পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন২৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে কোন দলকে পরাজিত করে?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
খ) পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
খ) পাকিস্তান
ব্যাখ্যা
- বাংলাদেশ প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরে জায়গা করে নেয়।
- নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে নারী বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয় পায় বাংলাদেশ।
- ২৭ নভেম্বর ২০২১ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করে।
- ১২তম নারীদের ওয়ানডে বিশ্বকাপ (৪ মার্চ - ৩ এপ্রিল ২০২২) অনুষ্ঠিত হয় নিউজিল্যান্ডে। 

তথ্যসূত্র:- Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
.
ড্যামন গ্যালগেট ২০২১ সালে বুকার পুরস্কার লাভ করেন তার কোন সাহিত্যকর্মের জন্য?
  1. ক) The Promise
  2. খ) At Night All Blood is Black
  3. গ) In A Strange Room
  4. ঘ) Promises to Keep
সঠিক উত্তর:
ক) The Promise
উত্তর
সঠিক উত্তর:
ক) The Promise
ব্যাখ্যা
- ২০২১ সালে ব্রিটেনের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার লাভ করেন দক্ষিণ আফ্রিকার ঔপন্যাসিক ড্যামন গ্যালগেট।
- দ্য প্রমিস (The Promise) উপন্যাসের জন্যে তাকে বুকার পুরস্কার প্রদান করা হয়।
তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে:-
- Arctic Summer
- The Good Doctor
- In A Strange Room প্রভৃতি।

- প্রথম ফরাসি সাহিত্যিক হিসেবে At Night All Blood is Black (ইংরেজি অনুবাদক মার্কিন কবি আন্না মসচোভাকিস) উপন্যাসের জন্যে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২১ লাভ করেছেন ফ্রান্সের ঔপন্যাসিক ডেভিড ডিওপ।

- জো বাইডেনের বই : Promises to Keep.

তথ্যসূত্র:- বুকার পুরস্কার ওয়েবসাইট।
.
কত সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত 'New START' চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে?
  1. ক) ২০২৩
  2. খ) ২০২৪
  3. গ) ২০২৫
  4. ঘ) ২০২৬
সঠিক উত্তর:
ঘ) ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০২৬
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্প্রতি নিজেদের মধ্যকার New START (The New Strategic Arms Reduction Treaty) চুক্তির মেয়াদ আরো পাঁচ বছর বৃদ্ধি করে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে।
- ২০১০ সালের ৮ এপ্রিল কৌশলগত বিপজ্জনক অস্ত্র হ্রাসকরণের লক্ষ্যে New START চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
- যা ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।
- ১০ বছর মেয়াদী চুক্তিটির মেয়াদ গত ৫ ফেব্রুয়ারি ২০২১ শেষ হয়েছিলো।

সূত্র:- মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
.
‘বাংলাদেশ রোড’ কোথায় অবস্থিত?
  1. ক) দক্ষিণ সুদান
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) বারবাডোস
সঠিক উত্তর:
ক) দক্ষিণ সুদান
উত্তর
সঠিক উত্তর:
ক) দক্ষিণ সুদান
ব্যাখ্যা
- দক্ষিণ সুদান সরকার বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের কৃতজ্ঞতা স্বরূপ দেশটির রাজধানী জুবায় একটি সড়কের নামকরণ করে - বাংলাদেশ রোড।

তথ্যসূত্র:- Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
.
'আইনের শাসন সূচক-২০২১' অনুসারে আইনের শাসন সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) সুইডেন
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
গ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) ডেনমার্ক
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২১:-
- প্রকাশক: ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (যুক্তরাষ্ট্র)
- মোট দেশ : ১৩৯টি

- আইনের শাসন সূচকে শীর্ষ দেশ - ডেনমার্ক।

- সর্বনিম্ন দেশ - ভেনিজুয়েলা।
- বাংলাদেশের অবস্থান - ১২৪ তম। 

তথ্যসূত্র:- ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ওয়েবসাইট।
.
কোন দেশটির সাথে সম্প্রতি কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করে বাংলাদেশ?
  1. ক) জাপান
  2. খ) নরওয়ে
  3. গ) ইতালি
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
ক) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ক) জাপান
ব্যাখ্যা
- গত ১০ ফেব্রুয়ারি কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করে বাংলাদেশ ও জাপান
- দুই দেশের মধ্যে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

- ১৯৭৩ সালের অক্টোবরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপানে ঐতিহাসিক সরকারি সফরে যান।
- দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে ঢাকাস্থ জাপান দূতাবাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের একটি স্মারক বই প্রকাশ করে।
- ১০ ফেব্রুয়ারি ২০২২ বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ও জাপানের মিন্টের যৌথ উদ্যোগে ৫০ টাকার স্মারক রৌপ্য মুদ্রা ছাড়া হয়।

তথ্যসূত্র:- Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
.
বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ এই মর্মে প্রজ্ঞাপন জারি করা হয় কবে?
  1. ক) ২০ ফেব্রুয়ারি, ২০২২
  2. খ) ২ মার্চ, ২০২২
  3. গ) ২০ মার্চ, ২০২২ ২০২২
  4. ঘ) ২ ফেব্রুয়ারি, ২০২২
সঠিক উত্তর:
খ) ২ মার্চ, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ মার্চ, ২০২২
ব্যাখ্যা
- 'জয়বাংলা'কে জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দিয়ে ২ মার্চ, ২০২২ প্রজ্ঞাপন জারি করে সরকার।
- রাষ্ট্রপতির আদেশক্রমে 'মন্ত্রীপরিষদ বিভাগ' এই প্রজ্ঞাপন জারি করে।

- তার আগে ২০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে 'জয়বাংলা'কে জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়।
প্রজ্ঞাপনে বলা হয় -
- ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।
- সাংবিধানিক পদাধিকারীরা, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা/কর্মচারীরা সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষকরা ও ছাত্র-ছাত্রীরা ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।

- ২০১৭ সালে আইনজীবী বশির আহমেদ জয় বাংলাকে জাতীয় শ্লোগান করার বিষয়ে হাইকোর্টে রিট করেছিলেন।
- ১৬ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশের হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করে।
- ১০ মার্চ ২০২০ তারিখে বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ হবে বলে রায় ঘোষণা করেছে হাইকোর্ট।

তথ্যসূত্র:- মন্ত্রীপরিষদ বিভাগ ওয়েবসাইট ও Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
.
'Bangladesh at 50: The Resilient Delta' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন হয় কোথায়?
  1. ক) ব্রিটিশ পার্লামেন্টে
  2. খ) মার্কিন পার্লামেন্টে
  3. গ) রুশ পার্লামেন্টে
  4. ঘ) কমনওয়েলথ পার্লামেন্টে
সঠিক উত্তর:
ক) ব্রিটিশ পার্লামেন্টে
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্রিটিশ পার্লামেন্টে
ব্যাখ্যা
- ৩ নভেম্বর, শেখ হাসিনা ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “Bangladesh at 50: The Resilient Delta” শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তথ্যসূত্র:- Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
.
অ্যাঞ্জেলা মার্কেলের রাজনৈতিক দলের নাম কী?
  1. ক) সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি
  2. খ) ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন অব জার্মানি
  3. গ) লিবারেল ডেমোক্র্যাটিক ইউনিয়ন
  4. ঘ) লেবার পার্টি
সঠিক উত্তর:
খ) ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন অব জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন অব জার্মানি
ব্যাখ্যা
- ৮ ডিসেম্বর ২০২১ তারিখে জার্মানিতে ১৬ বছরের অ্যাঞ্জেলা মার্কেল যুগের অবসান হয়। সাধারণ নির্বাচনে তার দল Christian Democratic Union of Germany হেরে যায়।

- জার্মানির বর্তমান চ্যান্সেলর হলেন ওলাফ শলৎস।
- তিনি গত ৮ ডিসেম্বর ২০২১ জার্মানির ৯ম চ্যান্সেলর হিসেবে শপথ গ্রহণ করেন। তার রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (সিপিডি)।
- ওলাফ শলৎসের ক্ষমতা গ্রহণের মাধ্যমে জার্মানির প্রথম নারী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

তথ্যসূত্র:- ডয়েচভেলে।
১০.
২০২১ সালে দেশে চা উৎপাদনের পরিমাণ কত ছিল?
  1. ক) ৮ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি
  2. খ) ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি
  3. গ) ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি
  4. ঘ) ১০ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি
সঠিক উত্তর:
গ) ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি
ব্যাখ্যা
- বাণিজ্যিক চা চাষে ১৬৮ বছরের ইতিহাসে গেল বছর সর্বোচ্চ ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদন করে রেকর্ড গড়েছে বাংলাদেশ।
- ২০২১ সালে ছোট-বড় সব বাগান থেকে রেকর্ড পরিমাণ এ চা উৎপাদনের হয়েছে বলে জানান বাংলাদেশ চা বোর্ড।
- ২০২০ সালের তুলনায় এক কোটি ১১ লাখ কেজি বেশি।
- এর আগে ২০১৯ সালে ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি চা উৎপাদিত হয়েছিল, যা ছিল সেসময় পর্যন্ত দেশে চা শিল্পের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ।
- চা বোর্ডের তথ্য অনুসারে, ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায় দেশের প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র:- বাংলাদেশ চা বোর্ড।
১১.
সন্ত্রাসবাদ বিরোধী প্রথম বৈশ্বিক সংসদীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) অস্ট্রিয়া
  4. ঘ) নেদারল্যান্ড
সঠিক উত্তর:
গ) অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) অস্ট্রিয়া
ব্যাখ্যা
- ৬ সেপ্টেম্বর ২০২১ সন্ত্রাসবাদ বিরোধী প্রথম বৈশ্বিক সংসদীয় সম্মেলন শুরু হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে

সূত্র:- Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১২.
বাংলাদেশ TIFA চুক্তি স্বাক্ষর করে কোন দেশের সাথে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
গ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
বাংলাদেশ-অস্ট্রেলিয়া TIFA চুক্তি:
- ১৫ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিনিয়োগের পথ সুগম করতে Trade and Investment Framework Agreement (TIFA) স্বাক্ষরিত হয়।
- অস্ট্রেলিয়ার পক্ষে সে দেশের বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ডান টিহান এবং বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই চুক্তিতে স্বাক্ষর করেন। - বাংলাদেশ ২০০৩ সাল থেকে অস্ট্রেলিয়ায় ডিউটি এবং কোটা ফ্রি বাণিজ্য সুবিধা পেয়ে আসছে।

সূত্র:- Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১৩.
একাদশ D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-
  1. ক) বাংলাদেশ
  2. খ) মিশর
  3. গ) তুরস্ক
  4. ঘ) সিঙ্গাপুর
সঠিক উত্তর:
খ) মিশর
উত্তর
সঠিক উত্তর:
খ) মিশর
ব্যাখ্যা
- একাদশ D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে মিশরে। তবে এখনও সময় নির্ধারণ করা হয়নি। 
- ২০২১ সালের ৮ এপ্রিল বাংলাদেশের ঢাকায় ভার্চুয়াল পদ্ধতিতে দশম D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনের মধ্যদিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা D-8 জোটের নতুন চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেন।

সূত্র:- Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১৪.
'৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন' কবে অনুষ্ঠিত হয়-
  1. ক) ১৫-১৬ ফেব্রুয়ারি ২০২২
  2. খ) ১৬-১৭ ফেব্রুয়ারি ২০২২
  3. গ) ১৯-২০ ফেব্রুয়ারি ২০২২
  4. ঘ) ১৮-২০ ফেব্রুয়ারি ২০২২
সঠিক উত্তর:
ঘ) ১৮-২০ ফেব্রুয়ারি ২০২২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮-২০ ফেব্রুয়ারি ২০২২
ব্যাখ্যা
- মিউনিখ নিরাপত্তা সম্মেলন সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধান, আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, একাডেমিশিয়ান, বিশেষজ্ঞ প্রমুখ অংশগ্রহণ করেন। সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তাগত পলিসি, চ্যালেঞ্জ ও সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬৩ সাল থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।

- ৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২২ সালের ১৮-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
- স্নায়ুযুদ্ধের অবসানের পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক এই সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার প্রয়াসে নতুন রূপরেখা তৈরি করেন। 

তথ্যসূত্র:- সিকিউরিটি কনফারেন্স সংস্থা ওয়েবসাইট, প্রথম আলো।
১৫.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন কবে?
  1. ক) ২১ জানুয়ারি ২০২২
  2. খ) ২১ ফেব্রুয়ারি ২০২২
  3. গ) ২১ মার্চ ২০২২
  4. ঘ) ২১ এপ্রিল ২০২২
সঠিক উত্তর:
গ) ২১ মার্চ ২০২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১ মার্চ ২০২২
ব্যাখ্যা
- ২১ মার্চ ২০২২ শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- একই দিনে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সবচেয়ে বড় ও সর্বাধুনিক প্রযুক্তির পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সূত্র:- Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১৬.
'সুইফট' কোন দেশভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) বেলজিয়াম
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
খ) বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
খ) বেলজিয়াম
ব্যাখ্যা
- বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট হলো দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেনের প্রধান ব্যবস্থা।
- বিশ্বের ২০০টির বেশি দেশের ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সুইফট যুক্ত।
- রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
- অতীতে শুধু একটি দেশকেই সুইফট থেকে বাদ দেওয়া হয়। সেটি হলো ইরান। এর ফলে ইরানকে তার বৈদেশিক বাণিজ্যের ৩০ শতাংশ হারাতে হয়।

তথ্যসূত্র:- দৈনিক যুগান্তর।
১৭.
খাদ্য ও কৃষি সংস্থাকে (FAO) প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দেন-
  1. ক) আন্তর্জাতিক বীজ ব্যাংক
  2. খ) আন্তর্জাতিক বিশেষায়িত কৃষি ব্যাংক
  3. গ) আন্তর্জাতিক রিলিফ ব্যাংক
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) আন্তর্জাতিক বীজ ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ক) আন্তর্জাতিক বীজ ব্যাংক
ব্যাখ্যা
- গত ১৩ মার্চ ২০২২ খাদ্য ও কৃষি সংস্থাকে (FAO) আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
- তিনি বলেন, বীজ ব্যাংক প্রতিষ্ঠা করা হলে শতবর্ষে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে।
- এফএও-এর মহাপরিচালক (ডিজি) কু ডংইউ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন।

- প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ডিজিটালাইজেশন এবং উদ্ভাবনের প্রকল্প গ্রহণে একটি সমন্বিত তহবিল গড়তে এফএও-এর ডিজিকে পরামর্শ দিয়ে বলেন, এখানে বাংলাদেশ অবদান রাখতে প্রস্তুত।
- এফএও মহাপরিচালক এ বছর ইতালির রোমে ৩-৭ অক্টোবর অনুষ্ঠেয় বিশ্ব খাদ্য ফোরামে প্ল্যানারি স্পিকার হিসাবে প্রধানমন্ত্রীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

সূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২ এবং দৈনিক যুগান্তর।
১৮.
'বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ প্রস্তুত ও উৎক্ষেপণ করার জন্য রাশিয়ার কোন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে?
  1. ক) গ্লাভকসমস
  2. খ) স্পেসএক্স
  3. গ) প্লাভকসমস
  4. ঘ) ক্লাভকসমস
সঠিক উত্তর:
ক) গ্লাভকসমস
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্লাভকসমস
ব্যাখ্যা
- বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্যে বাংলাদেশ সরকার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা Roscosmos এর অঙ্গ প্রতিষ্ঠান Glavkosmos'র (গ্লাভকসমস) সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করেছে। 
- গত ২ ফেব্রুয়ারি ২০২২ এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

উল্লেখ,
- এর আগে ২০১৮ সালে বাংলাদেশ তার প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ (ফ্রান্সে তৈরি ও যুক্তরাষ্ট্রে উৎক্ষেপিত) উৎক্ষেপণ করেছিলো।

সূত্র:- Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১৯.
হাঙ্গেরির বর্তমান প্রেসিডেন্ট-
  1. ক) হাতান কাতালিন
  2. খ) নাজলা রোমধান
  3. গ) কাতালিনা মার্টিন
  4. ঘ) কাতালিন নোভাক
সঠিক উত্তর:
ঘ) কাতালিন নোভাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাতালিন নোভাক
ব্যাখ্যা
- ১০ মার্চ ২০২২ হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন - কাতালিন নোভাক

সূত্র:- Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২০.
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কূটনৈতিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) রোম
  3. গ) বার্লিন
  4. ঘ) দুবাই
সঠিক উত্তর:
খ) রোম
উত্তর
সঠিক উত্তর:
খ) রোম
ব্যাখ্যা
- ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কূটনৈতিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়  ১৪ মার্চ ২০২২ ইতালির রোমে

সূত্র:- Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২১.
রাশিয়া কবে 'কাউন্সিল অব ইউরোপ’ ত্যাগ করে?
  1. ক) ১২ মার্চ ২০২২
  2. খ) ১৬ মার্চ ২০২২
  3. গ) ১৬ এপ্রিল ২০২২
  4. ঘ) ২০ এপ্রিল ২০২২
সঠিক উত্তর:
খ) ১৬ মার্চ ২০২২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬ মার্চ ২০২২
ব্যাখ্যা
- ১৬ মার্চ ২০২২ ‘কাউন্সিল অব ইউরোপ’ ত্যাগ করে রাশিয়া।
- একই দিনে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে রাশিয়াকে নির্দেশ দেয় আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ)।

তথ্যসূত্র:-  Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২২.
সাবমেরিন ক্যাবল ব্যবহার করে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়?
  1. ক) আনোয়ারা (চট্টগ্রাম)
  2. খ) সন্দ্বীপ (চট্টগ্রাম)
  3. গ) পেকুয়া (কক্সবাজার)
  4. ঘ) টেকনাফ (কক্সবাজার)
সঠিক উত্তর:
খ) সন্দ্বীপ (চট্টগ্রাম)
উত্তর
সঠিক উত্তর:
খ) সন্দ্বীপ (চট্টগ্রাম)
ব্যাখ্যা
- সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম সন্দীপ (চট্টগ্রাম) উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
- সাগর তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে সাগর দ্বীপ সন্দ্বীপকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতায় আনা হয়েছে।
- ‘চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ সাগর তলদেশে এই সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয়েছে।
- এতে সন্দ্বীপের চার লাখ অধিবাসী গ্রিড বিদ্যুৎ সুবিধার আওতায় এলো।
- সাবমেরিন ক্যাবল স্থাপনের ফলে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি হওয়ায় এখানে শিল্প কারখানা স্থাপনসহ বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটবে।’
- সর্বশেষ রাঙ্গাবালি (পটুয়াখালী) উপজেলা বিদ্যুতের আওতায় আসে।

তথ্যসূত্র:- বাংলা ট্রিবিউন এবং সাম্প্রতিক সমাচার এপ্রিল ২০২২।
২৩.
জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশি?
  1. ক) ইসমাত জাহান
  2. খ) শিরীন শারমিন
  3. গ) রেবেকা ইসলাম
  4. ঘ) রাবাব ফাতিমা
সঠিক উত্তর:
ঘ) রাবাব ফাতিমা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাবাব ফাতিমা
ব্যাখ্যা
- ১ ফেব্রুয়ারি ২০২২ জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। 
- জাতিসংঘে বাংলাদেশের ১ম নারী স্থায়ী প্রতিনিধি- ইসমাত জাহান।
- জাতিসংঘে বাংলাদেশের ২য় নারী স্থায়ী প্রতিনিধি- রাবাব ফাতিমা।

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
২৪.
কোন মোবাইল অপারেটর কোম্পানি দেশে প্রথমবারের মতো পরিবেশবান্ধব ই-সিম চালু করে?
  1. ক) গ্রামীণফোন
  2. খ) টেলিটক
  3. গ) রবি
  4. ঘ) বাংলালিংক
সঠিক উত্তর:
ক) গ্রামীণফোন
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্রামীণফোন
ব্যাখ্যা
- দেশে প্রথমবারের মতো প্লাস্টিক সিম কার্ড ছাড়াই সংযোগের সুবিধা সম্পন্ন পরিবেশবান্ধব ই-সিম চালু করে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন
-ই-সিম মানে এম্বেডেড সিম, অর্থাৎ একধরণের সিম, যেটা ব্যবহার করতে ফোনে কোনও রকম সিম কার্ড ঢুকাতে হয় না।
- এতে প্লাস্টিকের ব্যবহারও কম হয়। 
- এজন্য ইসিম সাপোর্ট করে এমন একটি মোবাইল ডিভাইস থাকতে হবে।

তথ্যসূত্র:- গ্রামীণফোন ওয়েবসাইট।