পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ২৭ নভেম্বর, ২০২২সময়55 minutes৯৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
পরিবার পরিকল্পনা অধিদপ্তর পদের নাম: সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা (গ্রেড-১০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৬.১১.২০২২ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ২৭ নভেম্বর, ২০২২ · ১০০ প্রশ্ন

.
Find out the noun of the word 'acquit'
  1. ক) acquition
  2. খ) acquittal
  3. গ) acquitation
  4. ঘ) acquitasion
সঠিক উত্তর:
খ) acquittal
উত্তর
সঠিক উত্তর:
খ) acquittal
ব্যাখ্যা
Acquit (verb transitive) 
Bangla Meaning:
(1) নির্দোষ বলে রায় দেওয়া; খালাস দেওয়া; অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া।
(২) আচরণ করা; উত্তীর্ণ হওয়া:
এর Noun form হচ্ছে -
(1) Acquittal [Uncountable noun, Countable noun] বেকসুর খালাস:
(2) Acquittance ফারখতি; ছাড়পত্র সম্বন্ধীয়।
 
যেহেতু অপশনে, Acquittal উল্লেখ আছে তাই সঠিক উত্তর acquittal.
 
Source: Accessible Dictionary.
.
You must compensate______the loss.
  1. ক) of
  2. খ) with
  3. গ) for
  4. ঘ) about
সঠিক উত্তর:
গ) for
উত্তর
সঠিক উত্তর:
গ) for
ব্যাখ্যা
Compensate (for something) to provide something good to balance or reduce the bad effects of damage, loss, etc.
অর্থাৎ কোনকিছুর জন্য ক্ষতিপূরণ দেয়া বোঝাতে  compensate এর পর preposition হিসাবে  for ব্যবহৃত হয়।
সুতরাং সঠিক উত্তর হবে for.
Complete sentence: You must compensate for the loss.
Bangla Meaning: লোকসানের জন্য আপনাকে অবশ্যই ক্ষতিপূরন  দিতে হবে। 
 
Source: Oxford Learners Dictionaries.
.
The plural of the word 'virus' is-
  1. ক) Viri
  2. খ) Viratum
  3. গ) Many virus
  4. ঘ) Viruses
সঠিক উত্তর:
ঘ) Viruses
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Viruses
ব্যাখ্যা
The plural of the word 'virus' is - Viruses.
.
The phrase 'fight shy of' means-
  1. ক) avoid
  2. খ) flee
  3. গ) quarrel
  4. ঘ) struggle
সঠিক উত্তর:
ক) avoid
উত্তর
সঠিক উত্তর:
ক) avoid
ব্যাখ্যা
The phrase 'fight shy of' means - avoid.
 
Fight shy of
English Meaning: to try to avoid something.
Bangla Meaning: কোনোকিছু এড়িয়ে চলা
 
Ex. Sentence: Why do you fight shy of me?
Bangla Meaning: তুমি আমাকে এড়িয়ে চলছো কেন?
 
Source: Live MCQ Lecture.
.
Corona Virus has spread_____ the globe.
  1. ক) On
  2. খ) Into
  3. গ) Across
  4. ঘ) Above
সঠিক উত্তর:
গ) Across
উত্তর
সঠিক উত্তর:
গ) Across
ব্যাখ্যা
be spread somewhere /to exist in many different places
অর্থাৎ,ব্যাপক ভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া অর্থে spread across ব্যবহার করা হয়।
Complete sentence: Corona Virus has spread across the globe.
Bangla Meaning: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।
.
Which of the following is correct?
  1. ক) No sooner had he seen me before he ran away.
  2. খ) No sooner had he seen me than he ran away.
  3. গ) Scarcely had he seen me than he ran away.
  4. ঘ) Hardly he saw me when he ran away.
সঠিক উত্তর:
খ) No sooner had he seen me than he ran away.
উত্তর
সঠিক উত্তর:
খ) No sooner had he seen me than he ran away.
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) No sooner had he seen me than he ran away. 
No sooner had যুক্ত বাক্যের প্রথম অংশে past perfect এবং verb এর past participle হয় এবং দ্বিতীয় অংশে past indefinite হয়.
মনে রাখতে হবে, No sooner had .... than এভাবে আসে অর্থাৎ No sooner had এর সাথে than হয়।
.
Which of the following is not related to marriage?
  1. ক) Monogamy
  2. খ) Polyandry
  3. গ) Polygamy
  4. ঘ) Polyglot
সঠিক উত্তর:
ঘ) Polyglot
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Polyglot
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

Monogamy - এক সময়ে এক ব্যক্তির সঙ্গে বিবাহিত জীবনযাপনের প্রথা; একবিবাহ; একগামিতা।
Polyandry - একই সময়ে বহুপতি গ্রহণের প্রথা; বহুভর্তৃত্ব।
Polygamy - বহুবিবাহ; বহুপত্নীত্ব।
Polyglot - বহুভাষায় কৃতবিদ্য বা লিখিত; বহুভাষিক।

সুতরাং বোঝা যাচ্ছে যে প্রশ্ন প্রদত্ত অপশন গুলোর মধ্যে কেবল Polyglot শব্দটি বিয়ে বা  marriage এর সাথে সম্পর্কযুক্ত নয়।
তাই সঠিক উত্তর - Polyglot.

Source: Accessible Dictionary.

.
The correct English translation of the sentence ‘ভাসা ভাসা পড়ায় কাজ হবে না' is-
  1. ক) Reading by fits and starts will not do.
  2. খ) Reading by a bird's eye view will not do.
  3. গ) Reading at a glance will not do.
  4. ঘ) Reading intermittently will not do.
সঠিক উত্তর:
খ) Reading by a bird's eye view will not do.
উত্তর
সঠিক উত্তর:
খ) Reading by a bird's eye view will not do.
ব্যাখ্যা
প্রশ্নে প্রদত্ত অপশন গুলো থেকে প্রাপ্ত - 
(ক) By fits and starts
English Meaning: with irregular bursts of activity / in an impulsive and irregular manner.
Bangla Meaning: অনিয়মিত ভাবে ঘটা
 
(খ) A bird's eye view
English Meaning: 1. A general view from above.
Bangla Meaning: ১. উপর থেকে এক নজরে দেখা
 
English Meaning: 2. An overall or cursory look at something.
Bangla Meaning: ২. এক নজরে কোন কিছু সার্বিক বা ভাসা ভাসা দেখা
 
(গ) At a glance
English Meaning: immediately upon looking.
Bangla Meaning: দেখা মাত্র।
 
(ঘ) Intermittently
English Meaning: With intermissions; in an intermittent manner; intermittingly.
 Bangla Meaning: থেকে থেকে; থেমে থেমে।
 
সুতরাং বোঝা যাচ্ছে,  bird's eye view যুক্ত বাক্যটি হবে সঠিক বাক্য। 
Complete sentence: Reading by a bird's eye view will not do.
Bangla Meaning:  ‘ভাসা ভাসা পড়ায় কাজ হবে না'
 
Source: Live MCQ Lecture.
.
Fill in the blank of the following sentence. My father went to London by____air.
  1. ক) the
  2. খ) not article
  3. গ) a
  4. ঘ) an
সঠিক উত্তর:
খ) not article
উত্তর
সঠিক উত্তর:
খ) not article
ব্যাখ্যা
Article এর নিয়মানুযায়ী,
ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে কোনো article বসবে না।
যেমনঃ by boat, by air, by train, by launch, by river ইত্যাদি।
 
যেহেতু, প্রশ্ন প্রদত্ত বাক্যে by air দ্বারা আকাশ পথে ভ্রমণ বোঝানো হয়েছে, তাই শূন্যস্থানে কোনো article বসবে না। 
সঠিক উত্তর: খ) not article
১০.
I am fond of swimming. Here 'swimming' is-
  1. ক) a verb
  2. খ) a present participle
  3. গ) a gerund
  4. ঘ) an adverb
সঠিক উত্তর:
গ) a gerund
উত্তর
সঠিক উত্তর:
গ) a gerund
ব্যাখ্যা
I am fond of swimming. Here 'swimming' is - a gerund.
Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি যৌথভাবে Verb এবং noun এর কাজ করে এবং বাক্যের শুরুতে subject হিসাবে বসে  তবে তা Gerund হিসেবে বিবেচ্য হবে।
 
প্রদত্ত বাক্যে Swimming (swim + ing) বাক্যে subject হিসেবে বসে যৌথভাবে Verb এবং noun এর কাজ করেছে।
তাই, swimming এখানে a gerund.
১১.
______ your timely help, I would have failed.
  1. ক) But for
  2. খ) For
  3. গ) Despite
  4. ঘ) Unless
সঠিক উত্তর:
ক) But for
উত্তর
সঠিক উত্তর:
ক) But for
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
 
(ক) But for একটি phrase যার অর্থ - ​if it were not for বা ছাড়া/ব্যাতীত।
- এটি একটি past indicator তাই এরপর past tense বসে।
 
খ) For - জন্য 
গ) Despite - সত্ত্বেও
ঘ) Unless - যতখন পর্যন্ত না
 
সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে but for বসালে বাক্যটির অর্থ পূর্ণতা পাবে। 
Complete sentence: But for your timely help, I would have failed.
Bangla Meaning: তোমার সাহায্য না পেলে আমি অকৃতকার্য হতাম।
১২.
The lady guest proceeded as though I (not speak).
  1. ক) The lady guest proceeded as though I had not spoken.
  2. খ) The lady guest proceeded as though I did not speak.
  3. গ) The lady guest proceeded as though I have not spoken.
  4. ঘ) The lady guest proceeded as though I would not speak.
সঠিক উত্তর:
ক) The lady guest proceeded as though I had not spoken.
উত্তর
সঠিক উত্তর:
ক) The lady guest proceeded as though I had not spoken.
ব্যাখ্যা
As though যুক্ত বাক্যের ১ম অংশ past indefinite tense এর হলে, এরপরের অংশ past perfect tense এ হয়। 
যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্য, The lady guest proceeded as though I (not speak) এ as though এর প্রথম অংশটি past indefinite tense এ আছে তাই এরপরে অংশটি past perfect tense হবে।
 
সুতরাং, সঠিক উত্তর - The lady guest proceeded as though I had not spoken.
১৩.
He is________than you.
  1. ক) much stronger
  2. খ) very stronger
  3. গ) more stronger
  4. ঘ) so stronger
সঠিক উত্তর:
ক) much stronger
উত্তর
সঠিক উত্তর:
ক) much stronger
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে - much stronger কারণ
দুই এর মধ্যে তুলনা বোঝাতে সাধারণত than ব্যবহৃত হয় এবং comparative degree এর পূর্বে much বসে।

 
অন্য অপশন গুলোর মধ্যে - 
খ) very stronger - ভুল কারণ comparative degree এর পূর্বে very ব্যবহৃত হয় না।
গ) more stronger - ভুল, কারণ ইংরেজিতে double comparative এর ব্যবহার নেই।
ঘ) so stronger - মূলত so, posotive degree এর পূর্বে বসে।
১৪.
The play 'The Hairy Ape' was written by-
  1. ক) G.B. Shaw
  2. খ) Ben Jonson
  3. গ) William Shakespeare
  4. ঘ) Eugene O'Neill
সঠিক উত্তর:
ঘ) Eugene O'Neill
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Eugene O'Neill
ব্যাখ্যা
The play 'The Hairy Ape' was written by - Eugene O'Neill. 
- The Hairy Ape, drama in eight scenes by Eugene O’Neill, produced in 1922 and published the following year.
- It is considered one of the prime achievements of Expressionism on stage.
 
Source: Britannica.
১৫.
The science of teaching is called-
  1. ক) phonetics
  2. খ) ethics
  3. গ) pedagogy
  4. ঘ) phonology
সঠিক উত্তর:
গ) pedagogy
উত্তর
সঠিক উত্তর:
গ) pedagogy
ব্যাখ্যা
প্রশ্ন প্রদত্ত অপশন গুলোর মধ্যে - 
Phonetics - the study of speech sounds and their physiological production and acoustic qualities.
Ethics - the branch of knowledge that deals with moral principles.
Pedagogy - the method and practice of teaching, especially as an academic subject or theoretical concept.
Phonology - phonology, study of the sound patterns that occur within languages.
 
সুতরাং, সঠিক উত্তর - Pedagogy
১৬.
Choose the correct spelling.
  1. ক) etiquette
  2. খ) etiquitte
  3. গ) etiquette
  4. ঘ) etiquette
অনির্ধারিত
ব্যাখ্যা
আমাদের অপশনের ইনপুটে ভুল ছিল। তাই উত্তর তুলে দেয়া হয়েছে।
মূল পরীক্ষায় প্রশ্নটি ছিল -

Choose the correct spelling.
ক) etiquette
খ) etiquitte
গ) etiquete
ঘ) etyquette
সঠিক উত্তর: ক) etiquette
-------------------------------------------
ব্যাখ্যা:
The correct spelling word is Etiquette.
Etiquette (noun)
Meaning: The customary code of polite behaviour in society or among members of a particular profession or group.
Bengali meaning: বিশেষ পেশায় বা সমাজের বিশেষ স্তরে প্রচলিত আদবকায়দা; নম্র আচরণ।
Synonym: Protocol, Polite behaviour, Good manners.
Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
১৭.
What is the antonym of 'shabby'?
  1. ক) honesty
  2. খ) sagacious
  3. গ) new
  4. ঘ) dirty
সঠিক উত্তর:
গ) new
উত্তর
সঠিক উত্তর:
গ) new
ব্যাখ্যা
Shabby - জীর্ণ; ছেঁড়াখোঁড়া; মলিনবেশ; মলিন

প্রশ্ন প্রদত্ত অপশন গুলোর মধ্যে - 
ক) honesty - সততা; সাধুতা;
খ) sagacious - সুস্থ বিচারবুদ্ধি সম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; বিচক্ষণ।
গ) new -  নতুন; নব; নবীন
ঘ) dirty - অপরিষ্কার; ময়লা; ধূলিময়:

সুতরাং বোঝা যাচ্ছে, প্রদত্ত অপশন গুলোর মধ্যে 'new -  নতুন; নব; নবীন' এই শব্দটি Shabby এর বিপরীত অর্থ প্রকাশ করে। 

তাই সঠিক উত্তর - new.
১৮.
The word 'extrajudicial' means-
  1. ক) extra facility for judges
  2. খ) judicious
  3. গ) a criminal activity
  4. ঘ) happening outside the normal power of the law
সঠিক উত্তর:
ঘ) happening outside the normal power of the law
উত্তর
সঠিক উত্তর:
ঘ) happening outside the normal power of the law
ব্যাখ্যা
Extrajudicial (adjective) আদালতের এখতিয়ার বহির্ভূত; (স্বাভাবিক) আইনের ক্ষমতার বাইরে।
 
প্রশ্ন প্রদত্ত অপশন গুলোর মধ্যে - 
ক) extra facility for judges - বিচারকদের জন্য অতিরিক্ত সুবিধা
খ) judicious - সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ।
গ) a criminal activity - একটি অপরাধমূলক কার্যকলাপ
ঘ) happening outside the normal power of the law - আইনের স্বাভাবিক ক্ষমতার বাইরে ঘটা কিছু।
 
সুতরাং বোঝা যাচ্ছে, প্রশ্ন প্রদত্ত অপশন গুলোর মধ্যে , happening outside the normal power of the law কেবলমাত্র Extrajudicial এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
তাই সঠিক উত্তর -  happening outside the normal power of the law.
১৯.
'Meat and potatoes' means-
  1. ক) a special type of curry
  2. খ) a delicious dish of meat
  3. গ) a simple and ordinary matter
  4. ঘ) the most basic and important aspects of something
সঠিক উত্তর:
ঘ) the most basic and important aspects of something
উত্তর
সঠিক উত্তর:
ঘ) the most basic and important aspects of something
ব্যাখ্যা
Meat and potatoes -
English Meaning: basic and essential aspects.
Bangla meaning: মৌলিক এবং অপরিহার্য দিক।
সুতরাং, সঠিক উত্তর হবে - the most basic and important aspects of something.
২০.
Which of the following was written by Chinua Achebe?
  1. ক) Brave New World
  2. খ) the Trial
  3. গ) Ulysses
  4. ঘ) Things Fall Apart
সঠিক উত্তর:
ঘ) Things Fall Apart
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Things Fall Apart
ব্যাখ্যা
- Things Fall Apart, first novel by Chinua Achebe, written in English and published in 1958.
- Things Fall Apart helped create the Nigerian literary renaissance of the 1960s.
- The novel chronicles the life of Okonkwo, the leader of an Igbo community, from the events leading up to his banishment from the community for accidentally killing a clansman, through the seven years of his exile, to his return, and it addresses a particular problem of emergent Africa—the intrusion in the 1890s of white missionaries and colonial government into tribal Igbo society. 
 
Source: Britannica.
২১.
The teacher said to me, 'Why were you absent?' The indirect speech of the sentence above is-
  1. ক) The teacher asked me why I was absent. . The teacher asked me why I had been absent.
  2. খ) The teacher asked me why I have been absent.
  3. গ) The teacher wanted to know why I was absent.
  4. ঘ) The teacher wanted to know why I was absent.
অনির্ধারিত
ব্যাখ্যা
আমাদের অপশনের ইনপুটে ভুল ছিল। তাই উত্তর তুলে দেয়া হয়েছে।

মূল পরীক্ষার প্রশ্নটি ছিল - The teacher said to me, 'Why were you absent?' The indirect speech of the sentence above is-
ক) The teacher asked me why I was absent.
খ) The teacher asked me why I had been absent.
গ) The teacher asked me why I have been absent.
ঘ) The teacher wanted to know why I was absent.
সঠিক উত্তর: খ) The teacher asked me why I had been absent.
---------------------------
ব্যাখ্যা:
এ ধরনের বাক্যকে passive করার structure -
Sub + ask + object (যদি থাকে) + interrogative pronoun/ interrogative adverb + Reported speech এর subject + verb + বাকি অংশ।

এখানে direct speech এর verb (said) past form এ থাকায় indirect speech এ asked - past form এ হবে এবং পরের অংশ past perfect form এ হবে।

সে অনুসারে সঠিক উত্তর খ)
২২.
What is the synonym of 'pinnacle'?
  1. ক) Panacea
  2. খ) Mountain
  3. গ) Peak
  4. ঘ) Phantom
সঠিক উত্তর:
গ) Peak
উত্তর
সঠিক উত্তর:
গ) Peak
ব্যাখ্যা
 Pinnacle (noun)
১) ভবনের ছাদে বা শীর্ষে লম্বা তীক্ষ্ণাগ্র সুসজ্জিত চূড়া, যেমন চার্চে।
২)উঁচু ও সরু পর্বতশিখর।
৩) সর্বোচ্চসীমা: at the pink of his popularity. □ (verb transitive) অনুরূপ চূড়ায় কোনোকিছু স্থাপন করা।
 
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Panacea - সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।
খ) Mountain - পর্বত; শৈল; গিরি; পাহাড়।
গ) Peak - সরু চূড়া; শিখর, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানো
ঘ) Phantom - অলীক মূর্তি; ছায়াশরীর;
 
সুতরাং, বোঝা যাচ্ছে অপশন গুলোর মধ্যে কেবল মাত্র Peak শব্দটি Pinnacle এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
তাই সঠিক উত্তর  Peak.
২৩.
The correct passive voice of the sentence 'Who can avoid death?" is__
  1. ক) By whom death can be avoided?
  2. খ) Whom can death be avoided?
  3. গ) By whom can death be avoided?
  4. ঘ) Who can be avoided by death?
সঠিক উত্তর:
গ) By whom can death be avoided?
উত্তর
সঠিক উত্তর:
গ) By whom can death be avoided?
ব্যাখ্যা
Who দিয়ে শুরু হওয়া interrogative sentence কে passive করতে হলে Who এর স্থানে By whom বসে।
এরপর বাক্যটির tense অনুযায়ী auxiliary/ be verb, তারপর সাবজেক্ট এবং verb এর past participle রূপ এবং সবশেষে object বসবে।
Structure: By whom + auxiliary verb + Subject + verb এর past participle রূপ + object.
 
অতএব, সঠিক উত্তর: গ) By whom can death be avoided?
২৪.
It is high time you _______ a job.
  1. ক) seek
  2. খ) need
  3. গ) sought
  4. ঘ) apply for
সঠিক উত্তর:
গ) sought
উত্তর
সঠিক উত্তর:
গ) sought
ব্যাখ্যা
বাক্যে  It is time/It is high time থাকলে আর এর পর subject বসলে subject - এরপরের verb টি past form হয়। 
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে -  sought.

কারন it is high time এর পরে subject - you এসেছে এবং তার পরে verb  এসেছে। 
তাই ঐ verb এর past form হবে।

It is time ও It is high time এর পরে subject না এসে, কোন verb আসলে ঐ verb এর  bare infinitive form হবে। 

যেমনঃ It is high time to change our attitude.
২৫.
Behave how a gentleman behaves. Here the underlined part is a/an-
  1. ক) noun clause
  2. খ) adjectival clause
  3. গ) adverbial clause
  4. ঘ) coordinating clause
সঠিক উত্তর:
গ) adverbial clause
উত্তর
সঠিক উত্তর:
গ) adverbial clause
ব্যাখ্যা
যেসব subordinate clause, principal verb কে modify করে অর্থাৎ verb এর কাজের সময়, স্থান, শর্ত,উদ্দেশ্য, পরিমান, ফলাফল, তুলনা, ধরন, কারণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adverbial Clause বলে। 
- Behave how a gentleman behaves এই বাক্যে 'as a gentleman behaves' verb 'behave' কে modify করেছে। 
- তাই এটি একটি adverbial clause.
২৬.
ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
  1. ক) ব্যাকরণ
  2. খ) ভাষা
  3. গ) ব্যাকরণ ও ভাষা উভয় একসাথে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ভাষা
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাষা
ব্যাখ্যা
মনের ভাব প্রকাশের জন্যে মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবোধক ধ্বনির সমষ্টি ভাষা বলে। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ধ্বনির সাহায্যেই ভাষার সৃষ্টি। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বর্ণের সমন্বয়ে গঠিত হয় শব্দ এবং শব্দের সমন্বয়ে গঠিত হয় বাক্য। এই বাক্য হলো ভাষার মূল উপকরণ।
ব্যাকরণ একটি সংস্কৃত শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। কোন ভাষাকে বিশ্লেষণ করলে সেই ভাষার উপকরণ এবং উপাদানগুলোকে পৃথকভাবে চিহ্নিত করে ভাষার অভ্যন্তরীন শৃঙ্খলা সম্পর্কে জানা যায়। ব্যাকরণ ভাষার শৃঙ্খলা রক্ষা করে নিয়ম-কানুন প্রণয়ন করে এবং তা প্রয়োগের রীতি সুত্রবদ্ধ করে। সুতরাং, ব্যাকরণকে ভাষার আইন বলা যায়।
সুতরাং ভাষা আগে সৃষ্টি হয় এবং এই ভাষাকে শৃঙ্খলিত করতে ব্যাকরণের সৃষ্টি।
২৭.
বাংলা সাহিত্যের আদি কবি কে?
  1. ক) কাহ্নপা
  2. খ) ঢেন্ডপা
  3. গ) লুইপা
  4. ঘ) ভূসুকুপা
সঠিক উত্তর:
গ) লুইপা
উত্তর
সঠিক উত্তর:
গ) লুইপা
ব্যাখ্যা
চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর  পুথি আবিষ্কার করেন।
- চর্যাপদের প্রথম পদটি লুইপার।
- সে হিসেবে বাংলা সাহিত্যের আদি কবি লুই পা।
- তিনি চর্যাপদে দুটি পদ লিখেছেন
- পদ দুইটি হলো ১নং ও ২৯নং পদ।
 
তাঁর রচিত ১ম পদের প্রথম দুইটি চরণ -
"কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পৈঠা কাল।।"
 
- লুইপার গুরু ছিলেন - শবরপা।
- ড. শহীদুল্লাহর মতে, তিনি চর্যাপদের প্রাচীনতম কবি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
২৮.
রামায়নের- লেখক কে?
  1. ক) কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস
  2. খ) বাল্মীকি
  3. গ) কাহ্নপা
  4. ঘ) মালাধর বসু
সঠিক উত্তর:
খ) বাল্মীকি
উত্তর
সঠিক উত্তর:
খ) বাল্মীকি
ব্যাখ্যা
পৃথিবীতে জাত মহাকাব্য ৪টি।
যথা -
- রামায়ণ
- মহাভারত
- ইলিয়ড
- ওডিসি
 
রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য যার রচয়িতা বাল্মীকি।
- বাল্মীকি আগে রত্নাকর নামে দস্যূবৃত্তি করতেন।
- কৃত্তিবাস ওঝা (আনু. ১৩৮১-১৪৬১) সংস্কৃত রামায়ণের প্রথম অনুবাদক কবি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৯.
গীত গোবিন্দ- কোন ভাষায় রচিত?
  1. ক) প্রাচীন বাংলা
  2. খ) সংস্কৃত
  3. গ) ব্রজবুলি
  4. ঘ) অবহট্হ
সঠিক উত্তর:
খ) সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
খ) সংস্কৃত
ব্যাখ্যা
গীত গোবিন্দ সংস্কৃত ভাষায় রচিত। 
জয়দেব সংস্কৃত কবি।
জয়দেবের বিখ্যাত রচনা গীতগোবিন্দম্। 
- এটি একটি  সংস্কৃত গীতিকাব্য। 
- রাধাকৃষ্ণের প্রেমলীলা এর মুখ্য বিষয়। 
- ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীতের সমন্বয়ে ১২ সর্গে এটি রচিত। 
 
উৎস: বাংলাপিডিয়া।
৩০.
বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে?
  1. ক) কানা হরিদত্ত
  2. খ) মুকুন্দরাম চক্রবর্তী
  3. গ) চন্ডীদাস
  4. ঘ) ভারতচন্দ্র রায়গুণাকর
সঠিক উত্তর:
ঘ) ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা
অষ্টাদশ শতকের শ্রেষ্ট কবি এবং মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে সুপরিচিত 'ভারতচন্দ্র রায় গুণাকর'।
-  নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি 'অন্নদামঙ্গল' কাব্যগ্রন্থ রচনা করেন।  
- ভারতচন্দ্র নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- ভারতচন্দ্রকে ‘রায়গুণাকর’ উপাধি প্রদান করেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের শেষ বড় কবি বা নাগরিক কবিও বলা হয়।
 
অন্যদিকে, 
- মনসামঙ্গলের আদি কবি কানা হরিদত্ত।
- চণ্ডীমঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।
- চন্ডীদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) ভাষণ
  2. খ) ভাষন
  3. গ) ভাসন
  4. ঘ) ভাসণ
সঠিক উত্তর:
ক) ভাষণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ভাষণ
ব্যাখ্যা
ভাষণ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √ভাষ্‌+ণ
অর্থ: 
- বাক্য, উক্তি।
- বক্তৃতা
 
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩২.
বাংলা গদ্যের সূচনা হয়?
  1. ক) ৯ম শতকে
  2. খ) ১৩তম শতকে
  3. গ) ষোড়শ শতকে
  4. ঘ) ঊনিশ শতকে
সঠিক উত্তর:
গ) ষোড়শ শতকে
উত্তর
সঠিক উত্তর:
গ) ষোড়শ শতকে
ব্যাখ্যা
• বংলা গদ্যের সূচনা ও বিকাশ:
• ১৫৫৫ সালে আসামরাজকে লেখা কোচবিহারের রাজার একটি পত্রকে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয়।
• ষোল শতক থেকে গদ্যরীতির সূচনা হলেও উনিশ শতকের পূর্ব পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে নিতান্ত প্রয়োজনের মধ্যে তা সীমাবদ্ধ থাকে।
• পরবর্তীতে পশ্চাতে খ্রিষ্টান পসার সাজিয়ে আগত পর্তুগিজ পাদ্রিদের হাতেই বাংলা গদ্যের ব্যাপক ব্যবহারের সূত্রপাত হয়।

- তবে বাংলা গদ্যের মূল বিকাশ ঘটে উনিশ শতকে।
- বাংলা গদ্যের বিকাশে "ফোর্ট উইলিয়াম কলেজ" ব্যাপক ভূমিকা রাখে।
- উনিশ শতকে বাংলা গদ্যরীতিতে লেখা এবং বাংলা হরফে ছাপা প্রথম মৌলিক গ্রন্থ রামরাম বসুর ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ (১৮০১) প্রকাশিত হয়। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারসহ ফোর্ট উইলিয়ম কলেজে তাঁর সহকর্মীরা সংস্কৃত-প্রভাবিত ভাষায় তাঁদের গ্রন্থগুলি রচনা করেছিলেন। এসব গ্রন্থ ছিল ফোর্ট উইলিয়ম কলেজের ছাত্রদের জন্যে লেখা পাঠ্যপুস্তক।

• ড. সুকুমার সেন বাংলার গদ্যরীতির চারটি স্তর নির্দেশ করেছেন। যথা:
১. সূচনা: ষোল শতক-১৮০০ সালের পূর্ব পর্যন্ত।
২. উন্মেষ: ১৮০০-১৮৪৭ সালের পূর্ব পর্যন্ত।
৩. অভ্যুদয়: ১৮৪৭-১৮৬৫ সালের পূর্ব পর্যন্ত।
৪. পরিণতি: ১৮৬৫ থেকে বর্তমান কাল পর্যন্ত।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩৩.
নদীমাতৃক কোন সমাস?
  1. ক) তৎপুরুষ
  2. খ) বহুব্রীহি
  3. গ) কর্মধারয়
  4. ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর:
খ) বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
খ) বহুব্রীহি
ব্যাখ্যা
নদী মাতা (মাতৃ) যার = নদীমাতৃক; বহুব্রীহি সমাসের উদাহরণ। 
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
বহুব্রীহি সমাসে পরপদের মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সঙ্গে ‘ক’ যুক্ত হয়।
যেমন-
বি (বিগত) হয়েছে পত্নী যার = বিপত্নীক, 
নদী মাতা (মাতৃ) যার = নদীমাতৃক, 
নাই পুত্র যার = অপুত্রক, 
স্ত্রীর সঙ্গে বর্তমান = সস্ত্রীক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
 
৩৪.
'ক্ষ'- অক্ষরটি কোন কোন অক্ষরের অনুরূপ?
  1. ক) ক + খ + ম
  2. খ) ক + ষ
  3. গ) খ + স + ম
  4. ঘ) ক + খ
সঠিক উত্তর:
খ) ক + ষ
উত্তর
সঠিক উত্তর:
খ) ক + ষ
ব্যাখ্যা
সঠিক যুক্তবর্ণ হলো: ক্ষ = ক + ষ,
 
আরো কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণঃ
- ঙ্ + গ = ঙ্গ
- ক্ + র = ক্র, 
- ঙ্ +ক = ঙ্ক
- ত্ + থ = ত্থ
- ঞ্ঝ = ঞ্ + ঝ,
- হ্ম = হ + ম,
- জ্ঞ = জ + ঞ,
- ষ্ণ = ষ + ণ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৩৫.
'পর্যালোচনা' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
  1. ক) পর্য +আলোচনা
  2. খ) পরি + আলোচনা
  3. গ) পর্যা + লোচনা
  4. ঘ) পর্যা + আলোচনা
সঠিক উত্তর:
খ) পরি + আলোচনা
উত্তর
সঠিক উত্তর:
খ) পরি + আলোচনা
ব্যাখ্যা
ই-কার কিংবা ঈ-কারের পত ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য-ফলা হয়।
যেমন -
অতি + উক্তি = অত্যুক্তি
ইতি + আদি = ইত্যাদি
প্রতি + ঊষ = প্রত্যূষ
অনুরূপভাবে, 
পরি+ আলোচনা = পর্যালোচনা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৩৬.
'চন্দ্র' শব্দের তদ্ভব রূপ-
  1. ক) চন্দ
  2. খ) চাঁদ
  3. গ) চান্দ
  4. ঘ) চন্দ্রিমা
সঠিক উত্তর:
খ) চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
খ) চাঁদ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
চাঁদ = সংস্কৃত ‘চন্দ্র’ থেকে উদ্ভূত তদ্ভব শব্দ। 
 
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) অনুসারে, 
তৎসম শব্দ :
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে।
যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।
 
তদ্ভব শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলােকে তদ্ভব শব্দ বলা হয়।
উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘােড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।
৩৭.
'আষাঢ়ে বৃষ্টি নামে'- বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারখে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় ৭মী
  2. খ) কর্মে ৭মী
  3. গ) অপাদানে ৭মী
  4. ঘ) অধিকরণে ৭মী
সঠিক উত্তর:
ঘ) অধিকরণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অধিকরণে ৭মী
ব্যাখ্যা
অধিকরণ কারক: 
যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে।
এই কারকে সাধারণত ‘এ’, ‘য়’, ‘সে’, ‘-তে’ ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়। যেমন –
বাবা বাড়িতে আছেন।
বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
রাজীব বাংলা ব্যাকরণে ভালাে।
 
একইভাবে,
‘আষাঢ়ে বৃষ্টি নামে' এই বাক্যে ‘আষাঢ়ে’ পদটি অধিকরণ কারকে ৭মী বিভক্তি
 
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩৮.
'সবুজ পত্র' পত্রিকার সম্পাদক ছিলেন-
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) উইলিয়াম কেরী
  4. ঘ) বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
খ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
'সবুজপত্র' পত্রিকার সম্পাদক ছিলেন - প্রমথ চৌধুরী
 
- ১৯১৪ সালে পত্রিকাটি প্রকাশিত হয়। 
- বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয় এবং তের বছর চলে। 
- এই পত্রিকার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর গভীর ভাবে জড়িত ছিলেন এবং এই পত্রিকা রবীন্দ্রনাথের চিন্তা এবং ভাষারীতির আধুনিকতা বিকাশে বিশেষ সহায়ক হয়েছিল।
- সবুজপত্র মাসিক পত্রিকা ছিল এবং এই পত্রিকার সম্পাদনার মাধ্যমে প্রমথ চৌধুরী প্রভূত খ্যাতি অর্জন করেন।
 
উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
৩৯.
কারাগারের রোজনামাচার- গ্রন্থের রচিয়তা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  3. গ) শেখ হাছিনা
  4. ঘ) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নামকরণ করেন শেখ রেহেনা। প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত।
- তবে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করেন শিল্পী রাসেল কান্তি দাশ।
 
উৎস: কারাগারের রোচনামচা।
৪০.
'সংশপ্তক'-কার লেখা?
  1. ক) মনির চৌধুরী
  2. খ) শহীদুল্লাহ কায়সার
  3. গ) জহির রায়হান
  4. ঘ) শওকত ওসমান
সঠিক উত্তর:
খ) শহীদুল্লাহ কায়সার
উত্তর
সঠিক উত্তর:
খ) শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা
শহীদুল্লাহ কায়সার রচিত মহাকাব্যিক উপন্যাস 'সংশপ্তক' (১৯৬৫)।
- সংশপ্তক কথাটির অর্থ - যে সৈনিকেরা জীবনমরণ পণ করে যুদ্ধে লড়ে।
- লেখক এ ধরনের চেতনাকে ধারণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্ববর্তী কাল থেকে বায়ান্নত ভাষা আন্দোলনের পূর্বকাল অবধি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক পরিবর্তন ও রূপান্তর কে কেন্দ্র করে এই উপন্যাস রচনা করেছেন৷
- তাই একে মহাকাব্যিক উপন্যাস বলা হয়।
  
তাঁর রচিত উপন্যাসগুলো হলো:
- সারেং বৌ 
- সংশপ্তক 
- কৃষ্ণচূড়া মেঘ,
- তিমির বলয়, 
- দিগন্তে ফুলের আগুন,
- সমুদ্র ও তৃষ্ণা,
- চন্দ্রভানের কন্যা, 
- কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪১.
'মহীয়ান' শব্দের স্ত্রী‘বাচক শব্দ কোনটি?
  1. ক) মহীয়সী
  2. খ) মহিয়সী
  3. গ) মহিয়সি
  4. ঘ) মহীয়শী
সঠিক উত্তর:
ক) মহীয়সী
উত্তর
সঠিক উত্তর:
ক) মহীয়সী
ব্যাখ্যা
মহীয়সী শব্দটির বানান শুদ্ধ।
- এটি 'মহীয়ান' শব্দের স্ত্রীলিঙ্গ।
অর্থ - অতি মহান, মহত্তর।
 
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪২.
'চিলেকোঠার সেপাই' উপন্যাসের রচিয়তা কে?
  1. ক) শওকত আলী
  2. খ) শওকত ওসমাস
  3. গ) সত্যেন সেন
  4. ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর:
ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
• 'চিলেকোঠার সেপাই' ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি মহাকাব্যিক উপন্যাস।
- কোনো বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে মিলত হওয়ার গল্প এটি।
- একটি বিশেষ সময়ে জনজীবনের সমগ্রতাকে, বিশেষ করে গ্রাম ও শহরের প্রতিটি কোণের মানুষকে লেখক এ উপন্যাসে অত্যন্ত সুচারুভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।
চরিত্র: ওসমান গণি, আনোয়ার, আলাউদ্দিন, আলতাফ, হাড্ডি খিজির, রানু প্রমুখ।
-------------
আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থসমূহ- 
 
উপন্যাস:
- চিলেকোঠার সেপাই (১৯৮৭),
- খােয়াবনামা (১৯৯৬)।
(এই দুটি হলো তার মহাকাব্যোচিত উপন্যাস)
 
ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬),
- খোয়ারি (১৯৮২),
- দুধভাতে উৎপাত (১৯৮৫),
- দোজখের ওম (১৯৮৯)।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৩.
'দৈনিক নবযুগ'- পত্রিকার সম্পাদক কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) মোজাম্মেল হক
  4. ঘ) মাওলানা আকরাম খাঁ
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• 'দৈনিক নবযুগ' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন।
কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা -
- 'ধূমকেতু' ১৯২২ সালে প্রকাশিত হয়।
- ‘লাঙ্গল’ (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।
৪৪.
'ক্ষমার অযোগ্য'- এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক) ক্ষমা
  2. খ) ক্ষমাপ্রার্থী
  3. গ) ক্ষমার্হ
  4. ঘ) ক্ষমাপ্রদ
অনির্ধারিত
ব্যাখ্যা
'ক্ষমার যোগ্য'-এর বাক্য সংকোচন - ক্ষমার্হ
কিন্তু প্রশ্নে দেওয়া 'ক্ষমার অযোগ্য’ যার উত্তর অপশনে নেই।
টাইপের ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 
 
আরও কিছু এক কথায় প্রকাশ- 
- ক্ষমা করার ইচ্ছা = তিতিক্ষা 
- ক্ষমা করতে ইচ্ছুক = তিতিক্ষু 
- গোপন করার ইচ্ছা = জুগুপ্সা 
- মনোগত ইচ্ছা = ঈপ্সিত 
- লাভ করা ইচ্ছা = লিপ্সা 
- কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ = অধঃকায়। 
 
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪৫.
কোনটি উপন্যাস?
  1. ক) শেষের কবিতা
  2. খ) ডাকঘর
  3. গ) কালান্তর
  4. ঘ) বলাকা
সঠিক উত্তর:
ক) শেষের কবিতা
উত্তর
সঠিক উত্তর:
ক) শেষের কবিতা
ব্যাখ্যা
- 'শেষের কবিতা' বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রোমান্টিক উপন্যাস।
- এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- এটিকে কাব্যোপন্যাসও বলা হয়।
- শেষের কবিতা উপন্যাস বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবনকথা।
- এই উপন্যাসের অন্যতম চরিত্রঃ
• অমিত,
• কেতকী ও
• লাবণ্য।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৬.
'সাহেব' -শব্দের বহুবচন কোনটি?
  1. ক) সাহেবান
  2. খ) সাহেবগণ
  3. গ) সাহেবকুল
  4. ঘ) সাহেবমণ্ডলী
সঠিক উত্তর:
ক) সাহেবান
উত্তর
সঠিক উত্তর:
ক) সাহেবান
ব্যাখ্যা
কতিপয় বিদেশী শব্দে সে ভাষার অনুসরণে বহুবচন হয়।
যেমন: 
আন যোগে-
বুজুর্গ - বুজুর্গান
সাহেব - সাহেবান

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪৭.
'ইত্তেফাক'- শব্দের অর্থ কী?
  1. ক) সম্প্রীতি
  2. খ) সংবর্ধনা
  3. গ) সংলাপ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) সম্প্রীতি
উত্তর
সঠিক উত্তর:
ক) সম্প্রীতি
ব্যাখ্যা
'ইত্তেফাক'- শব্দের অর্থ সম্প্রীতি
 
ইত্তেফাক (বিশেষ্য)
আরবি শব্দ 
অর্থ: 
- মিল; ঐক্য।
-  ঢাকা থেকে প্রকাশিত একটি বিখ্যাত দৈনিক পত্রিকার নাম।
 
উৎস : বাংলা একাডেমি অভিধান।
৪৮.
রবীন্দ্র- শব্দের কোন সন্ধিবিচ্ছেদটি শুদ্ধ?
  1. ক) রবী+ইন্দ্র
  2. খ) রবি+ ইন্দ্র
  3. গ) রবী+ ঈন্দ্র
  4. ঘ) রবি+ ঈন্দ্র
সঠিক উত্তর:
খ) রবি+ ইন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) রবি+ ইন্দ্র
ব্যাখ্যা
রবীন্দ্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো রবি + ইন্দ্র।
- ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়।
- যেমন: অতীত, পরীক্ষা, প্রতীক্ষা, সতীন্দ্র, রবীন্দ্র, মহীন্দ্র, সতীশ ইত্যাদি৷
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪৯.
কাজী নজরুল ইসলাম- এর বিদ্রোহীমূলক কাব্য-
  1. ক) অগ্নিবীণা
  2. খ) দোলনচাঁপা
  3. গ) ছায়ানট
  4. ঘ) চক্রবাক
সঠিক উত্তর:
ক) অগ্নিবীণা
উত্তর
সঠিক উত্তর:
ক) অগ্নিবীণা
ব্যাখ্যা
'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 
- এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'
- 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী  কবি' হিসাবে পরিচিত হন।
 
অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে। কবিতাগুলো হলো:
- প্রলয়োল্লাস
- বিদ্রোহী
- রক্তাম্বর-ধারিণী মা
- আগমণী
- ধূমকেতু
- কামাল পাশা
- আনোয়ার
- রণভেরী
- শাত-ইল-আরব
- খেয়াপারের তরণী
- কোরবানী
- মহররম
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও অগ্নিবীণা কাব্যগ্রন্থ
৫০.
জীবনানন্দ দাশকে 'নির্জনতার কবি' বলে আখ্যায়িত করেছেন-
  1. ক) সুভাষ মজুমদার
  2. খ) অমিয় চক্রবর্তী
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) শামসুর রহমান
সঠিক উত্তর:
গ) বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
গ) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
জীবনানন্দ দাশকে 'নির্জনতার কবি' বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু। 
- তার কাব্যবৈশিষ্টকে 'চিত্ররূপময়' বলেছেন - রবীন্দ্রনাথ ঠাকুর।
-  তাছাড়া তাকে ধূসরতার কবি, তিমির হননের কবি, রূপসী বাংলার কবি নামেও বিশেষায়িত করা হয়।
 
জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ -
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- ঝরা পালক,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫১.
বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি 'লুই কান' কোন দেশের নাগরিক ছিলেন?
  1. ক) ফ্রান্স
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম বৃহত্তম আইনসভা কমপ্লেক্স। এটির স্থপতি এস্তোনীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক লুই আই কান।
- জাতীয় সংসদ ভবন ২১৫ একর জমির উপর অবস্থিত।
- এটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৬১ সালে এবং উদ্বোধন করা হয় ১৯৮২ সালের ২৮ জানুয়ারি।
- এই ভবনে প্রথম সংসদ অধিবেশন বসে ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি।

(তথ্যসূত্র: জাতীয় সংসদ সচিবালয়)
৫২.
Swatch of No Ground- এর অবস্থান কোথায়?
  1. ক) মেক্সিকো উপসাগরে
  2. খ) পারস্য উপসাগরে
  3. গ) বঙ্গোপসাগরে
  4. ঘ) আরব সাগরে
সঠিক উত্তর:
গ) বঙ্গোপসাগরে
উত্তর
সঠিক উত্তর:
গ) বঙ্গোপসাগরে
ব্যাখ্যা
- সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground) খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। 
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। 
- এটি গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।

সূত্র: বাংলাপিডিয়া
৫৩.
সেন্ট মার্টিন দ্বীপ কি প্রকৃতির দ্বীপ?
  1. ক) প্রবাল দ্বীপ
  2. খ) কৃত্রিম দ্বীপ
  3. গ) আগ্নেয় দ্বীপ
  4. ঘ) ব-দ্বীপ
সঠিক উত্তর:
ক) প্রবাল দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রবাল দ্বীপ
ব্যাখ্যা
- বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন।
- বাংলাদেশের পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গার মাঝে সেন্ট মার্টিন দ্বীপ অন্যতম।
- কক্সবাজারের টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় এ দ্বীপটি অবস্থিত।
- সেন্ট মার্টিন দ্বীপটি নারকেল জিঞ্জিরা হিসেবে পরিচিত। 
 
সূত্র: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন
৫৪.
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) 1921
  2. খ) 1952
  3. গ) 1915
  4. ঘ) 1972
সঠিক উত্তর:
ক) 1921
উত্তর
সঠিক উত্তর:
ক) 1921
ব্যাখ্যা
- ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গঠিত কমিশনের নাম ছিলো নাথান কমিশন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হন স্যার ফিলিপ জোসেফ হার্টজ।
- উপ-মহাদেশীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চেন্সেলর হলেন স্যার এ. এফ. রহমান।

উৎসঃ বাংলাপিডিয়া।
৫৫.
'বঙ্গবন্ধু-১' একটি?
  1. ক) সেতুর নাম
  2. খ) ডিজিটাল ডাটা সেন্টারের নাম
  3. গ) কৃত্রিম উপগ্রহের নাম
  4. ঘ) বৈদ্যুতিক কেন্দ্রের নাম
সঠিক উত্তর:
গ) কৃত্রিম উপগ্রহের নাম
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃত্রিম উপগ্রহের নাম
ব্যাখ্যা
'বঙ্গবন্ধু-১' একটি  কৃত্রিম উপগ্রহ। 
 
এক নজরে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১: 
বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ নির্মাণ করেছে বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস। 
বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১। 
বাংলাদেশ সরকারের একটি মনোগ্রামও রয়েছে এতে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিক নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে সামগ্রিক প্রকল্পটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য - প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয়। 
বাংলাদেশ সময় ১১ মে ২০১৮ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট – ১ মহাকাশে পাঠানো হয়। 
ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব কক্ষপথে।
 রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে পৌঁছায়।
এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে। 
বাংলাদেশ ও বাঙালি জাতির অগ্রযাত্রার ধারাবাহিকতায় যোগ হয়েছে আরো একটি মাইলফলক। 
বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ উৎক্ষেপণের মধ্য দিয়ে আজ আমরা মহাকাশে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছি। 
এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ।
স্যাটেলাইট পাঠানোর কাজটি বিদেশে করা হলেও এটি নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশ থেকেই। 
এজন্য গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় দুটি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হয়েছে।
 
সূত্র: বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড
৫৬.
সোমপুর মহাবিহার কোন জেলায় অবস্থিত?
  1. ক) রাজশাহী
  2. খ) নওগাঁ
  3. গ) জয়পুরহাট
  4. ঘ) কুমিল্লা
সঠিক উত্তর:
খ) নওগাঁ
উত্তর
সঠিক উত্তর:
খ) নওগাঁ
ব্যাখ্যা
পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত।
 
সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার একটি বৌদ্ধ বিহার।
- পাহাড়পুরএর উৎখননকৃত বিহার কমপ্লেক্সের সঙ্গে সোমপুর মহাবিহারকে অভিন্ন মনে করা হয়।
- পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (আনু. ৭৮১-৮২১ খ্রি) এ বিহার স্থাপন করেন।
- ধ্বংসাবশেষ হতে কিছু মাটির সিল পাওয়া গেছে, যেখানে উৎকীর্ণ রয়েছে ‘শ্রী-সোমপুরে-শ্রী-ধর্মপালদেব-মহাবিহারিয়ার্য-ভিক্ষু-সংঘস্য’। 

 [উৎসঃ নওগাঁ জেলার সরকারি ওয়েবসাইট, বাংলাপিডিয়া।
৫৭.
বাংলাদেশের ভূ-আকৃতিকে কোন গ্রীক বর্ণের মত মনে করা হয়?
  1. ক) আলফা
  2. খ) গামা
  3. গ) বিটা
  4. ঘ) ডেল্টা
সঠিক উত্তর:
ঘ) ডেল্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডেল্টা
ব্যাখ্যা
বাংলাদেশের ভূ-আকৃতিকে গ্রীক বর্ণ ডেল্টা (Δ)এর সাথে তুলনা করা যায়। 
 
ব-দ্বীপ (Delta): নদীর নিম্ন গতিতে স্রোতের বেগ খুব কমে যায় এবং নদীর পানির সঙ্গে মিশ্রিত শিলাচূর্ণ, বালি, কাদা প্রভৃতি তলানিরূপে সঞ্চিত হতে থাকে। নদীর মোহনায় সমুদ্রের লবণ মিশ্রিত পানি এ তলানি পড়তে বিশেষভাবে সাহায্য করে। নদী যদি কোনো কম স্রোত বিশিষ্ট বা স্রোতহীন সমুদ্রে পড়ে, তাহলে ঐ সমস্ত নদীর মুখে জমতে জমতে নদী মুখ প্রায় বন্ধ হয়ে যায় এবং কালক্রমে ঐ চরাভূমি সমুদ্রের পানির ওপর উঁচু হয়ে ওঠে। তখন নদী বিভিন্ন শাখায় ঐ চরাভূমিকে বেষ্টন করে সমুদ্রে পতিত হয়। নদী মোহনাস্থিত ত্রিকোণাকার এ নতুন ভূমিকে ব-দ্বীপ বলে । 
 
যখন নদী কোনো সাগর, হ্রদে বা অন্য কোনো জলাশয়ে শেষ পর্যায়ে এসে মিলিত হয়, তখন নদী পরিবাহিত পলি ঐ অংশে মাত্রাহীন ‘Δ’- এর (ল্যাটিন Δ ডেল্টা) আকারে সঞ্চিত হয়। ব-দ্বীপের আকার বিশেষভাবে নির্ভর করে নদীবাহিত পললের পরিমাণ, গঠন ও যেখানে পলি সঞ্চিত হয় সেই স্থানের প্রাকৃতিক পরিবেশের ওপর।
নদীর প্রধান ধারা অনেকগুলো শাখায় বিভক্ত (Distributaries)। এ সমস্ত শাখা নদীর মাধ্যমে প্রবাহ সমুদ্রে পৌঁছে। শাখা নদীসমূহ দ্রুত স্থান বদল করে ধীরে ধীরে একটি আদর্শ ব-দ্বীপের সৃষ্টি করে।
 
সূত্র: বাংলাপিডিয়া; ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৮.
কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
  1. ক) সুপ্রিম কোর্ট
  2. খ) নির্বাচন কমিশন
  3. গ) দূর্নীতি দমন কমিশন
  4. ঘ) পাবলিক সার্ভিস কমিশন
সঠিক উত্তর:
গ) দূর্নীতি দমন কমিশন
উত্তর
সঠিক উত্তর:
গ) দূর্নীতি দমন কমিশন
ব্যাখ্যা
সংবিধানের সুস্পষ্ট বিধি মোতাবেক যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।
বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে:
- বাংলাদেশ নির্বাচন কমিশন
- বাংলাদেশ সরকারি কর্মকমিশন
- মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
- জাতীয় সংসদ
- এটর্নি জেনারেলের কার্যালয় প্রভৃতি।

অন্যদিকে বাংলা একাডেমি, দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন হলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।

(সূত্রঃ রাষ্ট্রবিজ্ঞান : স্নাতক শ্রেণী এবং বাংলাদেশ সংবিধান)
 
৫৯.
মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন-
  1. ক) তাজউদ্দীন আহমদ
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) এ এইচ কামরুজ্জামান
  4. ঘ) শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
খ) সৈয়দ নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। 
 
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তিনি অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশর মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তিনিই স্বাধীনতার ঘোষণা করেন।
অন্যদিকে,
- সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন।
- তাজউদ্দীন আহমদ ছিলেন অস্থায়ী প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম এ জি ওসমানী।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি
৬০.
রামসাগর নামীয় দীঘি কোথায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) চট্টগ্রাম
  3. গ) নীলফামারী
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
ঘ) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
রামসাগর দীঘি দিনাজপুরে অবস্থিত। 
- বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্বিক নিদর্শন সমূহের মধ্যে দিনাজপুরের রামসাগর অন্যতম।
- দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ আলীবর্দীখানের সময়ে ১৭৫০থেকে ১৭৫৫ খ্রিস্টাব্দের মধ্যে দীঘিটি খনন করেন।

সূত্র: বাংলাপিডিয়া
৬১.
UNESCO- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লণ্ডন
  2. খ) নিউ ইয়র্ক
  3. গ) জেনেভা
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
ঘ) প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্যারিস
ব্যাখ্যা
- UNESCO এর পূর্ণরূপ হলো United Nations Educational, Scientific and Cultural Organization.
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য হলো ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।
- এর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর UNESCO তে যোগ দেয়।

তথ্যসূত্র : UNESCO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৬২.
কোনটি ASEAN ভুক্ত দেশ নয়?
  1. ক) ভিয়েতনাম
  2. খ) ফিলিপাইন
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
ঘ) শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
 শ্রীলঙ্কা South Asian Association for Regional Cooperation (SAARC) ভূক্ত একটি দেশ।

- ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের'
মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
 
তথ্যসূত্র: আসিয়ানের ওয়েবসাইট।
৬৩.
কোনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ?
  1. ক) স্পেন
  2. খ) ব্রাজিল
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ঘ) চীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চীন
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (United Nations Security Council)
• সনদের ২৩ নং অনুচ্ছেদ অনুসারে এর সদস্য সংখ্যা মোট ১৫টি। তার মধ্যে স্থায়ী সদস্য ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন) এবং ২ বছর মেয়াদে বাকি ১০টি সদস্য নির্বাচন করা হয়ে থাকে। 
• সব সদস্য রাষ্ট্রের একটি করে ভোট দেওয়া ক্ষমতা রয়েছে। স্থায়ী ৫ ঘাসদস্যের রয়েছে ভেটো (Veto - আমি মানি না) প্রদান করার ক্ষমতা।
• নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব সদস্য দেশগুলোর নামের আদ্যক্ষর অনুসারে পরিবর্তিত হয়। সভাপতিত্বের মেয়াদ - ১ মাস।
 
তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৬৪.
ভারত ও পাকিস্তানের অমীমাংসিত সীমানারেখাকে বলা হয়?
  1. ক) Line of Access Control
  2. খ) Line of Actual Control
  3. গ) Line of Control
  4. ঘ) Line of No Crossing
সঠিক উত্তর:
গ) Line of Control
উত্তর
সঠিক উত্তর:
গ) Line of Control
ব্যাখ্যা
- ভারত ও পাকিস্তানের অমীমাংসিত সীমানারেখাকে বলা হয়  Line of Control.
- ভারত ও চীনের অমীমাংসিত সীমানারেখাকে বলা হয়  Line of Actual Control.
 
ডুরান্ড লাইন : পাকিস্তান ও আফগানিস্তান
ব্লু লাইন : ইসরাইল ও লেবানন
সনোরা লাইন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড
সিগফ্রিড লাইন : জার্মানি ও ফ্রান্স
হিন্ডারবার্গ লাইন : জার্মানি ও ফ্রান্স
গ্রিন লাইন : ইসরাইল ও জর্ডান।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও আটলান্টিক কাউন্সিল ওয়েবসাইট)
৬৫.
NATO- কোন দেশের জোট?
  1. ক) সামরিক
  2. খ) রাজনৈতিক
  3. গ) সামাজিক
  4. ঘ) সাংস্কৃতিক
সঠিক উত্তর:
ক) সামরিক
উত্তর
সঠিক উত্তর:
ক) সামরিক
ব্যাখ্যা
NATO-  একটি সামরিক জোট। 
- বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩০টি।
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হওয়ার সময় এই জোটের ১২টি প্রতিষ্ঠাতা সদস্য ছিল: বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর মেসিডোনিয়া নাটোর সর্বশেষ সদস্য।
-  তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
 
উৎস: NATO ওয়েবসাইট
৬৬.
হাইফা কোন দেশের বন্দর নগরী?
  1. ক) ইরান
  2. খ) ইসরাঈল
  3. গ) কুয়েত
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
খ) ইসরাঈল
উত্তর
সঠিক উত্তর:
খ) ইসরাঈল
ব্যাখ্যা
ভূমধ্যসাগরের তীরে ইসরায়েলের প্রধান বন্দর হাইফা।
 
- বন্দর আব্বাস ইরানের সমুদ্রবন্দর।
- পোর্ট সাইদ মিশরের সমুদ্রবন্দর।
- আকাবা জর্ডানের সমুদ্রবন্দর।
 
সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো
৬৭.
চীন কর্তৃক গ্রহীত মেঘা প্রকল্প BRI এর অর্থ হচ্ছে-
  1. ক) Belt of Road Initiative
  2. খ) Basic of Regional Initiative
  3. গ) Build Regional Infrastructure
  4. ঘ) Big Road Infrastructure
সঠিক উত্তর:
ক) Belt of Road Initiative
উত্তর
সঠিক উত্তর:
ক) Belt of Road Initiative
ব্যাখ্যা
BRI এর পূর্ণরূপ হচ্ছে Belt of Road Initiative.
 
- চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) ঘোষণা করেছিলেন।
- সমুদ্র ও সড়কপথে চীনের সঙ্গে ইউরোপ ও এশিয়াকে বাণিজ্যসূত্রে গাঁথার প্রকল্প বিআরআই।
- চীনের আনুষ্ঠানিক ভাষ্য হলো, বিআরআই বেইজিংয়ের সঙ্গে বিশ্ব অর্থনীতির সরাসরি সংযোগ।
 
সূত্র: ব্রিটানিকা  ও প্রথম আলো 
৬৮.
কোনটি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) জার্মানি
  4. ঘ) উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
গ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মানি
ব্যাখ্যা
- পৃথিবীর মোটো ৯টি দেশের হাতে পরমাণু বোমা আছে।
- যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল, আর উত্তর কোরিয়া ।
 
সূত্র: বিবিসি বাংলা
৬৯.
কোনটি EU ভুক্ত নয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) ইতালি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য ২৭টি।
এগুলো হলো:
বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, ইতালি, ডেনমার্ক, আয়ারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, স্পেন, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, সুইডেন, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, মাল্টা, পোল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া এবং ক্রোয়েশিয়া।
 
গত ৩১ জানুয়ারি ২০২০ একমাত্র দেশ হিসেবে যুক্তরাজ্য ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।
 
(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
৭০.
কোন দেশ বাংলা ভাষাকে সে দেশের সরকারী ভাষার মর্যাদা দিয়েছে?
  1. ক) কঙ্গো
  2. খ) সিয়েরালিওন
  3. গ) বেনিন
  4. ঘ) দক্ষিণ সুদান
সঠিক উত্তর:
খ) সিয়েরালিওন
উত্তর
সঠিক উত্তর:
খ) সিয়েরালিওন
ব্যাখ্যা
সিয়েরালিয়ন বাংলা ভাষাকে  সরকারী ভাষার মর্যাদা দিয়েছে। 
 
- জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে দেশটিতে পাঁচ হাজারের বেশি বাংলাদেশি সৈন্য মোতায়েন ছিল।
- তারা সিয়েরালিয়নের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন। 
- বাংলাদেশি সেনাবাহিনীর এই অবদানের স্বীকৃতি হিসেবে ২০০২ সালের ডিসেম্বরে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা ঘোষণা করে দেশটি।
 
সূত্র: UN Peace keeping Missions
৭১.
২৫শে ডিসেম্বর, ২০২১ইং তারিখে NASA মহাশূন্যে যে স্পেস টেলিস্কোপ প্রেরণ করেছে তার নাম কী?
  1. ক) Kapler Space Telescope
  2. খ) James Webb Space Telescope
  3. গ) Habble Space Telescope
  4. ঘ) Neil Armstrong Space Telescope
সঠিক উত্তর:
খ) James Webb Space Telescope
উত্তর
সঠিক উত্তর:
খ) James Webb Space Telescope
ব্যাখ্যা
জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপ:
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (NASA) মহাকাশে ইতিহাসের বৃহত্তম টেলিস্কোপ পাঠায় (২২ ডিসেম্বর, ২০২১)। 

- টেলিস্কোপটির নাম ‘দ্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ' (James Webb Space Telescope)। 
- নাসার সঙ্গে টেলিস্কোপটি তৈরিতে সাহায্য করেছে ইউরোপিয়ান এবং কানাডিয়ান স্পেস এজেন্সি। 
- ১৯৯৭ সালে প্রথম টেলিস্কোপটির ওপর কাজ শুরু হয়। 
- পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে এ অবলোহিত রশ্মির টেলিস্কোপটিকে বসানো হবে।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৭২.
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট কত সাল থেকে শুরু হয়?
  1. ক) ১৯৭০
  2. খ) ১৯৭১
  3. গ) ১৯৭২
  4. ঘ) ১৯৭৫
সঠিক উত্তর:
খ) ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭১
ব্যাখ্যা
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৯৭১ সাল থেকে শুরু হয়েছে। 
- ১৯৭১ সালের ৫ জানুয়ারি ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে মেলবোর্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ ১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সহযোগী সদস্যপদ লাভ করে।
১৯৯৭ সালের ১৫ জুন বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে এবং ২০০০ সালের ২৬ জুন আইসিসির টেস্ট স্ট্যাটাস লাভের মাধ্যমে সংস্থাটির পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে।
বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস এবং ২০২১ সালের ২ এপ্রিল টেস্ট স্ট্যাটাস লাভ করে।
 
সূত্র: The Cambridge Companion to Cricket, Cambridge University Press, আইসিসি ও বিসিবি ওয়েবসাইট। 
৭৩.
বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত?
  1. ক) ৪৫
  2. খ) ৩৫
  3. গ) ৫০
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
গ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০
ব্যাখ্যা
- ৩রা জুলাই, ২০১১ তারিখে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫ হতে বাড়িয়ে ৫০ করা হয়েছে। 
- বাংলাদেশের জাতীয় সংসদ সংরক্ষিত নারী  সদস্যসহ ৩৫০ সদস্য বিশিষ্ট সর্বোচ্চ আইন পরিষদ। 
 
সূত্র: বাংলাদেশের জাতীয় সংসদ
৭৪.
বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতগণ কার কাছে পরিচয়পত্র পেশ করেন?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) স্পীকার
  4. ঘ) পররাষ্ট্রমন্ত্রী
সঠিক উত্তর:
ক) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
ক) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
- বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতগণ মহামান্য রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র (Credentials) পেশ করেন।
- বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি হলেন রাষ্ট্রপতি।
- তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।
 
সূত্র: রাষ্ট্রপতির কার্যালয়
৭৫.
'মনপুরা' ৭০ কী?
  1. ক) একটি চিত্রকর্ম
  2. খ) একটি ভাস্কর্য
  3. গ) একটি উপন্যাস
  4. ঘ) একটি চলচ্চিত্র
সঠিক উত্তর:
ক) একটি চিত্রকর্ম
উত্তর
সঠিক উত্তর:
ক) একটি চিত্রকর্ম
ব্যাখ্যা
- ‘মনপুরা-৭০’ হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি বিখ্যাত চিত্রকর্ম।

তার অন্যান্য চিত্রকর্মের মধ্যে রয়েছে:
- ম্যাডোনা-৪৩
- সংগ্রাম
- মইটানা
- পইন্যার মা
- নবান্ন
- দুর্ভিক্ষ
- দ্য রেবেল ক্রো প্রভৃতি।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৭৬.
৬৫৫৯ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা

প্রশ্ন: ৬৫৫৯ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান: 
এখানে,
৮১ × ৮১ = ৬৫৬১ 
প্রদত্ত সংখ্যা = ৬৫৫৯
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (৬৫৬১ - ৬৫৫৩) = ২

৭৭.
১ + ২ + ৩ + ৪ + ............. + ৯৯ = কত? 
  1. ক) ৩৯৫০
  2. খ) ৩৪৫০
  3. গ) ৪৯৫০
  4. ঘ) ৫৯৪০
সঠিক উত্তর:
গ) ৪৯৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৯৫০
ব্যাখ্যা

প্রশ্ন: ১ + ২ + ৩ + ৪ + ............. + ৯৯ = কত? 

সমাধান:
আমরা জানি 
1 + 2 + 3 + 4 + ............. + n =n(n + 1)/2

এখন,
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = ৯৯ × (৯৯ + ১)/২
= (৯৯ × ১০০)/২
= ৯৯ × ৫০
= ৪৯৫০

৭৮.
এক ব্যক্তি তার আয়ের ১/২ অংশের পরিবর্তে ১/৩ অংশ ব্যয় করলে ৫০০০ টাকা কম খরচ হতো। তার আয় কত?
  1. ক) ২০,০০০ টাকা
  2. খ) ২৫,০০০ টাকা
  3. গ) ৩০,০০০ টাকা
  4. ঘ) ৩৫,০০০ টাকা
সঠিক উত্তর:
গ) ৩০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০,০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার আয়ের ১/২ অংশের পরিবর্তে ১/৩ অংশ ব্যয় করলে ৫০০০ টাকা কম খরচ হতো। তার আয় কত?

সমাধান: 
মনেকরি
মোট আয় = ক টাকা 

প্রশ্নমতে
(ক/২) - (ক/৩) = ৫০০০
(৩ক - ২ক)/৬ = ৫০০০
ক/৬ = ৫০০০
ক = ৫০০০ × ৬
ক = ৩০০০০ 

মোট আয় = ৩০০০০ টাকা

৭৯.
(xp/xq)p + q . (xq/xr)q + r. (xr/xp)r + p = কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 10
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা

প্রশ্ন: (xp/xq)p + q . (xq/xr)q + r. (xr/xp)r + p = কত?

সমাধান:
 (xp/xq)p + q . (xq/xr)q + r. (xr/xp)r + p 
= (xp - q)p + q. (xq - r)q + r . (xr - p)r + p
= x(p - q)(p + q). x(q - r)(q + r) . x(r - p)(r + p)
=xp2 - q2 . xq2 - r2.xr2 - p2 
=xp2 - q+ q2 - r2+r2 - p2
= x0
= 1

৮০.
x - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 9
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা

প্রশ্ন: x - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?

সমাধান:
x - 1/x = 1

আমরা জানি,
x3 - 1/x3 = (x - 1/x)3 + 3.x.1/x(x - 1/x)
= 13 + 3 × 1
= 1 + 3
= 4

৮১.
দুইটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ৭। একটি সংখ্যা ২১ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ২৪
  2. খ) ২৮
  3. গ) ৩৫
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
খ) ২৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮
ব্যাখ্যা

প্রশ্ন:দুইটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ৭। একটি সংখ্যা ২১ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
২১ × অপর সংখ্যা = ৮৪ × ৭
অপর সংখ্যা = (৮৪ × ৭)/২১
= ২৮

৮২.
কোনো স্কুলে একদিন ১৩৫ জন ছাত্র অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৩% হলে ঐ স্কুলে ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৩০০০
  2. খ) ৩৫০০
  3. গ) ৪০০০
  4. ঘ) ৪৫০০
সঠিক উত্তর:
ঘ) ৪৫০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৫০০
ব্যাখ্যা

প্রশ্ন:কোনো স্কুলে একদিন ১৩৫ জন ছাত্র অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৩% হলে ঐ স্কুলে ছাত্র সংখ্যা কত?

সমাধান: 
৩ জন অনুপস্থিত হলে মোট ছাত্রসংখ্যা ১০০ জন 
১ জন অনুপস্থিত হলে মোট ছাত্রসংখ্যা ১০০/৩ জন 
১৩৫ জন অনুপস্থিত হলে মোট ছাত্রসংখ্যা (১০০ × ১৩৫)/৩ জন
= ৪৫০০

৮৩.
cos45° = √3A হলে A এর মান কত? 
  1. ক) 1/6
  2. খ) 6
  3. গ) √6
  4. ঘ) 1/√6
সঠিক উত্তর:
ঘ) 1/√6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/√6
ব্যাখ্যা

প্রশ্ন:cos45° = √3A হলে A এর মান কত? 

সমাধান: 
cos45° = √3A
1/√2 =√3A
A = (1/√2) × (1/√3)
A = 1/√6

৮৪.
4x + 4 = 32 হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) 3/2
  4. ঘ) - 3/2
সঠিক উত্তর:
ঘ) - 3/2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) - 3/2
ব্যাখ্যা

প্রশ্ন:4x + 4 = 32 হলে x এর মান কত?

সমাধান: 
4x + 4 = 32
(22)x + 4 = 25
22x + 8 = 25
2x + 8 = 5
2x = 5 - 8
2x = - 3
x = - 3/2

৮৫.
2, 5, 6 এর চতুর্থ সমানুপাতী কোনটি?
  1. ক) 8
  2. খ) 16
  3. গ) 15
  4. ঘ) 30
সঠিক উত্তর:
গ) 15
উত্তর
সঠিক উত্তর:
গ) 15
ব্যাখ্যা

প্রশ্ন: 2, 5, 6 এর চতুর্থ সমানুপাতী কোনটি?

সমাধান:
আমরা জানি
সমানুপাতের ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
2 × ৪র্থ রাশি = 5 × 6
৪র্থ রাশি = (30/2)
৪র্থ রাশি = 15

৮৬.
8 + 13 + 18 +................. ধারাটির n তম পদ কত? 
  1. ক) 3n + 5
  2. খ) 5n + 3
  3. গ) n + 5
  4. ঘ) n + 3
সঠিক উত্তর:
খ) 5n + 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 5n + 3
ব্যাখ্যা

প্রশ্ন: 8 + 13 + 18 +.......... ধারাটির n তম পদ কত? 

সমাধান:
এখানে১ম পদ a = 8
সাধারণ অন্তর d = (13 - 8) = 5

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d 
= 8 + (n - 1)5
= 8 + 5n - 5
= 5n + 3

৮৭.
10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলি থেকে একটি সংখ্যা দৈবভাবে পছন্দ করা হলে, সেই সংখ্যাটির মৌলিক সংখ্যা হবার সম্ভাবনা কত?
  1. ক) 4/10
  2. খ) 4/11
  3. গ) 5/10
  4. ঘ) 5/11
সঠিক উত্তর:
খ) 4/11
উত্তর
সঠিক উত্তর:
খ) 4/11
ব্যাখ্যা

প্রশ্ন: 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলি থেকে একটি সংখ্যা দৈবভাবে পছন্দ করা হলে, সেই সংখ্যাটির মৌলিক সংখ্যা হবার সম্ভাবনা কত?

সমাধান:
10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা = 11,13,17,19
অনূকুলে মোট ফলাফল = 4
10 থেকে 20 পর্যন্ত সংখ্যা = 11টি 
নির্ণেয় সম্ভাবনা = 4/11

৮৮.
cosθ - sin2θ= 0 হলে θ এর মান কত?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 45°
  4. ঘ) 0°
সঠিক উত্তর:
ক) 30°
উত্তর
সঠিক উত্তর:
ক) 30°
ব্যাখ্যা

প্রশ্ন: cosθ - sin2θ= 0 হলে θ এর মান কত?

সমাধান:
 θ = 30° হলে 
cos30° - sin(2 ×30°)
=cos30° - sin60°
= (√3/2) - (√3/2)
=(√3 - √3)/2
= 0/2
= 0

৮৯.
3x2 + 4y2 = 12 সমীকরণটির লেখচিত্র কেমন হবে?
  1. ক) উপবৃত্ত
  2. খ) বৃত্ত
  3. গ) অধিবৃত্ত
  4. ঘ) পরাবৃত্ত
সঠিক উত্তর:
ক) উপবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) উপবৃত্ত
ব্যাখ্যা
আমরা জানি,
উপবৃত্তের সমীকরণ, (x2/a2) + (y2/b2) = 1

এখানে,
প্রদত্ত সমীকরণটি,
3x2 + 4y2 = 12
⇒ 3x2/12 + 4y2/12 = 1  [উভয়পক্ষকে 12 দ্বারা ভাগ]
⇒ x2/4 + y2/3 = 1
⇒ (x2/22)+ {y2/(√3)2} = 1, যা একটি উপবৃত্তের সমীকরণ।
৯০.
28 cm ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত?
  1. ক) 1223 sq cm
  2. খ) 1232 sq cm
  3. গ) 2464 sq cm
  4. ঘ) 2446 sq cm
সঠিক উত্তর:
খ) 1232 sq cm
উত্তর
সঠিক উত্তর:
খ) 1232 sq cm
ব্যাখ্যা

প্রশ্ন: 28 cm ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ r = 28 cm
বৃত্তের ক্ষেত্রফল = πr2 = (22/7) × 282
= (22/7) × 784
= 2464

অর্ধবৃত্তের ক্ষেত্রফল = 2464/2 = 1232 sq cm

৯১.
বৃত্তের স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে কী পরিমাণ কোণ উৎপন্ন করে?
  1. ক) 2π
  2. খ) π/2
  3. গ) π
  4. ঘ) π/4
সঠিক উত্তর:
খ) π/2
উত্তর
সঠিক উত্তর:
খ) π/2
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে কী পরিমাণ কোণ উৎপন্ন করে?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের যেকোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। 
বৃত্তেরস্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে π/2 কোণ উৎপন্ন করে। 

৯২.
ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি ত্রিভুজের-
  1. ক) পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর
  2. খ) পরিসীমা অপেক্ষা বৃহত্তর
  3. গ) পরিসীমার সমান
  4. ঘ) পরিসীমার অর্ধেকের চেয়ে ক্ষুদ্রতর
সঠিক উত্তর:
ক) পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর
উত্তর
সঠিক উত্তর:
ক) পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি ত্রিভুজের-

সমাধান:
- ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে।
- ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। 
- যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব-দূরত্বই ত্রিভুজের উচ্চতা।
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি ত্রিভুজের পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। 

৯৩.
এক ব্যক্তি ৫০,০০০ টাকা ব্যাংকে জমা করে বছরের সুদ বাবদ ২০০০ টাকা আয় করেন। ঐ ব্যাংকে সুদের হার কত?
  1. ক) ৪%
  2. খ) ৫%
  3. গ) ৬%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
ক) ৪%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪%
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ৫০,০০০ টাকা ব্যাংকে জমা করে বছরের সুদ বাবদ ২০০০ টাকা আয় করেন। ঐ ব্যাংকে সুদের হার কত?

সমাধান:
৫০,০০০ টাকার ১বছরের সুদ = ২০০০ টাকা 
১ টাকার ১বছরের সুদ = ২০০০/৫০০০০ টাকা 
১০০ টাকার ১বছরের সুদ = (২০০০ × ১০০)/৫০০০০ টাকা 
= ৪ টাকা 

বছরের সুদ বাবদ ২০০০ টাকা বলতে 
৫০০০০ টাকার ১ বছরের সুদ ২০০০ টাকা বোঝাচ্ছে। 

৯৪.
ইনসুলিন কোথায় উৎপন্ন হয়?
  1. ক) পিত্তাশয়ে
  2. খ) পাকস্থলীতে
  3. গ) ইন্টারফেরনে
  4. ঘ) অগ্ন্যাশয়ে
সঠিক উত্তর:
ঘ) অগ্ন্যাশয়ে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অগ্ন্যাশয়ে
ব্যাখ্যা
- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়। 
- ইনসুলিনের অভাবেই ডায়াবেটিস রোগ হয়।
- অগ্ন্যাশয়ের ইংরেজি হচ্ছে প্যানক্রিয়াস।
- প্যানক্রিয়াস(pancrea) হল মানুষের একটি অংগ যা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি হিসেবে কাজ করে। পাকস্থলী যেখানে শেষ হয়, ডিওডেনাম সেখানে শুরু হয়। আর ডিওডেনামের পিছনেই এটির অবস্থান।
 
এটা মূলত দুই ধরনের কাজ করে: 
১) খাদ্য হজমের জন্য পাচক রস বা ডাইজেস্টিভ জুস তৈরি করে পাকস্থলীতে সরবরাহ করে।
২) ইন্সুলিন ও গ্লুকাগন নিঃসরণ করে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
 


উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
৯৫.
কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয়?
  1. ক) তামা
  2. খ) লোহা
  3. গ) দস্তা
  4. ঘ) সোনা
সঠিক উত্তর:
গ) দস্তা
উত্তর
সঠিক উত্তর:
গ) দস্তা
ব্যাখ্যা
ধাতু ক্ষয় হওয়ার সাধারণ পদ্ধতি হলো মরিচা পড়া।
কোন ধাতু বা ধাতু সংকর পরিবেশের উপাদান, যেমন অক্সিজেন ও পানির সাথে রাসায়নিক ক্রিয়ায় ক্ষয় হয়।
এই ক্ষয় হওয়ার হার নির্ভর করে ধাতুর সক্রিয়তার উপর।
সাধারণত সক্রিয় ধাতুসমূহ দ্রুত ক্ষয় হয়।

অপশনগুলোতে বিদ্যমান ধাতুগুলোর সক্রিয়তার ক্রম-
অ্যালুমিনিয়াম (Al) >দস্তা (Zn) > লোহা (Fe) > তামা (Cu) >সিলভার (Ag) > সোনা (Au)
অর্থাৎ এখানে দস্তা (Zn) সবচেয়ে সক্রিয় ধাতু, তাই এটিই সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হবে।

উৎসঃ ২০১৫ শিক্ষাবর্ষ, রসায়ন, নবম-দশম শ্রেণি।
৯৬.
বংশগতি বিদ্যার জনক কে?
  1. ক) রাদারফোর্ড
  2. খ) মেন্ডেল
  3. গ) ভন লিউয়েন হুক
  4. ঘ) আলেকজান্ডার ফ্লেমিং
সঠিক উত্তর:
খ) মেন্ডেল
উত্তর
সঠিক উত্তর:
খ) মেন্ডেল
ব্যাখ্যা
- গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতি বিদ্যার জনক বলা হয়৷ 
- তিনি ১৮৬৬ সালে মটরশুঁটি নিয়ে গবেষণাকালে বংশগতির ধারক ও বাহকরূপে যে ফ্যাক্টরের কথা উল্লেখ করেছিলেন সেটি আজ 'জিন' রূপে পরিচিত হয়েছে।
- মাতা-পিতার বৈশিষ্ট্য উদ্ভিদের বংশধরদের মধ্যে কিভাবে প্রকাশ পায়, সে সম্বন্ধে তিনি পরীক্ষার মাধ্যমে মূল্যবান তত্ত্ব আবিষ্কার করেছিলেন৷
 
অপরদিকে, 
- ১৯১১ সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন।
- ১৬৮৩ সালে ডাচ বিজ্ঞানী লিউয়েন হুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। 
- ১৯২৮ সালে স্যার আলেকজান্ডার ফ্লেমিং প্রথম পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন।
- বিজ্ঞানী জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ১৯৫৩ সালে DNA অণুর কাঠামোর বর্ণনা দেন৷
- ইংলিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন সর্বপ্রথম বিবর্তনের ধারণা দেন। 
- ১৮৫৯ সালে তাঁর আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ 'অরিজিন অব স্পিসিস' এ প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব উপস্থাপন করেন যা বৈজ্ঞানিক মহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়।

উৎসঃ বিজ্ঞান এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৯৭.
মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কী রোগ হয়?
  1. ক) প্রমবোসিন
  2. খ) প্যারালাইসিস
  3. গ) এপিলেপসি
  4. ঘ) পারকিনসন
সঠিক উত্তর:
ঘ) পারকিনসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পারকিনসন
ব্যাখ্যা
স্নায়ুকোষ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে থাকে।
- মস্তিষ্ক থেকে ক্ষরিত হরমোন ডোপামিন শরীরের পেশির নড়াচড়ায় সাহায্য করে।
- পারকিনসন রোগাক্রান্ত রোগীর মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ডোপামিন ছাড়া ঐ স্নায়ু কোষগুলা পেশি কোষগুলোতে সংবেদন পাঠাতে পারে না।
- ফলে মাংসপেশি তার কার্যকারিতা হারায়। এ রোগ সাধারণত ৫০ বছর বয়সের পরে হয়। তবে ব্যতিক্রম হিসেবে যুবক যুবতীদেরও হতে পারে।

উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৯৮.
রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয়-
  1. ক) আলফা রশ্মি
  2. খ) বিটা রশ্মি
  3. গ) গামা রশ্মি
  4. ঘ) ডেলটা রশ্মি
অনির্ধারিত
ব্যাখ্যা
- 10-11 m থেকে10-8 m পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের তাড়িতচৌম্বক তরঙ্গসমূহকে বলা হয় X-ray বা এক্স রশ্মি। 
- বিজ্ঞানী উলহেলম রন্টজেন ১৮৯৫ সালে এই রশ্মি আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই রশ্মিকে রঞ্জন রশ্মিও বলা হয়। 
- গামা রশ্মি থেকে এর কম্পাঙ্ক কম বলে এর শক্তিও অপেক্ষাকৃত কম। 
- এই রশ্মি মানুষের দেহের নরম অংশের মধ্য দিয়ে ভেদ করে যেতে পারে, কিন্তু হাড় বা টিউমার জাতীয় শক্ত টিস্যুর মধ্য দিয়ে যেতে পারে না। তাই এই রশ্মির সাহায্যে ফটো তুলে দেহের ভেতরের হাড় এবং টিউমার সনাক্ত করা হয়।
- রঙ্গিন টেলিভিশন হতে ক্ষতিকর রঞ্জন রশ্মি (X-Ray) বের হয়।
 
উৎস : পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; Massachusetts Institute of Technology (MIT)। 
৯৯.
সাধারণ বৈদ্যুতিক বাল্বে কী গ্যাস ব্যবহার করা হয়?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) হিলিয়াম
  3. গ) হাইড্রোজেন
  4. ঘ) অক্সিজেন
সঠিক উত্তর:
ক) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
ক) নাইট্রোজেন
ব্যাখ্যা
পূর্বে সাধারণ বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন এবং টিউবলাইটে আর্গন গ্যাস ব্যবহৃত হতো।
তবে বর্তমানে উভয়ক্ষেত্রেই নিষ্ক্রিয় গ্যাস হিসাবে আর্গন ব্যবহৃত হয়।

আর্গনের ব্যবহার:
১. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টকে জারণ থেকে রক্ষা করার জন্য গ্যাসভর্তি বাল্বে আর্গন ব্যবহার করা হয়। সাধারণ টিউব লাইটগুলিতে আর্গন এবং মারকারি বাষ্পের মিশ্রণ ব্যবহার করা হয়।
২. রসায়ন গবেষণাগারে যেখানে অতি নিষ্ক্রিয় আবহাওয়ার প্রয়োজন হয় সেখানে আর্গন গ্যাস ব্যবহার করা হয়।
৩. ঝালাই এর কাজে যেখানে নিষ্ক্রিয় আবহাওয়া প্রয়োজন হয় সেখানে অক্সিজেনের সাথে আর্গন ব্যবহার করা হয়। আজকাল এ্যালুমিনিয়াম এবং মরিচাবিহীন স্টীলের ঝালাই এর কাজে প্রচুর পরিমাণে আর্গন ব্যবহার করা হচ্ছে।
৪. তেজষ্ক্রিয়তা পরিমাপের জন্য ব্যবহৃত গাইগার মূলার কাউন্টারে আর্গন গ্যাস ব্যবহার করা হয়।।

উল্লেখ্য, প্রশ্নের অপশনে আর্গন না থাকলে নাইট্রোজেন উত্তর হবে।

উৎস: রসায়ন বই, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০০.
উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম কী?
  1. ক) ক্যালোরিমিটার
  2. খ) স্ফিগমোম্যানোমিটার
  3. গ) অক্সানোমিটার
  4. ঘ) পোটোমিটার
সঠিক উত্তর:
গ) অক্সানোমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) অক্সানোমিটার
ব্যাখ্যা
- উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম ক্রেস্কোগ্রাফ
- এটির আবিষ্কারক জগদীশচন্দ্র বসু।
- তিনি প্রচুর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে, উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক সাদৃশ্য আছে।

অপশনগুলোর মধ্যে অক্সানোমিটার (auxanometer) দ্বারা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায়।
Auxanometer (Noun):
Meaning: an instrument for determining and measuring the rate of growth in plants consisting essentially of a lever with a long and a short arm which is attached to the plant.
 
অপরদিকে, 
- রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম হলো স্ফিগমোম্যানোমিটার,
- তাপ পরিমাপক যন্ত্রের নাম হলো  ক্যালরিমিটার,
- পোটোমিটার হলো উদ্ভিদের প্রস্বেদন বা উদ্ভিদের পাতার পানি নিঃস্বরণের হার নির্ণায়ক যন্ত্র।

উৎস: ব্রিটানিকা।