পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা – ২ টপিক: মধ্যযুগ রাশিদুন খিলাফত, উমাইয়া খিলাফাত, আব্বাসীয় খিলাফাত, বাইজেনটাইন সাম্রাজ্য, মঙ্গোল সাম্রাজ্য, ইনকা সভ্যতা, মায়া সভ্যতা, আজটেক সভ্যতা, ধর্মযুদ্ধ। এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা এশিয়া মহাদেশ – ১ দূরপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া। [Live Class – 3 & 4]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
মুসলমানরা স্পেনকে কী নামে অভিহিত করত?
  1. আইবেরীয় উপদ্বীপ
  2. গ্যালিসিয়া
  3. আন্দালুসিয়া
  4. মুরসিয়া
সঠিক উত্তর:
আন্দালুসিয়া
উত্তর
সঠিক উত্তর:
আন্দালুসিয়া
ব্যাখ্যা
স্পেনে মুসলিম শাসন: 
- মধ্যযুগে স্পেনে আরব সভ্যতা গড়ে উঠেছিল।
- ৭১১ সালে এ অঞ্চলটি মুসলিম শাসনাধীনে আসে।
- মুসলিমরা তৎকালীন স্পেনকে আল-আন্দালুস বা আন্দালুসিয়া নামে অভিহিত করত।
- এর রাজধানী ছিল কর্ডোভা।
- শুরুতে স্পেন উমাইয়া খিলাফতের অধীনে ছিল।
- ৭৫৬ সালে এখানে স্বাধীন উমাইয়া আমীরাত প্রতিষ্ঠা করা হয়।
- রোমান শাসনামলে স্পেনকে বলা হত আইবেরীয় উপদ্বীপ।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ইসলামের ইতিহাসে বংশানুক্রমিক শাসন কে চালু করেন?
  1. মারওয়ান
  2. মুয়াবিয়া
  3. আবদুল মালিক
  4. প্রথম ওয়ালিদ
সঠিক উত্তর:
মুয়াবিয়া
উত্তর
সঠিক উত্তর:
মুয়াবিয়া
ব্যাখ্যা
হযরত মুয়াবিয়া (রা.) :
- হযরত মুয়াবিয়া (রা.) ৬৬১ খ্রিস্টাব্দে সিরিয়ার রাজধানী দামেস্কে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন।
- উমাইয়া বংশ ৭৫০ খ্রিস্টাব্দে পর্যন্ত শাসনকার্য পরিচালনা করে।
- এই বংশে মোট ১৪ জন খলিফা ছিলেন।
- তিনি ছিলেন মুসলিম নৌ-বাহিনীর প্রতিষ্ঠাতা। 
- তার পুত্র ইয়াজিদকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে ইসলামের ইতিহাসে বংশানুক্রমিক শাসন তথা রাজতন্ত্রের সূত্রপাত ঘটান।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বায়তুল হিকমা কে প্রতিষ্ঠা করেন?
  1. আবু আব্বাস আল সাফফাহ
  2. হারুন আল রশীদ
  3. আল মামুন
  4. হযরত আবু বকর (রা.)
সঠিক উত্তর:
আল মামুন
উত্তর
সঠিক উত্তর:
আল মামুন
ব্যাখ্যা
খলিফা আল মামুন:
- ৮১৩ খ্রিস্টাব্দে খলিফা হন।
- তার শাসনকাল  ছিল ইসলামের ইতিহাসের গৌরবময় যুগ।
- এই যুগে জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষ পূর্ববর্তী সকল সময়কে ছাড়িয়ে যায়।
- খলিফা আল মামুন ৮৩০ খ্রিস্টাব্দে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন।
- এর ৩টি অংশ ছিল: গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ বিভাগ।
- তার সময়ে মুক্তবুদ্ধির চর্চা স্বীকৃত ছিল।
- তার শাসনকাল ইসলামের ইতিহাসের স্বর্ণযুগ ছিল (The Golden Age of Islamic Civilization).
- এই যুগ ইতিহাসে ‘Augustan Age of Islam’ নামেও পরিচিত।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ইসলামের ইতিহাসের স্বর্ণযুগ কোনটি?
  1. উমাইয়া খিলাফত
  2. আব্বাসীয় খিলাফত
  3. খুলাফায়ে রাশেদীন
  4. ফাতেমীয় খিলাফত
সঠিক উত্তর:
আব্বাসীয় খিলাফত
উত্তর
সঠিক উত্তর:
আব্বাসীয় খিলাফত
ব্যাখ্যা
আব্বাসীয় খিলাফত:
- উমাইয়া খিলাফত পতনের মাধ্যমে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয় (৭৫০ খ্রিস্টাব্দে)।
- প্রথম পর্যায় (৭৫০ খ্রিস্টাব্দ - ১২৫৮ খ্রিস্টাব্দ) ও দ্বিতীয় পর্যায় (১২৬১ খ্রিস্টাব্দ - ১৫১৭ খ্রিস্টাব্দ)।
- প্রতিষ্ঠাতা: আবু আব্বাস আল সাফফাহ।
- রাজধানী: বাগদাদ।
- হালাকু খানের হাতে ১২৫৮ সালে বাগদাদের পতন হয়। 
- আব্বাসীয় খিলাফত ইসলামের ইতিহাসের স্বর্ণযুগ ছিল।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সর্ববৃহৎ অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্য ছিল কোনটি?
  1. ব্রিটিশ সাম্রাজ্য
  2. অটোমান সামাজ্য
  3. বাইজেনটাইন সাম্রাজ্য
  4. মঙ্গোল সাম্রাজ্য
সঠিক উত্তর:
মঙ্গোল সাম্রাজ্য
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গোল সাম্রাজ্য
ব্যাখ্যা
মঙ্গোল সাম্রাজ্য:
- ১২০০ শতকের শুরুতে মঙ্গোল সেনাপতি চেঙ্গিস খান কর্তৃক প্রতিষ্ঠিত পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য।
- চেঙ্গিস খান মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 
- মঙ্গোলরা তাকে জাতির জনক হিসেবে মান্য করে।
- চেঙ্গিস খানের আদিনাম তিমুজিন।
- ১২০০ শতকের শেষে এসে প্রায় সমস্ত পূর্ব ও দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং মধ্য ইউরোপ পর্যন্ত এটি বিস্তৃত ছিল। 
- এটি ইতিহাসের সর্ববৃহৎ অবিচ্ছিন্ন স্থলসাম্রাজ্য হিসেবে বিবেচিত হয়।
- এই সাম্রাজ্য প্রায় ৯ মিলিয়ন বর্গ মাইল (২৩ মিলিয়ন বর্গ কিমি) অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল।
- ১২১৯ থেকে ১২২২ খ্রিস্টাব্দের মধ্যে উত্তর-পূর্ব ইরানে চেঙ্গিস খানের সামরিক অভিযানের মাধ্যমে মুসলিম ভূখণ্ডে মঙ্গোলীয়দের অভিযান শুরু হয়।
- ১২৯৪ সালের মধ্যে তাদের সাম্রাজ্য চারভাগে বিভক্ত হয়- ১. ইউয়ান সাম্রাজ্য ২. চাগতাই খানাত ৩. সোনালি সাম্রাজ্য (Golden Horde), ৪. ইলখানদের এলাকা।

উল্লেখ্য, ব্রিটিশ সাম্রাজ্য প্রায় ১২ মিলিয়ন বর্গ মাইল এরও বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। কিন্তু তা অবিচ্ছিন্ন ছিল না। 

উৎস: i) Britannica.
.
মায়া ক্যালেন্ডারে কত দিনে মাস ধরা হত?
  1. ২০ দিন
  2. ২৪ দিন
  3. ৩০ দিন
  4. ৩৬ দিন
সঠিক উত্তর:
২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
২০ দিন
ব্যাখ্যা
মায়া সভ্যতা:
- মায়া সভ্যতা মধ্য আমেরিকায় গড়ে ওঠে।
- মেক্সিকো, গুয়েতেমালা, বেলিজ, হন্ডুরাস ও এল সাল্ভেদর এর পশ্চিমাংশ নিয়ে গঠিত।
- মায়া সভ্যতার ক্যালেন্ডারে হিসাব নিকাশ করা হতো আলাদা ৩টি অংশের সাহায্যে। যার ভেতর ছিল লং কাউন্ট, যোলকিন ও হাব।

হাব:
-এই ক্যালেন্ডারের দিন গণণাকারী দুটি অংশের একটি হলো হাব।
- ২০ দিন করে ১৮টি মাস এখানে গণনা করা হয়। এখানে হয় (২০×১৮) অর্থাৎ, ৩৬০ দিন।
- আর ৫ দিন মিলে হয় একটি মাস, যাকে বলা 'উয়ায়েব'।
- এভাবে মোট ৩৬৫ দিনে এক বছর গণনা করা হয় একটি হাবে।

উৎস: Britannica.
.
প্যানজিয়া বলতে কী বোঝায়?
  1. একক বৃহৎ মরুভূমি
  2. একক অতিমহাদেশ
  3. একক মহাসাগর
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
একক অতিমহাদেশ
উত্তর
সঠিক উত্তর:
একক অতিমহাদেশ
ব্যাখ্যা
প্যানজিয়া ও প্যান্থালাসা:
- প্যানজিয়া বা মহাভূখণ্ড (রোমান হরফ: Pangea) প্রাগৈতিহাসিক পৃথিবীর একটি একক অতিমহাদেশ। 
- এটি প্যান্থালাসা (Panthalassa) নামক একটিমাত্র মহাসাগর দ্বারা বেষ্টিত ছিল।
- ১৮০০-এর দশকের শেষ দিকে এবং ১৯০০-এর প্রথম দিকে বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার প্যানজিয়া তত্ত্বের প্রস্তাব দেন।
- তিনি দেখান যে, পৃথিবীর মহাদেশগুলো একসময়ে একত্রিত ছিল এবং পরে পৃথক হয়ে গিয়েছে, এর কারণ ছিল প্লেটের গতির কারণে মহাদেশগুলো সরে গিয়ে একে অপর থেকে বিচ্ছিন্ন হয়েছে।

উৎস: i) Britannica.
ii) Alfred Wegener's Theory, The Origin of Continents and Oceans.
.
সুয়েজ খাল পৃথক করেছে -
  1. ইরাক ও ইরান
  2. ইরান ও ওমান
  3. স্পেন ও মরক্কো
  4. সৌদি আরব ও মিশর
সঠিক উত্তর:
সৌদি আরব ও মিশর
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব ও মিশর
ব্যাখ্যা
সুয়েজ খাল:
- মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করেছিলেন ১৯৫৬ সালে।
- দখল করে নিয়েছিলেন মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির অন্যতম প্রধান পথটির নিয়ন্ত্রণ।
- সুয়েজ খাল থেকে বছরে মিশরের প্রায় ৬০০ কোটি ডলার আয় হয়, যা দেশটির জিডিপির দুই শতাংশের মতো।
- লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে ১৮৬৯ সালে চালু হওয়া সুয়েজ খাল।
- এর মাধ্যমে সুয়েজ খাল সৌদি আরব (এশিয়া) ও মিশরকে (আফ্রিকা) পৃথক করে
- সুয়েজ খাল ১৯৩ কিলোমিটার বা প্রায় ১২০ মাইল লম্বা।

উৎস: i) Britannica.
ii) প্রথম আলো
.
এশিয়ার সর্ব উত্তরের বিন্দু –
  1. বেবা অন্তরীপ
  2. চেলিউস্কিন অন্তরীপ
  3. চুকচি উপদ্বীপ
  4. ডায়োমেড দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর:
চেলিউস্কিন অন্তরীপ
উত্তর
সঠিক উত্তর:
চেলিউস্কিন অন্তরীপ
ব্যাখ্যা
চেলিউস্কিন অন্তরীপ:
- রাশিয়ার উত্তর সাইবেরিয়ার একটি অন্তরীপ।
- এটি বরিস ভিলকিত্‌স্কি প্রণালীর তীরে অবস্থিত এবং এশিয়ার মূল ভূখণ্ডের সর্ব উত্তর বিন্দু
- বেবা অন্তরীপ এশিয়ার সর্ব পশ্চিমের বিন্দু।
- ডায়োমিড দ্বীপপুঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা ও রাশিয়ার সাইবেরিয়ার মধ্যবর্তী বেরিং প্রণালীর ঠিক মধ্যভাগে অবস্থিত দুইটি শিলাময় দ্বীপ।

উৎস: Britannica.
১০.
হংকং ও ম্যাকাও চীনের –
  1. প্রদেশ
  2. স্বায়ত্তশাসিত অঞ্চল
  3. কেন্দ্রশাসিত অঞ্চল
  4. বিশেষ প্রশাসনিক অঞ্চল
সঠিক উত্তর:
বিশেষ প্রশাসনিক অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ প্রশাসনিক অঞ্চল
ব্যাখ্যা
হংকং ও ম্যাকাও:
- প্রথম আফিম যুদ্ধ সংঘটিত হয় ১৮৩৯ থেকে ১৮৪২ সাল পর্যন্ত।
- এই যুদ্ধে চীন পরাজিত হলে নানকিং চুক্তি অনুসারে হংকং বৃটিশ কলোনিতে পরিণত হয়।
- ১৮৯৮ সালে বৃটিশ সরকার ৯৯ বছরের জন্য হংকং লিজ নেয়।
- ১ জুলাই, ১৯৯৭ সালে চীন হংকং ফেরত পায়।
- মোট ১৫৬ বছর বৃটিশদের অধীনে ছিল।
- হংকং এ ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি ২০৪৭ সালে শেষ হবে।
- হংকং ও ম্যাকাও চীনের ২টি বিশেষ প্রশাসনিক অঞ্চল
- তিব্বত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল।

উৎস: i) Britannica.
ii) প্রথম আলো রিপোর্ট।
১১.
তাইওয়ান কবে জাতিসংঘের সদস্যপদ হারায়?
  1. ১৯৪৯ সালে
  2. ১৯৭০ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা
তাইওয়ান:
- দক্ষিণপূর্ব চীনের উপকূল থেকে ১০০ মাইল দূরের দ্বীপ তাইওয়ান।
- ফরমোজা প্রণালী চীন ও তাইওয়ানের মাঝে অবস্থিত।
- রাজধানী: তাইপে।
- ১৯৪৯ সালে চিয়াং কাইশেকএর নেতৃত্বাধীন জাতীয়তাবাদীদের বিরুদ্ধে যুদ্ধে জিতে যান মাও সে তুংয়ের নেতৃত্বাধীন সমাজতন্ত্রীরা।
- সমাজতন্ত্রীরা চীন দখল করে নিয়ে গণচীন নামকরণ করে।
- ১৯৪৯ সালে চিয়াং কাইশেক তাইওয়ানে পলায়ন করেন এবং তাইওয়ানকে রিপাবলিক অব চায়না ঘোষণা করেন।
- তখনও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাইওয়ান চীনের প্রতিনিধিত্ব করত।
- ১৯৭১ সালে জাতিসংঘে তাইওয়ান সদস্যপদ হারায় এবং চীন তাইওয়ানের স্থলাভিষিক্ত হয়।
- তাইওয়ানের ক্ষেত্রে চীন ‘একচীন নীতি’ মেনে চলে।
- ‘এক চীন’ নীতি বাস্তবায়ন করতে তাইওয়ানকে যেকোনো মূল্যে করায়ত্ত করতে চায় বেইজিং।

উৎস: i) The Daily Star
ii) Britannica
১২.
জি-৭ ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটি?
  1. তাইওয়ান
  2. সিঙ্গাপুর
  3. জাপান
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
জি-৭:
- জি-৭-এর পূর্ণাঙ্গ রূপ হলো ‘গ্রুপ অব সেভেন’ বা সাতটি দেশের দল।
- বিশ্বের উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত।
- জোটের সদস্যদেশ হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
- এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ।
- জি-৭ ভুক্ত একমাত্র এশীয় দেশ জাপান।
- রাশিয়া ১৯৯৭ সালে এই জোটে যোগ দিলে সেটা জি-৮ হয়েছিল।
- তবে ক্রিমিয়া দখল করার কারণে ২০১৪ সালে রাশিয়া বাদ পড়ে যায়।
- চীন একটি বড় অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও তারা এই জোটের সদস্য নয়।
- কোনো দেশে মাথাপিছু সম্পদের পরিমাণ অপেক্ষাকৃত কম থাকলে ওই দেশকে জি-৭-ভুক্ত দেশগুলোর মতো উন্নত অর্থনীতি হিসেবে দেখা হয় না।
- তবে চীন ও রাশিয়া জি-২০-এর সদস্য।
- ৪৯তম সম্মেলনের আয়োজক ছিল জাপান।
- ২০২৪ সালের ৫০তম জি-৭ সম্মেলন ইতালিতে আয়োজিত হয়।

উৎস: i) G7ITALIA  Website.
ii) Britannica.
১৩.
৩৮ ডিগ্রি উত্তর অক্ষরেখা বিভক্ত করেছে –
  1. উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
  2. কানাডা ও যুক্তরাষ্ট্র
  3. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
  4. ভিয়েতনাম ও কম্বোডিয়া
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
- ৩৮ ডিগ্রি উত্তর অক্ষরেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে।

৩৮ ডিগ্রি উত্তর অক্ষরেখা:

- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরীয় উপদ্বীপ ছিল জাপানের একটি উপনিবেশ।
- যুদ্ধে জাপান পরাজিত হলে জয়ী দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ৩৮ ডিগ্রি অক্ষরেখা বরাবর কোরীয় উপদ্বীপকে ভাগ করে নেয়
- সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠা করে পুঁজিবাদ ও গণতন্ত্র।

উৎস: Britannica.