পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৭ মে, ২০২৩সময়30 minutes৩৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৮ (মেঘনা) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ৩১. ১০. ২০০৮
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৭ মে, ২০২৩ · ৪০ প্রশ্ন

.
“মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা।”- কবিতাংশটুকু রচিয়তা কে?
  1. ক) রামনিধি গুপ্ত
  2. খ) অতুল প্রসাদ সেন
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
খ) অতুল প্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
খ) অতুল প্রসাদ সেন
ব্যাখ্যা
• ‘মোদের গরব, মোদের আশা/ আ মরি বাংলা ভাষা’- গানটির রচয়িতা- 'অতুলপ্রসাদ সেন'।  
- গানটিতে অতুলপ্রসাদের মাতৃভাষার প্রতি মমত্ববোধ ফুটে উঠেছে।
- এ গান বাংলাদেশের  ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের মধ্যে অফুরন্ত প্রেরণা জুগিয়েছে। 

• অতুলপ্রসাদ সেন 
- অতুলপ্রসাদ সেন ছিলেন একজন কবি, গীতিকার, গায়ক।
- তিনি ১৮৭১ সালে ঢাকায়  জন্মগ্রহণ করেন। 
- অতুল প্রসাদ সেন সুরকার ও গীতিকার হিসাবে সঙ্গীত ভুবনে অনন্য স্থান দখল করে আছেন।
- তাঁর অপূর্ব সৃষ্টি, ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’
- তাঁর রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি।
 -তাঁর লেখা গানের সংকলন - 'কয়েকটি গান ও গীতিপুঞ্জ'।

মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা
অতুলপ্রসাদ সেন

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!
কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে,
( এমন কোথা আর আছে গো! )
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা ||
ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা,
( মরি হায়, হায়রে! )
আছে কৈ এমন ভাষা এমন দু:খ-শ্রান্তি-নাশা ||
বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন :
( আরও কত মধুপ গো! )
ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা ||
বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগত্ জিনে!
( গরব কোথায় রাখি গো! )
তোমার চরণ-তীর্থে আজি জগত্ করে যাওয়া-আসা ||
ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে ‘মা, মা’ ব’লে ;
ঐ ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হ’লে কাঁদা হাসা ||

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘চিরকুমার সভা’- নাটকটির রচিয়তা কে?
  1. ক) নূরুল মোমেন
  2. খ) মীর মোশাররফ হোসেন
  3. গ) মুনীর চৌধুরী
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• 'চিরকুমার সভা' - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক।
-  পরিহাস-উচ্ছল গীতবহুল মঞ্চসফল নাটক।
- একদল যুবকের বিয়ে না-করার প্রতিজ্ঞা  এবং পরে প্রতিজ্ঞাভঙ্গের কৌতুককর কাহিনি নিয়ে এ নাটক রচিত।

রবীন্দ্রনাথ রচিত আরো নাটক:
- বিসর্জন,
- রাজা,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- তাসের দেশ,
- শারদোৎসব,,
- প্রায়শ্চিত্ত,
- ডাকঘর,
- বসন্ত,
- চণ্ডালিকা,
- নটীর পূজা।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) সরিসৃপ
  2. খ) সরীসৃপ
  3. গ) শরীসৃপ
  4. ঘ) শরিসৃপ
সঠিক উত্তর:
খ) সরীসৃপ
উত্তর
সঠিক উত্তর:
খ) সরীসৃপ
ব্যাখ্যা
সরীসৃপ- বানানটি শুদ্ধ।

সরীসৃপ (বিশেষ্য)
- একটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়: √সৃপ্‌+য+ক্বিপ্‌
অর্থ:
- বুকে ভর দিয়ে চলে এমন ডিম্বজ মেরুদন্ডী প্রাণী ( সাপ, টিকটিকি, কুমির প্রভৃতি)।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কোন শব্দটি ‘কটি’- এর সমার্থক নয়?
  1. ক) কোমর
  2. খ) কাঁচুলি
  3. গ) মাজা
  4. ঘ) কাকাল
সঠিক উত্তর:
খ) কাঁচুলি
উত্তর
সঠিক উত্তর:
খ) কাঁচুলি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

কটি (বিশেষ্য)

- সংস্কৃত শব্দ
অর্থ:
- কোমর,
- কাঁকাল,
- মাজা।

কাঁচুলি (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
অর্থ:
- স্ত্রীলোকদের স্তন-আবরক বস্ত্র,
- বুকের আবরণ,
- বক্ষবন্ধনী

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Comission
  2. খ) Comision
  3. গ) Commission
  4. ঘ) Commision
সঠিক উত্তর:
গ) Commission
উত্তর
সঠিক উত্তর:
গ) Commission
ব্যাখ্যা
Commission (noun): 
• English Meaning- A formal written warrant granting the power to perform various acts or duties.
• Bengali Meaning- অন্যকে ক্ষমতা অর্পণ। 

• Synonyms: Mandate (ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ), Accreditation (স্বীকৃতি)। 


Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.
.
Prison- শব্দটির verb-
  1. ক) Prison
  2. খ) Imprison
  3. গ) Prisoner
  4. ঘ) Enprison
সঠিক উত্তর:
খ) Imprison
উত্তর
সঠিক উত্তর:
খ) Imprison
ব্যাখ্যা
Imprison (verb): 
• English Meaning- To put in or as if in prison.
• Bengali Meaning- কারারুদ্ধ করা/কয়েদ করা।

• Prison (noun)- কারাগার; বন্দিশালা; কারা; কারাগৃহ; জেলখানা; গারদ্। 
• Prisoner (noun) বন্দি; কারাবন্দি; কয়েদি। 

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.
.
'People'- শব্দটির adjective -
  1. ক) Popularity
  2. খ) Popular
  3. গ) Popularise
  4. ঘ) Populous
সঠিক উত্তর:
ঘ) Populous
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Populous
ব্যাখ্যা
Populous (adjective): 
• English Meaning- Densely populated, having a large population. 
• Bengali Meaning- জনবহুল; জনাকীর্ণ; ঘনবসতিপূর্ণ।

Other options- 
• Popularity (noun)- জনপ্রিয়তা; লোকপ্রিয়তা; লোকগ্রাহ্যতা; লোকপ্রীতি। 
• Popular (adjective)- জনসাধারণ সম্বন্ধীয় বা জনসাধারণের জন্য; লৌকিক; লোকপ্রিয়; লোকগ্রাহ্য। 
• Popularise (verb)- জনপ্রিয়/লোকপ্রিয়/লোকপ্রচলিত করা। 

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.
.
At last the beast in him got ____ upperhand. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) up
সঠিক উত্তর:
গ) the
উত্তর
সঠিক উত্তর:
গ) the
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the.
- Complete sentence - At last the beast in him got the upperhand.
-Bangla Meaning:  শেষ পর্যন্ত তার ভেতরের পশুটিরই জয় হল।

• Have/get the upper hand:
- English Meaning:  to get into a stronger position than someone/something else so that they are controlling a situation.
- Bangla Meaning: সুবিধা/প্রাধান্য/প্রতিপত্তি লাভ করা।

Source: Bangla Academy Dictionary and Merriam-Webster Dictionary.
.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) There is no room for doubt in it
  2. খ) I found him write something
  3. গ) There is no place for doubt in it
  4. ঘ) Find out the word in the dictionary
সঠিক উত্তর:
ক) There is no room for doubt in it
উত্তর
সঠিক উত্তর:
ক) There is no room for doubt in it
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে- There is no room for doubt in it.
কারন - Room for doubt এর অর্থ হচ্ছে a possibility of something being true.
এছাড়াও ফাঁকা স্থান, সম্ভাবনা, সুযোগ,অবকাশ ইত্যাদি বোঝাতে Room শব্দটি ব্যবহৃত হয়।

• Find out the word in the Dictionary বাক্যটি ভুল কেননা  ডিকশনারি অথবা অভিধানে কোনো কিছু খোঁজা অর্থে Look up, phrasal verb টি ব্যবহৃত হয়।
তাই সঠিক উত্তর হবে - Look up the word in the dictionary.

• I found him write something বাক্যটি ভুল কেননা কোন simple sentence এ দুটি verb থাকলে শেষের verb টির সাথে ing যোগ করতে হয় অথবা verb টির পূর্বে to বসাতে হয় অথবা verb টির Past Participle করতে হয়। 

Source: Advanced Learner's English Grammar & Composition.
১০.
কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত। এটি কোন ধরনের চতুর্ভুজ হবে?
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) আয়তক্ষেত্র
  3. গ) সামান্তরিক
  4. ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
ক) বর্গক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্গক্ষেত্র
ব্যাখ্যা
- বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান।
- অর্থাৎ, বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বাহুগুলো সমান । বর্গের সীমাবদ্ধ ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে ।
- বর্গের কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
১১.
a + b = 5 এবং a - b = 3 হলে ab এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 5 এবং a - b = 3 হলে ab এর মান কত?

সমাধান: 
a + b = 5
a - b = 3

আমরা জানি 
ab = {(a + b)/2}2 - {(a - b)/2}2
 = (5/2)2 -  (3/2)2
= (25/4) - (9/4)
= (25 - 9)/4 
= 16/4
= 4 
১২.
দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। দুই বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হলে, বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ১৫ : ২
  2. খ) ৬ : ১
  3. গ) ৪ : ১
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ১৫ : ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। দুই বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হলে, বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে?

সমাধান: 
ধরি
পুত্রের বয়স x বছর
 পিতার বয়স (x + 26) বছর

দুই বছর আগে পুত্রের বয়স (x - 2) বছর
দুই বছর আগে পুত্রের বয়স (x + 26 - 2) বছর
= x + 24 বছর

প্রশ্নমতে
14(x - 2) = x + 24
বা, 14x - 28 = x + 24
বা 14x - x = 24 + 28
বা, 13x = 52
x = 4

পুত্রের বয়স 4 বছর
পিতার বয়স x + 26, 4 + 26 = 30

পিতা ও পুত্রের বয়সের অনুপাত =  30 : 4
= 15 : 2
১৩.
রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘণ্টায় ৪৫ কিমি বেগে ধাবমান ১৫০ মি. লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে?
  1. ক) ১১ সেকেন্ডে
  2. খ) ১২ সেকেন্ডে
  3. গ) ১৩ সেকেন্ডে
  4. ঘ) ১৪ সেকেন্ডে
সঠিক উত্তর:
খ) ১২ সেকেন্ডে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মি. লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে?

সমাধান: 
১ ঘণ্টা = ৬০ মিনিট
= (৬০ × ৬০)সেকেন্ড
= ৩৬০০ সেকেন্ড 

১ কি.মি. = ১০০০ মিটার 
৪৫ কি.মি. = (৪৫ × ১০০০) মিটার
= ৪৫০০০ মিটার

৪৫০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে 
১ মিটার অতিক্রম করে ৩৬০০/৪৫০০০ সেকেন্ডে 
১৫০ মিটার অতিক্রম করে (৩৬০০ × ১৫০)/৪৫০০০ সেকেন্ডে 
= ১২সেকেন্ডে 
১৪.
নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ৩/৫
  2. খ) ৭/১০
  3. গ) ৭/১২
  4. ঘ) ৮/১৫
সঠিক উত্তর:
খ) ৭/১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭/১০
ব্যাখ্যা
৩/৫ = ০.৬
৭/১০ = ০.৭
৭/১২ = ০.৫৮
৮/১৫ = ০.৫৩

সবচেয়ে বৃহত্তম = ৭/১০
১৫.
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরে সুদে-মূলে ৪ গুণ হবে?
  1. ক) ৮%
  2. খ) ১২%
  3. গ) ১৫%
  4. ঘ) ১৬%
সঠিক উত্তর:
খ) ১২%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২%
ব্যাখ্যা
মনেকরি,
আসল P = ১০০ টাকা
সুদে-আসলে = ১০০ × ৪ = ৪০০ টাকা
∴ সুদ I = ৪০০ - ১০০ = ৩০০ টাকা
সময় n = ২৫ বছর 


আমরা জানি,
I  = Pnr 
r = I/Pn
= (১০০ × ৩০০)/(১০০ × ২৫)
= ১২%
১৬.
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে?
  1. ক) কার্বন ডাইঅক্সাইড
  2. খ) কার্বন মনোক্সাইড
  3. গ) সালফার ডাইঅক্সাইড
  4. ঘ) নাইট্রিক অক্সাইড
সঠিক উত্তর:
খ) কার্বন মনোক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
খ) কার্বন মনোক্সাইড
ব্যাখ্যা
কার্বন মনোক্সাইড:
- দূষিত বাতাসে কার্বন মনোক্সাইড গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে।
- কার্বন মনোক্সাইড ইংরেজিতে Carbon Monoxide (রাসায়নিক সংকেত: CO) হল একপ্রকার রঙ, গন্ধ এবং স্বাদহীন গ্যাস, যার ঘনত্ব বাতাসের তুলনায় কিছুটা কম।
- এক পরমাণু কার্বন ও এক পরমাণু অক্সিজেন যুক্ত হয়ে এক অণু কার্বন মনোক্সাইড গঠন করে।
- আন্তর্জাতিকভাবে এটি বিষাক্ত গ্যাস হিসেবে চিহ্নিত।

• কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মানবদেহে যে সকল সমস্যা দেখা দিতে পারে:
- দুর্বলতা, বমি বমি ভাব, মাথা ঘোরানো, ক্লান্তি, ক্ষুধা, মাথা ব্যাথা, অজ্ঞান হওয়া, খিঁচুনি ইত্যাদি। 

উৎস: Centers of Disease Control and Prevention website. 
১৭.
আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় -
  1. ক) ৭ জুলাই
  2. খ) ৯ মার্চ
  3. গ) ৫ জুন
  4. ঘ) ২১ মে
সঠিক উত্তর:
গ) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ জুন
ব্যাখ্যা
• বিশ্ব পরিবেশ দিবস:
- ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়।
- এর নাম UN Conference on the Human Environment
- ১৯৭২ সালে এই সম্মেলন থেকে UNEP (United Nations Environment Program) গঠিত হয়।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে।
- এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়।
- ১৯৭৩ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

উৎসঃ অফিসিয়াল ওয়েবসাইট UNEP
১৮.
পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
  1. ক) হোয়াংহো
  2. খ) নীল
  3. গ) আমাজান
  4. ঘ) কঙ্গো
সঠিক উত্তর:
গ) আমাজান
উত্তর
সঠিক উত্তর:
গ) আমাজান
ব্যাখ্যা
- দৈর্ঘ্যের বিচারে নীল নদ (৬৬৫০কি.মি.) পৃথিবীর দীর্ঘতম নদী এবং আমাজন (৬৪০০ কি.মি) ২য় দীর্ঘতম নদী।
- তবেপৃথিবীর বৃহত্তম এবং প্রশস্ততম নদী আমাজন।
- নদীটি ৭টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।
- আমাজন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়।
- আমাজন অঞ্চলে(ব্রাজিলে) পৃথিবীর বৃহত্তম বৃষ্টিপ্রধান বনাঞ্চল অবস্থিত।

সূত্র: [Worldatlas এবং Britannica]
১৯.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় -
  1. ক) ১৯৪২ সালে
  2. খ) ১৯৪৪ সালে
  3. গ) ১৯৪৫ সালে
  4. ঘ) ১৯৪৬ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৫ সালে
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
▪ ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো জার্মানি, জাপান ও ইতালি।
▪ মিত্রশক্তিতে ছিলো ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
▪ ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
▪ ৭ মে, ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
২ সেপ্টেম্বর, ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক সংঘাত; এর ফলে ৭০ থেকে ৮৫ মিলিয়ন প্রাণহানি ঘটে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
২০.
বিখ্যাত লাহোর রেজুলেশন ১৯৪০ সালে কে উপস্থাপন করেন?
  1. ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. খ) মাওলানা ভাসানী
  3. গ) শেরে বাংলা এ কে ফজলুল হক
  4. ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ্
সঠিক উত্তর:
গ) শেরে বাংলা এ কে ফজলুল হক
উত্তর
সঠিক উত্তর:
গ) শেরে বাংলা এ কে ফজলুল হক
ব্যাখ্যা
⇨ ১৯৪০ সালের ২৩ মার্চ মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক একটি প্রস্তাব পেশ করেন। জিন্নাহর সভাপতিত্বে প্রস্তাবটি সভায় গৃহীত হয়। এই প্রস্তাবই ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে পরিচিত। 
⇨ লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব।
⇨ এ প্রস্তাবের কোথাও পাকিস্তান শব্দটি ছিল না। তথাপি এ প্রস্তাব ‘পাকিস্তান প্রস্তাব’ হিসেবে পরিচিতি লাভ করে।
⇨ এ প্রস্তাব ভারতীয় মুসলমানদের মধ্যে পৃথক আবাসভূমির স্বপ্ন বপন করে।
⇨ কংগ্রেস নেতৃবৃন্দ লাহোর প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। 

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২১.
বাংলা সাহিত্যে 'সনেট' রচনার প্রবর্তক কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) মোহিতলাল মজুমদার
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
• বাংলা সাহিত্য চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। 

চতুর্দশপদী (Sonnet) হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে।
- এর বৈশিষ্ট হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে।
- এর প্রথম আট চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক বলে।
- অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে।
- বাংলায় চতুর্দশপদী কবিতার জনক - মাইকেল মধুসূদন দত্ত।
- বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন চতুর্দশপদী কবিতাবলী। এটি প্রকাশিত হয় ১৮৬৬ সালে।
- ইতালীয় কবি পেত্রার্ক ও শেক্সপিয়ারের অনুকরণে এসব সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২২.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) বিভীষিকা
  2. খ) বিভীষীকা
  3. গ) বীভিষিকা
  4. ঘ) বীভিষীকা
সঠিক উত্তর:
ক) বিভীষিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) বিভীষিকা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানান - 'বিভীষিকা'।

বিভীষিকা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = বি+√ভীষি+অক+আ।
অর্থ: 
- আতঙ্ক,
- ভীতিকর ঘটনা।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৩.
কোন শব্দটি ‘কুহক'-এর সমার্থক নয়?
  1. ক) মায়া
  2. খ) ভেল্কি
  3. গ) বিরাগ
  4. ঘ) ছলনা
সঠিক উত্তর:
গ) বিরাগ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিরাগ
ব্যাখ্যা
'কুহক' শব্দের সমার্থক শব্দ - মায়া, ইন্দ্রজাল, ভেলকি, প্রতারণা, ছল, ধোঁকা।

বিরাগ (বিশেষ্য)
- ঔদাসীন্য,
- নিঃস্পৃহতা,
- অনুরাগের অভাব,
- বিতৃষ্ণা,
- বিরক্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৪.
'টাকায় টাকা হয়' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে শূন্য
  2. খ) করণে সপ্তমী
  3. গ) অপাদানে সপ্তমী
  4. ঘ) অধিকরণে সপ্তমী
সঠিক উত্তর:
গ) অপাদানে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
গ) অপাদানে সপ্তমী
ব্যাখ্যা

• অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

• অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়ােগ -

- টাকায় টাকায় হয় = অপাদানে ৭মী বিভক্তি
- এ বনে বাঘের ভয় = অপাদান কারকে ৭মী বিভক্তি
- মেঘ থেকে বৃষ্টি হয় = অপাদান কারকে ৫মী বিভক্তি
- তিলে তৈল হয় = অপাদান কারকে ৭মী বিভক্তি
- তিথির চেয়ে বিথী বড় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি
- পরাজয়ে ডরে না বীর = অপাদান কারকে ৭মী বিভক্তি 
- বিপদে মাের রক্ষা কর = অপাদান কারকে ৭মী বিভক্তি 
- লােভে পাপ পাপে মৃত্যু = অপাদান কারকে ৭মী বিভক্তি 
- ছাদ থেকে পানি পড়ে = অপাদান কারকে ৫মী বিভক্তি

[তবে বাংলা ২য় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 'টাকায় টাকায় হয় - করণে ৭মী' দেওয়া আছে, যা প্রকৃতপক্ষে ভুল।] 

উৎস:
১. বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।
২. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩. বাংলা ২য় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Addultration
  2. খ) Adultration
  3. গ) Addulteration
  4. ঘ) Adulteration
সঠিক উত্তর:
ঘ) Adulteration
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Adulteration
ব্যাখ্যা
Adulteration (noun): 
• English Meaning- The process of adulterating, the condition of being adulterated. 
• Bengali Meaning- ভেজাল; অপমিশ্রণ; মিশাল। 

Synonyms: Contamination (দূষণ; দূষিতকরণ), Pollution (দূষণ)। 

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.
২৬.
'Rely' শব্দটির noun-
  1. ক) Reliment
  2. খ) Rely
  3. গ) Reliance
  4. ঘ) Reliability
অনির্ধারিত
ব্যাখ্যা
• Rely (verb transitive) - নির্ভর/ভরসা করা।
- এর দুইটি noun form হতে পারে - 
1.  Reliance - আস্থা; ভরসা; বিশ্বাস।
2. Reliability(noun) [Uncountable noun] নির্ভরযোগ্যতা; বিশ্বাসযোগ্যতা।

****** অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 



Source: Bangla Academy Dictionary.
২৭.
Karim as well as Nayeem ______ praise. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) are deserving
  2. খ) deserve
  3. গ) deserves
  4. ঘ) is deserving
সঠিক উত্তর:
গ) deserves
উত্তর
সঠিক উত্তর:
গ) deserves
ব্যাখ্যা
• With, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন Noun বা Pronoun যুক্ত হলে তার পরবর্তী verb প্রথম subject অনুযায়ী হয়।
- as well as মানে এবং হলেও, as well as এর আগের অংশের noun/pronoun এর Number Person অনুযায়ী verb বসবে।
- প্রদত্ত sentence এর প্রথম subject Karim হওয়ায় সঠিক উত্তরটি হবে 'deserves'. 

Source: Advanced Learner's English Grammar & Composition.
২৮.
If we had a boat, we ____ the river - বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
  1. ক) would cross
  2. খ) will cross
  3. গ) will be crossing
  4. ঘ) would make crossed
সঠিক উত্তর:
ক) would cross
উত্তর
সঠিক উত্তর:
ক) would cross
ব্যাখ্যা
Complete sentence টি হচ্ছে- If we had a boat, we would cross the river. 

• If clause টি Past Indefinite থাকলে Principal Clause টির (অপর অংশটি) Subject এর পরে might/could/would বসে + verb টির Present form বসে। 
- এখানে If clause টি Present Indefinite tense এ আছে, তাই শূন্যস্থানে 'would cross' হবে। 

উল্লেখ্য - এখানে had বাক্যের মূল verb হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে had দেখে উক্ত বাক্যকে past participle tense মনে করা যাবে না।

Source: Advanced Learner's English Grammar & Composition.
২৯.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) He cannot pronounciate the word.
  2. খ) He appeared at the examination.
  3. গ) Tuhin is my lovely friend.
  4. ঘ) You always offers me many good advices.
সঠিক উত্তর:
খ) He appeared at the examination.
উত্তর
সঠিক উত্তর:
খ) He appeared at the examination.
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে- He appeared at the examination.
Appear at- পরীক্ষা দেওয়ার অর্থে appear at/take/sit for বসে।

• He cannot pronounciate the word- বাক্যটি ভুল কেননা pronounciate কোন word হয় না। Pronunciation অর্থ উচ্চারণ। 
• Tuhin is my lovely friend- বাক্যটি ভুল কেননা 'lovely' হচ্ছে adjective যা মানুষের আবির্ভাব বা গুণাবলী প্রকাশ করে কিন্তু সম্পর্ক প্রকাশে ব্যবহার হয় না। এছাড়াও 'lovely' সাধারণত স্ত্রীজাতির ক্ষেত্রে ব্যবহার হয়। 
• You always offers me many good advices- এখানে second person এর পর verb 'offer' হবে। 
৩০.
একটি রম্বস আঁকতে হলে কমপক্ষে কোন্ উপাত্তগুলোর প্রয়োজন?
  1. ক) দুটি বিপরীত বাহু
  2. খ) দুটি বিপরীত কোণ
  3. গ) কর্ণের দৈর্ঘ্য
  4. ঘ) এক বাহু ও এক কোণ
সঠিক উত্তর:
ঘ) এক বাহু ও এক কোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এক বাহু ও এক কোণ
ব্যাখ্যা
- একটি রম্বস আঁকতে হলে কমপক্ষে এক বাহু ও এক কোণ উপাত্তগুলোর প্রয়োজন।

রম্বস
- যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
- সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 90°
৩১.
p এর মান কত হলে 4x2 - px + 9 একটি পূর্ণ বর্গ হবে?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 9
  4. ঘ) 16
সঠিক উত্তর:
খ) 12
উত্তর
সঠিক উত্তর:
খ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: p এর মান কত হলে 4x2 - px + 9 একটি পূর্ণ বর্গ হবে?

সমাধান:
4x2 - px + 9
= (2x)2 - 2.2x.3 + (3)2 - px + 12x
= (2x - 3)2 - (px - 12x)

∴ - px + 12x = 0
⇒ px = 12x
∴ p = 12

সুতরাং p = 12 হলে রাশিটি পূর্ণবর্গ হবে।
৩২.
পিতা ও ৩ পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় ৩/২ বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?
  1. ক) ৩২ বছর
  2. খ) (৬৩/২) বছর
  3. গ) ৩৩ বছর
  4. ঘ) ৩৬ বছর
সঠিক উত্তর:
ঘ) ৩৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও ৩ পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় ৩/২ বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে, পিতার বয়স কত?

সমাধান:
পিতা ও ৩ পুত্রের বয়সের গড় = ক  বছর 
পিতা ও ৩ পুত্রের মোট বয়স  = ৪ক বছর 


মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় = (ক  - ৩/২)
মাতা ও উক্ত ৩ পুত্রের  মোট বয়স = ৪ক  - ৬ বছর 

৩ পুত্রের  মোট বয়স = ৪ক  - ৬ - ৩০
= ৪ক  - ৩৬ বছর 

পিতার বয়স =  ৪ক - (৪ক  - ৩৬ )
= ৪ক  - ৪ক + ৩৬
= ৩৬ বছর
৩৩.
ক, খ ও গ একা একা একটি কাজ যথাক্রমে ১০, ১২ ও ১৫ দিনে করতে পারে। তারা, প্রত্যেকে পর পর ২ দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে?
  1. ক) ১/৪ অংশ
  2. খ) ১/৩ অংশ
  3. গ) ১/২ অংশ
  4. ঘ) ১/৫ অংশ
সঠিক উত্তর:
গ) ১/২ অংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/২ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ একা একা একটি কাজ যথাক্রমে ১০, ১২ ও ১৫ দিনে করতে পারে। তারা, প্রত্যেকে পর পর ২ দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে?

সমাধান: 
ক ১ দিনে করে কাজটির = ১/১০ অংশ
ক ২ দিনে করে কাজটির = (১ × ২)/১০ অংশ = ১/৫ অংশ 

খ ১ দিনে করে কাজটির = ১/১২ অংশ
খ ২ দিনে করে কাজটির = (১ × ২)/১২ অংশ = ১/৬ অংশ 

গ ১ দিনে করে কাজটির = ১/১৫ অংশ
গ ২ দিনে করে কাজটির = (১ × ২)/১৫ অংশ = ২/১৫ অংশ 

ক, খ ও গ মোট করতে পারে কাজটির = (১/৫) + (১/৬) + (২/১৫) অংশ 
= (৬ + ৫ + ৪)/৩০
= ১৫/৩০
= ১/২ 

কাজ বাকি = ১ - (১/২) অংশ 
= (২ - ১)/২ অংশ 
= ১/২ অংশ 
৩৪.
(.২ × .০৩ × .০০৪)/(.৩ ×.০৪ × .০০৫) এর মান কত?
  1. ক) ৩/৮
  2. খ) ২/৫
  3. গ) ৭/১০
  4. ঘ) ১১/১৮
সঠিক উত্তর:
খ) ২/৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২/৫
ব্যাখ্যা
(.২ × .০৩ × .০০৪)/(.৩ ×.০৪ × .০০৫) এর মান কত?
= ০.০০০০২৪/০.০০০০৬ 
= ০.৪
=৪/১০
= ২/৫
৩৫.
সুদের হার ৬% থেকে কমে ৪% হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় ২০ টাকা কমে গেল। আসলের পরিমাণ কত?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ১,০০০ টাকা
  4. ঘ) ২,০০০ টাকা
সঠিক উত্তর:
গ) ১,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৬% থেকে কমে ৪% হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় ২০ টাকা কমে গেল। আসলের পরিমাণ কত?

সমাধান:
আসল P = ?
মুনাফার কমে r = (৬ - ৪)%
= ২%
= ২/১০০
= ১/৫০ 

বাৎসরিক আয় কমে বা 
মুনাফা কমে I = ২০ টাকা 

সময় n = ১ বছর 

আমরা জানি 
I = Pnr
P = I/nr
 = ২০/{১ × (১/৫০)}
=১০০০ টাকা 
৩৬.
রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়?
  1. ক) শ্বেত কণিকা
  2. খ) লোহিত কণিকা
  3. গ) শ্বেত ও লোহিত কণিকা
  4. ঘ) কোন কণিকা নয়
সঠিক উত্তর:
ক) শ্বেত কণিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) শ্বেত কণিকা
ব্যাখ্যা
শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট:
- শ্বেত কণিকার নির্দিষ্ট কোনো আকার নেই।
- এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ।
- শ্বেত কণিকার গড় আয়ু ১-১৫ দিন।
- হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা বলে।
- ইংরেজিতে White Blood Cell বা WBC বলে।
- রক্তে এদের সংখ্যা RBC এর তুলনায় অনেক কম।
- রক্তের শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়।

রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা: 
- মানুষের রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে যে অবস্থার সৃষ্টি হয়, তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলা হয়। যেমন:

১. অ্যানিমিয়া:
- লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় অথবা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক অবস্থার তুলনায় কমে যায়।

২. পলিসাইথিমিয়া:
- লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়।

৩. লিউকোসাইটোসিস:
- শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিক অবস্থার মান থেকে বেড়ে যদি ১ ঘন মি.লি. রক্তে ২০,০০০- ৩০,০০০ হয়।

৪. লিউকেমিয়া:
- নিউমোনিয়া, প্লেগ, কলেরা, প্রভৃতি রোগে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যায়।
- কিন্তু যদি শ্বেত কণিকার সংখ্যা অত্যাধিক হারে বেড়ে ১ ঘন মি.লি. রক্তে ৫০,০০০-১,০০০,০০০ হয়, তাহলে তাকে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বলে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭.
'আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডনে
  2. খ) মিউনিখে
  3. গ) জেনেভায়
  4. ঘ) প্যারিসে
সঠিক উত্তর:
ঘ) প্যারিসে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্যারিসে
ব্যাখ্যা
• আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত।
- ফরাসী বিপ্লবকে স্মরনীয় করে রাখতে নির্মাণ করা হয়েছিলো আইফেল টাওয়ার।
- আইফেল টাওয়ার, প্যারিসের সেইন নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত পৃথিবীর অন্যতম নিদর্শন।
-  গোস্তাব আইফেল ১৮৮৯ সালে এটি নির্মাণ করেন। 

সূত্র: toureiffel.paris ও  Britannica
৩৮.
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) মহানন্দা
  2. খ) আত্রাই
  3. গ) গড়াই
  4. ঘ) করতোয়া
সঠিক উত্তর:
ঘ) করতোয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) করতোয়া
ব্যাখ্যা
• মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী।
- প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল।
- প্রাচীন নগরী পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত।

উৎস: বাংলাপিডিয়া।
৩৯.
‘সার্ক’ কোন্ সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৮৫ সালে, ঢাকায়
  2. খ) ১৯৮৩ সালে, দিল্লিতে
  3. গ) ১৯৮৪ সালে, কলম্বোতে
  4. ঘ) ১৯৮৪ সালে, মালেতে
সঠিক উত্তর:
ক) ১৯৮৫ সালে, ঢাকায়
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৮৫ সালে, ঢাকায়
ব্যাখ্যা
SAARC:
- পূর্ণরুপ- South Asian Associatiion for Regional Co-operation (SAARC)
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ঢাকায় সার্ক সনদে স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সার্ক ৮ টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়-- কাঠমুন্ড।
- সচিবালয়--১৭ জানুয়ারী ১৯৮৭ সালে কাঠমুন্ডতে সমিতির সচিবালয় স্থাপিত হয়।
- সবর্শেষ সদস্য-- আফগানিস্তান।

তথসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (SAARC)
৪০.
ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
  1. ক) ১২৫৫ খ্রিস্টাব্দে
  2. খ) ১৬১০ খ্রিস্টাব্দে
  3. গ) ১৯০৫ খ্রিস্টাব্দে
  4. ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
খ) ১৬১০ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬১০ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
- ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর।
- প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। সকল বিদেশী পর্যটক এবং বিদেশী কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করেন।
অর্থাৎ, ঢাকা ১৬১০ সালে সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল।

উৎস: ঢাকা জেলার ওয়েবসাইট।