পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬০
সিলেবাস
BREB সহকারী ব্যবস্থাপক পদের জন্য বিশেষ ফুল মডেল টেস্ট - ১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬০ প্রশ্ন

.
'স্নাতক' কোন ধরনের শব্দ?
  1. যোগরূঢ় শব্দ
  2. মিশ্র শব্দ
  3. যৌগিক শব্দ
  4. রূঢ় শব্দ
সঠিক উত্তর:
রূঢ় শব্দ
উত্তর
সঠিক উত্তর:
রূঢ় শব্দ
ব্যাখ্যা
• রূঢ় বা রূঢ়ি শব্দ:
যে সব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় রূঢ় বা রূঢ়ী শব্দ।।
উদাহরণ
- গবাক্ষ = গো + অক্ষ, ব্যুৎপত্তিগত অর্থ- গোরুর অক্ষি বা চোখ; কিন্তু 'গবাক্ষ' বলতে 'জানালা' বােঝায়। 
- 'স্নাতক' = স্না + ণক' ব্যুৎপত্তিগত অর্থ- যে স্নান করে; কিন্তু ব্যবহারিক অর্থ - বি.এ ডিগ্রি প্রাপ্ত ব্যক্তি।

• এরূপ আরও শব্দ হলাে- অতিথি, কুশল, গবাক্ষ, দুহিতা, পাঞ্জাবি, বাঁশি, রাখাল, স্নাতক ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি কয়টি?
  1. ৩৯টি
  2. ৩২টি
  3. ৩৭টি
  4. ২৫টি
সঠিক উত্তর:
৩৭টি
উত্তর
সঠিক উত্তর:
৩৭টি
ব্যাখ্যা
• বাংলা বর্ণমালা:
ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।
বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯টি।

• বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। মৌলিক স্বরধ্বনি ৭টি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি। 

• মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ )।
• অর্ধমাত্রা বর্ণ: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮ টি। এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।
• পূর্ণমাত্রা বর্ণ: ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
.
'শিশুটি খুব কান্না করছে।' এ বাক্যে 'শিশু' শব্দটি কোন লিঙ্গ?
  1. পুংলিঙ্গ
  2. উভয় লিঙ্গ
  3. ক্লীবলিঙ্গ
  4. স্ত্রীলিঙ্গ
সঠিক উত্তর:
উভয় লিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
উভয় লিঙ্গ
ব্যাখ্যা
• 'শিশুটি খুব কান্না করছে।' এ বাক্যে 'শিশু' শব্দটি উভয় লিঙ্গ। 

----------------
বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ চার প্রকার লিঙ্গ হলো -
১. পুংলিঙ্গ,
২. স্ত্রীলিঙ্গ,
৩. ক্লীবলিঙ্গ ও
৪. উভয়লিঙ্গ।

• পুংলিঙ্গ:
যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বোঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ।
যেমন: কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গোয়ালা, কিশোর, প্রবীণ ইত্যাদি।

• স্ত্রীলিঙ্গ:
যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বোঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে।
যেমন: কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশোরী, প্রবীণা ইত্যাদি।

• ক্লীবলিঙ্গ:
যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনোটিই বোঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ।
যেমন: গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।

• উভয় লিঙ্গ:
যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বোঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ।
যেমন: শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
.
'কানুন' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ফারসি
  2. উর্দু
  3. আরবি
  4. সংস্কৃত
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা
• কানুন। 
- বিশেষ্য পদ,
- এটি আরবি ভাষার শব্দ।
অর্থ:
- আইন।
- বিধিব্যবস্থা।

এরূপ কিছু আরবি ভাষার শব্দ হলো- আদালত, আদাব, আদায়, আমানত, আলিশান। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী ভাষা কোনটি?
  1. চলিত ভাষা
  2. সাধু ভাষা
  3. প্রমিত ভাষা
  4. উপভাষা
সঠিক উত্তর:
সাধু ভাষা
উত্তর
সঠিক উত্তর:
সাধু ভাষা
ব্যাখ্যা
• সাধুভাষা:
উনিশ শতকের শুরুতে সংস্কৃতানুসারী পন্ডিতদের উদ্যোগ আয়োজনে যে সাহিত্যিক গদ্য ভাষার উন্মেষ ঘটে, তাই সাধুভাষা।

বাংলা ভাষার সাধু রীতির বৈশিষ্ট্য:
• সাধু ভাষায় সর্বনাম পদের পূর্ণরূপ গৃহীত হয়। যেমন: তাহার, ইহার, কাহাকে, ইহাকে ইত্যাদি।
• সাধুভাষায় ক্রিয়াপদগুলো পূর্ণরূপে ব্যবহৃত হয়। যেমন: খাইতেছিলাম, করিতেছিল ইত্যাদি।
• সাধুভাষায় তৎসম শব্দের সমধিক প্রয়োগ (যদিও তদ্ভব ও দেশি-বিদেশি শব্দের ব্যবহার নিষিদ্ধ নয়)। যেমন: চন্দ্র, অভ্যন্তর, অঙ্গ, সৌষ্ঠব, বৃন্ত, চর্ম, কাষ্ঠ, দর্পণ ইত্যাদি।
• সাধুভাষায় সন্ধি-সমাসের আধিক্য লক্ষ করা যায়। যেমন ইত্যাদি। কাষ্ঠাহরণে, রাজাজ্ঞা, রাজপুত্রহস্তে
• সাধুভাষায় বাক্যে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, অর্থাৎ বাক্যে প্রথমে উদ্দেশ্য ও পরে বিধেয় থাকে এবং ক্রিয়াপদ সাধারণত বাক্যের শেষে থাকে। যেমন: সম্মুখে এক ক্ষুদ্র প্রান্তর দেখিতে পাইলাম। 
• সাধুভাষায় দুরূহ তৎসম শব্দের ব্যবহার চলে। তবে সাধুভাষায় একসময় ব্যবহৃত অনেক শব্দই বর্তমানে অপ্রচলিত। যেমন: অত্রত্য, অপার্যমানে, নিষণ্ণ।
• সাধুভাষায় অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। যেমন : জন্য, হইতে, দ্বারা, দিয়া, অপেক্ষা।
• সাধুভাষায় ধ্বন্যাত্মক শব্দের প্রাধান্য নেই।
• সাধুভাষা কথোপকথনে, নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
• সাধুভাষা গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী।
• সাধুভাষা সর্বজনীন লেখ্য ভাষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'অতীত' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অতি + ইত
  2. অত + ইত
  3. অতী + ইত
  4. অ + তীত
সঠিক উত্তর:
অতি + ইত
উত্তর
সঠিক উত্তর:
অতি + ইত
ব্যাখ্যা
• স্বরসন্ধির নিয়ম:
ই- কার কিংবা ঈ-কারের পর ই- কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন:
- ই + ই = ঈ; অতি + ইত = অতীত। 
- ই + ঈ = ঈ; পরি + ঈক্ষা = পরীক্ষা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
.
'স্ত্রীর সঙ্গে বর্তমান' ব্যাসবাক্যটি কোন সমাসের?
  1. বহুপদী দ্বন্দ্ব সমাস
  2. অলুক তৎপুরুষ সমাস
  3. মধ্যপদলোপী কর্মধারয় সমাস
  4. বহুব্রীহি সমাস
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।

বহুব্রীহি সমাসে পরপদের মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সঙ্গে 'ক' যুক্ত হয়।
যেমন:
• বি (বিগত) হয়েছে পত্নী যার = বিপত্নীক,
• নদী মাতা (মাতৃ) যার = নদীমাতৃক,
• নাই পুত্র যার = অপুত্রক,
• স্ত্রীর সঙ্গে বর্তমান = সস্ত্রীক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. ঘটনা বর্ণনা হয়েছে।
  2. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
  3. আমি অপমানিত হয়েছি।
  4. এ কথা প্রমাণ হয়েছে।
সঠিক উত্তর:
আমি অপমানিত হয়েছি।
উত্তর
সঠিক উত্তর:
আমি অপমানিত হয়েছি।
ব্যাখ্যা
• বাচ্যজনিত ভুল:
কর্তৃবাচ্যে বিশেষ্য ও করা ক্রিয়ার রূপ থাকলে কর্মবাচ্যে বিশেষণ ও হওয়া ক্রিয়ার রূপ হবে।

যেমন:
• অশুদ্ধ: আমি-অপমান হয়েছি।
• শুদ্ধ: আমি অপমানিত হয়েছি।

অন্যদিকে, 
----------------
• অশুদ্ধ: এ কথা প্রমাণ হয়েছে।
• শুদ্ধ: এ কথা প্রমাণিত হয়েছে।

• অশুদ্ধ: ঘটনা বর্ণনা হয়েছে।
• শুদ্ধ: ঘটনা বর্ণিত হয়েছে।

• অশুদ্ধ: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• শুদ্ধ: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Philology' এর বাংলা পারিভাষিক কোনটি?
  1. ভাষাবিদ্যা
  2. ধ্বনিবিদ্যা
  3. মনোবিদ্যা
  4. দর্শনবিদ্যা
সঠিক উত্তর:
ভাষাবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
ভাষাবিদ্যা
ব্যাখ্যা
• 'Philology' অর্থ - ভাষাবিদ্যা; ভাষাবিজ্ঞান; ভাষাতত্ত্ব।

অন্যদিকে, 
• 'Phonology' অর্থ - ধ্বনিবিদ্যা।
• 'Philosophy' অর্থ - দর্শনবিদ্যা।
• 'Psychology' অর্থ - মনোবিদ্যা।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য  অভিধান এবং বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ।
১০.
কোনটি তারিখ পূরণবাচক শব্দ?
  1. দ্বাদশী
  2. একত্রিশে
  3. তৃতীয়
  4. এগারোতম
সঠিক উত্তর:
একত্রিশে
উত্তর
সঠিক উত্তর:
একত্রিশে
ব্যাখ্যা
• তারিখ পূরণবাচক শব্দ- একত্রিশে। 

---------------
পূরণবাচক সংখ্যা শব্দ ৩ প্রকার।
যথা:
- সাধারণ পূরণবাচক,
- তারিখ পূরণবাচক,
- ভগ্নাংশ পূরণবাচক।

• সাধারণ পূরণবাচক:
ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থান নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে।
যেমন: প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি।

এদের সংক্ষিপ্ত রূপেও লেখা যায়। যেমন- ১ম, ২য়, ৩য় ইত্যাদি।

- ১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক ও সংক্ষিপ্ত পূরণবাচক দুই। যেমন: একাদশ (১১শ) ও এগারোতম (১১তম), দ্বাদশ (১২ শ) ও বারোতম (১২তম) ইত্যাদি।

- ১৯ থেকে ৯৯ পর্যন্ত সংক্ষিপ্ত পূরণবাচক শব্দে শুধু তম প্রত্যয় যোগ করা হয়। যেমন: উনিশতম বা ঊনবিংশতিতম (১৯তম), বিশতম বা বিংশতিতম (২০তম), একুশতম বা একবিংশতিতম (২১তম), আটাশতম বা অষ্টাবিংশতিতম (২৮তম)। 

- বাংলা ভাষায় সাধারণ পূরণবাচক শব্দে নারীবাচক রূপের ব্যবহার আছে।
যেমন:
প্রথমা (১মা), দ্বিতীয়া (২য়া), তৃতীয়া (৩য়া), চতুর্থী, একাদশী (১১শী), দ্বাদশী (১২শী) ত্রয়োদশী (১৩শী) ইত্যাদি।

• তারিখ পূরণবাচক:
বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়।
যেমন: পয়লা/পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, ছয়ই, সাতই, আটই....... ত্রিশে, একত্রিশে ইত্যাদি।

• ভগ্নাংশ পূরণবাচক:
কখনো পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক হয়।
যেমন: আধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।
১১.
'যে গমন করে না' এক কথায় বলে-
  1. উরগ
  2. প্লবগ
  3. ভুজগ
  4. নগ
সঠিক উত্তর:
নগ
উত্তর
সঠিক উত্তর:
নগ
ব্যাখ্যা
• 'যে গমন করে না' এক কথায় বলে- নগ।

• 'নগ' বিশেষ্য পদ। অর্থ- যে গমন করে না (পাহাড় গাছ প্রভৃতি)।

অন্যদিকে,
• বক্ষ দিয়ে হাটে যে - উরগ। 
• 'ভুজের সাহায্য (এঁকে বেঁকে) চলে যে- ভুজগ/ভুজঙ্গ। 
• লাফিয়ে চলে যে - প্লবগ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. দাই
  2. রজকী
  3. দুঃখিনী
  4. সেবিকা
সঠিক উত্তর:
দাই
উত্তর
সঠিক উত্তর:
দাই
ব্যাখ্যা
• নিত্য স্ত্রীবাচক শব্দ:
কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন: এয়ো, সতীন, সৎমা, সধবা, দাই ইত্যাদি।

অন্যদিকে, 
দুঃখী - দুঃখিনী। 
সেবক - সেবিকা।
রজক - রজকী। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
১৩.
'পুষ্প' শব্দের সঠিক বহুবচন কোনটি?
  1. পুষ্পদল
  2. পুষ্পরাজি
  3. পুষ্পদাম
  4. পুষ্পপুঞ্জ
সঠিক উত্তর:
পুষ্পরাজি
উত্তর
সঠিক উত্তর:
পুষ্পরাজি
ব্যাখ্যা
• বস্তুবাচক বা অপ্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ-
আবলি- পুস্তকাবলি। 
গুচ্ছ- কবিতাগুচ্ছ।
দাম- কুসুমদাম।
নিকর- কমলনিকর।
পুঞ্জ- প্রাজ্ঞপুঞ্জ, মেঘপুঞ্জ। 
মালা- মেঘমালা, পর্বতমালা, গ্রন্থমালা। 
রাজি- পুষ্পরাজি, বৃক্ষরাজি, গ্রন্থরাজি। 
রাশি- পুষ্পরাশি, পত্ররাশি। 
নিচয়- পুষ্পনিচয়, বুধনিচয়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
'অপচয়' শব্দে 'অপ' উপসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
  1. বিপরীত
  2. অভাব
  3. নিকৃষ্ট
  4. বিকৃত
সঠিক উত্তর:
বিপরীত
উত্তর
সঠিক উত্তর:
বিপরীত
ব্যাখ্যা
• তৎসম (সংস্কৃত) উপসর্গ:
বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে। সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
তৎসম উপসর্গ বিশটি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

বিভিন্ন অর্থে 'অপ' উপসর্গের ব্যবহার-
বিপরীত অর্থে- অপমান, অপকার, অপচয়, অপবাদ। 
• নিকৃষ্ট অর্থে- অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
• স্থানান্তর অর্থে- অপসারণ, অপহরণ।
• বিকৃত অর্থে- অপমৃত্যু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
বেগম রোকেয়া রচিত 'অবরোধবাসিনী' কী ধরনের গ্রন্থ?
  1. নাটক
  2. ছোটগল্পের সংকলন
  3. গদ্যগ্রন্থ
  4. কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
গদ্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
গদ্যগ্রন্থ
ব্যাখ্যা
• 'অবরোধবাসিনী' গদ্যগ্রন্থ:
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি নকশাধর্মী গদ্যগ্রন্থ 'অবরোধবাসিনী'।
- এই গ্রন্থে মোট ৪৭টি ঘটনা অনুগল্প আকারে লেখা হয়েছে।
- এই গ্রন্থের মাধ্যমে বেগম রোকেয়া গল্প আকারে পর্দা প্রথার ফলে নারীদের অবস্থা সবার কাছে উপস্থাপন করেছেন। ঘটনাগুলো সব বাস্তব জীবন থেকে নেওয়া।

------------
তাঁর উলেখযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচুর (প্রবন্ধ),
- Sultana's Dream (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ) প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; 'অবরোধবাসিনী' গদ্যগ্রন্থ এবং বাংলাপিডিয়া।
১৬.
জসীম উদ্‌দীন রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. ভয়াবহ সেই দিনগুলিতে
  2. বালুচর
  3. পল্লীবধূ
  4. সোজন বাদিয়ার ঘাট
সঠিক উত্তর:
পল্লীবধূ
উত্তর
সঠিক উত্তর:
পল্লীবধূ
ব্যাখ্যা
• জসীম উদ্‌দীন রচিত কাব্যগ্রন্থ নয়- পল্লীবধূ। 
- 'পল্লীবধূ' জসীম উদ্‌দীন রচিত নাটক। 

---------------------
• জসীম উদ্‌দীন:

- জসীম উদ্‌দীন ছিলেন কবি ও শিক্ষাবিদ। ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।
- জসীম উদ্‌দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসীম উদ্‌দীনের কবিত্ব শক্তির প্রকাশ ঘটে ছাত্রজীবনেই। কলেজজীবনে 'কবর' কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তাঁর এ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। কবি হিসেবে এটি তাঁর এক অসামান্য সাফল্য।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- জসীম উদ্‌দীন জারীগান (১৯৬৮) ও মুর্শীদা গান (১৯৭৭) নামে লোকসঙ্গীতের দুখানি গ্রন্থ সংকলন ও সম্পাদনা করেন।
- 'পল্লীকবি' হিসেবে তাঁর বিশেষ ও স্বতন্ত্র পরিচিতি রয়েছে।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- ভয়াবহ সেই দিনগুলিতে,
- বালুচর,
- রাখালী,
- রূপবতী ইত্যাদি।

• তাঁর রচিত নাটক:
- পদ্মাপাড়,
- বেদের মেয়ে, 
- পল্লীবধূ
- মধুমালা,
- গ্রামের মায়া ইত্যাদি।

• শিশুতোষ গ্রন্থ:
- এক পয়সার বাঁশী,
- হাসু,
- ডালিম কুমার।

• তাঁর রচিত ভ্রমণকাহিনি:
- চলে মুসাফির,
- হলদে পরীর দেশ, 
- যে দেশে মানুষ বড়।

• তাঁর রচিত উপন্যাস: বোবা কাহিনী।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটকের রচয়িতা কে?
  1. জহির রায়হান
  2. মুনীর চৌধুরী
  3. হাসান হাফিজুর রহমান
  4. সেলিম আল দীন
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
ব্যাখ্যা
• 'কবর' নাটক:
- ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত নাটক 'কবর'।
- নাটকটি লেখক জেলে থাকা অবস্থায় রচনা করেন এবং ১৯৫৩ সালে জেলের রাজবন্দিদের দ্বারা নাটকটি প্রথম অভিনীত হয়।
- নাটকটি ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

'কবর' নাটকের কাহিনি সংক্ষেপ:
- মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত 'Bury The Dead' (১৯৩৬) নাটকের অনুসরণে এদেশীয় ঘটনা কেন্দ্র করে 'কবর' নাটক লেখা হয়েছে।
- 'কবর' নাটকে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে শহরে কারফিউ দিয়ে লাশ গুম করতে গভীর রাতে কবরস্থানে নিয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর হাফিজ এবং নেতা (নাটকে তার নাম নেই) যৌথভাবে এ দায়িত্ব নেয়। কিন্তু লাশগুলো ছিন্নভিন্ন দেখে তারা ধর্মীয় প্রথা অনুসারে কবরস্থ না করে একত্রে মাটিচাপা দেবার সিদ্ধান্ত নেয়। এতে বাধা দেয় গোর-খোদক।
কবরস্থানে আশ্রয় নেয়া আরেক স্বজনহারা পাগল মুর্দা ফকিরও প্রতিবাদ বলে: এ লাশগুলো আন্দোলনকারীর। এরা এভাবে কবরে যাবে না। লাশগুলোও তখন উঠে দাঁড়ায় এবং বলে: আমরা কবরে যাবো না। এসব দেখে মদ্যপ ইন্সপেক্টর ও নেতা ভয় পেয়ে যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; 'কবর' নাটক এবং বাংলাপিডিয়া।
১৮.
"Words inscribed on a tombstone" is called-
  1. Epigram
  2. Epitome
  3. Epitaph
  4. Epithet
সঠিক উত্তর:
Epitaph
উত্তর
সঠিক উত্তর:
Epitaph
ব্যাখ্যা
• "Words inscribed on a tombstone" is called- গ) Epitaph

• Epitaph (Noun):
- English Meaning:
1. a phrase or form of words written in memory of a person who has died, especially as an inscription on a tombstone.
2. a short piece of writing or a poem about a dead person, especially one written on their gravestone.
- Bangla meaning: এপিটাফ; সমাধিলিপি।

• অন্যদিকে,
• Epigram (Noun):
- English Meaning: A short saying or poem that expresses an idea in a clever, funny way.
- Bangla Meaning: তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত বা ব্যঞ্জনাময় উক্তি; ক্ষুদ্র শ্লেষসমৃদ্ধ কবিতা বিশেষ।

• Epitome (Noun):
- English Meaning: A person or thing that is a perfect example of a particular quality or type.
- Bangla Meaning: সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক।

• Epithet (Noun):
- English Meaning: An adjective or phrase expressing a quality or attribute regarded as characteristic of the person or thing mentioned.
- Bangla Meaning: কোনো চরিত্রের গুণাবলিসূচক বিশেষণ অথবা বর্ণনা। যেমন Akbar the great.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Oxford Dictionary.
১৯.
I find it very unlikely.
The underlined word does the function of-
  1. Adjective
  2. Noun
  3. Adverb
  4. Preposition
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
• I find it very unlikely.
- The underlined word does the function of- ক) Adjective

-  I find it very unlikely. - আমার কাছে এটা খুবই অসম্ভব মনে হচ্ছে।
- "Unlikely" describes the pronoun "it", explaining what kind of state "it" is in.

• Unlikely (Adjective)
- English Meaning: not likely: improbable; not probable or likely to happen.
- Bangla Meaning: অসম্ভাবনীয়; অসম্ভাবিত; অঘটনীয়।

• More examples:
- I received support from an unlikely ally.
- He was an unlikely candidate for the position.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২০.
I saw him as I ___ into the building.
  1. had come
  2. come
  3. was coming
  4. comes
সঠিক উত্তর:
was coming
উত্তর
সঠিক উত্তর:
was coming
ব্যাখ্যা
• Complete sentence: I saw him as I was coming into the building.
- Bangla meaning: আমি যখন ভবনে ঢুকছিলাম তখন তাকে দেখতে পেলাম।

• As (conjunction) [during the time that]
- We can use 'as' to introduce two events happening at the same time.
- After 'as', we can use a simple or continuous form of the verb.
- The continuous form emphasises an action that interrupts or occurs during the progress of another action.
- অর্থাৎ, অতীতে কোনো একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটলে যে কাজটি চলছিল সে কাজটি past continuous tense এ হয়।
- অপরটিতে Past indefinite tense হয়।

• সুতরাং, নিয়মানুযায়ী শূন্যস্থানে 'was coming' বসবে।
২১.
The word 'Panoramic' is similar to-
  1. Narrow
  2. Scenic
  3. Precise
  4. Sketchy
সঠিক উত্তর:
Scenic
উত্তর
সঠিক উত্তর:
Scenic
ব্যাখ্যা
• The word 'Panoramic' is similar to- খ) Scenic

• Panoramic (adjective):
- English meaning: Showing a full or wide view; including all aspects of a subject; wide-ranging.
- Bangla meaning: বিস্তৃত অবাধ দৃশ্যপট; দৃশ্য বা চিত্র সংক্রান্ত।

• Synonyms:
- Scenic -
মনোরম নৈসর্গিক দৃশ্যসংবলিত; নৈসর্গিক শোভামণ্ডিত।
- Expansive - প্রসারণশীল; বিস্তারণসাধ্য।
- Vast - বিশাল; বিস্তৃত; বিস্তীর্ণ; বিপুল।
- Comprehensive - সমন্বিত; বিভিন্ন অংশ অন্তর্ভুক্ত করে এমন।

• Antonyms:
- Narrow - সংকীর্ণ; অপ্রশস্ত; সরু; চাপা; অনায়ত।
- Precise - যথাযথ; সম্যক; সূক্ষ্ম; নির্ভুল।
- Restricted - বাধা; নিয়ন্ত্রিত।
- Limited - নিয়ন্ত্রিত; বাধাপ্রাপ্ত; সংকীর্ণ; সীমিত; সীমাবদ্ধ।

অন্যদিকে,
- Sketchy - যেনতেনভাবে করা; বিশদবিবরণহীন।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২২.
The verb form of 'Dream' is-
  1. Dreame
  2. Bedream
  3. Dream
  4. Dreamlike
সঠিক উত্তর:
Dream
উত্তর
সঠিক উত্তর:
Dream
ব্যাখ্যা
• The verb form of 'Dream' is- গ) Dream

• Dream (noun, verb)
- English Meaning: a strongly desired goal or purpose; to experience events and images in your mind while you are sleeping.
- Bangla Meaning: স্বপ্ন; স্বপ্ন দেখা; কল্পনা করা।

• Example sentences:
- I often dream of flying. (verb)
- You were in my dream last night. (noun)

• Other forms:
- dreamful (adjective)
- dreamfully (adverb)
- dreamfulness (noun)
- dreamless (adjective)
- dreamlessly (adverb)
- dreamlessness (noun)
- dreamlike (adjective)

- Dreame এবং Bedream ভুল শব্দ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৩.
He insisted on ____ staying home.
  1. she
  2. her
  3. him
  4. herself
সঠিক উত্তর:
her
উত্তর
সঠিক উত্তর:
her
ব্যাখ্যা
• Complete sentence: He insisted on her staying home.
- Bangla meaning: সে জোর দিয়েছিল যে, সে (মেয়ে) বাসায় থাকুক।

- প্রদত্ত শূন্যস্থান পূরণের ক্ষেত্রে একটি object pronoun দরকার হবে যাতে বক্তা কার দিকে ইঙ্গিত করছে সেটি বোঝা যায়। 
- এছাড়া, insist on এর পরে সাধারণত possessive pronoun বসে থাকে। 

- সুতরাং, নিয়মানুযায়ী শূন্যস্থানে 'her' বসবে।

• Insist on/upon (doing something)
- To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা; জোর দিয়ে/দৃঢ়তা সহকারে বলা; জিদ/নির্বন্ধ করা।

- Insist on/upon এর সাথে verb এর ing form বসে।
২৪.
Neither he nor his friends _____ attended the meeting.
  1. has
  2. have
  3. was
  4. is
সঠিক উত্তর:
have
উত্তর
সঠিক উত্তর:
have
ব্যাখ্যা
• Complete sentence: Neither he nor his friends have attended the meeting.

• Either ...... or, Neither….nor, Not only….but also দ্বারা যুক্ত একাধিক subject -এর ক্ষেত্রে verb টি তার নিকটতম subject অনুসারে বসে।
- অর্থাৎ, assertive sentence -এ or, nor, but also -এর পরে singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে plural verb বসবে।

- যেমন: Neither he nor his friends have attended the meeting.
- এখানে যেহেতু, শেষের অংশে his friends – Plural Noun, তাই plural verb 'have' হবে।

- Structure:
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither Rony nor his friends are going to the beach today.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৫.
"To genuflect" means-
  1. to be flexible
  2. to become straight
  3. to be genuine
  4. to be humbly obedient or respectful
সঠিক উত্তর:
to be humbly obedient or respectful
উত্তর
সঠিক উত্তর:
to be humbly obedient or respectful
ব্যাখ্যা
• "To genuflect" means- ঘ) to be humbly obedient or respectful

• Genuflect (verb)
- English Meaning: to bend the knee; to be humbly obedient or respectful.
- Bangla Meaning: (বিশেষত উপাসনা) নতজানু হওয়া।

• Example Sentence: They genuflected before the altar in the church.
- Bangla Meaning: তারা গির্জার বেদির সামনে হাঁটু গেড়ে শ্রদ্ধা প্রদর্শন করল।

• Other options:
ক) to be flexible - নমনীয় হওয়া।
খ) to become straight - সোজাসুজি হওয়া।
গ) to be genuine - প্রকৃত; খাঁটি হওয়া।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৬.
Pick the right word to complete the sentence:
She cried as if she ______ hurt badly.
  1. is being
  2. has been
  3. had been
  4. was
সঠিক উত্তর:
had been
উত্তর
সঠিক উত্তর:
had been
ব্যাখ্যা
• Complete sentence: She cried as if she had been hurt badly.

• As if/ As though যুক্ত sentence এর ব্যবহার:
- As if / As though এর পূর্বে Past Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Perfect Tense হয়।
- যেমন: She cried as if she had been hurt badly.

• আবার,
- As if/ As though এর পূর্বে Present Indefinite Tense থাকলে As if/ As though এর পরে Past Indefinite Tense হয় এবং Be verb থাকলে সব সময় were হয়।
- যেমন: He talks as though he knew everything.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৭.
They visited the museum ____ was built in 1900.
  1. thus
  2. that
  3. what
  4. this
সঠিক উত্তর:
that
উত্তর
সঠিক উত্তর:
that
ব্যাখ্যা
• Complete sentence: They visited the museum that was built in 1900.
- Bangla Meaning: তারা ১৯০০ সালে নির্মিত জাদুঘরটি পরিদর্শন করেছিলেন।

• Relative Pronoun
- দুটি বাক্যকে (clause বা বাক্যাংশ) সংযোগ করতে Relative Pronoun (who, which, what, whose, whom, that, ইত্যাদি) ব্যবহৃত হয়।
- Gap (শূন্যস্থান) -এর পরে noun/pronoun/verb থাকলে এবং এর পূর্বে (antecedent টি) things/animal (বস্তু) থাকলে Gap -এ which/that বসে।
- উল্লিখিত বাক্যে Gap এর পূর্বে things 'the museum' আছে , তাই নিয়মানুযায়ী Gap -এ which/that বসবে।

- সুতরাং, অপশন অনুযায়ী শূন্যস্থানে সঠিক Pronoun টি হবে- that.

• Note: বস্তু সম্পর্কে জানা থাকলে that, আর জানা না থাকলে what বসে।

• অন্যদিকে,
- এইভাবে; সুতরাং: thus far, এই পর্যন্ত অর্থে 'thus' adverb হিসেবে ব্যবহৃত হয়।
- 'this' হলো demonstrative pronoun, যা Noun কে নির্দেশ করতে ব্যবহৃত হয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৮.
Antonym for 'Adieu' is-
  1. Valediction
  2. Bon voyage
  3. Farewell
  4. Welcome
সঠিক উত্তর:
Welcome
উত্তর
সঠিক উত্তর:
Welcome
ব্যাখ্যা
• Antonym for 'Adieu' is- ঘ) Welcome

• Adieu (exclamation - literary or old use)
- English Meaning: an expression of good wishes when someone leaves: goodbye.
- Bangla Meaning: (ফরাসী) বিদায়; খোদা হাফেজ।

- শব্দটি মূলত: একটি ফরাসি শব্দ যার অর্থ: "goodbye" or "farewell."
- It is used to bid someone farewell or to express goodbye in a more formal or permanent sense.

• Synonyms: Farewell, Good-by, Good-bye, Godspeed.
• Antonyms: Salute, Salutation, Welcome, Hello.

• Given otipns:
ক) Valediction - বিদায়সম্ভাষণ।
খ) Bon voyage - বিদায় সম্ভাষণ
গ) Farewell - বিদায়। 
ঘ) Welcome - স্বাগতম; সাদরে গৃহীত বা অভ্যর্থিত; প্রীতিকর; আনন্দদায়ক।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৯.
Identify the correct sentence:
  1. It is high time giving up smoking.
  2. I fancy I will be pale.
  3. It must have rained last night.
  4. She used to getting up early in the morning.
সঠিক উত্তর:
It must have rained last night.
উত্তর
সঠিক উত্তর:
It must have rained last night.
ব্যাখ্যা
• The correct sentence is -গ) It must have rained last night.

• Must have + V3
- অতীতে কোনো কাজ অবশ্যই ঘটে থাকবে এমন নিশ্চিত অনুমান বোঝাতে must have + V3 ব্যবহৃত হয়।
- সাধারণত must -এর past form নেই, তাই past tense হিসেবে must have + V3 ব্যবহার করা হয়।
- যেমন: "It must have rained last night." (গত রাতে অবশ্যই বৃষ্টি হয়ে থাকবে।)
- সুতরাং, এটি সঠিক বাক্য কারণ এটি একটি নিশ্চিত অনুমান প্রকাশ করে যা অতীতে ঘটেছে।

• Other options:
ক) It is high time giving up smoking. → সঠিক বাক্য হবে- "It is high time to give up smoking."
- It is high time -এর পরে subject না থেকে verb থাকলে to + verb -এর base form হয়।

খ) I fancy I will be pale. → সঠিক বাক্য হবে- I fancy I turned pale.
- প্রথম subject -এর পর wish/fancy থাকলে পরের clause টিতে verb -এর past form অথবা could + base form হয়।

ঘ) She used to getting up early in the morning. → সঠিক বাক্য হবে "She was used to getting up early in the morning."
- কারণ Be/get used to (অভ্যস্থ থাকা) এর পর verb+ing বসে।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৩০.
She is charged ___ murdering her husband.
  1. by
  2. with
  3. at
  4. in
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• Complete sentence: She is charged with murdering her husband.
- Bangla meaning: তার বিরুদ্ধে তার স্বামীকে হত্যার অভিযোগ রয়েছে।

• Charge someone with something/doing something
- English Meaning:
1. (of the police) to make a formal statement saying that someone is accused of a crime.
2. to publicly accuse someone of doing something bad.
- Bangla Meaning: কাউকে (কোনো কিছুর জন্য) অভিযুক্ত করা; কারো বিরুদ্ধে (কোনো কিছুর) অভিযোগ উত্থাপন করা।

- আবার, দায়িত্ব দেওয়া, কারো দায়িত্বে অর্পণ করা অর্থে 'charge with' ব্যবহৃত হয়।
- যেমন: The committee was charged with investigating the affair matter.

অন্যদিকে,
- Charge at: to move forward quickly and violently, especially towards something that has caused difficulty or anger.
- যেমন: The violence began when the police charged at a crowd of demonstrators.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩১.
I'm trying to lose weight, but ice cream is my _____ .
  1. mala fide
  2. nouveau riche
  3. achilles' heel
  4. cul-de-sac
সঠিক উত্তর:
achilles' heel
উত্তর
সঠিক উত্তর:
achilles' heel
ব্যাখ্যা
• Correct answer: I'm trying to lose weight, but ice cream is my achilles' heel.
- Bangla meaning: আমি ওজন কমানোর চেষ্টা করছি, কিন্তু আইসক্রিম আমার দুর্বল দিক।

• Achilles' heel (noun)
- English Meaning: a weakness or vulnerable point.
- Bangla Meaning: দুর্বল বা ঝুঁকিপূর্ণ দিক। 

• অন্যদিকে,
ক) mala fide (Latin phrase): with or in bad faith - প্রতারণা বা বিশ্বাসঘাতকতা পূর্বক; অসদুদ্দেশ্যে।
খ) nouveau riche (French phrase) - (ফরাসি) নব্য ধনী।
ঘ) cul-de-sac (French phrase): a street or passage closed at one end - কানাগলি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩২.
Choose the right form of verb:
The girl (to lie) on the floor yesterday.
  1. lies
  2. lied
  3. lay
  4. layed
সঠিক উত্তর:
lay
উত্তর
সঠিক উত্তর:
lay
ব্যাখ্যা
• Correct sentence: The girl lay on the floor yesterday.

• Lie (verb)
- English Meaning: to be or to stay at rest in a horizontal position.
- Bangla Meaning: শয়ন করা; শোয়া।

- 'Lie' -এর past form হলো 'Lay'.
- Past participle হলো- lain এবং present participle হলো- lying.

- প্রদত্ত বাক্যের শেষে ’yesterday’ রয়েছে, তাই verb টি past tense -এ হবে।
- 'Lie' এখানে শোয়া অর্থে ব্যবহৃত হয়েছে।

• আবার,
- মিথ্যা বলা অর্থে Lie (verb) -এর past form হলো 'lied' এবং Past participle হলো lying.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৩.
Who is not a modern poet?
  1. W. B. Yeats
  2. Lord Byron
  3. T. S. Eliot
  4. Ezra Pound
সঠিক উত্তর:
Lord Byron
উত্তর
সঠিক উত্তর:
Lord Byron
ব্যাখ্যা
• 'Lord Byron' is not a modern poet.

• Lord Byron (1788-1824):
- তার পুরো নাম George Gordon Byron.
- তিনি একজন British Romantic Poet এবং Satirist ছিলেন।
- ১৭৯৮ সালে ১০ বছর বয়সে, তিনি তার বড়-চাচা William Byron এর উপাধি পেয়েছিলেন এবং আনুষ্ঠানিকভাবে Lord Byron হিসাবে স্বীকৃত হন।
- তিনি ইংল্যান্ডের একজন বিখ্যাত কবি এবং সাহিত্যিক, যিনি রোমান্টিক যুগের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন।

• Notable Works:
- Beppo,
- Childe Harold’s Pilgrimage,
- Don Juan,
- Manfred,
- Giaour,
- Hours of Idleness,
- Lara,
- Sardanapalus,
- The Bride of Abydos,
- The Corsair,
- English Bards and Scotch Reviewers,
- The Prisoner of Chillon,
- The Two Foscar, etc.

• অন্যদিকে,
- W. B. Yeats, T. S. Eliot, এবং Ezra Pound এই তিনজনই ছিলেন modern period -এর কবি ও সাহিত্যিক।

Source: Britannica.
৩৪.
The train is running ______ fifty miles an hour.
  1. for
  2. on
  3. to
  4. at
সঠিক উত্তর:
at
উত্তর
সঠিক উত্তর:
at
ব্যাখ্যা
• Complete sentence: The train is running at fifty miles an hour.
- Bangla meaning: ট্রেনটি ঘণ্টায় পঞ্চাশ মাইল বেগে চলছে।
 
• 'At' is used to show a price, temperature, rate, speed, etc.
- নির্দিষ্ট হার বা মান, মূল্য, ব্যয়, গতি, পৃষ্ঠা, তাপমাত্রা ইত্যাদি নির্দেশ করতে 'At' ব্যবহৃত হয়।

• More examples:
- The car is traveling at 60 kilometers per hour.
- She types at 80 words per minute.
- Inflation is running at 5 percent.
- The temperature is currently at 25 degrees Celsius.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩৫.
Choose the correct sentence:
  1. If she works hard, she succeed.
  2. If she works hard, she will succeed.
  3. If she worked hard, she succeeded.
  4. If she worked hard, she would succeeded.
সঠিক উত্তর:
If she works hard, she will succeed.
উত্তর
সঠিক উত্তর:
If she works hard, she will succeed.
ব্যাখ্যা
• Correct sentence: If she works hard, she will succeed.

• First Conditional -এর নিয়মানুযায়ী: 

- The First Conditional is used to talk about real or possible situations in the future. It expresses a condition and its probable result.
- শর্তযুক্ত অংশে If + Present indefinite থাকলে main clause এ Future indefinite tense হয়।
- যেমন: " If she works hard (Present Simple), she will succeed (will + base verb)."

• Structure: If + Present Simple (Sub+V1), + Future indefinite (sub + will + base verb).

• More examples:
- If it rains, we will stay indoors.
- If she studies, she will pass the exam.

• A conditional sentence expresses a situation and its possible result.
- একটি conditional sentence-এ দুটি অংশ থাকে।
1. Condition বা শর্ত,
2. Consequence বা ফলাফল।
৩৬.
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো, ১ থেকে ১০০ পর্যন্ত সবগুলো সংখ্যার কত শতাংশ?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৪%
  4. ২৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো, ১ থেকে ১০০ পর্যন্ত সবগুলো সংখ্যার কত শতাংশ?

সমাধান:
১ থেকে ১০০ পর্যন্ত মোট সংখ্যা = ১০০টি

১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হলো ২৫ টি

∴ ১ থেকে ১০০ পর্যন্ত সবগুলো সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা  = (২৫/১০০) × ১০০%
= ২৫%
৩৭.
১৫ জন ফুটবল খেলোয়াড়ের একটি দলে তাদের কোচের ওজন যোগ করলে গড় ওজন ১ কেজি বেড়ে যায়। কোচের ওজন যোগ করার পর যদি তাদের গড় ওজন ৪৬ কেজি হয় তাহলে কোচের ওজন কত?
  1. ৬১ কেজি
  2. ৫১ কেজি
  3. ৪৬ কেজি
  4. ৬৫ কেজি
সঠিক উত্তর:
৬১ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৬১ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন ফুটবল খেলোয়াড়ের একটি দলে তাদের কোচের ওজন যোগ করলে গড় ওজন ১ কেজি বেড়ে যায়। কোচের ওজন যোগ করার পর যদি তাদের গড় ওজন ৪৬ কেজি হয় তাহলে কোচের ওজন কত?

সমাধান:
কোচসহ ১৫ জন খেলোয়াড়ের গড় ওজন ৪৬ কেজি
∴ কোচসহ ১৫ জন খেলোয়াড়ের মোট ওজন (৪৬ × ১৬) কেজি
= ৭৩৬ কেজি

১৫ জন খেলোয়াড়ের গড় ওজন (৪৬ - ১) = ৪৫ কেজি
∴ ১৫ জন খেলোয়াড়ের মোট ওজন (৪৫ × ১৫) কেজি
= ৬৭৫ কেজি

∴ কোচের ওজন = (৭৩৬ - ৬৭৫) কেজি
= ৬১ কেজি
৩৮.
যদি 2xy + y = 14 এবং x = 3 হয়, তাহলে 2y + x = কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 12
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2xy + y = 14 এবং x = 3 হয়, তাহলে 2y + x = কত?

সমাধান:
দেওয়া আছে,
x = 3

এবং
2xy + y = 14
⇒ 2. 3 . y + y = 14 [যেহেতু x = 3]
⇒ 6y + y = 14
⇒ 7y = 14
∴ y = 2

∴ 2y + x = 2. 2 + 3
= 4 + 3
= 7
৩৯.
রিমা একটি বই ১২০০ টাকায় ক্রয় করে ২০% লাভে এক বন্ধুর কাছে বিক্রয় করল। সেই বন্ধু বইটি আরেকজনের কাছে ২৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
  1. ১০২০ টাকা
  2. ১০৮০ টাকা
  3. ১১২০ টাকা
  4. ১১৫০ টাকা
সঠিক উত্তর:
১০৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রিমা একটি বই ১২০০ টাকায় ক্রয় করে ২০% লাভে এক বন্ধুর কাছে বিক্রয় করল। সেই বন্ধু বইটি আরেকজনের কাছে ২৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?

সমাধান:
২০% লাভে,
বইটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১৫) = ১২০ টাকা
∴ বইটির ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴ বইটির ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ১২০০)/১০০ টাকা
=১৪৪০ টাকা।

২৫% ক্ষতিতে
বইটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ২৫) = ৭৫ টাকা
∴ বইটির ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৭৫/১০০ টাকা
∴ বইটির ক্রয়মূল্য ১৪৪০ টাকা হলে বিক্রয়মূল্য = (৭৫ × ১৪৪০) /১০০ টাকা
= ১০৮০ টাকা
৪০.
পুত্রের বর্তমান বয়স পিতার বয়সের অর্ধেক অপেক্ষা ১ বছর কম। ৫ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ১০২ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর?
  1. ৩২ বছর
  2. ৩০ বছর
  3. ২৮ বছর
  4. ২৭ বছর
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পুত্রের বর্তমান বয়স পিতার বয়সের অর্ধেক অপেক্ষা ১ বছর কম। ৫ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ১০২ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর?

সমাধান:
ধরি,
পিতার বর্তমান বয়স = ক বছর
পুত্রের বর্তমান বয়স = (ক/২) - ১ বছর

৫ বছর পর পিতার বয়স = ক + ৫ বছর
৫ বছর পর পুত্রের বয়স = {(ক/২) - ১ + ৫} বছর
= {(ক/২) + ৪} বছর

প্রশ্নমতে,
ক + ৫ + (ক/২) + ৪ = ১০২
⇒ ক + (ক/২) + ৯ = ১০২
⇒ (২ক + ক)/২ = ১০২ - ৯
⇒ ৩ক/২ = ৯৩
⇒ ৩ক = ৯৩ × ২
⇒ ক = (৯৩ × ২)/৩
∴ ক = ৬২

∴ পিতার বর্তমান বয়স = ৬২ বছর
∴ পুত্রের বর্তমান বয়স = {(৬২/২) - ১} বছর
= ৩০ বছর
৪১.
 x + y = 10 এবং xy = 21 হলে, x2 + y2 এর মান কত?
  1. 50
  2. 52
  3. 55
  4. 58
সঠিক উত্তর:
58
উত্তর
সঠিক উত্তর:
58
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 10 এবং xy = 21 হলে, x2 + y2 এর মান কত?
 
সমাধান:
দেওয়া আছে
x + y = 10
xy = 21

আমরা জানি
x2 + y2 = (x + y)2 - 2xy
⇒ x2 + y2 = (10)2 - 2 × 21
⇒ x2 + y2 = 100 - 42
∴ x2 + y2 = 58
৪২.
একটি মিশ্রণে চাল ও ডালের অনুপাত ৫ : ৩। যদি ৪ কেজি ডাল যোগ করা হয়, তবে অনুপাত হয়ে যায় ৫ : ৪। মিশ্রণের শুরুতে ডালের পরিমাণ কত কেজি ছিল?
  1. ১০ কেজি
  2. ১১ কেজি
  3. ১২ কেজি
  4. ১৫ কেজি
সঠিক উত্তর:
১২ কেজি
উত্তর
সঠিক উত্তর:
১২ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিশ্রণে চাল ও ডালের অনুপাত ৫ : ৩। যদি ৪ কেজি ডাল যোগ করা হয়, তবে অনুপাত হয়ে যায় ৫ : ৪। মিশ্রণের শুরুতে ডালের পরিমাণ কত কেজি ছিল?

সমাধান:
ধরি,
চালের পরিমাণ = ”৫ক” কেজি
এবং ডালের পরিমাণ = ”৩ক” কেজি

এখন ৪ কেজি ডাল যোগ করলে ডালের পরিমাণ হয় = (৩ক + ৪) কেজি

প্রশ্নমতে,
৫ক : (৩ক + ৪) = ৫ : ৪
⇒ ৫ক/(৩ক + ৪) = ৫/৪
⇒ ১৫ক + ২০ = ২০ক
⇒ ২০ = ২০ক - ১৫ক
⇒ ৫ক = ২০
∴ ক = ৪

∴ মিশ্রণের শুরুতে ডালের পরিমাণ ছিল (৩ × ৪) = ১২ কেজি
৪৩.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের বৃহত্তম কোণ অপর ২টি কোণের সমষ্টির দ্বিগুণ হলে, অপর যে কোনো একটি কোণের মান কত?
  1. 30°
  2. 50°
  3. 60°
  4. 80°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের বৃহত্তম কোণ অপর ২টি কোণের সমষ্টির দ্বিগুণ হলে, অপর যে কোনো একটি কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে।

ধরি,
অপর যেকোনো একটি কোণের মান = x
∴ অপর ২টি কোণের সমষ্টি = x + x = 2x

∴ বৃহত্তম কোণ = ২ × (অপর ২টি কোণের সমষ্টি)
= 2x × 2
= 4x

প্রশ্নমতে
x + x + 4x = 180°
⇒ 6x = 180°
⇒ x = 180°/6
∴ x = 30°

∴ অপর যে কোনো একটি কোণের মান 30°
৪৪.
একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং উক্ত জমির পরিসীমা জমির দৈর্ঘ্যর দুইগুণ অপেক্ষায় 10 মিটার বেশি হলে, জমিটির দৈর্ঘ্য কত?
  1. 18 মিটার
  2. 15 মিটার
  3. 12 মিটার
  4. 10 মিটার
সঠিক উত্তর:
15 মিটার
উত্তর
সঠিক উত্তর:
15 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং উক্ত জমির পরিসীমা জমির দৈর্ঘ্যর দুইগুণ অপেক্ষায় 10 মিটার বেশি হলে, জমিটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = x মিটার
দৈর্ঘ্য = 3x মিটার

প্রশ্নমতে,
2(3x + x) = (2 × 3x) + 10
⇒ 2 × 4x = 6x + 10
⇒ 8x - 6x = 10
⇒ 2x = 10
∴ x = 5

∴ জমিটির প্রস্থ = 5 মিটার
∴ জমিটির দৈর্ঘ্য = (3 × 5) = 15 মিটার
৪৫.
১০০০ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৩, ৪, ৬ এবং ১২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০০ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৩, ৪, ৬ এবং ১২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
৩, ৪, ৬ এবং ১২ এর লসাগু ১২
১২ দ্বারা ১০০০ কে ভাগ করলে ভাগশেষ ৪ হয়।

∴ ভাগশেষ ও ভাজকের পার্থক্যই হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ১২ - ৪
= ৮
৪৬.
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৯ কি.মি.। নৌকাটি স্রোতের অনুকূলে ৪৮ কি.মি. পথ যেতে ৪ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় স্রোতের বিপরীতে নৌকাটির কয় ঘন্টা সময় লাগবে?
  1. ১০ ঘন্টা
  2. ৮ ঘন্টা
  3. ৭ ঘন্টা
  4. ৬ ঘন্টা
সঠিক উত্তর:
৮ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
৮ ঘন্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৯ কি.মি.। নৌকাটি স্রোতের অনুকূলে ৪৮ কি.মি. পথ যেতে ৪ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় স্রোতের বিপরীতে নৌকাটির কয় ঘন্টা সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৯ কি.মি.

নৌকাটি স্রোতের অনুকূলে ৪৮ কি.মি. পথ যেতে সময়  লাগে ৪ ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে নৌকা গতিবেগ = ৪৮/৪ কি.মি./ঘণ্টা
= ১২ কি.মি./ঘণ্টা
∴ স্রোতের বেগ= (১২ - ৯) কি.মি./ঘণ্টা
= ৩ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের প্রতিকূলে নৌকা গতিবেগ (৯ - ৩) কি.মি./ঘণ্টা
= ৬ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের বিপরীতে নৌকাটির ফিরে আসতে সময় লাগবে = ৪৮/৬ = ৮ ঘন্টা
৪৭.
একটি খেলার দুই দলের মোট ২২ জন খেলোয়ার পরস্পরের সাথে খেলার শুরুতে এবং শেষে করমর্দন করে। মোট কত বার করমর্দন সম্পন্ন হয়?
  1. 462
  2. 448
  3. 412
  4. 406
সঠিক উত্তর:
462
উত্তর
সঠিক উত্তর:
462
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খেলার দুই দলের মোট ২২ জন খেলোয়ার পরস্পরের সাথে খেলার শুরুতে এবং শেষে করমর্দন করে। মোট কত বার করমর্দন সম্পন্ন হয়?

সমাধান:
∴ খেলার শুরুতে করমর্দন সংখ্যা = 22C2
= (22 × 21)/2
= 231

∴ খেলার শেষে করমর্দন সংখ্যা = 22C2
= (22 × 21)/2
= 231

∴ মোট করমর্দন সম্পন্ন হয় = (231 + 231) = 462
৪৮.
১১টি সংখ্যার যোগফল ৬৬০। প্রথম ৬টি সংখ্যার গড় ৫৫ এবং শেষ ৬টি সংখ্যার গড় ৬৫ হলে, ষষ্ঠ সংখ্যাটি কত?
  1. ৫৬
  2. ৫৯
  3. ৬০
  4. ৬৫
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১১টি সংখ্যার যোগফল ৬৬০। প্রথম ৬টি সংখ্যার গড় ৫৫ এবং শেষ ৬টি সংখ্যার গড় ৬৫ হলে, ষষ্ঠ সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৬ টি সংখ্যার গড় = ৫৫
∴ প্রথম ৬ টি সংখ্যার যোগফল = ৫৫ × ৬ = ৩৩০

শেষ ৬ টি সংখ্যার গড় ৬৫
∴ শেষ ৬ টি সংখ্যার যোগফল = ৬৫ × ৬ = ৩৯০

(৬ + ৬) = ১২টি সংখ্যার যোগফল = ৩৩০ + ৩৯০ = ৭২০

∴ ষষ্ঠ সংখ্যাটি = ৭২০ - ৬৬০= ৬০
৪৯.
(১১ ÷ ১১ × ১০)/(১০ ÷ ১০ এর ১০) = কত?
  1. ১০
  2. ১০০
  3. ১১০
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: (১১ ÷ ১১ × ১০)/(১০ ÷ ১০ এর ১০) = কত?

সমাধান:
(১১ ÷ ১১ × ১০)/(১০ ÷ ১০ এর ১০)
= (১ × ১০)/(১০ ÷ ১০০) [সরলের নিয়ম অনুসারে ”ভাগের(÷)” আগে ”এর” কাজ করতে হয়]
= ১০/(১০/১০০)
= ১০/(১/১০)
= (১০ × ১০)/১
= ১০০
৫০.
একটি সমান্তর অনুক্রমের প্রথম পদ 12 এবং 5 তম পদটি 18 হলে, প্রথম 5টি পদের যোগফল কত?
  1. 55
  2. 60
  3. 68
  4. 75
সঠিক উত্তর:
75
উত্তর
সঠিক উত্তর:
75
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমের প্রথম পদ 12 এবং 5 তম পদটি 18 হলে, প্রথম 5টি পদের যোগফল কত?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম পদ = 12
এবং 5 তম পদ = 18

আমরা জানি,
n তমপদ = ‍a + (n - 1)d

∴ 5 তমপদ = 18
⇒ 12 + (5 - 1)d = 18
⇒ 12 + 4d = 18
⇒ 4d = 6
∴ d = 3/2

∴ 5টি পদের যোগফল = (5/2){2a + (5 - 1)d}
= (5/2){(2 × 12) + (4 × 3/2)}
= (5/2)(24 + 6)
= (5/2) × 30
= 75
৫১.
4(x + 1) - 1 = 31 হলে x এর মান কত?
  1. 3/2
  2. 2/3
  3. 1/2
  4. 3/5
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 4(x + 1) - 1 = 31 হলে x এর মান কত?

সমাধান:
4(x + 1) - 1 = 31
⇒ 4(x + 1) = 32
⇒ (22)(x + 1) = 25
⇒ 2x + 2 = 5
⇒ 2x = 3
∴ x = 3/2
৫২.
অভিকর্ষজ ত্বরণের আদর্শমান কোনটি?
  1. 9.81 ms-1
  2. 9.82 ms-1
  3. 9.81 ms-2
  4. 9.82 ms-2
সঠিক উত্তর:
9.81 ms-2
উত্তর
সঠিক উত্তর:
9.81 ms-2
ব্যাখ্যা
অভিকর্ষজ ত্বরণ:
- পৃথিবীর আহ্নিক গতির জন্য বিষুব রেখা অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম।
- মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি।
- বিষুবীয় অঞ্চল থেকে যত মেরু অঞ্চলের দিকে অগ্রসর হওয়া যায় g-এর মান তত বাড়তে থাকে।
- ভূ-পৃষ্ঠে বিভিন্ন স্থানে g -এর মান বিভিন্ন বলে 45° অক্ষাংশে সমুদ্র সমতলে g -এর মানকে আদর্শ ধরা হয়।
- হিসাবের সুবিধার্থে আদর্শমান ধরা হয় 9.81 ms-2.

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
  1. বেশি হয়
  2. খুব কম হয়
  3. কম হয়
  4. একই হয়
সঠিক উত্তর:
একই হয়
উত্তর
সঠিক উত্তর:
একই হয়
ব্যাখ্যা
বৈদ্যুতিক পাখা:
- ইলেকট্রিক ফ্যান হলো এমন একটি যন্ত্র যা ইলেকট্রিক্যাল এনার্জি গ্রহণ করে মেকানিক্যাল এনার্জি প্রদান করে।
- বৈদ্যুতিক পাখা বিদ্যুৎ শক্তি গ্রহণ করে বাতাস প্রদান করে।

বৈদ্যুতিক পাখার গতি:
- একটি পাখায় একটি বৈদ্যুতিক মোটর এবং কয়েকটি ধাতব প্লেট সাধারণত তিনটি সংযুক্ত থাকে।
- যখন একটি পাখার সুইচ অন করা হয় তখন ভোল্টেজের পার্থক্যের জন্য মটরের মধ্য দিয়ে বিদ্যুৎ যায় এবং তার ফলে পাকাটি ঘুরতে থাকে।
- নিয়ন্ত্রক বা রেগুলেটর মোটরের ভোল্টেজ এর নিয়ন্ত্রণ করে এবং মটর এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ এর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দেয়।
- একটু পাখার ভোল্টেজের মাত্রা নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রক ভোল্টেজ রেগুলেটর এর উপর নির্ভরশীল।
- একটি পাখার ভোল্টেজের পরিমাণ তার ঘূর্ণন গতির সমানুপাতিক অর্থাৎ ভোল্টের যত বাড়বে পাখার গতি তত বাড়বে।
- বৈদ্যুতিক পাখা ঘোরার জন্য যতটুকু শক্তি সরবরাহ করা হয় ততটুকুই নিবে শুধু বাঁধা দিয়ে ভোল্টেজকে কমিয়ে দিবে রেগুলেটর।
- তাই পাখা ধীরে ঘুরলে বা দ্রুতগতিতে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হবে।

তথ্যসূত্র - সাধারন বিজ্ঞান, এসএসসি পোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
চীনের মুদ্রার নাম কী?
  1. ইয়েন
  2. উন
  3. ডং
  4. ইউয়ান
সঠিক উত্তর:
ইউয়ান
উত্তর
সঠিক উত্তর:
ইউয়ান
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com
৫৫.
কোন মুঘল সম্রাট বাংলা সন প্রবর্তন করেন?
  1. আকবর
  2. শাহজাহান
  3. বাবর
  4. হুমায়ুন
সঠিক উত্তর:
আকবর
উত্তর
সঠিক উত্তর:
আকবর
ব্যাখ্যা
পহেলা বৈশাখ:
- এক সময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে।
- তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর।
- এই কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন।
- তা কার্যকর হয় তাঁর সিংহাসন আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)।
- হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
- নতুন সনটি প্রথমে 'ফসলি সন' নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।
- বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫৬.
FBI কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. রাশিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Federal Bureau of Investigation:
- FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
- FBI মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৬ জুলাই, ১৯০৮ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন পেনসিলভানিয়া এভিনিউ, যুক্তরাষ্ট্র।
- বর্তমান পরিচালক: ক্যাশ প্যাটেল। (মে, ২০২৫)
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্র - FBI অফিসিয়াল ওয়েবসাইট।
৫৭.
মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি?
  1. চাকমা
  2. লুসাই
  3. মারমা
  4. খাসিয়া
সঠিক উত্তর:
খাসিয়া
উত্তর
সঠিক উত্তর:
খাসিয়া
ব্যাখ্যা
খাসিয়া:
- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
- খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম।
- এই উৎসবের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
- বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।
- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
৫৮.
বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
  1. ভোল্টে
  2. ওয়াটে
  3. ওয়াট আওয়ারে
  4. কিলোওয়াট আওয়ারে
সঠিক উত্তর:
কিলোওয়াট আওয়ারে
উত্তর
সঠিক উত্তর:
কিলোওয়াট আওয়ারে
ব্যাখ্যা
কিলোওয়াট-ঘণ্টা:
- এক ওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে এক ঘণ্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, সেটি হচ্ছে এক ওয়াট-ঘণ্টা।
- ১ ওয়াট-ঘণ্টা = ১ ওয়াট × ১ ঘণ্টা
- অনেক সময় ওয়াট-ঘণ্টার পরিবর্তে কিলোওয়াট-ঘণ্টাও ব্যবহার করা হয়।
- ১ কিলোওয়াট-ঘণ্টা ১০০০ ওয়াট ৩৬০০ সেকেন্ড
= ৩,৬০,০০০০ ওয়াট-সেকেন্ড
= ৩,৬০,০০০০ জুল
- অর্থাৎ, শক্তির এককে এটি ৩.৬ মেগা জুল।
- আন্তর্জাতিকভাবে, তড়িৎ সরবরাহকে কিলোওয়াট-ঘন্টা এককে পরিমাপ করা হয়।
- এই একককে বোর্ড অব ট্রেড (BOT) ইউনিট সংক্ষেপে ইউনিট বলে।
- বিদ্যুৎ বিল কিলোওয়াট-ঘণ্টা এককে হিসেব করা হয়।

তথ্যসূত্র - বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৯.
বৈদ্যুতিক বাল্বের ভিতর সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয়?
  1. অক্সিজেন
  2. নিয়ন
  3. হিলিয়াম
  4. আর্গন
সঠিক উত্তর:
আর্গন
উত্তর
সঠিক উত্তর:
আর্গন
ব্যাখ্যা
আর্গন:
- বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টকে জারণ থেকে রক্ষা করার জন্য গ্যাসভর্তি বান্ধে আর্গন ব্যবহার করা হয়। সাধারণ টিউব লাইটগুলিতে আর্গন এবং মারকারি বাষ্পের মিশ্রণ ব্যবহার করা হয়।
- তাছাড়া বৈদ্যুতিক বাল্বের ভিতর সাধারণত নাইট্রোজেন এবং মাঝে মাঝে আর্গন (Ar) গ্যাস ব্যবহার করা হয়।
- রসায়ন গবেষণাগারে যেখানে অতি নিষ্ক্রিয় আবহাওয়ার প্রয়োজন হয় সেখানে আর্গন গ্যাস ব্যবহার করা হয়।
- ঝালাই এর কাজে যেখানে নিষ্ক্রিয় আবহাওয়া প্রয়োজন হয় সেখানে অক্সিজেনের সাথে আর্গন ব্যবহার করা হয়। আজকাল অ্যালুমিনিয়াম এবং মরিচাবিহীন স্টীলের ঝালাই এর কাজে প্রচুর পরিমাণে আর্গন ব্যবহার করা হচ্ছে।
- তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য ব্যবহৃত গাইগার মুলার কাউন্টারে আর্গন গ্যাস ব্যবহার করা হয়।

তথ্যসূত্র - রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
৬০.
বাংলাদেশের সংবিধানে তফসিল আছে -
  1. ৪টি
  2. ৭টি
  3. ৯টি
  4. ১১টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
সংবিধান:
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।
- ১৯৭২ সালের ১১ অক্টোবর খসড়া সংবধিান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।