পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
NSI AD and Field Officer প্রস্তুতি Full Model Test -1
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
  1. ক) আমরা তাজমহল দর্শন করলাম।
  2. খ) ঝম ঝম করে বৃষ্টি পড়ছে।
  3. গ) সাইরেন বেজে উঠলো।
  4. ঘ) মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে।
সঠিক উত্তর:
ঘ) মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে।
ব্যাখ্যা
• প্রযোজক ক্রিয়া:
যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। (সংস্কৃত ব্যাকরণে এটি ণিজন্ত ক্রিয়া বলা হয়)।
যেমন: মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।

প্রযোজক কর্তা : যে ক্রিয়া প্রযোজন করে, তাকে প্রযোজক কর্তা বলে।
প্রযোজ্য কর্তা : যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলে।
যেমন : মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। বাক্যে ‘মা’ প্রযোজক কর্তা, ‘শিশুকে' প্রযোজ্য কর্তা, ‘চাঁদ দেখাচ্ছেন' প্রযোজক ক্রিয়া।

অন্য অপশনে,
'সাইরেন বেজে উঠলো'- যৌগিক ক্রিয়ার উদাহরণ। 
'আমরা তাজমহল দর্শন করলাম।', ঝম ঝম করে বৃষ্টি পড়ছে।'- মিশ্র ক্রিয়ায়র উদাহরণ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
.
উৎস অনুসারে 'ওলন্দাজ' কোন শ্রেণির শব্দ?
  1. ক) ফরাসি
  2. খ) ইংরেজি
  3. গ) ইতালিয়ান
  4. ঘ) জার্মান
সঠিক উত্তর:
ক) ফরাসি
উত্তর
সঠিক উত্তর:
ক) ফরাসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান,
উৎস অনুসারে 'ওলন্দাজ' ফরাসি শব্দ। 

• 'ওলন্দাজ' বলতে বোঝায়- হল্যান্ড দেশের অধিবাসী। 

• কিছু ওলন্দাজ শব্দ: ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন (তাসের নাম) ৷

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি নয়?
  1. ক) গো + পদ = গােষ্পদ
  2. খ) এক + দশ = একাদশ
  3. গ) কুল + অটা = কুলটা
  4. ঘ) বৃহৎ + পতি = বৃহস্পতি
সঠিক উত্তর:
গ) কুল + অটা = কুলটা
উত্তর
সঠিক উত্তর:
গ) কুল + অটা = কুলটা
ব্যাখ্যা
'কুল + অটা = কুলটা'- নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। 

• নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি: 
- কিছু ব্যঞ্জনসন্ধি নিয়ম ছাড়া হয়, সেগুলােকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলে।
যেমন – গাে+পদ = গােষ্পদ,
এক+দশ = একাদশ,
বৃহৎ+পতি = বৃহস্পতি ইত্যাদি।

• নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি:
- কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করেনা তাদেরকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। 
যেমন, 
- কুল+অটা = কুলটা 
- গাে+অক্ষ = গবাক্ষ


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'ফুলের মতো অগ্নিকণা' এর এক কথায় প্রকাশ-
  1. ক) ফুলেল
  2. খ) স্ফুলিঙ্গ
  3. গ) পুষ্পাভরণ
  4. ঘ) ফাঁসুড়ে
সঠিক উত্তর:
খ) স্ফুলিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) স্ফুলিঙ্গ
ব্যাখ্যা
'ফুলের মতো অগ্নিকণা' এর এক কথায় প্রকাশ- 'স্ফুলিঙ্গ'। 

অন্য অপশনে, 
'ফুল হতে জাত' এর এক কথায় প্রকাশ- 'ফুলেল'। 
'ফুল দিয়ে তৈরি গয়না' এর এক কথায় প্রকাশ- 'পুষ্পাভরণ'।  
'ফাঁস দিয়ে যে মানুষ মরে' এর এক কথায় প্রকাশ- 'ফাঁসুড়ে' 

• আরো কিছু এক কথায় প্রকাশ: 
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু,
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু,
- 'নষ্ট হওয়া স্বভাব নয় যার' এক কথায় প্রকাশ- অবিনশ্বর
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ- নশ্বর,
- 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ- অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ- ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ- অস্থায়ী,
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ- অনিকেত,
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় প্রকাশ- নশ্বর,

উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
.
We have adequately provided _____ a food shortage next summer.
  1. ক) against
  2. খ) with
  3. গ) by
  4. ঘ) to
সঠিক উত্তর:
ক) against
উত্তর
সঠিক উত্তর:
ক) against
ব্যাখ্যা
• Provide against 
English Meaning: to make preparations to deal with something bad or unpleasant that might happen in the future
Bangla Meaning: সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া; সংস্থান করা; দুর্দিনের জন্য সঞ্চয় করা। 
Example: We have to provide against rainy days. 

এছাড়াও, 
• Provide with - সরবরাহ করা। 
Example: The students were provided with papers. 
• Provide for -  যথাযথ প্রস্তুতি গ্রহণ করা; প্রতিপালন/ভরণপোষণ করা; সংস্থান/সৎকার করা। 
Example: I have many dependants to provide for.

Complete Sentence: We have adequately provided against a food shortage next summer.

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
2. Accessible Dictionary by Bangla Academy.
.
What is the adjective of the word 'Variance'?
  1. ক) Variation
  2. খ) Variable
  3. গ) Variety
  4. ঘ) Variably
সঠিক উত্তর:
খ) Variable
উত্তর
সঠিক উত্তর:
খ) Variable
ব্যাখ্যা
Adjective: 
- Adjectives সাধারণত noun বা pronoun কে modify করে। 

Variable (adjective): 
English Meaning- Capable of being readily changed. 
Bengali Meaning- পরিবর্তনশীল; পরিবর্তনীয়; অনিয়ত; অস্থির। 

Other forms, 
• Variance (noun)- অমিল; অনৈক্য; বিরোধ; মতবিরোধ; অবনিবনা।
Variation (noun)- ভেদ; বিভেদন; ভিন্নতা; বিভিন্নতা; ভিন্নতার মাত্রা। 
Variably (adverb)- অনিয়তভাবে।
Variety (noun)- বৈচিত্র্য; বিচিত্রতা। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
.
Complete the sentence-
Hardly had he reached home when _______________.
  1. ক) it begins to rain.
  2. খ) it was beginning to rain.
  3. গ) it had begun to rain.
  4. ঘ) it began to rain.
সঠিক উত্তর:
ঘ) it began to rain.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) it began to rain.
ব্যাখ্যা
• Hardly এর ব্যবহার: 
- Hardly অর্থ সবেমাত্র। 
- Hardly + past perfect tense- এরূপে ব্যবহৃত হয়। 
- Structure: Hardly had + subject + verb (past participle) + Object + when + Subject + verb (past) + Object. 
- এভাবে একই অর্থে scarcely had ....... when/before ব্যবহৃত হয়। 

Complete sentence টি হচ্ছে - Hardly had he reached home when it began to rain. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
.
Choose the synonym of 'Latent'.
  1. ক) Manifest
  2. খ) Hidden
  3. গ) Visible
  4. ঘ) Obvious
সঠিক উত্তর:
খ) Hidden
উত্তর
সঠিক উত্তর:
খ) Hidden
ব্যাখ্যা
Latent [লেইট্‌ন্‌ট্] (adjective):
• English Meaning: Present, but not yet active, developed, or obvious.
• Bangla Meaning: লুক্কায়িত; গুপ্ত; সুপ্ত; অদৃশ্য; নিহিত: latent abilities; latent energy; latent heat.

• Synonyms: Inactive (অক্রিয়; নিষ্ক্রিয়), Hidden (গোপন), Unrevealed (লুক্কায়িত), Potential (সম্ভাবনা), Undisclosed (অপ্রকাশিত)। 
• Antonyms: Manifest (সুস্পষ্ট), Obvious (স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার), Visible (দৃষ্টিগোচর), Apparent (দৃশ্যমান), Evident (প্রতীয়মান)। 

• Other Forms: 
- Latent period উদ্দীপনা (stimulus) প্রদান ও সাড়া (response) প্রকাশের মধ্যে সময়ের ব্যবধান, দেহে রোগজীবাণু প্রবেশের পর থেকে রোগের লক্ষণসমূহ প্রকাশের মধ্যবর্তী কাল।
- Latency (noun) সুপ্তাবস্থা; গুপ্তাবস্থা; অদৃশ্যতা।
• Example Sentence: 
1. We were surprised at the response as well as the children's latent talents.
2. In modern times, many patients have Latent diabetes in their bodies. 

Source: Live MCQ lecture. 
.
Choose the right form of the verb -
Rakib prefers singing ______.
  1. ক) to dance
  2. খ) dance
  3. গ) to dancing
  4. ঘ) dancing
সঠিক উত্তর:
গ) to dancing
উত্তর
সঠিক উত্তর:
গ) to dancing
ব্যাখ্যা
দুটি activity-র একটিকে বেশি পছন্দ করা বুঝাতে prefer ব্যবহৃত হয়। 
- Structure: Prefer + Verb-ing + to + Verb-ing. 

- আবার Prefer এর সাথে to-infinitive বা bare-infinitive ও ব্যবহৃত হয়। তবে would prefer এর সাথে এরূপ usage বেশি মানায়। 
- Structure: would prefer + to-infinitive + to + to-infinitive. 

• প্রদত্ত প্রশ্নে 'Rakib prefers singing' থাকায় শূন্যস্থানে 'to dancing' হবে। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১০.
Everything rested _____ his reaction to it.
  1. ক) to
  2. খ) with
  3. গ) by
  4. ঘ) no preposition
সঠিক উত্তর:
খ) with
উত্তর
সঠিক উত্তর:
খ) with
ব্যাখ্যা
Rest with:
English Meaning - to depend on someone or something. 
Bangla Meaning - (কারো) হাতে নির্ভর করা; কারো দায়িত্বে থাকা।
Example - Everything rested with his reaction to it. 

এছাড়াও, 
Rest (something) on/upon -  শুয়ে থাকা; (দৃষ্টির ক্ষেত্রে) পতিত হওয়া; পড়া: Her eyes rested on me.
Rest (something) on/upon/against - (কোনোকিছুতে) ভর দিয়ে অথবা হেলান দিয়ে বিশ্রাম করা।

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১১.
We've tried to talk him into coming with us, but he's adamant about staying here.
Here the word 'adamant' is a/an -
  1. ক) Adverb
  2. খ) Noun
  3. গ) Infinitive
  4. ঘ) Adjective
সঠিক উত্তর:
ঘ) Adjective
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Adjective
ব্যাখ্যা
Adjectives:
- যে শব্দ Noun/ Pronoun এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।
- সাধারণত Noun কে describe করতে Adjective ব্যবহার করা হয়।

• Adamant [অ্যাডামান্‌ট্] (adjective): 
English Meaning: Determined not to change your mind or to be persuaded about something
Bangla Meaning: অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড়। 

• Other Forms: 
-  Adamance (Noun); - Adamantine (Adjective) অভেদ্য। 
• Example Sentence:
1. He is a devoted doctor who is adamant to make the best out of hopeless cases.
2. We've tried to talk him into coming with us, but he's adamant about staying here.

Source: Live MCQ lecture.
১২.
Mr. Arif claims to have descended _____ a noble family.
  1. ক) of
  2. খ) with
  3. গ) from
  4. ঘ) to
সঠিক উত্তর:
গ) from
উত্তর
সঠিক উত্তর:
গ) from
ব্যাখ্যা
Descend from: 
• English Meaning- To have (something or someone in the past) as an origin or source.
• Bengali Meaning- বংশোদ্ভূত। 
- উদ্ভূত/সম্ভূত হওয়া; বংশধর হওয়া অর্থে be descended from ব্যবহার হয়। 

Example - Mr. Arif claims to have descended from a noble family. 

এছাড়াও, 
Descend on/upon - আকস্মিকভাবে আক্রমণ করা; হামলা descend করা; ঝাঁপিয়ে পড়া; (কথ্য) অপ্রত্যাশিতভাবে আবির্ভূত হওয়া: My sister’s family is descending on us in the weekend.
Descend to - নিজেকে নিচে নামানো; নীচ হওয়া: He would even descend to deception/rule.

Source: Advanced Learner's HSC English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৩.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ‍্য ও পরিসীমার অনুপাত কত? 
  1. ক) 1 : √2
  2. খ) 2 : √2
  3. গ) 1 : 2
  4. ঘ) 1 : 2√2
সঠিক উত্তর:
ঘ) 1 : 2√2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1 : 2√2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ‍্য ও পরিসীমার অনুপাত কত? 

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য a একক 
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2 একক 
বর্গক্ষেত্রের পরিসীমা 4a  একক 

⇒ কর্ণ/পরিসীমা
= a√2/4a 
= √2/(2 × 2)
=1/2√2 

∴ একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ‍্য ও পরিসীমার অনুপাত = 1 : 2√2
১৪.
৫ টাকায় ১ টি করে কমলা কিনে ৬০ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ক) ৮ টি
  2. খ) ৯ টি
  3. গ) ১০ টি
  4. ঘ) ১১ টি
সঠিক উত্তর:
গ) ১০ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ১ টি করে কমলা কিনে ৬০ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
২০% লাভে,
১ টি কমলার বিক্রয়মূল্য = ৫ + ৫ এর ২০%
= (৫ + ১) টাকা
= ৬ টাকা

 ৬ টাকায় বিক্রয় করতে হবে ১টি কমলা
১ টাকায় বিক্রয় করতে হবে ১/৬টি কমলা
∴ ৬০ টাকায় বিক্রয় করতে হবে  ৬০/৬টি কমলা
= ১০টি কমলা
১৫.
x2 = 6 - y2 এবং x - 1 = √2 হলে, y এর মান কত?
  1. ক) - √2
  2. খ) 1 + √2
  3. গ) 2 - √2
  4. ঘ) 1 - √2
সঠিক উত্তর:
ঘ) 1 - √2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1 - √2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 = 6 - y2 এবং x - 1 = √2 হলে, y এর মান কত?

সমাধান:
x - 1 = √2
⇒ x = 1 + √2

x2 = 6 - y2
⇒ x2 + y2 = 6
⇒ (1 + √2)2 + y2 = 6
⇒ 1 +  2√2 + 2 + y2 = 6
⇒ 3 + 2√2 + y2 = 6
⇒ y2 = 3 - 2√2
⇒ y2 = 1 -  2√2 + 2
⇒ y2 = 1 -  2√2 + (√2)2
⇒ y2 = (1 - √2)2
∴  y = 1 - √2
১৬.
৩,৪,৬,৫,৯,৬,১২,৭ ... ধারাটির পরবর্তী পদটি কত?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১৩
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ঘ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩,৪,৬,৫,৯,৬,১২,৭ ... ধারাটির পরবর্তী পদটি কত?

সমাধান: 
ইহা একটি যুগল ধারা। অর্থাৎ দুটি আলাদা ধারার সংমিশ্রণ।
এখানে একটি ধারার ভিতরে দুটি ধারা আছে।
১ম ধারা= ৩, ৬ , ৯, ১২, ১৫......
২য় ধারা= ৪, ৫, ৬,৭,...

তাই মূল ধারাটির পরবর্তী পদ হবে= ১৫ 
১৭.
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। ৯ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত?
  1. ক) ৫ : ৩ 
  2. খ) ৭ : ২ 
  3. গ) ৫ : ২ 
  4. ঘ) ৩ : ১ 
সঠিক উত্তর:
গ) ৫ : ২ 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ : ২ 
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। ৯ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত?

সমাধান:
বর্তমানে পুত্রের বয়স = ক বছর 
বর্তমানে পিতার বয়স ৪ক বছর

প্রশ্নমতে,
১০(ক - ৬) = ৪ক - ৬
বা, ১০ক - ৬০ = ৪ক - ৬
বা, ৬ক = ৫৪
∴ ক = ৯

পুত্রের বর্তমান বয়স ৯ বছর
পিতার বর্তমান বয়স (৯ × ৪) = ৩৬ বছর

৯ বছর পর  পিতার বয়স = ৩৬ + ৯ বছর 
= ৪৫ বছর 

৯ বছর পর পুত্রের বয়স = ৯ + ৯ 
= ১৮ বছর 

∴ ৯ বছর পর  পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৪৫ : ১৮ 
= ৫ : ২
১৮.
12 : 12 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  
  1. ক) 56° 
  2. খ) 60° 
  3. গ) 66° 
  4. ঘ) 76° 
সঠিক উত্তর:
গ) 66° 
উত্তর
সঠিক উত্তর:
গ) 66° 
ব্যাখ্যা
প্রশ্ন: 12 : 12 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  

সমাধান:
মধ্যবর্তী কোণ :  
 = । (11 M - 60 H) / 2 ।   [এখানে, M = 12 মিনিট, H= 0 ঘণ্টা ; 12 টা বাজলে ঘণ্টা শূন্য ধরা হয়]
= । (11 × 12 - 60 × 0)/2। 
= । (132 - 0)/2।
= । 132/2।
= 66° 
১৯.
(x - 1)(x - 5) < 0 হলে, এর সমাধান সেট কত হবে?
  1. ক) - 1 < x < 5
  2. খ) x < - 5
  3. গ) 2 < x < 5
  4. ঘ) 1 < x < 5
সঠিক উত্তর:
ঘ) 1 < x < 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1 < x < 5
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 1)(x - 5) < 0 হলে, এর সমাধান সেট কত হবে?

সমাধান:
(x - 1)(x - 5) < 0 হবে, যখন একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক হবে।
অতএব, x - 1 ধনাত্মক ও x - 5 ঋণাত্মক হবে।

x - 1 > 0
∴ x > 1

x - 5 < 0
∴ x < 5

(x - 1)(x - 5) < 0 হলে, এর সমাধান সেট = 1 < x < 5
২০.
নিচের কোনজন অন্যদের থেকে আলাদা? 
  1. ক) জয়দেব
  2. খ) বিদ্যাপতি
  3. গ) আর্যদেব
  4. ঘ) চন্ডীদাস
সঠিক উত্তর:
গ) আর্যদেব
উত্তর
সঠিক উত্তর:
গ) আর্যদেব
ব্যাখ্যা
জয়দেব, বিদ্যাপতি ও চন্ডীদাস -- মধ্যযুগের কবি।
- উল্লেখ্য, তিনজনই বৈষ্ণব পদাবলির কবি।

অন্যদিকে,
- আর্যদেব প্রাচীনযুগের কবি।
- আর্যদেবপা - চর্যাপদের ৩১নং পদ রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
'খোমার রুজ' কোন দেশের গেরিলা বাহিনী?
  1. ক) কম্বোডিয়া
  2. খ) নিকারাগুয়া
  3. গ) ইরান
  4. ঘ) ইরাক
সঠিক উত্তর:
ক) কম্বোডিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) কম্বোডিয়া
ব্যাখ্যা
• খোমার রুজ: 
- খোমার রুজ হচ্ছে কম্বোডিয়ার একটি গেরিলা বাহিনী।
- তাদের অতি বাম রাজনীতি, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা, কম্বোডিয়ার রাজধানী নমপেন দখল করার পর রাজধানী জনশূন্য করা, জোর করে শিক্ষিত তথা বুদ্ধিজীবীদের গ্রামে পাঠিয়ে কৃষকদের সাথে কাজ করতে বাধ্য করা ইত্যাদির কারণে খোমার রুজরা দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে বিতর্কিত হয়ে আছে।

- তারা চীনের সাংস্কৃতিক বিপ্লবের আলোকে কম্বোডিয়ায় একটি নতুন ধরণের সমাজ ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন।
- খেমার রুজের নেতৃত্বে ছিলেন পলপট, ইয়ান সেনরী প্রমুখ।
- ওরা গ্যারিলা যুদ্ধের মাধ্যমে ১৯৭৫ সালের ১৭ এপ্রিল নমপেনের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন।
- ১৯৭৮ সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল।
- ১৯৭৮ সালে ভিয়েতনাম বাহিনী তাদের ক্ষমতাচ্যুত করে।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ - তারেক শামসুর রেহমান।
২২.
'INTERPOL' এর অফিসিয়াল নাম কী?
  1. ক) International Police
  2. খ) International Police Organization
  3. গ) International Police Agency
  4. ঘ) International Criminal Police Organization
সঠিক উত্তর:
ঘ) International Criminal Police Organization
উত্তর
সঠিক উত্তর:
ঘ) International Criminal Police Organization
ব্যাখ্যা
• ইন্টারপোল:
- ইন্টারপোল শব্দটির পূর্ণরূপ বা Interpol এর দাপ্তরিক (Official) নাম International Criminal Police Organization
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
- ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া।
- ইন্টারপোলের অফিসিয়াল ভাষা  চারটি। যথা- ইংরেজী, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ  করে -১৪ অক্টোবর ১৯৭৬।
- ইন্টারপোল কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম- International Criminal Police Review.
- সদস্য সংখ্যা -১৯৫ টি।

উৎস: ইন্টারপোল  ওয়েবসাইট।
২৩.
জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে?
  1. ক) মঈনুল হোসেন
  2. খ) হুসেইন মুহম্মদ এরশাদ
  3. গ) তাজউদ্দিন আহমেদ
  4. ঘ) শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
ঘ) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
• জাতীয় স্মৃতিসৌধ:
- ঢাকা থেকে প্রায় ২৫ কি. মি. দূরে সাভার থানার নবীনগরে  জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত।
- এ স্থানটি নির্বাচনের অন্যতম কারণ ছিল দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিস্কৃত হয়েছিল।
- বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
- ৪০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে স্মৃতিসৌধ।
- ১৯৭২ সালের ডিসেম্বর প্রথম বিজয় দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
- ১৯৮২ সালের আগষ্ট মাসে সৌধের নির্মাণ কাজ শেষ হয়।
- জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন।
- কংক্রিট নির্মিত ৭ টি ত্রিভূজাকৃতির স্তম্ভ দিয়ে মূল সৌধ গঠিত, যা ছোট হতে ধীরে ধীরে উচু হয়ে উপরে উঠে গেছে।
- এর উচ্চতা ১৫০ ফুট।
- প্রথম স্তম্ভটির উচ্চতা কম হলে ও প্রস্থে সবচেয়ে বড়।
- এটিকে আন্দোলনের সূচনা  অর্থাৎ ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে বোঝানো হয়েছে।
- পরবর্তী স্তম্ভগুলো দ্বারা যথাক্রমে ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ এবং ১৯৭১ কে বুঝানো হয়েছে।
- সর্বোচ্চ স্তম্ভটির দ্বারা মুক্তিযুদ্ধের বিজয়কে বুঝানো হয়েছে।

সূত্র: ঢাকা জেলা ওয়েবসাইট। [লিংক]
২৪.
যুক্তরাষ্ট্র ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে কবে?
  1. ক) ১৮ ডিসেম্বর, ১৯৪১ সালে
  2. খ) ১৮ ডিসেম্বর, ১৯৪২ সালে
  3. গ) ৮ ডিসেম্বর, ১৯৪৩ সালে
  4. ঘ) ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে
সঠিক উত্তর:
ঘ) ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে
ব্যাখ্যা
• দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল- জার্মান, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিল- ফ্রন্স, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, বৃটেন, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- যুক্তরাষ্ট্র ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করে- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়- দ্বিতীয় বিশ্বযুদ্ধে।

তথ্যসূত্র: Britannica & History.com.
২৫.
নিচের কোনটি গমের জাত নয়?
  1. ক) দোয়েল
  2. খ) মোহর
  3. গ) বলাকা
  4. ঘ) কাঞ্চন
সঠিক উত্তর:
খ) মোহর
উত্তর
সঠিক উত্তর:
খ) মোহর
ব্যাখ্যা
• গমের কিছু জাত:

- দোয়েল, 
- বলাকা, 
- কাঞ্চন, 
- সৌরভ, 
- প্রতিভা, 
- গৌরব, 
- অঘ্রাণী,  
- আকবর প্রভৃতি।

• অন্যদিকে,
- মোহর : ভুট্টার জাত। 

তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস। 
২৬.
Centre on Integrated Rural Development for Asia and the Pacific (CIRDAP) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) কাঠমুন্ডু
  3. গ) জেনেভা
  4. ঘ) ভিয়েনা
সঠিক উত্তর:
ক) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকা
ব্যাখ্যা
• CIRDAP:
 - CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্য উন্নয়নের লক্ষ্যে CIRDAP প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৯ সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর উদ্যোগে  প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকার চামেলী হাউসে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ৬টি। 
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।
- CIRDAP এর Director General (DG) - Dr. Cherdsak Virapat.

উৎস: CIRDAP  ওয়েবসাইট।
২৭.
প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত________ একটি ভরাট বৃত্ত।
  1. ক) লালবর্ণের
  2. খ) গোলাপীবর্ণের
  3. গ) রক্তবর্ণের
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) রক্তবর্ণের
উত্তর
সঠিক উত্তর:
গ) রক্তবর্ণের
ব্যাখ্যা
• জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক:
- অনুচ্ছেদ-৪:
(১) প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা”র প্রথম দশ চরণ ৷ 
(২) প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত ৷ 
(৩) প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর-সংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা ৷ 
(৪) উপরি-উক্ত দফাসমূহ-সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হইবে ৷

সূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
২৮.
কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে বলা হয় -
  1. ক) ব্যাপন
  2. খ) পাতন
  3. গ) নিঃসরণ
  4. ঘ) বাষ্পীভবন
সঠিক উত্তর:
খ) পাতন
উত্তর
সঠিক উত্তর:
খ) পাতন
ব্যাখ্যা
পাতন
- কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। 
অর্থাৎ, 
পাতন = বাষ্পীভবন + ঘনীভবন। 

ব্যাপন
- অসম ঘনত্ব বিশিষ্ট একটি গ্যাস বা তরল অপর গ্যাস বা তরলের মধ্যে স্বাভাবিক ও স্বতঃস্ফুর্তভাবে অণু প্রবেশকে ব্যাপন বলে। 
- ঘরের মশা, আরশোলা, পিঁপড়া মারার ক্ষেত্রে আমরা যে অ্যারোসল ব্যবহার করি তা ব্যাপন প্রক্রিয়ায় চারদিকে গন্ধ ছড়িয়ে পড়ে। 
- গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যে গ্যাসের আণবিক ভর যত বেশি তার ব্যাপনের হার তত কম। আর যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপনের হার তত অধিক। 

নিঃসরণ
- কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বাহ্যিক চাপের প্রভাবে পাত্রের সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে কোনো উপাদানের উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলে একমুখী বের হওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। 
যেমন: রিক্সার চাকা থেকে বাতাস বের হয়ে যাওয়া, গ্যাসের পাইপের ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে যাওয়া ইত্যাদি হলো নিঃসরণ। 

বাষ্পীভবন
- কোনো তরলকে তাপ প্রদান করে ঐ তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। 
যেমন: চায়ের কাপে গরম চা রাখলে ঐ গরম চা থেকে পানি বাষ্পাকারে উড়ে যায়। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং রসায়ন, নবম-দশম শ্রেণি।
২৯.
ক্যাথোড তড়িৎদ্বারে কোন ক্রিয়া সম্পন্ন হয়?
  1. ক) প্রশমন
  2. খ) অধ:ক্ষেপ
  3. গ) জারণ
  4. ঘ) বিজারণ
সঠিক উত্তর:
ঘ) বিজারণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিজারণ
ব্যাখ্যা
তড়িৎদ্বার
- তড়িৎ বিশ্লেষণের সময় বিগলিত অথবা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দুটি ধাতব পরিবাহী অথবা গ্রাফাইট দন্ড এমনভাবে রেখে দেয়া হয় যেন একটি দিয়ে ইলেকট্রন কোষে প্রবেশ করে এবং অন্যটি দিয়ে ইলেকট্রন বের হয়ে যায়। 
- এ দুটি ধাতব অথবা গ্রাফাইট পরিবাহীকে তড়িৎদ্বার বলা হয়। 
- তড়িৎদ্বার তড়িৎ রাসায়নিক কোষের ইলেকট্রনিক পরিবাহী ও ইলেকট্রোলাইট পরিবহীর মধ্যে তড়িৎ প্রবাহের যোগসূত্র স্থাপন করে কোষ বর্তনী পূর্ণ করে। 
- একটি তড়িৎ রাসায়নিক কোষ গঠনের ক্ষেত্রে দুটি তড়িৎদ্বারের প্রয়োজন। 
যথা- 
১। অ্যানোড তড়িৎদ্বার এবং 
২। ক্যাথোড তড়িৎদ্বার। 

অ্যানোড তড়িৎদ্বার
- যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্নক প্রান্তের সাথে যুক্ত থাকে এবং যার মাধ্যমে ইলেকট্রন দ্রবণ ছেড়ে চলে যায়, তাকে অ্যানোড তড়িৎদ্বার বা ধনাত্নক তড়িৎদ্বার বলে। 
- অ্যানোড তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সম্পন্ন হয়। 
অর্থাৎ অ্যানোডে অ্যানায়নগুলো ইলেকট্রন ত্যাগ করে আধান মুক্ত হয়। 

ক্যাথোড তড়িৎদ্বার
- যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্নক প্রান্তের সাথে যুক্ত থাকে এবং যার মাধ্যমে ইলেকট্রন ব্যাটারি থেকে দ্রবণে প্রবেশ করে, তাকে ক্যাথোড তড়িৎদ্বার বা ঋণাত্নক তড়িৎদ্বার বলে। 
- ক্যাথোড তড়িৎদ্বারে বিজারণ ক্রিয়া সম্পন্ন হয়। 
অর্থাৎ ক্যাথোডে ক্যাটায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে আধান মুক্ত হয়। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।