পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান i) আঞ্চলিক সহযোগিতা সংস্থা ও জোট [EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD, ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR] ii) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা [Red Cross, Rotary International, অক্সফাম, Amnesty Int., অরবিস, TI, হিম্যান রাইটস্‌ ওয়াচ, Boy Scouts, CARE, স্মাইল ট্রেন, সেইভ দ্যা চিলড্রেন, Lions Club - সহ বিখ্যাত এন.জি.ও এবং স্বেচ্ছাসেবী সংস্থা।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
OIC কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. বৈরুত, লেবানন
  2. তিরানা, আলবেনিয়া
  3. জেদ্দা, সৌদি আরব
  4. রাবাত, মরক্কো
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উল্লেখ্য,
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য।
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

উৎস: OIC ওয়েবসাইট।
.
কোন চুক্তির ভিত্তিতে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়?
  1. রোম চুক্তি
  2. ব্রাসেলস চুক্তি
  3. ম্যাসট্রিক্ট চুক্তি
  4. লিসবন চুক্তি
ব্যাখ্যা
ম্যাসট্রিক্ট চুক্তি:
- স্বাক্ষরিত হয়: ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি।
- স্বাক্ষরিত হয়: নেদারল্যান্ডের ম্যাসট্রিক্ট শহরে।
- চুক্তিটি ১৯৯৩ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয়।
- স্বাক্ষর করে ১২টি ইউরোপীয় দেশ।
- উদ্দেশ্য অভিন্ন ইউরো মুদ্রা প্রচলন এবং জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা।
- ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান কমিউনিটির স্থলে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়।
- যার কারণে চুক্তিটি ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি নামে পরিচিত।
- ম্যাসট্রিক্ট চুক্তির ফলে ইউরো মুদ্রার চালুর পথ সুগম হয়।

উল্লেখ্য,
- অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য ডেনমার্ক মোট দুইবার গণভোটের আয়োজন করেছিল।
- প্রথম ২ জুন ১৯৯২ এবং দ্বিতীয় ১৮ মে ১৯৯৩ তারিখে।

⇒ ইউরোপীয় ইউনিয়ন গঠনে অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি:
- Treaty of establishing the European Coal and Steel Community,
- স্বাক্ষর - ১৮ এপ্রিল, ১৯৫১।
- কার্যকর - ২৩ জুলাই, ১৯৫২।

অন্যদিকে,
⇒ The Treaty of Rome যার মাধ্যমে EEC গঠন।
- স্বাক্ষর - ২৫ মার্চ, ১৯৫৭।
- কার্যকর - ১ জানুয়ারি, ১৯৫৮।

⇒ ব্রাসেলস চুক্তি:
- এটি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা এবং সম্মিলিত আত্মরক্ষা সংক্রান্ত চুক্তি।
- স্বাক্ষরিত দেশ: ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ।
- এ চুক্তির আওতায় দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো হয়।

⇒ লিসবন চুক্তি (২০০৭ সাল) হলো ইউরোপিয়ান ইউনিয়নের সংস্কার বিষয়ক চুক্তি।

উৎস: EU ওয়েবসাইট।
.
জি-২০ জোটের সদস্য দেশ কয়টি? [নভেম্বর, ২০২৪]
  1. ১৮টি
  2. ১৯টি
  3. ২০টি
  4. ২১টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জি-২০:

- G-20 বা Group of 20।
- এটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।
- এটি বৈশ্বিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ আর সব প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- ১৯টি সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন ও এক বছরের জন্য এজেন্ডা পরিচালনার দায়িত্বে থাকেন জোটের প্রেসিডেন্ট।
- ২০২৪ সালে সভাপতির দায়িত্ব পালন করছে ব্রাজিল।
- ২০২৪ সালে ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.
.
কমনওয়েলথের প্রধান কে?
  1. ব্রিটেনের প্রধানমন্ত্রী
  2. কানাডার প্রধানমন্ত্রী
  3. ব্রিটেনের রাজা বা রাণী
  4. অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।

উল্লেখ্য,
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪তম দেশ হিসেবে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।

এছাড়াও,
- ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ২০২৪ সালের অক্টোবরে সামোয়াতে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: i) Commonwealth ওয়েবসাইট।
ii) পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপার্সন কে? [নভেম্বর, ২০২৪]
  1. ফেলিক্স অ্যান্তোনিও শিসেকেদি
  2. মোহাম্মদ ওউলদ গাজোয়ানি
  3. ম্যাকি স্যাল
  4. আজলি আসুমানি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

আফ্রিকান ইউনিয়ন (African Union):

- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠিত হয়: ৯ জুলাই, ২০০২।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।
- বর্তমান চেয়ারপারসন: মোহাম্মদ ওউলদ গাজোয়ানি (মৌরিতানিয়ার রাষ্ট্রপতি)।

⇒ ১৯৬৩ সালের ২৫ মে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে আফ্রিকার ৩২টি স্বাধীন দেশের প্রধান African Unity প্রতিষ্ঠা করেন।
- এটি সদস্য দেশসমূহের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি ও কার্যক্রম সমন্বয় করে আফ্রিকা মহাদেশকে ইউরোপ ও আমেরিকান মহাদেশের ঔপনিবেশিক প্রভাব ও শোষণ থেকে মুক্ত রেখে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে।
- এই প্রেক্ষাপটে লিবিয়ার সিরতি নগরে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে লিবিয়ার মুয়াম্মর গাদ্দাফীর আহ্বানে আফ্রিকান African Unity'র রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অধিকতর ঐক্যবদ্ধ কার্যক্রম প্রযুক্ত করার সঙ্কল্পবোধসহ এর উত্তরসূরি প্রতিষ্ঠান হিসেবে আফ্রিকান ইউনিয়ন গঠন করার ঘোষণা দেয়া হয়।
- এই ঘোষণা অনুযায়ী ৫৫টি আফ্রিকান দেশ কর্তৃক সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ২০০১-এর ২৬ মে আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়।
- পরে ২০০২ সালের ৯ জুলাই আফ্রিকান ঐক্য সংঘের পরিবর্তে কাজ শুরু করে আফ্রিকান ইউনিয়ন।

উল্লেখ্য,
- মৌরিতানিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ ওউলদ গাজোয়ানি ফেব্রুয়ারি, ২০২৪ থেকে আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছে।

অন্যদিকে,
- ফেব্রুয়ারি ২০২৩-২০২৪ পর্যন্ত আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন ছিলেন: আজলি আসুমানি (কমোরোসের প্রেসিডেন্ট)।
- ফেব্রুয়ারি ২০২২-২০২৩ পর্যন্ত আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন ছিলেন: ম্যাকি স্যাল (সেনেগালের প্রেসিডেন্ট)।
- ফেব্রুয়ারি ২০২১-২০২২ পর্যন্ত আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন ছিলেন: ফেলিক্স অ্যান্তোনিও শিসেকেদি (গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর প্রেসিডেন্ট)।

উৎস: African Union ওয়েবসাইট। [link]
.
BIMSTEC-এর বর্তমান মহাসচিব কে? [নভেম্বর, ২০২৪]
  1. তেনজিন লেকফেল
  2. ইব্রাহিম তাহা
  3. গোলাম সারওয়ার
  4. ইন্দ্রমণি পান্ডে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

BIMSTEC:

- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)।
- পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।

উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

⇒ ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) যাত্রা শুরু হয়.
- ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।

⇒ ‘বিমসটেক’ এর বর্তমান সভাপতি: থাইল্যান্ড।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯৭-৯৯ এবং ২০০৫-০৬ সালে সভাপতি দায়িত্ব পালন করে।

উৎস: i) BIMSTEC ওয়েবসাইট।
ii) বাসস।
.
অস্ট্রেলিয়ার কোন প্রধানমন্ত্রী APEC -এর উদ্যোক্তা ছিলেন?
  1. টনি অ্যাবট
  2. অ্যান্থনি আলবানিজ
  3. বব হক
  4. জন কার্টিন
ব্যাখ্যা
APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

⇒ প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।

⇒ ১৯৮৯ সালের ৩১ জানুয়ারি অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক কোরিয়ার সিউলে একটি বক্তৃতার সময়  APEC-এর প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।
- ১৯৮৯ সালের নভেম্বরে, ১২টি দেশ মিলে এপেক প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করে।
- প্রতিষ্ঠাতা সদস্য ছিল: অস্ট্রেলিয়া; ব্রুনাই দারুসসালাম; কানাডা; ইন্দোনেশিয়া; জাপান; দক্ষিণ কোরিয়া; মালয়েশিয়া; নিউজিল্যান্ড; ফিলিপাইন; সিঙ্গাপুর; থাইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র।
- এপেকের মূল লক্ষ্য ছিল এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা।
- এই অঞ্চলটি বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বর্তমানে এর সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ২১টি দেশের মধ্যে বিস্তৃত হয়েছে। 

উল্লেখ্য,
- ২০২৪ সালে ৩১তম APEC শীর্ষ সম্মেলন ১০-১৬ নভেম্বর পেরুতে অনুষ্ঠিত হবে।

উৎস: APEC ওয়েবসাইট।
.
কোন দেশটি ASEAN-এর সদস্য নয়?
  1. মালয়েশিয়া
  2. বাংলাদেশ
  3. মিয়ানমার
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ASEAN:

- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

⇒ আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ASEAN-এর সদস্য নয়।

উৎস: ASEAN ওয়েবসাইট।
.
২০২৪ সালে ৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. যুক্তরাজ্যে
  2. জার্মানিতে
  3. জাপানে
  4. ইতালিতে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

G-7:

- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

⇒ ১ জানুয়ারি, ২০২৪ থেকে, ইতালি G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ২০২৪ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেন।
- G-7-এর সভাপতিত্ব তার সদস্য দেশগুলির মধ্যে প্রতি বছর আবর্তিত হয়।

⇒ ৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন:
- ২০২৪ সালে ৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে।
- এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইউক্রেনকে সহায়তা, গাজায় যুদ্ধবিরতি, অভিবাসন নীতি, আন্তর্জাতিক অর্থনৈতিক নিরাপত্তা, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং চীনের বাণিজ্যিক বিষয়।

অন্যদিকে,
- ৪৯তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে জাপানে।
- ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২২ সালে জার্মানিতে।
- ৪৭তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২২ সালে যুক্তরাজ্যে।

উৎস: G-7 ওয়েবসাইট।
১০.
G-77 গঠনের উদ্দেশ্য কী ?
  1. উন্নত দেশ দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়
  2. উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়
  3. অনুন্নত দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়
  4. মুসলিম বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়
ব্যাখ্যা
G-77:
- G-77-এর পূর্ণরূপ: Group of 77.
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G-77।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ জুন, ১৯৬৪।
- বর্তমান সদস্য দেশ: ১৩৪টি।
- এ জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়। 
- এই জোটের ২০২৪ সালের চেয়ারম্যান উগান্ডা।

⇒ ২০২৪ সালে উগান্ডা নিউইয়র্কে G-77 এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে।

উল্লেখ্য,
- ১৯৬৪ সালে জেনেভাতে অনুষ্ঠিত UNCTAD এর প্রথম সম্মেলনে G-77এর আত্নপ্রকাশ ঘটে।
- UNCTAD এবং G-77 শুধু একই বছর প্রতিষ্ঠিত হয় নি, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংরক্ষণ করাও ছিল উভয় সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য।
- মূলত G-77 প্রতিষ্ঠার ক্ষেত্রে UNCTAD এর ভূমিকা অগ্রগণ্য।

উৎস: G-77 ওয়েবসাইট। 
১১.
কোন দেশটি SAARC-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়?
  1. বাংলাদেশ
  2. মালদ্বীপ
  3. ভুটান
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।

উল্লেখ্য,
- আফগানিস্তান SAARC-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।

উৎস: SAARC ওয়েবসাইট।
১২.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য মার্শাল প্ল্যানের অধীনে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়?
  1. RCEP
  2. D-8
  3. OECD
  4. GCC
ব্যাখ্যা
OECD:
- OECD-এর পূর্ণরূপ: Organisation for Economic Co-operation and Development।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ৩০ সেপ্টেম্বর, ১৯৬১।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- প্রতিষ্ঠাতা দেশ: ২০টি।
- বর্তমান সদস্য: ৩৮টি।
- সর্বশেষ সদস্য কোস্টারিকা (২৫ মে, ২০২১)।
- এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন।

উল্লেখ্য,
⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য মার্শাল প্ল্যানের অধীনে আমেরিকান এবং কানাডিয়ান সাহায্য পরিচালনার জন্য ১৯৪৮ সালে The Organisation for European Economic Cooperation (OEEC) গঠিত হয়।
- OEEC যা OECD এর পূর্বসূরী সংস্থা।
- ১৪ ডিসেম্বের, ১৯৬০ সালে ‘OECD Convention’ স্বাক্ষরের মাধ্যমে The Organisation for European Economic Cooperation (OEEC) এর সদস্য সহ ইউরোপের আরো কয়েকটি দেশ মিলে The Organisation for Economic Co-operation and Development (OECD) গঠন করে।
- যুদ্ধবিদ্ধস্থ ইউরোপের পুনর্গঠন ও সদস্য দেশগুলোর অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে এটি সারা বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, শুল্ক ব্যবস্থা উন্নয়ন ইত্যাদি খাত নিয়ে কাজ করছে।

উৎস: OECD ওয়েবসাইট।
১৩.
Asian Development Bank কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৬ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৭৮ সালে
ব্যাখ্যা
ADB:
- ADB-এর পূর্ণরূপ: Asian Development Bank.
- এশীয় উন্নয়ন ব্যাংক।
- প্রতিষ্ঠা লাভ করে: ২২ আগস্ট, ১৯৬৬ সালে।
- আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- বর্তমান সদস্য: ৬৯টি।
- সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল।
- এর মধ্যে ৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং বাকি ২০টি অন্যান্য অঞ্চলের।
- সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতসুগু আসাকাওয়া।

উল্লেখ্য,
- সেপ্টেম্বর, ২০২৪-এ ইসরায়েল ADB-এর ৬৯তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি’র সদস্যপদ লাভ করে।

উৎস: ADB ওয়েবসাইট।
১৪.
RCEP বাণিজ্য চুক্তিটি কবে কার্যকর হয়?
  1. ১ জানুয়ারি, ২০২০
  2. ১৫ নভেম্বর, ২০২০
  3. ১ জানুয়ারি, ২০২২
  4. ১৫ নভেম্বর, ২০২২
ব্যাখ্যা
RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ :১৫টি।
- এগুলো হলো: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।

উৎস: Australian Government Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
১৫.
AFTA চুক্তি স্বাক্ষরকারী দেশ কয়টি? [নভেম্বর, ২০২৪]
  1. ৬টি
  2. ৭টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

AFTA:

- AFTA-এর পূর্ণরূপ: ASEAN Free Trade Area.
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ আসিয়ান শীর্ষ সম্মেলনে ASEAN মুক্ত বাণিজ্য এলাকা (AFTA) গঠনে সম্মত হয়।

⇒ AFTA চুক্তি স্বাক্ষরিত হয়: ২৮ জানুয়ারি, ১৯৯২।
- AFTA যাত্রা শুরু করে: ১ জানুয়ারি, ১৯৯৩।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি।
- বর্তমান সদস্য সংখ্যা: ১০টি।
- এগুলো হলো: ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস এবং মায়ানমার।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১৬.
USMCA চুক্তির পূর্বসূরী চুক্তি কোনটি?
  1. AFTA
  2. NAFTA
  3. APTA
  4. EFTA
ব্যাখ্যা
NAFTA:
- NAFTA-এর পূর্ণরূপ: The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- সদস্য: ৩টি।
- ৩টি সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ১৭ ডিসেম্বর, ১৯৯২।
- চুক্তিটি কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৯৪।

উল্লেখ্য,
- ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়।
- USMCA চুক্তিটি কার্যকর হয়: ১ জুলাই, ২০২০।
- যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।

উৎস: United States Trade Representative (.gov) ওয়েবসাইট।
১৭.
যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য নিম্নের কোন সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়?
  1. Orbis International
  2. MERCOSUR
  3. COMESA
  4. Red Cross
ব্যাখ্যা
Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠা করা হয় সংস্থাটি
- এটি প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সালে।
- প্রতিষ্ঠার স্থান: সুইজারল্যান্ডের জেনেভা।
- প্রতিষ্ঠাতা: হেনরী ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- পরবর্তী সময় এই সংস্থার কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
- মানবিক কাজের জন্য ব্যাপক সমাদৃত হয়।

অন্যদিকে -
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের ২১ টি দেশের বাণিজ্যিক ব্লক।
- MERCOSUR (Mercado Comun Del Sur) বা The Southern Common Market হলো দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।
- Orbis International হলো মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বেসরকারি দাতব্য চিকিৎসা আন্তর্জাতিক উড়ন্ত চক্ষু হাসপাতাল।

উৎস: Red Cross ওয়েবসাইট।
১৮.
সংস্থা হিসেবে কোনটি জি-২০-এর সদস্য? [নভেম্বর, ২০২৪]
  1. আফ্রিকান ইউনিয়ন
  2. ইউরোপীয় ইউনিয়ন
  3. বেনেলাক্স ইউনিয়ন
  4. ক ও খ
ব্যাখ্যা
জি-২০:
- G-20 বা Group of 20।
- এটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।
- এটি বৈশ্বিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ আর সব প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন। 
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.
১৯.
রবার্ট ব্যাডেন পাওয়েল কত সালে বিশ্ব স্কাউট আন্দোলন শুরু করেন?
  1. ১৯০৫ সালে
  2. ১৯০৬ সালে
  3. ১৯০৭ সালে
  4. ১৯০৮ সালে
ব্যাখ্যা
বিশ্ব স্কাউট আন্দোলন:
- WOSM-এর পূর্ণরূপ: World Organization of the Scout Movement.
- স্কাউটিং বিশ্বব্যাপী একটি যুব সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয়: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট স্টিফেন্সন স্মিথ লড ব্যাডেন পাওয়েল।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমানে সদস্য সংখ্যা: ১৭৪টি।
- স্কাউটিংয়ের মাধ্যমে একজন ছেলে অথবা মেয়ে নিজেকে একজন প্রকৃত অর্থে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম।

⇒ রবার্ট স্টিফেন্সন স্মিথ লড ব্যাডেন পাওয়েল ১৯০৭ সালে স্কাউটিং আন্দোলনের শুরু করেন।

⇒ ১৯০৭ সালে ২০ জন বালকে ব্রাউন সি দ্বীপে প্রথম পরীক্ষা মূলক ক্যাম্পের মাধ্যমে স্কাউট আন্দোলন শুরু হয়েছিলো।
- ১৯১৬ সালে ১১ বছরের নিচে শিশুদের জন্য “কাব স্কাউট” তৈরি করেন।
- ১৯১৮ সালে ১৮ বছরের যুবকদের জন্য রোভারিং শুরু করেছেন। এভাবে স্কাউটিং সম্প্রসারণ শুরু হয়।
- ১৯২০ সালে ইংল্যান্ডে অলিম্পিয়াতে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়।
- ১৯২২ সালে প্রথম বিশ্ব স্কাউট কমিটি প্রতিষ্ঠিত হয়।

⇒ ২২ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস। 

উল্লেখ্য,
- ১৯৭২ সালে 'বাংলাদেশ স্কাউট এসোসিয়েশন' নামে জাতীয় পর্যায়ে স্কাউটিংয়ের সংগঠন গড়ে উঠে।

উৎস: World Organization of the Scout Movement (WOSM) ওয়েবসাইট।
২০.
CARE-এর পূর্ণরূপ কী?
  1. Cooperative for Assistance and Relief Everywhere
  2. Cooperative for Assistance and Remittances Europe
  3. Cooperative for American and Relief Everywhere
  4. Cooperative for American and Relief Europe
ব্যাখ্যা
Care International:
- CARE-এর পূর্ণরূপ: Cooperative for Assistance and Relief Everywhere.
- যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বৃহত্তম মানবকল্যাণধর্মী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- মহাসচিব: সোফিয়া স্প্রেচম্যান সিনেইরো।
- সদরদপ্তর: আটলান্টা, মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: Care International ওয়েবসাইট।
২১.
Save the children-এর প্রতিষ্ঠাতা কে?
  1. জেমস গুস্তাভ স্পেথ
  2. হারম্যান গেইনার
  3. পিটার ইজেন
  4. এগল্যান্টাইন জেব
ব্যাখ্যা
Save the children:
- সেভ দ্য চিলড্রেন (Save the children) একটি আর্ন্তজাতিক বেসরকারী সংস্থা।
- এটি যুক্তরাজ্যের শিশুবিষয়ক প্রতিষ্ঠান।
- সেভ দ্য চিলড্রেন বিশ্বের শীর্ষ শিশুবিষয়ক স্বাধীন প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৯ সালে।
- প্রতিষ্ঠাতা: এগল্যান্টাইন জেব।
- লক্ষ্য: যুদ্ধ বিধবস্ত দেশ বা অঞ্চলের শিশুদের নিরাপত্তা প্রদান।

⇒ একটি সুস্থ, নিরাপদ, পারিবারিক ও সামাজিক পরিবেশে শিশুদের বেড়ে ওঠা, সকল প্রকার দুর্যোগ থেকে শিশুদের রক্ষা করা এবং শিশুর সার্বিক উন্নয়নে বিনিয়োগ এর উদ্দেশ্যে কাজ করে।
- বর্তমানে ১১৬ টি দেশে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অন্যদিকে,
- World Resources Institute-এর প্রতিষ্ঠাতা: জেমস গুস্তাভ স্পেথ।
- Save Our Soul-এর প্রতিষ্ঠাতা: হারম্যান গেইনার।
- Transparency International-এর প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।

উৎস: Save the children ওয়েবসাইট। 
২২.
নিম্নের কোনটি একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল?
  1. লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল
  2. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  3. রোটারি ইন্টারন্যাশনাল
  4. অরবিস ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
Orbis International:
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮২ সালে।
- বর্তমান প্রেসিডেন্ট: ডেরেক হডকি।
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। 

উল্লেখ্য,
- অরবিস ইন্টারন্যাশনাল ১৯৮৫ সালে প্রথম বাংলাদেশে এসে চিকিৎসা ও সেবা কার্যক্রম পরিচালনা করে।

উৎস: Orbis International ওয়েবসাইট।
২৩.
নিচের কোনটি APTA চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয়? [নভেম্বর, ২০২৪]
  1. বাংলাদেশ
  2. মঙ্গোলিয়া
  3. জাপান
  4. লাওস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

APTA:

- APTA-এর পূর্ণরূপ: Asia Pacific Trade Agreement.
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্য চুক্তি।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ২ নভেম্বর, ২০০৫।
- চুক্তিটি কার্যকর হয়: ১ সেপ্টেম্বর, ২০০৬। 
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, লাওস, মঙ্গোলিয়া এবং শ্রীলঙ্কা।

উল্লেখ্য,
- এর পূর্বনাম ছিল ব্যাংকক চুক্তি।
- ব্যাংকক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৭৫ সালে।
- এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (UN-ESCAP) উদ্যোগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- শ্রীলঙ্কা ব্যাংকক চুক্তি এবং APTA এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
- স্বাক্ষরিত ব্যাংকক চুক্তি ২০০৫ সালে সংশোধন হয়ে APTA নামধারণ করে।

অন্যদিকে,
- জাপান APTA চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয়।

উৎস: ESCAP ওয়েবসাইট।
২৪.
ইসলামী উন্নয়ন ব্যাংক-এর বর্তমান প্রেসিডেন্ট কে? [নভেম্বর, ২০২৪]
  1. বন্দর এম. এইচ হাজ্জার
  2. লাখদার ব্রাহিমি
  3. মোহাম্মদ আলী আল - মাদানী
  4. মুহাম্মদ আল-জাসের
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

IDB:

- IDB-এর পূর্ণরূপ: Islamic Development Bank.
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) হলো একটি বহুমুখী উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান।
- ১৯৭৩ সালের সৌদি আরবের জেদ্দায় IDB গঠনের সিদ্ধান্ত হয়।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে: ২০ অক্টোবর, ১৯৭৫।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- ৫৭তম দেশ: গায়ানা।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান প্রেসিডেন্ট: ডক্টর মুহাম্মদ আল-জাসের (সৌদি আরব) (২০২১-২৬)।

⇒ ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।

⇒ ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সম্মেলন সংস্থা (OIC)-এর পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনে একটি আন্তর্জাতিক ইসলামি অর্থ সংস্থা গড়ে তোলার বিষয়ে প্রথম বারের মত আলোচনা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৪ সালে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রীদের অপর সম্মেলনে 'আইডিবি' (ইসলামি উন্নয়ন ব্যাংক) চার্টার গৃহীত হয়।
- এরই ফলশ্রুতিতে ১৯৭৫ সালে সৌদী আরবে 'ইসলামি উন্নয়ন ব্যাংক' (আইডিবি) প্রতিষ্ঠা লাভ করে। 

⇒ আইডিবি গ্রুপ ৫টি সংস্থার সমন্বয়ে গঠিত। সংস্থাগুলো হলো:
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB),
- ইসলামী গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (IRTI),
- বেসরকারি ক্ষেত্রে উন্নয়নের জন্য ইসলামী সহযোগিতা (ICD),
- বিনিয়োগ ও রপ্তানি সক্ষমতায় ইন্স্যুরেন্সের জন্য ইসলামী সহযোগিতা (ICIEC) এবং,
- আন্তর্জাতিক ইসলামী ব্যবসা ও অর্থনৈতিক করপোরেশন (ITFC)।

এছাড়াও,
- বাংলাদেশে IsDB-এর কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সাল থেকে।

উৎস: IDB ওয়েবসাইট।
২৫.
Lions Club International-এর প্রতিষ্ঠাতা কে?
  1. রবার্ট ব্যাডেন পাওয়েল
  2. হেনরি ডুনান্ট
  3. পল পি হ্যারিস
  4. মেলভিন জন্স
ব্যাখ্যা
Lions Club International:
- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৭ সালে।
- প্রতিষ্ঠাতা: শিকাগোর মেলভিন জন্স।
- সদরদপ্তর: ইলিয়ন্স, মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: Lions Club International ওয়েবসাইট।
২৬.
Commonwealth-ভুক্ত বর্তমান দেশ কয়টি? [নভেম্বর, ২০২৪]
  1. ৫২টি
  2. ৫৪টি
  3. ৫৫টি
  4. ৫৬টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কমনওয়েলথ (Commonwealth):

- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি। 
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
২৭.
European Free Trade Association-এর সদস্য দেশ নয় কোনটি? [নভেম্বর, ২০২৪]
  1. লাটভিয়া
  2. সুইজারল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. লিচেনস্টেইন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

EFTA:

- EFTA-এর পূর্ণরূপ: European Free Trade Association.
- এটি একটি আঞ্চলিক বাণিজ্য সংস্থা।
- প্রতিষ্ঠা: ৪ জানুয়ারি, ১৯৬০ সাল।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য দেশ: ৪টি (আইসল্যান্ড, লিচেনস্টেইন, নরওয়ে ও সুইজারল্যান্ড)।

⇒ এর মূল লক্ষ্য হল ইউরোপীয় দেশগুলির মধ্যে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা স্থাপন করা।

উল্লেখ্য,
- লাটভিয়া European Free Trade Association-এর সদস্য দেশ নয়।

উৎস: EFTA ওয়েবসাইট।
২৮.
Asian Infrastructure Investment Bank-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. বেইজিং, চীন
  2. জাকার্তা, ইন্দোনেশিয়া
  3. সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
  4. ম্যানিলা, ফিলিপাইন
ব্যাখ্যা
AIIB:
- AIIB-এর পূর্ণরূপ: Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- বিশ্বব্যাংক ও ADB'র বিকল্প হিসেবে গঠিত হয় এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- এটি চীনের নেতৃত্বাধীন।
- প্রতিষ্ঠিত হয়: জানুয়ারি, ২০১৬ সালে।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৫৭টি।
- বর্তমান সদস্য দেশ: ৯৮টি।
- সর্বশেষ সদস্য: জিবুতি (সেপ্টেম্বর, ২০২৪)।
- এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা করাই এই ব্যাংকের উদ্দেশ্য।

উৎস: AIIB ওয়েবসাইট।
২৯.
ECO-এর পূর্ণরূপ কী?
  1. Ecological Co-operation Organization
  2. Economic Co-operation Organization
  3. Environment Co-operation Organization
  4. Environment Co-operative Organization
ব্যাখ্যা
ECO:
- ECO-এর পূর্ণরূপ: Economic Co-operation Organization.

⇒ এটি প্রধানত মধ্য এশিয়া অঞ্চলের মুসলিম দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
- এটি ১৯৬৪ সালে Regional Cooperation for Development (RCD) নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে Economic Cooperation Organization (ECO) নামধারণ করে।
- সদরদপ্তর: তেহরান, ইরান।
- বর্তমান মহাসচিব: ডঃ আসাদ এম খান (পাকিস্তান)।
- সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

উৎস: Economic Cooperation Organization ওয়েবসাইট।
৩০.
OPEC-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা, অস্ট্রিয়া
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. কারাকাস, ভেনিজুয়েলা
  4. আলজিয়ার্স, আলজেরিয়া
ব্যাখ্যা
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- সংস্থার সদস্য দেশ সমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা ওপেক এর প্রধান উদ্দেশ্য।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

⇒ ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠাকালীন এ সংস্থার সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- পরবর্তীতে ১৯৬৫ সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় অস্ট্রিয়ার ভিয়েনায়।

উৎস: OPEC ওয়েবসাইট।
৩১.
কোন ঘোষণার মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়?
  1. তেহরান ঘোষণা
  2. ইস্তাম্বুল ঘোষণা
  3. জাকার্তা ঘোষণা
  4. কায়রো ঘোষণা
ব্যাখ্যা
D-8:
- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- ইস্তাম্বুল ঘোষণা (Istanbul Declaration)-এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৮টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- এশিয়া এবং আফ্রিকার গুরুত্বপূর্ণ এলাকার প্রতিনিধিত্ব করে থাকে এসব দেশ।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৩২.
CIRDAP-এর উদ্যোক্তা সংস্থা কোনটি?
  1. UNCTAD
  2. WHO
  3. FAO
  4. WMO
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP-এর পূর্ণরূপ The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ৬ জুলাই, ১৯৭৯।
- সদর দপ্তর: চামেলি হাউজ, ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৬টি।
- এর সদস্য সংখ্যা: ১৫টি।
- সদস্য দেশগুলো হলো: আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
- সর্বশেষ সদস্য: ফিজি (জুন, ২০১০)।
- বর্তমান মহাপরিচালক: ডাঃ চেরদসাক ভিরাপাত (২০২০ – ২০২৪)।

⇒ CIRDAP এর লক্ষ্য হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির মধ্যে গ্রামীণ উন্নয়ন এবং কৃষি নীতির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা, যাতে উক্ত অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নত করা যায়।
- এটি গ্রামীণ উন্নয়ন, কৃষি, অর্থনৈতিক উন্নয়ন, এবং পরিবেশের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং গবেষণা পরিচালনা করে আসছে।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
৩৩.
BENELUX কোন অঞ্চলের অর্থনৈতিক জোট?
  1. পশ্চিম ইউরোপের
  2. বঙ্গোপসাগরীয়
  3. দক্ষিণ-পূর্ব এশিয়া
  4. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়
ব্যাখ্যা
BENELUX:
- BENELUX-এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- ১৯৪৪ সালে ‘BENELUX’ একটি ‘কাস্টমস ইউনিয়ন’ হিসেবে আত্নপ্রকাশ করে যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি বাস্তবায়ন করা হয়।
- চুক্তি স্বাক্ষর: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল।
- চুক্তি কার্যকর: ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা: ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- BENELUX-এর দেশগুলোর ব্যবহৃত মুদ্রা ইউরো।

উল্লেখ্য,
- ১৭ জুন, ২০০৮ সালে একটি নতুন ‘BENELUX’ চুক্তি স্বাক্ষর করা হয়।
- এটি ১ জানুয়ারি, ২০১২ সালে কার্যকর করা হয়।

উৎস: BENELUX ওয়েবসাইট।
৩৪.
Gulf Cooperation Council-এর সদস্য দেশ কয়টি? [নভেম্বর, ২০২৪]
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Gulf Cooperation Council (GCC):

- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের ২৫মে গঠিত হয়।
- এর সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই।

⇒ এর সদস্য সংখ্যা ৬টি। এগুলো হলো:
- সৌদি আরব,
- সংযুক্ত আরব আমিরাত,
- কাতার,
- কুয়েত,
- বাহরাইন,
- ওমান।

উল্লেখ্য,
- পারস উপসাগর তীরবর্তী ৮টি দেশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত।
- এই ৮টি দেশ হলো: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, ইরান, ইরাক।

উৎস: GCC ওয়েবসাইট।