পরীক্ষা আর্কাইভ

মানসিক দক্ষতা

পরীক্ষামানসিক দক্ষতাতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা - ৯ রিভিশন পরীক্ষা টপিক পরীক্ষা - ৭, ৮ [Live Class: 11, 12, 13, & 14]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
চালের দাম ২৫% বেড়ে গেলে, মাসিক ব্যয় অপরিবর্তিত রেখে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে?
  1. ২০%
  2. ২২.৫%
  3. ২৫%
  4. ১৬.৬৭%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা

প্রশ্ন: চালের দাম ২৫% বেড়ে গেলে, মাসিক ব্যয় অপরিবর্তিত রেখে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে?

সমাধান:
মাসিক ব্যয় অপরিবর্তিত রাখতে হলে চালের ব্যবহার কমাতে হবে।

২৫% বৃদ্ধিতে চালের বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা

বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্ব মূল্য = ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য = ১০০/১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্ব মূল্য = (১০০ × ১০০)/১২৫ টাকা
= ১০,০০০/১২৫ টাকা
= ৮০ টাকা

∴ চালের ব্যবহার কমিয়েছেন = (১০০ - ৮০)%
= ২০%

.
মা ও মেয়ের বয়সের যোগফল ৪৮ বছর। ৩ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ২। মেয়ের বর্তমান বয়স কত?
  1. ১০ বছর
  2. ১২ বছর
  3. ১৫ বছর
  4. ১৭ বছর
সঠিক উত্তর:
১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মা ও মেয়ের বয়সের যোগফল ৪৮ বছর। ৩ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ২। মেয়ের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি, ৩ বছর আগে মায়ের বয়স = ৫ক বছর
৩ বছর আগে মেয়ের বয়স = ২ক বছর

বর্তমানে মায়ের বয়স = (৫ক + ৩) বছর
এবং মেয়ের বয়স = (২ক + ৩) বছর

প্রশ্নমতে, বর্তমানে দুজনের বয়সের যোগফল ৪৮ বছর
∴ (৫ক + ৩) + (২ক + ৩) = ৪৮
⇒ ৫ক + ২ক + ৩ + ৩ = ৪৮
⇒ ৭ক + ৬ = ৪৮
⇒ ৭ক = ৪২
⇒ ক = ৬

∴ মেয়ের বর্তমান বয়স = ২ক + ৩ = (২ × ৬) + ৩
= ১৫ বছর

.
চট্টগ্রাম ও রাজশাহীর দূরত্ব ৪২০ কিমি। একটি বাস চট্টগ্রাম থেকে সকাল ৬:৩০ মিনিটে ছেড়ে বিকাল ৪:৩০ মিনিটে রাজশাহী পৌঁছালে বাসটির গড় গতিবেগ কত কিমি/ঘণ্টা?
  1. ৪০ কিমি/ঘণ্টা
  2. ৪২ কিমি/ঘণ্টা
  3. ৪৫ কিমি/ঘণ্টা
  4. ৫০ কিমি/ঘণ্টা
সঠিক উত্তর:
৪২ কিমি/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪২ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: চট্টগ্রাম ও রাজশাহীর দূরত্ব ৪২০ কিমি। একটি বাস চট্টগ্রাম থেকে সকাল ৬:৩০ মিনিটে ছেড়ে বিকাল ৪:৩০ মিনিটে রাজশাহী পৌঁছালে বাসটির গড় গতিবেগ কত কিমি/ঘণ্টা?

 সমাধান:
ছাড়ার সময় = ৬:৩০
পৌঁছানোর সময় = ১৬ : ৩০ [৪:৩০ মিনিটকে ২৪ ঘন্টা ফরম্যাটে = ১৬ : ৩০]

∴ মোট সময় = ১০ ঘন্টা

গড় গতিবেগ = দূরত্ব/সময়
= ৪২০ / ১০
= ৪২ কিমি/ঘন্টা

∴ গতিবেগ ৪২ কিমি/ঘন্টা

.
একটি ঘড়ি প্রতিদিন ৩৬ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে? 
  1. ২০ দিন
  2. ২৪ দিন
  3. ৩০ দিন
  4. ১৮ দিন
সঠিক উত্তর:
২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
২০ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ি প্রতিদিন ৩৬ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে? 

সমাধান:
আমরা জানি,
ঘড়ির কাঁটার সম্পূর্ণ ঘন্টা = ১২ ঘন্টা
অর্থাৎ ১২ ঘণ্টা = ১২ × ৬০ মিনিট
= ৭২০ মিনিট সময় হারালে ঘড়িটি পুনরায় সঠিক সময় নির্দেশ করবে।

এখন, ৩৬ মিনিট সময় হারায় = ১ দিনে
∴ ৭২০ মিনিট সময় হারায় = ৭২০/৩৬ দিনে
= ২০ দিনে

অতএব, ঘড়িটি ২০ দিন পর সঠিক সময় নির্দেশ করবে।

.
একজন মাঝি স্রোতের প্রতিকূলে ৪৮ কি.মি. পথ ১২ ঘণ্টায় অতিক্রম করেন। স্থির পানিতে একই সময়ে ২ গুণ দূরত্ব অতিক্রম করতে পারেন। স্রোতের অনুকূলে একই পথ অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ৩ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা
  3. ৫ ঘণ্টা
  4. ৬ ঘণ্টা
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মাঝি স্রোতের প্রতিকূলে ৪৮ কি.মি. পথ ১২ ঘণ্টায় অতিক্রম করেন। স্থির পানিতে একই সময়ে ২ গুণ দূরত্ব অতিক্রম করতে পারেন। স্রোতের অনুকূলে একই পথ অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের প্রতিকূলে নৌকার গতি = ৪৮/১২ কি.মি./ঘন্টা
= ৪ কি.মি./ঘন্টা

স্থির পানিতে নৌকার গতি = ২ × স্রোতের প্রতিকূলে নৌকার গতি
= ২ × ৪
= ৮ কি.মি./ঘন্টা

নদীর স্রোতের গতি = স্থির পানিতে নৌকার গতি - স্রোতের প্রতিকূলে নৌকার গতি
= ৮ - ৪ কি.মি./ঘন্টা
= ৪ কি.মি./ঘন্টা

অনুকূলের গতি = স্থির পানিতে নৌকার গতি + নদীর স্রোতের গতি
= ৮ + ৪ কি.মি./ঘন্টা
= ১২ কি.মি./ঘন্টা

একই পথ অতিক্রম করতে সময় লাগবে = ৪৮/১২ ঘন্টা
= ৪ ঘন্টা

∴ একই পথ অতিক্রম করতে সময় লাগবে ৪ ঘন্টা।

.
যদি মাসের ২য় দিন সোমবার হয় তাহলে মাসের ১৮ তম দিন কী বার হবে?
  1. শনিবার
  2. সোমবার
  3. বুধবার
  4. বৃহস্পতিবার
সঠিক উত্তর:
বুধবার
উত্তর
সঠিক উত্তর:
বুধবার
ব্যাখ্যা

প্রশ্ন: যদি মাসের ২য় দিন সোমবার হয় তাহলে মাসের ১৮ তম দিন কী বার হবে?

সমাধান:
আমরা জানি, কোনো নির্দিষ্ট দিনের সাথে ৭ দিন যোগ করলে একই বার ফিরে আসে।

মাসের ২য় দিন সোমবার হলে ,
২ + ৭ = ৯ তম,
৯ + ৭ = ১৬ তম,
১৬ + ৭ = ২৩ তম দিন গুলোও হবে সোমবার।

∴ ১৬ + ২ = ১৮ তম দিন হবে সোমবার + ২ দিন = বুধবার

.
দুজন শ্রমিক একটি কাজ যথাক্রমে ৮ ও ১২ মিনিটে করতে পারে। দুজনে একত্রে কত মিনিটে শেষ করবে?
  1. ৪ মিনিট
  2. ৪ মিনিট ৩০ সেকেন্ড
  3. ৪ মিনিট ৪৮ সেকেন্ড
  4. ৫ মিনিট ২০ সেকেন্ড
সঠিক উত্তর:
৪ মিনিট ৪৮ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৪ মিনিট ৪৮ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: দুজন শ্রমিক একটি কাজ যথাক্রমে ৮ ও ১২ মিনিটে করতে পারে। দুজনে একত্রে কত মিনিটে শেষ করবে?

সমাধান:
প্রথম শ্রমিক একা কাজটা ৮ মিনিটে করে।
১ মিনিটে করে = ১/৮ অংশ

দ্বিতীয় শ্রমিক একা কাজটা ১২ মিনিটে করে।
১ মিনিটে করে = ১/১২ অংশ

∴ দুইজন একত্রে, ১ মিনিটে করে = (১/৮) + (১/১২) অংশ
= (৩ + ২)/২৪ অংশ
= ৫/২৪ অংশ

কাজের ৫/২৪ অংশ শেষ হয় = ১ মিনিটে

∴ কাজের ১ বা সম্পূর্ণ অংশ শেষ হয় = (২৪/৫) মিনিটে
= ৪.৮ মিনিট
= ৪ মিনিট + (০.৮ × ৬০) সেকেন্ড
= ৪ মিনিট ৪৮ সেকেন্ড

∴ দুজনে একত্রে কাজ শেষ করবে = ৪ মিনিট ৪৮ সেকেন্ড

.
একটি ঘড়ির আয়নায় দেখানো সময় ৮ : ২৫ মিনিট হলে প্রকৃত সময় কত?
  1. ৩ : ৩৫
  2. ৪ : ৪৫
  3. ৩ : ১৫
  4. ৪ : ২৫
সঠিক উত্তর:
৩ : ৩৫
উত্তর
সঠিক উত্তর:
৩ : ৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ির আয়নায় দেখানো সময় ৮ : ২৫ মিনিট হলে প্রকৃত সময় কত? 

সমাধান:
আমরা জানি,
ঘড়ির আয়নায় দেখানো সময় এবং প্রকৃত সময়ের যোগফল সর্বদা ১২ : ০০ (অথবা ১১ : ৬০) হয়।

∴ প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার দেখা সময়
= ১১ : ৬০ - ৮ : ২৫
= ৩ : ৩৫

∴ প্রকৃত সময় হল ৩ : ৩৫ মিনিট।

.
দুইটি ঘড়ি প্রতিটি ৬০০ টাকা বিক্রয়মূল্যে বিক্রি হয়েছে। একটি ২০% লাভে বিক্রি হয়েছে, অন্যটি ২৫% ক্ষতিতে বিক্রি হয়েছে। মোট কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ৫০ টাকা লাভ
  2. ৫০ টাকা ক্ষতি
  3. ১০০ টাকা ক্ষতি
  4. কোনো লাভ বা ক্ষতি নেই
সঠিক উত্তর:
১০০ টাকা ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
১০০ টাকা ক্ষতি
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ঘড়ি প্রতিটি ৬০০ টাকা বিক্রয়মূল্যে বিক্রি হয়েছে। একটি ২০% লাভে বিক্রি হয়েছে, অন্যটি ২৫% ক্ষতিতে বিক্রি হয়েছে। মোট কত টাকা লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
২০% লাভে ১০০ টাকার ঘড়ির বিক্রয়মূল্য ১২০ টাকা
৬০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য = (৬০০ × ১০০) / ১২০ টাকা
= ৫০০ টাকা

২৫% ক্ষতিতে ১০০ টাকার ঘড়ির বিক্রয়মূল্য ৭৫ টাকা
৬০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য = (৬০০ × ১০০) / ৭৫ টাকা
= ৮০০ টাকা

ঘড়ি দুইটির ক্রয়মূল্য = ৫০০ + ৮০০ = ১৩০০ টাকা
ঘড়ি দুইটির বিক্রয়মূল্য = ৬০০ + ৬০০ = ১২০০ টাকা

ক্ষতি = ১৩০০ - ১২০০ = ১০০ টাকা

∴ ক্ষতি = ১০০ টাকা

১০.
ঘড়িতে যখন ৪ টা ১৫ মিনিট বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রী হবে?
  1. ৩৭.৫°
  2. ৪২.৫°
  3. ৩৯.৫°
  4. ৫২.৫°
সঠিক উত্তর:
৩৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
৩৭.৫°
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়িতে যখন ৪ টা ১৫ মিনিট বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রী হবে?

সমাধান:
এখানে, ঘন্টা, H = ৪ এবং মিনিট, M = ১৫ 

মধ্যবর্তী কোণ = |(১১M - ৬০H)/২|
= |(১১ × ১৫ - ৬০ × ৪)/২|
= |(১৬৫ - ২৪০)/২|
= |- ৭৫/২| 
= |- ৩৭.৫|
= ৩৭.৫°

১১.
২০২২ সালের ১৯ আগষ্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১লা অক্টোবর কী বার ছিল?
  1. বুধবার
  2. শনিবার
  3. রবিবার
  4. সোমবার
সঠিক উত্তর:
শনিবার
উত্তর
সঠিক উত্তর:
শনিবার
ব্যাখ্যা

প্রশ্ন: ২০২২ সালের ১৯ আগষ্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১লা অক্টোবর কী বার ছিল?

সমাধান:
আগষ্ট মাস = ৩১ দিন 
​সেপ্টেম্বর মাস = ৩০ দিন
১৯ আগষ্ট থেকে ১ লা অক্টোবর পর্যন্ত মোট দিন, (৩১ - ১৯) + ৩০ + ১ দিন 
​= (১২ + ৩১) দিন 
​= ৪৩ দিন

এখন, ৪৩ + ৭ = ভাগফল ৬, ভাগশেষ ১

যেহেতু ভাগশেষ ১ তাহলে ১লা অক্টোবর হবে শুক্রবার + ১ দিন অর্থাৎ, শনিবার।

১২.
১০ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। কাজটি ৫ দিনে করতে হলে অতিরিক্ত কতজন লোক প্রয়োজন হবে?
  1. ১৫ জন
  2. ২০ জন
  3. ২৫ জন
  4. ৩০ জন
সঠিক উত্তর:
২০ জন
উত্তর
সঠিক উত্তর:
২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। কাজটি ৫ দিনে করতে হলে অতিরিক্ত কতজন লোক প্রয়োজন হবে?

সমাধান:
কাজটি ১৫ দিনে সম্পন্ন করতে লোক লাগে ১০ জন
∴ কাজটি ১ দিনে সম্পন্ন করতে লোক লাগে (১০ × ১৫) জন
∴ কাজটি ৫ দিনে সম্পন্ন করতে লোক লাগে (১০ × ১৫)/৫ জন
= ১৫০/৫ জন
= ৩০ জন

অতিরিক্ত লোক প্রয়োজন হবে = ৩০ - ১০ = ২০ জন

∴ কাজটি ৫ দিনে করতে ২০ জন অতিরিক্ত লোক প্রয়োজন হবে।

১৩.
নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
  1. ১০ টি
  2. ১২ টি
  3. ১৪ টি
  4. ১৬ টি
সঠিক উত্তর:
১২ টি
উত্তর
সঠিক উত্তর:
১২ টি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?


সমাধান:


চিত্র হতে পাই ত্রিভুজগুলো হল:
একক ত্রিভুজ আছে = AOP, BOP, BOC, COQ, DOQ, AOD = ৬ টি
ভিতরে একটি করে লাইন আছে এমন ত্রিভুজ = AOB, COD = ২ টি
ভিতরে দুইটি করে লাইন আছে এমন ত্রিভুজ = ABC, ACD, ABD, BCD = ৪ টি

∴ মোট ত্রিভুজ সংখ্যা = (৬ + ২ + ৪) টি = ১২ টি

১৪.
২০০ মিটার লম্বা একটি ট্রেন ৫৫০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৬০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৪৫ সেকেন্ড
  2. ৫৪ সেকেন্ড
  3. ৬০ সেকেন্ড
  4. ৩০ সেকেন্ড
সঠিক উত্তর:
৪৫ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৪৫ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ২০০ মিটার লম্বা একটি ট্রেন ৫৫০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৬০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৫৫০ + ২০০) মিটার = ৭৫০ মিটার
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

আমরা জানি, ১ কি.মি = ১০০০ মিটার
∴ ৬০ কি.মি = ৬০,০০০ মিটার

এবং ১ মিনিট = ৬০ সেকেন্ড
∴ ৬০ মিনিট = (৬০ × ৬০) সেকেন্ড = ৩৬০০ সেকেন্ড

এখন, ৬০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার যায় = ৩৬০০/৬০,০০০ সেকেন্ডে
∴ ৭৫০ মিটার যায় = (৩৬০০ × ৭৫০)/৬০,০০০ সেকেন্ডে
= ৪৫ সেকেন্ডে

∴ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৪৫ সেকেন্ড।

১৫.
চারজন বন্ধু বেঞ্চে বসে আছে। হাসানের ডানে করিম আর বামে রবিন। করিম ও হাসানের মাঝে তামিম বসে আছে। তাহলে ডান দিক থেকে দ্বিতীয় জন কে?
  1. রবিন
  2. হাসান
  3. তামিম
  4. করিম
সঠিক উত্তর:
তামিম
উত্তর
সঠিক উত্তর:
তামিম
ব্যাখ্যা

প্রশ্ন: চারজন বন্ধু বেঞ্চে বসে আছে। হাসানের ডানে করিম আর বামে রবিন। করিম ও হাসানের মাঝে তামিম বসে আছে। তাহলে ডান দিক থেকে দ্বিতীয় জন কে?

সমাধান:
প্রদত্ত তথ্য থেকে একটি ক্রম তৈরি করি,

হাসানের ডানে করিম এবং তাদের মাঝে তামিম,
অর্থাৎ:
হাসান - তামিম - করিম

আবার, হাসানের বামে রবিন।
তাহলে সম্পূর্ণ ক্রমটি দাঁড়ায়:
রবিন - হাসান - তামিম - করিম

বেঞ্চে ডান দিক থেকে গণনা করলে,
ডান দিক থেকে দ্বিতীয় জন হচ্ছে তামিম।

১৬.
একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পায়?
  1. 21%
  2. 42.33%
  3. 44%
  4. 46%
সঠিক উত্তর:
44%
উত্তর
সঠিক উত্তর:
44%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পায়?

সমাধান:
ধরি, ব্যাসার্ধ r একক।
ক্ষেত্রফল, A = πr2 বর্গএকক।

ব্যাসার্ধ r এর 20% বৃদ্ধি পেলে নতুন ব্যাসার্ধ, r1 = r × (1 + 20/100)
= r × (1 + 0.20)
= 1.2r একক।

তাহলে,
নতুন ক্ষেত্রফল, A1 = πr12 বর্গএকক
= π(1.2r)2
= 1.44πr2 বর্গএকক।

ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ
= (1.44πr2 - πr2)
= 0.44πr2 বর্গএকক।

ক্ষেত্রফল বৃদ্ধির হার = (বৃদ্ধির পরিমাণ/ প্রাথমিক ক্ষেত্রফল) × 100%
= (0.44πr2/πr2) × 100%
= 0.44 × 100%
= 44%।

∴ ক্ষেত্রফল বৃদ্ধির হার = 44%

১৭.
একজন দোকানদার প্রতি ডজন কলম ৬০ টাকা দরে ক্রয় করে প্রতি ৩ ডজন ২১৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ১৫% ক্ষতি
  2. ২০% লাভ
  3. ২৫% ক্ষতি
  4. ২৫% লাভ
সঠিক উত্তর:
২০% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২০% লাভ
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার প্রতি ডজন কলম ৬০ টাকা দরে ক্রয় করে প্রতি ৩ ডজন ২১৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
১ ডজন কলমের ক্রয়মূল্য ৬০ টাকা
∴ ৩ ডজন কলমের ক্রয়মূল্য = ৬০ × ৩ টাকা = ১৮০ টাকা।

দেওয়া আছে,
৩ ডজন কলমের বিক্রয়মূল্য = ২১৬ টাকা
যেহেতু কলমের ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি, সুতরাং লাভ হবে।

∴ লাভ = (২১৬ - ১৮০) টাকা = ৩৬ টাকা।

এখন, ১৮০ টাকায় লাভ হয় = ৩৬ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৩৬/১৮০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৩৬ × ১০০)/১৮০ টাকা 
= ২০ টাকা।

অর্থাৎ লাভের পরিমাণ = ২০%