ্টা কে?
  1. ক) মানিক বন্দ্যোপাধ্যায়
  2. খ) আবু ইসহাক
  3. গ) আনিসুজ্জামান
  4. ঘ) জসীমউদ্দীন
সঠিক উত্তর:
খ) আবু ইসহাক
উত্তর
সঠিক উত্তর:
খ) আবু ইসহাক
ব্যাখ্যা
'পদ্মার পলিদ্বীপ' আবু ইসহাক রচিত একটি আঞ্চলিক উপন্যাস। এটি তার দীর্ঘ সময়ব্যাপী রচিত উপন্যাস।
১৯৮৬ খ্রিস্টাব্দে ঢাকার মুক্তধারা থেকে উপন্যাসটি প্রকাশ পেলেও ১৯৬০ খ্রিস্টাব্দে আবু ইসহাক উপন্যাসটি রচনায় হাত দেন।
উপন্যাসের প্রথম ষোলটি অধ্যায় বাংলা একাডেমীর 'উত্তরাধিকার' পত্রিকায় ধারাবাহিকভাবে মে ১৯৭৪ থেকে ফেব্রুয়ারি ১৯৭৬ পর্যন্ত প্রকাশিত হয়।
এ উপন্যাসে পদ্মা তীরবর্তী চরকেন্দ্রিক অধিবাসী, তাদের চরদখল, জীবন-সংগ্রাম মুখ্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
'অলাতচক্র' কী?
  1. ক) কবিতা
  2. খ) গল্প
  3. গ) উপন্যাস
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
গ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
গ) উপন্যাস
ব্যাখ্যা
আহমদ ছফা রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'অলাতচক্র'৷
এই উপন্যাসে লেখক মুক্তিযুদ্ধে সমর্থনকারী দেশসমূহের স্বার্থের দিকটি দেখতে চেয়েছেন৷
এই উপন্যাসের কয়েকটি চরিত্র : তায়েবা, জাহিদুল, দানিয়েল প্রমুখ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. ক) মেঘ বলে চৈত্রে যাবো
  2. খ) অরণ্যে নীলিমা
  3. গ) দু'হাতে দুই আদিম পাথর
  4. ঘ) বিদীর্ণ দর্পণে মুখ
সঠিক উত্তর:
খ) অরণ্যে নীলিমা
উত্তর
সঠিক উত্তর:
খ) অরণ্যে নীলিমা
ব্যাখ্যা
আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ -
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত)
- মেঘ বলে চৈত্রে যাবো
- দু'হাতে দুই আদিম পাথর
- বিদীর্ণ দর্পণে মুখ
- সারা দুপুর (মতান্তরে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ)
- ছায়া হরিণ

তার উপন্যাস -
- অরণ্যে নীলিমা
- রানী খালের সাঁকো
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
কাজী আবদুল ওদুদ রচিত 'শাশ্বতবঙ্গ' - কি ধরনের রচনা?
  1. ক) গল্প
  2. খ) উপন্যাস
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) অনুবাদ গ্রন্থ
সঠিক উত্তর:
গ) প্রবন্ধ
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রবন্ধ
ব্যাখ্যা
কাজী আবদুল ওদুদ রচিত প্রবন্ধের সংকলন ‘শাশ্বতবঙ্গ’।
এটি একটি সমাজ ও সাহিত্যবিষয়ক প্রবন্ধ গ্রন্থ।
এটি ১৯৫১ সালে সংকলন করা হয়।
তিনি ছিলেন মূলত লেখক ও চিন্তাবিদ।
মুসলিম সাহিত্য সমাজের অন্যতম নেতা ছিলেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
কাজী নজরুলের 'বিষের বাঁশি' কী ধরনের রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) প্রবন্ধ
  3. গ) কাব্যগ্রন্থ
  4. ঘ) গল্পগ্রন্থ
সঠিক উত্তর:
গ) কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
গ) কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ -
- অগ্নি - বীণা (প্রথম কাব্যগ্রন্থ)
- বিষের বাঁশি (প্রথম নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থ)
- ভাঙার গান
- সাম্যবাদী
- সর্বহারা
- ফণি - মনসা
- প্রলয় শিখা
- সন্ধ্যা
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়?
  1. ক) মাটির কান্না
  2. খ) মাটির দেয়াল
  3. গ) ঠাকুর বাড়ির আঙিনায়
  4. ঘ) রাখালী
সঠিক উত্তর:
গ) ঠাকুর বাড়ির আঙিনায়
উত্তর
সঠিক উত্তর:
গ) ঠাকুর বাড়ির আঙিনায়
ব্যাখ্যা
'ঠাকুর বাড়ির আঙিনায়' পল্লীকবি জসীমউদ্দীন রচিত স্মৃতিকথা৷
তার রচিত কাব্যগ্রন্থ -
রাখালী
বালুচর
মাটির কান্না
সুচয়নী
ধানক্ষেত
'মাটির দেয়াল' অমিয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
জহির রায়হান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) আরেক ফাল্গুন
  2. খ) আর কতদিন
  3. গ) ক ও খ উভয়ই
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) আর কতদিন
উত্তর
সঠিক উত্তর:
খ) আর কতদিন
ব্যাখ্যা
জহির রায়হান ছিলেন কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক। তার প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ৷
তার রচিত উপন্যাসগুলো হলো -
- আর কতদিন (মুক্তিযুদ্ধভিত্তিক)
- তৃষ্ণা
- শেষ বিকেলের মেয়ে
- হাজার বছর ধরে
- আরেক ফাল্গুন (ভাষা আন্দোলনভিত্তিক)
- বরফ গলা নদী
- কয়েকটি মৃত্যু
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
নিচের কোনটি দীনবন্ধু মিত্র রচিত প্রহসন?
  1. ক) একেই কি বলে সভ্যতা
  2. খ) বিয়ে পাগলা বুড়ো
  3. গ) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
  4. ঘ) কমলাকান্তের দপ্তর
সঠিক উত্তর:
খ) বিয়ে পাগলা বুড়ো
উত্তর
সঠিক উত্তর:
খ) বিয়ে পাগলা বুড়ো
ব্যাখ্যা
ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্র।
তার রচিত নাটক - নীলদর্পণ, লীলাবতী, নবীন তপস্বিনী, কমলে কামিনী।
প্রহসন - সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক।

'একেই কি বলে সভ্যতা', 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন৷
'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ব্যঙ্গাত্মক রম্যরচনা৷
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'স্বাধীনতা, এ শব্দটি কিভাবে আমাদের হলো' কবিতাটির কবি কে?
  1. ক) নির্মলেন্দু গুণ
  2. খ) আহমদ ছফা
  3. গ) দিলওয়ার
  4. ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
সঠিক উত্তর:
ক) নির্মলেন্দু গুণ
উত্তর
সঠিক উত্তর:
ক) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
‘স্বাধীনতা, এ শব্দটি কিভাবে আমাদের হলো’ কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ।
যেখানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কবিতার সাথে তুলনা করেছেন।
নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থঃ
প্রেমাংশুর রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবী, চাষাভূষার কাব্য, দূর হ দুঃশাসন, ইসক্রা, মুজিব - লেনিন - ইন্দিরা, শিয়রে বাংলাদেশ ইত্যাদি।
রক্ত আর ফুলগুলি তার অনুবাদ কবিতা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
১০.
'নেমেসিস' নাটকটি কে লিখেছেন?
  1. ক) নুরুল মোমেন
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) উইলিয়াম কেরি
  4. ঘ) মাহবুব আলম চৌধুরী
সঠিক উত্তর:
ক) নুরুল মোমেন
উত্তর
সঠিক উত্তর:
ক) নুরুল মোমেন
ব্যাখ্যা
'নেমেসিস' নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক।
১৯৩৯ - ৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবারের চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়।
গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৪৮ সালে।
নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১১.
'পথের পাঁচালী' উপন্যাসটি রচনা করেছেন কে?
  1. ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর:
খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
'পথের পাঁচালী' (১৯২৯) উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
এটি তাঁর প্রথম ও অনেকের মতে শেষ্ঠ উপন্যাস। প্রথম প্রকাশিত হয় 'বিচিত্রা' পত্রিকায়৷
উল্লেখযোগ্য চরিত্র - অপু, দুর্গা, ইন্দির ঠাকরুন, সর্বজয়া ইত্যাদি৷
এই উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১২.
'পদ্মা মেঘনা যমুনা' উপন্যাসটি রচনা করেছেন -
  1. ক) আবু জাফর শামসুদ্দীন
  2. খ) আবু ইসহাক
  3. গ) জহির রায়হান
  4. ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর:
ক) আবু জাফর শামসুদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
ক) আবু জাফর শামসুদ্দীন
ব্যাখ্যা
আবু জাফর শামসুদ্দীন ছিলেন ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্বাসী একজন প্রগতীশীল লেখক ও সাংবাদিক৷
তার রচিত ত্রয়ী উপন্যাস হলো - 'ভাওয়ালগড়ের উপাখ্যান', 'পদ্মা মেঘনা যমুনা', 'সংকর সংকীর্তন'।
তার রচিত অন্যান্য উপন্যাস -
- দেয়াল
- পরিত্যাক্ত স্বামী।
তার লেখায় গণমানুষের সংগ্রাম ও উদার মানবতাবাদের দিকটিই মুখ্য৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৩.
মুনীর চৌধুরীর ইতিহাস আশ্রিত নাটক কোনটি?
  1. ক) কবর
  2. খ) মুখরা রমণী বশীকরণ
  3. গ) রক্তাক্ত প্রান্তর
  4. ঘ) দন্ডকারণ্য
সঠিক উত্তর:
গ) রক্তাক্ত প্রান্তর
উত্তর
সঠিক উত্তর:
গ) রক্তাক্ত প্রান্তর
ব্যাখ্যা
'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২) মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট এই নাটকটি রচিত৷ এটি একটি ইতিহাস আশ্রিত উপন্যাস।
'কবর' একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক৷
'মুখরা রমণী বশীকরণ' উইলিয়াম শেকসপিয়ারের The Taming of the Shrew গ্রন্থের অনুবাদ৷ এটি সর্বাংশে কমেডি৷
প্রাচ্য ও পাশ্চাত্য নাট্যকলার সংমিশ্রণে 'দন্ডকারণ্য' রচিত হয়৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৪.
বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' কে লিখেছেন?
  1. ক) রামমোহন রায়
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) রামরাম বসু
  4. ঘ) উইলিয়াম কেরি
সঠিক উত্তর:
গ) রামরাম বসু
উত্তর
সঠিক উত্তর:
গ) রামরাম বসু
ব্যাখ্যা
বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গ্রন্থ 'রাজা প্রতিপাদিত্য চরিত্র' (১৮০১) লিখেছেন রামরাম বসু।
ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তকের অভাব দূর করার জন্য এই গ্রন্থটি লিখেন৷
তিনি ফোর্ট উইলিয়াম কলেজের সাথে আমৃত্যু জড়িত ছিলেন।
তিনি কেরী সাহেবের মুনসী হিসেবে পরিচিত ছিলেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৫.
রামমোহন রায় রচিত ব্যকরণ গ্রন্থের নাম কী?
  1. ক) ব্যকরণ কৌমুদী
  2. খ) সম্বাদ কৌমুদী
  3. গ) গোড়ীয় ব্যকরণ
  4. ঘ) কৃপার শাস্ত্রের অর্থভেদ
সঠিক উত্তর:
গ) গোড়ীয় ব্যকরণ
উত্তর
সঠিক উত্তর:
গ) গোড়ীয় ব্যকরণ
ব্যাখ্যা
রাজা রামমোহন রায় একজন সমাজসংস্কারক এবং বাংলা গদ্যের প্রস্তুতীকালীন লেখকদের একজন৷
তিনিই প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যকরণ 'গৌড়ীয় ব্যকরণ' (১৮৩৩) রচনা করেন৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৬.
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগ্রন্থ নয় কোনটি?
  1. ক) কালান্তর
  2. খ) বিবিধ প্রসঙ্গ
  3. গ) পঞ্চভূত
  4. ঘ) জীবনস্মৃতি
সঠিক উত্তর:
ঘ) জীবনস্মৃতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জীবনস্মৃতি
ব্যাখ্যা
'বিবিধ প্রসঙ্গ' রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রবন্ধগ্রন্থ।
এছাড়াও সভ্যতার সংকট, পঞ্চভূত, কালান্তর, বিচিত্রপ্রবন্ধ, মানুষের ধর্ম ইত্যাদি তার অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ।
'জীবনস্মৃতি' তার রচিত আত্মজীবনী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৭.
'উত্তরাধিকার' কার সাহিত্যকর্ম?
  1. ক) নুরুল মোমেন
  2. খ) শহীদ কাদরী
  3. গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) অতুলপ্রসাদ সেন
সঠিক উত্তর:
খ) শহীদ কাদরী
উত্তর
সঠিক উত্তর:
খ) শহীদ কাদরী
ব্যাখ্যা
শহীদ কাদরী রচিত কাব্যগ্রন্থগুলো হলো -
উত্তরাধিকার (প্রথম প্রকাশিত), তোমাকে অভিবাদন প্রিয়তমা, কোথাও কোনো ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দাও।
বাংলাদেশের বাংলা কবিতা সত্যিকার অর্থেই আধুনিকতার চূড়ান্তমুখী হয় তার ‘উত্তরাধিকার’ কাব্যগ্রন্থের মাধ্যমে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৮.
'কাশবনের কন্যা' উপন্যাসটি কে লিখেছেন?
  1. ক) নীলিমা ইব্রাহীম
  2. খ) মামুনুর রশীদ
  3. গ) শামসুদ্‌দীন আবুল কালাম
  4. ঘ) মীর মশাররফ হোসেন
সঠিক উত্তর:
গ) শামসুদ্‌দীন আবুল কালাম
উত্তর
সঠিক উত্তর:
গ) শামসুদ্‌দীন আবুল কালাম
ব্যাখ্যা
শামসুদ্‌দীন আবুল কালাম এর প্রকৃত নাম আবুল কালাম শামসুদ্দীন।
তার রচিত কয়েকটি উপন্যাসঃ
আলমগড়ের উপকথা, কাশবনের কন্যা, কাঞ্চনমালা, জায়জঙ্গল, সমুদ্র বাসর, কাঞ্চনগ্রাম।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৯.
'মেথর' কবিতাটির কবি হলেন -
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) অমিয় চক্রবর্তী
  4. ঘ) আবদুল্লাহ আল মামুন
সঠিক উত্তর:
ক) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যে ‘ছন্দের রাজা’ এবং ‘ছন্দের জাদুকর’ হিসেবে খ্যাত।
তার বহুল প্রচলিত কবিতা ‘মেথর’।
কাজী নজরুল ইসলাম তার মৃত্যুর পর তাকে নিয়ে ‘সত্যেন - প্রয়াণ’ কবিতা লেখেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২০.
সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) দেয়ালের দেশ
  2. খ) সীমানা ছাড়িয়ে
  3. গ) নিষিদ্ধ লোবান
  4. ঘ) বৃষ্টি ও বিদ্রোহীগণ
সঠিক উত্তর:
গ) নিষিদ্ধ লোবান
উত্তর
সঠিক উত্তর:
গ) নিষিদ্ধ লোবান
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়ে থাকে৷
তিনি একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
'নিষিদ্ধ লোবান' (১৯৯০) তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস৷
এই উপন্যাস অবলম্বনে 'গেরিলা' চলচ্চিত্রটি নির্মিত হয়৷
তার রচিত অন্যান্য উপন্যাস -
দেয়ালের দেশ (প্রথম উপন্যাস), সীমানা ছাড়িয়ে, নীল দংশন (মুক্তিযুদ্ধভিত্তিক), বৃষ্টি ও বিদ্রোহীগণ৷
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার