পরীক্ষা আর্কাইভ

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]

পরীক্ষাবার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৮৭
সিলেবাস
Exam-15 Full Model Test - 05 Topic: Full Syllabus
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ] · তারিখ অনির্ধারিত · ৮৭ প্রশ্ন

.
The Code of Civil Procedure, 1908 এর 89A ধারা অনুসারে দেওয়ানী মোকদ্দমায় মধ্যস্থতা করতে পারে
  1. আদালত নিজে
  2. জেলা লিগ্যাল এইড কর্মকর্তা
  3. অবসরপ্রাপ্ত কোন বিচারক
  4. উপরোক্ত সবাই
সঠিক উত্তর:
উপরোক্ত সবাই
উত্তর
সঠিক উত্তর:
উপরোক্ত সবাই
ব্যাখ্যা
♦The Code of Civil Procedure, 1908 এর 89A ধারা অনুযায়ী দেওয়ানী মোকদ্দমায় মধ্যস্থতা করতে পারে
ক. আদালত নিজে;
খ. লিগ্যাল এইড অফিসার;
গ. পক্ষগণ কর্তৃক নিযুক্ত উকিলদের [Pleaders] মাধ্যমে নিযুক্ত অন্য কোন উকিল যে উক্ত মোকদ্দমায় কোন পক্ষ কর্তৃক নিযুক্ত হয়নি;
ঘ. অবসরপ্রাপ্ত কোন বিচারক;
ঙ. জেলা জজ কর্তৃক তৈরীকৃত প্যানেল থেকে কোন একজন মধ্যস্থতাকারী;
চ. জেলা লিগ্যাল এইড কর্মকর্তা;
ছ. অন্যকোন ব্যক্তি যাকে তারা মধ্যস্থতাকারী হিসাবে উপযুক্ত মনে করে।
.
The Code of Civil Procedure, 1908 অনুযায়ী নিম্ন আদালতের দৈনিক শুনানির তালিকায় (Daily cause list) চূড়ান্ত শুনানীর পর্যায়ে কতগুলো মামলা থাকবে?
  1. ৫টি;
  2. ৮টি;
  3. ১০ টি;
  4. ১৫টি
সঠিক উত্তর:
৫টি;
উত্তর
সঠিক উত্তর:
৫টি;
ব্যাখ্যা
♦The Code of Civil Procedure, 1908, Order XVIII, Rule 20 দোতরফা শুনানীর মামলাসহ চূড়ান্ত শুনানীর জন্য আদালত দৈনন্দিন কার্যতালিকায় ৫ টির অধিক মোকদ্দমা রাখবে না।
♦অর্থাৎ দেওয়ানী কার্যবিধির  আদেশ ১৮ বিধি ২০ অনুযায়ী চূড়ান্ত শুনানীর জন্য আদালত দৈনিক কার্যতালিকায় ৫টির বেশি মোকদ্দমা ধার্য্য করবেন না।
♦তবে আদালত দৈনিক কার্য তালিকায় মোকদ্দমার চূড়ান্ত পর্যায়ে ১০০ টির অধিক মোকদ্দমা ধার্য্য করবে না।
♦যদি চূড়ান্ত পর্যায়ে মোকদ্দমার সংখ্যা ৭০ টির নীচে আসে তাহলে আবার চূড়ান্ত পর্যায়ে আরো মোকদ্দমা আনার ব্যবস্থা করবেন।
.
ডিক্রি জারির নতুন দরখাস্ত ১২ বৎসর পরেও দায়ের করা যায় যদি জারী কার্যক্রম বাধাগ্রস্ত হয়________
  1. প্রবঞ্চনার কারণে
  2. শক্তি প্রয়োগের ফলে
  3. ক ও খ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
♦দেওয়ানী কার্যবিধি ১৯০৮ সালের আইন এর ৪৮ ধারা অনুযায়ী ডিক্রী জারীর জন্য ১ম আবেদন ৩ বছরের মধ্যে করতে হবে।
♦তবে নতুন আবেদন ১২ বছরের মধ্যে করতে হবে। তবে ১২ বছরের পরেও আবেদন করা যায়। যদি দেনাদার  প্রবঞ্চনা কিংবা শক্তি প্রয়োগ করে ডিক্রী জারীতে বাধা দিয়ে থাকে।
♦উল্লেখ্য ২ বৎসরের মধ্যে আবেদন করলে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। তবে ২ বছরে পরে আবেদন করলে দায়িক কে নোটিশ দেওয়া বাধ্যতামূলক।
.
নিম্নোক্ত সম্পত্তির মধ্যে কোনটি ক্রোকযোগ্য?
  1. কৃষকের দখলে আছে এমন কৃষিপণ্য।
  2. পরিধেয় বস্ত্র।
  3. স্বর্ণালংকার।
  4. সরকারি পেনশনভোগীদের প্রাপ্য মঞ্জুরিকৃত বৃত্তি।
সঠিক উত্তর:
স্বর্ণালংকার।
উত্তর
সঠিক উত্তর:
স্বর্ণালংকার।
ব্যাখ্যা
♦দেওয়ানী কার্যবিধি ১৯০৮ সালের আইন এর ৬০ ধারায় বলা হয়েছে যে,ডিক্রী জারী করার জন্য দেনাদারের সম্পত্তি ক্রোক ও বিক্রয় করা যাবে।
♦ডিক্রি জারির জন্য যে সকল সম্পত্তি ক্রোক ও বিক্রয় করা যাবে-
জমি, বাসগৃহ অথবা অন্যান্য দালান কোঠা, মালপত্র, টাকা, ব্যাংক নোট, চেক, বিল অব এক্সচেঞ্জ, হুন্ডি, প্রমিসরি নোট, সরকারি সিকিউরিটি বণ্ড বা অর্থের অন্য কোন প্রকার সিকিউরিটিস, দেনা, কর্পোরেশনের শেয়ার এবং দেনাদারের সকল বিক্রয়যোগ্য সম্পত্তি।
♦যে সকল সম্পত্তি ক্রোক বা বিক্রয় করা যাবে না-
ডিক্রি দায়িকের, তার স্ত্রী এবং সন্তানগণের প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র, রান্নার বাসন-পত্রাদি, বিছানাপত্র, গহনাপত্র যা ধর্মীয় বিধান অনুসারে কোন মহিলার পক্ষে খুলে ফেলা উচিৎ নয়, দেনাদার কারিগর হলে কারিগরের যন্ত্রপাতি বা কৃষক হলে কৃষকের বা চাষির বাসগৃহ ও অন্যান্য গৃহ (তার সরঞ্জামসহ অবস্থান, তার সাথে সম্পর্কযুক্ত অন্য ভূমি) চাষের যন্ত্রপাতি, গো-মহিষাদি, বীজ ও হিসাবের খাতা-পত্র, ক্ষতিপূরণের মোকদ্দমা দায়েরের অধিকার, ব্যক্তিগত সেবার অধিকার, সরকারি পেনশনভোগীদের বৃত্তি, এককালীন সাহায্য ইত্যাদি ।
.
The Code of Civil Procedure, 1908 এর কোথায় Cross Decree এর বিধান রয়েছে?
  1. Order XI, Rule 13
  2. Order XXII, Rule 15
  3. Order XXI, Rule 18
  4. Order XXI, Rule 19
সঠিক উত্তর:
Order XXI, Rule 18
উত্তর
সঠিক উত্তর:
Order XXI, Rule 18
ব্যাখ্যা
♦The Code of Civil Procedure, 1908 এর Order XXI, Rule 18 তে Cross Decree এর বিধান রয়েছে।
♦The Code of Civil Procedure, 1908 এর আদেশ ২১ বিধি-১৮ অনুযায়ী পাল্টা ডিক্রির ক্ষেত্রে জারি (Execution in case of cross decree):
♦একই পক্ষের মধ্যে আলাদা মোকদ্দমায় দুইটি অংকের টাকা পরিশোধের জন্য পাল্টা ডিক্রি জারির আবেদন করা হলে একই সময়ে ডিক্রিগুলি জারি করার যোগ্য হবে-
√ যদি দুইটি অংক সমান হয় তবে উভয় আদালত ডিক্রি মিটানোর বিষয়টি লিপিবদ্ধ করবে।
√ যদি দুইটি অংক অসমান হয় তবে ক্ষুদ্রতম অংক বাদ দিয়ে বৃহত্তর অংকের ডিক্রিতে যা অবশিষ্ট থাকে তারজন্য ডিক্রিটি জারির উদ্দেশ্যে নেওয়া যাবে।
♦এই বিধি প্রযোজ্য হবে না, যদি না-
√ একটি ডিক্রিদার অন্যটির দেনাদার না হয়, এবং উভয় মোকদ্দমায় প্রত্যেক পক্ষ একই বৈশিষ্ট্য পূর্ণ করে, এবং
√ ডিক্রি অনুসারে প্রাপ্য অংক সুনির্দিষ্ট না হয়।
.
প্লিডিংস কর্তনের (Striking out of Pleadings) আদেশ দেওয়ার ক্ষেত্রে আদালতে কোন বিষয়টি বিবেচ্য নয়?
  1. অসত্য তথ্য।
  2. কুৎসাজনক
  3. মোকদ্দমার সুষ্ঠ বিচার বাধাগ্রস্ত করতে পারে এমন বিষয়।
  4. অপ্রয়োজনীয়
সঠিক উত্তর:
অসত্য তথ্য।
উত্তর
সঠিক উত্তর:
অসত্য তথ্য।
ব্যাখ্যা
♦The Code of Civil Procedure, 1908, Order 6, Rule 16 অনুযায়ী আদালত মোকদ্দমার যে কোন পর্যায়ে প্লিডিংসের যে কোন বিষয় কর্তন বা সংশোধন করতে আদেশ দিতে পারে যদি উল্লেখিত বিষয়টি অপ্রয়োজনীয় বা কুৎসাজনক হয় কিংবা মোকদ্দমার সুষ্ঠ বিচার বাধাগ্রস্থ, বা বিলম্বিত করতে পারে এমন হয়।
.
মোকদ্দমার কোন পক্ষের মৃত্যুজনিত কারণে পক্ষভুক্তি না করায় মোকদ্দমা বাতিল হলে উক্ত বাতিল আদেশ সরাসরি রদ করার জন্য কত টাকা খরচ দিতে হয়?
  1. অনধিক ২০০ টাকা।
  2. অনধিক ১০০০ টাকা।
  3. অনধিক ২০০০ টাকা।
  4. অনধিক ৩০০০ টাকা।
সঠিক উত্তর:
অনধিক ৩০০০ টাকা।
উত্তর
সঠিক উত্তর:
অনধিক ৩০০০ টাকা।
ব্যাখ্যা
♦আদেশ ২২ বিধি-৯ক অনুযায়ী সরাসরি খারিজ বা বাতিল আদেশ রহিতকরণ (Directly setting aside abatement or dismissal): বাতিল বা খারিজের ৬০ দিনের মধ্যে যদি মৃত বাদীর আইনগত প্রতিনিধি বাতিল বা খারিজের আদেশকে রহিতকরণের জন্য আবেদন করে তাহলে আদালত বিলম্ব এড়ানো ও বিচার ত্বরান্বিত করার জন্য সাক্ষ্য উপস্থাপনের নির্দেশ প্রদান না করে বাতিল বা খারিজ আদেশ সরাসরি রহিত করতে পারেন। এক্ষেত্রে আদালত বাদীকে অনধিক ৩০০০ টাকা খরচ প্রদানের আদেশ দিবেন।
♦অর্থাৎ মৃত্যুজনিত কারণে পক্ষভুক্তি না করায় মোকদ্দমা বাতিল [Abatement] হলে ৬০ দিনের মধ্যে উক্ত বাতিল আদেশ সরাসরি রদ [Set aside] করার আবেদনের ক্ষেত্রে অনধিক ৩০০০ টাকা খরচ দিতে হয়।
♦মোকদ্দমা বাতিলের আদেশ রদের আবেদন প্রত্যাখ্যান করলে- আপিল এবং মঞ্জুর করলে- রিভিশন।
.
The Code of Civil Procedure, 1908 এর ১০৭ ধারা অনুসারে, দেওয়ানী মামলায় আপীল আদালতের ক্ষমতার মধ্যে পড়ে না কোনটি?
  1. কোন মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা;
  2. কোন মোকদ্দমা পুনঃপ্রেরণ করা ;
  3. বিচার্য বিষয় গঠন এবং সেইগুলি বিচারার্থে প্রেরণ;
  4. নতুনভাবে সাক্ষ্য গ্রহণ করা।
সঠিক উত্তর:
নতুনভাবে সাক্ষ্য গ্রহণ করা।
উত্তর
সঠিক উত্তর:
নতুনভাবে সাক্ষ্য গ্রহণ করা।
ব্যাখ্যা
♦The Code of Civil Procedure, 1908 এর ১০৭ ধারা অনুসারে, দেওয়ানি আপীলে আদালতের ক্ষমতা সমূহ হলো- মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা, মোকদ্দমা পুনঃপ্রেরণ করা, বিচার্য বিষয় গঠনপূর্বক বিচারার্থে প্রেরণ এবং অতিরিক্ত কিংবা অনুরূপ সাক্ষ্য গ্রহণের জন্য তলব করা
.
কোন আদালতের আদেশের বিরুদ্ধে দেওয়ানি মোকদ্দমায় দ্বিতীয় রিভিশন করা যায়?
  1. জেলা জজ।
  2. যুগ্ন জেলা জজ।
  3. সিনিয়র সহকারি জজ।
  4. সহকারি জজ।
সঠিক উত্তর:
জেলা জজ।
উত্তর
সঠিক উত্তর:
জেলা জজ।
ব্যাখ্যা
♦The Code of Civil Procedure, 1908, ধারা ১১৫(৪) আনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষে জেলা জজ কিংবা অতিরিক্ত জেলা জজ প্রদত্ত রিভিশনে প্রদত্ত আদেশের বিরুদ্ধে দ্বিতীয় রিভিশন দায়ের করা যায়।
১০.
The Code of Civil Procedure, 1908 এর কোন বিধানটি অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কিত?
  1. Order XXXIX, Rule 1
  2. Order XXXIX, Rule 6
  3. Order XXXIX, Rule 8
  4. Order XXXIX, Rule 9
সঠিক উত্তর:
Order XXXIX, Rule 1
উত্তর
সঠিক উত্তর:
Order XXXIX, Rule 1
ব্যাখ্যা
♦The Code of Civil Procedure, 1908 এর  আদেশ ৩৯ বিধি-১ঃ যে সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়: যেক্ষেত্রে কোন মোকদ্দমায় শপথপত্র দ্বারা বা অন্য কোন উপায়ে প্রমাণিত হয় যে
ক) কোন মোকদ্দমায় বিরোধীয় কোন সম্পত্তি মোকদ্দমার কোন পক্ষ কর্তৃক অপচয়, ক্ষতিগ্রন্থ বা হস্তান্তরিত হওয়ার বা কোন ডিক্রি জারিতে অন্যায়ভাবে বিক্রয় হওয়ার ঝুকির সম্মুখীন; অথবা
খ) বিবাদি তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারণ বা হস্তান্তর করার হুমকি বা ইচ্ছা প্রকাশ করতেছে, সেক্ষেত্রে আদালত অনুরূপ কার্য রোধ করার জন্য আদেশ দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, অথবা মোকদ্দমা নিস্পত্তি না হওয়া পর্যন্ত বা পুনরাদেশ না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তি অপচয়, ক্ষতিগ্রস্থ করণ, হস্তান্তর, বিক্রয়, অপসারণ বা সমর্পণ করতে স্থগিত ও বারণ করার উদ্দেশ্যে আদালত যেরূপ উপযুক্ত মনে করেন, সেরূপ আদেশ প্রদান করতে পারে।
১১.
ঢাকার একটি আদালত X এর দখলে থাকা একটি দলিল উপস্থাপনের জন্য তার প্রতি সমন প্রদান করেন। কিন্তু X সমন মোতাবেক আদালতের উক্ত আদেশ পালনে ব্যর্থ হন। আদালত The Code of Civil Procedure, 1908 এর ৩২ ধারা অনুযায়ী X এর বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারেন?
  1. তার উপস্থিতির জন্য জামানত প্রদানের আদেশ দান;
  2. অনধিক ১০০০ টাকা জরিমানা;
  3. ৩০ দিনের জন্য দেওয়ানী কারাগারে আটকাদেশ;
  4. হুলিয়া জারি।
সঠিক উত্তর:
তার উপস্থিতির জন্য জামানত প্রদানের আদেশ দান;
উত্তর
সঠিক উত্তর:
তার উপস্থিতির জন্য জামানত প্রদানের আদেশ দান;
ব্যাখ্যা
The Code of Civil Procedure, 1908,এর ৩২ ধারা অনুযায়ী, ৩০ ধারা অনুযায়ী আদালতের আদেশে সমন জারি সত্ত্বেও কোনো ব্যক্তি দলিল উপস্থাপনে ব্যর্থ হলে আদালত উক্ত ব্যক্তির উপর গ্রেফতারি পরোয়ানা প্রেরণ করতে পারে, তার সম্পত্তি ক্রোক ও বিক্রয় করতে পারে, অনধিক ৫০০ টাকা জরিমানা করতে পারে কিংবা তার হাজির হওয়ার জন্য জামানত দেওয়ার আদেশ দিতে পারে।
♦অর্থাৎ আদালত The Code of Civil Procedure, 1908 এর ৩২ ধারা অনুযায়ী X এর বিরুদ্ধে তার উপস্থিতির জন্য জামানত প্রদানের আদেশ  দিতে পারে।
১২.
সাংবিধানিক আইনের ব্যাখ্যা সম্পর্কিত কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি সরকার সম্পর্কিত হয় তাহলে কাকে নোটিশ না দেওয়া পর্যন্ত আদালত প্রশ্নটি নিষ্পত্তি করবে না?
  1. সরকার পক্ষের আইনজীবিকে
  2. পাবলিক প্রসিকিউটরকে
  3. রাষ্ট্রপতিকে
  4. এটর্নি জেনারেলকে
সঠিক উত্তর:
এটর্নি জেনারেলকে
উত্তর
সঠিক উত্তর:
এটর্নি জেনারেলকে
ব্যাখ্যা
♦The Code of Civil Procedure, 1908, এর আদেশ-২৭ক বিধি-১ অনুযায়ী অ্যাটর্নি জেনারেলকে নোটিশ (Notice to the Attorney General) : কোন মোকদ্দমায় যদি সাংবিধানিক আইনের ব্যাখ্যা সম্বন্ধে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত থাকে, তবে সরকারের অ্যাটর্নি জেনারেলকে নোটিশ না দেয়া পর্যন্ত আদালত প্রশ্নটি নিষ্পত্তি করবেন না।
১৩.
The Code of Civil Procedure, 1908 এর Order XLI, Rule 12A অনুযায়ী আপীল পুনজ্জীবিত করার আদেশ প্রত্যেক পক্ষের অনুকুলে সর্বোচ্চ কয়টি মঞ্জুর করা হয়?
  1. ১টি;
  2. ২টি;
  3. ৩টি;
  4. ৬টি;
সঠিক উত্তর:
১টি;
উত্তর
সঠিক উত্তর:
১টি;
ব্যাখ্যা
♦আদেশ ৪১ বিধি-১২ক অনুযায়ী আপিল মুলতুবি (Adjournment in appeal): আপিলের ক্ষেত্রে কোন পক্ষের অনুরোধে আপিল আদালত ৩ বারের অধিক সময় মঞ্জুর করবেন না । ৩ বারের বেশি মুলতবি করলে আদালত নূন্যতম ২০০ টাকা ও অনধিক ১০০০ টাকা খরচ অপর পক্ষকে প্রদানের নির্দেশ দিবেন।
   •আপিলকারী খরচ প্রদানে ব্যর্থ হলে- আপিল খারিজ হবে।
   •প্রতিবাদী খরচ প্রদানে ব্যর্থ হলে- একতরফা নিষ্পত্তি হবে।
♦একতরফাভাবে কোন আপিল খারিজ বা নিষ্পত্তি করা হলে তা শুনানির জন্য পুনরুজ্জীবিত করতে হলে ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে এবং নূন্যতম ২০০ এবং অনধিক ১০০০ টাকা খরচ দিতে হবে। তবে খরচ সহ কয়টি মুলতুবি মঞ্জুর করা হবে তা উল্লেখ করা হয়নি। কোন পক্ষ আপিল পুনরুজ্জীবিত করার সুযোগ একবারই পাবেন ।
♦কোন কারণ লিপিবদ্ধ না করে আপিল আদালত নিজ উদ্যোগে কোন আপিল শুনানির স্তরে মুলতুবির আদেশ দিবেন থা
♦অর্থাৎ যে পক্ষের খরচ প্রদানের ব্যর্থতায় আপীল খারিজ হয়েছে বা একতরফা নিষ্পত্তি হয়েছে, সে পক্ষ উক্ত আপীল পুনরুজীবিত করার আবেদন করতে পারে খারিজ আদেশের ৩০ দিনের মধ্যে। আদালত সর্বনিম্ন ২০০ এবং অনধিক ১০০০ টাকা খরচ প্রদানের শর্তে প্রত্যেক পক্ষে সর্বোচ্চ একবার এরকম আবেদন মঞ্জুর করে থাকেন।
১৪.
অস্থাবর সম্পত্তির সম্পর্কিত ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করার বিধান আছে The Code of Civil Procedure, 1908 এর কোন ধারায়?
  1. ১৮
  2. ১৯
  3. ২০
  4. ২১
সঠিক উত্তর:
১৯
উত্তর
সঠিক উত্তর:
১৯
ব্যাখ্যা
♦The Code of Civil Procedure, 1908 এর ১৯ ধারা মতে ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা (Suits for compensation for wrongs to person or movables): ব্যক্তি বা কোন অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অনিষ্ট সাধন করা হলে এবং বিবাদী অন্য আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা চালালে অথবা ব্যক্তিগতভাবে লাভের জন্য কাজ করলে, বাদী তার ইচ্ছা অনুসারে দুই আদলতের যেকোন একটিতে ক্ষতিপুরণের মোকদ্দমা করতে পারে।
১৫.
কমিশন জারির ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি সঠিক নয়?
  1. বন্টনের মোকদ্দমায় ছাহাম নির্ধারণ;
  2. মোকদ্দমার বিরোধীয় হিসাব পরীক্ষা;
  3. বিরোধীয় সম্পত্তির চৌহদ্দি নিরূপণ;
  4. ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ।
সঠিক উত্তর:
ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ।
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ।
ব্যাখ্যা
♦The Code of Civil Procedure, 1908,এর ৭৫ ধারা মতে নির্ধারিত শর্তাবলী ও সীমা সাপেক্ষে আদালত নিম্নলিখিত উদ্দেশ্যে কমিশন ইস্যু করতে পারবেন-
ক) কোন ব্যক্তিকে পরীক্ষা করতে;
খ) স্থানীয় তদন্ত পরিচালনার জন্য;
গ) হিসাব পরীক্ষা বা সমন্বয় করার জন্য;
ঘ) সম্পত্তি বাটোয়ারা করার জন্য।
♦অর্থাৎ আদালত ৪ টি উদ্দেশ্যে আদালত কমিশন ইস্যু করতে পারেন। তা হলো – জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ, সরেজমিন তদন্ত, হিসাব পরীক্ষা ও সমন্বয় এবং সম্পত্তির বিভাগ বা বাটোয়ারা। ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ এর জন্য কমিশন ইস্যু করতে পারবেন না।
১৬.
আদেশে ৪৭ বিধি ৪ এর অধীন কোন রিভিউ দরখাস্ত মঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কী?
  1. আপীল
  2. রেফারেন্স;
  3. রিভিউ;
  4. রিভিশন
সঠিক উত্তর:
আপীল
উত্তর
সঠিক উত্তর:
আপীল
ব্যাখ্যা
♦দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ ৪৩ বিধি ১ অনুযায়ী ৪৭ আদেশের ৪ বিধির অধীন রিভিউ আবেদন মঞ্জুর করে কোন আদেশ দিলে তার বিরুদ্ধে আপীল করা যায়।
♦দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ ৪৩ বিধি ১ তে মোট ২৫টি আদেশ রয়েছে যেগুলার বিরুদ্ধে আপীল করা যায়।
১৭.
The Code of Civil Procedure, 1908 এর ১৪৪ ধারার বিষয়বস্তু?
  1. স্থিতাবস্থা বজায় রাখার আদেশদান;
  2. প্রত্যর্পণ;
  3. শান্তি-শৃংখলা বজায় রাখার আদেশদান;
  4. সম্পত্তির মালিকানা নির্ধারণ।
সঠিক উত্তর:
প্রত্যর্পণ;
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যর্পণ;
ব্যাখ্যা
♦The Code of Civil Procedure, 1908, ধারা ১৪৪ এর বিধান হল প্রত্যর্পণ বা পুনরুদ্ধারঃ(১) যেক্ষেত্রে কোন ডিক্রির যতদূর পরিবর্তন বা রদ করা হয়, সেক্ষেত্রে পুনরুদ্ধার বা অন্য কোনভাবে কোনরূপ সুবিধা পাওয়ার অধিকারী কোন পক্ষের আবেদন ক্রমে প্রাথমিক আদালত এরূপ পুনরুদ্ধারের ব্যবস্থা করা হয়েছে, তা একদম প্রদত্ত না হলে পক্ষগণ যে অবস্থায় থাকতেন, সেই অবস্থায় স্থাপন করবেন এবং এই উদ্দেশ্যে আদালতে মামলার খরচ প্রদান এবং সুদ, খেসারত ও ক্ষতিপূরণ এবং মধ্যবর্তী কালীন মুনাফা পরিশোধের আদেশসহ এরূপ পরিবর্তন বা রদের কারণে যেরূপ উপযুক্ত হয় সেরূপ আদেশ প্রদান করতে পারেন।
(২) উপধারা (১) অনুসারে আবেদন করে পুনরুদ্ধার বা অন্য কোন প্রতিকার পাওয়া গেলে এই উদ্দেশ্যে কোন মামলা দায়ের করা চলবে না।
১৮.
আরজি নাকচের বিরুদ্ধে প্রতিকার কী?
  1. আপীল;
  2. রিভিউ;
  3. নতুন আরজি দাখিল;
  4. ক, খ ও গ
সঠিক উত্তর:
ক, খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ক, খ ও গ
ব্যাখ্যা
♦আরজি নাকচের বিরুদ্ধে প্রতিকার হলঃ ধারা ২(২) অনুযায়ী আরজি নাকচ বা প্রত্যাখ্যানের আদেশ একটি ডিক্রি তাই এর বিরুদ্ধে ধারা ৯৬(১) অনুযায়ী আপীল করা যায়। আপীল না করলে ধারা ১১৪/Order XLVII অনুযায়ি রিভিউ করা যায় এবং আদেশ ৭ বিধি ১৩ এর অধীন পুনরায় একই কারণে নতুন আরজি দাখিল করা যায়।
১৯.
“আপীল হচ্ছে মূল মোকদ্দমার ধারাবাহিকতা”- এই বিধানটি The Code of Civil Procedure, 1908 এর কোন ধারার ব্যাখ্যায় অনুমিত?
  1. ৯৬;
  2. ৯৭;
  3. ১০৬;
  4. ১০৭
সঠিক উত্তর:
১০৭
উত্তর
সঠিক উত্তর:
১০৭
ব্যাখ্যা
♦ধারা ১০৭(২) অনুযায়ী ‘দেওয়ানি আদালতে দায়েরকৃত কোন মোকদ্দমার বিষয়ে বিচারিক আদালতের একই ক্ষমতা থাকবে এবং বিচারিক আদালতের যেরুপ দায়িত্ব দেওয়া হয়েছে, তদরুপ দায়িত্বের প্রায় কাছাকাছি দায়িত্ব আপীল আদালত প্রতিপালন করবে’। সুতরাং আপীল করা হয়েছে এমন রায় রা ডিক্রি চূড়ান্ত বলে বিবেচিত হয়না এবং সম্পূর্ণ মোকদ্দমাটি বিচারাধীন মর্মে গণ্য হবে। তাই বলা যায়, “আপীল হচ্ছে মূল মোকদ্দমার ধারাবাহিকতা”।
২০.
'X' তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুনাম ১০০০০০ টাকায় বিক্রয়ের জন্য 'Y'-এর সাথে চুক্তি করে এবং এই শর্তে রাজি হয় যে, 'X' উক্ত ব্যবসা চট্টগ্রামে পরিচালনা করবেনা। 'Y' ১০০০০০ টাকা 'X'-কে পরিশোধ করে কিন্তু 'X' চট্টগ্রামে উক্ত ব্যবসা পরিচালনা করতে থাকে। এই ক্ষেত্রে 'Y'__________আদেশ পেতে পারে।
  1. 'X' কে চট্টগ্রামে ব্যবসা পরিচালনা হতে বিরত রাখতে 'Y' নিষেধাজ্ঞা পেতে পারে।
  2. 'X' কে তার কাস্টমারদের 'Y' এর নিকট পাঠাতে বাধ্য করতে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা পেতে পারে।
  3. 'X' এর নিকট হতে আর্থিক ক্ষতিপূরণ পেতে পারে।
  4. 'X' এর ব্যবসার উপর চুক্তি বলবৎকরণের আদেশ পেতে পারে।
সঠিক উত্তর:
'X' কে চট্টগ্রামে ব্যবসা পরিচালনা হতে বিরত রাখতে 'Y' নিষেধাজ্ঞা পেতে পারে।
উত্তর
সঠিক উত্তর:
'X' কে চট্টগ্রামে ব্যবসা পরিচালনা হতে বিরত রাখতে 'Y' নিষেধাজ্ঞা পেতে পারে।
ব্যাখ্যা
♦The Specific Relief Act, 1877 এর ৫৭ ধারার বিধান হল নেতিবাচক চুক্তি পালন করার জন্যে ইনজাংশনঃ ৫৬ ধারার (চ) অনুচ্ছেদ 'যে চুক্তির কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে কার্যকরী করা যায় না, তেমন চুক্তি নিরোধের উদ্দেশ্যে'- বিধান থাকা সত্ত্বেও যেখানে একটি চুক্তি সুস্পষ্টভাবে বা ইঙ্গিতবোধকভাবে কতিপয় নির্দিষ্ট কাজ করা এবং কতিপয় নির্দিষ্ট কাজ না করার সম্মতির সমন্বয় যেখানে হ্যা সূচক চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করতে আদালত অসমর্থ হলেও সে পরিস্থিতি আদালতকে না সূচক কার্যসম্পাদনের ব্যাপারে ইনজাংশন মঞ্জুর করা থেকে নিবারণ করবে না। তবে শর্ত হচ্ছে বাদী দার উপর যতটুকু অবশ্য পালনীয়, চুক্তির ততটুকু পালন করতে ব্যর্থ হয়নি।
অর্থাৎ 'X' কে চট্টগ্রামে ব্যবসা পরিচালনা হতে বিরত রাখতে 'Y' নিষেধাজ্ঞা পেতে পারে।
২১.
The Specific Relief Act, 1877 এর ৯ ধারার ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষের করতে হয়?
  1. আপীল;
  2. রীট;
  3. রিভিউ;
  4. রিভিশন
সঠিক উত্তর:
রিভিশন
উত্তর
সঠিক উত্তর:
রিভিশন
ব্যাখ্যা
♦The Specific Relief Act, 1877 এর ৯ ধারায় স্পষ্টভাবে বলা আছে যে, এই ধারার অধীন প্রদত্ত আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপীল কিংবা রিভিউ চলবে না।
♦The Code of Civil Procedure, 1908 এর ১১৫ ধারা অনুযায়ী যেখানে আপীল করা যায় না সেখানে রিভিশন করা যায়।
♦The Specific Relief Act, 1877 এর ৯ ধারার ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষকে রিভিশন করতে হয়।
২২.
ঘোষণামূলক ডিক্রি পাওয়ার জন্য বাদীর Character বা Status উদ্ভুত হবে?
  1. আইন থেকে
  2. চুক্তি থেকে
  3. স্বীকৃতি থেকে
  4. ক, খ, ও ঘ।
সঠিক উত্তর:
আইন থেকে
উত্তর
সঠিক উত্তর:
আইন থেকে
ব্যাখ্যা
♦The Specific Relief Act, 1877 এর ৪২ ধারা অনুযায়ী মোকদ্দমা দায়ের করা যায় আইনগত পরিচয় (Legal Character/Status) কিংবা সম্পত্তিতে অধিকার বিষয়ে।
২৩.
১লা জুলাই, ২০০৫ তারিখে একটি রেজিষ্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আরজির সাথে জমা দেওয়া প্রয়োজন-
  1. চুক্তির অবশিষ্ট মূল্যের ২৫%
  2. চুক্তির অবশিষ্ট মূল্যের ৫০%
  3. অবশিষ্ট চুক্তি মূল্য
  4. কোন চুক্তি মূল্য দাখিল অপ্রয়োজনীয়
সঠিক উত্তর:
অবশিষ্ট চুক্তি মূল্য
উত্তর
সঠিক উত্তর:
অবশিষ্ট চুক্তি মূল্য
ব্যাখ্যা
♦The Specific Relief (Amendment)Act, 2004 ধারা 21A(c) অনুযায়ী ২০০৫ সালের ১লা জুলাই থেকে একটি রেজিষ্ট্রিকৃত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আরজির সাথে অবশিষ্ট চুক্তি মূল্য জমা দিতে হবে।
♦The Specific Relief Act, এর ধারা ২১ক হচ্ছে অরেজিস্ট্রিকৃত বিক্রি চুক্তি সুনির্দিষ্টভাবে অকার্যকরযোগ্যঃএই আইন কিংবা বিদ্যমান অন্য কোন আইন বিপরীত কোন বিধান থাকলেও কোন স্থাবর সম্পত্তি বিক্রি চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরযোগ্য হবে না, যদি না-
(ক) চুক্তিটি লিখিত এবং ১৯০৮ সালের চুক্তি আইনের অধীন রেজিষ্ট্রেশন হয়, হস্তান্তর গ্রহীতা ঐ সম্পত্তির কিংবা উহার কোন অংশ দখল গ্রহণ করুক বা না করুক; এবং
(খ) চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকরী করার নিমিত্ত চুক্তির অবশিষ্ট মূল্য মোকদ্দমাটি রুজুর কালে আদালতে জমা দেয়া হয়।
২৪.
রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমায় আদালত ডিক্রির কপি আইনত পাঠাতে বাধ্য?
  1. ডেপুটি কমিশনারের নিকট
  2. ভূমি অফিসে
  3. রেজিস্ট্রি অফিসে
  4. চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট।
সঠিক উত্তর:
রেজিস্ট্রি অফিসে
উত্তর
সঠিক উত্তর:
রেজিস্ট্রি অফিসে
ব্যাখ্যা
♦The Specific Relief Act, 1877, ধারা 39 অনুযায়ী দলিল বাতিলের মোকদ্দমায় আদালত দলিলটি বাতিল মর্মে রায়ের সাথে সাথে দলিলটি আদালতে অর্পণেরও আদেশ দিয়ে থাকেন। দলিলটি The Registration Act, 1908 এর অধীনে রেজিস্ট্রি হয়ে থাকলে যে অফিসে এটি রেজিস্ট্রি হয়েছে সে অফিসে (রেজিস্ট্রি অফিসে) রায়ের একটি কপি প্রেরণ করবেন যেন সংশ্লিষ্ট অফিসার উক্ত দলিলের ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন।

♦The Specific Relief Act, 1877, ৩৯  ধারাটি হলঃ যখন বিলুপ্তির আদেশ প্রদান করাযেতে পারেঃ যে কোন ব্যক্তি যার বিরুদ্ধে লিখিত চুক্তি অবৈধ বা বাতিলযোগ্য, যার যুক্তিসঙ্গত আশঙ্কা রয়েছে যে, তেমন দলিল যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেয়া হয়, তবে তার গুরুতর ক্ষতির কারণ হবে, তবে সে বাতিল বা বাতিলযোগ্য ঘোষণার জন্য মামলা দায়ের করতে পারে; এবং আদালত তার ইচ্ছাধীন ক্ষমতাবলে তেমন রায় প্রদান করতে এবং চুক্তি বিলুপ্তি হিসেবে ত্যাগ করার নির্দেশ প্রদান করতে পারেন।
♦যদি দলিল রেজিষ্ট্রেশন আইন অনুসারে রেজিস্ট্রিকৃত হয়ে থাকে, তবে আদালত তার ডিক্রির একটি কপি সেই অফিসারের নিকট প্রেরণ করবেন, যার অফিসে উক্ত দলিল রেজিস্ট্রি করা হয়েছে এবং তেমন অফিসার তার বইতে দলিলের নকলে উহার বিষয় লিপিবদ্ধ করবেন।
২৫.
"ক" ১০০ মণ গম "খ"  এর নিকট বিক্রয় করার চুক্তি করে। "ক" উক্ত গম সরবরাহ করে নাই। "খ" এর প্রতিকার কি?
  1. "খ" সুনির্দিষ্টভাবে চুক্তিটি বলবৎ করতে পারে
  2. চুক্তি বাতিল হয়ে যাবে
  3. "খ" ক্ষতিপূরণ মামলা করতে পারবে
  4. চুক্তিটি প্রকৃতিগত ভাবে প্রত্যাহারযোগ্য
সঠিক উত্তর:
"খ" ক্ষতিপূরণ মামলা করতে পারবে
উত্তর
সঠিক উত্তর:
"খ" ক্ষতিপূরণ মামলা করতে পারবে
ব্যাখ্যা
♦ চুক্তিভঙ্গের জন্য সাধারণত ২ ধরনের প্রতিকার পাওয়া যায়। যথা- ক) ক্ষতিপূরণ এবং খ) চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন।
♦ তবে উভয় ধরনের প্রতিকার থাকলেও চুক্তিভঙ্গের জন্য সাধারণত ক্ষতিপূরণের প্রতিকার প্রদান করা হয়। কিন্তু যেক্ষেত্রে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ পাওয়া যায় না অথবা যেক্ষেত্রে ক্ষতিপূরণ পর্যাপ্ত হয় না, সেই ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার প্রদান করে থাকে।  
♦ আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৯, ৩৮ এবং ৪১ ধারায় ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে।
♦ চুক্তিভঙ্গের জন্য বাদী কিছু ক্ষেত্রে শুধুমাত্র ক্ষতিপূরণের মামলা করতে পারে অথবা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৯ ধারামতে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা দায়েরের সময় চুক্তিভঙ্গের জন্য বাদী চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পাশাপাশি অতিরিক্ত বা বিকল্প হিসেবে ক্ষতিপূরণ দাবী করতে পারে।
♦ অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৯ ধারামতে বাদী চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় ক) চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন ও ক্ষতিপূরণ উভয়, অথবা খ) চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পরিবর্তে কেবল ক্ষতিপূরণ দাবী করতে পারবে।
♦ অর্থাৎ এখানে "খ" চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পরিবর্তে কেবল ক্ষতিপূরণ দাবী করেতে পারবে। তাই উত্তর হবে "খ" ক্ষতিপূরণ মামলা করতে পারবে।
২৬.
নিম্নের কোন ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে?
  1. কোন পক্ষের প্রতারণার কারণে;
  2. পক্ষদের পারস্পরিক ভুলের কারণে;
  3. কোন পক্ষের ভুলের কারণে;
  4. উপরোক্ত সব।
সঠিক উত্তর:
উপরোক্ত সব।
উত্তর
সঠিক উত্তর:
উপরোক্ত সব।
ব্যাখ্যা
♦The Specific Relief Act, 1877,ধারা ৩১ অনুযায়ী যখন দলিল সংশোধন করা যেতেপারে।-যখন প্রতারণার মাধ্যমে বা পক্ষসমূহের পারস্পরিক ভুলের দরুণ কোন চুক্তি বা অপর কোন লিখিত দলিল সত্যিকারভাবে তাদের উদ্দেশ্য ব্যক্ত করে না, যে কোন পক্ষ কিংবা তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিনিধি দলিল সংশোধিত করে নেবার জন্য মামলা দায়ের করতে পারে। যদি আদালত ইহা সুস্পষ্টভাবে প্রমাণিত দেখতে পান যে, দলিল প্রণয়নের বেলায় প্রতারণা অথবা ভুল করা হয়েছে এবং তা কার্যকরী করার ব্যাপারে পক্ষসমূহের সত্যিকার উদ্দেশ্য নিরূপণ করতে অক্ষম হয়, সেখানে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা অনুসারে যতদূর পর্যন্ত তা তৃতীয় পক্ষ কর্তৃক সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অর্জিত অধিকারে হস্তক্ষেপ না করেই করা যায়, ততদূর পর্যন্ত দলিল সংশোধন করতে পারেন, যাতে তা সে উদ্দেশ্য ব্যক্ত করতে সক্ষম হয়।
♦অর্থাৎ যে সব ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ মঞ্জুর করে থাকেন তা হলো-
i) প্রতারনা (fraud);
ii) পারষ্পরিক ভুল (mutual mistakes); অথবা
iii) চুক্তির প্রকৃত উদ্দেশ্য প্রকাশ না পেলে।
২৭.
কোন ফৌজদারি কার্যধারা স্থগিত করার জন্য আদালত নিষেধাজ্ঞা___________।
  1. মঞ্জুর করতে পারে;
  2. মঞ্জুর করতে পারে না;
  3. ক ও খ;
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মঞ্জুর করতে পারে না;
উত্তর
সঠিক উত্তর:
মঞ্জুর করতে পারে না;
ব্যাখ্যা
♦The Specific Relief Act, 1877 এর  ৫৬ ধারামতে আদালত ১১ টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না।
 নিম্নেবর্ণিত ১১ টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে না-
১. বিচার বিভাগীয় কার্যধারা স্থগিত রাখার জন্য
২. অধীনস্থ আদালত ছাড়া অন্য কোন আদালতের কার্যধারা স্থগিত রাখার জন্য
৩. কোন ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের নিকট আবেদন করা থেকে বিরত রাখার জন্য 
৪. সরকারের কোন বিভাগের সরকারি কর্তব্যে বা বিদেশী সরকারের কোন কাজে হস্তক্ষেপ করার জন্য।
৫. কোন ফৌজদারি বিষয়ে কার্যধারা স্থগিত রাখার জন্য।
৬. যে চুক্তির কার্য সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যায় না এমন চুক্তি ভঙ্গ নিরোধের উদ্দেশ্য।
৭. উৎপাত নয় এমন কাজ নিরোধ করার জন্য ।
৮. এমন একটি ক্রমাগত লঙ্ঘন নিরোধ করার জন্য যেটাতে বাদী মৌন সম্মতি প্রাদান করেছে
৯. ট্রাস্ট ভঙ্গের মোকদ্দমা ব্যতীত অন্য কোন সাধারণ কার্যক্রমের মাধ্যমে সমপরিমাণ যথার্থ প্রতিকার নিশ্চিতভাবে পাওয়া যায়।
১০. যখন আবেদনকারী বা তার প্রতিনিধির আচরণ এমন যে, যা তাকে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে ।
১১. যেখানে আবেদনকারীর মামলার বিষয়বস্তুতে কোন ব্যক্তিগত স্বার্থ নেই।
২৮.
The Specific Relief Act, 1877 এর ৫৫ ধারায় কোন প্রকার প্রতিকারের বিধান রয়েছে?
  1. অস্থায়ী নিষেধাজ্ঞা
  2. বাধ্যতামূলক
  3. নিরোধমূলক
  4. স্থায়ী নিষেধাজ্ঞা
সঠিক উত্তর:
বাধ্যতামূলক
উত্তর
সঠিক উত্তর:
বাধ্যতামূলক
ব্যাখ্যা
♦The Specific Relief Act, 1877 এর ৫৫ ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞার বিধান রয়েছে। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো কোন কাজ করতে কেউ বাধ্য এমন বাধ্যবাধকতা ভঙ্গ করা হতে বিরত রাখতে; যদি কোন নির্দিষ্ট কাজ করাতে বাধ্য করার প্রয়োজন হয়, তখন উক্ত ব্যক্তিকে কোন কাজ করার জন্য আদালতের দেওয়া আদেশ।
২৯.
ক্রেতা ‘ক’ বিক্রেতা 'খ' এর বিরুদ্ধে একটি প্যাটেন্ট বিক্রয় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করলো। মামলার শুনানীর আগেই প্যাটেন্টটির অবসান হলো। এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন আদেশটি দিতে পারে?
  1. চুক্তিটির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের
  2. ক্ষতিপূরণ প্রদানের
  3. আরজি সংশোধনের
  4. খ এবং গ উভয়
সঠিক উত্তর:
খ এবং গ উভয়
উত্তর
সঠিক উত্তর:
খ এবং গ উভয়
ব্যাখ্যা
♦The Specific Relief Act, 1877 ধারা ১৯ অনুযায়ী কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জরের ক্ষমতাঃ কোন ব্যক্তি যে চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের জন্য মামলা দায়ের করেছে, সে হয় তেমন কার্যসম্পাদনের অতিরিক্ত অথবা তার পরিপূরক হিসেবে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারে।যদি তেমন কোন মামলায় আদালত সিদ্ধান্ত করেন যে, সুনির্দিষ্ট কার্যসম্পাদন মঞ্জুর করা আবশ্যক, কিন্তু মামলার ন্যায়বিচারের জন্য এটুকুই যথেষ্ট নয় এবং চুক্তিভঙ্গের জন্য বাদীকে কিছু ক্ষতিপূরণ প্রদান করাও প্রয়োজন, তা হলে আদালত সে অনুসারে তার জন্য ক্ষতিপূরণ মঞ্জর করবেন।এই ধারা অনুসারে যে ক্ষতিপূরণ মঞ্জুর করা হবে তা আদালত কর্তৃক নির্দেশিত পন্থায় নিরূপণ করা যেতে পারে।
ব্যাখ্যাঃ চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদন করার অনুপযোগী হয়ে পড়েছে এমন পরিস্থিতি আদালত কর্তৃক এই ধারা অর্পিত এখতিয়ার প্রয়োগকে বাধাগ্রস্ত করে না।
♦যেহেতু শুনানীর আগেই চুক্তির বিষয়বস্তু (পায়টেন্ট) অবসান হয়েছে তাই এই ক্ষেত্রে চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের সুযোগ নেই। কিন্তু যেহেতু পক্ষগণের মধ্যে একটি চুক্তি রয়েছে তাই আদাল এক্ষেত্রে ১৯ ধারায় ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে। তাছাড়া বাদী যেহেতু ক্ষতিপূরণের আবেদন করেনি, তাই আদালত আরজি সংশোধনের নির্দেশও দিতে পারে।
৩০.
The Limitation Act, 1908 এর তফসিলে কোনো মামলা দায়েরের সময়সীমা বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে তার তামাদির মেয়াদ কত?
  1. ১ বছর;
  2. ৩ বছর;
  3. ৬ বছর;
  4. ১২ বছর;
সঠিক উত্তর:
৬ বছর;
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর;
ব্যাখ্যা
♦The Limitation Act, 1908 এর  অনুচ্ছেদ ১২০ অনুযায়ী তফসিলে তামাদির মেয়াদ উল্লেখ না থাকলে উক্ত মামলার তামাদির মেয়াদ ঘটনার তারিখ থেকে ৬ বছর
৩১.
বিবাহ বিচ্ছেদের পর বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম স্ত্রী কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ উল্লেখিত আছে?
  1. ১০১ অনুচ্ছদে
  2. ১০২ অনুচ্ছদে
  3. ১০৩ অনুচ্ছদে
  4. ১০৪ অনুচ্ছদে
সঠিক উত্তর:
১০৪ অনুচ্ছদে
উত্তর
সঠিক উত্তর:
১০৪ অনুচ্ছদে
ব্যাখ্যা
♦The Limitation Act, 1908 এর ১০৩ অনুচ্ছেদে তাৎক্ষণিক পরিশোধযোগ্য (Promt/মু’অজ্জল) মোহরানা আদায়ের জন্য আর  ১০৪ অনুচ্ছেদে বিলম্বিত (Differed/মু’আজ্জল) মোহরানা আদায়ে জন্য মোকদ্দমা দায়ের করার বিধান আছে। উভয়ক্ষেত্রে মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ ৩ বছর।
৩২.
ডিক্রি জারির প্রথম দরখাস্ত কত দিনের মধ্যে দাখিল করতে হবে?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
♦The Limitation Act, 1908 এর ১৮২ অনুচ্ছেদ অনুযায়ী ডিক্রি জারির প্রথম দরখাস্ত বা আবেদন করার তামাদির মেয়াদ ৩ বছর। তবে উক্ত ডিক্রি বা আদেশের সইমোহুরি নকল (Certified Copy) যদি রেজিস্টার্ড হয় সেক্ষেত্রে তামাদির মেয়াদ ৬ বছর।
৩৩.
'সময়ের অবিরাম চলন' The Limitation Act, 1908 এর কত ধারার বিধান?
  1. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
♦The Limitation Act, 1908 এর ৯ ধারার বিধান হল একবার তামাদির মেয়াদ অতিক্রান্ত হওয়া শুরু করলে মোকদ্দমা দায়েরে পরবর্তি কোন অপারগতা (Disability) বা অক্ষমতা (Inability) দ্বারা তা বন্ধ হবে না। তবে যেক্ষেত্রে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদের উপর অর্পিত হয়েছে সেক্ষেত্রে তার দায়িত্বপালঙ্কালীন সময়ে দেনার টাকা আদায়ে মোকদ্দমা দায়েরের মেয়াদ অতিবাহিত হওয়া স্থগিত থাকবে।
♦অর্থাৎ 'সময়ের অবিরাম চলন' হল তামাদি আইনের ৯ ধারার বিধান।
৩৪.
ক এমনভাবে খ এর দিকে মুষ্টি পাকায় যাতে খ এর বিশ্বাস করার কারণ জন্মায় যে ক তাকে মারতে উদ্যত হয়েছে। ক কোন অপরাধ করেছে বলে গণ্য হবে?
  1. বল প্রয়োগ
  2. আক্রমণ
  3. অপরাধমূলক বলপ্রয়োগ
  4. কোন অপরাধ করেনি
সঠিক উত্তর:
আক্রমণ
উত্তর
সঠিক উত্তর:
আক্রমণ
ব্যাখ্যা
♦দন্ডবিধির ৩৫১ ধারা মতে যখন কোন অপরাধজনক বল প্রয়োগের সম্ভাবনা তৈরি হয় কিন্তু প্রকৃতপক্ষে অপরাধজনক বল প্রয়োগ করা হয় না তখন তাকে আক্রমণ বলে।
৩৫.
কোন ধারায় The Limitation Act, 1908 এর ৬ ধারার বিধান প্রযোজ্য?
  1. কার্যক্রম
  2. আপীল
  3. রিভিশন
  4. রিভিশন,
সঠিক উত্তর:
কার্যক্রম
উত্তর
সঠিক উত্তর:
কার্যক্রম
ব্যাখ্যা
♦The Limitation Act, 1908 এর ৬ ধারা বিধান হল বৈধ অপারগতা
উপধারাঃ(১) যেইক্ষেত্রে মামলা বা কার্যধারা দায়ের করিবার কিংবা ডিংক্রী জারির জন্য দরখাস্ত দাখিলের অধিকারী ব্যক্তি, যেই সময় হইতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে, সেইসময় নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকে, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তি তাহার উপরোক্ত অপারগতার অবসান হইবার পর, অপারগতা না থাকিলে, প্রথম তফসিলের তৃতীয় স্তম্ভে অথবা ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির ৪৮ ধারায় বর্ণিত যেই মেয়াদের মধ্যে সে উহা করিতে পারিতো, সেই মেয়াদের মধ্যে মামলা বা কার্যধারা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করিতে পারিবে।
উপধারাঃ (২) যেইক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তি, যেই সময় হইতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে, সেই সময় উপরে বর্ণিত যেই কোনো দুইটি অপারগতার অবসান হইবার পূর্বেই সে আরেকটি অপারগতায় পতিত হয়, সেইক্ষেত্রে সেই ব্যক্তি তাহার উভয় অপারগতার অবসান হইবারপর, অপারগতা না থাকিলে, উপরে বর্ণিত যেই মেয়াদের মধ্যে সে উহা করিতে পারিতো, সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করিতে পারিবে।
উপধারাঃ (৩) যেইক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত তাহার অপারগতা অব্যাহত থাকে, সেইক্ষেত্রে তাহার আইনানুগ প্রতিনিধি ঐ ব্যক্তির মৃত্যুর পর অপারগতা না থাকিলে উপরে বর্ণিত যেই মেয়াদের মধ্যে উহা করা যাইতো, সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের কিংবা দাখিল করিতে পারিবে।
উপধারাঃ (৪) যেইক্ষেত্রে উপরোক্ত ব্যক্তির মৃত্যুর তারিখে তাহার আইনানুগ প্রতিনিধি অনুরূপ কোন অপারগতায় পতিত হয়, সেইক্ষেত্রে (১) ও (২) উপধারায় বিধৃত বিধানসমূহ প্রযোজ্য হইবে।
♦অর্থাৎ The Limitation Act, 1908 এর ৬ ধারা শুধু মোকদ্দমা, কার্যক্রম কিংবা ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য।
৩৬.
'পক্ষগণ একমত হয়েও তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারেন না' বক্তব্যটি The Limitation Act, 1908 এর কোন ধারার সাথে প্রাসঙ্গিক?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
♦The Limitation Act, 1908, ধারা ৩ অনুযায়ি প্রথম তফসিলে বর্ণিত মেয়াদ শেষে দায়েরকৃত প্রত্যেকটি মোকদ্দমা, আপীল বা আবেদন খারিজ করা আদালতের জন্য বাধ্যতামূলক। এই কারণে এ ধারার বাইরে যেয়ে আদালত পক্ষগণের সম্মতিতে তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারনা।
৩৭.
মিথ্যা অভিযোগের ক্ষেত্রে একজন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খালাসের আদেশ প্রদানের সময় নালিশকারীর বিরুদ্ধে জরিমানার আদেশ দিতে পারে, যা হবে অনধিক–
  1. ৫০০ টাকা
  2. ১,০০০ টাকা
  3. ৩,০০০ টাকা
  4. ৫,০০০ টাকা
সঠিক উত্তর:
৩,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩,০০০ টাকা
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 এর ধারা ২৫০ মতে যে অভিযোগকারী বা সংবাদদাতার বিরুদ্ধে মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ দায়েরের জন্য চীফ জুডিশিয়াল/প্রথম/দ্বিতীয় ম্যাজিস্ট্রেট অনধিক ১০০০ টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন । অনাদায়ে অনধিক ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিতে পারেন। ♦তাছাড়া ক্ষতিপূরণের পাশাপাশি ম্যাজিস্ট্রেট অনধিক ৬ মাসের জেল এবং অনধিক ৩০০০ টাকা জরিমানার আদেশ দিতে পারেন।
♦২৫০ ধারায় ম্যাজিস্ট্রেট অনধিক ১০০০ টাকা ক্ষতিপূরণের ও অনধিক ৩০০০ টাকা জরিমানার আদেশ দিতে পারেন।
৩৮.
The Code of Criminal Procedure, 1898 এর কোন অধ্যায়ে Summary Trial সম্পর্কে আলোচনা করা হয়েছে?
  1. XXII
  2. XXI
  3. XXIX
  4. XXX
সঠিক উত্তর:
XXII
উত্তর
সঠিক উত্তর:
XXII
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 এর XXII (২২)অধ্যায়ে Summary Trial সম্পর্কে আলোচনা করা হয়েছে।
♦সংক্ষিপ্ত বিচার (Summary Trial)- গতানুগতিক ফৌজদারি বিচার পদ্ধতি অনুসরণ না করে সংক্ষিপ্ত পদ্ধতিতে যে বিচার করা হয়, তাকে সংক্ষিপ্ত বিচার বা Summary Trial বলে।
♦ফৌজদারি কার্যবিধির XXII (২২)অধ্যায়ে বা ২৬০ থেকে ২৬৫ ধারায় সংক্ষিপ্ত বিচার বা Summary Trial সম্পর্কে আলোচনা করা হয়েছে।
♦নিম্নলিখিত ম্যাজিস্ট্রেটগণ সংক্ষিপ্তভাবে বিচার করতে পারেন-ফৌজদারি কার্যবিধির ২৬০ ধারা অনুযায়ী
i) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট,
ii) প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন অন্য যে কোন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার করতে পারেন।
♦ফৌজদারি কার্যবিধির ২৬১ ধারা অনুযায়ী সরকারের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হয়ে ২য় বা ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পৌরসভা আইনও পুলিশ আইনের সংরক্ষণমূলক ধারাসমূহের অপরাধ (offences against Municipal Acts, and the conservancy clauses of Police Acts) অর্থাৎ যেগুলো জরিমানাযোগ্য, জরিমানাসহ বা ব্যতীত অনধিক ১ মাস মেয়াদের কারাদন্ডে দন্ডনীয় অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে পারেন।
৩৯.
১৪৪ ধারা জারি করার ক্ষমতা প্রাপ্ত নন…
  1. মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট
  2. জেলা ম্যাজিস্ট্রেট
  3. সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট
  4. জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট
সঠিক উত্তর:
মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট
উত্তর
সঠিক উত্তর:
মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট
ব্যাখ্যা
♦আইন-শৃঙ্খলার অবনতি ঘটলে জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির অধীন ১৪৪ ধারা জারি করতে পারে। জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কারো আবেদনের প্রেক্ষিতে অথবা নিজে স্বত্বঃপ্রণোদিত হয়ে নিম্নলিখিত ক্ষেত্রে ১৪৪ ধারা জারি করতে পারে-
i) আইনানুগভাবে কর্মরত কোন ব্যক্তির প্রতি বাধা, বিরক্তি বা ক্ষতির আশংকা;
ii) মানুষের জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তা বিপন্ন হবার আশংক;
iii) উৎপাত বা জনসাধারনের শান্তিভঙ্গের আশংকা;
iv) দাঙ্গা বা মারামারির আশংকা;  এবং
v) আগু প্রতিরোধ ও দ্রুত প্রতিকার প্রয়োজন হলে।  
♦১৪৪ ধারার আদেশ সাধারণত সর্বোচ্চ ২ মাস পর্যন্ত বলবৎ থাকে; তবে সরকার গেজেট বিজ্ঞপ্তি দ্বারা ১৪৪ ধারার আদেশকে ২ মাসের অধিক সময় পর্যন্ত বলবৎ রাখতে পারে।‌
♦১৪৪ (৪) ধারামতে কোন ম্যাজিস্ট্রেট স্বতঃপ্রণোদিত হয়ে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদনক্রমে ১৪৪ ধারার আওতায় তার নিজের বা তার অধীনস্ত কোন ম্যাজিস্ট্রেট বা তার পূর্ববর্তী ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত কোন আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারেন।‌
♦১৪৪ ধারা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য হবেনা। তবে মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার ১৪৪ ধারা জারি করতে পারে।
♦অর্থাৎ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করার ক্ষমতা প্রাপ্ত নন।
৪০.
ফৌজদারি কার্যবিধিতে গ্রেফতারের পদ্ধতি সম্পর্কে বলা আছে কতো ধারায়?
  1. ৪৫ ধারায়
  2. ৬৪ ধারায়
  3. ৪৬ ধারায়
  4. ৫২ ধারায়
সঠিক উত্তর:
৪৬ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪৬ ধারায়
ব্যাখ্যা
♦ফৌজদারি কার্যবিধির ৪৬ ধারায় গ্রেফতারের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, এই ধারা অনুযায়ী সাধারনত কোন ব্যক্তির দেহ স্পর্শ, অবরোধ বা বন্দী করে গ্রেফতার করা যায়।
♦গ্রেফতারে বাধা প্রদান করলে গ্রেফতারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা যে কোন ধরনের পন্থা অবলম্বন করতে পারবে। তবে মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডযোগ্য অপরাধে অভিযুক্ত না হলে, গ্রেফতার করতে গিয়ে কোন ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে না।
৪১.
আত্মহত্যা বা দুর্ঘটনাবশত কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে বা কোন সন্দেহজনক মৃত্যু হলে বা পুলিশ হেফাজতে কোন ব্যক্তির মৃত্যুর হলে জেলা ম্যাজিস্ট্রেট The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা অনুসারে সুরতহাল পরিচালনা করতে পারে?
  1. ১৭৫ ধারা
  2. ১৭৪ ধারা
  3. ১৭৩ ধারা
  4. ১৭৬ ধারা
সঠিক উত্তর:
১৭৪ ধারা
উত্তর
সঠিক উত্তর:
১৭৪ ধারা
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 এর ১৭৪(৫) ধারা অনুসারে নিম্নলিখিত ম্যাজিষ্ট্রেটগণ সুরতহাল তদন্ত পরিচালনা করতে ক্ষমতাবান যথা চীফ মেট্রোপলিটনম্যাজিষ্ট্রেট, যে কোন জেলা ম্যাজিষ্ট্রেট, মহকুমা ম্যাজিষ্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এবং সরকার, চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেট কর্তৃক এই বিষয়ে বিশেষভাবে ক্ষমতাবান যে কোন ম্যাজিষ্ট্রেট।
♦ অর্থাৎ ধারা ১৭৪(৫) অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল করতে ক্ষমতাবান।
♦ Section 174 sub-section(5) The following Magistrates are empowered to hold inquest, namely, any District Magistrate or any other Executive Magistrate specially empowered in this behalf by the Govern- ment or the District Magistrate.

(Sub-section (5) was substituted by The Code of Criminal Procedure (Amendment) Act 2009)
৪২.
মৃত্যুদণ্ডে দণ্ডিত কোন মহিলা গর্ভবর্তী হলে হাইকোর্ট বিভাগ ৩৮২ ধারায় তার মৃত্যুদণ্ড স্থগিত করে______ কারাদন্ডে হ্রাস করতে পারেন?
  1. অনধিক ১০ বছর
  2. অনধিক ২০ বছর
  3. অনধিক ২৫ বছর
  4. যাবজ্জীবন
সঠিক উত্তর:
যাবজ্জীবন
উত্তর
সঠিক উত্তর:
যাবজ্জীবন
ব্যাখ্যা
♦ফৌজদারি কার্যবিধির ৩৮২ ধারায় গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদন্ড স্থগিতকরণের বিধান রয়েছে। মৃত্যুদন্ড প্রাপ্ত কোন স্ত্রীলোক গর্ভবতী থাকলে, হাইকোর্ট বিভাগ উক্ত গর্ভবতী মহিলার মৃত্যুদন্ড কার্যকর করা স্থগিত রাখার আদেশ দিবেন অথবা উপযুক্ত মনে করলে মৃত্যুদন্ড হ্রাস করে গর্ভবতী মহিলাকে যাবজ্জীবন কারাদন্ড দিতে পারবেন।
৪৩.
The Code of Criminal Procedure, 1898 এর ৩৯৯ ধারার বিধান মতে কতো বছর বয়সের নাবালক অপরাধীদের সংশোধনাগারে রাখার বিধান রয়েছে?
  1. ১২ বছরের কম এমন শিশু।
  2. ১৪ বছরের কম এমন শিশু।
  3. ১৫ বছরের কম এমন শিশু।
  4. ১৮ বছরের কম এমন শিশু।
সঠিক উত্তর:
১৫ বছরের কম এমন শিশু।
উত্তর
সঠিক উত্তর:
১৫ বছরের কম এমন শিশু।
ব্যাখ্যা
♦ফৌজদারি কার্যবিধির ৩৯৯ ধারা অনুযায়ী কোন কারাদন্ডপ্রাপ্ত অপরাধীর বয়স ১৫ বছরের কম হলে তাকে ফৌজদারী আদালত জেলে আটকের পরিবর্তে সরকারী কোন সংশোধনাগারে আটক রাখার আদেশ দিতে পারেন
৪৪.
দণ্ডবিধির ১২৪ক ধারার অধীন রাষ্ট্রদ্রোহ মামলার বিচার করতে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে দণ্ডিত করলে তার বিরুদ্ধে আপীল করতে হবে?
  1. হাইকোর্ট বিভাগে
  2. জেলা দায়রা জজ আদালতে
  3. চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
  4. বিশেষ ট্রাইবুনালে।
সঠিক উত্তর:
হাইকোর্ট বিভাগে
উত্তর
সঠিক উত্তর:
হাইকোর্ট বিভাগে
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 এর ৪০৮ ধারা মতে সধারণত প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদেশের বিরুদ্ধে আপীল দায়ের করতে হয় দায়রা জজ/মেট্রোপলিটন দায়রা জজের আদালতে। ব্যতিক্রম হলো রাস্ট্রদ্রোহ মামলার ক্ষেত্রে আপীল করতে হবে হাইকোর্ট বিভাগে। 
♦রাষ্ট্রদ্রোহিতার : দন্ডবিধির ১২৪ক ধারামতে কথিত বা লিখিত শব্দাবলীর দ্বারা অথবা চিহ্নাদি দ্বারা বা দৃশ্যমান প্রতীকের দ্বারা আইনবলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করলে বা করার উদ্যোগ গ্রহণ করলে অথবা বৈরিতা সৃষ্টি করলে বা করার উদ্যোগ গ্রহণ করলে তাকে রাষ্ট্রদ্রোহ বলা হয়।
সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার অভিযোগ ব্যতীত আদালত রাষ্ট্রদ্রোহিতার মামলা আমলে নিবেনা।
♦শুধুমাত্র দায়রা আদালত, চীফ জুডিশিয়াল বা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাষ্ট্রদ্রোহিতার মামলার বিচার করে থাকেন। যা ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর দ্বিতীয় তফসিলে সরাসরি উল্লেখ আছে। রাষ্ট্রদ্রোহিতার মামলার ক্ষেত্রে The Code of Criminal Procedure, 1898 এর ৪০৮ ধারা মতে আপীল করতে হবে হাইকোর্ট বিভাগে। দন্ডবিধির ১২৪ক ধারা ছাড়াও সংবিধানের ৭খ অনুচ্ছেদে রাষ্ট্রদ্রোহিতার বিধান রয়েছে।
৪৫.
খালাসের আদেশের বিরুদ্ধে The Code of Criminal Procedure, 1898 অনুযায়ী আপিল দায়েরের তামাদি মেয়াদ?
  1. ৬০ দিন
  2. ৯০ দিন
  3. তিন মাস
  4. ছয় মাস
সঠিক উত্তর:
৬০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৬০ দিন
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 ধারা ৪১৭(৩) মতে খালাস আদেশের বিরুদ্ধে ফরিয়াদিকে খালাস আদেশ প্রদানের ৬০ দিনের মধ্যে আপিল করতে হয়।
♦The Limitation Act, 1908 এর অনুচ্ছেদ ১৫৭ অনুযায়ী  খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ খালাস আদেশ প্রদানের ৬ মাসের মধ্যে আপিল করতে পারে।
♦যেহেতু The Code of Criminal Procedure, 1898 এর কথা বলা হয়াছে তাই উত্তর হবে, The Code of Criminal Procedure, 1898 এর ৪১৭(৩) ধারা অনুযায়ী ৬০ দিনের মধ্যে।
♦ খালাসের বিরুদ্ধে আপিল গৃহীত না হলে বা প্রত্যাখ্যাত হলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না।
৪৬.
ম্যাজিস্ট্রেট কোন ব্যক্তিকে ১১৮ ধারার অধীন শান্তিরক্ষার বা সদাচরনের জন্য মুচলেকার আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে আপীল করা যাবে?
  1. হাইকোর্ট বিভাগে
  2. দায়রা আদালতে
  3. চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
  4. জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে
সঠিক উত্তর:
দায়রা আদালতে
উত্তর
সঠিক উত্তর:
দায়রা আদালতে
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 এর ৪০৬ ধারা অনুযায়ী কোন ম্যাজিষ্ট্রেট কোন ব্যক্তিকে ১১৮ ধারা অনুসারে শান্তি বা সদাচরণের জন্য জামানত দিবার আদেশ দিলে সেই ব্যক্তি উক্ত আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপীল দায়ের করতে পারবে। তবে শর্ত এই যে, সরকার সরকারী গেজেটে প্রজ্ঞাপন দিয়া নির্দেশ দিতে পারেন যে, প্রজ্ঞাপনে উল্লেখিত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেট ব্যতিত অন্য কোন ম্যাজিষ্ট্রেটের আদেশের বিরুদ্ধে চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট যেখানে যা প্রযোজ্য আপীল চলবে, দায়রা আদালতে নহে। আরও শর্ত এই যে, যাদের বিরুদ্ধে ১২৩ ধারার (২) ধারা বা (৩ক) এই ধারার বিধানানুসারে দায়রা জজের নিকট মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে এই ধারার কোন কিছু প্রযোজ্য হবে না।
♦অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১১৮ ধারা অনুযায়ী শান্তিরক্ষার বা সদাচরণের জন্য মুচলেকার আদেশ দিতে পারেন। এ আদেশের বিরুদ্ধে আপীল করতে হয় দায়রা জজের আদালতে
৪৭.
The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারার বিধান মতে অভিযুক্তের আবেদনক্রমে মামলা স্থানান্তর করা যায়?
  1. ১৯০ ধারা
  2. ১৯১ ধারা
  3. ১৯২ ধারা
  4. ১৬৪ (২) ধারা
সঠিক উত্তর:
১৯১ ধারা
উত্তর
সঠিক উত্তর:
১৯১ ধারা
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 এর ১৯১ ধারার বিধান মতে ধারা ১৯০ (১)(গ) অনুযায়ী কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করলে তিনি সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্ত ব্যক্তিকে অভিহিত করবেন যে সে চাইলে অন্যকোন আদালতের মাধ্যমে তার মামলার বিচার বা অনুসন্ধান করাতে পারে। অভিযুক্ত সুযোগটি গ্রহণ করলে বা অভিযুক্তের আবেদনক্রমে আমলী আদালত মামলাটি অন্য কোন ম্যাজিস্ট্রেট আদালতে বা দায়রা আদালতে পাঠিয়ে দিবেন।
৪৮.
কোন অপরাধের তদন্ত ১২০ দিনের মধ্যে শেষ না হলে আসামীকে জামিনে মুক্তি দিতে হবে এই বিধানটি প্রযোজ্য হবে না-
  1. দণ্ডবিধির ৪০০ এবং ৪০১ ধারার জন্য
  2. দণ্ডবিধির ৩০২ ধারার জন্য
  3. দণ্ডবিধির ৩০৪ ধারার জন্য
  4. দণ্ডবিধির ৩৯৬ ধারার জন্য
সঠিক উত্তর:
দণ্ডবিধির ৪০০ এবং ৪০১ ধারার জন্য
উত্তর
সঠিক উত্তর:
দণ্ডবিধির ৪০০ এবং ৪০১ ধারার জন্য
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 এর ১৬৫(৫) ধারা মতে কোন অপরাধের তদন্ত ১২০ দিনের মধ্যে  শেষ না হলে আসামীকে জামিনে মুক্তি দিতে হবে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হলো The Penal Code, 1860 এর ৪০০ ধারা (ডাকাত দলের সদস্য হওয়ার শাস্তি) ও ৪০১ ধারা (চোর দলের সদস্য হওয়ার শাস্তি)।
♦The Code of Criminal Procedure, 1898 এর ১৬৫(৫) ধারা অনুযায়ী ১২০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও ১০ বছরের অধিক কারাদণ্ড ছাড়া অন্যান্য অপরাধের ক্ষেত্রে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। ধারা ১৬৭(৫) এর বিধান দণ্ডবিধির ধারা ৪০০ ও ৪০১ এর অধীন অপরাধ তদন্তের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
৪৯.
The Code of Criminal Procedure, 1898 এর ৭০ ধারার বিধান মতে সমনে তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে, তার পরিবারের_______সমনের ১ টি কপি দিতে হবে?
  1. সাবালক যে কোন ব্যক্তির বরাবর
  2. সাবালক পুরুষ ব্যক্তির নিকট
  3. যে কোন ব্যক্তির নিকট
  4. সাবালিকা যে কোন সদস্যের উপর
সঠিক উত্তর:
সাবালক পুরুষ ব্যক্তির নিকট
উত্তর
সঠিক উত্তর:
সাবালক পুরুষ ব্যক্তির নিকট
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 এর ৭০ ধারা মতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেও তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে জারিকারক তার পরিবারের প্রাপ্তবয়ষ্ক কোন পুরুষ সদস্যকে সমনের একটি কপি দিয়ে তাকে অপর কপির পেছনের পৃষ্ঠায় সমন গ্রহণের স্বাক্ষর করিয়ে নিবেন।
৫০.
The Code of Criminal Procedure, 1898 এর কত ধারায় পুলিশ ডায়েরী সম্পর্কে বিধান করা হয়েছে?
  1. ১৭২ ধারা
  2. ১৭৩ ধারা
  3. ১৭৪ ধারা
  4. ১৭১ ধারা
সঠিক উত্তর:
১৭২ ধারা
উত্তর
সঠিক উত্তর:
১৭২ ধারা
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 এর ১৭২ ধারায় পুলিশ ডায়েরীর ব্যবহার সম্পর্কে বিধান করা হয়েছে।
♦ধারাঃ ১৭২ বলা আছে যে (১) এই অধ্যায়ের অধীন তদন্তকারী পুলিশ অফিসার প্রতিদিন ডায়েরীতে তার তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করবেন, কখন তার নিকট খবর পৌছাল, কখন তিনি তদন্ত শুরু ও শেষ করলেন, কোন স্থা বা স্থানগুলি তিনি পরিদর্শন করলেন এবং তার তদন্তের মাধ্যমে যে অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিত হলেন ।
(২) যে কোন ফৌজদারী আদালত উক্ত আদালতে অনুসন্ধান বা বিচারাধীন কোন মামলার পুলিশ ডায়ের চাহিয়া পাঠাতে পারেন এবং এই ডায়ের সংশ্লিষ্ট মামলায় সাক্ষ্য প্রমাণ হিসাবে নহে, তবে উহার অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসাবে ব্যবহার করতে পারেন। আদালত কেবল এই ডায়ের দেখেছেন বা উহার প্রসঙ্গ উল্লেখ করেছেন বলেই আসমী বা তার প্রতিনিধি উহা চাহিয়া পাঠাবার বা দেখিবার অধিকারী হবেন না; তবে এই ডায়ের প্রণয়নকারী পুলিশ অফিসার যদি তার স্মৃতি সজীব করার জন্য ব্যবহার করেন, অথবা আদালত যদি উক্ত অফিসারের বিরোধিতা করার জন্য উহা ব্যবহার করেন, তাহলে ১৮৭২ সালের সাক্ষ্য আইনের ১৬১ ধারা বা ১৪৫ ধারা, যেখানে যেরূপ প্রযোজ্য হবে।
৫১.
একটি সমুদ্রগামী জাহাজ বাংলাদেশের জলসীমার মধ্যে প্রবেশ করার পর কক্সবাজার মহেশখালীর নিকট আটক করা হয় এবং চট্টগ্রাম-এ নিয়ে যাওয়া হয়। ওই জাহাজে প্রচুর চোরাচালানের মাল পাওয়া যায়। উপরোক্ত অপরাধ সংঘটনের দায়ে মামলা দায়ের করা যাবে________।
  1. কক্সবাজারের স্পেশাল ট্রাইবুনালে।
  2. চট্টগ্রামের স্পেশাল ট্রাইবুনালে।
  3. কক্সবাজার কিংবা চট্টগ্রামের স্পেশাল ট্রাইবুনালে।
  4. কোনোটি নয়।
সঠিক উত্তর:
কক্সবাজার কিংবা চট্টগ্রামের স্পেশাল ট্রাইবুনালে।
উত্তর
সঠিক উত্তর:
কক্সবাজার কিংবা চট্টগ্রামের স্পেশাল ট্রাইবুনালে।
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 এর ১৮৩ ধারা মতে ভ্রমণকালে বা সমুদ্র যাত্রায় অপরাধী কর্তৃক সংঘটিত কোন অপরাধের অনুসন্ধান বা বিচার অপরাধী, অথবা যে ব্যক্তি বস্তুর বিরুদ্ধে অপরাধ করা হয়েছে, সে অপরাধী, ব্যক্তির বা বস্তু যে আদালতের স্থানীয় এলাকার মধ্য দিয়া অতিক্রম করে সেই আদালতে হতে পারবে।
♦অর্থাৎ কক্সবাজার এলাকায় জাহাজটি আটক করা হলেও চট্টগ্রামে জাহাজ হতে চোরাচালানের মাল পাওয়া যায় এবং জব্দ করা হয়। কক্সবাজার থেকে চট্টগ্রাম যাত্রাপথে অপরাধটি চলতে থাকে বিধায় দু’স্থানের যেকোনো একস্থানের স্পেশাল ট্রাইবুনালে মামলাটি চলবে।
৫২.
আদালত আসামীকে জরিমানা দণ্ডে দণ্ডিত করলে তা আদায়ের কর্তৃত্ব দিয়ে পরোয়ানা দেওয়া যায় কাকে?
  1. আদালতের নাজিরকে
  2. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে
  3. জেলার কালেক্টরকে
  4. দেওয়ানী আদালতের বিচারককে
সঠিক উত্তর:
জেলার কালেক্টরকে
উত্তর
সঠিক উত্তর:
জেলার কালেক্টরকে
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 এর ৩৮৬ ধারা মতে (১) যখন কোন আসামীকে জরিমানা দন্ডে দণ্ডিত করা হয়, তখন দণ্ড দানকারী আদালত নিম্নলিখিত দুইটি বা উভয় উপায় অনুসারে জরিমানা আদায়ের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, অর্থাৎ ইহা
ক) অপরাধীর অবস্থাবর সম্পত্তি ক্রয় ও বিক্রয় করে জরিমানা আদায়ের জন্য
খ) খেলাপাকারীর স্থাবর বা অবস্থাবর বা উভয় প্রকার সম্পত্তিতে দেওয়ানী পদ্ধতি অনুসারে পরোয়ানা কার্যকর করে জরিমানার টাকা আদায়ের কর্তৃত্ব দিয়া জেলার কালেক্টরকে পরোয়ানা দিতে পারবেন।
তবে শর্ত এই যে, যদি দণ্ডাদেশে নির্দেশ থাকে, জরিমানা পরিশোধ কর না হলে অপরাধী কারাদণ্ডে দণ্ডিত হবে এবং সে যদি অনাদায় বশতঃ সমগ্ৰ কারাদণ্ড ভোগ করে থাকে, তাহলে কোন আদালত উক্তরূপ পরোয়ানা প্রদান করবেন-না, তবে বিশেষ কোন কারণ বশত প্রয়োজন মনে করলে আদালত উক্ত কারণ লিপিবদ্ধ করে পরোয়ানা প্রদান করতে পারবেন।
৫৩.
জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামির জামিন প্রাপ্তির সুবিধা-
  1. নাগরিক অধিকার
  2. আইনগত অধিকার
  3. মৌলিক অধিকার
  4. সাংবিধানিক অধিকার
সঠিক উত্তর:
আইনগত অধিকার
উত্তর
সঠিক উত্তর:
আইনগত অধিকার
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 এর ৪৯৬ ধারায় জামিনযোগ্য অপরাধে কাউকে আটক করা হলে কিংবা বিনা ওয়ারেন্টে কাউকে আটক করা হলে জামিন দেওয়া হবে (Shall be released on bail)। এখানে Shall শব্দটি ব্যবহার করায় এই ধারার অধীন জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির আইনগত অধিকার হিসেবে গণ্য।
♦অর্থাৎ জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামির জামিন প্রাপ্তির সুবিধা হল আইনগত অধিকার।
৫৪.
একটি নালিশী মামলায় ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে উক্ত নালিশ গ্রহণের তার কোনো এখতিয়ার নেই। তখন নিম্নের কোন আদেশটি সঠিক হবে?
  1. অভিযোগটি সরাসরি প্রত্যাখ্যান করা
  2. আসামী যদি উপস্থিত থাকে তাকে মুক্তি দেওয়া
  3. ২০৩ ধারায় অভিযোগটি খারিজ করা
  4. উপযুক্ত আদালতে পেশের জন্য অভিযোগটি ফেরৎ দেওয়া
সঠিক উত্তর:
উপযুক্ত আদালতে পেশের জন্য অভিযোগটি ফেরৎ দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
উপযুক্ত আদালতে পেশের জন্য অভিযোগটি ফেরৎ দেওয়া
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 এর ২০১ ধারা অনুযায়ী এখতিয়ারবিহীন কোন ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত আকারে নালিশ দায়ের করা হলে তিনি নালিশটি উপযুক্ত আদালতে পেশের জন্য ফেরত দিবেন। আর মৌখিকভাবে নালিশ করা হলে নালিশকারীকে উপযুক্ত আদালতে প্রেরণ করবেন।
৫৫.
ফৌজদারী মামলায় সময়ের প্রার্থনা করে দরখাস্ত করা যায় The Code of Criminal Procedure, 1898 এর কত ধারা অনুযায়ী?
  1. ২৫ ধারা
  2. ২৮ ধারা
  3. ৩৭ ধারা
  4. ৩৪৪ ধারা
সঠিক উত্তর:
৩৪৪ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৩৪৪ ধারা
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 এর ৩৪৪ ধারা অনুযায়ী আদালত ফৌজদারি মামলার কার্যক্রম মুলতবি বা স্থগিত করতে পারে। এটা করা হয় সাক্ষীর অনুপস্থিতির কারণে কিংবা অন্যকোন যুক্তিসঙ্গত কারণে।
৫৬.
দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে_______।
  1. জেলা ম্যাজিস্ট্রেট বরাবর
  2. চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর
  3. প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বরাবর
  4. ক এবং খ উভয়
সঠিক উত্তর:
ক এবং খ উভয়
উত্তর
সঠিক উত্তর:
ক এবং খ উভয়
ব্যাখ্যা
♦The Code of Criminal Procedure, 1898 এর ৩৭৩ ধারা অনুযায়ী দায়রা কোন মামলার বিচারে প্রদত্ত রায়ের ও দন্ডাদেশের কপি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে প্রেরণ করবেন।
৫৭.
X এর মনে তার স্ত্রী Y’র সঙ্গে Z এর অবৈধ সম্পর্ক থাকার বিষয়ে সন্দেহ হয় এবং রাত তিনটার সময় X Z’কে তার স্ত্রীর (Y) ঘরে দেখতে পেয়ে তাকে হত্যা করে। X, The Penal Code, 1860 এর কোন ধারার অপরাধ সংঘঠন করে?
  1. ৩০০
  2. ৩০১
  3. ৩০৩
  4. ৩০৪
সঠিক উত্তর:
৩০৪
উত্তর
সঠিক উত্তর:
৩০৪
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 অনুযায়ী স্ত্রী’র (Y) সাথে নিহত ব্যক্তিকে (Z) গভীর রাতে একঘরে দেখা অবশ্যই একটি গুরুতর উসকানিমূলক কাজ ছিল যা ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের অন্তর্ভুক্ত সুতরাং অপরাধটি ৩০৪ ধারার প্রথমাংশের অপরাধ গণ্য হবে এবং এ জন্য আসামীর (X) যাবজ্জীবন সাজা হতে পারে।
অর্থাৎ এখানে X শাস্তিযোগ্য নরহত্যা বা নিন্দনীয় নরহত্যার অপরাধ করেছে।
৫৮.
খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নর হত্যার সর্বোচ্চ শাস্তি কি?
  1. মৃত্যুদণ্ড
  2. যাবজ্জীবন কারাদণ্ড
  3. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড
  4. ১০ বছরের সশ্রম কারাদণ্ড
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর ৩০৪ ধারা মতে খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নর হত্যার ২ ধরনের শাস্তি 
ক) মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে এমন নরহত্যা ঘটালে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন। আর
খ) মৃত্যু ঘটানোর অভিপ্রায় নেই কিন্তু অপরাধী জানে যে তার কার্যটি সম্ভবত মৃত্যু ঘটাবে কিংবা এমন শারীরিক জখম ঘটাবে যা সম্ভবত মৃত্যু ঘটাবে তাহলে তার সর্বোচ্চ শাস্তি হলো ১০ বছর পর্যন্ত।
৫৯.
X ইচ্ছাকৃতভাবে Y (নারী)’র নেকাব খুলে দেয় এবং X জানতো যে Y’র মুখাবরণ খুলে দিলে সে বিরক্ত হবে। এই ক্ষেত্রে X এর অপরাধ-
  1. অপরাধ করার চেষ্টা করা
  2. বলপ্রয়োগ করা
  3. অপরাধমূলক ক্ষতি করা
  4. অপরাধমূলক বলপ্রয়োগ করা
সঠিক উত্তর:
অপরাধমূলক বলপ্রয়োগ করা
উত্তর
সঠিক উত্তর:
অপরাধমূলক বলপ্রয়োগ করা
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর ৩৫০ মতে অপরাধমূলক বলপ্রয়োগকোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির উপর সম্মতি ব্যতীত বল প্রয়োগ করে এবং কোন অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে অথবা অনুরূপ শক্তি প্রয়োগ কর্তৃক, যে ব্যক্তির উপর বল প্রয়োগ করা হল, তার জখম বা ভয় বা বিরক্তি উৎপাদনের উদ্দেশ্যে অথবা তার শক্তি প্রয়োগের ফলে, যার উপর শক্তি প্রয়োগ করা হল, তার জখম, ভয় বা বিরক্তি উৎপাদিত হতে পারে জানা সত্ত্বেও যদি সে অনুরূপ বল প্রয়োগ করে, তবে সে ব্যক্তি অন্য ব্যক্তির উপর অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে পরিগণিত হয়।
♦অর্থাৎ X উক্ত মহিলার নেকাব যেটা তার মুখের সাথে সংযুক্ত ছিল তা খুলে দেয় এবং যেহেতু X জানতো উক্ত নেকাব খুলে দিলে উক্ত নারী বিরক্ত হবে, তাই X এর কাজটি অপরাধমূলক বলপ্রয়োগ করেছে বলে গণ্য হবে।
৬০.
'অবৈধ আটক বা অবরোধ’ অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা যায়_______।
  1. ৫০০ টাকা
  2. ৫০০০ টাকা
  3. ১০০০ টাকা
  4. কোন নির্দিষ্ট পরিমাণ নেই
সঠিক উত্তর:
১০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০ টাকা
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর ৩৪২ ধারা মতে 'অবৈধ আটক বা অবরোধ’ অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ১ বছর পর্যন্ত কারাদন্ড বা অনধিক ১০০০ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত করা যায়।
৬১.
A একটি বিনিময় বিলে এই উদ্দেশ্যে তার নিজ নাম স্বাক্ষর করে যে, এটি একই নামের অন্য কোনো ব্যক্তি ড্র (Draw) করেছে বলে বিশ্বাস করা হয়। A অপরাধ করেছে
  1. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
  2. প্রতারণা
  3. জালিয়াতি
  4. সবকটি
সঠিক উত্তর:
জালিয়াতি
উত্তর
সঠিক উত্তর:
জালিয়াতি
ব্যাখ্যা
♦দণ্ডবিধি ৪৬৪ ধারা অনুযায়ী যে সব কাজ জালিয়াতি বলে গণ্য হবে তা হলো-
(i) কোন ব্যক্তি নিজে যদি এই উদ্দেশ্যে স্বাক্ষর করে যে, তার স্বাক্ষর বা নামটি একই নামের অন্য কোন ব্যক্তির বলে চালিয়ে দেবেন;
(ii) যখন কোন ব্যক্তি অন্য কারো স্বাক্ষর জালিয়াতি করে স্বাক্ষর করে;
(iii) যদি কোন ব্যক্তি কোন বিলে পৃষ্ঠাঙ্কন করে এই উদ্দেশ্যে যে, তা অন্য কেউ করেছে বলে চালিয়ে দেবেন:
(iv) যদি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির সাথে ষড়যন্ত্র করে তার নামে কোন সম্পত্তি নামমাত্র মূল্যে ইজারা নেয় কিন্তু তার উদ্দেশ্য ছিল মূলত তৃতীয় কোন ব্যক্তিকে তার অধিকার থেকে বঞ্চিত করা; অথবা
(v) যদি কোন ব্যক্তি নিজেকে দেউলিয়া ঘোষণা করার উদ্দেশ্যে অন্য কোন ব্যক্তির কাছে সম্পদ গচ্ছিত রাখে এবং সে উদ্দেশ্য কোন প্রমিসরি নোট তৈরি করে।
♦কোন ব্যক্তির নিজের নাম স্বাক্ষরও জালিয়াতির সামিল হতে পারে। নিজের নামে স্বাক্ষর করলেই জালিয়াতি হবে বিষয়টা এমন নয়। বরং নিজের নাম স্বাক্ষর জালিয়াতি হতে পারে যদি স্বাক্ষরটা দ্বারা কোন মিথ্যা দলিল তৈরী করা হয়, কোন অধিকার দাবী করতে, কোন ব্যক্তিকে ক্ষতি করতে বা প্রতারণা করতে ইত্যাদি। যেহেতু A একটি বিনিময় বিলে এই উদ্দেশ্যে তার নিজ নাম স্বাক্ষর করে যে, এটি একই নামের অন্য কোনো ব্যক্তি ড্র (Draw) করেছে বলে বিশ্বাস করা হয়, সেহেতু জালিয়াতি করেছে বলে গণ্য হবে। [দণ্ডবিধি, ধারা ৪৬৪ এর ব্যাখ্যা ১ এর মাঝে তা উল্লেখ আছে।]
৬২.
The Penal Code, 1860 এর ৩৪ ধারা
  1. স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করেছে
  2. সাক্ষ্য আইনের একটি নীতি
  3. কোন স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করেনি
  4. খ এবং গ
সঠিক উত্তর:
খ এবং গ
উত্তর
সঠিক উত্তর:
খ এবং গ
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর ৩৪ ধারা হল কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধানকল্পে কৃত কার্যাবলীঃ যখন কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে তাদের সকলের একই অভিপ্রায় সাধনকল্পে অপরাধমূলক কাজ সম্পাদিত করে, তখন অনুরূপ ব্যক্তিগণের প্রত্যেকেই উক্ত কাজের জন্য এইরূপে দায়ী হবেন যেন উক্ত কাজ উক্ত ব্যক্তি দ্বারা সম্পাদিত হয়েছিল।
♦The Penal Code, 1860 এর ৩৪ ধারা হলো সাক্ষ্য আইনের একটি নীতি মাত্র এবং এটা কোন স্বতন্ত্র বা মৌলিক অপরাধ সৃষ্টি করেনি।
৬৩.
'X' একজন সৈনিক। সে তার উর্ধ্বতন কর্মকর্তার আদেশে জনতার উপর গুলি চালায়। এতে করে ৫ জন ব্যক্তি গুরুতরভাবে জখম হয়। 'X' কোন ধরণের অপরাধ করেছে?
  1. গুরুতর জখম
  2. সাধারণ জখম
  3. কোন অপরাধ করেনি
  4. গুরুতর জখমের চেষ্টা
সঠিক উত্তর:
কোন অপরাধ করেনি
উত্তর
সঠিক উত্তর:
কোন অপরাধ করেনি
ব্যাখ্যা
♦এখানে ‘ক’ কোন অপরাধ করেনি কারণ সে নিজেকে আইনগতভাবে ঊর্ধতন কর্মকর্তার আদেশ মানতে বাধ্য বলে মনে করে সরল বিষ্বাসে গুলি করেছে। The Penal Code, 1860 এর ৭৬ ধারা অনুযায়ী কোন ব্যক্তি নিজেকে কোন কাজ করতে আইনগতভাবে বাধ্য মনে করে সরল বিশ্বাসে কোন কাজ করলে তার উক্ত কাজ অপরাধ হবে না।
৬৪.
অর্থদণ্ড কত বছরের মধ্যে যে কোন সময় আদায়যোগ্য?
  1. ৬ বছরের মধ্যে
  2. ১২ বছরের মধ্যে
  3. ৩ বছরের মধ্যে
  4. ৫ বছরের মধ্যে
সঠিক উত্তর:
৬ বছরের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
৬ বছরের মধ্যে
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর ৭০ মতে অনাদায়ী অর্থদন্ড দন্ডাদেশ প্রদানের ৬ বছরের মধ্যে আদায় করা যায়। দন্ডাদেশের মধ্যে ৬ বছরের অধিক সময়ের জন্য কারাদণ্ড থাকলে উক্ত সময় শেষ হওয়ার আগে যেকোন সময়ে আদায় করা যাবে। এ সময়ে মৃত্যু হলে তার সম্পত্তি দায়বদ্ধ থাকবে।
৬৫.
The Penal Code, 1860 এর কত ধারায় অপ্রকৃতিস্থ বা উম্মাদ ব্যক্তির কার্য অপরাধ বলে গণ্য হবেনা?
  1. ধারা ৮২
  2. ধারা ৮৩
  3. ধারা ৮৪
  4. ধারা ৮৫
সঠিক উত্তর:
ধারা ৮৪
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৮৪
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর ৮৪ ধারা মতে যে অপকৃতিস্থ বা উম্মাদ ব্যক্তি অপকৃতিস্থ/উম্মাদ থাকাবস্থায় তার কার্যের প্রকৃতি বুঝতে অক্ষম কিংবা তার কার্যটি যে বেআইনি বা আইনের পরিপন্থী তা বুঝতে অক্ষম ছিল সে সময়ে তার কার্যটি অপরাধ গণ্য হবে না।
৬৬.
ক, গ-কে ধরে ফেলে এবং গ-এর সম্মতি ছাড়া অসাধুভাবে গ-এর পোশাক হতে গ -এর অর্থ ও গহনাসমূহ নিয়ে নেয়। উক্ত গহনা গ্রহণের সময় ক, গ কে স্বেচ্ছাকৃতভাবে বেআইনীভাবে বাধা দেয়। এই ক্ষেত্রে ক এর অপরাধ?
  1. বলপূর্বক গ্রহণ
  2. দস্যুতা
  3. ডাকাতি
  4. চুরি
সঠিক উত্তর:
দস্যুতা
উত্তর
সঠিক উত্তর:
দস্যুতা
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর ৩৯০ ধারা মতে যেক্ষেত্রে চুরি দস্যুতা বলিয়া গণ্যহয়ঃ প্রত্যেক দস্যতায় হয় চুরি, না হয় বলপূর্বক সম্পত্তি আদায়ের অপরাধ সংঘটিত হয়।
♦যেক্ষেত্রে চুরি দস্যুতা বলে পরিগণিত হবে (When theft is robbery):-
চুরি করার উদ্দেশ্যে, অথবা চুরি করতে, কিংবা চুরিতে লব্ধ সম্পত্তি বহন বা বহনের উদ্যোগ  কালে, অপরাধকারী তদুদ্দেশ্যে ইচ্ছাপূর্বক কোন ব্যক্তির মৃত্যু ঘটায় বা তাকে আঘাতদান করে তাকে অন্যায় ভাবে আটক করে বা করার উদ্যোগ করে, বা তাকে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ আটকের ভীতি প্রদর্শন করে বা করার উদ্যোগ করে, তা হলে উক্ত চুরি হচ্ছে দস্যুতা ;
♦বলপূর্বক সম্পত্তি আদায় যেক্ষেত্রে দস্যুতা বলে পরিগণিত হবে (When extortion is robbery):-বলপূর্বক সম্পত্তি আদায়ের সময় অপরাধী-যে ব্যক্তিকে ভয়ে বিহবল করা হয়েছে, সে ব্যক্তির বা অন্য কোন ব্যক্তিকে আশু মৃত্যুর, আশু আঘাতের বা আশু অন্যায় নিয়ন্ত্রণের ভয়ে অভিভূত করে বলপূর্বক সম্পত্তি আদায় করলে, এবং এইভাবে যে ব্যক্তিকে ভয়ে অভিভূত করা হয়েছে, সে ব্যক্তিকে তখন বলপূর্বক আদায়কৃত বস্তুটি অর্পণে বাধ্য করলে, বলপূর্বক সম্পত্তি আদায় দস্যুতা বলে পরিগণিত হবে।
♦যেহেতু ক, গ এর সম্মতি ছাড়া অসাধুভাবে গ এর পোশাক হতে গ এর অর্থ ও গহনাসমূহ নিয়ে নেয়, তাই চুরি করেছে বলে গণ্য হবে এবং যেহেতু চুরি করার সময় ক, গ কে স্বেচ্ছাকৃতভাবে এবং বেআইনিভাবে বাধা দেয়, তাই উক্ত চুরি দস্যুতায় পরিণত হয়েছে এবং ক দস্যুতা করেছে বলে গণ্য হবে।
৬৭.
X এবং Y’র মধ্যে ধান কেনাবেচার অংশীদারিত্ব ব্যবসা ছিল। Y অভিযোগ করে যে, সে ৫০০ মন ধান নিজ টাকায় কিনে X’কে ওই ধান বিক্রি করার জন্য দেয় কিন্তু X বিক্রির টাকা Y’কে না দিয়ে আত্মসাৎ করে। X কে কোন ধারায় দোষী সাব্যস্ত করা যায়?
  1. ৪০৩
  2. ৪০৬
  3. ৪০৭
  4. ৪১৫
সঠিক উত্তর:
৪০৬
উত্তর
সঠিক উত্তর:
৪০৬
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর ধারা ৪০৫ মতে অপরাধমুলক বিশ্বাসভঙ্গ হল কোন ব্যক্তি যদি কোনভাবে কোন সম্পত্তির বা সম্পত্তি পরিচালনের দায়িত্বপ্রাপ্ত হয়ে, অসাধুভাবে সে সম্পত্তি আত্মসাৎ করে বা নিজের ব্যবহারে প্রয়োগ করে, অথবা অনুরূপ দায়িত্ব যেভাবে নির্বাহিত হত বলে বিহিত আইনে নির্দেশ করা হয়েছে, তা খেলাফ করে সে দায়িত্ব নির্বাহ সম্পর্কে সে প্রকাশ্য বা অনুরূপ যে আইনগত চুক্তি করেছে তা খেলাফ করে সে সম্পত্তি অসাধুভাবে ব্যবহার করে, বা বিলি ব্যবস্থা করে অথবা ইচ্ছাপূর্বক অপর কোন ব্যক্তিকে তা করতে দেয়, তবে উক্ত ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে।
♦The Penal Code, 1860 এর ধারা ৪০৬ মতে অপরাধমূল বিশ্বাসভঙ্গের শাস্তিঃ কোন ব্যক্তি যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। 
♦অর্থাৎ X কে ৪০৬ ধারার অধীন অপরাধমুলক বিশ্বাসভঙ্গ জন্য দোষী সাব্যস্ত করা যায়।
৬৮.
The Penal Code, 1860 এর ৪২৬ ধারা অনুসারে অনিষ্ট সাধনের জন্য শাস্তি হতে পারে
  1. ২ মাস পর্যন্ত কারাদন্ড বা অর্থদণ্ড বা উভয়
  2. ৩ মাস পর্যন্ত কারাদন্ড বা অর্থদণ্ড বা উভয়
  3. ২ মাস পর্যন্ত কারাদন্ড বা অনধিক ৫০০ টাকা অর্থদণ্ড বা উভয়
  4. ৩ মাস পর্যন্ত কারাদন্ড বা অনধিক ৫০০ টাকা অর্থদণ্ড বা উভয়
সঠিক উত্তর:
৩ মাস পর্যন্ত কারাদন্ড বা অর্থদণ্ড বা উভয়
উত্তর
সঠিক উত্তর:
৩ মাস পর্যন্ত কারাদন্ড বা অর্থদণ্ড বা উভয়
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর  ৪২৫ ধারার বিধান হল অনিষ্টঃ কোন ব্যক্তি যদি জনসাধারণের বা কোন ব্যক্তির অন্যায় ক্ষতি বা অনিষ্ট করার উদ্দেশ্যে, অথবা সে জনসাধারণের বা কোন ব্যক্তির অন্যায় ক্ষতি বা অনিষ্ট করতে পারে বলে জানা সত্ত্বেও কোন সম্পত্তি ধ্বংস বা বিনষ্ট করে, অথবা কোন সম্পত্তিতে বা উহার অবস্থানে এমন কোন পরিবর্তন সাধন করে, যার ফলে উহার মূল্য বা আবশ্যকীয়তা বিনষ্ট হয় বাহ্রাস প্রাপ্ত হয়, বা উহা ক্ষতিগ্রস্ত হয়, তবে উক্ত ব্যক্তি ক্ষতি সাধন করেছে বলে গণ্য হবে।
♦The Penal Code, 1860 এর ৪২৬ ধারা মতে  অনিষ্টের শাস্তিঃ কোন ব্যক্তি যদি ক্ষতি সাধন করে, তবে উক্ত ব্যক্তি তিনমাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
৬৯.
সর্বোচ্চ_________ জন ব্যক্তির অংশগ্রহণে The Penal Code, 1860 অনুযায়ী দস্যুতা সংঘটিত হতে পারে।
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
♦দণ্ডবিধির ৩৯০ ধারা অনুযায়ী চুরি করার উদ্দেশ্যে বা বলপূর্বক গ্রহণের সময় কোন ব্যক্তির মৃত্যু ঘটালে, আঘাত দান করলে বা আটক করে রাখলে অথবা মৃত্যু, আঘাত বা অবৈধ বাধার তাৎক্ষণিক ভয় (instant fear) দেখানো হলে তখন তা দস্যুতা বা Robbery বলে গণ্য হবে।
♦দস্যুতাকে হিংস্রতম চুরি বা হিংস্রতম বলপ্রয়োগ গ্রহণ বলা হয়। কেননা প্রত্যেক দস্যুতার অপরাধের মধ্যে চুরি বা বলপূর্বক গ্রহণ থাকতে হবে।
♦দস্যুতার মধ্যে নিম্নলিখিত উপাদান বিদ্যমান-
i)এক বা একাধিক ব্যক্তি তবে ৫ জনের কম যৌথভাবে অপরাধটি সংঘটিত করেছিল;
ii) আঘাতের ভয় বা মৃত্যুভয় দেখিয়ে বা অবৈধ আটকের ভয় দেখিয়েছিল;
iii) অসাধুভাবে সম্পত্তিটি প্রদানে বাধ্য করেছিল; এবং
iv) প্রত্যেক দস্যুতার অপরাধের মধ্যে চুরি বা বলপূর্বক গ্রহণ থাকতে হবে।
♦দস্যুতার সর্বনিম্ন সদস্য ১ জন এবং সর্বোচ্চ সদস্য ৪ জন। অন্যদিকে ডাকাতির সর্বনিম্ন সদস্য ৫ জন। দস্যুতার সদস্য যদি ৫ বা ততোধিক হয় তখন দস্যুতা ডাকাতিতে পরিণত হয়।
♦অর্থাৎ দস্যুতার সর্বোচ্চ সদস্য ৪ জন।
৭০.
The Penal Code, 1860 এর কোন ধারার অপরাধের শাস্তি মৃত্যুদন্ড হবে না?
  1. ৩০৩
  2. ৩০৭
  3. ৩৬৪
  4. ৩৯৬
সঠিক উত্তর:
৩৬৪
উত্তর
সঠিক উত্তর:
৩৬৪
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর ৩৬৪ ধারা মতে খুন করিবার উদ্দেশ্যে মনুষ্য হরণ কিংবা অপহরণ কোন ব্যক্তি যদি কাউকে খুন করার জন্য অপহরণ করে অথবা তাকে এমনভাবে রাখার জন্য অপহরণ করে যাতে তার খুন হওয়ার আশংকা দেখা দেয়, তবে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে, অথবা দশ বৎসর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে। অর্থাৎ এই ধারার অপরাধের শাস্তি মৃত্যুদন্ড হবে না।
♦তবে মৃত্যুদন্ডযোগ্য অপরাধের জন্য ১০টি ধারা রয়েছে। সেগুলো হলো ১২১, ১৩২, ১৯৪, ৩০২, ৩০৩, ৩০৫, ৩০৭, ৩২৬ক, ৩৬৪ক, ৩৯৬।
৭১.
এককালীন নির্জন কারাবাসের সর্বোচ্চ মেয়াদ হতে পারে ________?
  1. ১৪ দিন
  2. ৩ মাসের বেশী
  3. ৩ মাস
  4. ১৪ দিনের বেশী
সঠিক উত্তর:
১৪ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৪ দিন
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর ৭৪ ধারা মতে নির্জন কারাবাসের সীমাঃ নির্জন কারাবাস আদেশ কার্যকরীকরণে অনুরূপ কারাবাসের মেয়াদ কোন ক্ষেত্রেই একাদিক্রমে ১৪ দিনের বেশি হবে না এবং কারাবাসের মেয়াদসমূহের মধ্যবর্তী বিরতিকালের মেয়াদও কারাবাসের মেয়াদ অপেক্ষা কম হবে না; প্রদত্ত কারাদণ্ডের মেয়াদ তিন মাসের বেশি হলে প্রদত্ত কারাদণ্ডের সমগ্র মেয়াদের মধ্যে কোন এক মাসে নির্জন কারাবাসের মেয়াদ সাত দিনের বেশি হবে না এবং অনুরূপ কারাবাসের মেয়াদসমূহের মধ্যবর্তী বিরতিকালের মেয়াদ অপেক্ষা কম হবে না।
৭২.
সরকারী কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধাদান করার জন্য ইচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করা The Penal Code, 1860 এর কত ধারায় শাস্তিযোগ্য?
  1. ৩৩৩ ধারা
  2. ৩৩২ ধারা
  3. ৩৩১ ধারা
  4. ৩৩০ ধারা
সঠিক উত্তর:
৩৩২ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৩৩২ ধারা
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর ৩৩২ ধারার বিধান সরকারী কর্মচারীকে তাহার কর্তব্য পালনে বাধাদান করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করাঃ যে ব্যক্তি কোন সরকারী কর্মচারী হিসেবে তার কর্তব্যকর্ম সম্পাদনরত অবস্থায়, অথবা সে সরকারী কর্মচারীকে বা অন্য কোন সরকারী কর্মচারীকে অনুরূপ সরকারী কর্মচারী হিসেবে তার কর্তব্যকর্ম সম্পাদন হতে নিরস্ত, বা ব্যাহত করার উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে আহত করে, অথবা উক্ত সরকারী কর্মচারী অনুরূপ সরকারী কর্মচারী হিসেবে তার দায়িত্ব আইনানুগভাবে সম্পাদনের উদ্দেশ্যে কোন কাজ করেছেন ১০ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
৭৩.
ক একজন সাক্ষী হিসাবে ম্যাজিস্ট্রেট খ-এর সামনে উপস্থিত হয়। খ বলেন যে, তিনি ক এর সাক্ষ্যের এক শব্দও বিশ্বাস করেন না এবং ক মিথ্যা শপথ করেছে। এসব কথায় ক আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয়ে খ-কে হত্যা করে । ক The Penal Code, 1860 এর কত ধারার অপরাধ করেছে?
  1. হত্যা
  2. খুন
  3. নিন্দনীয় নরহত্যা
  4. নরহত্যা
সঠিক উত্তর:
খুন
উত্তর
সঠিক উত্তর:
খুন
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর ৩০০ ধারার ব্যতিক্রম ১ অনুযায়ী আকস্মিক উত্তেজনায় কোন ব্যক্তিকে হত্যা করলে সেটা নিন্দনীয় নরহত্যা না হয়ে খুন হবে যদি উক্ত উত্তেজনার দ্বারা যে হত্যাটি করা হয়েছে তা আইনানুগ সরকারি কর্মচারীর আইনগত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। যেহেতু এখানে খ (ম্যাজিস্ট্রেট) কে হত্যা করা হয়েছে , তাই এটা খুন বলে গণ্য হবে।
৭৪.
X, Y কে অর্থ প্রদান না করলে, Y, X সম্পর্কে কুৎসামূলক লেখা প্রকাশের ভয় দেখান ও এরূপে Y তাকে অর্থ প্রদান করতে প্রবৃত্ত করেন। Y কোন অপরাধ করেছেন?
  1. বলপূর্বক গ্রহণ
  2. দস্যুতা
  3. অপরাধমূলক বলপ্রয়োগ
  4. চুরি
সঠিক উত্তর:
বলপূর্বক গ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
বলপূর্বক গ্রহণ
ব্যাখ্যা
দণ্ডবিধি ৩৮৩ ধারাতে বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায়ের সংজ্ঞা (Extortion) রয়েছে। কাউকে ক্ষতি করার ভয় দেখিয়ে তার নিকট থেকে স্থাবর বা অস্থাবর সম্পত্তি গ্রহণ করাকে বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায় বা extortion বলে। অন্যভাবে বলা যায়, কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অপর কোন ব্যক্তিকে মৃত্যুর ভয়, আঘাতের ভয় বা পথরুদ্ধ করার ভয় দেখিয়ে কোন কিছু দিতে বাধ্য করলে তাকে বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায় বলে। 
♦ Extortion –এর ক্ষেত্রে ক্ষতির ভয়ে আক্রান্ত ব্যক্তি স্বেচ্ছায় কোনো সম্পত্তি দিয়ে দিলেও তা অপরাধ হিসেবেই গণ্য হবে।  সম্মতি থাকার আবশ্যকতা নাই।
৭৫.
যদি ধর্ষিত নারী ১২ বছরের কম বয়স্কা হয় এবং ধর্ষণকারীর স্ত্রী হয়, তাহলে ধর্ষণকারী__________দণ্ডিত হবে?
  1. ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে
  2. অর্থদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ডে
  3. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে
  4. যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
সঠিক উত্তর:
২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে
উত্তর
সঠিক উত্তর:
২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর ৩৭৫ ধারা অনুযায়ী কোন পুরুষ কর্তৃক তার স্ত্রীর সাথে যৌন সহবাস ধর্ষণ বলে গণ্য হবে না যদি স্ত্রীর বয়স ১৩ বছরের নিচে না হয়। ৩৭৬ ধারায় বলা হয়েছে ধর্ষিত নারী নিজের স্ত্রী হলে এবং তার বয়স ১২ বছরের নিচে হয় ধর্ষকের শাস্তি হবে ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড।
৭৬.
The Evidence Act, 1872 এর ৪১ ধারার বিধানমতে কয় শ্রেণির এখতিয়ার প্রয়োগকারী আদালতের রায় চূড়ান্ত প্রমাণ হিসাবে উল্লেখ করা হয়েছে?
  1. ২ শ্রেণির
  2. ৪ শ্রেণির
  3. ৫ শ্রেণির
  4. ৮ শ্রেণির
সঠিক উত্তর:
৪ শ্রেণির
উত্তর
সঠিক উত্তর:
৪ শ্রেণির
ব্যাখ্যা
♦The Evidence Act, 1872 এর ৪১ ধারার বিধানমতে  ৪ শ্রেণির এখতিয়ার প্রয়োগকারী আদালতের রায়কে চূড়ান্ত প্রমাণ হিসাবে উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো – Probate, matrimamonial, Admiralty এবং Insolvency jurisdiction.
৭৭.
খারাপ চরিত্রের সাক্ষ্য হিসাবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?
  1. ধারা ৫২
  2. ধারা ৫৩
  3. ধারা ৫৪
  4. ধারা ৫৫
সঠিক উত্তর:
ধারা ৫৪
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৫৪
ব্যাখ্যা
♦সাক্ষ্য আইনের ৫৪ ধারা মতে পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান প্রসঙ্গে ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নহেঃ ফৌজদারী মামলায় আসামীর চরিত্র যে খারাপ, ইহা অপ্রাসঙ্গিক বিষয়। তবে তাহার চরি এ ভাল এই মর্মে সাক্ষ্য দেওয়া হইয়া থাকিলে তাহার চিরত্র খারাপ ইহা প্রাসঙ্গিক হইয়া পড়ে।
♦ব্যাখ্যা ১ঃ যে মামলায় কোন ব্যক্তির খারাপ চরিত্রই বিচার্য বিষয়, সেই ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য নহে।
♦ব্যাখ্যা ২ঃ খারাপ চরিত্রের সাক্ষ্য হিসাবে পূর্ববর্তী দন্ডাদেশ প্রাসঙ্গিক।
৭৮.
নিম্নের কোনটি জুডিশিয়াল নোটিসের অন্তর্ভুক্ত নয়?
  1. ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
  2. স্থল বা সমুদ্র পথে নিয়মাবলি
  3. পত্রিকার সংবাদ
  4. নোটারি পাবলিকের সিল
সঠিক উত্তর:
পত্রিকার সংবাদ
উত্তর
সঠিক উত্তর:
পত্রিকার সংবাদ
ব্যাখ্যা
♦সাক্ষ্য আইনের ৫৭ ধারা অনুযায়ী ১১ টি বিষয়ের উপর বিচারক দৃষ্টিগোচর রাখা আদালতের জন্য বাধ্যতামূলক। যথা:-
(i) বাংলাদেশের সকল আইনসমূহ।
(ii) সশস্ত্র বাহিনীর জন্য যাবতীয় অস্ত্র ও রসদ।
(iii) আইনসভার কার্যসমূহ।
(iv) নিম্নলিখিত সীল:-
           a) বাংলাদেশ সকল আদালত সমূহের সীল।
           b) এডমিডালটি ও সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন আদালত সমূহের সীল।
           c) নোটারি পাবলিকের সীল।
           d) সকল সীল যেটা বাংলাদেশে বলবৎ কোন আইনের দ্বারা কোন ব্যক্তি ব্যবহারের জন্য ক্ষমতাপ্রাপ্ত।
(v) বাংলাদেশে কোন সরকারি পদে কাহারো যোগদানের বিষয়ে সরকারি গ্যাজেট।
(vi) সরকার কর্তৃক স্বীকৃত প্রত্যেক রাষ্ট্র বা সার্বভৌম বা রাজা বা রাণীর অস্তিত্ব, উপাধি ও জাতীয় পতাকা।
(vii) সময়ের বিভাগসমূহ, পৃথিবীর ভৌগোলিক বিভাগসমূহ এবং সরকারি গেজেটে প্রজ্ঞাপিত সর্বসাধারণের উৎসব, উপবাস এবং ছুটিসমূহ।
(viii) বাংলাদেশের ভূখণ্ডসমূহ।
(ix) বাংলাদেশের সাথে অপর রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ হওয়া, চলতে থাকা ও অবসান হওয়া।
(x)  আদালতের সদস্য ও কর্মকর্তাগণ এবং তাদের অধীনস্থ অফিসার এবং সহকারীগণ এবং আদালতের কার্য সম্পাদনকারী অন্যান্য কর্মকর্তাগণের এবং আইন অনুসারে আদালতে উপস্থিত হয়ে মোকাদ্দমা পরিচালনায় ক্ষমতাপ্রাপ্ত সকল এডভোকেট এবং অনন্য ব্যক্তিদের নাম।
(xi) স্থল বা সমুদ্র পথের নিয়মাবলী।
♦৫৭ ধারার অধীন ১১ টি বিষয়কে জুডিশিয়াল নোটিসের হিসাবে অভিহিত করা হয়েছে তন্মধ্যে পত্রিকার সংবাদ নেই।
৭৯.
আমমোক্তারনামার বিশুদ্ধতা সম্পর্কে আদালতের অনুমান The Evidence Act, 1872 এর কোন ধারার অধীন?
  1. ৭৮
  2. ৭৯
  3. ৮০
  4. ৮৫
সঠিক উত্তর:
৮৫
উত্তর
সঠিক উত্তর:
৮৫
ব্যাখ্যা
♦The Evidence Act, 1872 এর ৮৫ ধারার অধীন আমমোক্তারনামার বিশুদ্ধতা সম্পর্কে আদালতের অনুমান হবে আইনগত অনুমান।
৮০.
কয়টি ব্যতিক্রম ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য করা হয়েছে?
  1. ৫টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ১১টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
♦The Evidence Act, 1872 এর ৬৫ ধারায় বলা হয়েছে ৭টি ব্যতিক্রম ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য করা হয়েছে।
♦মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যাবে যদি-
ক. দলিলটি যার বিপক্ষে প্রমাণ করতে হবে তার আয়ত্তে আছে বা আদালতের সমনের আওতার বাইরে বা সেই ব্যক্তির দখলে আছে যে ব্যক্তি দলিলটি পেশ করতে বাধ্য কিন্তু নোটিশ পাওয়া সত্ত্বেও দাখিল করছে না।
খ. দলিলটি যার বিপক্ষে প্রমাণ করতে হবে সে ব্যক্তি দলিলটির অস্তিত্ব লিখিত ভাবে স্বীকার করে নিয়েছে।
গ. মূল দলিলটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে।
ঘ. দলিলটি সহজে স্থানান্তরযোগ্য না হলে ।
ঙ. মূল দলিলটি সরকারী দলিল হলে।
চ. দলিলটির জাবেদা নকল সাক্ষ্য হিসেবে ব্যবহারের নিয়ম থাকলে
ছ. মূল দলিলের পরীক্ষা আদালতের জন্য সুবিধাজনক না হলে।
৮১.
“Motive, preparation and previous or subsequent conduct” এর প্রাসঙ্গিকতা নিয়ে The Evidence Act, 1872 এর কোন ধারায় আলোচনা রয়েছে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
♦৮ ধারা অনুযায়ী যেকোন বিষয় যা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের জন্য অভিপ্রায় বা প্রস্তুতি বা আচরণ দেখায় বা গঠন করে তা প্রাসঙ্গিক। 
♦ধারা ৮ মতে উদ্দেশ্য;; প্রস্তুতি এবং পূর্ববর্তী বা পরবর্তী আচরণঃ বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সংঘটনে অভিপ্রায় বা উদ্যোগ যে বিষয়ের দ্বারা সৃষ্টি হয় বা যে বিষয় হইতে দৃষ্ট হয়, তাহা প্রাসঙ্গিক বিষয়।কোন মামলা বা বিচার কার্যক্রম সম্পর্কে অথবা উহাতে বিচার্য বা প্রাসঙ্গিক কোন বিষয় সম্পর্কে উক্ত মামলা বিচার যা কার্যক্রমের কোন পক্ষ বা কোন পক্ষের প্রতিনিধির আচরণ এবং যে ব্যাক্তির বিরুদ্ধে সংঘটিত কোন অপরাধ কোন ফৌজদারী কার্যক্রমের বিষয়বস্তু, তাহার আচরণ যদি কোন বিচাৰ্য বা প্রাসঙ্গিক বিষয়কে প্রভাবিত করে বা তদ্দারা প্রভাবিত হয় তরে সেই আচরণ সংশ্লিষ্ট বিষয়ের পূর্ববর্তী হউক বা পরবর্তীই হউক, তাহা প্রাসঙ্গিক।
৮২.
কোন বিষয়ে আদালত Leading Question করার অনুমতি দিতে পারেন?
  1. Introductory
  2. Controversial
  3. Admitted
  4. Disputed
সঠিক উত্তর:
Introductory
উত্তর
সঠিক উত্তর:
Introductory
ব্যাখ্যা
♦১৪২ ধারা অনুযায়ী জবানবন্দি এবং পুনঃজবানবন্দির সময় আদালত ৩টি ক্ষেত্রে Leading Question করার অনুমতি  দিতে পারেন। তা হলো পরিচয়মূলক(Introductory) , অবিতর্কিত কিংবা যথেষ্টরুপে প্রমাণিত।
৮৩.
যে পক্ষ কোন সাক্ষীকে আহ্বান বা তলব করেছে, সেই পক্ষের সপক্ষে উক্ত সাক্ষী সত্যনিষ্ঠভাবে সাক্ষ্য দিতে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করলে, উক্ত সাক্ষী হলো
  1. বৈরী সাক্ষী
  2. অবাধ্য সাক্ষী
  3. প্রতিকূল সাক্ষী
  4. ক এবং গ উভয়
সঠিক উত্তর:
ক এবং গ উভয়
উত্তর
সঠিক উত্তর:
ক এবং গ উভয়
ব্যাখ্যা
♦The Evidence Act, 1872 এর ১৫৪ ধারা অনুযায়ী বৈরী বা প্রতিকূল সাক্ষী সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাক্ষী আহবানকারী পক্ষ আদালতের অনুমতি নিয়ে এ রকম সাক্ষীকে সে সকল প্রশ্ন করতে পারবে যে সকল প্রশ্ন বিরুদ্ধ পক্ষ জেরায় করতে পারে।
৮৪.
A একজন মক্কেল, অ্যার্টনী B কে বলে যে, ‘আমি জাল দলিলের মাধ্যমে সম্পত্তির দখল গ্রহণ করতে চাই যে জন্যে আপনাকে মামলা করতে অনুরোধ করছি’। অ্যার্টনীর সাথে মক্কেলের এমন যোগাযোগ কোন বেআইনি
  1. ১২৬ ধারায় প্রকাশ করা হতে সুরক্ষিত
  2. অ্যাডভোকেট এমন যোগাযোগ প্রকাশ করতে পারে
  3. অ্যাটর্নী এমন যোগাযোগ প্রকাশ করতে পারে না
  4. ক এবং গ উভয়
সঠিক উত্তর:
অ্যাডভোকেট এমন যোগাযোগ প্রকাশ করতে পারে
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডভোকেট এমন যোগাযোগ প্রকাশ করতে পারে
ব্যাখ্যা
♦The Evidence Act, 1872 এর ১২৬ ধারা মতে কোন বেআইনি উদ্দেশ্য সাধনের চেষ্টা হিসাবে কোন তথ্য প্রকাশ করা হলে এডভোকেট এমন তথ্য প্রকাশ করতে পারে এবং তা গোপন রাখতে বাধ্য না।
৮৫.
“The Court may presume that a bill of exchange, accepted or endorsed, was accepted or endorsed for good consideration” বিধানটি The Evidence Act, 1872 এর কত ধারায় উল্লেখ আছে?
  1. 114 (b)
  2. 114 (c)
  3. 114 (d)
  4. 114 (e)
সঠিক উত্তর:
114 (c)
উত্তর
সঠিক উত্তর:
114 (c)
ব্যাখ্যা
♦The Evidence Act, 1872 এর ১১৪ ধারার অধীন ৯টি ক্ষেত্রে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারে। 114(c) ধারা অনুযায়ী ‘স্বীকৃত বা পৃষ্ঠাংকিত Bill of exchange উপযুক্ত প্রতিদানের বিনিময়ে স্বীকৃত বা পৃষ্ঠাংকিত হয়েছে’ এমন অনুমান আদালত করতে পারে।
৮৬.
বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল হয়-
  1. ১ ব্যক্তির সমন্বয়ে
  2. ৫ ব্যক্তির সমন্বয়ে
  3. ৩ ব্যক্তির সমন্বয়ে
  4. ৭ ব্যক্তির সমন্বয়ে
সঠিক উত্তর:
৩ ব্যক্তির সমন্বয়ে
উত্তর
সঠিক উত্তর:
৩ ব্যক্তির সমন্বয়ে
ব্যাখ্যা
♦Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর অনুচ্ছেদ ৩৩ অনুযায়ী বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল হয় ৩ ব্যক্তির সমন্বয়ে
৮৭.
একটি সম্পত্তির নিলাম বিক্রয়ের কার্যক্রম একজন অ্যাডভোকেট কোনো পক্ষকে প্রতিনিধিত্ব করলে তিনি-
  1. সম্পত্তিটি বেনামীতে ক্রয় করতে পারেবেন
  2. পারিতোষিকের পরিবর্তে সম্পত্তিটি ক্রয় করতে পারবেন
  3. সম্পত্তিটি নিজে ক্রয় করতে পারবেন
  4. সম্পত্তিটি বা তার কোনো অংশ কোনোভাবেই ক্রয় করতে পারবেন না
সঠিক উত্তর:
সম্পত্তিটি বা তার কোনো অংশ কোনোভাবেই ক্রয় করতে পারবেন না
উত্তর
সঠিক উত্তর:
সম্পত্তিটি বা তার কোনো অংশ কোনোভাবেই ক্রয় করতে পারবেন না
ব্যাখ্যা
♦Cannons of Professional Conduct and Etiquette  মতে একজন আইনজীবী নিজের পরিচালনাধীন মামলার সংশ্লিষ্ট উইল, ইচ্ছাপত্র (Probate), বন্ধক বন্ধ (Forclosure) বা বিচারিক নিলাম ইত্যাদি পদ্ধতিতে ক্রেতা হতে পারবে না।