পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা- ২ টপিক মহাদেশ পরিচিতি – মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়া, ইউরোপ [ক্লাস ৩ ও ৪]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
আব্রাহাম অ্যাকর্ড চুক্তি প্রস্তাব করে কোন দেশ? 
  1. ইসরাইল
  2. মার্কিন যুক্তরাষ্ট্র
  3. তুরস্ক 
  4. ফিলিস্তিন 
ব্যাখ্যা

• আব্রাহাম অ্যাকর্ড চুক্তি:
⇒ আব্রাহাম অ্যাকর্ড চুক্তি হল ইসরায়েল এবং বেশ কয়েকটি মুসলিম রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ২০২০ সালে স্বাক্ষরিত একাধিক চুক্তির সিরিজ। এর মধ্যে রয়েছে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত , বাহরাইন এবং মরক্কোর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি । কাজাখস্তানও আব্রাহিম চুক্তিতে যোগ দিতে সম্মত হয়েছে।

- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে মধ্যপ্রাচ্যে ইসরাইলের সাথে আবর দেশগুলো শান্তি স্থাপনের অংশ হিসেবে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়।

- ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও যুক্তরাষ্ট্র আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে।
- আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলকে স্বীকৃতি ও দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়।

তথ্যসূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়বসাইট এবং ব্রিটানিকা। 

.
'সম্মেলনের শহর' বলা হয় কোন শহরকে? 
  1. প্যারিস
  2. ভিয়েনা
  3. জেনেভা
  4. রোম
ব্যাখ্যা

• সুইজারল্যান্ড:
- সুইজারল্যান্ড মধ্য ইউরোপের একটি রাষ্ট্র।
- প্রশাসনিক রাজধানী: বার্ন।
- বিচারিক কেন্দ্র: লোজান।
- সুইজারল্যান্ড একটি ভূমিবেষ্টিত (landlocked) দেশ।
- এখানে রয়েছে উঁচু পর্বতমালা, গভীর আল্পাইন হ্রদ, সবুজ উপত্যকা।
- সুইজারল্যান্ডের শহরগুলোতে প্রাচীন ও আধুনিক স্থাপত্যের সংমিশ্রণ লক্ষ্য করা যায়।
- দেশটি আল্পস পর্বতমালার জন্য বিখ্যাত, যা লেখক, শিল্পী, ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চারপ্রেমীদের আকর্ষণ করে।
- সুইজারল্যান্ড তার প্রাকৃতিক সৌন্দর্য, স্থিতিশীল জীবনযাত্রা ও নিরপেক্ষ নীতির জন্য বিশ্বব্যাপী সমাদৃত।

উল্লেখ্য, 
- জেনেভা সুইজারল্যান্ডের আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ একটি শহর।
- এটিতে বিশ্বের অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার সদরদপ্তর অবস্থিত।
- জেনেভাকে 'সম্মেলনের শহর' বলা হয়। 

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

.
ক্যাম্প ডেভিড চুক্তির মূল উদ্দেশ্য কী ছিল?
  1. তেল রপ্তানি নিয়ন্ত্রণ
  2. সুয়েজ খাল নিয়ন্ত্রণ
  3. মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন
  4. মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি স্থাপন
ব্যাখ্যা

• ক্যাম্প ডেভিড চুক্তি :
- চুক্তি স্বাক্ষরিত হয়- ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট।
- পক্ষসমূহ: মিসর-ইসরাইল।
- স্বাক্ষরকারী- মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন।
- মধ্যস্থতাকারী- তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- উদ্দেশ্য- মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিরূপণ এবং শান্তি স্থাপন।

উল্লেখ্য, 
- চুক্তিটির জন্য মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
- তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত চুক্তিটির জন্য ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
- এই চুক্তির ফলে সিনাই এলাকা, যা ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে দখল করে নিয়েছিল মিশর ফিরে পেয়েছিল।
- গাজা ও জর্ডান নদীর পশ্চিমে তীরে ৫ বছরের মধ্যে স্বায়ত্তশাসন দেয়া হয়।
- এই চুক্তিতে গোলান উপত্যকা (যা ইসরাইল দখল করে নিয়েছিল) সিরিয়ার কাছে ফিরিয়ে দেয়ার ব্যাপারে কোনো সমঝোতা হয় নি ৷
- ক্যাম্প ডেভিড চুক্তির কারণে মিসরের সাথে ইসরাইলের সম্পর্কের উন্নতি হয়েছিল বটে, কিন্তু আনোয়ার সাদাতকে প্রাণ দিতে হয়েছিল।
- অনেক আরব দেশই এই চুক্তিকে সমর্থন করেনি।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও  আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।

.
বিশ্বের সর্বাধিক তেল উৎপাদনকারী কোম্পানি কোনটি?
  1. গ্যাজপ্রম
  2. এক্সনমোবিল
  3. সৌদি আরামকো
  4. শেল
ব্যাখ্যা

• Saudi Arabian Oil Company/Saudi Aramco: 
- সৌদি আরামকো বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক কোম্পানি। 
- প্রধান কার্যালয়: ধাহরান, সৌদি আরব। 
- বাজার মূলধন: প্রায় ১.৭ ট্রিলিয়ন ডলার। 
- ২০২৪ সাল পর্যন্ত যেকোনো শিল্পের মধ্যে সর্বাধিক মুনাফাকারী কোম্পানি হিসেবে পরিচিত। 
- ১৯৩৩ সালে সৌদি আরব তেল খননের অনুমতি দেয়ার পর এটি শুরু হয়, তখন Chevron কোম্পানি এতে কাজ করছিল।
 - ১৯৮০ সালে সৌদি সরকার পুরো কোম্পানিটির মালিকানা নেয়।
২০১৯ সালে কোম্পানিটির আইপিও একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয়, যেখানে ২৯.৪ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়, যা ইতিহাসের সর্ববৃহৎ প্রাথমিক গণপ্রস্তাব (IPO)।

তথ্যসূত্র:
 i) ব্রিটানিকা। 
ii) সৌদি আরামকো কোম্পানি। 
iii) এনার্জি, তেল ও গ্যাস ম্যাগাজিন।

.
‘I am the Revolution’ – এই বিখ্যাত উক্তিটি কার? 
  1. ফিদেল কাস্ত্রো
  2. মার্টিন লুথার কিং 
  3. নেপোলিয়ন বোনাপার্ট 
  4. ভ্লাদিমির লেনিন
ব্যাখ্যা

• নেপোলিয়ন বোনাপার্ট :
- 'I am the Revoluation' উক্তিটি নেপোলিয়নের।
- নেপোলিয়ন বোনাপার্ট একজন ফরাসি সামরিক জেনারেল এবং রাষ্ট্রনায়ক ছিলেন।
- নেপোলিয়ন বোনাপার্ট ১৭৬৯ সালের ১৫ আগস্ট জন্মগ্রহন করেন।
- তিনি ফরাসি বিপ্লবে (১৭৮৯ থেকে ১৭৯৯) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- তিনি ফ্রান্সের প্রথম কনসাল (১৭৯৯ থেকে ১৮০৪) হিসাবে কাজ করেছিলেন এবং ফ্রান্সের প্রথম সম্রাট ছিলেন। 
- নেপোলিয়নকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সামরিক জেনারেল হিসেবে বিবেচনা করা হয়।
- ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে সংঘটিত ঐতিহাসিক ওয়াটারলু যুদ্ধে ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলির (প্রথম ডিউক অব ওয়েলিংটন) নিকট পরাজিত হলে নেপোলিয়নকে আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
- এর আগে রাশিয়া আক্রমণ করে পরাজিত হলে তাকে ভূমধ্যসাগরের সেন্ট এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
- নেপোলিয়ন বোনাপার্ট ১৮২১ সালের ৫ মে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস। 

.
রেনেসাঁ আন্দোলন প্রথম কোন দেশে শুরু হয়?
  1. ইংল্যান্ড
  2. ফ্রান্স 
  3. ইতালি
  4.  তিউনিসিয়া
ব্যাখ্যা

• রেনেসাঁ:
- ফরাসি 'রেনেসাঁ' Renaissance) শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম।
- ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ তারই পরিণতি  স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়।
- মধ্যযুগে ইউরোপের সংস্কৃতি ও শিল্পচর্চায় প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতির পুনর্জাগরণকে রেনেসাঁ হিসেবে অভিহিত করা হয়।
- ইতালির ফ্লোরেন্স শহরে প্রথম রেনেসাঁর সূত্রপাত ঘটে।
- পরবর্তীতে তা ইতালির অন্যান্য শহর এবং ইউরোপের অপরাপর দেশে বিস্তার লাভ করে।
- ইউরোপে রেনেসাঁ শুরু হয় চতুর্দশ শতাব্দীতে।
- ১৪শ থেকে ১৬শ শতককে রেনেসাঁর সময়কাল বিবেচনা করা হয়।
- তৎকালীন সময়ে ইউরোপীয় বিত্তবান ও ধনিক শ্রেণীর পৃষ্ঠপোষকতার ফলে রেনেসাঁ সংঘটিত হয়

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

.
'আবু মুসা' দ্বীপের অবস্থান কোথায়?
  1. লোহিত সাগরে
  2. পারস্য উপসাগরে
  3. আরব সাগরে
  4. ভূমধ্যসাগরে
ব্যাখ্যা

• 'আবু মুসা দ্বীপ':
- 'আবু মুসা দ্বীপ' অবস্থিত পারস্য উপসাগরে।
- এটি ইরানের সিরি দ্বীপ থেকে ৩১ মাইল পূর্বে, বান্দার-ই লেঙ্গেহ ইরানের মূল ভূখণ্ডের বন্দর থেকে প্রায় ৪২ মাইল দক্ষিণে এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ৪০ মাইল পূর্বে অবস্থিত।
- এই দ্বীপে বেশ কয়েকটি মিঠা পানির কূপ রয়েছে 
- এই দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সাথে। 
- বর্তমানে দ্বীপটি ইরানের দখলে রয়েছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।  

.
বলশেভিক বিপ্লবের নেতৃত্বদানকারী ব্যক্তি কে? 
  1. কার্ল মার্ক্স 
  2. ভ্লাদিমির লেনিন
  3. মিখাইল গর্বাচেভ
  4. চে গেভারা 
ব্যাখ্যা

• রুশ বিপ্লব:
  - ১৯১৭ সালে রাশিয়ায় দুটি বিপ্লব হয়েছিল যথা-
• বলশেভিক বিপ্লব এবং 
• ফেব্রুয়ারি বিপ্লব।
⇒ এই দুটি বিপ্লবকে একত্রে রুশ বিপ্লব বলা হয়। 

• ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম অংশকে ফেব্রুয়ারি বিপ্লব বলে। 
- এ ফলে রাজতন্ত্র বিলুপ্ত ঘটে।
- নেতৃত্ব দেন আলেক্সান্দ্রে এফ কেরেনস্কি।

• বলশেভিক বিপ্লব 
- বলশেভিক বিপ্লব অপর নাম অক্টোবর বিপ্লব।
- মূলনায়ক ছিলেন ভ. ই. লেনিন বা ভ্লাদিমির  ইলিচ লেনিন।

উল্লেখ্য, 
- ফরাসি বিপ্লব হয় ১৭৮৯ সালে। 

তথ্যসূত্র: ¡) Britannica 
            ¡¡) বিশ্ব ইতিহাস ও সভ্যতা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
বেলফোর ঘোষণার প্রধান লক্ষ্য কী ছিল?
  1. অটোমান সাম্রাজ্য পুনর্গঠন 
  2. একটি আরব রাষ্ট্র প্রতিষ্ঠা
  3. ইহুদীদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠা
  4. ফিলিস্তিনকে ব্রিটিশ উপনিবেশ ঘোষণা
ব্যাখ্যা

• বেলফোর ঘোষণা:
- বেলফোর ঘোষণা হলো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি।
- বেলফোর ঘোষণার সাথে আজকের ইহুদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।
- ১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্র সচিব এ জে বেলফো ব্রিটিশ জায়নিষ্ঠ ফেডারেশনের সভাপতি লর্ড রথচাইল্ডকে একটি চিঠি দেন।
- তিনি ফিলিস্তিনে একটি আলাদা রাষ্ট্র তৈরির প্রস্তাব দেন।
- ঐ চিঠির উদ্দেশ্য ছিল ইহুদীদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।
- ১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
- ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব এলাকা বিভক্তির মধ্যে দিয়ে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
- ১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখন্ডে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়।
 
তথ্যসূত্র: ব্রিটানিকা। 

১০.
দুই মহাদেশে বিস্তৃত শহর কোনটি?
  1. কায়রো
  2. তেহরান
  3. বেলগ্রেড
  4. ইস্তাম্বুল
ব্যাখ্যা

• তুরস্ক:
- দুই মহাদেশে অবস্থিত নগরী হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল।
- এটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে পড়েছে।
- এর পুরোনো নাম কন্সটান্টিনোপল।
- এছাড়া এটি বাইজান্টিয়াম নামেও পরিচিত ছিল।
- রোমান সম্রাট কনস্টানটাইন এখানে রোমান সাম্রাজ্যের রাজধানী স্থাপন করার পর এর নামকরণ করেন কনস্টান্টিনোপল।

তথ্যসূত্র: ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া এবং হিস্টোরি ডটকম। 

১১.
'আবু গারিব' কারাগারটি কোথায় অবস্থিত? 
  1. ইরাক
  2. কুয়েত
  3. ইরান
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

• আবু গারিব কারাগার:
- কুখ্যাত আবু গারিব কারাগার ইরাকের বাগদাদে অবস্থিত।

⇒ ইরাকের সাদ্দাম হোসেনের রাষ্ট্রপতির থাকাকালীন (১৯৭৯-২০০৩) মানবাধিকার লঙ্ঘনের জন্য পরিচিত ছিল।
- ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর এটি মার্কিন সেনাদের দ্বারা ব্যবহৃত হয়।
- তখন এখানে বিপুল সংখ্যক রাজনৈতিক বন্দীকে আটক রাখা হয়।
- ২০০৪ সালে এই কারাগারে বন্দিদের উপর অত্যাচারের ছবি প্রকাশ পাওয়ার পর এটি আন্তর্জাতিকভাবে আলোচিত হয়।
- সেখানে বন্দীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং লজ্জাজনক আচরণের অভিযোগ উঠেছিল। 

উল্লেখ্য,
- আবু গারিব কারাগারটি বর্তমানে ব্যবহৃত না হলেও, এটি এখনও ইতিহাসে একটি কুখ্যাত স্থান হিসেবে চিহ্নিত।

তথ্যসূত্র: ব্রিটানিকা।  

১২.
যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব পালন করেন? 
  1. থেরেসা মে
  2. মার্গারেট থ্যাচার
  3. গোল্ডা মেয়ার
  4. লিজ ট্রাস
ব্যাখ্যা

• মার্গারেট থ্যাচার:

- তিনি ১৩ অক্টোবর ১৯২৫ সালে ইংল্যান্ডে জন্মগ্রহন করেন।
- তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিগ্রী অর্জন করেন।
- তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি কনজারভেটিভ অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্টদের একজন ছিলেন।
- ১৯৭৯ সালে তিনি ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি 'লৌহ মানবী' নামে পরিচিত।
- তিনি ৮ এপ্রিল ২০১৩ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

১৩.
সিরিয়া কোন দেশের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে? 
  1. ব্রিটেন
  2. ফ্রান্স
  3. স্পেন
  4. পর্তুগাল 
ব্যাখ্যা

• সিরিয়া:
- ভূমধ্যসাগরের আরব উপদ্বীপের উত্তরে পশ্চিম এশিয়ায় সিরিয়া অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
- এর রাজধানী: দামেস্ক।
- বিখ্যাত শহর: আলেপ্পা, ইদলিব ও পালমিরা।
- মুদ্রা: পাউন্ড।

তথ্যসূত্র: i) Britannica.
         ii) WorldAtlas.

১৪.
পূর্ব ও পশ্চিম জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হয় কবে? 
  1. ৩ অক্টোবর, ১৯৮৯
  2. ৩ অক্টোবর, ১৯৮৮
  3. ৩ অক্টোবর, ১৯৯০
  4. ১ অক্টোবর, ১৯৯০
ব্যাখ্যা

• বার্লিন প্রাচীর:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি প্রধানত চারভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়।
- স্নায়ুযুদ্ধের ফলে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের অধীনের অংশগুলো একত্রিত করে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি (পশ্চিম জার্মানি) এবং সোভিয়েত ইউনিয়নেরে অধীনের অংশে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি (পূর্ব জার্মানি)।

উল্লেখ্য, 
- পুঁজিবাদী শাসনব্যবস্থার ফলে পশ্চিম জার্মানি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।
- অপরদিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি অপেক্ষাকৃত কম উন্নত হওয়ায় এ অংশের জনগণ পশ্চিম জার্মানিতে গমন করা শুরু করে।
- এ পরিস্থিতিতে পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন পূর্ব জার্মানিতে না লাগে এবং অভিবাসন যেন ঠেকানো যায় সে লক্ষ্যে পূর্ব জার্মানি ১৩ আগস্ট, ১৯৬১ সালে বার্লিন শহরের মাঝ দিয়ে প্রাচীর তৈরি করা শুরু করে।
- এ প্রাচীরের দৈর্ঘ্য ছিল ১৫৫ কি.মি।

⇒ বার্লিন প্রাচীরের পতন:
- ৯ নভেম্বর, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে।
- ৩ অক্টোবর, ১৯৯০ সালে দুই জার্মানি (পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি) একত্রিত হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

১৫.
বিশ্বের বৃহত্তম বইমেলা কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. লন্ডন
  2. প্যারিস
  3. ফ্রাঙ্কফুর্ট
  4. কলকাতা 
ব্যাখ্যা

• ফ্রাঙ্কফুর্ট বইমেলা:
- বিশ্বের সর্ববৃহৎ বইমেলা জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়।
- প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে আধুনিক ফ্রাঙ্কফুর্ট বইমেলার শুরু হলেও এর মূল গোড়াপত্তন হয়েছিল ৫০০ বছর পূর্বে ১৪৬২ খ্রিস্টাব্দে। 
- প্রতি বছর অক্টোবর মাসে আয়োজিত হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা।
- বিশ্ববিখ্যাত এই বইমেলার সময়সীমা সাধারণত পাঁচ দিন। 
 
তথ্যসূত্র: Global Book Alliance ও Economic Times.

১৬.
'স্টেট ডুমা' কোন দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ হিসেবে পরিচিত?
  1. ডেনমার্ক 
  2. রাশিয়া
  3. ইউক্রেন 
  4. জাপান 
ব্যাখ্যা

• রাশিয়া:
- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
- রাজধানী ও বৃহত্তম নগরী: মস্কো।
- রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ। 
- মুদ্রার নাম রুবল।
- রাশিয়ার সাথে ১৪টি দেশের সীমান্ত রয়েছে।
- রাশিয়ার সম্রাটদের বলা হতো জার। 
- রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- ফেডারেশন কাউন্সিল’ রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ এবং স্টেট ডুমা রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ।
- রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি।
- সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন: ক্রেমলিন।

অন্যদিকে -
- ডেনমার্কের আইনসভা: ফোকেটিং। 
- ইউক্রেনের আইনসভা:  ভার্খোভনা রাডা। 
- জাপানের আইনসভা: ডায়েট। 

তথ্যসূত্র: i) WorldAtlas.
         ii) Central Intelligence Agency

১৭.
পিএলও কত সালে গঠিত হয়? 
  1. ১৯৬২ সালে
  2. ১৯৬৪ সালে
  3. ১৯৬৫ সালে
  4. ১৯৬৭ সালে
ব্যাখ্যা

• প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO):
- প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) হলো একটি রাজনৈতিক সংগঠন।
- যা প্যালেস্টাইনীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার দাবি করে।
- ১৯৬৪ সালে এটি গঠিত হয়েছিল বিভিন্ন প্যালেস্টাইনীয় গোষ্ঠীর নেতৃত্ব এক কেন্দ্রীভূত করার উদ্দেশ্যে, যেগুলো পূর্বে গোপনে প্রতিরোধমূলক কার্যক্রম চালাত।
- তবে এর খ্যাতি মূলত ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পরে বৃদ্ধি পায়।
- পরবর্তীতে ৬০, ৭০ এবং ৮০-এর দশকে, এটি ইস্রায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধ পরিচালনা করে এবং ১৯৯০-এর দশকে ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় অংশগ্রহণ করে।
- এরপর থেকে এটি প্যালেস্টাইন কর্তৃপক্ষের (PA) প্রধান রাজনৈতিক শক্তি হয়ে ওঠে, যা ১৯৯৪ সালে PLO ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ওসলো চুক্তির ভিত্তিতে গঠন করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১৮.
'উই রিভার চুক্তি' কার মধ্যস্থতায় সম্পাদিত হয়? 
  1. জিমি কার্টার
  2. বিল ক্লিনটন
  3. টনি ব্লেয়ার
  4. কফি আনান
ব্যাখ্যা

• উই রিভার চুক্তি (Wye River Memorandum):
- বিষয়বস্তু: প্যালেস্টাইন সংকট।
- স্বাক্ষরিত হয়: অক্টোবর, ১৯৯৮ সালে।
- স্বাক্ষরের স্থান: মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরকারী: PLO এবং ইসরাইল।
- উদ্দেশ্য: ফিলিস্থিনি ও ইসরায়েলের মাঝে শান্তি প্রতিষ্ঠা।
- বিল ক্লিন্টনের মধ্যস্থতায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।