পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৫২
সিলেবাস
পরীক্ষা – ২১ ফুল মডেল টেস্ট - ৩ [প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর মডেল টেস্ট]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৫২ প্রশ্ন

.
“আলোছায়া” নাটকটি কে রচনা করেন?
  1. ক) নবীনচন্দ্র সেন
  2. খ) নীলিমা ইব্রাহিম
  3. গ) নুরুল মোমেন
  4. ঘ) শওকত ওসমান
ব্যাখ্যা
- নুরুল মোমেন "আলোছায়া" নামক কমেডি নাটকটি রচনা করেন।
- এটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- উল্লেখ্যযোগ্য চরিত্র: হাম্মাদ জামিল, জাহানারা, সুলতান।

নুরুল মোমেন
- জন্ম ফরিদপুর (তৎকালীন যশোর) জেলার আলফাডাঙ্গায় ২৫ নভেম্বর ১৯০৬।
- নুরুল মোমেনের প্রথম নাটক রূপান্তর ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়।
- তিনি রম্যসাহিত্য রচয়িতা হিসেবে প্রসিদ্ধ ছিলেন।
- তিনি সিতারা-ই–ইমতিয়াজ ও ১৯৭৮ সালে একুশে পদক লাভ করেন।
- সামাজিক সংকটের পটভূমিকায় অন্তর্দ্বন্দমূলক নাট্যচরিত্র নির্মাণ করে খ্যাতি অর্জন করেন।

তাঁর উল্লেখ্যযোগ্য কিছু নাটক-
 » রূপান্তর,
 » নেমেসিস,
 » যদি এমন হতো,
 » আইনের অন্তরালে,
 » যেমন ইচ্ছা তেমন,
 » আলছায়া।

তাঁর রচিত রম্যগ্রন্থগুলো হলো
 » বহুরূপ,
 » নরসুন্দর,
 » হিংটিং ছট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
কোনটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত স্মৃতি চারণমূলক রচনা?
  1. ক) কণ্ঠমালা
  2. খ) পালামৌ
  3. গ) মাধবীলতা
  4. ঘ) রামেশ্বরের অদৃষ্ট
ব্যাখ্যা
- ‘পালামৌ’ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় একটি বিখ্যাত স্মৃতি চারণমূলক রচনা। 
- ১২৮৭ থেকে ১২৮৯ বঙ্গাব্দের ‘বঙ্গদর্শন’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- এই গ্রন্থের যুগোত্তীর্ণ বাক্য হলো 'বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে'
- লেখক চাকরিসূত্রে বিহারে থাকা অবস্থায় এই ভ্রমন-অভিজ্ঞতা নিয়ে এটি রচনা করেন।
- কথিত হয় যে,  রবীন্দ্রনাথ ঠাকুর এটি পাঠ করে ভ্রমণে উৎসাহিত হয়েছিলেন।

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
- ১৮৩৪ সালে পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তাঁর জন্ম।
- প্রথমে তিনি বাংলা সাপ্তাহিক পত্রিকা ভ্রমর (১৮৭৪) সম্পাদনা করেন।
- সঞ্জীবচন্দ্র Bengal Ryots: Their Rights and Liabilities (১৮৬৪) গ্রন্থে উপনিবেশিক শাসনের অধীনে বাংলার কৃষিভিত্তিক অর্থনীতির ধ্বংসাত্মক ধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন।
- ১৮৮৯ সালে তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর উল্লেখ্যযোগ্য রচনাসমূহ:
 » কণ্ঠমালা
 » মাধবীলতা
 » রামেশ্বরের অদৃষ্ট
 » দামিনী
 » সৎকার
 » বাল্যবিবাহ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'Hanger' শব্দের বাংলা পরিভাষা-
  1. ক) নিবাস
  2. খ) হস্তশিল্প
  3. গ) বিমানশালা
  4. ঘ) পোতাশ্রয়
ব্যাখ্যা
- উল্লেখিত 'Hanger' শব্দের বাংলা পরিভাষা - বিমানশালা

এছাড়াও-
• নিবাস এর পারিভাষিক শব্দ হলো = 'Habitat'
• হস্তশিল্প এর পারিভাষিক শব্দ হলো = 'Handcraft'
• পোতাশ্রয় এর পারিভাষিক শব্দ হলো = 'Harbour'

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
'পথ' শব্দের 'প' কোন ধরনের ব্যঞ্জনের অন্তর্গত?
  1. ক) উষ্ম ব্যঞ্জন
  2. খ) নাসিক্য ব্যঞ্জন
  3. গ) স্পৃষ্ট ব্যঞ্জন
  4. ঘ) কম্পিত ব্যঞ্জন
ব্যাখ্যা
- উল্লেখিত ;পথ' শব্দের 'প' হলো স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনির অন্তর্গত।

স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাক্প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত। পথ, তল, টক, চর, কল শব্দের প ত, ট, চ, ক স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি।
উচ্চারণস্থান অনুযায়ী এগুলোকে ওষ্ঠ স্পৃষ্ট, দত্ত স্পৃষ্ট, মূর্ধা স্পৃষ্ট, তালু স্পৃষ্ট এবং কণ্ঠ স্পৃষ্ট – এই পাঁচ ভাগে ভাগ করা যায়।
যথা -
» ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: প, ফ, ব, ভ
» দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন: ত, থ, দ, ধ
» মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ
» তালু স্পৃষ্ট ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ
» কণ্ঠ স্পষ্ট ব্যঞ্জন: ক, খ, গ, 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০২২সংস্করণ)।
.
বাজার থেকে দেড় কেজি চাল কিনে আনো।  নিম্নরেখ শব্দটি কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?
  1. ক) পূরণবাচক সংখ্যাশব্দ
  2. খ) সাধারণ পূরণবাচক
  3. গ) তারিখ পূরণবাচক
  4. ঘ) ভগ্নাংশ পূরণবাচক
ব্যাখ্যা
- উল্লেখিত 'দেড়' শব্দটি হলো ভগ্নাংশ পূরণবাচক শব্দ।
পূরণবাচক সংখ্যাশব্দ
- পূরণবাচক সংখ্যাশব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়।
যেমন ‘এক’ সংখ্যার ক্রমিক অবস্থান 'প্রথম', 'প্রথমা', 'পহেলা' ইত্যাদি। এগুলোকে পূরণবাচক সংখ্যাশব্দ বলে ।

পূরণবাচক সংখ্যাশব্দ তিন ধরনের হয়:
১. সাধারণ পূরণবাচক
২. তারিখ পূরণবাচক
৩. ভগ্নাংশ পূরণবাচক 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০২২সংস্করণ)।
.
'বিপৎসংকুল' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) বিপদ্ + সংকুল
  2. খ) বিপদ + সংকুল
  3. গ) বিপদ + সংকট
  4. ঘ) বিপৎ + সংকুল
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে- 'বিপদ্ + সংকুল'
•দ্ ও ধূ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ এবং স থাকলে দ্ ও ধূ স্থলে 'ৎ' হয়।

যেমন - 

> ত— বিপৎসংকুল। বিপদ্ + সংকুল তদ্ + কাল = তৎকাল,
> ধ → ত্― ক্ষুধ্‌ + পিপাসা = ক্ষুৎপিপাসা।
এরূপ হৃৎকম্প,তৎপর, তত্ত্ব, তৎসম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০১৯সংস্করণ)।
.
ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে-
  1. ক) অপরিণামদর্শী
  2. খ) দূরদর্শী
  3. গ) ভূয়োদর্শী
  4. ঘ) ভষ্মীভূত
ব্যাখ্যা
-  প্রদত্ত প্রশ্নের সঠিক এক কথায় প্রকাশ হবে- দূরদর্শী

•এছাড়া-
- 'ভবিষ্যত না ভেবে কাজ করে যে' - অপরিণামদর্শী
- 'অনেক দেখেছে যে'- ভূয়োদর্শী
- 'ভস্মে পরিণত হয়েছে যা'- ভষ্মীভূত

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
চাহিদা কোন ভাষার শব্দ?
  1. ক) তুর্কি
  2. খ) বাংলা
  3. গ) ফারসি
  4. ঘ) আরবি
ব্যাখ্যা
•চাহিদা (বিশেষ্য) 
- বাংলা শব্দ
অর্থ: বাজারে পণ্যদ্রব্যের প্রয়োজনীয়তা। (Demand); ক্রয়ের ইচ্ছা। 

অন্যদিকে, 
আনারস, আলমারি ও গুদাম = পর্তুগিজ ভাষার শব্দ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে, 'চাহিদা' পাঞ্জাবি শব্দ।
.
Fill in the blank: Neither of the girls ____ late.
  1. ক) were
  2. খ) was
  3. গ) are
  4. ঘ) have
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে was.

• এক জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বুঝাতে Distributive Pronoun (Either, Neither) ব্যবহৃত হয়।
- তাই Distributive Pronoun এর ক্ষেত্রে singular number বসে।
Example:
Each of the boys is healthy.
Either of the roads leads to the market.
Neither of the girls was late.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১০.
Our Cow gives much milk. Here the underlined word is a/an -
  1. ক) noun
  2. খ) adverb
  3. গ) adjective
  4. ঘ) conjunction
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে much শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Adjective:
- Noun বা Pronoun- কে Qualify করতে বা বিশেষিত করতে যে শব্দ যোগ করা হয় তাকে Adjective বলে।
Example:
Our Cow gives much milk.
He is an Indian.
Lila plucked a red rose.
The mouse is a little animal.
উল্লেখিত বাক্যে 'much' শব্দটি milk কে, Indian শব্দটি 'he' pronoun- কে, red শব্দটি 'rose' noun- কে, little শব্দটি 'animal' noun কে বিশেষিত করেছে। তাই এগুলো adjective.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১১.
Use the appropriate article: This is ___ most interesting story.
  1. ক) the
  2. খ) an
  3. গ) a
  4. ঘ) no article
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে a.

• Superlative 'most' এর অর্থ যখন 'very' বা খুব বেশি বোঝায় তখন the এর পরিবর্তে a হয়।
Example:
He saw a most wonderful sight. (এখানে a most = a very অর্থে ব্যবহৃত হয়েছে)।
This is a most interesting story. (এখানে a most = a very অর্থে ব্যবহৃত হয়েছে)।

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১২.
Sylhet is one of the smallest cities in Bangladesh. (Make it Positive)
  1. ক) No other cities in Bangladesh are as small as Sylhet.
  2. খ) No other cities in Bangladesh is as small as Sylhet.
  3. গ) Very few cities in Bangladesh is as small as Sylhet.
  4. ঘ) Very few cities in Bangladesh are as small as Sylhet.
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের অপশনগুলোর মধ্যে Correct Positive Degree হচ্ছে Very few cities in Bangladesh are as small as Sylhet.

• Superlative degree তে one of the থাকলে Positive degree তে very few হয়।
• Superlative to Positive: Very few + plural noun + plural verb + as + positive degree + as + subject.

Example:
Superlative: Sylhet is one of the smallest cities in Bangladesh.
Positive: Very few cities in Bangladesh are as small as Sylhet.
১৩.
'It had been raining for a week' এটা কোন ধরনের tense?
  1. ক) Present Perfect Continuous Tense
  2. খ) Future Tense
  3. গ) Past Perfect Continuous Tense
  4. ঘ) Past Continuous Tense
ব্যাখ্যা
- 'It had been raining for a week' এটি Past Perfect Continuous Tense এর উদাহরণ।

• Past Perfect Continuous Tense এর গঠন প্রণালী:
- প্রত্যেক person এর পর had been + verb + ing বসে।
Example:
It had been raining for a week.
We had been playing before he came.
He had been singing a song before the class began.
১৪.
She likes ice cream. What will be the correct interrogative form?
  1. ক) Don’t she like ice cream?
  2. খ) Didn’t she like ice cream?
  3. গ) Doesn’t she like ice cream?
  4. ঘ) Doesn’t she liked ice cream?
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের 'She likes ice cream' এর Interrogative হচ্ছে Doesn’t she like ice cream?.

• Auxiliary verb বিহীন Assertive sentence interrogative এ রুপান্তর করার সময় –
- Subject and tense অনুযায়ী don’t/ didn’t/ doesn’t বসে + subject + verb এর base form + verb এর পরের অংশ + ?.
Example:
Assertive – He played good football.
Interrogative – Didn’t he play good football?
Assertive – She likes ice cream.
Interrogative – Doesn’t she like ice cream?
১৫.
He deals well ____ the customers. বাক্যটির শূন্যস্থানে কোনটি বসবে?
  1. ক) of
  2. খ) with
  3. গ) from
  4. ঘ) in
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে with.

• ভালো আচরণ বা ব্যবহার বোঝাতে deal with ব্যবহৃত হয়।
Example: He deals well with the customers.
 
আবার,
• কোনো ব্যবসা করা বোঝাতে deal in ব্যবহৃত হয়।
Example: He deals in rice.
সুতরাং সঠিক উত্তর হচ্ছে deal with.

Source: Applied English Grammar and composition, P.C DAS.
১৬.
Choose the synonym of the word 'Sanction'.
  1. ক) Disallow
  2. খ) Acceptance
  3. গ) Prohibition
  4. ঘ) Reject
ব্যাখ্যা
- 'Sanction' শব্দের synonym হচ্ছে Acceptance.

• Sanction (noun)
English Meaning: Approval or permission.
Bangla Meaning: [uncountable noun] কোনোকিছু করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতি; অনুমোদন; মঞ্জুরি।

Synonyms: Authorization (অধিকার প্রদান), Acceptance (অনুমোদন), Allowance (অনুমতি), Approbate(অনুমোদন), Homologate (এক
মত হওয়া)।
Antonyms: Prohibition (নিষিদ্ধকরণ), Ban (নিষেধাজ্ঞা), Disallow (অস্বীকৃতি), Reject (প্রত্যাখান)।

Other Forms:
Sanction (verb transitive) অনুমোদন/মঞ্জুর করা; সম্মত হওয়া; শাস্তিস্বরূপ বলবৎ করা।

Example Sentence:
1. The effectiveness of trade sanctions is questionable as they are easily circumvented.
2. Their policy has legal sanction.

Source: Live MCQ Lecture.
১৭.
Choose the correct sentence.
  1. ক) Two miles were too much to run in one day.
  2. খ) Two miles have too much to run in one day.
  3. গ) Two miles are too much to run in one day.
  4. ঘ) Two miles is too much to run in one day.
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে Two miles is too much to run in one day.

• সাধারণত নিয়মানুযায়ী, 
- Twenty-five dollars/ Fifty minutes/ Ten thousand dollars / Twenty miles ইত্যাদি যদি সময়, দূরত্ব, অর্থ কে বুঝায় তাহলে সেটি সবসময় singular হয়।
Example:
- Twenty-five dollars is too much to pay for that shirt.
- Two miles is too much to run in one day.
- Fifty minutes isn't enough time to finish this test.

Source: CLIFFS TOEFL.
১৮.
The synonym of the word 'Proliferate' is -
  1. ক) Diminish
  2. খ) Increase
  3. গ) Decrease
  4. ঘ) Lessen
ব্যাখ্যা
- Proliferate এর synonym হচ্ছে Increase.

Proliferate (verb)

English Meaning: To increase a lot and suddenly in number.
Bangla Meaning: 
(১) কোষ, নতুন অঙ্গ ইত্যাদির দ্রুত সংখ্যাবৃদ্ধির দ্বারা বেড়ে ওঠা বা বংশবিস্তার করা; দ্রুত বিস্তারলাভ করা; দ্রুত বেড়ে ওঠা; দ্রুত বিস্তৃত করা।
(২) (কোষ ইত্যাদি) জন্ম দেওয়া/প্রত্যুৎপন্ন করা।
Synonyms: Multiply (বেড়ে যাওয়া), Escalate (দ্রুত সঞ্চালন), Increase (বৃদ্ধি পাওয়া), Accelerate (উত্তরোত্তর গতি বৃদ্ধি করা), Accumulate, (সঞ্চিত করা)। 
Antonyms: Decrease (কমা), Diminish (ক্ষয়ে যাওয়া), Lessen (কমে যাওয়া), Dwindle (হ্রাস পাওয়া), Recede (ক্ষীণ হওয়া)।

Source: Live MCQ Lecture.
১৯.
Fill in the blank: One dozen of eggs ____ eighteen rupees.
  1. ক) costs
  2. খ) cost
  3. গ) was costing
  4. ঘ) has cost
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে cost.

• কিছু noun যেগুলো আকারে singular হলেও অর্থের দিক থেকে plural.
Example:
People have to obey the rules.
Two dozen make twentyfour.
One dozen of eggs cost eighteen rupees.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
২০.
English to Bangla: Waste not, want not.
  1. ক) পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না।
  2. খ) বিপদ এর মধ্যেই গুণের পরীক্ষা হয়।
  3. গ) অপচয় করো না, অভাবে পড়ো না।
  4. ঘ) ধর্মের ঢোল আপনি বাজে।
ব্যাখ্যা
- 'Waste not, want not' এর অর্থ হচ্ছে অপচয় করো না, অভাবে পড়ো না।

Others Option & Meaning:
 • Virtue is its reward.
পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না।
• Virtue proclaims itself.
ধর্মের ঢোল আপনি বাজে।
• Virtue thrives best in adversity.
বিপদ এর মধ্যেই গুণের পরীক্ষা হয়।

Source: Live MCQ Lecture.
২১.
'Stigma' এর antonym কোনটি?
  1. ক) Shame
  2. খ) Reputation
  3. গ) Dishonour
  4. ঘ) Disgrace
ব্যাখ্যা
- Stigma এর antonym হচ্ছে Reputation.

• Stigma (noun):
Bangla Meaning: লজ্জা বা কলঙ্কের চিহ্ন, গর্ভকেশরের পরাগ্রাহী অংশ; গর্ভমুণ্ড।
English Meaning: A strong lack of respect for a person or a group of people or a bad opinion of them because they have done something society does not approve of.
Synonyms: Shame, Disgrace, Dishonour, Slur, Spot.
Antonyms: Honour, Credit, Acclamation, Reputation.

Other Forms: Stigmatic (adjective).
Example Sentence: 
1. Diseases of the brain have always carried a social and cultural stigma.
2. There's a social stigma attached to receiving welfare.

Source: Live MCQ Lecture.
২২.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Questionaire
  2. খ) Quarantine
  3. গ) Volantary
  4. ঘ) Shakespare 
ব্যাখ্যা
- প্রশ্নে Quarantine ব্যতীত অন্য সকল বানান ভুল।
- Quarantine বা কোয়ারেন্টাইন শব্দের বাংলা অর্থ হলো– রোগসংক্রমণ প্রতিরোধকল্পে মানুষ বা প্রাণীকে আলাদা রাখাকে বোঝায়। 

• বাকি শব্দের সঠিক বানান ও শব্দের অর্থ:
- Voluntary (স্বেচ্ছাসেবী)।
- Shakespeare ( একজন বিখ্যাত কবির নাম)।
- Questionnaire (প্রশ্নমালা)।

Source: Bangla Academy Dictionary
২৩.
৩/৪ , ৪/৫, ৫/৬ এর ল.সা.গু কত?
  1. ক) ১/৬০
  2. খ) ১/৩০
  3. গ) ৬০
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪ , ৪/৫, ৫/৬ এর ল.সা.গু কত?

সমাধান:
ভগ্নাংশসমূহের ল. সা. গু = লবগুলোর ল. সা. গু / হরগুলোর গ. সা. গু 
প্রদত্ত ভগ্নাংশগুলোর লব ৩, ৪, ৫
৩, ৪, ৫ এর ল. সা. গু = ৬০
প্রদত্ত ভগ্নাংশগুলোর হর ৪, ৫, ৬
৪, ৫, ৬ এর গ. সা. গু = ১

অতএব, ৩/৪ , ৪/৫, ৫/৬ এর ল.সা.গু = ৬০/১ = ৬০
২৪.
একটি নলকে ৩ : ৭ : ১০ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটির দৈর্ঘ্য ৯ মিটার হলে, পুরো নলটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১৫ মিটার
  2. খ) ৩০ মিটার
  3. গ) ৬০ মিটার
  4. ঘ) ৯০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নলকে ৩ : ৭ : ১০ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটির দৈর্ঘ্য ৯ মিটার হলে, পুরো নলটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, টুকরো গুলির দৈর্ঘ্য ৩ক, ৭ক, ১০ক
ছোট টুকরাটির দৈর্ঘ্য ৩ক মিটার

∴ ৩ক = ৯
⇒ ক = ৩ মিটার

টুকরো গুলির দৈর্ঘ্য ৯, ২১, ৩০ মিটার

অতএব, পুরো নলটির দৈর্ঘ্য = (৯ + ২১ + ৩০) মিটার
= ৬০ মিটার
২৫.
আমান প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি হালি কলা কি দামে বিক্রি করলে ডজন প্রতি ৭ টাকা লাভ হবে?
  1. ক) ১৭ টাকা
  2. খ) ১৩ টাকা
  3. গ) ৮ টাকা
  4. ঘ) ৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আমান প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি হালি কলা কি দামে বিক্রি করলে ডজন প্রতি ৭ টাকা লাভ হবে?

সমাধান:
প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন কলার ক্রয়মূল্য = (২১ × ১৫) টাকা = ৩১৫ টাকা
প্রতি ডজন  ১৪ টাকা দরে ২০ ডজন কলার ক্রয়মূল্য = (১৪ × ২০) টাকা = ২৮০ টাকা

∴ (১৫ + ২০) বা ৩৫ ডজন কলার ক্রয়মূল্য = (৩১৫ + ২৮০) টাকা = ৫৯৫ টাকা
১ ডজন কলার ক্রয়মূল্য = ৫৯৫/৩৫ টাকা = ১৭ টাকা

অতএব, ডজন প্রতি ৭ টাকা লাভে, প্রতি ডজনের বিক্রয়মূল্য = (১৭ + ৭) টাকা = ২৪ টাকা
∴ প্রতি হালি কলার বিক্রয়মূল্য = (২৪/৩) টাকা [১ ডজন = ৩ হালি]
= ৮ টাকা
২৬.
একটি গাড়ি ঘন্টায় ৩৬ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ডে গাড়িটি কতদূর যাবে?
  1. ক) ২.১ কিলোমিটার
  2. খ) ২.৫ কিলোমিটার
  3. গ) ৩ কিলোমিটার
  4. ঘ) ৩.১ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি ঘন্টায় ৩৬ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ডে গাড়িটি কতদূর যাবে?

সমাধান:
১ ঘন্টা = ৩৬০০ সেকেন্ড
৩ মিনিট ৩০ সেকেন্ড = {(৩ × ৬০) + ৩০} সেকেন্ড = (১৮০ + ৩০) সেকেন্ড = ২১০ সেকেন্ড

প্রশ্নমতে,
৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৩৬ কিলোমিটার
১ সেকেন্ডে অতিক্রম করে = ৩৬/৩৬০০ কিলোমিটার
∴২১০ সেকেন্ডে অতিক্রম করে = (৩৬ × ২১০)/৩৬০০ কিলোমিটার = ২.১ কিলোমিটার
২৭.
২৪০ জন ছাত্রের মধ্যে ৬০ জন ছাত্র ফেল করলে, শতকরা পাশের হার কত?
  1. ক) ৭৫%
  2. খ) ৯০%
  3. গ) ৬০%
  4. ঘ) ৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪০ জন ছাত্রের মধ্যে ৬০ জন ছাত্র ফেল করলে, পাশের হার কত?

সমাধান:
২৪০ জন ছাত্রের মধ্যে ৬০ জন ছাত্র ফেল করে।
অতএব, পাশ করে = ২৪০ - ৬০ = ১৮০ জন

২৪০ জনে পাশ করে ১৮০ জন
∴ ১০০ জনে পাশ করে (১৮০ × ১০০)/২৪০ জন = ৭৫ জন
২৮.
a + b = 12 এবং 3ab = 42 হলে, a2 + b2 =?
  1. ক) 60
  2. খ) 96
  3. গ) 112
  4. ঘ) 116
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 12 এবং 3ab = 42 হলে, a2 + b2 =?

সমাধান:
দেয়া আছে,
a + b = 12
3ab = 42
⇒ ab = 14

আমরা জানি,
(a + b)2 = 122
⇒ a2 + 2ab + b2 = 144
⇒ a2 + b2 + (2 × 14) = 144
⇒ a2 + b2 + 28 = 144
⇒ a2 + b2 = 144 - 28
⇒ a2 + b2 = 116
২৯.
১৩, ২১, ৩৪, ৫৫, ৮৯, ১৪৪,__ পরবর্তী সংখ্যাটি কত হবে?
  1. ক) ১৬৯
  2. খ) ১৮০
  3. গ) ২১২
  4. ঘ) ২৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩, ২১, ৩৪, ৫৫, ৮৯, ১৪৪,__ পরবর্তী সংখ্যাটি কত হবে?

সমাধান:
১৩ + ২১ = ৩৪
৩৪ + ২১ = ৫৫
৫৫ + ৩৪ = ৮৯
৮৯ + ৫৫ = ১৪৪

অতএব, পরবর্তী সংখ্যাটি হবে = ১৪৪ + ৮৯ = ২৩৩
৩০.
  1. ক) 1/6
  2. খ) 1/7
  3. গ) 1/8
  4. ঘ) 1/9
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
৩১.
কোন পরীক্ষায় ২৫% ছাত্র বিজ্ঞানে এবং ৩০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ১৫% ছাত্র ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?
  1. ক) ৪০ জন
  2. খ) ৫০ জন
  3. গ) ৬০ জন
  4. ঘ) ৭৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ২৫% ছাত্র বিজ্ঞানে এবং ৩০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ১৫% ছাত্র ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?

সমাধান:
শুধু বিজ্ঞানে ফেল করে = ২৫% - ১৫% = ১০%
শুধু অঙ্কে ফেল করে = ৩০% - ১৫% = ১৫%

শুধু বিজ্ঞান বা শুধু অঙ্ক বা উভয় বিষয়ে ফেল করে = (১০ + ১৫ + ১৫)%
= ৪০%

∴ শতকরা পাশ করে = ১০০% - ৪০% = ৬০%
৩২.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার  সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৬√৩ বর্গমিটার
  2. খ) ৩৬√৩ বর্গমিটার
  3. গ) ৬৪√৩ বর্গমিটার
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার  সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু

বাহু = ১৪৪
বাহু = ১২
∴ বাহু = ১২ মিটার
অতএব, বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য ১২ মিটার
বর্গক্ষেত্রের পরিসীমা = (১২ × ৪) = ৪৮ মিটার

প্রশ্নানুসারে, সমবাহু ত্রিভুজের পরিসীমা ৪৮ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ৪৮/৩ = ১৬ মিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩ × বাহু)/৪
= (√৩ × ১৬)/৪
= (√৩ × ১৬ × ১৬)/৪
= ৬৪√৩ বর্গমিটার
৩৩.
x = 3siny হলে, x এর সর্বোচ্চ মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: x = 3siny হলে, x এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
siny এর রেঞ্জ = [-1, 1]
অতএব, siny এর সর্বোচ্চ মান 1

x এর সর্বোচ্চ মান =3 × 1 = 3
৩৪.
x + x2 + 3x + 4 কে (x + 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. ক) x
  2. খ) x - 1
  3. গ) 2
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: x + x2 + 3x + 4 কে (x + 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

সমাধান:
x + x2 + 3x + 4
= x2 + 4x + 4
= (x + 2)2;  যা (x + 2) দ্বারা নি:শেষে বিভাজ্য।

∴ ভাগশেষ শূন্য হবে।
৩৫.
তিন ভাইয়ের বয়সের গড় ১৫ বছর। পিতাসহ ৩ ভাইয়ের বয়সের গড় ৩০ বছর হলে, পিতার বয়স কত?
  1. ক) ৫২ বছর
  2. খ) ৬০ বছর
  3. গ) ৬৮ বছর
  4. ঘ) ৭৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন ভাইয়ের বয়সের গড় ১৫ বছর। পিতাসহ ৩ ভাইয়ের বয়সের গড় ৩০ বছর হলে, পিতার বয়স কত?

সমাধান:
তিন ভাইয়ের বয়সের গড় ১৫ বছর
তিন ভাইয়ের বয়সের সমষ্টি = ১৫ × ৩ = ৪৫ বছর

 পিতাসহ ৩ ভাইয়ের বয়সের গড় ৩০ বছর 
 পিতাসহ ৩ ভাইয়ের বয়সের সমষ্টি = (৪ × ৩০) = ১২০ বছর

∴ পিতার বয়স = (১২০ - ৪৫) বছর = ৭৫ বছর
৩৬.
একটি সেটের সদস্য সংখ্যা 4 হলে, প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা কত?
  1. ক) 16
  2. খ) 15
  3. গ) 12
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সেটের সদস্য সংখ্যা 4 হলে, প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা কত?

সমাধান:
একটি সেটের সদস্য সংখ্যা n হলে, প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা = 2n - 1

∴ একটি সেটের সদস্য সংখ্যা 4 হলে, প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা = 24 - 1
= 16 -1
= 15
৩৭.
দুটি সংখ্যার গ. সা. গু ১৬ এবং ল. সা. গু ১৯২ হলে। একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ৫৪
  2. খ) ৬৪
  3. গ) ৭৪
  4. ঘ) ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ. সা. গু ১৬ এবং ল. সা. গু ১৯২ হলে। একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = গ. সা. গু × ল.সা.গু
⇒ ৪৮ × অপর সংখ্যা = ১৬ × ১৯২
⇒  অপর সংখ্যা =  (১৬ × ১৯২)/৪৮ = ৬৪
৩৮.
বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা -
  1. ক) শিবগঞ্জ
  2. খ) টেকনাফ
  3. গ) চাঁপাইনবাবগঞ্জ
  4. ঘ) থানচি
ব্যাখ্যা
বাংলাদেশের সর্বউত্তরে
স্থান:  বাংলাবান্ধা
উপজলা: তেঁতুলিয়া
জেলা: পঞ্চগড়

সর্বদক্ষিণে
স্থান: ছেঁড়াদ্বীপ
উপজেলা: টেকনাফ
জেলা: কক্সবাজার

সর্বপূর্বে
স্থান: আখানইঠং
উপজেলা: থানচি
জেলা: বান্দরবান

সর্বপশ্চিমে
স্থান: মনাকশা
উপজেলা: শিবগঞ্জ
জেলা: চাঁপাইনবাবগঞ্জ
৩৯.
বুড়িগঙ্গার পূর্বনাম কি?
  1. ক) কীর্তিনাশা
  2. খ) জোনাই
  3. গ) লোহিত্য
  4. ঘ) দোলাই
ব্যাখ্যা
বিভিন্ন নদীর পূর্বনাম: 
পদ্মা - কীর্তিনাশা
যমুনা - জোনাই
ব্রহ্মপুত্র - লোহিত্য
বুড়িগঙ্গা - দোলাই

উৎস: বাংলাপিডিয়া।
৪০.
এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে -
  1. ক) দার্দানেলিস প্রণালি
  2. খ) জিব্রাল্টার প্রণাগ
  3. গ) বাবেল মান্দেব প্রণালি
  4. ঘ) বেরিং প্রণালি
ব্যাখ্যা
- বেরিং প্রণালি: এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে।
- বাবেল মান্দেব প্রণালি: আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে।
- জিব্রাল্টার প্রণালি: আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে।
- দার্দানেলিস প্রণালি: এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস।
৪১.
কোন মেমরি সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে?
  1. ক) ম্যাগনেটিক মেমরি
  2. খ) প্রধান মেমরি
  3. গ) সহায়ক মেমরি
  4. ঘ) কোর মেমরি
ব্যাখ্যা
প্রধান/ প্রাইমারি মেমরি: 
- প্রোসেসরের সাথে সরাসরি যুক্ত থাকে।
- RAM প্রধান মেমরি হিসাবে কাজ করে।
- তথ্য় স্থায়ী ভাবে সংরক্ষণ করা যায় না।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে সংরক্ষিত ডাটা মুছে যায়।

উৎস: ব্রিটানিকা।
৪২.
বাগদাদ কোন দেশের রাজধানী?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) ইসরায়েল
  4. ঘ) ওমান
ব্যাখ্যা
বিভিন্ন দেশের রাজধানী: 
আফগানিস্তান - কাবুল
মঙ্গোলিয়া - উলানবাটুর
আজারবাইজান - বাকু
ইয়েমেন - সানা
ইন্দোনেশিয়া - জাকার্তা
ইরান - তেহরান
ইরাক - বাগদাদ
ইসরায়েল - জেরুজালেম
উত্তর কোরিয়া - পিয়ংইয়ং
উজবেকিস্তান - তাশখন্দ
ওমান - মাস্কাট
কাজাখস্তান - আস্তানা
কিরগিজস্তান - বিশকেক

উৎস: ব্রিটানিকা।
৪৩.
মুক্তিযুদ্ধে হেমায়েত বাহিনী গঠন করা হয় কোন জেলায়?
  1. ক) টাঙ্গাইল
  2. খ) ফরিদপুর
  3. গ) ঝিনাইদহ
  4. ঘ) সিরাজগঞ্জ
ব্যাখ্যা
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে সকল গেরিলা বাহিনী গঠিত হয় তা হলো: 
- ফরিদপুরের হেমায়েত বাহিনী,
- টাঙ্গাইলের কাদের সিদ্দিকীর কাদেরিয়া বাহিনী,
- সিরাজগঞ্জে রফিক মির্জা বাহিনী,
- ঝিনাইদহের আকবর বাহিনী,
- বরিশালের কুদ্দুস বাহিনী,
- ময়মনসিংহের আফসার বাহিনী।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৪৪.
'নীল নদের সর্প' বলা হয় কাকে?
  1. ক) অক্টেভিয়াস
  2. খ) লেপিডাস
  3. গ) ক্লিওপেট্রা
  4. ঘ) হেলেনা
ব্যাখ্যা
- অক্টেভিয়াস সিজার, মার্ক অন্টনি, লেপিডাস এই তিনজন মিলে রোমান সাম্রাজ্যে ত্রয়ী শাসন গড়ে তোলে।
- অক্টেভিয়াস সিজার প্রথমে পরাজিত করেন লেপিডাস কে।
- অন্টনি মিশরের রাজকণ্যা ক্লিওপেট্রাকে বিয়ে করে শক্তি সঞ্চয় করেন।
- এই ক্লিওপেট্রাকেই  নীল নদের সর্প বলা হয়।
 -অন্টনিও অক্টেভিয়াস এর হাতে পরাজিত হন।

উৎস: ব্রিটানিকা।
৪৫.
প্রতিষ্ঠাকালে জাতিপুঞ্জের বিভাগ ছিলো কয়টি?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
জাতিপুঞ্জ: 
- ২৮ জুন ১৯১৯ সালে ভার্সাই চুক্তির একটি অংশ হিসাবে জাতিপুঞ্জ গঠিত হয়। ( কার্যকর হয় ১০ জানুয়ারী ১৯২০)।
- সদর দপ্তর ছিলো জেনেভা, সুইজারল্যান্ড।
 -জাতিপুঞ্জ গঠনের অন্যতম উদ্ধেশ্য ছিলো আন্তর্জাতিক সহযোগিতা স্থাপন এবং নিরাপত্তা নিশ্চিত করা।
 -প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন স্যার এরিক ড্রামন্ড।
- বিভাগ বা অঙ্গ ছলো ৩ টি: অ্যাসেম্বলি, কাউন্সিল, সচিবালয়।
 -প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলো ৪২ টি দেশ।
- প্রথম কাউন্সিল অধিবেশন বসে ১৬ জানুয়ারী ১৯২০।
- বিলুপ্ত হয় ২০ এপ্রিল ১৯৪৬।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৪৬.
বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) গাজীপুর
  2. খ) ময়মনসিংহ
  3. গ) রাজশাহী
  4. ঘ) বগুড়া
ব্যাখ্যা
বাংলাদেশ এর কিছু গবেষণা কেন্দ্র এবং তাদের অবস্থান:
- মৎস্য গবেষণা কেন্দ্র — ময়মনসিংহ।
- আলু গবেষণা ইনস্টিটিউট — রংপুর।
- তাঁত গবেষণা বোর্ড — নরসিংদী।
- পাট গবেষণা কেন্দ্র — ঢাকা।
- তুলা গবেষণা ইনস্টিটিউট — যশোর।
- মসলা গবেষণা কেন্দ্র — বগুড়া।
- নদী গবেষণা কেন্দ্র — ফরিদপুর।
- রাবার গবেষণা বোর্ড — কক্সবাজার।
- ডাল গবেষণা কেন্দ্র — ঈশ্বরদী, পাবনা।
- রেশম গবেষণা কেন্দ্র — রাজশাহী।
- ছাগল গবেষণা ইনস্টিটিউট — সিলেট।
- হাঁস-মুরগী গবেষণা ইনস্টিটিউট — নারায়ণগঞ্জ।
- কলা গবেষণা ইনস্টিটিউট — রামপাল, বাগেরহাট।
- চামড়া গবেষণা ইনস্টিটিউট — হাজারীবাগ, ঢাকা।
- বন গবেষণা কেন্দ্র — চট্টগ্রাম।
- ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র — চাঁদপুর।
- ধান গবেষণা ইনস্টিটিউট — জয়দেবপুর, গাজীপুর।
- চা গবেষণা কেন্দ্র — শ্রীমঙ্গল, সিলেট।
- তামাক গবেষণা ইনস্টিটিউট — রংপুর।
- গম গবেষণা কেন্দ্র — দিনাজপুর।
- আম গবেষণা কেন্দ্র — চাঁপাইনবাবগঞ্জ।

উৎস: বাংলাপিডিয়া।
৪৭.
ন্যাটোর সর্বশেষ সদস্যদেশ -
  1. ক) ইউক্রেন
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) দক্ষিণ সুদান
ব্যাখ্যা
NATO: 
- পূর্ণরূপ North Atlantic Treaty Organization.
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ ২ টি, আলবেনিয়া ও তুরস্ক।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর লন্ডন, ব্রিটেন।
- সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয় ১৬ এপ্রিল, ১৯৫২ সালে।
- বর্তমান সদর দপ্তর ব্রাসেলাস, বেলজিয়াম।
- বর্তমান সদস্য দেশ ৩১টি।
- সর্বশেষ সদস্য দেশ ফিনল্যান্ড।
- বর্তমান মহাসচিব জেনস স্টেলটেনবার্গ, নরওয়ে।

উৎস: ন্যাটোর অফিসিয়াল সাইট।
৪৮.
'গোল্ডেন জুবলী টাওয়ার' কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত?
  1. ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়
  2. খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  3. গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
বাংলাদেশ এর বিখ্যাত কিছু স্থাপনা:
- অপরাজেয় বাংলা- ঢা: বি: কলাভবন।
- স্বোপার্জিত স্বাধীনতা - টি.এস.সি.ঢাকা বিশ্ববিদ্যালয়।
- জয়  বাংলা, জয় তারুণ্য - টি.এস.সি. ঢাকা বিশ্ববিদ্যালয়।
- অমর একুশে -  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
- সংশপ্তক- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
- মুক্তবাংলা - ইসলামী বিশ্ববিদ্যালয়।
- গোল্ডেন জুবলী টাওয়ার - রাজশাহী বিশ্ববিদ্যালয়।
- বিজয়-৭১ - কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)।

উৎস: বাংলাপিডিয়া।
৪৯.
তাসখন্দ চুক্তির মাধ্যমে সমাধান হয় -
  1. ক) পাকিস্তান -ভারত যুদ্ধ
  2. খ) আরব-ইসরাইল যুদ্ধ
  3. গ) ইরাক-ইরান যুদ্ধ
  4. ঘ) ইরাক-কুয়েত যুদ্ধ
ব্যাখ্যা
পাকিস্তান -ভারত যুদ্ধ: 
- চার বার সংঘটিত হয়। ১৯৪৭, ১৯৬৫, ১৯৭১, ১৯৯৯।
- ১৯৬৫ সালে কাশ্মীরকেন্দ্রিক এই দুই দেশের যুদ্ধের সমাধান হয় তাসখন্দ চুক্তির মাধ্যমে।
- ১০ জানুয়ারি, ১৯৬৬ সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- এই দুই দেশের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭২ সালে।

 এছাড়াও,
- আরব-ইসরাইল যুদ্ধের মাধ্যমে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
- শাত- ইল-আরব জল্ধারকে কেন্দ্র করে সংঘটিত হয় ইরাক-ইরান যুদ্ধ।

উৎস: ব্রিটানিকা।
৫০.
বেগ পরিমাপের যন্ত্র -
  1. ক) স্পিডোমিটার
  2. খ) ফ্যাদোমিটার
  3. গ) ক্রনোমিটার
  4. ঘ) ভেলাটোমিটার
ব্যাখ্যা
- বেগ পরিমাপের যন্ত্র - ভেলাটোমিটার।
- দ্রুতি পরিমাপের যন্ত্র - স্পিডোমিটার।
- সমুদ্রের গভীরতা পরিমাপের যন্ত্র - ফ্যাদোমিটার।
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র - সিসমোগ্রাফ।
- সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্র - ক্রনোমিটার।
 -হৃদপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র - কার্ডিওগ্রাফ।
- তাপ পরিমাপের যন্ত্র - ক্যালোরিমিটার।
- তাপমাত্রা পরিমাপের যন্ত্র - থার্মোমিটার।

উৎস: টিচার্স.গভ.বিডি।
৫১.
পানিপথের ২য় যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
  1. ক) ১৫২৬
  2. খ) ১৫৩৬
  3. গ) ১৫৫৬
  4. ঘ) ১৫৪৬
ব্যাখ্যা
পানিপথের যুদ্ধ:
- পানিপথের প্রথম যুদ্ধ হয় ১৫২৬ সালে সম্রাট বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে।
- পানিপথের ২য় যুদ্ধ হয় ১৫৫৬ সালে আকবরের সেনাপতি বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে।
- পানিপথের তৃতীয় যুদ্ধ হয় ১৭৬১ সালে আহমদ শাহ আবদালী এবং  মারাঠাদের মধ্যে।

উৎস: একাদশ দ্বাদশ শ্রেনীর ইতিহাস বই। 
৫২.
নিচের কোনটি জৈবযৌগের প্রধান উপকরণ?
  1. ক) Na
  2. খ) Cl
  3. গ) C
  4. ঘ) N
ব্যাখ্যা
- সাধারনত যে সব যৌগ জীবদেহে পাওয়া যায় তাদেরকে জৈবযৌগ বলে।
- এই যৌগগুলো প্রধানত কার্বন ঘটিত যৌগ। 
- তাই তাদের প্রধান উপকরন হলো কার্বন( C)।

উৎস: নবম দশম শ্রেনীর বিজ্ঞান বই।