সঠিক উত্তর: গ) to lie in bed.
• কিছু কিছু শব্দের পর object আসলে সবসময় to-infinitive হয়।
- যথা -Advise, remind, allow, permit, recommend ইত্যাদির পর object থাকলে gerund না বসে infinitive বসে।
• যেমন-
- Rahim reminded me to take medicine.
- She advised me to give up smoking.
এখানে "lie" এবং "lay" এর মধ্যে পার্থক্য বুঝতে হবে:
• Lie (শুয়ে থাকা): [verb intransitive]
- অর্থাৎ নিজে নিজে শুয়ে থাকা।
- এটি intransitive verb (কোনো object নেয় না)।
Forms: (past tense) lay, past participle lain.
Example:
- He wants to lie down. (সে শুতে চায়)।
- The doctor advised him to lie in bed. (ডাক্তার তাকে বিছানায় শুয়ে থাকার পরামর্শ দিয়েছেন।)
• Lay (শোয়ানো):
- অর্থাৎ কাউকে বা কিছুকে শোয়ানো।
- এটি transitive verb (object নেয়)।
Forms: lay - laid - laid.
এই বাক্যে nurse তাকে পরামর্শ দিয়েছেন যেন সে নিজে বিছানায় শুয়ে থাকে। এখানে কেউ তাকে শোয়াচ্ছে না, বরং সে নিজেই শুয়ে থাকবে।
Complete sentence: The nurse advised the patient to lie in bed until the medicine takes effect.
Other options,
ক) to lay in bed → “lay” হলো অন্য কাউকে শোয়ানোর কাজ বোঝায়। এখানে মানানসই নয়।
খ) to be laid in bed – ভুল।
- এটি passive form.
- এটি ব্যবহার হয় যখন অন্য কেউ তাকে বিছানায় শোয়াবে – যেমন অচেতন রোগী।
- প্রশ্নে এমন কোনও প্রসঙ্গ নেই, বরং নিজে শুয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘ) that he lays in bed → এখানে "lays" ভুল, কারণ এটি "lay" verb এর present form, যা অন্য কাউকে শোয়ানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়।