পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৭ অক্টোবর, ২০২০সময়45 minutes৯৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-০৫.০৪.২০১৩ (গ্রেড-১৫)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৭ অক্টোবর, ২০২০ · ১০০ প্রশ্ন

.
মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কী?
  1. ক) চতুর্দশপদী কবিতা
  2. খ) চর্যাপদ
  3. গ) ছোটগল্প
  4. ঘ) মঙ্গলকাব্য
সঠিক উত্তর:
ঘ) মঙ্গলকাব্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মঙ্গলকাব্য
ব্যাখ্যা
মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা মঙ্গলকাব্য। এ সময়ে পাওয়া যায় - মনসামঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গলকাব্য, ধর্মমঙ্গল কাব্য, কালিকামঙ্গল কাব্য, অন্নদামঙ্গল কাব্য, শীতলামঙ্গল কাব্য। এ সময়ের প্রধান কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণকীর্তন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
.
“তামার বিষ” অর্থ কি?
  1. ক) মোসাহেবি
  2. খ) শ্রমবিমুখ
  3. গ) হৃতাবশিষ্ট
  4. ঘ) অর্থের কুপ্রভাব
সঠিক উত্তর:
ঘ) অর্থের কুপ্রভাব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অর্থের কুপ্রভাব
ব্যাখ্যা
তামার বিষ - অর্থের কুপ্রভাব। পোঁ-ধরা - মোসাহেবি করা। ননীর পুতুল - শ্রমবিমুখ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
.
“স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না” - কোন কারকে কী বিভক্তি?
  1. ক) কর্মে ষষ্ঠী
  2. খ) করণে তৃতীয়া
  3. গ) অপাদানে সপ্তমী
  4. ঘ) অধিকরণে শূণ্য
সঠিক উত্তর:
গ) অপাদানে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
গ) অপাদানে সপ্তমী
ব্যাখ্যা
কোথা থেকে / কী হতে / কীসের হতে দ্বারা প্রশ্ন করলে উত্তরে পাওয়া যায় অপাদান কারক। “স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না” এই বাক্যে কোথা থেকে পালায় প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বলে তা আপাদান কারক। এবং পালায় এর সাথে এ যুক্ত হওয়ায় তা সপ্তমী বিভক্তি। অপাদানে সপ্তমীর আরেকটি উদাহরণঃ কত ধানে কত চাল হয় তা আমি জানি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর বলে খ্যাত কে?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর:
ক) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের ছন্দের যাদুকর (রবীন্দ্রনাথ কর্তৃক প্রদত্ত), ছন্দের রাজা হিসাবে খ্যাত - সত্যেন্দ্রনাথ দত্ত।
তার রচিত কাব্যগ্রন্থঃ সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহ ও কেকা, অভ্র আবীর, হসন্তিকা, কাব্য সঞ্চয়ন, বেলা শেষের গান ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
.
“বখতিয়ারের ঘোড়া” কোন শ্রেণীর রচনা?
  1. ক) ইতিহাস
  2. খ) কাব্য
  3. গ) উপন্যাস
  4. ঘ) রূপকথা
সঠিক উত্তর:
খ) কাব্য
উত্তর
সঠিক উত্তর:
খ) কাব্য
ব্যাখ্যা
আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ হলোঃ লোক লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে উঠে, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, পাখির কাছে ফুলের কাছে, প্রেমের কবিতা, আরব্য রজনীর রাজহাঁস, দোয়েল ও দয়িতা ইত্যাদি। উপন্যাসঃ ডাহুকী, কবি ও কোলাহল, উপমহাদেশ, আগুনের মেয়ে, কাবিলের বোন, চেহারায় চতুরঙ্গ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা
.
অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?
  1. ক) অহিনকুল
  2. খ) আমরা
  3. গ) উপকূল
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
গ) উপকূল
উত্তর
সঠিক উত্তর:
গ) উপকূল
ব্যাখ্যা
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। ঈষৎ রক্তিম= আরক্তিম, ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস। উপকূল = কূলের সমীপে, সামীপ্য(উপ) অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির র্বোড বই
.
যা পূর্বে ছিল এখন নাই-
  1. ক) অভূতপূর্ব
  2. খ) অদৃশ্যপূর্ব
  3. গ) ভূতপূর্ব
  4. ঘ) অদৃষ্টরহিত
সঠিক উত্তর:
গ) ভূতপূর্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) ভূতপূর্ব
ব্যাখ্যা
অভূতপূর্ব (বিশেষণ) পূর্বে হয়নি বা ঘটেনি এমন। ভূতপূর্ব - যা পূর্বে ছিল, এখন নেই। অদৃষ্টপূর্ব - যা পূর্বে দেখা যায় নি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
কোনটি বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস?
  1. ক) রজনী
  2. খ) আনন্দমঠ
  3. গ) কৃষ্ণকান্তের উইল
  4. ঘ) রাজসিংহ
সঠিক উত্তর:
ঘ) রাজসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজসিংহ
ব্যাখ্যা

রাজসিংহ - ঐতিহাসিক উপন্যাস।
আনন্দমঠ - ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় রচিত হলেও তা আসলে ঐতিহাসিক উপন্যাস নয়।
রজনী - মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস।
কৃষ্ণকান্তের উইল - সামাজিক উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার

.
কে বাংলা ভাষার কবি নন?
  1. ক) জ্ঞানদাস
  2. খ) জয়দেব
  3. গ) মুকুন্দরাম
  4. ঘ) চন্ডীদাস
সঠিক উত্তর:
খ) জয়দেব
উত্তর
সঠিক উত্তর:
খ) জয়দেব
ব্যাখ্যা
জ্ঞানদাস একমাত্র কবি যিনি বাংলা ও ব্রজবুলি দুই ভাষা মিলিয়ে পদ রচনা করেছেন। তাঁর রচিত গ্রন্থ 'মাথুর' ও মুরলীশিক্ষা।
বাঙালি কবি জয়দেব কে প্রথম বৈষ্ণব পদকর্তা হিসেবে অভিহিত করা হয়। তার রচিত গীতগোবিন্দম কাব্যটি আদি বৈষ্ণব পদাবলীর নির্দশন। তবে এটি সংস্কৃত ভাষায় রচিত। উল্লেখ্য যে তিনি বাঙালি কবি, তবে বাংলা ভাষার কবি নন।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য লাইভ এমসিকিউ লেকচার
১০.
শ্রীচৈতন্যদেব কেন বিখ্যাত?
  1. ক) বৈষ্ণব ধর্মের প্রবর্তক
  2. খ) সভাকবি
  3. গ) কাব্যস্রষ্টা হিসেবে
  4. ঘ) অনুবাদক
সঠিক উত্তর:
ক) বৈষ্ণব ধর্মের প্রবর্তক
উত্তর
সঠিক উত্তর:
ক) বৈষ্ণব ধর্মের প্রবর্তক
ব্যাখ্যা
শ্রীচৈতন্যদেব বৈষ্ণব ধর্মের প্রবরতক।তিনি নিজ্র কোনো গ্রন্থ রচনা করেন নি কিন্তু তাকে ঘিরে রচিত হয়েছে বাংলা সাহিত্যের মধ্যযুগের বৈষ্ণব সাহিত্য।
তার বিখ্যাত উক্তি - মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তার প্রকৃত নাম ছিলো বিশ্বম্ভর।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা
১১.
আলাউদ্দীন হুসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান?
  1. ক) শাসনকর্তা হিসেবে
  2. খ) বাংলা ভাষার স্কুল প্রতিষ্ঠার জন্য
  3. গ) অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য
  4. ঘ) সালতানাৎ প্রতিষ্ঠার জন্য
সঠিক উত্তর:
গ) অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য
উত্তর
সঠিক উত্তর:
গ) অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য
ব্যাখ্যা
আলাউদ্দীন হোসেন শাহের শাসনাধীনে দেশে নিরবচ্ছিন্ন শান্তি বিরাজ করছিল। সমকালীন কবি বিজয়গুপ্ত তাঁকে নৃপতিতিলক, জগৎভূষণ ও কৃষ্ণ-অবতার বলে উল্লেখ করেছেন। তাঁর অধীনস্থ প্রাদেশিক শাসনকর্তা পরাগল খান ও ছুটি খান মহাভারতের বাংলা অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দীর পৃষ্ঠপোষকতা করেন। বৈষ্ণব কাব্যসমূহে হোসেন শাহের উদার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এতে বলা হয়েছে যে, শ্রী চৈতন্যএর প্রতি তিনি খুবই শ্রদ্ধাশীল ছিলেন এবং তাঁকে তিনি ঈশ্বরের অবতার বলে মনে করতেন। শ্রী চৈতন্যের ধর্ম প্রচারের ক্ষেত্রে হোসেন শাহ সার্বিক সুবিধা প্রদান করেছেন।
উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১২.
“কার্তুজ” কোন ভাষার শব্দ?
  1. ক) ইংরেজী
  2. খ) ফারসি
  3. গ) জার্মান
  4. ঘ) চীনা
অনির্ধারিত
ব্যাখ্যা
ফরাসি শব্দ: ওলন্দাজ, কাফে, রেস্তোরাঁ, আঁতাত, ডিপাে, কার্তুজ, কুপন, বুর্জোয়া, রেনেসাঁস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৩.
পদ্মের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) মনসিজ
  2. খ) জলধর
  3. গ) অরবিন্দ
  4. ঘ) অঞ্জন
সঠিক উত্তর:
গ) অরবিন্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) অরবিন্দ
ব্যাখ্যা
অরবিন্দ - (বিশেষ্য) পদ্ম; কমল।
পূর্ণশশী নিন্দে মুখে নিন্দে অরবিন্দ-দৌলত উজির বাহরাম খান)।
{(তৎসম বা সংস্কৃত) অর+ √বিন্দ্+অ(শ)}
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৪.
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোটগল্প কোনটি?
  1. ক) ভিখারিনী
  2. খ) ছুটি
  3. গ) সমাপ্তি
  4. ঘ) অপরিচিতা
সঠিক উত্তর:
ক) ভিখারিনী
উত্তর
সঠিক উত্তর:
ক) ভিখারিনী
ব্যাখ্যা
রবীন্দ্রনাথের এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প দেনাপাওনা। এটি সামাজিক সমস্যা সংক্রান্ত ছোট গল্প। ভিখারিনী রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোটগল্প।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
১৫.
মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি?
  1. ক) রাজমোহনস ওয়াইফ
  2. খ) দ্য ওয়াস্‌ট ল্যান্ড
  3. গ) ক্যাপটিভ লেডী
  4. ঘ) ল্যাবরেটরী
সঠিক উত্তর:
গ) ক্যাপটিভ লেডী
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্যাপটিভ লেডী
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত। বাংলায় রচিত মধুসূদনের প্রথম কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
১৬.
“রাজবন্দীর জবানবন্দী” কী ধরনের রচনা?
  1. ক) প্রবন্ধ
  2. খ) গল্প
  3. গ) নাটক
  4. ঘ) উপন্যাস
সঠিক উত্তর:
ক) প্রবন্ধ
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রবন্ধ
ব্যাখ্যা
রাজবন্দীর জবানবন্দী হল কাজী নজরুল ইসলামের প্রবন্ধ। 'রাজবন্দীর রোজনামচা' শহীদুল্লাহ কায়সারের স্মৃতিকথামূলক গ্রন্থ যা ১৯৬২ সালে প্রকাশিত হয়। শয়তানের জবানবন্দি হলো আরজ আলী মাতুব্বরের রচনা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
১৭.
“একুশে ফেব্রূয়ারি” কী ধরনের রচনা?
  1. দলিলপত্র
  2. রচনাবলী
  3. বায়ান্নর প্রবন্ধবলী
  4. কবিতা সংকলন
অনির্ধারিত
ব্যাখ্যা

ভাষা আন্দোলনের উপর প্রথম সংকলন গ্রন্থ ‘একুশে ফেব্রুয়ারি’ এর সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। এতে ৬টি বিভাগে ২২ জন লেখকের লেখা আছে। বিভাগগুলো হলো - কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা, ইতিহাস। সংকলনটি প্রকাশিত হয়েছিলো পুথিপত্র প্রকাশনী থেকে। সংলনটির প্রথম প্রকাশ মার্চ ১৯৫৩।

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

উৎস: শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা এবং প্রথমআলো আর্কাইভ।

১৮.
বাংলাদেশের চেতনার প্রবাহরীতির উপন্যাস কে লিখেছেন?
  1. ক) জহির রায়হান
  2. খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) কায়েস আহমদ
সঠিক উত্তর:
খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা

সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত গ্রন্থের সংখ্যা কম হলেও তাঁর সাহিত্যকর্ম সমগ্র বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদার অধিকারী। বিশেষত তাঁর গল্প এবং উপন্যাসে ব্যক্তি ও সমাজ জীবনের বহির্লোক এবং অন্তর্লোকের যে সূক্ষ্ম ও গভীর রহস্য উদ্ঘাটন করেছেন তার তুলনা বাংলা সাহিত্যে বিরল। কুসংস্কার ও অন্ধ ধর্মবিশ্বাসে আচ্ছন্ন, বিপর্যস্ত, আশাহীন ও মৃতপ্রায় সমাজজীবনের চিত্র যেমন এঁকেছেন, তেমনি মানুষের মনের ভেতরকার লোভ, প্রতারণা, ভীতি, ঈর্ষা প্রভৃতি প্রবৃত্তির ক্রিয়াপ্রতিক্রিয়া বিজ্ঞানীর মতোই উদ্ঘাটন করেছেন। শুধু উপভোগ্য মজাদার গল্প রচনা তাঁর অভীষ্ট কখনোই ছিল না। তিনি মানব জীবনের মৌলিক সমস্যাগুলিকে পাঠকের সামনে তুলে ধরেছেন। তাঁর বিখ্যাত উপন্যাস লালসালু প্রকাশিত হয় ১৯৪৮ সালে। এটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। এ-উপন্যাসে তিনি গ্রাম-বাংলার সমাজ-জীবনের এক ধ্রুপদী জীবনধারাকে তুলে ধরেছেন।
তাঁর অন্য দুটি উপন্যাস চাঁদের অমাবস্যা (১৯৬৪) ও কাঁদো নদী কাঁদো (১৯৬৮)-তে চেতনা-প্রবাহ রীতি ও অস্তিত্ববাদের ধারণাকে শিল্পরূপ দিয়েছেন। তাঁর গল্পগ্রন্থ নয়নচারা ও দুই তীর প্রকাশিত হয় যথাক্রমে ১৯৪৬ ও ১৯৬৫ সালে। সৈয়দ ওয়ালীউল্লাহ নিরীক্ষামূলক চারখানি নাটকও লিখেছেন। সেগুলি হলো বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ এবং উজানে মৃত্যু।
সুত্রঃ একাডেমিক বই, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

জেনে রাখা ভাল,
আইরিশ ঔপন্যাসিক ও কবি James Joyce তার `Stream of Consciousness’ (চেতনার অন্তঃশীল প্রবাহ) টেকনিকের জন্যে বিখ্যাত। তার রচনাবলির মধ্যে Ulysses (উপন্যাস), Exiles (নাটক), Dubliners (ছোটগল্প) ইত্যাদি উল্লেখযোগ্য।
সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা।

আরও জানতে চাইলে,
বাংলা ‘চেতনাপ্রবাহ রীতি’ শব্দটি ইংরেজি Stream of consciousness শব্দবন্ধ থেকে এসেছে। যার অর্থ-জাগ্রত বা সজাগ মনের অবিচ্ছিন্ন চিন্তার প্রবাহ বা সচেতনতা। প্রখ্যাত দার্শনিক উইলিয়াম জেমস্ তাঁর 'Principles of Psychology (1890) গ্রন্থে সর্বপ্রথম এই শব্দবন্ধটি ব্যবহার করেন। গ্রন্থটিতে তিনি এই শব্দগুচ্ছকে ব্যবহার করেছিলেন একটি বিশেষ অর্থে, চেতন, অবচেতন বা প্রাকচেতন সবটুকু মিলিয়েই ব্যক্তিচেতনার যে নিরবিচ্ছিন্নচিন্তার ধারা, মানব মনের প্রচ্ছন্ন অনুভূতির যে সক্রিয় ধারাবাহিকতা, অবদমিত আবেগ, ইচ্ছা কিংবা উপলব্ধির এক অবিচ্ছিন্ন স্রোতপ্রবাহ -তাই 'Stream of consciousness' বা চেতনাপ্রবাহ রীতি।

ধূর্জটিপ্রসাদ মুখােপাধ্যায় এবং গােপাল হালদারের হাতে বাংলা সাহিত্যে চেতনাপ্রবাহ রীতির যে সার্থক সূত্রপাত ঘটেছিল সৈয়দ ওয়ালীউল্লাহ সেই ধারারই এক যােগ্য উত্তরসূরি। কেননা তাঁর তিনটি উপন্যাসই - ‘লালসালু’ (১৯৬৮), ‘চাঁদের অমাবস্যা’ (১৯৬৪) এবং “কঁদো নদী কাঁদো' (১৯৬৮) ব্যক্তিলােকের নিজস্ব উপলব্ধির সামগ্রিক তাৎপর্য প্রকাশেসচেতন এবং সার্থক । বিশেষভাবে তাঁর শেষ দুটি উপন্যাস ‘চাঁদের অমাবস্যা’ (১৯৬৪), ‘কাঁদো নদী কাঁদো’(১৯৬৮)-তে চরিত্রের চেতন এবং অবচেতনের অতল গভীরে আলােকনিক্ষেপণে সচেষ্ট হয়েছেন লেখক। শুধু উপন্যাসই নয় তার অধিকাংশ ছােটগল্পও আংশিকভাবে চেতনাপ্রবাহরীতির প্রাথমিক পর্যায়ভুক্ত। যা সচরাচর কোন লেখকের ক্ষেত্রে দেখা যায় না। এছাড়াও রয়েছে নাটক ‘তরঙ্গভঙ্গ’ (১৯৬২)-যেখানে ঘটেছে স্বপ্ন কল্পনার স্বভাবজাত আসা-যাওয়া এবং চরিত্রাবলীর মনােগত ক্রিয়া-প্রতিক্রিয়ার সুনিপুণ উদঘাটন।
সুত্রঃ University Library, University of North Bengal.

১৯.
“পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্যনাট্যের মূল বিষয় কি?
  1. ক) মুক্তিযুদ্ধ
  2. খ) গৃহযুদ্ধ
  3. গ) বিশ্বযুদ্ধ
  4. ঘ) ভাষা আন্দোলন
সঠিক উত্তর:
ক) মুক্তিযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ক) মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়(১৯৭৬)'। এটি একটি সফল কাব্যনাট্য কারণ এখানে মুক্তিযুদ্ধকে মহাকব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২০.
পুঁথি সাহিত্যের আদি কবি কে?
  1. ক) সৈয়দ হামজা
  2. খ) আলাওল
  3. গ) শাহ গরীবুল্লাহ
  4. ঘ) শাহ মুহম্মদ সগীর
সঠিক উত্তর:
গ) শাহ গরীবুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) শাহ গরীবুল্লাহ
ব্যাখ্যা
পুঁথি সাহিত্যের আদি ও সার্থক কবি হলেন ফকির গরীবুল্লাহ। তার রচিত পুঁথি সাহিত্যের মধ্যে রয়েছে আমীর হামজা, জঙ্গনামা, ইউসুফ জুলেখা এবং সোনাভান। পুঁথি সাহিত্যের অন্য কবিদের মধ্যে সৈয়দ হামজা ও কৃষ্ণরাম দাস উল্লেখযোগ্য। গোঁজলা গুঁই, শেখ ফয়জুল্লাহ ও রামনিধি গুপ্ত যথাক্রমে কবিগান, মর্সিয়া সাহিত্য এবং টপ্পাগান ধারার আদি কবি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
২১.
“তৃষ্ণার্ত” এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) তৃষ্ণা + আর্ত
  2. খ) তৃষ্ণা + ঋত
  3. গ) তৃষ্ণা + ষর্ত
  4. ঘ) তৃষ্ণা +রিত
সঠিক উত্তর:
খ) তৃষ্ণা + ঋত
উত্তর
সঠিক উত্তর:
খ) তৃষ্ণা + ঋত
ব্যাখ্যা
সন্ধির নিয়ম অনুযায়ী আ+ঋ = আর হয়। সুতরাং, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত; ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত। তৃষ্ণা + ঋত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২২.
“কেরী সাহেবের মুন্সী” কার লেখা?
  1. ক) মন্মথ রায়
  2. খ) মনীশ ঘটক
  3. গ) প্রমথনাথ বিশী
  4. ঘ) শিব্রাম
সঠিক উত্তর:
গ) প্রমথনাথ বিশী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রমথনাথ বিশী
ব্যাখ্যা
প্রমথনাথ বিশী রচিত উপন্যাস ও গল্পের মধ্যে প্রধান গ্রন্থ হলো: জোড়াদিঘির চৌধুরী পরিবার (১৯৩৮), কেশবতী (১৯৪১), গল্পের মতো গল্প (১৯৪৫), ডাকিনী (১৯৪৫), ব্রহ্মার হাসি (১৯৪৮), সিন্ধুদেশের প্রহরী (১৯৫৫), চলন বিল (১৯৫৭), অলৌকিক (১৯৫৭), কেরী সাহেবের মুন্সী (১৯৫৮)।
রামরাম বসু উইলিয়াম কেরীকে বাংলা ভাষা শেখান। রামরাম বসু ‘কেরী সাহেবের মুন্সি’ হিসেবে পরিচিত ছিলেন।
উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৩.
“বন্দী শিবির থেকে” এর বন্দী কে?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) শামসুল ইসলাম
  4. ঘ) শমসের আলী
সঠিক উত্তর:
ক) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) শামসুর রাহমান
ব্যাখ্যা
শামসুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নেন। সেখান থাকাকালীন তিনি "মজলুম আদিব" ছদ্মনামে দেশ পত্রিকায় লিখতেন।
তার লেখা “বন্দী শিবির থেকে” কাব্যগ্রন্থটি ১৯৭২ সালের জানুয়ারি মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের কবিতাগুলো মুক্তিযুদ্ধ চলাকালে রচিত।
কাব্যগ্রন্থের শুরুতে ‘পুর্বলেখ’ শিরোনামে কবি এই কাব্যগ্রন্থটি রচনার প্রেক্ষাপট বর্ণনা করেন। কবি ১৯৭১ সালে শরনার্থী শিবিরে থাকার অভিজ্ঞতা থেকে নিজেকে বন্দি হিসেবে ভাবেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা এবং বাংলাপিডিয়া
২৪.
মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কি?
  1. ক) বিদ্যাপতি
  2. খ) মুকুন্দরাম
  3. গ) দ্বিজ বংশীদাস
  4. ঘ) দ্বিজ চন্ডীদাস
সঠিক উত্তর:
গ) দ্বিজ বংশীদাস
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিজ বংশীদাস
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে মধ্যযুগের একমাত্র মহিলা কবি চন্দ্রাবতী। তিনি রামায়ণের প্রথম মহিলা অনুবাদক। তিনি মনসামঙ্গলের একজন রচয়িতা দ্বিজ বংশীদাসের কন্যা।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
২৫.
“বটতলার উপন্যাস” এর লেখক কে?
  1. ক) রাজিয়া খান
  2. খ) সেলিনা হোসেন
  3. গ) রাজিয়া মজিদ
  4. ঘ) সেলিনা বাহার জামান
সঠিক উত্তর:
ক) রাজিয়া খান
উত্তর
সঠিক উত্তর:
ক) রাজিয়া খান
ব্যাখ্যা
রাজিয়া খান আমিন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা করলেও সাহিত্যের অঙ্গনেও তাঁর সমান পদচারণা ছিল। সাহিত্যকর্মে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৫৮ সালে। তাঁর সাড়া জাগানো বই ‘বটতলার উপন্যাস’।
উৎসঃ বিবিসি নিউজ
২৬.
Twelfth Night is -
  1. ক) a Comedy
  2. খ) an Elegy
  3. গ) a Novel
  4. ঘ) a Tragedy
সঠিক উত্তর:
ক) a Comedy
উত্তর
সঠিক উত্তর:
ক) a Comedy
ব্যাখ্যা
Notable comedy of William Shakespeare: Twelfth night, The Taming of the Shrew, Two gentlemen of Verona, The Merchant of Venice, As you like it, All's well that ends well, A Midsummer Night Dreams, The Tempest.
Source: Britannica
২৭.
What is the right preposition of the sentence ''He spent all the day ____ his room.''?
  1. ক) into
  2. খ) in
  3. গ) to
  4. ঘ) with
সঠিক উত্তর:
খ) in
উত্তর
সঠিক উত্তর:
খ) in
ব্যাখ্যা
“In” মানে হলো কোনোকিছুর মধ্যে (within) সীমাবদ্ধ। যেমনঃ He spent all the day in his room. ‘Into’ দ্বারা কোনো আবদ্ধ স্থানে যাচ্ছে বুঝায়। যেমনঃ He is going into the room.
২৮.
Which is the right spelling?
  1. ক) Conoiseur
  2. খ) Connoisur
  3. গ) Conoisur
  4. ঘ) Connoisseur
সঠিক উত্তর:
ঘ) Connoisseur
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Connoisseur
ব্যাখ্যা
Connoisseur - an expert judge in matters of taste; প্রধানত চারুকলা (আর্ট) বিষয়ে রসজ্ঞ; পণ্ডিত বিচারক; সমঝদার।
২৯.
Edmund Spenser is a-
  1. ক) scientist
  2. খ) poet
  3. গ) critic
  4. ঘ) dramatist
সঠিক উত্তর:
খ) poet
উত্তর
সঠিক উত্তর:
খ) poet
ব্যাখ্যা
Edmund Spenser is known as the 'Poet of Poets' in English literature. His famous Epic is The Faerie Queene.
His famous books- The Shepherds Calendar, The Ruins of Time, Amoretti (Collection of 89 Sonnets).
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture
৩০.
The antonym of ‘sentimental’ is -
  1. ক) emotional
  2. খ) cynical
  3. গ) sloppy
  4. ঘ) sympathetic
সঠিক উত্তর:
খ) cynical
উত্তর
সঠিক উত্তর:
খ) cynical
ব্যাখ্যা
'Sentimental' means = Having or arousing feelings of tenderness, sadness, or nostalgia, typically in an exaggerated and self-indulgent way.
বাংলা অর্থ - আবেগ বা অনুভূতিপ্রবণ।
SYNONYMS:
nostalgic, tender, emotional, sloppy, dewy-eyed, misty-eyed, affectionate, loving etc.
ANTONYMS
dispassionate, practical, cynical
Source: Oxford and Merriam-Webster Dictionary
৩১.
Beowulf is -
  1. ক) an epic poem
  2. খ) an elegy
  3. গ) a novel
  4. ঘ) a burlesque
সঠিক উত্তর:
ক) an epic poem
উত্তর
সঠিক উত্তর:
ক) an epic poem
ব্যাখ্যা
Beowulf is the Earliest Epic in English literature (England). It is also the first monument in English literature.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman
৩২.
Fill in the blank with the appropriate word: She _____ the dreams of her parents.
  1. ক) fulfill
  2. খ) fulfilled
  3. গ) fulfilling
  4. ঘ) was fulfilling
সঠিক উত্তর:
খ) fulfilled
উত্তর
সঠিক উত্তর:
খ) fulfilled
ব্যাখ্যা
Stative verb দ্বারা কোনো কাজ না বুঝিয়ে অবস্থা বুঝায়। এখানে বাবা মায়ের স্বপ্ন পূরণ করা বুঝাতে তাই fulfilling/was fulfilling না হয়ে fulfilled হবে। বাক্যটি present indefinite tense এবং Verb এর সাথে s যুক্ত হলে সঠিক উত্তর অপশন ক হতো। বাক্যটির বাংলা অর্থ - সে তার বাব মায়ের স্বপ্ন পূরণ করেছে।
৩৩.
The plural form of the word ‘sheep’ is-
  1. ক) sheeps
  2. খ) sheep
  3. গ) sheepes
  4. ঘ) Ships
সঠিক উত্তর:
খ) sheep
উত্তর
সঠিক উত্তর:
খ) sheep
ব্যাখ্যা
Deer, Pair, Sheep, Scissor, Dozen, Score, Canon এসব শব্দের singular এবং plural form একইরকম থাকে।
৩৪.
Bread and butter ____ my favourite breakfast.
  1. ক) is
  2. খ) are
  3. গ) were
  4. ঘ) have been
সঠিক উত্তর:
ক) is
উত্তর
সঠিক উত্তর:
ক) is
ব্যাখ্যা
যখন দুটি singular subject and দ্বারা যুক্ত হয়ে একই ভাব প্রকাশ করে তখন Verb টি singular হবে। যেমনঃ Bread and butter is my favorite breakfast. কিন্তু যখন দুটি singular subject and দ্বারা যুক্ত হয়ে ভিন্ন ভাব প্রকাশ করে তখন Verb টি plural হবে। যেমনঃ Bread and butter are purchased from the grocery shops.
৩৫.
Which one is the right spelling?
  1. ক) Magnanimous
  2. খ) Maganimous
  3. গ) Magnanimus
  4. ঘ) Magnanimuis
সঠিক উত্তর:
ক) Magnanimous
উত্তর
সঠিক উত্তর:
ক) Magnanimous
ব্যাখ্যা
Magnanimous - generous or forgiving, especially towards a rival or less powerful person; benevolent, beneficent.
৩৬.
Which of the following is an adjective word?
  1. ক) Diploma
  2. খ) Diplomacy
  3. গ) Diplomatic
  4. ঘ) Diplomat
সঠিক উত্তর:
গ) Diplomatic
উত্তর
সঠিক উত্তর:
গ) Diplomatic
ব্যাখ্যা
Diplomatic (adjective)
(১) কূটনৈতিক: diplomatic service; diplomatic relations between Bangladesh and other countries.
(২) কুশলী; কূটনীতিকসুলভ; চতুর: a diplomatic answer.
৩৭.
‘A fish out of water’ means -
  1. ক) aimlessly
  2. খ) undescribable
  3. গ) in an uneasy state
  4. ঘ) without stopping
সঠিক উত্তর:
গ) in an uneasy state
উত্তর
সঠিক উত্তর:
গ) in an uneasy state
ব্যাখ্যা
A fish out of water: someone who is uncomfortable in a specific situation; অস্বস্তিকর অবস্থা/ বেকায়দা অবস্থা।
৩৮.
I (to live) here since 1988. (Rewrite verb)
  1. ক) live
  2. খ) am living
  3. গ) lived
  4. ঘ) have been living
সঠিক উত্তর:
ঘ) have been living
উত্তর
সঠিক উত্তর:
ঘ) have been living
ব্যাখ্যা
Since থাকলে বাক্য Perfect বা perfect continuous tense হয়। যেমনঃ I have been reading since morning.
৩৯.
The word ''Bona-fide'' is similar to-
  1. ক) authentic
  2. খ) counterfeit
  3. গ) candid
  4. ঘ) capable
সঠিক উত্তর:
ক) authentic
উত্তর
সঠিক উত্তর:
ক) authentic
ব্যাখ্যা
Bona fide (adjective) (লাতিন) প্রকৃত; খাঁটি; আন্তরিক। Authentic - প্রামাণিক; খাঁটি; অকৃত্রিম। Counterfeit - জাল; নকল; কৃত্রিম। Candid - অকপট; মনখোলা; সরল।
৪০.
What is the synonym of the word ''defraud''?
  1. ক) Defray
  2. খ) Cheat
  3. গ) Debunk
  4. ঘ) Fraudulently
সঠিক উত্তর:
খ) Cheat
উত্তর
সঠিক উত্তর:
খ) Cheat
ব্যাখ্যা
Defraud -defraud (of) - ঠকিয়ে নেওয়া; প্রবঞ্চিত করা। Cheat - ঠকানো; প্রতারণা করা। Defray - অর্থ জোগানো; ব্যয় বহন করা। Debunk - অমূলক অনুভূতি, খোলস ভাঙা।
৪১.
Which one of the following word is an adjective?
  1. ক) Freedom
  2. খ) Cheerful
  3. গ) Beautify
  4. ঘ) Attentively
সঠিক উত্তর:
খ) Cheerful
উত্তর
সঠিক উত্তর:
খ) Cheerful
ব্যাখ্যা
Cheerful (adjective)
(১) আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক; মনোরম: a cheerful smile.
(২) প্রফুল্ল ও তুষ্ট; আগ্রহী।
৪২.
Which one of the following word is a verb?
  1. ক) Penance
  2. খ) Penetrate
  3. গ) Pensive
  4. ঘ) Pendant
সঠিক উত্তর:
খ) Penetrate
উত্তর
সঠিক উত্তর:
খ) Penetrate
ব্যাখ্যা
Penetrate (verb transitive), (verb intransitive)
Penetrate (into/to/through) - কোনো কিছুর মধ্যে ঢোকানো; বিদ্ধ করা বা ভেদ করা; (আলংকারিক অর্থ) অন্তর্দৃষ্টি দিয়ে দেখা; মূল কেন্দ্রীয় বিষয় দেখতে পাওয়া
Penance (noun) - কৃত অপরাধের শাস্তিস্বরূপ অনুশোচনা; কৃত পাপের জন্য পুরোহিত নির্দিষ্ট স্বেচ্ছা অনুশোচনা; প্রায়শ্চিত্ত।
Pensive (adjective) - চিন্তামগ্ন; গভীর ভাবনায় নিমগ্ন; বিষাদক্লিষ্ট; বিষণ্ণ।
Pendant (noun) - গলার হার; বাহুবন্ধনী প্রভৃতিতে ঝুলে থাকে এমন অলংকার।
৪৩.
What is the meaning of the word ''Viva-voce''?
  1. ক) Face to face
  2. খ) Interview
  3. গ) Examination
  4. ঘ) Orally
সঠিক উত্তর:
ঘ) Orally
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Orally
ব্যাখ্যা
Viva voce (adjective) (especially of an examination) oral rather than written.
''a viva voce examination''
৪৪.
What is the noun word for ''waste''?
  1. ক) Waste
  2. খ) Wasting
  3. গ) Wasteful
  4. ঘ) Wastage
অনির্ধারিত
ব্যাখ্যা
Waste অবস্থাভেদে Noun, adjective ও verb উভয়রূপেই ব্যবহৃত হয়। Wastage সর্বদাই noun।
৪৫.
Riding a horse he went to a distant place. Here riding is -
  1. ক) a gerund
  2. খ) verbal noun
  3. গ) gerundial infinitive
  4. ঘ) present participle
সঠিক উত্তর:
ঘ) present participle
উত্তর
সঠিক উত্তর:
ঘ) present participle
ব্যাখ্যা

একই Subject কর্তৃক সম্পাদিত দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয় সেটির Present participle হয়।
Riding a horse, he went to a distant place.
Closing the door, I went out.
Verified From: Oxford Dictionary

৪৬.
Which of the following is an uncountable noun?
  1. ক) Pen
  2. খ) Shirt
  3. গ) Book
  4. ঘ) Food
সঠিক উত্তর:
ঘ) Food
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Food
ব্যাখ্যা
Food (noun)
(১) [uncountable noun] খাদ্য; আহার্য; ভোজ্য; খাবার; অন্ন; অশন
(২) [countable noun] বিশেষ প্রকারের খাদ্য: breakfast/ frozen/ packaged foods.
৪৭.
Which one is not an indefinite pronoun?
  1. ক) Today
  2. খ) One day
  3. গ) Some day
  4. ঘ) Anyday
সঠিক উত্তর:
ক) Today
উত্তর
সঠিক উত্তর:
ক) Today
ব্যাখ্যা
যে pronoun কোন বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায় সেই pronoun কে Indefinite pronoun বলে। এর কয়েকটি উদাহরণ হল: all, any, one, none, anyone, some ইত্যাদি। এখানে one day, any day, someday দ্বারা দিন নির্দিষ্ট করা হয় নি। তবে Today দ্বারা দিনকে নির্দিষ্ট করে দেখানো হয়েছে। তাই এটা Indefinite pronoun নয়।
৪৮.
Which one is the right preposition? The helicopter is hovering ____ the trees.
  1. ক) on
  2. খ) over
  3. গ) between
  4. ঘ) of
সঠিক উত্তর:
খ) over
উত্তর
সঠিক উত্তর:
খ) over
ব্যাখ্যা
Hover (over) = to stay in one place in the air, usually by moving the wings quickly বা to remain poised to inflict harm, danger, or distress on.
এখানে বাক্যটি হবে - The helicopter is hovering over the trees. অর্থাৎ, হেলিকপ্টারটি গাছের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে।
৪৯.
John Keats is a -
  1. ক) poet
  2. খ) dramatist
  3. গ) artist
  4. ঘ) none
সঠিক উত্তর:
ক) poet
উত্তর
সঠিক উত্তর:
ক) poet
ব্যাখ্যা

John Keats English Romantic lyric poet who devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
He is called the Poet of Beauty.
His famous works:
Endymion,
Hyperion,
Lamia,
Ode to a Nightingale,
Ode to Autumn,
The Eve of St. Agnes,
Ode to Psyche etc.
Source: Live MCQ lecture and Encyclopaedia Britannica

৫০.
Hamlet was written by -
  1. ক) Milton
  2. খ) Marlowe
  3. গ) Hardy
  4. ঘ) Shakespeare
সঠিক উত্তর:
ঘ) Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Shakespeare
ব্যাখ্যা
Shakespeare's Tragedy: Julius Caesar (1599), Antony and Cleopatra (1606), Titus Andronicus, Romeo and Juliet (1594), Hamlet (1601), Troilus and Cressida, Othello (1604), Macbeth (1605), King lear (1605). Timon of Athens.
Source: LiveMCQ Lecture
৫১.
Shaila finished ____ homework. শূণ্যস্থানটি কোন শব্দ দ্বারা পূরণ হবে?
  1. ক) written
  2. খ) write
  3. গ) wrote
  4. ঘ) writing
সঠিক উত্তর:
ঘ) writing
উত্তর
সঠিক উত্তর:
ঘ) writing
ব্যাখ্যা
Finish doing something - Complete the task.
For example; I finished typing the report just minutes before it was due.
৫২.
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিম্নের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ৩ : ৪ : ৫
  3. গ) ১২ : ৮ : ৪
  4. ঘ) ৬ : ৪ : ৩
সঠিক উত্তর:
খ) ৩ : ৪ : ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ : ৪ : ৫
ব্যাখ্যা
আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴ ৫ = ৩ + ৪
সুতরাং, ৩ : ৪ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
৫৩.

x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?

  1. ক) xz > yz
  2. খ) x/z > y/z
  3. গ) z/x < z/y
  4. ঘ) xz < yz
সঠিক উত্তর:
ঘ) xz < yz
উত্তর
সঠিক উত্তর:
ঘ) xz < yz
ব্যাখ্যা
যেহেতু z<0 সেহেতু z একটি ঋণাত্মক সংখ্যা।
দেওয়া আছে, x>y
xz < yz [উভয়পক্ষকে z দ্বারা গুণ করে]
z একটি ঋণাত্মক সংখ্যা বলে এটা দ্বারা উভয় পক্ষকে গুণ করায় > চিহ্ন পরিবর্তিত হয়ে < হয়েছে।
৫৪.
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ১
  4. ঘ) -১
সঠিক উত্তর:
গ) ১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১
ব্যাখ্যা
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০০০। এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯। এদের পার্থক্য (১০০০০ - ৯৯৯৯) = ১
৫৫.
4x+2y = 20 সমীকরণের কতটি সমাধান আছে?
  1. ক) একটিও না
  2. খ) মাত্র একটি
  3. গ) দুইটি
  4. ঘ) অসীম সংখ্যাক
সঠিক উত্তর:
ঘ) অসীম সংখ্যাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অসীম সংখ্যাক
ব্যাখ্যা
চলক দুটি এবং সমীকরণ দুটি হলে একটি সমাধান পাওয়া যাবে। কিন্তু একটি সমীকরণ হলে অসীম সংখ্যক সমাধান পাওয়া যাবে। যেমনঃ (৫, ০), (০,১০), (১,৮), (২,৬) ইত্যাদি।
৫৬.
কোন সংখ্যা বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪-এর বর্গ হবে?
  1. ক) ১৬
  2. খ) ২৫
  3. গ) ৩৬
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
গ) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
শর্তমতে, √x + ১০ = ৪
√x = ১৬ -১০ = ৬
(√x) = ৬ = ৩৬
৫৭.
একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং 2 মিটার পানির উপরে, বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ক) 12 মিটার
  2. খ) 10 মিটার
  3. গ) 9 মিটার
  4. ঘ) 16 মিটার
সঠিক উত্তর:
ক) 12 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 12 মিটার
ব্যাখ্যা
ধরি, বাঁশটির দৈর্ঘ্য = x মিটার
মাটির নিচে ও পানির মধ্যে আছে = (x/2 + x/3) অংশ
=(3x+2x)/6 অংশ
=5x/6
আবার, পানির উপরে আছে = (x - 5x/6) = x/6 অংশ
শর্তমতে, x/6 = 2 মিটার
∴ x = 12 মিটার
৫৮.
টাকায় ৩টি জিনিস ক্রয় করে, টাকায় ২টি জিনিস বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৩০%
  2. খ) ১৫%
  3. গ) ৫০%
  4. ঘ) ৩৫%
সঠিক উত্তর:
গ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০%
ব্যাখ্যা

৩টি জিনিসের ক্রয়মূল্য ১ টাকা
১টি জিনিসের ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি জিনিসের বিক্রয়মূল্য ১ টাকা
১টি জিনিসের বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২)-(১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%

৫৯.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √৮
  2. খ) √২
  3. গ) √৭
  4. ঘ) √৫/৪
সঠিক উত্তর:
ক) √৮
উত্তর
সঠিক উত্তর:
ক) √৮
ব্যাখ্যা
√৮
= ৮১/৩
= (২)১/৩
= ২
যেহেতু ২ একটি মুলদ সংখ্যা, তাই √৮ একটি মূলদ সংখ্যা।
৬০.
∫x-1dx = কত?
  1. ক) ∞
  2. খ) lnx
  3. গ) x°
  4. ঘ) ln |x|
সঠিক উত্তর:
ঘ) ln |x|
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ln |x|
ব্যাখ্যা

∫x-1 dx
=∫1/x dx
= ln |x| + c

৬১.
A = 45° হলে 1−tan2A / 1+tan2A = কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 0
  4. ঘ) 2
সঠিক উত্তর:
গ) 0
উত্তর
সঠিক উত্তর:
গ) 0
ব্যাখ্যা
1−tan2A / 1+tan2A
= 1−(tan45°)2 / 1+(tan45°)2
= 1-1 / 1+1
= 0/2
= 0
৬২.
কোনটি সঠিক?
  1. ক) ৩ + ১ = ১০
  2. খ) ৩ + ১ = ২৮
  3. গ) ৩ + ১ = ৩১
  4. ঘ) ৩ + ১ = ২৬
সঠিক উত্তর:
খ) ৩ + ১ = ২৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ + ১ = ২৮
ব্যাখ্যা
+ ১ = ২৭ + ১ = ২৮
৬৩.
log2√5400 এর মান নিম্নের কোনটি?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 25
  4. ঘ) 50
সঠিক উত্তর:
ক) 4
উত্তর
সঠিক উত্তর:
ক) 4
ব্যাখ্যা
ধরি, log2√5400 = x
⇒ (2√5)x = 400 = 24×(√5)4
(2√5)x = (2√5)4
∴ x = 4
৬৪.
মূলবিন্দু O এবং P = (x,y) হলে, OP = কত?
  1. ক) x2 + y2
  2. খ) √(x2 + y2)
  3. গ) √{(x+y)2}
  4. ঘ) x + y
সঠিক উত্তর:
খ) √(x2 + y2)
উত্তর
সঠিক উত্তর:
খ) √(x2 + y2)
ব্যাখ্যা
OP = √{(x-0)2 + (y-0)2} [যেহেতু মূল বিন্দুর স্থানাংক (০,০)]
∴ OP = √(x2 + y2)
৬৫.
f(x) = x2 + (1/x-1) - 1 হলে, নিম্নের কোনটি সঠিক?
  1. ক) f(x) = ∞
  2. খ) f(1) = -1
  3. গ) f(1) = 0
  4. ঘ) f(-1) = −1/2
সঠিক উত্তর:
ঘ) f(-1) = −1/2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) f(-1) = −1/2
ব্যাখ্যা
f(x) = x2 + (1/x-1) - 1
∴ f(-1) = (-1)2 + (1/-1-1) - 1
= 1 + 1/(-2) - 1
∴ f(-1)= -(1/2)
৬৬.
যদি ‘+’ অর্থ বিয়োগ, ‘-’ অর্থ গুণ '×' অর্থ ভাগ এবং ‘÷’ অর্থ যোগ হয়, তবে ৫-৫+৫÷৫×৫=?
  1. ক) ৪১
  2. খ) ৫০
  3. গ) ১৬
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
ঘ) ২১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১
ব্যাখ্যা
৫-৫+৫÷৫×৫
= ৫×৫-৫+৫÷৫
= ৫×৫-৫+১
= ২৫ - ৪
= ২১
৬৭.
FREEDOM শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 7!/2!
  2. খ) 7!/5!
  3. গ) 5!/2!
  4. ঘ) 7!/2!5!
সঠিক উত্তর:
ক) 7!/2!
উত্তর
সঠিক উত্তর:
ক) 7!/2!
ব্যাখ্যা
বর্ণ আছে মোট 7 টি। একই বর্ণ আছে সর্বমোট দুটি।
∴ বর্ণগুলোর বিন্যাস সংখ্যা 7!/2!
৬৮.
কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা কতটি?
  1. ক) ৫ টি
  2. খ) ১১ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ১৯ টি
অনির্ধারিত
ব্যাখ্যা
এ পর্যন্ত ১১৮ টি মৌল আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে ৯৮ টি প্রকৃতিতে পাওয়া যায়। বাকি ২০ টি গবেষণাগারে তৈরি করা হয়েছে।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি
৬৯.
পৃথিবীর কেন্দ্রে g-এর মান কত?
  1. ক) ৯.৮ মি./সে.
  2. খ) ৯.৬ মি./সে.
  3. গ) ০ মি./সে.
  4. ঘ) ৮.৯ মি./সে.
সঠিক উত্তর:
গ) ০ মি./সে.
উত্তর
সঠিক উত্তর:
গ) ০ মি./সে.
ব্যাখ্যা
কোনো বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে তার ওজন বলে। আমরা জানি, W=mg এখানে g= অভিকর্ষজ ত্বরণ যার মান 9.8। এই g এর মান ভূপৃষ্ঠ থেকে যত নিচে/উপরে যাওয়া যায় g এর মান তত কমতে থাকে। এজন্য g এর মান পাহাড়ে বা খনির ভেতরে কম। মেরু অঞ্চলে g এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য কারণ কেন্দ্রে গেলে চারপাশের ভর সমান বলে সব দিকে টানতে থাকে।
উৎসঃ অষ্টম শ্রেণির বিজ্ঞান বই এবং soest.hawaii.edu
৭০.
আমাদের শরীরের কোনো স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
  1. ক) এলবোমিন
  2. খ) ফাইব্রিনোজেন
  3. গ) অক্সিহিমোগ্লোবিন
  4. ঘ) হরমোন
সঠিক উত্তর:
খ) ফাইব্রিনোজেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ফাইব্রিনোজেন
ব্যাখ্যা
অণুচক্রিকার প্রধান কাজ রক্ত তঞ্চন করা বা জমাট বাধানোতে সাহায্য করা৷ যখন কোনো রক্তবাহিকা বা টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায় তখন অণুচক্রিকা গুলো সক্রিয় হয়ে উঠে অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এ পদার্থগুলো রক্তের প্রোটিন প্রোথ্রম্বিনকে থ্রমবিনে পরিণত করে। থ্রমবিন পরবর্তী সময়ে রক্তরসের প্রোটিন - ফাইব্রিবোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্তকে জমাট বাধায় কিংবা তঞ্চন ঘটায়৷ ফাইব্রিন একধরনের অনমনীয় প্রোটিন।
উৎসঃ জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৭১.
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
  1. ক) জয়নুল আবেদীন
  2. খ) কামরুল হাসান
  3. গ) হামিদুর রহমান
  4. ঘ) হাসেম খান
সঠিক উত্তর:
খ) কামরুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
খ) কামরুল হাসান
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।
এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন যা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন। ১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৭২.
আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) নিউইয়র্ক
  3. গ) হেগ
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
গ) হেগ
উত্তর
সঠিক উত্তর:
গ) হেগ
ব্যাখ্যা
জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত- দি হেগ, নেদারল্যান্ডস। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল কাইয়ি আহমেদ ইউসুফ, সোমালিয়া।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট
৭৩.
বাংলাদেশ কোন সংস্থাটির সদস্য নয়?
  1. ক) OPEC
  2. খ) IMF
  3. গ) ILO
  4. ঘ) OIC
সঠিক উত্তর:
ক) OPEC
উত্তর
সঠিক উত্তর:
ক) OPEC
ব্যাখ্যা
বাংলাদেশ ওপেকের সদস্য নয়। শুধুমাত্র তেল উৎপাদন এবং রপ্তানিকারী দেশসমূহই এর সদস্য হতে পারে। বাংলাদেশ IMF এর সদস্য হয় ১৭ আগস্ট, ১৯৭২। ILO এর সদস্য হয় ২২ জুন, ১৯৭২। ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ OIC এর সদস্য।
উৎসঃ সংস্থাগুলোর ওয়েবসাইট
৭৪.
সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
  1. ক) লৌহ
  2. খ) ইস্পাত
  3. গ) হীরক
  4. ঘ) পাথর
সঠিক উত্তর:
গ) হীরক
উত্তর
সঠিক উত্তর:
গ) হীরক
ব্যাখ্যা
প্রকৃতির সবচেয়ে শক্ত পদার্থ হীরা (অধাতু)। হীরা কার্বনের একটি রূপ।
উল্লেখ্য, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত ধাতু টাংস্টেন।
৭৫.
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
  1. ক) নেপাল
  2. খ) ভুটান
  3. গ) ভারত
  4. ঘ) সোভিয়েত ইউনিয়ন
সঠিক উত্তর:
খ) ভুটান
উত্তর
সঠিক উত্তর:
খ) ভুটান
ব্যাখ্যা
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই সবার আগে ৬ ডিসেম্বর ভুটান এবং ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের ভাষ্যমতে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান এবং দ্বিতীয় দেশ ভারত।
তবে বিগত ২৯তম এবং ১৭তম বিসিএস পরিক্ষার প্রশ্ন অনুয়ায়ী বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত এবং দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভুটান।
সেনেগাল, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে যথাক্রমে ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি এবং ৪ এপ্রিল।
উৎসঃ দৈনিক প্রথম আলো, বাংলাপিডিয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়
৭৬.
পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কত গুণ বেশি?
  1. ক) প্রায় আড়াই গুণ
  2. খ) প্রায় সাড়ে তিন গুণ
  3. গ) প্রায় সাড়ে চার গুণ
  4. ঘ) প্রায় সাড়ে পাঁচ গুণ
সঠিক উত্তর:
গ) প্রায় সাড়ে চার গুণ
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রায় সাড়ে চার গুণ
ব্যাখ্যা
প্রমাণ তাপমাত্রা ও বায়ুচাপে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ -
বায়ু মাধ্যম -- ৩৩২ মি/সে
পানি মাধ্যম -- ১,৪৫০ মি/সে
কঠিন মাধ্যম /লোহায় -- ৫,২২০ মি/সে। অর্থাৎ, পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় প্রায় সাড়ে চারগুণ বেশি।
উৎসঃনবম - দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই (উন্মুক্ত) বই
৭৭.
হিমোগ্লোবিন কী জাতীয় পদার্থ?
  1. ক) আমিষ
  2. খ) স্নেহ
  3. গ) আয়োডিন
  4. ঘ) লৌহ
সঠিক উত্তর:
ক) আমিষ
উত্তর
সঠিক উত্তর:
ক) আমিষ
ব্যাখ্যা
হিমোগ্লোবিন এক ধরনের আমিষ জাতীয় রঞ্জক পদার্থ। লোহিত রক্ত কণিকায় এর উপস্থিতির কারণে রক্ত লাল দেখায়। রক্তে উপযুক্ত পরিমাণে হিমোগ্লোবিন না থাকলে রক্ত স্বল্পতা বা রক্তশূন্যত দেখা দেয়।
উৎসঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি
৭৮.
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরম পত্র পাঠ করতেন-
  1. ক) আব্দুল গাফ্‌ফার চৌধুরী
  2. খ) সুনীল গঙ্গোপাধ্যায়
  3. গ) এম আর আখতার মুকুল
  4. ঘ) তোফায়েল আহম্মেদ
সঠিক উত্তর:
গ) এম আর আখতার মুকুল
উত্তর
সঠিক উত্তর:
গ) এম আর আখতার মুকুল
ব্যাখ্যা
চরমপত্র হলো একটি কথিকা যা ১৯৭১ সালের ২৫ মে থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত হতো। এটির পরিচালক, লেখক ও কথক ছিলেন এম আর আখতার মুকুল। ঢাকাইয়া ভাষায় তার এ অনুষ্ঠানটি মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করে।
উৎসঃ দৈনিক ভোরের কাগজ
৭৯.
ঐতিহাসিক ৬ দফা দাবি প্রণয়ন হয়েছিল-
  1. ক) ১৯৬২ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৬৯ সালে
  4. ঘ) ১৯৭০ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা

- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলেনে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সংবলিত ছয় দফা দাবি উত্থাপন করেন।
- পরবর্তীতে ১৮-২০ মার্চ ১৯৬৬ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় ৬ দফা গৃহিত হয়। পরবর্তীতে, বঙ্গবন্ধু ছয়দফা উত্থাপনের জের ধরে গ্রেপ্তার হন।
- ৭ জুন ছয় দফা দাবী এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়। এর ফলশ্রুতিতে ৭ জুনকে ছয় দফা দিবস হিসেবে পালন করা হয়।
- ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
উৎসঃ অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী

৮০.
বর্তমান জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছিলেন-
  1. ক) লুই আইকান
  2. খ) এফ আর খান
  3. গ) মোহাম্মদ আইয়ুব খান
  4. ঘ) সৈয়দ মাইনুল হোসেন
সঠিক উত্তর:
ক) লুই আইকান
উত্তর
সঠিক উত্তর:
ক) লুই আইকান
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। তিনি এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। জাতীয় সংসদ ভবন নয় তলা উচ্চতা বিশিষ্ট। এটি ২১৫ একর জমির উপর নির্মিত। ২৮ জানুয়ারি ১৯৮২ সালে বর্তমান জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়।
উৎসঃ জাতীয় সংসদ ভবনের ওয়েবসাইট
৮১.
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান-
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) সেনাবাহিনী প্রধান
  4. ঘ) স্বরাষ্ট্রমন্ত্রী
সঠিক উত্তর:
ক) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
ক) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। সরকারের সকল শাসনসংক্রান্ত কাজ তার নামে পরিচালিত হয়। তিনি প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন। তিনি সশস্ত্র বাহিনীর প্রধান৷ তিন বাহিনীর প্রধানদেরকেও রাষ্ট্রপতিই নিয়োগ দেন।
উৎসঃ পৌরনীতি ও নাগরিকতা নবম-দশম শ্রেণি
৮২.
উপজেলা পদ্ধতি চালু হয়-
  1. ক) ১৯৮২ সালে
  2. খ) ১৯৮৩ সালে
  3. গ) ১৯৮৫ সালে
  4. ঘ) ১৯৮০ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৮২ সালে
ব্যাখ্যা
সরকার বিকেন্দ্রীকরণ নীতির ফলশ্রুতিতে ১৯৮২ সালে স্থানীয় সরকার ( থানা পরিষদ এবং থানা প্রশাসন পুনর্গঠন ) অধ্যাদেশ জারির মাধ্যমে উপজেলা ব্যবস্থা প্রবর্তিত হয়। উল্লেখ্য, ১৯৮২ সালে স্থানীয় সরকার ( থানা পরিষদ এবং থানা প্রশাসন পুনর্গঠন ) অধ্যাদেশ জারি হওয়ার পর ১৯৯১ সাল পর্যন্ত তা বলবৎ থাকে। উক্ত অধ্যাদেশের আওতায় দু’টি নির্বাচনও সম্পন্ন হয়। কিন্তু ১৯৯১ সনে The Local Government ( Upazila Parishad and Upazila Administration Reorganization (Repeal) Ordinance, ১৯৯১ এর মাধ্যমে পূর্বের অধ্যাদেশটি বাতিল করা হয়। ফলে সম্পূর্ণ উপজেলা পদ্ধতি অকার্যকর হয়ে পড়ে।
উৎসঃ সরকারি ওয়েবসাইট
৮৩.
ময়ূর সিংহাসন নির্মাণ করেন-
  1. ক) সম্রাট শাহজাহন
  2. খ) তুঘলোক
  3. গ) সম্রাট আকবর
  4. ঘ) আওরঙ্গজেব
সঠিক উত্তর:
ক) সম্রাট শাহজাহন
উত্তর
সঠিক উত্তর:
ক) সম্রাট শাহজাহন
ব্যাখ্যা
সম্রাট শাহজাহানের আমলে মুঘল শিল্প ও স্থাপত্যের চরম উৎকর্ষ সাধিত হয়। তার স্ত্রী অকাল প্রয়াত মমতাজমহলের সমাধীর উপর তাজমহল নির্মাণ বিশ্বের স্থাপত্য শিল্পের অন্যতম একটি নিদর্শন৷ ময়ূর সিংহাসন তার শিল্পানুরাগের এক অপূর্ব নিদর্শন।
উৎসঃ ইতিহাস ২য় পত্র- এইচ এস সি প্রোগ্রাম
৮৪.
জাতিসংঘের সদস্য দেশের সংখ্যা-
  1. ক) ১২৪ টি
  2. খ) ১৪১ টি
  3. গ) ১৩৯ টি
  4. ঘ) ১৪৯ টি
অনির্ধারিত
ব্যাখ্যা
১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। বর্তমান সদস্য ১৯৩টি। জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
৮৫.
বর্তমানে আইসিসির প্রেসিডেন্ট (ICC President)-
  1. ক) লোটাস কামাল
  2. খ) অ্যালান আইজাক
  3. গ) শারদ পাওয়ার
  4. ঘ) ম্যালকম গ্রে
অনির্ধারিত
ব্যাখ্যা
উপরের প্রশ্নটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে অপ্রয়োজনীয়। এই পরীক্ষাটি যখন অনুষ্ঠিত হয়েছিল তখন মোস্তফা কামাল আইসিসির প্রেসিডেন্ট ছিলেন। যাইহোক, আইসিসির চেয়ারম্যান পদটি সৃষ্টি হবার কারণে ২০১৬ সালে আইসিসির প্রেসিডেন্ট পদটি বিলুপ্ত করা হয়েছে।
৮৬.
পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী-
  1. ক) আমাজান
  2. খ) নীলনদ
  3. গ) মিসিসিপি
  4. ঘ) মেকং
সঠিক উত্তর:
খ) নীলনদ
উত্তর
সঠিক উত্তর:
খ) নীলনদ
ব্যাখ্যা
পৃথিবীর দীর্ঘতম নদী হলো আফ্রিকার নীলনদ। এর দৈর্ঘ্য প্রায় ৬৬৫০ কিলোমিটার। এটি ভিক্টোরিয়া হ্রদ থেকে হোয়াইট নীল নামে উৎপত্তি লাভ করেছে এবং ভূমধ্যসাগরে পতিত হয়েছে। তবে সুদানে ব্লু নীল এবং আতবারা আরও দুটি ধারা এর সাথে যুক্ত হয়েছে। নীলনদের অববাহিকা ১০টি দেশ জুড়ে বিস্তৃত। মিশরকে নীলনদের দান বলা হয়।
উৎসঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা
৮৭.
ঢাকার বড় কাটরা নির্মাণ করেছেন-
  1. ক) সম্রাট আওরঙ্গজেব
  2. খ) শাহ সুজা
  3. গ) শাহ আলম
  4. ঘ) শায়েস্তা খান
সঠিক উত্তর:
খ) শাহ সুজা
উত্তর
সঠিক উত্তর:
খ) শাহ সুজা
ব্যাখ্যা
মুঘল যুগে ‘কাটরা’ নামে বেশ কটি দালান নির্মাণ করা হয়েছিল। এগুলো ছিল অতিথিশালা। ঢাকায় ‘বড় কাটরা’ নির্মাণ করেন শাহ সুজা।ইহা চকের দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী
৮৮.
মানুষের শরীরে কতগুলো হাড় রয়েছে?
  1. ক) ২১০ টি
  2. খ) ২০৯ টি
  3. গ) ২০০ টি
  4. ঘ) ২০৬ টি
সঠিক উত্তর:
ঘ) ২০৬ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০৬ টি
ব্যাখ্যা
লম্বা, ছোট, অসমান, চ্যাপ্টা মোট ২০৬ টি অস্থির সমন্বয়ে মানব কঙ্কাল গঠিত।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৮৯.
বাংলাদশেরে ফৌজদারী ও দেওয়ানী আদালতসমূহ কোন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত?
  1. ক) জনপ্রশাসন
  2. খ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রনালয়
  3. গ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  4. ঘ) কোনো মন্ত্রণালয়ের অধীনে নয়
সঠিক উত্তর:
ঘ) কোনো মন্ত্রণালয়ের অধীনে নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনো মন্ত্রণালয়ের অধীনে নয়
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ-২২ এ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে। বাংলাদেশের বিচার বিভাগ সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে গঠিত৷ সুপ্রিম কোর্টের অধীনে বাংলাদেশের প্রতিটি জেলায় বিচার বিভাগের অধস্তন আদালত আছে। অধস্তন আদালতগুলো ফৌজদারি এবং দেওয়ানি মামলা পরিচালনা করে৷ এরা কোনো মন্ত্রণালয়ের অধীনে নয়৷
উৎসঃ পৌরনীতি ও নাগরিকতা নবম-দশম শ্রেণি
৯০.
ডেঙ্গু জ্বরের বাহক মশা-
  1. ক) Anopheles
  2. খ) Aedes
  3. গ) Culex
  4. ঘ) Culiseta
সঠিক উত্তর:
খ) Aedes
উত্তর
সঠিক উত্তর:
খ) Aedes
ব্যাখ্যা
ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটানোর একমাত্র মাধ্যম স্ত্রী Anopheles মশকী। Aedes aegypti (এডিস এজিপটাই) প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এছাড়া এডিস এলবোপিকটাস মশার কামরেও ডেঙ্গু রোগ ছড়াতে পারে।
উৎসঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী
৯১.
বাংলাদেশের স্বাধীনতা দিবস-
  1. ক) ১০ জানুয়ারী
  2. খ) ২৫ ডিসেম্বর
  3. গ) ২৬ মার্চ
  4. ঘ) ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর:
গ) ২৬ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৬ মার্চ
ব্যাখ্যা
২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস। ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেজন্যে একে স্বাধীনতা দিবস বলা হয়। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
উৎসঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৯২.
বাংলাদেশে উৎপাদিত রাসায়নিক সার এর কাঁচামাল-
  1. ক) প্রাকৃতিক গ্যাস
  2. খ) LNG
  3. গ) বিটুমিনাস কয়লা
  4. ঘ) খনিজ তেল
সঠিক উত্তর:
ক) প্রাকৃতিক গ্যাস
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা
ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস মিথেন ব্যবহার করা হয় শতকরা ২১ ভাগ।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
৯৩.
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু-
  1. ক) ব্রজেন দাশ
  2. খ) আবদুল মালেক
  3. গ) অরুণ নন্দী
  4. ঘ) আবু সাঈদ
সঠিক উত্তর:
ক) ব্রজেন দাশ
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্রজেন দাশ
ব্যাখ্যা
ব্রজেন দাস (১৯২৭-১৯৯৮) ইংলিশ চ্যানেল সাঁতরিয়ে অতিক্রমের গৌরবের অধিকারী দক্ষিণ এশিয়ার প্রথম সাঁতারু, প্রথম বাঙালি তো বটেই।
উৎসঃ বাংলাপিডিয়া
৯৪.
“আগুনের পরশমণি” গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে-
  1. ক) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খন্ডচিত্র
  2. খ) ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের বিজয়ের চিত্র
  3. গ) মানুষের চাওয়া - পাওয়ার ক্ষুদ্র চিত্র
  4. ঘ) লোভ-লালসার নিন্দনীয় চিত্র
সঠিক উত্তর:
ক) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খন্ডচিত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খন্ডচিত্র
ব্যাখ্যা
হুমায়ুন আহমেদের আগুনের পরশমণির চলচ্চিত্রায়নে ঢাকায় গেরিলাদের দুঃসাহসিক অভিযানের চিত্র ফুটে উঠেছে।
৯৫.
বঙ্গবন্ধুর ঐতিহাসকি উক্তির শূন্যস্থানটি পূরণ করুন : “রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো তবুও এ দেশের মানুষকে ............।”
  1. ক) স্বাধীনতা দেব
  2. খ) মুক্ত করবো
  3. গ) মুক্ত করবো ইনশাল্লাহ
  4. ঘ) মুক্তি সংগ্রাম শিখাব
সঠিক উত্তর:
গ) মুক্ত করবো ইনশাল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) মুক্ত করবো ইনশাল্লাহ
ব্যাখ্যা
রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
উৎসঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
৯৬.
“বরফ গলা নদী” উপন্যাসটির রচয়িতা-
  1. ক) ড. হুমায়ূন আহমেদ
  2. খ) জহির রায়হান
  3. গ) শহীদ অধ্যাপক মুনির চৌধুরী
  4. ঘ) হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তর:
খ) জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
খ) জহির রায়হান
ব্যাখ্যা
জহির রায়হানের শ্রেষ্ঠ উপন্যাস - হাজার বছর ধরে (১৯৬৪)। এই উপন্যাসের জন্য তিনি আদমজি পুরস্কার লাভ করেন। তার প্রথম উপন্যাস - শেষ বিকালের মেয়ে (১৯৬০)। তার অন্যান্য উপন্যাস - কয়েকটি মৃত্যু, বরফ গলা নদী, আর কত দিন, একুশে ফেব্রুয়ারি ইত্যাদি। উল্লেখ্য, ভাষা আন্দোলন নিয়ে তিনিই প্রথম উপন্যাস রচনা করেন - আরেক ফাল্গুন (১৯৬৮)।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
৯৭.
মানবদেহে পানির পরিমাণ-
  1. ক) ৫০%
  2. খ) ৭০%
  3. গ) ৩০%
  4. ঘ) ২৬%
সঠিক উত্তর:
খ) ৭০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭০%
ব্যাখ্যা
জীববিজ্ঞান বোর্ড বই ২০২০ঃ ৫০ - ৬৫%
সাধারণ বিজ্ঞান বোর্ড বই ২০২০ঃ ৬০ - ৭৫%
মূল পরীক্ষায় নিজের বিবেচনা থেকে উত্তর করুন।
জীববিজ্ঞান বোর্ড বই ২০২০ঃ ৫০ - ৬৫% এটাকে বেস্ট অপশন ধরা যায় মনে হচ্ছে।
৯৮.
এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাসাইয়ের ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন-
  1. ক) প্রখ্যাত লেখক প্রয়াত ড. হুমায়ূন আহমেদ
  2. খ) প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী
  3. গ) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান
  4. ঘ) সাবেক TIB প্রধান মরহুম অধ্যাপক মোজাফ্‌ফর আহম্মদ
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান
ব্যাখ্যা
Syeda Rizwana Hasan, chief executive of Bangladesh Environmental Lawyers Association (Bela), has won the Ramon Magsaysay Award 2012 for her campaign for social and ecological justice.
Source: thedailystar
৯৯.
মহাকাব্য “শাহনামা”র রচয়িতা-
  1. ক) ওমর খৈয়াম
  2. খ) ফেরদৌসী
  3. গ) আবুল ফজল
  4. ঘ) শেখ সাদী
সঠিক উত্তর:
খ) ফেরদৌসী
উত্তর
সঠিক উত্তর:
খ) ফেরদৌসী
ব্যাখ্যা
‘শাহনামা’ মহাকাব্যের রচয়িতা পার্সিয়ান কবি ফেরদৌসী। অর্থাৎ এই মহাকাব্যটি পারস্যে রচিত একটি সাহিত্য।
উৎসঃ ব্রিটানিকা
১০০.
“সুনামি” সৃষ্টি হয় -
  1. ক) সমুদ্রে প্রবল জোয়ারের ফলে
  2. খ) সমুদ্রের তলদেশে অনেক গভীর ভূ-কম্পনের ফলে
  3. গ) জলোচ্ছ্বাসের কারণে
  4. ঘ) সাইক্লোন বা হ্যারিকেনের কারণে
সঠিক উত্তর:
খ) সমুদ্রের তলদেশে অনেক গভীর ভূ-কম্পনের ফলে
উত্তর
সঠিক উত্তর:
খ) সমুদ্রের তলদেশে অনেক গভীর ভূ-কম্পনের ফলে
ব্যাখ্যা
সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মূলত জাপানি শব্দ, এর অর্থ পোতাশ্রয়ের ঢেউ। সমুদ্র তলদেশে প্রচণ্ড মাত্রার ভূকম্পন বা অগ্ন্যুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ-আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকাজুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। ভূকম্পনে সৃষ্ট এ সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত। এই সামুদ্রিক ঢেউয়ের গতিবেগ ঘন্টায় ৮০০ থেকে ১৩০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে৷
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি