পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
পরীক্ষা - ৬৬ Subject - English Language and Grammar Topics: 1. Clasues [The Principle and Sub-Ordinate Clause, The Noun Clause, The Adjective Clause and The Adverbial Clause] 2. Words (Part - 1) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the words of A to H] এবং বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিক - বাংলাদেশের সংবিধান [সংবিধান প্রণয়ন ইতিহাস, প্রস্তাবনা, অধ্যায় ও অনুচ্ছেদ, সংশোধনীসমূহ এবং তফসিলসমূহ।] ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
Choose the correct spelling-
  1. Acumulation
  2. Accumulation
  3. Accummulation
  4. Accumolation
ব্যাখ্যা

Correct answer: Accumulation.

Accumulation(noun)
- English meaning: something that has accumulated or has been accumulated.
- Bangla meaning: সঞ্চয়ন; পুঞ্জীভবন; উপচয়ন; রাশীকরণ।

Example sentence:
1. Her only interest was the accumulation of money.
2. My father was concerned with nothing but the accumulation of wealth.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
The word "anathema" means-
  1. imprisonment
  2. detested person or thing
  3. out of date
  4. self-confidence
ব্যাখ্যা

Correct answer: detested person or thing.

Anathema: (noun)

- English meaning: someone or something intensely disliked or loathed.
- Bangla meaning: চার্চ কর্তৃক কাউকে বহিষ্কার বা ধর্মচ্যুত কিংবা কোনো কিছুকে অশুভহিসেবে চিহ্নিত করার আনুষ্ঠানিক ঘোষণা।

Example sentence:
1. Racial prejudice is an anathema to modern society's ideals of fairness.
2. Credit controls are anathema to the government.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
The synonym of the word "Carnal" is-
  1. Spiritual
  2. Physical
  3. Religious
  4. Indifferent
ব্যাখ্যা

Correct answer: Physical.

Carnal (adjective)
- English meaning: relating to or given to crude bodily pleasures and appetites.
- Bangla meaning: শরীর বা রক্তমাংস সম্বন্ধীয়।

Physical (adjective)
- English meaning: having material existence: perceptible especially through the senses and subject to the laws of nature.
- Bangla meaning: শারীরিক; শরীর সম্বন্ধীয়।

Other options:
ক) Spiritual
- English meaning: of, relating to, consisting of, or affecting the spirit: incorporeal.
- Bangla meaning: আত্মিক বা আধ্যাত্মিক বা অন্তর্জাগতিক।

গ) Religious
- English meaning: relating to or manifesting faithful devotion to an acknowledged ultimate reality or deity.
- Bangla meaning: ধর্মীয়।

ঘ) Indifferent
- English meaning: marked by a lack of interest, enthusiasm, or concern for something: apathetic.
- Bangla meaning: নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক:

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
The antonym of the word "booming" is-
  1. Explosive
  2. Silent
  3. Swelling
  4. Robust
ব্যাখ্যা

Correct answer: Silent.

Booming (adjective)
- English meaning: growing or expanding very quickly.
- Bangla meaning:  গুরুগর্জনকর; দ্রুত সমৃদ্ধিময়।

Silent (adjective)
- English meaning: making no utterance: not speaking or making noise.
- Bangla meaning: নীরব; শব্দহীন।

Other options:
ক) Explosive
- English meaning: relating to, characterized by, or operated by explosion.
- Bangla meaning: বিস্ফোরক; বিস্ফোরক পদার্থ।

গ) Swelling
- English meaning: something that is swollen, specifically: an abnormal bodily protuberance or localized enlargement.
- Bangla meaning: ফোলা বা ফোলানো; স্ফীত হওয়া।

ঘ) Robust
- English meaning: having or exhibiting strength or vigorous health
- Bangla meaning: মোটাসোটা; স্বাস্থ্যবান; প্রবল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
He told me that he would be late.
The underlined part is-
  1. Verbal Clause
  2. Adjective Clause
  3. Adverbial Clause
  4. Noun Clause
ব্যাখ্যা

Correct answer: Noun Clause.
- He told me that he would be late.
- The underlined part is noun clause.
- প্রদত্ত Clause টি Verb এর Objective complement হিসেবে বসায় এটি noun clause.

• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।
- Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Object এর complement হিসেবে। 
- Verb এর Subject এর Complement হিসেবে।
- Preposition এর object হিসেবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
The man who works hard can prosper in life.
The underlined part is- 
  1. Noun Clause
  2. Independent clause
  3. Adjective Clause
  4. Adverbial Clause
ব্যাখ্যা

Correct answer: Adjective Clause.
- The man who works hard can prosper in life.
-"who works hard" এই Clause টি বাক্যের Noun "the man" কে Modify করে তাই এটি একটি Adjective clause.

• Adjective Clause:
- যে Clause কোন কোন Noun বা Pronoun কে Modify করবে তাদের Adjective Clause বলে।
- সাধারণত Adjective Clause এর শুরুতে Relative Pronoun/Relative Adverb থাকে।
- Relative Pronoun কখনো কখনো উহ্য থাকতে পারে। 

অন্যদিকে,
ক) Noun Clause: যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।

খ) Independent clause: যে clause এ একটি subject ও predicate থাকে এবং যা নিজে থেকেই একটি সম্পূর্ণ বাক্য হিসেবে অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো Clause এর উপর নির্ভরশীল নয় তাই Independent clause।

ঘ) Adverbial clause: যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb, বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
As soon as they arrived, the party started.
The underlined part is-
  1. Adjective Clause 
  2. Adverbial Clause
  3. Noun Clause
  4. Independent Clause
ব্যাখ্যা

Correct answer: Adverbial Clause. 
- As soon as they arrived, the party started.
- এখানে এ Clause টি পার্টি শুরু হওয়ার সময় নির্দেশ করছে তাই এটি Adverbial Clause.

• Adverbial clause:
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb, বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
- Adverb এর মত এরা time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
- অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।
- that, so that, in order that, lest ইত্যাদি Conjunction দ্বারা কোন Clause শুরু হলে তা একটি Purpose বা উদ্দেশ্য বোঝায় এজন্য এ জাতীয় Clause কে Adverbial clause বলে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Identify the principal clause from the following sentences-
  1. I made him what he wanted to be.
  2. This is the book that I wanted.
  3. Unless you go there, you will fall in danger. 
  4. He finished his homework before dinner.
ব্যাখ্যা

Correct answer: He finished his homework before dinner.
- এখানে বাক্যটির দ্বিতীয় অংশে 'before dinner' পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না, কিন্তু 'He finished his homework' এই অংশটি পরিপূর্ণ মনোভাব প্রকাশ করছে সক্ষম, কারো উপর নির্ভরশীল নয়, তাই এটি principal clause.

Principal Clause:
- যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয় তাদের principal clause/main clause/ Independent clause বলে।
- Principal Clause  স্বয়ংসম্পূর্ণভাবে বাক্য গঠন করতে পারে।
- এর আগে কোন Conjunction থাকবে না।

Other options:
ক) I made him what he wanted to be.
- প্রদত্ত বাক্যে 'what he wanted to be' clause টি object complement হিসেবে object এর পর বসাতে এটি Noun clause.

খ) This is the book that I wanted.
- প্রদত্ত বাক্যে, "which I wanted" - অংশটুকু বাক্যে 'book' Noun টিকে modify করছে।
- তাই, এটি Adjective clause.

গ) Unless you go there, you will fall in danger. 
- উল্লেখিত বাক্যে "Unless you go there" অংশটি একটি Adverb Clause এবং এটি একটি Condition (শর্ত) প্রকাশ করছে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Identify the sentence with a noun clause-
  1. My belief is that he will pass the exam.
  2. He is poor but honest.
  3. The man who came here is my brother.
  4. Were I a rich man, I would help him.
ব্যাখ্যা

Correct answer: My belief is that he will pass the exam.
- এখানে verb এর Complement হিসেবে "that he will pass the exam" Clause টি বসায় এটি noun clause.

• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।
- Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Object এর complement হিসেবে। 
- Verb এর Subject এর Complement হিসেবে।
- Preposition এর object হিসেবে

Other options:
খ) He is poor but honest.
- এটি Principal Clause. কারণ এই Clause টি স্বয়ংসম্পূর্ণ বাক্য এবং এটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে।

গ) The man who came here is my brother.
- "who came here" এই Clause টি বাক্যের Noun "the man" কে Modify করে তাই এটি একটি Adjective clause.

ঘ) Were I a rich man, I would help him.
- বাক্যটির Sub-ordinate clause টি 'were' দ্বারা শুরু হয়েছে এবং শর্ত প্রকাশ করছে।
- তাই, এটি একটি Adverb clause.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১০.
Choose the correct spelling-
  1. Conoisseur
  2. Connoiseur
  3. Connoisseur
  4. Conoiseur
ব্যাখ্যা

Correct answer: Connoisseur.

Connoisseur (noun)
- English meaning: expert, especially one who understands the details, technique, or principles of an art and is competent to act as a critical judge.
- Bangla meaning: প্রধানত চারুকলা বিষয়ে রসজ্ঞ; পণ্ডিত বিচারক; সমঝদার।

Example sentence:
1. This vintage watch is the perfect gift for any watch connoisseur.
2. He was a connoisseur of art and music.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১১.
What is the meaning of the word "Dearness"?
  1. Low price
  2. Make progress
  3. Make certain
  4. High price
ব্যাখ্যা

Correct answer: High price.

Dearness (noun)
- English Meaning: as in valuable: commanding a large price.
- Bangla Meaning: মহার্ঘতা; দুর্মুলতা।

Example sentence:
1. The dearness of groceries made it difficult for families to make ends meet.
2. The dearness of imported goods prices affects the local market significantly.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১২.
What is the synonym of the word "Forsake"?
  1. Abandon
  2. Miracle
  3. Passion
  4. Philosophy
ব্যাখ্যা

Correct answer: Abandon.

Forsake (verb)
- English meaning: to renounce or turn away from entirely.
- Bangla meaning: পরিত্যাগ করা; ছেড়ে দেওয়া।

Abandon (verb)
- English meaning:  to give up to the control or influence of another person or agent.
- Bangla meaning: আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে পরিত্যাগ করা।

Other options:
খ) Miracle (noun)
- English meaning: an extraordinary event manifesting divine intervention in human affairs.
- Bangla meaning: অলৌকিক ঘটনা/কার্য/ব্যাপার।

গ) Passion
- English meaning: intense romantic affection: love.
- Bangla meaning: বিশেষত প্রেম, ঘৃণা বা ক্রোধের তীব্র অনুভূতি; প্রবল অনুরাগ; উৎসাহ; ঘৃণা; ক্রোধ।

ঘ) Philosophy
- English meaning: a discipline comprising primarily logic, aesthetics, ethics, metaphysics, and epistemology.
- Bangla meaning: জ্ঞানের অন্বেষা, অস্তিত্বের স্বরূপ ও অর্থ বিষয়ে অনুসন্ধান।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৩.
Choose an antonym for the word "Celibacy"-
  1. Chastity 
  2. Misogyny
  3. Married
  4. Divorce
ব্যাখ্যা

Correct answer: Married.

Celibacy (noun)
- English meaning: the state of not being married.
- Bangla meaning: কৌমার্য; কৌমার্যব্রত।

Married (adjective)
- English meaning: being in the state of matrimony: wedded.
- Bangla meaning: বিবাহিত।

Other options:
ক) Chastity
- English meaning:  the quality or state of being chaste: such as
a: abstention from unlawful sexual intercourse,
b: abstention from all sexual intercourse.
- Bangla meaning: সতীত্ব; কৌমার্য; কুমারীত্ব; শুদ্ধতা।

গ) Matrimony
- English meaning: the state of being married: marriage.
- Bangla meaning: বিবাহ; বিয়ে; পরিণয়।

ঘ) Divorce
- English meaning: the action or an instance of legally dissolving a marriage.
- Bangla meaning: বিবাহবিচ্ছেদ; তালাক।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৪.
Whether he will come is uncertain.
The underlined part is-
  1. Verb Clause
  2. Adverb Clause
  3. Adjective Clause
  4. Noun Clause
ব্যাখ্যা

Correct answer: Noun Clause.
- Whether he will come is uncertain.

- The underlined part is a noun clause.
- "Whether he will come" clause টি verb এর Subject হিসেবে বসেছে তাই এটি একটি Noun Clause.

• Noun clause:
- যে সব subordinate clause noun-এর কাজ করে থাকে অর্থাৎ, subject, object, compliment, বা case in apposition-এর কাজ করে থাকে তাদেরকে noun clause বলে।
- Noun clauses are used when a single word isn't enough.
- একটি বাক্যের বিভিন্ন স্থানে noun clause বসতে পারে। যেমন:
1. Verb-এর subject হিসেবে;
2. Transitive verb-এর object হিসেবে;
3. Verb-এর complement হিসেবে;
4. Preposition -এর object হিসেবে;
5. Noun/pronoun-এর apposition হিসেবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৫.
If you work hard, you can prosper in life.
The underlined part is a-
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb Clause
  4. Principal Clause
ব্যাখ্যা

Correct answer: Adverb Clause.
- বাক্যটির Sub-ordinate clause টি 'if' দ্বারা শুরু হয়েছে এবং শর্ত প্রকাশ করছে।
- তাই, এটি একটি Adverb clause.

• Adverbial clause:
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb, বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
- Adverb এর মত এরা time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
- অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।
- that, so that, in order that, lest ইত্যাদি Conjunction দ্বারা কোন Clause শুরু হলে তা একটি Purpose বা উদ্দেশ্য বোঝায় এজন্য এ জাতীয় Clause কে Adverbial clause বলে।
- Sub-ordinate clause টি যদি if, whether, unless, In case দিয়ে শুরু হয় তবে এটি adverb clause of condition.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৬.
Pizza, which most people love, isn't always healthy.
The underlined part is-
  1. Adverb Clause
  2. Adjective Clause
  3. Noun Clause
  4. Independent Clause
ব্যাখ্যা

Correct answer: Adjective Clause.
- Pizza, which most people love, isn't always healthy.
- এই Clause টি বাক্যের Noun "Pizza" কে Modify করে তাই এটি একটি Adjective clause.

Adjective clause/Relative clause:
- যেসব sub-ordinate clause বাক্যে ব্যবহার হয়ে adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- অর্থাৎ, যে clause টি বাক্যে noun/pronoun-এর পরে বসে ঐ noun/pronoun -কে modify করে তাকে adjective clause বলে।
- Adjective clause -কে Relative clause ও বলা হয়।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (that, which, who, whose, whom, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।
- Adjective clause দুইটি স্থানে বসতে পারে:
- Subject এর post-modifier হিসেবে।
- Noun এর post-modifier হিসেবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৭.
He killed a bird which was called an Albatross.
The underlined part is an example of-
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverb Clause
  4. Principal Clause
ব্যাখ্যা

Correct answer: Principal Clause.
- He killed a bird which was called an Albatross.
- 'He killed a bird" এটি Principal Clause কারণ এটি  নিজে নিজেই সম্পূর্ন অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো clause এর উপর dependent নয়।

Principal clause:
- A principal clause is a group of words that contains both a subject and a predicate (verb) and expresses a complete thought.
- অর্থাৎ, যে clause এ subject + verb থাকে এবং নিজে নিজেই সম্পূর্ন অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো clause এর উপর dependent নয় তাকে Principal clause বলে।

• Key Characteristics of a Principal Clause:
- Subject থাকবে।
- Predicate (Verb) থাকবে।
- Complete Thought প্রকাশ করবে।
- অন্য কোনো clause এর নির্ভরশীল নয়, একাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৮.
The restaurant where we had dinner served delicious food.
The underlined part is-
  1. Adverb Clause
  2. Adjective Clause
  3. Noun Clause
  4. Principal Clause
ব্যাখ্যা

Correct answer: Adjective Clause.
- The restaurant where we had dinner served delicious food.
- "where we had dinner" এই Clause টি বাক্যের Noun "The restaurant" কে Modify করে তাই এটি একটি Adjective clause.

• Adjective clause/Relative clause:
- যেসব sub-ordinate clause বাক্যে ব্যবহার হয়ে adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- অর্থাৎ, যে clause টি বাক্যে noun/pronoun-এর পরে বসে ঐ noun/pronoun -কে modify করে তাকে adjective clause বলে।
- Adjective clause -কে Relative clause ও বলা হয়।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (that, which, who, whose, whom, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।
- Adjective clause দুইটি স্থানে বসতে পারে:
- Subject এর post-modifier হিসেবে।
- Noun এর post-modifier হিসেবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৯.
The word "high-handed" means-
  1. Very rich person.
  2. An autocratic person.
  3.  An honest person.
  4. An old man.
ব্যাখ্যা

Correct answer: An autocratic person.

High-handed (adjective)
- English meaning: having or showing no regard for the rights, concerns, or feelings of others: arbitrary, overbearing.
- Bangla meaning: স্বেচ্ছাচারী, উদ্ধত।

Example sentence:
1. She resented his high-handed manner.
2. The new director's high-handed approach alienated the entire team.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২০.
There is no meaning in what you say.
The underlined part is-
  1. Principal clause
  2. Adjective clause
  3. Adverbial clause 
  4. Noun clause
ব্যাখ্যা

Correct answer: Noun Clause.
- There is no meaning in what you say.
- The underlined part is a noun clause.
- "what you say." clause টি Preposition এর Object হিসেবে বসেছে তাই এটি একটি Noun Clause.

• Noun clause:
- যে সব subordinate clause noun-এর কাজ করে থাকে অর্থাৎ, subject, object, compliment, বা case in apposition-এর কাজ করে থাকে তাদেরকে noun clause বলে।
- Noun clauses are used when a single word isn't enough.
- একটি বাক্যের বিভিন্ন স্থানে noun clause বসতে পারে। যেমন:
1. Verb-এর subject হিসেবে;
2. Transitive verb-এর object হিসেবে;
3. Verb-এর complement হিসেবে;
4. Preposition -এর object হিসেবে;
5. Noun/pronoun-এর apposition হিসেবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২১.
Identify the sentence with an adverbial clause-
  1. They went to the park, which is called Wonderland.
  2. That he is a great artist is known to all.
  3. The student who won the scholarship is very talented.
  4. Speak while you are spoken to.
ব্যাখ্যা

Correct answer: Speak while you are spoken to.
- The underlined part is an example of - Adverb clause.
- প্রদত্ত বাক্যে -" while you are spoken to"- clause টি verb 'Speak' কে modify করছে।
- Speak verb টিকে when বা কখন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যে, while you are spoken to.

Other options:
ক) They went to the park, which is called Wonderland.
- এখানে 'They went to the park' এই অংশটি পরিপূর্ণ মনোভাব প্রকাশ করছে সক্ষম, কারো উপর নির্ভরশীল নয়, তাই এটি Main/Principal clause.

খ) That he is a great artist is known to all.
- Here 'That he is a great artist' is an example of - Noun clause.
- প্রদত্ত বাক্যে subject হিসাবে বসাতে এটি একটি Noun clause.

গ) The student who won the scholarship is very talented.
- বাক্যে 'who won the scholarship' clause টি 'student' noun টির modifier হিসেবে কাজ করছে।
- তাই এটি হচ্ছে Adjective clause.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২২.
Choose the correct spelling-
  1. Decatholon
  2. Decathlone
  3. Decatholone
  4. Decathlon
ব্যাখ্যা

Correct answer: Decathlon.

Decathlon (noun)
- English meaning: a 10-event athletic contest: a sports contest for men that consists of 10 different events.
- Bangla meaning: দশটি খেলার ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে প্রতিটি প্রতিযোগীকে সবগুলি খেলায় অংশ নিতে হয়; ক্রীড়াদশক।

Example sentence:
1. The athlete trained for years to compete in the decathlon at the national level.
2. The decathlon is a combined event in athletics consisting of ten different events.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৩.
The meaning of the word "Cataclysm" is-
  1. Belonging to the same time
  2. Sudden violent change or disorder
  3. Short musical composition
  4. Diplomatic agreement
ব্যাখ্যা

Correct answer: Sudden violent change or disorder.

Cataclysm (noun)
- English meaning: a momentous and violent event marked by overwhelming upheaval and demolition, broadly: an event that brings great changes.
- Bangla meaning: আকস্মিক এবং প্রচণ্ড পরিবর্তন (যথা, প্লাবন, ভূমিকম্প, মহাযুদ্ধ, রাজনৈতিক বা সামাজিক বিপ্লব)।

Example sentence:
1. The country barely survived the cataclysm of war.
2. "The country's infrastructure never fully recovered from the cataclysm of the civil war.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৪.
Select a synonym of the word "duress" from the following-
  1. Persuasion
  2. Consent
  3. Suasion
  4. Coercion
ব্যাখ্যা

Correct answer: Coercion.

Duress (noun)
- English meaning: forcible restraint or restriction.
- Bangla meaning: জবরদস্তি করে বা ভয় দেখিয়ে কাউকে কোনো কিছু করতে বাধ্যকরণ।

Coercion (noun)
- English meaning: the act, process, or power of coercing.
- Bangla meaning: বাধ্য করা; দমন করা।

Other options:
ক) Persuasion
- English meaning: the act or process or an instance of persuading.
- Bangla meaning: প্ররোচনা বা প্ররোচিতকরণ; প্ররোচনার ক্ষমতা।

খ) Consent
- English meaning: to give assent or approval : agree.
- Bangla meaning: রাজি হওয়া।

গ) Suasion
- English meaning: the act of influencing or persuading
- Bangla meaning: প্রত্যয়করণ; অনুনয়ন; প্রবর্তনা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৫.
Choose the antonym of the word "Felicity"-
  1. Pleasure
  2. Sorrow
  3. Happiness
  4. Dexterity
ব্যাখ্যা

Correct answer: Sorrow.

Felicity (noun)
- English Meaning: The quality or state of being happy, especially: great happiness; intense happiness.
- Bangla Meaning: পরম সুখ বা পরিতৃপ্তি।

Sorrow (verb)
- English meaning: deep distress, sadness, or regret, especially for the loss of someone or something loved.
- Bangla meaning: দুঃখ বা বিষাদ; দুঃখ বা বিষাদের কারণ; অনুশোচনা।

Other options:
ক) Pleasure
- English meaning: desire, inclination.
- Bangla meaning: সুখ; সৌখ্য; প্রীতি; আনন্দ; তুষ্ট; পরিতোষ; আমোদ; আহ্লাদ।

গ) Happiness
- English meaning: a state of well-being and contentment : joy.
- Bangla meaning: সুখ বা খুশীর অনুভূতি।

ঘ) Dexterity
- English meaning: readiness and grace in physical activity especially : skill and ease in using the hands.
- Bangla meaning: দক্ষতা (বিশেষত হাত দিয়ে কাজ করায়); নিপুণতা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৬.
’প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’- এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লিখিত হয়েছে? 
  1. অনুচ্ছেদ- ৭(২)
  2. অনুচ্ছেদ-৭(১)
  3. অনুচ্ছেদ-৫(১)
  4. অনুচ্ছেদ-৫(২)
ব্যাখ্যা

সংবিধান:
- অনুচ্ছেদ ০৭: সংবিধানের প্রাধান্য।
- ৭(১) নং অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে।
- ৭(২) নং অনুচ্ছেদে বলা আছে, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে।

অন্যদিকে,
- ৫(১) প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা৷ 
- ৫(২) রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হবে৷

উৎস: বাংলাদেশ সংবিধান।

২৭.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?
  1. ১৫৬টি 
  2. ১৫৩টি
  3. ১৫২টি
  4. ১৫১টি
ব্যাখ্যা

• বাংলাদেশ সংবিধান:
- সংবিধানের ১১টি ভাগ রয়েছে। যথা:
- সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
- সংবিধানের ৭টি তফসিল রয়েছে।
- সংবিধান ১৭ বার সংশোধনী হয়েছে।
- সংবিধানের প্রথম ভাগে: প্রজাতন্ত্র;
- দ্বিতীয় ভাগে: রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ,
- তৃতীয় ভাগে: মৌলিক অধিকারসমূহ,
- চতুর্থ ভাগে: নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগে: আইনসভা,
- ষষ্ঠ ভাগে: বিচার বিভাগ,
- সপ্তম ভাগে: নির্বাচন,
- অষ্টম ভাগে: মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক,
- নবম ভাগে: কর্ম কমিশন,
- দশম ভাগে: সংবিধান সংশোধন ও
- একাদশ ভাগে: বিবিধ বিষয়াবলি আলোচনা করা হয়েছে।

উৎস: বাংলাদেশ সংবিধান।

২৮.
বাংলাদেশ সংবিধানে কয়টি মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
  1. ২২টি
  2. ১৮টি
  3. ১৫টি
  4. ১০টি
ব্যাখ্যা

সংবিধানে মৌলিক অধিকার:
- বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে ২৬ নয় ৪৭ নং অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারসমূহ সন্নিবেশিত রয়েছে।
= বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদে  ১৮টি অধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে, সেগুলোর নাম দেওয়া হয়েছে মৌলিক অধিকার।
- সংবিধানের ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী, এগুলো আদালতের মাধ্যমে বলবৎযোগ্য। এই অধিকারগুলো ভঙ্গ করলে রাষ্ট্র প্রতিকার প্রদানে বাধা থাকে।
- সংবিধানের ২৬ অনুচ্ছেদ অনুযায়ী, এই অধিকারগুলোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ যেকোনো আইন বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য,
- মৌলিক অধিকারগুলো হলো: 
- আইনের দৃষ্টিতে সমতা, ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য, সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা, বিদেশী খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ, আইনের আশ্রয়-লাভের অধিকার, জীবন ও বাক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ, গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ, জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ, বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ, চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা, পেশা বা বৃত্তির স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তির অধিকার, গৃহ ও যোগাযোগের রক্ষণ, দায়মুক্তি-বিধানের ক্ষমতা।

উৎস:  বাংলাদেশের সংবিধান।

২৯.
’আইনের দৃষ্টিতে সবাই সমান’ – সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
  1. অনুচ্ছেদ-২৭
  2. অনুচ্ছেদ-২৬
  3. অনুচ্ছেদ-২৫
  4. অনুচ্ছেদ-২৮
ব্যাখ্যা

- অনুচ্ছেদ- ২৭: সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।

অন্যদিকে,
- অনুচ্ছেদ-২৬: মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল।
- অনুচ্ছেদ-২৭: আইনের দৃষ্টিতে সমতা।
- অনুচ্ছেদ-২৮: ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য।
- অনুচ্ছেদ-২৯: সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা।

উৎস: বাংলাদেশ সংবিধান।

৩০.
সংবিধানের প্রথম সংশোধনীর বিল পাস হয় কত সালে? 
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা

• প্রথম সংশোধনী:
- যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয়।
- সংবিধান কার্যকরের ৭ মাস পর ১৯৭৩ সালের ১৫ জুলাই প্রথম সংশোধনী বিল পাস হয়।
- এই সংশোধন অনুযায়ী গণহত্যা কিংবা মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য আইন প্রণয়নের বিধান রাখা হয়।

অপরদিকে,
- দ্বিতীয় সংশোধনী: 
- এই সংশোধনীর দ্বারা দেশে 'জরুরি অবস্থা' জারির বিধান করা হয়।
- ১৯৭৩ সালের ২২ সেপ্টেম্বর এটি পাস হয়।
- এই সংশোধনীতে সংবিধানের ৩৩ অনুচ্ছেদ সংশোধন করে বিনা বিচারে যে কাউকে আটকের বিধান করা হয়।
- মূলত এ সংশোধনীর মাধ্যমে শাসন বিভাগ তথা নিরাপত্তা বাহিনীর ক্ষমতা বৃদ্ধি পায়।

• তৃতীয় সংশোধনী
- বাংলাদেশ ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করে।
- এ হস্তান্তরের শর্ত ছিল ভারত দহগ্রাম-আঙ্গরপোতায় যাবার জন্য বাংলাদেশকে তিন বিঘা করিডোর প্রদান করবে।
- ১৯৭৪ সালের ২৮ নভেম্বর জাতীয় সংসদে এ সংশোধনী পাস হয়।

উৎস: বাংলাদেশ সংবিধান , আরিফ খান।

৩১.
সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন? 
  1. ড. কামাল হোসেন 
  2. সুরঞ্জিত সেনগুপ্ত
  3. রাজিয়া বানু
  4. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ব্যাখ্যা

সংবিধান প্রণয়ন কমিটির সদস্য:
- ১১ এপ্রিল, ১৯৭২ সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
- এই কমিটির মোট সদস্য ছিল ৩৪ জন।
- বিরোধী দলীয় একমাত্র সদস্য ছিলেন ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত।
- এই কমিটির প্রধান বা সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।
- সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।

৩২.
সংবিধানের ৩৭ নং অনুচ্ছেদে কী বর্ণিত রয়েছে? 
  1. চলাফেরার স্বাধীনতা
  2. সমাবেশের স্বাধীনতা
  3. সংগঠনের স্বাধীনতা
  4. পেশা বা বৃত্তির স্বাধীনতা
ব্যাখ্যা

অনুচ্ছেদ-৩৭নং: সমাবেশের স্বাধীনতা। 
• সমাবেশের স্বাধীনতা:

- জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে।

অন্যদিকে,
- অনুচ্ছেদ-৩৫। বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ।
- অনুচ্ছেদ-৩৬। চলাফেরার স্বাধীনতা;
- অনুচ্ছেদ-৩৭। সমাবেশের স্বাধীনতা;
- অনুচ্ছেদ-৩৮। সংগঠনের স্বাধীনতা;
- অনুচ্ছেদ- ৩৯। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা;
- অনুচ্ছেদ-৪০। পেশা বা বৃত্তির স্বাধীনতা;
- অনুচ্ছেদ-৪১। ধর্মীয় স্বাধীনতা।

উৎস: বাংলাদেশ সংবিধান।

৩৩.
বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রপরিচালনার মূলনীতি উল্লেখ রয়েছে-
  1. প্রথম ভাগে
  2. তৃতীয় ভাগে
  3. দ্বিতীয় ভাগে
  4. চতুর্থ ভাগে
ব্যাখ্যা

• সংবিধানের মূলনীতি:
- ভারত এবং আয়ারল্যান্ডের ন্যায় বাংলাদেশের সংবিধানেও রাষ্ট্র পরিচালনার জন্য কতগুলো মৌলিক নীতি নির্ধারণ করা হয়েছে।
- এ নীতিগুলো রাষ্ট্র শাসনের মূলসূত্র।
- সরকারের কর্তব্য হলো রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে এগুলো প্রয়োগ করা।
- সংবিধানের 'দ্বিতীয় ভাগে' রাষ্ট্র পরিচালনার মূলনীতি আলোকপাত করা হয়েছে।
- ৮ থেকে ২৫ অনুচ্ছেদ পর্যন্ত মূলনীতিগুলো লিপিবদ্ধ করা হয়েছে।
- এগুলো হল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।

উৎস: বাংলাদেশ সংবিধান।

৩৪.
’নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’ প্রবর্তন করা হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? 
  1. দ্বাদশ সংশোধনী 
  2. চতুর্দশ সংশোধনী
  3. ত্রয়োদশ সংশোধনী
  4. পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা

• ত্রয়োদশ সংশোধনী:
- এই সংশোধনীর মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।
- সংবিধানের ৫৮ অনুচ্ছেদে খ, গ এবং ঘ ধারা সংযোজনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়।
- এই সংশোধনী মোতাবেক, একজন প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনধিক ১০ জন উপদেষ্টার দ্বারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়।
- ১৯৯৬ সালের ২৭ মার্চ এ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়।

উল্লেখ্য
- দ্বাদশ সংশোধনী: রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন হয়। এবং উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়।
- পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
- চতুর্দশ সংশোধনী: মহিলাদের জন্য জাতীয় সংসদে ৪৫টি আসন সংরক্ষণ করা হয়।

উৎস:বাংলাদেশ সংবিধান, আরিফ খান।

৩৫.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন (ইমপিচমেন্ট) করা সম্ভব?
  1. অনুচ্ছেদ-৪৮
  2. অনুচ্ছেদ-৪৯
  3. অনুচ্ছেদ-৫১
  4. অনুচ্ছেদ-৫২
ব্যাখ্যা

রাষ্ট্রপতির অভিশংসন: 
অনুচ্ছেদ- ৫২ (১): সংবিধান লংঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাইতে পারে।
- ইহার জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অনুরূপ অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করিয়া একটি প্রস্তাবের নোটিশ স্পীকারের নিকট প্রদান করিতে হইবে;
- স্পীকারের নিকট অনুরূপ নোটিশ প্রদানের দিন হইতে চৌদ্দ দিনের পূর্বে বা ত্রিশ দিনের পর এই প্রস্তাব আলোচিত হইতে পারিব না; এবং সংসদ অধিবেশনরত না থাকিলে স্পীকার অবিলম্বে সংসদ আহবান করবেন।

 - ৫২(৪) অভিযোগ-বিবেচনার পর মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে অভিযোগ যথার্থ বলিয়া ঘোষণা করিয়া সংসদ কোন প্রস্তাব গ্রহণ করিলে প্রস্তাব গৃহীত হইবার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হবে।

অন্যদিকে,
- অনুচ্ছেদ- ৪৮। রাষ্ট্রপতি;
- অনুচ্ছেদ- ৪৯। ক্ষমা প্রদর্শনের অধিকার;
- অনুচ্ছেদ- ৫০। রাষ্ট্রপতি-পদের মেয়াদ;
- অনুচ্ছেদ- ৫১। রাষ্ট্রপতির দায়মুক্তি।

উৎস: বাংলাদেশ সংবিধান।

৩৬.
বাংলাদেশ সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কত সালে?
  1. ১৯৭২ সালের ১১ অক্টোবর
  2. ১৯৭২ সালের ১৭ এপ্রিল
  3. ১৯৭২ সালের ৪ নভেম্বর
  4. ১৯৭২ সালের ২৩ মার্চ 
ব্যাখ্যা

• সংবিধান:
 - সংবিধান হচ্ছে রাষ্ট্রের প্রতিচ্ছবি।
 - ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে।
 - ১৯৭২ সালের ২৩ মার্চ বাংলাদেশের জন্য একটি সংবিধান রচনার লক্ষ্যে ১০ এপ্রিল ৪৩০ জন সদস্য বিশিষ্ট গণ-পরিষদের প্রথম অধিবেশন বসে।
 - এদের মধ্য থেকে ৩৪ জন সদস্য নিয়ে একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
 - ১৯৭২ সালে ১২ অক্টোবর খসড়া সংবিধান বিল গণ-পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে পেশ করা হয়।
 -  বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।

৩৭.
বাংলাদেশ সংবিধানের পঞ্চম ভাগের বিষয়বস্তু কোনটি?
  1. বিচার বিভাগ
  2. শাসন বিভাগ
  3. আইন সভা
  4. নির্বাহী বিভাগ
ব্যাখ্যা

• পঞ্চম ভাগে: আইনসভা।
- এর তিনটি পরিচ্ছেদ রয়েছে।
- যথা: ১ম পরিচ্ছেদ: জাতীয় সংসদ।
- ২য় পরিচ্ছেদ: আইনপ্রণয়ন-পদ্ধতি।
- ৩য় পরিচ্ছেদ: অধ্যাদেশপ্রণয়ন-ক্ষমতা।

• বাংলাদেশ সংবিধান:
- সংবিধানের ১১টি ভাগ রয়েছে। যথা:-
- সংবিধানের প্রথম ভাগে: প্রজাতন্ত্র;
- দ্বিতীয় ভাগে: রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ,
- তৃতীয় ভাগে: মৌলিক অধিকারসমূহ,
- চতুর্থ ভাগে: নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগে: আইনসভা,
- ষষ্ঠ ভাগে: বিচার বিভাগ,
- সপ্তম ভাগে: নির্বাচন,
- অষ্টম ভাগে: মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক,
- নবম ভাগে: কর্ম কমিশন,
- দশম ভাগে: সংবিধান সংশোধন ও
- একাদশ ভাগে: বিবিধ বিষয়াবলি আলোচনা করা হয়েছে।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান। 

৩৮.
কোন সংশোধনী দ্বারা ‘সংসদীয় ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা’ প্রবর্তিত হয়? 
  1. চতুর্থ সংশোধনী
  2. তৃতীয় সংশোধনী
  3. দ্বাদশ সংশোধনী
  4. পঞ্চম সংশোধনী
ব্যাখ্যা

• চতুর্থ সংশোধনী:
- চতুর্থ সংশোধনী গৃহীত হয় ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি।
- সংসদীয় ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়।
- বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার স্থলে আনা হয় একদলীয় ব্যবস্থা।
- জাতীয় সংসদের কর্তৃক ক্ষমতা খর্ব করা হয়।
- বিচার বিভাগের স্বাধীনতা অনেকটা খর্ব হয়।
- সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকারসমূহ রক্ষা ও প্রয়োগের এখতিয়ার থেকে বঞ্চিত হয়।

অপরদিকে,
• দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতির পুনঃপ্রবর্তন ঘটে;

• তৃতীয় সংশোধনী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে ভারত-বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত যে চুক্তি হয়, তৃতীয় সংশোধনীতে তা বৈধ ঘোষণা করা হয়।

• পঞ্চম সংশোধনী:  ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরে সামরিক সরকার কর্তৃক যেসব বিধিবিধান প্রণয়ন ও সংবিধানের সংশোধনী আনা হয়েছে, সেগুলো পঞ্চম সংশোধনী আইনে বৈধ বলে ঘোষণা করা হয়।
- বাংলাদেশের নাগরিকতা 'বাঙালি' থেকে 'বাংলাদেশি' করা হয়।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।

৩৯.
সংবিধানে নির্বাহী বিভাগের কোন পরিচ্ছেদে প্রতিরক্ষা কর্ম বিভাগের উল্লেখ রয়েছে?
  1. দ্বিতীয় পরিচ্ছেদ
  2. চতুর্থ পরিচ্ছেদ
  3. তৃতীয় পরিচ্ছেদ
  4. প্রথম পরিচ্ছেদ
ব্যাখ্যা

- ৪র্থ পরিচ্ছেদ:  প্রতিরক্ষা কর্মবিভাগ।

• চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ। 
- ১ম পরিচ্ছেদ: রাষ্ট্রপতি।
- ২য় পরিচ্ছেদ: প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা।
- ৪র্থ পরিচ্ছেদ:  প্রতিরক্ষা কর্মবিভাগ।
- ৩য় পরিচ্ছেদ: স্থানীয় শাসন।
- ৫ম পরিচ্ছেদ: অ্যাটর্নি-জেনারেল।

উৎস: বাংলাদেশ সংবিধান।

৪০.
বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?
  1. প্রধান বিচারপতি
  2. সুপ্রিম কোর্ট
  3. জাতীয় সংসদ
  4. আইন মন্ত্রণালয়
ব্যাখ্যা

- সংবিধানের ব্যাখাকারক বা অভিভাবক সুপ্রিম কোর্ট।

• বাংলাদেশের সংবিধান:
- বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
- বাংলাদেশের সুপ্রিম কোর্ট তা নির্ধারণ করার অধিকারী, নির্বাহী বিভাগ নয়।
- অর্থাৎ সুপ্রিম কোর্ট হলো সংবিধানের ব্যাখাকারক বা অভিভাবক।
- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রয়োজন হয়।

এছাড়াও, 
- সংবিধান তৈরির জন্য ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
- এ খসড়া কমিটির প্রথম অধিবেশন বসে ১৯৭২ সালের ১৭ এপ্রিল।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৪১.
সংবিধান কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধন করার বিধান রয়েছে?
  1. অনুচ্ছেদ-  ১৪৭ 
  2. অনুচ্ছেদ- ১৪২
  3. অনুচ্ছেদ- ১৪৫
  4. অনুচ্ছেদ- ১৪১
ব্যাখ্যা

- ১৪২ নং অনুচ্ছেদে সংবিধান সংশোধন করার বিধান রয়েছে।

• সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা: 
-  ১৪২ নং:  সংসদের আইন-দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হতে পারে।
- সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত না হইলে অনুরূপ কোন বিলে সম্মতিদানের জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে না।
- উপরি-উক্ত উপায়ে কোন বিল গৃহীত হইবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তাহা উপস্থাপিত হইলে উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করবে।
- এবং তিনি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলে গণ্য হবে।

উল্লেখ্য,
- ১৪১ ক: জরুরী-অবস্থা ঘোষণা;
- ১৪১ খ: জরুরী-অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ;
- ১৪১গ: জরুরী-অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ;
- ১৪৫: চুক্তি ও দলিল;
- ১৪৫ক: আন্তর্জাতিক চুক্তি;
- ১৪৭: কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি;

উৎস: বাংলাদেশ সংবিধান।

৪২.
’ঢাকার বাইরে হাইকোর্টের ৬টি বেঞ্চ স্থাপন করা হয়’ কোন সংশোধনীর মাধ্যমে?
  1. নবম সংশোধনী
  2. অষ্টম সংশোধনী
  3. একাদশ সংশোধনী
  4. দ্বাদশ সংশোধনী
ব্যাখ্যা

• অষ্টম সংশোধনী:
- অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়।
- বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং ঢাকার বাইরে হাইকোর্টের ৬টি বেঞ্চ স্থাপন করা হয়।
- একই সঙ্গে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করা হয়।
- চট্টগ্রাম, বরিশাল, সিলেট, কুমিল্লা, যশোর ও রংপুরে হাইকোর্ট বিভাগের একটি করে স্থায়ী বেঞ্চ রাখার ব্যবস্থা করা হয়।
- হাইকোর্ট বিকেন্দ্রীকরণের বিধানটি পরবর্তীতে সুপ্রীম কোর্ট এক রায়ে বাতিল করে দেয়।
- ১৯৮৮ সালের ৭ জুন অষ্টম সংশোধনী গৃহীত হয়।

অপরদিকে,
- নবম সংশোধনীর মাধ্যমে জনগণের সরাসরি ভোটে উপরাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করা হয়।
- দশম সংশোধনী মাধ্যমে নারী সংসদ সদস্যদের ৩০টি মহিলা আসন পুনরায় সংরক্ষণের বিধান করা হয়। 
- একাদশ সংশোধনী মাধ্যমে বিচারপতি শাহাবুদ্দিন স্বপদে ফিরে আসে।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।

৪৩.
’বার্ষিক আর্থিক বিবৃতি’ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? 
  1. অনুচ্ছেদ-৮১
  2. অনুচ্ছেদ-৮৭
  3. অনুচ্ছেদ-৯১
  4. অনুচ্ছেদ-৮৯
ব্যাখ্যা

- অনুচ্ছেদ-৮৭: বার্ষিক আর্থিক বিবৃতি।

সংবিধান:
- অনুচ্ছেদ ৮৭(১) প্রত্যেক অর্থ-বৎসর সম্পর্কে উক্ত বৎসরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়-সংবলিত একটি বিবৃতি (এই ভাগে "বার্ষিক আর্থিক বিবৃতি" নামে অভিহিত) সংসদে উপস্থাপিত হবে।

অন্যদিকে,
- অনুচ্ছেদ ৮৯। বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি;
- অনুচ্ছেদ ৮১। অর্থবিল;
- অনুচ্ছেদ ৯১। সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।

উৎস: বাংলাদেশ সংবিধান।

৪৪.
পঞ্চদশ সংশোধনী বিল কত সালে পাস হয়? 
  1. ২০১০ সালে
  2. ২০১১ সালে
  3. ২০১২ সালে
  4. ২০১৩ সালে
ব্যাখ্যা

পঞ্চদশ সংশোধনী: 
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয়।
- সময়: জুলাই, ২০১১ সালে।
- ১৯৭২ মূল সংবিধানের রাষ্ট্রীয় চার মূলনীতি যথা: জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়।
- রাষ্ট্রধর্ম ইসলাম রাখার পাশাপাশি সকল ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করা হয়।
- জাতীয় সংসদে মহিলাদের জন্য ৫০টি আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।

৪৫.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন? 
  1. অনুচ্ছেদ- ৭২(১)
  2. অনুচ্ছেদ-৬৪(১)
  3. অনুচ্ছেদ-৭৪(১)
  4. অনুচ্ছেদ-৭৩(১)
ব্যাখ্যা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান:
- সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।
- তবে এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।
- নতুন সংসদের প্রথম অধিবেশনে ও নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণদান করেন।
- রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হয়।
- সময়ে সময়ে রাষ্ট্রপতি সংসদে বাণী প্রেরণ করেন।
- তিনি সংসদ মুলতবি রাখতে পারেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে তিনি সংসদ ভেঙ্গে দিতে পারেন।
- সংবিধানে বর্ণিত কয়েকটি পরিস্থিতিতে যেমন- রাষ্ট্রপতির অভিশংসন এর ক্ষেত্রে স্পিকার সংসদ আহ্বান করতে পারেন।

এছাড়াও, 
 - ৭২(২) অনুচ্ছেদের (১) দফার বিধানাবলী সত্ত্বেও সংসদ-সদস্যদের যে কোন সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হইবার ত্রিশ দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহবান করা হইবে।
- ৬৪(১) সুপ্রীম কোর্টের বিচারক হইবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগদান করবেন।
- ৭৩(১) রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান এবং বাণী প্রেরণ করিতে পারিবেন।
- ৭৪(১) কোন সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ-সদস্যদের মধ্য হইতে সংসদ একজন স্পীকার ও একজন ডেপুটি স্পীকার নির্বাচিত করিবেন, 

উৎস: বাংলাদেশ সংবিধান।

৪৬.
সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে?
  1. ২৪ নং
  2. ২২ নং
  3. ২৫ নং
  4. ২১ নং
ব্যাখ্যা

•সংবিধান: 
 - নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ কথা বলা হয়েছে ২২ নং অনুচ্ছেদে।
 - ২২ নং অনুচ্ছেদে বলা হয়েছে ‘রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে।
 - মূলত বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার জন্য;
 - ১৯৯৪ সালে একটি রিট মামলা করেছিলেন জেলা জজ ও জুডিশিয়াল এসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মাসদার হোসেন।
 - সেই মামলাটি 'মাসদার হোসন মামলা' নামে পরিচিত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যার চূড়ান্ত রায় হয়েছিল ১৯৯৯ সালে।
 - রায়ের আট বছর পর ২০০৭ সালে মূল নির্দেশনাটি বাস্তবায়ন করে বিচার বিভাগকে আলাদা করা হয়েছিল। 

উৎস: বাংলাদেশ সংবিধান।

৪৭.
’প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কিত তথ্য’ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? 
  1. অনুচ্ছেদ-১০২
  2. অনুচ্ছেদ-১০৮
  3. অনুচ্ছেদ-১১৯
  4. অনুচ্ছেদ-১১৭
ব্যাখ্যা

অনুচ্ছেদ-১১৭: প্রশাসনিক ট্রাইব্যুনালসমূহ।
- অনুচ্ছেদ-১১৭(১) ইতঃপূর্বে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও নিম্নলিখিত ক্ষেত্রসমুহ সম্পর্কে বা ক্ষেত্রসমুহ হইতে উদ্ভূত বিষয়াদির উপর এখতিয়ার প্রয়োগের জন্য সংসদ আইনের দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করিতে পারিবেনঃ
- (ক) নবম ভাগে বর্ণিত বিষয়াদি এবং অর্থদণ্ড বা অন্য দণ্ডসহ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলী;
- (খ) যে কোন রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের চালনা ও ব্যবস্থাপনা এবং অনুরূপ উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষে কর্মসহ কোন আইনের দ্বারা বা অধীন সরকারের উপর ন্যস্ত বা সরকারের দ্বারা পরিচালিত কোন সম্পত্তির অর্জন, প্রশাসন, ব্যবস্থাপনা ও বিলি-ব্যবস্থা;
- (গ) যে আইনের উপর এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের 1[(৩)] দফা প্রযোজ্য হয়, সেইরূপ কোন আইন।

অন্যদিকে,
- অনুচ্ছেদ-১০২। কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা;
- অনুচ্ছেদ-১০৮। "কোর্ট অব রেকর্ড" রূপে সুপ্রীম কোর্ট;
- অনুচ্ছেদ-১১৯। নির্বাচন কমিশনের দায়িত্ব।

উৎস: বাংলাদেশ সংবিধান।

৪৮.
সংবিধানের তৃতীয় তফসিলের বিষয়বস্তু- 
  1. স্বাধীনতার ঘোষণাপত্র
  2. ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
  3. শপথ ও ঘোষণা
  4. স্বাধীনতার ঘোষণা
ব্যাখ্যা

• বাংলাদেশের সংবিধানের তফসিলসমূহ:
- বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল আছে।
- প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বিলুপ্ত।
- তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।
- পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ।
- ষষ্ঠ তফসিল: স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফসিল: স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস:  বাংলাদেশের সংবিধান, আরিফ খান ।

৪৯.
সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে সুপ্রীম কোর্ট একটি ’কোর্ট অব রেকর্ড’ হবেন? 
  1. অনুচ্ছেদ-৯৪ 
  2. অনুচ্ছেদ-১০৮
  3. অনুচ্ছেদ-১০৯
  4. অনুচ্ছেদ-১১০
ব্যাখ্যা

 অনুচ্ছেদ-১০৮: "কোর্ট অব রেকর্ড" রূপে সুপ্রীম কোর্ট।
- সুপ্রীম কোর্ট একটি "কোর্ট অব্ রেকর্ড" হবেন এবং ইহার অবমাননার জন্য তদন্তের আদেশদান বা দণ্ডাদেশদানের ক্ষমতাসহ আইন-সাপেক্ষে অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকবেন।

 অন্যদিকে,
-  অনুচ্ছেদ ৯৪(১) "বাংলাদেশ সুপ্রীম কোর্ট" নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকিবে এবং আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ লইয়া তাহা গঠিত হবে।
-  অনুচ্ছেদ ১০৯: হাইকোর্ট বিভাগের অধঃস্তন সকল 1[আদালত ও ট্রাইব্যুনালের] উপর উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ-ক্ষমতা থাকবে।
- অনুচ্ছেদ-১১০:  অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর। 

উৎস: বাংলাদেশ সংবিধান।

৫০.
বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
  1. ১২ অক্টোবর, ১৯৭২
  2. ১৬ ডিসেম্বর, ১৯৭২
  3. ২৬ মার্চ, ১৯৭৩
  4. ১৭ এপ্রিল, ১৯৭২
ব্যাখ্যা

খসড়া সংবিধান প্রণয়ন কমিটি:
- গণপরিষদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী ড. কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্য বিশিষ্ট 'একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' (Draft Constitution Committee) গঠিত হয়।
- এ কমিটিতে সংসদে নারী আসন থেকে একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু ছিলেন।
- কমিটি মোট ৭৪টি বৈঠক মিলিত হয়।
- কমিটি ১৯৭২ সালের ১০ জুন অনুষ্ঠিত সভায় সংবিধানের প্রাথমিক খসড়া অনুমোদন করে।
- খসড়া সংবিধান নিয়ে আলোচনা পর্যালোচনা শেষে ১১ অক্টোবর কমিটির শেষ সভায় সংবিধানের পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
- ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে পেশ করা হয়।
- ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহিত হয় এবং ১৬ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়।
- সভাপতি কামাল হোসেন ১২ অক্টোবর ১৯৭২ 'সংবিধান বিল' গণপরিষদে উত্থাপন করেন।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
ii) বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।