পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৮০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮২
সিলেবাস
Bangladesh Bank - Officer Preparation Full Model Test – 03 Bank Preparation - Full Syllabus
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৮২ প্রশ্ন

.
নিম্নের কোনটি ভিন্নার্থক?
  1. ক) অপ
  2. খ) বাত
  3. গ) পয়
  4. ঘ) তোয়
ব্যাখ্যা
• জল শব্দের সমার্থক শব্দ - অম্বু, জীবন, নীর, পয়, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণ।  
অন্যদিকে,
'বাত' = বায়ু/বাতাস এর সমার্থক শব্দ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'সাহিত্যসভা' এর সঠিক ব্যাস বাক্য কোনটি?
  1. ক) সাহিত্য রূপ সভা
  2. খ) সাহিত্য এবং সভা
  3. গ) সাহিত্য বিষয়ক সভা
  4. ঘ) সাহিত্য রচনা করে যে সভা
ব্যাখ্যা
'সাহিত্যসভা' এর সঠিক ব্যাস বাক্য = সাহিত্য বিষয়ক সভা
এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ- 

যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যেমন:
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ,
- সিংহ চিহ্নিত আসন=সিংহাসন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'তেহাই' কোন প্রকার সংখ্যাবাচক শব্দ?
  1. ক) পূর্ণসংখ্যাবাচক শব্দ
  2. খ) ক্রমবাচক সংখ্যাশব্দ
  3. গ) তারিখবাচক সংখ্যাশব্দ
  4. ঘ) গুণিতক সংখ্যাশব্দ
ব্যাখ্যা
সংখ্যাশব্দ
সংখ্যা হচ্ছে গণনা ও পরিমাপ সংক্রান্ত ধারনা।  
সংখ্যাবাচক বিশেষণের শ্রেণিবিভাগ- 
- পূর্ণসংখ্যাবাচক ও 
- ক্রমবাচক।
আরও রয়েছে - তারিখবাচক সংখ্যাশব্দ
                     - গুণিতক সংখ্যাশব্দ

গুণিতক সংখ্যাশব্দ তিন ধরনের হয়ে থাকে। 
- পূর্ণগুণিতক সংখ্যাশব্দ
- ভগ্নাংশ সংখ্যাশব্দ
- পূর্ণসংখ্যার ন্যূনতা ও আধিক্যবাচক শব্দ

ভগ্নাংশ সংখ্যাশব্দ
পূর্ণসংখ্যার অংশবাচক শব্দকে ভগ্নাংশ সংখ্যাশব্দ বলে। 
- পূর্ণসংখ্যার অংশ বোঝাতে বাংলায় নিম্নলিখিত শব্দগুলি ব্যবহার করা হয়। 
- চার ভাগের এক ভাগ = চৌথাই, সিকি, পোয়া
- তিন ভাগের এক ভাগ = তেহাই 
- দুই ভাগের এক ভাগ = অর্ধ, আধা, আধ, অর্ধেক, আধেক 

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ(প্রথম খণ্ড), বাংলা একাডেমি।
.
বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্ন কতটি?
  1. ক) ১৪
  2. খ) ১৫
  3. গ) ১৬
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্ন ১৬টি
সেগুলো হলো : 
ক, অন্ত্যযতি
১. দাড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।) 

খ. অভ্যন্তর যতি
৫. কমা (,)
৬. সেমিকোলন (;) 
৭. হাইফেন (-) 
৮. ড্যাশ (-)
৯. কোলন (:) 
১০. কোলন-ড্যাশ (:-)
১১. বিন্দু (.)

গ. অন্যান্য যতি 
১২. ঊর্ধ্বকমা (')
১৩. ত্রিবিন্দু (...) 
১৪. উদ্ধৃতিচিহ্ন ('...'/”...”)
১৫. বন্ধনীচিহ্ন (({{-]})) 
১৬. বিকল্পচিহ্ন (/)  

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ(প্রথম খণ্ড), বাংলা একাডেমি।

• বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) অনুসারে,
বাংলা ভাষায় প্রচলিত যতিচিহ্ন ১৩ টি।
.
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত নয় কোনটি?
  1. ক) তৎসম শব্দ
  2. খ) তদ্ভব শব্দ
  3. গ) দেশি শব্দ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
উৎস বিবেচনায় শব্দের শ্রেণিবিভাগ
উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়; তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। 

তৎসম শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে। যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

তদ্ভব শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলােকে তদ্ভব শব্দ বলা হয়।
- উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘােড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগােষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলােকে দেশি শব্দ বলা হয়। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ 'একাত্তরের রণাঙ্গন' এর রচয়িতা কে?
  1. ক) শামসুল হুদা চৌধুরী
  2. খ) এম এ আখতার মুকুল
  3. গ) সেলিনা হোসেন
  4. ঘ) মেজর রফিকুল ইসলাম
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ একাত্তরের রণাঙ্গন এর রচয়িতা - শামসুল হুদা চৌধুরী

• তাঁর রচিত অন্যান্য গ্রন্থ- 
- ঐশ্বর্যের চাবিকাঠি
- বরেন্দ্র থেকে বাংলাদেশ
- একাত্তরের বিজয় 

• অন্যদিকে, 
এম এ আখতার মুকুল রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ = 'আমি বিজয় দেখেছি' 
সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ = 'একাত্তরের ঢাকা'
মেজর রফিকুল ইসলাম রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ = 'একটি ফুলকে বাঁচাবো বলে'। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
.
'আ' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ক) মালেকা
  2. খ) গায়িকা
  3. গ) নাটিকা
  4. ঘ) মাননীয়া
ব্যাখ্যা
• তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ঈ, আনী, নী, ইকা প্রভৃতি প্রত্যয়যোগে ত্রীবাচক শব্দ গঠিত হয়।
যেমন—
আ-যোগে
সাধারণ অর্থে : মৃত-মৃতা, বিবাহিত-বিবাহিতা, মাননীয়-মাননীয়া, বৃদ্ধ-বৃদ্ধা, চতুর—চতুরা, চপল-চপলা, নবীন-নবীনা, কনিষ্ঠ-কনিষ্ঠা, 
প্রিয়-প্রিয়া, প্রথম-প্রথমা, মলিন-মলিনা ইত্যাদি।
(খ) জাতি বা শ্রেণিবাচক : অজ-অজা, কোকিল-কোকিলা, শিষ্য-শিষ্যা, ক্ষত্রিয়-ক্ষত্রিয়া, শূদ্র-শূদ্রা ইত্যাদি ।

অন্যদিকে, 
নাটক - নাটিকা, গায়ক - গায়িকা = 'ইকা' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। 
মালেক - মালেকা = বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণকাহিনি নয় কোনটি?
  1. ক) যাত্রী
  2. খ) জাপান যাত্রী
  3. গ) পথে ও পথের প্রান্তে
  4. ঘ) পেশোয়ার থেকে তাসখন্দ
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণকাহিনি 
- ইউরোপপ্রবাসীর পত্র
- ইউরোপযাত্রীর ডায়রি
- জাপান যাত্রী 
- যাত্রী 
- রাশিয়ার চিঠি 
- জাপানে পারস্যে
- পথে ও পথের প্রান্তে 
- পথের সঞ্চার। 

অন্যদিকে
শহীদুল্লাহ কায়সার রচিত ভ্রমণবৃত্তান্ত - পেশোয়ার থেকে তাসখন্দ যা ১৯৬৬ সালে প্রকাশিত।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ এবং বাংলাপিডিয়া।
.
'প্রমাথ' শব্দের অর্থ কী?
  1. ক) প্রমাদ
  2. খ) আলাপ
  3. গ) হত্যা
  4. ঘ) ধ্বংস
অনির্ধারিত
ব্যাখ্যা
• 'প্রমাথ' শব্দের অর্থ = ধ্বংস 
অন্যদিকে
প্রমথ = শিবানুচর বা শিবের অনুচর

• প্রমাথ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় প্র+√মথ্‌+অ
অর্থ: 
- পীড়ন
- ধ্বংস 
- হত্যা
- মর্দন

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
'Routine' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) পর্যায়ক্রম
  2. খ) নিত্যক্রম
  3. গ) যথাক্রম
  4. ঘ) চলমান
ব্যাখ্যা
'Routine' শব্দের পারিভাষিক শব্দ =  নিত্যক্রম, রুটিন

কিছু পারিভাষিক শব্দ হলো:
License শব্দের সঠিক পারিভাষিক শব্দ = অনুজ্ঞাপত্র, লাইসেন্স। 
Affidavit - শব্দের বাংলা পরিভাষা - হলফনামা।
Circular - শব্দের বাংলা পরিভাষা - পরিপত্র, বৃওাকার, চক্র।
Agenda - এর পারিভাষিক শব্দ - আলোচ্যসূচি।
Dynamic এর বাংলা পারিভাষিক শব্দ - গতিশীল 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
১১.
বিশেষণীয় বিশেষণের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?
  1. ক) সে খুব তাড়াতাড়ি হাটল
  2. খ) অতিশয় মন্দ কথা।
  3. গ) বাতাস ধীরে বইছে।
  4. ঘ) ধিক্ তারে, শত ধিক নির্লজ্জ যে জন।
ব্যাখ্যা
ভাব বিশেষণ: যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তা-ই ভাব বিশেষণ।
ভাব বিশেষণ চার প্রকার। যথা-

১. ক্রিয়ার বিশেষণ: যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাই ক্রিয়া বিশেষণ।
যথা- বাতাস ধীরে বইছে। সে খুব তাড়াতাড়ি হাটল। পরে একবার এসাে।

২. বিশেষণীয় বিশেষণ: যে পদ নাম-বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে, তাকে বিশেষণীয় বিশেষণ বলে।
যেমন- সামান্য একটু দুধ দাও। অতিশয় মন্দ কথা। রকেট অতি দ্রুত চলে।

৩. অব্যয়ের বিশেষণ: যে ভাব-বিশেষণ অব্যয় পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষিত করে, তাকে অব্যয়ের বিশেষণ বলে।
যেমন- ধিক্ তারে, শত ধিক নির্লজ্জ যে জন।

৪. বাক্যর বিশেষণ: কখনাে কখনাে কোনাে বিশেষণ পদ একটি সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করতে পারে, তখন তাকে বাক্যে বিশেষণ বলা হয়। যেমন- দুর্ভাগ্যক্রমে প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশ আবার নানা সমস্যাজালে আবদ্ধ হয়ে পড়েছে। বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়ােজন।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১২.
কোন বাগ্‌ধারাটির দ্বারা 'মাত্র সূচনা' বোঝায়?
  1. ক) বিসমিল্লায় গলদ
  2. খ) কেঁচেগণ্ডূষ
  3. গ) কলির সন্ধ্যা
  4. ঘ) কেতা দুরস্ত
ব্যাখ্যা
'কলির সন্ধ্যা' বাগ্‌ধারাটির অর্থ = মাত্র সূচনা

অন্যদিকে, 
'বিসমিল্লায় গলদ' বাগ্‌ধারাটির অর্থ = শুরুতেই ভুল
'কেঁচেগণ্ডূষ' বাগধারার অর্থ = নতুন করে/ পুনরায় শুরু করা
'কেতা দুরস্ত' বাগধারার অর্থ = পরিপাটি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
কবিয়ালের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করেন কে?
  1. ক) আবুল ফজল
  2. খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. গ) জসীমউদ্দীন
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• ঈশ্বরচন্দ্র গুপ্ত একজন বাঙালি কবি ও সাহিত্যিক এবং সাংবাদিক ।
- তিনি ‘সংবাদ প্রভাকর’ এর সম্পাদক।
- ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকায় হিসেবে আত্মপ্রকাশ করে।
- বাংলা সাহিত্যে যুগ সন্ধিকাল ১৭৬০ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ। 
- বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগসন্ধিকালের কবি হিসেবে পরিচিত।

• ঈশ্বরচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো ভারতচন্দ্র রায়, রামপ্রসাদ সেন, নিধুগুপ্ত,  হরু ঠাকুর ও কয়েকজন কবিয়ালের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া
১৪.
'ঔষ্ণ্য' এর সঠিক উচ্চারণ নিম্নের কোনটি?
  1. ক) উ্‌শ্‌ঠো
  2. খ) ওউ্‌শ্‌ঠো
  3. গ) উ্‌শ্‌মো
  4. ঘ) ওউ্‌শ্‌মো
ব্যাখ্যা
ঔষ্ণ্য (ওউ্‌শ্‌ঠো)
- বিশেষ্য
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = উষ্ণ+য
অর্থ: 
- উষ্ণতা, উষ্ণত্ব 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৫.
Fill in the blank with the appropriate word from the given alternatives.
He was different from the other _______ that had questioned her before.
  1. ক) typical
  2. খ) skeptic
  3. গ) accord
  4. ঘ) resemblance
ব্যাখ্যা
Skeptic (noun)
English Meaning: A person who doubts the truth or value of an idea or belief.
Bangla Meaning: যে ব্যক্তি কোনো দাবি, তত্ত্ব ইত্যাদির সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে; যে ব্যক্তি ধর্মের সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে, সংশয়াত্মা, সংশয়ান, সংশয়বাদী।
 
• Synonyms: Doubter (অবিশ্বাসী), Rationalist (যুক্তিবাদী), Atheist (নিরীশ্বরবাদী; নাস্তিক্যবাদী), Agnostic (অজ্ঞেয়বাদী), Pessimist (নৈরাশ্যবাদী)।
• Antonyms: Believer (বিশ্বাসী ব্যক্তি; ইমানদার), Worshipper (আবেদ, ইবাদতকারী), Admirer(ভক্ত), Devotee (উপাসক), Pious (ধার্মিক)। 

Example Sentence: 
1. He was different from the other skeptic that had questioned her before.
2. At first, I was skeptical about the test, but later on I realized it creates good value. 

Meaning of other words:
- Resemblance (সদৃশতা)।
- Accord (সঙ্গতি)।
- Typical (নমুনা বা আদর্শস্বরূপ)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
১৬.
What is the meaning of the word 'Dichotomy'?
  1. ক) Similarity
  2. খ) Division
  3. গ) Generosity
  4. ঘ) Selfishness
ব্যাখ্যা
Dichotomy (noun)
English Meaning: The division of two things that are completely different.
Bangla Meaning: দ্বিবিভাগ; দ্বিবিভাজন; (সাধারণত) পরস্পরবিরোধী দুই ভাগে বা জোড়ায় বিভক্ত করা: the dichotomy of truth and falsehood.

• Synonyms: Division (বিভাজন; ভাগ; বণ্টন), Separation (বিচ্ছিন্নকরণ; পৃথককরণ), Split (বিভাজন), Disunion (অনৈক্য), Differences of opinion (মতের অমিল)। 
• Antonyms: Agreement (ঐক্য), Likeness (সাদৃশ্য; মিল), Similarity (আদল; অভিন্নতা), Accord (সঙ্গতি), Resemblance (সদৃশতা)। 

Meaning of other words:
- Similarity (আদল; অভিন্নতা)।
- Generosity (উদারতা; মহত্ত্ব)।
- Selfishness (স্বার্থপরতা; স্বার্থপরায়ণতা; স্বার্থচিন্তা)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
১৭.
In the following, which one is the right synonym of the word 'Torpor'?
  1. ক) Apathy
  2. খ) Trickery
  3. গ) Frankness
  4. ঘ) Vigour
ব্যাখ্যা
Torpor (noun)
English Meaning: The state of not being active and having no energy or enthusiasm.
Bangla Meaning: অসাড় অবস্থা।

• Synonyms: Apathy (উদাসীনতা; অনীহা), Idleness (আলস্য; আলসেমি), Lethargy (আলস্য; তন্দ্রা), Numbness (অসাড়তা), Spiritlessness (নির্জীবতা)।
• Antonyms: Vigour (তেজ; বলবত্তা), Energy (কর্মশক্তি), Animation (সজীবতা; প্রাণচঞ্চলতা), Live (প্রাণবন্ত), Heartiness (আন্তরিকতা)।

Meaning of other words:
- Trickery (চালাকি; প্রতারণা)।
- Vigour (তেজ; বলবত্তা)।
- Frankness (স্পষ্টতা)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
১৮.
Which one from the below is the correctly spelt word?
  1. ক) Chicanery
  2. খ) Ideallistic
  3. গ) Vissionary
  4. ঘ) Impossibble
ব্যাখ্যা
Chicanery (noun)
English Meaning: Dishonest but attractive talk or behavior that is used to deceive people.
Bangla Meaning: [uncountable noun] প্রতারণা; বৈধ চাতুরী; এর ব্যবহার; [countable noun] চোরা যুক্তি।
 
• Synonyms: Trickery (চালাকি; প্রতারণা), Deception (প্রতারণা; চাতুরী;), Fraud (ছলনা; প্রবঞ্চনা), Guile(ছলনা), Deceit (শঠতা)। 
• Antonyms: Candor (সারল্য), Directness (সরাসরিতা), Openness (অকপটতা), Receptiveness (গ্রহন করার মানসিকতা), Frankness (স্পষ্টতা)।

Other correctly spelt words:
- Idealistic (ভাববাদী)।
- Visionary (দূরদর্শী উচ্চাশা)।
- Impossible (অসম্ভব)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
১৯.
The ambivalence from the clash of voices results in mental and emotional states of perplexity. The underlined word is a/an-
  1. ক) adjective
  2. খ) noun
  3. গ) gerund
  4. ঘ) infinitive
ব্যাখ্যা
Ambivalence (noun)
English Meaning: The state of having two opposing feelings at the same time, or being uncertain about how you feel.
Bangla Meaning: বিরোধ। পরস্পরের বিপরীত বা সদৃশ দুটি মূল্য, অর্থ ইত্যাদির যেকোনো একটি বা উভয়টি বিদ্যমান এমন।
 
• Synonyms: Uncertainty (অনিশ্চয়তা), Dilemma (উভয়সংকট), Hesitation (দ্বিধা; চলচিত্ততা), Ambivalence (দ্বিধা), Doubt (সন্দেহ)।
• Antonyms: Certainty (যা নিশ্চিত; নিশ্চয়তা), Decisiveness (দৃঢ় সিদ্ধান্ত), Sure thing (নিশ্চিত বিষয়), Forgone Conclusion (অবধারিত পরিণতি, Finality (চূড়ান্ততা)।

Example Sentence: 
1. Real social relationships are marked by ambiguity and ambivalence.
2. The ambivalence from the clash of voices results in mental and emotional states of perplexity.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
২০.
Translate into English. 'পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি।'
  1. ক) Pride goes before a fall.
  2. খ) Self-preservation is the first law of nature.
  3. গ) Diligence is the mother of good luck.
  4. ঘ) Misfortune never comes alone.
ব্যাখ্যা
Diligence is the mother of good luck.
- পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।

• Self-preservation is the first law of nature.
-  আপনি বাঁচলে বাপের নাম।

• Pride goes before a fall.
- অহংকার পতনের মূল।

• Misfortune never comes alone.
-  বিপদ কখনও একা আসে না।

Source: Live MCQ Lecture
২১.
Which one of the following is different?
  1. ক) Novice
  2. খ) Veteran
  3. গ) Neophyte
  4. ঘ) Apprentice
ব্যাখ্যা
• Novice, Apprentice, Neophyte শব্দগুলোর অর্থ প্রায় একই।
• Veteran শব্দটি ভিন্ন এবং অন্য শব্দগুলোর বিপরীত।

Neophyte (noun)
English Meaning: Someone who has recently become involved in an activity and is still learning about it.
Bangla Meaning: কোনো ধর্মমতে অধুনাদীক্ষিত ব্যক্তি; নবদীক্ষিত, শিক্ষানবিস।

• Synonyms: Apprentice (আনাড়ী), Novice (শিক্ষানবিশ), Beginner (যে ব্যক্তি এখনো নবিস এবং অনভিজ্ঞ), Newcomer (আগন্তুক), Amateur (অপেশাদার)। 
• Antonyms: Veteran (অভিজ্ঞ), Expert (বিশেষজ্ঞ বা দক্ষ ব্যক্তি), Master (দক্ষ), Professional (পেশাগত), Maestro (উস্তাদ), Ace (সেরা ব্যক্তি)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
২২.
The term 'Regicide' understands-
  1. ক) The killing of one's brother.
  2. খ) The killing of a whole race.
  3. গ) The killing of a king.
  4. ঘ) The killing of oneself.
ব্যাখ্যা
Regicide (রাজহত্যা) - The killing of a king.
• Fratricide (ভ্রাতৃহন্তা; ভ্রাতৃহত্যা) - The killing of one's brother.
• Genocide (গণহত্যা) - The killing of a whole race.
• Suicide (আত্মহত্যা; আত্মহনন) - The killing of oneself.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
২৩.
Fox : Cunning :: Beaver :
  1. ক) Amusing
  2. খ) Industrious
  3. গ) Cute
  4. ঘ) Idle
ব্যাখ্যা
• Fox (খেঁকশিয়াল; শৃগাল) এর স্বাভাবিক গুণ বা ধর্ম Cunning (ধূর্ত)।
• Beaver (এক ধরনের লোমশ জন্তু যা জলে ও স্থলে বাস করে; বিবর) এর স্বাভাবিক গুণ বা ধর্ম Industrious (পরিশ্রমী)। 

উল্লেখ্য, Beaver (verb intransitive) beaver away (at something) কঠোর পরিশ্রম করা।

Meaning of other words:
- Amusing  (মজার; মজাদার)।
- Cute (তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন; তীক্ষ্ণধী, আকর্ষণীয়; সুন্দর; মনোরম)।
- Idle ( অলস; বেকার; নিষ্ক্রিয়; নিষ্ককর্মা; নিশ্চেষ্ট)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
২৪.
Bangladesh Association of Banks (BAB), an organization of entrepreneurs and directors of private banks, in a statement has said that __________ in the banks at present.
  1. ক) there are no liquidity crisis
  2. খ) there are not liquidity crisis
  3. গ) there is not liquidity crisis
  4. ঘ) there is no liquidity crisis
ব্যাখ্যা
• liquidity একটি uncountable noun. 
- Uncountable noun এর verb singular হয়। 

অন্যদিকে,
- not এর পরে adjective হয়।
- no এর পরে noun হয়।

তাই, সঠিক উত্তর Bangladesh Association of Banks (BAB), an organization of entrepreneurs and directors of private banks, in a statement has said that there is no liquidity crisis in the banks at present.
২৫.
Of the following, which sentence is wrong?
  1. ক) Almost the states have a sales tax.
  2. খ) Almost all states have a sales tax.
  3. গ) Most of the states have a sales tax.
  4. ঘ) Most states have a sales tax.
ব্যাখ্যা
• Almost all (of the) ও Most (of the) অর্থ all except a few.
• তাই, সঠিক Almost all states have a sales tax.
or, Almost all of the states have a sales tax.
or, Most of the states have a sales tax.
or, Most states have a sales tax.
২৬.
When your body does not get __________, it cannot make the glucose it needs.
  1. ক) enough food
  2. খ) food as enough
  3. গ) food enoughly
  4. ঘ) enough the food
ব্যাখ্যা
enough + noun হলে অর্থ হয় যথেষ্ট। যেমন:
- When your body does not get enough food, it cannot make the glucose it needs.
- There aren't enough cars for all of us to go.

adjective + enough  হলে অর্থ হয় প্রয়োজন অনুসারে; যথেষ্টভাবে। যেমন:
- Her little car isn't big enough to seat more than two people comfortably.
- Billy isn't old enough to enlist in the army.
২৭.
It was __________ that he couldn't put it down.
  1. ক) such interesting book
  2. খ) so an interesting book
  3. গ) such interesting a book
  4. ঘ) so interesting a book
ব্যাখ্যা
• বাক্যে Such ............that ও So.............that দ্বারা কারণ ও ফলাফল বুঝায়।

এ ধরনে বাক্যের গঠন হলো:
• such + a/an + adjective + noun + that
- It was such an interesting book that he couldn't put it down.

• so + adjective + a/an + noun + that
- It was so interesting a book that he couldn't put it down.
২৮.
In this sentence, which one is incorrect? The first living structures to appear on Earth thousands of years ago were alike viruses.
  1. ক) living structures
  2. খ) to appear
  3. গ) were
  4. ঘ) alike
ব্যাখ্যা
• বাক্যে like ও alike উভয়ের অর্থ একই।
- তবে, বাক্য গঠনে পার্থক্য রয়েছে। যথা:
1. Noun + like + Noun
- The first living structures to appear on Earth thousands of years ago were like viruses.
এখানে living structures ও viruses কে তুলনা করতে like ব্যবহৃত হয়েছে।

2. Noun + Noun + alike
- The first living structures to appear on Earth thousands of years ago and viruses are alike.

3. Noun (plural) + alike
- These biotic living are alike.
- These clothes are alike.
২৯.
We ___________ payment for the services detailed above.
  1. ক) look forward to receive
  2. খ) look forward to receiving
  3. গ) look forward receiving
  4. ঘ) look forward receive
ব্যাখ্যা
• mind, worth, without, past, cannot help, could not help, with a view to, look forward to, would you mind, get used to ইত্যাদি পরে verb এর সাথে ing যোগ হয়।
- We look forward to receiving payment for the services detailed above.
- We’re looking forward to going to Switzerland next month.
৩০.
The principal along with the teachers _______ in the meeting yesterday.
  1. ক) were present
  2. খ) was present
  3. গ) were presented
  4. ঘ) was presented
ব্যাখ্যা
• with, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন noun বা pronoun যুক্ত হলে এদের পূর্ববর্তী subject অনুযায়ী verb হয়।
- The principal along with the teachers was present in the meeting yesterday.
৩১.
The relationship between each group and management was ______ that of contractor and client.
  1. ক) akin to
  2. খ) akin with
  3. গ) akin in
  4. ঘ) akin for
ব্যাখ্যা
• Akin (adjective)  akin to something
- অর্থ সগোত্র; একজাতীয়; স্বজাতীয়; সদৃশ।
- The relationship between each group and management was akin to that of contractor and client.
- It is therefore in many ways more akin to an art rather than a science.
৩২.
How many zeros will be required to number the pages of a book containing 200 pages?
  1. ক) 11
  2. খ) 20
  3. গ) 21
  4. ঘ) 31
ব্যাখ্যা
Question: How many zeros will be required to number the pages of a book containing 1000 pages?

Solution:
- 11 zeros are needed for the  (1 - 100).
- 20 zeroes are needed for the (101 - 200).

So, the number of total zeroes = 11 + 20 = 31
৩৩.
Three numbers are in the ratio of 3 : 4 : 5 and their L.C.M. is 240. Their H.C.F. is -
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 12
ব্যাখ্যা
Question: Three numbers are in the ratio of 3 : 4 : 5 and their L.C.M. is 240. Their H.C.F. is -

Solution:
Let the numbers be 3x, 4x and 5x
Then, their L.C.M. = 60x

So,
60x = 240
∴ x = 4

∴ The numbers are (3 x 4) = 12, (4 x 4) = 16 and (5 x 4) = 20

Hence, the required H.C.F. = 4
৩৪.
What is the least number by which 2048 must be multiplied to make it a perfect square?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা
Question: What is the least number by which 2048 must be multiplied to make it a perfect square?

Solution: 
2048 = (2 × 2) × (2 × 2) × (2 × 2) × (2 × 2) × (2 × 2) × 2

To make 2048 a perfect square, it must be multiplied by 2.
৩৫.
A student's marks were wrongly entered as 90 instead of 80. Due to that, the average marks for the class got increased by half. What is the total number of students in the class?
  1. ক) 50
  2. খ) 40
  3. গ) 30
  4. ঘ) 20
ব্যাখ্যা
Question: A student's marks were wrongly entered as 90 instead of 80. Due to that, the average marks for the class got increased by half. What is the total number of students in the class?

Solution:
Let there be x students in the class.
Due to the mistake, there is a difference of 90 - 80 = 10 which is equally distributed to all the students.

ATQ,
x × (1/2) = 10
⇒ x = 20
৩৬.
What is the average of the sum of the first 11 logical terms of the Fibonacci series if the series starts with zero?
  1. ক) 11
  2. খ) 13
  3. গ) 15
  4. ঘ) 17
ব্যাখ্যা
Question: What is the average of the sum of the first 11 logical terms of the Fibonacci series if the series starts with zero?

Solution:
The first 9 logical terms of the Fibonacci series if the series starts with zero = 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55
So, the average = (0 + 1 + 1 + 2 + 3 + 5 + 8 + 13 + 21 + 34 + 55)/11
= 143/11
= 13
৩৭.
The product of the ages of Anik and Munim is 150. Munim's age is two-thirds of Anik's age. What is the age of Anik?
  1. ক) 10 years
  2. খ) 15 years
  3. গ) 25 years
  4. ঘ) 30 years
ব্যাখ্যা
Question: The product of the ages of Anik and Munim is 150 years. Munim's age is two-thirds of Anik's age. What is the sum of their age?

Solution:
Let, Anik's age be x years
and Munim's age is = 2x/3 years.

ATQ,
x × (2x/3) = 150
⇒ 2x2 = 450
⇒  x2 = 225
⇒ x = 15
৩৮.
2x - 1 + 2x + 1 = 320, Find value of x.
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
ব্যাখ্যা
Question: 2x - 1 + 2x + 1 = 320, Find value of x.

Solution:
2x - 1 + 2x + 1 = 320
⇒ 2x.(1/2) + 2x.2 = 320
⇒ 2x(1/2 + 2) = 320
⇒ 2x(5/2) = 320
⇒ 2x = 128
⇒ 2x = 27
⇒ x = 7
৩৯.
A student secures 90%, 60%, and 54% marks in an exam with 100, 150, and 200 respectively as maximum marks. The percentage of his aggregate is?
  1. ক) 60
  2. খ) 64
  3. গ) 70
  4. ঘ) 72
ব্যাখ্যা
Question: A student secures 90%, 60%, and 54% marks in an exam with 100, 150, and 200 respectively as maximum marks. The percentage of his aggregate is?

Solution:
Total marks secured = (90% of 100) + (60% of 150) + (54% of 200)
= 90 + 90 + 108
= 288

Total maximum marks = 100 + 150 + 200 = 450

∴ aggregate = (288/450) × 100 = 64%
৪০.
The number which exceeds 20% of it by 48 is -
  1. ক) 60
  2. খ) 64
  3. গ) 72
  4. ঘ) 80
ব্যাখ্যা
Question: The number which exceeds 20% of it by 48 is -

Solution:
Let, the number be = x
ATQ,
x - 20% of x = 48
⇒ x - (x/5) = 48
⇒ (5x - x)/5 = 48
⇒ 4x = 240
⇒ x = 60
৪১.
The price of an article is raised by 20% and then two successive discounts of 10% each are allowed. The article price is now -
  1. ক) increased by 2.8%
  2. খ) decreased by 2.8%
  3. গ) decreased by 1%
  4. ঘ) no changed
ব্যাখ্যা
Question: The price of an article is raised by 20% and then two successive discounts of 10% each are allowed. The article price is now-

Solution:
Let the original price is Tk 100
Then, increased price = 120% of 100 = 120 Tk
Final price = 90% of 90% of 120 = 97.2

So, price decreased by = 100 - 97.2 = 2.8%
৪২.
Two numbers x and y are in the ratio 2 : 3 and their sum is 60. Then x is -
  1. ক) 12
  2. খ) 18
  3. গ) 24
  4. ঘ) 36
ব্যাখ্যা
Question: Two numbers x and y are in the ratio 2 : 3 and their sum is 60. Then x is -

Solution:
Let, 
x = 2a
y = 3a

Then, 
2a + 3a = 60
⇒ 5a = 60
⇒ a = 12

So, x = 2 × 12 = 24
৪৩.
The ratio of boys and girls in a class is 4 : 3. Which one of the following could be the actual number of students?
  1. ক) 36
  2. খ) 45
  3. গ) 56
  4. ঘ) 62
ব্যাখ্যা
Question: The ratio of boys and girls in a class is 4 : 3. Which one of the following could be the actual number of students?

Solution:
Sum of the ratio = 4 + 3 = 7

So, the actual number must be divided by 7.

Here, only 56 is the only number that can be divided by 7.
৪৪.
Rifat and Sifat are partners in a business. Rifat invests Tk 25000 for 8 months and Sifat invests Tk 35000 for 10 months. If the total profit is Tk 6600, what would Rifat gain?
  1. ক) 2400
  2. খ) 2500
  3. গ) 3000
  4. ঘ) 3200
ব্যাখ্যা
Question: Rifat and Sifat are partners in a business. Rifat invests Tk 25000 for 8 months and Sifat invests Tk 35000 for 10 months. If the total profit is Tk 6600, what would Rifat gain?

Solution:
The ratio of their shares = (25000 × 8) : (35000 × 10) = 4 : 7
Rifat gain = 6600 × (4/11) = 2400
৪৫.
If 6 persons working 8 hours a day earn Tk 8400 per week, then 9 persons working 6 hours a day will earn per week?
  1. ক) 9800
  2. খ) 9450
  3. গ) 12500
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Question: If 6 persons working 8 hours a day earn Tk 8400 per week, then 9 persons working 6 hours a day will earn per week?

Solution:
6 persons work a week = 6 × 8 = 48 hours
9 persons work a week = 9 × 6 = 54 hours

Earning of 48 hours is Tk 8400
Earning of 1 hour is Tk 8400/48
Earning of 54 hours is Tk (8400 × 54)/48 = Tk 9450
৪৬.
3 men or 6 women can do a piece of work in 32 days. In how many days will 12 men and 8 women do the same work?
  1. ক) 6 days
  2. খ) 8 days
  3. গ) 10 days
  4. ঘ) 12 days
ব্যাখ্যা
Question: 3 men or 6 women can do a piece of work in 32 days. In how many days will 12 men and 8 women do the same work?

Solution:
3 men = 6 women
So, 12 men = (6 × 12)/3 = 24 women

Then, 12 men + 8 women = (24 + 8) women = 32 women

6 women can do the piece of work in 32 days
1 woman can do the piece of work in (32 × 6) days
32 women can do the piece of work in (32 × 6)/32 days
= 6 days
৪৭.
Two pipes A and B can fill a tank in 5 hours and 20 hours respectively. If both pipes are opened then due to a leakage, it took 30 minutes more to fill the tank. If the tank is full, how long will it take for the leakage alone to empty the tank?
  1. ক) 24 hours
  2. খ) 30 hours
  3. গ) 32 hours
  4. ঘ) 36 hours
ব্যাখ্যা
Question: Two pipes A and B can fill a tank in 5 hours and 20 hours respectively. If both pipes are opened then due to a leakage, it took 30 minutes more to fill the tank. If the tank is full, how long will it take for the leakage alone to empty the tank?

Solution:
Part filled by (A + B) in 1 hour = (1/5 + 1/20) = 1/4 hours
So, (A + B) together can fill the tank in 4 hours

For the leak it takes = 4 hr + 30 min = 4 + 1/2 = 9/2 hr
part filled by A + B with leakage in 1 hour = 2/9 part

So, leakage can empty in 1 hr = 1/4 - 2/9 = 1/36 part
Leakage can empty the tank in 36 hrs
৪৮.
A works twice as fast as B. If B can complete a work in 12 days immediately, the number of days in which A and B can together finish the work-
  1. ক) 3 days
  2. খ) 4 days
  3. গ) 5 days
  4. ঘ) 6 days
ব্যাখ্যা
Question: A works twice as fast as B. If B can complete a work in 12 days immediately, the number of days in which A and B can together finish the work- 

Solution:
B can complete a work in 12 days
So, A can complete the work in 6 days  

(A + B)'s 1 days work = (1/6 + 1/12) = 1/4 part
So, (A + B) can complete the work in 4 days
৪৯.
A bus travels at the rate of 90 kmph. What distance will it travel in 20 minutes?
  1. ক) 15 km
  2. খ) 20 km
  3. গ) 30 km
  4. ঘ) 32 km
ব্যাখ্যা
Question: A bus travels at the rate of 90 kmph. What distance will it travel in 20 minutes?

Solution:
In 60 minutes it goes 90 k.m.
In 1 minute it goes 90/60 k.m.
In 20 minutes it goes (90 × 20)/60 k.m.
= 30 k.m.
৫০.
Two trains 100 meters and 120 meters long are running in the same direction with speeds of 72 kmph and 54 kmph. In how much time will the first train cross the second?
  1. ক) 40 sec
  2. খ) 44 sec
  3. গ) 50 sec
  4. ঘ) 54 sec
ব্যাখ্যা
Question: Two trains 100 meters and 120 meters long are running in the same direction with speeds of 72 kmph and 54 kmph. In how much time will the first train cross the second?

Solution:
The relative speed of trains = (72 - 54) kmph
= 18 kmph
= 18 × (1000/3600) m/s
= 5 m/s

Time taken to cover (100 + 120) = 220m at 5 m/s = (220/5) = 44 s
৫১.
A man can row at 5 kmph in still water. If the velocity of the current is 1 kmph and it takes him 10 hours to row to a place and comes back, how far is the place?
  1. ক) 18 km
  2. খ) 20 km
  3. গ) 22 km
  4. ঘ) 24 km
ব্যাখ্যা
Question: A man can row at 5 kmph in still water. If the velocity of the current is 1 kmph and it takes him 10 hours to row to a place and comes back, how far is the place?

Solution:
Downstream speed = 5 + 1 = 6 kmph
Upstream speed = 5 - 1 = 4 kmph

Let  the required distance be x km

ATQ,
x/6 + x/4 = 10
⇒ (2x + 3x)/12 = 10
⇒ 5x = 120
⇒ x = 24
৫২.
125 liters of a mixture contains 20% water. What amount of additional water should be added such that the water content is raised to 50%?
  1. ক) 20
  2. খ) 25
  3. গ) 50
  4. ঘ) 75
ব্যাখ্যা
Question: 125 liters of a mixture contains 20% water. What amount of additional water should be added such that the water content is raised to 50%?

Solution: 
Water in the mixture = 20% of 125 liters = 25 liters
So, other = 125 - 25 = 100 literes

Let, water should be added x liters

ATQ,
25 + x = 50% of (125 + x)
⇒ 25 + x = (125 + x)/2
⇒ 50 + 2x = 125 +x
⇒ x = 75
৫৩.
If the simple interest for 6 years is equal to 30% of the principal, it will be equal to the principal after-
  1. ক) 10 years
  2. খ) 15 years
  3. গ) 20 years
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Question: If the simple interest for 6 years is equal to 30% of the principal, it will be equal to the principal after- 

Solution:
Let, the principal is= 100 Tk
Total interest after 6 years = 30% of 100 = 30 Tk
Total interest after 1 years = 30/6 = 5 Tk

Here, interest will be equal to the principal,
So, interest would be 100 Tk

Now,
5 Tk interest gain in 1 year
So, 100 Tk interest gain in 100/5 = 20 years
৫৪.
Rahim deposited Tk 4000 in a bank. What would be the compound interest after one year if the interest is calculated on half yearly basis?
  1. ক) 400 Tk
  2. খ) 410 Tk
  3. গ) 440 Tk
  4. ঘ) 500 Tk
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে interest rate না থাকায় উত্তর তুলে দেয়া হয়েছে। 
প্রশ্নটি হবে Rahim deposited Tk 4000 at 10% interest rate in a bank. What would be the compound interest after one year if the interest is calculated on half yearly basis?
 
Question: Rahim deposited Tk 4000 at 10% interest rate in a bank. What would be the compound interest after one year if the interest is calculated on half yearly basis?

Solution:
Compound Principal = P(1 + r)n
= 4000 × {1 + 10/(2 × 100)}2 × 1
= 4000 × (21/20)2
= 4000 × {(21 × 21)/(20 × 20)}
= 4410

Compound interest = 4410 -  4000 = 410 Tk
৫৫.
What is the ratio of the areas of two squares, if one has its length double than the other?
  1. ক) 2 : 1
  2. খ) 4 : 1
  3. গ) 9 : 1
  4. ঘ) 16 : 1
ব্যাখ্যা
Question: What is the ratio of the areas of two squares, if one has its length double than the other?

Solution:
Let, the lengths be 2a and a respectively.
Then, ratio their areas = (2a)2 : (a)2
= 4a2 : a2
= 4 : 1
৫৬.
If x2 + 5x + 6 = 0, then the value of 2x/(x2 − 7x + 6) is?
  1. ক) 1/4
  2. খ) 1/6
  3. গ) - (1/6)
  4. ঘ) - (1/4)
ব্যাখ্যা
Question: If x2 + 5x + 6 = 0, then the value of 2x/(x2 - 7x + 6) is?

Solution:
Given,
x2 + 5x + 6 = 0
⇒ x2 + 6 = −5x

So,
2x / (x2 + 6 - 7x)
= 2x / (- 5x - 7x)
= 2x / (-12x)
= -(1/6)
৫৭.
If log√216 = x, then what is the value of x?
  1. ক) 4
  2. খ) 16
  3. গ) 2√2
  4. ঘ) 8
ব্যাখ্যা
Question: If log√216 = x, then what is the value of x?

Solution:
log√216 = x
⇒ √2x = 16
⇒ √2= (√2)8
⇒ x = 8
৫৮.
The budget size for the 2022-23 fiscal year is -
  1. ক) Tk 670,064 crore
  2. খ) Tk 672,064 crore
  3. গ) Tk 675,064 crore
  4. ঘ) Tk 678,064 crore
ব্যাখ্যা
বাজেট ২০২২-২৩
বাজেটের আকার : ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা

বাজেটের আয়
রাজস্ব আয় প্রাক্কলন : ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা : ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা
এনবিআর বহির্ভূত কর : ১৮ হাজার কোটি টাকা
করছাড় প্রাপ্তি : ৪৩ হাজার কোটি টাকা
বৈদেশিক অনুদান : ৩ হাজার ২৭১ কোটি টাকা

বাজেটের খরচ
বাজেট ঘাটতি : ২ লাখ ৪৫ হাজার ৬৮১ কোটি টাকা
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ : ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা
উন্নয়ন ব্যয়: ২ লাখ ৫৯ হাজার ৬১৭ কোটি টাকা

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা : ৭ দশমিক ৫ শতাংশ
মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা : ৫ দশমিক ৬ শতাংশ

সূত্র: বাজেট ২০২২-২৩
৫৯.
In which article of the constitution, the establishment of the office of Ombudsman is articulated?
  1. ক) Article - 75
  2. খ) Article - 76
  3. গ) Article - 77
  4. ঘ) Article - 78
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধানের ৭৭ অনুচ্ছেদে জাতীয় সংসদ কর্তৃক ন্যায়পাল নিয়োগের বিধান রাখা হয়েছে।

• ন্যায়পাল (Ombudsman)  জবাবদিহিতামূলক পদ বা প্রতিষ্ঠান হিসেবে ১৮০৯ সালে সুইডেনে প্রথম প্রবর্তিত হয়।
- সুইডিশ ভাষায় Ombudsman বা ন্যায়পাল বলতে এমন একজন সরকারি মুখপাত্র বা প্রতিনিধি কিংবা সরকারি কর্মকর্তাকে বোঝায় যিনি সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করেন।
- সরকারি আমলা ও সাধারণ নাগরিকদের মধ্যে মধ্যস্থতাকারী সরকারি এজেন্ট হিসেবে ন্যায়পাল থাকেন স্বাধীন, নিরপেক্ষ এবং সকলের নিকট গ্রহণযোগ্য ও অভিগম্য। 

সূত্র:  বাংলাদেশের সংবিধান ও বাংলাপিডিয়া।
৬০.
According to Economic Review - 2022, In how many countries has Bangladesh exported medicine?
  1. ক) 155
  2. খ) 156
  3. গ) 157
  4. ঘ) 155
ব্যাখ্যা
• বর্তমানে বাংলাদেশের ৫৪টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল উন্নত বিশ্বের ইউরোপ ও আমেরিকাসহ রপ্তানি করছে - ১৫৭টি দেশে

গুরুত্বপূর্ণ তথ্য
• স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে ঔষধ প্রাপ্তি মূলত আমদানির ওপর নির্ভরশীল ছিল।
• ফলে অনেক উচ্চ মূল্যে জনগণকে ঔষধ ক্রয় করতে হতো।
• বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ঔষধ দেশে উৎপাদিত হয়।
• বাংলাদেশ ইতোমধ্যে ঔষধ আমদানিকারক দেশ হতে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। 

তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
৬১.
Who can buy Treasury Bills?
  1. ক) Individuals
  2. খ) Commercials Banks
  3. গ) Insurance Companies
  4. ঘ) All of the above
ব্যাখ্যা
• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ নিবাসী ব্যক্তি, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ-এর তহবিল লাভজনক উপায়ে বিনিয়োগের জন্য ৯১, ১৮২ ও ৩৬৪ দিন মেয়াদী ট্রেজারী বিল এবং ৫, ১০, ১৫ এবং ২০ বছর মেয়াদী বাংলাদেশ গভর্ণমেন্ট ট্রেজারী বন্ড (BGTB) নিলামের মাধ্যমে ইস্যু করছে।

কারা বিল ও বন্ড কিনতে পারবেন?
* বাংলাদেশ নিবাসী ব্যক্তি এবং প্রতিষ্ঠান যেমন-ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানী, কর্পোরেট বডি, প্রভিডেন্ট ফান্ড পেনশন ফান্ড ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
* অনিবাসী বাংলাদেশী ব্যক্তি এবং প্রতিষ্ঠান যাদের বাংলাদেশের কোন ব্যাংকে Non - Resident Foreign Currency Account আছে।

সূত্র: সোনালি ব্যাংক।
৬২.
Which one of the following is not related to Islamic Banking?
  1. ক) SIBL
  2. খ) IFIC
  3. গ) GIB
  4. ঘ) EBL
ব্যাখ্যা
• Eastern Bank Limited (EBL) বাংলাদেশের প্রচলিত ধারার বাণিজ্যিক ব্যাংক।

অন্যদিকে, 
• Social Islami Bank Limited (SIBL), International Finance Investment and Commerce Bank Limited (IFIC Bank), Global Islamic Bank (GIB) বাংলেদেশে Islamic banking কার্যক্রম পরিচালনা করে।

সূত্র: সংশ্লিষ্ট ব্যাংক।
৬৩.
The names of the official languages of IDB are -
  1. ক) Arabic, English, and French
  2. খ) Arabic, English, and Portuguese
  3. গ) Arabic, Portuguese, and French
  4. ঘ) Arabic, English, and Spanish
ব্যাখ্যা
• বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট Islamic Development Bank (IDB)তে যোগ দেয়।
- বাংলাদেশ IDB এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
- ১৯৭৭ সালের মার্চ থেকে IDB বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে।
- সদস্য সংখ্যা - ৫৭টি  
- সদরদপ্তর - জেদ্দা, সৌদি আরব
- অফিসিয়াল ভাষা ৩টি (আরবি, ইংরেজি ও ফরাসি)

(তথ্যসূত্র: IDB ওয়েবসাইট)
৬৪.
The national sport of Canada is -
  1. ক) Soccer
  2. খ) Ice hockey
  3. গ) Baseball
  4. ঘ) Rugby
ব্যাখ্যা
• Ice hockey হলো কানাডার national winter sport.
• lacrosse হলো কানাডার national summer sport.

সূত্র: National Sports of Canada Act -1994.
৬৫.
Which of the following is the shortcut control key for closing a document?
  1. ক) Ctrl+O
  2. খ) Ctrl+W
  3. গ) Ctrl+E
  4. ঘ) Ctrl+N
ব্যাখ্যা
- Close the document : Ctrl+W
- Open a document: Ctrl+O
- Create a new document: Ctrl+N
- Center the text: Ctrl+E
- Save the document.: Ctrl+S
 
Source: support.microsoft.com
৬৬.
The Treaty of Sugauli, 1816 was signed between -
  1. ক) Srilanka and British India
  2. খ) British India and Afghanistan
  3. গ) Nepal and British India
  4. ঘ) China and British India
ব্যাখ্যা
১৮১৬ সালে তৎকালীন ব্রিটিশ ভারত এবং নেপালের মধ্যে কালাপানি ভূখন্ড নিয়ে সুগাউলি চুক্তি স্বাক্ষরিত হয় ।
- যেখানে কালি নদীকে ভারত সংলগ্ন দক্ষিণ নেপালের অংশ বলে স্বীকার করা হয় ।
- কিন্তু পরবর্তীতে এই ম্যাপটি ব্রিটিশ জরিপকারীদের দ্বারা উপকৃত হলে সেখানে নদীটির সীমানাকে আলাদা করে দেখানো হয় ।
- এই নিয়ে বর্তমানে ভারত ও নেপালের মধ্যে বিবাদ চলমান।

সূত্র: ব্রিটানিকা 
৬৭.
The size of an IPv4 address is -
  1. ক) 120 bits
  2. খ) 128 bits
  3. গ) 32 bits
  4. ঘ) 64 bits
ব্যাখ্যা
-  আইপি হলো প্রতিটি কম্পিউটারের জন্যে ব্যবহৃত স্বতন্ত্র আইডেন্টিটি।
- ‘IP’ এর পূর্ণরূপ হলো ‘Internet Protocol’.
- (1st Octet) (2nd Octet) (3rd Octet) (4th Octet) চারটি অংশের সমন্বয়ে গঠিত হয়আইপি অ্যাড্রেস I
- IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলাে 4 X ৪ বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
 
অপরদিকে,
- IPv6 হলো ইন্টারনেট প্রটোকলের ৬ষ্ঠ ভার্সন।
- IPv4 এর সংখ্যা অপ্রতুল হয়ে যায় তা সমাধানের জন্যে IPv6 ভার্সন চালু করা হয়।
- IPv6 অ্যান্ড্রেস ১২৮ বিটে হয়। অর্থাৎ আইপি অ্যাড্রেসের এই ভার্সনে ৮টি ভাগ থাকে এবং প্রতিভাগ 16 bit এর হয়ে থাকে।
- এক্ষেত্রে ১২৮ বিটের সাহায্যে ২১২৮ সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায়।
- IPV6 এর অ্যাড্রেস সাধারণত Hexadecimal ফরম্যাট এ লিখা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৮.
Bangladesh's foreign trade with _____ is the highest among European countries.
  1. ক) England
  2. খ) France
  3. গ) Germany
  4. ঘ) Italy
ব্যাখ্যা
বিবিএস এর সর্বশেষ প্রকাশিত জুন ২০২২ রিপোর্ট অনুসারে,
- চীনের সাথে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি। 

- ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানির সাথে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি। 

বাংলাদেশের সাথে যেসব দেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি, তার তালিকা নিম্নরূপ -
১. চীন 
২. ভারত 
৩. যুক্তরাষ্ট্র
৪. জার্মানি 
৫. সিঙ্গাপুর 
 
উৎস: বিবিএস ওয়েবসাইট 
৬৯.
Which of the following is not a layer of Open Systems Interconnection (OSI) model?
  1. ক) Series Layer
  2. খ) Session Layer
  3. গ) Transport Layer
  4. ঘ) Application Layer
ব্যাখ্যা
OSI এর পূর্ণরূপ Open Systems Interconnection.
OSI model হলো মোট ৭টি। এগুলো হলো :
- Physical Layer
- Data Link Layer
- Network Layer
- Transport Layer
- Session Layer
- Presentation Layer
- Application Layer
৭০.
What percentage of Bangladesh's workforce is employed in the industry sector?
  1. ক) 39.0%
  2. খ) 37.0%
  3. গ) 27.07%
  4. ঘ) 20.4%
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.৫ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।

- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৭.০৭ শতাংশ।
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।

- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৪৪ শতাংশ।
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা- ২০২২।
৭১.
Microsoft Disk Operating System (DOS) is an example of -
  1. ক) Batch Processing Operating System
  2. খ) Dedicated Operating System
  3. গ) Time sharing Operating system
  4. ঘ) Real time Operating System
ব্যাখ্যা
- যে অপারেটিং সিস্টেম একটির পর আরেকটি প্রোগ্রাম পর্যায়ক্রমে পরিচালনা করে তাকে ব্যাচ প্রসেসিং সিস্টেম বলে।
- ব্যাচ প্রসেসিং-এর বৈশিষ্ট্য হলাে একটি নির্দিষ্ট সময়ে এটি শুধু একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে।
- এখানে মাল্টিপ্রোগ্রামিং বা টাইমশেয়ারিং-এর কোনাে সুযােগ নেই।
- এর আরেকটি বৈশিষ্ট্য হলো একটি প্রােগ্রাম যখন পরিচালনা করা শুরু হয়, তখন সেটা শেষ না হওয়া পর্যন্ত অন্য প্রােগ্রাম তার কার্যক্রম শুরু করতে পারে না।
- এই অপারেটিং সিস্টেমটি মেইনফ্রেম ও মিনি কম্পিউটারে প্রাথমিক অপারেটিং সিস্টেম ছিল।
- মাইক্রোকম্পিটারে ব্যবহৃত CP/M, MS-DOS এবং PC-DOS গুলোও ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৭২.
The upper house of the US legislature is called -
  1. ক) House of Representatives
  2. খ) Congress
  3. গ) The Senate
  4. ঘ) Parliament
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার নাম কংগ্রেস।
- কংগ্রেসের উচ্চ কক্ষের নাম সিনেট - ১০০ আসন। 
- নিম্ন কক্ষের নাম হাউজ অব রিপ্রেজেনটিটিভ - ৪৩৫ আসন।   

- যুক্তরাজ্যের দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার নাম পার্লামেন্ট।
- পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হাউজ অব লর্ডস।
- নিম্ন কক্ষের নাম হাউজ অব কমন্স।

উৎস: ব্রিটানিকা 
৭৩.
Which of the following is a pointing device?
  1. ক) Projector
  2. খ) Trackball
  3. গ) Plotter
  4. ঘ) Headphone
ব্যাখ্যা
- ট্র্যাকবল হলো পয়েন্টিং ডিভাইস। 
- পয়েন্টিং ডিভাইসকে হলো একটি হার্ডওয়্যার ইনপুট ডিভাইস যা ব্যবহারকারীকে একটি কম্পিউটার প্রোগ্রাম বা GUI অপারেটিং সিস্টেমে মাউস কার্সার সরাতে ব্যবহৃত হয়।

পয়েন্টিং ডিভাইসের উদাহরণ:
- Computer mouse
- Joystick
- Leap Motion
- Light pen (pen)
- Trackball
- TrackPoint
- Touchpad
- Touchscreen 
- Keyboard
৭৪.
"Inter-Allied Declaration" is related to -
  1. ক) WTO
  2. খ) United Nations
  3. গ) World Bank
  4. ঘ) IMF
ব্যাখ্যা
জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ - লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণা 
 
The Declaration of St. James' Palace
১২ জুন, ১৯৪১ সালে লন্ডনের সেইন্ট জেমস্‌ প্রাসাদে গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং তৎকালীন ইউরোপের নয়টি দেশের (বেলজিয়াম, চেকোস্লাভিয়া, গ্রীস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্‌, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লোভিয়া ও ফ্রান্স) নির্বাসিত সরকারপ্রধানরা (মোট ১৪টি দেশ) বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য এক সম্মেলনে অংশগ্রহন করে।
বিশ্ব শান্তি, ঐক্য ও নিরাপত্তার জন্য সম্মেলনে অংশগ্রহনকারী নেতারা একটি ঐকমত্য পোষন করে।

উক্ত সম্মেলনে এক সম্মিলিত ঘোষনা আসে যা “The Declaration of St. James' Palace” বা “An Inter-Allied Declaration” নামে পরিচিত।
এটি London Declaration নামেও পরিচিত। এটি জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ।
ঘোষনাটি ছিলো - ''To work together, with other free peoples, both in war and in peace''।

উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট 
৭৫.
___ is a loan-based trust administered by the IMF.
  1. ক) ISRT
  2. খ) RST
  3. গ) SFT
  4. ঘ) LFT
ব্যাখ্যা
- ১ মে ২০২২ সালে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)  Resilience and Sustainability Trust (RST) প্রতিষ্ঠা করে। 

- সম্প্রতি এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ IMF'র নবগঠিত Resilience and Sustainablility Trust (RST) থেকে ৪৫০ কোটি মার্কিন ডলারের ঋণসহায়তার জন্য আবেদন করে। 
- এই অর্থই বাংলাদেশের ইতিহাসে IMF থেকে সর্বোচ্চ ঋণ।
 
উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর।
৭৬.
'Galvanisation' is a process in which Zinc is deposited as layer on -
  1. ক) Aluminum
  2. খ) Iron
  3. গ) Nickel
  4. ঘ) Calcium
ব্যাখ্যা
গ্যালভানাইজিং : 
লোহাকে গলিত দস্তায় ডুবিয়ে লোহার উপর দস্তার পাতলা প্রলেপ দেয়া হয়। ঘরের টিনে সহজে মরিচা পড়তে পারে না। 
গুড়া দুধের টিন বা টিনজাত খাবারের টিনগুলো মূলত লোহা ও ইস্পাতের তৈরি। 
এর উপর টিনে ধাতুর পাতলা প্রলেপ দেয়া থাকে ফলে এতে মরিচা ধরে না এবং ভিতরকার খাবার নষ্ট হয় না।
এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেয়াকেই গ্যালভানাইজিং বলে।
 
উৎস : সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭৭.
Flight simulation is mainly associated with -
  1. ক) Artificial intelligence
  2. খ) Virtual Reality
  3. গ) Robotics
  4. ঘ) Biometrics
ব্যাখ্যা
- ফ্লাইট সিমুলেশন হলো এমন একটি কাজ যা ভার্চুয়াল রিয়েলিটির কৌশল প্রয়োগ করে বেসরকারি বা সামরিক বিমান চালকদের কোনো ধরনের সত্যিকার উড়োজাহাজ ব্যবহার না করে শুধুমাত্র স্পর্শকাতর কম্পিউটার সিস্টেমের মাধ্যমে বিমান পরিচালনার প্রশিক্ষণ প্রদান করে । 
- উন্নত বিশ্বের বাণিজ্যিক বিমান সংস্থা কিংবা সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে বিমান পরিচালনা প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করছে। এজন্য ফ্লাইট সিমুলেটর ব্যবহার করা হয়। 
- ফলে বিমান চালকগণ অস্বাভাবিক পরিস্থিতিতে বিমান পরিচালনার নতুন নতুন দক্ষতার উন্নয়ন, নতুন বিমানের ফ্লাইট বৈশিষ্ট্যাবলি আবিষ্কার করতে সক্ষম হয়।
 
উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭৮.
What is the position of Bangladesh in "Global Hunger Index 2022"?
  1. ক) 72th
  2. খ) 76th
  3. গ) 84th
  4. ঘ) 88th
ব্যাখ্যা
বৈশ্বিক ক্ষুধা সূচক – ২০২২
- ১৩ অক্টোবর প্রকাশিত হয়েছে ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই)-২০২২’, যা বৈশ্বিক ক্ষুধা সূচক নামেও পরিচিত।
- আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ ও জার্মানির ‘ওয়েল্ট হাঙ্গার হিলফে’ যৌথভাবে জিএইচআই-২০২২ প্রকাশ করেছে। বিশ্বের ১২১টি দেশের তথ্য এতে স্থান পেয়েছে। 
- এবারের সূচকে ৫-এর নিচে স্কোর পেয়ে সবচেয়ে ভালো অর্থাৎ শীর্ষ অবস্থানে রয়েছে ১৭টি দেশ।
- ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি – ইয়েমেন। 
- সূচক অনুযায়ী বর্তমানে ৪৪টি দেশে ক্ষুধার মাত্রা ‘গুরুতর’ বা ‘ভয়ঙ্কর’ পর্যায়ে পৌঁছেছে।
- সূচকের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে অর্থাৎ সবচেয়ে নিচে থাকা দেশগুলো হচ্ছে-সিরিয়া, দক্ষিণ সুদান, সোমালিয়া, বুরুন্ডি, ইয়েমেন, সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র, মাদাগাস্কার, গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও চাদ।
- বাংলাদেশের অবস্থান ৮৪তম।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।  
৭৯.
Which of the following is not a low level computer language?
  1. ক) Machine Language
  2. খ) COBOL
  3. গ) Assembly Language
  4. ঘ) All of the above
ব্যাখ্যা
প্রোগ্রাম রচনার সুবিধা ও বৈশিষ্ট্য এসকল বিষয়ের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ভাষা মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা:
১. লো-লেভেল ভাষা বা নিম্ন স্তরের ভাষা
২. হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা

নিম্ন স্তরের ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা যায় ।
যথা: মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষা

অন্যদিকে,
উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে - BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG, Python ইত্যাদি।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
৮০.
Who directed the documentary 'Sheikh Hasina: A True Legend'?
  1. ক) Shabnam Ferdousi
  2. খ) Ayesha Erin
  3. গ) Arundhati Devi
  4. ঘ) Nargis Akhter
ব্যাখ্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ পায় প্রামাণ্যচিত্র ‘শেখ হাসিনা: অ্যা ট্রু লিজেন্ড’।
প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন আয়শা এরিন।
প্রামাণ্যচিত্রটি নির্মাণে সহযোগিতা করেছেন কে এইচ এন রিসার্চ টিম (বাংলাদেশ), ডিডি রিসার্চ (ইউরোপভিত্তিক) ও আইডিয়াল থিংকারস অ্যাসোসিয়েশন।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ ও দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্ট।
৮১.
The fourth round of the Moscow Format mainly deals with the affairs of -
  1. ক) Palestine
  2. খ) Afghanistan
  3. গ) Libya
  4. ঘ) Ukraine
ব্যাখ্যা
- গত ১৭ নভেম্বর ২০২২ সালে, মস্কো ফরম্যাটের ৪র্থ রাউন্ড অনুষ্ঠিত হয়। 
- রাশিয়ার পাশাপাশি ১৩টি দেশ এতে অংশগ্রহন করে : China, India, Pakistan, Iran, Kazakhstan, Uzbekistan, Tajikistan, Turkmenistan, Kyrgyzstan, in addition to Saudi Arabia, Qatar, and Turkey, which attended as guest countries alongside the UAE.
- আফগানিস্তানকে কেন্দ্র করে মস্কো ফরম্যাটের ৪র্থ রাউন্ড অনুষ্ঠিত হয় । 
 
উৎস : www.mofaic.gov.ae
৮২.
Which of the following is the the first full-size stored-program computer?
  1. ক) UNIVAC
  2. খ) EDSAC
  3. গ) EDVAC
  4. ঘ) ENIAC
ব্যাখ্যা
EDSAC: ইহা হলো প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার। EDSAC এর প্রতিষ্ঠাতা হলেন Maurice Wilkes.
 
ENIAC: ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন। এটিই হলো প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।

UNIVAC: ১৯৫১ সালে ENIAC এর নির্মাতারা UNIVAC কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
ইউনিভাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব ̈বহার করা হয়েছিল।

EDVAC: EDVAC কম্পিউটারে সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহের কিছু সুবিধা ছিল।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা