উত্তর
ব্যাখ্যা
• '1101001' বাইনারি সংখ্যার ২-এর পরিপূরক (2's Complement) হচ্ছে: 0010111
• ২-এর পরিপূরক (2's Complement):
- কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে (০ এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় ০) যে সংখ্যা পাওয়া যায় তাকে ১-এর পরিপূরক বলে।
- বাইনারি সংখ্যাকে ১-এর পরিপূরক বা উল্টিয়ে লিখে তার সাথে ১ যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ২-এর পরিপূরক বলা হয়।
- ১৯৪৫ সালে জন ভন নিউম্যান EDSAC কম্পিউটারের ২ এর -পরিপূরক ব্যবহারের প্রস্তাব করেন।
'1101001'-এর ১-এর পরিপূরক = '0010110' (সব '0' কে '1' এবং সব '1' কে '0' দ্বারা প্রতিস্থাপন করা)
'0010110' + '1' = '0010111'
অতএব, '1101001' বাইনারি সংখ্যার ২-এর পরিপূরক হল '0010111'
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।