পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes১৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৯
সিলেবাস
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পূর্ণ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
কার কৃতিত্বে কম্পিউটারে প্রথম বাংলা লেখা সম্ভব হয়?
  1. ক) মোস্তফা জব্বার
  2. খ) মেহেদী হাসান খান
  3. গ) মোঃ মাহবুব মোর্শেদ
  4. ঘ) মাইনুল ইসলাম
ব্যাখ্যা
কম্পিউটারে প্রথম বাংলা লেখা সম্ভব হয় ১৯৮৭ সালে এবং এ সাফল্যের কৃতিত্ব মাইনুল ইসলাম নামক একজন প্রকৌশলির।
তিনি নিজের উদ্ভাবিত বাংলা ফন্ট ‘মাইনুলিপি’ ব্যবহার করে অ্যাপল-ম্যাকিনটোশ কম্পিউটারে বাংলা লেখার ব্যবস্থা করেন।
এ ক্ষেত্রে বাংলার জন্য আলাদা কোনো কি-বোর্ড (keyboard) ব্যবহার না করে ইংরেজি কি-বোর্ড দিয়েই কাজ চালানো হয়েছিল।
ইংরেজি ও বাংলার আলাদা ধরনের বর্ণক্রম এবং বাংলার যুক্তাক্ষরজনিত সমস্যা সমাধান করা হয়েছিল ম্যাকিনটোশ কম্পিউটারের চার স্তর কি-বোর্ড (4 layer keyboard) ব্যবহারের সুবিধাকে কাজে লাগিয়ে।
মাইনুলিপির পর পরই ‘শহীদলিপি’ ও ‘জববারলিপি’ নামে আরও দুটো বাংলা ফন্ট উদ্ভাবিত হয় এবং একই পদ্ধতিতে ম্যাকিনটোশ কম্পিউটারে ব্যবহূত হয়।

উল্লেখ্য, বর্তমানে বহুল প্রচলিত 'অভ্র' কীবোর্ড লে-আউটের উদ্ভাবক মেহেদী হাসান খান।

সোর্স: বাংলাপিডিয়া, প্রথম আলো ও বিডি নিউজ আর্কাইভ।
.
সরকারি দপ্তরসমূহের মধ্যে নিচের কোনটি বৃহত্তম কম্পিউটার ব্যবহারকারী প্রতিষ্ঠান?
  1. ক) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
  2. খ) বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
  3. গ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  4. ঘ) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা
ব্যাখ্যা
কম্পিউটারের ব্যবহার  বর্তমানে বাংলাদেশে গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমাসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, সামরিক স্থাপনা ইত্যাদি সকল ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহূত হচ্ছে। সরকারি দপ্তরসমূহের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বৃহত্তম কম্পিউটার ব্যবহারকারী প্রতিষ্ঠান। পরিসংখ্যান ব্যুরো তাদের বিভিন্ন শুমারী থেকে সংগৃহীত উপাত্তসমূহ সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিশ্লেষণসহ উপাত্তভিত্তি বা ডাটাবেস (database) তৈরির সকল পর্যায়ে বর্তমানে কম্পিউটার ব্যবহার করছে।

সোর্স: বাংলাপিডিয়া
.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. ক) Ms-Excel
  2. খ) Word Star
  3. গ) Windows
  4. ঘ) Foxpro
ব্যাখ্যা
সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম
সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম হল কম্পিউটারের নিয়ন্ত্রক। এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন
প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না। কম্পিউটারের
আভ্যন্তরীন কাজগুলো পরিচালনা করে সিস্টেম সফট্ওয়্যার। সিস্টেম সফট্ওয়্যার বিভিন্ন রকমের হতে পারে। তন্মধ্যে
DOS, Windows, Xenix/Unix বহুলবাবে ব্যবহৃত। Compiler, Interpretor, Assembler প্রোগ্রাম সমূহও
সিস্টেম সফট্ওয়্যারের অন্তর্গত।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার
অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়। কাজের প্রকৃতি অনুসারে সাধারণত
বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়। তাই ব্যবহারকারী যে সকল সফট্ওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা
সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফট্ওয়্যার বলা হয়।যেমনঃ
1| Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
2| Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
3| Database Package Program : dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
DNS এর পূর্ণরূপ কী?
  1. ক) Domain Name System
  2. খ) Domestic Network System
  3. গ) Domestic Network Synchronizer
  4. ঘ) Domain Network Software
ব্যাখ্যা
DNS stands for Domain Name System.
A DNS is an internet service that translates a domain name into a corresponding IP address.
The domain name used here is alphabetic and can be easily remembered.
For example, www.example.com is a domain name of a site.
Source: Britannica.com
.
কোনটি ওয়েব ব্রাউজার নয়?
  1. ক) Microsoft Edge
  2. খ) Firefox
  3. গ) File Explorer
  4. ঘ) Google Chrome
ব্যাখ্যা
Web Browser: The web browser is an example of application software that is developed to retrieve and view the information from web pages or HTML files present on the web servers.
For example, Microsoft’s internet explorer, Google Chrome, Mozilla Firefox, Opera and Apple safari.

File Explorer, previously known as Windows Explorer, is a file manager application

Search Engine: A search engine is a kind of website through which users can search the content available on the Internet. Some of the popular ones are: Google, Bing, Yahoo, Duck duck go, Baidu, etc.
.
নিচের কোন যন্ত্রটিকে প্রথম কম্পিউটার বলা হয়?
  1. ক) এনালিটিকাল ইঞ্জিন
  2. খ) ডিফারেন্স ইঞ্জিন
  3. গ) মেকানিকাল ক্যালকুলেটিং ইঞ্জিন
  4. ঘ) এনিগমা মেশিন
ব্যাখ্যা
Analytical Engine is generally considered the first computer, designed and partly built by the English inventor Charles Babbage in the 19th century (he worked on it until his death in 1871).

Source: Britannica
.
‘মাইক্রোপ্রসেসর’ প্রথম তৈরি করে কোন কোম্পানি?
  1. ক) অ্যাপল
  2. খ) ইনটেল
  3. গ) আইবিএম
  4. ঘ) মাইক্রোসফট
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসরঃ
আইসি-এর দ্রুত উন্নয়নের ফলে কম্পিউটারের পুরাে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশকে একটি আইসি চিপ আকারে রাখা সম্ভব হয়। ছােট সিলিকন পদার্থের তৈরি এ চিপকেই মাইক্রোপ্রসেসর বলা হয়। ১৯৬৯ সালে ইনটেল কোম্পানি ৪০০০ নামে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে । ১৯৭১ সালে ইনটেল আরও শক্তিশালী মাইক্রোপ্রসেসর ইনটেল ৪০০৪ তৈরি করেন। এর পর তাঁরা তৈরি করেন ৮০০৮ প্রসেসর। এই ইনটেল ১৯৭৪ সালে ৮০৮০ মাইক্রোপ্রসেসর তৈরি করে কম্পিউটারকে মানুষের দ্বারপ্রান্তে এনে দেয়।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)
.
নিচের কোনটি সহায়ক মেমোরি?
  1. ক) র‍্যাম ( RAM )
  2. খ) সিডি-রম ( CD-ROM )
  3. গ) রম ( ROM )
  4. ঘ) পিরম ( PROM )
ব্যাখ্যা
সেকেন্ডারি মেমোরি (Secondary Memory):
ব্যবহারকারীর প্রোগ্রাম ও তথ্য দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখার জন্য অধিক ধারণ ক্ষমতাসম্পন্ন, কম গতিবিশিষ্ট ও কম দামের বিশেষ ধরনের মেমােরিকে সহায়ক মেমােরি বা সেকেন্ডারি মেমােরি বলা হয়।
- হার্ডডিস্ক, ফ্ল্যাশডিস্ক, অপটিক্যাল ডিস্ক (CD-ROM, WROM, DVD), চৌম্বক ফিতা ও ড্রাম হলো সেকেন্ডারি মেমোরির উদাহরণ।

অন্যদিকে,
RAM, ROM কম্পিউটারের প্রধান মেমরি।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল), (২০২১ সংস্করণ)
.
দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট স্থাপন করা হয় কত সালে?
  1. ক) ১৯৯০
  2. খ) ১৯৯১
  3. গ) ১৯৯৫
  4. ঘ) ১৯৯৬
ব্যাখ্যা

 ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইল (offline e-mail)-এর মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং
- আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে। দেশে বর্তমানে ৫০-এর অধিক আই.এস.পি রয়েছে।

সোর্স: বাংলাপিডিয়া

১০.
বাংলাদেশের আই.এস.পি (ISP) গুলোর মধ্যে নিচের কোনটি সরকারি মালিকানাধীন?
  1. ক) বি.সি.টি.এল
  2. খ) বি.টি.টি.বি
  3. গ) বি.টি.আর.সি
  4. ঘ) স্পারসো
ব্যাখ্যা
দেশে বর্তমানে ৫০-এর অধিক আই.এস.পি রয়েছে।
- আই.এস.পি গুলির মধ্যে কেবলমাত্র বি.টি.টি.বি (Bangladesh Telegraph and Telephone Board - BTTB)-ই সরকারি মালিকানাধীন।
- দেশের অধিকাংশ আই.এস.পি মূলত ঢাকাকেন্দ্রিক।
- তবে বর্তমানে ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, রাজশাহী এবং বগুড়া শহরেও অনলাইন ইন্টারনেট সুবিধা চালু রয়েছে। অনলাইন ইন্টারনেট সুবিধা প্রতিষ্ঠার পর থেকে দেশে শিক্ষা, গবেষণা, ব্যবসা ও বিনোদনের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। 

সোর্স: বাংলাপিডিয়া
১১.
নিচের কোনটি সেলুলার নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড?
  1. ক) GSM
  2. খ) CDMA
  3. গ) EDGE
  4. ঘ) GPRS
অনির্ধারিত
ব্যাখ্যা
জিএসএম বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন (Global System for Mobile Communication-GSM) হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড। দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল ফোন সিস্টেমে এই প্রযুক্তি প্রথম ব্যবহৃত হয়।
মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার ফলে বিশ্বের যে কোন স্থান থেকে যেকোন ব্যক্তি জিএসএম এর আওতায় থাকা অবস্থায় নিজের মোবাইল ফোনটি ব্যবহার করতে পারছে। স্বল্প মূল্যের শর্ট মেসেজ সার্ভিস (এসএমএস) এর বাস্তবায়নের ক্ষেত্রেও জিএসএম পথিকৃত।
GSM,TDMA (Time division multiple access) ব্যবহার করে যেসব মোবাইল ফোন সার্ভিস দেয়া হয় সেগুলো হল- এসএমএম, কল ফরওয়ার্ডিং, আউটগোয়িং কলকে নিয়ন্ত্রণ করা, ইনকামিং কলকে নিয়ন্ত্রণ করা, কল হোডিং, কলার আইডি, কলার ওয়েটিং, মাল্টিপার্টি সার্ভিস ইত্যাদি।

জিএসএম এর বৈশিষ্ট্য:
- স্বল্প মূল্যের এসএমএস এর বাস্তবায়নের ক্ষেত্রে জিএসএম পথিকৃত।
- সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকাতে মোবাইল ফোনগুলো জিএসএম এর সাথে সংযুক্ত হয়।
- সর্বোচ্চ দূরত্ব হলো ৩৫ কিলোমিটার ।
- অধিকাংশ টুজি জিএসএম নেটওয়ার্কগুলো 900 MHz বা 1800MHz ব্যান্ডে পরিচালিত হয়।
- হ্যান্ডসেটের ট্রান্সমিশন ক্ষমতা ২ বা ১ ওয়াট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

উল্লেখ্য,
CDMA (Code Division Multiple Access) ও একটি 2G ও 3G সেলুলার নেটওয়ার্ক।

দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।
১২.
নিচের কোনটি 2.4-5GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে?
  1. ক) Bluetooth
  2. খ) Wifi
  3. গ) WiMax
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
Bluetooth 2.45GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
Wifi 2.4-5GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
WiMax 2-66GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।

 
১৩.
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা - কোন ধরনের সেবার অন্তর্ভুক্ত?
  1. ক) ই-সার্ভিস
  2. খ) ই-গভর্ন্যান্স
  3. গ) ই-লার্নিং
  4. ঘ) ই-কমার্স
ব্যাখ্যা
শাসন ব্যবস্থা ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই-গভর্ন্যান্স।
ই-গভর্ন্যান্সের ফলে নাগরিকের হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে।
ই-গভর্ন্যান্সের একটি উদাহরণ হলো মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা। এর ফলে ফলাফল জানার যে বিলম্ব এবং বিড়ম্বনা, তার অবসান ঘটে।
উৎসঃ ৯ম-১০ম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১৪.
কম্পিউটারের তথ্য সংরক্ষণের এককগুলোর মধ্যে নিচের কোনটি বৃহত্তম?
  1. ক) টেরাবাইট
  2. খ) পেটাবাইট
  3. গ) জেটাবাইট
  4. ঘ) এক্সাবাইট
ব্যাখ্যা
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট =১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট =১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট =১ ইট্রাবাইট (YB)

ইট্টাবাইট(YB)> জেটাবাইট(ZB)> এক্সাবাইট(EB)> পেটাবাইট(PB)> টেরাবাইট(TB)> গিগাবাইট(GB)> মেগাবাইট(MB)> কিলোবাইট(KB> বাইট(B)
বিট(B): বিট এখানে সবচেয়ে ছোট এবং ৮ বিট মিলে হয় এক বাইট।


কম্পিউটার ওয়ার্ড (Computer Word) পর পর সংলগ্ন কতকগুলাে বিট বা বাইটের সমষ্টিকে একটি কম্পিউটার ওয়ার্ড বলে। সাধারণত ১৬ বা ৩২
বিটে ১ ওয়ার্ড ধরা হয়।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
১৫.
রিং টপোলজি কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি?
  1. ক) MAN
  2. খ) WAN
  3. গ) LAN
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
লোকাল এরিয়া নেটওয়ার্কের টপোলজি:
নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটার সমূহের সংযোগের অবস্থানগত বিন্যাসের কাঠামো হচ্ছে টপোলজি।
টপোলজিকে তাই লোকাল এরিয়া নেটওয়ার্কের সংগঠন হিসাবে অভিহিত করা হয়।
লোকাল এরিয়া নেটওয়ার্কে সাধারণত নিম্নলিখিত চার ধরনের সংযোগ পদ্ধতি ব্যবহার করা হয়।
১। স্টার টপোলজি
২। বাস টপোলজি
৩। রিং টপোলজি
৪। ট্রি টপোলজি
১৬.
নিচের কোনটি ম্যালওয়্যার?
  1. ক) র‍্যানসমওয়্যার
  2. খ) ফার্মওয়্যার
  3. গ) ফায়ালওয়াল
  4. ঘ) ফ্রিওয়্যার
ব্যাখ্যা
মেলওয়্যার এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software।
- কম্পিউটার ভাইরাস ছাড়া মেলওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে অ্যাডওয়্যার (Adware), স্পাইওয়্যার (Spyware), ট্রোজান হর্স (Trojan Horse), ওয়ার্ম(worms) প্রভৃতি।
- আর্থিক প্রতারণা ও অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলোকেও অ্যাডভান্স লেভেল মেলওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
   যেমনঃ র‍্যানসমওয়্যার(Ransomware)।
- র‍্যানসমওয়্যার হল এক ধরনের ম্যালওয়্যার যেটি কিনা একটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে এবং ব্যবহারকারীর প্রবেশগম্যতা সীমাবদ্ধ করে দেয় এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে মুক্তিপণ দাবি করে।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)
১৭.
Artificial Intelligence (AI) এর সাথে কার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে?
  1. ক) আইজ্যাক অসিমভ
  2. খ) এল্যান টিউরিং
  3. গ) স্টিভ ওজনিয়াক
  4. ঘ) স্টিভ জবস
ব্যাখ্যা
মানুষ যেভাবে চিন্তাভাবনা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তাভাবনা করার সক্ষমতার রূপদানকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বলে।
কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ এলান টুরিং।
১৯৫০ সালে তার আবিষ্কৃত 'টুরিং টেস্ট' কৃত্রিম বুদ্ধিমত্তার ধারনার ভিত্তি প্রস্তর স্থাপন করে।

- তবে অনেক জায়গায় জন ম্যাকার্থিকেও কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়। 

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি 
১৮.
নিচের কোনটি ১৬ বিটের মাইক্রোপ্রসেসর?
  1. ক) ৮০৮০
  2. খ) ৮০৮৬
  3. গ) ৮০৩৮৬
  4. ঘ) ৪০৪০
ব্যাখ্যা
- ৪০০৪, ৪০৪০ হল ৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০০৮, ৮০৮০ হল ৮ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৮৬, ৮০৮৮, ৮০১৮৬ হল ১৬ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৩৮৬, ৮০৪৮৬ হল ৩২ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium হল ৬৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।

১৯৭৮ সালে তৈরিকৃত ইন্টেল ৮০৮৬ মাইক্রোপ্রসেসর টি ১৬ বিটের প্রথম মাইক্রোপ্রসেসর।

উৎস: আইসিটি নবম-দশম শ্রেণি
১৯.
কে কম্পিউটার VIRUS এর নামকরণ করেন?
  1. ক) ভিনটন গ্রে সার্ফ
  2. খ) টিম বার্নার্স লি
  3. গ) ড. স্যামুয়েল হার্স্ট
  4. ঘ) ফ্রেডেরিক বি কোহেন
ব্যাখ্যা
১৯৪৯ সালে জন ভন নিউম্যান প্রথম স্ব-পুনরুৎপাদিত প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেন। তার এই ধারণা থেকেই ভাইরাস প্রোগ্রামের আবির্ভাব ঘটে। পুনরুৎপাদনশীলতার জন্যে এই ধরনের কম্পিউটার প্রোগ্রামকে প্রথম ভাইরাস হিসেবে সম্বোধন করেন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ফ্রেডেরিক বি কোহেন।
(সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : অষ্টম শ্রেণী)