পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৮৪
সিলেবাস
বিশেষ মডেল টেস্ট-৬ [২০২১ সাল ভিত্তিক ০৭টি ব্যাংকে 'অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)' পরীক্ষার জন্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৮৪ প্রশ্ন

.
'দশম শ্রেণি' - এখানে 'দশম' কোন ধরনের বিশেষণ?
  1. পরিমাণবাচক বিশেষণ
  2. ক্রমবাচক বিশেষণ
  3. সংখ্যাবাচক বিশেষণ
  4. অংশবাচক বিশেষণ
ব্যাখ্যা
নাম বিশেষণ: 
- যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।

নাম বিশেষণের প্রকারভেদ:
রূপবাচক: নীল আকাশ, কালো মেঘ।
গুণবাচক: দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।
অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে।
সংখ্যাবাচক: হাজার লোক, দশ টাকা।
ক্রমবাচক: দশম শ্রেণি, প্রথমা কন্যা।
পরিমাণবাচক: পাঁচ শতাংশ ভূমি, দু কিলোমিটার রাস্তা।
অংশবাচক: অর্ধেক সম্পত্তি, সিকি পথ।
উপাদানবাচক: বেলে মাটি, মেটে কলসি।
প্রশ্নবাচক: কতদূর পথ, কেমন অবস্থা।
নির্দিষ্টতাজ্ঞাপক: এই লোক, ছাব্বিশে মার্চ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'আ + চর্য = আশ্চর্য' - কোন সন্ধির উদাহরণ?
  1. ব্যঞ্জনসন্ধি
  2. নিপাতনে সিদ্ধ সন্ধি
  3. স্বরসন্ধি
  4. বিসর্গসন্ধি
ব্যাখ্যা
- 'আশ্চর্য' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = আ + চর্য।
- এটি নিপাতনে সন্ধি বিচ্ছেদের উদাহরণ।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ:
- বন্‌ + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- পর্‌ + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক্‌ + দশ = একাদশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'কণ্বতনয়া' শব্দটি কোন সমাস?
  1. তৎপুরুষ সমাস
  2. বহুব্রীহি সমাস
  3. কর্মধারয় সমাস
  4. নিত্য সমাস
ব্যাখ্যা
যষ্ঠী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে যষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে যষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
যথা:
- চায়ের বাগান = চাবাগান,
- রাজার পুত্র = রাজপুত্র,
- খেয়ার ঘাট = খেয়াঘাট,
- ক্রোড়ের পত্র = ক্রোড়পত্র,
- কণ্বের তনয়া = কণ্বতনয়া ইত্যাদি।

• ষষ্ঠী তৎপুরুষ সমাসে ‘রাজা' স্থলে ‘রাজ’, পিতা, মাতা, ভ্রাতা স্থলে যথাক্রমে ‘পিতৃ’, ‘মাতৃ’, ‘ভ্রাতৃ’ হয়।
যেমন:
- গজনীর রাজা = গজনীরাজ,
- রাজার পুত্র রাজপুত্র,
- পিতার ধন = পিতৃধন,
- মাতার সেবা = মাতৃসেবা,
- ভ্রাতার স্নেহ = ভ্রাতৃস্নেহ,
- পুত্রের বধূ = পুত্রবধূ ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
অপ্রাণিবাচক শব্দের ক্ষেত্রে কোন বিভক্তি হবে?
  1. কে
  2. রে
  3. শূন্য
  4. ক ও খ
ব্যাখ্যা
বিভক্তি যোগের নিয়ম:
(ক) অপ্রাণী বা ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে 'রা' যুক্ত হয় না; গুলি, গুলো যুক্ত হয়।
যেমন: পাথরগুলো, গরুগুলি।

(খ) অপ্রাণিবাচক শব্দের উত্তর 'কে' বা 'রে' বিভক্তি হয় না, শূন্য বিভক্তি হয়।
যথা: কলম দাও।

(গ) স্বরাস্ত শব্দের উত্তর 'এ' বিভক্তির রূপ হয় – 'য়' বা 'য়ে'। 'এ' স্থানে 'তে' বিভক্তিও যুক্ত হতে পারে।
যেমন – মা+এ = মায়ে, ঘোড়া + এ = ঘোড়ায়, পানি + তে = পানিতে।

(ঘ) অ-কারান্ত ও ব্যঞ্জনান্ত শব্দের উত্তর প্রায়ই 'রা' স্থানে 'এরা' হয় এবং ষষ্ঠী বিভক্তির 'র' স্থলে 'এর' যুক্ত হয়।
যেমন – লোক + রা = লোকেরা। বিদ্বান (ব্যঞ্জনান্ত) রা= বিদ্বানেরা। মানুষ এর = মানুষের।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ নয়?
  1. পাঞ্চভৌতিক
  2. মিশাল
  3. সর্বজনীন
  4. তেজস্বী
ব্যাখ্যা
- 'মিশাল' হচ্ছে আল-প্রত্যয় যোগে কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ।
- √মিশ্ + আল = মিশাল।
 
অন্যদিকে,
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত কিছু প্রকৃতি ও প্রত্যয়:
- তেজঃ + বিন = তেজস্বী,
- পঞ্চভূত + ষ্ণিক = পাঞ্চভৌতিক,
- কুসুম + ইত = কুসুমিত,
- সর্বজন + নীন = সর্বজনীন,
- নীল + ইমন = নীলিমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. কল্যাণিয়বর
  2. কল্যাণীয়বর
  3. কল্যাণীয়র
  4. কল্যণীয়বর
ব্যাখ্যা
• শুদ্ধ বানান -'কল্যাণীয়বর'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: কল্যাণীয় + বর।
অর্থ:
- স্নেহভাজনকে লিখিত পত্রের সম্বোধনসূচক পাঠ।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোন কবি'র কাব্য অবলম্বনে 'লায়লী মজনু' রচিত হয়েছে?
  1. দৌলত উজির বাহরাম খান
  2. কবি জামির
  3. মালিক মুহাম্মদ জয়সী
  4. ওমর খৈয়াম
ব্যাখ্যা
‘লায়লী মজনু' কাব্য:
- ‘লায়লী মজনু' কাব্যটির রচয়িতা দৌলত উজির বাহরাম খান।
- ‘লায়লী মজনু’ কাব্যের রচনাকাল নিয়ে মতভেদ আছে। যেমন আহমদ শরীফের মতে ১৫৪৩-১৫৫৩ সালে রচিত এবং শহীদুল্লাহর মতে ১৬৬৯ খ্রিষ্টাব্দে রচিত।
- এটি পারস্য তথা ইরানি কবি জামির ‘লায়লী ওয়া-মজনুন' কাব্যের ভাবানুবাদ।
- 'লাইলী মজনু' কাব্যের উপাখ্যান দেশ- ইরান।
- আধ্যাত্মিকতার চেয়ে মানবিক প্রবৃত্তি প্রাধান্য পেয়েছে এই কাব্যে।
- এই প্রেম কাহিনির প্রধান চরিত্র আমির পুত্র কায়েশ ও বণিককন্যা লায়লী।

দৌলত উজির বাহরাম খান:
- দৌলত উজির বাহরাম খান (আনুমানিক ১৬শ শতক) মধ্যযুগীয় বাংলা ভাষার কবি।
- তাঁর আত্মপরিচয় থেকে জানা যায় যে, তিনি চট্টগ্রামের ফতেয়াবাদ অথবা জাফরাবাদের অধিবাসী ছিলেন।
- তাঁর পিতা মোবারক খান ছিলেন চট্টলাধিপতির উজির এবং জনৈক পূর্বপুরুষ হামিদ খান ছিলেন গৌড় সুলতান হুসেন শাহের প্রধান অমাত্য।
- পীরভক্ত বাহরাম খানের প্রকৃত নাম আসাউদ্দীন।
- তিনি অল্প বয়সে পিতৃহীন হলে চট্টগ্রামের অধিপতি নেজাম শাহ সুর তাঁকে পিতৃপদ (উজির) প্রদান করেন।

দৌলত উজির বাহরাম খান দুটি আখ্যানকাব্য রচনা করেন:
- লায়লী মজনু ও
- ইমাম বিজয়।
উভয় কাব্যের উৎস আরবি সাহিত্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত?
  1. বিবর্ণ
  2. হাপিত্যেশ
  3. অনুবাদ
  4. বেগতিক
ব্যাখ্যা
- 'হাপিত্যেশ' শব্দের 'হা' উপসর্গটি 'অভাব' অর্থে' ব্যবহৃত হয়েছে।
- 'হাপিত্যেশ' শব্দের 'হা' উপসর্গটি একটি খাঁটি বাংলা উপসর্গ।

খাঁটি বাংলা উপসর্গ:

- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

অন্যদিকে,
- 'বিবর্ণ' শব্দটি 'বি' সংস্কৃত উপসর্গ দিয়ে গঠিত।
- 'অনুবাদ' শব্দটি 'অনু' সংস্কৃত উপসর্গ দিয়ে গঠিত।
- 'বেগতিক' শব্দটি 'বে' ফারসি উপসর্গ দিয়ে গঠিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'উদক পানের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. পেয়
  2. দিৎসা
  3. বিজিগীষা
  4. উদন্যা
ব্যাখ্যা
• 'উদক পানের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - উদন্যা

অন্যদিকে,
- 'পান করার যোগ্য' এর এক কথায় প্রকাশ - পেয়।
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'দান করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিৎসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
'দিগ্‌গজ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. শ্রেষ্ঠ
  2. সাধু
  3. মহামূর্খ
  4. জ্ঞানী
ব্যাখ্যা
• 'দিগ্‌গজ' শব্দের বিপরীত শব্দ - মহামূর্খ
• 'দিগ্‌গজ' শব্দের অর্থ - শ্রেষ্ঠ।

অন্যদিকে,
- 'সাধু' শব্দের বিপরীত শব্দ - তস্কর।
- 'জ্ঞানী' শব্দের বিপরীত শব্দ - মূর্খ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
কোনটি ফারসি ভাষার শব্দ?
  1. স্বামী
  2. তুলকালাম
  3. লংগরখানা
  4. বেহালা
ব্যাখ্যা
• 'লংগরখানা'
- বিশেষ্য পদ।
- ফারসি শব্দ।
অর্থ:
- দুর্যোগপীড়িতকে বিনামূল্যে খাদ্য বিতরণের স্থান।
- অন্নসত্র।

অন্যদিকে,
- 'বেহালা' পর্তুগিজ শব্দ।
- 'তুলকালাম' আরবি শব্দ।
- 'স্বামী' সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
'বিবিধ প্রবন্ধ' গ্রন্থের রচয়িতা কে?
  1. প্রমথ চৌধুরী
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
বিবিধ প্রবন্ধ:
- (১ম খণ্ড ১৮৮৭, ২য় খণ্ড ১৮৯২) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধাবলি।
- প্রথম খণ্ডের বিষয়বস্তু মূলত সাহিত্যকেন্দ্রিক।
- বাংলা সমালোচনা সাহিত্যের ইতিহাসে এই প্রবন্ধগুলির ঐতিহাসিক মূল্য রয়েছে।
- দ্বিতীয় খণ্ডে ধর্ম, সমাজ, ইতিহাস বিষয়ে অনেকগুলি প্রবন্ধ আছে।
- এই প্রবন্ধগুলোতেও বঙ্কিমচন্দ্র প্রবন্ধ রচনার নির্দিষ্ট পথে বাংলা প্রবন্ধের গুরুত্বপূর্ণ পথ সূচনা করলেন।
- 'বিবিধ প্রবন্ধ' (১৮৯৫) নামে ভূদেব মুখোপাধ্যায়েরও একটি প্রবন্ধ সংকলন আছে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার নৈহাটির কাছাকাছি কাঁঠালপাড়া গ্রামে ১৮৩৮ সালের ২৬ জুন জন্মগ্রহণ করেন।
- পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম দিকে ছিলেন ব্রিটিশ উপনিবেশিক সরকারের একজন কর্মকর্তা ছিলেন।
- ১৮৫৮ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন।
- তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট।
- কর্মজীবনে তিনি প্রথম ভারতীয় ও বাঙালি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
উপন্যাস:
- দুর্গেশনন্দিনী,
- কপালকুন্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- কৃষ্ণকান্তের,
- উইল,
- আনন্দমঠ,
- রাজসিংহ।

রম্যরচনা:
কমলাকান্তের দপ্তর।

প্রবন্ধ:
- লোকরহস্য,
- বিজ্ঞানরহস্য,
- বিবিধ প্রবন্ধ ,
- কৃষ্ণচরিত্র।

উৎস:
১) বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) বাংলাপিডিয়া।
১৩.
'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ -
  1. ঢিলেমি
  2. ফাঁকি দেওয়া
  3. চাটুকার
  4. নিরুদ্বিগ্ন
ব্যাখ্যা
• 'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ - ঢিলেমি

অন্যদিকে,
- খাতির জমা' বাগ্‌ধারার অর্থ - নিরুদ্বিগ্ন।
- 'খয়ের খাঁ' বাগ্‌ধারার অর্থ - চাটুকার।
- 'কলা দেখানো' বাগ্‌ধারার অর্থ - ফাঁকি দেওয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।  
১৪.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'সিন্ধুতরঙ্গ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. সেঁজুতি
  2. পূরবী
  3. বলাকা
  4. মানসী
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'সিন্ধুতরঙ্গ' কবিতাটি 'মানসী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- পুরীতীর্থযাত্রী তরণীর নিমজ্জন উপলক্ষ্যে লিখেছেন 'সিন্ধুতরঙ্গ' কবিতা। 
 
কবিতাংশ,
দোলে রে প্রলয় দোলে অকূল সমুদ্র-কোলে,
উৎসব ভীষণ।
শত পক্ষ ঝাপটিয়া বেড়াইছে
দাপটিয়া
দুর্দম পবন।

- তাঁর রচিত "মানসী" কাব্যগ্রন্থটি ১৮৯০ সালে প্রকাশিত এবং গ্রন্থটি কবির কাব্যকলার পূর্ণ প্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ।
- তাই কবি বুদ্ধদেব বসু "মানসী" কাব্যকে রবীন্দ্র-কাব্যের অনুবিশ্ব বলেছেন।
- এই কাব্যগ্রন্থে মোট ৬৬টি কবিতা রয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
তার সাহিত্যকর্ম:
উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি,
- শেষলেখা,
- কবি-কাহিনী ইত্যাদি।

নাটক:
- বিসর্জন,
- রাজা,
- ডাকঘর,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- রক্তকরবী,
- তাসের দেশ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১৫.
The phrase "made her flesh creep" is most likely to be used in which situation?
  1. When watching a horror movie
  2. When winning a competition
  3. When seeing a beautiful painting
  4. When eating a delicious meal
ব্যাখ্যা
• Make your flesh crawl/creep 
English Meaning: to make someone very worried or frightened.
Bangla Meaning: কাউকে খুব চিন্তিত বা ভীত করা।

Hence, the phrase "made her flesh creep" is most likely to be used - When watching a horror movie.

Example Sentence:
- I don't mind spiders but worms make my flesh crawl.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
The phrase "make good" is most likely to be used in which situation?
  1. When someone returns a borrowed item
  2. When someone throws a party
  3. When someone adopts a pet
  4. When someone achieves success
ব্যাখ্যা
• Make good
English Meaning: to succeed and become rich.
Bangla Meaning: সফল হওয়া।

Hence, the phrase "make good" is most likely to be used - When someone achieves success.

Ex. Sentence: A working-class boy made good.
Bangla Meaning: একটি শ্রমিক শ্রেণির ছেলে জীবনে সফল হয়েছে।

Source: Live MCQ Lecture.
১৭.
The phrase "moot point" is most likely to be used in which situation?
  1. When someone wins an argument decisively
  2. When a plan is successfully executed without any issues
  3. When a subject is open for debate and has not been settled
  4. When the main topic of conversation is changed abruptly
ব্যাখ্যা
• Moot point
English Meaning: A subject that people cannot agree about.
Bangla Meaning: অমীমাংসিত বিষয়।

Hence, the phrase "moot point" is most likely to be used - When a subject is open for debate and has not been settled.

• Example Sentence:
- Who is the best footballer is a moot point.
- কে সবচেয়ে সেরা ফুটবলার এটা একটা অমীমাংসিত বিষয়।

Source: Live MCQ Lecture.
১৮.
The phrase "come to a head" is most likely to be used in which situation?
  1. When a situation reaches a critical point
  2. When a project is completed successfully
  3. When a person starts a new job
  4. When an event is cancelled unexpectedly
ব্যাখ্যা
• Come to a head:
English Meaning: Reach a crisis.
Bangla Meaning: সংকটে উপনীত হওয়া / তীব্র হওয়া। 

Hence, the phrase "come to a head" is most likely to be used - When a situation reaches a critical point.

Ex. Sentence: The violence came to a head with the deaths of six youths.
Bangla Meaning: ছয় তরুণের মৃত্যুতে সহিংসতার মাত্রা তীব্র হলো।

Source: Live MCQ lecture.
১৯.
Identify the correct spelling.
  1. Anaggramatist
  2. Annagramateste
  3. Anagrammatyst
  4. Anagrammatist
ব্যাখ্যা
• The correct spelling is - Anagrammatist. (অপশন 'ঘ')

• Anagrammatist (noun)
English Meaning: a maker of anagrams/anagrams - a word or phrase made by transposing the letters of another word or phrase.
Bangla Meaning: এক শব্দের বর্ণসমূহের স্থানপরিবর্তন দ্বারা ভিন্ন শব্দ গঠন।

Example Sentence:
1. Recognized as a brilliant anagrammatist, Maiza often contributed clever word puzzles to the local newspaper.
2. During the interview, the anagrammatist explained the joy he found in transforming ordinary words into surprising new forms.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
Identify the correct spelling.
  1. Endorcement
  2. Endoreceement
  3. Endorsement
  4. Endoursement
ব্যাখ্যা
• The correct spelling is - Endorsement. (অপশন 'গ')

• Endorsement (noun)
English Meaning: the act of saying that you approve of or support something or someone
Bangla Meaning: সত্যায়ন।

Example Sentence:
1. The celebrity's endorsement of the product led to a significant increase in sales.
2. The politician received an endorsement from several prominent leaders in the community.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
Hardly had the movie started when technical difficulties _____________ in a black screen.
  1. resulted
  2. had resulted
  3. has resulted
  4. results
ব্যাখ্যা
• Hardly এর ব্যবহার: 
- Hardly অর্থ সবেমাত্র। 
- Hardly + past perfect tense- এরূপে ব্যবহৃত হয়। 
- Structure: Hardly had + subject + verb (past participle) + Object + when + Subject + verb (past) + Object. 
- এভাবে একই অর্থে scarcely had ....... when/before এরূপে ব্যবহৃত হয়। 

Complete Sentence - Hardly had the movie started when technical difficulties resulted in a black screen.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২২.
Neither of the applicants _______________ the required qualifications for the job.
  1. meet
  2. have met
  3. meets
  4. are meeting
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - meets.
- Complete sentence: Neither of the applicants meets the required qualifications for the job.

• সাধারণত Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

Example: 
- Neither of the teams has scored a goal in the first half of the match.
- Neither of the siblings wants to take responsibility for the broken vase.
২৩.
The CEO, along with the marketing team, ___________ at the conference last week.
  1. were present
  2. present
  3. has presented
  4. was present
ব্যাখ্যা
• Along with someone/something (phrase): 
English Meaning - In addition to someone or something else. 
Bangla Meaning - সংলগ্ন হওয়া। 

• with, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন noun বা pronoun যুক্ত হলে এদের পূর্ববর্তী subject অনুযায়ী verb হয়।
Examples: 
- The coach, along with the players, was present at the team strategy session.
- Mr. Amin accompanied by his colleagues was present at the party.

Complete Sentence - The CEO, along with the marketing team, was present at the conference last week.
- এখানে, "last week" থাকায় "has presented" হবে না।
২৪.
Would you mind _________ a look at my presentation?
  1. to take
  2. take
  3. taking
  4. took
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - taking.
- Complete sentence: Would you mind taking a look at my presentation?

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
Structure: Would you mind + verb + ing + object + '?' mark.

Example:
- Would you mind coming to my house?
- Would you mind opening the door?

• তাছাড়া, 
কোনো বাক্যে mind,can not help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদি শব্দসমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে  ing যুক্ত হয়।
২৫.
Synonym of 'Sagacious' -
  1. Cunning
  2. Stupid
  3. Obtuse
  4. Silly
ব্যাখ্যা
Sagacious (adjective)
English Meaning: having or showing understanding and the ability to make good judgments.
Bangla Meaning: সুস্থ বিচারবুদ্ধি সম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; বিচক্ষণ; (জীবজন্তু) বোধশক্তিসম্পন্ন।

Synonym:
Cunning - ধূর্ত।
Shrewd - বিচক্ষণ; তীক্ষ্ণবুদ্ধি।
Discerning - নির্ণয় করতে বা উপলব্ধি করতে সক্ষম; প্রাজ্ঞ।

Antonym:
Stupid - জড়বুদ্ধি; নির্বোধ; মূঢ়; বোকা।
Obtuse - ভোঁতা; বোকা।
Silly - বোকাটে; দুর্বলচেতা।

Example Sentence:
1. The sagacious advice of the elder council guided the tribe through times of hardship.
2. Her sagacious decision-making skills earned her the respect of her colleagues.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৬.
Synonym of 'Affectionate' -
  1. Impassive
  2. Callous
  3. Apathetic
  4. Cuddly
ব্যাখ্যা
Affectionate (adjective)
English Meaning: feeling or showing affection or warm regard.
Bangla Meaning: স্নেহময়; মমতাময়; স্নেহশীল।

Synonym:
Tender - কোমল; নরম।
Cuddly - আদরযোগ্য; আদর করতে ইচ্ছা করে এমন।
Ardent - অতিশয় আকুল বা অত্যন্ত উৎসাহী।

Antonym:
Impassive - নির্বিকার; নিরাবেগ।
Callous - বিচেতন; নিশ্চেতন; উদাসীন।
Apathetic - সমবেদনা বা আগ্রহহীন; উদাসীন।

Example Sentence:
1. She greeted her old friend with an affectionate hug.
2. The puppy showered its owner with affectionate licks.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৭.
Synonym of 'Fatuous' -
  1. Vapid
  2. Prudent
  3. Sage
  4. Sapient
ব্যাখ্যা
Fatuous (adjective)
English Meaning: stupid, not correct, or not carefully thought about.
Bangla Meaning: বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী। 

Synonym: 
Vapid - নীরস; বিস্বাদ; বিরস; নিস্তেজ; নিস্প্রাণ।
Besotted - হতবুদ্ধি।
Inane - অসার; নিঃসার; তুচ্ছ; ফাঁকা।

Antonym: 
Prudent - সুবিবেচক; বিচক্ষণ।
Sage - জ্ঞানী লোক; মহাপ্রাজ্ঞ; ঋষি; প্রজ্ঞী।
Sapient - জ্ঞানী; প্রাজ্ঞ।

Example Sentence:
1. His fatuous remarks only served to highlight his lack of understanding of the situation.
2. She couldn't help but roll her eyes at his fatuous attempts to impress her with his outdated jokes.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৮.
Antonym of 'Sedentary' -
  1. Quiescent
  2. Inert
  3. Stationary
  4. Dynamic
ব্যাখ্যা
Sedentary (adjective)
English Meaning: involving little exercise or physical activity.

Bangla Meaning: (কাজ) বসে বসে করতে হয় এমন; (ব্যক্তি) অধিকাংশ সময় উপবিষ্ট থাকে এমন; আসনাশ্রিত; আসনারূঢ়।।

Synonym:
Quiescent - শান্ত; নিশ্চল; নিষ্ক্রিয়।
Inert - জড়; অচেতন।
Stationary - স্থির; নিশ্চল; অনড়।

Antonym:
Dynamic - গতিময়; প্রাণবন্ত; কর্মশক্তিপূর্ণ।
Vigorous - বলিষ্ঠ; তেজস্বী; বলবান; প্রবল; তেজীয়ান।
Animated - প্রাণসঞ্চা; উদ্দীপিত বা প্রাণবন্ত; অনুপ্রাণিত।

Example Sentence:
1. A sedentary lifestyle can lead to various health issues such as obesity and cardiovascular problems.
2. Many office jobs require sedentary behaviour, often resulting in a lack of physical activity throughout the day.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৯.
Antonym of 'Melee' -
  1. Scuffle
  2. Rumpus
  3. Pacification
  4. Scrap
ব্যাখ্যা
Melee (noun)
English Meaning: a large noisy uncontrolled crowd, in which people are moving in different directions and sometimes fighting with each other.
Bangla Meaning: এলোমেলো লড়াই; বিশৃঙ্খল মানুষের ভিড়।

Synonym:
Scuffle - হাতাহাতি (করা); মারপিট (করা)।
Rumpus - গোলমাল; হৈচৈ; কোলাহল।
Scrap - মারামারি; ঝগড়াঝাঁটি।

Antonym:
Pacification - শান্তকরণ বা শান্ত হওয়া; শান্তি প্রতিষ্ঠা।
Reconciliation - সামঞ্জস্যবিধান; মিটমাট; পুনর্মিত্রতা; মীমাংসা।
Appeasement - শান্ত বা প্রশমিতকরণ।

Example Sentence:
1. The melee on the soccer field led to multiple yellow cards being issued to players from both teams.
2. The soldiers engaged in fierce melee combat, swords clashing in the chaos of battle.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩০.
Antonym of 'Primitive' -
  1. Undeveloped
  2. Refined
  3. Crude
  4. Rudimentary
ব্যাখ্যা
Primitive (adjective)
English Meaning: relating to human society at a very early stage of development, with people living in a simple way without machines or a writing system.
Bangla Meaning: সাদামাটা; আদিম।

Synonym:
Undeveloped - অনুন্নত; অনুন্নীত।
Crude - অশোধিত; অপরিবর্তিত।
Rudimentary - প্রাথমিক; অবিকশিত; আদিম; অনুন্নত; অবর্ধিত।

Antonym:
Sophisticated - সহজাত সারল্য হারিয়ে দুনিয়াদারি শিখেছে এমন; দুনিয়াদারি প্রদর্শন করে এমন; জটিল; অত্যাধুনিক।
Artful - ধূর্ত; চতুর; প্রতারণাপূর্ণ; সেয়ানা।
Refined - পরিমার্জিত; সংস্কৃত।

Example Sentence:
1. In the depths of the jungle, they discovered a primitive tribe living without modern amenities.
2. The cave paintings provided insight into the primitive artistry of our ancestors.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩১.
Antonym of 'Maiden' -
  1. Ingenue
  2. Lassie
  3. Damsel
  4. Dowager
ব্যাখ্যা
Maiden (noun & adjective)
English Meaning: a girl or young woman.
Bangla Meaning: বালিকা; অবিবাহিতা তরুণী।

Synonym:
Ingenue - অকপট বালিকা; সরলা।
Lassie - খুকি।
Damsel - বালিকা; কুমারী; যুবতী।

Antonym:
Dowager - সম্ভ্রান্ত বয়স্ক নারী; মৃত স্বামীর খেতাব বা সম্পত্তিপ্রাপ্ত নারী।
Matron - হাসপাতাল, বিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠানে কাজকর্ম দেখাশোনা করেন এমন মহিলা; মাতৃকা; বিবাহিতা মহিলা বা বিধবা।
Unchaste - অসংযমী; চরিত্রহীন; অসতী; অপবিত্র; ব্যভিচারী।

Example Sentence:
1. The maiden walked gracefully through the garden, her golden hair catching the sunlight.
2. In medieval times, it was customary for a young maiden to wear a wreath of flowers on her head during May Day celebrations.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩২.
She lay on the floor, writhing _________ pain after twisting her ankle.
  1. in
  2. of
  3. from
  4. with
ব্যাখ্যা
• Writhe in agony/pain (verb intransitive) 
English Meaning: to make large twisting movements with the body in pain/agony.
Bangla Meaning ব্যথা বা যন্ত্রণায় মোচড়ানো বা পাক খাওয়া ইত্যাদি  অর্থে writhe এরপর in agony/pain বসে।

Complete Sentence: She lay on the floor, writhing in pain after twisting her ankle.

Example Sentence:
1. The snake bite caused him to writhe in agony.
2. The patient writhed in discomfort as the doctor examined the wound.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩৩.
It's important not to encroach ________ your neighbour's property line when building a fence.
  1. at
  2. to
  3. on
  4. over
ব্যাখ্যা
• Encroach on/upon something:
English meaning: To gradually take away someone else's rights, or to take control of someone's time, work, etc.:
Bangla Meaning: অবৈধ, অস্বাভাবিক অথবা অনভিপ্রেতভাবে অগ্রসর হওয়া; সীমা লঙ্ঘন করা।

• অর্থাৎ, ধীরে ধীরে অন্য কারো অধিকার কেড়ে নেওয়া বা কারো সময়, কাজ নিয়ন্ত্রণ করা বুঝাতে Encroach এর সাথে appropriate preposition হিসেবে on/upon ব্যবহৃত হয়।

Complete Sentence: It's important not to encroach on your neighbour's property line when building a fence.

Example Sentence:
1. The company's expansion plans may encroach on the local park space.
2. The noisy construction work began to encroach on our peaceful neighbourhood.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩৪.
Complete the Statement.
Despite his best efforts to conceal his anger ......
  1. we could detect that he was very happy
  2. he failed to give us an impression of his agony
  3. he succeeded in camouflaging his emotions
  4. people came to know that he was annoyed
ব্যাখ্যা
• Complete statement: Despite his best efforts to conceal his anger people came to know that he was annoyed.

Bangla Meaning: তার রাগ লুকানোর সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও লোকেরা জানতে পেরেছিল যে সে বিরক্ত ছিল।

- বাক্যের context অনুযায়ী অপশন (ঘ) বসালে statement টির অর্থের পূর্ণতা পাবে।
৩৫.
Complete the Statement.
Although initial investigations pointed towards him ......
  1. the preceding events corroborated his involvement in the crime
  2. the subsequent events proved that he was innocent
  3. the additional information confirmed his guilt
  4. the subsequent events established that he was guilt
ব্যাখ্যা
• Complete statement: Although initial investigations pointed towards him the subsequent events proved that he was innocent.

Bangla Meaning: প্রাথমিক তদন্তে তার দিকে ইঙ্গিত করা হলেও পরবর্তী ঘটনা প্রমাণ করে যে তিনি নির্দোষ।

- বাক্যের context অনুযায়ী অপশন (খ) বসালে statement টির অর্থের পূর্ণতা পাবে।
৩৬.
If the number of protons in an atom is 11 and the number of neutrons is 12, what is the atom's mass number?
  1. 13
  2. 19
  3. 23
  4. 28
ব্যাখ্যা
• কোন মৌলের প্রোটন সংখ্যাই ঐ মৌলের পারমাণবিক সংখ্যা।
- আবার কোনো মৌলে প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে।
- তাই মৌলের প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা হবে ইলেট্রন সংখ্যার সমান।

• কোনো মৌলের ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যার পার্থক্য হল নিউট্রন সংখ্যা।
অর্থাৎ,
ভর সংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা

∴ পরমাণুটির ভর সংখ্যা = ১১ + ১২
= ২৩ 

সূত্র: বিজ্ঞান অষ্টম শ্রেণি (২০২০)।
৩৭.
In what country is the Great Barrier Reef located?
  1. Chile
  2. Australia
  3. South Africa
  4. Brazil
ব্যাখ্যা
গ্রেট বেরিয়ার রিফ:
- এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- গ্রেট বেরিয়ার রিফ হলো পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর।
- এটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে অবস্থিত।
- এর দৈর্ঘ্য প্রায় ৩৪৪,৪০০০ কিলোমিটার। 
- গ্রেট বেরিয়ার রিফ পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐহিত্য।

উৎস: গ্রেট বেরিয়ার রিফ অর্গানাইজেশন ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৩৮.
Who wrote "Dance of the Happy Shades"?
  1. Margaret Atwood
  2. Toni Morrison
  3. Alice Munro
  4. J.K. Rowling
ব্যাখ্যা
• Alice Munro, original name Alice Ann Laidlaw is a Canadian short-story writer.
- তিনি তাঁর  exquisitely drawn narratives এর দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছিলেন।
- ২০১৩ সালে তিনি সাহিত্যে Nobel prize লাভ করেন।
- নোবেল প্রাইজ প্রদানের সময়কালে The Swedish Academy dubbed her a “master of the contemporary short story”.
- Munro’s work was noted for its precise imagery and narrative style, যা একই সাথে lyrical, compelling, economical এবং intense এবং সুনিপুন ভাবে 
- মানুষের মানসিক ও দৈনন্দিনজীবনের গভীরতা এবং জটিলতা প্রকাশ করে।

• Some of Alice Munro's notable Works - 
- My Mother's Dreams, 
- Dance of the Happy Shades, 
- Dear Life” “Runaway, 
- The Bear Came over the Mountain, 
- The Lives of Girls and Women, 
- The View from Castle Rock. 

Source: Britannica
৩৯.
Who discovered penicillin?
  1. Albert Einstein
  2. Louis Pasteur
  3. Alexander Fleming
  4. Marie Curie
ব্যাখ্যা
- পেনিসিলিন হলো একটি অ্যান্টিবায়োটিক। 
- অ্যান্টিবায়োটিক (Antibiotic) প্রকৃতপক্ষে মানুষের উৎপাদিত রাসায়নিক বস্তু নয়।
- অ্যান্টিবায়োটিক একটি জটিল জৈব যৌগ।
- বিভিন্ন প্রকার ছত্রাক, অ্যাকটিনোমাইসিটিস এবং ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়, যাদের বেশির ভাগই মাটিতে বাস করে।

- অণুজীব কর্তৃক উৎপাদিত বিশেষ রাসায়নিক পদার্থের প্রভাবে রোগ বিস্তারকারী বিভিন্ন অণুজীবের বংশ বৃদ্ধি ও বিকাশ বাধা পায়।
- অণুজীব কর্তৃক উৎপাদিত এবং অন্যান্য অণুজীবের জন্য বিষাক্ত এসব রাসায়নিক পদার্থকে অ্যান্টিবায়োটিক বা জীবাণু প্রতিরোধক বলে ।
-  Alexander Fleming যুগান্তকারী অ্যান্টিবায়োটিক পেনিসিলিন (Penicillin) আবিষ্কার করেন।
- তিনি লক্ষ্য করেন যে, Penicillium notatum নামক এক ধরণের ছত্রাক Staphylococcus aureus নামক এক প্রকার ব্যাকটেরিয়ার বৃদ্ধি রহিত করে।

- এমনিভাবে Penicillium notatum হতে পেনিসিলিন নামক অত্যাশ্চর্য ঔষধটির আবিষ্কার ঘটে।
- ১৯৪৫ খৃষ্টাব্দে S.A. Waksman এসমস্ত রোগ প্রতিরোধকারী জীবজ রাসায়নিক পদার্থের নামকরণ করেন অ্যান্টিবায়োটিকস (Antibiotics)।
- বর্তমানে প্রচলিত বেশির ভাগ অ্যান্টিবায়োটিক চারটি গণের অণুজীব থেকে পাওয়া যায়। যথা - Streptomyces, Penicillium, Cephalosporium Bacillus

উৎস: উদ্ভিদ বিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
Who recited the oath to the Mujibnagar government?
  1. Tajuddin Ahmad
  2. Professor Nazrul Islam
  3. M Hussain Ali
  4. Professor Yusuf Ali
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।
- মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। 
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 
- এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। 

- এ সরকারের সদর দপ্তর প্রথম স্থাপিত হয় মুজিবনগরে (মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা)।
-পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে প্রধানত নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানের সুবিধার্থে এ সরকারের প্রধান কার্যালয় কলকাতায় স্থানান্তর হয়।
- এ সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- শেখ মুজিবুর রহমানের নামানুসারে বৈদ্যনাথতলার নতুন নামকরণ হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে।

উৎস: ইতিহাস তৃতীয় পত্র, BA & BSS প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
Who was the first man to walk on the Moon?
  1. Yuri Gagarin
  2. Neil Armstrong
  3. Michael Collins
  4. Buzz Aldrin
ব্যাখ্যা
• Neil Armstrong was the first man to walk on the Moon in 1969.

- প্রথম ব্যক্তি যিনি চাঁদে পা রাখেন নীল আর্মস্ট্রং।
- ১৯ মিনিট পর অলড্রিন তার সাথে যোগ দেন।
- দুজনে একসাথে প্রায় দুই ঘন্টা চন্দ্র মডিউলের বাইরে কাটিয়েছেন, ছবি তুলেছেন এবং
- ২১.৫ কেজি চন্দ্রের উপাদান সংগ্রহ করেছেন পৃথিবীতে আবার পরীক্ষা করার জন্য।
- এপোলো-১১ এ করে নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চাঁদে অবতরণ করেন। 

সূত্র: ব্রিটানিকা ও রয়েল মিউজিয়াম ওয়েবসাইট 
৪২.
According to the final report of the 2022 Census and Housing Census, what is the population density?
  1. 1109
  2. 1119
  3. 1129
  4. 1139
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।

সূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৪৩.
Which country gifted the Statue of Liberty to the USA?
  1. Italy
  2. Spain
  3. France
  4. England
ব্যাখ্যা
• 'স্ট্যাচু অব লিবার্টি':
- 'স্ট্যাচু অব লিবার্টি' মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া ফ্রান্সের উপহার।
- স্ট্যাচু অব লিবার্টি স্বাধীনতা ও মুক্তির একটি আন্তর্জাতিক প্রতীকে পরিণত হয়েছে, যা গণতন্ত্রের সবচেয়ে পরিচিত নিদর্শন হয়ে উঠেছে।
- তামার তৈরি ৯৩ মিটার উঁচু এই মূর্তি ১৮৮৬ সালে ফ্রান্সের জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়।
- ১৮৮৬ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
- মূর্তিটি আমেরিকান বিপ্লবের সময় প্রতিষ্ঠিত মিত্রতার স্মারক।

উৎস: Encyclopedia Britannica ও history.com
৪৪.
When is National Tea Day celebrated?
  1. July 4
  2. June 4
  3. July 6
  4. June 6
ব্যাখ্যা
জাতীয় চা দিবস: 
- ৪ জুন, জাতীয় চা দিবস।
- বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চা বোর্ডের উদ্যোগে দিবসটি উদযাপনের আয়োজন করা হয়। 
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৪ জুন থেকে ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
- চা শিল্পে জাতির জনক অসামান্য অবদান ও চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখকে স্মরণীয় করে রাখতে ২০২০ সালের ২০ জুলাই মন্ত্রিসভার বৈঠকে ৪ জুনকে ‘জাতীয় চা দিবস’ ঘোষণা করা হয়। 
 
সূত্র: বাংলাদেশ চা বোর্ড ও প্রথম আলো। 
৪৫.
What is the main language spoken in Brazil?
  1. French
  2. English
  3. Portuguese
  4. Spanish
ব্যাখ্যা
• ব্রাজিল:
- আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল।
- ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৮১৫ সালে ব্রাজিলে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যাদের ভাষা পর্তুগিজ।
- ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া।
- ব্রাজিলের মুদ্রা - রিয়াল। 

উৎস: ব্রাজিলের সরকারি ওয়েবসাইট ও এনসাইক্লোপিডিয়া অব ব্রিটিনিকা।
৪৬.
Which of the following was the old name of RAJUK?
  1. Dhaka Improvement Organization
  2. Dhaka Building Trust
  3. Dhaka Building Code
  4. Dhaka Improvement Trust
ব্যাখ্যা
রাজউকের ইতিহাস: 
- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক বাংলাদেশের গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা যা রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্পসমূহের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে।
- এর পূর্বনাম ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি)।
- ১৯৫৩ সালে প্রণীত The Town Improvement Act, 1953 (East Bengal Act) (Act No. XIII of 1953) আইনের আওতায় ১৯৫৬ সালে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহের উন্নয়ন ও পরিবর্ধনের বিশেষ ক্ষমতা নিয়ে সর্ব প্রথম “ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট” (ডিআইটি) প্রতিষ্ঠিত হয়।
- ট্রাস্টি বোর্ডের অধীনে পরিচালিত তৎকালীন ডিআইটি পরবর্তীতে ১৯৮৭ সালে উক্ত আইন সংশোধনের মাধ্যমে “রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ” বা রাজউক হিসেবে পরিবর্তিত  হয়।

সূত্র: রাজউকের ওয়েবসাইট।
৪৭.
What is the currency of the United Kingdom?
  1. Franc
  2. Dollar
  3. Euro
  4. Pound Sterling
ব্যাখ্যা
- যুক্তরাজ্যের মুদ্রা Pound Sterling. 
 
এছাড়াও,
- মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া, সুদান প্রভৃতি দেশের মুদ্রা পাউন্ড। 

গুরত্বপূর্ণ কয়েকটি দেশের মুদ্রা:
- হাইতির মুদ্রার নাম গুর্দে,
- তুরস্কের মুদ্রার নাম লিরা,
- ব্রাজিলের মুদ্রা রিয়েল,
- জাপানের মুদ্রা ইয়েন,
- চীনের মুদ্রা ইউয়ান,
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং,
- মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত,
- মিয়ানমারের মুদ্রা কিয়াট,
- রাশিয়ার মুদ্রা রুবল,

উৎস: Britannica ও প্রথম আলো।
৪৮.
Who is the architect of Shahid Intellectual Memorial?
  1. Tanveer Kabir
  2. Syed Abdullah Khalid
  3. Mustafa Haroon Quddus Hali
  4. Shamim Sikder
ব্যাখ্যা
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ: 
- বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযুদ্ধের সময় অগণিত বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। 
- পাকিস্তান সেনাবাহিনীকে মানবতাবিরোধী এই বর্বর কাজে সহায়তা করেছে রাজাকার ও আলবদর বাহিনী। 
- পাকিস্তানি হানাদার বাহিনীর চূড়ান্ত পরাজয়ের দুই দিন পূর্বে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে। 
- তাঁদের স্মৃতি অমর করে রাখার জন্য ঢাকার মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
- শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি ছিলেন মোস্তফা হারুন কুদ্দুস হালী।
- ১৯৭২ সালে এই স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয়। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া।
৪৯.
Which planet is known for its rings?
  1. Jupiter
  2. Saturn
  3. Uranus
  4. Neptune
ব্যাখ্যা
শনি গ্রহ (Saturn):
- শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ।
- সূর্য থেকে এর দূরত্ব ১৪৩ কোটি কিলোমিটার।
- শনি গ্রহ উজ্জ্বল বলয় (rings) দ্বারা বেষ্টিত এবং এর ভূ-ত্বক বরফে ঢাকা।
- সূর্যের চারদিকে শনির একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় ২৯.৪ বছর।
- গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৯ গুণ বড়।
- এর উপগ্রহ রয়েছে ১৪৬টি।

উৎস: NASA Science (.gov)
৫০.
Who is not a martyr of the language movement?
  1. Shafiur
  2. Borkot
  3. Jabbar
  4. Asad
ব্যাখ্যা
- শহিদ আসাদ ঊনসত্তরের গণঅভ্যুত্থান এর শহিদ ছাত্রনেতা।

ভাষা আন্দোলন:

- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করে। 
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৫১.
In which year did the Berlin Wall fall?
  1. 1990
  2. 1987
  3. 1989
  4. 1991
ব্যাখ্যা
বার্লিন প্রাচীর (১৯৬১-১৯৮৯):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি প্রধানত চারভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়।
- স্নায়ুযুদ্ধের ফলে ফ্রান্স, ব্রিটেন  ও যুক্তরাষ্ট্রের অধীনের অংশগুলো একত্রিত করে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি (পশ্চিম জার্মানি) এবং সোভিয়েত ইউনিয়নেরে অধীনের অংশে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি (পূর্ব জার্মানি)।
- পুঁজিবাদী শাসনব্যবস্থার ফলে পশ্চিম জার্মানি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।
- অপরদিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি অপেক্ষাকৃত কম উন্নত হওয়ায় এ অংশের জনগণ পশ্চিম জার্মানিতে গমন করা শুরু করে।
- এ পরিস্থিতিতে পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন পূর্ব জার্মানিতে না লাগে এবং অভিবাসন যেন ঠেকানে যায় সে লক্ষ্যে পূর্ব জার্মানি ১৩ আগস্ট, ১৯৬১ সালে বার্লিন শহরের মাঝ দিয়ে প্রাচীর তৈরি করা শুরু করে।
- এ প্রাচীরের দৈর্ঘ্য ছিল ১৫৫ কি.মি।
- অবশেষে ৯ নভেম্বর, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে।
- ৩ অক্টোবর, ১৯৯০ সালে দুই জার্মানি একত্রিত হয়।

উৎস: Britannica.
৫২.
What is the name of the central bank of Singapore?
  1. National Bank of Singapore
  2. State Bank of Singapore
  3. Monetary Authority of Singapore
  4. Central Bank of Singapore
ব্যাখ্যা
• Singapore এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Monetary Authority of Singapore.

এছাড়াও, 
- India এর  কেন্দ্রীয় ব্যাংকের নাম Reserve Bank of India.
- Bangladesh এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Bangladesh Bank.
- England এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Bank of England.
- Maldives এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Maldives Monetary Authority

উৎস : সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট।
৫৩.
D-Day is celebrated on which date?
  1. June 7
  2. June 6
  3. June 5
  4. June 4
ব্যাখ্যা
- 'D-Day' ২য় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৪ সালের ৬ জুন দখলকৃত ফ্রান্স উদ্ধারের জন্য মিত্রবাহিনী স্থল, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এক অপারেশন পরিচালনা করে যার কোড নাম ছিলো - Operation Overlord।
- ১৯৪৪ সালের ৬ই জুন, নাৎসী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে প্রায় ১ লক্ষ ৫৬ হাজার যৌথ বাহিনীর সদস্য ফ্রান্সের নরম্যান্ডি উপকূলের ৫টি সৈকতে অবতরণ করেন।
- এই দিনটিকে ডি - ডে (D-Day) হিসাবে পালন করা হয়।

সূত্র:- ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।
৫৪.
In what year was ECNEC formed?
  1. 1987
  2. 1982
  3. 1980
  4. 1978
ব্যাখ্যা
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি হলো ECNEC (Executive Committee of the National Economic Council)।
- ECNEC ১৯৮২ সালে গঠিত হয়।
- এর প্রধান/চেয়ারপার্সন হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প চেয়ারপার্সন অর্থমন্ত্রী।
- একনেকে সরকারি খাতে ৫০ কোটি টাকার উর্ধ্বের প্রকল্প অনুমোদন, বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি
পর্যালোচনা প্রভৃতি কার্যাবলি সম্পন্ন হয়।

সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া। 
৫৫.
If M and N are positive integers that have remainders of 1 and 3, respectively, when divided by 6, which of the following could not be a possible value of M + N?
  1. 86
  2. 52
  3. 34
  4. 28
ব্যাখ্যা
Question: If M and N are positive integers that have remainders of 1 and 3, respectively, when divided by 6, which of the following could not be a possible value of M + N?

Solution:
M and N are positive integers that have remainders of 1 and 3, respectively, when divided by 6
∴ M = 6p + 1 .........(1), where p is integer >=0, so M can be 1, 7, 13, etc.
∴ N = 6q + 3 ..........(2), where q is integer >=0, so N can be 3, 9, 15, etc.

From (1) + (2) we get,
M + N = 6(p + q) + 4 ...............(3),
hence M + N is multiple of 6 then plus 4 = 10, 16, 22, 28, 34, etc.

Here,
86 = 6 × 14 + 2; Which is not matched with (3).

52 = 6 × 8 + 4; Which is matched with (3).

34 = 6 × 5 + 4; Which is matched with (3).

28 = 6 × 4 + 4; Which is matched with (3).
৫৬.
If x is a number such that x2 - 3x + 2 = 0 and x2 - x - 2 = 0, what is the value of x?
  1. - 1
  2. - 2
  3. 1
  4. 2
ব্যাখ্যা
Question: If x is a number such that x2 - 3x + 2 = 0 and x2 - x - 2 = 0, what is the value of x?

Solution:
x2 - 3x + 2 = x2 - x - 2
⇒ - 3x + 2 = - x - 2
⇒ 2x = 4
∴ x = 2
৫৭.
In traveling from a dormitory to a certain city, a student went 1/5 of the way by foot, 2/3 of the way by bus, and the remaining 8 kilometers by car. What is the distance, in kilometers, from the dormitory to the city?
  1. 30
  2. 45
  3. 60
  4. 90
ব্যাখ্যা

Question: In traveling from a dormitory to a certain city, a student went 1/5 of the way by foot, 2/3 of the way by bus, and the remaining 8 kilometers by car. What is the distance, in kilometers, from the dormitory to the city?

Solution:
Let,
total distance x kilometers

ATQ,
x/5 + 2x/3 + 8 = x
⇒ x - x/5 - 2x/3 = 8
⇒ (15x - 3x - 10x)/15 = 8
⇒ 2x = 120
∴ x = 60

৫৮.
The R students in a class agree to contribute equally to buy their teacher a birthday present that costs y dollars. If x of the students later fail to contribute their share, which of the following represents the additional number of dollars that each of the remaining students must contribute in order to pay for the present?
  1. y/R
  2. y/(R - x)
  3. xy/(R - x)
  4. xy/{R(R - x)}
ব্যাখ্যা
Question: The R students in a class agree to contribute equally to buy their teacher a birthday present that costs y dollars. If x of the students later fail to contribute their share, which of the following represents the additional number of dollars that each of the remaining students must contribute in order to pay for the present?

Solution:
যদি R সংখ্যক শিক্ষার্থী সমান সমান টাকা দেয় তাহলে টাকা উঠে = y টাকা 
∴ একজন শিক্ষার্থী দেয় y/R টাকা

x জন শিক্ষার্থী টাকা না দেয়ায় মোট টাকা দেয় (R - x) জন
∴ একজন শিক্ষার্থী দেয় y/(R - x) টাকা

বাড়তি দিতে হয় = y/(R - x) - y/R
= (yR - yR + xy)/{R(R - x)}
= xy/{R(R - x)}
৫৯.
A certain elevator has a safe weight limit of 2,000 pounds. What is the greatest possible number of people who can safely ride on the elevator at one time with the average (arithmetic mean) weight of half the riders being 180 pounds and the average weight of the others being 215 pounds?
  1. 10
  2. 9
  3. 8
  4. 7
ব্যাখ্যা
Question: A certain elevator has a safe weight limit of 2,000 pounds. What is the greatest possible number of people who can safely ride on the elevator at one time with the average (arithmetic mean) weight of half the riders being 180 pounds and the average weight of the others being 215 pounds?

Solution:
Lets assume there are 2X people.
Half of them have average weight of 180 and other half has 215.
Maximum Weight is = 2000
∴ 180 × X + 215 × X = 2000
⇒ 395X = 2000
⇒ X is approximately equal to 5.
So total people is 2 × 5 = 10

We are not taking 11 as answer because say 11th person has minimum of 180 weight then
180 × 6 + 215 × 5 = 2155 (Which is more than 2000)

∴ Correct answer 10.
৬০.
1 - [2 - {3 - (4 - 5) + 6} + 7] = ?
  1. 1
  2. 2
  3. - 2
  4. 0
ব্যাখ্যা
Question: 1 - [2 - {3 - (4 - 5) + 6} + 7] = ?

Solution:
1 - [2 - {3 - (4 - 5) + 6} + 7]
= 1 - [2 - {3 - ( - 1) + 6} + 7]
= 1 - [2 - {3 + 1 + 6} + 7]
= 1 - [2 - 10 + 7]
= 1 - [- 1]
= 1 + 1
= 2
৬১.
If 0.497 mark has the value of one dollar, what is the value to the nearest dollar of 350 marks?
  1. $176
  2. $524
  3. $704
  4. $696
ব্যাখ্যা
Question: If 0.497 mark has the value of one dollar, what is the value to the nearest dollar of 350 marks?

Solution:
0.497 marks = 1 dollar
∴ 1 mark = 1/0.497 dollars
∴ 350 marks = 350/0.497 = 704.22 dollars ≅ 704 dollars
৬২.
If a sequence of 8 consecutive odd integers with increasing values has 9 as its 7th term, what is the sum of the terms of the sequence?
  1. 22
  2. 32
  3. 36
  4. 40
ব্যাখ্যা
Question: If a sequence of 8 consecutive odd integers with increasing values has 9 as its 7th term, what is the sum of the terms of the sequence?

Solution:
Seventh term, a7 = 9
Number of terms,n = 8
an = a1 + (n - 1)d
∴ a7 =  a1 + 6d
⇒ 9 = a1 + 12
∴ a1 = - 3

8th term , a8 = 9 + 2 = 11

Sum of terms of the sequence = (n/2)[2a1 + (n - 1)d]
= 4 × [- 6 + 14]
= 4 × 8
= 32
৬৩.
A rectangular floor is covered by a rug except fo a strip p meters along each of the four edges. If the floor is m meters by n meteres, What is the area of the rug in square meters?
  1. mn - p(m + n)
  2. mn - 2p(m + n)
  3. (m - p)(n - p)
  4. (m - 2p)(n - 2p)
ব্যাখ্যা
Question: A rectangular floor is covered by a rug except fo a strip p meters along each of the four edges. If the floor is m meters by n meteres, What is the area of the rug in square meters?

Solution:

The length of the rug = m - 2 × p = m - 2p
The width of the rug = n - 2 × p = n - 2p
∴ The area of the rectangular rug equals = (m - 2p)(n - 2p)
৬৪.
A family made a down payment of Tk. 7500 and borrowed the balance on a set of encyclopedias that cost Tk. 40000. The balance with interest was paid in 23 monthly payments of Tk. 1600 each and a final payment of Tk. 900. The amount of interest paid was what percent of the amount borrowed?
  1. 16%
  2. 14%
  3. 12%
  4. 6%
ব্যাখ্যা
Question: A family made a down payment of Tk. 7500 and borrowed the balance on a set of encyclopedias that cost Tk. 40000. The balance with interest was paid in 23 monthly payments of Tk. 1600 each and a final payment of Tk. 900. The amount of interest paid was what percent of the amount borrowed?

Solution:
Amount Borrowed = 40000 - 7500 = 32500

Total Balance with interest paid = 23 × 1600 + 900 = 37700
∴ Interest = 37700 - 32500 = 5200

∴ Percentage = (5200/32500) × 100 = 16% 
৬৫.
If x ≠ 0 and x = √(4xy - 4y2), then in terms of y, x = ?
  1. 2y
  2. y
  3. y/2
  4. - 2y
ব্যাখ্যা
Question: If x ≠ 0 and x = √(4xy - 4y2), then in terms of y, x = ?

Solution:
x = √(4xy - 4y2)
⇒ x2 = 4xy - 4y2
⇒ x2 - 4xy + 4y2 = 0
⇒ (x - 2y)2 = 0
∴ x = 2y
৬৬.
Solution Y is 30 percent liquid X and 70 percent water. If 2 kilograms of water evaporate from 8 kilograms of solutions Y and 2 kilograms of solution Y are added to the remaining 6 kilograms of liquid, what percent of this new liquid solution is liquid X?
  1. 30%
  2. 33.33%
  3. 37.5%
  4. 40%
ব্যাখ্যা
Question: Solution Y is 30 percent liquid X and 70 percent water. If 2 kilograms of water evaporate from 8 kilograms of solutions Y and 2 kilograms of solution Y are added to the remaining 6 kilograms of liquid, what percent of this new liquid solution is liquid X?

Solution:
At the beggining, we have 8 KG of solution Y,
70% of 8 KG = 5.6 KG of Water
30% of 8 KG = 2.4 KG of X

2KG of water evaporate:
now remaining
5.6 KG - 2 KG = 3.6 KG of Water
2.4 KG of X

2KG of liquid are added:
Now,
3.6 KG + 2 × 0.70 = 5 KG of Water
2.4 KG + 2 × 0.30 = 3 KG of X

So we have 3 KG of X in 8 KG (3 + 5) solution.
Therefore X concentration is (3/8) × 100% = 37.5%
৬৭.
Which of the following is equal to 85 percent of 160?
  1. 1.88
  2. 13.6
  3. 136
  4. 188
ব্যাখ্যা
Question: Which of the following is equal to 85 percent of 160?

Solution:
85% of 160
= (85/100) × 160
= 136
৬৮.
The regular hourly wage for an employee of a certain factory is $5.60. If the employee worked 8 hours overtime and earned 3/2 times this regular hourly wage for overtime, how much overtime money was earned?
  1. $ 67.20
  2. $ 55.40
  3. $ 50.00
  4. $ 44.80
ব্যাখ্যা
Question: The regular hourly wage for an employee of a certain factory is $ 5.60. If the employee worked 8 hours overtime and earned 3/2 times this regular hourly wage for overtime, how much overtime money was earned?

Solution:
Regular wage = $ 5.6
Overtime wage = (3/2) × 5.6 = $ 8.4
For 8 hour overtime, money = 8.4 × 8 = 67.2
৬৯.

Square RSTU shown above is rotated in a plane about its center in a clockwise direction the minimum number of degrees necessary for T to be in the position where S is now shown. The number of degrees through which RSTU is rotated is-
  1. 135 degree
  2. 270 degree
  3. 225 degree
  4. 180 degree
ব্যাখ্যা
Question:

Square RSTU shown above is rotated in a plane about its center in a clockwise direction the minimum number of degrees necessary for T to be in the position where S is now shown. The number of degrees through which RSTU is rotated is-

Solution:
T থেকে U পর্যন্ত ঘুরলে ৯০° অতিক্রম করা হবে।
U থেকে R পর্যন্ত ঘুরলে ৯০° অতিক্রম করা হবে।
R থেকে S পর্যন্ত ঘুরলে ৯০° অতিক্রম করা হবে।
∴ T যদি S এর অবস্থানে যেতে চায় তাহলে (৯০° + ৯০° + ৯০°) = ২৭০° ঘুরতে হবে।
৭০.
A grocer purchased a quantity of bananas at 3 pounds for $0.50 and sold the entire quantity at 4 pounds for $1.00. How many pounds did the grocer purchase if the profit from selling the bananas was $10.00?
  1. 40
  2. 60
  3. 90
  4. 120
ব্যাখ্যা
Question: A grocer purchased a quantity of bananas at 3 pounds for $0.50 and sold the entire quantity at 4 pounds for $1.00. How many pounds did the grocer purchase if the profit from selling the bananas was $10.00?

Solution:
Cost price of 3 pounds = $0.5
Selling price of 4 pounds = $1.00
Selling price of 3 pounds = (1/4) × 3 = $0.75
∴ Profit for every 3 pounds = 0.75 - 0.5 = $0.25
Total profit = $10

$0.25 profit in 3 pounds
∴ $1 profit in 3/0.25 pounds 
∴ $10 profit in (3 × 10)/0.25 pounds
= 120 pounds
৭১.

If A is the center of the circle shown above and AB = BC = CD, What is the value of x? [Note: Figure not drawn to scale]
  1. 15
  2. 30
  3. 45
  4. 60
ব্যাখ্যা
Question:

If A is the center of the circle shown above and AB = BC = CD, What is the value of x? [Note: Figure not drawn to scale]

Solution:
Given that AB = BC = CD,
also since AB is the radius then AB = AC = AD = radius,
so we have that: AB = BC = CD = AC = AD,
so basically we have two equilateral triangles ABC and ACD with common base of AC (ABC and ACD are mirror images of each other). Line segment BD cuts the angle ABC in half and since all angles in equilateral triangle equal to 60 degrees then x=60/2=30 degrees.
৭২.
An instructor scored a student’s test of 50 questions by subtracting 2 times the number of incorrect answers from the number of correct answers. If the student answered all of the questions and received a score of 38, how many questions did that student answer correctly?
  1. 38
  2. 41
  3. 44
  4. 46
ব্যাখ্যা
Question: An instructor scored a student’s test of 50 questions by subtracting 2 times the number of incorrect answers from the number of correct answers. If the student answered all of the questions and received a score of 38, how many questions did that student answer correctly?

Solution:
let,
c = no. of correct answers
w = no. of wrong answers.
we know total questions = 50
∴ c + w = 50
⇒ c = 50 - w ................ (1)
the teacher removed 2 times wrong answers from correct answer and gave the score as 38
c - 2w = 38 ----------- (2)

substitute (1) in (2)
50 - w - 2w = 38
⇒ 50 - 38 = 3w
⇒ 12 = 3w
∴ w = 4
Therefore no. of wrong ans = 4 which implies no. of right = 46,
৭৩.
A ladder 25 feet long is leaning against a wall that is perpendicular to level ground. The bottom of the ladder is 7 feet from the base of the wall. If the top of the ladder slips down 4 feet, how many feet will the bottom of the ladder slip?
  1. 15
  2. 9
  3. 8
  4. 5
ব্যাখ্যা
Question: A ladder 25 feet long is leaning against a wall that is perpendicular to level ground. The bottom of the ladder is 7 feet from the base of the wall. If the top of the ladder slips down 4 feet, how many feet will the bottom of the ladder slip?

Solution:

Ladder Before Movement
252 = 72 + x2
⇒ 625 = 49 + x2
⇒ x2 = 576
∴ x = 24

Ladder After Movement
252 = 202 + x2
⇒ 625 = 400 + x2
⇒ 225 = x2
∴ x = 15

Ladder moved 15 - 7 = 8 feet
৭৪.
log53 × log325 =?
  1. 1
  2. 2
  3. 3
  4. 5
ব্যাখ্যা
Question: log53 × log325 =?

Solution:
log53 × log325
= log53 × log352
= log53 × 2log35
= 2 × log53 × log35
= 2 × log53 × (1/log53) [logab = 1/logba]
= 2
৭৫.
Which one of the following is utility software?
  1. Bitdefender
  2. Oracle
  3. MS-Word
  4. Fortran
ব্যাখ্যা
• Bitdefenderএকটি এন্টিভাইরাস সফটওয়্যার যা ইউটিলিটি সফটওয়্যারের অন্তর্ভুক্ত। অন্যদিকে Oracle একটি ডেটাবেজ প্রোগ্রাম, MS-Word একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং Fortran একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

• ইউটিলিটি সফটওয়্যার:

- সিস্টেম সফটওয়্যার বিশ্লেষণ, কনফিগার, অপটিমাইজ বা কম্পিউটার এর সাথে সমন্বয় রাখার জন্য যে সফটওয়্যার ডিজাইন করা হয়েছে তাকে ইউটিলিটি সফটওয়‍্যার বলে।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা ইত্যাদি।
- সিস্টেমসংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- নিন্মোক্ত ধরনের সফটওয়‍্যারসমূহ ইউটিলিটি সফটওয়্যার;
১. এন্টিভাইরাস
২. অনুবাদক সফটওয়‍্যার
৩. ফাইল কম্প্রেসর সফটওয়‍্যার
৪. ব্যাক আপ/ ফাইল রিকোভারি সফটওয়‍্যার
৫. ক্লিপবোর্ড ম্যানেজ সফটওয়‍্যার,
৬. ডিস্ক ডিফ্রাগমেনটেশন,
৭. সর্ট মার্জ প্রোগ্রাম,
৮. লিংকার প্রোগ্রাম ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
RTGS refers to-
  1. Internet connection method
  2. Blockchain technology
  3. Payment System
  4. Cyber crime
ব্যাখ্যা
• RTGS:
- RTGS হলো একটি Payment System.
- RTGS এর পূর্ণরূপ Real Time Gross Settlement.
- RTGS বলতে একটি ফান্ড ট্রান্সফার সিস্টেমকে বোঝায় যা তাৎক্ষণিকভাবে অর্থ ট্রান্সফার করতে সক্ষম।
- নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমকে সহজতর করার জন্য, বাংলাদেশ ব্যাংক তার ডিজিটালাইজেশন উদ্যোগের অংশ হিসাবে ২৯ অক্টোবর ২০১৫ তারিখে BD-RTGS সিস্টেম চালু করেছে।
- RTGS একটি ইলেকট্রনিক সেটেলমেন্ট সিস্টেম যেখানে একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে রিয়েল-টাইমে তহবিল স্থানান্তর করা হয়।
- দুটি পদ্ধতি আছে যার মাধ্যমে গ্রাহকরা RTGS পরিষেবা পেতে পারেন:
১. অনলাইন, মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
২. RTGS সক্ষম শাখায় নগদ টাকা জমা দিয়ে অফলাইন।

উৎস: বাংলাদেশ ব্যাংক [লিঙ্ক]
৭৭.
Which of the following keys is used to display a slide show for a PowerPoint presentation?
  1. F2
  2. F3
  3. F5
  4. F7
ব্যাখ্যা
- পাওয়ারপয়েন্টর ফাইলকে প্রেজেন্টেশন বলা হয়।
- একটি ফাইলে যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে তেমনি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে অনেকগুলো স্লাইড থাকে।
- কীবোর্ডের F5 বাটনে ক্লিক করলে অথবা ভিউ মেনু হতে Slide show সিলেক্ট করলে প্রথম স্লাইডটি প্রদর্শিত হয়।
- স্ট্যাটাস বারে Slide show আইকন ক্লিক করেও স্লাইড প্রদর্শন করা যায়।
- প্রেজেন্টেশনের একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য কীবোর্ডের ডানমুখী অ্যারো বাটনে ক্লিক করতে হয়।
- আর পূর্ববর্তী স্লাইডে আসার জন্য বামমুখী অ্যারো বাটনে চাপ দিতে হয়।
- স্লাইড শো উইন্ডো থেকে বের হয়ে যাওয়ার জন্য অথবা সম্পাদনার জন্য কীবোর্ডের Esc বাটনে ক্লিক করতে হয়।
- স্লাইড ঠিকভাবে তৈরি হচ্ছে কিনা দেখে নেয়ার জন্য প্রেজেন্টেশন তৈরির যে কোনো পর্যায়ে স্লাইড শো প্রদর্শন করে নিশ্চিত হওয়া যেতে পারে।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
At the same time, there is a system of data transmission from both sides in which method?
  1. Simplex
  2. Half-Duplex
  3. Full-Duplex
  4. Both B & C
ব্যাখ্যা
• ডেটা ট্রান্সমিশন মোড:
- উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বিবেচনা করে ডেটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়।
- ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা: Simplex, Half-Duplex ও Full-Duplex.

Simplex:
- শুধুমাত্র একদিকে ডেটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। 

Half-Duplex:
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। যেমন- ওয়াকিটকি।

Full-Duplex:
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে।
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। যেমন- টেলিফোন, মোবাইল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
What is the name of the programs that are permanently stored in the memory of the computer while creating the computer system?
  1. Hardware
  2. Software
  3. Firmware
  4. Humanware
ব্যাখ্যা
• ফার্মওয়্যার:
- কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
- এ সকল প্রোগ্রাম কম্পিউটার ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না।
- ROM BIOS-এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হলো ফার্মওয়্যার।

অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- ডেটা সংগ্রহ, প্রোগ্রাম বা ডেটা সংরক্ষণ ও পরীক্ষাকরণ, কম্পিউটার চালনা, প্রোগ্রাম লেখা, সিস্টেমগুলো ডিজাইন ও রেকর্ড লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণ, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি কাজগুলোর সাথে যুক্ত সমস্ত মানুষকে একসাথে হিউম্যানওয়্যার বলে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০.
DOS stands for-
  1. Data Operating Structure
  2. Disk Operating Structure
  3. Data Operating System
  4. Disk Operating System
ব্যাখ্যা
• DOS:
- DOS-এর পূর্ণরূপ হচ্ছে Disk Operating System.
- যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন আইবিএম কম্পিউটারের জন্য ১৯৮১ সালে প্রথম ডস অপারেটিং সিস্টেম উদ্ভাবন করেন।
- ডস আইবিএম এবং আইবিএম উপযুক্ত পার্সোনাল কম্পিউটারের জন্য একটি একক ব্যবহারিক অপারেটিং সিস্টেম।
- DOS কে PC-DOS বা MS-DOSও বলা হয়।
- ডস একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ডসের প্রধান অসুবিধা হলো এর কমান্ড লাইন ইউজার ইন্টারফেস বৈশিষ্ট্য, অর্থাৎ এর সাহায্যে কাজ করতে হলে ব্যবহারকারীকে ডসের কমান্ড মুখস্থ রাখতে হয় এবং কি-বোর্ডের মাধ্যমে কম্পিউটারে কমান্ড বা নির্দেশ প্রদান করতে হয়।

উৎস: মৌলিক কম্পিউটার সিস্টেম, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১.
Find the odd one out.
  1. .bmp
  2. .csv
  3. .png
  4. .gif
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত .csv স্প্রেডশিট ফাইলের এক্সটেনশন এবং .bmp, .png ও .gif হলো ইমেজের ফাইল এক্সটেনশন।

♦ Example of some important file extensions:
- Picture files:
• .bmp
• .gif
• .jpg
• .png

- Text and word processing documents:
• .doc
• .docx
• .rtf
• .txt

- Spreadsheet files:
• .xls
• .xlsx
• .xlr
• .csv

Source: Computerhope website. [Link]
৮২.
The EMTS service is operated by-
  1. Bangladesh Bank
  2. Bangladesh Post Office
  3. Brac Bank
  4. Nagad
ব্যাখ্যা
• ইএমটিএস:
- EMTS এর পূর্ণরূপ Electronic Money Transfer Service.
- ইএমটিএস বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত একটি সেবা।
- ২৬ মার্চ ২০১০ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ইলেকট্রনিক মানি ট্রন্সফার সার্ভিস (ইএমটিএস) এর উদ্বোধন করেন
- বর্তমানে এ সার্ভিসের মাধ্যমে খুবই স্বল্প কমিশনের (০.৫০%) বিনিময়ে লেনদেন করা যায়।
- বাংলাদেশ ডাক বিভাগে ২৮১১ টি পোস্ট অফিসে এ সার্ভিস চালু রয়েছে।
- ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) National Digital Innovation Award ২০১১ তে অংশগ্রহণ করে বাংলাদেশ ডাক বিভাগের ইএমটিএস e-Finance ক্যাটাগরীতে Champion হয়।
- বাংলাদেশ ডাক বিভাগের ইএমটিএস সেবাটি ভারতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার mBillionth Award ২০১২ অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়।
- দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর একটি মাধ্যম হলো ইএমটিএস (ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম)।
- এই ই-সেবটির মাধ্যমে ১ মিনিটে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়।
- এক হাজার টাকা পাঠানোর খরচ ১০ টাকা। পরবর্তী ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতি হাজারে খরচ ৫ টাকা।

উৎস:
১. ডাক অধিদপ্তর।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৩.
'www.example.gov.bd' - Which is the top-level domain here?
  1. .gov
  2. .bd
  3. .example
  4. www
ব্যাখ্যা
- একটি ওয়েবসাইট তৈরি করার জন্য দুইটি জিনিসের ধারণা থাকতে হয়, প্রথমটি হলো ডোমেইন নাম এবং দ্বিতীয়টি ওয়েব হোস্টিং।
- ডোমেইন নাম হলো একটি ওয়েবসাইটের নাম যেমন- youtube.com, google. com, Wikipedia.org ইত্যাদি।
- ডোমেইন নাম ক্লায়েন্ট কম্পিউটারকে ওয়েবসার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে।
- প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি (ইন্টারনেট প্রোটোকল) অ্যাড্রেস (যেমন- 180.102.434.8) থাকে।
- কিন্তু এধরনের সংখ্যা বা নিউমেরিক ভ্যালু মনে রাখা মানুষের জন্য কষ্টকর বিধায় এই আইপি অ্যাড্রেসকে নির্দিষ্ট ডোমেইন নাম বা ক্যারেক্টার দিয়ে সংরক্ষণ করা হয়।
- ডোমেইন নাম এর দুইটি অংশ থাকে সেকেন্ড লেভেল ডোমেইন এবং টপ লেভেল ডোমেইন, যেমন- youtube.com-এর youtube হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন এবং .com হচ্ছে টপ লেভেল ডোমেইন।
- একটি ওয়েবসাইটের ডোমেইন নামের অংশ যে কয়টি থাকতে পারে সেভাবে লেভেল হবে। যেমন- টপ লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল ইত্যাদি।
- www.example.gov.bd এখানে টপ লেভেল ডোমেইন .bd-এর আওতায় সেকেন্ড লেভেল ডোমেইন হচ্ছে .gov এবং.gov.bd-এর আওতায় থার্ড লেভেল ডোমেইন হলো example.

উৎস: ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণি। [২০২৩ সংস্করণ]
৮৪.
Which of the following is a Universal Gate?
  1. AND
  2. OR
  3. NOR
  4. NOT
ব্যাখ্যা
• সার্বজনীন গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

• মৌলিক লজিক গেইট:
- ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেইট কাজ করে তাদেরকে মৌলিক গেইট বলা হয়।
- কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল পদ্ধতির মূলে রয়েছে তিনটি মৌলিক গেইট। যথা-
১। অর গেইট (OR Gate),
২। অ্যান্ড গেইট (AND Gate) ও
৩। নট গেইট (NOT Gate).

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।