পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
গুরুত্বপূর্ণ দেশগুলোর সাধারণ তথ্য, সাম্প্রতিক (US Election, আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ ইত্যাদি) এবং ইতিহাস (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ফ্রান্স, রাশিয়ার, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, কানাডা, অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা, জাপান) সোর্সঃ যেকোনো গাইড বইতেই পাবেন, এছাড়াও ইন্টারনেট ঘেটে পড়বেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
সম্প্রতি যুক্তরাষ্ট্রে কততম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) ৫৭ তম
  2. খ) ৫৮ তম
  3. গ) ৫৯ তম
  4. ঘ) ৬০ তম
ব্যাখ্যা
২০২০ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫৯ তম প্রেসিডেন্ট নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল কলেজ ৫১টি। আর ইলেক্টোরাল ভোটার ৫৩৮টি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ইলেক্টোরাল ভোটার প্রয়োজন ২৭০ টি।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং বিবিসি নিউজ।
.
তৃতীয় আরব দেশ হিসেবে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করে-
  1. ক) বাহরাইন
  2. খ) তুরস্ক
  3. গ) আরব আমিরাত
  4. ঘ) মিশর
ব্যাখ্যা
ইসরাইলের সাথে প্রথম দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে মিশর, দ্বিতীয় দেশ জর্ডান, তৃতীয় দেশ আরব আমিরাত এবং চতুর্থ দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন।
১৬ আগস্ট ২০২০ সালে সরাসরি ফোন চালুর মাধ্যমে দুই দেশ আরব আমিরাত ও ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং বিবিসি নিউজ।
.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল কলেজ কয়টি অংশে বণ্টিত হয়?
  1. ক) ৫৩৮টি
  2. খ) ৫৫টি
  3. গ) ২৭০টি
  4. ঘ) ৫১টি
ব্যাখ্যা

প্রথমত, ইলেক্টরাল কলেজ একটি প্রক্রিয়া, কোন স্থান নয়। আবার, ৫৩৮টি ইলেক্টরাল ভোটকেও একত্রে ইলেক্টোরাল কলেজ বলা হয়ে থাকে।
দ্বিতীয়ত, এই ৫৩৮টি ভোটকে সংবিধান অনুসারে ৫০টি স্টেট এবং ডিসট্রিক্ট অফ কলম্বিয়ার মধ্যে ভাগ করে দেয়া হয়। অর্থাৎ, ৫১টি এনটিটির মধ্যে মোট ৫৩৮টি ভোট তথা ইলেক্টোরাল কলেজ বণ্টিত হয়।

সুত্রঃ মার্কিন সরকারি ওয়েবসাইট [লিঙ্ক]

.
'African National Congress' কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯১০ সালে
  2. খ) ১৯১২ সালে
  3. গ) ১৯১৪ সালে
  4. ঘ) ১৯১৫ সালে
ব্যাখ্যা
৮ জানুয়ারি, ১৯১২ সালে 'African National Congress' প্রতিষ্ঠিত হয়। এটি আফ্রিকার ঐতিহ্যবাহী বামপন্থী রাজনৈতিক সংগঠন। ১৯৯১ সালে নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।
উৎসঃ দক্ষিণ আফ্রিকার সরকারি ওয়েবসাইট।
.
ওকিনাওয়া দ্বীপটি ২য় বিশ্ব যুদ্ধের সময় কোন দেশের দখলে ছিল?
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ফ্রান্স
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
জাপানের একটি বিখ্যাত দ্বীপ ওকিনাওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র দ্বীপটি দখল করে নেয়। ১৯৭২ সালে দ্বীপটি পুনরায় যুক্তরাষ্ট্র জাপানের কাছে ফেরত দেয়।
উৎসঃ জাপানের সরকারি ওয়েবসাইট।
.
ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি?
  1. ক) ২৬ ডিসেম্বর
  2. খ) ১৫ আগস্ট
  3. গ) ২৬ জানুয়ারি
  4. ঘ) ১৫ অক্টোবর
ব্যাখ্যা
১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশদের নিকট হতে স্বাধীনতা লাভ করে। তাই ১৫ আগস্ট কে ভারতের স্বাধীনতা দিবস বলা হয়।
১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি এই সংবিধান কার্যকরের মধ্য দিয়ে ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়। তাই ভারতীয়রা প্রতিবছর ২৬ জানুয়ারি তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে।
উৎসঃ ভারতের সরকারি ওয়েবসাইট।
.
রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল-
  1. ক) কমিউনিস্ট পার্টি
  2. খ) নাৎসি বাহিনী
  3. গ) মিনশেভিক পার্টি
  4. ঘ) বলশেভিক পার্টি
ব্যাখ্যা
রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল বলশেভিক পার্টি। ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বাধীন বলশেভিক পার্টি ও শ্রমিক সোভিয়েতরা পেট্রোগ্রাদের অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে রাশিয়ান সোভিয়েত ফেডারেশন সোশালিস্ট রিপাবলিক প্রতিষ্ঠা করেন। ইতিহাসে এটি বলশেভিক বিপ্লব নামেও পরিচিত। সাড়া জাগানো এ বিপ্লবের স্থায়িত্ব ছিল মাত্র ১০দিন।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
.
কোন বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে?
  1. ক) অক্টোবর বিপ্লব
  2. খ) চিন বিপ্লব
  3. গ) ফরাসি বিপ্লব
  4. ঘ) রুশ বিপ্লব
ব্যাখ্যা
ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে। ১৪ জুলাই, ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ছিলেন। 'স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব' ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
.
জেকোবিন কী?
  1. ক) আমেরিকার বর্ণবাদী সন্ত্রাসী সংগঠন
  2. খ) ইউরোপীয় নাইট
  3. গ) ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব
  4. ঘ) বিখ্যাত বেহালা বাদক
ব্যাখ্যা
ফ্রান্সের ভার্সাই শহরে ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব 'জেকোবিন' যাত্রা শুরু করে। ম্যাক্সিমিলান রোবসপীয়র ছিলেন জেকোবিনের প্রতিষ্ঠাতা।
শুরুতে উদারমনা থাকলেও পরবর্তীতে ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য ক্লাবটি বিশেষভাবে সমালোচিত হয়।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
১০.
ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
  1. ক) জন ওয়ালপোল
  2. খ) উইনস্টন চার্চিল
  3. গ) জন এডামসন
  4. ঘ) রবার্ট ওয়ালপোল
ব্যাখ্যা
ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম রবার্ট ওয়ালপোল।
তিনি ১৭২১ থেকে ৪২ পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
১১.
স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এটি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত। স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীন ছিল। অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল। ১৯৭৫ সালে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়া থেকে স্বাধীনতা লাভ করে।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
১২.
স্বৈরশাসক পলপট কোন দেশের ক্ষমতায় ছিলেন?
  1. ক) কলম্বিয়া
  2. খ) ভিয়েতনাম
  3. গ) পূর্ব তিমুর
  4. ঘ) কম্বোডিয়া
ব্যাখ্যা

খেমারুজ হলো কম্বোডিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা। এর নেতা ছিলেন কম্বোডিয়ার সাবেক সোশ্যালিস্ট স্বৈরশাসক পলপট।
১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পলপটের নেতৃত্বে চার বছরের খেমারুজ শাসনে কম্বোডিয়ায় প্রায় ২০ লক্ষ মানুষ বিভিন্ন কারণে মারা যায় যা কম্বোডিয়া গণহত্যা নামে পরিচিত।
১৯৭৯ সালে পলপট ও খেমারুজ শাসনের পতন ঘটে।
সূত্রঃ হিস্টোরি ডটকম।

১৩.
যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে ইলেক্টরাল ভোটারের সংখ্যা বেশি?
  1. ক) টেক্সাস
  2. খ) ক্যালিফোর্নিয়া
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) অ্যারিজোনা
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের মোট ইলেক্টরাল ভোটের সংখ্যা - ৫৩৮টি।
এর মধ্যে ক্যালিফোর্নিয়ায় ইলেক্টরাল ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি - ৫৫টি।
দ্বিতীয় সর্বোচ্চ - টেক্সাসে -- ৩৮টি।
তৃতীয় সর্বোচ্চ - ফ্লোরিডা ও নিউইয়র্কে -- ২৯টি।
সবচেয়ে কম ইলেক্টরাল ভোট রয়েছে - আলাস্কা, নর্থ ডাকুডা, সাউথ ডাকুডা, মন্টানা ও ওয়েমিং - এ ৩টি করে।
উৎসঃ ফক্স নিউজ।