পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬৩
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] টপিক: ফুল মডেল টেস্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬৩ প্রশ্ন

.
'টাকায় বাঘের দুধ মেলে।' এখানে 'টাকায়' কোন কারক?
  1. কর্ম কারক
  2. করণ কারক
  3. অপাদান কারক
  4. অধিকরণ কারক
ব্যাখ্যা
• করণ কারক:
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। এসব ক্ষেত্রে বাক্যের ক্রিয়াকে 'কীসের দ্বারা' বা 'কী দিয়ে'-এ প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক।
যেমন:
- টাকায় বাঘের দুধ মেলে।
[ বাক্যকে কীসের দ্বারা বা কী দিয়ে বাঘের দুধ মেলে? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় "টাকায়'। সুতরাং টাকায় করণ কারকে সপ্তমী বিভক্তি।] 

করণ কারকে বিভক্তির প্রয়োগ-
• প্রথমা বা শূন্য বিভক্তি: ছেলেরা ফুটবল খেলে। সে তাস খেলে ইত্যাদি।
• তৃতীয়া বিভক্তি: 'মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন'।
• সপ্তমী বিভক্তি: ফলে ফুলে ঘর ভরেছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
.
শুদ্ধ বানান কোনটি?
  1. অনির্বান
  2. অর্ধাঙ্গি
  3. অন্তর্লীন
  4. অধ্যায়ন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: অন্তর্লীন। 
- বিশেষণ পদ। 
অর্থ:
- অন্তরে বা ভিতরে গুপ্ত। 

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• অর্ধাঙ্গি – অর্ধাঙ্গী। 
• অনির্বান – অনির্বাণ। 
• অধ্যায়ন – অধ্যয়ন। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি বলা হয় কোনটিকে?
ব্যাখ্যা
জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন ভাগে বিভক্ত।
যেমন:
• সম্মুখ স্বরধ্বনি - [ই], [এ], [অ্যা]।
• মধ্য স্বরধ্বনি - [আ]।
• পশ্চাৎ স্বরধ্বনি - [অ], [ও], [উ]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।
.
জীবনানন্দ দাশের উপাধি নয় কোনটি?
  1. রূপসী বাংলার কবি
  2. নির্জনতার কবি
  3. পল্লিকবি
  4. তিমির হননের কবি
ব্যাখ্যা
জীবনানন্দ দাশের উপাধি সমূহ হলো:
- ধূসরতার কবি,
- তিমির হননের কবি,
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।

অন্যদিকে,
- জসীম উদ্‌দীনকে 'পল্লিকবি' বলা হয়।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
  1. গোরা
  2. গৃহদাহ
  3. চোখের বালি
  4. চার অধ্যায়
ব্যাখ্যা
• "গৃহদাহ" উপন্যাস:
- "গৃহদাহ" শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি শ্রেষ্ঠ উপন্যাস। 'গৃহদাহ' উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে।
- উপন্যাসটি ১৯২০ সালে প্রকাশিত হয়। মাসিক 'ভারতবর্ষে' উপন্যাসটি প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়িকা অচলা। মহিম ও সুরেশ দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ বিকর্ষণ উপন্যাসের আলোচ্য বিষয়।

অন্যদিকে, 
গোরা, চোখের বালি ও চার অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'চিন্ময়' শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. চিত + ময়
  2. চিম + ময়
  3. চিন + ময়
  4. চিৎ + ময়
ব্যাখ্যা
• ময় (ময়ট)- সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
- বাক্ + ময় = বাক্সয়;
- অন্ন + ময় = অনুময়;
- হিরণ্য + ময় = হিরণ্ময়;
- হেম + ময় = হেমময়;
- মৃৎ + ময় = মৃন্ময়;
- জল + ময় = জলময়;
- চিৎ + ময় = চিন্ময়;
- স্বর্ণ + ময় = স্বর্ণময়;
- জগৎ + ময় = জগন্ময়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
  1. দুর্ঘটনা
  2. সরব
  3. ভরপুর
  4. পাতিলেবু
ব্যাখ্যা
• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
তৎসম বা সংস্কৃত উপসর্গের সংখ্যা ২০টি। এগুলো তৎসম শব্দ বা ধাতুর আগে যুক্ত হয়।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির্, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।

• দুর্ (দুঃ) তৎসম উপসর্গ:
• মন্দ অর্থে: দুর্ভাগ্য, দুর্দশা, দুর্নাম, দুরাত্মা, দুর্ঘটনা, দুর্জন, দুর্বৃত্ত, দুশ্চরিত্র।
• কষ্টসাধ্য অর্থে: দুর্লভ, দুর্গম, দুরূহ, দুর্জয়, দুর্নিবার, দুর্বোধ্য, দুর্ভেদ্য।

অন্যদিকে, 
সরব, ভরপুর ও পাতিলেবু খাঁটি বাংলা উপসর্গ 'স, ভর, পাতি' যোগে গঠিত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'শীতাংশু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বরফ
  2. চন্দ্র
  3. বাতাস
  4. সূর্য
ব্যাখ্যা
• শীতাংশু (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- চন্দ্র;
- সাদা কিরণ (জ্যোৎস্না) যার।

-------------
• চন্দ্র/চাঁদ শব্দের সমার্থক শব্দ:
সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, দ্বিজরাজ, বিধু, সোম, চন্দ্রমা, নিশাপতি, নিশাকর, সুধানিধি, হিমাংশু, শীতাংশু, সুধাংশু, ইন্দু, সিতাংশু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, তারানাথ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'বেদ সম্বন্ধীয়' এক কথায় বলে-
  1. বৈয়াকরণ
  2. বিদ্বান
  3. বৈদিক
  4. বিবদমান
ব্যাখ্যা
• 'বেদ সম্বন্ধীয়' এক কথায় বলে - বৈদিক।

অন্যদিকে, 
বিবাদ করে যে - বিবদমান।
বিদ্যা আছে যার - বিদ্বান।
ব্যাকরণ জানেন যিনি - বৈয়াকরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বোঝাতে ব্যবহৃত নির্দেশক কোনটি?
  1. খানি
  2. টো
  3. গুলা
  4. গাছা
ব্যাখ্যা
• একবচনে- টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়। যেমন- টাকাটা, বাড়িটি, কাপড়খানা, বইখানা, লাঠিগাছা, চুড়িগাছি ইত্যাদি।

• বহুবচনে- গুলা, গুলো, গুলিন প্রভৃতি নির্দেশক প্রত্যয় সংযুক্ত হয়। যেমন- মানুষগুলি, লোকগুলো, আমগুলো, পটলগুলিন ইত্যাদি। [গুলিন শব্দ বর্তমানে ব্যবহৃত হয় না।

• কোনো সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বোঝাতে- টে, টুক, টুকু, টুকুন, টো, গোটা ইত্যাদির প্রয়োগ হয়। যেমন-চারটে ভাত, দুধটুকু, দুধটুকুন, দুটো ভাত, গোটা চারেক আম ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
'গণ নিয়ন্ত্রিত তন্ত্র' ব্যাসবাক্যটি কোন সমাস নির্দেশ করে?
  1. তৎপুরুষ সমাস
  2. অব্যয়ীভাব সমাস
  3. কর্মধারায় সমাস
  4. বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
• কর্মধারয় সমাস:
বিশেষ্য ও বিশেষণ পদে বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে 'কর্মধারয়' সমাস বলে। 

• মধ্যপদলোপী কর্মধারয়:
ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যেমন-
• জয় সূচক ধ্বনি = জয়ধ্বনি।
• গণ নিয়ন্ত্রিত তন্ত্র = গণতন্ত্র। 
• শিক্ষা বিষয়ক মন্ত্রী = শিক্ষামন্ত্রী। 
• যা গোলাপ তাই ফুল = গোলাপফুল। 
• উর্ণা নির্মিত জাল = ঊর্ণাজাল। 
• খেয়া পারাপারের ঘাট = খেয়াঘাট। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'খয়ের খাঁ' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. সামান্য ব্যক্তি
  2. ভাবনাচিন্তাহীন
  3. তোষামোদকারী
  4. অকেজো লোক
ব্যাখ্যা
• 'খয়ের খাঁ' বাগ্‌ধারা অর্থ - তোষামোদকারী। 
বাক্য গঠন: তুমি তো বড় সাহেবের খয়ের খাঁ, তোমার প্রমোশন তো হবেই।

অন্যদিকে, 
• 'খোদার খাসি' অর্থ - ভাবনাচিন্তাহীন। 
• 'চুনোপুঁটি' অর্থ - সামান্য ব্যক্তি। 
• 'অকালকুম্মাণ্ড' অর্থ - অপদার্থ/অকেজো লোক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
মহর্ষি বাল্মীকি কোন ভাষায় 'রামায়ণ' রচনা করেন?
  1. সংস্কৃত ভাষায়
  2. হিন্দি ভাষায়
  3. ব্রজবুলি ভাষায়
  4. অসমীয়া ভাষায়
ব্যাখ্যা
• মহাকাব্য "রামায়ণ":
- রামায়ণ প্রাচীন ভারতীয় সূর্যবংশীয় রাজাদের কাহিনি অবলম্বনে মহর্ষি বাল্মীকি রচিত সংস্কৃত মহাকাব্য। এর রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব তৃতীয় শতক।

- অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্রের জীবন-কাহিনি এর মুখ্য বিষয়। কাব্যটি সপ্তকাণ্ড বা সাত খণ্ডে বিভক্ত।

- আদিকাণ্ডে রামের জন্ম ও বাল্যজীবন; অযোধ্যাকাণ্ডে অযোধ্যা থেকে রামের নির্বাসন; অরণ্যকাণ্ডে রাম-লক্ষ্মণ-সীতার বনবাস ও রাবণ কর্তৃক সীতাহরণ; কিষ্কিন্ধ্যাকাণ্ডে বানররাজ সুগ্রীবের সঙ্গে রামের মিত্রতা; সুন্দরকাণ্ডে রামের সসৈন্যে লঙ্কা গমন; লঙ্কাকাণ্ডে রাম-রাবণের যুদ্ধ, যুদ্ধে রাবণের পরাজয় ও সবংশে মৃত্যু, রাম কর্তৃক সীতা উদ্ধার ও রাবণভ্রাতা বিভীষণকে লঙ্কার রাজা করে সদলে অযোধ্যায় প্রত্যাবর্তন; এবং উত্তরকাণ্ডে রামচন্দ্র কর্তৃক সীতাবিসর্জন, লব-কুশের জন্ম, রাম-সীতার পুনর্মিলন এবং মৃত্যু এ বিষয়গুলি বর্ণিত হয়েছে। এই সপ্তকাণ্ডের প্রতিটি আবার একাধিক সর্গ বা অধ্যায়ে বিভক্ত। 

- চতুর্দশ শতকে কৃত্তিবাস ওঝা প্রথম সংস্কৃত রামায়ণের বাংলা অনুবাদ করেন, যা কৃত্তিবাসী রামায়ণ নামে পরিচিত।

- পরে ষোড়শ শতকে আসামের কবি মাধব কন্দলী এবং শঙ্করদেব যৌথভাবে প্রাচীন অসমীয়া ভাষায় রামায়ণ রচনা করেন। সতেরো শতকে অদ্ভুত আচার্য (নিত্যানন্দ) রচিত অদ্ভুতাচার্য রামায়ণ উত্তরবঙ্গে বেশ জনপ্রিয় ছিল, কিন্তু পরে কৃত্তিবাসী রামায়ণ সে স্থান দখল করে।

- একই শতকে আরও অনেক বাঙালি কবি রামায়ণ রচনা করেন। তাঁদের মধ্যে কয়েকজন হলেন- দ্বিজ লক্ষ্মণ, কৈলাস বসু, ভবানী দাস, কবিচন্দ্র চক্রবর্তী, মহানন্দ চক্রবর্তী, গঙ্গারাম দত্ত ও কৃষ্ণদাস।

উৎস: বাংলাপিডিয়া।
১৪.
'নীরব' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নির + রব
  2. নিঃ + রব
  3. নীঃ + রব
  4. নীর + রব
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধির নিয়ম:
পূর্বপদের শেষে বিসর্গযুক্ত ই/উ-ধ্বনি থাকলে এবং পরপদের প্রথমে র থাকলে সন্ধিতে বিসর্গ লোপ পায় এবং ই বা উ-ধ্বনি দীর্ঘতা পেয়ে দীর্ঘ-ঈ বা দীর্ঘ-উ-তে রূপান্তরিত হয়।
যেমন:
- নিঃ + রব = নীরব,
- নিঃ + রস = নীরস,
- নিঃ + রোগ = নীরোগ,
- নিঃ + রন্দ্র = নীরন্দ্র ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
অপিনিহিতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ কোনটি?
  1. গাছুয়া > গাউছ্যা
  2. করিয়া > কইর‍্যা > করে
  3. হাটুয়া > হাউট্যা > হেটো
  4. শুনিয়া > শুইন্যা > শুনে
ব্যাখ্যা
• অপিনিহিতি (Apenthesis):
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন:

• ই-ধ্বনির অপিনিহিতি: আজি আইজ, রাতি রাইত, রাখিয়া > রাইখ্যা, চলিয়া > চইলা, গাঁটি > গাঁইট, মাটিয়া > মাইট্যা, গাঁতি > গাঁইতি, ভাসিয়া > ভাইস্যা, জালিয়া > জাইল্যা, চারি > চাইর ইত্যাদি।

• উ-ধ্বনির অপিনিহিতি: মাছুয়া > মাউছ্যা, গাছুয়া > গাউছ্যা, চালু > চাউল, হাটুয়া > হাউট্যা ইত্যাদি।

অন্যদিকে, 
-----------------
• অভিশ্রুতি:
অভিশ্রুতি অপিনিহিতির পরবর্তী পর্যায়। কথ্য বা চলিত বাংলায় অপিনিহিতি ও অভিশ্রুতি-জনিত কারণে ধ্বনি পরিবর্তনের অনেক নিদর্শন আছে।
অপিনিহিতির 'ই' বা 'উ' পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে একপ্রকার সন্ধিতে মিলিত হলে এবং তার প্রভাবে পরবর্তী ঘরের সঙ্গতি বা বিকৃতি ঘটলে, তাকে বলা হয় অভিশ্রুতি।
যেমন:
- রাখিয়া > রাইখা (অপিনিহিতি) রেখে (অভিশ্রুতি)।

অপিনিহিতির 'ই' ও পূর্ববর্তী 'আ' এই দুই স্বর মিলিত হয়ে সন্ধির ফলে 'এ' হয়েছে। অভিশ্রুতি-জনিত পূর্ববর্তী 'এ' ষরের প্রভাবে পরবর্তী 'আ'-'এ' হয়ে স্বরের সঙ্গতি রক্ষা করেছে।

এ রূপ- করিয়া > কইর‍্যা > করে; শুনিয়া > শুইন্যা > শুনে; বলিয়া > বইল্যা > বলে; হাটুয়া > হাউট্যা > হেটো, মাছুয়া > মাউছ্যা > মেছো ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১৬.
নী-প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ কোনটি?
  1. ঠাকুরানী
  2. নাপিতানী
  3. মেথরানী
  4. কুমারনী
ব্যাখ্যা
নী-প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ:
• কামার - কামারনী,
• জেলে - জেলেনী,
• কুমার - কুমারনী,
• ধোপা - ধোপানী,
• মজুর - মজুরনী ইত্যাদি।

অন্যদিকে, 
• আনী-প্রত্যয়:
ঠাকুর-ঠাকুরানী, নাপিত-নাপিতানী, মেথর-মেথরানী, চাকর-চাকরানী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১৭.
She had a go at cooking the new dish. What parts of speech is "go"?
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Verb
ব্যাখ্যা
• The Correct answer is - Noun.
- Article এবং Preposition এ মধ্যে কোন শব্দ থাকলে সেটি সাধারণত Noun হিসেবে ব্যবহার করা হয়।
- Sentence টিতে "go" শব্দটি Noun. কারণ এর আগে Article (a)Preposition (at) আছে।
- এটি Verb (had) এর Object হিসেবে ব্যবহার করা হয়েছে।  

• Go (Noun, Adjective & Verb)
- English meaning: To move or travel from one place to another.
- Bangla meaning: এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া।

Synonym: Move, Depart, Exit.
Antonym: Arrive, Stay, Remain.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam Webster Dictionary.
১৮.
What is the meaning of the proverb 'sell the pass'?
  1. দোষ চাপানো
  2. বিষে বিষক্ষয়
  3. এক মুখে দুই কথা
  4. বেইমানি করা
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে "Sell the pass" প্রবাদটির অর্থ হচ্ছে - বেইমানি করা।

Sell the pass
- English meaning: To betray one's allies, or supporters.
- Bangla meaning: স্বদেশ বা স্বপক্ষের জন্য ক্ষতিকর কিছু করা; বিশ্বাসঘাতকতা/বেইমানি করা।

অন্যদিকে,
• দোষ চাপানো।
- Pass the buck.

• বিষে বিষক্ষয়।
- Like cures like.

• এক মুখে দুই কথা। 
- To blow hot and cold in the same breath.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৯.
The manager decided to approve the request. Here, the underlined phrase is -
  1. Noun Phrase
  2. Adjective Phrase
  3. Adverb Phrase
  4. Prepositional Phrase
ব্যাখ্যা
• Noun Phrase:
- যে শব্দ সমষ্টি (phrase) noun এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
- Noun Phrase মূলত একটি noun বা pronoun এর কাজ করে থাকে।
- Noun Phrase কেবল মাত্র Adjective দ্বারা modify হয়।
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun Phrase বিভিন্ন ভূমিকা রয়েছে। যেমন:
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে।
- Subject complement হিসেবে।
- Object complement হিসেবে।

 • প্রদত্ত sentence টিতে 'to approve the request' phrase টি Verb (decided) এর Object হিসেবে বসেছে।
- আর Infinitive marker যদি কোন Sentence এর Subject বা Object হিসেবে ব্যবহার করা হয় তখন তা Noun Phrase.

Correct answer: The manager decided to approve the request. Here, the underlined phrase is - Noun Phrase.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২০.
When the sun set, we returned home. (make it simple)
  1. Setting the sun, we returned home.
  2. We returned home and the sun set.
  3. At sunset, we returned home.
  4. Because of sunset, we returned home.
ব্যাখ্যা
When যুক্ত Complex Sentence কে Simple Sentence করার নিয়ম:
- When উঠে যায় এবং when এরপরের অংশে যে SubjectVerb থাকে টা উঠে যায়। 
- ছোট সময় বুঝালে at/ in বসে।
- ঋতু বুঝালে তার পূর্বে in বসে।
- বয়স বুঝালে at the age of বসে।
- Comma (,) এরপরের অংশ বসবে।

Complex: When the sun sunset, we returned home.
Simple: At sunset, we returned home.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২১.
The synonym of "Adjacent" is -
  1. Lazy
  2. Clemency
  3. Near
  4. Panic
ব্যাখ্যা
• Adjacent (Adjective).
- English meaning: Next to something.
- Bangla meaning; সন্নিহিত; সন্নিকৃষ্ট; নিকটবর্তী। 

Synonym: Adjoining, Neighboring, Closest, Bordering.
Antonym: Nonadjacent, Noncontiguous, Separate, Apart.

অন্যদিকে,
Lazy - অলস, শ্রমবিমুখ;
Clemency - ক্ষমাশীলতা
Near - নিকট, নিকটবর্তী, অদূরবর্তী;
Heed - দ্রুত ছড়িয়ে পড়ে এমন অবুঝ নিয়ন্ত্রণহীন আতঙ্ক।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২২.
Which one of the following sentence is correct?
  1. I, Tawhid and you finished the project.
  2. Tawhid, you and I finished the project.
  3. I, You and Tawhid finished the project.
  4. You, Tawhid and I finished the project.
ব্যাখ্যা
• I, You and Tawhid হলো Personal Pronoun এর উদাহরণ।
- First person, Second person, Third person- এর Pronoun বা Noun সব যদি একই বাক্যেতে ব্যবহার থাকে তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।
- অর্থাৎ সংক্ষেপে মনে রাখবে (231- order).
- কিন্তু দোষ স্বীকারের ব্যাপার হলে তখন ব্যবহার করতে হবে (123- order).
Example: I, you and he are to blame.

Correct Answer: You, Tawhid and I finished the project.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
২৩.
Which of the following sentences is a Complex Sentence?
  1. She loves to read, and he enjoys watching movies.
  2. She cooked dinner while I set the table.
  3. I wanted to go outside, but it was too cold.
  4. The sun was shining brightly, so we decided to go to the beach.
ব্যাখ্যা
Complex Sentence বা জটিল বাক্য:
-  Complex Sentence বা জটিল বাক্যেতে সাধারণত দুটি Clause থাকে। এর একটি Independent clause, অপরটি Subordinate clause.
- Subordinate clause বাক্যের Object হিসেবে কাজ করে।
- Subordinate clause এর শুরুতে সাধারণত if, lest, though, although, as, because, since, so that, that, until, til, unless, when, why, how, before, after, whether, while বসে।

Example:
1. The doctor came after the patient had died.
2. Though he was poor, he was honest.

Correct Sentence: She cooked dinner while I set the table.
- প্রদত্ত sentence এ দুটি clause আছে, যা While দ্বারা সংযুক্ত করা হয়েছে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
২৪.
In literature, 'A funny poem with five lines' mean-
  1. Elegy.
  2. Comic Relief
  3. Limerick
  4. Caesura.
ব্যাখ্যা
Limerick:
- পাঁচ লাইনের মজার ছড়া।
- Funny poem consists of five lines.
- A popular form of short, funny verse that is often nonsensical and rude.
- Rhyming like AABBA.
- The first collections of limericks in English date from about 1820.

Example of Limerick:
" There was a young lady of Niger
Who smiled as she rode on a tiger.
They returned from the ride
With the lady inside,
And the smile on the face of the tiger."

অন্যদিকে,
• A sad poem or song, especially remembering someone who has died or something in the past - Elegy.
• A narrative poem that aims at mockery and laughter by using almost all the characteristic features of an epic but for a trivial subject - Comic Relief.
• A pause in the rhythmic progression in a verse line - Caesura.

Source: Britannica.
২৫.
What is the opposite gender of 'Marquis'?
  1. Marqui 
  2. Marchioness
  3. Duchess
  4. Heiress
ব্যাখ্যা
• Marquis (Noun)
- English meaning: A British nobleman ranking above an earl and below a duke.
- Bangla meaning: ডিউকের অব্যবহিত নিচের সম্ভ্রান্ত ব্যক্তি বা পদ মর্যাদা। 

• Marquis এর feminine form 'Marchioness'.
- English maning: A woman who holds a high social rank in her own right.
- Bangla meaning: সম্ভ্রান্ত মহিলা।

• কিছু কিছু noun এর ক্ষেত্রে Masculine gender থেকে Feminine gender এ রূপান্তর করতে নিয়মের প্রয়োজন হয় না। যেমন: 
- Abbot (মঠাধ্যক্ষ) - Abbess (মঠাধ্যক্ষা)
- Master (কুমার) - Miss (কুমারী)

অন্যদিকে,
Duchess (Feminine gender) - Duke (Masculine gender)
Heiress (Feminine gender) - Heir (Masculine gender)

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
২৬.
He entered __ the park through the gate.
  1. in
  2. at
  3. on
  4. no preposition
ব্যাখ্যা
Transitive verb এরপর কোন Preposition বসে না।
- সরাসরি Object বসে।
- কিছু কিছু Transitive verb হলো: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি।

Correct Answer
: He entered the park through the gate.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
২৭.
Which Spelling is correct?
  1. Literateur
  2. Litterateur
  3. Litterature
  4. Literateure
ব্যাখ্যা
• The correct spelling is 'Litterateur' (Noun).
- English meaning: A person who creates a written work.
- Bangla meaning: সাহিত্যিক। 

- Synonym: Writer, Author, playwright.
- Antonym: Nonauthor.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam Webster Dictionary.
২৮.
The headmaster and secretary __ present in the meeting.
  1. is 
  2. are
  3. were
  4. have
ব্যাখ্যা
• And দ্বারা যুক্ত sentence এ যদি subject একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তবে তাদের verb ও pronoun singular হয়।
Example: The Headmaster and Secretary is present in the meeting.

• আবার, And দ্বারা যুক্ত sentence এ যদি subject একই ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে ভিন্ন দুটি ব্যক্তি বা বস্তুকে বুঝায় তখন তাদের verb ও pronoun টি Plural হয়। 
- Sub দুটি ব্যক্তি এটি বুঝার সহজ উপায় হলো Subject বা Noun এর পূর্বে Article আছে কিনা তা লক্ষ্য রাখা।
- Noun দুটি ভিন্ন হলে noun দুটির আগে the থাকবে।
Example: The Headmaster and the Secretary are present in the meeting.

• And দ্বারা যুক্ত হয়েও যদি noun- গুলি একই অর্থ প্রকাশ করে তখন verb টি Singular হয়ে থাকে। 
Example: Bread and butter is my favourite breakfast. 

Correct Answer: The headmaster and secretary is present in the meeting.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৯.
The Adjective form of 'Division' is -
  1. Division
  2. Divisibly
  3. Divide
  4. Divisible
ব্যাখ্যা

• The Adjective form of 'Division' is - Divisible.

• Divisible (Adjective
- English meaning: Capable of being divided, Usually with no remainder.
- Bangla meaning: নিঃশেষে বিভাজ্য।

অন্যদিকে
Division (Noun) - বিভাজন; ভাগ, বণ্টন; 
Divisibly (Adverb) - ভাগ করা যায় এমনভাবে,
Divide (Verb) - পৃথক করা, ভাঙা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩০.
Who wrote "Julius Caesar"?
  1. G. B. Shaw
  2. William Shakespeare.
  3. William Wordsworth
  4. Geoffrey Chaucer
ব্যাখ্যা
The Tragedy of Julius Caesar
- This is a historical play and tragedy by William Shakespeare.
- First performed in 1599.
- Although the play is named Julius Caesar, Brutus speaks more than four times as many lines as the title character, and the central psychological drama of the play focuses on Brutus.

কাহিনির সংক্ষেপ:
Julius Caesar এর ক্ষমতা বৃদ্ধি রোমান সেনেটের কিছু সদস্যের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। CassiusBrutus বিশ্বাস করেন যে, Caesar একনায়ক হয়ে উঠছেন, তাই তারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেন। ষড়যন্ত্রকারীরা Caesar কে হত্যার সিদ্ধান্ত নেয় এবং সেনেটে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। বিখ্যাত উক্তি "Et tu, Brute?" (তুমিও, ব্রুটাস?)- Caesar তার বন্ধু Brutus কেও হত্যাকারীদের মধ্যে দেখে বিস্মিত হয়ে বলেন। তার মৃত্যুর পর, Mark Antony জনসাধারণকে ক্ষুব্ধ করে তুলেন এবং বিদ্রোহ বাধিয়ে দেন। ফলে BrutusCassius পালিয়ে গিয়ে যুদ্ধ করেন, কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজিত হয়ে আত্মহত্যা করেন।

William Shakespeare:
- Born: April 26, 1564, Stratford- upon Avon, England.
- Death: April 23, 1616 Stratford- upon.
- Shakespeare also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.

• Best Works:
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Coriolanus,
- Cymbeline,
- Hamlet,
- Julius Caesar,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- The Comedy of Errors,
- The Merchant of Venice,
- The Merry Wives of Windsor,
- The Taming of the Shrew,
- The Tempest,
- Timon of Athens,

অন্যদিকে
- Caesar and Cleopatra is written by G. B Shaw.
- Lyrical Ballads is written by William Wordsworth and S. T. Coleridge.
- The Canterbury Tales is written by Geoffrey Chaucer.

Source: Britannica.
৩১.
Which is the correct use of gerund?
  1. She went away dancing.
  2. I am riding on the road.
  3. Reading is an excellent habit.
  4. The film is really boring.
ব্যাখ্যা
Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।
- অর্থাৎ, এটি দেখতে verb-এর মতো হলেও বাক্যে Noun হিসেবে ব্যবহৃত হয়।

Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে ব্যবহৃত হলে।
- Object হিসেবে ব্যবহৃত হলে।
- Preposition এর object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'Read' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Noun (Subject হিসেবে) এর মতো কাজ করেছে অর্থাৎ verb ও noun এর কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

Correct Answer: Reading is an excellent habit. Here, 'Reading' is a/an - Gerund.

• অন্য অপশন গুলোর মধ্যে
ক) she went away dancing.
ঘ) The film is really boring.
- অপশনের মধ্যে Dancing এবং Boring হচ্ছে Participle.

Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: The story is thrilling.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having gained the truth, keep the truth.

- খ) অপশনে Riding হচ্ছে বাক্যের মূল verb.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
৩২.
She agreed __ (help) me with my project.
  1. help
  2. helped
  3. helping
  4. to help
ব্যাখ্যা
• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

• Verb গুলো হচ্ছে:
- advise
- agree
- want
- arrange
- resemble
- decide
- demand
- require
- forget
- propose
- manage
- suggest
- refuse
- ask etc.

Example: They arranged (travel) together.
Correct Answer: They arranged to travel together.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৩.
Identify the singular form below.
  1. Spectrum
  2. Phenomena
  3. Crises
  4. Radii
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Spectrum হলো Singular form.
- Spectrum এর plural form হলো: Spectra.

অন্যদিকে,
Phenomena (Plural form)
- এর Singular form হলো: Phenomenon.
- Bangla meaning: ইন্দ্রিয়গোচর বস্তু বা বিষয়।

Crises (Plural form)
- এর Singular form হলো: Crisis.
- Bangla meaning: সংকটকাল, সন্ধিক্ষণ।

Radii (Plural form)
- এর Singular form হলো: Radius.
- Bangla meaning: ব্যাসার্ধ দ্বারা পরিমাপকৃত বৃত্তাকার জায়গা। 

Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary, Applied English Grammar and Composition by P. C. Das
৩৪.
The antonym of "Treacherous" is -
  1. Faithful
  2. Unfaithful
  3. Beginning
  4. Heed
ব্যাখ্যা
• Treacherous (Adjective).
- English meaning: Behaving in an angry or sulky way, especially because you cannot do or have what you want.
- Bangla meaning: যুক্তিহীনভাবে অস্থির বা বিরক্তিকর।

Synonym: Traitorous, Unreliable, False.
Antonym: Constant, Loyal, True, Faithful.

অন্যদিকে,
Faithful - বিশ্বস্ত;
Unfaithful - অবিশ্বাসী, বিশ্বাসহন্তা;
Beginning - শুরু করা; 
Heed - মনোযোগ দেওয়া।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৩৫.
বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে আসলে ১০৩৬ টাকা হবে? 
  1. ৬০০ টাকা
  2. ৭৫০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে আসলে ১০৩৬ টাকা হবে? 

সমাধান: 
১০০ টাকার ১ বছরের সুদ = ৮ টাকা 
∴ ১০০ টাকার ৬ বছরের সুদ = (৮ × ৬) টাকা 
= ৪৮ টাকা 
∴ সুদাসল = (১০০ + ৪৮) টাকা = ১৪৮ টাকা 

সুদাসল ১৪৮ টাকা হলে আসল = ১০০ টাকা 
∴ সুদাসল ১ টাকা হলে আসল = ১০০/১৪৮ টাকা 
∴ সুদাসল ১০৩৬ টাকা হলে আসল = (১০০ × ১০৩৬)/১৪৮ টাকা 
= ৭০০ টাকা ।
৩৬.
m + n, m2 - n2 এবং m3 + n3 এর গ.সা.গু কত?
  1. m + n 
  2. m - n 
  3. m2 - n2
  4. (m + n)2
ব্যাখ্যা
প্রশ্ন: m + n, m2 - n2 এবং m3 + n3 এর গ.সা.গু কত? 

সমাধান: 
১ম রাশি = m + n 

২য় রাশি = m2 - n2
= (m + n) (m - n) 

৩য় রাশি = m3 + n3
= (m + n) (m2 - mn + n2)

∴ নির্ণেয় গ.সা.গু = m + n  । 
৩৭.
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি p এবং উচ্চতা q হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? 
  1. pq বর্গ একক
  2. pq/2 বর্গ একক
  3. p2 + q2 বর্গ একক
  4. (p2 + q2)/2 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের ভূমি p এবং উচ্চতা q হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সমকোণী ত্রিভুজের ভূমি = p
সমকোণী ত্রিভুজের উচ্চতা = q

আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা  
= (1/2) × p × q বর্গ একক  
= (1/2) × pq বর্গ একক 
= pq/2 বর্গ একক  । 
৩৮.
১৪৪ কোন সংখ্যার ৪০%? 
  1. ৩৪০
  2. ২৬০
  3. ২৯০
  4. ৩৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪৪ কোন সংখ্যার ৪০%? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 
∴ ক এর ৪০% = ১৪৪ 
বা, ক × (৪০/১০০) = ১৪৪ 
বা, ৪০ক/১০০ = ১৪৪ 
বা, ৪০ক = ১৪৪ × ১০০
বা, ক = (১৪৪ × ১০০)/৪০
∴ ক = ৩৬০

∴ সংখ্যাটি = ৩৬০ ।
৩৯.
4y + 1 = 2y - 2 হলে, y এর মান কত?
  1. 3
  2. - 2
  3. - 4
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: 4y + 1 = 2y - 2 হলে, y এর মান কত? 

সমাধান: 
4y + 1 = 2y - 2
বা, (22)y + 1 = 2y - 2
বা, 22y + 2 = 2y - 2
বা, 2y + 2 = y - 2
বা, 2y - y = - 2 - 2
∴ y = - 4 
৪০.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২৯৪ বর্গমিটার হলে, পরিসীমা কত? 
  1. ৪০ মিটার
  2. ৫০ মিটার
  3. ৬০ মিটার
  4. ৭০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২৯৪ বর্গমিটার হলে, পরিসীমা কত? 

সমাধান: 
ধরি, 
আয়তাকার ঘরের প্রস্থ = x মিটার 
আয়তাকার ঘরের দৈর্ঘ্য = x × (৩/২) মিটার = ৩x/২ মিটার 
∴ আয়তাকার ঘরের ক্ষেত্রফল = x × (৩x/২) মিটার = ৩x/২ মিটার 

প্রশ্নমতে, 
৩x/২ = ২৯৪ 
বা, ৩x = ২৯৪ × ২ 
বা, x = (২৯৪ × ২)/৩ 
বা, x = ১৯৬
বা, x = ১৪ 
∴ x = ১৪ 
∴ আয়তাকার ঘরের প্রস্থ = ১৪ মিটার 
আয়তাকার ঘরের দৈর্ঘ্য = ৩x/২ মিটার 
= (৩ × ১৪)/২ মিটার 
= ২১ মিটার 

∴ পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) 
= ২ (২১ + ১৪) মিটার 
= ৭০ মিটার ।
৪১.
১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে? 
  1. ৫ ঘণ্টায়
  2. ৬ ঘণ্টায়
  3. ৭.৫ ঘণ্টায়
  4. ৯ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে? 

সমাধান: 
১৫ জন লোক কাজটি শেষ করে = ৩ ঘণ্টায়
∴ ১ জন লোক কাজটি শেষ করে = ৩ × ১৫ ঘণ্টায় 
∴ ৫ জন লোক কাজটি শেষ করে = (৩ × ১৫)/৫ ঘণ্টায়
= ৯ ঘণ্টায় । 
৪২.
তিনটি স্বাভাবিক সংখ্যার গড় ১৮০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১৪০ হলে বৃহত্তম সংখ্যাটি কত? 
  1. ২১০
  2. ২৩০
  3. ২৬০
  4. ২৮০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি স্বাভাবিক সংখ্যার গড় ১৮০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১৪০ হলে বৃহত্তম সংখ্যাটি কত? 

সমাধান: 
৩টি পূর্ণ সংখ্যার গড় = ১৮০
∴ ৩টি পূর্ণ সংখ্যার সমষ্টি = ৩ × ১৮০
= ৫৪০ 

আবার, 
২টি ক্ষুদ্রতম সংখ্যা গড় = ১৪০
∴ ২টি ক্ষুদ্রতম সংখ্যা সমষ্টি = ২ × ১৪০
= ২৮০ 

∴ বৃহত্তম সংখ্যাটি = (৫৪০ - ২৮০) 
= ২৬০ ।
৪৩.
p4 - 27p2 + 1 এর উৎপাদক কত?
  1. (p2 + 5p - 1)(p2 - 5p - 1)
  2. (p2 - 5p + 1)(p2 - 5p - 1)
  3. (p2 + 5p - 1)(p2 + 5p + 1)
  4. (p2 + 5p - 1)(p2 + 5p - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: p4 - 27p2 + 1 এর উৎপাদক কত? 

সমাধান: 
p4 - 27p2 + 1 
= (p2)2 - 2.p2.1 + (1)2 - 25p2 
= (p2 - 1)2 - (5p)2
= (p2 - 1 + 5p) (p2 - 1 - 5p) 
= (p2 + 5p - 1) (p2 - 5p - 1)
৪৪.
149° কোণটি হলো-
  1. সূক্ষ্মকোণ
  2. স্থূলকোণ
  3. প্রবৃদ্ধকোণ
  4. পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: 149° কোণটি হলো- 

সমাধান: 
আমরা জানি,
এক সমকোণ অর্থাৎ 90° থেকে বড় কিন্তু দুই সমকোণ অর্থাৎ 180° থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। 
সুতরাং, 149° কোণটি হলো স্থূলকোণ। 

উল্লেখ্য, 
দুই সমকোণ অর্থাৎ 180° থেকে বড় কিন্তু চার সমকোণ অর্থাৎ 360° থেকে ছোট কোণকে প্রবৃদ্ধকোণ বলে। 
৪৫.
রশিদ ২৩% ক্ষতিতে একটি চেয়ার বিক্রি করে। চেয়ারটি ৩২৪ টাকা বেশি দামে বিক্রি করলে তার ১৩% লাভ হতো। চেয়ারটির ক্রয়মূল্য কত টাকা? 
  1. ৭৫০ টাকা
  2. ৭০০ টাকা
  3. ৮০০ টাকা
  4. ৯০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রশিদ ২৩% ক্ষতিতে একটি চেয়ার বিক্রি করে। চেয়ারটি ৩২৪ টাকা বেশি দামে বিক্রি করলে তার ১৩% লাভ হতো। চেয়ারটির ক্রয়মূল্য কত টাকা? 

সমাধান:
ধরি, 
চেয়ারটির ক্রয়মূল্য = ১০০ টাকা
২৩% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২৩) টাকা = ৭৭ টাকা 
১৩% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১৩) টাকা = ১১৩ টাকা 
∴ বিক্রয়মূল্য বেশি = (১১৩ - ৭৭) টাকা = ৩৬ টাকা 

এখন, 
বিক্রয়মূল্য ৩৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/৩৬ টাকা 
∴ বিক্রয়মূল্য ৩২৪ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৩২৪)/৩৬ টাকা 
= ৯০০ টাকা 

∴ চেয়ারটির ক্রয়মূল্য = ৯০০ টাকা।
৪৬.
log21/64 এর মান কত?
  1. 3
  2. 5
  3. - 6
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: log21/64 এর মান কত? 

সমাধান: 
log21/64
= log2(1/2)6
= log22-6
= - 6 × log22
= - 6 × 1
= - 6
৪৭.
(০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১ = কত? 
  1. ০.০৪
  2. ০.৪
  3. ৪.০
  4. ০.০০৪
ব্যাখ্যা
প্রশ্ন: (০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১ = কত? 

সমাধান: 
(০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১ 
= ০.০০০৪০/০.০১
= ০.০০০৪/০.০১
= ০.০৪
৪৮.
চার ভাইয়ের গড় বয়স ১২ বছর। তাদের বাবা সহ তাদের বয়সের গড় ২০ বছর। তাদের বাবার বয়স কত? 
  1. ৪২ বছর
  2. ৪৮ বছর
  3. ৫২ বছর
  4. ৫৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: চার ভাইয়ের গড় বয়স ১২ বছর। তাদের বাবা সহ তাদের বয়সের গড় ২০ বছর। তাদের বাবার বয়স কত? 

সমাধান: 
৪ ভাইয়ের গড় বয়স = ১২ বছর
∴ ৪ ভাইয়ের গড় বয়সের সমষ্টি = (৪ × ১২) বছর
= ৪৮ বছর 

আবার, 
বাবা সহ ৪ ভাইয়ের বয়সের গড় = ২০ বছর
∴ বাবা সহ ৪ ভাইয়ের বয়সের সমষ্টি = (৫ × ২০) বছর
= ১০০ বছর 

∴ বাবার বয়স = (১০০ - ৪৮) বছর 
= ৫২ বছর ।
৪৯.
কোন শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়?
  1. পঞ্চম
  2. ষষ্ঠ
  3. সপ্তম
  4. অষ্টম
ব্যাখ্যা
প্রাচীন বাংলার ইতিহাস: 
- খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে বাংলার উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক।
- সে সময় পুণ্ড্রনগর (পুণ্ড্রবর্ধনভুক্তি) হয় মৌর্যদের প্রদেশ। 
- চার শতকে উত্তর বাংলা ও দক্ষিণ-পূর্ববাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে।
- গুপ্তদের পতনের পর সপ্তম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়।

- একই সময়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ববাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল।
- তাঁর মৃত্যুর পর একশো বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে।
- যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মাৎস্যন্যায় যুগ।
- এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় আট শতকের মাঝ পর্বে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি, বোর্ড বই। 
৫০.
COP29 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. যুক্তরাজ্য
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. আজারবাইজান
  4. জার্মানি
ব্যাখ্যা
COP-29:
- COP এর পূর্ণরূপ Conference of the Parties.
- UNFCCC জলবায়ু পরিবর্তন সংক্রান্ত COP সম্মেলনের আয়োজন করে।
- COP28 অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ ।
- সর্বশেষ COP29 অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু তে ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪ ।
- কপ-২৯ (COP29) জাতিসংঘের জলবায়ু সম্মেলনে দরিদ্র দেশগুলোকে জলবায়ু সংকট মোকাবিলায় প্রতি বছর ৩০০ বিলিয়ন ডলার সহায়তা দিতে রাজি হয়েছে উন্নত দেশগুলো।
- এই অর্থায়ন ২০৩৫ সাল পর্যন্ত চলবে।
- জলবায়ু তহবিলের এই অর্থ পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ব্যবহার হবে।

উৎস: UNFCCC website.
এএফপি। 
৫১.
কে চূড়ান্তভাবে বারোভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন?
  1. মানসিংহ
  2. মীর জুমলা
  3. ইসলাম খান
  4. শায়েস্তা খান
ব্যাখ্যা
বাংলায় মোগল শাসন: 
- সম্রাট আকবরের সময় ১৫৭৬ সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা অংশ মোগলদের অধিকারে আসে।
- বাংলার পূর্বাংশ অর্থাৎ আজকের বাংলাদেশ অংশ সহজে মোগলরা দখল করতে পারে নি।
- বারোভূঁইয়া নামে পরিচিত পূর্ববাংলার জমিদাররা একযোগে মোগল আক্রমণ প্রতিহত করেন।
- আকবরের সেনাপতি মানসিংহ কয়েকবার চেষ্টা করেও বারোভূঁইয়াদের নেতা ঈশা খাঁকে পরাজিত করতে পারে নি।
- সম্রাট জাহাঙ্গীরের আমলে ১৬১০ সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে বারোভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন।
- এভাবেই বাংলায় মোগল অধিকার সম্পন্ন হয়।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫২.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোন দেশ?
  1. চীন
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. রাশিয়া
ব্যাখ্যা
- জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ: 

- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UN Security Council) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রধান দায়িত্ব বহন করে।
- মোট সদস্য: ১৫টি দেশ।
- স্থায়ী সদস্য (P5):চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- অস্থায়ী সদস্য: ১০টি, ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
- ২০২৫ মেয়াদে: আলজেরিয়া, গায়ানা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া।
- ২০২৬ মেয়াদে: ডেনমার্ক, গ্রীস, পাকিস্তান, পানামা, সোমালিয়া।
- নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত সব সদস্য রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক, যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ হাতিয়ার।

উৎস: UNSC ওয়েবসাইট।
৫৩.
সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭০ সালে
  3. ১৯৬২ সালে
  4. ১৯৫৪ সালে
ব্যাখ্যা
সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি: 
- ১৯৭০ সালে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- কিন্তু ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সামরিক শাসক ইয়াহিয়া খান ষড়যন্ত্র শুরু করে।
- জাতীয় পরিষদের অধিবেশন বার বার স্থগিত ঘোষণা করলে ১৯৭১ সালের মার্চের শুরু থেকে অসহযোগ আন্দোলন গড়ে ওঠে।
- ফলে বাঙালির স্বাধীনতার প্রস্তুতি শুরু হয়।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৪.
কম্পিউটারে অনুপ্রবেশকারী বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়‍্যারের সাধারণ নাম কী?
  1. ম্যালওয়‍্যার
  2. ভাইরাস
  3. ওয়ার্ম
  4. ট্রোজান হর্স
ব্যাখ্যা
ম্যালওয়‍্যার: 
- যেসব প্রোগ্রামিং কোড বা প্রোগ্রামসমূহ কম্পিউটারের জন্য ক্ষতিকর সে ধরনের সফটওয়‍্যারকে বলা যেতে পারে ক্ষতিকারক সফটওয়্যার বা মেলিসিয়াস (malicious) সফটওয়্যার।
- আর এ ম্যালিসিয়াস সফটওয়্যারকে সংক্ষেপে ম্যালওয়‍্যার (malware) বলা হয়ে থাকে। 
- কোনো কোনো ম্যালওয়্যার ব্যবহারকারীর কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করে।
- কোনো কোনো সময় ব্যবহারকারীর অজান্তে তার কম্পিউটার সিস্টেমের প্রবেশাধিকার লাভ করে।
- ম্যালওয়্যার প্রোগ্রামিং কোড, স্ক্রিপ্ট, সক্রিয় তথ্যাধার কিংবা অন্যান্য সফটওয়‍্যারের মতো প্রকাশিত হতে পারে। 
- কম্পিউটারে অনুপ্রবেশকারী বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়‍্যারের সাধারণ নামই হলো ম্যালওয়‍্যার।
- ম্যালওয়্যার এক ধরনের সফটওয়্যার, যা কিনা অন্য সফটওয়্যারকে কাঙ্ক্ষিত কর্মসম্পাদনে বাধার সৃষ্টি করে। 
- কম্পিউটার ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, বুটকিটস, কিলগার, ডায়ালার, স্পাইওয়্যার, এডওয়্যার প্রভৃতি ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৫.
একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে -
  1. মোট দেশজ উৎপাদন
  2. মোট জাতীয় উৎপাদন
  3. মাথাপিছু আয়
  4. নেট জাতীয় উৎপাদন
ব্যাখ্যা
মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product: GDP)
- একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন (GDP)।
- জিডিপি হিসাব করা হয় মূলত একটি দেশের সামগ্রিক অর্থনীতির শক্তি বা সামর্থ্য বোঝার জন্য।
- তবে দেশের কোনো ব্যক্তি যদি বিদেশে কাজ করে অথবা কোনো কোম্পানি যদি বিদেশে ব্যবসা করে দেশে টাকা পাঠায় সেই আয় মোট অভ্যন্তরীণ উৎপাদন হিসেবে পরিগণিত হবে না অর্থাৎ জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না।
- মূলত জিডিপি হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্য।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৬.
২০২৪ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
  1. লস অ্যাঞ্জেলেস
  2. প্যারিস
  3. টোকিও
  4. বেইজিং
ব্যাখ্যা
অলিম্পিক গেমস: 
- অলিম্পিক গেমস প্রাচীন গ্রীসে শুরু হয়েছিল এবং ১৯শ শতকের শেষের দিকে পুনরুজ্জীবিত হয়।
- ১৯৭০-এর দশকের আগে কেবল অ্যামেচার (অপেশাদার) ক্রীড়াবিদদের অংশগ্রহণের অনুমতি ছিল।
- ১৯৮০-এর দশক থেকে পেশাদার ক্রীড়াবিদদের জন্য বেশ কয়েকটি ইভেন্ট উন্মুক্ত করা হয়।
- বর্তমানে সব ধরনের ক্রীড়াবিদ, এমনকি বিশ্বসেরা পেশাদার খেলোয়াড়রাও অংশ নিতে পারেন।
- বিশ্বের অন্যতম বৃহৎ ও সর্বাধিক দর্শকপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা।
- অলিম্পিক গেমস বিশ্বের ক্রীড়াবিদদের জন্য গৌরব ও সাফল্যের প্রতীক।

২০২৪ প্যারিস অলিম্পিক:
- তারিখ: ২৬ জুলাই - ১১ আগস্ট, ২০২৪।
- স্থান: প্যারিস, ফ্রান্স।

উৎস: Britannica. 
৫৭.
বাংলাদেশের দেশজ উৎপাদনে ২০২৩-২০২৪ অর্থবছরে শিল্পখাতের অবদান কত? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ১১.০২ শতাংশ
  2. ২৭.২৯ শতাংশ
  3. ৩৭.৯৫ শতাংশ
  4. ৪৫.০০ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশের দেশজ উৎপাদনে শিল্পখাতের অবদান: 
- ২০১৭-২০১৮ অর্থবছরে জিডিপিতে শিল্পখাতের অবদান ছিল ৩৩.৮৫ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ছিল ১০.২০ শতাংশ।
- পোশাকশিল্প, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, খনিজসম্পদ ও নির্মাণ শিল্প প্রভৃতিকে এই খাতের অন্তর্ভুক্ত করায় জাতীয় অর্থনীতিতে এই খাতের অবদান অনেক বেড়ে যায়।
- ২০২৩-২০২৪ অর্থবছরে এই খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ছিল ৬.৬৬ শতাংশ।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৮.
২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ব্যক্তি/প্রতিষ্ঠান -
  1. মারিয়া রেসা
  2. দিমিত্রি মুরাতভ
  3. অ্যালেক্সি নাভালনি
  4. নিহন হিডানকিও
ব্যাখ্যা
২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার: 
- ২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের লক্ষ্যে কাজ করে যাওয়া জাপানি সংগঠন নিহন হিডানকিও।
- হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা জাপানে হিবাকুশা নামে পরিচিত।
- পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের জন্য এই আন্দোলনকে সংগঠনটির বয়স্ক সদস্যরা তরুণ প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিতে চান।
- নরওয়ের নোবেল কমিটির প্রধান ইয়োর্গেন ওয়াটনে ফ্রিডনেস বলেন, "পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টার জন্য এবং পরমাণু অস্ত্র কেন আর কখনো ব্যবহার করা উচিত নয়, সেটার প্রত্যক্ষ উদাহরণ প্রদর্শনের জন্য এই পুরষ্কারটি দেওয়া হয়েছে।"
- এই বছরের নোবেল পুরষ্কারের জন্য ২৮৬ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছিল, যার মধ্যে ১৯৭ জন ব্যক্তি এবং ৮৯টি সংগঠন ছিল।

উৎস: DW বাংলা (১১ অক্টোবর ২০২৪)
৫৯.
বস্তুর ভরের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. অবস্থানের পরিবর্তনে বস্তুর ভর পরিবর্তিত হয়
  2. বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলই ভর
  3. বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণই ভর
  4. ভরের একক নিউটন
ব্যাখ্যা
ভর: 
- বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণই হচ্ছে এর ভর।
- ভর হচ্ছে একটি ধ্রুব রাশি যা ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না।
- ৭৫ কেজি ভরের একজন মহাশূন্যচারীর ভর চাঁদে কিংবা পৃথিবীর কক্ষপথেও ৭৫ কেজিই থাকবে।
- মহাশূন্যচারী বা কোনো বস্তু যতটুকু পদার্থ দিয়ে তৈরি, বস্তু বা মহাশূন্যচারীর স্থান পরিবর্তনের ফলে তাতে কোনো পরিবর্তন হয় না বলে তার ভর সর্বত্র অপরিবর্তিত থাকে।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬০.
প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে কী বলে?
  1. বৈদেশিক বিনিয়োগ
  2. রেমিটেন্স
  3. রপ্তানি আয়
  4. কল মানি
ব্যাখ্যা
প্রবাসী আয় বা রেমিটেন্স: 
- প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স (Remittance) বলে।
- বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীরা তাদের অর্জিত অর্থের একটা অংশ ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে পাঠায়।
- এই অর্থ কেবল তাদের পরিবারের প্রয়োজনই মিটায় না, কিংবা তাদের জীবনযাত্রার মানই বাড়াচ্ছে না, নানা ক্ষেত্রে বিনিয়োগ হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- বর্তমানে বাংলাদেশের জাতীয় আয়ের একটি বড়ো অংশ আসছে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স থেকে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬১.
আলিবাবা'র কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি কোনটি?
  1. ChatGPT
  2. Deepseek
  3. Qwen2.5-Max
  4. Gemini AI
ব্যাখ্যা
এআই প্রতিযোগিতায় চীনের উত্থান:  
- কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো হঠাৎ করেই এআই মডেল আনার প্রতিযোগিতায় নেমেছে।
- চীনা প্রতিষ্ঠান ডিপসিক তৈরি করেছে ‘ডিপসিক এআই’ মডেল।
- বিশ্লেষকদের মতে, এটি চ্যাটজিপিটি, জেমিনি ও ক্লডের মতো জনপ্রিয় এআই মডেলকে পেছনে ফেলেছে।
- মুনশট স্টার্টআপ: ‘কিমি কে-১.৫’ নামে নতুন এআই মডেল উন্মোচন করেছে।
- আলিবাবা: ‘কুয়েন-২.৫ ম্যাক্স’ উন্মুক্ত করেছে, যা ডিপসিক-ভি৩ মডেলের চেয়েও উন্নত বলে দাবি করা হচ্ছে।
- চীনের বসন্ত উৎসবের প্রথম দিনেই আনুষ্ঠানিকতা ছাড়াই ‘কুয়েন-২.৫ ম্যাক্স’ উন্মুক্ত করে আলিবাবা।
- সাধারণত এ সময় দেশটির প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, তবে প্রতিযোগিতার চাপে আলিবাবা এ সিদ্ধান্ত নেয়।
- আলিবাবার ক্লাউড বিভাগ দাবি করেছে, তাদের মডেল GPT-4o, ডিপসিক-ভি৩ ও মেটার লামা-৩.১-৪০৫বি-এর তুলনায় উন্নত।
-চীনা এআই মডেলগুলো কম খরচে তৈরি হলেও উচ্চ ক্ষমতাসম্পন্ন।
- এতে মার্কিন এআই প্রতিষ্ঠানগুলোর বিপুল বিনিয়োগের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে।

এছাড়া,
- ChatGPT হল একটি জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট যা OpenAI তৈরি করেছে। 
- চীনা প্রতিষ্ঠান ডিপসিক তৈরি করেছে ‘ডিপসিক এআই’ মডেল।
- Gemini AI গুগল তৈরি করেছে। 

উৎস: প্রথম আলো (৩০ জানুয়ারি ২০২৫)
৬২.
স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব কোন বিপ্লবের মূলমন্ত্র ছিল?
  1. ফরাসি বিপ্লব
  2. রুশ বিপ্লব
  3. শিল্প বিপ্লব
  4. গৌরবময় বিপ্লব
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব দশ বছর স্থায়ী হয়েছিল।
- এই বিপ্লবের মূলমন্ত্র ছিলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- এ সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ১৭৯৩ সালের ২১ জানুয়ারি রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়।
- লেখনীর মাধ্যমে বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

উৎস: i) ইতিহাস-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
IMF এর সদর দপ্তর কোথায়?
  1. নিউইয়র্ক
  2. জেনেভা
  3. ওয়াশিংটন ডিসি
  4. ফ্রাঙ্কফুর্ট
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF): 
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) একটি বৈশ্বিক সংস্থা, যা ১৯১টি সদস্য দেশের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করে।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে।
- মূল লক্ষ্য: আর্থিক স্থিতিশীলতা, মুদ্রা সহযোগিতা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪৪টি দেশ।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 
- IMF-এর ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত ঋণ প্রদানের সক্ষমতা রয়েছে।
- স্পেশাল ড্রয়িং রাইটস (SDRs) ইস্যু করে সদস্য দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করে।
- IMF বৈশ্বিক অর্থনীতির ভারসাম্য রক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উৎস: IMF ওয়েবসাইট।