পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
Red Cross, Rotary International, অক্সফাম, Amnesty Int., অরবিস, TI, হিম্যান রাইটস্‌ ওয়াচ, Boy Scouts, CARE, স্মাইল ট্রেন, সেইভ দ্যা চিলড্রেন, Lions Club - সহ বিখ্যাত এন.জি.ও এবং স্বেচ্ছাসেবী সংস্থা। ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR. সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
ICRC - এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) জিন হেনরি ডুনান্ট
  2. খ) পল হ্যারিস
  3. গ) ব্যাডেন পাওয়েল
  4. ঘ) মেলভিন জোন্স
ব্যাখ্যা
Red Cross - পূর্ণরূপ ‘International Committee of the Red Cross’ (ICRC) এবং এটি ‘The International Red Cross and Red Crescent Movement’ নামেও পরিচিত।
রেডক্রস যুদ্ধ ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন জরুরি অবস্থায় জেনেভা কনভেনশনের অধীনে বিশ্বব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা, খাদ্য ও পানি নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সেক্সুয়াল হ্যারেজমেন্ট প্রতিরোধ, আইনের প্রতি শ্রদ্ধা তৈরি ইত্যাদি খাতেও কার্যক্রম পরিচালন করছে।

রেডক্রস সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য:
• প্রতিষ্ঠাকাল - ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
• প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
• সদস্য - বিশ্বব্যাপী ১৯০টি National Societies এবং প্রায় ১৭ মিলিয়ন ভলান্টিয়ার রয়েছে।
• প্রতিষ্ঠাতা -  জিন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড।
• রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত।
• রেডক্রসের প্রতীক ৩টি। যথা - রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
• হেনরি ডুনান্টের জন্মদিন “৮ মে” - কে “আন্তর্জাতিক রেডক্রস দিবস” হিসাবে পালন করা হয়।
• রেডক্রস এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার লাভ করে। ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রেডক্রস যা একক সংগঠন বা সংস্থা হিসাবে সর্বোচ্চ।
• অফিসিয়াল ভাষা - ৪টি (ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও আরবি)।

সূত্র: রেড ক্রসের ওয়েবসাইট।
.
বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী ও পেশাদার নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত সংস্থা কোনটি?
  1. ক) অক্সফাম ইন্টারন্যাশনাল
  2. খ) স্মাইল ট্রেন
  3. গ) রোটারি ইন্টারন্যাশনাল
  4. ঘ) অরবিস ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
» রোটারি ইন্টারন্যাশনাল হচ্ছে বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী ও পেশাদার (Professionals) নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি পরহিতব্রতী (Humanitarian) সংগঠন। রোটারি ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বব্যাপী পোলিও নির্মুল, শান্তি রক্ষা, বিভিন্ন রোগ বালাইয়ের বিরুদ্ধে যুদ্ধ, শিক্ষা সহোযোগিতা, পরিষ্কার পানি সরবরাহ, মা ও শিশু রক্ষা, দুর্যোগ মোকাবেলা ইত্যাদি বিষয় নিয়ে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছে।

এক নজরে রোটারি ইন্টারন্যাশনাল:
• প্রতিষ্ঠাকাল - ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫ সাল
• প্রতিষ্ঠার স্থান - শিকাগো, ইলিনয়, যুক্তরাষ্ট্র
• সদরদপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র
• Motto/স্লোগান - “Service Above Self” এবং “One Profits Most Who Serves Best”
• বর্তমানে এটি বিশ্বের ২০০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
• রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation.

--------------------------
» অক্সফাম ইন্টারন্যাশনাল হচ্ছে ২০টি স্বাধীন ধাতব্য সংস্থার একটি সম্মিলিত সংঘ (confederation) যা সারা বিশ্বের প্রায় ৭০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে। 

» অরবিস ইন্টারন্যাশনাল হচ্ছে একটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান যা অন্ধত্ব বিমোচনে কাজ করে যাচ্ছে। 

» স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক ধাতব্য সংস্থা যা বিনামূল্যে শিশুদের কাঁটা ঠোট ও চোয়ালের অস্ত্রপ্রচারের জন্য বিখ্যাত।


সূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট
.
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কতটি দেশ ADB এর সদস্য?
  1. ক) ১৯ টি
  2. খ) ৪৭ টি
  3. গ) ৪৯ টি
  4. ঘ) ৬৮ টি
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চরম দারিদ্র দূরীকরণ ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার স্বপ্ন নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank) প্রতিষ্ঠিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। ৬০ এর দশকে প্রতিষ্ঠাকালীন সময়ে ব্যাংকটির মূল উদ্দেশ্য ছিলো - খাদ্য উৎপাদন ও পল্লী উন্নয়নে সহোযোগীতা করা।

এক নজরে ADB 
• প্রতিষ্ঠাকাল - ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সাল
• প্রতিষ্ঠার স্থান - ম্যানিলা, ফিলিপাইন
• সদস্য সংখ্যা - ৬৮টি দেশ (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের - ৪৯টি দেশ আর বাকি ১৯টি দেশ বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে)
• প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩১টি দেশ
• সদরদপ্তর - মান্দালুইয়ং সিটি, ম্যানিলা, ফিলিপাইন

সুত্র: ADB এর ওয়েবসাইট
.
AFTA - এর কার্যক্রম শুরু হয়-
  1. ক) ১ জানুয়ারি ১৯৯২ সাল
  2. খ) ১ জানুয়ারি ১৯৯৭ সাল
  3. গ) ১ জানুয়ারি ১৯৯৫ সাল
  4. ঘ) ১ জানুয়ারি ১৯৯৩ সাল
ব্যাখ্যা
AFTA
AFTA (ASEAN Free Trade Area) হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি। এর উদ্দেশ্য হলো আসিয়ানভুক্ত দেশগুলোতে শুল্কমুক্ত বাণিজ্যের প্রসার।

এক নজরে AFTA
চুক্তি স্বাক্ষর - ২৮ জানুয়ারি, ১৯৯২ সাল 
চুক্তি স্বাক্ষরের স্থান - সিঙ্গাপুর
কার্যক্রম শুরু - ১ জানুয়ারি ১৯৯৩ সাল

সূত্র: ASEAN এর ওয়েবসাইট
.
USMCA চুক্তির মেয়াদ কত বছর?
  1. ক) ১০ বছর
  2. খ) ১৬ বছর
  3. গ) ২০ বছর
  4. ঘ) ২২ বছর
ব্যাখ্যা
NAFTA
NAFTA - এর পূর্ণরূপ ‘North American Free Trade Agreement’।

এক নজরে NAFTA
চুক্তি স্বাক্ষর - ১৭ ডিসেম্বর, ১৯৯২ সাল
অনুমোদন লাভ - ১৯৯৩ সাল 
চুক্তি কার্যকর - ১ জানুয়ারি, ১৯৯৪ সাল
চুক্তির পক্ষসমূহ - যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো
 
⤇ চুক্তি অনুসারে তিনটি দেশের মধ্যে নিজস্ব উৎপাদিত পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে পর্যায়ক্রমে ট্যাক্স তোলে দেওয়া হবে। এই চুক্তির আওতায় বছরে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয় এই তিনটি দেশের মধ্যে।


NAFTA থেকে USMCA
২০১৮ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে NAFTA চুক্তির পক্ষসমূহ আগের চুক্তিটি পূনঃনিরীক্ষণের পর তা নতুন করে স্বাক্ষর করেন। এই নতুন চুক্তিটির নাম ‘United States–Mexico–Canada Agreement’ (USMCA)
 
এক নজরে USMCA
চুক্তির খসড়া চূড়ান্ত - ৩০ সেপ্টেম্বর, ২০১৮ সাল
চুক্তি স্বাক্ষর - ৩০ নভেম্বর, ২০১৮ সাল
চুক্তি স্বাক্ষর স্থান - বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা
চুক্তি কার্যকর - ১ জুলাই, ২০২০ সাল
মেয়াদ - ১৬ বছর (তবে পরবর্তীতে নবায়নযোগ্য)

সূত্র: Official Website of the International Trade Administration 
.
বর্তমানে 'সেইভ দ্যা চিলড্রেন' এর মূল কার্যক্রম কোন অঞ্চল কেন্দ্রিক?
  1. ক) আফ্রিকা
  2. খ) এশিয়া
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) ক ও খ
ব্যাখ্যা
সেইভ দ্যা চিলড্রেন (Save the Children)
সেইভ দ্যা চিলড্রেন - হচ্ছে একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা যা প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ ও সংঘাতের কারনে যাতে শিশুরা শিকার না হয় তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের কারনে ইউরোপের বহু দেশের শিশুরা স্বাভাবিক শৈশবকাল পায়নি। তাদের অবস্থা দেখে ব্রিটিশ নারী নাগরিক ‘Eglantyne Jebb’ এই ধরনের একটি সংগঠন গড়ে তোলার প্রয়োজনীতা অনুভব করেন। সেইভ দ্যা চিলড্রেন বর্তমানে শিশুদের জন্য জরুরি সহায়তার পাশাপাশি উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য কাজ করে থাকে।

এক নজরে সেইভ দ্যা চিলড্রেন 
প্রতিষ্ঠাকাল - ১৫ এপ্রিল, ১৯১৯ সাল।
প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য।
কার্যক্রম পরিচালনা - বিশ্বের প্রায় ১১8টি দেশ।
প্রতিষ্ঠাতা - Eglantyne Jebb

⤇ প্রতিষ্ঠাকালীন কার্যক্ষেত্র ইউরোপ হলেও পরে তা বিশ্বের অন্যান্য অঞ্চলে কাজ শুরু করে। বর্তমানে এই সংস্থার মূল কার্যক্ষেত্র - আফ্রিকা ও এশিয়া।
⤇ Save the Children এর বর্তমান প্রধান নির্বাহী Inger Ashing।

সূত্র: 'সেইভ দ্যা চিলড্রেন' এর ওয়েবসাইট।
.
কোন ঘোষণার মধ্য দিয়ে 'NDB' প্রতিষ্ঠিত হয়?
  1. ক) An Inter-Allied Declaration
  2. খ) Cape Town Declaration
  3. গ) Fortaleza Declaration
  4. ঘ) Pillnitz Declaration
ব্যাখ্যা
New Development Bank (NDB)
ব্রিকস - এর সদস্য দেশগুলো মিলে ‘New Development Bank’ (NDB) গঠন করে। এটি ব্রিকস্‌ ব্যাংক নামেও পরিচিত। 
• প্রতিষ্ঠার জন্য চুক্তি স্বাক্ষর - ১৫ জুলাই, ২০১৪ সাল
• আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা - জুলাই, ২০১৫
• প্রতিষ্ঠার স্থান - ফোর্টালেজা, ব্রাজিল
• প্রতিষ্ঠাকালীন চুক্তি - Fortaleza Declaration.
• সদস্য সংখ্যা
- পূর্ণাঙ্গ সদস্য - ৭টি
- প্রস্তাবিত - ২টি    
• সদরদপ্তর - সাংহাই, চীন
 
➣ NDB - সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য -
⤇ ২০১২ সালে ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত ব্রিকস - এর চতুর্থ সম্মেলনে এই জোটের একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার ধারনা তৈরি হয়। ব্যাংক গঠনের প্রস্তাব করেছিলেন - ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
⤇ ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্যাংক গঠনের রূপরেখা চূড়ান্ত হয়।
⤇ ২০১৪ সালে ব্রাজিলের ফোর্টালেজাতে অনুষ্ঠিত সম্মেলনে Fortaleza Declaration - এর মাধ্যমে New Development Bank (NDB) গঠিত হয়।
⤇ Fortaleza Declaration - অনুসারে, নবগঠিত ব্যাংক - এর অনুমোদিত মূলধন ধরা হয় - ১০০ বিলিয়ন ডলার। প্রাথমিক মূলধন ধরা হয় - ৫০ বিলিয়ন ডলার।

এছাড়া আরো সিদ্ধান্ত হয় যে -
★    Board of Governors - এর প্রথম প্রধান নির্বাচিত হবে - রাশিয়া থেকে।
★    Board of Directors - এর প্রথম প্রধান নির্বাচিত হবে - ব্রাজিল থেকে।
★    ব্যাংকটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হবে ভারত থেকে।
★    সদরদপ্তর স্থাপিত হবে - চীনের সাংহাই -এ।
★    আফ্রিকার আঞ্চলিক দপ্তর স্থাপিত হবে - দক্ষিণ আফ্রিকায়।

⤇ বর্তমান প্রধান (প্রেসিডেন্ট) - Marcos Prado Troyjo (ব্রাজিল)। তিনি ২০২০ -২০২৫ মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ভারত থেকে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট কে.ভি কামাথের স্থলাভিষিক্ত হন।
.
'কেয়ার ইন্টারন্যাশনাল' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) আটলান্টা, যুক্তরাষ্ট্র
  2. খ) ভিয়েনা, অস্ট্রিয়া
  3. গ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ঘ) জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
কেয়ার ইন্টারন্যাশনাল (CARE International)
‘CARE International’ - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ধাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি। জরুরী ত্রান সাহায্য প্রদান, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের উদ্দেশ্য নিয়ে সংগঠনটি তার কার্যক্রম শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও এশিয়ার দেশগুলোর জন্য সাহায্য ও পুনর্গঠনের কাজে সাহায্যের হাত নিয়ে ‘CARE International’ এগিয়ে আসে।
 
এক নজরে কেয়ার ইন্টারন্যাশনাল 
প্রতিষ্ঠাকাল - ২৭ নভেম্বর, ১৯৪৫ সাল
প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা
সদস্য সংখ্যা - ২১টি 
সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড


সূত্র: কেয়ার ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট
.
MERCOSUR হলো-
  1. ক) সামরিক জোট
  2. খ) বাণিজ্যিক জোট
  3. গ) রাজনৈতিক জোট
  4. ঘ) সীমান্ত সুরক্ষা সংক্রান্ত জোট
ব্যাখ্যা
MERCOSUR
দক্ষিণ বা ল্যাটিন আমেরিকার দেশগুলোর বাণিজ্যিক জোট - MERCOSUR।  প্রাথমিকভাবে আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে ভেনিজুয়েলা এবং বলিভিয়া যুক্ত হয়েছে।

এক নজরে MERCOSUR
• প্রতিষ্ঠা - ২৬ মার্চ, ১৯৯১ সাল
• প্রতিষ্ঠাকালীন চুক্তি - ‘Treaty of Asuncion’
• চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
• প্রতিষ্ঠাকালীন - আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
• সদস্য সংখ্যা - ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা)। 
• সহযোগী সদস্য - ৭টি 
• সদরদপ্তর - মণ্টেভিডিও, উরুগুয়ে

⤇ ২০১৬ সাল থেকে ভেনেজুয়েলার সদস্য হিসাবে কার্যক্রম স্থগিত রয়েছে।
⤇ অফিসিয়াল ভাষা ২টি (স্প্যানিশ ও পর্তুগিজ)। তবে কাজের নথির অফিসিয়াল সংস্করণ হবে প্রতিটি সভার আয়োজক দেশের ভাষা।

সূত্র: MERCOSUR এর ওয়েবসাইট