পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৪
সিলেবাস
৪৭তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ১ পরীক্ষার টপিক: ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)। ২০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬৪ প্রশ্ন

.
বাংলা ভাষার কোন স্বরধ্বনি উচ্চারণ কালে জিভ নিম্ন অবস্থানে থাকে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• স্বরধ্বনির উচ্চারণ বিধি:
উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়।
উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা -
১. উচ্চ স্বরধ্বনি - ই, উ।
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি - এ, ও।
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - অ্যা, অ।
৪. নিম্ন স্বরধ্বনি - আ।

আবার,
জিভের সম্মুখ - পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন ভাগে বিভক্ত।
যথা -
১. সম্মুখ স্বরধ্বনি - ই, এ, অ্যা।
২. মধ্য স্বরধ্বনি: আ।
৩. পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ ও ২০২২ সংস্করণ) এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
অর্থগতভাবে 'অসুখ' কোন ধরনের শব্দ?
  1. যৌগিক শব্দ
  2. রূঢ়ি শব্দ
  3. যোগরূঢ় শব্দ
  4. মৌলিক শব্দ
সঠিক উত্তর:
যোগরূঢ় শব্দ
উত্তর
সঠিক উত্তর:
যোগরূঢ় শব্দ
ব্যাখ্যা
• অর্থগতভাবে শব্দসমূহ তিন ভাগে বিভক্ত। যথা:
১. যৌগিক শব্দ,
২. রূঢ় বা রূঢ়ি শব্দ,
৩. যোগরূঢ় শব্দ।

• যোগরূঢ় শব্দ:
সমাসনিষ্পন্ন যেসব শব্দ তার ব্যাসবাক্যের কোনো অর্থ প্রকাশ না করে, তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় যোগরূঢ় শব্দ।
যেমন:
- 'অসুখ' ব্যুৎপত্তিগত অর্থ-'সুখের অভাব'। ব্যবহারিক অর্থ-'রোগ'। তাই 'অসুখ' একটি যোগরূঢ় শব্দ। 
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়। তাই 'পঙ্কজ' একটি যোগরূঢ় শব্দ।

- শাখার ন্যায় মৃগ শাখামৃগ সমাসবদ্ধ শব্দটি ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে বিচরণ করে এবং লম্বা লেজ ও লোমাবৃত দেহবিশিষ্ট মাঝারি আকৃতির স্তন্যপায়ী বৃক্ষচর প্রাণীকে বোঝায়। তবে ব্যবহারীক অর্থে শাখামৃগ শব্দটি শুধু 'বানর'কে বোঝাতে ব্যবহৃত হয়। তাই 'শাখামৃগ' একটি যোগরূঢ় শব্দ।

এরূপ-
আরো কিছু শব্দ হলো: মন্দির, জলদ, রাজপুত, জলধি, মহাযাত্রা ইত্যাদি।

---------------
• যৌগিক শব্দ:
যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যে কোন পার্থক্য নেই অর্থাৎ একই রকম।
যেমন:
- বাংলা 'মিতালি' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ 'মিতার ভাব, বন্ধুত্ব' (মিতা শব্দের পরে 'ভাব' অর্থে তদ্ধিত প্রত্যয় 'আলি' যোগে 'মিতালি' শব্দটি গঠিত হয়েছে) এবং শব্দটি এই অর্থেই ভাষায় ব্যবহৃত হয়। অর্থাৎ 'মিতালি' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই। ফলে 'মিতালি' বাংলাতে যৌগিক শব্দ।

এরূপ শব্দ হলো: গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা ইত্যাদি।

• রূঢ় বা রূঢ়ি শব্দ:
যে সব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ।
যেমন: গবেষণা, তৈল, প্রবীণ, সন্দেশ, জেঠামি, বাঁশি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
বিভক্তিযুক্ত শব্দ কোনটি?
  1. কর্তামশায়
  2. টাকায়
  3. একমুখো
  4. দুনিয়া
সঠিক উত্তর:
টাকায়
উত্তর
সঠিক উত্তর:
টাকায়
ব্যাখ্যা
• টাকা (বিশেষ্য পদ), 
অর্থ:
একশত পয়সার সমমানের মুদ্রা; মুদ্রাবিশেষ; অর্থ; ধন ইত্যাদি।

• 'টাকা' শব্দে 'য়' সপ্তমী বিভক্তিযুক্ত হয়ে গঠিত শব্দ 'টাকায়'।

--------------
• বিভক্তি:
যে সব বর্ণ বা বর্ণসমষ্টি বা চিহ্ন দ্বারা বাক্যের এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ নির্ধারিত হয়, তাকে বলা বিভক্তি।
• বাংলা শব্দে বিভক্তি ৭ প্রকার। যথা:
প্রথমা বা শূণ্য বিভক্তি: শূণ্য, অ।
দ্বিতীয়া বিভক্তি: কে, রে।
তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক।
চতুর্থী বিভক্তি: কে, রে।
পঞ্চমী বিভক্তি: হইতে (হতে), থেকে, চেয়ে।
ষষ্ঠী বিভক্তি: র, এর।
সপ্তমী বিভক্তি: এ, য়, তে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং অভিগম্য অভিধান।
.
অনার্য জাতির ভাষা ও সংস্কৃতির থেকে কোন শব্দ বাংলা ভাষায় রক্ষিত হয়েছে?
  1. তৎসম শব্দ
  2. তদ্ভব শব্দ
  3. বিদেশি শব্দ
  4. দেশি শব্দ
সঠিক উত্তর:
দেশি শব্দ
উত্তর
সঠিক উত্তর:
দেশি শব্দ
ব্যাখ্যা
• দেশি শব্দ:
- প্রাচীনকালে এদেশের অধিবাসী ছিলেন অনার্য, দ্রাবিড়, কোল প্রভৃতি জাতি। তাদের ভাষা ও সংস্কৃতির কিছু শব্দ বাংলা ভাষায় রক্ষিত হয়েছে। এগুলোকে দেশী শব্দ বলা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ণয় করা যায় না।

দেশি শব্দের উদাহরণ- পেট, ডাব, গজ, টোপ, ডিঙ্গা, চাউল ইত্যাদি।

অন্যদিকে,
-----------------
• তৎসম শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে।
যথা:
পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।
- সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
যথা:
অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

• তদ্ভব শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়।
- উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

• বিদেশি শব্দ:
- ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায় সেসব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এই শব্দগুলোকে বিদেশি শব্দ বলে। এসব বিদেশি শব্দের মধ্যে রয়েছে আরবি, ফারসি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলাপিডিয়া, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
"ধনুষ্টঙ্কার" শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ধনুস্‌ + টঙ্কার
  2. ধনুঃ + টঙ্কার
  3. ধনুষ্‌ + টঙ্কার
  4. ধনু + টঙ্কার
সঠিক উত্তর:
ধনুঃ + টঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
ধনুঃ + টঙ্কার
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধির নিয়ম:
বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।

যেমন:
• সূত্র: (+চ/ছ = শ+চ / ছ)-
• নিঃ + চয় = নিশ্চয়।
• শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।

• সূত্র: ( + ট / ঠ = ষ + ট/ ঠ)-
• ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার।
• নিঃ + ঠুর = নিষ্ঠুর।

• সূত্র: ( + ত/ থ = স + ত / থ)- 
• দুঃ +তর = দুস্তর।
• দুঃ +থ = দুস্থ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
.
'মানুষখেকো' কোন সমাস?
  1. দ্বন্দ্ব
  2. বহুব্রীহি
  3. তৎপুরুষ
  4. অব্যয়ীভাব
সঠিক উত্তর:
তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ
ব্যাখ্যা
• তৎপুরুষ সমাস:
সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
যেমন:
ছায়া দ্বারা শীতল - ছায়াশীতল;
ছাত্রদের জন্য আবাস - ছাত্রাবাস;
মধু দিয়ে মাখা - মধুমাখা ইত্যাদি।

--------------
• উপপদ তৎপুরুষ সমাস:
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এ সমাসে পূর্বপদ সাধারণত বিশেষ্য হয়ে থাকে।
যেমন:
- মধু পান করে - মধুপ;
- চিত্র আঁকে যে - চিত্রকর;
- মানুষ খায় যে - মানুষখেকো;
- জল দেয় যে - জলদ; 
- নীল চাষ/উৎপাদন করে যে - নীলকর;
- জাদু করে যে - জাদুকর;
- ধামা ধরে যে - ধামাধরা;
- শিরো ধার্য যা - শিরোধার্য;
- পকেট মারে যে - পকেটমার;
- দ্রুত গমন করে যে দ্রুতগামী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'ঋজু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বঙ্কিম
  2. সোজা
  3. নম্র
  4. মুক্ত
সঠিক উত্তর:
বঙ্কিম
উত্তর
সঠিক উত্তর:
বঙ্কিম
ব্যাখ্যা
• 'ঋজু' শব্দের অর্থ:
অবক্র, অকপট, সরল, সোজা।

• 'বঙ্কিম' শব্দের অর্থ:
বাঁকা, আঁকাবাঁকা, কুটিল।

সুতরাং,
• 'ঋজু’ শব্দের বিপরীতার্থক শব্দ: 'বঙ্কিম‘।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ হলো:
• নম্র - উদ্ধত ,
• আর্দ্র - শুষ্ক,
• অমৃত - গরল,
• গুপ্ত - ব্যাপ্ত,
• গৃহী - সন্ন্যাসী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক যুগ) গ্রন্থটি কার রচনা?
  1. মুহম্মদ এনামুল হক
  2. মুহম্মদ আবদুল হাই
  3. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  4. সুনিতিকুমার চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
মুহম্মদ আবদুল হাই
উত্তর
সঠিক উত্তর:
মুহম্মদ আবদুল হাই
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক যুগ) যৌথভাবে লিখেছেন মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান।

উল্লেখ্য, 
- অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ও একই নামে একটি বিখ্যাত গ্রন্থ লিখেছেন।

------------------
• মুহম্মদ আবদুল হাই:
- মুহম্মদ আবদুল হাই একজন শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, ভাষাবিজ্ঞানী।
-তিনি ২৬ নভেম্বর ১৯১৯ সালে মুর্শিদাবাদের রাণীনগর থানার মরিচা গ্রামে জন্ম গ্রহণ করেন।
- তাঁর রচিত গ্রন্থ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪)।

• মুহম্মদ আবদুল হাই রচিত গ্রন্থ:
- সাহিত্য ও সংস্কৃতি,
- তোষামোদ ও রাজনীতির ভাষা,
- ভাষা ও সাহিত্য,
- ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব,
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত প্রভৃতি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'জীবন ও রাজনৈতিক বাস্তবতা' শহীদুল জহির রচিত কী ধরনের গ্রন্থ?
  1. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
  2. রাজনৈতিক বিষয়ক প্রবন্ধ
  3. সমাজ সমস্যামূলক গবেষণা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
ব্যাখ্যা
• 'জীবন ও রাজনৈতিক বাস্তবতা' উপন্যাস:
- জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসের রচয়িতা শহীদুল জহির। এটি তাঁর রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- সোনায় মোড়ানো হাতের কথাশিল্পী শহীদুল জহিরের এই উপন্যাস বাংলা কথাসাহিত্যে এক অভিনব সংযোজন। বাংলা আখ্যানগদ্যের এমন অপূর্ব রূপ ও ভঙ্গি এর আগে তো ছিলই না, এখনও বিরল।

উপন্যাসের কাহিনি সংক্ষেপ:
১৯৮৫ সালে একদিন লক্ষ্মীবাজারের শ্যামাপ্রসাদ চৌধুরী লেনের বাসিন্দা যুবক আব্দুল মজিদ রায়সাহেব বাজারে যাওয়ার পথে কারকুন বাড়ি লেন থেকে বের হয়ে নবাবপুর রোডে উঠলে তার ডান পায়ের স্পঞ্জের স্যান্ডেলের ফিতে ফট্ করে ছিঁড়ে যায়। এভাবে এই কাহিনির শুরু। ৬২ পৃষ্ঠা পরে কাহিনির শেষে দেখা যায়, আব্দুল মজিদ দৈনিক ইত্তেফাকে একটি বিজ্ঞাপন দিয়ে তার বাড়িটি বিক্রি করে লক্ষ্মী লক্ষ্মীবাজার থেকে বসত উঠিয়ে চলে যায়, ফলে তার অস্তিত্বই যেন মুছে যায়।
কিন্তু শহীদুল জহির এইটুকু পরিসরে ফুটিয়ে তুলেছেন একাত্তরের নয় মাসে ঢাকা শহরের একটি মহল্লার সমগ্র জীবন। তখন কী ঘটেছিল, তারপর দেশ স্বাধীন হওয়ার দেড় দশক না পেরোতেই আব্দুল মজিদকে কেন তার বসতবাড়ি বিক্রি করে দিয়ে চলে যেতে হলো, এই নিদারুণ প্রশ্নের মধ্যে নিহিত রয়েছে স্বাধীন বাংলাদেশের রাজনীতির এক নিষ্করুণ বাস্তবতা।

উৎস: 'জীবন ও রাজনৈতিক বাস্তবতা' উপন্যাস।
১০.
প্রমথ চৌধুরীর সম্পাদনায় 'সবুজপত্র' পত্রিকাটি প্রথম কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯২৪ সালে
  2. ১৯১৫ সালে
  3. ১৯১৪ সালে
  4. ১৯২৩ সালে
সঠিক উত্তর:
১৯১৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯১৪ সালে
ব্যাখ্যা
• 'সবুজপত্র' পত্রিকা:
- বাংলা সাহিত্যে চলতি রীতির প্রচলনের অগ্রণী ভূমিকা পালন করে সবুজপত্র পত্রিকা।
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়। বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম। সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি এই পত্রিকা ব্যবহার ও প্রতিষ্ঠা করে।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
- সাহিত্য জগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরিতে সক্ষম হয়। ১৯২৭ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
'কিত্তনখোলা' নাটকটি কার রচনা?
  1. মামুনুর রশীদ
  2. নুরুল মোমেন
  3. সেলিম আল দীন
  4. মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
সেলিম আল দীন
উত্তর
সঠিক উত্তর:
সেলিম আল দীন
ব্যাখ্যা
• 'কিত্তনখোলা' নাটক:
- 'কিত্তনখোলা' নাটকটের রচয়িতা সেলিম আল দীন।
- জীবনঘনিষ্ঠ নাট্যকর্ম তাঁর 'কিত্তনখোলা'। 'কিত্তনখোলা' রচনার মধ্য দিয়ে সেলিম আল দীন বাংলা-নাট্যশিল্পকে নতুন রূপ দান করেন। মূলত, এ নাটকের মাধ্যমেই পাশ্চাত্য নাট্যরীতি পরিহারপূর্বক প্রাচ্যীয় রীতির প্রবর্তন শুরু হয়।
- 'কিত্তনখোলা' হয়ে ওঠেছে বাঙালির প্রান্তিক জনমানুষের প্রথাগত জীবনে স্থিত সাংস্কৃতিক আচার-আচরণের ইতিবৃত্ত।
- লেখকের ভাষায় কিত্তনখোলা পর্বে আমি মানিকগঞ্জের লোকায়ত জীবন-সংস্কৃতি এবং এর অপূর্ব নিসর্গের সাথে পরিচিত হই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া এবং 'কিত্তনখোলা' নাটক।
১২.
'মায়া জানে না যে' এক কথায় কী বলে?
  1. বৈদিক
  2. অমায়িক
  3. যুধিষ্ঠির
  4. নৈয়ায়িক
সঠিক উত্তর:
অমায়িক
উত্তর
সঠিক উত্তর:
অমায়িক
ব্যাখ্যা
• 'মায়া জানে না যে' এক কথায় বলে - অমায়িক।

অন্যদিকে, 
• 'ন্যায় শাস্ত্র জানেন যিনি' - নৈয়ায়িক।
• 'যুদ্ধে স্থির থাকেন যিনি' - যুধিষ্ঠির।
• বেদ সম্বন্ধীয় - বৈদিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
বাংলা সাহিত্যের ইতিহাসে পুথি সাহিত্য রচনার সূত্রপাত করেন কে?
  1. ফকির গরীবুল্লাহ
  2. সৈয়দ হামজা
  3. আমীর হামজা
  4. শেখ ফয়জুল্লাহ
সঠিক উত্তর:
ফকির গরীবুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ফকির গরীবুল্লাহ
ব্যাখ্যা
• পুথি সাহিত্য:
- পুথি সাহিত্য আরবি, উর্দু, ফারসি ও হিন্দি ভাষার মিশ্রণে রচিত এক বিশেষ শ্রেণীর বাংলা সাহিত্য। আঠারো থেকে উনিশ শতক পর্যন্ত এর ব্যাপ্তিকাল। এ সাহিত্যের রচয়িতা এবং পাঠক উভয়ই ছিল মুসলমান সম্প্রদায়। - বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিশেষ সময়ে রচিত বিশেষ ধরণের সাহিত্যই পুথি সাহিত্য নামে পরিচিত।

- হুগলির বালিয়া-হাফেজপুরের কবি ফকির গরীবুল্লাহ (আনু. ১৬৮০-১৭৭০) 'আমীর হামজা' রচনা করে এ কাব্যধারার সূত্রপাত করেন। আরবদেশের ইতিহাস-পুরাণ মিশ্রিত কাহিনি অবলম্বনে রচিত আমীর হামজা জঙ্গনামা বা যুদ্ধ বিষয়ক কাব্য।

- মধ্যযুগে প্রায় পাঁচশ বছর ধরে বাংলা ভাষার যে ঐতিহ্য তৈরি হয়েছিল, তার সঙ্গে এ কাব্যের ভাষার মিল নেই। বাংলা শব্দের সঙ্গে আরবি, ফারসি প্রভৃতি শব্দের মিশ্রণজাত একটি ভিন্ন ভাষায় কাব্যটি রচিত। 

- গরীবুল্লাহ নিজে এবং তাঁর শিষ্য সৈয়দ হামজা এ ভাষায় আরও কয়েকখানি কাব্য রচনা করেন। তাঁদের অনুসরণে পরবর্তীকালে বহু সংখ্যক মুসলমান কবি এ জাতীয় কাব্য রচনা করেন। এগুলির পাঠক ছিল সর্বস্তরের মুসলমান; তবে নিম্নবিত্তের চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের কাছে এর জনপ্রিয়তা ছিল সর্বাধিক।

- পুথি সাহিত্যের শব্দসম্ভার ও ভাষারীতি লক্ষ করে বিভিন্ন জন এর বিভিন্ন নামকরণ করেছেন। রেভারেন্ড জেমস লং এ ভাষাকে বলেছেন 'মুসলমানী বাংলা', আর এ ভাষায় রচিত সাহিত্যকে বলেছেন 'মুসলমানী বাংলা সাহিত্য'।

- কলকাতার বটতলার ছাপাখানার বদৌলতে প্রচার লাভ করে বলে এগুলি 'বটতলার পুথি' নামেও পরিচিত হয়। গবেষকগণ ভাষা-বৈশিষ্ট্য ও বাক্যরীতির দিক থেকে বিচার করে প্রথমে এগুলিকে দোভাষী পুথি এবং পরবর্তীকালে 'মিশ্র ভাষারীতির কাব্য' বলে অভিহিত করেন।

উৎস: বাংলাপিডিয়া।
১৪.
"রঞ্জন" রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন নাটকের চরিত্র?
  1. বলাকা
  2. বিসর্জন
  3. রক্তকরবী
  4. মুক্তধারা
সঠিক উত্তর:
রক্তকরবী
উত্তর
সঠিক উত্তর:
রক্তকরবী
ব্যাখ্যা
• 'রক্তকরবী' নাটক:
- রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ সনের শিলং-এর শৈলবাসে রচিত।

- তখন এর নামকরণ হয়েছিল যক্ষপুরী। ১৩৩০ সনের আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয় তখন এর নাম হয় 'রক্তকরবী'।

- মানুষের অসীম লোভ কীভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র ও উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে এবং এর ফলে তার বিরুদ্ধে মানুষের
প্রতিবাদ কীরূপ ধারণ করেছে এরই প্রতিফলন ঘটেছে এ নাটকটিতে।

- রক্তকরবীতে ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের ও মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে। নাটকে 'নন্দিনী' চরিত্রটি নিপীড়িত মানুষের মাঝখানে দেখা দিয়েছে আনন্দের দূত রূপে। 'রঞ্জন' বিদ্রোহের বাণী বহন করে এনেছে শেষপর্যন্ত জয়ী হয়েছে মানুষের প্রাণশক্তি।

উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো;
- নন্দিনী,
- রঞ্জন।

অন্যদিকে,
• 'বিসর্জন' নাটকের উল্লেখযোগ্য চরিত্র: জয়সিংহ, রঘুপতি, অপর্ণা।
• 'বলাকা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
'আনন্দময়ীর আগমনে' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. লাঙ্গল
  2. মোসলেম ভারত
  3. নবযুগ
  4. ধূমকেতু
সঠিক উত্তর:
ধূমকেতু
উত্তর
সঠিক উত্তর:
ধূমকেতু
ব্যাখ্যা
• 'আনন্দময়ীর আগমনে' কবিতা:
- কাজী নজরুল ইসলাম 'আনন্দময়ীর আগমনে' কবিতা রচনার জন্য কারাবরণ করেন।
- ৭৯ লাইনের বৃটিশ বিরোধী এই কবিতাটিতে নজরুলের ক্ষুব্ধ মনের প্রকাশ পাওয়া যায় জ্বালাময়ী শব্দের অন্তরালে।
- কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার (২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায়) নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলে, এই পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয়।
- একই বছরের ২৩ নভেম্বর তার যুগবাণী প্রবন্ধগ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে আসা হয়।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'সওগাত' পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো?
  1. ঢাকা
  2. কলকাতা
  3. রাজশাহী
  4. কুমিল্লা
সঠিক উত্তর:
কলকাতা
উত্তর
সঠিক উত্তর:
কলকাতা
ব্যাখ্যা
• 'সওগাত' পত্রিকা:
- ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
- কাজী নজরুল ইসলাম ছিলেন সওগাতের প্রধান লেখকদের অন্যতম। তিনি যখন করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত, তখন 'বাউন্ডুলের আত্মকাহিনী' নামে একটি ছোট গল্প পাঠান। এটিই ছিল তাঁর সওগাতে প্রকাশিত প্রথম লেখা।
- সওগাতের অন্যান্য প্রধান লেখক ছিলেন- বেগম রোকেয়া, কাজী আবদুল ওদুদ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল মনসুর আহমদ এবং আবুল ফজল। রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরও এতে লিখেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৭.
"আমি বিপ্লবী, ভারতের স্বাধীনতাই আমার একমাত্র কাম্য, আমার একটি মাত্র সাধনা।"- সংলাপটি কার রচনা?
  1. জহির রায়হান
  2. মুনীর চৌধুরী
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
"পথের দাবী" উপন্যাস:
• 'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯২৬ সালে।

• এটি স্বদেশী বিপ্লবীদের হাতে হাতে থাকতো। কাহিনির পটভূমিকা ব্রহ্মদেশ। কারো এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক সব্যসাচী এই উপন্যাসের প্রধান চরিত্র। কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রাসবিহারী বসুর ছায়াপাত ঘটেছে। নিঃসন্দেহে এই কাহিনিতে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা এবং সশস্ত্র বিপ্লবকে আন্তরিক সমর্থন আছে।

• গ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গে সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। নান্দনিক মানদণ্ডে 'পথের দাবী' উৎকৃষ্ট সাহিত্য কিনা এ নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে এ উপন্যাস উদ্দীপকের ভূমিকা রাখে।

 'আমি বিপ্লবী, ভারতের স্বাধীনতাই আমার একমাত্র কাম্য, আমার একটি মাত্র সাধনা।'- এই বক্তব্য ছিল উপন্যাসের শেষে। ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ।

• 'বঙ্গবাণী' পত্রিকায় ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবী' ধারাবাহিকরূপে প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
আলো আঁধারি ভাষার প্রয়োগ আছে কোন সাহিত্যে?
  1. চৈতন্যজীবনী
  2. গীতগোবিন্দ
  3. চর্যাপদ
  4. পদাবলি
সঠিক উত্তর:
চর্যাপদ
উত্তর
সঠিক উত্তর:
চর্যাপদ
ব্যাখ্যা
• চর্যাপদ:
- চর্যাপদের ভাষাকে বলা হয় 'সন্ধ্যা' বা 'সান্ধ্য ভাষা'। এ ভাষা কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট। তাই একে 'আলো-আঁধারি' ভাষাও বলা হয়।
- হরপ্রসাদ শাস্ত্রী এ ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন, 'আলো আঁধারি ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না। যাঁহারা সাধন-ভজন করেন, তাঁহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই।'
- চর্যাপদের পদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভপর নয়। তবে আধুনিক ছন্দের বিচারে এগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য।

• চর্যাপদ বিষয়ক গবেষণা:
• বিজয়চন্দ্র মজুমদার ১৯২০ সালে প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন।

• ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৯২৬ সালে ভাষা আলোচনা করে স্বীকৃতি দেন যে, চর্যাপদ বাংলা ভাষায় রচিত। ১৯২৬ সালে ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় 'অরিজিন অ্যান্ড ডেভলোপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ' গ্রন্থে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিতভাবে চর্যাপদের ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষার সম্পদ। অধিকাংশ ভাষাবিজ্ঞানী এ অভিমত সমর্থন করেন।

• ১৯২৭ সালে সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ্।

• ড. প্রবোধচন্দ্র বাগচী, ড. মুহম্মদ শহীদুল্লাহ্, ড. সুকুমার সেন, ড. শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের ভাষা, বিষয়বস্তু, প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন যে-চর্যাপদ বাংলা ভাষায় রচিত।

• ১৯৪৬ সালে ড. শশীভূষণ দাশগুপ্ত সহজযান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন।

• বিহারের বিখ্যাত পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন বৌদ্ধ সিদ্ধাচার্য, বৌদ্ধ সহজযান ও চর্যাগীতিকা নিয়ে ইংরেজি ও হিন্দিতে প্রচুর গবেষণা করেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৯.
Which of the following best describes the situation when someone lets the cat out of the bag?
  1. When they keep a secret
  2. When they reveal something unintentionally
  3. When they make a deliberate announcement
  4. When they carefully avoid discussing anything
সঠিক উত্তর:
When they reveal something unintentionally
উত্তর
সঠিক উত্তর:
When they reveal something unintentionally
ব্যাখ্যা
• Let the cat out of the bag (idiom): 
English Meaning - to allow a secret to be known, usually without intending to.
Bangla Meaning - হাটে হাঁড়ি ভাঙা/গোপন কথা বলে ফেলা।

• Example Sentence:
1. She accidentally let the cat out of the bag about the surprise party when she mentioned it to the guest of honor.
2. We were trying to keep the new product under wraps until the launch date, but someone let the cat out of the bag to the press.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
A talented student won the award. (complex)
  1. A student is talented that won the award.
  2. A student who is talented won the award.
  3. A student who is talent won the award.
  4. A student who is talented that won the award.
সঠিক উত্তর:
A student who is talented won the award.
উত্তর
সঠিক উত্তর:
A student who is talented won the award.
ব্যাখ্যা
• Adjective + noun যুক্ত Simple Sentence কে Complex করার নিয়ম:
- article বসে +
- adjective এর পরের noun টি বসে +
- relative pronoun who/which/that বসে +
- tense অনুযায়ী verb বসে +
- adjective টি বসে +
- প্রদত্ত noun এর পর থেকে শেষ অংশ বসে। 

• Example:
Simple - An industrious boy can shine in life.
Complex - A boy who is industrious can shine in life. 

Simple: A talented student won the award.
Complex: A student who is talented won the award.
২১.
Rina is my best friend. I _____ her since childhood.
  1. know
  2. have known
  3. knew
  4. have been known
সঠিক উত্তর:
have known
উত্তর
সঠিক উত্তর:
have known
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - have known.
- Complete sentence: Rina is my best friend. I have known her since childhood.

• অতীতে সংঘটিত হয়ে কোনো কাজ কাজ বর্তমান সময়ে চলছে এরূপ বুঝালে Verb এর Present Perfect Continuous Tense হয়।
কিন্তু see, watch, understand, know, be, have ইত্যাদি verb এর সাধারণত Present Perfect Continuous Form ব্যবহৃত হয় না, এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়। 

Structure:  Subject + have/has + verb এর past participle + Extension.
যেমন:
- He has been in London for three years. 
- I have seen him for two decades.

Source: Learn English Online, British Council.
২২.
There is a park _____ the street.
  1. across
  2. at
  3. on
  4. before
সঠিক উত্তর:
across
উত্তর
সঠিক উত্তর:
across
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - across.
Complete sentence: There is a park across the street.
- এখানে সবচেয়ে সুন্দর বাক্য হবে: রাস্তার ওপারে একটি park আছে। ওপারে অর্থে across ব্যবহৃত হবে। 

- জায়গার নাম যদি street এর নামে হয়, তখন At বা On ব্যবহার করা যেতে পারে। 

- "Across" is the preposition that correctly indicates the location of the park to the street.
- When you're describing a location on the other side of the street, "across" is more commonly used:

Source: Longman Dictionary, Cambridge Dictionary.
২৩.
Had she listened to my advice, she _____ the mistake.
  1. would have avoided
  2. would avoid
  3. avoided
  4. have avoided
সঠিক উত্তর:
would have avoided
উত্তর
সঠিক উত্তর:
would have avoided
ব্যাখ্যা
• Third Conditional এর নিয়মানুযায়ী,
- If- এর পর Past Perfect Tense থাকলে পরবর্তী clause টিতে Past Perfect Conditional বসে।
- অর্থাৎ, would have/could have + verb-এর Past Participle form হয়।

 আবার,
- অনেকসময় conditional-এ subordinate conjunction if এর পরিবর্তে sentence এর শুরুতে Had ব্যবহার করা যায় এবং এর পর verb এর past participle form বসে।
- এবং এক্ষেত্রেও, পরবর্তী clause subject এরপর would have/could have/might have বসে এবং এর পরের verbটির past participle form হয়।

Complete sentence: Had she listened to my advice, she would have avoided the mistake.
২৪.
What is the correct meaning of the word "boisterous"?
  1. Calm and peaceful
  2. Noisy and rough
  3. Silent and dull
  4. Weak and feeble
সঠিক উত্তর:
Noisy and rough
উত্তর
সঠিক উত্তর:
Noisy and rough
ব্যাখ্যা
• Boisterous (adjective): 
English Meaning - Noisy, energetic, and rough. 
Bangla Meaning - (১) (কোনো ব্যক্তি বা তার আচরণ) অমার্জিত; হৈচৈপূর্ণ; উল্লাসময়।
(২) (আবহাওয়া) উদ্দাম; ঝড়ো; প্রচণ্ড।

Example:
- The audience burst into boisterous laughter.

Source: Cambridge & Accessible Dictionary.
২৫.
A broken promise cannot be mended. Here the underlined part is
  1. Noun
  2. Model verb
  3. Linking verb
  4. Participle
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা
• A broken promise cannot be mended. Here the underlined part is a - participle.
- বাক্যে ‘broken’ শব্দটি একই সাথে verb এবং adjective এর কাজ করেছে, সুতরাং এটি Participle.
- broken তার পরে অবস্থিত noun - promise কে modify করছে।
- "Broken" is a past participle of the verb "break" and functions as an adjective here, modifying the noun "promise."
- Participle acts as an adjective in this case, describing the state of the promise.
- আর যে word একই সাথে Verb এবং Adjective এর কাজ করে, তাকে Participle বলে।
- Verb এর যে রূপ কিছুটা verb এবং কিছুটা adjective এর কাজ করে তাকে participle বলে।

• Participle:
- যে word একই সাথে Verb এবং Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.

• Participle মূলত তিন প্রকার: 
1. Present Participle.
Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle.
Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle.
Ex: Having eaten rice, he went to bed.
২৬.
Identify the determiner in the sentence: 'Pass me that cup.'
  1. Pass
  2. me
  3. that
  4. cup
সঠিক উত্তর:
that
উত্তর
সঠিক উত্তর:
that
ব্যাখ্যা
Pass me that cup. Here 'that' is the determiner.

• Determiner এর প্রধান কাজ Noun/Pronoun-কে Determine করা।
- Noun/Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
- তবে তা noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।
- প্রশ্নে কেবল মাত্র That হল একটি demonstrative determiner.
- কারণ এটি cup-কে নির্দেশ করছে।
- সুতরাং, সঠিক উত্তর that.
--------------
• Determiners include the following common types:
- Articles: a, an, the. 
- Demonstratives: this, that, these, those. 
- Possessives: my, your, his, her, etc.
- Quantifiers: some, many, few, one, two, no, etc.
- Interrogatives: which, what, whose, etc. 
- Numbers: two, second, last, etc.
২৭.
Doctor Zhivago is written by -
  1. American writer
  2. Scottish writer
  3. Russian writer
  4. French writer
সঠিক উত্তর:
Russian writer
উত্তর
সঠিক উত্তর:
Russian writer
ব্যাখ্যা
Doctor Zhivago উপন্যাসটি Russian লেখক Boris Pasternak রচনা করেছেন।

• Doctor Zhivago:
- রচনা করেন Boris Pasternak.
- ১৯৫৭ সালে ইটালিতে এই উপন্যাসটি প্রকাশিত হয়।
- ১৯১৭ সালের রুশ বিপ্লবের পটভূমিতে এই উপন্যাসের কাহিনী রচিত। বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সময়ে একটি বুর্জোয়া পরিবারের উপর নেমে আসা বিভিন্ন পরিণতি এর উপজীব্য বিষয়।

• কেন্দ্রীয় চরিত্র: Dr. Yury Zhivago এবং তার প্রেমিকা Lara.

• Boris Leonidovich Pasternak:
- He is a Russian poet whose novel Doctor Zhivago helped win him the Nobel Prize for Literature in 1958.  
- The novel became an international bestseller. 
- It was published in Italy in 1957.

Source: Britannica.
২৮.
What does the idiom "cold shoulder" mean?
  1. To greet someone warmly
  2. To show a friendly attitude
  3. To show intentional unfriendliness
  4. To avoid danger
সঠিক উত্তর:
To show intentional unfriendliness
উত্তর
সঠিক উত্তর:
To show intentional unfriendliness
ব্যাখ্যা
• Cold shoulder:
English Meaning: a show of intentional unfriendliness / an unfriendly attitude shown.
Bangla Meaning: অবন্ধুসুলভ আচরণ।

Ex. Sentence: He showed a cold shoulder when danger came.
Bangla Meaning: সে বিপদের সময় মুখ ফিরিয়ে নিলো।

Source: Live MCQ Lecture.
২৯.
Allen Ginsberg's "September on Jessore Road" is a/an -
  1. poem
  2. essay
  3. short story
  4. novel
সঠিক উত্তর:
poem
উত্তর
সঠিক উত্তর:
poem
ব্যাখ্যা
• September on Jessore Road:
- এটি একটি poem.
- রচনা করেন American poet ও activist Allen Ginsberg.
- তিনি 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের পূর্ব বাংলা শরণার্থীদের দুর্দশা দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- গিন্সবার্গ এটি লিখেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের যশোর সড়কের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করার পর।

• Allen Ginsberg:
- তিনি একজন American poet.
- তিনি জন্মগ্রহণ করেন June 3, 1926, Newark, New Jersey, U.S.
- তিনি মৃত্যুবরণ করেন April 5, 1997, New York, New York.

Notable works:
- Howl,
- Jack Kerouac and Allen Ginsberg: The Letters,
- Mind Breaths: Poems 1972-1977,
- Planet News,
- Reality Sandwiches,
- The Fall of America: Poems of These States, 1965-1971.
৩০.
If the law is to be effective, it must be applied _____.
  1. abruptly
  2. equitably
  3. ambiguously
  4. incisively
সঠিক উত্তর:
equitably
উত্তর
সঠিক উত্তর:
equitably
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) abruptly (adverb)
- আচমকা।

খ) equitably (adverb)
- ন্যায়সঙ্গত পন্থায়।

গ) ambiguously (adverb)
- অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট ভাবে।

ঘ) Incisively (adverb)
- তীক্ষ্ণভাবে।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - equitably.

- Complete sentence: If the law is to be effective, it must be applied equitably.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩১.
In the distance, ____ the river, was a small town.
  1. beyond
  2. against
  3. before
  4. for
সঠিক উত্তর:
beyond
উত্তর
সঠিক উত্তর:
beyond
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- against: বিরুদ্ধে; বিপক্ষে; প্রতিকূলে
- for: উদ্দেশে; অভিমুখে; লক্ষ্যে; দিকে
- beyond: অতিক্রম করে/ পেরিয়ে; ছাড়াইয়া/ নাগালের বাহিরে; ছাড়িয়ে
- before: আগে

-  শূন্যস্থানে সঠিক উত্তর হবে - beyond.
- Complete Sentence: In the distance, beyond the river, was a small town.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩২.
What does the verb "accelerate" mean?
  1. To slow down
  2. To increase speed
  3. To stop
  4. To change direction
সঠিক উত্তর:
To increase speed
উত্তর
সঠিক উত্তর:
To increase speed
ব্যাখ্যা
• Accelerate (Verb)
English Meaning: When a vehicle or its driver accelerates, the speed of the vehicle increases.
Bangla Meaning: গতি বাড়ানো; ত্বরান্বিত করা।

Example Sentence: I accelerated to overtake the bus.
- Bangla Meaning: আমি বাসটিকে ওভারটেক করার জন্য গতি বাড়িয়ে দিলাম। 

Source: Oxford Learner's Dictionary And Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ১৬ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৮ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ১২ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ১৮ মিনিটে ও ২৪ মিনিটে
  2. ২৪ মিনিটে ও ২০ মিনিটে
  3. ৪৮ মিনিটে ও ২৪ মিনিটে
  4. ২৮ মিনিটে ও ১৮ মিনিটে
সঠিক উত্তর:
৪৮ মিনিটে ও ২৪ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
৪৮ মিনিটে ও ২৪ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ১৬ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৮ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ১২ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
দুটি নল একত্রে,
১৬ মিনিটে পূর্ণ করে ১টি চৌবাচ্চা
∴ ৮ মিনিটে পূর্ণ করে = {(৮/১৬) × ১} অংশ
= ১/২ অংশ

∴ চৌবাচ্চাটির খালি থাকে = ১ - (১/২) অংশ
= ১/২ অংশ

দ্বিতীয় নল দ্বারা,
১/২ অংশ পূর্ণ হয় ১২ মিনিটে
১ বা (সম্পূর্ণ) অংশ পূর্ণ হয়= (১২ × ২) মিনিটে
= ২৪ মিনিটে

আবার দ্বিতীয় নল দ্বারা,
১২ মিনিটে পূর্ণ হয় = ১/২ অংশ
∴ ৮ মিনিটে পূর্ণ হয় = (১×৮)/(২ × ১২)
= ১/৩ অংশ

প্রথম নল দ্বারা ৮ মিনিটে পূর্ণ হয় = (১/২) - (১/৩) অংশ
= (৩-২)/৬ অংশ
= ১/৬ অংশ

প্রথম নল দ্বারা
১/৬ অংশ পূর্ণ হয় = ৮ মিনিটে
∴ ১ বা (সম্পূর্ণ) অংশ পূর্ণ হয় = (৮ × ৬) মিনিটে
= ৪৮ মিনিটে
৩৪.
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
10/B, G/15, 22/N, ?/?
  1. W/31
  2. V/35
  3. U/32
  4. X/33
সঠিক উত্তর:
W/31
উত্তর
সঠিক উত্তর:
W/31
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
10/B, G/15, 22/N, ?/?

সমাধান:
উত্তর হবে W/31
10/B, G/15, 22/N, W/31 এই ধারায় বর্ণ এবং অক্ষর যথাক্রমে 5, 7, 9 করে বৃদ্ধি পেয়েছে।
৩৫.
3x - 2y = 7 এবং 4x + 2y = 28 হলে (x, y) এর মান-
  1. (7, 3)
  2. (5, 4)
  3. (4, 3)
  4. (7, 5)
সঠিক উত্তর:
(5, 4)
উত্তর
সঠিক উত্তর:
(5, 4)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 2y = 7 এবং 4x + 2y = 28 হলে (x, y) এর মান-

সমাধান:
দেওয়া আছে,
3x - 2y = 7.............(1)
4x + 2y = 28.........(2)

(1) + (2) নং হতে পাই,
3x + 4x = 35
⇒ 7x = 35
∴ x = 5

(2) নং এ x এর মান বসিয়ে পাই,
(4 × 5) + 2y = 28
বা, 20 + 2y = 28
বা, 2y = 28 - 20
বা, 2y = 8
∴ y = 4

∴ নির্ণেয় সমাধান (x, y) = (5, 4)
৩৬.
নিম্নের শব্দগুলো ইংরেজি অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান;
(১) Royal    (২) Revolution
(৩) Razor   (৪) Rider
(৫) Rapid
  1. ৫৩৪২১
  2. ৩১৫২৪
  3. ৫৩২৪১
  4. ২৫৪৩১
সঠিক উত্তর:
৫৩২৪১
উত্তর
সঠিক উত্তর:
৫৩২৪১
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের শব্দগুলো ইংরেজি অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান;
(১) Royal    (২) Revolution
(৩) Razor   (৪) Rider
(৫) Rapid

সমাধান:
১ম বর্ণ R যা সবগুলো শব্দের মধ্যে আছে।
অভিধানের ক্রম:
(৫) Rapid বর্ণ ap, যা অভিধানে সবার প্রথমে আসে;
(৩) Razor বর্ণ az, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ২য়;
(২) Revolution বর্ণ e, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৩য়;
(৪) Rider বর্ণ i, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৪র্থ;
(১) Royal বর্ণ o, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৫ম;

সঠিক উত্তর: ৫৩২৪১
৩৭.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাস ৬ সে মি এবং উচ্চতা ১০ সে মি হলে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?
  1. ৫৪π বর্গ সে.মি.
  2. ৭৮π বর্গ সে.মি.
  3. ৪২π বর্গ সে.মি.
  4. ৩৬π বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৭৮π বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭৮π বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাস ৬ সে মি এবং উচ্চতা ১০ সে মি হলে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?

সমাধান:
দেওয়া আছে
সিলিন্ডারের ব্যাস d = ৬ সে.মি.
∴ সিলিন্ডারের ব্যাসার্ধ, r = d/২ সে.মি.
= ৬/২ সেমি
= ৩ সেমি
উচ্চতা, h = ১০ সে.মি.

আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= ২π × ৩(৩ + ১০)
= ২π × ৩৯
= ৭৮π বর্গ সে.মি.
৩৮.
নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ৬৮
  2. ১০৮
  3. ৮০
  4. ৯৫
সঠিক উত্তর:
৬৮
উত্তর
সঠিক উত্তর:
৬৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
বামপাশের সংখ্যা ও নিচের সংখ্যা যোগকরে ডানপাশের সংখ্যা দ্বারা গুণ করলে মাঝের সংখ্যা পাওয়া যায়।

এখানে,
৭ + ৮ = ১৫ × ৫ = ৭৫

একইভাবে,
৫ + ১২ = ১৭ × ৪ = ৬৮
৩৯.
a2 + b2 + c2 = 5, ab + bc + ca = 2, হলে (a +2b)2 + (b + 2c)2 + (c + 2a)2 এর মান কত?
  1. 18
  2. 25
  3. 33
  4. 49
সঠিক উত্তর:
33
উত্তর
সঠিক উত্তর:
33
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + b2 + c2 = 5, ab + bc + ca = 2, হলে (a +2b)2 + (b + 2c)2 + (c + 2a)2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a2 + b2 + c2 = 5
ab + bc + ca = 2

প্রদত্ত রাশি = (a +2b)2 + (b + 2c)2 + (c + 2a)2
= {(a)2 + 2 × a × 2b + (2b)2} + {(b)2 + 2 × b × 2c + (2c)2} + {(c)2 + 2 × c × 2a + (2a)2}
= a2 + 4ab + 4b2 + b2 + 4bc + 4c2 + c2 + 4ca + 4a2
= 5a2 + 5b2 + 5c2 + 4ab + 4bc + 4ca
= 5(a2 + b2 + c2) + 4(ab + bc + ca)
= (5 × 5) + (4 × 2)
= 25 + 8
= 33
৪০.
x2 - x - 20 > 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. (- ∞, - 1) ∪ (4, +∞)
  2. (- ∞, - 4) ∪ (5, +∞)
  3. (- ∞, 2) ∪ (5, +∞)
  4. (- 4, - ∞) ∪ (∞, +2)
সঠিক উত্তর:
(- ∞, - 4) ∪ (5, +∞)
উত্তর
সঠিক উত্তর:
(- ∞, - 4) ∪ (5, +∞)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - x - 20 > 0 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
x2 - x - 20 > 0
⇒ x2 - 5x + 4x -20 > 0
⇒ x(x - 5) + 4(x - 5) > 0
∴ (x - 5)(x + 4) > 0

দুইটি রাশির গুনফল তখনই ধনাত্মক বা শূন্য অপেক্ষা বড় হবে যদি উভয়ই ধনাত্মক অথবা উভয়েই ঋণাত্মক হয়।

∴ নির্ণেয় সমাধান = (- ∞, - 4) ∪ (5, +∞)
৪১.
একটি খেলায় 22 জন খেলোয়ার আছে এবং তারা সকলেই খেলার শুরুতে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?
  1. 231
  2. 220
  3. 190
  4. 289
সঠিক উত্তর:
231
উত্তর
সঠিক উত্তর:
231
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খেলায় 22 জন খেলোয়ার আছে এবং তারা সকলেই খেলার শুরুতে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?

সমাধান:
খেলায় খেলোয়ার আছে, n = 22 জন

আমরা জানি,
করমর্দন সংখ্যা = nC2

∴ মোট করমর্দন সংখ্যা = 22C2
= 22!/(22 - 2)! × 2!
= (22 × 21 × 20!)/(20! × 2)
= (22 × 21)/2
= 462/2
= 231
৪২.
5 + 8 + 11 + 14 +...... ধারাটির কত তম পদ 329?
  1. 83 তম পদ
  2. 90 তম পদ
  3. 100 তম পদ
  4. 109 তম পদ
সঠিক উত্তর:
109 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
109 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 +...... ধারাটির কত তম পদ 329?

সমাধান:
5 + 8 + 11 + 14 +
এটি একটি সমান্তর ধারা,
যার প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর d = 8 - 5
= 3

ধরি,
ধারাটির n তম পদ 329

n তম পদ = a + (n - 1) × d
⇒ 329 = 5 + (n - 1) × 3
⇒ 329 = 5 + 3n - 3
⇒ 3n + 2 = 329
⇒ 3n = 329 - 2
⇒ 3n = 327
⇒ n = 327/3
∴ n = 109
৪৩.
x ও y এর মানের গড় 17 এবং z = 14 হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?
  1. 14
  2. 15
  3. 16
  4. 20
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y এর মানের গড় 17 এবং z = 14 হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
x ও y এর মানের গড় = 17
∴  x ও y এর মানের সমষ্টি = 17 × 2
∴ x + y = 34

এখন,
x, y ও z এর মানের সমষ্টি = x + y + z
= 34 + 14
= 48

∴ x, y ও z এর মানের গড় = 48/3
= 16
৪৪.
একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যার অনুপাত ৫ : ৩। পুরুষের সংখ্যা ৩০ জন হলে, মহিলার সংখ্যা কত?
  1. ১৫ জন
  2. ১৮ জন
  3. ২০ জন
  4. ২৪ জন
সঠিক উত্তর:
১৮ জন
উত্তর
সঠিক উত্তর:
১৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যার অনুপাত ৫ : ৩। পুরুষের সংখ্যা ৩০ জন হলে, মহিলার সংখ্যা কত?

সমাধান:
ধরি,
কমিটিতে পুরুষের সংখ্যা = ৫ক
কমিটিতে মহিলার সংখ্যা = ৩ক

প্রশ্নমতে,
৫ক = ৩০
∴ ক = ৬

∴ কমিটিতে মহিলার সংখ্যা = ৩ক
= ৩ × ৬
= ১৮ জন
৪৫.
দশমিক সংখ্যা (45)10 এর সমতুল্য বাইনারি সংখ্যা কত?
  1. 101100
  2. 101101
  3. 101111
  4. 101001
সঠিক উত্তর:
101101
উত্তর
সঠিক উত্তর:
101101
ব্যাখ্যা
দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর: 
- দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য সংখ্যাটিকে ২ দ্বারা (বাইনারি সংখ্যার ভিত্তি ২) উপর্যুপরি ভাগ করতে হয় যতক্ষণ পর্যন্ত না ভাগফল ০ (শূন্য) হয়। 
- অতঃপর ভাগশেষগুলোকে সর্বোচ্চ গুরুত্বের অংক (Most Significant Bit- MSB) থেকে সর্বনিম্ন গুরুত্বের অংক (Least Significant Bit- LSB) পর্যন্ত ধারাবাহিকভাবে সাজিয়ে সংখ্যাটির সমতুল্য বাইনারি মান নির্ণয় করা যায়। 

পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর: 
১. দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করার জন্য দশমিক সংখ্যাকে ২ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। 
২. ভাগফলকে পুনরায় ২ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। 
৩. এ পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না ভাজ্য ০ হয়। 
৪. সংরক্ষিত ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিকভাবে অর্থাৎ উল্টো করে সাজিয়ে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তাই দশমিক সংখ্যার সমকক্ষ বাইনারি সংখ্যা। 


সুতরাং, (45)10 এর সমতুল্য বাইনারি সংখ্যা = 101101

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
তেজস্ক্রিয়তার এস.আই লব্ধ একক কোনটি? 
  1. কুরী
  2. ওহম
  3. বেকেরেল
  4. রন্টজেন
সঠিক উত্তর:
বেকেরেল
উত্তর
সঠিক উত্তর:
বেকেরেল
ব্যাখ্যা
তেজস্ক্রিয় পদার্থ: 
- কয়েকটি বিশেষ ধরনের নিঃসরণ করে ভারী নিউক্লিয়াসগুলো স্বতঃস্ফূর্তভাবে ভেঙ্গে যাওয়ার প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে। 
- ১৮৯৬ খ্রিস্টাব্দে হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। 
- তেজস্ক্রিয়তার এস.আই লব্ধ একক হলো বেকেরেল (Bq), যা আবিষ্কারকের নামানুসারে করা হয়। 
- তেজস্ক্রিয় পদার্থ যেমন: রেডন (Rn), রেডিয়াম (Ra), থোরিয়াম (Th), ইউরেনিয়াম (U) ইত্যাদি। 
- উচ্চমাত্রায় তেজস্ক্রিয়তার ফলে গাছপালা মরে যায়। এছাড়া অন্যান্য খাদ্যশৃংখলের মাধ্যমে এরা প্রাণীদেহে প্রবেশ করে ভয়াবহ রোগ সৃষ্টি করে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৭.
কোন মেমোরি বিদ্যুৎ চলে গেলে তার তথ্য মুছে ফেলতে থাকে? 
  1. র‍্যাম
  2. রম
  3. হ্যাশ মেমোরি
  4. ক্যাশ মেমোরি
সঠিক উত্তর:
র‍্যাম
উত্তর
সঠিক উত্তর:
র‍্যাম
ব্যাখ্যা
RAM: 
- RAM এর পূর্ণরূপ হচ্ছে Random Access Memory. 
- মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায় সে মেমোরিকে RAM বলা হয়। 
- এটি একটি অস্থায়ী মেমোরি। 
- কম্পিউটারের যতক্ষণ বিদ্যুৎপ্রবাহ চালিত থাকে ততক্ষণ RAM এ তথ্যসমূহ সংরক্ষিত থাকে। 
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে RAM তার সমস্ত তথ্য মুছে ফেলে। 
- এজন্য RAM কে কম্পিউটারের অস্থায়ী মেমোরিও বলা হয়। 

ROM: 
- এটি হচ্ছে ইলেক্ট্রনিক্স ডিভাইস (যেমন কম্পিউটার) এর স্টোরেজ সিস্টেম। 
- এটিকে স্থায়ী স্টোরেজ হিসেবে ডিভাইসে ব্যবহার করা হয়। 
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি। 
- তবে ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি। 
- বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি। 

উৎস: ব্রিটানিকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
‘গ্রীন হাউজ ইফেক্ট’ বলতে বুঝায়- 
  1. তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি।
  2. সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণে ঘাটতি।
  3. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূ-মণ্ডলের অবলোকন।
  4. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা।
সঠিক উত্তর:
তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি।
উত্তর
সঠিক উত্তর:
তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি।
ব্যাখ্যা
গ্রীন হাউস ইফেক্ট: 
- পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে। 
- বায়ুমণ্ডলে উপস্থিত যেসব গ্যাসীয় CO2, CFC, N2O2, CO, O3 ইত্যাদি পদার্থের আবরণ পৃথিবীকে আচ্ছাদন রূপে ঢেকে রেখে পৃথিবী পৃষ্ঠ হতে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাঁধা দেয় এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে তাদেরকে গ্রীন হাউজ গ্যাস বলে। 
- পরিবেশ দূষণ এবং গাছপালা কেটে ফেলার ফলে গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে, ফলে সূর্য থেকে তাপ বিকিরিত হয়ে পৃথিবীতে ঢোকার পর যতটা আবার পৃথিবীর বাইরে বিকিরিত হওয়া উচিত তা হচ্ছে না, ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 
- গ্রীন-হাউজ ইফেক্ট এর ফলে তাপ আটকে পড়ে পৃথিবীর বায়ুমণ্ডলের সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পায়

উৎস: ভূগোল, নবম-দশম শ্রেণি।
৪৯.
'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে উত্থাপন করেন কে?
  1. এম মনসুর আলী
  2. ড. কামাল হোসেন
  3. আবু সাঈদ চৌধুরী
  4. বেগম রাজিয়া বানু
সঠিক উত্তর:
এম মনসুর আলী
উত্তর
সঠিক উত্তর:
এম মনসুর আলী
ব্যাখ্যা
সংবিধান:
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ড. কামাল হোসেনকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়: ১১ এপ্রিল, ১৯৭২ সালে।
- এদিন পরিষদের সামনে সকল প্রস্তাব উত্থাপন করেন: ড. কামাল হোসেন।
- 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে উত্থাপন করেন: এম মনসুর আলী।
- খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়: ১৭ এপ্রিল, ১৯৭২ সালে।
- গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়: ৪ নভেম্বর, ১৯৭২ সালে।
- গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন: ১৪ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
- বাংলাদেশের সংবিধান কার্যকর হয়: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বাংলাপিডিয়া।
৫০.
কমনওয়েলথের বর্তমান সদস্য কত? (মার্চ, ২০২৫)
  1. ৫১টি
  2. ৫৪টি
  3. ৫৬টি
  4. ৫৭টি
সঠিক উত্তর:
৫৬টি
উত্তর
সঠিক উত্তর:
৫৬টি
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ। (মার্চ, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
৫১.
ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন কে?
  1. বিল ক্লিন্টন
  2. জেমস ম্যাডিসন
  3. উইলিয়াম হেনরি
  4. জন টাইলার
সঠিক উত্তর:
বিল ক্লিন্টন
উত্তর
সঠিক উত্তর:
বিল ক্লিন্টন
ব্যাখ্যা
ডেটন শান্তি চুক্তি:
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
- বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়। এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী - ওয়ারেন ক্রিস্টোফার।
- চুক্তিটির প্রধান শান্তি আলোচক - রিচার্ড হলব্রোক।
- চুক্তির খসড়া প্রস্তুত - ২১ নভেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ১৪ ডিসেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স
- চুক্তির পক্ষ সমূহ - বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী -
১. বসনিয়ার পক্ষে - প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ।
২. ক্রোয়েশিয়ার পক্ষে - প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
৩. সার্বিয়ার পক্ষে - স্লোভাদান মিলোসোভিচ।

তথ্যসূত্র - হিস্টরি.কম ও ব্রিটানিকা।
৫২.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী, জিডিপিতে কৃষি খাতের অবদান কত শতাংশ?
  1. ১০.২৫%
  2. ১১.০২%
  3. ১২.৮৩%
  4. ১৩.৫৪%
সঠিক উত্তর:
১১.০২%
উত্তর
সঠিক উত্তর:
১১.০২%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১১.০২%।
• শিল্প: ৩৭.৯৫%।
• সেবা: ৫১.০৮%।
- ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি:৪৫%।
• শিল্প: ১৭%।
• সেবা: ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫৩.
'The Elements of Ethics' বইটির লেখক কে?
  1. বার্ট্রান্ড রাসেল
  2. সি. ডি. ব্রড
  3. প্লেটো
  4. আর. বি. পেরি
সঠিক উত্তর:
বার্ট্রান্ড রাসেল
উত্তর
সঠিক উত্তর:
বার্ট্রান্ড রাসেল
ব্যাখ্যা
বার্ট্রান্ড রাসেল:
- রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক।
- তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব।
- ১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন, যা ছিল তার 'মানবতার আদর্শ ও চিন্তার মুক্তি'কে ওপরে তুলে ধরা তার বহুবিধ গুরুত্বপূর্ণ রচনার স্বীকৃতিস্বরূপ।

উল্লেখ্য,
- বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেলের মতে সচেতনভাবে বা অচেতনভাবেই হোক মানুষের মনে এমন কিছু প্রশ্ন জাগে যাদের কোন যুক্তি সঙ্গত উত্তর ধর্মতত্ত্বে যেমন পাওয়া যায় না, তেমনি আবার বিজ্ঞান এদের নিয়ে আদৌ মাথা ঘামায় না।
- ধর্মতত্ত্ব ও বিজ্ঞানের মধ্যবর্তী এই যে অনধিকৃত একটি রাজ্য তাতেই দর্শন বিচরণ করে চলেছে।
- আর এ কারণেই রাসেল দর্শনকে বিজ্ঞান ও ধর্মতত্ত্বের মধ্যবর্তী অনধিকৃত রাজ্য (No Man's Land) বলে অভিহিত করেছেন।

⇒ বার্ট্রান্ড রাসেল রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
- The Elements of Ethics,
- Human Society in Ethics and Politics,
- Moral and others,
- Power: A New Social Analysis,
- Political Ideals,
- Introduction to Mathematical Philosophy etc.

তথ্যসূত্র - শিক্ষার দার্শনিক ও মনোবৈজ্ঞানিক ভিত্তি, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ কোনটি?
  1. আলবেনিয়া
  2. জর্ডান
  3. ইরান
  4. মিসর
সঠিক উত্তর:
আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলবেনিয়া
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (মার্চ, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (মার্চ, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (মার্চ, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (মার্চ, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
৫৫.
মুক্তিযুদ্ধের সময়ে ৫নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
  1. মীর শওকত আলী
  2. রফিকুল ইসলাম
  3. এ.টি.এম হায়দার
  4. কাজী নূরুজ্জামান
সঠিক উত্তর:
মীর শওকত আলী
উত্তর
সঠিক উত্তর:
মীর শওকত আলী
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে সেক্টরসমূহ:
- মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।

⇒ ৫নং সেক্টর:
- সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।
- হেড কোয়ার্টার ছিল বাঁশতলাতে।

উল্লেখ্য,
• ১নং সেক্টর: সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।
• ২ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
• ৩ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।
• ৪নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব।
• ৬ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
• ৭ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
• ৮ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
• ৯ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
• ১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না।
• ১১ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম. আবু তাহের ও স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫৬.
অ্যাডলফ হিটলারের গোপন পুলিশ বাহিনী কী নামে পরিচিত?
  1. নাৎসী
  2. ব্ল্যাক কমান্ডো
  3. রেড ক্যাট
  4. গেস্টাপো
সঠিক উত্তর:
গেস্টাপো
উত্তর
সঠিক উত্তর:
গেস্টাপো
ব্যাখ্যা
অ্যাডলফ হিটলার:
- ১৮৮৯ সালের এপ্রিল মাসে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন।
- অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- তার রাজনৈতিক দলের নাম নাৎসী (Nazi) পার্টি।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন বলেছেন- হিটলার।
- হিটলার মৃত্যু বরণ করেন- ৩০ এপ্রিল, ১৯৪৫ সালে।

তথ্যসূত্র - Britannica.com
৫৭.
বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয় কোন সংশোধনীর মাধ্যমে?
  1. তৃতীয় সংশোধনী
  2. চতুর্থ সংশোধনী
  3. পঞ্চম সংশোধনী
  4. ষষ্ঠ সংশোধনী
সঠিক উত্তর:
পঞ্চম সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চম সংশোধনী
ব্যাখ্যা
পঞ্চম সংশোধনী:
- ১৯৭৯ সালে জাতীয় সংসদে অনুমোদিত হয় পঞ্চম সংশোধনী আইন।
- এই আইন দ্বারা সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করা হয় ।
- ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত যে সকল সামরিক বিধি, সংবিধান সংশোধন সহ বিভিন্ন অধ্যাদেশ জারি করা হয় সেগুলো সংবিধানের পঞ্চম সংশোধনী হিসেবে কাজ করা হয় ।
- এই সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয়।
- এই সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম সন্নিবেশিত হয় ।
- রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধন করায় এই সংশোধনীকে 'First distortion of Constitution' বলা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৫৮.
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫ এ ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছিলেন কে?
  1. বিরাট কোহলি
  2. রোহিত শর্মা
  3. হার্দিক পান্ডিয়া
  4. রিশাভ প্যান্ট
সঠিক উত্তর:
রোহিত শর্মা
উত্তর
সঠিক উত্তর:
রোহিত শর্মা
ব্যাখ্যা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- টুর্নামেন্ট শুরু হয়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
- ফাইনাল ম্যাচ: ০৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি। যথা:
• বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি রান: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি উইকেট: ম্যাট হেনরি।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৫৯.
নোবেল পুরস্কার ২০২৪ এ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. জিওফ্রে ই. হিন্টন
  2. গ্যারি রাভকান
  3. ভিক্টর অ্যামব্রোস
  4. হান কাং
সঠিক উত্তর:
হান কাং
উত্তর
সঠিক উত্তর:
হান কাং
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৪:

• সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
৬০.
'পলকূত' লুসাই জনগোষ্ঠীর কোন ধরনের উৎসব?
  1. শস্য কাটার উৎসব
  2. মৃত আত্মাদের স্মরণে
  3. বসন্ত উৎসব
  4. বর্ষবরণ উৎসব
সঠিক উত্তর:
শস্য কাটার উৎসব
উত্তর
সঠিক উত্তর:
শস্য কাটার উৎসব
ব্যাখ্যা
লুসাই:
- লুসাই নৃ-গোষ্ঠী বার্মা থেকে এসেছে বলে ধারণা করা হয়।
- তারা নিজেদের মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর বলে পরিচয় দেয়।
- বাংলাদেশের রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় ও ভারতের মিজোরামে লুসাইয়ের বসবাস রয়েছে।
- বর্তমানে শতভাগ লুসাই খ্রিস্টান ধর্মাবলম্বী।
- ধর্মীয় উৎসব পালন ছাড়াও বছরে তারা প্রধান তিনটি উৎসব পালন করে থাকে:
১. চাপচারকূত (বসন্ত উৎসব)।
২. মীমতূত (মৃত আত্মাদের স্মরণে)।
৩. পলকূত (শস্য কাটার উৎসব)।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬১.
CIRDAP এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি? (মার্চ, ২০২৫)
  1. ১০টি
  2. ১১টি
  3. ১৪টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি। (মার্চ, ২০২৫)
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

তথ্যসূত্র - CIRDAP ওয়েবসাইট।
৬২.
ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করেন -
  1. তিতুমীর
  2. মোহাম্মদ আলী
  3. দুদু মিয়া
  4. হাজী শরীয়তুল্লাহ
সঠিক উত্তর:
দুদু মিয়া
উত্তর
সঠিক উত্তর:
দুদু মিয়া
ব্যাখ্যা
ফরায়েজি আন্দোলন:
- ফরায়েজি আন্দোলন ছিল একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন।
- উনিশ শতকের প্রথমার্ধে হাজী শরীয়তুল্লাহ ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন।
- তিনি বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলায় ১৭৮২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
- ফরায়েজি শব্দটি আরবি ‘ফরজ’ (অবশ্য কর্তব্য) শব্দ থেকে এসেছে। যাঁরা ফরজ পালন করে তারাই ফরায়েজি।
- হাজী শরীয়তুল্লাহ যে ফরজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, তা ছিল পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি অবশ্যপালনীয় (ফরজ) মৌলনীতি।
- তিনি ভারতবর্ষকে ‘দারুল হারব' অর্থাৎ বিধর্মীর রাজ্য বলে ঘোষণা করেন।
- জমিদার শ্রেণি নানা অজুহাতে ফরায়েজি প্রজাদের উপর অত্যাচার শুরু করলে হাজী শরীয়তুল্লাহ প্রজাদের রক্ষার জন্য লাঠিয়াল বাহিনী গঠনের সিদ্ধান্ত নেন।
- ১৮৩৯ খ্রিস্টাব্দে তার উপর পুলিশি নিষেধাজ্ঞা জারি করা হয়।
- ১৮৪০ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।
- হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পরে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন তাঁর যোগ্যপুত্র মুহম্মদ মুহসিন উদ্দীন আহমদ ওরফে দুদু মিয়া।
- তিনি ১৮১৯ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন।
- দুদু মিয়া ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করেন।
- ১৮৬২ খ্রিস্টাব্দে দুদু মিয়া মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা কোনটি?
  1. IOM
  2. IMO
  3. IUCN
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
IUCN
উত্তর
সঠিক উত্তর:
IUCN
ব্যাখ্যা
IUCN:
- বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN)।
- IUCN এর পূর্ণরুপ - International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

উল্লেখ্য,
- IOM হল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।
- IMO হল সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।

তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।
৬৪.
ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনটি কত সালে সংঘটিত হয়?
  1. ২০১৫ সালে
  2. ২০১৬ সালে
  3. ২০১৭ সালে
  4. ২০১৮ সালে
সঠিক উত্তর:
২০১৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৮ সালে
ব্যাখ্যা
ফ্রাইডেস ফর ফিউচার:
- 'ফ্রাইডেস ফর ফিউচার' একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলন।
- এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- ২০১৮ সালের আগস্টে এই আন্দোলন সংঘটিত হয়।
- সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।
- এই আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবীতে সারা বিশ্বে স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুলে না গিয়ে রাজপথে নেমে আসে।

তথ্যসূত্র - ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।