ব্যাখ্যা
Labour = পরিশ্রম
এর সমার্থক শব্দ হচ্ছে - industry
worker = শ্রমিক
lower class = নিম্ন শ্রেণি
misery = দুর্দশা
English Wizard · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন
Labour = পরিশ্রম
এর সমার্থক শব্দ হচ্ছে - industry
worker = শ্রমিক
lower class = নিম্ন শ্রেণি
misery = দুর্দশা
বাক্যের অর্থ: মাঝে মাঝে পুলিশের নিষ্ঠুরতা অপরাধীদেরকেও হার মানায়।
The cruelty of the police এখানে Subject হয়েছে। তবে এর মধ্যে Head-word হচ্ছে cruelty। আর এটা যেহেতু Singular, তাই Verb ও Singular হবে। আর sometimes থাকার কারণে বাক্যটি Present Indefinite Tense হবে। তাই সঠিক উত্তর হবে Surpasses.
বাক্যগুলোতে but ছাড়া অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু ছাড়া অর্থে ব্যবহৃত হলেও সবগুলোতে but – Preposition নয়।
but এর আগে nobody/ none ইত্যাদি Negative অর্থবোধক শব্দ থাকলে but কে Conjunction হিসেবে বিবেচনা করা হয়, এবং but এর পরের Noun/ Pronoun অনুযায়ী verb বসে। কিন্তু Everybody/ all ইত্যাদি Affirmative অর্থবোধক শব্দ থাকলে but কে Preposition বিবেচনা করা হয়, এবং but এর আগের Noun/ Pronoun অনুযায়ী Verb বসে।
বাক্যগুলোর সঠিক গঠন-
Everyone but seven killers was forgiven.
Nobody but the killers were killed.
All but a woman were happy for this killing.
None but their relatives were found to bury them.
দুটি সময়ের মধ্যবর্তী সময় বুঝানোর জন্য between .... and বসে।
and এর জায়গায় যদি to থাকত, তাহলে from বসত।
magnificent = জাকালো, মহিমান্বিত, অসাধারণ ইত্যাদি।
এর বিপরীত শব্দ এখানে sordid = নোংরা, নিকৃষ্ট ইত্যাদি।
majestic = মহিমান্বিত
colossal = প্রকাণ্ড, বিশাল
indifferent = উদাসীন
as well as, along with, in addition to ইত্যাদি ‘এবং’ এর মত অর্থ দিলেও and এর মত এগুলো দুটি Noun/ Pronoun কে যুক্ত করে না।
বরং, কেবল প্রথম Noun/ Pronoun এর Number Person অনুযায়ী Verb বসে।
তাই এখানে A laptop অনুযায়ী Verb বসবে। এটি Singular হওয়ায় Verb ও Singular হবে।
the wicked people এর পর will suffer বা suffer উভয়টি বসানো শুদ্ধ। কিন্তু be এর Subject হচ্ছে That the wicked people (suffer) in the long run পুরো Clause টা।
আর Clause – Subject হলে তা সব সময় Singular হয়। তাই be = is হবে। অতএব, সঠিক উত্তর (গ) ।
বাক্যগুলোর সঠিক গঠন হচ্ছে-
ক-Circumstances have led him to come to a negotiation. Circumstance সব সময় Plural হয়, অর্থাৎ Circumstances হয় এবং এর পর verb - plural হয়।
খ- Too much information is creating problems nowadays. Information - Uncountable এবং এটা সব সময় Singular হয় এবং এর পূর্বে many বসে না, much বসে। আর এর পরের Verb ও Singular হয়।
গ- Sheep are humble animals. Sheep এর Singular এবং Plural Form একই। আর এটা এখানে একটা জাতিবাচক Common Noun হিসেবে ব্যবহৃত হয়েছে। জাতিবাচক Common Noun এর আগে হয়ত Article থাকবে নতুবা এটা plural হবে। যেহেতু এর আগে এখানে কোনো Article নেই, তাই ধরে নিতে হবে এটা plural হিসেবে ব্যবহৃত হয়েছে। এ হিসেবে এটি সঠিক বাক্য।
ঘ- One third of the people of our country does not know how to sign. ভগ্নাংশ এর পরের Noun অনুযায়ী Verb বসে। যেহেতু ভগ্নাংশের (One third of) পরে এখানে people (plural noun) আছে, তাই Verb ও plural (do not know) হওয়া বাঞ্ছনীয়।
তুমি ভুল করার মাধ্যমে নিশ্চিতভাবে (কিছু একটা) শিখবে।
মাধ্যমে বুঝাতে through ব্যবহৃত হয়। ভুল থেকে অর্থে from mistakes ব্যবহার করা যায়, তবে এটা অপশনে নেই।
righteousness = ন্যায়পরায়ণতা
এর সমার্থক হচ্ছে justice
partiality = পক্ষপাতিত্ব
charity = বদান্যতা
wrong = ভুল
সজিব বা তার বন্ধুরা – এদের কাউকেই দোষ দেয়া যায় না।
Neither .... nor দ্বারা দুইটা Noun/ Pronoun যুক্ত হলে শেষেরটা অনুযায়ী verb বসে। যেহেতু শেষের অংশে his friends – Plural Noun আছে, তাই এখানে are হবে।
আর বাক্যটি Passive ধারণা দিচ্ছে, তাই সঠিক উত্তর হবে (খ)।
Juvenile = তরুণসুলভ
এর বিপরীতার্থক হচ্ছে - mature = প্রাপ্তবয়স্কসুলভ
youthful = তরুণসুলভ
boyish = বালকসুলভ
reluctant = অনিচ্ছুক
বাক্যগুলোর সঠিক গঠন :
ক- I hit him with a stick. উপকরণের দ্বারা বোঝাতে with ব্যবহৃত হয়।
খ- It has been raining since morning. পূর্ব থেকে শুরু হয়ে চলছে বুঝাতে since ব্যবহৃত হয়।
গ- I will have done the work by Monday. ভবিষ্যতের কোন Point of Time এর মধ্যে কোনো কাজ শেষ হবে, বুঝাতে by বসে। এ হিসেবে এ বাক্যে কোনো ভুল নেই।
ঘ- He said to the students, “The earth moves round the sun”. say -verb এর পর Object এর পূর্বে to বসে।
requisite = প্রয়োজনীয়
এর Synonym হচ্ছে - essential = অত্যাবশ্যক, প্রয়োজনীয়
এছাড়া -
regular = নিয়মিত
frequent = প্রায়ই সংঘটিত
redundant = প্রয়োজনাতিরিক্ত; বাড়তি; অনাবশ্যক
ক- সে পায়ে হেঁটে এখানে এসেছিল। পায়ে হেঁটে ইংরেজি on foot- ঠিক আছে।
খ- তার সাহায্য ছাড়া তুমি এটা করতে সক্ষম হতে না। ছাড়া অর্থে But for ব্যবহার শুদ্ধ।
গ- দরিদ্রতা সত্ত্বেও সে সৎ। সত্ত্বেও ইংরেজি- in spite of অথবা despite, despite of হয় না।
ঘ- সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ঠেস দিয়ে অর্থে against ব্যবহার শুদ্ধ।