পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
Subject - English Language and Grammar Topics: 1. Clasues [The Principle and Sub-Ordinate Clause, The Noun Clause, The Adjective Clause and The Adverbial Clause] 2. Words (Part - 1) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the words of A to H] এবং বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিক - বাংলাদেশের সংবিধান [সংবিধান প্রণয়ন ইতিহাস, প্রস্তাবনা, অধ্যায় ও অনুচ্ছেদ, সংশোধনীসমূহ এবং তফসিলসমূহ।] ------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
"Equivocation" means-
  1. Intentionally speaking clearly to expose the truth.
  2. To avoid giving a clear or direct answer to a question.
  3. Lack of interest, or the attitude of not caring resulting from it.
  4. Unquestionably excellent or genuine.
ব্যাখ্যা
• "Equivocation" means- To avoid giving a clear or direct answer to a question.

• Equivocation (Noun)
- English Meaning: An ambiguous or deliberately evasive statement; to avoid giving a clear or direct answer to a question.
- Bangla Meaning: কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী।

• Other Forms:
- Equivocate (verb) - দ্ব্যর্থবাক্য ব্যবহার করা; বাক্চাতুরী করা।
- Equivocal (adjective) - (১) দ্ব্যর্থবোধক। (২) সন্দেহজনক।

• Example Sentence:
- Her equivocations were not evasions.
- He answered openly and honestly without hesitation or equivocation.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
.
Their hope that honesty always prevails keeps them motivated.
Here, the underlined clause is an example of -
  1. A noun clause
  2. An adjective clause
  3. An adverb clause
  4. A principal clause
ব্যাখ্যা
• Their hope that honesty always prevails keeps them motivated.
- Here, the underlined clause is an example of - a noun clause.

- Noun বা pronoun -এর apposition হিসেবে- News, Belief, Hope, Fact, Rumour ইত্যাদির পরে Noun in apposition হিসেবে Noun Clause হয়।
- Noun in apposition হিসেবে Clause টি that দ্বারা শুরু হয়। তাই 'that honesty always prevails' একটি Noun clause.

• উল্লেখ্য, Apposition বলতে এমন কিছু বোঝায় যা কোন Noun বা pronoun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।
- এই অতিরিক্ত তথ্য noun/pronoun কে modify করে না। তাই তা adjective clause হবে না।

• Noun clause
- যে সব subordinate clause noun -এর কাজ করে থাকে অর্থাৎ, subject, object, compliment, বা case in apposition -এর কাজ করে থাকে তাদেরকে noun clause বলে।
- Nouns clauses are used when a single word isn't enough.

• একটি বাক্যের বিভিন্ন স্থানে noun clause বসতে পারে। যেমন:
1. Verb -এর subject হিসেবে;
2. Transitive verb -এর object হিসেবে;
3. Verb -এর complement হিসেবে;
4. Preposition -এর object হিসেবে;
5. Noun/pronoun -এর apposition হিসেবে।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
Which one is correctly spelled?
  1. Agglotinasion
  2. Agglutiation
  3. Agglutination
  4. Aglutanation
ব্যাখ্যা
• The correct spelling is - Agglutination.

• Agglutination(Noun)
- English Meaning: The state of being stuck together; the process of making new words by combining two or more words.
- Bangla Meaning: সংযুক্তীকরণ; সংযুক্তীভবন; সমাসবন্ধন।

• Ex. Sentence: Agglutination is a common feature in many languages, where words are formed by combining morphemes without changing their form.
- Bangla Meaning: সংযুক্তীকরণ অনেক ভাষায় একটি সাধারণ বৈশিষ্ট্য, যেখানে শব্দগুলি তাদের রূপ পরিবর্তন না করে রূপমূলগুলোকে যুক্ত করে গঠিত হয়।

Source:
1. Longman Dictionary.
2. English-Bangla Dictionary.
.
I have a cat which is black and white. Here, the underlined part is a/an-
  1. Adjective clause
  2. Principal clause
  3. Subordinate clause
  4. Noun clause
ব্যাখ্যা
I have a cat which is black and white.
- Here, the underlined part is a Principal clause.

- উল্লিখিত অংশটুকু Principal clause হওয়ার কারণ হলো, এই অংশটি বাক্য থেকে আলাদা করে লিখলেও এর সম্পূর্ন অর্থ প্রকাশিত হয়।
- Also, It contains a subject ("I") and a predicate ("have a cat") and it can stand alone.

• Principal clause
- যে clause -এ subject + verb থাকে এবং নিজে নিজেই সম্পূর্ন অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো clause -এর উপর নির্ভরশীল নয় তাকে Principal clause/independent clause/Main clause বলে।

• Key Characteristics of an Independent Clause:
- Subject থাকবে।
- Predicate (Verb) থাকবে।
- Complete Thought প্রকাশ করবে।
- Can Stand Alone - অর্থাৎ, অন্য কোনো clause - এর নির্ভরশীল নয়, একাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে।

• More examples:
- My friend has come to me when he has time.
- Dina wanted a pen which was costly.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
Choose an antonym for the word 'Bashful'.
  1. Diffident
  2. Modest
  3. Boastful
  4. Confident
ব্যাখ্যা
• An antonym for the word 'Bashful' is - Confident.

• Bashful (adjective)
- English Meaning: Often feeling uncomfortable with other people and easily embarrassed.
- Bangla Meaning: লাজুক; সলজ্জ; ব্রীড়াময়।

• Options:
ক) Diffident - আত্মপ্রত্যয়হীন; নিজের শক্তিতে আস্থাহীন; সংশয়ী।

খ) Modest - বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার

গ) Boastful - (লোক সম্বন্ধে) দাম্ভিক; (উক্তি সম্বন্ধে) দম্ভপূর্ণ; আত্মম্ভরিতাপূর্ণ।

ঘ) Confident - আত্মবিশ্বাসী; আস্থাশীল; নিশ্চিত।

- সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায়, An antonym for the word 'Bashful' is - Confident.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
.
Which of the following sentences contains an adjective clause?
  1. He whom you call uncle has gone.
  2. He left because he was feeling sick.
  3. She works hard so that she can shine in life.
  4. What she says is completely untrue.
ব্যাখ্যা
• The correct answer is - ক) He whom you call uncle has gone.

- এই বাক্যে 'whom you call uncle' হলো adjective clause কারণ এটি relative pronoun "whom" দ্বারা শুরু হয়ে তার পূর্বপদ (Antecedent) He -কে modufy করছে।

• Adjective clause/Relative clause
- An adjective clause is a subordinate clause which acts as an adjective in a sentence and qualifies a noun or noun equivalent.
- যে sub-ordinate clause কোনো noun/pronoun -এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে অর্থাৎ Adjective -এর কাজ করে তাকে Adjective clause বলে।

• Other options:
খ) He left because he was feeling sick.
- এই বাক্যে 'because he was feeling sick' এই clause টি হলো Adverbial clause of reason.
- কোনো clause - because দ্বারা শুরু হয়ে কারণ নির্দেশ করলে সেটি Adverbial clause of reason হয়।

গ) She works hard so that she can shine in life.
- এই বাক্যে 'so that she can shine in life' এই clause টি হলো Adverbial clause of purpose.
- so that দ্বারা শুরু হয়ে উদ্দেশ্য বোঝালে সেটি Adverbial clause of reason হয়।

ঘ) What she says is completely untrue.
- এই বাক্যে 'What she says' এই clause টি হলো Noun clause.
- Verb -এর subject হিসেবে বসে কোনো clause - Noun -এর কাজ করলে সেটি Noun clause হয়।
.
Only those who are gullible take every advertisement seriously.
Identify the synonym of the underlined word.
  1. Enthusiastic
  2. Mistrustful
  3. Unsuspecting
  4. Unrealistic
ব্যাখ্যা
• The synonym of the underlined word is - Unsuspecting.

• Gullible (adjective)
- English Meaning: Easily deceived or tricked, and too willing to believe everything that other people say.
- Bangla Meaning: বিশ্বাসপ্রবণ; সহজে প্রতারণাযোগ্য।

• Synonyms:
Credulous (সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ), Unsuspecting (আস্থাশীল; অসন্দিহান), Naïve (সাদাসিধা).

• Antonyms:
Cynical (নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন), Suspicious (সন্দেহজনক; সন্দেহভাজন), Mistrustful (সন্দিগ্ধ, আস্থাহীন)।

• Other Forms:
- Gullibility [গালাবিলাটি] (noun)
- Gull [গাল্] (verb transitive) ধোঁকা দেওয়া, প্রতারণা করা।
- Gull [গাল্] (noun) সামুদ্রিক পাখিবিশেষ; শঙ্খচিল।

• অন্যদিকে,
- Enthusiastic - অত্যুৎসাহী।
- Unrealistic - অবাস্তব।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
.
Though he was tired, he finished his assignment. Here the underlined part is -
  1. Noun clause
  2. Adverbial clause
  3. Adjective clause
  4. Independent clause
ব্যাখ্যা
• Though he was tired, he finished his assignment.
- Here the underlined part is - Adverbial clause.

• Adverbial clause
- যে সব subordinate clause বাক্যে ব্যবহার হয়ে adverb -এর কাজ করে, তাদেরকে adverbial clause বা adverb clause বলে।
- অর্থাৎ, adverbial clause বাক্যে verb বা adjective clause বা অন্য একটি adverbial clause -কে modify করে।
- Adverbial clause বিভিন্ন প্রকারের হয়ে থাকে, আরো স্পষ্ট করে বললে উল্লিখিত clause টি Adverb clause of supposition/ concession/ contrast.

• Adverb clause of supposition/ concession/ contrast
- এই clause টি দ্বারা Verb সংঘটিত হবার বিপরীত কোন কিছু হওয়া/ করা বোঝাবে।
- Principal clause -এর verb -কে 'কী সত্ত্বেও' দ্বারা প্রশ্ন করলে এর উত্তর পাওয়া যায়।
- সাধারণত এটি Though, although, even, if ইত্যাদি দ্বারা শুরু হয়।

• যেমন:
- Though he was tired, he finished his assignment.
- 'কী সত্ত্বেও 'he finished his assignment' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'Though he was tired'.
- তাই এটি মূলত Adverbial clause of concession.

• অন্যদিকে,
- Independent clause হলো- যে clause - এ subject + verb থাকে এবং নিজে নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো clause -এর উপর নির্ভরশীল নয় তাকে independent clause বলে।
- এই বাক্যে he finished his assignment হলো Independent clause.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
Choose the correct spelling.
  1. Chancillery
  2. Chancelery
  3. Chancellery
  4. Chencellery
ব্যাখ্যা
• The correct spelling is - Chancellery.

• Chancellery/Chancellory (Noun)
- English Meaning: The office of secretary of the court of a person high in authority.
- Bangla Meaning: মুখ্যমন্ত্রী, প্রধান বিচারপতি, দূতাবাসের মুখ্যসচিব বা বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ, দফতর বা বাসভবন।

• Ex. Sentence: The prime minister will speak at the State Chancellery this afternoon.
- Bangla Meaning: প্রধানমন্ত্রী আজ বিকেলে রাষ্ট্রীয় দফতরে বক্তব্য রাখবেন।

• অন্যদিকে, অপশনের অন্য word গুলোর spelling ভুল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১০.
I know what you like.
This is an example of-
  1. Sub-ordinate clause
  2. Main clause
  3. Principal clause
  4. None of these
ব্যাখ্যা
• I know what you like.
- This is an example of- A sub-ordinate clause.

- উল্লিখিত বাক্য "what you like" একটি sub-ordinate clause কারণ, এটি নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না।
- সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য এটি Main clause -এর উপর নির্ভরশীল।
- এখানে "I know" হলো Main clause/Principal clause, এবং "what you like" অংশটি তার উপর নির্ভরশীল।

• Sub-ordinate clause
- যে Clause -এ একটি subject এবং একটি Finite verb থাকার পরেও পূর্ণ অর্থ প্রকাশের জন্যে Main clause/principal clause -এর উপর নির্ভরশীল তাকে Subordinate clause বলে।
- যেমন: She wanted a dress which is costly.
- Subordinate clause সাধারণত who, when how, that, so that, in order to ইত্যাদি দিয়ে শুরু হয়।

• Subordinate clause তিন প্রকার। যথা:
1. Noun clause
2. Adjective clause/Relative clause
3. Adverbial Clause

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১১.
The word 'Fidelity' means-
  1. Perfidy
  2. Treason
  3. Flimsy
  4. Loyalty
ব্যাখ্যা
• The word 'Fidelity' means- Loyalty.

• Fidelity (noun)
- English meaning: Honest or lasting support, or loyalty, especially to a sexual partner.
- Bangla meaning: আনুগত্য, বিশ্বস্ততা; যথার্থতা; সত্যতা।

• Options:
ক) Perfidy - বিশ্বাসঘাতকতা; বিশ্বাসভঙ্গ।

খ) Treason - রাজনৈতিক প্রতারণা বা বিশ্বাসঘাতকতা; অবাধ্যতা।

গ) Flimsy - হালকা ও পাতলা; ফিনফিনে।

ঘ) Loyalty - আনুগত্য।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে যে, 'Fidelity' means- Loyalty.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১২.
Supposing that you go there, what will happen then?
Here, the underlined part is a/an -
  1. Adverbial clause of degree
  2. Adverbial clause of condition
  3. Adverbial clause of purpose
  4. Adverbial clause of reason
ব্যাখ্যা
• Supposing that you go there, what will happen then
- Here, the underlined part is - an adverbial clause of condition.

• Adverbial clause of condition
- If, unless, in case, whether, on condition that, provided (that), supposing (that) - ইত্যাদি দ্বারা কোন clause শুরু হলে তা দ্বারা কোনো শর্ত প্রকাশ করা হয়।
- এই জাতীয় clause গুলোকে Adverbial clause of condition/conditional clause বলে।

- প্রদত্ত বাক্যটি- Supposing that you go there, what will happen then? (ধর তুমি সেখানে গেলে, কিন্তু তাতে কি হবে?)
- অর্থাৎ, এখানে প্রশ্নটি দ্বারা একটি শর্ত আরোপ করা হয়েছে। তাই এটি Adverbial clause of condition.

• অন্যদিকে,
• Adverbial clause of degree
- Adverb Clause of Comparison/degree দ্বারা verb সংঘটিত হওয়ার তুলনা বুঝায়।
- Principal verb -এর clause কে 'কোন্‌ তুলনায়' দিয়ে প্রশ্ন করলে Adverb Clause of Comparison/degree পাওয়া যায়।
- যেমন: This is the same book as that.

• Adverb Clause of Purpose
- এ Clause, Principal Clause-এর কাজের উদ্দেশ্য নির্দেশ করে।
- এ Clause so that, in order that, lest ইত্যাদি Conjunction দ্বারা শুরু হয়।
- Example: Walk fast lest you should miss the train.

• Adverbial clause of reason
- এর দ্বারা verb সংঘটিত হবার কারণ বোঝায়।
- Principal clause -এর verb -কে why দ্বারা প্রশ্ন করলে এর উত্তর পাওয়া যায়।
- Because, as, since দ্বারা adverbial clause of reason শুরু হয়।
- যেমন: They stayed inside since it was raining.

• Note: Adverbial clause যখন sentence -এর শুরুতে বসে তখন এর পরে একটি কমা ব্যবহৃত হয়।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১৩.
What would be the antonym of the word 'Amenability'?
  1. Enthusiasm
  2. Alacrity
  3. Apathy
  4. Serene
ব্যাখ্যা
• The antonym of the word 'Amenability' is - Apathy.

• Amenability (Noun)
- English Meaning: Having or showing willingness to agree; readily yielding, submitting, or cooperating.
- Bangla Meaning: আগ্রহ; নমনীয়তা; সহজে পরিচালন করা যায় এমন; বশবর্তীতা।

• অপশনসমূহ
ক) Enthusiasm - প্রবল উৎসাহ।

খ) Alacrity - উদ্যমপরতা; কর্মচাঞ্চল্য।

গ) Apathy - সমবেদনা বা আগ্রহের অভাব; (কারো/কোনো কিছুর প্রতি) উদাসীনতা বা অনীহা।

ঘ) Serene - স্বচ্ছ ও শান্ত; স্থির; শান্তিপূর্ণ; প্রশান্ত; নির্মেঘ; নির্মল।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of Amenability - Apathy.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৪.
Do you remember when we first met?
Here, "when we first met" is a/an
  1. Adjective clause
  2. Verbal clause
  3. Adverbial clause
  4. Noun clause
ব্যাখ্যা
• Do you remember when we first met?
- Here, "when we first met" is a Noun clause.

- The clause "when we first met" functions as the object of the verb "remember".
- It answers the question "What do you remember?" making it act as a noun in this context.
- অর্থাৎ, এখানে, when we first met? clause টি 'remember' verb -এর object হিসেবে noun clause হয়েছে।

• Noun clause
- A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- যে সব ‘subordinate clause’ noun -এর কাজ করে, তাদেরকে Noun clause বলে।
- অর্থাৎ, noun clause বাক্যে subject, object, complement বা case in apposition- এর কাজ করে থাকে।

• একটি বাক্যের বিভিন্ন স্থানে Noun clause বসতে পারে। যথা:
1. Subject হিসাবে,
- যেমন: Who has done this will be punished.

2. Transitive verb -এর object হিসেবে,
- যেমন: I understand what you have said.

3. Linking verb -এরপরে complement হিসাবে,
- যেমন: The reason is why they are angry.

4. Preposition -এর object হিসেবে,
- যেমন: Listen to what they say.

• Note:
সাধারণত who, what, where, when, which, why, how, if, whether, that ইত্যাদি linker দ্বারা noun clause টি শুরু হয়।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১৫.
'Headstrong' is another word for-
  1. Witty
  2. Manageable
  3. Obstinate
  4. Pliant
ব্যাখ্যা
• 'Headstrong' is another word for - Obstinate.

• Headstrong (adjective)
- English Meaning: Very determined to do what you want without listening to others.
- Bangla Meaning: একগুয়ে; গোঁয়ার; একরোখা; স্বেচ্ছাচারী; যথেচ্ছাচারী।

• Options:
ক) Witty - রসিক ও বুদ্ধিমান;  বিচক্ষণ, বিজ্ঞ।

খ) Manageable - নিয়ন্ত্রণসাধ্য; ব্যবস্থা করা যায় এমন।

গ) Obstinate - একগুঁয়ে; জেদি।

ঘ) Pliant - সহজে প্রভাবিত হয় এমন; সুনম্য।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায়, 'Headstrong' is another word for - Obstinate.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১৬.
An antonym of "Carnal" is-
  1. Terrestrial
  2. Spiritual
  3. Sensuous
  4. Expensive
ব্যাখ্যা
• An antonym of "Carnal" is - Spiritual.

• Carnal (adjective)
- English Meaning: Relating to the physical feelings and wants of the body.
- Bangla Meaning: শরীর বা রক্তমাংস সম্বন্ধীয়; ঐন্দ্রিয়িক (আত্মিকের বিপরীত)।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
ক) Terrestrial - পৃথিবীসম্পর্কিত; পৃথিবীতে বসবাসকারী।

খ) Spiritual - আত্মিক বা আধ্যাত্মিক বা অন্তর্জাগতিক; ধর্মীয়; অপার্থিব; ঐশ্বরিক।

গ) Sensuous - ইন্দ্রিয়কে প্রভাবিত করে এমন; ইন্দ্রিয়ের কাছে আবেদনময়; ইন্দ্রিয়গ্রাহ্য; ইন্দ্রিয়সম্পৃক্ত।

ঘ) Expensive - ব্যয়সাধ্য; ব্যয়বহুল; দামি।

- সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায়, An antonym of "Carnal" is - Spiritual.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৭.
Find the incorrectly spelled word.
  1. Embarassment
  2. Forfeiture
  3. Governor
  4. Hygienically
ব্যাখ্যা
• The incorrectly spelled word is: Embarassment.
• The correct spelling is - Embarrassment.

• Embarrassment (Noun)
- English Meaning: Confusion or disturbance of mind; the feeling of being embarrassed, or something that makes you feel embarrassed.
- Bangla Meaning: বিভ্রান্তি; থতমত; বিব্রত অবস্থা; অস্বস্তি।

• Ex. Sentence: The scandal was a major embarrassment for the government.
- Bangla Meaning: কেলেঙ্কারিটি সরকারের জন্য একটি বড় বিব্রতকর ছিল।

• Other options:
খ) Forfeiture - অধিকারহানি; বাজেয়াপ্তকরণ।

গ) Governor - রাজ্যের প্রশাসক, রাজ্যপাল।

ঘ) Hygienically - স্বাস্থ্যকরভাবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৮.
The teacher who is very experienced will be giving a lecture.
The underlined part is an example of-
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverbial clause
  4. Principal clause
ব্যাখ্যা
• The teacher who is very experienced will be giving a lecture.
- The underlined part is an example of an Adjective clause.

•  প্রশ্নে উল্লিখিত বাক্যে 'who is very experienced' subject -এর post modifier হিসেবে বসায় Adjective clause.
- অর্থাৎ, এই caluse টি এখানে noun (teacher) -এর পরে বসে noun টিকে modify করছে।
- Adjective clause মূলত সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়  এবং এরা relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা  শুরু হয়।

• Adjective clause/Relative clause
- An adjective clause is a subordinate clause which acts as an adjective in a sentence and qualifies a noun or noun equivalent.
- যে sub-ordinate clause কোনো noun/pronoun -এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে অর্থাৎ Adjective -এর কাজ করে তাকে Adjective clause বলে। 
- অর্থাৎ noun -এর post modifier হিসাবে adjective clause বসে।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে:
- Noun/pronoun -এর post modifier - (subject + verb + noun + adjective clause) 
- Subject -এর post modifier - (Subject + adjective clause + verb + object)

• More examples:
- The boy who came here is my brother.
- I do not know why he came here.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১৯.
What do you mean by the word 'Accomplish'?
  1. To do or finish something successfully.
  2. A person who helps to do something morally wrong.
  3. To fall short in satisfying the expectation or hope.
  4. Someone associated with another to give moral support.
ব্যাখ্যা
• 'Accomplish' means - To do or finish something successfully.

• Accomplish (verb)
- English Meaning: To do or finish something successfully; achieve something.
- Bangla Meaning: সুসম্পন্ন করা; সাফল্যের সঙ্গে শেষ করা।

• Example Sentence:
1. She accomplished such a lot during her visit.
2. The students accomplished the task in less than ten minutes.

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো:
- A person who helps to do something morally wrong. (Accomplice)
- To fall short in satisfying the expectation or hope. (Fail)
- Someone associated with another to give moral support. (Abetter)

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২০.
The word 'Grumble' can be substituted by-
  1. Delight
  2. Praise
  3. Whine
  4. Tolerate
ব্যাখ্যা
• The word 'Grumble' can be substituted by- Whine.

• Grumble (Noun, verb)
- English Meaning: A complaint; to complain about someone or something in an annoyed way.
- Bangla Meaning: বিড়বিড়িয়ে ক্ষোভ বা অসন্তোষ প্রকাশ করা।

• Synonyms:
- Mutter - বিড়বিড় করে বলা; (অসন্তোষভরে) গজগজ/বিড়বিড় করা।
- Whine - তীক্ষ্ণ প্রলম্বিত ধ্বনি; দীর্ঘক্ষণব্যাপী আর্তচিৎকার করা।
- Grouse - রাগে বা অসন্তোষে গজগজ করা; নালিশ করা।

• Antonyms:
- Delight - আনন্দ দেওয়া; হর্ষোৎফুল্ল/উল্লসিত করা।
- Praise - প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
- Tolerate - বিনা প্রতিবাদে মেনে নেওয়া বা সহ্য করা; বরদাস্ত করা।
- Applaud - করতালি দিয়ে অভিনন্দন বা সমর্থন জানানো বা প্রশংসা করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২১.
You can decorate your room however you want.
Here, 'however you want' is an example of-
  1. Adjective clause
  2. Adverb clause of manner
  3. Adverb clause of contrast
  4. Noun clause
ব্যাখ্যা
• You can decorate your room however you want.
- Here, 'however you want' is an example of- Adverb clause of manner.

• Adverb Clause of Manner
- Verb সংঘটিত হওয়ার পদ্ধতি বা ধরণ।
- Adverb clause of manner কোনো কাজ কীভাবে ঘটলো তা নির্দেশ করে।
- Principal clause -এর verb কে 'how' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- এই clause গুলো সাধারণত as, as if. as though, how, however, like ইত্যাদি দ্বারা শুরু হয়।

• যেমন:
- You can decorate your room however you want. (তুমি তোমার ঘর যেভাবে খুশি সাজাতে পার।)
- এখানে 'কীভাবে decorate করবে' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, 'however you want'.
- তাই এটি Adverb clause of manner.
 
• অন্যদিকে,
• Adverbial clause of supposition/ concession/ contrast
- Verb সংঘটিত হবার বিপরীত কোন কিছু হওয়া/ করা বোঝাবে।
- Principal clause -এর verb কে 'কী সত্ত্বেও' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- যেমন: Though she was nervous, she spoke confidently during the meeting.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
২২.
A synonym of 'Ebullient' is-
  1. Humble
  2. Lethargic
  3. Unambitious
  4. Playful
ব্যাখ্যা
• A synonym of 'Ebullient' is- Playful.

• Ebullient (adjective)
- English Meaning: Very energetic, positive, and happy; excited and enthusiastic.
- Bangla Meaning: ফুটন্ত; উচ্ছ্বসিত।

Synonyms: Cheerful (আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক), Playful (কৌতুকপূর্ণ; হাসিঠাট্টাপূর্ণ), Breezy (স্ফূর্তিবাজ; প্রফুল্ল; উৎফুল্ল), Liveliness (প্রাণবন্ততা, Enthusiasm (উদ্যমী)।

Antonyms: Depressed (বিষণ্ণ), Lethargic (অলস; নিশ্চেষ্ট), Lazy (অলস, শ্রমবিমুখ), Unambitious (পানসে, নিরামিষ), Irksome (বিরক্তিকর)।

• Other Forms: Ebullience [ইবালিআন্স্] (noun) উচ্ছ্বাস।

• অন্যদিকে,
- Humble - বিনয়ী; নম্র; বিনম্র; বিনীত।

• Example Sentence:
1. He wasn't his usual ebullient self.
2. Rich and ebullient acidity, well integrated with semi-hefty tannins.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৩.
বাংলাদেশের সংবিধানে কয়টি অধ্যায় রয়েছে?
  1. ৭টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা
সংবিধান:
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে।
- সংবিধান গণপরিষদে গৃহীত হয়: ৪ নভেম্বর, ১৯৭২ সাল।
- কার্যকর হয়: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সাল।
- মোট অনুচ্ছেদ: ১৫৩ টি।
- ভাগ বা অধ্যায়: ১১টি।
- তফসিল: ৭টি।
- প্রস্তাবনা: ১টি।
- মূলনীতি: ৪টি।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
২৪.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সুযোগের সমতার উল্লেখ রয়েছে?
  1. অনুচ্ছেদ ১৭
  2. অনুচ্ছেদ ১৮
  3. অনুচ্ছেদ ১৯
  4. অনুচ্ছেদ ২০
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১০ - সমাজতন্ত্র ও শোষণমুক্তি।
- অনুচ্ছেদ ১১ - গণতন্ত্র ও মানবাধিকার।
- অনুচ্ছেদ ১২ - ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা।
- অনুচ্ছেদ ১৩ - মালিকানার নীতি।
- অনুচ্ছেদ ১৪ - কৃষক ও শ্রমিকের মুক্তি।
- অনুচ্ছেদ ১৫ - মৌলিক প্রয়োজনের ব্যবস্থা।
- অনুচ্ছেদ ১৬ - গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব।
- অনুচ্ছেদ ১৭ - অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা।
- অনুচ্ছেদ ১৮ - জনস্বাস্থ্য ও নৈতিকতা।
- অনুচ্ছেদ ১৮(ক) - পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন।
- অনুচ্ছেদ ১৯ - সুযোগের সমতা।
- অনুচ্ছেদ ২০ - অধিকার ও কর্তব্যরূপে কর্ম।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
২৫.
বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনার ৪র্থ ভাগে কোন বিষয়টির উল্লেখ রয়েছে?
  1. গনপরিষদে সংবিধান গৃহীত হওয়ার নিশ্চয়তা
  2. সংবিধানের প্রাধান্য অক্ষুন্ন রাখা
  3. শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা
  4. মূলনীতি গ্রহণ
ব্যাখ্যা
প্রস্তাবনা:
- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- মূলনীতি আছে ৪টি।
- বাংলাদেশের সংবিধানে ১টি প্রস্তাবনা রয়েছে।
⇒ বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনার ৫টি ভাগ রয়েছে।
• ১ম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা।
• ২য়- মূলনীতি গ্রহণ (অঙ্গীকার)।
• ৩য়- শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা (অঙ্গীকার)।
• ৪র্থ- সংবিধানের প্রাধান্য অক্ষুন্ন রাখা (ঘোষণা)।
• ৫ম- গনপরিষদে সংবিধান গৃহীত হওয়ার নিশ্চয়তা।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
২৬.
সর্বশেষ সংবিধানের কততম সংশোধনী গৃহিত হয়? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ১৫ তম
  2. ১৬ তম
  3. ১৭ তম
  4. ১৮ তম
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান সংশোধন:
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
- ১৯৭২ সাল থেকে বর্তমান পর্যন্ত মোট ১৭ বার বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে। (ফেব্রুয়ারি, ২০২৫)
- ১৯৭৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে প্রথম সংশোধনী গৃহীত হয়।
- সর্বশেষ ২০১৮ সালে সংবিধানের ১৭তম সংশোধনী গৃহিত হয়।
- সপ্তদশ সংশোধনীর বিষয়বস্তু ছিল সংবিধানে সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের মেয়াদ বৃদ্ধি।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
২৭.
সংবিধানের ৩৬নং অনুচ্ছেদের বিষয়বস্তু কোনটি?
  1. সংগঠনের স্বাধীনতা
  2. সমাবেশের স্বাধীনতা
  3. চলাফেরার স্বাধীনতা
  4. বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৩৩ - গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ।
- অনুচ্ছেদ ৩৪ - জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ।
- অনুচ্ছেদ ৩৫ - বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ।
- অনুচ্ছেদ ৩৬ - চলাফেরার স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৭ - সমাবেশের স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৮ - সংগঠনের স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৯ - চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪০ - পেশা বা বৃত্তির স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪১ - ধর্মীয় স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪২ - সম্পত্তির অধিকার।
- অনুচ্ছেদ ৪৩ - গৃহ ও যোগাযোগের রক্ষণ।
- অনুচ্ছেদ ৪৪ - মৌলিক অধিকার বলবৎকরণ।
- অনুচ্ছেদ ৪৫ - শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
২৮.
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার পদ্ধতি পুনরায় প্রবর্তন করা হয়?
  1. নবম সংশোধনী
  2. দশম সংশোধনী
  3. একাদশ সংশোধনী
  4. দ্বাদশ সংশোধনী
ব্যাখ্যা
দ্বাদশ সংশোধনী:
- রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পাল্টিয়ে সংসদীয় সরকার পদ্ধতি পুনরায় প্রবর্তন করা হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে।
- ১৯৯১ সালের ৬ই অগাষ্ট সংসদে সংশোধনীটি পাস হয়।

⇒ দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু:
• রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হন।
• প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান নির্বাহী বা সরকার প্রধান হন।
• প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
২৯.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সর্বাধিনায়কতার উল্লেখ রয়েছে?
  1. অনুচ্ছেদ ৫৮
  2. অনুচ্ছেদ ৫৯
  3. অনুচ্ছেদ ৬০
  4. অনুচ্ছেদ ৬১
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৪৯ - ক্ষমা প্রদর্শনের অধিকার।
- অনুচ্ছেদ ৫০ - রাষ্ট্রপতি-পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৫১ - রাষ্ট্রপতির দায়মুক্তি।
- অনুচ্ছেদে ৫২ - রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়টি সংবিধানে উল্লেখ করা হয়েছে।
- অনুচ্ছেদ ৫৩ - অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ।
- অনুচ্ছেদ ৫৪ - অনুপস্থিতি প্রভৃতির-কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার।
- অনুচ্ছেদ ৫৫ - মন্ত্রিসভা।
- অনুচ্ছেদ ৫৬ - মন্ত্রিগণ।
- অনুচ্ছেদ ৫৭ - প্রধানমন্ত্রীর পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৫৮ - অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৫৯ - স্থানীয় শাসন।
- অনুচ্ছেদ ৬০ - স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা।
- অনুচ্ছেদ ৬১ - সর্বাধিনায়কতা।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৩০.
হস্তলিখিত সংবিধান স্বাক্ষর সহ -
  1. ১০১ পৃষ্ঠা
  2. ১০৩ পৃষ্ঠা
  3. ১০৯ পৃষ্ঠা
  4. ১১১ পৃষ্ঠা
ব্যাখ্যা
সংবিধান:
- 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' গঠন করা হয়েছিল: ১১ এপ্রিল, ১৯৭২ সালে।
- খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়: ১২ অক্টোবর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়: ৪ নভেম্বর, ১৯৭২ সালে।
- হস্তলিখিত সংবিধান স্বাক্ষর ছাড়া ৯৩ পৃষ্ঠা।
- হস্তলিখিত সংবিধান স্বাক্ষর সহ ১০৯ পৃষ্ঠা।
- মোট অনুচ্ছেদ: ১৫৩ টি।
- ভাগ বা অধ্যায়: ১১টি
- তফসিল: ৭টি।
- প্রস্তাবনা: ১টি।
- মূলনীতি: ৪টি।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৩১.
সংবিধানের কোন অনুচ্ছেদে প্রজাতন্ত্রের সম্পত্তির উল্লেখ রয়েছে?
  1. অনুচ্ছেদ ১৪৩
  2. অনুচ্ছেদ ১৪৪
  3. অনুচ্ছেদ ১৪৫
  4. অনুচ্ছেদ ১৪৬
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১৪২ - সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা।
- অনুচ্ছেদ ১৪৩ - প্রজাতন্ত্রের সম্পত্তি।
- অনুচ্ছেদ ১৪৪ - সম্পত্তি ও কারবার প্রভৃতি-প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব।
- অনুচ্ছেদ ১৪৫ - চুক্তি ও দলিল।
- অনুচ্ছেদ ১৪৫(ক) - আন্তর্জাতিক চুক্তি।
- অনুচ্ছেদ ১৪৬ - বাংলাদেশের নামে মামলা।
- অনুচ্ছেদ ১৪৭ - কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি।
- অনুচ্ছেদ ১৪৮ - পদের শপথ।
- অনুচ্ছেদ ১৪৯ - প্রচলিত আইনের হেফাজত।
- অনুচ্ছেদ ১৫০ - ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।
- অনুচ্ছেদ ১৫১ - রহিতকরণ।
- অনুচ্ছেদ ১৫২ - ব্যাখ্যা।
- অনুচ্ছেদ ১৫৩ - প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৩২.
কোন বিরোধী দলীয় সদস্য হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন নি?
  1. সুরঞ্জিত সেনগুপ্ত
  2. রাজিয়া সুলতানা
  3. আবু সাঈদ চৌধুরী
  4. এম মনসুর আলী
ব্যাখ্যা
সংবিধান:
- গণপরিষদের সদস্যগণ হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন: ১৪ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন।
- হস্তলিখিত সংবিধানে ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
- একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর ছাড়া ৯৩ পৃষ্ঠা।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর সহ ১০৯ পৃষ্ঠা।
- বাংলাদেশের সংবিধান কার্যকর হয়: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৩৩.
সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদের অধিবেশনের উল্লেখ রয়েছে?
  1. অনুচ্ছেদ ৭১
  2. অনুচ্ছেদ ৭২
  3. অনুচ্ছেদ ৭৩
  4. অনুচ্ছেদ ৭৪
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৭১ - দ্বৈত-সদস্যতায় বাধা।
- অনুচ্ছেদ ৭২ - সংসদের অধিবেশন।
- অনুচ্ছেদ ৭৩ - সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী।
- অনুচ্ছেদ ৭৩(ক) - সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার।
- অনুচ্ছেদ ৭৪ - স্পীকার ও ডেপুটি স্পীকার।
- অনুচ্ছেদ ৭৫ - কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি।
- অনুচ্ছেদ ৭৬ - সংসদের স্থায়ী কমিটিসমূহ।
- অনুচ্ছেদ ৭৭ - ন্যায়পাল।
- অনুচ্ছেদ ৭৮ - সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি।
- অনুচ্ছেদ ৭৯ - সংসদ-সচিবালয়।
- অনুচ্ছেদ ৮০ - আইনপ্রণয়ন-পদ্ধতি।
- অনুচ্ছেদ ৮১ - অর্থবিল।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৩৪.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে?
  1. ১ম ভাগে
  2. ২য় ভাগে
  3. ৩য় ভাগে
  4. ৪র্থ ভাগে
ব্যাখ্যা
সংবিধান:
- জনগণের মৌলিক অধিকারের উৎস হলো সংবিধান।
- সংবিধান জনগণের মৌলিক অধিকারের রক্ষক।
- সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার এবং অধিকারের নিশ্চয়তার বিধান সন্নিবেশিত থাকে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানে তফসিল আছে ৭টি, সংবিধানে মূলনীতি আছে ৪টি, সংবিধানে প্রস্তাবনা আছে ১টি।
- বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগ রয়েছে।
- সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

উল্লেখ্য,
- ১ম ভাগ: প্রজাতন্ত্র।
- ২য় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
- ৪র্থ ভাগ: নির্বাহী বিভাগ।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৩৫.
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় কোন সংশোধনীর মাধ্যমে?
  1. দ্বাদশ সংশোধনী
  2. ত্রয়োদশ সংশোধনী
  3. পঞ্চদশ সংশোধনী
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
ত্রয়োদশ সংশোধনী:
- ত্রয়োদশ সংশোধনীর শিরোনাম সংবিধান [ত্রয়োদশ সংশোধন] আইন, ১৯৯৬।
- সংসদে বিলটি পাশ হয় ২৭ মার্চ, ১৯৯৬।
- ত্রয়োদশ সংশোধনীর বিষয়বস্তু ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন।
- ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে আপিল বিভাগ তত্ত্বাবাবধায়ক সরকার ব্যবস্থা সর্ম্পকিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছে।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বিবিসি নিউজ, ১০ মে ২০১১।
৩৬.
বাংলাদেশের সংবিধানের ৯৫নং অনুচ্ছেদের বিষয়বস্তু নিচের কোনটি?
  1. বিচারক-নিয়োগ
  2. সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ
  3. অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৩৭.
বাংলাদেশের সংবিধানের নবম অধ্যায়ের বিষয়বস্তু কোনটি?
  1. বিচার বিভাগ
  2. নির্বাচন
  3. বাংলাদেশের কর্মবিভাগ
  4. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ১১টি অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ:
• প্রথম অধ্যায় - প্রজাতন্ত্র।
• দ্বিতীয় অধ্যায় - রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
• তৃতীয় অধ্যায় - মৌলিক অধিকার।
• চতুর্থ অধ্যায় - নির্বাহী বিভাগ।
• পঞ্চম অধ্যায় - আইনসভা।
• ষষ্ঠ অধ্যায় - বিচার বিভাগ।
• সপ্তম অধ্যায় - নির্বাচন।
• অষ্টম অধ্যায় - মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
• নবম অধ্যায় - বাংলাদেশের কর্মবিভাগ।
• দশম অধ্যায় - সংবিধানের সংশোধন।
• একাদশ অধ্যায় - বিবিধ।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৩৮.
প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার আকার ও পদ্ধতির উল্লেখ রয়েছে কোন অনুচ্ছেদে?
  1. ১২৯নং অনুচ্ছেদ
  2. ১৩০নং অনুচ্ছেদ
  3. ১৩১নং অনুচ্ছেদ
  4. ১৩২নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১২৬ - নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তাদান।
- অনুচ্ছেদ ১২৭ - মহা হিসাব-নিরীক্ষক পদের প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ১২৮ - মহা-হিসাব নিরীক্ষকের দায়িত্ব।
- অনুচ্ছেদ ১২৯ - মহা হিসাব-নিরীক্ষকের কর্মের মেয়াদ।
- অনুচ্ছেদ ১৩০ - অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষক।
- অনুচ্ছেদ ১৩১ - প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার আকার ও পদ্ধতি।
- অনুচ্ছেদ ১৩২ - সংসদে মহা হিসাব-নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন।
- অনুচ্ছেদ ১৩৩ - নিয়োগ ও কর্মের শর্তাবলী।
- অনুচ্ছেদ ১৩৪ - কর্মের মেয়াদ।
- অনুচ্ছেদ ১৩৫ - অসামরিক সরকারী কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি।
- অনুচ্ছেদ ১৩৬ - কর্মবিভাগ-পুনর্গঠন।
- অনুচ্ছেদ ১৩৭ - কমিশন-প্রতিষ্ঠা।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৩৯.
সংবিধানের দ্বিতীয় সংশোধনীটি গৃহীত হয় কত সালে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
দ্বিতীয় সংশোধনী:
- দ্বিতীয় সংশোধনীটি উত্থাপিত হয় ১৯৭৩ সালের ১৮ সেপ্টম্বর।
- সংশোধনীটি গৃহীত হয় ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর।
- সংশোধনীটি অনুমোদিত হয় ২২ সেপ্টম্বর ১৯৭৩ সালে।
- 'জরুরি অবস্থা' জারির বিধান সংবিধানের ২য় সংশোধনীতে সন্নিবেশিত হয়েছে।
- সংবিধানের দ্বিতীয় সংশোধন আইন দ্বারা অভ্যন্তরীণ গোলযোগ বা বহিরাক্রমণে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে 'জরুরি অবস্থা' ঘোষণার বিধান চালু করা হয়।
- এছাড়াও, নিবর্তনমূলক আটক ও জরুরী অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিতকরণ সংক্রান্ত বিধানসমূহ সংযোজন করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান ও পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।