পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১৫৬
সিলেবাস
৪১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-১২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১৫৬ প্রশ্ন

.
মনসামঙ্গল কাব্যের কোন চরিত্রটি ‘মনসা বিরোধী’ বলে বিবেচিত?
  1. ক) বেহুলা
  2. খ) লখিন্দর
  3. গ) চাঁদ সওদাগর
  4. ঘ) ধনপতি সওদাগর
সঠিক উত্তর:
গ) চাঁদ সওদাগর
উত্তর
সঠিক উত্তর:
গ) চাঁদ সওদাগর
ব্যাখ্যা

চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গলের ন্যায় মনসাকে নিয়ে মনসামঙ্গল রচিত হয়েছে।
- মনসামঙ্গল কাব্যগ্রন্থের চরিত্রগুলোর মধ্য গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর।
- পূঁজা দিতে অস্বীকার করায় চাঁদ বণিক চাঁদ সওদাগরকে মনসা দেবী ধনহারা ও তার পুত্র লখিন্দরকে সর্পদংশনে হত্যা করে পুত্র হারা করে।
বেহুলা লখিন্দরের নব পরিণীতা।
- পরে পুত্রের পুনর্জীবন ও ধনলাভের বদৌওলতে চাঁদ সওদাগর মনসার পূজা করতে রাজি হয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল কোনটি?
  1. ক) শ্রীকৃষ্ণ কীর্তন
  2. খ) বৈষ্ণব পদাবলি
  3. গ) ইউসুফ জোলেখা
  4. ঘ) রামায়ণ
সঠিক উত্তর:
খ) বৈষ্ণব পদাবলি
উত্তর
সঠিক উত্তর:
খ) বৈষ্ণব পদাবলি
ব্যাখ্যা

মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল হচ্ছে বৈষ্ণব পদাবলি।
- এ কবিতাগুলো ক্ষুদ্র; কিন্তু এগুলোতে যে আবেগ প্রকাশিত হয়েছে, তা তুলনাহীন।
- এ কবিতার নায়ক নায়িকা কৃষ্ণ ও রাধা।
বৈষ্ণব কবিরা কখনো রাধার বেশে খখনো কৃষ্ণের বেশে নিজেদের হৃদয়ের আকুল আবেগ প্রকাশ করেছেন
উৎসঃ লাল নীল দিপাবলী, হুমায়ুন আজাদ।

.
১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে রচিত ‘লাশ’ কবিতাটি কার রচনা?
  1. ক) জহির রায়হান
  2. খ) সুকান্ত ভট্টাচার্য
  3. গ) ফররুখ আহমেদ
  4. ঘ) জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
গ) ফররুখ আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) ফররুখ আহমেদ
ব্যাখ্যা

ফররুখ আহমেদ কবি, শিশুসাহিত্যিক।
- কিশোর বয়সে কবিতা রচনার মধ্য দিয়ে ফররুখ আহমদ সাহিত্যাঙ্গনে প্রবেশ করেন।
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।

বাংলাদেশের বাংলা কবিতার ধারায় চল্লিশের দশকের কবি ফররুখ আহমেদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'সাত সাগরের মাঝি।
- এই কাব্যগ্রন্থে মোট উনিশটি কবিতা স্থান পেয়েছে।
- সর্বশেষ কবিতা সাত সাগরের মাঝি।
- গুরুত্বপূর্ণ কবিতা সিকান্দার, পাঞ্জেরি, লাশ, আউলাদ, দরিয়ার শেষ্রাত্রি ইত্যাদি।
- এ কবিতাগুলো ১৯৪৩-৪৪ খ্রিস্টাব্দের মধ্যে রচিত।

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ
- সাত সাগরের মাঝি (১৯৪৪),
- সিরাজাম মুনিরা (১৯৫২),
- মুহূর্তের কবিতা (১৯৬৩),
- হাতেমতায়ী (১৯৬৬), (কাহিনীকাব্য)
- হাবেদা মরুর কাহিনী (১৯৮১) ইত্যাদি।
- নৌফেল ও হাতেম (১৯৬১) তার কাব্যনাট্য।
শিশুতোষ রচনাঃ
- পাখির বাসা (১৯৬৫),
- হরফের ছড়া (১৯৭০),
- ছড়ার আসর (১৯৭০) ইত্যাদি।

লাশ কবিতাটির কিছু অংশঃ
"যেখানে প্রশস্ত পথ ঘুরে গেল মোড়,
কালো পিচ-ঢালা রঙে লাগে নাই ধূলির আঁচড়,
সেখানে পথের পাশে মুখ গুঁজে প’ড়ে আছে জমিনের ‘পর;
সন্ধ্যার জনতা জানি কোনদিন রাখে না সে মৃতের খবর।
জানি মানুষের লাশ মুখ গুঁজে প’ড়ে আছে ধরণীর ‘পর,
ক্ষুধিত অসাড় তনু বত্রিশ নাড়ীর তাপে প’ড়ে আছে
নিঁসাড় নিথর,
পাশ দিয়ে চ’লে যায় সজ্জিত পিশাচ, নারী নর
-পাথরের ঘর,
মৃত্যু কারাগার।"

উৎসঃ বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা কবিতার ব্লগ।

.
সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণকাহিনী ‘দেশে বিদেশে’ বইটিতে কোন শহরের ঘটনা প্রাধান্য পেয়েছে?
  1. ক) দিল্লী
  2. খ) লাহোর
  3. গ) তেহরান
  4. ঘ) কাবুল
সঠিক উত্তর:
ঘ) কাবুল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাবুল
ব্যাখ্যা

সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ 'দেশে বিদেশে'।
- নিজে বিভিন্ন দেশে বিশেষত কাবুলে অবস্থান ও ভ্রমণ করে যে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছেন, তার পরিচয় আছে এই গ্রন্থে।
- এর ভাষা সহজ, উপস্থাপনায় সাবলীলতা ও আড্ডার মেজাজ আছে।
- রাজনৈতিক ঝোড়ো হাওয়া, সাধারণ মানুষের জীবন, সাংস্কৃতিক জীবনের নানা পরিচয় পাওয়া যায় ও অপরিচিত দেশের নানা বৈশিষ্ঠ্য সব ফুটে উঠে।
উপন্যাসঃ অবিশ্বাস্য, শবনম।
রম্যরচনাঃ পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী।
ছোটগল্পঃ চাচা কাহিনী, টুনি মেম।
উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
হুমায়ুন আহমেদ রচিত প্রথম উপন্যাস -
  1. ক) শঙখনীল কারাগার
  2. খ) নন্দিত নরকে
  3. গ) নক্ষত্রের রাত
  4. ঘ) আগুনের পরশমণি
সঠিক উত্তর:
ক) শঙখনীল কারাগার
উত্তর
সঠিক উত্তর:
ক) শঙখনীল কারাগার
ব্যাখ্যা

- বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম রচিত উপন্যাস - শঙ্খনীল কারাগার
- তার প্রথম প্রকাশিত উপন্যাস - নন্দিত নরকে (১৯৭২)। শঙ্খনীল কারাগার প্রকাশিত হয় - ১৯৭৩ সালে।
উৎসঃ ‘বলবয়েন্ট’ - হুমায়ুন আহমেদের আত্মজীবনী।

কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- আগুনের পরশমণি,
- অনিল বাগচীর একদিন,
- সূর্যের দিন, শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প,
- ১৯৭১ ইত্যাদি।

তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- এই সব দিনরাত্রি,
- আমার আছে জল,
- নক্ষত্রের রাত,
- ফেরা,
- বহুব্রীহি,
- গৌরীপুর জংশন,
- শ্রাবণ মেঘের দিন,
- দুই দুয়ারী,
- কোথাও কেউ নেই,
- বৃষ্টি বিলাস,
- বাদশাহ নামদার,
- মেঘের ওপর বাড়ি ইত্যাদি।

উৎসঃ Live MCQ lecture ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
নিচের কোন গ্রন্থটি বৌদ্ধ সিদ্ধচার্যদের রচিত ধর্মীয় সঙ্গীত?
  1. ক) বৈষ্ণব পদাবলি
  2. খ) শ্রীকৃষ্ণ কীর্তন
  3. গ) শূণ্যপুরান
  4. ঘ) চর্যাপদ
সঠিক উত্তর:
ঘ) চর্যাপদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চর্যাপদ
ব্যাখ্যা

চর্যাপদ হলো বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত ধর্মীয় সংগীত।
- সাধনার গূঢ় তত্ত্বকে তাঁরা নানাবিধ রূপক ও সংকেতের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন এই গানগুলিতে।
- চর্যাপদ বৌদ্ধধর্মের মূলগত ভাবনার অনুসারী হলেও এটা স্পষ্ট যে তান্ত্রিক বৌদ্ধধর্মই এখানে প্রাধান্য লাভ করেছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'রাসবিহারী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) পথের দাবী
  2. খ) গৃহদাহ
  3. গ) দত্তা
  4. ঘ) বিপ্রদাস
সঠিক উত্তর:
গ) দত্তা
উত্তর
সঠিক উত্তর:
গ) দত্তা
ব্যাখ্যা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সাহিত্যকর্মের চরিত্রঃ
- বড়দিদি -- মাধবী (বড়দিদি), প্রমীলা, ব্রজরাজ, সুরেন্দ্রনাথ।
- শ্রীকান্ত -- শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষী, অন্নদাদি, অভয়া, রোহিণী, গুরুদেব, কমললতা।
- চরিত্রহীন -- সতীশ, সাবিত্রী, দিবাকর, কিরণময়ী।
- গৃহদাহ -- অচলা, মহিম, সুরেশ।
- দত্তা -- বিজয়া, নরেন, রাসবিহারী, বনমালী
- দেবদাস -- দেবদাস, পার্বতী, চন্দ্রমূখী, চুনিলাল, ধর্মদাস।
- নিষ্কৃতি -- গিরিশ, রমেশ, সিদ্দেশ্বরী, শৈলজা।
- পথের দাবী -- সব্যসাচী
- পল্লীসমাজ -- রমা, রমেশ, বেণী, বলরাম।
- বিপ্রদাস -- বিপ্রদাস, দ্বিজদাস, বন্দনা।
- শেষ প্রশ্ন -- কমল।
উৎস: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও’ - এই কবিতা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন উপন্যাসের সমাপ্তি টানেন?
  1. ক) ঘরে বাইরে
  2. খ) মালঞ্চ
  3. গ) শেষের কবিতা
  4. ঘ) চার-অধ্যায়।
সঠিক উত্তর:
গ) শেষের কবিতা
উত্তর
সঠিক উত্তর:
গ) শেষের কবিতা
ব্যাখ্যা

শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- প্রবাসী পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে।
- ভাষার অসমান্য ঔজ্জ্বল্য,দৃপ্তিশক্তি ও কবিত্বের দীপ্তি এই গ্রন্থটিকে এমন স্বাতন্ত্র্য দিয়েছে, যার জন্য এই গ্রন্থটি রবীন্দ্রনাথের বিস্ময়কর সৃষ্টির অন্যতম।
- অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এই উপন্যাসের চরিত্র।
উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে।
যেমনঃ
- ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।
- কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও - এই কবিতা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসের সমাপ্তি টানেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

.
‘সম্বাদপ্রভাকর‘ পত্রিকটির সম্পাদক ছিলেন কে?
  1. ক) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
  2. খ) রাজা রামমোহন রায়
  3. গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. ঘ) তারিণীচরণ শিরোমণি
সঠিক উত্তর:
গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা

‘সম্বাদপ্রভাকর‘ পত্রিকটির সম্পাদক ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- পত্রিকাটি সাপ্তাহিকরূপে প্রথম আত্মপ্রকাশ করে ১৮৩১ সালের ২৮ জানুয়ারিতে।
- ১৮৩৯ সালে এটি পরিণত হয় দৈনিক পত্রিকায়
- এ পত্রিকায় ঈশ্বরচন্দ্র বাঙলার সাহিত্যসংস্কৃতিকে বিকিশিত করতে চেয়েছিলেন।
- তাই এতেনিয়মিত প্রকাশিত হতো গদ্য-পদ্য এবং বিভিন্ন শ্রেণীর রচনা।
উৎসঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।

১০.
মাইকেল মধুসূদন দত্ত রচিত "মেঘনাধবধ" মহাকাব্যের নায়ক কে ছিলেন?
  1. ক) রাম
  2. খ) রাবণ
  3. গ) লক্ষণ
  4. ঘ) মেঘনাধ
সঠিক উত্তর:
খ) রাবণ
উত্তর
সঠিক উত্তর:
খ) রাবণ
ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্তের প্রধান এবং বাঙলা কবিতার অন্যতম প্রধান কাব্য মেঘনাদবধকাব্য।
- এটি প্রকাশিত হয় ১৮৬১ সালে।
- এটি একটি মহাকাব্য।
- নয় সর্গে রচিত এই কাব্যের নায়ক রাবণ
- মধুসূদন নতুন কালের বিদ্রোহী; তিনি চিরকাল দণদিত রাবণকে তাই ক'রে তোলেন তার নায়ক।
- রাম সেখানে সামান্য। রাবণের মধ্য দিয়ে মধুসূদন তোলেন তার সমকালের বেদনা দুঃখ আর ট্র্যাজেডি।
- মধুসূদন তার কাব্যের কাহিনী নিয়েছিলেন রামায়ণ থেকে; সীতা হরণ এবং রাবণের পতন এ কাব্যের বিষয়।
- কিন্তু তার হাতে এ - কাহিনী লাভ করে নতুন তাৎপর্য।হয়ে ওঠে অভিনব মহাকাব্য, বাঙলা ভাষার যার কোন তুলনা নেই।
উৎসঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।

১১.
‘যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, জুয়াখেলা’ এই সুবচনটির রচয়িতা কে?
  1. ক) মোতাহার হোসেন চৌধুরী
  2. খ) রমেন্দ্রসুন্দর ত্রিবেদী
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) কাজী আব্দুল ওদুদ
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬) সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
- সাহিত্য ক্ষেত্রে প্রমথ চৌধুরীর প্রধান খ্যাতি মননশীল প্রবন্ধলেখক হিসেবে।
তবে তিনি উচ্চমানের গল্প ও কবিতাও রচনা করেছেন।
বাংলা সাহিত্যে তিনিই প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন।
প্রমথ চৌধুরী'র বিখ্যাত কিছু উক্তিঃ
- সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
- ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে।
- আনন্দের ধর্ম এই যে তা সংক্রামক।
- সাহিত্যে মানবত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে।
- যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, জুয়াখেলা।
- যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

১২.
মুনীর চৌধুরী রচিত ‘কেউ কিছু বলতে আরে না’ কোন ধরনের গ্রন্থের অন্তর্ভূক্ত?
  1. ক) উপন্যাস
  2. খ) গল্প
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) অনুবাদ নাটক
সঠিক উত্তর:
ঘ) অনুবাদ নাটক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুবাদ নাটক
ব্যাখ্যা

মুনীর চৌধুরী (১৯২৫-১৯৭১) শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্যসমালোচক।
মুনীর চৌধুরী সাহিত্যচর্চায় কৃতিত্ব অর্জন করেন মূলত প্রগতি লেখক ও শিল্পীসংঘের সঙ্গে যুক্ত থাকা অবস্থায়।
- একাঙ্কিকা নাটকের মধ্যে বারোটি সংকলিত হয়েছে কবর (১৯৬৬), দন্ডকারণ্য (১৯৬৬) এবং পলাশী ব্যারাক ও অন্যান্য (১৯৬৯) গ্রন্থে।
- তাঁর মৌলিক নাটক রক্তাক্ত প্রান্তর-এর (১৯৫৯) মূল চেতনায় আছে যুদ্ধবিরোধী এবং সাম্প্রদায়িক ভেদাভেদের ঊর্ধ্বে নরনারীর প্রেম।
তাঁর আরেকটি মৌলিক নাটক চিঠি-তে (১৯৬৬) আন্দোলনের নামে এক শ্রেণীর লোকের স্বার্থবোধ ও অগণতান্ত্রিক আচরণ ধরা পড়েছে।
মুনীর চৌধুরী বিদেশি নাটকের অনুবাদেও অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন।
কেউ কিছু বলতে পারে না (১৯৬৭), রূপার কৌটা (১৯৬৯), মুখরা রমণী বশীকরণ (১৯৭০) ইত্যাদি নাটকে তার প্রমাণ পাওয়া যায়।
- সাহিত্য-সমালোচনার ক্ষেত্রে মুনীর চৌধুরী এক নতুন পথের সন্ধান দিয়েছেন।
মীর-মানস (১৯৬৫) ও তুলনামূলক সমালোচনা (১৯৬৯) গ্রন্থদুটিতে তার পরিচয় পাওয়া যায়।
- তাঁর বাংলা গদ্যরীতি (১৯৭০) নামক গ্রন্থে বাংলা গদ্যের, বিশেষত পূর্ব বাংলার সমকালীন বাংলা গদ্যরীতির পরিচয় পাওয়া যায়।
- তাঁর একটি বিশেষ কীর্তি বাংলা টাইপ রাইটারের কি-বোর্ড (১৯৬৫) উদ্ভাবন, যা ‘মুনীর অপটিমা’ নামে পরিচিত।
উৎসঃ বাংলাপিডিয়া।

১৩.
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বিখ্যাত উপন্যাস 'লালসালু' কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ১৯৪৪
  2. খ) ১৯৪৬
  3. গ) ১৯৪৮
  4. ঘ) ১৯৫২
সঠিক উত্তর:
গ) ১৯৪৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৮
ব্যাখ্যা

লালসালু সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস।
- ১৯৪৮ সালে প্রকাশিত এ উপন্যাসে গ্রামবাংলার এক চতুর ধর্মব্যবসায়ী ধর্মপ্রবণ মুসলিম সমাজে এক কল্পিত মাযারকে পুঁজি করে কীভাবে প্রতিষ্ঠা পায় এবং শেষে তাঁরই কিশোরী স্ত্রী জমিলা কীভাবে তাকে আশঙ্কাগ্রস্ত করে তোলে, তারই আলেখ্য চিত্রিত হয়েছে।
- স্বল্প পরিসরে গ্রামীণ পটভূমিকায় লেখক ধর্মান্ধতার স্বরূপ উন্মোচন করতে সক্ষম হন।
- উপন্যাসে জমিলা বিদ্রোহিনী প্রতিবাদের প্রতীক
- উল্লেখযোগ্য চরিত্রঃ মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিয়া, আমেনা, ক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা।
- ১৯৬০ সালে পাকিস্তান লেখক সংঘ কর্তৃক করাচি থেকে উপন্যাসটির উর্দু অনুবাদ, একই বছর প্যারিস থেকে ফরাসি অনুবাদ এবং ১৯৬৭ সালে লন্ডন থেকে ইংরেজি অনুবাদ (Tree Without Roots) প্রকাশিত হয়।
- পরে চেক ও জার্মান ভাষাও এর অনুবাদ হয়।
- উপন্যাসটি অবলম্বনে ঢাকায় প্রথম শ্রেণির একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে।
- ১৯৬১ সালে এই উপন্যাসের জন্য লেখক বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,বাংলাপিডিয়া।

১৪.
আল-মাহমুদ রচিত উপন্যাস কোনটি?
  1. ক) পানকৌড়ির রক্ত
  2. খ) বখতিয়ারের ঘোড়া
  3. গ) চেহারার চতুরঙ্গ
  4. ঘ) কালের কলস
সঠিক উত্তর:
গ) চেহারার চতুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) চেহারার চতুরঙ্গ
ব্যাখ্যা

কবি আল মাহমুদের প্রকৃত নাম মির আব্দুল শুকুর আল মাহমুদ।
তার প্রধান গ্রন্থগুলো -
কাব্যগ্রন্থঃ
- লোকলোকান্তর (১ম কাব্যগ্রন্থ)
- কালের কলস
- সোনালী কাবিন
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না
- বখতিয়ারের ঘোড়া
- পাখির কাছে, ফুলের কাছে
- প্রেমের কবিতা
গল্পগ্রন্থঃ
- পানকৌড়ির রক্ত
- সৌড়ভের কাছে পরাজিত
- গন্ধবণিক
- ময়ূরীর মুখ
উপন্যাসঃ
- ডাহুকী (১ম উপন্যাস)
- উপমহাদেশ
- আগুনের মেয়ে
- চেহারার চতুরঙ্গ
- কাবিলের বোন
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৫.
কবি শামসুর রহমান রচিত একটি ফটোগ্রাফ কবিতার বিষয়বস্থু কি?
  1. ক) পুত্র শোক
  2. খ) ভাতৃশোক
  3. গ) ছবি
  4. ঘ) মুক্তিযুদ্ধ
সঠিক উত্তর:
ক) পুত্র শোক
উত্তর
সঠিক উত্তর:
ক) পুত্র শোক
ব্যাখ্যা

এই যে আসুন, তারপর কী খবর?
আছেন তো ভাল? ছেলেমেয়ে?’ কিছু আলাপের পর
দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে
বললাম জিজ্ঞাসু অতিথিকে–
‘এই যে আমার ছোট ছেলে, যে নেই এখন,
থরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে
বছর-তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে।
’কী সহজে হয়ে গেল বলা,
কাঁপলো না গলা এতটুকু,
বুক চিরে বেরুলো না দীর্ঘশ্বাস,
চোখ ছলছল করলো না এবং নিজের কন্ঠস্বর শুনে
নিজেই চমকে উঠি, কি নিস্পৃহ, কেমন শীতল।
তিনটি বছর মাত্র তিনটি বছর
কত উর্ণাজাল বুনে
কেটেছে, অথচ এরই মধ্যে বাজখাঁই
কেউ যেন আমার শোকের নদীটিকে কত দ্রুত রুক্ষ চর
করে দিলো।
অতিথি বিদায় নিলে আবার দাঁড়াই এসে
ফটোগ্রাফটির প্রশ্নাকুল চোখে,
ক্ষীয়মান শোকে।
ফ্রেমের ভেতর থেকে আমার সন্তান
চেয়ে থাকে নিষ্পলক,তার চোখে নেই রাগ কিংবা অভিমান।
- একটি ফটোগ্রাফ [শামসুর রহমান]
- কবিতাটি এক ফোঁটা কেমন অনল কাব্যগ্রন্থ থেকে নেয়া।
- কবিতাটিতে কবি পুকুরে ডুবে যাওয়া পুত্রের স্মৃতি এক অতিথির কাছে বর্ণনা করেছেন।
উৎসঃ বাংলার কবিতা ব্লগ।

১৬.
কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন?
  1. ক) বিষের বাঁশি
  2. খ) অগ্নিবীণা
  3. গ) প্রলয় শিখা
  4. ঘ) ভাঙার গান
সঠিক উত্তর:
খ) অগ্নিবীণা
উত্তর
সঠিক উত্তর:
খ) অগ্নিবীণা
ব্যাখ্যা

''বিষের বাঁশী'' কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন নারী আধিকার আন্দলনের অগ্রনিয়ায়ক মিসেস এম. রহমানকে (মোসাম্মদ মাসুদা খাতুন) উৎসর্গ করেন।
- সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন।
- কাজী নজরুল ইসলাম বারীন্দ্রকুমার ঘোষকে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন।
- কাজী নজরুল ইসলাম, আবুল মনসুর আহমেদের ''আয়না'' হাস্যরসাত্মক গল্পগ্রন্থের ভূমিকা লিখেছিলেন। এটি প্রকাশিত হয় ১৯৩৫ সালে।
- শেষ সওগাত (১৯৫৮) কাব্যের ভূমিকা লেখেন প্রেমেন্দ্র মিত্র।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৭.
সারাটি সকাল তোমার আশায় বসে আছে।’ - এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) সুনির্দিষ্টতা
  2. খ) নিরর্থকতা
  3. গ) অস্পষ্টতা
  4. ঘ) অনির্দিষ্টতা
সঠিক উত্তর:
খ) নিরর্থকতা
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরর্থকতা
ব্যাখ্যা

কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে।
যেমনঃ টা, টি, খানা, খানি ইত্যাদি।
নিরর্থকভাবেও টা টি-র ব্যবহার লক্ষণীয়।
যেমনঃ ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছে।’

'গোটা' বচনবাচক শব্দটির আগে বসে এবং খানা, খানি পরে বসে।
এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য।
গোটা শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৮.
কেবলমাত্র কোন ধরণের বিশেষ্যবাচক শব্দের সঙ্গে ‘রা’ বিভক্তির ব্যবহার পাওয়া যায়?
  1. ক) প্রাণিবাচক
  2. খ) অপ্রাণিবাচক
  3. গ) উন্নত প্রাণিবাচক
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) উন্নত প্রাণিবাচক
উত্তর
সঠিক উত্তর:
গ) উন্নত প্রাণিবাচক
ব্যাখ্যা

'বচন' ব্যাকরণের একটী পারিভাষিক শব্দ।
- এর অর্থ সংখ্যার ধারনা।
- ব্যাকরনের বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারনা প্রকাশের উপায়কে বচন বলে।
- 'রা' কেবল উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে 'রা' বিভক্তির ব্যবহার পাওয়া যায়।
যেমনঃ ছাত্ররা খেলা দেখতে গেছে।
শিক্ষকেরা জ্ঞান দান করে।
- যে ধরনের শব্দে 'রা' যুক্ত, সে ধরনের শব্দের শেষে কোন কোন সময় 'এরা' ব্যবহৃত হয়।
যেমনঃ মেয়েরা ঝিয়েরা একত্র হয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৯.
‘পরে একবার এসো’ - 'পরে' কোন ধরণের পদ?
  1. ক) বিশেষণীয় বিশেষণ
  2. খ) অব্যয়ের বিশেষণ
  3. গ) ক্রিয়া বিশেষণ
  4. ঘ) বাক্যের বিশেষণ
সঠিক উত্তর:
গ) ক্রিয়া বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা

ক্রিয়া বিশেষণঃ
যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেষ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে ।
যেমনঃ
ক্রিয়া সংঘটনের ভাবঃ ধীরে ধীরে বায়ু বয়।
ক্রিয়া সংঘটনের কালঃ পরে একবার এসো
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ (নবম - দশম শ্রেণী)

২০.
নিচের কোন শব্দটি স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ অনুসারে হয় নি?
  1. ক) ঊষর
  2. খ) পুরষ্কার
  3. গ) সরিষা
  4. ঘ) আষাঢ়
সঠিক উত্তর:
খ) পুরষ্কার
উত্তর
সঠিক উত্তর:
খ) পুরষ্কার
ব্যাখ্যা

- 'র' - ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তার পরে 'ষ' হয়।
যথাঃ পরিষ্কার
কিন্তু অ, আ থাকলে 'স' হয়।
যথাঃ পুরস্কার।
- কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য 'ষ' হয়।
যেমনঃ আষাঢ়, ঊষা, ঊষর, আভাষ, অভিলাষ, ঈষৎ, কোষ, পৌষ, সরিষা, শোষণ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)

২১.
‘ইনকিলাব’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) গ্রিক
সঠিক উত্তর:
ক) আরবি
উত্তর
সঠিক উত্তর:
ক) আরবি
ব্যাখ্যা

ইনকিলাব, ইনকেলাব (বিশেষ্য):
১. বিপ্লব; বিদ্রোহ (এই দুনিয়ায় আসছে আবার নও-জমানার ইনকিলাব-গোলাম মোস্তফা)।
২. আন্দোলন।
(আরবি) ইনকিলাব

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২২.
কোন বর্ণকে আধুনিক বাংলায় স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরা হয় না?
  1. ক) ঙ
  2. খ) ঞ
  3. গ) ণ
  4. ঘ) ৎ
সঠিক উত্তর:
ঘ) ৎ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৎ
ব্যাখ্যা

খন্ড -ত (ৎ) কে স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরা হয় না।
এটি 'ত' বর্ণের হস্‌-চিহ্ন যুক্ত (ত্‌)-এর রূপভেদ।
- এছাড়া ঃ, ং, ঁ (অনুস্বার, বিসর্গ, চন্দ্রঁবিন্দু) এ তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না।
এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সাথে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়।
-ঙ,ঞ,ণ, ন, ম এই পাঁচটি বর্ণ নাসিক্য বর্ণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)।

২৩.
Margin শব্দের সঠিক পারিভাষিক শব্দ কি?
  1. ক) রেখা
  2. খ) উপান্ত
  3. গ) বন্ধক
  4. ঘ) পৃষ্ঠাঙ্কন
সঠিক উত্তর:
খ) উপান্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) উপান্ত
ব্যাখ্যা

Margin শব্দের সঠিক পারিভাষিক শব্দ হচ্ছে উপান্ত
গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দঃ
Pledge - বন্ধক।
Plaint - আর্জি
Harbour - পোতাশ্রপ্য।
Endorsement - পৃষ্ঠাঙ্কন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৪.
‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কি?
  1. ক) মন্দভাগ্য
  2. খ) অকালপক্ব
  3. গ) প্রভেদ
  4. ঘ) অসম্ভব কল্পনা
সঠিক উত্তর:
গ) প্রভেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রভেদ
ব্যাখ্যা

‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ প্রভেদ বা পার্থক্য
আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারাঃ
- অকালবোধন = অসময়ের আবির্ভাব।
- অজগড় বৃত্তি = আলসেমি।
- আদাড়ের হাড়ি = সামান্য লোক
- এণ্ডায় গণ্ডায় = গোঁজমিল দেওয়া।
- কুমিরের সান্নিপাত = অসম্ভব ব্যাপার।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৫.
যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায় তাকে এক কথায় কি বলে?
  1. ক) দ্বিজ
  2. খ) কুম্ভীলক
  3. গ) অসূয়ক
  4. ঘ) সব্যসাচী
সঠিক উত্তর:
খ) কুম্ভীলক
উত্তর
সঠিক উত্তর:
খ) কুম্ভীলক
ব্যাখ্যা

- যে অপরের লেখা চুরি করে নিজনামে চালায় তাকে এক কথায় বলে কুম্ভীলক
গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশঃ
- যার দুবার জন্ম হয়েছে = দ্বিজ।
- রাত্রীকালীন যুদ্ধ = সৌপ্তিক।
- যার দু হাত সমান তালে চলে = সব্যসাচী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৬.
ক্রীতদাস কোন সমাসের উদাহরণ?
  1. ক) বহুব্রীহি
  2. খ) কর্মধারয়
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) দ্বন্দ্ব
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
ব্যাখ্যা

ক্রীতদাস  একটি কর্মধারয় সমাসের উদাহরণ।
- ক্রীতদাস = ক্রীত যে দাস।
গুরুত্বপূর্ণ কিছ কর্মধারয় সমাস এর উদাহরণঃ
- গোলাপফুল = যা গোলাপ তাই ফুল।
- ঈগলপাখি = ঈগল নামের পাখি।
- প্রাণচঞ্চল = চঞ্চল যে প্রাণ।
- গনতন্ত্র = গণ নিয়ন্ত্রিত তন্ত্র।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৭.
তোমার নেই নেই ভাব গেল না । এখানে “নেই নেই” দ্বিরুক্তি কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
  1. ক) ক্রিয়া বিশেষণ
  2. খ) বিশেষণ
  3. গ) বিশেষ্য
  4. ঘ) অব্যয়
সঠিক উত্তর:
খ) বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশেষণ
ব্যাখ্যা

দ্বিরুক্তি অর্থ দুই বার উক্ত হয়েছে এমন ।
দ্বিরুক্তি ২ প্রকার ।
- শব্দের দ্বিরুক্তি
- পদের দ্বিরুক্তি

তোমার নেই নেই ভাব গেল না । এটি একটি পদের দ্বিরুক্তির উদাহরণ।
এখানে নেই নেই বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে।

উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ (নবম - দশম শ্রেণী)

২৮.
‘যজমান’ এর বিপরীতার্থক শব্দ কি?
  1. ক) পুরোহিত
  2. খ) গৌরাঙ্গ
  3. গ) যোজক
  4. ঘ) বেরসিক
সঠিক উত্তর:
ক) পুরোহিত
উত্তর
সঠিক উত্তর:
ক) পুরোহিত
ব্যাখ্যা

‘যজমান’ এর বিপরীতার্থক শব্দ পুরোহিত
গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দের উদাহরণঃ
গৌরাঙ্গ - শ্যামল।
যোজক - প্রণালি।
বেরসিক - রসিক।
মুখর - মৌন।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৯.
'ইরা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) পুষ্প
  2. খ) নদী
  3. গ) পর্বত
  4. ঘ) জল
সঠিক উত্তর:
ঘ) জল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জল
ব্যাখ্যা

ইরা শব্দের সমার্থক শব্দ জল
পানি/জল - জল, বারি, সলিলি, অম্বু, নীর, উদক, উদ, পয়, বারুণ, প্রাণদ, ইরা, ইলা ইত্যাদি।
গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দের উদাহরণঃ
পুষ্প - কুসু, ফুল, প্রসূন, মুঞ্জরি, পুষ্পক, সুমন, মণীবক ইত্যাদি।
নদী- নদ, তটিনী, প্রবাহিণী, তরঙগিণী, শৈবালিনী, স্রোতাস্বিনী, নির্ঝরিনী ইত্যাদি।
পর্বত - গিরি, শৈল, পাহাড়, অদ্রি, ভূধর, মহীধর, নগ, অচল, অগ, ক্ষিতিধর, মেদিনীধর ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩০.
হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে? উল্লেখিত শব্দটি কোন ধরণের ধাতু?
  1. ক) মৌলিক ধাতু
  2. খ) সংস্কৃত ধাতু
  3. গ) অজ্ঞাতমূল ধাতু
  4. ঘ) বিদেশী ধাতু
সঠিক উত্তর:
গ) অজ্ঞাতমূল ধাতু
উত্তর
সঠিক উত্তর:
গ) অজ্ঞাতমূল ধাতু
ব্যাখ্যা

কতগুলো ক্রিয়ামূল রয়েছে যাঁদের ক্রিয়ামূলের মূল ভাষা নির্ণয় করা কঠিন। এ ধরণের ক্রিয়ামূলকে বলা হয় অজ্ঞাতমূল ধাতু।
যেমন - হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে?
- বাক্যে 'হের' ধাতুটি কোন ভাষা থেকে আগত তা জানা যায় না, তাই এটি অজ্ঞাতমূল ধাতু।
উৎসঃ মাধ্যমিক ব্যাকরণ বোর্ড বই।

৩১.
নিচের কোন উপসর্গটি বাংলা ও সংস্কৃত উভয় প্রকার শব্দে পাওয়া যায়?
  1. ক) কদ
  2. খ) সু
  3. গ) প্রতি
  4. ঘ) অতি
সঠিক উত্তর:
খ) সু
উত্তর
সঠিক উত্তর:
খ) সু
ব্যাখ্যা

সংস্কৃত বা তৎসম উপসর্গ মোট ২০ টি।
যথা- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি।
যথা- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, রাম, স, সা, সু, হা, বি, ভর।
আ, সু, বি, নি- এই ৪টি উপসর্গ বাংলা এবং তৎসম উভয় প্রকার শব্দে পাওয়া যায়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৩২.
The writers of ______ imitated the style of the ancient Greek and Roman writers.
  1. ক) The Elizabethan Period
  2. খ) The Middle English Period
  3. গ) The Neoclassical Period
  4. ঘ) The Romantic Period
সঠিক উত্তর:
গ) The Neoclassical Period
উত্তর
সঠিক উত্তর:
গ) The Neoclassical Period
ব্যাখ্যা

The Neoclassical Period (1660-1785):
The age is called Neoclassical or pseudo-classical Age to mean the artificiality of the writers of this age. They imitated the ancient Greek and Roman literary tradition but lacked the originality of the writers of that period.

Main Literary Features of the Age:
(1) The writers of this age imitated the style of the ancient Greek and Roman writers.
(2) Much attention is paid to technical perfection rather than innovation or natural genius.

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৩৩.
''My Last Duchess'' is a famous example of -
  1. ক) Ode
  2. খ) Comedy of Humors
  3. গ) Allegory
  4. ঘ) Dramatic Monologue
সঠিক উত্তর:
ঘ) Dramatic Monologue
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Dramatic Monologue
ব্যাখ্যা

Dramatic Monologue:
A kind of lyric poem in which a single speaker expresses his thoughts and feelings to a silent listener.

Robert Browning is well-known for his dramatic monologues. His ''My Last Duchess'', ''Andrea del Sarto'' and ''Fra Lippo Lippi,'' and Tennyson's ''Ulysses'' and ''Tithonus,'' are some of the best known dramatic monologues.

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৩৪.
'The Cat and the Moon' is written by-
  1. ক) Ben Jonson
  2. খ) John Lyly
  3. গ) William Butler Yeats
  4. ঘ) Francis Bacon
সঠিক উত্তর:
গ) William Butler Yeats
উত্তর
সঠিক উত্তর:
গ) William Butler Yeats
ব্যাখ্যা

William Butler Yeats (1865-1939):
He was a poet, dramatist and critic, famous for his use of symbolism and mysticism.

Works:
-The Resurrection (1913)
-The Wild Swans at Coole (1919)
-The Cat and the Moon (1926)
-The Tower (1928)
-The Winding Stair and Other Poems (1933)

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৩৫.
Among the following writers, who is known as the great master of verse?
  1. ক) Robert Browning
  2. খ) Cristopher Marlowe
  3. গ) John Donne
  4. ঘ) John Milton
সঠিক উত্তর:
ঘ) John Milton
উত্তর
সঠিক উত্তর:
ঘ) John Milton
ব্যাখ্যা

John Milton is called Epic Poet. He is also called 'A great master of verse in the Puritan Period'.
- His famous epics are Paradise Lost and Paradise Regained.
- His Samson Agonistes is a tragedy.

Source: Britannica.com

৩৬.
An implicit or indirect reference to another work of literature, a historical or mythical person or event is called -
  1. ক) Anapest
  2. খ) Allusion
  3. গ) Alliteration
  4. ঘ) Anaphora
সঠিক উত্তর:
খ) Allusion
উত্তর
সঠিক উত্তর:
খ) Allusion
ব্যাখ্যা

Allusion: An implicit or indirect reference to another work of literature, a historical or mythical person or event.

Example:
Not half so fixed the Trojan could remain,
While Anna begged and Dido raged in vain.
(Pope: The Rape of the Lock)
Here is an allusion to the dilemma of Aeneas, the hero of Virgil's Aeneid.

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৩৭.
Which of the following literary works is written by John Dryden?
  1. ক) The Double Dealer
  2. খ) Dunciad
  3. গ) Amelia
  4. ঘ) The Indian Emperor
সঠিক উত্তর:
ঘ) The Indian Emperor
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The Indian Emperor
ব্যাখ্যা

John Dryden (1631-1700) is a writer of The Neoclassical Period.

Works:
- All for Love (1778)
- The Indian Emperor (1665)
- Aureng-Zebe (1675)
- Absalom and Achitophel (1681)
- MacFlecknoe (1682)
- The Essay of Dramatic Poesy (1668)

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৩৮.
Of the following characters, which one is from 'The Tempest'?
  1. ক) Della
  2. খ) Portia
  3. গ) Miranda
  4. ঘ) Grendel
সঠিক উত্তর:
গ) Miranda
উত্তর
সঠিক উত্তর:
গ) Miranda
ব্যাখ্যা

The Tempest, drama in five acts by William Shakespeare, first written and performed about 1611 and published in the First Folio of 1623 from an edited transcript.

Character List:
-Prospero
-Miranda
-Caliban
-Ariel
-Gonzalo
Source: Britannica and SparkNotes

৩৯.
Jonathan Swift is a/an ______ satirist.
  1. ক) Scottish
  2. খ) American
  3. গ) Irish
  4. ঘ) Dannish
সঠিক উত্তর:
গ) Irish
উত্তর
সঠিক উত্তর:
গ) Irish
ব্যাখ্যা

Jonathan Swift, pseudonym Isaac Bickerstaff, (born Nov. 30, 1667, Dublin, Ire.—died Oct. 19, 1745, Dublin), Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language.
Besides the celebrated novel Gulliver’s Travels (1726), he wrote such shorter works as ''A Tale of a Tub (1704)'' and ''A Modest Proposal(1729)'' .

Source: Britannica

৪০.
The plan is after my heart. The word 'after' in this sentence is a/an -
  1. ক) preposition
  2. খ) adjective
  3. গ) pronoun
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
ক) preposition
উত্তর
সঠিক উত্তর:
ক) preposition
ব্যাখ্যা
'after' শব্দটি adverb, preposition এবং conjunction হিসেবে ব্যবহৃত হতে পারে।
- এই প্রশ্নে এটি একটি Preposition কারণ এটার পরে একটি object আছে।
৪১.
A bad-tempered man is known as-
  1. ক) Composed
  2. খ) Articulate
  3. গ) Grumpy
  4. ঘ) Chatty
সঠিক উত্তর:
গ) Grumpy
উত্তর
সঠিক উত্তর:
গ) Grumpy
ব্যাখ্যা

Composed- শান্ত
Articulate- বাকপটু
Grumpy-বদমেজাজী
Chatty- আলাপী
অর্থাৎ এখানে bad-tempered এর synonym হিসেবে আমরা grumpy-কে বেছে নিতে পারি।
Grumpy (adjective)
Meaning: bad-tempered and irritable
Bengali Meaning: বদমেজাজী
Synonym: short-tempered, cranky, touchy, cross, ill-tempered
Antonym: good-humoured, amiable, warm, cordial, genial
Source: Oxford Languages

৪২.
P.P. is the abbreviation for-
  1. ক) Postponed
  2. খ) Per Pro
  3. গ) PowerPoint
  4. ঘ) Pure Professionals
সঠিক উত্তর:
খ) Per Pro
উত্তর
সঠিক উত্তর:
খ) Per Pro
ব্যাখ্যা

ব্যাখ্যা: Per pro – pre procuration (used when signing a letter on behalf of someone else; now usually abbreviated to pp/p.p)
Example: PP Chris Baker( = from Chris Baker, but signed by somebody else because Chris Baker is away)
কারো পক্ষে সই করতে গেলে অফিসিয়াল চিঠিপত্রে p.p লিখতে হয় সিগনেচারের আগে।
Source: Oxford Learners Dictionary and lexico.com

৪৩.
Identify the word which is spelt correctly:
  1. ক) Alzheimer’s
  2. খ) Alzheimers
  3. গ) Aljheimers
  4. ঘ) Algheimer’s
সঠিক উত্তর:
ক) Alzheimer’s
উত্তর
সঠিক উত্তর:
ক) Alzheimer’s
ব্যাখ্যা
ব্যাখ্যা: Alzheimer’s একটি স্মৃতিভ্রংশ রোগ। বয়স্ক মানুষেরা অনেক সময় এই রোগে আক্রান্ত হন। Alzheimer নামক একজন ব্যক্তির নামে এটির নামে নামকরণ। তাঁর স্মরণেই এই রোগের নামের সাথে Apostrophe ব্যবহার করা হয়।
৪৪.
Rajia scrubbed the bathtub until her arms ached. The underlined part is-
  1. ক) Adjective clause
  2. খ) Adverb clause
  3. গ) Prepositional Clause
  4. ঘ) Noun Clause
সঠিক উত্তর:
খ) Adverb clause
উত্তর
সঠিক উত্তর:
খ) Adverb clause
ব্যাখ্যা
ব্যাখ্যা: আন্ডারলাইনকৃত অংশটিতে when-এর উত্তর পাওয়া যাচ্ছে। তাই, এটি adverb clause।
৪৫.
In which of the sentences ‘Have’ is used as a causative verb?
  1. ক) She will have been there.
  2. খ) She will have the rice cooked.
  3. গ) They have done the homework/
  4. ঘ) I have money.
সঠিক উত্তর:
খ) She will have the rice cooked.
উত্তর
সঠিক উত্তর:
খ) She will have the rice cooked.
ব্যাখ্যা

ব্যাখ্যা: ২য় অপশনের বাক্যের অর্থ: সে ভাত রান্না করিয়ে নেবে।
অর্থাৎ, have শব্দটি ব্যবহার করার কারণে বোঝা যাচ্ছে যে সে ভাত নিজে রান্না করবে না। তাই, have এখানে causative verb।
Causative Verb Have-যুক্ত Structureটি নিম্নরূপ:
Subject + has/have/had + Object + Verb-এর past participle
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

৪৬.
Identify the right plural form of Mosquito :
  1. ক) Mosquito
  2. খ) Mosquities
  3. গ) Mosquitos
  4. ঘ) Mosquittoes
সঠিক উত্তর:
গ) Mosquitos
উত্তর
সঠিক উত্তর:
গ) Mosquitos
ব্যাখ্যা
Mosquito-এর plural form দুভাবে করা যায়- Mosquitos অথবা Mosquitoes.
Source: Oxford Learners Dictionary
৪৭.
As part of her writing process, she began recording every detail. Here 'recording' is a -
  1. ক) Gerund
  2. খ) Infinitive
  3. গ) Present participle
  4. ঘ) Past participle
সঠিক উত্তর:
ক) Gerund
উত্তর
সঠিক উত্তর:
ক) Gerund
ব্যাখ্যা
Begin এর object হিসেবে recording ব্যবহার করা হচ্ছে। কী Begin করছে? কী এর উত্তর হিসেবে recording পাওয়া যাচ্ছে।
তাই, এটি যেহেতু object হিসেবে ব্যবহৃত হচ্ছে সুতরাং এটি gerund, present participle নয়।
৪৮.
The phrase 'once for all' means-
  1. ক) again and again
  2. খ) on behalf of
  3. গ) finally
  4. ঘ) more than one time
সঠিক উত্তর:
গ) finally
উত্তর
সঠিক উত্তর:
গ) finally
ব্যাখ্যা

ব্যাখ্যা: once for all (phrase)
Meaning: now and for the last time, finally
Source: Oxford Languages

৪৯.
He was the devil in disguise. The underlined part of the sentence is a -
  1. ক) noun phrase
  2. খ) adverbial phrase
  3. গ) adjective phrase
  4. ঘ) participle phrase
সঠিক উত্তর:
ক) noun phrase
উত্তর
সঠিক উত্তর:
ক) noun phrase
ব্যাখ্যা
ব্যাখ্যা: এখানে, আন্ডারলাইনকৃত অংশটি Subject-এর Complement। তাই, এটি Noun Phrase।
৫০.
Change the voice : He will not have heard this by this time.
  1. This will not have been heard by him by this time.
  2. This will have not heard by him by this time.
  3. This will have not been being heard by him by this time.
  4. This will not be heard by him by this time.
সঠিক উত্তর:
This will not have been heard by him by this time.
উত্তর
সঠিক উত্তর:
This will not have been heard by him by this time.
ব্যাখ্যা
ব্যাখ্যা: Future Perfect Tense -কে Active থেকে Passive-এ রূপান্তর করতে হলে Structureটি হবে নিম্নরূপ:
Active Voice-এর Object-কে Subject-কে রূপান্তর+shall/will+not+have been +V(p.p)+by+ Active Voice-এর Subject-কে Object-কে রূপান্তর
৫১.
Which one of the following words is masculine?
  1. ক) belle
  2. খ) abbot
  3. গ) nymph
  4. ঘ) ewe
সঠিক উত্তর:
খ) abbot
উত্তর
সঠিক উত্তর:
খ) abbot
ব্যাখ্যা
abbot (মঠ্যাধ্যক্ষ)- abbess
৫২.
In which sentence is the word 'round' used as a noun?
  1. ক) I want a round ball.
  2. খ) The inspector took the round
  3. গ) Round up your cattle.
  4. ঘ) She was moving round me.
সঠিক উত্তর:
খ) The inspector took the round
উত্তর
সঠিক উত্তর:
খ) The inspector took the round
ব্যাখ্যা

ব্যাখ্যা: ১ম অপশনে round একটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
২য় অপশনে round একটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ এটি object হিসেবে ব্যবহৃত হয়েছে।
৩য় অপশনে round একটি verb।
৪র্থ অপশনে round একটি preposition.

৫৩.
The word 'unwind' means-
  1. ক) scroll
  2. খ) relax after a period of work or tension
  3. গ) twist a truth
  4. ঘ) sail against the wind
সঠিক উত্তর:
খ) relax after a period of work or tension
উত্তর
সঠিক উত্তর:
খ) relax after a period of work or tension
ব্যাখ্যা

ব্যাখ্যা: unwind (verb)
Meaning: relax after a period of work or tension
Source: Oxford Languages

৫৪.
Fill in the blank: It’s 1pm so let’s wrap _____ this meeting
  1. ক) up
  2. খ) in
  3. গ) down
  4. ঘ) into
সঠিক উত্তর:
ক) up
উত্তর
সঠিক উত্তর:
ক) up
ব্যাখ্যা

ব্যাখ্যা: Wrap up (phrasal verb)
Meaning: to complete something such as an agreement or a meeting in an acceptable way.
Source: Oxford Advanced Learner’s Dictionary

৫৫.
Fill in the blank : You have done _____ I said.
  1. ক) and
  2. খ) as
  3. গ) like
  4. ঘ) same
সঠিক উত্তর:
খ) as
উত্তর
সঠিক উত্তর:
খ) as
ব্যাখ্যা

ব্যাখ্যা: বাক্যের অর্থ: আমি যেমনটা বলেছিলাম তুমি তেমনটাই করেছ।
এখানে বাক্যটি সম্পূর্ণ করতে as conjunction টি প্রয়োজন ছিল।এখানে as অর্থ যেরকম।
Source: A passage to the English Language by S. M. Zakir Hussain

৫৬.
What is the opposite word for ‘pragmatic’?
  1. ক) Idealistic
  2. খ) Sensible
  3. গ) Reasonable
  4. ঘ) Rational
সঠিক উত্তর:
ক) Idealistic
উত্তর
সঠিক উত্তর:
ক) Idealistic
ব্যাখ্যা

ব্যাখ্যা: Meaning: solving problems in a practical and sensible way rather than by having fixed ways or theories.
Synonym: Practical, Realistic, Rational, unsentimental, sensible
Antonym: Impractical, unrealistic, Idealistic
Source: Oxford Learners Dictionary

৫৭.
____ rudeness of Mithila pains me.
  1. ক) A
  2. খ) An
  3. গ) The
  4. ঘ) No article
সঠিক উত্তর:
গ) The
উত্তর
সঠিক উত্তর:
গ) The
ব্যাখ্যা
ব্যাখ্যা: সাধারণত Abstract noun-এর আগে কোন article বসে না। কিন্তু যদি noun + of + noun বসে তাহলে প্রথম nounটি abstract noun হওয়া সত্ত্বেও তার আগে the বসে।
৫৮.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) √৪৯
  2. খ) ১/৮
  3. গ) ৩/√২৭
  4. ঘ) √৫/√৪৫
সঠিক উত্তর:
গ) ৩/√২৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩/√২৭
ব্যাখ্যা
৩/√২৭ = ৩/√(৩.৯)
= ৩/৩√৩
= ১/√৩, যা একটি অমূলদ সংখ্যা
৫৯.
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৬। তাদের ল.সা.গু. ১৫০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ২৫
  2. খ) ৩০
  3. গ) ১১
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
খ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০
ব্যাখ্যা
ধরি, সংখ্যা দুটি ৫ক ও ৬ক
৫ক ও ৬ক এর ল,সা,গু = ৩০ক
৩০ক = ১৫০
বা, ক = ৫
বৃহত্তম সংখ্যা = ৬×৫ = ৩০
৬০.
বার্ষিক মুনাফার হার ৬% হলে কত টাকার ৫ বছরের মুনাফা ২৫৫ টাকা হবে?
  1. ক) ৮৫০ টাকা
  2. খ) ১০৫০ টাকা
  3. গ) ৫১০ টাকা
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৮৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮৫০ টাকা
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা
১০০ টাকার ৫ বছরের মুনাফা = (৫×৬) টাকা = ৩০ টাকা
৩০ টাকা মুনাফা হলে আসল ১০০ টাকা
২৫৫ টাকা মুনাফা হলে আসল = (১০০×২৫৫)/৩০ = ৮৫০ টাকা
৬১.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ১৫। লব থেকে ৪ বিয়োগ করলে এবং হরের সাথে ১ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তার মান ১/৩ হলে ভগ্নাংশটি কত?
  1. ক) ৬/৯
  2. খ) ৪/১১
  3. গ) ২/১৩
  4. ঘ) ৭/৮
সঠিক উত্তর:
ঘ) ৭/৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭/৮
ব্যাখ্যা
৭+৮ = ১৫
(৭-৪)/(৮+১) = ৩/৯ = ১/৩
∴ ভগ্নাংশটি = ৭/৮
৬২.
|x-3| ≤ 7 হলে x এর সর্বনিম্ন মান কত?
  1. ক) 10
  2. খ) -5
  3. গ) -4
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) -4
উত্তর
সঠিক উত্তর:
গ) -4
ব্যাখ্যা
|x-3| ≤ 7
(x-3) অঋণাত্নক হলে, (x-3) ≤ 7
বা, x ≤ 10
(x-3) ঋণাত্নক হলে পাই, -(x-3) ≤ 7
বা, (x-3) ≥ -7
বা, x ≥ -4
∴ x এর সর্বনিম্ন মান -4.
৬৩.
একটি গুণোত্তর ধারার ৩য় পদ √২ এবং ৯ম পদ ৮√২ হলে ৭ম পদ কত হবে?
  1. ক) ৬√২
  2. খ) -√২
  3. গ) ৪√২
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
গ) ৪√২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪√২
ব্যাখ্যা
ধরি,
ধারাটির ১ম পদ = a এবং সাধারন অনুপাত = r
৩য় পদ = ar2 এবং ৯ম পদ = ar8
শর্তমতে, ar8 = 8√2 এবং ar2 = √2
ar8/ar2 = 8√2/√2 = 8
বা, r6 = 8
বা, r6 = (√2)6
বা, r = √2
ar2 = √2
বা, a = √2/(√2)2 = 1/√2
৭ম পদ = ar6
= (1/√2) × (√2)6
= 4(√2)
৬৪.
ABCD সামান্তরিকের ∠A + ∠C = 210° হলে ∠D এর মান কত হবে?
  1. ক) 45°
  2. খ) 75°
  3. গ) 90°
  4. ঘ) 60°
সঠিক উত্তর:
খ) 75°
উত্তর
সঠিক উত্তর:
খ) 75°
ব্যাখ্যা
সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান ।
∠A + ∠C = 210°
∠B + ∠D = 360° - 210° = 150°
বা, ∠D + ∠D = 150°
বা, 2∠D = 150°
∴ ∠D = 75°
৬৫.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কতগুণ হবে?
  1. ক) ২গুণ
  2. খ) ৪গুণ
  3. গ) ৮গুণ
  4. ঘ) ৯গুণ
সঠিক উত্তর:
খ) ৪গুণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪গুণ
ব্যাখ্যা
ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈঘ্য ক একক
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ক বর্গ একক
দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে নতুন দৈর্ঘ্য = ২ক
নতুন ক্ষেত্রফল = (২ক) = ৪ক বর্গ একক।
৬৬.
একটি ঘনকের আয়তন ৬৪ ঘন মি. হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত?
  1. ক) ১৬ বর্গ মি.
  2. খ) ৬৪ বর্গ মি.
  3. গ) ৯৬ বর্গ মি.
  4. ঘ) ২৪ বর্গ মি.
সঠিক উত্তর:
গ) ৯৬ বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৬ বর্গ মি.
ব্যাখ্যা
মনেকরি, ঘনকের একধারের দৈর্ঘ্য ক মি.
ঘনকের আয়তন = ক ঘন মি.
= ৬৪ = ৪
∴ ক = ৪
সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ক বর্গ মি.
= ৬.৪ = ৯৬ বর্গ মি.
৬৭.
কোনো সেটের উপাদান সংখ্যা ৩ হলে এর শক্তিসেটের উপাদান সংখ্যা কত?
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ৬
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
ক) ৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮
ব্যাখ্যা
কোনো সেটের উপাদান সংখ্যা n হলে এর শক্তিসেটের উপাদান সংখ্যা 2n হবে।
৬৮.
৭ জন ছেলের একটি দল কত উপায়ে ভিন্ন ভিন্নভাবে বৃত্তাকারে দাড়াতে পারবে?
  1. ক) ৫০৪০
  2. খ) ২৫২০
  3. গ) ৭২০
  4. ঘ) ৩৬০
সঠিক উত্তর:
গ) ৭২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭২০
ব্যাখ্যা
১ জনকে স্থির ধরে বাকি ৬ জনকে নিজেদের মধ্যে ৬! বা ৭২০ উপায়ে দাড় করানো যাবে।
৬৯.
একটি বাক্সে ৬টি লাল ও ৯টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/২
  2. খ) ২/৫
  3. গ) ৩/৫
  4. ঘ) ১/৬
সঠিক উত্তর:
খ) ২/৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২/৫
ব্যাখ্যা
মোট বল = ৬+৯ = ১৫টি
দৈবভাবে একটি বল তুললে কালো না হওয়ার সম্ভাবনা = ৬/১৫ = ২/৫
৭০.
নিচের কোনটি শ্বেত রক্তকণিকার অংশ নয়?
  1. ক) মনোসাইট
  2. খ) বেসোফিল
  3. গ) ক্রিয়েটিনিন
  4. ঘ) নিউট্রোফিল
সঠিক উত্তর:
গ) ক্রিয়েটিনিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্রিয়েটিনিন
ব্যাখ্যা
ক্রিয়েটিনিন রক্তরস বা প্লাজমার অংশ। বাকিগুলো শ্বেত রক্তকনিকার অংশ।
৭১.
ফিলামেন্টের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে শক্তির কোন রূপান্তরটি ঘটে?
  1. ক) বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে
  2. খ) বিদ্যুৎ শক্তি যান্ত্রিক ও শব্দ শক্তিতে
  3. গ) বিদ্যুৎ শক্তি আলোক ও শব্দ শক্তিতে
  4. ঘ) বিদ্যুৎ শক্তি আলোক ও তাপ শক্তিতে
সঠিক উত্তর:
ঘ) বিদ্যুৎ শক্তি আলোক ও তাপ শক্তিতে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিদ্যুৎ শক্তি আলোক ও তাপ শক্তিতে
ব্যাখ্যা

শক্তির রূপান্তর
প্রকৃতিতে বিভিন্ন প্রকার শক্তি রয়েছে। এ সকল শক্তি একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা সম্ভব। একেই শক্তির রূপান্তর বলে।
নিচে শক্তির রূপান্তরের কয়েকটি উদাহরণ দেয়া হল।

বিদ্যুৎ শক্তি থেকে তাপ ও আলোক শক্তিঃ
বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে সেটি ফিলামেন্টে বাঁধাপ্রাপ্ত হয় এবং উত্তপ্ত হয় এবং আমরা আলো দেখতে পাই। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি তাপে এবং তাপশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়।

বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিঃ
বিদ্যুৎ শক্তি চালনা করে পাখা ঘুরানো হয়। এ ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

রাসায়নিক শক্তি থেকে তাপশক্তিঃ
কয়লা পোড়ালে তাপ শক্তি উৎপন্ন হয়। রাসায়নিক ক্রিয়ার ফলে এ তাপ উৎপন্ন হয়। এ ক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।

বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তিঃ
বিদ্যুতের সাহায্যে বৈদ্যুতিক ঘণ্টা বাজানো হয়। বৈদ্যুতিক ঘণ্টা বাজার ফলে শব্দ উৎপন্ন হয়। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।

বিদ্যুৎ শক্তি থেকে চুম্বক শক্তিঃ
কাঁচা লোহার উপর অন্তরীত (Insulted) তামার তার জড়িয়ে বিদ্যুৎ চালনা করলে লোহাটি চুম্বকে পরিণত হয়। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়।

তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিঃ
কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়। এ তাপের সাহায্যে পানিকে বাষ্পে পরিণত করা হয়। যা দ্বারা টারবাইন চালানো হয়। আবার টারবাইন চালিয়ে ডায়নামো থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এক্ষেত্রে তাপশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।

আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিঃ
ফটোগ্রাফিক ফিল্মের উপর আলো ফেললে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে আলোক চিত্র তৈরি হয়। এ ক্ষেত্রে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।

যান্ত্রিক শক্তি থেকে পারমাণবিক শক্তিঃ
ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করলে ভেঙ্গে যায় এবং প্রচুর পরিমাণ পারমাণবিক শক্তি উৎপন্ন করে। এক্ষেত্রে যান্ত্রিক শক্তি পারমাণবিক শক্তিতে পরিণত হয়।

সুত্রঃ শক্তির উৎস ও রূপান্তর, এসএসসি, সাধারণ বিজ্ঞান।

৭২.
উচ্চ রক্তচাপকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় কি বলা হয়?
  1. ক) Hypotension
  2. খ) Hypertension
  3. গ) Hybartension
  4. ঘ) High BP tension
সঠিক উত্তর:
খ) Hypertension
উত্তর
সঠিক উত্তর:
খ) Hypertension
ব্যাখ্যা

উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় হাইপারটেনশন (Hypertension) বলে। শরীর ও মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকে, তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে।

রক্তের চাপ যদি কম থাকে তা হলে তাকে নিম্নরক্তচাপ বলে। হৃদপিন্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃদপিন্ড থেকে ধমনির মাধ্যমে রক্ত প্রবাহকালে ধমিন গাত্রে কোনো ব্যক্তির সিস্টোলিক রক্তচাপ যদি হয় সব সময় ১৬০ মিলিমিটার পারদস্তম্ভ বা তার বেশি এবং ডায়াস্টোলিক সব সময় ৯৫ মিলিমিটার পারদস্তম্ভ বা তার বেশি থাকে, তবে তার উচ্চ রক্তচাপ আছে বলা যায়।

উত্তেজনা, চিন্তা, বিষন্নতা, নিদ্রাহীনতা বা অন্য কোনো কারণে যদি রক্তচাপ সাময়িকভাবে নির্দিষ্ট সীমানা অতিক্রম করে, তবে তাকে হাইপারটেনশন বলা যাবে না এবং এ অবস্থায় কোনো ওষুধরেও প্রয়োজন হয় না।

উচ্চ রক্তচাপ বংশগত (Genetic High blood pressure) হতে পারে। উচ্চরক্তচাপ ভীতির কোনো কারণ নয় তবে নিয়মিত ঔষধ সেবনে নিয়ন্ত্রণ করতে হয়।

সুত্রঃ হৃদযন্ত্রের যত কথা, বিজ্ঞান, এসএসসি।

৭৩.
হাম এবং জার্মানী হাম রোগের কারণ যথাক্রমে-
  1. ক) রুবিওলা এবং রুবেলা
  2. খ) রুবেলা এবং রুবিওলা
  3. গ) ভেরিওলা এবং ভেরিলা
  4. ঘ) ভেরিলা এবং ভেরিওলা
সঠিক উত্তর:
ক) রুবিওলা এবং রুবেলা
উত্তর
সঠিক উত্তর:
ক) রুবিওলা এবং রুবেলা
ব্যাখ্যা

হাম - রুবিওলা
জার্মানী হাম - রুবেলা
বসন্ত -
ভেরিওলা

What is the difference between measles (rubeola) and German measles (rubella)?

Measles (Rubeola) is a serious disease and is sometimes called ''hard,” ''red,” or ''seven-day measles.” Individuals infected with measles frequently suffer from ear infections and/or pneumonia.

German measles (Rubella) is a mild, three-day infection that seldom leads to complications in children. However, rubella may cause birth deformities in babies born to mothers who are infected with the virus during pregnancy.

৭৪.
উদ্ভিদ ও প্রাণীদেহে রোগ সৃষ্টির কারণ, রোগ সৃষ্টিকারী জীব শনাক্তকরণ, প্রতিরোধ এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় জ্ঞানের কোন শাখায়?
  1. ক) Physiology
  2. খ) Morphology
  3. গ) Pathology
  4. ঘ) Ethnobiology
সঠিক উত্তর:
গ) Pathology
উত্তর
সঠিক উত্তর:
গ) Pathology
ব্যাখ্যা

জীবের তথা জীববিজ্ঞানের কোন দিকটি নিয়ে আলোচনা করা হচ্ছে তার উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে বিভিন্ন শাখায় বিভক্ত করা হয়ে থাকে। এখানে কয়েকটি উল্লেখযোগ্য শাখার সংক্ষিপ্ত পরিচিতি দেয়া হলো।

১। অঙ্গসংস্থান (Morphology) : এ শাখায় জীবের গঠন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। বাহ্যিক গঠনকে বহিঃঅঙ্গসংস্থান (External morphology) এবং অভ্যন্তরীণ গঠনকে অন্তঃঅঙ্গসংস্থান (Internal morphology) বলে। মানুষের দু’টি পা, দু’টি হাত, দু’টি চোখ, একটি মাথা, একটি মুখ, একটি নাক, গড়ন ইত্যাদি বৈশিষ্ট্যের বর্ণনা হলো বহিঃঅঙ্গসংস্থান। দেহাভ্যন্তরে হাড়, সন্ধি, পেশির বিন্যাস, বিভিন্ন তন্ত্র ইত্যাদি হলো অন্তঃঅঙ্গসংস্থান।

২। শ্রেণিবিন্যাস (Classification) : বোঝার সুবিধার জন্য এ বিশাল জীবজগৎকে বিভিন্ন দল-উপদলে ভাগ করা হয়। প্রতিটি জীব প্রজাতি পর্যায়ক্রমে একটি গণ, একটি গোত্র, একটি বর্গ এবং একটি শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। জীববিজ্ঞানের যে শাখায় এ নিয়ে আলোচনা করা হয় তা হলো শ্রেণিবিন্যাসতত্ত্ব বা শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Taxonomy)।

৩। শারীরবিদ্যা (Physiology) : জীবের শ্বসন, রেচন, প্রজনন, পরিপাক ও আত্তীকরণ, সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষণ এসব জৈব রাসায়নিক প্রক্রিয়াসমূহ এ শাখায় আলোচনা করা হয়।

৪। ভ্রণবিদ্যা (Embryology) : ভ্রণ সৃষ্টি ও বিকাশের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি হয়। জীবের ভ্রণ গঠন ও বিকাশ নিয়ে এ শাখায় আলোচনা করা হয়।

৫। কোষবিদ্যা (Cytology) : জীবদেহের গঠন ও কার্যের একক হলো কোষ। কোষ ও কোষাঙ্গাণুর গঠন, কাজ ও বিভাজন সম্বন্ধে এ শাখায় আলোচনা করা হয়।

৬। বংশগতিবিদ্যা (Genetics) : মাতা-পিতার বৈশিষ্ট্য সন্তানে স্থানান্তরিত হয়। বংশগতির এ ধারা সম্বন্ধে এ শাখায় আলোচনা করা হয়।

৭। বাস্তুবিদ্যা (Ecology) : জীবসমূহ যে পরিবেশে বাস করে সেই পরিবেশ এবং সেই পরিবেশের সাথে ঐ জীবসমূহের আন্তঃসম্পর্ক সম্বন্ধে এ শাখায় আলোচনা করা হয়।

৮। বিবর্তন (Evolution) : আদি কালের অনেক জীবই বর্তমান কালের জীবসমূহ থেকে অন্য রকম ছিল। কালের বিবর্তনের মাধ্যমে বর্তমান পর্যায়ে এসেছে। জীবসমূহের সূচনা ও বিবর্তন নিয়ে এ শাখায় আলোচনা করা হয়।

৯। এথনোবায়োলজি (Ethnobiology) : আদিবাসীগণ তাদের দৈনন্দিন প্রয়োজনে (বাসস্থান নির্মাণ, খাদ্য, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি) তার চারপাশে বিরাজমান জীবসমূহকে কীভাবে ব্যবহার করে সেই জ্ঞান হলো এথনোবায়োলজি।

১০। রোগনিরূপণবিদ্যা (Pathology) : উদ্ভিদ ও প্রাণীদেহে রোগ সৃষ্টির কারণ, রোগ সৃষ্টিকারী জীব শনাক্তকরণ, প্রতিরোধ এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে এ শাখায় আলোচনা করা হয়।

১১। অর্থনৈতিক জীববিজ্ঞান (Economic Biology) : অন্ন, বস্ত্র, বাসস্থান, ঔষধ ইত্যাদির জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জীবসমূহ পরিকল্পিত উপায়ে বৈজ্ঞানিক ভিত্তিতে চাষ, লালন-পালন ও উৎপাদন করা হলো অর্থনৈতিক জীববিজ্ঞান। অর্থনৈতিক জীববিজ্ঞানের পরিধি অনেক ব্যাপক।

১২। জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল (Biotechnology and Genetic Engineering) : মানব কল্যাণের উদ্দেশ্যে জীবজ প্রতিনিধিদের নিয়ন্ত্রিত ব্যবহার হলো জীবপ্রযুক্তি, যেমন- অণুজীব থেকে টিকা, অ্যান্টিবায়োটিক ঔষধ, দুধ থেকে দৈ, পনির তৈরি ইত্যাদি। জীবের উঘঅ-তে পরিবর্তন ঘটিয়ে উত্তম কিছু করা হলো জিন প্রকৌশল, যেমন- মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন অণুজীবের উঘঅ-তে প্রবেশ ঘটিয়ে মানব ইনসুলিন তৈরি করা।

১৩। টিস্যু কালচার (Tissue Culture) : জীবের ছোট একটি টিস্যু থেকে চাষের (আবাদের) মাধ্যমে অল্প সময়ে গবেষণাগারে ক্লোন এবং উন্নতমানের জীব উৎপাদন প্রক্রিয়া হলো টিস্যু কালচার।

কৃষিবিজ্ঞান, অণুজীববিজ্ঞান, বনবিজ্ঞান, প্রাণরসায়ন, চিকিৎসা বিজ্ঞান ইত্যাদি জীববিজ্ঞানের ফলিত শাখা। বর্তমানে এগুলো জীববিজ্ঞান-সংশ্লিষ্ট বিজ্ঞানের স্বতন্ত্র শাখা হিসেবে বিবেচিত হচ্ছে।

উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেনি।

৭৫.
কোন উক্তিটি সঠিক বলে মনে করেন?
  1. ক) আইসোটোপে ভর সংখ্যা অভিন্ন হয়।
  2. খ) আলফা, বিটা, গামা তেজস্ক্রিয় রশ্মি।
  3. গ) নিউক্লিয়ার বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে।
  4. ঘ) নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
সঠিক উত্তর:
খ) আলফা, বিটা, গামা তেজস্ক্রিয় রশ্মি।
উত্তর
সঠিক উত্তর:
খ) আলফা, বিটা, গামা তেজস্ক্রিয় রশ্মি।
ব্যাখ্যা

আলফা রশ্মি (α-কণা), বিটা রশ্মি (β-কণা) ও গামা রশ্মি (γ-কণা) হলো তেজস্ক্রিয় রশ্মি। এ সব রশ্মির বিকিরণের ফলেই নিউক্লিয়ার বিক্রিয়া সম্পন্ন হয়।

শক্তি উৎপাদনের ক্ষেত্রে দুটি ভিন্ন প্রকৃতির নিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত হয়। এরা হলোঃ
ক) নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া
খ) নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া

ক) আইসোটোপ: যেসব মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরমাণুর আইসোটোপ বলে। পারমাণবিক সংখ্যা বলতে মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা বোঝায়।

গ) নিউক্লিয়ার বিক্রিয়া সংঘঠিত হলে অনেক বেশি তাপ শক্তির উদ্ভব ঘটে। এ তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

ঘ) নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় কোনো মৌলের ভারী নিউক্লিয়াসকে উচ্চগতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করার ফলে দুটি ভিন্ন ভর ও পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসের সৃষ্টি হয়।
এ প্রক্রিয়াতে প্রচুর তাপের সৃষ্টি হয়। এ তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়

৭৬.
LPG এর পূর্ণরূপ-
  1. ক) Liquefied petroleum gas
  2. খ) Liquefied pressed gas
  3. গ) Lite petroleum gas
  4. ঘ) Lithium petroleum gas
সঠিক উত্তর:
ক) Liquefied petroleum gas
উত্তর
সঠিক উত্তর:
ক) Liquefied petroleum gas
ব্যাখ্যা
Liquefied petroleum gas (LPG), also called LP gas, any of several liquid mixtures of the volatile hydrocarbons propene, propane, butene, and butane.
৭৭.
বর্ণান্ধতার কারণ কি?
  1. ক) ভিটামিন এ এর অভাব
  2. খ) ভিটামিন ই এর অভাব
  3. গ) জিনগত সমস্যা
  4. ঘ) মেলানিনের অভাব
সঠিক উত্তর:
গ) জিনগত সমস্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) জিনগত সমস্যা
ব্যাখ্যা

জেনেটিক ডিসওর্ডার:
বংশগতির অনিয়মের কারণে মানবদেহে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যা উদ্বেগের বিষয়। বংশগতির এ অনিয়মকে বলা হয় জেনেটিক ডিসওর্ডার। ইহা এক প্রকার অস্বাভাবিকতা। এর ফলে মানবদেহে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। যেমন- বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, ডাউন সিন্ড্রোম, পাটাও সিন্ড্রোম, এডওয়ার্ড সিন্ড্রোম, ক্লাইনফেল্টার ও ডাবল ওয়াই সিন্ড্রোম, ট্রিপলো-ঢ সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম, হানটিংটন’X সিন্ড্রোম এবং সিকিল সেল, ইত্যাদি।

৭৮.
কোনটি উদ্বায়ী পদার্থ?
  1. ক) আয়োডিন
  2. খ) নিশাদল
  3. গ) কার্বন ডাই অক্সাইড
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা

উর্ধ্বপাতন (Sublimation):
পদার্থের সাধারণ পরিবর্তনের ধারাক্রম হলো তাপের প্রভাবে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্পীয় অবস্থায় রূপান্তর। কিন্তু এমন কিছু পদার্থ আছে যাদেরকে তাপ দিয়ে কঠিন থেকে সরাসরি বাষ্প এবং বাষ্পকে শীতল করলে সরাসরি কঠিন অবস্থা প্রাপ্ত হয়। এক্ষেত্রে কঠিন থেকে বাষ্প এবং বাষ্প থেকে কঠিন অবস্থায় পরিবর্তিত হওয়ার সময় পদার্থ তার মধ্যবর্তী তরল অবস্থা প্রাপ্ত হয় না। এরা উদ্বায়ী পদার্থ। পূর্বে পরীক্ষানলে নিশাদল নিয়ে উত্তপ্ত করে ছিলে এবং নলের উপরের দিকে মুখের কাছে রিং এর সৃষ্টি হয়েছিল। এটি কিন্তু উর্ধ্ব পাতিত হয়েছিল
কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত করে এবং ঐ বাষ্পকে শীতল করে সরাসরি কঠিন অবস্থায় ফিরে আনার প্রক্রিয়াকে উর্ধ্বপাতন বলা হয়। আয়োডিন, কর্পূর, নিশাদল, ন্যাপথোলিন, কার্বন, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি উদ্বায়ী পদার্থ এবং এরা উর্ধ্বপাতিত হয়।

সুত্রঃ রসায়ন, এসএসসি।

৭৯.
স্নেহদ্রব্যকে কি বলা হয়?
  1. ক) স্যাকারাইড
  2. খ) ফ্যাটি এসিড
  3. গ) প্রোটামিন
  4. ঘ) ট্রাইগ্লিসারাইড
সঠিক উত্তর:
ঘ) ট্রাইগ্লিসারাইড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ট্রাইগ্লিসারাইড
ব্যাখ্যা

স্নেহদ্রব্যঃ
ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল এস্টারই স্নেহদ্রব্য। এতে তিন অণু ফ্যাটি অ্যাসিডের সাথে এক অণু গ্লিসারলযুক্ত হয়। একে ট্রাইগ্লিসারাইড বলা হয়। ট্রাইগ্লিসারাইড দু’প্রকার। যথা- চর্বি ও তেল।

খেয়াল করুন, স্নেহদ্রব্য বা ফ্যাটে, ফ্যাটি অ্যাসিড আছে (এতে তিন অণু ফ্যাটি অ্যাসিডের সাথে এক অণু গ্লিসারলযুক্ত হয় - ট্রাইগ্লিসারাইড )। তবে, একে শুধু ফ্যাটি এসিড বলা হয় না।
৮০.
এনজাইম কোন ধরনের পদার্থ?
  1. ক) প্রোটিন জাতীয়
  2. খ) চর্বি জাতীয়
  3. গ) কার্বোহাইড্রেট জাতীয়
  4. ঘ) ভিটামিন জাতীয়
সঠিক উত্তর:
ক) প্রোটিন জাতীয়
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রোটিন জাতীয়
ব্যাখ্যা

উৎসেচক (Enzyme)
জীবকোষ অসংখ্য রাসায়নিক বিক্রিয়ার কেন্দ্রস্থল হিসেবে পরিগণিত। প্রতিটি জীবের পরিপাক, শ্বসন, জনন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজগুলি জৈব রাসায়নিক বিক্রিয়ার বহিঃপ্রকাশ মাত্র। এ সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়ার গতি ও হার কতকগুলি প্রোটিন জাতীয় যৌগ দ্বারা নিয়ন্ত্রিত। এ প্রকার প্রোটিন জাতীয় যৌগগুলিকেই উৎসেচক বা এনজাইম (Enzyme) বলে।

সংজ্ঞাঃ যে প্রোটিন জাতীয় পদার্থ অতি অল্প মাত্রায় বিদ্যমান থেকে জীবদেহে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়ার পরে নিজে অপরিবর্তিত থাকে, তাকে এনজাইম বলে।

এনজাইমগুলির উৎপত্তিস্থল সজীব কোষ হলেও, অনেক এনজাইম কোষের বাইরেও কাজ করে। কোন কোন অণুজীবের এনজাইম আবাদ মাধ্যমে নিঃসৃত হয় এবং কোষের বাইরে কাজ করে, তাদেরকে বহিঃকোষীয় (extra-cellular) এনজাইম বলে। কোন কোন অণুজীবের নিঃসৃত এনজাইম কোষের ভিতরে সীমাবদ্ধ থাকে তথা কোষের অভ্যন্তরে কাজ করে, এদেরকে আন্তঃকোষীয় (intercellular) এনজাইম বলে।

সুত্রঃ উদ্ভিদবিজ্ঞান, এসএসসি।

৮১.
ক্রেস্কোগ্রাফ কে আবিস্কার করেন?
  1. ক) সত্যেন্দ্রনাথ বসু
  2. খ) জগদীশ্চন্দ্র বসু
  3. গ) মেঘনাদ সাহা
  4. ঘ) সি ভি রমন
সঠিক উত্তর:
খ) জগদীশ্চন্দ্র বসু
উত্তর
সঠিক উত্তর:
খ) জগদীশ্চন্দ্র বসু
ব্যাখ্যা

১৮৮৫ খ্রিষ্টাব্দে জগদীশচন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানে অধ্যাপনা এবং গবেষণা শুরু করেন। জগদীশচন্দ্র বসু প্রথম বিনা তারে দুরবর্তী স্থানে সংকেত পাঠানো বিষয়ে গবেষণা শুরু করেন এবং সফল হন। ১৮৯৫ খ্রিষ্টাব্দে প্রথম বারের মত দূরবর্তী স্থানে বিনা তারে রেডিও তরঙ্গ প্রেরণ করে আলোড়ন সৃষ্টি করেন। তিনিই প্রথম তরঙ্গদৈর্ঘ্যকে মিলিমিটার (৫মিলিমিটার) পর্যায়ে পরিমাপের পদ্ধতি আবিষ্কার করেন। জগদীশচন্দ্র বসুই সর্বপ্রথম রেডিও সংকেত শনাক্ত করার কাজে অর্ধপরিবাহি জাংশন ব্যবহার করেন। এই আবিষ্কারকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার না করে জগদীশচন্দ্র বসু তাঁর আবিষ্কারকে সবার জন্য উন্মুক্ত করে দেন।

জীবপদার্থবিজ্ঞানে জগদীশচন্দ্র বসু গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি উদ্ভিদের শারীরিতত্বের উপর গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য ক্রেস্কোগ্রাফ। তিনি উদ্ভিদের উদ্দীপকে সাড়া দেওয়ার কারণ ও প্রক্রিয়াকে ব্যাখ্যা করেন। তিনি দেখান যে বিভিন্ন উদ্দীপনায় উদ্ভিদেও সাড়া দেওয়ার প্রকৃতি রাসায়নিক নয়, বৈদ্যুতিক।

৮২.
নিচের কোনটি পয়েন্টিং ডিভাইস (pointing device)?
  1. ক) ট্যাকবল (Trackball)
  2. খ) স্ক্যানার (Scanner)
  3. গ) অপটিক্যাল রিডার (Optical Reader)
  4. ঘ) মাল্টিমিডিয়া কি-বোর্ড
সঠিক উত্তর:
ক) ট্যাকবল (Trackball)
উত্তর
সঠিক উত্তর:
ক) ট্যাকবল (Trackball)
ব্যাখ্যা
পয়েন্টিং ডিভাইস বা টুল হলো এমন একটি হার্ডওয়্যার ইনপুট ডিভাইস যা ব্যবহারকারীকে কোনো কম্পিউটারের মাউস কার্সরটি সরাতে এবং স্থানিক অর্থাৎ বহু-মাত্রিক ডেটা ইনপুট করতে দেয়। এই ডিভাইস ইনপুট ইন্টারফেস ব্যবহার করে ব্যবহারকারীকে একটি কম্পিউটারে স্থানিক (spatial/multi-dimensional) ডেটা ইনপুট প্রদান করতে সাহায্য করে। অর্থাৎ এই ডিভাইস কার্সরটিকে স্ক্রিনের বিভিন্ন দিকে ঘুরাতে, নির্দেশ করতে (pointing), click করতে এবং drag and drop করে ডেটা প্রদানে সহায়তা করে। প্রধান প্রধান পয়েন্টিং ডিভাইস হলো মাউস, ট্যাকবল, জয়স্টিক ইত্যাদি।
৮৩.
USB Port দ্বারা কম্পিউটার সিস্টেম ইউনিটের সাথে সংযুক্ত করা যায়-
  1. ক) ডিজিটাল ক্যামেরা
  2. খ) কি-বোর্ড
  3. গ) স্ক্যানার
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
কম্পিউটারের পোর্ট হলো এক ধরনের পয়েন্ট বা সংযোগমুখ। কম্পিউটারের সিস্টেম ইউনিটের মাদারবোর্ডের সাথে বিভিন্ন ধরনের ইনপুট, আউটপুট কিংবা কমিউনিকেশন হার্ডওয়্যার সংযুক্ত করার জন্য বিভিন্ন ধরনের সংযোগ পয়েন্ট থাকে। এ ধরনের সংযোগ পয়েন্টকে বলা হয় পোর্ট। কম্পিউটারে বিভিন্ন ধরনের পোর্ট ব্যবহৃত হয়। ইউএসবি পোর্ট (USB Port) সমর্থিত ডিভাইসসমূহ এ জাতীয় পোর্টে সংযুক্ত করা হয়। সাধারণত কম্পিউটার সিস্টেম ইউনিটের সামনে বা পেছনে ২ থেকে ৪টি USB পোর্ট থাকে। এ ধরনের পোর্টে বিভিন্ন ধরনের USB পোর্টের ডিভাইস যেমন- মাউস, কি-বোর্ড, স্ক্যানার, পেনড্রাইভ, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি সংযুক্ত করা যায়।
৮৪.
ট্রানজিস্টর কত সালে আবিস্কার হয়?
  1. ক) ১৯৪৫
  2. খ) ১৯৪৭
  3. গ) ১৯৫১
  4. ঘ) ১৯৫০
সঠিক উত্তর:
খ) ১৯৪৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৭
ব্যাখ্যা

ট্রানজিস্টর আবিষ্কারের সঙ্গে বেল ল্যাবরেটরির তিনজন উদ্ভাবকের নাম জড়িত উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্ৰাটেইন।

From Bell Laboratory Official Site:
December 16, 1947, Bardeen, Brattain and Shockley managed to make the first working transistor, now known as the point-contact transistor.

যেহেতু, এই বেল ল্যাবেই ট্রানজিস্টরের উদ্ভাবন হয়েছে। তাই, ট্রানজিস্টর সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে এর থেকে যথাযথ রেফারেন্স আর হয় না।

তাই, ট্রানজিস্টর কত সালে আবিস্কার হয়?
এই প্রশ্নের সঠিক উত্তর, নিঃসন্দেহে ১৯৪৭ সাল হবে।

এছাড়াও, পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণী, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) বইয়ে ১৯৪৭ এর কথাই বলা আছে।

তবে, অপশনে ১৯৪৭ না থাকলে ১৯৪৮ কে উত্তর হিসেবে নিতে হবে।

বিস্তারিতঃ Live MCQ Premium Section -> তথ্যকলদ্রুম অপশনের পোস্ট-০০৫ দেখুন।

৮৫.
বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজারের নাম-
  1. ক) Mosaic
  2. খ) WorldWideWeb
  3. গ) Nebula
  4. ঘ) Netscape
সঠিক উত্তর:
খ) WorldWideWeb
উত্তর
সঠিক উত্তর:
খ) WorldWideWeb
ব্যাখ্যা

WorldWideWeb পৃথিবীর প্রথম ব্রাউজার। ১৯৯০ সালে এটা তৈরি করা হয়।

WWW তথা World Wide Web এর সাথে নামের মিল আছে যা দুর্বোধ্যতার সৃষ্টি করতে পারে, তাই, পরবর্তীতে এটার নাম পরিবর্তন করে Nexus রাখা হয়।

সুত্রঃ স্যার টিমোথি জন বার্নার্স-লি (টিম বার্নার্স-লি) এর সাক্ষাৎকার। From: w3.org - World Wide Web Consortium (W3C) [link]

৮৬.
অনলাইনে শিক্ষা গ্রহণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিকে বলা হয়-
  1. ক) e-learning
  2. খ) blended Learning
  3. গ) face-to-face learning
  4. ঘ) কোনটিই না
সঠিক উত্তর:
ক) e-learning
উত্তর
সঠিক উত্তর:
ক) e-learning
ব্যাখ্যা
ই-লার্নিং হলো অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা, পরীক্ষা দেওয়া কিংবা শিক্ষামূলক বিভিন্ন ওয়েবসাইট হতে শিক্ষা গ্রহণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতি। blended eLearning হলো অনলাইন এবং অফলাইন বা সরাসরি শিক্ষা কার্যক্রমের সমন্বিত রূপ।
৮৭.
নিচের কোন মাধ্যমটিতে লেজার রশ্মি ব্যবহার করে অনলাইননে ডাটা আদান-প্রদান হয়?
  1. ক) অপটিক্যাল ফাইবার ক্যাবল
  2. খ) টুইস্টেড পেয়ার ক্যাবল
  3. গ) কো-এক্সিয়াল ক্যাবল
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ক) অপটিক্যাল ফাইবার ক্যাবল
উত্তর
সঠিক উত্তর:
ক) অপটিক্যাল ফাইবার ক্যাবল
ব্যাখ্যা
অপটিক্যাল ফাইবার ক্যাবল ফাইবার আলোক পরিবাহী। অপটিক ক্যাবল হচ্ছে ড্রাই-ইলেকট্রিক (Dry Electronic) অন্তরক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ যা আলো নিবন্ধিকরণ ও পরিবহনে সক্ষম। এই ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে ডাটা আদান-প্রদান করা হয় আলোর গতিতে এবং আদান-প্রদানের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবার ক্যাবলের গঠন অপটিক্যাল ফাইবার তিনটি অংশের সমন্বয়ে গঠিত । যথা- কোর (Core), ক্ল্যাডিং (Cladding) এবং জ্যাকেট (Jacket)। বর্তমানে যে সকল অপটিক্যাল ফাইবার ক্যাবল বাজারে পাওয়া যাচ্ছে তার ডাটা ট্রান্সমিশন হার 100 mbps থেকে 2 Gega bps। বর্তমানে বিপুল পরিমাণ উপাত্ত পরিবহনে সমুদ্রের তলদেশ দিয়ে আন্ত:মহাদেশীয় অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপিত হয়েছে।
৮৮.
(10101010)2 + (11001100)2 = (?)10
  1. ক) 0101110110
  2. খ) 0101110010
  3. গ) 0100110100
  4. ঘ) 374
সঠিক উত্তর:
ঘ) 374
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 374
ব্যাখ্যা

Binary value:
10101010 + 11001100
= 0101110110

Decimal value:
170 + 204
= 374

৮৯.
MacOS কোন কোম্পানির সিস্টেম সফটওয়্যার?
  1. ক) মাইক্রোসফট
  2. খ) অ্যাপল
  3. গ) গুগল
  4. ঘ) ওরাকল
সঠিক উত্তর:
খ) অ্যাপল
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যাপল
ব্যাখ্যা
MacOS একটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। ম্যাক ওএস এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ব্যবহার করা খুবই সহজ। এটি এপলের কম্পিউটারগুলোতে ব্যবহৃত অপারেটিং সিস্টেম। iOS ব্যবহৃত হয় এপলের মোবাইল ফোনে।
Source: developer.apple.com এবং কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৯০.
গুগলের ফাইল স্টোরেজ সার্ভিসের নাম কি?
  1. ক) Google drive
  2. খ) Google plus
  3. গ) Onedrive
  4. ঘ) Google Serve
সঠিক উত্তর:
ক) Google drive
উত্তর
সঠিক উত্তর:
ক) Google drive
ব্যাখ্যা

গুগলের ফাইল স্টোরেজ সার্ভিসের নাম - Google Drive
মাইক্রোসফটের ফাইল স্টোরেজ সার্ভিসের নাম - Onedrive

৯১.
কোনটি DBMS এর উদাহরণ?
  1. ক) MS Excel
  2. খ) MS To-Do
  3. গ) MS Access
  4. ঘ) MS Word
সঠিক উত্তর:
গ) MS Access
উত্তর
সঠিক উত্তর:
গ) MS Access
ব্যাখ্যা
মাইক্রোসফট কর্পোরেশনের জনপ্রিয় ডেটাবেজ সফটয়্যার হচ্ছে - MS Access.
৯২.
টুইটারের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) সার্গেই ব্রিন
  2. খ) ল্যারি পেজ
  3. গ) জ্যাক ডরসি
  4. ঘ) মিনা হাম্মান
সঠিক উত্তর:
গ) জ্যাক ডরসি
উত্তর
সঠিক উত্তর:
গ) জ্যাক ডরসি
ব্যাখ্যা
টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা এবং মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট। যেখানে ব্যবহারকারীদের সর্বোচ্চ 280 অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। ২০০৬ সালে জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন। টুইটারের বর্তমান সিইও জ্যাক ডরসি। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো শহরে অবস্থিত।
উৎসঃ টুইটারের ওয়েবসাইট
৯৩.
অনলাইনে নকল ওয়েবপেজের মাধ্যমে ইউজারের ব্যাক্তিগত একাউন্টের ডাটা হাতিয়ে নেয়াকে কি বলে?
  1. ক) Hacking
  2. খ) FIshing
  3. গ) Tracking
  4. ঘ) Phishing
সঠিক উত্তর:
ঘ) Phishing
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Phishing
ব্যাখ্যা

ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় বা ইন্টারনেট কোন নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য সত্ত্বার ছদ্মবেশ ধারণ করে সংবেদনশীল তথ্য চুরির প্রচেষ্টাকে ফিশিং (phishing) বলে।
যেমন, হুবহু ফেসবুকের মতো একটা পেজ পাঠাবে। ইউজার ওয়েব এড্রেস না দেখেই সেখানে আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন।

৯৪.
নিচের কোনটি টেলিকনফারেন্সিং?
  1. ক) পাবলিক কন্ফারেন্স
  2. খ) ক্লোজড কন্ফারেন্স
  3. গ) রিড অনলি কন্ফারেন্স
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
টেলিকন্ফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার বা দলবদ্ধভাবে যোগাযোগ করা যায়। ভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোন সভা অথবা সেমিনার অনুষ্ঠানের প্রক্রিয়াকে বলা হয় টেলিকন্ফারেন্সিং। বিশ্বের যে কোন জায়গা থেকে যে কোন ব্যক্তিই টেলিফোন মাধ্যম ব্যবহার করে টেলিকন্ফারেন্স করতে পারে। টেলিকন্ফারেন্স বিভিন্ন ধরনের হতে পারে। যেমন: পাবলিক কন্ফারেন্স, ক্লোজড কন্ফারেন্স এবং রিড অনলি কন্ফারেন্স। পাবলিক কন্ফারেন্স সবার জন্য উন্মুক্ত। যে কেউ এই কন্ফারেন্সে অংশগ্রহণ করতে পারে। ক্লোজড কন্ফারেন্স সবার জন্য উন্মুক্ত নয়; পাসওয়ার্ড প্রটেকটেড। শুধুমাত্র নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে এই কন্ফারেন্সে অংশগ্রহণ করা যায়। টেলিকন্ফারেন্সিং সফ্টওয়্যার ব্যবস্থার মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা হয়।
৯৫.
2, 5, 10, 17, 26, ?
  1. ক) ৩৭
  2. খ) ৩১
  3. গ) ৩৯
  4. ঘ) ৪১
সঠিক উত্তর:
ক) ৩৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৭
ব্যাখ্যা

ধারাটি = ২, ৫, ১০, ১৭, ২৬
সাধারণ অন্তরগুলো = ৩, ৫, ৭, ৯, ১১

∴ পরবর্তী সংখ্যা = ২৬ + ১১ = ৩৭

৯৬.
১১ এর ১৩৩% কত?
  1. ক) ১৩.৩
  2. খ) ১৩.৬৩
  3. গ) ১৩.৩৩
  4. ঘ) ১৪.৬৩
সঠিক উত্তর:
ঘ) ১৪.৬৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪.৬৩
ব্যাখ্যা
11 X 1.33 = 14.63
৯৭.
Which word is closest in meaning to Catcall?
  1. ক) Praise
  2. খ) Scream
  3. গ) Whistle
  4. ঘ) Ovation
সঠিক উত্তর:
গ) Whistle
উত্তর
সঠিক উত্তর:
গ) Whistle
ব্যাখ্যা
Catcall - a shrill whistle or shout of disapproval made at a public meeting or performance.
৯৮.
করিম ও রহিমের বেতনের গড় ৬০০০ টাকা। রহিম ও জসিমের বেতনের গড় ৫২৫০ টাকা। করিম ও জসিমের বেতনের গড় ৫৫০০ টাকা। করিমের বেতন কত?
  1. ক) ৩৫০০
  2. খ) ৪৮০০
  3. গ) ৬২৫০
  4. ঘ) ৬৫০০
সঠিক উত্তর:
গ) ৬২৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬২৫০
ব্যাখ্যা

করিম ও রহিমের মোট বেতনঃ ১২০০০ -- (১)
রহিম ও জসিমের মোট বেতনঃ ১০৫০০ -- (২)
করিম ও জসিমের মোট বেতনঃ ১১০০০ -- (৩)

(১) + (২) + (৩) ->
করিম + রহিম + জসিম = ১৬৭৫০ -- (৪)

(৪) - (২) -->
করিমের আয় = ৬২৫০

৯৯.
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
ঘ) D
উত্তর
সঠিক উত্তর:
ঘ) D
ব্যাখ্যা
সারি বরাবর ১+ এবং ২+ হচ্ছে।
কলাম বরাবর ৩+ এবং ৪+ হচ্ছে।
১০০.
Y, X এর পূর্বে। X, Z এর উত্তরে। যদি P, Z এর দক্ষিণে হয়, তাহলে, P, Y এর কোনদিকে হবে?
  1. ক) উত্তর-পূর্ব
  2. খ) উত্তর-পশ্চিম
  3. গ) দক্ষিণ-পূর্ব
  4. ঘ) দক্ষিণ-পশ্চিম
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ-পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ-পশ্চিম
১০১.
যদি A, B এর ভাই হয়। B, C এর বোন হয়। C, D এর বাবা হয়। তাহলে, D, A এর কি হবে?
  1. ক) ভাগ্নি
  2. খ) ভাগিনা
  3. গ) ছেলে
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
সঠিক উত্তর:
ঘ) নির্ণয় করা সম্ভব নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা

A, B, C তিন ভাইবোন।
D হচ্ছে C এর সন্তান।
তাহলে, D, A এর ভাগিনা বা ভাগ্নি যেকোনোটাই হতে পারে।

১০২.
  1. ক) a
  2. খ) b
  3. গ) c
  4. ঘ) d
সঠিক উত্তর:
ক) a
উত্তর
সঠিক উত্তর:
ক) a
ব্যাখ্যা
সাদা বৃত্তটি প্রতিবার উপরের ও নিচে যাচ্ছে। কালো বৃত্তটি ৪৫ ডিগ্রি করে ঘুরছে।
১০৩.
কোনটি ব্যতিক্রম?
  1. ক) Moon
  2. খ) Pluto
  3. গ) Titan
  4. ঘ) Ganymede
সঠিক উত্তর:
খ) Pluto
উত্তর
সঠিক উত্তর:
খ) Pluto
ব্যাখ্যা

প্লুটো হচ্ছে বামন গ্রহ। আর বাকিগুলো উপগ্রহ।
Moon - পৃথিবীর উপগ্রহ।
Titan - শনির উপগ্রহ।
Ganymede - বৃহস্পতির উপগ্রহ।

১০৪.
কোন বৃত্তের ক্ষেত্রফল ১৫৪ বর্গ সেমি। এর ব্যাসকে বাহু হিসেবে ব্যবহার করে উৎপন্ন বর্গের ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৬
  2. খ) ৪৯
  3. গ) ৯৬
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

২২/৭ × r = ১৫৪
r= ৭
ব্যাসার্ধ = ৭

তাহলে, ব্যাস = ১৪

সুতরাং, বর্গের ক্ষেত্রফল = ১৪২ = ১৯৬

১০৫.
দুটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে ৮ ও ৪৮। একটি সংখ্যা ২৪ হলে অপরটি কত?
  1. ক) ১৬
  2. খ) ২৪
  3. গ) ৩৬
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
ক) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬
ব্যাখ্যা

দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু. × গ.সা.গু.

অপর সংখ্যাটিকে ক ধরলে,
∴ ২৪ক = ৪৮ × ৮
⇔ ক = ১৬

১০৬.
ক এর বয়স খ এর বয়সের তিনগুণ। চার বছর আগে, গ এর বয়স ক এর দ্বিগুণ ছিল। আগামী, ৪ বছর পরে ক এর বয়স ৩১ হবে। তাহলে, খ ও গ এর বর্তমান বয়স কত?
  1. ক) ৯, ৫০
  2. খ) ১০, ৪৬
  3. গ) ৯, ৪৬
  4. ঘ) ১০, ৫০
সঠিক উত্তর:
ক) ৯, ৫০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯, ৫০
ব্যাখ্যা

ক = ৩খ --- (১)
গ - ৪ = ২(ক-৪) --- (২)

ক + ৪ = ৩১
বা, ক = ২৭

(১) হতে,
খ = ৯

(২) হতে,
গ = ৫০

১০৭.
প্রশ্নবোধক স্থানে ১ কেজি ওজনের নুন্যতম কয়টি ভর স্থাপন করলে ডান পাশটি নিচের দিকে হেলে থাকবে?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
গ) ১১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১
ব্যাখ্যা

১০ কেজি দিলে ভারসাম্যে থাকবে।
১১ ও ১২টি ভর দিলে ডানে হেলে থাকবে।

প্রশ্নে নুন্যতম চাওয়া হয়েছে। ডানে হেলিয়ে রাখতে নুন্যতম ১১টি ১ কেজি ভর অর্থাৎ মোট ১১ কেজি লাগবে।

১০৮.
'শর্বরী' অর্থ-
  1. ক) রাত
  2. খ) চাঁদ
  3. গ) পূর্ণিমা
  4. ঘ) নদী
সঠিক উত্তর:
ক) রাত
উত্তর
সঠিক উত্তর:
ক) রাত
ব্যাখ্যা
শর্বরী (বিশেষ্য) রাত্রি; রজনী; ক্ষণদা; নিশা; বিভাবরী; যামিনী। উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১০৯.
সর্বপ্রথম 'বঙ্গ' শব্দের উল্লেখ পাওয়া গ্রন্থ "ঐতরেয় আরণ্যক" গ্রন্থের লেখক কে?
  1. ক) মহিদাস
  2. খ) কলহন
  3. গ) আবুল ফজল
  4. ঘ) কৌটিল্য
সঠিক উত্তর:
ক) মহিদাস
উত্তর
সঠিক উত্তর:
ক) মহিদাস
ব্যাখ্যা

জাতি বা উপজাতি অর্থে 'বঙ্গ' শব্দের উল্লেখ পাওয়া যায় প্রথম ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
- নীহাররঞ্জন রায় ‘বাঙ্গালীর ইতিহাস আদি পর্ব’তে এই সংক্রান্ত প্রমাণ পাওয়া যায়।
- ঐতরেয় আরণ্যক গ্রন্থটির রচয়িতা - ঐতরেয় ব্রাহ্মণের প্রবক্তা মহিদাস
- গ্রন্থটি আনুমানিক আড়াই হাজার বছর পূর্বে খ্রিষ্টীয় ষষ্ঠ বা পঞ্চম পূর্বাব্দে রচিত হয়।
উৎসঃ আনন্দবাজার পত্রিকা আর্কাইভ।

১১০.
‘মাৎস্যন্যায়’ বাংলার কোন সময়কালকে নির্দেশ করে?
  1. ক) পঞ্চম - ষষ্ঠ শতক
  2. খ) ষষ্ঠ - সপ্তম শতক
  3. গ) সপ্তম - অষ্টম শতক
  4. ঘ) অষ্টম - নবম শতক
সঠিক উত্তর:
গ) সপ্তম - অষ্টম শতক
উত্তর
সঠিক উত্তর:
গ) সপ্তম - অষ্টম শতক
ব্যাখ্যা

শশাঙ্কের মৃত্যুর পরবর্তী একশ বছর (৬৫০-৭৫০) বাংলায় কোনো স্থায়ী সরকার ছিলো না বললেই চলে।
- সমগ্র দেশ অভ্যন্তরীণ কলহ- কোন্দলে ছিন্ন-বিচ্ছিন্ন এবং বৈদেশিক আক্রমণে পর্যুদস্ত হয়েছে।
- গোপাল-এর উত্থানের আগে খ্রিস্টীয় আট শতকের মাঝামাঝি সময়ের রাজনৈতিক অবস্থাকে পাল আমলের একটি লিপিতে (খালিমপুর তাম্রশাসন) 'মাৎস্যন্যায়' বলে উল্লেখ করা হয়েছে।
- এ অরাজকতা ও নৈরাজ্যের মধ্যেই পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের আবির্ভাব হয়।
- পাল তাম্রশাসনে উল্লেখ পাওয়া যায় যে, গোপাল উল্লিখিত অরাজক অবস্থার (মাৎস্যন্যায়) অবসান ঘটান।

সূত্রঃ মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ও বাংলাপিডিয়া।

১১১.
দিল্লি ব্রিটিশ ভারতের রাজধানী হয় কত সালে?
  1. ক) ১৯১১
  2. খ) ১৯১২
  3. গ) ১৯০৫
  4. ঘ) ১৯১৭
সঠিক উত্তর:
ক) ১৯১১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯১১
ব্যাখ্যা

- ১৯১১ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে রাজা জর্জ ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা দেন।
- এলক্ষ্যে ১৯১২ সালে দিল্লিতে সরকারের অস্থায়ী দপ্তর নির্মাণ করা হয় এবং দিল্লিকে রাজধানী হিসেবে গড়ে তোলার কাজ সমাপ্ত হয় ১৯৩১ সালে।
- তার আগে পর্যন্ত কলকাতাই ছিলো ব্রিটিশদের রাজধানী।
সূত্রঃ বাংলাপিডিয়া এবং বিবিসি বাংলা।

১১২.
পাক হানাদারদের আক্রমনের পর মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয়েছিলো?
  1. ক) টাঙ্গাইলের মধুপুরে
  2. খ) গাজীপুরের জয়দেবপুরে
  3. গ) রাজারবাগ পুলিশ লাইনস্‌
  4. ঘ) পিলখানায়
সঠিক উত্তর:
গ) রাজারবাগ পুলিশ লাইনস্‌
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজারবাগ পুলিশ লাইনস্‌
ব্যাখ্যা

• পাক-হানাদার বাহিনী বাংলাদেশে আক্রমণ বা অপারেশন সার্চলাইট শুরু করার পর প্রথম সশস্ত্র প্রতিরোধ করে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা; রাজারবাগ পুলিশ লাইনস্‌-এ।

বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল সময় হল ১৯৭১ সাল। মহান মুক্তিযুদ্ধে একজন ডিপুটি ইন্সপেক্টর জেনারেল, বেশ কয়েকজন এসপি সহ প্রায় সব পর্যায়ের পুলিশ সদস্য বাঙ্গালীর মুক্তির সংগ্রামে জীবনদান করেন। ১৯৭১ সালের মার্চ মাস হতেই প্রদেশের পুলিশ বাহিনীর উপর কর্তৃত্ব হারিয়েছিল পাকিস্তানের প্রাদেশিক সরকার। পুলিশের বীর সদস্যরা প্রকাশ্যেই পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেন।
- তারা ২৫ শে মার্চ ১৯৭১ তারিখে ঢাকার রাজারবাগের পুলিশ লাইন্সে ২য় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বাতিল .৩০৩ রাইফেল দিয়ে পাকিস্তানী সেনাবাহিনীর অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।
- পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।
- এই সশস্ত্র প্রতিরোধটিই বাঙ্গালীদের কাছে সশস্ত্র যুদ্ধ শুরুর বার্তা পৌছে দেয়।
- পরবর্তীতে পুলিশের এই সদস্যরা ৯ মাস জুড়ে দেশব্যাপী গেরিলা যুদ্ধে অংশগ্রহন করেন এবং পাকিস্তানী সেনাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন।
- ১২৬২ জন শহীদ পুলিশ সদস্যের তালিকা স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রে উল্লেখ পাওয়া যায়।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতের কিছু তথ্য,
- ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে হানাদার বাহিনীর হামলা প্রতিরোধ করতে গিয়ে রাজারবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের শতাধিক সদস্য শহীদ হয়েছিলেন।
- ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন রাজারবাগ পুলিশ লাইন্সে আক্রমণ করে, তখন সেখানে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। সারা দেশের পুলিশ স্টেশনগুলোতে বেতারের মাধ্যমে সেই খবর ছড়িয়ে দিয়েছিলেন তখনকার ওয়্যারলেস অপারেটর কনস্টেবল শাহজাহান মিয়া।
- রাত ১০ টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে পুলিশের একটি টহল টিম বেতার মারফত জানায়, পাক বাহিনীর একটি বড় ফোর্স যুদ্ধসাজে শহরের দিকে এগুচ্ছে। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে খবর আসে, তৎকালীন রেসকোর্স ময়দান ও বর্তমানে রমনা পার্কের উত্তর ও দক্ষিণ দিকে সেনাবাহিনীর বেশ কিছু সাঁজোয়া যান অপেক্ষা করছে। এসব খবর পেয়ে রাজারবাগের বাঙ্গালি পুলিশ সদস্যরা যে যার মতো প্রতিরোধ যুদ্ধের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকেন।
- ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগের ওয়্যারলেস অপারেটর হিসেবে অন্যান্যের সঙ্গে দায়িত্ব পালন করেন কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া। পরে তিনি সাব ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়ে অবসরে যান। তিনি জানান, বেতার বার্তা ছড়িয়ে দেওয়ার কারণে শাহজাহান মিয়া নিজেও পাকিস্তানি বাহিনীর হাতে চরম নির্যাতনের শিকার হয়েছিলেন।
- তিনি বলেন, ‘পাক বাহিনী যখন হামলা চালায়, তখন রাত আনুমানিক সাড়ে ১১টা। হামলা চালানোর সঙ্গে সঙ্গে বাঙালি পুলিশ সদস্যরাও পাল্টা আক্রমণ করে।’ কাল বিলম্ব না করে তিনি পূর্ব পাকিস্তানের সকল বিভাগ ও জেলা শহরের পুলিশ স্টেশনগুলোতে একটি মেসেজ পাঠিয়ে দেন। সেই মেসেজটা ছিল- ‘ওভার- বেইজ ফর অল স্টেশন্স অব ইস্ট পাকিস্তান পুলিশ, কিপ লিসেন অ্যান্ড ওয়াচ, উই আর অলরেডি অ্যাটাকড বাই পাক আর্মি। ট্রাই টু সেভ ইয়োরসেল্ফস।ওভার।’ এজন্য পরদিন ২৬ মার্চ ভোর পাঁচটার দিকে পাকিস্তানি বাহিনী তাকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তার ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন।
- ‘রাত ১২টার দিকে বাঙালি পুলিশ সদস্যদের মরণপণ প্রতিরোধ থমকে যায় ট্যাংক ও কামান সজ্জিত পাকিস্তানি বাহিনীর মর্টার ও হেভি মেশিনগানের গুলি বর্ষণে। রাজারবাগ পুলিশ লাইন্সের চারটি ব্যারাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাকিস্তানি বাহিনীর প্রায় আটশ’ সদস্য ট্যাংক বহরসহ প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে। এ সময় তাদের হাতে অনেক বাঙালি পুলিশ সদস্য হতাহত হন। আটক হন আরও ১৫০ জন পুলিশ সদস্য।

- প্রসঙ্গত ঝিনাইদহের তত্কালীন সাব-ডিভিশনাল পুলিশ অফিসার মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, ১৭ এপ্রিল ১৯৭১ মুজিব নগর সরকারের শপথ গ্রহণ অনুষ্টান শেষে ঐতিহাসিক গার্ড অব অনার প্রদান করেন।

আরো উল্লেখ্য,
- ১৯৭১ সালের ১৯ মার্চ মহান স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে জয়দেবপুরের সংগ্রামী জনতা পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু করেছিল। সেটি ছিল মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ।
- ওইদিন পাক হানাদার বাহিনীর গুলিতে গাজীপুরের হরমুত, মনু খলিফা ও কিশোর নেয়ামত শহীদ হন।
- এ ঘটনার পর সারাদেশে শ্লোগান ওঠে ‘জয়দেবপুরের পথ ধর, বাংলাদেশ স্বাধীন কর।” এই দিনটি আমাদের স্বাধীনতার যুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন।

উৎসঃ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট, গাজীপুর জেলা ওয়েবসাইট, বাংলাপিডিয়া ও বাংলা ট্রিবিউন আর্কাইভ।

১১৩.
ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত?
  1. ক) দিনাজপুর
  2. খ) ফরিদপুর
  3. গ) পাবনা
  4. ঘ) ময়মনসিংহ
সঠিক উত্তর:
গ) পাবনা
উত্তর
সঠিক উত্তর:
গ) পাবনা
ব্যাখ্যা

বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত।
- এটি ১৯৫১ সালে ইক্ষু গবেষণা কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে এবং ১৯৮৯ সালে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট হিসেবে বর্তমান রূপ লাভ করে।
- এ গবেষণা কেন্দ্রে আখ, খেজুর, তাল প্রভৃতির জাত উন্নয়ন ও ব্যবহার বিষয়ে গবেষণা করা হয়।
সূত্রঃ বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

১১৪.
কার নির্দেশনায় বুদ্ধিজীবী হত্যাকান্ড সংঘটিত হয়েছিলো?
  1. ক) রাও ফরমান আলী
  2. খ) টিক্কা খান
  3. গ) আবদুল্লাহ খান নিয়াজী
  4. ঘ) গোলাম আযম
সঠিক উত্তর:
গ) আবদুল্লাহ খান নিয়াজী
উত্তর
সঠিক উত্তর:
গ) আবদুল্লাহ খান নিয়াজী
ব্যাখ্যা

বুদ্ধিজীবী হত্যাকান্ডঃ
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে দুঃখখজনক ও মর্মান্তিক যে  ঘটনা হয় সেটি হচ্ছে বুদ্ধিজীবী হত্যাকান্ড।
- ১৯৭১ সালের যুদ্ধের পুরো নয় মাস বিশেষত ১০-১৬ ডিসেম্বরের আগে পর্যন্ত পরিকল্পিতভাবে পাক-বাহিনী এ দেশীয় দোসরদের সহায়তায় বাংলাদেশের বুদ্ধিজীবীদের নির্মম ও নিষ্ঠুরভাবে নির্যাতন করে অবশেষে হত্যা করে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ও যশস্বী শিক্ষকসহ, গবেষক, প্রখ্যাত চিকিৎসক, লেখক-সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবীদেরকে সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করা হয়।
- বুদ্ধিজীবী হত্যা স্পষ্টতই ছিল সামরিক জান্তার নীল নকশার বাস্তবায়ন, যে নীল নকশার লক্ষ্য ছিল বুদ্ধিজীবীদের নিশ্চিহ্ন করে বাঙ্গালি জাতিকে নেতৃত্বহীন ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়ায় পরিণত করা
- ১৪ ডিসেম্বর 'শহীদ বুদ্ধিজীবী দিবস' হিসাবে পালন করে ঐ সময়ে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুদ্ধিজীবী হত্যাকান্ডের কিছু তথ্যঃ
- সার্বিক নির্দেশনা -- পাক বাহিনীর ইস্টার্ন কমান্ডের অধিনায়ক জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী
- সার্বিক তত্ত্ববধায়নকারী -- মেজর জেনারেল রাও ফরমান আলী
- বাস্তবায়নে ছিলো -- ব্রিগেডিয়ার বশির, লেঃ কর্নেল হেজাজী, মেজর আসলাম, মেজর জহুর, ক্যাপ্টেন নাসের, ক্যাপ্টেন কাইউম।
- দেশীয় দোসর -- আলবদরআলশামস বাহিনী
('আলবদর' এর ঘাতকরা ছিলো জামাত ইসলামীর তৎকালীন অঙ্গ ছাত্রসংগঠন 'ইসলামী ছাত্র সংঘ' এর সদস্যরা এবং আলশামস বাহিনীর ঘাতকরা ছিলো মুসলিম লীগ, জামায়েত ইসলামীউর্দুভাষী বিহারীদের সমন্বয়ে গঠিত বাহিনী।)
- ঢাকার মিরপুর, নাখালপাড়া, রাজারবাগ, মোহাম্মদপুর সহ আরো কিছু স্থানে এই হত্যাকন্ড সংঘটিত হয়।

উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন (২য় পত্র) বই ও বাংলাপিডিয়া।

১১৫.
বাংলাদেশে আদমশুমারি পরিচালনা করে কোন প্রতিষ্ঠান?
  1. ক) পরিকল্পনা কমিশন
  2. খ) জনস্বাস্থ্য বিভাগ
  3. গ) বিবিএস
  4. ঘ) পিটিআই
সঠিক উত্তর:
গ) বিবিএস
উত্তর
সঠিক উত্তর:
গ) বিবিএস
ব্যাখ্যা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আদমশুমারি পরিচালনার দায়িত্বে নিয়োজিত।
- এটি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- দেশ স্বাধীনের পর প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন আদমশুমারির দায়িত্বে ছিলো।
- ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সরকার আদমশুমারি কমিশনসহ বিভিন্ন মন্ত্রণালয়াধীন ৪টি পরিসংখ্যান অফিসকে একীভূত করে ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’ গঠন করে।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ঢাকার আগারগাঁও এ অবস্থিত। তবে সকল বিভাগীয় শহরগুলোতে এটির শাখা অফিস রয়েছে।

সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।

১১৬.
বাংলাদেশে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম নৃ-গোষ্ঠী কোনটি?
  1. ক) গারো
  2. খ) চাকমা
  3. গ) খাসিয়া
  4. ঘ) সাঁওতাল
সঠিক উত্তর:
খ) চাকমা
উত্তর
সঠিক উত্তর:
খ) চাকমা
ব্যাখ্যা

বাংলাদেশে বসবাসরত ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে চাকমা হলো বৃহত্তম নৃ-গোষ্ঠী।
- চাকমা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ২ লাখ ৫৩ হাজার। (পঞ্চম আদম শুমারি অনুসারে)
- চাকমা জনগোষ্ঠী প্রধানত বসবাস করে - বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায়।
- চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী।

- সাঁওতাল বাংলাদেশের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ উপজাতি।
- সাঁওতাল জনগোষ্ঠীর আবাসস্থল - রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর।
তবে,
- পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী নৃ-গোষ্ঠীসমূহের মধ্যে জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম হলো মারমা সম্প্রদায়।

উৎসঃ পঞ্চম আদমশুমারি-২০১১ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী।

১১৭.
বাংলাদেশের অর্থনীতি কয়টি খাত নিয়ে গঠিত?
  1. ক) ৭
  2. খ) ৩
  3. গ) ১২
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ঘ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫
ব্যাখ্যা

সার্বিকভাবে বাংলাদেশের জিডিপি ১৫টি খাত নিয়ে গঠিত।
- এই ১৫টি খাতের মধ্যে আবার ৬ টি খাতের উপখাত রয়েছে। এই ১৫ টি খাত বৃহৎ ৩ টি খাতের অন্তর্ভূক্ত।
- ১৫টি খাতের মধ্যে ২টি কৃষি, ৪টি শিল্প ও বাকিগুলো সেবাখাতের অন্তর্ভূক্ত।

১৫টি খাত হচ্ছে -
- কৃষি ও বনজ (উপখাত - ৩টি)
- মৎস সম্পদ
- খনিজ ও খনন (গাস, তেল ইত্যাদি) (উপখাত - ২টি)
- শিল্প (ম্যানুফ্যাকচারিং) (উপখাত - ২টি)
- বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ (উপখাত - ৩টি)
- নির্মাণ
- পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মেরামত
- হোটেল ও রেস্তোরা
- পরিবহন, সংরক্ষন (স্টোরেজ) ও যোগাযোগ (উপখাত - ৫টি)
- আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা (ব্যাংক, বীমা ইত্যাদি) (উপখাত - ৩টি)
- রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা
- লোক প্রশাসন ও প্রতিরক্ষা
- শিক্ষা
- স্বাস্থ্য ও সামাজিক সেবা
- কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা

উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা - ২০২০

১১৮.
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নতুন কর্মসংস্থান তৈরীর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে-
  1. ক) ৮৫ লাখ
  2. খ) ১ কোটি ৩৫ লাখ
  3. গ) ১ কোটি ১৭ লাখ
  4. ঘ) ১ কোটি ১৩ লাখ
সঠিক উত্তর:
ঘ) ১ কোটি ১৩ লাখ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১ কোটি ১৩ লাখ
ব্যাখ্যা

অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আগামী ৫ বছরে সর্বমোট ১১.৩৩ মিলিয়ন বা ১ কোটি ১৩ লক্ষ ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।
তার মধ্যে -
- জাতীয় পর্যায়ে মোট কর্মসংস্থান সৃষ্টি হবে - ৮.০৮ মিলিয়ন বা ৮০ লক্ষ ৮০ হাজার।
- প্রবাসী বা বৈদেশিক কর্মসংস্থান হবে - ৩.২৫ মিলিয়ন বা ৩২ লক্ষ ৫০ হাজার।
উৎসঃ পঞ্চবার্ষিকী পরিকল্পনার রিপোর্ট।

১১৯.
বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি অনুযায়ী বাংলাদেশ, ভুটানের বাজারে মোট কতটি পণ্যে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে?
  1. ক) ৩৪টি
  2. খ) ৯৭টি
  3. গ) ১০০টি
  4. ঘ) ১৬৭টি
সঠিক উত্তর:
গ) ১০০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০টি
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিঃ
- বিশ্বের কোনাে দেশের সাথে প্রথমবারের মতো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (Preferential Trade Agreement) স্বাক্ষর করে বাংলাদেশ।
- ৬ ডিসেম্বর ২০২০ ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করে বাংলাদেশ।
- এ চুক্তির মাধ্যমে ভুটান ১০০টি বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা প্রদান করতে সম্মত হয়।
- অন্যদিকে ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে একই সুবিধা পাবে।
- দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকার (SAFTA) আওতায় বাংলাদেশ ও ভুটান কিছু বাণিজ্য সুবিধা ভােগ করে আসছে। PTA'র ফলে এর আওতা আরও বাড়বে।

উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার ও সালতামামী।

১২০.
নিম্নের কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স পায়?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ওমান
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) কাতার
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

বাংলাদেশের রেমিট্যান্স গ্রহনের চিত্রঃ
১. সৌদি আরব - ৪,০১৫.১৬ মিলিয়ন USD
২. সংযুক্ত আরব আমিরাত - ২,৪৭২.৫৬ মিলিয়ন USD
৩. মার্কিন যুক্তরাষ্ট্র - ২,৪০৩.৪০ মিলিয়ন USD
৪. কুয়েত - ১,৩৭২.২৪ মিলিয়ন USD
৫. যুক্তরাজ্য - ১,৩৬৪.৮৯ মিলিয়ন USD
৬. ওমান - ১,২৪০.৫৪ মিলিয়ন USD

অপশনে যেহেতু, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নেই তাই সঠিক উত্তর - যুক্তরাষ্ট্র।

উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা, ২০২০।

১২১.
SDF - এর পূর্ণরূপ কি?
  1. ক) Social Development Foundation
  2. খ) Strategic Defence Force
  3. গ) Special Development Formula
  4. ঘ) Social Defence Foundation
সঠিক উত্তর:
ক) Social Development Foundation
উত্তর
সঠিক উত্তর:
ক) Social Development Foundation
ব্যাখ্যা

SDF = Social Development Foundation
- এসডিএফ ২০০০ সালে দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে গঠিত বাংলাদেশ সরকারের গঠিত একটি সংস্থা।
- এটি অর্থমন্ত্রনালয়ের অধীন একটি একটি অলাভজনক প্রতিষ্ঠান।
উৎসঃ SDF ওয়েবসাইট।

১২২.
সংবিধানের কোন বিভাগে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে?
  1. ক) পঞ্চম
  2. খ) ষষ্ঠ
  3. গ) সপ্তম
  4. ঘ) অষ্টম
সঠিক উত্তর:
গ) সপ্তম
উত্তর
সঠিক উত্তর:
গ) সপ্তম
ব্যাখ্যা

বাংলাদেশের সপ্তম ভাগ বা অধ্যায়ে "নির্বাচন" সম্পর্কে বলা হয়েছে।
সপ্তম ভাগের অনুচ্ছেদ্গুলো হচ্ছে -
অনুচ্চেদ - ১১৮ -- নির্বাচন কমিশন প্রতিষ্ঠা
অনুচ্চেদ - ১১৯ -- নির্বাচন কমিশনের দায়িত্ব
অনুচ্চেদ - ১২০ -- নির্বাচন কমিশনের কর্মচারীগণ
অনুচ্চেদ - ১২১ -- প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা
অনুচ্চেদ - ১২২ -- ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
অনুচ্চেদ - ১২৩ -- নির্বাচন-অনুষ্ঠানের সময়
অনুচ্চেদ - ১২৪ -- নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা
অনুচ্চেদ - ১২৫ -- নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা
অনুচ্চেদ - ১২৬ -- নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তাদান

উৎসঃ বাংলাদেশের সংবিধান।

১২৩.
সংবিধানের কোন সংশোধনীর দ্বারা যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির বিধান প্রণয়ন করা হয়?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) পঞ্চদশ
  4. ঘ) চতুর্দশ
সঠিক উত্তর:
ক) প্রথম
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রথম
ব্যাখ্যা

১৯৭৩ সালের ১৫ জুলাই - সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয়।
- এটি উত্থাপন করেন তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর।
- এর বিষয়বস্তু ছিলো যুদ্ধাপরাধীসহ গণবিরোধীদের বিচারের বিধান সন্নিবেশন।
- এতে সংবিধানের ৪৭নং অনুচ্ছেদে সংশোধন আনা হয় যেখানে ৪৭-ক নামে নতুন একটি অনুচ্ছেদ এবং ৪৭ নম্বর অনুচ্ছেদে একটি নতুন দফা যুক্ত করা হয়।

এছাড়া,
- সংবিধানের দ্বিতীয় সংশোধনী ছিলো - জরুরী অবস্থা জারির বিধান সংক্রান্ত।
- চতুর্দশ সংশোধনীর উদ্দেশ্য ছিলো সংসদের সংরক্ষিত মহিলা আসন বৃদ্ধি।
- পঞ্চদশ সংশোধনী ছিলো - তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও বাহাত্তরের মূল সংবিধান পুনর্বহাল সংক্রান্ত।

সূত্রঃ বাংলাদেশ সংবিধান এবং আইন মন্ত্রণালয়।

১২৪.
বাংলাদেশের সরকার প্রধানকে তার কাজের জন্য় জবাবদিহি করতে হয়-
  1. ক) মন্ত্রিপরিষদের কাছে
  2. খ) সংসদের কাছে
  3. গ) রাষ্ট্রপতির কাছে
  4. ঘ) জনগণের কাছে
সঠিক উত্তর:
খ) সংসদের কাছে
উত্তর
সঠিক উত্তর:
খ) সংসদের কাছে
ব্যাখ্যা

সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের গৃহীত নীতি ও সিদ্ধান্ত বা কাজকর্মের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে।
- মন্ত্রীসভা কতদিন ক্ষমতায় থাকবে তা নির্ভর করে আইনসভার আস্থা - অনাস্থার উপর।
সংবিধানের ৫৫ নং অনুচ্ছেদ অনুসারে,
- বাংলাদেশের সরকার প্রধান (প্রধানমন্ত্রী) সহ সমস্ত মন্ত্রীসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবে।

উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন বই ও সংবিধান।

১২৫.
বাংলাদেশে এটর্নি জেনারেল পদে নিয়োগ দেন-
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) আইনমন্ত্রী
  4. ঘ) স্পিকার
সঠিক উত্তর:
ক) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
ক) রাষ্ট্রপতি
ব্যাখ্যা

অ্যাটর্নি জেনারেল সরকারের প্রধান আইন কর্মকর্তা।
- সংবিধানের ৬৪নং অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন।
অনুচ্ছেদ বলা হয়েছে -
(১) সুপ্রীম কোর্টের বিচারক হইবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্ণি-জেনারেল-পদে নিয়োগদান করিবেন।
(২) অ্যাটর্ণি-জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করিবেন।
(৩) অ্যাটর্ণি-জেনারেলের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তাঁহার বক্তব্য পেশ করিবার অধিকার থাকিবে।
(৪) রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্ণি-জেনারেল স্বীয় পদে বহাল থাকিবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করিবেন।

১২৬.
বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে?
  1. ক) তামিম ইকবাল
  2. খ) মমিনুল হক
  3. গ) মুশফিকুর রহিম
  4. ঘ) সাকিব আল হাসান
সঠিক উত্তর:
খ) মমিনুল হক
উত্তর
সঠিক উত্তর:
খ) মমিনুল হক
ব্যাখ্যা

বাংলাদেশর বর্তমান (ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত) ক্রিকেট টীমের অধিনায়কঃ
- টেস্ট টীম -- মমিনুল হক
- ওয়ানডে টীম -- তামিম ইকবাল
- টি২০ টীম -- মাহমুদুল্লাহ
- কোচ -- রাসেল ডমিঙ্গো।

১২৭.
বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে?
  1. ক) মোহাম্মদ উল্লাহ
  2. খ) মোহাম্মদ বায়তুল্লাহ
  3. গ) শাহ আব্দুল হামিদ
  4. ঘ) আব্দুল মালেক উকিল
সঠিক উত্তর:
ক) মোহাম্মদ উল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) মোহাম্মদ উল্লাহ
ব্যাখ্যা

বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ।
- জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে - ৭ এপ্রিল, ১৯৭৩ সালে এবং
- তখন এর স্পীকার নির্বাচিত হন - মোহাম্মদউল্লাহ।

- তবে গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ।
- গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ।
- জাতীয় সংসদের বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
উৎসঃ জাতীয় সংসদের ওয়েবসাইট।

১২৮.
মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে কোন আন্তর্জাতিক সংস্থা একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন এর সিদ্ধান্ত গ্রহণ করেছে?
  1. ক) ইউনিসেফ
  2. খ) ইউএনডিপি
  3. গ) ইউনেস্কো
  4. ঘ) আইএমএফ
সঠিক উত্তর:
গ) ইউনেস্কো
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউনেস্কো
ব্যাখ্যা

আন্তর্জাতিক অঙ্গনে মুজিববর্ষঃ
• জাতিসংঘের শিল্প, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো (UNESCO) – এর উদ্যোগে এর সদস্য ১৯৩টি দেশে মুজিববর্ষ পালিত হবে।
- ১২ – ২৭ নভেম্বর, ২০১৯ তারিখে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সংস্থাটির ৪০তম অধিবেশনে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তটি অধিবেশনে গৃহীত হয় – ২৫ নভেম্বর, ২০১৯ তারিখে।
- এছাড়াও, গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক বিকাশে তরুণদের উৎসাহ করতে ২০২০ সাল থেকে প্রতিবছর UNESCO বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার প্রদান করবে বলে ঘোঘণা দিয়েছে।

• জলবায়ু ঝুঁকিতে থাকা বিশ্বের ৪৮টি দেশের সংগঠন Climate Vulnerable Forum (CVF) -এর ২০২১ সালের সম্মেলন মুজিববর্ষ স্মরণে অনুষ্ঠিত হবে।
• বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের ডাক-বিভাগ ১৭ মার্চ, ২০২০ তারিখে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডাকচিহ্ন প্রকাশ করে। ২৬ মার্চ, ২০২০ তারিখে যুক্তরাষ্ট্রের ডাক-বিভাগ থেকেই বুলেটিন স্মারক প্রকাশ করে।
- যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোসা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে মুজিববর্ষ পালনের ঘোষণা দেয়।
- ১৬ আগস্ট, ২০২০ তারিখে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্র্যাম্যাক শহরে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতি (ম্যুরাল) স্থাপন করা হয়। এটি দেশের বাইরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রথম স্থায়ী প্রতিকৃতি।
- ১৭ মার্চ, ২০২০ তারিখে যুক্তরাষ্ট্রের হাইটস্‌ পোস্ট অফিস থেকে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডাক টিকিট প্রকাশ করে।
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আঙ্করায় তার একটি ভাস্কর্য স্থাপন করবে তুরস্ক। ২ ডিসেম্বর, ২০২০ সালে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। এছাড়া আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতার্তুর্কের একটি ভাস্কর্য ঢাকায় স্থাপিত হবে। আঙ্কারায় বঙ্গবন্ধুর নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
• ১৭ মার্চ, ২০২০ তারিখে বঙ্গবন্ধুর জন্মক্ষণ স্মরণীয় করে রাখতে যুক্তরাজ্যের সারে (Surry) শহরে “বঙ্গবন্ধু দিবস” পালন করা হয়।
• মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় হাইকমিশন ১৭ নভেম্বর, ২০২০ তারিখে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত তিন ধরনের হাতঘড়ি উন্মোচন করে।
• বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৭ আগস্ট, ২০২০ তারিখে নাইজেরিয়ার ডাক-বিভাগ ডাক টিকেট অবমুক্ত করে।

উৎসঃ লাইভ এমসিকিউ সালতামামী।

১২৯.
নিচের কোনটি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি?
  1. ক) ECNEC
  2. খ) NICAR
  3. গ) ECNAR
  4. ঘ) CSPL
সঠিক উত্তর:
খ) NICAR
উত্তর
সঠিক উত্তর:
খ) NICAR
ব্যাখ্যা

NICAR = National Implementation Committee for Administrative Reorganization-Reform.
- বাংলা অর্থ দাঁড়ায় - প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)
- নিকার কমিটির আহবায়ক - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উৎসঃ মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইট।

১৩০.
কলকাতা-খুলনা রুটে চলাচলকারী ট্রেন এর নাম কি?
  1. ক) মৈত্রী এক্সপ্রেস
  2. খ) বন্ধন এক্সপ্রেস
  3. গ) সমঝোতা এক্সপ্রেস
  4. ঘ) জয়বাংলা এক্সপ্রেস
সঠিক উত্তর:
খ) বন্ধন এক্সপ্রেস
উত্তর
সঠিক উত্তর:
খ) বন্ধন এক্সপ্রেস
ব্যাখ্যা

কলকাতা-খুলনার মধ্যে চলাচলকারী ট্রেন সার্ভিসের নাম - বন্ধন এক্সপ্রেস
- এটি ২০১৭ সালের ১৬ নভেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে।
- এর আগে ৯ নভেম্বর পরীক্ষামূলকভাবে চালু হয় এই ট্রেনের চলাচল।
- ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর খুলনা-কলকাতার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৫২ বছর পর সেই ট্রেনই সে পথেই নতুন রূপে চালু করা হয়েছে।

উৎসঃ বাংলাদেশ রেলওয়ে ও প্রথম আলো আর্কাইভ।

১৩১.
চাপসৃষ্টিকারী গোষ্টীকে এইচ. জিগলার কী নামে আখ্যায়িত করেছেন?
  1. ক) লবি গ্রুপ
  2. খ) Organised Group
  3. গ) Interest Group
  4. ঘ) Civil Society
সঠিক উত্তর:
গ) Interest Group
উত্তর
সঠিক উত্তর:
গ) Interest Group
ব্যাখ্যা

চাপসৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে তথ্যঃ
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ‘লবি গ্রুপ’ বলে আখ্যায়িত করেছেন - এস. ই. ফাইবার।
- অন্যদিকে, “Interest group” - বলে আখ্যায়িত করেছেন - এইচ. জিগলার।
- অ্যালেন পটার চাপসৃষ্টিকারী গোষ্ঠীর পরিবর্তে ‘সংগঠিত গোষ্ঠী’ (Organized group) শব্দ দু’টি ব্যবহারের পক্ষে।
Almond ও Powel চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে চার ভাগে ভাগ করেছেন।
যথা:-
1. Institutional Interest Groups
2. The Associational Interest Groups
3. Anomic Interest Groups
4. Non-Associational Interest Groups.
অন্যদিকে, অ্যালান বল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করেছেন।

উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন (উন্মুক্ত)।

১৩২.
কোন দেশটি বলকান অঞ্চলে অবস্থিত নয়?
  1. ক) কসোভো
  2. খ) সার্বিয়া
  3. গ) এস্তোনিয়া
  4. ঘ) বুলগেরিয়া
সঠিক উত্তর:
গ) এস্তোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) এস্তোনিয়া
ব্যাখ্যা

বলকান দেশঃ
বলকান পর্বতমালার পাদদেশ বা বলকান পেনিনসুলায় অবস্থিত দেশসমূহ এই অঞ্চলের অন্তর্ভূক্ত।
মূলত ১০টি দেশকে বলকান দেশ বলে।
যথা -
- আলবেনিয়া,
- বসনিয়া ও হার্জেগোভিনা,
- বুলগেরিয়া,
- ক্রোয়েশিয়া,
- কসোভো,
- মন্টিনিগ্রো,
- মেসিডোনিয়া,
- রোমানিয়া,
- সার্বিয়া ও
- স্লোভেনিয়া

এছাড়াও,
তুরস্কের ইউরোপিয়ান অংশ ও গ্রীসকেও এই অঞ্চলের অন্তর্ভূক্ত করা হয়ে থাকে।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটানিকা.কম।

এস্তোনিয়া বাল্টিক দেশ।

১৩৩.
ইউরোপের দেশগুলোতে মুক্ত চলাচল বিষয়ক চুক্তি -
  1. ক) শেনজেন চুক্তি
  2. খ) লিসবন চুক্তি
  3. গ) ম্যাসট্রিট চুক্তি
  4. ঘ) রোম চুক্তি
সঠিক উত্তর:
ক) শেনজেন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) শেনজেন চুক্তি
ব্যাখ্যা

শেনজেন চুক্তিঃ
- অবাধ চলাচলের (ভিসামুক্ত ইউরোপ) জন্য ১৪ জুন, ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয় (The Treaty of Schengen)।
- ১৯৯৫ সালের ১৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- বর্তমানে ২৬টি দেশ শেনজেন এলাকাভুক্ত।
- এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত ৪টি দেশ।

উৎসঃ ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।

১৩৪.
‘মেসোপটেমিয়া’ শব্দের অর্থ কি?
  1. ক) উর্বর ভূমি
  2. খ) দুই পাহাড়ের মধ্যবর্তী ভূমি
  3. গ) নদীর তীর
  4. ঘ) দুই নদীর মধ্যবর্তী ভূমি
সঠিক উত্তর:
ঘ) দুই নদীর মধ্যবর্তী ভূমি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুই নদীর মধ্যবর্তী ভূমি
ব্যাখ্যা

মেসোপটেমীয় সভ্যতাঃ
‘মেসোপটেমীয়া’ একটি গ্রিক শব্দ। যার অর্থ - দুই নদীর মধ্যবর্তী ভূমি
- টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উপত্যকাটির নাম - মেসোপটেমিয়া। গ্রীক লেখকগণ মূলত এর নামকরণ করেন।
⤇ মেসোপটেমিয়া দুই ভাগে বিভক্ত ছিলো - উত্তর ও দক্ষিণ। উত্তর অংশের বর্তমান নাম - অ্যাসেরীয় ও দক্ষিণ অংশের নাম - মেসোপটেমিয়া।
তবে এটি একটি অভিন্ন এলাকা হিসাবেই পরিচিত ছিলো। এই অঞ্চলটিতেই খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে বিশ্বের প্রাচীনতম সভ্যতাটি গড়ে উঠেছিলো।
⤇ বর্তমান ভৌগোলিক অবস্থান - বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়ার বেশিরভাগ অঞ্চল অবস্থিত।
এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতে - এই সভ্যতার কিছু অংশ রয়েছে। মেসোপটেমিয়ার লোকজন বহু-ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলো।

উৎসঃ হিস্টোরি.কম ও ব্রিটানিকা।

১৩৫.
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঐতিহাসিক প্যারিস চুক্তি কার্যকর হয় কবে?
  1. ক) ২২ এপ্রিল, ২০১৬
  2. খ) ৪ নভেম্বর, ২০২০
  3. গ) ৪ নভেম্বর, ২০১৬
  4. ঘ) ১২ ডিসেম্বর, ২০১৫
সঠিক উত্তর:
গ) ৪ নভেম্বর, ২০১৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ নভেম্বর, ২০১৬
ব্যাখ্যা

২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১তম UNFCCC Conference of Parties (CoP-21) সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়।
- এতে মোট ১৯৬টি দেশ ও সংস্থা অংশ নেয়৷
- ২০১৬ সালের ২২ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় এবং ৪ নভেম্বর, ২০১৬ তারিখে এই চুক্তি কার্যকর হয়।
- প্যারিস জলবায়ু চুক্তিতে একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫-২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে।
সূত্রঃ UNFCCC ওয়েবসাইট।

১৩৬.
কোন বিপ্লবের ফলে রাশিয়ায় জারতন্ত্রের (রাজতন্ত্র) পতন ঘটে?
  1. ক) ফেব্রুয়ারি বিপ্লব
  2. খ) বলশেভিক বিপ্লব
  3. গ) অক্টোবর বিপ্লব
  4. ঘ) খ + গ
সঠিক উত্তর:
ক) ফেব্রুয়ারি বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
ক) ফেব্রুয়ারি বিপ্লব
ব্যাখ্যা

১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়। এই দুটি বিপ্লবকে একত্রে “১৯১৭ সালের রুশ বিপ্লব” (Russian Revolution of 1917) বলা হয়।

• ফেব্রুয়ারি বিপ্লবঃ
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে - রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।

• বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লবঃ
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে - রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উৎসঃ হিস্টোরি ও ব্রিটানিকা.কম

১৩৭.
প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশটি অক্ষশক্তির সমর্থক ছিল?
  1. ক) ইতালি
  2. খ) জাপান
  3. গ) ফ্রান্স
  4. ঘ) অস্ট্রিয়া
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রিয়া
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধ (World War - I)
- গত শতাব্দীর প্রথম ভাগে বিশ্বের পরাশক্তিগুলো প্রধানত ইউরোপে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে।
- ১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত সময়ে সংঘটিত এই যুদ্ধটি প্রথম বিশ্বযুদ্ধ নামে পরিচিত।
- প্রথম বিশ্বযুদ্ধ “মহাযুদ্ধ” বা “The Great War” নামে ইতিহাসে বিখ্যাত।
- এই যুদ্ধের মাধ্যমে বিশ্ব প্রথম সামরিক শক্তির সর্বগ্রাসী চেহারা প্রত্যক্ষ করে। এর আগে কোন যুদ্ধে এতো প্রাণহানি ঘটে নি।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। সবচেয়ে বেশি প্রায় ৩৭ লাখ প্রাণহানি ঘটে রাশিয়ার।
- এছাড়া যুদ্ধের প্রভাবে ইউরোপের বহু দেশ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং অর্থনৈতিক দিক থেকে নড়বড়ে অবস্থানে চলে যায়।

- যুদ্ধ সংঘটনকাল -- ২৮ জুলাই, ১৯১৪ থেকে ১১ নভেম্বর, ১৯১৮ খ্রিস্টাব্দ।
- যুদ্ধ সংঘটন স্থান -- ইউরোপ ও মধ্যপ্রাচ্য।
- অক্ষশক্তি -- জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, গ্রীস ও তুরস্ক।
- মিত্রশক্তি -- রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, চীন, সার্বিয়া, রোমানিয়া ও বেলজিয়াম প্রভৃতি দেশ।
- ফলাফল -- মিত্রশক্তির বিজয়।

উৎসঃ Live MCQ Content (Upcoming) ও জাতিসংঘ ওয়েবসাইট।

১৩৮.
চতুর্থ জেনেভা কনভেনশন কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. ক) যুদ্ধক্ষেত্রে অসুস্থ এবং আহত সৈনিকদের অবস্থার সার্বিক উন্নতি
  2. খ) যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণের রক্ষা
  3. গ) যুদ্ধবন্দীদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা সংক্রান্ত
  4. ঘ) সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের অবস্থার উন্নতি
সঠিক উত্তর:
খ) যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণের রক্ষা
উত্তর
সঠিক উত্তর:
খ) যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণের রক্ষা
ব্যাখ্যা

জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করে।
- এই কনভেনশনগুলি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত।
- সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

⇒ মূল জেনেভা কনভেনশনগুলো:
১. প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে।
২. দ্বিতীয় কনভেনশন (১৯০৬): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও তাদের চিকিৎসা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।
৩. তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
৪. চতুর্থ কনভেনশন (১৯৪৯): সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।

উল্লেখ্য,
• কনভেনশনের সংশোধন ও আধুনিকায়ন:
- ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কনভেনশনগুলোর সংস্করণ আরো উন্নত ও আধুনিক করা হয় এবং ১৯৭৭ ও ২০০৫ সালে আরও প্রোটোকল যুক্ত করা হয়।
- এর মাধ্যমে যুদ্ধের সময় মানবাধিকার রক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হয়েছে।

⇒ প্রটোকলসমূহ:
• প্রটোকল:
- ১৯৭৭ সালে; ১; আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি রক্ষার্থে গৃহীত হয়।
• প্রটোকল: ২;
- ১৯৭৭ সালে; অ-আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গকে রক্ষার সাথে সম্পর্ক।
• প্রটোকল: ৩;
- ২০০৫ সালে; অতিরিক্ত স্বাতন্ত্র্যসূচক প্রতীক পরিগ্রহ করা সংক্রান্ত বিষয়ে গৃহীত হয়।

উৎস: INTERNATIONAL COMMITTEE OF THE RED CROSS.

১৩৯.
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নির্মূল সম্পর্কিত CEDAW সনদ কবে স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৭৫
  2. খ) ১৯৮৫
  3. গ) ১৯৭৯
  4. ঘ) ১৯৮১
সঠিক উত্তর:
গ) ১৯৭৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৯
ব্যাখ্যা

CEDAW এর পূর্ণরূপ হলো - Convention on the Elimination of All Forms of Discrimination Against Women.
- এটি ১৯৭৯ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাক্ষরিত হয় যা ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর কার্যকর হয়।
- এই সনদে ৩০টি ধারা রয়েছে।

সূত্রঃ UN ওয়েবসাইট।

১৪০.
কোন আরব রাষ্ট্রটি সর্বপ্রথম ইসরাইলকে স্বীকৃতি দেয়?
  1. ক) তুরস্ক
  2. খ) সংযুক্ত আরব আমিরাত
  3. গ) বাহারাইন
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
ঘ) মিশর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিশর
ব্যাখ্যা

- ১৫ সেপ্টেম্বর, ২০২০ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে - সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
- এ পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতিদানকারী আরব দেশ - ৪ টি এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ - ১৯ টি।
- প্রথম আরব দেশ হিসাবে ‘মিশর’ ১৯৭৮ সালে; দ্বিতীয় আরব দেশ হিসাবে জর্ডান - ১৯৯৪ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়।
- প্রথম মুসলিম দেশ হিসাবে ‘তুরস্ক' ১৯৪৯ সালে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সালতামামী।

১৪১.
কোনটি শীতল মরুভূমি?
  1. ক) সাহেল
  2. খ) থর
  3. গ) দাহনা
  4. ঘ) লাদাখ
সঠিক উত্তর:
ঘ) লাদাখ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লাদাখ
ব্যাখ্যা

কয়েকটি উল্লেখযোগ্য শীতল মরুভূমিঃ
- লাদাখ  - ভারত,
- তাকলামান - চীন,
- প্যাটাগোনিয়া - আর্জেন্টিন, চিলি ইত্যাদি।
Source: Britannica.com

১৪২.
‘OIC’ - এর সদর দপ্তর কোথায়?
  1. ক) কায়রো
  2. খ) জেদ্দা
  3. গ) রিয়াদ
  4. ঘ) আবু ধাবি
সঠিক উত্তর:
খ) জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেদ্দা
ব্যাখ্যা

১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ওআইসি সদস্য দেশ ৫৭ টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে।
- ওআইসির শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি। যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি।

উৎসঃ ওআইসি ওয়েবসাইট।

১৪৩.
ব্রিকস(BRICS) - এর সর্বশেষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  1. ক) ১১ নভেম্বর,২০২০
  2. খ) ১৭ নভেম্বর, ২০২০
  3. গ) ৩১ মে,২০১৯
  4. ঘ) ২২ ডিসেম্বর,২০১৯
সঠিক উত্তর:
খ) ১৭ নভেম্বর, ২০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭ নভেম্বর, ২০২০
ব্যাখ্যা

ব্রিকস সম্মেলনঃ
- ১২-তম (ভার্চুয়াল) সম্মেলন - ১৭ নভেম্বর, ২০২০ তারিখে রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হয়।
- ১৩-তম সম্মেলন ২০২১ সালের দ্বিতীয়ার্ধে (Date to be determined), ভারতে অনুষ্ঠিত হবে।

উৎসঃ ব্রিকস ওয়েবসাইট।

১৪৪.
আমাজান বন পর্যবেক্ষণের উদ্দেশ্যে "CBERS-4" স্যাটেলাইট উৎক্ষেপন করে কোন দেশের সহায়তায়?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ফ্রান্স
  3. গ) চীন
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা

- গত ২০ ডিসেম্বর, ২০২০ তারিখে আমাজন বন পর্যবেক্ষণের উদ্দেশ্যে চীন ও ব্রাজিলের যৌথ উদ্যোগে China-Brazil Earth Resource Satellite-4A (CBERS-4A) উৎক্ষেপণ করে। 
উৎসঃ Live MCQ সালতামামি।

১৪৫.
পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ ক্ষমতা-
  1. ক) প্রায় অর্ধেক
  2. খ) প্রায় তিনগুণ
  3. গ) প্রায় দুই-তৃতীয়াংশ
  4. ঘ) প্রায় দ্বিগুণ
সঠিক উত্তর:
ঘ) প্রায় দ্বিগুণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রায় দ্বিগুণ
ব্যাখ্যা

পৃথিবীর উপর চন্দ্র ও সূর্য উভয়রই আকর্ষণ রয়েছে। এই আকর্ষনের সাথে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক শক্তির প্রভাবে জোয়ার-ভাঁটা হয়।
- সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র এবং চন্দ্র পৃথিবীর নিকটতম জ্যাতিষ্ক। সূর্য ও চন্দ্র পৃথিবীর সকল বস্তুকেই সর্বদা কম-বেশি আকর্ষন করছে।
- সূর্য চন্দ্র অপেক্ষা ২ কোটি ৬০ লক্ষ গুণ বড় এবং পৃথিবী অপেক্ষা ১৩ লক্ষ গুণ বড়। কিন্তু আবার সূর্য পৃথিবী থেকে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত আর চন্দ্র মাত্র ৩৮.৪ লক্ষ কিলোমিটার।
- উপর্যুক্ত কারনে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ ক্ষমতা বেশি; প্রায় দ্বিগুণ।
- জোয়ার-ভাঁটা তৈরীর ক্ষেত্রে সূর্যের ক্ষমতা চাঁদের ক্ষমতার ৪/৯ ভাগ।

উৎসঃ উচ্চমাধ্যমিক ভূগোল বই (উন্মুক্ত)।

১৪৬.
বায়ুমন্ডলে ওজোনস্তরের অবস্থান কোথায়?
  1. ক) ট্রপোমন্ডলে
  2. খ) অয়নমন্ডলে
  3. গ) মেসোমন্ডলে
  4. ঘ) স্ট্র্যাটোমন্ডলে
সঠিক উত্তর:
ঘ) স্ট্র্যাটোমন্ডলে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্ট্র্যাটোমন্ডলে
ব্যাখ্যা

বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বশিষ্ট ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়।
যথা-
• ট্রপোমণ্ডল,
• স্ট্রাটোমণ্ডল,
• মেসোমণ্ডল,
• তাপমণ্ডল ও
• এক্সোমণ্ডল।

বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্রাটোমণ্ডল।
- এই স্তরে ওজোন গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। অর্থ্যাৎ ওজোনস্তর এই স্তরে অবস্থিত
- এ ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়।
- এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয়বাষ্প থাকে না।
- ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক।
- ঝড়-বৃষ্টি থাকেনা বলেই এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

১৪৭.
বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে?
  1. ক) সিলেট
  2. খ) চট্টগ্রাম
  3. গ) রাজশাহী
  4. ঘ) যশোর
সঠিক উত্তর:
খ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) চট্টগ্রাম
ব্যাখ্যা

- বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনীতিতে চট্টগ্রাম জেলা একটা বিশেষ স্থান দখল করে আছে।
- আর চট্টগ্রামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের মধ্যে সর্বাগ্রে যেটি আসে তা হলো সাগর এবং সাগরকেন্দ্রিক অর্থনীতি।
- মূলত এই সুনীল সাগরকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এই জনপদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বন্দরকেন্দ্রিক ব্যবসায়-বাণিজ্য-অর্থনীতি।
- আর তাই চট্টগ্রামের নামের সাথেই যেটি সবার আগে চলে আসে তা হল সাগর ও বন্দর।
- চট্টগ্রামের এই বন্দরকেন্দ্রিক ব্যবসায়-বাণিজ্য এর জন্য চট্টগ্রাম জেলা 'বন্দর নগরী চট্টগ্রাম', ‘বাংলাদেশের প্রবেশদ্বার’ হিসেবে পরিচিতি পেয়েছে সারা দেশে।
উৎসঃ চট্টগ্রাম জেলার ওয়েবসাইট।

১৪৮.
শীতকালে বাংলাদেশে কোন দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
  1. ক) উত্তর - পশ্চিম
  2. খ) দক্ষিণ - পশ্চিম
  3. গ) উত্তর - পূর্ব
  4. ঘ) পূর্ব-পশ্চিম
সঠিক উত্তর:
গ) উত্তর - পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর - পূর্ব
ব্যাখ্যা

বাংলাদেশের শীতকালঃ
- সাধারণত এ দেশে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস (কার্তিক - ফাল্গুন) পর্যন্ত সময়কে শীতকাল বলে।
- সেপ্টেম্বর ও অক্টোবর মাসের পর তাপমাত্রা কমতে থাকে। জানুয়ারি মাসে দেশে তাপমাত্রা সর্বনিম্ন থাকে।

তাপমাত্রাঃ
আমাদের দেশে শীতকালে তাপমাত্রা সবচেয়ে কম থাকে।
- এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১১° সেলসিয়াস থাকে।
- জানুয়ারি শীতলতম মাস। এই মাসের গড় তাপমাত্রা ১৭.৭° সেলসিয়াস।

বায়ু প্রবাহঃ
উত্তর-পূর্ব দিক থেকে আগত শীতল মৌসুমি বায়ু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে শীতকালের বাতাসের আদ্রতা অত্যন্ত কম থাকে।
- এ সময় বাতাসের সর্বনিম্ন আদ্রতা - ৩৬ ভাগ।

বৃষ্টিপাতঃ
শীতকালে বাংলাদেশে বৃষ্টিপাত হয় না বললেই চলে।
- তবে উত্তর - পূর্ব মৌসুমি বায়ু এ সময় বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয় এবং এর ফলে কিছু কিছু অঞ্চল বিশেষত পাহাড়ি এলাকায় অল্প বৃষ্টিপাত হয়।
-  এর পরিমাণ ১০ সেন্টিমিটারের অধিক নয়।

উৎসঃ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বই।

১৪৯.
বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগ পূর্বাভাস কেন্দ্রের নাম কি?
  1. ক) ESA
  2. খ) SPARSSO
  3. গ) ISRO
  4. ঘ) SPARRSO
সঠিক উত্তর:
ঘ) SPARRSO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) SPARRSO
ব্যাখ্যা

SPARRSO = Space Research and Remote Sensing Organization.
- এটি বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র এবং একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র।
- SPARRSO - ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটি ঢাকা শহরের আগারগাঁও এ অবস্থিত।

উৎসঃ স্পারসোর ওয়েবসাইট।

১৫০.
বিখ্যাত ক্যাসাব্লাঙ্কা শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) মিশর
  2. খ) মরক্কো
  3. গ) তুরস্ক
  4. ঘ) তিউনিসিয়া
সঠিক উত্তর:
খ) মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
খ) মরক্কো
ব্যাখ্যা

- মরক্কোর সবচেয়ে দর্শনীয় এক শহর ক্যাসাব্লাঙ্কা।
- এটি মরক্কোর প্রধান সমুদ্র বন্দর।
- এতে বিশ্বের সবচেয়ে বড় মসজিদ অবস্থিত।
উৎসঃ ব্রিটানিকা.কম

১৫১.
মানব আচরণের অন্যতম নিয়ামক কোনটি?
  1. ক) সুশাসন
  2. খ) মূল্যবোধ
  3. গ) স্বাধীনতা
  4. ঘ) সাম্য
সঠিক উত্তর:
খ) মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
খ) মূল্যবোধ
ব্যাখ্যা

মূল্যবোধঃ
- যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকেই আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি।
- সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-ব্যবহার ও কর্মকান্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে।
- মূল্যবোধ মানুষের আচরণের অন্যতম নিয়ামক।

মূল্যবোধের কয়েকটি প্রামাণ্য সংজ্ঞাঃ
- সমাজ বিজ্ঞানী এম. আর. উইলিয়াম বলেন, "মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদন্ড।"
- ফ্রাঙ্কেল মূল্যবোধ সম্পর্কে বলেন, "মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ।"
- এফ. ই. মেরিল বলেন, ''সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ মনে করে।''
- শেফার বলেন, ''ভালো-মন্দ, ঠিক-বেঠিক এবং আকাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নামই মূল্যবোধ।''
- স্টুয়ার্ট সি. ডড বলেন - "সামাজিক মূল্যবোধ হলো সে সব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।"
- এম. ডব্লিউ পামফ্রে এর মতে, "মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ।"

উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন বই।

১৫২.
মূল্যবোধ শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে -
  1. ক) রাজনৈতিক দল
  2. খ) সরকার
  3. গ) সুশীল সমাজ
  4. ঘ) পরিবার
সঠিক উত্তর:
ঘ) পরিবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পরিবার
ব্যাখ্যা

মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি।
- শিক্ষার মূল উদ্দেশ্য হলো মূল্যবোধ অর্জন।
- মানুষের শিক্ষাজীবনকে ব্যক্তিগত মূল্যবোধ অর্জনের শ্রেষ্ঠ সময় বলা হয়।
- মূল্যবোধ শিক্ষার প্রাথমিক উৎস হলো পরিবার। পরিবার থেকেই মূল্যবোধ শিক্ষার সূচনা হয়।
- মূল্যবোধ শিক্ষার প্রধান প্রাতিষ্ঠানিক উৎস হলো বিদ্যালয় (শিক্ষা প্রতিষ্ঠান)।

উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন বই।

১৫৩.
‘Protestant Ethics and The Spirit of Capitalism’ - এই বিখ্যাত গ্রন্থটি রচনা করেন -
  1. ক) কার্ল মার্কস
  2. খ) ম্যাক্স ওয়েবার
  3. গ) ভি আই লেনিন
  4. ঘ) রুশো
সঠিক উত্তর:
খ) ম্যাক্স ওয়েবার
উত্তর
সঠিক উত্তর:
খ) ম্যাক্স ওয়েবার
ব্যাখ্যা

জার্মান সমাজবিজ্ঞানী, দার্শনিক ও আমলাতন্ত্রের প্রবক্তা ম্যাক্স ওয়েবার রচিত বই:
- The Protestant Ethic and the Spirit of Capitalism,
- Economy and Society,
- The Religion of India etc.
উৎসঃ ব্রিটানিকা.কম

১৫৪.
রাষ্ট্র গঠনে অপরিহার্য উপাদান কোনটি?
  1. ক) সার্বভৌমত্ব
  2. খ) জাতীয়তাবাদ
  3. গ) সরকার
  4. ঘ) জনসংখ্যা
সঠিক উত্তর:
ক) সার্বভৌমত্ব
উত্তর
সঠিক উত্তর:
ক) সার্বভৌমত্ব
ব্যাখ্যা

রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের মানুষ কোনাে না কোনাে রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই পৃথিবীতে ছােট বড় মিলিয়ে প্রায় ২০০ টি রাষ্ট্র আছে।
- অধ্যাপক গার্নার বলেন, "সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।"
এ সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি উপাদান পাওয়া যায়।
যথা-
১। জনসমষ্টি,
২। নির্দিষ্ট ভূখণ্ড,
৩। সরকার ও
৪। সার্বভৌমত্ব

- সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপুর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা।

উৎসঃ পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।

১৫৫.
নিচের কোনটি আইনের উৎস নয়?
  1. ক) প্রথা
  2. খ) ধর্ম
  3. গ) আদালতের রায়
  4. ঘ) ব্যক্তিগত মূল্যবোধ
সঠিক উত্তর:
ঘ) ব্যক্তিগত মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যক্তিগত মূল্যবোধ
ব্যাখ্যা

অধ্যাপক হল্যান্ডের মতে, আইনের উৎস ৬টি।
যথা -
১) প্রথা,
২) ধর্ম,
৩) বিচারকের রায়,
৪) ন্যায়বিচার,
৫) বিজ্ঞানসম্মত আলোচনা,
৬) আইনসভা৷

ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি।
যথা -
১. প্রথা,
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
৭. জনমত

- ব্যক্তিগত মূল্যবোধ আইনের উৎস নয়।

উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন বই।

১৫৬.
নিচের কোন সংগঠনটি মানবাধিকার নিয়ে কাজ করে?
  1. ক) সিরডাপ
  2. খ) গ্রিনপিস
  3. গ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  4. ঘ) আইএমএফ
সঠিক উত্তর:
গ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর অবস্থিত লন্ডনে।
- বর্তমান মহাসচিব জুলি ভারহার (ভারপ্রাপ্ত)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলো।
সূত্রঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।