পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা - ৬: বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিক - বাংলাদেশের অর্থনীতি ১. উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। ২. অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, আমদানি-রপ্তানি রিপোর্ট। এবং বিষয় - কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিক - কম্পিউটার ১. কম্পিউটার পেরিফেরালস: ইনপুট, আউটপুট ও স্টোরেজ ডিভাইসসমূহ - কি-বোর্ড, মাউস, ওসিআর (OCR) ইত্যাদি। ২. কম্পিউটারের অঙ্গ-সংগঠন: সিপিইউ, হার্ড ডিস্ক, ALU, BIOS, পাওয়ার সিস্টেম ইত্যাদি। ৩. কম্পিউটারের পারঙ্গমতা ও দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার: কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি। ৪. কম্পিউটারের সংখ্যা পদ্ধতি ও কোড, ডিজিটাল লজিক ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) এর জন্য কত বরাদ্দ আছে?
  1. ক) ২,৬৩,০০০ কোটি টাকা
  2. খ) ২,২৩,০০০ কোটি টাকা
  3. গ) ২,০৯,১৪৫ কোটি টাকা
  4. ঘ) ২,৭২,৩০০ কোটি টাকা
সঠিক উত্তর:
ক) ২,৬৩,০০০ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২,৬৩,০০০ কোটি টাকা
ব্যাখ্যা
বাজেট ২০২৩-২৪:
- ৫২ তম (অন্তর্বর্তীকালীন বাজেট বাদে)।
- ঘোষণা দেয় - ১ জুন, ২০২৩
- বাজেট পাশ হয় - ২৬ জুন, ২০২৩
- আওয়ামী লীগ সরকারের টানা ১৫তম এবং মোট ২৫ তম বাজেট।
- স্লোগান - উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা।
- বাজেটের আকার - ৭,৬১,৭৮৫ কোটি।

- করমুক্ত আয়সীমা - ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
- GDP'র প্রবৃদ্ধি - ৭.৫%
- সর্বোচ্চ বরাদ্দ - জনপ্রশাসন খাতে (১,৬৭,৮৮০ কোটি টাকা)।
- শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ - ১,০৪,১৩৭ কোটি টাকা।
- পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ - ৮৭, ৬২৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) এর জন্য কত বরাদ্দ আছে - ২,৬৩,০০০ কোটি টাকা।

তথ্যসূত্র: বাজেট ২০২৩-২৪
.
বিবিএস রিপোর্ট-২০২২-২৩ অনুযায়ী, জিডিপিতে সেবা খাতের অবদান কত?
  1. ক) ৩২.৩০ শতাংশ
  2. খ) ৩৫.৫৫ শতাংশ
  3. গ) ৫৩.০৭ শতাংশ
  4. ঘ) ৫২.৩০ শতাংশ
সঠিক উত্তর:
গ) ৫৩.০৭ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৩.০৭ শতাংশ
ব্যাখ্যা
বিবিএস রিপোর্ট ২০২২-২৩:
- ১৬ মে, ২০২৩ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ২২-২৩ অর্থবছরে সাময়িক GDP'র খাতওয়ারি অবদান ও প্রবৃদ্ধির হার এবং মাথাপিছু আয়ের সাময়িক হিসাব প্রকাশ করে।
- কৃষি, শিল্প ও সেব - এ তিনটি প্রধান খাত ধরে গণনা করা হয় GDP।
- GDP এর সাময়িক হিসাব অনুযায়ি,
- কৃষি খাতের অবদান - ১১.৩৮ শতাংশ এবং প্রবৃদ্ধির হার - ২.৬১ শতাংশ।
- শিল্প খাতের অবদান - ৩৫.৫৫ শতাংশ এবং প্রবৃদ্ধির হার - ৮.১৮ শতাংশ।
- সেবা খাতের অবদান - ৫৩.০৭ শতাংশ এবং প্রবৃদ্ধির হার - ৫.৮৪ শতাংশ। 

- মাথাপিছু GDP - ২৬৫৭ মার্কিন ডলার।
- মাথাপিছু আয় - ২৭৬৫ মার্কিন ডলার।

→ তথ্যসূত্র: বিবিএস রিপোর্ট ২০২২-২৩
.
বাংলাদেশের জিডিপি এর প্রধান খাত কী?
  1. ক) কৃষি
  2. খ) শিল্প
  3. গ) পরিবহন
  4. ঘ) সেবা
সঠিক উত্তর:
ঘ) সেবা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সেবা
ব্যাখ্যা
বিবিএস রিপোর্ট ২০২২-২৩:
- কৃষি, শিল্প ও সেব - এ তিনটি প্রধান খাত ধরে গণনা করা হয় GDP।
- জিডিপি এর প্রধান খাত - সেবা খাত।
- GDP এর সাময়িক হিসাব অনুযায়ি,
- কৃষি খাতের অবদান - ১১.৩৮ শতাংশ এবং প্রবৃদ্ধির হার - ২.৬১ শতাংশ।
- শিল্প খাতের অবদান - ৩৫.৫৫ শতাংশ এবং প্রবৃদ্ধির হার - ৮.১৮ শতাংশ।
- সেবা খাতের অবদান - ৫৩.০৭ শতাংশ এবং প্রবৃদ্ধির হার - ৫.৮৪ শতাংশ। 

→ তথ্যসূত্র: বিবিএস রিপোর্ট ২০২২-২৩
.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী, চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় কত?
  1. ক) ২,৬৩,৪১৪ টাকা
  2. খ) ২,৬৯,৩১৪ টাকা
  3. গ) ২,৭০,৪১৪ টাকা
  4. ঘ) ২,৭৫,৫১৪ টাকা
সঠিক উত্তর:
গ) ২,৭০,৪১৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২,৭০,৪১৪ টাকা
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:
সমীক্ষা অনুযায়ী,
- প্রতি বর্গ কিমি জনসংখ্যার ঘনত্ব ১,১৫৩ জন।
- প্রত্যাশিত গড় আয়ুষ্কাল - ৭২.৩ বছর।
- দারিদ্র্যের হার - ১৮.৭%
- চরম দারিদ্র্যের হার - ৫.৬%
- সাক্ষরতার (৭+) হার - ৭৬.৪%
- জনসংখ্যা বৃদ্ধির হার - ১.৩%
- পুরুষ-মহিলা অনুপাত - ৯৮.১ : ১০০
- স্থির মূল্যে GDP প্রবৃদ্ধির হার - ৬.০৩%
- চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় - ২,৭০,৪১৪ টাকা (২,৭৬৫ মা.ড)।
-  চলতি মূল্যে মাথাপিছু GDP - ২,৫৯,৯১৯ টাকা।

তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা, ২০২৩
.
বাংলাদেশে কোন তারিখে অর্থবছর শুরু হয়?
  1. ক) ১ জানুয়ারি
  2. খ) ১ জুলাই
  3. গ) ১ ফ্রেব্রুয়ারি
  4. ঘ) ১ মার্চ
সঠিক উত্তর:
খ) ১ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
খ) ১ জুলাই
ব্যাখ্যা
বাজেট: 
- বাংলাদেশের আর্থিক বছর - জুলাই থেকে জুন। 
- অর্থবছর শুরু হয় - ১ জুলাই থেকে।
- বাংলাদেশের বাজেট - ঘাটতি বাজেট।
- সংসদে বাজেট পেশ করেন - অর্থমন্ত্রী।
- বর্তমান বাজেট - ৫২ তম (অন্তর্বর্তীকালীন বাজেট বাদে)।
- ঘোষণা দেয় - ১ জুন, ২০২৩
- বাজেট পাশ হয় - ২৬ জুন, ২০২৩
- আওয়ামী লীগ সরকারের টানা ১৫তম এবং মোট ২৫ তম বাজেট।

তথ্যসূত্র: বাজেট ২০২৩
.
অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কী বলে?
  1. ক) ই-স্টাডি
  2. খ) ই-লার্নিং
  3. গ) অন-লার্নিং
  4. ঘ) ইন্টারঅ্যাক্টিভ ক্লাস
সঠিক উত্তর:
খ) ই-লার্নিং
উত্তর
সঠিক উত্তর:
খ) ই-লার্নিং
ব্যাখ্যা
ই-লার্নিং: 
- ইলেক্ট্রনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাই হচ্ছে ই-লার্নিং।
- প্রচলিত শ্রেণিকক্ষে উপস্থিত না থেকেও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক প্রযুক্তি তথা কম্পিউটার বা মোবাইল, ইন্টারনেট ও ই-মেইল, ভিডিও কনফারেন্সিং, ইনস্ট্যান্ট মেসেজিং প্রভৃতি অনলাইনভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পারস্পরিক মিথষ্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিকে ই-লার্নিং বলে।
- ই-লার্নিং পদ্ধতিতে যে কোনো সময় যে কোনো স্থানে জানা বা শিক্ষা উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব হয়।
- ই-লার্নিং সাধারণত অনলাইনে সুনির্দিষ্ট ডিগ্রি, কোর্স বা প্রোগ্রাম শিক্ষায় বেশি ব্যবহৃত হয়ে থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
1011 এর পরবর্তী বাইনারি সংখ্যা কত?
  1. ক) 1010
  2. খ) 1100
  3. গ) 1101
  4. ঘ) 1110
সঠিক উত্তর:
খ) 1100
উত্তর
সঠিক উত্তর:
খ) 1100
ব্যাখ্যা
• বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ২ দ্বারা গুণ করতে হবে।
গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত ০ হতে বাড়াতে হবে।
- যেমন: একক স্থানীয় অংকটিকে ২ দ্বারা, দশক স্থানীয় অংকটিকে ২ দ্বারা, শতক স্থানীয় অংকটিকে ২, দ্বারা গুণ করতে হবে। প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়া যাবে। 

এখানে, 1011 এর দশমিক সংখ্যা হলো 11.
1011
= 1 × 2+ 0 × 2+ 1 × 21 + 1 × 20 
= 8 + 0 + 2 + 1 
= 11 

1100 এর দশমিক সংখ্যা হলো 12.
1100
= 1 × 23 + 1 × 22 + 0 × 21 + 0 × 2
= 8 + 4 + 0 + 0 
= 12 

সুতরাং 1011 এর পরবর্তী বাইনারি সংখ্যা 1100.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোন বুলিয়ান উপপাদ্যটি সঠিক নয়?
  1. ক) x + 0 = x
  2. খ) x . 1 = x
  3. গ) x + x = x
  4. ঘ) x . 0 = x
সঠিক উত্তর:
ঘ) x . 0 = x
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x . 0 = x
ব্যাখ্যা
বুলিয়ান উপপাদ্য:
অপরিবর্তনীয় উপপাদ্য (Idempotent):
x + x = x ;
x . x = x

পরিচিতি উপপাদ্য (Identity):
x + 0 = x;
x . 1 = x

কর্তৃত্ব উপপাদ্য (Domination):
x + 1 = 1;
x . 0 = 0

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)
.
পেরিফেরাল ডিভাইস কোনটি?
  1. ক) Linux
  2. খ) Multimedia Projector
  3. গ) Mac OS
  4. ঘ) Microsoft windows
সঠিক উত্তর:
খ) Multimedia Projector
উত্তর
সঠিক উত্তর:
খ) Multimedia Projector
ব্যাখ্যা
পেরিফেরাল ডিভাইস (Peripheral Device):
- সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
- তথ্য প্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:
১. ইনপুট পেরিফেরাল
২. আউটপুট পেরিফেরাল এবং
৩. ইনপুট ও আউটপুট পেরিফেরাল।

১. ইনপুট পেরিফেরাল:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট পেরিফেরাল। 
- যেমন: কী-বোর্ড , ওএমআর, মাউস, স্ক্যানার, জয়স্টিক, ডিজিটাইজার , লাইটপেন, বার কোড রিডার ইত্যাদি।

২. আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের ফলাফল প্রর্দশনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট পেরিফেয়াল নামে পরিচিত।
- যেমন: মনিটর, প্রিন্টার, প্লটার , স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

৩. ইনপুট ও আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও আউটপুট পেরিফেরাল বলা হয়। 
- যেমন: হার্ডডিস্ক, সিডি বা ডিভিডি, পেনড্রাইভ ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
সেকেন্ডারি মেমোরি কোনটি?
  1. ক) হার্ডডিস্ক
  2. খ) সিডি
  3. গ) ম্যাগনেটিক টেপ
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
সহায়ক মেমরি (Secondary Memory):
- কম্পিউটারের যে মেমোরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমোরি বলা হয়।
- এ ধরনের মেমোরির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সঙ্গে সরাসরি সংযোগ থাকে না বিধায় ধীরগতি সম্পন্ন হয়। 
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলেও প্রোগ্রাম হারিয়ে বা মুছে যায় না।

সহায়ক মেমরি (Secondary Memory) এর উদাহরণ:
- হার্ডডিস্ক
- সিডি
- ডিভিডি
- পেনড্রাইভ
- জিপ ড্রাইভ
- ম্যাগনেটিক টেপ ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
কোন সার্কিট কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে?
  1. ক) এনকোডার
  2. খ) ডিকোডার
  3. গ) রেজিস্টার
  4. ঘ) এডার
সঠিক উত্তর:
খ) ডিকোডার
উত্তর
সঠিক উত্তর:
খ) ডিকোডার
ব্যাখ্যা
ডিকোডার:
- ডিকোডার হলো এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে n টি ইনপুট থেকে সর্বাধিক 2n টি আউটপুট লাইনের একটিতে 1 ও বাকি সবকটিতে 0 আউটপুট পাওয়া যায়।
- কখন কোন আউটপুট লাইনে 1 পাওয়া যাবে তা নির্ভর করে ইনপুটগুলোর মানের উপর।
- ডিকোডার হলো এমন এক ধরনের ইলেক্ট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে।

এনকোডার:
- এনকোডার এমন একটি সমবায় সার্কিট যার দ্বারা সর্বাধিক 2n টি ইনপুট থেকে n টি আউটপুট লাইনে 0 বা 1 আউটপুট পাওয়া যায়।
- যে কোন মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 ও বাকি সব ইনপুট 0 থাকে। 

রেজিস্টার:
- রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী।
- রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট (Bit) তথ্য সংরক্ষণ করতে পারে।
- একটি n-bit রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা বাইনারি n-bit তথ্য সংরক্ষণ করতে পারে। 

এডার:
- কম্পিউটারের যাবতীয় গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন করা হয়।
- গুণ হলো বার বার যোগ করা এবং ভাগ হলো বার বার বিয়োগ করা। আবার পূরক পদ্ধতিতে বাইনারি যোগের মাধ্যমেই বিয়োগ করা যায়।
- কম্পিউটার সিস্টেমে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায়, তাকে বলে এডার। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
হেক্সাডেসিমেল A সংখ্যার বাইনারি মান কত?
  1. ক) 1000
  2. খ) 1001
  3. গ) 1010
  4. ঘ) 1011
সঠিক উত্তর:
গ) 1010
উত্তর
সঠিক উত্তর:
গ) 1010
ব্যাখ্যা
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি:
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16.
- অর্থাৎ এই পদ্ধতিতে 16 টি মৌলিক অংক রয়েছে।
- এই সংখ্যাসমূহ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং অতঃপর A, B, C, D, E ও F.
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির A, B, C, D, E এবং F এর সমতুল্য দশমিক হচ্ছে সংখ্যা যথাক্রমে 10, 11, 12, 13, 14 এবং 15. 
- হেক্সাডেসিমেল সংখ্যা A হচ্ছে দশমিক সংখ্যা 10. 
- হেক্সাডেসিমেল সংখ্যা A এর বাইনারি মান 1010. 

এখানে, 1010
= 1 × 2+ 0 × 2+ 1 × 2+ 0 × 2
= 8 + 0 + 2 + 0
= 10 


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।