পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] --------------- রিভিশন পরীক্ষা টপিক: পূর্ববর্তী ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
নিম্নের কোনটি উচ্চ-মধ্য স্বরধ্বনি?




ব্যাখ্যা

• উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত: 
- উচ্চ স্বরধ্বনি [ই], [উ];
- উচ্চ-মধ্য স্বরধ্বনি [এ], [ও]; 
- নিম্ন-মধ্য স্বরধ্বনি [অ্যা], [অ]; 
- নিম্ন স্বরধ্বনি [আ]। 

- উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ উপরে ওঠে; নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ নিচে নামে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২৫)।

.
”শংসিত” শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. শোয়সিত
  2. সোংশীত
  3. শোংশীত
  4. শোংশিতো
ব্যাখ্যা

”শংসিত” এর উচ্চারণ হচ্ছে ”শোংশিতো”।

• শ, ষ, স এর উচ্চারণ:
- শ কখনো [শ]-এর মতো উচ্চারিত হয়, কখনো [স]-এর মতো উচ্চারিত হয়।
স কখনো [শ]-এর মতো উচ্চারিত হয়, আবার কখনো [স]-এর মতো উচ্চারিত হয়।
ষ বর্ণের উচ্চারণ সব সময়ে [শ]।

উদাহরণ:
- শ বর্ণের [শ] উচ্চারণ: শত [শতো], শসা [শশা]; শংসিত [শোংশিতো]
- শ বর্ণের [স] উচ্চারণ: শ্রমিক [স্রোমিক্], শৃগাল [স্রিগাল]।
- ষ বর্ণের [শ] উচ্চারণ: ভাষা [ভাশা], ষোলো [শোলো]।
- স বর্ণের [শ) উচ্চারণ: সাধারণ [শাধারোনা, সামান্য [শামান্না]।
- স বর্ণের [স] উচ্চারণ: আস্তে [আসতে], সালাম [সালাম্]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
”ফিল্ম > ফিলিম” কী ধরনের ধ্বনি পরিবর্তন?
  1. অপিনিহিতি
  2. অন্ত্যস্বরাগম
  3. বিপ্রকর্ষ
  4. অসমীকরণ
ব্যাখ্যা

• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি:
- সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন-ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন-
অ = রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি।
ই = প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
উ = মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক, ভূ > ভুরু ইত্যাদি।
এ = গ্রাম > গেরাম, প্রেক> পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।
ও = শ্লোক > শোলোক, মুরগ > মুরোগ >মোরগ ইত্যাদি।

• অন্ত্যস্বরাগম :
- কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে। এরূপ স্বরাগমকে বলা হয় অন্ত্যস্বরাগম।
যেমন:
- দিশ্ > দিশা, পোখত্ > পোক্ত, বেঞ্চ > বেঞ্চি, সত্য > সত্যি ইত্যাদি।

অপিনিহিতি:
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন:
আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি > মাইর ইত্যাদি।

অসমীকরণ:
- একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ।
যেমন
- ধপ ধপ > ধপাধপ, টপ টপ > টপাটপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।

.
The opposite of Savant is:
  1. Ignoramus
  2. Intellectual
  3. Obstinate
  4. Unified
ব্যাখ্যা

The correct answer is - ক) Ignoramus
Ignoramus (noun) (অজ্ঞ)। 

• Savant (noun)
- English Meaning: 1. A person with great knowledge and ability.
2. A person who has an unusually high level of ability in a particular skill, for example in art or music, or in remembering things, but who has serious learning or social difficulties in other areas.
- Bangla Meaning: অত্যন্ত পণ্ডিতব্যক্তি; পণ্ডিতপ্রবর।

• Synonyms:
- Scholar (জ্ঞানী),
- Intellectual (বুদ্ধিজীবী),
- Sage (পন্ডিত),
- Thinker (চিন্তাবিদ),
- Erudite (পণ্ডিত)।

• Antonyms:
- Amateur (অদক্ষ),
- Ignoramus (অজ্ঞ),
- Jackass (অথর্ব),
- Fool (বোকা, অপেশাদার),
- Chump (মাথামোটা)।

• Example Sentences:
- But there's no real-life pianist savant here, no cutesy romance, no saving grace.
- He is a man possessed by his calling, a savant given to seeking refuge in his own mind from the slings and arrows of life in the 16th century.

Other options
- Obstinate - একগুঁয়ে;অবাধ্য,
- Unified - ঐক্যবদ্ধ; একত্রিত।

Source: Live MCQ Lecture. 

.
The workers will be building a new bridge. (Passive)
  1. A new bridge will be being built by the workers.
  2. A new bridge shall be built by the workers.
  3. A new bridge was being built by the workers.
  4. A new bridge will have been built by the workers.
ব্যাখ্যা

The correct answer is - ক) A new bridge will be being built by the workers.

Future Continuous Tense এ Active থেকে  Passive এ রূপান্তরের ক্ষেত্রে, 
- Active-এর object Passive-এ গিয়ে subject হয়।
- এরপর shall be being / will be being বসে।
- মূল verb-এর Past Participle (V3) ব্যবহার হয়।
- তারপর by বসে।
- Active-এর subject Passive-এ objective form হয়ে যায়।
 
Structure:
Object (subjective form) + shall be being / will be being + Verb (Past Participle) + by + Subject (objective form)

Examples:

Active: The teacher will be teaching us.
Passive: We shall be being taught by the teacher.

Active: We shall be taking tea.
Passive: Tea will be being taken by us.

.
Choose the correctly spelled word:
  1. Tornament
  2. Tournamant
  3. Tournament
  4. Tournement
ব্যাখ্যা

The correct answer is - গ) Tournament

Tournament
- English Meaning: a series of games or contests that make up a single unit of competition (as on a professional golf tour), the championship playoffs of a league or conference, or an invitational event.
- Bangla meaning:  টুর্নামেন্ট; বহু প্রতিযোগীর অংশগ্রহণে ক্রীড়াপ্রতিযোগিতা- এতে জয়ী ব্যক্তি/দল পরবর্তী স্তরে খেলার সুযোগ পায় এবং শেষ পর্যন্ত একজন বা একটি দল বিজয়ী সাব্যস্ত হয়।

Example sentence: 
- The local school organized a football tournament last weekend.
- She won the first prize in the chess tournament held at the city hall.
 
Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary.

.
Only the wise can give good advice. (Negative)
  1. None but advice is good.
  2. None but the wise gives advice.
  3. None but good advice can be given by the wise.
  4. None but the wise can give good advice.
ব্যাখ্যা

The correct answer is - ঘ) None but the wise can give good advice.

• Affirmative থেকে negative করার ক্ষেত্রে,
- Affirmative-এ subject-এর আগে যদি only থাকে তাহলে তাকে negative করতে হলে none but বসাতে হয়:
- বাক্যের বাকি অংশ একই থাকবে।

Aff. : Only God can help us. 
Neg.: None but God can help us.

Aff. : Only the brave deserve the fair. 
Neg : None but the brave deserve the fair. 

Aff. : Only he can do it.
Neg.: None but he can do it.

Aff. : Only an honest man is happy.
Neg. : None but an honest man is happy.

Aff. : Only a poet/poetess can write a poem.
Neg. : None but a poet/ poetess can write a poem

Aff. : Only a guilty man should be punished.
Neg. None but a guilty man should be punished.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

.
কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৫ ও ১৭ হয় তবে তৃতীয় পদটি কত?
  1. ২২
  2. ২৫
  3. ২৯
  4. ৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৫ ও ১৭ হয় তবে তৃতীয় পদটি কত?

সমাধান: 
দেওয়া আছে,
সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৫ ও ১৭ হলে -
সাধারণ অন্তর = (১৭ - ৫)
= ১২

∴ তৃতীয় পদ = দ্বিতীয় পদ + সাধারণ অন্তর
= ১৭ + ১২
= ২৯ ।
.
230 + 230 + 230 + 230 = কত?
  1. 232
  2. 332
  3. 333
  4. 432
ব্যাখ্যা
প্রশ্ন: 230 + 230 + 230 + 230 = কত?

সমাধান: 
230 + 230 + 230 + 230
= 230(1 + 1 + 1 + 1) 
= 230 × 4
= 230 × 22
= 230 + 2
= 232
১০.
একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? 
  1. 1/3
  2. 2/3
  3. 1/4
  4. 3/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
বলটি সাদা হওয়ার সম্ভাবনা = 8/(6 + 8 + 10)
= 8/24
= 1/3 

∴ বলটি সাদা না হওয়ার সম্ভাবনা = {1 - (1/3)} 
= (3 - 1)/3 
= 2/3
১১.
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে n এর মান কত? 
  1. n = 3
  2. n = 4
  3. n = 5
  4. n = 6
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে n এর মান কত? হলে n এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = 225

শর্তমতে, 
{n(n + 1)/2}2 = 225 
বা, {n(n + 1)/2}2 = (15)2
বা, n(n + 1)/2 = 15 
বা, n(n + 1) = 30 
বা, n2 + n - 30 = 0 
বা, n2 + 6n - 5n - 30 = 0 
বা, n (n + 6) - 5 (n + 6) = 0 
বা, (n + 6) (n - 5) = 0 
∴ n + 6 = 0 
বা, n = - 6 [n এর মান ঋণাত্মক হতে পারে না] 

আবার, 
n - 5 = 0 
∴ n = 5
১২.
log√381 এর মান কত?
  1. 6
  2. 4
  3. 9
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: log√381 এর মান কত? 

সমাধান: 
log√381 
= log√334
= log√3(√3)2 × 4
= log√3(√3)8
= 8 × log√3√3
= 8 × 1
= 8
১৩.
2 + 4 + 8 + 16 +.............. এই ধারাটির কততম পদের মান 512?
  1. 8
  2. 9
  3. 6
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 4 + 8 + 16 +.............. এই ধারাটির কততম পদের মান 512?

সমাধান: 
2 + 4 + 8 + 16 +.............. 
এখানে, 
প্রথম পদ, a = 2 
সাধারণ অনুপাত, r = 4\2 = 2 
∴ n তম পদ = arn - 1

প্রশ্নমতে,
arn - 1 = 512
বা, 2 × 2n - 1 = 512 
বা, 2n - 1 = 256 
বা, 2n - 1 = 28
বা, n - 1 = 8 
বা, n = 8 + 1 
∴ n = 9 

∴ ধারাটির 9 তম পদের মান 512.
১৪.
A = 60° হলে sin(3A/2) = কত?
  1. 1.0
  2. 1/√2
  3. 1/√3
  4. √3/2
ব্যাখ্যা
প্রশ্ন: A = 60° হলে sin(3A/2) = কত?

সমাধান: 
A = 60°

এখন, 
sin(3A/2)
= sin{(3 × 60°)/2}
= sin90°
= 1
১৫.
x এর মান কত হলে 24x - 12 = 16 হবে?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে 24x - 12 = 16 হবে?

সমাধান: 
24x - 12 = 16 
বা, 24x - 12 = 24
বা, 4x - 12 = 4
বা, 4x = 4 + 12
বা, 4x = 16
বা, x = 16/4
∴ x = 4
১৬.
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত? 
  1. ১/২
  2. ১/৩
  3. ১/৪
  4. ২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত?

সমাধান: 
আমরা জানি, 
একটি ছক্কায় সংখ্যা থাকে = ১, ২, ৩, ৪, ৫ ও ৬ 
এখানে, 
তিন দ্বারা বিভাজিত সংখ্যা হলো = ৩ ও ৬ 

∴ তিন দ্বারা বিভাজিত সংখ্যা উঠার সম্ভাবনা = ২/৬ 
= ১/৩ ।
১৭.
জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়?
  1.  ১৯৪৩ সালে
  2.  ১৯৪৪ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৯৪৬ সালে
ব্যাখ্যা

• জাতিসংঘ:
- প্রতিষ্ঠাকালীন দলিল: জাতিসংঘ সনদ
- স্বাক্ষরের তারিখ: ২৬ জুন ১৯৪৫
- স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, মার্কিন যুক্তরাষ্ট্র
- কার্যকর হওয়ার তারিখ: ২৪ অক্টোবর ১৯৪৫
- মোট সদস্য রাষ্ট্র: ১৯৩ টি।
- সর্বশেষ সদস্য রাষ্ট্র: দক্ষিণ সুদান প্রজাতন্ত্রী
- যোগদানের তারিখ ১৪ জুলাই ২০১১ ১৯৩তম সদস্য।
- সদর দফতর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: জাতিসঘের ওয়েবসাইট।

১৮.
বিশ্বব্যাংকের কোন অঙ্গসংস্থা উন্নয়নশীল দেশগুলোকে সহজ শর্তে স্বল্পসুদে কিংবা সুদমুক্ত ঋণ প্রদান করে?
  1.  IFC
  2. IDA
  3. IBRD
  4. MIGA
ব্যাখ্যা

• The International Development Association (IDA): 
- প্রতিষ্ঠাকাল:  ১৯৬০ সাল।
- সদস্য: ১৭৫ টি দেশ।
- সর্বশেষ সদস্য: সুরিনাম ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি।
-  IDA নিম্ন-আয়ের দেশগুলোকে সহজ শর্তে, স্বল্প সুদে বা সুদমুক্ত ঋণ প্রদান করে
- IDA-এর ঋণের সুদের হার শূন্য বা খুবই কম থাকে এবং ঋণ শোধের মেয়াদ ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত বাড়ানো হয়।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের  অফিশিয়াল ওয়েবসাইট।

১৯.
UNESCO প্রধানত কোন ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে কাজ করে?
  1. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির অগ্রগতি
  2. প্রকৃতি ও পরিবেশ রক্ষা
  3.  আন্তর্জাতিক বাণিজ্যের উন্নয়ন
  4. শিশু কল্যাণ ও সুরক্ষা
ব্যাখ্যা

• UNESCO:
- পূর্ণরূপ: United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)
- প্রতিষ্ঠা: ১৬ নভেম্বর ১৯৪৫
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স
- মূল উদ্দেশ্য: শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের মাধ্যমে শান্তি এবং টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা।
- সদস্য সংখ্যা: ১৯৪টি রাষ্ট্র ও ১২টি সহযোগী সদস্য (সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত)
- মূল কার্যক্রম: সবার জন্য শিক্ষার সুযোগ প্রদান, বিশ্ব ঐতিহ্য রক্ষা, টেকসই উন্নয়নকেন্দ্রিক গবেষণা, তথ্যপ্রবাহের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত।

তথ্যসূত্র: UNESCO ওয়েবসাইট।

২০.
কোন দেশটি সম্প্রতি BRICS জোটে যুক্ত হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ইন্দোনেশিয়া
  2. বেলারুশ
  3. ইথিওপিয়া
  4. সৌদি আরব
ব্যাখ্যা

• BRICS:
- ২০০১ সালে গোল্ডম্যান স্যাকস বিনিয়োগ ব্যাংকের একজন অর্থনীতিবিদ ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বীকৃতি হিসেবে BRIC সংক্ষিপ্ত রূপটি প্রবর্তন করেন।
- ২০০৬ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রান্তে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথম BRICS বৈঠক অনুষ্ঠিত হয়।
- ২০০৯ সালে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরে রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
- মূল সদস্য ছিলো: ৫ টি ( ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)
- ২০২৪-২৫ সালে ছয়টি নতুন দেশ অন্তর্ভুক্ত হয়েছে ।
- মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
- বর্তমানে মোট সদস্য: ১১ টি।
- ব্রাজিল, চীন, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

তথ্যসূত্র: BRICS ওয়েবসাইট

২১.
SDR (Special Drawing Rights) মুদ্রা কয়টি?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি 
  4. ৬টি
ব্যাখ্যা

• SDR : 
-  SDR এর পূর্ণরূপ হলো Special Drawing Rights
-  SDR একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ (International Reserve Asset)।
-  SDR নিজে কোনো মুদ্রা নয়, তবে এর মান নির্ধারিত হয় পাঁচটি মুদ্রার  ভিত্তিতে ।
-  মার্কিন ডলার, ইউরো, চীনা রেনমিনবি, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।
-  IMF ১৯৬৯ সালে SDR কে একটি পরিপূরক আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে চালু করে।

তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট।

২২.
'সোমপুর মহাবিহার' প্রাচীন কোন শাসনামলের নির্মিত হয়? 
  1. পাল আমলে
  2. গুপ্ত আমলে
  3. সেন আমলে
  4. মুঘল আমলে
ব্যাখ্যা

সোমপুর মহাবিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
- ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন।
- পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে।
- আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে।
- এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল।

উল্লেখ্য,
- শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, চীন, তিব্বত, মায়ানমার (তদানীন্তন ব্রহ্মদেশ), মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি
দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন।
- খ্রিষ্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান।
- পুণ্ড্রবর্ধনের রাজধানী পুণ্ড্রনগর (বর্তমান মহাস্থান) এবং অপর শহর কোটিবর্ষ (বর্তমান বানগড়) এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সোমপুর মহাবিহার।
- এর ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত।
- ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।