পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৮ ফেব্রুয়ারি, ২০২৩সময়30 minutes৫৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬০
সিলেবাস
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম: সহকারী পরিচালক (গ্রেড-৯) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৮.১০.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৮ ফেব্রুয়ারি, ২০২৩ · ৬০ প্রশ্ন

.
বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে এগুলো কি কি?
  1. ক) ধ্বনি, শব্দ, বর্ণ
  2. খ) শব্দ, সন্ধি, সমাস
  3. গ) ধ্বনি, শব্দ, বাক্য
  4. ঘ) অনুসর্গ, উপসর্গ, শব্দ
সঠিক উত্তর:
গ) ধ্বনি, শব্দ, বাক্য
উত্তর
সঠিক উত্তর:
গ) ধ্বনি, শব্দ, বাক্য
ব্যাখ্যা
[প্রশ্নে ভুল আছে। সব ভাষারই চারটি মৌলিক অংশ রয়েছে।]

• বাংলা ব্যাকরণ: যে শাস্ত্রে বাংলা ভাষার নিয়ম-কানুন সম্পর্কে সঠিক জ্ঞানলাভ করা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে।
প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমন-
১. ধ্বনি (Sound)
২. শব্দ (Word)
৩. বাক্য (Sentence)
৪. অর্থ (Meaning)

 • সব ভাষারই ব্যাকরণে প্রধানত নিম্নলিখিত চারটি বিষয়ের আলোচনা করা হয়।
১. ধ্বনিতত্ব (Phonology)
২. শব্দতত্ব বা রূপতত্ব (Morphology)
৩. বাক্যতত্ব বা পদক্রম (Syntax)
৪. অর্থতত্ব (Semantics)
এ ছাড়া অভিধানতত্ব, ছন্দ ও অলংকার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয়।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন বানানটি সঠিক?
  1. ক) মূমুর্ষু
  2. খ) মুমূর্ষু
  3. গ) মুমুর্ষূ
  4. ঘ) মধুসূদন
সঠিক উত্তর:
খ) মুমূর্ষু
উত্তর
সঠিক উত্তর:
খ) মুমূর্ষু
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - মুমূর্ষু
• মুমূর্ষু (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √ম্+সন্‌+উ
- অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্ৰায়

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
‘এ এক বিরাট সত্য’ এখানে ‘সত্য’ কোন শব্দ রূপে ব্যবহৃত হয়েছে?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণের বিশেষণ
  3. গ) অব্যয়
  4. ঘ) বিশেষণ
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
ব্যাখ্যা
• এ এক বিরাট সত্য’—এখানে ‘সত্য’ একটি বিশেষ্য।
বিশেষণ সবসময় বিশেষ্যের পূর্বে বসে।
বিরাট একটি বিশেষণ।
[বিরাট্‌] (বিশেষণ) ১ বিশাল; প্রকাণ্ড; সুবৃৎ।

• যে পদ কোন ব্যক্তি, বস্ত্ত, প্রাণী, সমষ্টি, স্থান, কাল, ভাব, কর্ম, গুণ ইত্যাদির নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে।
গুণবাচক বিশেষ্য : মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য, সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি, বাংলা একাডেমি অভিধান।
.
নিচের কোনটি কৃৎ প্রত্যয়?
  1. ক) ডাকাত
  2. খ) মাঝি
  3. গ) পঙ্কিল
  4. ঘ) নীলিমা
সঠিক উত্তর:
ক) ডাকাত
উত্তর
সঠিক উত্তর:
ক) ডাকাত
ব্যাখ্যা
কৃৎ প্রত্যয়:
যে-প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ-প্রত্যয় বলে। আর কৃৎ প্রত্যয়ান্ত শব্দকে বলে কৃদন্ত শব্দ। (অর্থাৎ যার অন্তে বা শেষে কৃৎ প্রত্যয় আছে) ।
যেমনঃ পডু + আ = পড়া। এখানে পড়া’ শব্দটি কৃদন্ত শব্দ। কৃৎ প্রত্যয়ে ধাতুর আগে ক্রিয়ামূল বা ধাতুমূল চিহ্ন √ বসে।

মোনে রাখতে হবে: 
কৃৎ প্রত্রয়ের প্রদত্ত শব্দ দ্বারা কাজ বোঝাবে [ কারণ কৃৎ প্রত্যয়ের শব্দটি গঠিত হয় ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে, আর ধাতু হলো ক্রিয়ার মূল। ‘ক্রিয়া’ দ্বারা কোন কাজ করাকে বোঝায়। যেমন: ‘করা’, চলা, দিয়ে।

কৃৎ প্রত্যয়:
• √ডাক+অ = ডাক
√ডাক্+আইত = ডাকাইত>ডাকাত
• √দুল্+অ = দুল
• √ফির্+অত = ফিরত>ফেরত


উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন
  1. ক) দীঘিকা, নদী, প্রণালী
  2. খ) শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
  3. গ) গাঙ, তটিনী, অর্ণব
  4. ঘ) স্রোতস্বিনী, নির্ঝরিনী, সিন্ধু
সঠিক উত্তর:
খ) শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
উত্তর
সঠিক উত্তর:
খ) শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
ব্যাখ্যা
• 'নদী' শব্দের সমার্থক শব্দ: নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, সরিৎ, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘নন্দিত নিন্দিত’ কিসের উদাহরণ?
  1. ক) প্রতিশব্দ
  2. খ) বিপরীত শব্দ
  3. গ) সমার্থক শব্দ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) বিপরীত শব্দ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিপরীত শব্দ
ব্যাখ্যা
• ‘নন্দিত নিন্দিত’ বিপরীতার্থক শব্দের উদাহরণ

• 'নন্দিত' এর বিপরীতার্থক শব্দ = নিন্দিত 

কিছু বিপরীতার্থক শব্দযুগল সমূহ- 
- হলাহল-সুধা/ অমৃত
- হর্ষ/হরিষ - বিষাদ
- প্রসন্ন - বিষণ্ণ
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট 
- সন্ধি - বিগ্রহ/বিবাদ

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
বাংলা বানানরীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ?
  1. ক) জাতি/জাতী
  2. খ) নারী/নারি
  3. গ) হাতি/পাখি
  4. ঘ) নামী/দামিদ
অনির্ধারিত
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক অভিধান অনুসারে,
- নারি, নারী, হাতি, পাখি- বানানগুলো শুদ্ধ।

অন্যদিকে,
- জাতি ও নামি- বানানগুলো শুদ্ধ হলেও,  জাতী ও নামী বানানগুলো অশুদ্ধ।

[অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো]
.
Quotation- এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) মূল্যজ্ঞাপন
  2. খ) প্রকাশ
  3. গ) দরপত্র
  4. ঘ) তালিকা
সঠিক উত্তর:
ক) মূল্যজ্ঞাপন
উত্তর
সঠিক উত্তর:
ক) মূল্যজ্ঞাপন
ব্যাখ্যা
Quotation' এর বাংলা পারিভাষিক - মূল্যজ্ঞাপন

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
Table - তালিকা,
Tender - দরপত্র,
Quoted - উদ্ধৃত,
Racial - জাতীয়,
Publish - প্রকাশ করা।

উৎস: প্রশাসনিক পরিভাষা।
.
‘রামগরুদের ছানা’ কথাটির অর্থ-
  1. ক) কাল্পনিক জন্তু
  2. খ) গোমড়ামুখো লোক
  3. গ) পুরনোক্ত পাখি
  4. ঘ) গরু
সঠিক উত্তর:
খ) গোমড়ামুখো লোক
উত্তর
সঠিক উত্তর:
খ) গোমড়ামুখো লোক
ব্যাখ্যা
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
'রামগরুড়ের ছানা' এর অর্থ - গোমড়ামুখো লোক 
'লগন চাঁদা' এর অর্থ  - ভাগ্যবান 
'ভুষণ্ডির কাক' এর অর্থ  - বিচক্ষণ ব্যক্তি 
'বুদ্ধির ঢেঁকি' এর অর্থ  - নির্বোধ লোক 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
১০.
বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) অনেক সূর্যের আশা
  2. খ) চিলি কোঠার সিপাহী
  3. গ) আরেক ফাল্গুন
  4. ঘ) অগ্নিস্বাক্ষী
সঠিক উত্তর:
গ) আরেক ফাল্গুন
উত্তর
সঠিক উত্তর:
গ) আরেক ফাল্গুন
ব্যাখ্যা
- জহির রায়হান একজন প্রখ্যাত বাংলাদেশী কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক।
- তার আসল নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ।
- 'আরেক ফাল্গুন' তাঁর রচিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৯ সালে।
- এই উপন্যাসের পটভূমি বায়ান্নর রক্তস্নাত ভাষা আন্দোলন।

তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- শেষ বিকেলের মেয়ে(প্রথম উপন্যাস),
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- কয়েকটি মৃত,
- তৃষ্ণা,
- একুশে ফেব্রুয়ারি।

 • সূর্যগ্রহণ তাঁর রচিত প্রথম গল্পগ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
In English grammar _____ deals with formation of sentence.
  1. ক) Morphology
  2. খ) Etymology
  3. গ) Syntax
  4. ঘ) Semantics
সঠিক উত্তর:
গ) Syntax
উত্তর
সঠিক উত্তর:
গ) Syntax
ব্যাখ্যা
• ইংরেজি গ্রামারে 'Syntax' deals with formation of sentence.
- Syntax - The arrangement of words and phrases to create well-formed sentences in a language.
অন্যদিকে,
• Morphology - The study of the forms of words
• Etymology - The origin of a word and the historical development of its meaning.
• Semantics - deals with the e meaning of a word, phrase, sentence, or text.

Source: Oxford Learners Dictionary.
১২.
The old Man and The Sea, writer name is
  1. ক) W.B. Yeats
  2. খ) Walt Whitman
  3. গ) S.T. Coleridge
  4. ঘ) G.B. Shaw
অনির্ধারিত
ব্যাখ্যা
• The Old Man and the Sea ১৯৫২ সালে প্রকাশিত Ernest Hemingway এর বিখ্যাত short heroic novel.
- এটি তাঁর রচিত শেষ major work of fiction.
- গল্পটি একজন বয়স্ক জেলেকে (fisherman Santiago) কেন্দ্র করে যিনি একটি giant Marlin কে ধরার জন্য একটি epic battle এ নিযুক্ত হন।

• Characters from ‘The Old Man and the Sea - 
- Santiago
- The Marlin
- Manolin
- Joe DiMaggio
- Perico
- Martin

• প্রশ্নের অপশনে সঠিক উত্তর না থাকায়, উত্তর নেয়া সম্ভব হয় নি।

Source: SparkNotes and Britannica.
১৩.
I opened the door as soon as I ______ the bell.
  1. ক) have heard
  2. খ) was hearing
  3. গ) heard
  4. ঘ) in heard
সঠিক উত্তর:
গ) heard
উত্তর
সঠিক উত্তর:
গ) heard
ব্যাখ্যা
• As soon as এর পূর্বে ও পরের tense একই হয়।
- অর্থাৎ, as soon as এর পূর্বের অংশ past indefinite tense হলে পরের অংশ ও past indefinite tense হবে।
- যেহেতু উল্লেখিত প্রশ্নে as soon as এর পূর্বে past indefinite tense, তাই এর এর পরের অংশেও past indefinite হবে।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - heard.
- Complete Sentence: I opened the door as soon as I heard the bell.
১৪.
The poor are not always unhappy "The poor is" ____ Noun?
  1. ক) Plural Common
  2. খ) Plural Proper
  3. গ) Collective
  4. ঘ) Material
সঠিক উত্তর:
ক) Plural Common
উত্তর
সঠিক উত্তর:
ক) Plural Common
ব্যাখ্যা
• কোন adjective এর পূর্বে the বসালে, সেটি আর adjective থাকে না৷
- তখন সেটি plural common noun হিসেবে বিবেচিত হয়।
- যেমন- প্রশ্ন উল্লেখিত বাক্যে poor ( দরিদ্র; গরিব; নির্ধন; বিত্তহীন; নিঃস্ব; দুর্গত) হচ্ছে adjective 
- এবং এর পূর্বে the, article টি বসায় তা plural common noun এ পরিণত হয়েছে।
১৫.
In the word 'hyper sensitive' the prefix 'hyper' means-
  1. ক) Superme
  2. খ) Extreme
  3. গ) Below
  4. ঘ) Opposite
সঠিক উত্তর:
খ) Extreme
উত্তর
সঠিক উত্তর:
খ) Extreme
ব্যাখ্যা
• In the word 'hyper sensitive' the prefix 'hyper' means - Extreme.
• Hyper means extreme- অতিমাত্রায়।
• Hypersensitive অর্থ অতিসংবেদনশীল।

Source: Bangla Academy Dictionary.
১৬.
Whom do you want? Change into passive.
  1. ক) By whom you are wanted?
  2. খ) By whom are wanted?
  3. গ) Whom is wanted by you?
  4. ঘ) Who is wanted by you?
সঠিক উত্তর:
ঘ) Who is wanted by you?
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Who is wanted by you?
ব্যাখ্যা
কোনো interrogative sentence যদি Whom দিয়ে শুরু হয় তাহলে passive voice- এ পরিবর্তন  করার structure হবে :
- প্রথমে whom এর পরিবর্তে Who বসে 
- subject এবং tense অনুযায়ী auxiliary verb
- মুল verb এর past participle form
- by
- object form of the subject.
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হচ্ছে - Who is wanted by you?
১৭.
We need two hundred dollars ______ this to pay for everything.
  1. ক) as well
  2. খ) also
  3. গ) beside
  4. ঘ) besides
সঠিক উত্তর:
ঘ) besides
উত্তর
সঠিক উত্তর:
ঘ) besides
ব্যাখ্যা
• Besides:
English meaning: in addition to; also.
Bangla Meaning:  তাছাড়া; এতদ্ব্যতীত; অতিরিক্ত; অধিকন্তু।
- কোন কিছুর জন্য অতিরিক্ত প্রয়োজন নির্দেশ করতে সাধারনত adjective হিসেবে besides ব্যবহৃত হয়।
- Complete Sentence: We need two hundred dollars besides this to pay for everything.
১৮.
Which is known as romantic period of English literature?
  1. ক) 1550 - 1558
  2. খ) 1649 - 1660
  3. গ) 1798 - 1832
  4. ঘ) 1910 - 1936
সঠিক উত্তর:
গ) 1798 - 1832
উত্তর
সঠিক উত্তর:
গ) 1798 - 1832
ব্যাখ্যা
• 1798 - 1832 is known as romantic period of English literature.
-The Romantic Period is the shortest period of English Literature.
-  ১৭৯৮ সালে William Wordsworth রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় 
- ১৮৩২ সালে Reformation Act এর মাধ্যমে এই যুগের সমাপ্তি ঘটে।
- এই যুগকে 'Revival of Romanticism' ও বলা হয়ে থাকে because the romantic ideals of the Elizabethan Period revived during this period.
- এই যুগের স্থায়িত্বকাল মাত্র ৩৪ বছর ( 1798-1832)

English Literature Periods:
450 - 1066: The Old English Period / Anglo Saxon Period (the longest period)
1066 - 1500: The Middle English Period
1500 - 1660: The Renaissance Period
1660 - 1785: The Neoclassical Period
1798 - 1832: Romantic Period
1832 - 1901: Victorian Period
1901 - 1939: The Modern Period.

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
১৯.
What is the synonym of delude?
  1. ক) Deriee
  2. খ) Deceive
  3. গ) Privet
  4. ঘ) Decision
সঠিক উত্তর:
খ) Deceive
উত্তর
সঠিক উত্তর:
খ) Deceive
ব্যাখ্যা
• Delude - প্রতারিত/বিভ্রান্ত করা।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Deriee - বলে কোনো শব্দ হয় না।
খ) Deceive - যা নয়, তাই বলে বিশ্বাস জন্মানো; প্রতারিত করা; ধোঁকা দেওয়া; ঠকানো; বিভ্রান্ত করা
গ) Privet - বাগানে বেড়া দেওয়ার জন্য বহুল ব্যবহৃত ছোট ছোট সাদা ফুলবিশিষ্ট চিরহরিৎ গুল্মবিশেষ।
ঘ) Decision - সিদ্ধান্ত; মীমাংসা; নিষ্পত্তি।
- সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Deceive শব্দটি Delude এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর - Deceive.

Source: Bangla Academy Dictionary.
২০.
Who is the poet of Victorian ages?
  1. ক) P.B Shelly
  2. খ) Virginia Woolf
  3. গ) William Wordsworth
  4. ঘ) John Keats
অনির্ধারিত
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - P.B Shelly, William Wordsworth  এবং John Keats হচ্ছেন The Romantic period এর স্বনামধন্য সাহিত্যিক। 
- অন্যদিকে, Virginia Woolf হচ্ছেন Modern Period এর সাহিত্যিক। 
- সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে কেউই Victorian age এর কবি নন। 
- অপশনে সঠিক উত্তর না থাকায়, উত্তর নেয়া সম্ভব হয় নি।
২১.
চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইণ্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইণ্টাল চালের বর্তমান মূল্য কত?
  1. ক) ৭৫০ টাকা
  2. খ) ৭০০ টাকা
  3. গ) ৭২০ টাকা
  4. ঘ) ৭৫ টাকা
সঠিক উত্তর:
গ) ৭২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইণ্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইণ্টাল চালের বর্তমান মূল্য কত?

সমাধান: 
১০০ টাকায় কমে ১২ টাকা 
১ টাকায় কমে ১২/১০০ টাকা 
৬০০০ টাকায় কমে (১২ × ৬০০০)/১০০
= ৭২০ টাকা 

১ কুইন্টাল বা ১০০ কেজি চালের দাম ৭২০ টাকা
২২.
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ক) ১২৮ মিটার
  2. খ) ১৪৪ মিটার
  3. গ) ৬৪ মিটার
  4. ঘ) ৯৬ মিটার
সঠিক উত্তর:
ক) ১২৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
আয়তকার ক্ষেত্রের বিস্তার = ক মিটার 
আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য= ৩ক মিটার 
প্রশ্নমতে
৩ক = ৪৮
ক = ১৬ 

আয়তকার ক্ষেত্রের পরিসীমা = ২(৩ক + ক ) = ৮ক 
= ৮ × ১৬ মিটার
= ১২৮ মিটার
২৩.
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা ‍দুধের পরিমাণ ৬ লিটার হয় তবে পানির পরিমাণ
  1. ক) ১৪ লিটার
  2. খ) ৬ লিটার
  3. গ) ১০ লিটার
  4. ঘ) ৪ লিটার
সঠিক উত্তর:
ঘ) ৪ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা ‍দুধের পরিমাণ ৬ লিটার হয় তবে পানির পরিমাণ 

ধরি,
দুধের পরিমাণ = ৫ক লিটার,
পানির পরিমাণ = ২ক লিটার

প্রশ্নমতে 
∴ ৫ক - ২ক = ৬ লিটার
বা, ৩ক = ৬ লিটার
∴ ক = ২ লিটার

∴ পানির পরিমাণ = ২×২ = ৪ লিটার
২৪.
১ হতে ৫০ পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ১২টি
  2. খ) ১৩টি
  3. গ) ১৪টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
ঘ) ১৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৫০ পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান: 
১ - ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ = ৪টি
১০ - ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১১, ১৩, ১৭, ১৯ = ৪টি
২০ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯ = ২টি
৩০ - ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭ = ২টি
৪০ - ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩, ৪৭ = ৩টি

মোট = (৪ + ৪ + ২ + ২ + ৩)টি = ১৫টি 
২৫.
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত?
  1. ক) ২৩
  2. খ) ২৪.৫
  3. গ) ২৫
  4. ঘ) ২৬.৫
সঠিক উত্তর:
গ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার সমষ্টি = ৪৯(৪৯ + ১)/২
 = ৪৯ × ২৫ 

১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (৪৯ × ২৫)/৪৯
 = ২৫
২৬.
টাকায় ৩টি করে আম ক্রয় করে ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ৩৩%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩১%
সঠিক উত্তর:
ক) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে আম ক্রয় করে ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
৩টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৩ টাকা

২টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ লাভ = (১/২) - (১/৩) 
= (৩ - ২)/৬
= ১/৬ টাকা

১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১ × ৩ × ১০০)/৬ টাকা
= ৫০ টাকা

∴ নির্ণেয় লাভ ৫০%
২৭.
(.1 × .01 × .001)/(.2 × .02 × .002) এর মান কত? 
  1. ক) 1/80
  2. খ) 1/800
  3. গ) 1/8000
  4. ঘ) 1/8
সঠিক উত্তর:
ঘ) 1/8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/8
ব্যাখ্যা
প্রশ্ন: (.1 × .01 × .001)/(.2 × .02 × .002) এর মান কত? 

সমাধান: 
(.1 × .01 × .001)/(.2 × .02 × .002)
= (1 × 1 × 1 × 10 × 100 × 1000)/(2 × 2 × 2 × 10×100 × 1000)
= 1/8
২৮.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
  1. ক) ১২.৫০ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ২৫ টাকা
  4. ঘ) ১৫ টাকা
সঠিক উত্তর:
গ) ২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

সমাধান: 
ধরি,
আসল P = ১০০ টাকা
সুদাসল A  =১০০ × ৩ = ৩০০টাকা
সুদ I =(৩০০ - ১০০) টাকা = ২০০টাকা

আমরা জানি
I = Pnr 
r = I/Pn
সুদের হার r = (১০০ × ২০০)/(১০০ × ৮)
= ২৫%
২৯.
যদি (x - 5) (a + x) = x2 - 25 হয় তবে a এর মান কত?
  1. ক) - 5
  2. খ) 5
  3. গ) 25
  4. ঘ) - 25
সঠিক উত্তর:
খ) 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x - 5) (a + x) = x2 - 25 হয় তবে a এর মান কত?

সমাধান:
(x - 5) (a + x) = x2 - 25
(x - 5) (a + x) = (x - 5)(x + 5)
a + x = x + 5
a = 5 
৩০.
a + b + c = 0 হলে a3 + b3 + c3 এর মান কত?
  1. ক) abc
  2. খ) 3abc
  3. গ) 6abc
  4. ঘ) 9abc
সঠিক উত্তর:
খ) 3abc
উত্তর
সঠিক উত্তর:
খ) 3abc
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 0 হলে ‍a3 + b3 + c3 এর মান কত?

সমাধান: 
a + b + c = 0
a + b = - c

a3 + b3 + c3 = (a + b)3 - 3ab(a + b) + c3
= (- c)3 - 3ab(- c) + c3
= - c3 + 3abc + c3
= 3abc
৩১.
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করা হয় কবে?
  1. ক) ৮ মে, ২০১৮
  2. খ) ১০ মে, ২০১৮
  3. গ) ১১ মে, ২০১৮
  4. ঘ) ১২ মে, ২০১৮
সঠিক উত্তর:
ঘ) ১২ মে, ২০১৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ মে, ২০১৮
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রথম নিজস্ব স্যাটেলাইট হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
- ২০১৮ সালের ১১ মে (বাংলাদেশ সময়ানুসারে ১২ মে)যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানভেরাল থেকে মার্কিন কোম্পানি স্পেসএক্স এর ফ্যালকন-৯ রকেটে করে এটি উৎক্ষেপণ করা হয়।
- এটির নির্মাতা ফ্রান্সের থ্যালেস এলিনিয়া।
- এটির কক্ষপথ হলো ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা।
- বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করে।
- বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বাংলাদেশ ২০১৫ সালের জানুয়ারিতে রাশিয়ার স্যাটেলাইট প্রতিষ্ঠান 'ইন্টারস্পুটনিক' এর কাছ থেকে ২ কোটি ৮০ লাখ ডলারে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় (স্লট) কক্ষপথ স্লট ক্রয় করে।

[অধিক গ্রহণযোগ্য হিসেবে বাংলাদেশ সময়কে প্রাধান্য দেওয়া হয়েছে]

উৎস: বিবিসি বাংলা
৩২.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হন কত বছর বয়সে?
  1. ক) ৩৪ বছর
  2. খ) ৩৬ বছর
  3. গ) ৩৯ বছর
  4. ঘ) ৩১ বছর
সঠিক উত্তর:
ক) ৩৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৪ বছর
ব্যাখ্যা
৪ ডিসেম্বর ১৯৫৩ সালে গঠিত হয় যুক্তফ্রন্ট।
- যুক্তফ্রন্ট কর্তৃক নির্বাচনী প্রচারণা পরিচালিত হয় ২১ দফার ভিত্তিতে।
- ২১ দফার অন্যতম রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- ২১ দফার প্রথম দফাটি ছিল বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
- ১৯৫৪ সালের ৮ মার্চ পূর্ব পাকিস্তানে প্রথম সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চানদলীয় জোট যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
- ৪ এপ্রিল শেরে বাংলা এ কে ফজলুল হককে মুখ্যমন্ত্রী করে ৫ সদস্যের মন্ত্রীসভা গঠন করা হয়।
- ১৪ মে এই মন্ত্রিসভায় আওয়ামীলীগ যোগদান করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, বন, সমবায় এবং পল্লী উন্নয়ন মন্ত্রী হন। তখন তার বয়স ছিলো ৩৪ বছর। 
- তবে ৩০শে মে মাত্র ৫৬ দিনের মাথায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়।

উৎসঃ অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী, পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৩৩.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কোন তারিখে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি প্রদান করে?
  1. ক) ৩০ জুলাই
  2. খ) ৩০ আগষ্ট
  3. গ) ৩০ সেপ্টেম্বর
  4. ঘ) ৩০ অক্টোবর
সঠিক উত্তর:
ঘ) ৩০ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০ অক্টোবর
ব্যাখ্যা
- ২০১৭ সালের ৩০ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’কে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, ইউনেস্কো (UNESCO)।
- ভাষণটি ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য সংরক্ষণের জন্য “Memory of the World International Heritage Register'-এর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
- এ পর্যন্ত এসব স্বীকৃতির মধ্যে ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকেই প্রথম পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
৩৪.
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কতটি সাব সেক্টরে ভাগ করা হয়?
  1. ক) ৬০টি
  2. খ) ৬৪টি
  3. গ) ৬৩টি
  4. ঘ) ৬১টি
সঠিক উত্তর:
খ) ৬৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৪টি
ব্যাখ্যা
- যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১১ এপ্রিল সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এসব সেক্টরকে আবার ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়
- ১০ নং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর যেখানে কোন নিয়মিত কমান্ডার ছিলো না।
- মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে ৩ টি ফোর্স গঠন করা হয়েছিল। ফোর্স তিনটি হলো- জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স।

তথ্যসূত্র- জাতীয় তথ্য বাতায়ন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৩৫.
মুক্তিযুদ্ধের সময় কয়টি বিগ্রেড ফোর্স গঠন করা হয়?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
ক) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩টি
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে ৩ টি ফোর্স গঠন করা হয়েছিল। ফোর্স তিনটি হলো- জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স।

- যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১১ এপ্রিল সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এসব সেক্টরকে আবার ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়
- ১০ নং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর যেখানে কোন নিয়মিত কমান্ডার ছিলো না।

তথ্যসূত্র- জাতীয় তথ্য বাতায়ন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৩৬.
বাংলাদেশে সর্বপ্রথম Covid-19 রোগী শণাক্ত হয়-
  1. ক) ৮ মার্চ, ২০২০
  2. খ) ১২ মার্চ, ২০২০
  3. গ) ৭ মার্চ, ২০২০
  4. ঘ) ১০ মার্চ, ২০২০
সঠিক উত্তর:
ক) ৮ মার্চ, ২০২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮ মার্চ, ২০২০
ব্যাখ্যা
- ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনভাইরাস শনাক্ত হয়।
৩৭.
মুজিববর্ষ সমাপ্ত হয় কত তারিখে?
  1. ক) ১৬ ডিসেম্বর, ২০২২
  2. খ) ১৬ অক্টোবর, ২০২১
  3. গ) ১৬ নভেম্বর, ২০২১
  4. ঘ) ১৬ ডিসেম্বর, ২০২১
অনির্ধারিত
ব্যাখ্যা
মুজিববর্ষ (১৭ মার্চ, ২০২০ – ৩১ মার্চ, ২০২২)
- মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় ১০ জানুয়ারি ২০২০ থেকে।
-  প্রথমে ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬শে মার্চ, ২০২১ সাল পর্যন্ত সময়কে ‍মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে, বৈশ্বিক করোনা মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সম্প্রতি ‍‘মুজিববর্ষ’ এর সময়সীমা পুনঃনির্ধারণ করে।
-  প্রথম দফায় মুজিববর্ষের সময়সীমা ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়।
- পরে আবার সেই সময়সীমা আরও বর্ধিত করে ৩১ মার্চ ২০২২ করা হয়।
 
উৎস: পত্রিকা রিপোর্ট
৩৮.
বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
  1. ক) ১৬৩টি
  2. খ) ১৪৭টি
  3. গ) ১৫৩টি
  4. ঘ) ১৫০টি
সঠিক উত্তর:
গ) ১৫৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫৩টি
ব্যাখ্যা
• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি,
- তফসিল আছে ৭টি,
- মূলনীতি আছে ৪টি,
- প্রস্তাবনা আছে ১টি।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩৯.
বাংলাদেশের মোট সমুদ্রসীমা কত?
  1. ক) ১৪৩৪৩৭ বর্গ কিমি
  2. খ) ১১৮৮১৩ বর্গ কিমি
  3. গ) ১৪৩৮১৩ বর্গ কিমি
  4. ঘ) ১৮৮৮১৩ বর্গ কিমি
সঠিক উত্তর:
খ) ১১৮৮১৩ বর্গ কিমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১৮৮১৩ বর্গ কিমি
ব্যাখ্যা
- মিয়ানমার ও ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় বাংলাদেশ ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র,
- ১২ নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্রসীমা,
- ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল,
- চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে অবস্থিত সব ধরনের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে পেরেছে।
৪০.
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যালয় অবস্থিত-
  1. ক) খাগড়াছড়ি পার্বত্য জেলা
  2. খ) রাঙামাটি পার্বত্য জেলা
  3. গ) বান্দরবান পার্বত্য জেলা
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
খ) রাঙামাটি পার্বত্য জেলা
উত্তর
সঠিক উত্তর:
খ) রাঙামাটি পার্বত্য জেলা
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড
- প্রধান কার্যালয়: রাঙ্গামাটি।

ভিশন:
উন্নত সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম।

মিশন:
প্রকল্প ও প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগ, শিক্ষা, কৃষি ও সেচ, ক্রীড়া ও সংস্কৃতি, সামাজিক কল্যাণ ও সমন্বিত সম্প্রদায়ের উন্নয়ন ও ক্ষমতায়নের উন্নয়ন ও প্রচার।

সূত্র: http://www.chtdb.gov.bd
 
৪১.
বাংলাদেশের দীর্ঘতম রেলপথ কোনটি?
  1. ক) ঢাকা - চট্টগ্রাম
  2. খ) ঢাকা - রাজশাহী
  3. গ) ঢাকা - পঞ্চগড়
  4. ঘ) ঢাকা - খুলনা
সঠিক উত্তর:
গ) ঢাকা - পঞ্চগড়
উত্তর
সঠিক উত্তর:
গ) ঢাকা - পঞ্চগড়
ব্যাখ্যা
- প্রথমবারের মতো চালু হচ্ছে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত ট্রেন।
- ৫০৭ কিলোমিটার পথ মাড়িয়ে ২৩টি স্টেশন ঘুরে এটি পৌঁছাবে পঞ্চগড়।
- দূরত্বের দিক থেকে এটি বাংলাদেশের দীর্ঘতম রেলপথ।
৪২.
বুড়িমাড়ী স্থল বন্দর কোন উপজেলায় অবস্থিত?
  1. ক) ভুরঙ্গামারী
  2. খ) হাতিবান্ধা
  3. গ) পাটগ্রাম
  4. ঘ) আদতমারী
সঠিক উত্তর:
গ) পাটগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) পাটগ্রাম
ব্যাখ্যা
• লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িমারী সীমান্তে এ স্থল বন্দর অবস্থিত।
• ভারত, ভূটান এবং নেপালের সঙ্গে স্থলপথে মালামাল আমদানী ও রপ্তানির সুবিধার্থে বুড়িমারী জিরো পয়েন্ট এলাকায় এ বন্দরটি চালু করা হয় ১৯৮৮ খ্রিষ্টাব্দে।

সূত্র: লালমনিরহাট জেলা
৪৩.
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য সেতু?
  1. ক) ৪.৬ কিমি
  2. খ) ৪.৭ কিমি
  3. গ) ৪.৮ কিমি
  4. ঘ) ৪.৯ কিমি
সঠিক উত্তর:
গ) ৪.৮ কিমি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪.৮ কিমি
ব্যাখ্যা
- যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু।
- ৪.৮ কিলোমিটার দীর্ঘ ও ১৮.৫ মিটার প্রস্থ এই সেতুটির নির্মাণ কাজ ১৯৯৮ সালে শেষ হয়।
- এটি যমুনা নদীর পূর্ব তীরে টাঙ্গাইলের ভূঞাপুর (ভুয়াপুর) এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে।

উৎস: বাংলাপিডিয়া।
৪৪.
গ্র্যান্ড সুলতান হোটেল কোথায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) মৌলভীবাজার
  3. গ) সুনামগঞ্জ
  4. ঘ) হবিগঞ্জ
সঠিক উত্তর:
খ) মৌলভীবাজার
উত্তর
সঠিক উত্তর:
খ) মৌলভীবাজার
ব্যাখ্যা
- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় পাঁচ তারকা মানের একটি হোটেল রয়েছে।
- যার নাম হচ্ছে ‘গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ’। উক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে আন্তর্জাতিক মানের অতিথি সেবা প্রদান করে আসছে এবং এতে বিপুল পরিমাণ পর্যটকের সমাগম ঘটে।
- ইতোমধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত সম্মেলন, এডিবি সম্মেলন, বিশ্ব  ব্যাংক সম্মেলন ছাড়াও বিভিন্ন দেশী-বিদেশী বহুজাতিক কোম্পানীর বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: http://www.moulvibazar.gov.bd/
৪৫.
বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর নাম কী?
  1. ক) জনাব নসরুল হামিদ
  2. খ) মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
  3. গ) ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী
  4. ঘ) জনাব মোঃ ফরহাদ হোসেন
সঠিক উত্তর:
খ) মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
খ) মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
ব্যাখ্যা
বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী - মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর অধীনে রয়েছে ছয়টি মন্ত্রণালয়।
এগুলো হলো-
১. মন্ত্রিপরিষদ বিভাগ,
২. জনপ্রশাসন মন্ত্রণালয়,
৩. প্রতিরক্ষা মন্ত্রণালয়,
৪. সশস্ত্র বাহিনী বিভাগ,
৫. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং
৬. মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

এছাড়া, 
• ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম - মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী)
• নসরুল হামিদ, এমপি - মাননীয় প্রতিমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সূত্র: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর ওয়েব সাইট।
৪৬.
'নাগার্নো-কারাবাখ' কোন দুটি দেশের করিডোর?
  1. ক) উজবেকিস্তান - আর্মেনিয়া
  2. খ) আর্মেনিয়া - কাজকিস্তান
  3. গ) উজবেকিস্তান - তাজকিস্তান
  4. ঘ) আর্মেনিয়া - আজারবাইজান
সঠিক উত্তর:
ঘ) আর্মেনিয়া - আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আর্মেনিয়া - আজারবাইজান
ব্যাখ্যা
- বিরোধপূর্ণ নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ছয় সপ্তাহব্যাপী যুদ্ধ সংঘটিত হয়।
- নাগার্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলেও ১৯৯৪ সালে আর্মেনিয়া অঞ্চলটির উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
- সম্প্রতি শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষিতে ২০২০ সালের ৯ নভেম্বর বিতর্কিত নাগার্নো-কারাবাখে সামরিক সংঘাত নিরসনের লক্ষ্যে রাশিয়ার মধ্যস্থতায় একটি শান্তিচুক্তিতে স্বাক্ষর করে আর্মেনিয়া ও আজারবাইজান।
- চুক্তি অনুসারে, ১ ডিসেম্বর, ২০২০ তারিখ থেকে নাগার্নো-কারাবাখ অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে আজারবাইজান। প্রায় তিন দশক আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চলের নিয়ন্ত্রণ লাভ করে আজারবাইজান।

উৎস: সাম্প্রতিক সমাচার ও আল-জাজিরা রিপোর্ট।
৪৭.
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি অগ্রগতি পুরষ্কার কত তারিখে লাভ করেন?
  1. ক) ২১ অক্টোবর
  2. খ) ২২ অক্টোবর
  3. গ) ২৩ অক্টোবর
  4. ঘ) ২৪ অক্টোবর
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ২০ সেপ্টেম্বর ২০২১ 
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।

প্রধানমন্ত্রীর SDG প্রোগ্রেস অ্যাওয়ার্ড অর্জন:
- ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন সূচকে এগিয়ে থাকায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ লাভ করেন।
- ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসডিজি নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
- জাতিসংঘের Sustainable Development Solutions Network (SDSN), যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউট এবং Global Masters of Development Practice যৌথভাবে এ পুরস্কার দেয়।
৪৮.
বর্তমান জাতিসংঘের মহাসচিব এর নাম কি?
  1. ক) ট্রিগ ভেলী
  2. খ) অ্যান্তনিও গুতারেস
  3. গ) বান কি মুন
  4. ঘ) উথাণ্ট
সঠিক উত্তর:
খ) অ্যান্তনিও গুতারেস
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যান্তনিও গুতারেস
ব্যাখ্যা
- জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস।
- ১৯৯৫ থেকে ২০০২ সাল মেয়াদে তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।
- ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে তিনি জাতিসংঘে মহাসচিবের পদে আছেন।
- এর আগে ২০০৫ সালের জুন থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন।
- এ ছাড়া সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
- ২০১৬ সালের অক্টোবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে সুপারিশ করে।
তিনি বান কি মুনের স্থলাভিষিক্ত হন।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা
৪৯.
ওডারনীস নদী-
  1. ক) পূর্ব জার্মানী ও পোল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারক
  2. খ) পশ্চিম জার্মানী ও চেক প্রজাতন্ত্রের মধ্যে সীমানা নির্ধারক
  3. গ) পশ্চিম জার্মানী ও পোল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারক
  4. ঘ) সংযুক্ত আবর আমিরাতের নদী
সঠিক উত্তর:
ক) পূর্ব জার্মানী ও পোল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারক
উত্তর
সঠিক উত্তর:
ক) পূর্ব জার্মানী ও পোল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারক
ব্যাখ্যা
Oder–Neisse Line, Polish–German border devised by the Allied powers at the end of World War II, it transferred a large section of German territory to Poland.

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর ওডার ও নাইসে নদী ধরে জার্মানি ও পোল্যান্ডের একটি সাময়িক সীমান্ত নির্ধারণ করা হয়। পশ্চিম জার্মানি সরকার সীমান্তটি স্বীকৃতি দিতে ১৯৭০ সাল পর্যন্ত দেরি করে। ১৯৯০ সালে পশ্চিম ও পূর্ব জার্মানি একত্র হলে ১৯৪৫ সালের সীমান্তটি কার্যকর করা হয়।

Source: Encyclopedia Britannica
৫০.
বিশ্বব্যাংক কবে গঠিত হয়?
  1. ক) ২৫ জুন, ১৯৪৫
  2. খ) ২৫ জুন, ১৯৪৬
  3. গ) ২৫ জুন, ১৯৪৭
  4. ঘ) ২৫ জুন, ১৯৪৮
সঠিক উত্তর:
ক) ২৫ জুন, ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫ জুন, ১৯৪৫
ব্যাখ্যা
১৯৪৫ সালকে (সুনির্দিষ্টভাবে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর) কেনো বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠার সাল বলা হচ্ছে তাঁর যৌক্তিক কারণ রয়েছে।
১. IMF ও বিশ্বব্যাংক ওয়েবসাইটে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে যে ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে এই দুটি সংস্থা প্রতিষ্ঠিত। এর প্রতিষ্ঠার ইতিহাস আরেকটু বিস্তারিতভাবে জানতে হবে।
২. যুক্তরাষ্ট্রের অর্থ ও স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট অনুসারে, ত্রিশের দশকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে সংঘটিত Great Depression এর পরবর্তী সময়ে ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনার প্রেক্ষিতে অন্যান্য দেশের মুদ্রার সাথে ডলারের বিনিময় হার নির্ধারণ, পুঁজি বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজন অনুভব করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
তাই যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ১৯৪৪ সালের ১ জুলাই একটি বৈশ্বিক সম্মেলন আয়োজন করে যা ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলন আয়োজনে মূখ্য ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রের অর্থ সচিব Henry Morgenthau Jr ও যুক্তরাজ্যের অর্থনীতিবিদ John Maynard Keynes।
৩. ব্রেটন উডস সম্মেলনে অংশগ্রহণকারী ৪৪টি দেশ - দুটি বৈশ্বিক আর্থিক সংস্থা ও একটি বাণিজ্যিক বৈশ্বিক নিয়ম প্রতিষ্ঠার জন্য Articles of Agreement স্বাক্ষর করে। আর্থিক সংস্থার দুটি পরবর্তীতে বিশ্বব্যাংক ও IMF নামে পরিচিত হয়।
এই Articles of Agreement ১৯৪৫ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ২৮টি দেশ অনুমোদন করে।
৪. ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস (সিনেট) বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে। মোট ২৯ টি দেশের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য ব্রেটন উডস সম্মেলনে যে বাণিজ্যিক সংস্থা বা বৈশ্বিক নিয়ম প্রতিষ্ঠার কথা বলা হয়েছিলো - সেটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠা লাভ করে যার নাম হয় - General Agreement on Tariffs and Trade বা GATT. এই সংস্থার উত্তরসূরি - বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)।
৫. IMF ১৯৪৬ সালে Executive Director দের নিয়ে প্রথম বৈঠক করে এবং ১৯৪৭ সালের মার্চে প্রথম কার্যক্রম শুরু করে।

তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের অর্থ ও স্টেট ডিপার্টমেন্ট।
৫১.
I could not sleep ______ very tried.
  1. ক) Although I was
  2. খ) In spite of
  3. গ) Because I am
  4. ঘ) have a pain
সঠিক উত্তর:
ক) Although I was
উত্তর
সঠিক উত্তর:
ক) Although I was
ব্যাখ্যা
Though বা although এর অর্থ যদিও, তথাপি, কিছু হওয়া সত্ত্বেও।
Sentence এর দুটি clause এর কাজের বিপরীতমুখী তা বুঝাতে Though বা although ব্যবহৃত হয়।

যেমন- I could not sleep although I was very tired.
৫২.
‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে’ বাক্যটি একটি _____ বাক্য।
  1. ক) অস্তিবাচক
  2. খ) নেতিবাচক
  3. গ) সমবাচক
  4. ঘ) ভাববাচক
সঠিক উত্তর:
ক) অস্তিবাচক
উত্তর
সঠিক উত্তর:
ক) অস্তিবাচক
ব্যাখ্যা
- ‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে’ বাক্যটি একটি অস্তিবাচক বাক্য।
- বাক্যটির নেতিবাচক রূপ  ‘প্রিয়াংবদা অযথার্থ কহে নাই’।
- এখানে এ দুটো বাক্যের মূলভাবের কোন পরিবর্তন ঘটেনি।
৫৩.
‘সত্যি কথা বললে অনেকেরই ______ লাগে'।
  1. ক) খারাপ
  2. খ) আঁতে ঘা
  3. গ) ভালো
  4. ঘ) একচোখা
সঠিক উত্তর:
খ) আঁতে ঘা
উত্তর
সঠিক উত্তর:
খ) আঁতে ঘা
ব্যাখ্যা
আঁতে ঘা
- অপমান বোধ করা,
- মনে ব্যথা পাওয়া।

- (সত্যি কথা বললে অনেকেরই আঁতে ঘা লাগে।)
৫৪.
শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
১৩, ২০, ২৭, ____ , ৪১
  1. ক) ৩৪
  2. খ) ৩৫
  3. গ) ৩৬
  4. ঘ) ৩৭
সঠিক উত্তর:
ক) ৩৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
১৩, ২০, ২৭, ____ , ৪১

সমাধান:
১ম পদ =  ১৩
২য় পদ = ১৩ + ৭ = ২০
৩য় পদ =২০ + ৭ = ২৭ 
৪র্থ পদ = ২৭ + ৭ = ৩৪ 
৫ম পদ = ৩৪ + ৭ = ৪১ 
৫৫.
ইসলাম _____স্বীকার করে না।
  1. ক) ভোগকে
  2. খ) ত্যাগকে
  3. গ) বৈরাগ্যকে
  4. ঘ) মুনাফিককে
সঠিক উত্তর:
গ) বৈরাগ্যকে
উত্তর
সঠিক উত্তর:
গ) বৈরাগ্যকে
ব্যাখ্যা
ইসলাম কল্যাণকামী ধর্ম। ইসলাম মানুষকে আখেরাতের চিন্তা করতে বলে; কিন্তু দুনিয়াকে একেবারে অগ্রাহ্য করতে বলে না। মানুষ যতদিন দুনিয়াতে থাকবে, ততদিন মানুষকে ‘প্রোডাক্টিভ’ হওয়ার জন্য ইসলাম উৎসাহিত করে। দুনিয়ার চিন্তা একেবারে বাদ দিয়ে বৈরাগ্যকে ইসলাম সমর্থন করে না।
৫৬.
বর্তমানে বাংলাদেশের নিচের কোনটিতে MICR Technology ব্যবহার করা হয়?
  1. ক) জাতীয় পরিচয়পত্রে
  2. খ) পাসপোর্ট এ
  3. গ) ব্যাংকের চেক বই এ
  4. ঘ) সবগুলোতেই
সঠিক উত্তর:
গ) ব্যাংকের চেক বই এ
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যাংকের চেক বই এ
ব্যাখ্যা
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।
৫৭.
কম্পিউটার ভাইরাস একটি-
  1. ক) এক প্রকার পানিবাহিত রোগ
  2. খ) একটি ভাইরাস
  3. গ) একটি প্রোগ্রাম
  4. ঘ) এক প্রকার ছোঁয়াছে রোগ
সঠিক উত্তর:
গ) একটি প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) একটি প্রোগ্রাম
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস
- কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

কয়েকটি ভাইরাসের নাম হলো:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?
  1. ক) POP3
  2. খ) POP4
  3. গ) html
  4. ঘ) http
সঠিক উত্তর:
ক) POP3
উত্তর
সঠিক উত্তর:
ক) POP3
ব্যাখ্যা
- মেইল সার্ভারে POP বা IMAP এবং STMP প্রোটোকল ব্যবহার করা হয়।
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol। ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3।
৫৯.
CPU কোন Address generate করে?
  1. ক) Physical
  2. খ) Logical
  3. গ) Biological
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) Logical
উত্তর
সঠিক উত্তর:
খ) Logical
ব্যাখ্যা
- সিপিইউ প্রোগ্রাম নির্বাহের সময় সর্বদা Logical Address generate করে।
- অন্যদিকে, ভৌত ঠিকানা (Physical Address) হচ্ছে, মেমরি ইউনিট দ্বারা প্রদর্শিত ঠিকানা। 
- অর্থাৎ, CPU Logical অ্যাড্রেস জেনারেট করে এবং মেমরি ইউনিট Physical অ্যাড্রেস প্রদর্শন করে।
- কম্পিউটারে চলমান এপ্লিকেশন প্রোগ্রামগুলো Physical Address দেখতে পায় না। তারা সবসময় Logical Adress ব্যবহার করে কাজ করে।
৬০.
ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?
  1. ক) ভাইরাস
  2. খ) ম্যালওয়্যার
  3. গ) রিমওয়্যার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ROM (রম)
- ROM এর পূর্ণরূপ Read only memory.
- রমে যে তথ্য থাকে তাকে পরিবর্তন করা যায় না।
- রম ভিত্তিক প্রোগ্রামকে Firmware বলে।
- সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
- যেমন: PC-তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)