পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
পার্ট-১) ILO, IMO, UNEP, WHO, IFAD, UNFPA, UNESCO, WMO, IPCC, FAO, IAEA, UNIDO, WIPO, UNICEF, UNDP, UNHCR, UNCTAD, UPU, ITU, ICAO, AFTA, EFTA, USMCA, APTA, COMESA, MERCOSUR. পার্ট-২) Writers from 21st Century and Others: A. P. J. Abdul Kalam, Aldus Huxley, Alexandre Dumas, Alice Munro, Arundhati Roy, Arthur Miller, Bertrand Russell, Chinua Achebe, David Herbert Lawrence, Edgar Allan Poe, Edward Morgan Forster, Ernest Hemingway, Ezra Pound, Franz Kafka, Gabriel Garcia Marquez, George Bernard Shaw, George Orwell, Graham Greene, H.G. Wells, Harold Pinter, Henry James, J. K. Rowling, James Joyce, Jean Pearl Satre, John Masefield, John Millington Synge, Joseph Conrad, Jules Verne, Leo Tolstoy, Mark Twain, Maxim Gorky, O. Henry (William Sydney Porter), Pearl S. Buck, R K Narayan, Robert Frost, Rudyard Kipling, Samuel Beckett, Thomas Stearns Eliot, Toni Morrison, Victor Hugo, Virginia Woolf, Voltaire, Walt Whitman, William Butler Yeats, William Faulkner, William Gerald Golding, William Somerset Maugham, Winston Churchill. [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, An ABC OF English Literature - Dr. M. Mofizar Rahman এবং Live MCQ লেকচার PDF]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
ICAO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) অটোয়া
  2. খ) জুরিখ
  3. গ) দুবাই
  4. ঘ) মন্ট্রিয়াল
সঠিক উত্তর:
ঘ) মন্ট্রিয়াল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মন্ট্রিয়াল
ব্যাখ্যা
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা ICAO (International Civil Aviation Organization) এর প্রধান কার্যালয় কানাডা'র মন্ট্রিয়াল শহরে অবস্থিত। এটি ৪ এপ্রিল ১৯৪৭ সালে কার্যক্রম শুরু করে। বর্তমান মহাসচিব চীনের ফাং লিউ। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
(সূত্রঃ ICAO ওয়েবসাইট)
.
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৮৪৩ সালে
  2. খ) ১৮৬৫ সালে
  3. গ) ১৮৭৮ সালে
  4. ঘ) ১৮৯৯ সালে
সঠিক উত্তর:
খ) ১৮৬৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৬৫ সালে
ব্যাখ্যা
১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটির নাম ছিলো International Telegraph Union. ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে। ১ জানুয়ারি ১৯৪৯ (একই ওয়েবসাইটের অন্যপেইজ অনুসারে ১৫ অক্টোবর ১৯৪৭) ITU জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। বাংলাদেশ ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর ITU সদস্যপদ লাভ করে। এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত। বর্তমান সদস্য রাষ্ট্র ১৯৩টি।
(সূত্রঃ ITU ওয়েবসাইট)
.
International Civil Aviation Organization এর সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ১৮৮টি
  2. খ) ১৯০টি
  3. গ) ১৯৩টি
  4. ঘ) ১৯৫টি
সঠিক উত্তর:
গ) ১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৩টি
ব্যাখ্যা
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা ICAO (International Civil Aviation Organization) এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। এটির প্রধান কার্যালয় কানাডা'র মন্ট্রিয়াল শহরে অবস্থিত। এটি ৪ এপ্রিল ১৯৪৭ সালে কার্যক্রম শুরু করে। বর্তমান মহাসচিব চীনের ফাং লিউ।
(সূত্রঃ ICAO ওয়েবসাইট)
.
UNCTAD এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কোনটি?
  1. ক) সরকার প্রধানদের সম্মেলন
  2. খ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন
  3. গ) রিপ্রেজেনটেটিভ কনফারেন্স
  4. ঘ) আঙ্কটাড কাউন্সিল
সঠিক উত্তর:
খ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
খ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন
ব্যাখ্যা
UNCTAD এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রী পর্যায়ের সম্মেলন। প্রতি চার বছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তী ১৫তম আঙ্কটাড মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালের ২৫ থেকে ৩০ এপ্রিল বার্বাডোসের ব্রিজটাউনে। সর্বশেষ ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৭-২২ জুলাই কেনিয়ার নাইরোবি শহরে।
(সূত্রঃ UNCTAD ওয়েবসাইট)
.
জাতিসংঘ রিফিউজি কনভেনশন গৃহিত হয় কত সালে?
  1. ক) ১৯৪৭ সালে
  2. খ) ১৯৪৯ সালে
  3. গ) ১৯৫১ সালে
  4. ঘ) ১৯৮৮ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৫১ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫১ সালে
ব্যাখ্যা
১৯৫১ সালের ২৮ জুলাই UNHCR এর উদ্যোগে জেনেভায় রিফিউজি কনভেনশন গৃহিত হয় যা ২২ এপ্রিল ১৯৫৪ সালে কার্যকর হয়। ১৪৯টি দেশ এটি গ্রহণ বা অনুমোদন করেছে। বাংলাদেশ এটিতে স্বাক্ষর বা গ্রহণ করেনি।
এই কনভেনশনের ধারাবাহিকতায় ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি নিউইয়র্কে রিফিউজিদের স্ট্যাটাস বিষয়ে একটি প্রটোকল গৃহিত হয় যা ঐ বছরের ৪ অক্টোবর গৃহিত হয়। এ প্রটোকলে ১৪৭টি দেশ যুক্ত। বাংলাদেশ এটিতেও স্বাক্ষর করেনি বা গ্রহণ করেনি।
(সূত্রঃ UNHCR ওয়েবসাইট)
.
নিচের কোন দেশটি জাতিসংঘ রিফিউজি কনভেনশনের অংশীদার নয়?
  1. ক) ডেনমার্ক
  2. খ) ইসরাইল
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
ব্যাখ্যা
১৯৫১ সালের ২৮ জুলাই UNHCR এর উদ্যোগে জেনেভোয় রিফিউজি কনভেনশন গৃহিত হয় যা ২২ এপ্রিল ১৯৫৪ সালে কার্যকর হয়। ইসরাইল, ডেনমার্ক ও রাশিয়া সহ বিশ্বের ১৪৯টি দেশ এটি গ্রহণ বা অনুমোদন করেছে। বাংলাদেশ এটিতে স্বাক্ষর বা গ্রহণ করেনি।
এই কনভেনশনের ধারাবাহিকতায় ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি নিউইয়র্কে রিফিউজিদের স্ট্যাটাস বিষয়ে একটি প্রটোকল গৃহিত হয় যা ঐ বছরের ৪ অক্টোবর গৃহিত হয়। এ প্রটোকলে ১৪৭টি দেশ যুক্ত। বাংলাদেশ এটিতেও স্বাক্ষর করেনি বা গ্রহণ করেনি।
(সূত্রঃ UNHCR ওয়েবসাইট)
.
১৫তম আঙ্কটাড মন্ত্রীপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে কবে?
  1. ক) ১৭-২২ ডিসেম্বর ২০২০
  2. খ) ১২-১৮ ফেব্রুয়ারি ২০২১
  3. গ) ২৫-৩০ এপ্রিল ২০২১
  4. ঘ) ১-৫ জানুয়ারি ২০২২
সঠিক উত্তর:
গ) ২৫-৩০ এপ্রিল ২০২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫-৩০ এপ্রিল ২০২১
ব্যাখ্যা
UNCTAD এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রীপর্যায়ের সম্মেলন। প্রতি চার বছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তী ১৫তম আঙ্কটাড মন্ত্রীপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালের ২৫ থেকে ৩০ এপ্রিল বার্বাডোসের ব্রিজটাউনে। সর্বশেষ ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৭-২২ জুলাই কেনিয়ার নাইরোবি শহরে।
(সূত্রঃ আঙ্কটাড ওয়েবসাইট)
.
নিচের কোনটি APTA চুক্তির পূর্বসূরি?
  1. ক) সিঙ্গাপুর চুক্তি
  2. খ) দোহা চুক্তি
  3. গ) ব্যাংকক এগ্রিমেন্ট
  4. ঘ) সিউল ট্রিটি
সঠিক উত্তর:
গ) ব্যাংকক এগ্রিমেন্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যাংকক এগ্রিমেন্ট
ব্যাখ্যা
১৯৭৫ সালে স্বাক্ষরিত ব্যাংকক চুক্তি ২০০৫ সালে সংশোধন করে APTA (Asia Pacific Trade Agreement) নামধারণ করে। বর্তমানে ৬টি দেশ এই চুক্তির অংশীদার। এছাড়া মঙ্গোলিয়া এই চুক্তির অংশীদার হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
.
NAFTA এর পরিবর্তে স্বাক্ষরিত চুক্তি কোনটি?
  1. ক) NAPTA
  2. খ) FTA
  3. গ) USMCA
  4. ঘ) Abraham Accord
সঠিক উত্তর:
গ) USMCA
উত্তর
সঠিক উত্তর:
গ) USMCA
ব্যাখ্যা
NAFTA (The North American Free Trade Agreement) উত্তর আমেরিকা মহাদেশের তিনটি দেশ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি যা ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর NAFTA চুক্তি সংশোধন করার দাবী করে। অন্যথায় যুক্তরাষ্ট্রকে NAFTA থেকে প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেয়। এর ফলশ্রুতিতে ২০১৮ সালের ৩০ নভেম্বর NAFTA চুক্তির সংশোধিতরূপ হিসেবে USMCA চুক্তি স্বাক্ষরিত হয় যা ২০২০ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়।
(সূত্রঃ মার্কিন বাণিজ্য বিভাগ ওয়েবসাইট এবং দ্য গার্ডিয়ান)
১০.
USMCA চুক্তি কার্যকর হয় কবে?
  1. ক) ১ জানুয়ারি ২০২০
  2. খ) ৩০ নভেম্বর ২০১৮
  3. গ) ১০ ডিসেম্বর ২০১৮
  4. ঘ) ১ জুলাই ২০২০
সঠিক উত্তর:
ঘ) ১ জুলাই ২০২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১ জুলাই ২০২০
ব্যাখ্যা
USMCA (The United States-Mexico-Canada Agreement) হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মধ্যে স্বাক্ষরিত নতুন মুক্ত বাণিজ্য চুক্তি যা ৩০ নভেম্বর ২০১৮ সালে স্বাক্ষরিত হয় এবং ১ জুলাই ২০২০ থেকে কার্যকর হয়।
(সূত্রঃ মার্কিন বাণিজ্য বিভাগ ওয়েবসাইট)
১১.
USMCA কী ধরনের চুক্তি?
  1. ক) সামরিক
  2. খ) বাণিজ্য
  3. গ) বন্দি বিনিময়
  4. ঘ) শরনার্থী প্রত্যাবাসন
সঠিক উত্তর:
খ) বাণিজ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) বাণিজ্য
ব্যাখ্যা
USMCA (The United States-Mexico-Canada Agreements) হলো উত্তর আমেরিকা মহাদেশের তিনটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি। এর অংশীদার দেশসমূহ হলোঃ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। NAFTA চুক্তির স্থলে ২০১৮ সালের ৩০ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১ জুলাই ২০২০ থেকে কার্যকর হয়।
(সূত্রঃ মার্কিন বাণিজ্য বিভাগ ওয়েবসাইট)
১২.
নিচের কোন সংস্থাটির সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত?
  1. ক) UNIDO
  2. খ) UNESCO
  3. গ) IFAD
  4. ঘ) UNWTO
সঠিক উত্তর:
ক) UNIDO
উত্তর
সঠিক উত্তর:
ক) UNIDO
ব্যাখ্যা
জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার (UNIDO-United Nations Industrial Development Organization) সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। অন্যদিকে UNESCO, IFAD এবং UNWTO এর সদরদপ্তর যথাক্রমে প্যারিস, রোম ও মাদ্রিদ শহরে অবস্থিত।
(সূত্র: সংস্থারগুলোর ওয়েবসাইট)
১৩.
১৯৬৫ সালে নিচের কোন সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
  1. ক) ILO
  2. খ) UNHCR
  3. গ) UNICEF
  4. ঘ) IAEA
সঠিক উত্তর:
গ) UNICEF
উত্তর
সঠিক উত্তর:
গ) UNICEF
ব্যাখ্যা
১৯৬৫ সালে জাতিসংঘ শিশু তহবিল বা UNICEF নোবেল শান্তি পুরস্কার লাভ করে। অন্যদিকে UNHCR ১৯৫৪ ও ১৯৮১ সালে, ILO ১৯৬৯ সালে এবং IAEA ২০০৫ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(সূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট)
১৪.
IAEA কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫৫ সালে
  2. খ) ১৯৫৭ সালে
  3. গ) ১৯৬৬ সালে
  4. ঘ) ১৯৮৮ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৫৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫৭ সালে
ব্যাখ্যা
IAEA (International Atomic Energy Agency) ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়। এটির বর্তমান সদস্য সংখ্যা ১৭১টি। IAEA এর সদরদপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। বর্তমান মহাপরিচালক আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি। IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে। বাংলাদেশ ১৯৭২ সালে এটির সদস্যপদ লাভ করে।
(সূত্রঃ IAEA ওয়েবসাইট)
১৫.
যুক্তরাষ্ট্র কবে আনুষ্ঠানিকভাবে WHO ত্যাগ করবে?
  1. ক) ১ ডিসেম্বর ২০২০
  2. খ) ৭ জানুয়ারি ২০২১
  3. গ) ৬ জুলাই ২০২১
  4. ঘ) ৩১ ডিসেম্বর ২০২১
সঠিক উত্তর:
গ) ৬ জুলাই ২০২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ জুলাই ২০২১
ব্যাখ্যা
মার্কিন ‍যুক্তরাষ্ট্র ২০২১ সালের ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে WHO ত্যাগ করবে। এজন্যে চলতি বছরের ৭ জুলাই ‍যুক্তরাষ্ট্র জাতিসংঘ মহাসচিব বরাবর চিঠি প্রদান করে। এর আগে চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র WHO তে অর্থায়ন বন্ধের ঘোষণা দেয়।
(সূত্রঃ দ্য গার্ডিয়ান)
১৬.
নিচের কোন সংস্থাটির সদরদপ্তর রোম শহরে অবস্থিত?
  1. ক) IMO
  2. খ) WIPO
  3. গ) IFAD
  4. ঘ) UNDP
সঠিক উত্তর:
গ) IFAD
উত্তর
সঠিক উত্তর:
গ) IFAD
ব্যাখ্যা
IFAD (International Fund for Agricultural Development) এর সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত। এছাড়া FAO সংস্থার সদরদপ্তরও রোমে অবস্থিত। অন্যদিকে IMO, WIPO এবং UNDP এর সদরদপ্তর যথাক্রমে লন্ডন, জেনেভা এবং নিউইয়র্কে অবস্থিত।
(সূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
১৭.
নিচের কোন সংস্থাটি ঘূর্ণিঝড়ের নামকরণের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) WMO
  2. খ) IMO
  3. গ) IPCC
  4. ঘ) UNFCCC
সঠিক উত্তর:
ক) WMO
উত্তর
সঠিক উত্তর:
ক) WMO
ব্যাখ্যা
পৃথিবীর বিভিন্ন মহাসাগর/সাগরে উৎপন্ন সামুদ্রিক ঝড়ের নামকরণ করে থাকে বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে বিভিন্ন মহাসাগরভিতত্তিক ১০টি আঞ্চলিক কমিটি। যেমন: আরব সাগর ও বঙ্গোপসাগরে উৎপন্ন সামুদ্রিক ঝড়গুলোর নামকরণ করে ওমান, পাকিস্তান, ভারত, মালদ্বীপ, শ্রীলংকা, বাংলাদেশ, মিয়ানমার এবং থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত উত্তর ভারত মহাসাগর কমিটি।
একটি নির্দিষ্ট সময়ের জন্যে প্রত্যেকটি রাষ্ট্র একটি করে নাম প্রস্তাব করে এবং সে অনুসারে পর্যায়ক্রমে ঝড়ের নামকরণ করা হয়। নামগুলোর রোটেশন করে থাকে বিশ্ব আবহাওয়া সংস্থা।
(সূত্র: বিশ্ব আবহাওয়া সংস্থা)
১৮.
IPCC সেক্রেটারিয়েট কোথায় অবস্থিত?
  1. ক) ইনচন
  2. খ) মাদ্রিদ
  3. গ) কোপেনহেগেন
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
ঘ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জেনেভা
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (The Intergovernmental Panel on Climate Change) প্র্রতিষ্ঠিত হয়। এটির সেক্রেটারিয়েট সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণী কর্তৃপক্ষকে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহের উদ্দেশ্যে সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি। IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(সূত্র: IPCC ওয়েবসাইট)
১৯.
ILO বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) হাওলিন ঝাও
  2. খ) গাই রাইডার
  3. গ) রাফায়েল মারিয়ানো গ্রসি
  4. ঘ) নাতালিয়া কানিম
সঠিক উত্তর:
খ) গাই রাইডার
উত্তর
সঠিক উত্তর:
খ) গাই রাইডার
ব্যাখ্যা
আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) বর্তমান মহাপরিচালক গাই রাইডার। ILO ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি। বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। এটি ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(সূত্রঃ ILO এবং UNSystems ওয়েবসাইট)
২০.
২০২২ সালে নিচের কোন সংস্থাটির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হবে?
  1. ক) WIPO
  2. খ) UNEP
  3. গ) IPCC
  4. ঘ) UNIDO
সঠিক উত্তর:
খ) UNEP
উত্তর
সঠিক উত্তর:
খ) UNEP
ব্যাখ্যা
২০২২ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা UNEP-United Nations Environment Programme প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হবে। ১৯৭২ সালের ৫ জুন UNEP প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবি শহরে অবস্থিত। বর্তমান নির্বাহী পরিচালক ডেনমার্কের ইনগার এন্ডারসন। সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
(সূত্রঃ UNEP ওয়েবসাইট)
২১.
Chinua Achebe is a-
  1. ক) Egyptian Novelist
  2. খ) Tanzanian Novelist
  3. গ) Nigerian Novelist
  4. ঘ) Caribbean Novelist
সঠিক উত্তর:
গ) Nigerian Novelist
উত্তর
সঠিক উত্তর:
গ) Nigerian Novelist
ব্যাখ্যা
Chenua Achebe নাইজেরিয়ার একজন বিখ্যাত ঔপন্যাসিক। তার রচনাবলির মধ্যে Things Fall Apart, Arrow of God, No longer at Ease ইত্যাদি উল্লেখযোগ্য।
(সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
২২.
Anna Karenina is a famous novel of-
  1. ক) Maxim Gorky
  2. খ) Leo Tolstoy
  3. গ) Alexandre Dumas
  4. ঘ) Feodor Dostoevsky
সঠিক উত্তর:
খ) Leo Tolstoy
উত্তর
সঠিক উত্তর:
খ) Leo Tolstoy
ব্যাখ্যা
Anna Karenina বিখ্যাত রাশান সাহিত্যিক লিও টলস্টয় রচিত একটি উপন্যাস। War and Peace তার অপর একটি বিখ্যাত উপন্যাস। The Power of Darkness তলস্তয় রচিত একটি নাটক।
(সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
২৩.
Who is the Father of Modern English Drama?
  1. ক) O Henry
  2. খ) T. S. Eliot
  3. গ) W. B. Yeats
  4. ঘ) G. B. Shaw
সঠিক উত্তর:
ঘ) G. B. Shaw
উত্তর
সঠিক উত্তর:
ঘ) G. B. Shaw
ব্যাখ্যা
আইরিশ নাট্যকার George Bernard Shaw কে Father of Modern English Drama বলা হয়। তার বিখ্যত নাটকগুলোর মধ্যে রয়েছে Man and Superman, Arms and the Man, Candida, You Never Can Tell, St. Joan of Arc, Pygmalion ইত্যাদি। তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
(সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
২৪.
The Author of 'Around the world in Eighty Days' is-
  1. ক) Johnathon Swift
  2. খ) George Orwell
  3. গ) Jules Verne
  4. ঘ) Oscar Wilde
সঠিক উত্তর:
গ) Jules Verne
উত্তর
সঠিক উত্তর:
গ) Jules Verne
ব্যাখ্যা
Around the World in Eighty Days, The Mysterious Island, From the Earth to Moon ইত্যাদি হলো ফরাসি ঔপন্যাসিক, কবি ও নাট্যকার জুল বার্ন রচিত গ্রন্থ।
(সূত্র: ব্রিটানিকা)
২৫.
'The Sacred Flame' is a novel of-
  1. ক) D. H. Lawrence
  2. খ) William Hunter
  3. গ) William Somerset Maugham
  4. ঘ) W. H. Auden
সঠিক উত্তর:
গ) William Somerset Maugham
উত্তর
সঠিক উত্তর:
গ) William Somerset Maugham
ব্যাখ্যা
The Sacred Flame হলো William Somerset Maugham রচিত একটি উপন্যাস। তার অন্যান্য উপন্যাসের মধ্যে Of Human Bondage, The Moon and Sixpence, Lady frederick, The Razor's Edge ইত্যাদি উল্লেখযোগ্য।
(সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
২৬.
Who is the author of the book 'Of Human Bondage'?
  1. ক) Charles Dickens
  2. খ) Oscar Wilde
  3. গ) Mark Twain
  4. ঘ) William Somerset Maugham
সঠিক উত্তর:
ঘ) William Somerset Maugham
উত্তর
সঠিক উত্তর:
ঘ) William Somerset Maugham
ব্যাখ্যা
Of Human Bondage হলো William Somerset Maugham রচিত একটি উপন্যাস। তার অন্যান্য উপন্যাসের মধ্যে The Sacred Flame, The Moon and Sixpence, Lady Frederick, The Razor's Edge ইত্যাদি উল্লেখযোগ্য।
(সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
২৭.
What kind of literary work is 'Sons and Lovers'-
  1. ক) Poem
  2. খ) Play
  3. গ) Short Story
  4. ঘ) Novel
সঠিক উত্তর:
ঘ) Novel
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Novel
ব্যাখ্যা
Sons and Lovers হলো D. H. Lawrence রচিত একটি novel বা উপন্যাস। তার অন্যান্য উপন্যাসের মধ্যে The White Peacock. The Rainbow, Women in Love, Lady Chatterley's Lover প্রভৃতি উল্লেখযোগ্য।
(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)
২৮.
Caesar and Cleopatra is a drama of-
  1. ক) William Shakespeare
  2. খ) Henrik Ibsen
  3. গ) G. B. Shaw
  4. ঘ) D. H. Lawrence
সঠিক উত্তর:
গ) G. B. Shaw
উত্তর
সঠিক উত্তর:
গ) G. B. Shaw
ব্যাখ্যা
Ceaser and Cleopatra জর্জ বার্নার্ড শ রচিত একটি বিখ্যাত নাটক। অন্যদিকে Julius Ceasar এবং Antony and Cleopatra হলো উইলিয়াম শেকসপিয়ার রচিত নাটক।
(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)
২৯.
Alice Munro is a-
  1. ক) Irish Writer
  2. খ) African Writer
  3. গ) Canadian Writer
  4. ঘ) Polish Writer
সঠিক উত্তর:
গ) Canadian Writer
উত্তর
সঠিক উত্তর:
গ) Canadian Writer
ব্যাখ্যা
Alice Munro একজন কানাডিয়ান ছোট গল্পকার। তিনি ২০০৯ সালে ম্যান বুকার ইটারন্যাশনাল প্রাইজ এবং ২০১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)
৩০.
Three Musketeers is a literary Works of-
  1. ক) Arthur Miller
  2. খ) Alexandre Dumas
  3. গ) AS Hornby
  4. ঘ) Samuel Butler
সঠিক উত্তর:
খ) Alexandre Dumas
উত্তর
সঠিক উত্তর:
খ) Alexandre Dumas
ব্যাখ্যা
Three Musketeers হলো ফরাসি নাট্যকার ও ঔপন্যাসিক Alexandre Dumas রচিত উপন্যাস। তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে Twenty Years After, Black Tulip, The New Troy ইত্যাদি উল্লেখযোগ্য।
(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)
৩১.
‘They were so close to each other that they preferred death to separation’ - who is the author of this line?
  1. ক) William Shakespeare
  2. খ) Thomas Moore
  3. গ) Gabriel Garcia Marquez
  4. ঘ) G B Shaw
সঠিক উত্তর:
গ) Gabriel Garcia Marquez
উত্তর
সঠিক উত্তর:
গ) Gabriel Garcia Marquez
ব্যাখ্যা
কলম্বিয়ার ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস One Hundred Years oF Solitude বা নিঃসঙ্গতার একশ বছর। এই উপন্যাসেরই একটি বিখ্যাত উক্তি হলো They were so close to each other that they preferred death to separation.
(সূত্রঃ ব্রিটানিকা এবং One Hundred Years oF Solitude - Gabriel Garcia Marquez)
৩২.
‘Hector Malone’ is the character of-
  1. ক) Arms and the Man
  2. খ) Sons and Lovers
  3. গ) Man and Superman
  4. ঘ) Volpone
সঠিক উত্তর:
গ) Man and Superman
উত্তর
সঠিক উত্তর:
গ) Man and Superman
ব্যাখ্যা
Hector Malone হলো জর্জ বার্নার্ড শ রচিত Man and Superman নাটকের চরিত্র। এই নাটকের অন্যান্য চরিত্রগুলো হলো Ann Whitefield, John Tanner, Mendoza প্রমুখ।
(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)
৩৩.
‘But i have promise to keep, and miles to go before i sleep’ is a quotation of-
  1. ক) Jane Austen
  2. খ) Robert Frost
  3. গ) John Keats
  4. ঘ) T S Eliot
সঠিক উত্তর:
খ) Robert Frost
উত্তর
সঠিক উত্তর:
খ) Robert Frost
ব্যাখ্যা
‘But i have promise to keep, and miles to go before i sleep’ এটি রবার্ট ফ্রস্টের (Stopping by on a snowy evening) কবিতার একটি বিখ্যাত লাইন। তার আরো কয়েকটি বিখ্যাত পংক্তির মধ্যে The Woods are Lovely, dark and deep(Stopping by on a snowy evening), Good fances make good neighbors (Mending Wall) ইত্যাদি উল্লেখযোগ্য।
(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)
৩৪.
The Bluest Eye is a novel of-
  1. ক) Thomas hardy
  2. খ) Toni Morrison
  3. গ) Charlse Dickens
  4. ঘ) James Baker
সঠিক উত্তর:
খ) Toni Morrison
উত্তর
সঠিক উত্তর:
খ) Toni Morrison
ব্যাখ্যা
The Bluest Eye টনি মরিসন রচিত একটি উপন্যাস যার জন্যে তিনি ১৯৯৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)
৩৫.
A Passage to India’ is written by-
  1. ক) James Joyce
  2. খ) A. H. Auden
  3. গ) E. M. Foster
  4. ঘ) J. M. Synge
সঠিক উত্তর:
গ) E. M. Foster
উত্তর
সঠিক উত্তর:
গ) E. M. Foster
ব্যাখ্যা
`A Passage to India’ হলো E. M. Foster রচিত একটি উপন্যাস। এছাড়া A Room with a View, Where Angels Fear to Tread তার অপর দুটি উপন্যাস।
(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)
৩৬.
Nobel Prize winner American woman novelist is-
  1. ক) Emily Bronte
  2. খ) Jane Austen
  3. গ) Emily Dickinson
  4. ঘ) Pearl S. Buck
সঠিক উত্তর:
ঘ) Pearl S. Buck
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Pearl S. Buck
ব্যাখ্যা
The Good Earth উপন্যাসের জন্যে মার্কিন ঔপন্যাসিক পার্ল এস. বার্ক ১৯৩৮ সালে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন। প্রথম মার্কিন নারী হিসেবে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)
৩৭.
'The Sound and the Fury' is written by-
  1. ক) Walt Whitman
  2. খ) Emiliy Dickinson
  3. গ) William Faulkner
  4. ঘ) Wallace Stevens
সঠিক উত্তর:
গ) William Faulkner
উত্তর
সঠিক উত্তর:
গ) William Faulkner
ব্যাখ্যা
The Sound and the Fury, Light in August, Absalom Absalom, As I Lay Dying, A Rose for Emile হলো আমেরিকান লেখক William Faulkner রচিত কয়েকটি উপন্যাস।তিনি ১৯৪৯ সালে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন।
(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)
৩৮.
William Sydney Porter is famous for-
  1. ক) Drama
  2. খ) Novel
  3. গ) Short Story
  4. ঘ) Poem
সঠিক উত্তর:
গ) Short Story
উত্তর
সঠিক উত্তর:
গ) Short Story
ব্যাখ্যা
মার্কিন লেখক William Sydney Porter তার ছোটগল্পের জন্যে বিখ্যাত। তিনি O' Henry নামে পরিচিত। তার বিখ্যাত ছোটগল্পের মধ্যে রয়েছে The Gift of the Magi, Sixes and Sevens, Roads to Destiny, Cabbage and Kings, The Four Million, The Voice of the City, Heart of the West ইত্যাদি।
(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)
৩৯.
Who wrote the book 'Lord Jim : A Tale'?
  1. ক) Thomas Hardy
  2. খ) Oscar Wilde
  3. গ) George Herbert
  4. ঘ) Joseph Conrad
সঠিক উত্তর:
ঘ) Joseph Conrad
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Joseph Conrad
ব্যাখ্যা
Lord Jim : A Tale হলো ঔপন্যাসিক Joseph Conrad রচিত একটি উপন্যাস। তার অন্যান্য রচনার মধ্যে Heart of the Darkness, Under the Western Eyes, A Tale in Two Parts ইত্যাদি উল্লেখযোগ্য।
(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)
৪০.
'Mid Summer Night' is a poem of-
  1. ক) T. S Eliot
  2. খ) J. M. Synge
  3. গ) John Masefield
  4. ঘ) William Shakespeare
সঠিক উত্তর:
গ) John Masefield
উত্তর
সঠিক উত্তর:
গ) John Masefield
ব্যাখ্যা
- Mid Summer Night কাব্যের রচয়িতা John Masefield.
- অন্যদিকে A Midsummer Night's Dream হলো William Shakespeare রচিত নাটক।
- Salman Rushdie রচিত গ্রন্থ হলো Midnight's Children.
(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)
৪১.
'The Death of a Salesman' is a play of-
  1. ক) Saul Bellow
  2. খ) J. M. Synge
  3. গ) Sir Aurther Miller
  4. ঘ) G. B. Shaw
সঠিক উত্তর:
গ) Sir Aurther Miller
উত্তর
সঠিক উত্তর:
গ) Sir Aurther Miller
ব্যাখ্যা
The Death of a Salesman হলো মার্কিন নাট্যকার Sir Arthur Miller রচিত একটি নাটক। তার অন্যান্য নাটকের মধ্যে রয়েছে All My Sons, A View From the Bridge ইত্যাদি।
(সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
৪২.
'Shooting an Elephant' what kind of literary works?
  1. ক) Poem
  2. খ) Drama
  3. গ) Essay
  4. ঘ) Novel
সঠিক উত্তর:
গ) Essay
উত্তর
সঠিক উত্তর:
গ) Essay
ব্যাখ্যা

George Orwell এর আসল নাম হলো Eric Arthur Blair. তিনি ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। Animal Farm এবং Nineteen Eighty Four জর্জ অরওয়েলের দুটি বিখ্যাত উপন্যাস।
Works:
Novel:
Animal Farm (1945 – a fairy story)
Nineteen Eighty-Four
Burmese Days
Coming up for Air.
Story/Essay: Shooting an Elephant, A Hanging.
Source: Live MCQ Lecture and Encyclopedia Britannica.

৪৩.
Mending Wall is a famous Poem of-
  1. ক) Walt Whitman
  2. খ) Emily Dickinson
  3. গ) Robert Frost
  4. ঘ) Wallace Stevens
সঠিক উত্তর:
গ) Robert Frost
উত্তর
সঠিক উত্তর:
গ) Robert Frost
ব্যাখ্যা
মার্কিন কবি Robert Frost এর একটি বিখ্যাত কবিতা হলো Mending Wall. এই কবিতার একটি বিখ্যাত উক্তি হলো 'Good fences make good neighbors'. Robert Frost এর অন্যান্য কবিতাবলির মধ্যে রয়েছে Road Not Taken, Stopping By Woods on A Snowy Evening, Christmas Trees etc.
(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)