পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৭৬
সিলেবাস
ফুল মডেল টেস্ট [IBA প্যাটার্ন অনুসারে ৮০ মার্কের ফুল মডেল টেস্ট।] [Live MCQ - তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৭৬ প্রশ্ন

.
'চালাক-চতুর' - কোন সমাস?
  1. কর্মধারয় সমাস
  2. দ্বন্দ্ব সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. নিত্য সমাস
  5. তৎপুরুষ সমাস
ব্যাখ্যা

কর্মধারয় সমাস:
- মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস ছাড়া অন্যান্য কর্মধরা সমাসকে সাধারণ কর্মধারয় সমাস বলে।

যেমন:
- কাঁচা যে কলা = কাঁচকলা,
- দুঃ যে শাসন = দুঃশাসন,
- দুঃ যে অবস্থা =  দুরবস্থা,
- যে চালাক সেই চতুর = চালাক-চতুর ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'বন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কুঞ্জ
  2. পণী
  3. শতদল
  4. মহীরুহ
  5. পাদপ
ব্যাখ্যা

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
'পাকা > পাক্কা' কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
  1. দ্বিত্ব ব্যঞ্জন
  2. সমীভবন
  3. অসমীকরণ
  4. ব্যঞ্জন বিকৃতি
  5. অন্তর্হতি
ব্যাখ্যা

দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব:
- কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব বলে।

যেমন:
- পাকা > পাক্কা,
- সকাল > সক্কাল,
- বড় > বড্ড,
- কিছু > কিচ্ছু ইত্যাদি।

অন্যদিকে,
• সমীভবন (Assimilation):
- শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন: জন্ম > জন্ম, কাঁদনা > কান্না ইত্যাদি।

• অন্তর্হতি:
- পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি। যেমন: ফাল্গুন > ফাগুন, ফলাহার > ফলার, আলাহিদা আলাদা ইত্যাদি।

• বিষমীভবন:
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন:
- শরীর > শরীল,
- লাল > নাল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

.
নিচের কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ?
  1. শোঁ শোঁ
  2. জ্বর জ্বর
  3. ঝাল-টাল
  4. টুং টুং
  5. খুটুর খুটুর
ব্যাখ্যা

অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
যেমন: মোটাসোটা, আম টাম, এলোমেলো, ঝাল-টাল ইত্যাদি। 

ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
যেমন- কুটুস- কুটুস, কুট কুট, খক খক, খুটুর খুটুর, টুং টুং, জ্বলজ্বল, ঝমঝম, টসটস, শোঁ শোঁ। 

পুনরাবৃত্ত দ্বিত্ব:
পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
যেমন: জ্বর জ্বর, পর পর, কবি কবি, কথায় কথায়, ঘুম ঘুম ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।

.
'ক্ষুন্নিবৃত্তি' - এর শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক্ষুধ্‌ + নিবৃত্তি
  2. ক্ষুৎ + নিবৃত্তি
  3. ক্ষুত্‌ + নিবৃত্তি
  4. ক্ষুদ্ + নিবৃত্তি
  5. ক্ষুধা + নিবৃত্তি
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- আগে ৎ বা দ্‌ এবং ন্‌ / ম্‌ থাকলে ৎ বা দ্‌ স্থানে 'ন্‌' হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে 'ন্ন' কিংবা ম-এর সঙ্গে মিলে 'ন্ম' হয়। কিন্তু, ৎ / দ্-এর পর ল্ থাকলে ৎ / দ্ সন্ধিতে 'ল্‌' হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে 'ল্ল' হয়।

যেমন:
- উৎ + নীত = উন্নীত,
- ক্ষুধ্‌ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি,
- তদ্‌ + মাত্র = তন্মাত্র,
- উৎ + লাস = উল্লাস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।' - বাক্যে 'পিলসুজ' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. সংস্কৃত
  4. দেশি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

পিলসুজ একটি ফারসি শব্দ।
অর্থ: পিতলের সরু ও লম্বা দীপাধার।

• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, খরগোশ, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'খড়গ' শব্দের অর্থ কী?
  1. ভঙ্গুর
  2. অসি
  3. নেত্র
  4. বায়স
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'খড়গ' শব্দের অর্থ - অসি, তরবারি, তলোয়ার।

অন্যদিকে,
- 'চোখ' শব্দের অর্থ - অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন।
- 'কাক' শব্দের অর্থ - বায়স, পরভৃৎ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
শুদ্ধ বানান -
  1. ভবিষ্যদ্‌বাণী
  2. ভবিষ্যদ্বানী
  3. ভবিষ্যৎবাণী
  4. ভবিষ্যতদ্বানী
  5. ক + খ
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• শুদ্ধ বানান - ভবিষ্যদ্‌বাণী।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- ভবিষ্যতে কী ঘটবে সে বিষয় উক্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'ঠাকুরমার ঝুলি' এর সম্পাদক কে?
  1. সুকুমার রায়
  2. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  3. দীনেশচন্দ্র সেন
  4. বসন্তরঞ্জন রায় 
  5. জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
ব্যাখ্যা

'ঠাকুরমার ঝুলি' এর সম্পাদক দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার। 
- প্রকাশিত হয় ১৯০৭ খ্রিষ্টাব্দে।
- বইগুলো বাংলাদেশে প্রচলিত বিভিন্ন রূপকথার সংকলন। 
- রূপকথার সঙ্গে এখানে উপকথার বৈশিষ্ট আছে।
- কারন এখানে পশুপাখির মুখদিয়েও কাহিনী বর্ণিত আছে।

দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার সম্পাদিত অন্যান্য উল্লেখযোগ্য কয়েটি গ্রন্থ:
- ঠাকুরদাদার ঝুলি,
- ঠানদিদির থলে,
- দাদামশায়ের থলে,
- খোকা বাবুর খেলা, 
- আমাল বই, 
- কিশোরদের মন, 
- বাংলার সোনার ছেলে, 
- পৃথিবীর রূপকথা ও 
- সবুজ লেখা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১০.
'উৎকর্ষ' শব্দটি কোন পদ?
  1. বিশেষ্য
  2. অব্যয়
  3. সর্বনাম
  4. বিশেষণ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

 • বিশেষ্য: কোন কিছুর নামকে বিশেষ্যপদ বলে। 

বিশেষ্য সাধারণত ছয় প্রকার। যথা:
১. নাম-বিশেষ্য: ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়। যেমন – স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা ।

২. জাতি-বিশেষ্য: জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন – মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি ।

৩. বস্তু-বিশেষ্য: কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে। যেমন – ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।

৪. সমষ্টি-বিশেষ্য: এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন – জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, বহর, মিছিল ইত্যাদি।

৫. গুণ-বিশেষ্য: গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে। যেমন – মধুরতা, সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য, উৎকর্ষ ইত্যাদি।

৬. ক্রিয়া-বিশেষ্য: যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন – পঠন, দর্শন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১.
'ঋণ দেয় যে' এক কথায় কী বলে?
  1. উত্তমর্ণ
  2. অধমর্ণ
  3. খাতক 
  4. ঋণিক
  5. পিনাক
ব্যাখ্যা

• 'ঋণ দেয় যে' এক কথায় বলে - উত্তমর্ণ।

​অন্যদিকে, 
- 'ঋণ নেয় যে' -অধমর্ণ/খাতক/ঋণিক ।
পিনাক অর্থ:
১) শিবের ধনুক, হরধনু।
২) ধনুকসদৃশ বাদ্যযন্ত্রবিশেষ।
৩) শূল; ত্রিশূল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১২.
'জুতা-আবিষ্কার' কবিতার রচয়িতা কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  4. যতীন্দ্রমোহন বাগচী
  5. সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

• জুতা আবিষ্কার:
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'কল্পনা' কাব্য থেকে 'জুতা আবিষ্কার' কবিতাটি সংকলন করা হয়েছে।
- ধুলাবালি থেকে রাজার পা দুটিকে মুক্ত রাখার নানা প্রসঙ্গই কবিতাটির মূল উপজীব্য।

জুতা-আবিষ্কার
রবীন্দ্রনাথ ঠাকুর
কহিলা হবু, 'শুন গো গোবুরায়, কালিকে আমি ভেবেছি সারা রাত্র
মলিন ধুলা লাগিবে কেন পায় ধরণী-মাঝে চরণ-ফেলা মাত্র!
তোমরা শুধু বেতন লহ বাঁটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি।
আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একি এ অনাসৃষ্টি!
শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর।'
(সংক্ষিপ্ত)

উৎস:বাংলা সাহিত্য, নবম ও দশম শ্রেণি, (২০২৫ সংস্করণ)।

১৩.
'দক্ষিণ হস্ত' বাগ্‌ধারার অর্থ কী?
  1. তুচ্ছ জ্ঞান করা
  2. কথার মাঝে বিদ্রূপ করা
  3. প্রধান সহায়
  4. অন্যায় কাজে উৎসাহ দানকারী
  5. ভালো কাজে উৎসাহ দানকারী
ব্যাখ্যা

• 'দক্ষিণ হস্ত' বাগ্‌ধারাটির অর্থ- প্রধান সহায়। 

উল্লেখ্য, 
• ​'ধরাকে সরা জ্ঞান করা' অর্থ- তুচ্ছ জ্ঞান করা। 
• 'পথের কাঁটা' অর্থ- প্রতিবন্ধক। 
• ​'ফোড়ন কাটা' অর্থ- কথার মাঝে বিদ্রূপ করা। 

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

১৪.
'বিস্ময়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংশয়
  2. প্রত্যয়
  3. নির্ভয়
  4. স্বাভাবিক
  5. নিশ্চয়
ব্যাখ্যা

• 'বিস্ময়' শব্দটির বিপরীতার্থক শব্দ - স্বাভাবিক।

​অন্যদিকে, 
• 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ - প্রত্যয়।
• 'ভয়' এর বিপরীতার্থক শব্দ - নির্ভয়।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৫.
'শিহাব অঙ্কে কাঁচা, কিন্তু ব্যাকরণে ভালো।' এখানে 'ব্যাকরণে' কোন কারক?
  1. করণ কারক 
  2. অপাদান কারক
  3. কর্ম কারক
  4. অধিকরণ কারক
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• অধিকরণ কারক:
ক্রিয়া সম্পাদনের কাল, স্থান ও সময়কে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে বা সময়ে ক্রিয়া সম্পাদিত হয় সেটিই অধিকরণ কারক।

অর্থাৎ ক্রিয়াপদকে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে এসব প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই অধিকরণ কারক।
এই কারকে সাধারণত '-এ', '-য়', '-য়ে', '-তে' ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- বাবা বাড়িতে আছেন।
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।

প্রশ্নে প্রদত্ত বাক্যটি-
• 'শিহাব অঙ্কে কাঁচা, কিন্তু ব্যাকরণে ভালো।'- বাক্যকে 'কোন বিষয়ে ভালো?' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘ব্যাকরণে’। এখানে ‘ব্যাকরণে’ শিহাবের ভালো হওয়ার বিষয় বা ক্ষেত্র নির্দেশ করছে, তাই এটি অধিকরণ কারকে ৭মী বিভক্তি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

১৬.
কোনো তালিকায় একাধিক ব্যক্তির নাম ও তাঁদের পদের উল্লেখ থাকলে বোঝবার সুবিধার জন্যে কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়?
  1. সেমিকোলন
  2. কমা
  3. হাইফেন
  4. কোলন
  5. ড্যাশ
ব্যাখ্যা

• বিরাম চিহ্ন:
লেখার সময়ও বাক্যের মধ্যে বিরতি বুঝিয়ে তা দেখানোর জন্য কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, যেগুলোকেই বিরতি চিহ্ন, যতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন বা ভাষা চিহ্ন বলে।

সেমিকোলন ব্যবহৃত হয় যেসব ক্ষেত্রে-
১. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন-তিনি শুধু তামাশা দেখিতেছিলেন; কোথাকার জল কোথায় গিয়া পড়ে।

২. বক্তব্য স্পষ্ট করার জন্যে সমজাতীয় বাক্য পাশাপাশি প্রতিস্থাপন করলে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন-'বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন; শতাব্দীর নব যাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না; জীব হইয়াও জড়; যাহারা অটল সংস্কারের পাষাণ-সস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে।'

৩. দুটি বা তিনটি বাক্য যোজক শব্দের সাহায্যে যুক্ত না হলে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন-আগে পাঠ্যবই পড়; পরে গল্প-উপন্যাস।

8. কোনো তালিকায় একাধিক ব্যক্তির নাম ও তাঁদের পদের উল্লেখ থাকলে বোঝবার সুবিধার জন্যে সেমিকোলন ব্যবহার করা হয়। যেমন- এবারের নবনিতেচিত কার্যনির্বাহী পরিষদে যাঁরা রয়েছেন তাঁরা হলেন : আকবরউদ্দিন আহমদ, সভাপতি; আফসার রায়হান, সাধারণ সম্পাদক; চিত্ত বড়ুয়া, প্রচার সম্পাদক; এন্ড্রু গোমেজ, সংস্কৃতি সম্পাদক; ইত্যাদি।

৫. সেজন্যে, তবু, তথাপি, সুতরাং ইত্যাদি যে-সব যোজক বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে সেমিকোলন বসে। যেমন-সে ফেল করেছে; সেজন্যে সে মুখ দেখায় না। মনোযোগ দিয়ে পড়; তাহলেই পাশ করবে।

৬. যেসব বাক্যে ভাবসাদৃশ্য আছে তাদের মধ্যে সেমিকোলন বসে। যেমন-দিনটা ভালো নয়; মাঝে মাঝে বৃষ্টি পড়ছে।

৭. ছোটো ছোটো বিতর্কিত অংশ নির্দেশ করার জন্যে সেমিকোলন বসে। যেমন-মেয়েটি, যে প্রথম হয়েছে, একটি পুরস্কার পেয়েছে; এবার আশা করা যায়, সে আরো ভালো করবে।

​উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৭.
'ছড়ার আসর' শিশুতোষ রচনাটি কার লেখা?
  1. কাজী নজরুল ইসলাম 
  2. আহসান হাবীব
  3. বন্দে আলী মিয়া
  4. ফররুখ আহমেদ
  5. সুকুমার রায়
ব্যাখ্যা

• ফররুখ আহমদ:
- একজন প্রখ্যাত বাংলাদেশি কবি।
- ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে তাঁর জন্ম। 
-  ফররুখ আহমদ 'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিতি লাভ করেন।
- তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
- পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় উজ্জ্বলভাবে ফুটে উঠেছে।
- হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে তিনি আদমজি পুরস্কার লাভ করেন।
- পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।

তাঁর উল্লেখযোগ্য কাব্য:
- সাত সাগরের মাঝি ,
- সিরাজাম মুনিরা ,
- নৌফেল ও হাতেম ,
- মুহূর্তের কবিতা ,
- হাতেমতায়ী ,
- হাবেদা মরুর কাহিনী, ইত্যাদি।

• তাঁর শিশুতোষ রচনা:
- পাখির বাসা ,
- হরফের ছড়া ,
- ছড়ার আসর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৮.
'Manual' এর সঠিক পরিভাষা কোনটি?
  1. জ্ঞাপনপত্র
  2. সারগ্রন্থ
  3. প্রাচীনগ্রন্থ
  4. ইশতেহার
  5. সূচি
ব্যাখ্যা

• 'Manual’ শব্দের বাংলা পারিভাষা - সারগ্রন্থ।

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:

- Agenda শব্দের বাংলা পারিভাষা- আলোচ্যসূচি।
- Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
- Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী।
- Manifesto শব্দের বাংলা পারিভাষা - ইশতেহার।
- Manuscript শব্দের বাংলা পারিভাষা - পাণ্ডুলিপি।
- ‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ।
- Gazette শব্দের বাংলা পারিভাষা - ঘোষণাপত্র।
- Invoice শব্দের বাংলা পারিভাষা - চালান, প্রেরিতক-সূচি।
- Constipation- শব্দের বাংলা পরিভাষা - কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

১৯.
Questions 21-25: For each question, identify the correct spelling.
  1. Collegue
  2. Colleague
  3. Colleageue
  4. Colleage
  5. None
ব্যাখ্যা

• The correct spelling is - খ) Colleague.

• Colleague [countable noun]:
- English meaning: one of a group of people who work together; a person that you work with.
- Bangla meaning: সহকর্মী।

Example sentences:
- He has a good working relationship with colleagues.
- We were friends and colleagues for more than 20 years.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২০.
Identify the correct spelling.
  1. Tyrannical
  2. Tyranical
  3. Tyrennical
  4. Tyrenical
  5. None
ব্যাখ্যা

• The correct spelling is - ক) Tyrannical.

• Tyrannical (Adjective)
- English Meaning: ​Using power or authority over people in an unfair and cruel way.
- Bangla Meaning: অত্যাচারী; নৃশংস।

Example Sentences:
- In the end she left home just to escape the tyrannical rule of her mother.
- Everyone was afraid of their overbearing and tyrannical boss.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২১.
Questions 24-25: Choose the correct analogy:
Deport : Nation :: 
  1. Colonize : Borderline
  2. Sick : Hospital
  3. Confine : Prison
  4. Expel : School
  5. None
ব্যাখ্যা

• Deport : Nation :: Expel : School.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ: 
- Deport: বিবাসিত/নির্বাসিত/বিতাড়িত করা।
- Nation: একটি বিশেষ ভূখণ্ডে বসবাসকারী সাধারণত এক ভাষাভাষী এবং একটি রাজনৈতিক চারিত্র্য বা আশা-আকাঙ্ক্ষাযুক্ত বৃহৎ জনগোষ্ঠী; জাতি।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ: 
- Expel: বহিষ্কার বা বিতাড়িত করা।
- School: বিদ্যালয়; শিক্ষালয়; স্কুল।

• Analogical Relation:
- Deport means to remove someone from a nation (action related to a nation).
- Similarly, Expel means to remove someone from a school (action related to a school).

অন্যান্য অপশন বিশ্লেষণ, 
ক)
- Colonize: উপনিবেশ স্থাপন করা; উপনিবেশে পরিণত করা।
- Borderline: সীমানানির্দেশক রেখা।

খ)
- Sick: অসুস্থ।
- Hospital: আরোগ্যশালা; আরোগ্যনিকেতন; হাসপাতাল।

গ)
- Confine: সীমাবদ্ধ করা; সীমিত করা; সীমার মধ্যে রাখা।
- Prison: কারাগার; বন্দিশালা; কারা; কারাগৃহ; জেলখানা; গারদ্।

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- Expel : School.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২২.
Rejuvenating : Debilitating :: Aggravating : ________
  1. Exasperating
  2. Distractive
  3. Mollifying
  4. Rankling
  5. None
ব্যাখ্যা

• Rejuvenating : Debilitating :: Aggravating : Mollifying.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ: 

- Rejuvenating: পুনরুজ্জীবিত।
- Debilitating: দুর্বল করা/ হত্তয়া; শিথিলসঙ্কল্প করান।
- Aggravating: অবনতিকর; বাড়ানো।

• সঠিক উত্তরের অর্থ: 
- Mollifying: প্রশমিত করা; দমানো।

• Analogical Relation:
- Rejuvenating and Debilitating are opposites (one strengthens/revives, the other weakens).
- Similarly, Aggravating (making worse) and Mollifying (soothing or calming) are opposites.

অন্যান্য অপশন বিশ্লেষণ,
ক) Exasperating: অতিশয় বিরক্তিকর; ক্রোধজনক; উত্তেজক।

খ) Distractive: ধ্বংসাত্মক; ধ্বংসকর; বৈনাশি।

ঘ) Rankling: রাগ, জ্বালা, বা গভীর তিক্ততা সৃষ্টি করা।

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- Mollifying.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৩.
Questions 26-30: Select the word (s)/phrase (s) you think is closest in meaning to the phrases underlined.
The thief gave himself up to the police.
  1. kicked off
  2. surrendered
  3. ran away
  4. escaped
  5. None
ব্যাখ্যা

• The thief gave himself up to the police.
- Here, the closest meaning of 'gave himself up' is - surrendered.

• Give somebody/oneself/something up (to somebody)(phrasal Verb)
- English Meaning: to yield control or possession of: surrender.
- Bangla Meaning: আত্মসমর্পণ করা; ছেড়ে দেওয়া।

• Given options:

ক) kicked off - কোনো কিছু শুরু করা।

খ) surrendered - আত্মসমর্পণ করেছে।

গ) ran away - পালিয়ে যাওয়া।

ঘ) escaped - পালিয়ে গেছে।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৪.
He resigned before he was elbowed out.
  1. Praised
  2. Sacked
  3. Promoted
  4. Reimbursed
  5. None
ব্যাখ্যা

• He resigned before he was elbowed out.
- Here, the closest meaning of 'elbowed out' is - Sacked.

• Elbow someone out [phrasal verb with elbow verb]
- English Meaning: to force someone or something out of a position or job.
- Bangla Meaning: কাউকে জোর করে পদ বা চাকরি থেকে সরিয়ে দেওয়া।

• Given options:
ক) Praised - প্রশংসিত; প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।

খ) Sacked - চাকরিচ্যুত; বরখাস্ত/ কর্মচ্যুত করা।

গ) Promoted - উন্নীত; পদোন্নতি দেওয়া।

ঘ) Reimbursed - কাউকে অর্থ ফেরত দেওয়া; পরিশোধ করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২৫.
He would rather burn his bridges than listen to your advice.
  1. reprimand strongly
  2. use one's resources or energies to excess
  3. work far into the night
  4. cut off all means of retreat
  5. None
ব্যাখ্যা

• He would rather burn his bridges than listen to your advice.
- Here, the closest meaning of 'burn his bridges' is - cut off all means of retreat.

• Burn one's bridges/boats
- English Meaning: To commit oneself to an irreversible course; to eliminate all possibilities of retreat.
- Bangla Meaning: একটি অপরিবর্তনীয় পথ বেছে নেওয়া; পিছু হটার সমস্ত সম্ভাবনা নির্মূল করা; ক্ষতি হলেও সিদ্ধান্তে অটল থাকা।

• Given options:
ক) reprimand strongly
- কাউকে কঠোরভাবে তিরস্কার করা।

খ) use one's resources or energies to excess
 - অপচয় করা।

গ) work far into the night
 - অধিক রাত জেগে কাজ করা।

ঘ) cut off all means of retreat
- পিছু হটার সমস্ত সম্ভাবনা নির্মূল করা।

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Collins Dictionary.

২৬.
The leader needs to make over his image.
  1. compromise
  2. test
  3. reveal
  4. improve upon
  5. None
ব্যাখ্যা

• The leader needs to make over his image.
- Here, the closest meaning of 'make over' is- improve upon.

• Make someone/something over (phrasal verb)
- English Meaning: to improve something or someone by working on or changing various parts.
- Bangla Meaning: বিভিন্ন অংশে কাজ করে বা পরিবর্তন করে কিছু বা কাউকে উন্নত করা।

• Given options:
ক) compromise
- আপস-মীমাংসা; বিরোধের এমন নিষ্পত্তি যাতে বিরোধীপক্ষগুলো সবাই কিছু ব্যাপারে ছাড় দেয়: আপসে মীমাংসা করা।

খ) test
- পরীক্ষা, অভীক্ষা; পরীক্ষা করা; পরখ করা।

গ) reveal 
- দৃষ্টিগোচর করানো; প্রকাশ করা; ফাঁস করা; জানিয়ে দেওয়া।

ঘ) improve upon
- উন্নতি সাধন করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২৭.
They'd always managed to fight shy of legal recourse.
  1. catch of
  2. accept
  3. steer clear of
  4. depend on
  5. None
ব্যাখ্যা

• They'd always managed to fight shy of legal recourse.
- Here, the closest meaning of 'fight shy of' is - steer clear of.

• Fight shy of:
- English Meaning: to try to avoid something; to avoid facing or meeting.
- Bangla Meaning: কোনোকিছু এড়িয়ে চলা।

• Given options:
ক) catch of - ধরা।

খ) accept - মেনে নেওয়া; গ্রহণ করতে সম্মত হওয়া।

গ) steer clear of - (লাক্ষণিক) পরিহার করা; এড়িয়ে যাওয়া।

ঘ) depend on - নির্ভর করা।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৮.
Questions 31-35: Choose the most appropriate word to fill in the blank (s) in the following sentences.
We will call off the agitation if the Chairman gives an __________ that there will be no __________ of workers.
  1. assurance, need
  2. explanation, demand
  3. amalgamation, harassment
  4. undertaking, retrenchment
  5. opportunity, place
ব্যাখ্যা

• Complete sentence: We will call off the agitation if the Chairman gives an undertaking that there will be no retrenchment of workers.
- Bangla meaning: চেয়ারম্যান যদি প্রতিশ্রুতি দেন যে শ্রমিক ছাঁটাই করা হবে না, তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার করব।

• Options:
ক) assurance (আত্মপ্রত্যয়; আত্মবিশ্বাস), need (আবশ্যকতা; প্রয়োজন).

খ) explanation (ব্যাখ্যা; কৈফিয়ত), demand (চাহিদা; দাবি; যাচ্ঞা).

গ) amalgamation (একত্রীকরণ; সংযুক্তিকরণ), harassment (হয়রানি; উৎপীড়ন).

ঘ) undertaking (প্রতিশ্রুতি; প্রত্যাভূতি; অঙ্গীকার), retrenchment (ছাঁটাই; ব্যয়সংকোচন).

ঙ) opportunity (সুযোগ), place (স্থান; জায়গা).

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঘ) undertaking, retrenchment.
- এখানে শ্রমিক ছাঁটাই না করার কথা বলা হয়েছে তাই প্রথম শূন্যস্থানে "undertaking" এবং শ্রমিক ছাঁটাই করা অর্থে দ্বিতীয় শূন্যস্থানে "retrenchment" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৯.
It is almost always desirable to increase the yield of a crop if ______ increases are not also necessary in energy, labor, and other inputs of crop production.
  1. compatible
  2. commensurate
  3. equivocal
  4. predetermined
  5. measured
ব্যাখ্যা

• Complete sentence: It is almost always desirable to increase the yield of a crop if commensurate increases are not also necessary in energy, labor, and other inputs of crop production.
- Bangla meaning: যদি আনুপাতিক শ্রম, শক্তি বা খরচ না বাড়িয়েও ফসলের ফলন বাড়ানো যায়, তবে সেটি সব সময়ই ভালো বা কাম্য।

• Options:
ক) compatible - (ধারণা, যুক্তি, নীতি ইত্যাদি প্রসঙ্গে) সুসঙ্গত; উপযুক্ত।

খ) commensurate - আনুপাতিক; যথাপরিমাণ; যথোপযুক্ত।

গ) equivocal - (১) দ্ব্যর্থবোধক। (২) সন্দেহজনক।

ঘ) predetermined - পূর্বেই স্থির/নিশ্চিত।

ঙ) measured - পরিমিত।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- খ) commensurate.
- কারণ এই বাক্যে বলা হয়েছে যে, It’s good if yield goes up without having to increase inputs proportionally or equally.
- তাই শূন্যস্থানে "commensurate" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩০.
Inspired interim responses to hitherto unknown problems, New Deal economic strategems became _____ as a result of bureaucratization, their flexibility and adaptability destroyed by their transformation into rigid policies.
  1. ossified
  2. ungovernable
  3. consolidated
  4. streamlined
  5. politicized
ব্যাখ্যা

• Complete sentence: Inspired interim responses to hitherto unknown problems, New Deal economic strategems became ossified as a result of bureaucratization, their flexibility and adaptability destroyed by their transformation into rigid policies.
- Bangla meaning: নিউ ডিলের অর্থনৈতিক পরিকল্পনাগুলো প্রথমে নতুন সমস্যার জন্য সৃজনশীল সমাধান ছিল, কিন্তু পরে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেগুলো কঠিন ও অনমনীয় রূপ ধারণ করে যে আগের মতো পরিবর্তন বা মানিয়ে নেওয়ার ক্ষমতা হারায়।

• Options:
ক) ossified - (লাক্ষণিক) অনড়; প্রগতিবিমুখ, পরিবর্তনে অক্ষম।

খ) ungovernable - অশাসনীয়; দুঃশাসন-দুর্দনীয়; দুরন্ত; দুদর্ম।

গ) consolidated - সংকুচিত; একত্রিত।

ঘ) streamlined - সুবিন্যস্ত।

ঙ) politicized - রাজনৈতিকরণ।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ক) ossified.
- এখানে "ossified" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩১.
No person should be given any authority unless certain duties have been ______ to him. Authority should always follow responsibility.
  1. declared
  2. devoted
  3. retained
  4. assigned
  5. impassioned
ব্যাখ্যা

• Complete sentence: No person should be given any authority unless certain duties have been assigned to him. Authority should always follow responsibility.
- Bangla meaning: কোনো ব্যক্তিকে কোনো দায়িত্ব নির্ধারণ না করে তার ওপর কোনো কর্তৃত্ব দেওয়া উচিত নয়। কর্তৃত্ব সর্বদা দায়িত্বের পরেই আসা উচিত।

• Options:
ক) declared - ঘোষিত; প্রকাশিত।

খ) devoted - নিবেদিত।

গ) retained - ধরে রাখা।

ঘ) assigned - হুকুম দেওয়া ও তা তামিলের ক্ষমতা বা অধিকার; কর্তৃত্ব।

ঙ) impassioned - উত্সাহী; আবেগপ্রবণ।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঘ) assigned.
- Assigned means officially allocating a duty or task to someone, which fits perfectly.
- সুতরাং, শূন্যস্থানে "assigned" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩২.
Job failure means being fired from a job, being asked to resign, or leaving _______ to protect yourself because you had very strong evidence that one of the first two was _______.
  1. knowingly, operative
  2. eventually, intentional
  3. abruptly, significant
  4. understandably, pertinent
  5. voluntarily, impending
ব্যাখ্যা

• Complete sentence: Job failure means being fired from a job, being asked to resign, or leaving voluntarily to protect yourself because you had very strong evidence that one of the first two was impending.
- Bangla meaning: চাকরিতে ব্যর্থতা বলতে বোঝায় চাকরি থেকে বরখাস্ত হওয়া, পদত্যাগ করতে বলা হওয়া, অথবা নিজে থেকেই চাকরি ছেড়ে দেওয়া, যদি আপনার কাছে প্রবল প্রমাণ থাকে যে বরখাস্ত বা পদত্যাগের চাপ শিগগিরই আসছে।

• Options:
ক) knowingly (ইচ্ছাকৃতভাবে), operative (সক্রিয়; চালু; ক্রিয়াশীল).

খ) eventually (অবশেষে; পরিণামে), intentional (ইচ্ছাকৃত; উদ্দেশ্যমূলক; পরিকল্পিত; সংকল্পিত).

গ) abruptly (আচমকা), significant (বিশেষ অর্থপূর্ণ; বিশেষ ইঙ্গিতপূর্ণ; গুরুত্বপূর্ণ).

ঘ) understandably (বোধগম্যভাবে), pertinent (প্রত্যক্ষত সম্পর্কযুক্ত; প্রাসঙ্গিক).

ঙ) voluntarily (স্বতঃপ্রবৃত্ত/স্বেচ্ছাপ্রবৃত্ত হয়ে ইত্যাদি), impending (আসন্ন; প্রত্যাসন্ন; সমুপস্থিত).

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঙ) voluntarily, impending.
- এখানে নিজেকে রক্ষা করার জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়বে তাই প্রথম শূন্যস্থানে "voluntarily" এবং প্রথম দুইটির একটি প্রত্যাসন্ন অর্থে দ্বিতীয় শূন্যস্থানে "impending" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৩.
Questions 36-37: Select from the alternatives that convey the same meaning as the word given in capital letters.
SCINTILLATING
  1. Touching
  2. Glittering
  3. Lacking
  4. Darkling
  5. None
ব্যাখ্যা

• The correct answer is: Glittering.

• Scintillating (adjective)
- English Meaning: Sparkling or shining brightly; brilliantly and excitingly clever or skillful, especially in reference to a person's writing or conversation.
- Bangla Meaning: ঝলমলে; উজ্জ্বল; বিচিত্রভাবে চমকপ্রদ বা মনোমুগ্ধকর।

• Given options:
ক) Touching - করুণ; স্পর্শকাতর।

খ) Glittering - ঝলমলে; উজ্জ্বল; আকর্ষণীয়

গ) Lacking -  উদাসীন; অনুপস্থিত।

ঘ) Darkling - অন্ধকারময়।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, Scintillating -এর মত একই অর্থ প্রদান করে- Glittering.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৪.
INSATIABLE (similar meaning)
  1. Restrained
  2. Irreconcilable
  3. Undesirable
  4. Unsatisfiable
  5. None
ব্যাখ্যা

• The correct answer is: Unsatisfiable.

• Insatiable (adjective)
- English Meaning: incapable of being satisfied: quenchless.
- Bangla Meaning: তৃপ্তিহীন; চিরঅতৃপ্ত।

• Given options:
ক) Restrained - সংযমী; সংযত।

খ) Irreconcilable - (আনুষ্ঠানিক) (ব্যক্তি) মেলানো/খাপ খাওয়ানো যায় না এমন; (ভাব, কার্য ইত্যাদি) বিসংহত, অসদৃশ; পরস্পর পরাহত।

গ) Undesirable - অস্পৃহ্য; অনাকাঙ্ক্ষ্য; অবাঞ্ছিত; অনাকঙ্ক্ষিত।

ঘ) Unsatisfiable - অসন্তুষ্ট; অপরিতৃপ্ত।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, Insatiable -এর মত একই অর্থ প্রদান করে- Unsatisfiable.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৫.
Questions 38-39: Select from the alternatives that convey the opposite meaning as the word given in capital letters.
FLAGITIOUS
  1. Innocent
  2. Frivolous
  3. Vapid
  4. Ignorant
  5. None
ব্যাখ্যা

• The correct answer is: Innocent.

• Flagitious (adjective)
- English Meaning: very bad or evil, or morally wrong.
- Bangla Meaning: অতিদুর্বৃত্ত; অতিপাপিষ্ঠ; নারকীয়; পৈশাচিক।

• Given options:
ক) Innocent -
নিরপরাধ; নির্দোষ।

খ) Frivolous - তুচ্ছ; হালকা; চপল; অকিঞ্চিৎকর।

গ) Vapid - নীরস; বিস্বাদ; বিরস; নিস্তেজ; নিস্প্রাণ।

ঘ) Ignorant - (ব্যক্তি) অজ্ঞ; অবিদ্য; অনবহিত।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, Flagitious -এর বিপরীত অর্থ প্রদান করে- Innocent.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৬.
SUPERFICIAL (Opposite meaning)
  1. Difficult
  2. Surface
  3. Extensive
  4. Sanguine
  5. None
ব্যাখ্যা

• The correct answer is: Extensive.

• Superficial (adjective)
- English Meaning: Concerned with or understanding only the obvious; not thorough or deep; only on the surface.
- Bangla Meaning: পৃষ্ঠ বা উপরিতল সম্বন্ধী; উপরিগত; অগভীর; ভাসাভাসা; বাহ্য; বহিঃস্থ; পৃষ্ঠস্থ।

• Given options:
ক) Difficult - কঠিন; দুঃসাধ্য; শ্রমসাধ্য।

খ) Surface - যেকোনো বস্তুর বহির্ভাগ; কোনো বস্তুর যেকোনো পার্শ্ব; পৃষ্ঠ; পৃষ্ঠভাগ; তল।

গ) Extensive - বিস্তৃত; ব্যাপক; গভীর; বিশাল।

ঘ) Sanguine - (আনুষ্ঠানিক) (১) আশাবাদী (২) গায়ের বা মুখের রং লাল এমন; রক্তিম।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, Superficial -এর বিপরীত অর্থ প্রদান করে- Extensive.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৭.
Which of the following words can replace "buoyant" in a sentence without significantly altering its meaning?
  1. Saturnine
  2. Cheerful
  3. Morose
  4. Listless
  5. Torpid
ব্যাখ্যা

• The correct answer is: Cheerful.

• Buoyant (adjective):
- English Meaning: cheerful, gay; capable of maintaining a satisfactorily high level.
- Bangla Meaning: (লাক্ষণিক) প্রানোচ্ছল; প্রফুল্ল; লঘুচিত্ত; (স্টক বাজার সম্বন্ধে) তেজি।

• Given options:
ক) Saturnine
- English Meaning: cold and steady in mood : slow to act or change; of a gloomy or surly disposition.
- Bangla Meaning: (সাহিত্যিক) বিমর্ষ; গোমড়া।

খ) Cheerful
- English Meaning: conducive to cheer: likely to dispel gloom or worry; full of good spirits: merry.
- Bangla Meaning: (১) আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক; মনোরম (২) প্রফুল্ল ও তুষ্ট; আগ্রহী।

গ) Morose
- English Meaning: having a sullen and gloomy disposition.
- Bangla Meaning: গোমড়া; খিটখিটে; কটুস্বভাব; অসামাজি

ঘ) Listless
- English Meaning: having no energy or enthusiasm.
- Bangla Meaning: অলস, ক্লান্ত, উদাসীন, বা কোনো কাজের প্রতি আগ্রহহীন।

ঙ) Torpid
- English Meaning: sluggish in functioning or acting; lacking in energy or vigor : apathetic, dull.
- Bangla Meaning: (১) অকর্মা। (২) (প্রাণী) চলাফেরায় অনিচ্ছুক; অসাড়।

• "Buoyant" শব্দের লাক্ষণিক অর্থ হলো- প্রানোচ্ছল; প্রফুল্ল। এর সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ শব্দ হলো Cheerful, যা আনন্দদায়ক, প্রফুল্ল ও তুষ্ট; আগ্রহী কে বোঝায়।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৮.
If 1 < p < 3, then which of the following could be true?
(I) p2 < 2p
(II) p2 = 2p
(III) p2 > 2p
  1. I only
  2. II only
  3. I and II only
  4. I and III only
  5. I, II, and III
ব্যাখ্যা

Question: If 1 < p < 3, then which of the following could be true?
(I) p2 < 2p
(II) p2 = 2p
(III) p2 > 2p

Solution:
Given: 1 < p < 3

Since p > 0,

(I) p2 < 2p
⇒ p < 2
True for 1 < p < 2
Example: p = 1.5 gives 2.25 < 3.0
So, condition (I) could be true.

(II) p2 = 2p
⇒ p = 2
Since 2 is within the given range (1< 2 < 3), condition (II) could be true.

(III) p2 > 2p
⇒ p > 2
Example: p = 2.5, gives 6.25 > 5.0 
So, condition (III) could be true.

Conclusion: Since values of p in the range 1< p < 3 satisfy conditions (I), (II), and (III), the correct choice is: (E) I, II, and III.

৩৯.
Let N be the smallest positive integer that is divisible by both 12 and 15. How many distinct prime factors does N have?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
  5. None of these
ব্যাখ্যা

Question: Let N be the smallest positive integer that is divisible by both 12 and 15. How many distinct prime factors does N have?

Solution:
এখানে, N হলো 12 এবং 15 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা।

সুতরাং, N হবে 12 এবং 15 এর ল.সা.গু।

এখন, 12 = 2 × 2 × 3 = 22 ×3

এবং 15 = 3 × 5

LCM(12,15) = 22 × 3 × 5
= 60

অতএব, N = 60
60 এর মৌলিক উৎপাদক = 22 × 3 × 5

স্বতন্ত্র মৌলিক উৎপাদকগুলি হলো 2, 3 এবং 5।

∴ N এর স্বতন্ত্র মৌলিক উৎপাদকের সংখ্যা হলো 3টি।

৪০.
The 2nd term of a geometric sequence is 27/8, and the 5th term is 1. What is the common ratio?
  1. 2/3
  2. 5/8
  3. 1/2
  4. 2/5
  5. - 3/8
ব্যাখ্যা

Question: The 2nd term of a geometric sequence is 27/8, and the 5th term is 1. What is the common ratio?

Solution:
আমরা জানি, একটি গুণোত্তর ধারার n-তম পদ, an = a.rn - 1

দেয়া আছে,
2য় পদ, a2 = 27/8
⇒ ar = 27/8 …...(1)

5ম পদ, a5 = 1
⇒ a.r4 = 1 …....(2)

এখন, সমীকরণ (2) ÷ সমীকরণ (1) ⇒
(ar4)/(ar) = 1/(27/8)
⇒ r3 = 8/27
⇒ r3 = (2/3)3
⇒ r = 2/3

∴ সাধারণ অনুপাত (common ratio) হলো 2/3

৪১.
In a town, the ratio of the number of men to the number of women is 3 : 5. If 120 men and 80 women shift to the town, the new ratio of men to women becomes 2 : 3. What was the initial number of men in the town?
  1. 480
  2. 560
  3. 600
  4. 640
  5. 710
ব্যাখ্যা

Question: In a town, the ratio of the number of men to the number of women is 3 : 5. If 120 men and 80 women shift to the town, the new ratio of men to women becomes 2 : 3. What was the initial number of men in the town?

Solution:
Let the initial number of men and women be 3x and 5x, respectively.

According to the question,
(3x + 120)/(5x + 80) = 2/3
⇒ 3(3x + 120) = 2(5x + 80)
⇒ 9x + 360 = 10x + 160
⇒ 360 - 160 = 10x - 9x
⇒ 200 = x
∴ x = 200

∴ The initial number of men = 3x = 3(200) 
= 600 men

৪২.
If n(U) = 150, n(A) = 55, n(B) = 48, and n(A ∩ B) = 18, then what is n(A ∪ B)'?
  1. 85
  2. 47
  3. 83
  4. 65
  5. 55
ব্যাখ্যা

Question: If n(U) = 150, n(A) = 55, n(B) = 48, and n(A ∩ B) = 18, then what is n(A ∪ B)'?

Solution:
Given that,
n(U) = 150
n(A) = 55
n(B) = 48
n(A ∩ B) = 18

We know, n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
⇒ n(A ∪ B) = 55 + 48 - 18
⇒ n(A ∪ B) = 103 - 18
⇒ n(A ∪ B) = 85

Now, n(A ∪ B)' = n(U) - n(A ∪ B)
⇒ n(A ∪ B)' = 150 - 85
∴ n(A ∪ B)' = 65

৪৩.
Three partners, X, Y, and Z, invest Tk. 90000 in a business. X invests Tk. 12000 more than Y, and Y invests Tk. 6000 more than Z. If the total profit is Tk. 45000, how much does X receive?
  1. Tk. 20000
  2. Tk. 18000
  3. Tk. 22000
  4. Tk. 24000
  5. Tk. 21000
ব্যাখ্যা

Question: Three partners, X, Y, and Z, invest Tk. 90000 in a business. X invests Tk. 12000 more than Y, and Y invests Tk. 6000 more than Z. If the total profit is Tk. 45000, how much does X receive?

Solution:
Let Z's investment be Tk. x.
∴ Y's investment = Tk. (x + 6000)
∴ X's investment = Tk. (x + 6000 + 12000) = Tk. (x + 18000)

Since the total investment is Tk. 90000,
∴ X + Y + Z = 90000
⇒ (x + 18000) + (x + 6000) + x = 90000
⇒ 3x + 24000 = 90000
⇒ 3x = 90000 - 24000
⇒ 3x = 66000
⇒ x = 22000

So, Z's investment = Tk. 22000
Y's investment = Tk. (22000 + 6000) = Tk. 28000
X's investment = Tk. (28000 + 12000) = Tk. 40000

Total profit = Tk. 45000
∴ X's share of profit = (X's investment/Total investment) × Total profit
= (40000/90000) × 45000
= Tk. 20000

∴ X receives Tk. 20000

৪৪.
What will be the difference between simple and compound interest at 10% on a sum of Tk. 5000 after 3 years?
  1. Tk. 50
  2. Tk. 120
  3. Tk. 155
  4. Tk. 180
  5. Tk. 32
ব্যাখ্যা

Question: What will be the difference between simple and compound interest at 10% on a sum of Tk. 5000 after 3 years?

Solution:
Given that,
Principal, P = Tk. 5000
Rate of interest, r = 10%
Time, n = 3 years

Simple Interest (SI):
SI = (P × r × n) / 100
⇒ SI = (5000 × 10 × 3) / 100
⇒ SI = 150000 / 100
⇒ SI = Tk. 1500

Compound Interest (CI):
CI = P × (1 + r/100)n 
= 5000 × (1 + 10/100)3
= 5000 × (1.10)3
= 5000 × 1.331 
= 6655

CI = A - P
= 6655 - 5000 = Tk. 1655

∴ Difference between CI and SI:
= CI - SI
= 1655 - 1500
= Tk. 155

৪৫.
A and B together can complete a task in 12 days. A alone can do it in 20 days. How many days would it take B to do this job alone?
  1. 21 days
  2. 30 days
  3. 27 days
  4. 35 days
  5. 40 days
ব্যাখ্যা

Question: A and B together can complete a task in 12 days. A alone can do it in 20 days. How many days would it take B to do this job alone?

Solution:
A একা কাজটি করতে পারে = 20 দিনে
∴ A এর একদিনের কাজ = 1/20 অংশ

A ও B একসাথে কাজটি করতে পারে = 12 দিনে
∴ তাদের একদিনের সম্মিলিত কাজ = 1/12 অংশ

B এর একদিনের কাজ = (A ও B এর সম্মিলিত কাজ) − (A এর একা কাজ)
= (1/12) - (1/20)
= (5 - 3)/60 
= 2/60
= 1/30 অংশ

অতএব, B এক দিনে কাজ করে 1/30 অংশ।
∴ B পুরো কাজটি শেষ করবে = 1 ÷ (1/30) = 30 দিনে।

৪৬.
A man completes a journey in 8 hours. He travels the first half of the journey at the rate of 40 km/hr and the second half at the rate of 60 km/hr. Find the total journey in km.
  1. 360 km
  2. 384 km
  3. 400 km 
  4. 320 km
  5. 420 km
ব্যাখ্যা

Question: A man completes a journey in 8 hours. He travels the first half of the journey at the rate of 40 km/hr and the second half at the rate of 60 km/hr. Find the total journey in km.

Solution:
ধরা যাক, মোট যাত্রার দূরত্ব হলো D কিমি।
তাহলে, যাত্রার প্রথম অর্ধেকের দূরত্ব হবে D/2 কিমি
এবং দ্বিতীয় অর্ধেকের দূরত্বও হবে D/2 কিমি।

প্রথম অর্ধেক যাত্রায়, সময় = দূরত্ব/গতিবেগ
= (D/2)/40 ঘন্টা
= D/80 ঘন্টা

দ্বিতীয় অর্ধেক যাত্রায়, সময় = দূরত্ব/গতিবেগ
= (D/2)/60 ঘন্টা
= D/120 ঘন্টা

প্রশ্নমতে,
D/80 + D/120 = 8
⇒ (3D + 2D)/240 = 8
⇒ 5D/240 = 8
⇒ 5D = 8 × 240
⇒ 5D = 1920
⇒ D = 1920/5
⇒ D = 384 কিমি

∴ মোট যাত্রার দূরত্ব 384 কিলোমিটার।

৪৭.
In how many ways can 3 guests from a group of 8 guests be seated around a circular table?
  1. 36
  2. 112
  3. 3024
  4. 280
  5. 336
ব্যাখ্যা

Question: In how many ways can 3 guests from a group of 8 guests be seated around a circular table?

Solution:
8 জন থেকে 3 জন নির্বাচন করার উপায়:
8C3 = 8!/(3! × 5!)
= (8 × 7 × 6)/(3 × 2 × 1)
= 336/6
= 56

3 জন ব্যক্তিকে একটি গোলাকার টেবিলে সাজানোর উপায় = (3 - 1)!
= 2!
= 2

∴ মোট উপায় = 56 × 2 = 112

৪৮.
In the figure below, AB is perpendicular to BC and DB = DC. If AD = √10 and AC = 4 cm, what is the value of BC?

  1. 2√2 cm
  2. √2 cm
  3. 3 cm
  4. 2√3 cm
  5. 5 cm
ব্যাখ্যা

Question: In the figure below, AB is perpendicular to BC and DB = DC. If AD = √10 and AC = 4 cm, what is the value of BC?

Solution:
ΔABD-এ,
BD2 + AB2 = AD2 
⇒ BD2 + AB2 = (√10)2
⇒ BD2 + AB2 = 10

 আবার, ΔABC-এ,
BC2 + AB2 = AC2
⇒ (BD + DC)2 + AB2 = 42
⇒ BD2 + DC2 + 2BD.DC + AB2 = 16
⇒ DC2 + 2BD.DC = 6 (যেহেতু BD2 + AB2 = 10)
⇒ DC2 + 2DC2 = 6 (যেহেতু BD = DC)
⇒ 3DC2 = 6
⇒ DC2 = 2
⇒ DC = √2

অতএব, BC = 2DC (যেহেতু BD = DC)
= 2√2 cm

৪৯.
Given that the diagonal of a square measures 8√2 units, find the perimeter of the square in units.
  1. 24 units
  2. 32 units
  3. 36 units
  4. 64 units
  5. 54 units
ব্যাখ্যা

Question: Given that the diagonal of a square measures 8√2 units, find the perimeter of the square in units.

Solution:
দেয়া আছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = 8√2 একক

আমরা জানি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2 × বাহু

প্রশ্নমতে,
√2 × বাহু = 8√2
⇒ বাহু = 8√2/√2
⇒ বাহু = 8 একক

এখন, বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × বাহুর দৈর্ঘ্য
= 4 × 8
= 32 একক

∴ বর্গক্ষেত্রের পরিসীমা 32 একক।

৫০.
If log4[log3(log2x)] = 0, then find the value of x.
  1. 2
  2. 3
  3. 5
  4. 8
  5. 125
ব্যাখ্যা

Question: If log4[log3(log2x)] = 0, then find the value of x.

Solution:
log4[log3(log2x)] = 0
⇒ log3(log2x) = 40  [logbM = c ⇒ M = bc]
⇒ log3(log2x) = 1
⇒ log2x = 31  [logbM = c ⇒ M = bc]
⇒ log2x = 3
⇒ x = 23  [logbM = c ⇒ M = bc]
∴ x = 8

৫১.
Find the value of cos(5π/6).
  1. - 1/2
  2. √3/2
  3. 1/2
  4. 1/√2
  5. - √3/2
ব্যাখ্যা

Question: Find the value of cos(5π/6).

Solution:
cos(5π/6)
= cos(π - π/6) [∵ (π - θ) দ্বিতীয় চতুর্ভাগে পড়ে এবং দ্বিতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক, তাই cos(π - θ) = -cos θ]
= - cos(π/6)
= - cos(30°)
= - √3/2

৫২.
What is the angle between the hour and minute hands of a clock when it is 3:15 pm?

  1. 7.5°
  2. 6.5°

  3. 10°
ব্যাখ্যা

Question: What is the angle between the hour and minute hands of a clock when it is 3:15 pm?

Solution:
3টা 15 মিনিট = 3 + (15/60) ঘন্টা = 3 + 1/4 = 13/4 ঘন্টা

আমরা জানি, ঘণ্টার কাঁটা 12 ঘণ্টায় 360° ঘোরে।
∴ 1 ঘণ্টায় ঘোরে = 360°/12 = 30°
∴ 13/4 ঘণ্টায় ঘোরে = (30° × 13)/4
= 390°/4
= 97.5°

আবার, মিনিটের কাঁটা 60 মিনিটে 360° ঘোরে।
∴ 1 মিনিটে ঘোরে = 360°/60 = 6°
∴ 15 মিনিটে ঘোরে = 15 × 6° = 90°

∴ ঘড়ির কাঁটা দুটির মধ্যবর্তী কোণ = |97.5° - 90°|
= 7.5°

৫৩.
What number should come next in the series:
5, 8, 14, 26, 50, .......?
  1. 88
  2. 92
  3. 98
  4. 102
  5. 110
ব্যাখ্যা

Question: What number should come next in the series:
5, 8, 14, 26, 50, .......?

Solution:
দেওয়া আছে, সিরিজটি হলো: 5, 8, 14, 26, 50, ...

পার্থক্যগুলোর মধ্যে একটি প্যাটার্ন রয়েছে। প্রতিটি পার্থক্য আগের পার্থক্যের 2 গুণ।

5 থেকে 8 পর্যন্ত পার্থক্য: 3
8 থেকে 14 পর্যন্ত পার্থক্য: 6 (3 × 2)
14 থেকে 26 পর্যন্ত পার্থক্য: 12 (6 × 2)
26 থেকে 50 পর্যন্ত পার্থক্য: 24 (12 × 2)
সুতরাং, পরবর্তী পার্থক্যটি হবে: 24 × 2 = 48

পরবর্তী সংখ্যাটি হবে শেষ সংখ্যা এবং এই পার্থক্যের যোগফল: 50 + 48 = 98

অতএব, পরবর্তী সংখ্যাটি হলো 98

৫৪.
What is the distance between the points A(- 1, 3) and B(5, - 5)?
  1. 8 units
  2. 10 units
  3. 12 units
  4. 15 units
  5. 9 units
ব্যাখ্যা

Question: What is the distance between the points A(- 1, 3) and B(5, - 5)?

Solution:

৫৫.
A shopkeeper buys a mobile phone for Tk. 8,000 and sells it to a retailer at a profit of 15%. The retailer then sells it to a customer at a profit of 10%. How much does the customer pay for the mobile phone?
  1. Tk. 10,120
  2. Tk. 9,900
  3. Tk. 10,000
  4. Tk. 10,240
  5. Tk. 9,840
ব্যাখ্যা

Question: A shopkeeper buys a mobile phone for Tk. 8,000 and sells it to a retailer at a profit of 15%. The retailer then sells it to a customer at a profit of 10%. How much does the customer pay for the mobile phone?

Solution:
দোকানদারের 15% লাভে বিক্রয়মূল্য = 8000 + 8000 এর 15%
= 8000 + (8000 × 15 / 100)
= 8000 + 1200
= Tk. 9200

দোকানদারের বিক্রয়মূল্য = খুচরা বিক্রেতার ক্রয়মূল্য

খুচরা বিক্রেতার 10% লাভে বিক্রয়মূল্য = 9200 + 9200 এর 10%
= 9200 + (9200 × 10 / 100)
= 9200 + 920
= Tk. 10120

সুতরাং, খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য = ক্রেতার ক্রয়মূল্য = Tk. 10,120

৫৬.
The slope of the line 4x + 8y = 16 is not the same as the slope of which one of the following lines?
  1. x + 2y = 8
  2. 2x + 4y = 12
  3. y = 2x + 5
  4. y = (- x/2) + 3
  5. None of these
ব্যাখ্যা

Question: The slope of the line 4x + 8y = 16 is not the same as the slope of which one of the following lines?

Solution:
প্রথমে, প্রদত্ত রেখাটির ঢাল নির্ণয় করতে হবে। রেখাটির সমীকরণকে y = mx + c আকারে রূপান্তর করতে হবে। এখানে 'm' হলো ঢাল (Slope)।

প্রদত্ত রেখার সমীকরণ: 4x + 8y = 16
⇒ 8y = -4x + 16
⇒ y = (-4/8)x + (16/8)
⇒ y = (-1/2)x + 2
∴ এই রেখাটির ঢাল (m) হলো -1/2

এবার, প্রদত্ত অপশনগুলোর প্রত্যেকটির ঢাল নির্ণয় করি:

(ক) x + 2y = 8
⇒ 2y = -x + 8
⇒ y = (-1/2)x + 4
∴ ঢাল, m = -1/2

(খ) 2x + 4y = 12
⇒ 4y = -2x + 12
⇒ y = (-2/4)x + (12/4)
⇒ y = (-1/2)x + 3
∴ ঢাল, m = -1/2

(গ) y = 2x + 5
∴ ঢাল, m = 2

(ঘ) y = - x/2 + 3
⇒ y = (-1/2)x + 3
∴ ঢাল, m = -1/2

সুতরাং, দেখা যাচ্ছে যে শুধুমাত্র অপশন (গ) এর রেখার ঢাল মূল রেখার ঢাল থেকে ভিন্ন।

৫৭.
In a box, there are 6 white, 4 black, and 2 yellow balls. If two balls are drawn one after the other without replacement, what is the probability that the first one is black and the second one is yellow?
  1. 1/18
  2. 1/22
  3. 4/11
  4. 3/8
  5. 2/33
ব্যাখ্যা

Question: In a box, there are 6 white, 4 black, and 2 yellow balls. If two balls are drawn one after the other without replacement, what is the probability that the first one is black and the second one is yellow?

Solution:
মোট বলের সংখ্যা = 6 (সাদা) + 4 (কালো) + 2 (হলুদ) = 12টি

প্রথম বলটি কালো হওয়ার সম্ভাবনা = 4/12 = 1/3

প্রথম বলটি তোলার পর বাক্সে মোট বলের সংখ্যা = 12 - 1 = 11টি

দ্বিতীয় বলটি হলুদ হওয়ার সম্ভাবনা = 2/11

∴ প্রথমটি কালো এবং দ্বিতীয়টি হলুদ হওয়ার সম্ভাবনা:
= (প্রথমটি কালো হওয়ার সম্ভাবনা) × (দ্বিতীয়টি হলুদ হওয়ার সম্ভাবনা)
= (1/3) × (2/11)
= 2/33

৫৮.
Where is the famous Rajban Bihar located?
  1. Rangamati
  2. Feni 
  3. Bandarban
  4. Cox’s Bazar
  5. Cumilla
ব্যাখ্যা

রাজবন বিহার
- অবস্থান: রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা।
- রাজবন বিহার শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্যই নয়;
- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেরই এখানে প্রবেশাধিকার রয়েছে।
-নির্মল প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এ বিহারে দেখা যাবে স্বর্গীয় সিড়ি।
- বৌদ্ধ ভিক্ষুদের ধ্যানের বিশাল গর্ত।
- আরও আছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় মূর্তি।
- যে জিনিসটি বিশেষ দ্রষ্টব্যজনক সেটি হচ্ছে বৌদ্ধ ধর্মগুরু শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে)'র মৃতদেহ ভক্তদের দেখার জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে।

উৎস: জাতীয় তথ্যবাতায়ন। [link]

৫৯.
Which of the following is not secondary memory?
  1. Magnetic Tape
  2. Hard Disk Drive 
  3. Random Access Memory
  4. Floppy Disk
  5. Compact Disc
ব্যাখ্যা

মেমোরি:
- RAM সহায়ক মেমোরি নয়।
- কম্পিউটারের অভ্যন্তরে যে অংশে তথ্যসমূহ স্থায়ী বা অস্থায়ীভাবে জমা থাকে তাকে কম্পিউটারের মেমোরি বলা হয়।
- মেমোরির শ্রেণিবিভাগ:
• কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত মেমোরিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-
- প্রধান মেমোরি বা মুখ্য মেমোরি: RAM, ROM.
• সহায়ক মেমোরি: হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬০.
What is the motto of the Scout movement?
  1. Duty First
  2. Truth and Loyalty
  3. Be Prepared 
  4. Always Active
  5. Do a Good Turn Daily
ব্যাখ্যা

- স্কাউট আন্দোলনের মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)। 

স্কাউট আন্দোলন:
- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালৈ।
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।
• মূল উদ্দেশ্য:
- তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
- মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
- মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন।

উল্লেখ্য,
- ১৯২০ সালে: প্রথম World Scout Jamboree অনুষ্ঠিত হয় (লন্ডন) হয়।
- ১৯২২ সালে: World Organization of the Scout Movement (WOSM) গঠিত ।
- বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৬১.
Which is the only freshwater swamp forest in Bangladesh?
  1. Hakaluki Haor
  2. Lawachara
  3. Ratargul
  4. Tanguar Haor
  5. Madhupur 
ব্যাখ্যা

রাতারগুল জলাবন: 
- রাতারগুল জলাবন বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন।
- যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত।
- বনের আয়তন ৩,৩২৫.৬১ একর,
- আর এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।
- সারা পৃথিবীতে স্বাদুপানির জলাবন আছে মাত্র ২২টি।
- ভারতীয় উপমহাদেশে আছে দুটি।
- একটি শ্রীলংকায়, আরেকটি বাংলাদেশের রাতারগুল।

উল্লেখ্য,
- হাকালুকি হাওর:  এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি।
- লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের একটি প্রধান জাতীয় উদ্যান।
- টাঙ্গুয়ার হাওর  বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসাবে পরিচয়, প্রথমটি সুন্দরবন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন। 

৬২.
Who won the Nobel Prize in medicine in 2025?
  1. Victor Ambros
  2. Mary E. Brunkow 
  3. K. Barry Sharpless 
  4. Katalin Karikó
  5. Demis Hassabis
ব্যাখ্যা

নোবেল পুরস্কার ২০২৫:
• ২০২৫ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন-মেরি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং শিমন সাকাগুচি।

- অবদান: আমাদের দেহে আক্রমণ করার চেষ্টাকারী হাজার হাজার বিভিন্ন জীবাণু থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে আমাদের রক্ষা করে তা আবিষ্কার করার জন্য ত্রয়ী বিজ্ঞানীকে ২০২৫ সালের শারীরবিদ্যা বা চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
- সুইডেনের স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ঘোষণা করেছে যে, "পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত মৌলিক আবিষ্কারের জন্য" মেরি ই. ক্রনকো, ফ্রেড র্যামসডেল এবং শিমন সাকাগুচি এই পুরষ্কার ভাগ করে নেবেন।

অন্যদিকে,
• নোবেল পুরস্কার ২০২৫:
- পদার্থ বিজ্ঞানে নোবেল পায়: মার্কিন তিন বিজ্ঞানী। তারা হলেন-জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস।
- রসায়নে নোবেল পায়: জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি।

উৎস: Noble Prize Organization.

৬৩.
What is the main basis for the formation of the Arab League?
  1. Baghdad Treaty
  2. Riyadh Agreement 
  3. Alexandria Protocol
  4. Cairo Protocol
  5. Damascus Protoco
ব্যাখ্যা

- Alexandria Protocol আরব লীগের ভিত্তি।

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর ১৯৪৪ সালে ।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল (Alexandria Protocol)- আরব লীগের ভিত্তি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: সাতটি দেশ, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং উত্তর ইয়েমেন।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য দেশ: মোট ২২টি রাষ্ট্র।[অক্টোবর,২০২৫]
- Secretary-General: Mr. Ahmed Aboul Gheit. 

উৎস: Arab League ওয়েবসাইট।

৬৪.
Among the Birshreshthas, who was the last to be martyred?
  1. Flight Lieutenant Matiur Rahman
  2. Sepoy Mostafa Kamal
  3. Captain Mohiuddin Jahangir
  4. Naik Nur Mohammad Sheikh
  5. Sepoy Hamidur Rahman
ব্যাখ্যা

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর:
- ১৯৪৯ সালে বরিশাল জেলায় জন্ম।
- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধকালীন সময়ে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
- তিনি ৭ নং সেক্টরে যুদ্ধরত অবস্থায় বিজয়ের মাত্র ২ দিন আগে ১৪ ডিসেম্বর শহীদ হন।
- বীরশ্রেষ্ঠদের মধ্যে তিনি সর্বশেষ শহীদ হন।
- চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনমসজিদ প্রাঙ্গনে তার সমাধি রয়েছে।

অন্যদিকে,
- মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহিদ হন বীরশ্রেষ্ট্র আব্দুর রউফ।
- মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের মধ্যে সিপাহী হামিদুর রহমান সর্বকনিষ্ঠ ছিলেন। 

উৎস: বাংলাপিডিয়া।

৬৫.
With which country's revolution or uprising is the 'Gen-Z 212' organization associate? [October,2025]
  1. Egypt 
  2. Tunisia 
  3. Morocco
  4. Sudan
  5. Libya
ব্যাখ্যা

Gen-Z 212: 
- সরকারী স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে তরুণদের নেতৃত্বে মরোক্কোর বিভিন্ন শহরে বিক্ষোভহচ্ছে।
- এই বিক্ষোভের আহ্বান জানিয়েছে অনলাইন-ভিত্তিক সংগঠন জেন জি-২১২।
- জেন জি ২১২ চ্যাট প্ল্যাটফর্ম ডিসকর্ডে সেপ্টেম্বরের মাঝামাঝি গঠিত হয়।
- এর নামকরণ করা হয়েছে ১৯৯০-এর শেষ থেকে ২০১০-এর দশকের শুরুতে জন্ম নেওয়া প্রজন্ম এবং মরোক্কোর আন্তর্জাতিক ফোন কোড +২১২-এর উল্লেখ করে।

উৎস: BBC [Link]

৬৬.
Which of the following countries was not a British colony but is a member of the Commonwealth? [October, 2025]
  1. Mozambique
  2. Canada
  3. Australia
  4. India
  5. Namibia
ব্যাখ্যা

- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশ মোজাম্বিক।

কমনওয়েলথ:

- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া হয় ১৯২৬ সালে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে আবার ১৯৮৯ সালে যোগ দেয়।
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। [অক্টোবর,২০২৫]।
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উল্লেখ্য,
- ২০২২ সালে, আফ্রিকার দুটি দেশ গ্যাবন ও টোগো Commonwealth-এ নতুন সদস্য হিসেবে যোগ দেয়।
- এই দেশ দুটির সদস্যপদ দেওয়া হয় রুয়ান্ডা সম্মেলনে, ২০২২ সালে।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

৬৭.
Who was a leader of the Fakir-Sannyasi Rebellion?
  1. Haji Shariatullah
  2. Shah Waliullah
  3. Syed Ahmad Barelvi
  4. Majnu Shah
  5. Titumir
ব্যাখ্যা

ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ:
- ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালির প্রথম বিদ্রোহ ছিল- ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ।
- এই বিদ্রোহের প্রধান কারণ তাদের দলবেঁধে চলাচলে ইংরেজরা বাধা প্রদান করে।
- এই আদেশ জারি করেন- ওয়ারেন হেস্টিংস।
- এটি সংঘটিত হয়-অষ্টাদশ শতাব্দীতে।
- এই আন্দোলনের নেতা ছিল- মজনু শাহ, ভবানী পাঠক, মুসা শাহ।
- চাকমা বিদ্রোহ সাথে জড়িত জুম্মা খান।
- ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে ফকিররা মীর কাসিমের পক্ষে যুদ্ধ করেন।
- ১৭৬০-১৮০০ সাল পর্যন্ত বিদ্রোহ করেন।
- এই বিদ্রোহের কেন্দ্রে ছিল- উত্তর ও পশ্চিমবঙ্গ এবং বিহারের বিভিন্ন স্থানে।
- ফকিররা প্রথম ইংরেজ বাণিজ্য কুঠি আক্রমণ করেন বাকেরগঞ্জে বা বরিশালে।

উল্লেখ্য,
- ইংরেজদের বিরুদ্ধে চাকমা রাজা বিদ্রোহ করে জোয়ান বকস।
- তার প্রধান সেনাপতি ছিল- রুনু খান (জুম্মা খান)

উৎস: ইতিহাস, (প্রথম পত্র) একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৮.
Which metal is commonly used as the filament in an electric bulb?
  1. Copper
  2. Silver
  3. Iron
  4. Aluminum
  5. Tungsten
ব্যাখ্যা

বৈদ্যুতিক বাল্ব:
- বৈদ্যুতিক বাল্বে দুটি মোটা তার একটি বায়ুশূন্য বা নিষ্ক্রিয় গ্যাসপূর্ণ বাল্বের বায়ুনিরুদ্ধ মুখের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করানো থাকে।
- বাল্বের ভিতরে তারের দুই প্রান্তের সাথে সরু টাংস্টেনের তারের কুন্ডলী সংযুক্ত থাকে, এটিকে ফিলামেন্ট বলে।
- এই বাহুকে বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করলে ফিলামেন্টে প্রচুর তাপ উৎপন্ন হয়।
- বাল্বের এই ফিলামেন্ট উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করতে থাকে।
- এটি শক্ত ও স্থিতিস্থাপক ধাতু, তাই তাপ ও বৈদ্যুতিক প্রবাহের চাপ সামলাতে পারে।

অপরদিকে 
- নাইক্রোম একটি তাপপ্রতিরোধী ধাতু, কিন্তু সাধারণত তা হিটার বা ওভেনে ব্যবহৃত হয়, বাল্বের ফিলামেন্ট হিসেবে নয়।
- তামা বা অ্যালুমিনিয়াম খুব দ্রুত গলে যায় এবং অক্সাইডেশন হয়, তাই তারা ফিলামেন্ট হিসেবে ব্যবহারযোগ্য নয়।

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

৬৯.
Where is the SAARC Cultural Centre located?
  1. Islamabad, Pakistan
  2. Galle ,Sri Lanka
  3. New Delhi, India
  4. Colombo, Sri Lanka
  5. Kathmandu, Nepal
ব্যাখ্যা

- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
• SAARC:

- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

৭০.
Who was the first Bangladeshi to join the Freedom Flotilla as a passenger? [October,2025]
  1. Shahidul Alam 
  2. Yaslima Nasrin
  3. Rehman Sobhan
  4. Babor Ali
  5. Muhammad Yunus
ব্যাখ্যা

- প্রথম বাংলাদেশি হিসেবে ফ্লোটিলার অভিযাত্রী হিসেবে যোগ দিয়েছেন- ড. শহিদুল আলম।
- গাজার ওপর ইসরায়েলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে পাঠানো 'গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলা'-তে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, শিক্ষক ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম।
- গত ২৭ সেপ্টেম্বর দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম গাজা ফ্লোটিলায় যোগ দেয়ার ঘোষণা দেন।
- ৩০ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে ফ্লোটিলার বৃহত্তম জাহাজ 'কনসায়েন্স'-এ যোগ দেন তিনি।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

৭১.
Which of the following is a widely used method for the treatment of cancer?
  1. Physical Therapy
  2. MRI
  3. Chemotherapy
  4. Angiography
  5. None of the above
ব্যাখ্যা

কেমোথেরাপি:
- ক্যান্সারে শরীরের কিছু কোষ বিভাজনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
- কেমোথেরাপি হলো এমন এক চিকিৎসা, যেখানে বিশেষ ধরনের রাসায়নিক ঔষধ ব্যবহার করে শরীরের জন্য ক্ষতিকর দ্রুত বিভাজনরত ক্যান্সার কোষ ধ্বংস করা হয়।
- কেমোথেরাপি ক্যান্সার চিকিৎসায় বহুল ব্যবহৃত পদ্ধতি।
- প্রতিটি জীবদেহ কোষ দ্বারা গঠিত যে কোষ বৃদ্ধি পায় বা বিভাজিত হয়।
- জীবদেহের এই কোষ বিভাজনের ওপর ভিত্তি করে কেমোথেরাপি গঠিত হয়েছে।
- কেমোথেরাপিতে ব্যবহৃত রাসায়নিক ঔষধ কোষ বিভাজনের নির্দিষ্ট ধাপে প্রয়োগ করা হয়।
- কোষ বিভাজনের কোন ধাপে কী প্রয়োগ করা হবে তার ওপর নির্ভর করে রাসায়নিক ঔষধগুলো ঠিক করা হয়।

অপরদিকে, 
- Angiography: একটি মেডিকেল ইমেজিং কৌশল যা শরীরের রক্তনালী এবং অঙ্গগুলির ভিতরের বা লুমেনকে কল্পনা করতে ব্যবহৃত হয়।
- MRI মূলত মস্তিষ্ক, হাড়, গোড়ালির মতো নরম টিস্যুর ছবি তোলার জন্য খুবই কার্যকর।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৭২.
In which country was the 'First Earth Summit' held?
  1. New York, United States 
  2. Rio de Janeiro, Brazil 
  3. Johannesburg, South Africa 
  4. Stockholm, Sweden
  5. Nairobi, Kenya
ব্যাখ্যা

ধরিত্রী সম্মেলন: 
- পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED).
- প্রথম ধরিত্রি সম্মেলন: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২। 
- উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি।
- গুরুত্বপূর্ণ অর্জন: UNFCCC, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD), অ্যাজেন্ডা ২১ স্বাক্ষর।

উল্লেখ্য,
- 'রিও বা ধরিত্রী সম্মেলন+ ৫' অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
- এটি ১৯৯৭ সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
- এটি বিশেষ ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- 'রিও বা ধরিত্রী সম্মেলন ১০' অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে।
- এটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- রিও বা ধরিত্রী সম্মেলন ২০' অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে ২০১২ সালে।
- এটি তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

উৎস: United Nations ওয়েবসাইট।

৭৩.
Who discovered the water route from Europe to India?
  1. Bartholomew Diaz
  2. Albukark
  3. Alvarez Cabral
  4. Vasco-the-Gamma
  5. Christopher Columbus
ব্যাখ্যা

ইউরোপীয় আগমন:
- ১৪৯৮ খ্রিস্টাব্দে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে ভাস্কো-দ্য-গামা কালিকট বন্দরে উপস্থিত হন।
- ভাস্কো-দ্য-গামা  প্রথম ইউরোপ থেকে ভারতের জলপথ আবিস্কার করেন।
- পর্তুগিজ নাবিক ভাস্কো-দ্য-গামার উপমহাদেশে আসার পরপরই পর্তুগিজরা এ দেশে আসতে শুরু করে। 
- এরপর ১৪৮৭ খ্রিস্টাব্দে বার্থলমিউ দিয়াজ, আলভারেঞ্জ ক্যাব্রাল ও ১৫০৯ খ্রিস্টাব্দে আলবুকার্ক গোয়াতে আগমন করেন। 
- পরবর্তীকালে এই জলপথ দিয়েই পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, সুইডিশ, অস্ট্রিয়ান ও অন্যান্য ইউরোপীয় বণিকগণ ক্রমান্বয়ে উপমহাদেশে এসে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল।
- আলবুকার্ক উপমহাদেশে পর্তুগিজ-শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন।
- কলম্বাস এবং ম্যাজিলানও বিখ্যাত পর্তুগিজ নাবিক ছিলেন।
- পর্তুগিজরা বাংলাদেশের চট্টগ্রামেও বাণিজ্য কুঠি স্থাপন করে এবং কুঠিগুলোকে দুর্গে পরিণত করে। 

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ এসসি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৪.
Who introduced the Subsidiary Alliance system in British India?
  1. Lord Wellesley
  2. Lord Cornwallis
  3. Lord Dalhousie
  4. Lord Hastings
  5. Lord Canning
ব্যাখ্যা

লর্ড ওয়েলেসলী: 
- লর্ড ওয়েলেসলী ১৭৯৮ থেকে ১৮০৫ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল।
- ওয়েলেসলীর সাত বছর শাসনভার ভারতে ব্রিটিশ শক্তি সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়।
- তাঁর নীতি ছিল ভারত থেকে সর্বপ্রকার ফরাসি প্রভাব দূর করা এবং ব্রিটিশদেরকে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা।
- তিনি হস্তক্ষেপ না করার নীতিকে পরিবর্তন করেন এবং অধীনতামূলক মিত্রতার নীতি গ্রহণ করেন।
- এ নীতি অনুসারে ভারতীয় রাজ্যসমূহ ব্রিটিশ নয় এমন ইউরোপীয় কর্মকর্তাদের সাময়িকভাবে বরখাস্ত, তাদের রাজ্যে ব্রিটিশ সেনাবাহিনীর একটি অংশকে ভরণপোষণ ও ব্রিটিশদের নিকট বৈদেশিক বিষয়াবলি সমর্পণ করার মাধ্যমে ব্রিটিশদের নিরাপত্তার অধীনে আসতে বাধ্য হয়।

অপরদিকে,
- লর্ড ক্যানিং কাগজি মুদ্রার প্রচলন করেন।
- সিপাহি বিপ্লবকালীন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
- ১৮৫৬ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ভারতের শেষ গভর্নর জেনারেল।
- লর্ড ডালহৌসী বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন।
- এই আইন প্রণয়ন করেন-১৮৫৪ সালে।
- বিধবা বিবাহ আইন পাশ হয়- ১৮৫৬ সালে।
- লর্ড ডালহৌসী স্বত্ব বিলোপ নীতির প্রবর্তন করেন।
- রেললাইনের প্রচলন করেন।
- লর্ড বেন্টিংক সতীদাহ প্রথা বিলোপ করেন।
- লর্ড ওয়েলেসলী অধীনতা মুলক নীতির প্রবর্তক।
- ব্রিটিশদের প্রথম সাম্রাজ্যবাদী বড়লাট।

উৎস: ¡) পৌরনীতি ও সুশাসন এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
          ¡¡) বাংলাপিডিয়া।

৭৫.
Which country has the most oil reserves in the world? [October, 2025]
  1. Saudi Arabia 
  2. Venezuela 
  3. United States
  4. Canada
  5. Russia
ব্যাখ্যা

• অবজারভেটরি অফ ইকোনমিক কমপ্লেক্সিটি -এর তথ্য অনুযায়ী, 
- ২০২৫ সালের হিসাব অনুযায়ী, ভেনিজুয়েলায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে,যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।
- এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব,
- যাদের মজুদের পরিমাণ ২৬৭.২ বিলিয়ন ব্যারেল।
- এরপর ইরানের ২০৮.৬ বিলিয়ন ব্যারেল মজুদ আছে।

উল্লেখ্য,
- ভেনিজুয়েলার তেলের মজুদ মূলত দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত ওরিনোকো বেল্ট নামক একটি বিশাল এলাকায় কেন্দ্রীভূত।
- এই অঞ্চলটি প্রায় ৫৫,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত।

উৎস: World Population review.[ Link]

৭৬.
Which layer of the OSI model does a router operate at?
  1. Session Layer
  2. Network Layer
  3. Transport Layer
  4. Data Link Layer
  5. Physical Layer
ব্যাখ্যা

• Router হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস:
- যা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করে এবং IP Address ব্যবহার করে ডেটা প্যাকেট এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠায়। - OSI মডেলের 3rd Layer (Network Layer)-এ Router কাজ করে।

• OSI মডেলের ৭টি লেয়ার:

- Physical Layer ডেটা বাইনারি সিগন্যাল হিসেবে ট্রান্সমিট করে।
- Data Link Layer – MAC Address ও Frame Transmission পরিচালনা করে।
- Network Layer - IP Addressing এবং প্যাকেট রাউটিং নিয়ন্ত্রণ করে।
- Transport Layer - End-to-end Communication নিশ্চিত করে (TCP, UDP)।
- Session Layer সেশন কন্ট্রোল এবং ডাটা এক্সচেঞ্জ ব্যবস্থাপনা করে।
- Presentation Layer ডাটা এনক্রিপশন, ডিক্রিপশন ও কম্প্রেশন পরিচালনা করে।
- Application Layer ব্যবহারকারী ও নেটওয়ার্কের মধ্যে ইন্টারফেস তৈরি করে (HTTP, FTP, SMTP ইত্যাদি)।

উৎস: Practical Networking. [লিঙ্ক]