পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
বিষয় - গাণিতিক যুক্তি টপিক - বীজগণিত [সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা।] সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই। ------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার 4/5 গুণ। সংখ্যা দুটির সমষ্টি 108 হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. 36
  2. 48
  3. 60
  4. 72
সঠিক উত্তর:
48
উত্তর
সঠিক উত্তর:
48
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা অপর একটি সংখ্যার 4/5 গুণ। সংখ্যা দুটির সমষ্টি 108 হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = x
অপর সংখ্যাটি = 4x/5

প্রশ্নমতে,
x + (4x/5) = 108
বা, (5x + 4x)/5 = 108
বা, 9x/5 = 108
বা, 9x = 108 × 5
বা, x = (108 × 5)/9
বা, ক = 12 × 5
বা, ক = 60

∴ বৃহত্তম সংখ্যা = 60
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি = 108 - 60 = 48

.
3x - y = 9 এবং 2x + y = 11 হলে x ও y এর মান কত?
  1. 2 এবং 3
  2. 4 এবং 3
  3. 5 এবং 4
  4. 3 এবং 5
সঠিক উত্তর:
4 এবং 3
উত্তর
সঠিক উত্তর:
4 এবং 3
ব্যাখ্যা

প্রশ্ন: 3x - y = 9 এবং 2x + y = 11 হলে x ও y এর মান কত?

সমাধান:
3x - y = 9 ............ (1)
2x + y = 11 ............ (2)

(1) ও (2) নং সমীকরণকে যোগ করে পাই,
3x - y + 2x + y = 9 + 11
⇒ 5x = 20
⇒ x = 20/5
⇒ x = 4

x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
3(4) - y = 9
⇒ 12 - y = 9
⇒ y = 12 - 9
⇒ y = 3

∴ x = 4 এবং y = 3

.
পরমমান চিহ্ন ব্যবহার করে নিম্নের অসমতাটি প্রকাশ করুন:
5 < x < 13
  1. |x + 9| < 4
  2. |x + 9| > 4
  3. |x - 9| < 4
  4. |x - 9| > 4
সঠিক উত্তর:
|x - 9| < 4
উত্তর
সঠিক উত্তর:
|x - 9| < 4
ব্যাখ্যা

প্রশ্ন: পরমমান চিহ্ন ব্যবহার করে নিম্নের অসমতাটি প্রকাশ করুন:
5 < x < 13

সমাধান:
5 < x < 13

∴ গড় = (13 + 5)/2
= 18/2
= 9

∴ 5 - 9 < x - 9 < 13 - 9        [উভয়পক্ষে 9 বিয়োগ করে]
⇒ - 4 < x - 9 < 4
⇒ |x - 9| < 4

.
যদি x + 2y = 4 এবং x/y = 2 হয় তাহলে, x এবং y এর মান বের করুন।
  1. 2 এবং 3
  2. 2 এবং 1
  3. 3 এবং 1
  4. 3 এবং 4
সঠিক উত্তর:
2 এবং 1
উত্তর
সঠিক উত্তর:
2 এবং 1
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + 2y = 4 এবং x/y = 2 হয় তাহলে, x এবং y এর মান বের করুন।

সমাধান: 
দেওয়া আছে, 
x + 2y = 4 ............ (1)
x/y = 2
x = 2y ...............(2)

এখন, সমীকরণ (1) থেকে পাই,
2y + 2y = 4
4y = 4
y = 1

আবার, সমীকরণ (2) থেকে পাই, 
x = 2 × 1 = 2

∴ x এবং y এর মান = 2 এবং 1

.
যদি |x + 5| ≤ 11 হয়, তবে x এর সর্বোচ্চ মান কত?
  1. - 16
  2. 6
  3. 11
  4. 5
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

প্রশ্ন: যদি |x + 5| ≤ 11 হয়, তবে x এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
|x + 5| ≤ 11
⇒ - 11 ≤ |x + 5| ≤ 11
⇒ - 11 - 5 ≤ x + 5 - 5 ≤ 11 - 5      [উভয়পক্ষে - 5 যোগ করে]
∴ - 16 ≤ x ≤ 6

এখানে,
x এর সর্বনিম্ন মান = - 16
এবং x এর সর্বোচ্চ মান = 6

.
2x2 + 3x + 1 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?  
  1. বাস্তব, অসমান ও মূলদ
  2. বাস্তব ও সমান
  3. বাস্তব, সমান ও অমূলদ
  4. বাস্তব মূল নাই 
সঠিক উত্তর:
বাস্তব, অসমান ও মূলদ
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব, অসমান ও মূলদ
ব্যাখ্যা

প্রশ্ন: 2x2 + 3x + 1 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
দেওয়া আছে, 
2x2 + 3x + 1 = 0
সমীকরণটিকে ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই:
a = 2, b = 3, c = 1

নিশ্চায়ক (Discriminant) নির্ণয়:
D = b2 - 4ac
= 32 - (4 × 2 × 1)
= 9 - 8
= 1

যেহেতু D = 1 ধনাত্মক (D > 0), তাই মূল দুইটি বাস্তব এবং অসমান হবে।
আবার, 1 পূর্ণবর্গ সংখ্যা, তাই মূলদ্বয় মূলদ।

∴ মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ।

• নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি (a, b, c মূলদ সংখ্যা):
b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
b2 - 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে।
b2 - 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।

.
a - b ≥ a + b এই সমীকরণের সমতুল্য নিচের কোনটি?
  1. b ≥ 0
  2. a ≤ 0
  3. a ≥ 0
  4. b ≤ 0
সঠিক উত্তর:
b ≤ 0
উত্তর
সঠিক উত্তর:
b ≤ 0
ব্যাখ্যা

প্রশ্ন: a - b ≥ a + b এই সমীকরণের সমতুল্য নিচের কোনটি?

সমাধান: 
a - b ≥ a + b
⇒ a - a ≥ b + b
⇒ 0 ≥ 2b
⇒ 2b ≤ 0
⇒ b ≤ 0

.
একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসলে 2টি বেঞ্চ ফাঁকা থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণিতে কতটি বেঞ্চ আছে?
  1. 14টি
  2. 16টি
  3. 18টি
  4. 20টি
সঠিক উত্তর:
16টি
উত্তর
সঠিক উত্তর:
16টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসলে 2টি বেঞ্চ ফাঁকা থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণিতে কতটি বেঞ্চ আছে?

সমাধান:
ধরি, বেঞ্চ সংখ্যা = x টি।

প্রতি বেঞ্চে 5 জন করে বসলে 2টি বেঞ্চ ফাঁকা থাকে।
∴ ছাত্রসংখ্যা = (x - 2) × 5

প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে।
∴ ছাত্রসংখ্যা = 4x + 6

প্রশ্নমতে,
(x - 2) × 5 = 4x + 6
⇒ 5x - 10 = 4x + 6
⇒ 5x - 4x = 6 + 10
⇒ x = 16

∴ বেঞ্চ সংখ্যা = 16টি

.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক 5। সংখ্যাটির দুই অঙ্কের যোগফল সংখ্যাটির 5 ভাগের 1 ভাগ। সংখ্যাটি কত?
  1. 25
  2. 35
  3. 45
  4. 55
সঠিক উত্তর:
45
উত্তর
সঠিক উত্তর:
45
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক 5। সংখ্যাটির দুই অঙ্কের যোগফল সংখ্যাটির 5 ভাগের 1 ভাগ। সংখ্যাটি কত

সমাধান:
দেওয়া আছে,
একক স্থানীয় অঙ্ক 5

ধরি,
সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক = x
∴ সংখ্যাটি = 10x + 5

প্রশ্নমতে,
x + 5 = (10x + 5)/5
⇒ 5(x + 5) = 10x + 5
⇒ 5x + 25 = 10x + 5
⇒ 10x - 5x = 25 - 5
⇒ 5x = 20
⇒ x = 20/5 
⇒ x = 4

∴ সংখ্যাটি = (10 × 4) + 5 = 45

১০.
|x + 1| < 7 অসমতাটির সমাধান কোনটি? 
  1. 8 < x < - 6
  2. - 8 < x < 6
  3. 6 < x < - 8
  4. - 8 ≤ x ≤ 6
সঠিক উত্তর:
- 8 < x < 6
উত্তর
সঠিক উত্তর:
- 8 < x < 6
ব্যাখ্যা

প্রশ্ন: |x + 1| < 7 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
প্রদত্ত অসমতাটি হলো,
|x + 1| < 7
⇒ - 7 < x + 1 < 7
⇒ - 7 - 1 < x + 1 - 1 < 7 - 1  [উভয়পক্ষে - 1 যোগ করে]
⇒ - 8 < x < 6 

∴ অসমতাটির সমাধান, S = {x ∈ R: - 8 < x < 6}

১১.
x + y + z = 18 এবং x - y = z হলে x এর মান কত?
  1. 8
  2. 9
  3. 11
  4. 12
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

প্রশ্ন: x + y + z = 18 এবং x - y = z হলে x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x + y + z = 18  .......... (1)
x - y = z 
⇒ y + z = x

সমীকরণ (1) -এ, y + z = x বসিয়ে পাই,
x + x = 18
⇒ 2x = 18
⇒ x = 18/2
∴ x = 9

১২.
একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা 60 জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 20 টাকা। মোট ভাড়া আদায় 2240 টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?
  1. 30 জন
  2. 34 জন
  3. 40 জন
  4. 54 জন
সঠিক উত্তর:
34 জন
উত্তর
সঠিক উত্তর:
34 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা 60 জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 20 টাকা। মোট ভাড়া আদায় 2240 টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?

সমাধান:
ধরি,
ডেকের যাত্রী সংখ্যা = x জন
∴ কেবিনের যাত্রী সংখ্যা = 60 - x জন

ডেকের ভাড়া মাথাপিছু = 20 টাকা
∴ কেবিনের ভাড়া = 20 × 3 = 60 টাকা

প্রশ্নমতে,
20x + 60(60 - x) = 2240
⇒ 20x + 3600 - 60x = 2240
⇒ 3600 - 40x = 2240
⇒ 40x = 3600 - 2240
⇒ 40x = 1360
⇒ x = 34

∴ ডেকের যাত্রী সংখ্যা = 34 জন

১৩.
x2 - 9 ≤ 0 এর সমাধান কোনটি?
  1. x ≤ - 3
  2. 3 ≤ x
  3. 3 ≤ x ≤ - 3
  4. - 3 ≤ x ≤ 3
সঠিক উত্তর:
- 3 ≤ x ≤ 3
উত্তর
সঠিক উত্তর:
- 3 ≤ x ≤ 3
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 9 ≤ 0 এর সমাধান কোনটি?

সমাধান: 
দেওয়া আছে, 
x2 - 9 ≤ 0 
⇒ x2 ≤ 9
⇒ x2 ≤ 32
⇒ x ≤ ± 3
∴ - 3 ≤ x ≤ 3

∴ নির্ণেয় সমাধান = - 3 ≤ x ≤ 3

১৪.
সুজনের মাসিক বেতন জামালের মাসিক বেতনের চেয়ে 4000 টাকা বেশি। তাদের দুজনের বার্ষিক বেতনের যোগফল 6,00,000 টাকা হলে জামালের মাসিক বেতন কত?
  1. 17500 টাকা
  2. 21500 টাকা
  3. 23000 টাকা
  4. 27000 টাকা
সঠিক উত্তর:
23000 টাকা
উত্তর
সঠিক উত্তর:
23000 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: সুজনের মাসিক বেতন জামালের মাসিক বেতনের চেয়ে 4000 টাকা বেশি। তাদের দুজনের বার্ষিক বেতনের যোগফল 6,00,000 টাকা হলে জামালের মাসিক বেতন কত?

সমাধান:
ধরি, জামালের মাসিক বেতন = x টাকা
সুজনের মাসিক বেতন = x + 4000 টাকা

প্রশ্নমতে,
12(x + x + 4000) = 6,00,000
⇒ 12x + 12x + 48000 = 6,00,000
⇒ 24x + 48000 = 6,00,000
⇒ 24x = 6,00,000 - 48000
⇒ 24x = 552000
⇒ x = 552000/24
⇒ x = 23000

∴ জামালের মাসিক বেতন = 23000 টাকা

১৫.
x + 3 > 2x - 1 অসমতাটির সমাধান নিচের কোনটি?
  1. (- ∞, 4)
  2. (- ∞, 4]
  3. (4, ∞)
  4. [- 4, ∞]
সঠিক উত্তর:
(- ∞, 4)
উত্তর
সঠিক উত্তর:
(- ∞, 4)
ব্যাখ্যা

প্রশ্ন: x + 3 > 2x - 1 অসমতাটির সমাধান নিচের কোনটি?

সমাধান: 
এখানে, 
x + 3 > 2x - 1
⇒ 2x - 1 < x + 3
⇒ 2x - x < 3 + 1
⇒ x < 4

∴ নির্ণেয় সমাধান = (- ∞, 4)

১৬.
150টি এক টাকার মুদ্রা ও দুই টাকার মুদ্রায় মোট 230 টাকা হলে, কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি?
  1. 40 টি এবং 50 টি
  2. 50 টি এবং 60 টি
  3. 60 টি এবং 70 টি
  4. 70 টি এবং 80 টি
সঠিক উত্তর:
70 টি এবং 80 টি
উত্তর
সঠিক উত্তর:
70 টি এবং 80 টি
ব্যাখ্যা

প্রশ্ন: 150 টি এক টাকার মুদ্রা ও দুই টাকার মুদ্রায় মোট 230 টাকা হলে, কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি?

সমাধান:
মনে করি, এক টাকার মুদ্রা সংখ্যা x টি।
তাহলে দুই টাকার মুদ্রার সংখ্যা (150 - x) টি।

প্রশ্নমতে,
x × 1 + (150 - x) × 2 = 230
⇒ x + 300 - 2x = 230
⇒ x = 300 - 230
∴ x = 70

সুতরাং এক টাকার মুদ্রা সংখ্যা 70 টি এবং দুই টাকার মুদ্রার সংখ্যা (150 - 70) = 80 টি।

১৭.
x পূর্ণ সংখ্যা এবং  হলে x এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের পার্থক্য কত?
  1. 11
  2. 12
  3. 13
  4. 14
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা

প্রশ্ন: x পূর্ণ সংখ্যা এবং  হলে x এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের পার্থক্য কত? 

সমাধান:
এখানে,
- 1 ≤ (3x - 4)/7 ≤ 5
⇒ - 7 ≤ 3x - 4 ≤ 35
⇒ - 7 + 4 ≤ 3x - 4 + 4 ≤ 35 + 4
⇒ - 3 ≤ 3x ≤ 39
⇒ - 1 ≤ x ≤ 13
 
∴ x এর বৃহত্তম মান = 13
এবং ক্ষুদ্রতম মান = - 1
∴ পার্থক্য = 13 - (- 1) = 13 + 1 = 14

১৮.
x2 + 2x + 3 = 0 সমীকরণের নিশ্চায়ক কোনটি?
  1. 2
  2. - 4
  3. 16
  4. - 8
সঠিক উত্তর:
- 8
উত্তর
সঠিক উত্তর:
- 8
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + 2x + 3 = 0 সমীকরণের নিশ্চায়ক কোনটি?

সমাধান:

দেওয়া আছে, 
x2 + 2x + 3 = 0
সমীকরণটিকে ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই:
a = 1, b = 2, c = 3

নিশ্চায়ক (Discriminant) নির্ণয়:
D = b2 − 4ac
= 22 − (4 × 1 × 3)
= 4 − 12
= - 8

১৯.
|x - 2| < 3 হলে, a এবং b এর কোন মানের জন্য a < 2x + 7 < b হবে?
  1. a = 1 এবং b = 13
  2. a = 3 এবং b = 15
  3. a = 5 এবং b = 17
  4. a = 7 এবং b = 19
সঠিক উত্তর:
a = 5 এবং b = 17
উত্তর
সঠিক উত্তর:
a = 5 এবং b = 17
ব্যাখ্যা

প্রশ্ন: |x - 2| < 3 হলে, a এবং b এর কোন মানের জন্য a < 2x + 7 < b হবে?

সমাধান:
|x - 2| < 3
বা, - 3 < x - 2 < 3
বা, - 3 + 2 < x - 2 + 2 < 3 + 2
বা, - 1 < x < 5
বা, - 2 < 2x < 10
বা, - 2 + 7 < 2x + 7 < 10 + 7
∴ 5 < 2x + 7 < 17

a < 2x + 7 < b এর সাথে তুলনা করে পাই,
∴ a = 5 এবং b = 17

২০.
x + (1/y) = 3/2 এবং y + (1/x) = 3 সমীকরণদ্বয়ের সমাধান কত?
  1. (x, y) = (2, 1), (1, 1/2)
  2. (x, y) = (1, 2), (1/2, 1)
  3. (x, y) = (1, 1), (1/2, 1/2)
  4. (x, y) = (- 1, 2), (- 1/2, 1)
সঠিক উত্তর:
(x, y) = (1, 2), (1/2, 1)
উত্তর
সঠিক উত্তর:
(x, y) = (1, 2), (1/2, 1)
ব্যাখ্যা

প্রশ্ন: x + (1/y) = 3/2 এবং y + (1/x) = 3 সমীকরণদ্বয়ের সমাধান কত?

সমাধান: 
x + (1/y) = 3/2 ..........(A)
y + (1/x) = 3 .............(B)

সমীকরণ (A) ⇒ xy + 1 = 3y/2 ..........(1)       [উভয়পক্ষে y গুণ করে]

সমীকরণ (B) ⇒ xy + 1 = 3x .............(2)            [উভয়পক্ষে x গুণ করে]
 
এখন, (2) - (1) ⇒
3x - (3y/2) = 0
⇒ 3x = (3y/2)
⇒ x = y/2 .............(3)

সমীকরণ (A) ⇒
(y/2)+ (1/y) = 3/2
⇒ (y2 + 2)/2y = 3/2
⇒ y2 + 2 = 3y
⇒ y2 - 3y + 2 = 0
⇒ y2 - 2y - y + 2 = 0
⇒ y(y - 2) - 1(y - 2) = 0
⇒ (y - 2)(y - 1) = 0

∴ y = 2, 1

y = 2 হলে (3) হতে,
x = 2/2 = 1

এবং y = 1 হলে (3) হতে,
x = 1/2

∴ (x, y) = (1, 2), (1/2, 1)

২১.
  1. 0
  2. 1/2
  3. - 1/3
  4. 1
সঠিক উত্তর:
- 1/3
উত্তর
সঠিক উত্তর:
- 1/3
ব্যাখ্যা

প্রশ্ন: 


সমাধান:



২২.
x2 - 3x - 10 > 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. (- ∞, - 2) ∪ (5, + ∞)
  2. (∞, 2) ∪ (5, + ∞)
  3. (- 5, - ∞) ∪ (∞, + 2)
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
(- ∞, - 2) ∪ (5, + ∞)
উত্তর
সঠিক উত্তর:
(- ∞, - 2) ∪ (5, + ∞)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 3x - 10 > 0 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
x2 - 3x - 10 > 0
⇒ x2 - 5x + 2x - 10 > 0
⇒ x(x - 5) + 2(x - 5) > 0
∴ (x - 5)(x + 2) > 0
দুইটি রাশির গুনফল তখনই ধনাত্মক বা শূন্য অপেক্ষা বড় হবে যদি উভয়ই ধনাত্মক অথবা উভয়েই ঋণাত্মক হয়।

∴ নির্ণেয় সমাধান = (- ∞, - 2) ∪ (5, + ∞)

২৩.
একটি খামারে মুরগি ও গরু একত্রে 120 টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা 280 টি। তা হলে কতটি গরু আছে?
  1. 20 টি
  2. 40 টি
  3. 50 টি
  4. 100 টি
সঠিক উত্তর:
20 টি
উত্তর
সঠিক উত্তর:
20 টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খামারে মুরগি ও গরু একত্রে 120 টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা 280 টি। তা হলে কতটি গরু আছে?

সমাধান:
ধরি,
মুরগি আছে = x টি
∴ গরু আছে = (120 - x) টি
প্রশ্নমতে,
2x + 4(120 - x) = 280
⇒ 2x + 480 - 4x = 280
⇒ 480 - 2x = 280
⇒ 2x = 480 - 280
⇒ 2x = 200
⇒ x = 200/2
∴ x = 100

সুতরাং, মুরগি আছে 100 টি
এবং গরু আছে (120 - 100) = 20 টি

২৪.
2x2 + 5x + 3 < 0 এর সমাধান কোনটি?
  1. (3/2) < x < 1
  2. (- 3/2) < x < - 1
  3. (- 3/2) ≤ x ≤ - 1
  4. (- 3/2) < x ≤ - 1
সঠিক উত্তর:
(- 3/2) < x < - 1
উত্তর
সঠিক উত্তর:
(- 3/2) < x < - 1
ব্যাখ্যা

প্রশ্ন: 2x2 + 5x + 3 < 0 এর সমাধান কোনটি?

সমাধান:
2x2 + 5x + 3 < 0
⇒ 2x2 + 2x + 3x + 3 < 0
⇒ 2x(x + 1) + 3 (x + 1) < 0
⇒ (x + 1)(2x + 3) < 0

2x2 + 5x + 3 < 0 সত্য হবে যদি (x + 1) < 0 এবং (2x + 3) > 0 হয়।
এখন, x + 1 < 0 এবং 2x + 3 > 0
x < - 1 এবং x > - 3/2

- 1 এর চেয়ে ছোট এবং- 3/2 এর চেয়ে বড়
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.
সুতরাং নির্ণেয় সমাধান: - 3/2 < x < - 1

আবার,
2x2 + 5x + 3 < 0 সত্য হবে যদি x + 1 > 0 এবং 2x + 3 < 0 হয়।
এখন, x + 1 > 0 এবং 2x + 3 < 0
x > - 1 এবং x < - 3/2
x এর মান - 1 এর চেয়ে বড় এবং - 3/2 এর চেয়ে ছোট x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

∴ নির্ণেয় সমাধান = - 3/2 < x < - 1